২৮.
“বাংলাদেশের জনপ্রিয় দুই সঙ্গীতব্যান্ড অ্যাস্ট্রো ও ব্ল্যাকের সংঘাতে তোলপাড় মিডিয়া অঙ্গন ও ইন্টারনেট জগৎ। চলমান এই দ্বন্দ্ব ঘিরে উত্তাল ভক্ত ও অনুরাগী মহল। সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে চলছে তর্ক-বিতর্ক, প্রতিবাদ ও নানা জল্পনা-কল্পনা।
অ্যাস্ট্রোর দাবি, ব্ল্যাক তাদের বিরুদ্ধে পরিকল্পিত ও প্রতিহিংসামূলক আক্রমণ চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে ভিন্ন ইঙ্গিত দিয়েছেন ব্ল্যাকের নির্বাহী ও লিডার আব্রাহাম চৌধুরী শুভ্রব। তার বক্তব্যে উঠে এসেছে এমন কিছু তথ্য, যা পুরো ঘটনার মোড়কে আরও রহস্যময় করে তুলেছে।
কে দোষী? কে বা প্রকৃত ঘাতক? নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কোনো ষড়যন্ত্র? প্রশ্নগুলোর উত্তর এখনও অধরা। তবে একটি বিষয়ে একমত ভক্ত ও অনুরাগীরা—তারা চান নিরপেক্ষ তদন্ত এবং সুষ্ঠু বিচার।
আমি ফারজানা ইয়াসমিন। ঘটনা তদন্তে রয়েছেন আমাদের বিশেষ প্রতিবেদক জহির। বিস্তারিত থাকছে পরবর্তী প্রতিবেদনে।
গত, দুই বছর ধরে সঙ্গীতাঙ্গনে দাপুটে বেড়িয়েছে ব্ল্যাক! তাদের গান, ভিজুয়্যাল, ভিডিও দর্শকশ্রোতাকে মুগ্ধ করেছে বহুবার, আকাশচুম্বী জনপ্রিয়তা খুব অল্প সময়ে লাভ করে, যার দরুন অনেকের চক্ষুসূল হয়ে পড়েন৷৩০ শে জুলাই, ব্ল্যাকের বিরুদ্ধে বাংলাদেশের আরেক জনপ্রিয় ব্যান্ড অ্যাস্ট্রো দাবি করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, নানা অভিযোগে দায়ভুক্ত করে এমনকি অ্যাস্ট্রোর এক নারী ভক্ত কে বালাৎকারের অভিযোগও উঠে আব্রাহাম চৌধুরী শুভ্রবের বিরুদ্ধে, যে মামলা এখনে তবিয়ত আছে৷ঘটনা আপাতদৃষ্টিতে, দেখলে মনে হবে অপরাধী ব্ল্যাকের সদস্যরা। তবে, ব্ল্যাক আবারো আলোচনায় আসে তবে এবার ভিন্নভাবে। গতপরশু অ্যাস্ট্রোর কিছু গোপন কার্যকলাপ নেট মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভক্তদের মাঝে নেমে আসে অস্থিরতা। অ্যাস্ট্রোর লিডার সালমান জানায় আব্রাহাম চৌধুরী শুভ্রব প্রতিশোধ নিতে এমন ঘৃণিত কাজ করেন। কিন্তু ঘটনার গতি পাল্টে দেয় আব্রাহাম চৌধুরী শুভ্রবের স্টেটমেন্ট৷ তারপর থেকে ভক্তকুল ফুসে উঠে৷ জানা হয়েছে ইতোমধ্যে ব্ল্যাকের সদস্যগণ বাদি হয়ে মানহানীর মামলা করে দায়রা আদালতে।পুলিশ ও প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।
তদন্তে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসে, যা লোমহর্ষক!অ্যাস্ট্রোর সালমান ও তার সদস্যগণ দীর্ঘদিন ধরে নানা অবৈধ কাজের সাথে জড়িত৷ইন্ডাস্ট্রিতে নিজেদের প্রভাব দেখিয়ে অনেক ব্যান্ড ও তরুনকে ঠেলে দিয়েছে অন্ধকারে৷ শুধু ব্ল্যাকই নয়, অনকোর্ড, অর্কেস্টো, পাইথন, লিথাল যারা ছিলো একসময়ের জনপ্রিয় ব্যান্ড তাদের ক্যারিয়র ধ্বংস করে দেয় সালমান৷ আমরা তাদের মুখ থেকেই শুনবো সে বিভৎস ঘটনার বৃত্তান্ত!
“আসসালামু আলাইকুম! আমি রিপোর্টার জহির, আপনারা আমাদের বলুন আসল ঘটনা কি? ”
“আমি সাদমান লিথাল-ব্যান্ড এর নির্বাহক বলছি, আমি মিডিয়ার সামনে এই স্টেটমেন্ট দিচ্ছি সালমানের বিরুদ্ধে যা এলিগেশন আনা হয়েছে তা সত্যি! সালমানের ত্রাশ আছে এ ইন্ডাস্ট্রিতে, তার কথার বিরুদ্ধে, তার মতের বিরুদ্ধে বা তার জনপ্রিয়তার বিরুদ্ধে যেই থাকুক না কেনো সে তাদের সবার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে৷ আমি ও আমার টিমমেট দের তারা নানাভাবে ডিফেম করতো, জুনিয়র বলে রেগিং করা হতো, আমাদের গান নিয়ে কটাক্ষ,বিভিন্ন কম্পিটিশনে আমাদের ইচ্ছাকৃতভাবে হারানো হতো ৷ আমরা চুপ ছিলাম সব করেও আমাদের রুখতে না পেরে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে আর বলা হয় আমরা ওর টিমমেট কে মারধর করেছি, হুমকি দিয়েছি আমরা ওদের তথ্য চুরি করেছি।”
“সব তো প্রমাণিত হয়েছিলো তখন ” জহির প্রশ্নসূচক কন্ঠে বলল
“সেসব মিথ্যা প্রমাণ ছিলো, সে আমাদের ফাসানোর জন্য এ কাজ করে আর তাকে সাহায্য করে অর্ক। অর্ক আমাদের টিমে ছিলো সে বিশ্বাসঘাতকতা ও লোভে সালমানের সাথে মিলিয়ে নিজের টিমের সাথে গাদ্দারি করে। ”
সাদমান বেশকিছু প্রমাণ মিডিয়ার সামনে তুলে ধরলো,অর্ক,সাদমান, আরফান তিনজন সদস্যের দল ছিলো। কত, শত ছবি, তাদের একসাথে। সালমানের সাথে অর্কর ফোনালাপের কিছু রেকর্ডও দেয় তারা।
“আপনারা আগে কেনো প্রমাণ করলেন না? ”
“আমাদের হুমকি দেয়া হয়েছিলো, তখন আমরা ছোট ছিলাম ভীত ছিলাম তবে যখন একই ঘটনা পুনরাবৃত্ত দেখলাম তখন মনে হলো না এবার আমাদেরও বলা উচিত। ”
“ধন্যবাদ, আপনার সৎ সাহসকে সাধুবাদ জানাই সাদমান। এবার আমার প্রশ্ন অর্কোস্টো ও অনকোর্ডের কাছে। আপনারা বলুন আপনাদের উপর অন্যায়ের ঘটনা। ”
অর্কেস্টোর রুদ্রিক ও অনকোর্ডের আফতাবও জানালো তাদের প্রতি অবিচারের,অন্যায়ের, জুলুমের বিভিষিকাময় বর্ণনা। পাইথনের লিডার ইথানের বর্ণনা যেনো আরো বিভৎস!
“অ্যাস্ট্রোর সাথে আমাদের সম্পর্ক প্রথমে বেশ ভালো ছিলো, বলতে গেলে মিডিয়াতে আমার বন্ধু বলতে সালমান ছিলো আমার আস্থার জায়গা। তবে আমি সালমান কে বন্ধু ভাবলেও সালমানের কাছে আমি ছিলাম নগন্য মানুষ। ওর একটা গোপন ব্যবসা আছে, তা পুলিশের ব্যাপার আমি তা নিয়ে বলবো না আইনের কাছে তা জবানবন্দিতে রইলো৷ তার ব্যবসা সম্পর্কে আমি আগে জানতাম না। একদিন সে আমায় তার ক্লাবে ইনভাইট করে, তার সাকসেস পার্টি। বন্ধু হিসেবে আমি যোগ হই। তবে সে পার্টির আড়ালে চলছিলো ভিন্ন কিছু৷ তারা বিভিন্ন দরিদ্র শ্রেনীর কিশোরি মেয়েদের টার্গেট করতো। কাজের নামে আনা হতো তার ক্লাবে তার অতিথিদের মনোরঞ্জনের জন্য।সে আমাকে নানাভাবে বুঝাতে থাকে আর তার ব্যবসায় আমাকে যোগ হতে বলে। আমি নাকচ করে দি।আর তার কথার বিরুদ্ধে যাওয়ায় আমাকে হুমকি দেয় আর আমি যাতে বাহিরে মুখ না খুলি তাই ও আমার ছোটবোনের মেয়ে যে কিনা তখন কেবল ক্লাস সিক্সে পড়তো, স্কুল থেকে তাকে অপহরণ করে। আমাকে ও আমার পরিবার কে নানাভাবে হুমকি, ধামকি দিতে থাকে৷ আমরা পুলিশের স্মরণাপন্য হই, পুলিশ চারদিনের মাথায় আমার ভাগ্নির মৃত লা/শ ফিরিয়ে আনে। আমার সে ভাগ্নি যাকে আমি আমার কোলে পিঠে করে বড়ো করেছি তার লা/শের ভার আমি আমার কাধে বয়েছি৷ আমি থানা, পুলিশ করতে চেয়েছি তবে আমাকে বারবার রুখে দেয়া হতো।ওর জন্য আমার বোন তার সন্তান হারিয়ে পাগলপ্রায়।তবে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ”
ইথানের বর্ণনায় যেনো সকলের আত্না কেঁপে উঠে। সাংবাদিক যেনো তার কথা বলার ভাষা হারিয়ে ফেলে৷
“সালমান এতো সাহস পায় কি করে? ”
“উপরমহল থেকে! আর আপনি জানেন অবশ্যই। তবে ওর একটা বিহিত হোক তাহলে গদিওয়ালাদের গদি একটু হলেও নড়বে। ”
“আপনাকে কি বলে শান্তনা দিবো আমার ভাষা নেই ইথান। তবে আল্লাহ আপনার সহায় হোক।”
তো দর্শকশ্রোতা আপনারা তো শুনলেন আলোকিত জগতের অন্ধকার গল্প। শুধু কি এতোটুকু!আমাদের তদন্তে আরো বেশকিছু প্রমাণ আমরা পেয়েছি। আপনাদের সামনে তা তুলে ধরা হলো।
সাংবাদিক জহির, অ্যাস্ট্রোর সদস্যদের নানা অবৈধ কর্মকান্ডের ভিডিও স্ক্রীনে দেখালো। বড়, বড় ক্যাসিনো ক্লাবে অ্যাস্ট্রোর সদস্যদের মজমাস্তি, তাদের ড্রা/গ/স সেবন এর ভিডিও।
সাংবাদিক জহির এবার শুভ্রবের দিকে ক্যামেরা ঘোরালো৷ শুভ্রবকে প্রশ্ন করলো “আব্রাহাম চৌধুরী শুভ্রব আপনার কাছে শুনতে চায় দর্শক!”
“শ্রবণের থেকে দর্শন মানুষের স্মৃতিতে বেশি স্থায়ী হয়,আমি শুধু দেখাতে চাই।তারপর বাকি সব সিদ্ধান্ত জনতার উপর। ”
সাংবাদিক স্ক্রীনে প্লে করলো তার রেকর্ডিং অফিসের ভিডিও তৃহান ও সালমান কিভাবে তার রেকর্ডিং অফিস ভেঙেছে, চোরের মতো কিভাবে তার অফিস থেকে তার গান চুরি করেছে। সাথে তৃহান ও সালমানের ফোনালাপও ফাস করা হয়।
সালমান তার নিজ কক্ষে বসে টেলিভিশনে দেখছিলো নিউজটি। সে যেনো হতবিহ্বল! চারিদিক থেকে যেনো সে চাপ অনুভব করছে। এসির নিচে বসেও সে তরতর করে ঘামছে। সালমান ভেবেছিলো এবারো সে সব সামলে নিবে, কিন্তু শুভ্রব সব সামলে ফেলেছে!
অ্যাস্ট্রোর বাকি সদস্যরাও যেনো বিপদে। রনক, জন, তীব্র আগেই সরে পড়েছে। তারা এসবে নেই অস্বীকৃতি জানিয়েছে। তৃহান, অর্ক পড়েছে বেকায়দায়।
“সালমান এখন আমরা কি করে সামলাবো? দেখলি তো তোর শয়তানি বুদ্ধির ফল!”
“এখন সব দোষ আমার!”
“হ্যা তোর! তোর জন্য আমি লিথাল কে ছেড়েছি তোর জন্য আমি বদনাম হয়েছি।”
সালমান ক্ষিপ্ত হয়ে অর্কর কলার চেপে ধরে,“শুয়োরের বাচ্চা! তোর ই তো লোভ ছিলো এখন তুমি আমার পাতে লাথি মারছো৷”
“তুই আমাকে বাধ্য করেছিলি, সালমান! ”
“তুই হয়েছিস কেনো? আমও খাবা তোলারও কুড়াবা আবার মুখ মুছে বলবা খাও নি। ”
“সব তোর পাপের ফল! ”
“একদম জানে মেরে দেবো সা/লা ”
কথায়, কথায় হাতাহাতি লেগে যায় সালমান ও অর্কর মধ্যে। তৃহান যেনো মূর্তি বনে গেছে। সে ভালো করে বুঝতে পারছে শুভ্রব এবার তাকে ছাড়বে না৷ তার খুব আফসোস হচ্ছে, কেনো সে তাদের বিপক্ষে গেলো, কেনো সে সালমান কে সাই দিলো। তার পা যেনো কাঁপছে“থরথর.. থরথর ”
অপরদিকে, নেট দুনিয়ায় তুলকালাম কান্ড! অনকোর্ড, লিথাল, অর্কেস্টো, পাইথন ও ব্ল্যাকের সব ফ্যানবেজ একত্রিত হয়ে সাইবার আক্রমন চালালো অ্যাস্ট্রোর সব অনলাইন প্ল্যাটফর্মে। অফিসিয়াল ফেসবুক পেজ, ফ্যানগ্রুপ কোনো মাধ্যম বাকি রাখেনি প্রতিবাদি নেটিজেন রা। আর তাদের লিড দিচ্ছিলো অথৈ (ব্ল্যাকের পক্ষ থেকে),তামিম (লিথাল এর পক্ষে ),তিয়াশা (অনকোর্ড,পাইথন ও অর্কেস্টোর হয়ে)। সাধারণ শ্রোতারাও বেশ ক্ষুব্ধ! গনক্ষোভে গুঞ্জিত হচ্ছে “বয়কট বয়কট ” সকলে গনসাক্ষর দিচ্ছিলো অ্যাস্ট্রোর বিরুদ্ধে!অ্যাস্ট্রোর ভক্তরাও সরে যাচ্ছিলো গ্রুপ থেকে। তারাও অ্যাস্ট্রোর বিরুদ্ধে প্রতিবাদ করতে লাগলো
-
পুলিশের কাছে ঘটনাতথ্য ও রিপোর্ট আগেই পাঠানো হয়েছিলো। পুলিশ তা তদন্ত করে, সবকিছুর সত্যতা বের করে৷ সালমানের ক্লাব, তার বাড়ি, তার ব্যাক্তিগত হালানাগাদ সব পুলিশের হাতে। পুলিশ গাড়ির সাইরেন শোনা যাচ্ছে তার বাড়ির বাহির থেকে। ইতিমধ্যে পুলিশ তার বাড়ির চারপাশ ঘিরে রেখেছে। তৃহান ও অর্ক সালমান কে রেখে বাড়িরে ছাদে চলে গেলো। উদ্দেশ্য পালানো।
সালমানের সকল সোশ্যাল মিডিয়া একাউন্ট সিজ করা হয়ে গেছ, তার ফোনের একসেস পুলিশের দখলে। সে যেনো দিশাহীন। পাগলের মতো চেচাচ্ছে, নিজের মাথার চুল ধরে টানছে, জিনিসপত্র ভাঙচুর করছে৷ যেনো সে উম্মাদ নাকি সব তার নাটক?সালমান হন্নে হয়ে তার ব্যাক্তিগত মুঠোফোনে একের পর এক ফোন করে যাচ্ছে তার উপরমহলে৷ তবে কেউ তার ফোন তুলছে না৷ সবাই তাদের হাত সাফ করে ফেলেছে। কেউ সালমানকে প্রটেক্ট করতে আগ্রহী নয়। নিজের মরা নিজে মরো!
সালমান দ্বিহবেদিক হন্যে হয়ে ঘুরছে, তার পাপেরা যেনো তাকে মাটিতে দাবিয়ে দিচ্ছে। সে তার ধ্বংস যেনো নিজ চোখে দেখছে। ছটফট করছে চাতক পাখির মতো। তন্মধ্যে সালমানের মুঠোফোনে এক আননৌন নাম্বার থেকে কল আসে৷ সালমান ফোন রিসিভ করতেই, ওপাশ থেকে গম্ভীর কন্ঠস্বর শোনা গেলো,
“হেই এনিমি হোয়াটসঅ্যাপ! ”
“কে?”
“ওহ!ইউ ডিডেন্ট রিমেমবার মাই নেম। ” বাঁকা হেসে
“শুভ্রব? ”
“আব্রাহাম চৌধুরী শুভ্রব!” স্পার্ট কন্ঠে গর্বের সহিত নিজের নাম উচ্চারণ করলো শুভ্রব৷
“ইউ!স্কা/উ/ন্ড্রে/ল! ”
“আওয়াজ নিচে,কেমন লাগছে Tit for tat ”
সালমান হো হো করে হেসে উঠলো। হাসতে হাসতে সে ডুলতে লাগলো পরক্ষণেই হাসি মিইয়ে শান্ত কন্ঠে বলল , “ খুউউউব, ভালো খেলেছো। ”
“উম!খেলা কি আর একা জমে? প্রতিপক্ষ যত ধূর্ত খেলা ততো বেশি স্বতস্ফূর্ত, আই ইনজয়েড ইট ম্যান!”
“শুভ্রব! আমি ভেবেছিলাম তুমি আমার সাথে পারবে না তবে আই এম ইমপ্রেসড বাই ইউর ইন্টালিজেন্স ”
“আমি বরাবরই ইন্টালিজেন্ট তবে তুমি আস্ত একটা গবেট আই মাস্ট সে নাহলে কেউ ঘায়েল বাঘ কে দ্বিতীয় বার ঘায়েল করে? চু...চু..চু... মুখে শব্দ করলো শুভ্রব, “ ভেরি স্যাড! তোমার চিৎকার টাও আমার কাছে মেন্দা বিড়ালের আওয়জের মতো মনে হয় কাওয়ার্ড। ”
“তুমি কেস তুলে নাও! আমরা ডিলে আসি, তুমি অনেক লাভবান হবে। আই প্রমিস। ”
শুভ্রব তামাশা করে হাসলো। সালমানের প্রতিটা ছটফট তার মনে শান্তি দিচ্ছে। ছয়মাস আগে সে যেভাবে তরপেছিলো, সালমান তার থেকেও বেশি তড়পাচ্ছে।
“একটা উপদেশ দেই, ফ্রী তে আই হোপ কাজে দিবে, জানো তো শত্রু কে কখনো দূর্বল ভাবতে নেই। ”
“ইয়াহ! এটাই বড় ভুল। ”
“স্বিকার করছো?”
“মেনে নিচ্ছি”
“গুড!”
“তুমি আমার পরিবারের কথা ভাবলে না? আমার ছোট একটা বাচ্চা আছে। ” মিনতি সুরে বলল সালমান।
“আমারও পরিবার আছে, আমিও কারো সন্তান, কারো ভাই! মনে পড়ে সেদিনের কথা। ইউ নৌ নেচার হ্যাজ ইটস ইউনিভার্নাল কারমা থেরাপি ❝ রিভেঞ্জ অফ নেচার❞ যাহা তুমি করিবে তাহাই তুমি ভোগ করিবে। তখন তোমার সময় ছিলো এখন আমার। ” রাগে গজড়াতে, গজড়াতে বলল শুভ্রব।
“তোমার ধমকে আমি ভয় পাই না! ”
“পেতে হবে না তো, চারিপাশে একবার চোখ বুলাও আর তাদের কে ভয় পাও আর নিজের ইয়া নাফসি জপো।”
সালমান শুভ্রবের কথায় জানালা দিয়ে বাহিরে চোখ বুলালো তাকে চারিপাশে থেকে ঘিরে রেখেছে পুলিশ।সালমান বাকরুদ্ধ হয়ে চেয়ে আছে। ওপাশে শুভ্রবের হাসি শোনা যাচ্ছে।
“চেকমেট! মাই ডিয়ার এনিমি,গুডবাই! ”
শুভ্রব কল কাটতেই পুলিশের ফোর্স বন্দুক তাক করে, সালমানের বাড়ির অন্দরমহলে প্রবেশ করলো। বাড়ির ভেতরের প্রতিটি মানুষ ভয়ে সিটিয়ে ছিলো। সালমানের পাঁচ বছরের বাচ্চা, তার মায়ের কোলে মুখ লুকিয়ে আছে। সালমানের স্ত্রী হুমায়রার চোখে ঘৃণা ও প্রতারিত হওয়ার অশ্রু।পুলিশ সালমানের কামড়া কোনটা জানতে চাইতেই, তিনি আঙুল দিয়ে দেখিয়ে দিলেন।
পুলিশ সহ দুজন কোয়ান্সটেবল সালমান কে গ্রেফতার করলো।
-
৩০ শে ডিসেম্বর ২০২২! আদালত প্রাঙ্গনে জনসমাগম আজ তুলনামূলক বেশি।চারিদিকে ক্যামেরা, সাংবাদিক, দর্শকের ভীড়। ক্যামেরার ক্লিক! ক্লিক! শব্দ ও লোকজনের কথার গুনগুন চলছে৷পুলিশের ভ্যান থেকে নামানো হলো সালমান, অর্ক, তৃহান কে।তাদের ক্যাপচার করতে সাংবাদিকরা ভীড় জমিয়েছে চারিপাশে। সালমান, তৃহান অর্কর হাতে হ্যান্ডকাপ ও মুখে মাস্ক পড়ানো। পাশে রয়েছেন দুজন পুলিশ সদস্য। চারদিনের রিমান্ডের পর তাদের কোর্টে তোলা হয়েছে। কিছুক্ষণ পর, মামলার শুনানি।
শুভ্রব, সাদাফ, ইমতিয়াজ ও রিহাম যথাসময়ে উপস্থিত হলো কোট চত্বরে। সাংবাদিক রা তাদের দিকে ভিড়লো৷ নানারকম প্রশ্ন করতে লাগলো। শুভ্রব তোয়াজ না করে তার আইনজীবীর সাথে এগিয়ে গেলো। শুভ্রবের আইনজীবী সাংবাদিকদের বাইট দিলো, “ আমরা এখন কোনো প্রকার প্রশ্নের উত্তর দিবো না, মামলার রায়ের পর যা বলার বলা হবে,ধন্যবাদ। ”
তিন্নিও এসে পৌছেছে ইতোমধ্যে! ওড়না দিয়ে মুখ ঢেকে সে কোর্ট রুমের দিকে ধাবিত হলো।
-
বেলা প্রায়, দশটা দশ।কোর্টরুম জুড়ে রিপোর্টার ও বাদি,বিবাদি পক্ষ সহ সাক্ষীগনের চাপা গুঞ্জন চলছে। কোর্টরুমের এক পাশে বসে আছে শুভ্রব,সাদাফ, ইমতিয়াজ, রিহাম সহ আরো বেশকেয়েকজন৷ পেছনের সারির শেষ মাথায় বসে আছে তিন্নি৷
আরেকপাশে পুলিশি হেফাজতে বসে আছে সালমান, তৃহান, অর্ক৷ সালমান মাথা নিচু করে আছে, চোখে মুখে হতাশা, ক্ষোভ, রাগ ছেয়ে আছে। অর্ক বারবার নিজের কপালের ঘাম মুচছে। তৃহান নির্লিপ্ত! তিন্নি বিষন্ননয়নে চেয়ে আছে তার ঘাতকের দিকে৷ হাহ্! সে কেবল মরিচীকার পেছনে দৌড়ে ছিলো। কপটতা কে সে ভালোবাসক ভেবেছিলো। তিন্নি সালমান এর বিবাহিত সম্পর্কে কিছুই জানতো না, সালমান লুকিয়েছিলো তার কাছে। কিন্তু যখন সে জানতে পারলো তার যেনো পায়ের তলার মাটিই যেনো সরে গেছিলো৷ আহ্!কি কেরামতি করে সে কতল করলো তিন্নি কে। তিন্নি ঘৃণায় মুখ ফিরিয়ে নিলো।
এজলাসে প্রবেশ করলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ “আব্দুল মাজহার”। কালো লম্বা কোর্ট, চোখে ভারী চশমা। মাথায় কাঁচা পাকা চুল। আব্দুল মাজহার কে দেখা মাত্রই সবাই সম্মান জানিয়ে দাঁড়িয়ে গেল।জজ সাহেব তার আসন গ্রহণ করলেন৷ ডেস্কের উপর হাতুড়ি দিয়ে তিন, তিনটা বারি দিলেন৷ মুহূর্তেই কোর্টরুম শান্ত, নিস্তব্ধ হয়ে গেলো।
“বসুন!”
বিচারপতির আদেশে সকলে যে যার আসনে বসে পড়লো। পেশকারক মামলার ফাইল তুলে তা পাঠ করে শোনালেন
“আসামি সালমান রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে মানহানি, ভয়ভীতি প্রদর্শন, অনধিকার প্রবেশ, ভাঙচুর, চুরি এবং অন্যান্য গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।”
সালমান ও তার সহযোগী দোসরদের কাঠগড়ায় দাড় করানো হলো। সালমানের মুখ বেশ গম্ভীর!অর্ক যেনো কেঁদে দিবে এমন একটা ভাবাবেগ তার চোখে মুখে, তৃহান মাথা নিচু করে আছে। শুভ্রব তৃহানের দিকে তাকালো পরক্ষণেই তাচ্ছিল্য করে চোখ ফিরিয়ে নিলো।
শুভ্রবের পক্ষের আইনজীবী আহমদ শরীফ উঠে দাড়ালেন৷ আহমদ শরীফ তার কোর্ট দুই হাত দিয়ে টাইট করে বিচারপতির সামনে দাড়িয়ে বলা আরম্ভ করলেন,
“মাননীয় আদালত, আজ আমার মক্কেল আব্রাহাম চৌধুরী শুভ্রব ও তার সহকর্মীরা দীর্ঘদিনের একটি ষড়যন্ত্রের বিচার চাইতে এই আদালতের দ্বারস্থ হয়েছেন। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে, তাদের সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে, তাদের কর্মক্ষেত্রে অনধিকার প্রবেশ করে ক্ষয়ক্ষতি সাধন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে তাদের পেশাগত জীবন ধ্বংসের চেষ্টা করা হয়েছে।এবং আসামি সালমানের বিরুদ্ধে আরো বেশকিছু অভিযোগও করা হয়েছে। ” আহমদ শরীফ বিচারকের কাছে তার ফাইলটি এগিয়ে দিলো।
“ বিবাদীপক্ষ হয়তো নিজেদের নির্দোষ দাবি করবে, কিন্তু আদালতের সামনে আমরা এমনকিছু তথ্য, সাক্ষ্য, নথি, ডিজিটাল তথ্য এবং প্রত্যক্ষ প্রমাণ উপস্থাপন করবো, যা সন্দেহাতীতভাবে প্রমাণ করবে—এটি কোনো ভুল বোঝাবুঝি ছিল না, বরং একটি সুপরিকল্পিত কর্মকাণ্ড।”
আহমদ শরীফের বক্তব্য শেষ হতেই, কোর্টরুম জুড়ে চাপা গুঞ্জন শুরু হলো। রিপোর্টার রা নিজেদের নোটবুকে প্রতিটা স্টেটমেন্ট নথিভুক্ত করতে লাগলো। আব্দুল মাজহার হাতুড়ি ঠুকে সবাই কে শান্ত হতে আদেশ করলেন।
“ আপনি বলুন আহমদ শরীফ! ”
“মহামান্য আদালত, গত ত্রিশ জুলাই আমার মক্কেল আব্রাহাম চৌধুরীর উপর অভিযোগ তোলা হয়, অ্যাস্ট্রো ব্যান্ডের গান ও তথ্য চুড়ির আর অ্যাস্ট্রোর কোনো নারী ভক্তকে বালাৎকারের। যা সম্পূর্ণ ভিত্তিহীন৷ বরং অ্যাস্ট্রোর লিডার সালমান তার গুপ্তচর তৃহান মজুমদার কে চর হিসেবে ব্ল্যাকের সদস্যদের মাঝে ঢুকতে বলে। ব্ল্যাক বেশ সুনামে এগোচ্ছিলো, গ্রুপের দায়িত্বও বাড়ছিলো সে কারণে তারা নুতন সদস্যের খোজ করে আর তৃহান সে সুযোগের ফায়দা নেয়। মহামান্য আদালত এই হলো অডিশনের অংশগ্রহণকারীদের নথি ও চূড়ান্ত পর্যায়ে বাছাইকৃত অংশগ্রহণকারীদের নথি৷ ”
বিচারক আব্দুল মাজহার তা খতিয়ে, খতিয়ে দেখতে লাগলেন৷ সালমান তৃহানের দিকে চোখ গরম করে তাকালো৷ তৃহান বলেছিলো সে সব তথ্য নষ্ট করে ফেলেছে তাহলে এই নথি কি করে পেলো সালমানের প্রশ্ন? সালমান তার বিচারপতি কে ইশারা করলো কিছু বলার জন্য। সালমানের পক্ষের বিচারপতি দীপক রায়, আহমদ শরীফকে বাঁধা দিলো।
“অবজেকশন মহামান্য আদালত, আহমদ শরীফ যে অভিযোগ ও নথি প্রদান করছে তা কতটুকু যৌক্তিক? প্রমাণ তো সব নষ্ট করা হয়েছিলো তাহলে উনি তা কি করে পেলো? এগুলো তো বানোয়াট হতে পারে। ”
সালমান যেনো নিজের পায়ে, নিজের কুড়াল মারলো।শেষ মুহূর্তে কোথা থেকে যে সে এই গাধা উকিল ধরেছে। সালমানের নিজের উপর রাগ হতে লাগলো৷
আহমদ শরীফ হেসে উঠলেন, “ধন্যবাদ! মিঃরয়। তবে আমি কিন্তু একবারো বলিনি তথ্য নষ্ট করা হয়েছিলো। আপনি সিওর হলেন কি করে? ”
দীপক রায় আহমদ শরীফের কথা কেড়ে নিয়ে বললো, “ মহামান্য আদালত, যেদিন ব্ল্যাকের উপর হামলা হয় নিউজে বলা হয়েছিলো হামলায় তাদের সবকিছু চুরি এবং নষ্ট হয়ে গেছে। আমি সে প্রসঙ্গ টেনে বললাম। ”
আহমদ শরীফ শান্ত কন্ঠে বললেন, “ হামলার আগের নথি আর গুরুত্বপূর্ণ নথি নিশ্চয়ই কেউ রেকর্ডিং রুমে ফেলে রাখবে না। তাই আমি চাইবো আমাকে সম্পূর্ণ বক্তব্য শেষ করতে দেয়া হোক!”
বিচার পতি হাতুড়ি ঠুকে দীপক রায় কে বসতে আদেশ করলেন, আহমদ শরীফকে কন্টিনিউ করার অনুমতি দিলেন।
“ধন্যবাদ! মহামান্য আদালত। তো আমি বলছিলাম অডিশন থেকে। অডিশনে সালমান কে শুভ্রব সিলেক্ট করে তৃহানের ডেডিকেশন ও প্যাশন দেখে।এছাড়াও সালমানের অর্থকষ্ট হতো বলে আব্রাহাম চৌধুরী শুভ্রব, তৃাহানের বোনের পড়াশোনার দায়িত্ব, তৃহানের বাবার অপারেশন, মায়ের ওষুধ পত্রের দায়ভার নেন এমনকি তার ব্যাক্তিগত বাইক টাও তৃহান কে দেয়। পরবর্তীতে যা তৃহান মিডিয়ার সামনে ঘুষ বলে দাবি করে। ”
“অবজেকশন, ইউর অনার। আহমদ শরীফ মা, বাবা কে টানছে কেনো এসবে তাদের কিসের সম্পৃক্ততা?”
“ মিঃরায় এভাবে কারো বক্তব্যের সময় বাঁধা দেয়া অসংলগ্ন। আপনাকেও সময় দেয়া হবে। আপনি বসুন। ”
বিচারপতি দীপক রয় কে আবারো বাঁধা দিলেন ও তাকে বসতে বললেন। আহমদ শরীফ পুনরায় বলতে লাগলেন, “ইউর অনার আমি তৃহান মজুমদারকে প্রশ্ন করতে চাচ্ছি মে আই? ”
“জি অবশ্যই! ”
আহমদ শরীফ, কাঠগড়ার দিকে গেলেন তৃহান কে দাড় করানো হলো কাঠগড়ায়। তৃহানের চোখ লাল হয়ে আছে, কারণ সামনেই তার বাবা, মা ও বোন বসা। তাদের চোখে তৃহানের জন্য ঘৃনা ও তাচ্ছিল্যতা।
“মিঃমজুমদার, আপনি কি সবকিছু অস্বীকার করেন?যে আপনি আব্রাহামের ভালো মানুষির সুযোগ নিয়ে এতকিছু আদায় করেন নি? ”
শুভ্রব তৃহানের দিকেই তাকিয়ে আছে, সে নির্লিপ্ত মুখে চুইঙগাম। ঘাড় পেছনে এলিয়ে আহমদ শরীফের পেছন থেকে তৃহান কে দেখছে আর চুইঙগাম চাবাচ্ছে। তৃহান একবার তার বাবা-মায়ের দিকে ও একবার সালমানের দিকে তাকায়। দোটানায় পড়ে যায়, সে মিথ্যা বললেও তার বাবা, মা মিথ্যা বলবে না। তার বাবা, মা তাকে সেদিনই ত্যাজ্য করেছে যেদিন পুরো দুনিয়ার সামনে বিপদে পাশে পাওয়া বন্ধু শুভ্রবের সাথে সে বিশ্বাসঘাতকতা করেছে।
“জি!শুভ্রব আমাকে দিয়েছে। ”
“শুভ্রব কি আপনাকে এসব ঘুষ হিসেবে দিয়েছে অ্যাস্ট্রোর বিরুদ্ধে যেতে? ”
“নাহ!আমার দারিদ্র্যতায় সে সাহায্য করেছে, আমার সমস্যাদি বিবেচনা করে। ”
“দ্যাটস অল ইওর অনার, শুধু তাই নয়। আমার মক্কেল আব্রাহাম চৌধুরী শুভ্রবের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে আসলে তারাই মুলত ভুক্তভোগী। কিন্তু সালমান মিরর রিফলেকশন গেম ভালো খেলতো ইওর অনার আমি আপনাকে ভিডিও ফুটেজ দেখাচ্ছি যাতে প্রমাণিত হয় কে অভিযুক্ত ও ভুক্তভোগী। ”
আহমদ শরীফ পেশকারদের হাতে একটি পেনড্রাইভ দিলেন৷ কোর্টরুমে বড় করে সাদা পর্দা টানানো হলো, প্রজেক্টর অন করে প্রদর্শন করা হলো সে ভিডিও। সালমান, অর্ক ও তৃহানের হতভম্ব হয়ে রইলো।
ভিডিও প্রদর্শিত হতেই কোর্টরুম জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলো৷গুঞ্জন শুরু হলো। সাদাফ, ইমতিয়াজ, রিহাম টেনশনে কি হবে তা ভেবে। তবে শুভ্রব যেনো বেশ ফুরসতে আছে। সালমানের সাথে তার চোখাচোখি হতেই সে মুখে ইশারা করে বাঁকা হেসে বুঝালো,
“ বিঙ্গো!ইটস জাস্ট অ্যা বিগিনিং ”
“ক্রমান্ন”
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা
দুঃখিত বিলম্বের জন্য। পড়ে জানাবেন কেমন হলো। পরবর্তী পর্ব আজ আসবে অথবা কাল।