২৭.
ক্ষমতার লোভ , অহমিকা, দাম্ভিকতাক্রান্তু মানুষ চতুষ্পদ জন্তুুর ন্যায়, তাদের চোখ থাকতে তারা অন্ধ, জ্ঞান থাকতেও তারা বুদ্ধিহীন।অন্তর তাদের কুলষিত। মহান আল্লাহ তায়ালা বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম; ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ; ওয়া লাহুম আযাবুন আযীম। অর্থাৎ, “আল্লাহ তাদের অন্তর ও তাদের শ্রবণশক্তির ওপর মোহর মেরে দিয়েছেন, আর তাদের চোখের ওপর রয়েছে আবরণ। আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি।”
— সূরা আল-বাকারা, আয়াত ৭
অন্যের ক্ষতিসাধন, কপটতা ও অনাচার জালিমের বৈশিষ্ট্য। মজলুম এর উপর জুলুম করে তারা নিজেদের শক্তিশালী ও সর্বেসর্বা মনে করে। এ শুধু আজকের নয়, বহুযুগ ধরে চলে আসছে অহমিকা, ও দাম্ভিকতার বড়াই। ফেরাউন, নমরুদ, আবরাহা পৃথিবীর নিকৃষ্ট জালিম ছিলো, তাদের জুলুম, অত্যাচার ছিলো দূর্বিষহ।
তারা ভেবেছিলো তাদের কেউ রুখতে পারবে না। অমর হয়ে রাজ করবে, অথচ মহান আল্লাহ তায়ালা তাদের ধ্বংস করেছে। ফেরাউন কে মাঝ সমুদ্রে ডুবিয়ে, নমরুদ কে মশকী দ্বারা, আবরাহা কে ছোট পাখির কঙ্কর নিক্ষেপ দ্বারা। জালিম যতই শক্তিশালী ও ছলচাতুর হোক না কেনো, আল্লাহর ক্ষমতার কাছে তারা ধূলোর ন্যায় ও তাদের ছল খুবই দূর্বল৷ জালিম যত শক্তিধর হোক না কেনো তার পতন নিশ্চিত।
জালিম যদি ফেরাউন হয়, তুমি হও মূসা, জালিম যদি নমরুদ হয় তুমি হয় ইব্রাহীম, জালিম যদি আবরাহা হয় তাহলে তুমি হও আব্দুল মুত্তালিব - দৃঢ়, সৎ ও বিশ্বাসী। মনে রেখো আল্লাহর সাহায্য আসবেই, এটাই আল্লাহর ওয়াদা। ঠিকতেমন, যেমন টা মূসার জন্য সমুদ্র বরাবর রাস্তা করে, ইব্রাহীমের জন্য আগুন কে করেছিলো শীতল, আব্দুল মুত্তালিবের বিশ্বাসে ও ধৈর্য্য৷ যত কঠিন সময় হোক না কেনো, ধৈর্য্য, বিশ্বাস ও সত্য কে আকড়ে ধরলে আল্লাহ কোনো না কোনো রাস্তা ঠিক তৈরী করেন৷
মসজিদে আসরের নামাজ শেষে, বৈঠকে বসে ছিলো শুভ্রব ও মৌলবি সাহেব। মৌলবি সাহেব শুভ্রব কে ইসলামের কিছু ঘটনা শোনাচ্ছিলেন। শুভ্রব মন দিয়ে শুনছিলো। যেনো সে হারিয়ে গেছিলো বর্তমান থেকে বহুযুগ আগে, পয়গাম্বরদের জীবনে। কখনো, কখনো আল্লাহর ক্ষমতা শুনে বিস্মিত হচ্ছে,কখনো পরকালের শাস্তির কথা শুনে সে কেঁপে উঠছে, কখনো আল্লাহর রহমতের কথা শুনে চোখ তার অশ্রুতে ভরে উঠছে৷ অদ্ভুত এক শিহরণ!
“ মৌলবি সাহেব, আমি যতবার আপনার কথা শুনি মনে অনেক সাহস পাই। মনে হয় আমি হারিয়ে যাই নি, হেরে যাই নি। তবে একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে।
“ জরুর! বলো। ”
“ জাঙ্গ - এ - ময়দানে সব জায়েজ? ”
“ নাহ! কথা টা পুরোপুরি সত্য নয়। যুদ্ধের মাঝেও ইনসাফ থাকতে হয়। নীতিমালা অবলম্বন করতেই পারো, তবে বিশ্বাসঘাতকা, নিরীহ মানুষ, শিশু, নারী হ/ত্যা গুনাহ। ইসলামের দৃষ্টিতে যুদ্ধে সব জায়েজ নয়, ন্যায়নীতি ও সীমারেখা আছে৷ ”
“ হুম! বুঝলাম। তবে শত্রুকে আঘাত করতে যদি কোনো কৌশল অবলম্বন করা হয়, শুধু সত্য কে তুলে ধরতে? ”
“যদি উদ্দেশ্য সত্য প্রকাশ করা হয়, মিথ্যা তৈরি করা না হয়, নিরপরাধ কারও ক্ষতি না করা হয় এবং ইনসাফের সীমা অতিক্রম না করা হয়, তাহলে বৈধ কৌশল ও অন্যায়ের মধ্যে পার্থক্য করতে হবে। মুসলমানের শক্তি শুধু কৌশলে নয়, সত্যের উপর অবিচল থাকার মধ্যেও।”
“ আমি শুধু সত্যকে প্রকাশ করেছি, যারা আমার বিরুদ্ধে মিথ্যা রটিয়েছিলো। ”
“ সেটা কি ন্যায় পথে? ”
“ নাহ! আমি চেয়েছিলাম সেপথেই এগোবো। ”
“ সত্য প্রকাশ করা আর অন্যায় পদ্ধতি অবলম্বন করা এক কথা নয়, শুভ্রব। যদি সে অপরাধীও হয়, তবু মুসলমানের কাজ হলো ইনসাফের পথে থাকা। সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে নিজে অন্যায়ের পথে হাঁটলে সেই সত্যের শক্তিই কমে যায়।”
“ তাহলে কি করা উচিত? ”
“ আইন, আদালত আছে সেভাবে এগোনো। ”
“ হুম! ”
“ শত্রু তোমায় ময়দানে ডাকলে, ময়দানে হাজির হও প্রয়োজনীয় অস্ত্র হাতে, তুমি সৎ হলে সফল তুমিই হবে। ”
শুভ্রবের মৌলবি সাহেবের কথা ভিষন ভালো লেগেছে৷অনেক সময় পাড় হয়ে গেছে, এবার বের হতে হবে। শুভ্রব মৌলবি হাসেবের হাতে মুসাফাহ করে দোয়া নিয়ে মসজিদ থেকে বের হলো।
তন্মধ্যে তার মুঠোফোনটি বেজে উঠলো। সাদাফ কল করেছে। শুভ্রব রিসিভ বাটন স্লাইড করে, কল রিসিভ করলো।
“ হুম..বল। ”
“কোথায় তুই?”
“কেনো?”
“বৈতরনী ক্যাফে তে চলে আয়, কয়েকজন এসেছে তোর সাথে দেখা করবে।”
“কারা?”
“এলেই দেখতে পাবি”
সাদাফের খুশমেজাজি কন্ঠে শুভ্রব কিছুই আচঁ করতে পারলো না। তবে বলেছে যেহেতু যেয়ে দেখা যাক কি হয়, এই ভেবে শুভ্রব “বৈতরনী ক্যাফে ” যাওয়ার উদ্দেশ্য রিকশা নিলো।
-
অপরাহ্নের মৃদু আলো,শীতল পবন ও পাখির কিচিরমিচিরে ছেয়ে আছে ক্যাফেজুড়ে। আশপাশে সবুজারন্য, সাবেকি সাজের আদলে সাজানো ক্যাফে। নিরিবিলি, নির্জন ও কলাহোল মুক্ত পরিবেশ৷ সাদাফ, ইমতিয়াজ, রিহাম কয়েকজন যুবকের সাথে বার্তালাপে ব্যস্ত৷ কিছু একটা বিষয়ে তারা আলোচনা করছে।
শুভ্রবের পৌছুতে আধঘন্টার মতো লাগলো। পড়নে কালো পাঞ্জাবি, অফহোয়াইট রঙের শাল, চোখে মুখ বরাবরের মতো বেশ শান্ত ও স্নিগ্ধ! চুল গুলো বাতাসে এলোমেলো হয়ে কপালে সন্তর্পনে পড়ে আছে, এতেই যেনো তাকে আরো দ্বিগুণ মানিয়েছে। শুভ্রবের চুল কাঁধ পর্যন্ত,মিডিয়াম লেন্থ লেয়ার কাট ও সামনে হালকা কার্টেন স্টাইল করা তবে মাঝে মাঝে রকস্টার স্টাইলে পেছনের চুল ঝুটি করে রাখতো৷ গানের সাথে সে অবতারও সে বাদ দিয়েছে।
শুভ্রবকে দেখে যুবকদের মধ্যে একজন উঠে দাড়ালো। হাসি মুখে এগিয়ে এসে স্বাগত জানালো, হাত বাড়িয়ে দিলো করমর্দনের জন্য।
“কি খবর মাইন্ড হিলার বয়”
“আলহামদুলিল্লাহ, কি সৌভাগ্য অনকোর্ডের লিডার আজ আমার অপেক্ষায়” শুভ্রব হালকা মলিন হেসে, হাত মিলিয়ে আলিঙ্গন করলো
“ যেই আগুন, তুমি জ্বালিয়েছো তাতে খড় ঢালতে এলাম। ”
“চলো, বসে কথা বলি।”
“চলো, আরো অনেকে আছে তোমার অপেক্ষায়।”
ক্যাফের ভেতরে প্রবেশ করতেই, শুভ্রব বিস্মিত হলো যেনো৷ সবাই তার পরিচিত, কেউ কেউ তার অনুপ্রেরণাও ছিলো। তাদের ঘুরে দাড়ানোর গল্প, সাফল্যের গল্পে শুভ্রব শিহরিত হতো। সবাই কে একসাথে দেখে শুভ্রব কিঞ্চিৎ অবাকই হলো বটে৷
শুভ্রবের সাথে দেখা করতে এসেছে শুভ্রবের মতো ভুক্তভোগী ঝরে পড়া তারকা। যাদের সাথে খেলা হয়েছিলো ছলনার খেলা। পাইথন, অনকোর্ড, অর্কেস্টো, লিথাল ব্যান্ডদলের সদস্য তারা সকলে৷ যাদের একসময় নাম ছিলো, যশ ছিলো অথচ ক্ষমতা ও ষড়যন্ত্রের দাপটে তাদের হার মানতে হয়েছিলো।
শোবিজ অঙ্গন দুর থেকে যতটা জাঁকজমকপূর্ণ মনে হয় বাস্তবের ঘটনা ঠিক তার বিপরীত। শোবিজের অন্দরমহলে ঘটে আলো, অন্ধকারের ছল৷ হাজারো তরুণ, তরুণী স্বপ্ন নিয়ে পা রাখে এ অঙ্গনে কেউ গায়ক, কেউ নায়ক বা কেউ শিল্পী হওয়ার আকাঙ্খায় তবে আলোর মুখ সবাই দেখতে পায় না, কেউ কেউ অন্ধকারের অতলে হারিয়ে যায় নতুবা তাদের হারিয়ে দেয়া হয়।
কর্মক্ষেত্রে প্রতিটা সেক্টরে কিছু সিন্ডিকেট থাকে যারা মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করে৷ সালমান ছিলো সে সিন্ডিকেটের মুলহোতা। আপাতদৃষ্টিতে শুভ্রব ভিক্টিম, তবে আরো অনেকে আছে তার মতো যারা সবাই সালমানের রেশারেশির শিকার।
“ কেমন আছেন, আপনারা? ”
“ আমরা তো ভালো আছি তবে তোমার সাহসের প্রশংসা করতে হয়। যা আমরা পারি নি তা তুমি করিয়ে দেখিয়েছো।” লিথাল ব্যান্ডের লিডার সাদমান বলছিলো।
“আমি অন্যায়কে শুধু অন্যায় বলেছি এর বেশিকিছুই নয়।” শুভ্রব স্বাভাবিক স্বরে বলল৷
“আমরা তাই তোমার সাথে দাড়াতে এসেছি যাতে তুমি জয়ি হও! আর যাদের জীবন সালমান নষ্ট করেছে ওরা ন্যায় বিচার পাক৷” পাইথন ব্যান্ডের লিডার ইহান শুভ্রবের কাধে হাত রেখে বলল৷
“সালমান আমাদের সাথে কম অন্যায় করে নি।ওর গোপন কথা জেনে যাওয়ায় আমাদের বিভিন্ন ভাবে ব্ল্যাকমেইল করেছে, এমনকি আমাদের টিমমেটদের মারধরও করেছে। আর গভীর রাতে আমাদের স্টুডিওতে মা/দ/ক দ্রব্য রেখে আমাদের মা/দ/ক মামলায় ফাসিয়ে ব্যান করায়। ”
অনকোর্ডের লিডার আফতাব, আফসোস করে বললো। তার চোখে অশ্রু ছলছল করছিলো, পুরনো জখমের ব্যথা মনে করে৷
“আর আমাদের পপুলারিটি দেখে ও এতোই ঈর্ষান্বিত ছিলো যে নানাভাবে ওর ফ্যানবেজ দিয়ে ট্রলিং করতো, আমার টিমমেটদের ওর ব্যান্ডে যোগ হতে বলতো, ওর ব্যান্ডের হয়ে ওর হয়ে কাজ করার অফার দেয়। না মানায়, আমাদের কে মোটা অঙ্কের টাকা অফার করে অন্য একটা ব্যান্ড কে ডিফেম করতে তাহলে আমরা টিকতে পারবো৷ পরিশেষে তাও না মানায় আমাদের ওর ক্ষমতায় ইন্ডাস্ট্রি থেকেই বের করে দেয়। অপবাদ দেয়, আমরা ড্রা/গ/স সেবন করি, আমরা টাকা নিয়ে অন্য ব্যান্ডকে ডিফেম করি। ”
অর্কেস্টোর রুদ্রিক নিজেদের সাথে ঘটা, ঘটনার বর্ণনা করলো। লিথাল ব্যান্ড লিডার সাদমান নিজের রাগ সংবরণ করে বলল,
“ও বহুত জ্বালিয়েছে! আমাদের কে নানাভাবে ডিফেম করতে চেয়েছে অবশেষে না পেরে, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় আমরা নাকি ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি। সবাই ওদের শত্রু আর ওরা সাধু। ”
শুভ্রব সবার কথা মনোযোগ দিয়ে শুনলো। রাগে তার শরীরের শিরা, উপশিরা ফুলে উঠেছিলো যেনো। একটা মানুষ নিজের ক্ষমতা টেকাতে আর কত নিচ হতে পারে?
“আমরা সবাই তোমায় সাহায্যে করতে চাই শুভ্রব,আমরা সাক্ষী দিবো।”
“যতভাবে সাহায্যে প্রয়োজন আমরা করতে প্রস্তুত!”
শুভ্রব সকলের কথায় আরো দ্বিগুণ সাহস পেলো যেনো।এতোদিনের লড়াই কেবল তার একার ছিলো, এবার এ লড়াই ইনসাফের।শুভ্রব সকলের প্রতি কৃতজ্ঞতা জানালো৷
“আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ, আপনারা আমার দুঃসময়ে পাশে দাড়িয়েছেন, আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি কথা দিচ্ছি আপনাদের সকলকে ইনসাফ পাইয়ে দিবো। এ আমার ওয়াদা।”
—
রাতের আধারে ডুবন্ত নগরী!ল্যাম্পপোস্টের আলো সারিবেধে জ্বলছে আর নিভছে। শুনশান নিরিবিলি গলির পথ ধরে হেঁটে চলছে এক অল্পবয়সী এক মেয়ে। ক্লান্ত ও ভঙ্গুর৷ চোখে মুখে উদাসিনতা। রাতের প্রায় বারোটা, সাড়ে বারোটা বাজে। এমন সময় কোনো মেয়ের বাহিরে এভাবে হাঁটা বেশ রহস্যজনক ব্যাপার। মেয়েটি কে বেশ বিধ্বস্ত লাগছে, যেনো শতবছর ধরে সে কাহিল। এবার যেনো একটু বিশ্রাম চায়। তবে তার যে জায়গা নেই কোথাও।
মেয়েটি হাঁটতে, হাঁটতে রাস্তার ফুটপাতের উপর বসে পড়লো। আর হাঁটতে পারছে না সে। গলাটা তৃষ্ণায় শুকিয়ে কাঠ। গালে কপালে মারের দাগ, মাথাটাও তার ব্যথায় ছিড়ে যাচ্ছে।পেটের ব্যথাটাও বাড়ছে।এতো বড় শহরে সে একা, কেউ নেই মাথা গোজার ঠাঁইও নেই। পাশে দাড়ানোর মতোও কেউ নেই। সবাই তাকে ত্যাগ করেছে৷ বাবা, ভাই ত্যাজ্য করেছে। কেউ ভাবলো না একটিবার তার কথা৷ ভাববেই বা কেনো?তার মতো মেয়ে যার সন্তান, যার বোন তাদের তো দূর্ভাগ্য!
হাঁটুতে মাথা গেড়ে বসে আছে, ক্ষনে, ক্ষনে গা শরীর কাপছে তার বোধহয় কাঁদছে।কি সুন্দর ছিলো তার জীবন, বাবা-ভাই কে নিয়ে ছিলো তার ছোট পরিবার। হাসিখুশি ও দুষ্টুমিতে কেটে যাচ্ছিলো জীবন৷ দমকা হাওয়ায় জীবনটা যেনো তার দুমড়ে-মুচড়ে গেলো। সালমান নামের আগুন্তক তার জীবনটা নরক বানিয়ে দিলো৷ কথায় বলে, প্রেম কেবলই বিষ! আর বিষ যতই সুদর্শন পেয়ালায় অথবা অসুধের শিঁশিতে সাজিয়ে রাখা হোক না কেনো তা বিষই হয় যা সেবনে বিষক্রিয়া তো ঘটবেই। আর প্রেম হলো সে সুদর্শন পেয়ালা আর প্রেমিক সে পেয়ালার বিষ!আজকালকার জেনারেশনের মাঝে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে এ বিষ!হালাল রেখে হারামের পিছনে ছুটছে, আর তাতে বাজেভাবে ফেসে যাচ্ছে গোটা প্রজন্ম। এই লুপ ব্ল্যাকহোলের মতো গভীর ও অন্ধকার।সাবধান!পেয়ালার তরল আগে যাচাই করো তারপর তা সেবন করো। জরুরী নয় সব পেয়ালায় অমৃতই থাকবে।
তিন্নিও সে অন্ধকারের অতলে হারিয়ে গেছে, আজ সকালে সে জানতে পেরেছে সে অন্তসত্তা! প্রেমিকের অবৈধ সন্তানের জননী হবে। দুই-তিনদিন ধরে তার শরীর বেশ খারাপ যাচ্ছিলো, আজ সকালে বমি করতে, করতে যেনো তার প্রাণ বায়ু বেরিয়ে যাওয়ার উপক্রম। এমন সংকটাপন্ন অবস্থায় তিন্নির বাবা পাড়ার ডাক্তার কে ডেকে আনে। ডাক্তার পরীক্ষা, নিরীক্ষা করে জানালো লজ্জাজনক ও অসম্মানীয় বাক্য। কোনো মায়ের জন্য মা হওয়া নেহাতই আনন্দের অনুভূতি, তবে তিন্নির বাস্তবতা সমাজের চোখে ঘৃণীত ইসলামি দৃষ্টিতে ব্যাভিচার।
তিন্নির বাবা মানতে না পেরে মেয়েকে চড়, থাপ্পড় মারে৷ তিন্নির ছোটভাইও তার গায়ে হাত তোলে, তিন্নি তাদের কাছে হয়ে উঠলো ঘৃনীত ও উচ্ছিষ্ট।বের করে দেওয়া হলো বাড়ি থেকে, জানানো হলো তিন্নির মতো মেয়ে তাদের জন্য অভিশাপ৷ তিন্নি আশ্রয়ের জন্য বন্ধুর বাড়ি, আত্নীয়ের বাড়ি ঠাই নিতে পারে নি। সবাই যে প্রশ্ন করবে। বাবা ভাই কে লোক সমাজে চলতে হয়, তার জীবন তো শেষ বাবা ভাইয়ের জীবন তো দুর্বিষহ করা যায় না। তারা বাঁচুক।
সালমানের মুঠোফোন বন্ধ! সহস্রবার চেষ্টা করেও তার নাগাল পাওয়া যায় নি।যার জন্য বদনাম হলো, সেই অপবাদ করে চলে গেলো৷ কি জালিম দুনিয়া!দোষ কার দিবে সে,ভাগ্যের?উহু এগুলো তো তার কর্মফল। তবে সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, যে তার জীবন টা এলোমেলো করেছে সে তার প্রতিশোধ নিবে। সে ছাড়বে না, সালমানকে! ছাড়বে না।
“কি মামনি?একা নাকি! ”
কারো কর্কশ কন্ঠ পেয়ে তিন্নি মাথা তুলে চাইলো। সামনে দাড়িয়ে আছে বিদঘুটে ধরনের কয়েকজন লোক। চেহারায় কেমন ভয়ংকর আভা।দেখলেই গা শিউরে উঠে। তিন্নির হাত, পা কাঁপতে লাগলো। ভয়ে গলা যেনো বসে গেছে, কন্ঠস্বর দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। মস্তিষ্ক বলছে ছুটে পালাতে তবে পা যেনো আটকে আছে। লোকগুলো তার দিকে তাকিয়ে অশ্লীল দৃষ্টিতে দেখছে। তিন্নির গা ঘিনঘিনিয়ে উঠলো।
“উফফ!মামা আইজকা পাইছি একখান খাসা আইটেম বহুদিন আহার করি না। আইজ মেলা জমবো! ”
তিন্নির আত্না কেঁপে উঠলো। লোকগুলো বিদ্রুপ হাসি হাসতে হাসতে তার দিকে এগোতে লাগলো। তিন্নি মনে, মনে আল্লাহ কে ডাকতে লাগলো, সে তো পাপী আল্লাহ কি তার ডাক শুনছে? তিন্নি শরীরের সমস্ত শরীরের শক্তি এক করে জোড়ে “আল্লাআআআআআআহ!” বলে চেচিয়ে উঠলো।
আল্লাহর যেনো রহমত হলো, কোথা থেকে যেনো পুলিশের সাইরেন এর শব্দ ভেসে এলো। লোকগুলো পুলিশের গাড়ির “ পও!পও!” শব্দ শুনে দৌড়ে পালালো৷ তবে তিন্নি কোনো পুলিশের গাড়ি পেলো না। তার সামনে একটি কালো রঙের এসইউভি গাড়ি। গাড়ি থেকে বের হতে দেখা গেলো বলিষ্ঠ এক পুরুষ কায়া৷ তিন্নি পুরুষ যুবার চোখে চাইতেই যেনো চিনতে পারলো পুরুষটি কে।আইরিস নীল চোখের অধিকারী শুভ্রব!তবে শুভ্রব চিনলো না, চেনার কথাও না। সে বিপদের কবলে পড়া কোনো মেয়ে ভেবে গাড়ি থামিয়েছে। বুদ্ধি করে পুলিশের সাইরেন বাজিয়েছিলো বলে তিন্নি রক্ষা পেয়েছে৷ শুভ্রব ক্যাফে থেকে বেরিয়ে নিজের কোনো এক কাজে বেরিয়ে ছিলো, ফেরার পথেই রাস্তায় এমন ঘটনার সাক্ষী হলো।
শুভ্রব! তিন্নির দিকে এগিয়ে গেলো। তিন্নি শুভ্রবের দিকে ছলছল চোখে তাকিয়ে রইলো। সে যাকে জনসম্মুখে বালাৎকারের মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছে সেই শুভ্রবই তাকে বালাৎকারের হাত থেকে বাঁচালো৷ আল্লাহর কি মহিমা!কাকে, কোথায়, কোন পরিস্থিতিতে কার মাধ্যমে সাহায্য করে বোঝা বড় মুশকিল।
“আপনি কি শহরে নতুন? কোনো বিপদে পড়েছেন কি? ” শুভ্রব শান্ত কন্ঠে জিজ্ঞেস করলো। তিন্নির হেঁচকি তুলে কান্না বেরিয়ে আসতে চাইলো যেনো। শুভ্রবকে তার বিশ্বস্ত ও আশ্রয়স্থল মনে হলো৷
শুভ্রব তার নজর ঝুঁকিয়ে রেখেছিলো। যেকোনো নামেহরাম নারীর সাথে সে সবসময় চোখ নামিয়েই কথা বলে।
“কোনো সমস্যা মিস? ”
“আ...আ...আমা...আমাকে সাহায্য করুন!”
“আপনি এতো রাতে মাঝরাস্তায় কেনো বসে আছেন?আপনার বাসা কই?”
“আমার কেউ নেই, আমাকে একটু আশ্রয় দিন।” কান্নামিশ্রিত কন্ঠে বলল তিন্নি।
“জি বলুন, আপনার কি করে সাহায্য করতে পারি?”
“আমার হাসপাতালে যাওয়া প্রয়োজন, প্লিজ নিয়ে চলুন!”
কারণ টা তিন্নি বলতে পারলো না। তিন্নির ব্লিডিং শুরু হয়ে যাওয়ায় তার অসুস্থ্যতা বাড়তে লাগলো।শরীর টা তার বড়ো কাহিল।
“আপনি গাড়িতে উঠুন, সামনেই হাসপাতাল। ”
“ধন্যবাদ”
তিন্নি বহুকষ্টে উঠে দাড়ালো। একহাত পেটে রেখে, নিজেকে ওড়নায় সম্পূর্ণ আবৃত করে ধীরে, ধীরে হেঁটে চলল। শুভ্রব বুঝতে পারলো তিন্নির কষ্ট হচ্ছে।
“আপনি, একটু দাড়ান আমি আমার গাড়ি নিয়ে আসছি। আপনাকে হাটতে হবে না। ”
শুভ্রব গাড়িটা বেশ দুরেই পার্ক করেছিলো। কিছুটা এগিয়ে গাড়িটা তিন্নির সামনে এনে থামালো৷ গাড়ি থেকে নেমে তিন্নি র দিকে এসে গাড়ির দরজা খুলে, তিন্নি কে বসতে দিলো। তিন্নিকে গাড়িতে বসিয়ে, গাড়ি নিয়ে শুভ্রব হাসপাতালের দিকে রওনা হলো৷
-
হাসপাতালের ওয়েটিং রুমে বসেছিলো শুভ্রব। সে কি করবে ভেবে পাচ্ছে না। ভাগ্যক্রমে ডাক্তার ইয়াকুব কে আজ পেয়েছিলেন ডিউটিতে। তিনি সামলে নিয়েছেন সব। ভেতরে কি হচ্ছে না হচ্ছে সে জানে না। মেয়েটির কি সমস্যা তাও না। সে চলে যেতেও পারছে না৷ বেশকিছুক্ষন পর ডাক্তার ইয়াকুব এলেন।
“শুভ্রব!”
“ফুপ্পা কি হয়েছে মেয়েটির?”
“তুমি কি মেয়েটি কে চেনো?”
“নাহ! রাস্তায় বিপদে পড়েছিলো তার হাসপাতালের সাহায্যে প্রয়োজন ছিলো তাই নিয়ে এসেছি। ”
“মেয়েটি প্রেগনেন্ট ছিলো শুভ্রব, কোনো আঘাতে তার বাচ্চাটি নষ্ট হয়ে যায়, তাই অ্যবরশন করতে হয়েছে৷ তবে তোমার ঠিক হয়নি, এমনিতেই তুমি বিপদে আছো, মেয়েটি কে? কোথা থেকে এসেছে জানো না। যদি তুমি বিপদে পড়ো। ”
“আমি বুঝতে পারছি ফুপা তবে এভাবে রাস্তায় ফেলে আসা তো যায় না৷”
“হুম! তবে কেয়ারফুল আপাদত রিসেপশনে রেজিস্ট্রি করতে হবে নাম ঠিকানা ফর্ম টা ফিলাপ করো। ”
শুভ্রবের হাতে ডাক্তার ইয়াকুব ফর্ম তুলে দিলেন। শুভ্রব নাম লিখতে যেয়ে থমকালো।সে তো মেয়েটির নাম জানে না, কিছু একটা ভেবে নাম লিখলো “তায়্যিবা ” সম্পর্কের কোটা টি পূর্ণ করলো “বোন “ লিখে৷
-
ভোরের দিকে তিন্নির জ্ঞান ফিরলো। জ্ঞান ফিরতেই সে জানতে চাইলো তার কি হয়েছিলো।নার্স তাকে জানালো তার বাচ্চাটি আর বেঁচে নেই।তিন্নি বেশ খুশিই হলো, আল্লাহ ভালোই করেছে। জন্মালে কি পরিচয়ে বড় করতো সে। আল্লাহ বোধহয় তাকে ক্ষমা করেছে, নয়তো এতো বড় উপকার তার নসিব হতো না।
“আপনি হাসছেন?” নার্স তিন্নির হাসি দেখে বিস্মিত কন্ঠে জানতে চাইলো।
“আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, অনেক বড় পাপ করেছিলাম তার প্রায়শচিত্ত হলো।”
“আপনাকে শুভ্রব ভাই হাসপাতালে এনেছিলো কাল রাতে, ডাক্তার ইয়াকুব এর ভাগ্নে। তিনি আপনার চিকিৎসা করেন। ”
“শুভ্রব ভাইয়া কি আছেন না চলে গেছেন? ”
“আছেন।”
“একটু ডেকে দিবেন?”
“জি! ”
নার্স কেবিন থেকে বেরিয়ে গেলো, ডাক্তার ইয়াকুবের কেবিনে শুভ্রব পুলিশের সাথে বসে কথা বলছিলো৷ ডাক্তার ইয়াকুব বিপদ মুক্তের জন্য পুলিশ ডেকেছেন যেনো শুভ্রব কোনো বিপদে না পড়ে৷ নার্স কেবিনের বাহিরে দাড়িয়ে নক করলো “ ঠক,ঠক ” ডাক্তার ইয়াকুব নার্সকে ভেতরে আসতে অনুমতি দিলেন।
“স্যার, মেয়েটির জ্ঞান ফিরেছে। শুভ্রব ভাইয়ার সাথে দেখা করতে চাইছে। ”
“আচ্ছা!”
নার্স কেবিন থেকে বেরিয়ে গেলো। ডাক্তার ইয়াকুব শুভ্রবকে একা পাঠালেন না, পুলিশ ইন্সপেক্টরের সাথে পাঠালেন। পুলিশেরও মেয়েটির সাথে কথা বলা প্রয়োজন। পরিচয় বৃত্তান্ত জানা প্রয়োজন।
—
শুভ্রব কেবিনে ঢোকার আগে দরজায় টোকা দিলো৷ তিন্নি দরজায় টোকার শব্দ পেয়ে নিজেকে পরিপাটি করে গুছিয়ে নিলো।
“জি, আসুন। ”
অনুমতি পেয়ে শুভ্রব ভেতরে প্রবেশ করলো। তার সাথে পুলিশ ইন্সপেক্টর ও নার্স সহিত প্রবেশ করলো। শুভ্রব তার নজর ঝুঁকিয়ে নম্রস্বরে তিন্নির কুশলাদি জানতে চাইলো
“আপনি এখন কেমন আছেন?”
“আলহামদুলিল্লাহ! ”
“আপনি কিছু বলবেন বোধহয়?”
“জ্বি!”
“ধন্যবাদ, ভাইয়া আমায় সাহায্যে করার জন্য। আজকাল তো আপন মানুষেরাও বিপদে পড়লে মুখ ফিরিয়ে নেয়, সেখানে আপনি আল্লাহর পাঠানো ফারিশতা হয়ে আমায় বাচিয়েছেন৷” আবেগী কন্ঠে বলল তিন্নি
“ মানুষ তো কেবল জারিয়া, সাহায্যের মালিক আল্লাহ। তবে ছোট আপু, পুলিশ আপনাকে সাহায্যে করবে আপনাকে সুরক্ষিত স্খানে পৌছে দিতে। তিনি কিছু প্রশ্ন করবেন। উত্তর দিতে আপত্তি নেই তো? ”
“আমি সব প্রশ্নের উত্তর দিবো, তার আগে আমি আপনার কাছে একটা জিনিস চাইবো ভাইয়া। ”
“জি বলুন ”
তিন্নি বেড থেকে নেমে শুভ্রবের পা জড়িয়ে ধরলো। শুভ্রব ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেলো৷
“আরে, আরে কি করছেন কি? ”
“ক্ষমা চাইছি ভাইয়া আমায় ক্ষমা করুন নয়তো আল্লাহ আমায় ক্ষমা করবে না।”
“আপনি ক্ষমা কেনো চাইছেন?”
“আজ থেকে ছয়মাস আগে আপনার উপর মিথ্যা আরোপ করা মেয়েটা আমি ছিলাম ভাইয়া!আমি সেই মেয়ে যে আপনার বিরুদ্ধে মিডিয়ার সামনে মিথ্যা আরোপ করি বালাৎকারের। ”
শুভ্রব হতভম্ব হয়ে রইলো। কি বলবে বুঝতে পারলো না, আজও সে অপবাদের আরোপ তার কানে বাজে৷কি, দুর্বিষহ ও বিভিষিকাময় ছিলো সেদিনটি৷এখনো তার বুক কেপে উঠে। নার্স কে ইশারা করলো মেয়েটিকে সরাতে৷ তবে তিন্নি সরতে চায়না৷ শুভ্রব যতক্ষণ না তাকে ক্ষমা করবে সে উঠবে না৷
“দেখুন, মিস! আপনি উঠুন বিষয় টা খারাপ দেখাচ্ছে, আপনি আমার বোনের মতো, আমি আমার ঘাতকদের ক্ষমা করি না সত্য, তবে আপনি অনুতপ্ত! আমি আপনার ক্ষমা গ্রহণ করলাম এবার উঠুন।”
তিন্নি উঠে দাড়ালো, নার্স তাকে বেডে বসালো৷ পুলিশ ইন্সপেক্টর সম্পূর্ণ ঘটনা জানতে চাইলো,আদ্যপান্ত! তিন্নি, অকপটে সব স্বীকার করলো৷
“অ্যাস্ট্রো গ্রুপের সালমান আমার প্রেমিক, তিনবছর যাবৎ আমাদের সম্পর্ক। সালমান অত্যন্ত খারাপ ও ধূর্ত প্রকৃতির লোক। সে ভালোবাসার নামে আমাকে ভোগ করতো, তার দোষও সম্পূর্ণ নয় আমিও দোষি৷ ভালোবাসায় এতোই অন্ধ হয়ে যাই যে আমি তার হাতের কাঠপুতুলে পরিনত হই। শুভ্রব ভাই ছিলো তার অপনেন্ট, তাদের গানও শুনেছি। আমার খুব প্রিয় গায়ক৷ তবে সালমান, শুভ্রব ভাইয়াকে পছন্দ করতো না। কারণ সবচেয়ে বেশি ছিলো তার ফ্যানবেজ আর অনেক দ্রুত তারা সফল হচ্ছিলো, অ্যাস্ট্রো কে ছাড়িয়ে। সে শুভ্রব ভাই কে পরাস্ত করতে ছক কষে, আমাকেও বাধ্য করে শুভ্রব ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে। ও আমাকে হুমকি, ধামকি দিয়ে কাজটি করিয়ে নেয়। আর আমার পেটে যে বাচ্চা ছিলো এটা সালমানের ঔরষের। তবে পরিবার জেনে যাওয়ায় আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আর সালমান এ বাচ্চার অধিকার অস্বিকার করে আর আমাকে বলে এ বাচ্চার দায় শুভ্রব ভাইয়ের উপর দিতে যাতে এবারও তারা পাড় পেয়ে যায়। আমি রাজি না হওয়ায় সে আমাকে মারধর করে, আমার পেটে লাথি মারে। এবং তার বাড়ি থেকে বের করে দেয়। আমার কোথাও যাওয়ার জায়গা নেই বলে আমি মাঝরাস্তায় বসে পড়ি, তখন কিছু বাজে লোক আমার ক্ষতি করতে চায় ভাগ্যক্রমে শুভ্রব ভাই আমাকে রক্ষা করে৷ উনি নির্দোষ, উনি আমায় সাহায্য করেছে। ”
শুভ্রব ঘটনা বৃত্তান্ত শুনে সালমানের উপর ভিষন ক্ষেপে যায়, তার ইচ্ছে করছে সালমান কে গু/লি করে ঝাঝড়া করে দিতে। আর কত?ছিঃনিজের পাপের দায় টাও শুভ্রবের উপর দিতে তার বাধে নি।
ইন্সপেক্টর তিন্নির জবানবন্দি সংরক্ষণ করে রাখলো৷ তিন্নি শুভ্রবের উদ্দেশ্য বলল “ভাইয়া আপনি আমায় পুলিশে দিন, অন্তত মাথা গোজার একটা ঠাই হবে। বাকি জীবন আমি জেলখানায় কাটাবো। তবে সালমানের বিরুদ্ধে আমি সাক্ষ্য দেবো।ওর অনেক কুকর্ম সম্পর্কে সব জানি। আমি আপনাকে ন্যায় বিচার পেতে সাহায্য করবো ভাইয়া। আপনি শুধু আমায় ক্ষমা করে দিন। ”
শুভ্রব তিন্নি কে আশ্বাস্ত করে বলল “পুলিশ, আপনাকে গ্রেফতার করবে না। আর আপনার থাকার ব্যবস্থা আমি করে দিবো। আপনি সুরক্ষিত থাকবেন৷”
শুভ্রব বেরিয়ে গেলো কেবিন থেকে, ইন্সপেক্টর শুভ্রবের কাধে হাত রেখে বলল “তুমি চাইলে সালমান কে এখনি গ্রেফতার করতে পারি,ওর সব ডিটেইলস তো তুমি আগেই দিয়ে রেখেছো৷ ”
“আপনারা কাজ করুন আপনাদের মতো তবে আজ দুপুর বারোটার পর! ”
“যেমনটা তুমি বলো। ”
“ক্রমান্ন ”
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
#আলিফা_তাসনিম_রিতা