২৯.
“অবজেকশন,ইওর অনার! আহমদ শরীফ যে ভিডিও কোর্টে উপস্থাপন করেছে তার সত্যতা কতটুকু? আদালত কি তার সত্যতা পরিক্ষা করবে না?তাদের ভাষ্যমতে সব তথ্য নষ্ট হয়ে যাওয়ার পরও এতো গুরুত্বপূর্ণ প্রমাণ কি করে এলো প্রশ্ন রয়ে যায়।”
বিচারক আব্দুল মাজহার দীপক রায় কে বাঁধা দিলেন৷ তিনি রুষ্ঠ কন্ঠে বললেন, “ আপনি কি ভিডিও র তথ্য নিয়ে সন্দেহ করছেন? ”
“দুঃখিত ইওর অনার! তবে ভিডিও তো বানানো বা পূর্বের সম্পাদিতও তো হতে পারে। আদালতের কাছে আমার আবেদন যেনো সত্যতা খতিয়ে দেখা হয়।”
বিচারক কিছুক্ষণ নিরব রইলেন, তিনি চিন্তা ভাবনা করে বললেন,
“অ্যাডভোকেট দীপক রায়ের কথার যৌক্তিকতা বিবেচনা করে, ভিডিওর সত্যতা যাচাই করার আদেশ প্রদান করা হলো৷”
“ধন্যবাদ, ইওর অনার। ”
দীপক রায় তার চেয়ারে যেয়ে বসলেন৷ আহমদ শরীফ বিচারকের আদেশ মঞ্জুর করলেন৷ তিনি জানালেন,
“ইওর, অনার আমি ভিডিওর ট্রুথ প্রুভ করতে ভিডিও টি ফরেনসিকে পাঠানোর ব্যবস্থা করবো তবে তার আগে আমার দীপক রায়ের কাছে প্রশ্ন উনি জানেন তথ্য চুরি বা নষ্ট হয়ে গেছে কিন্তু কোন তথ্য তা কি তিনি জানেন আমার প্রশ্ন তার কাছে। একজন ব্যারিস্টার হিসেবে তার এই যুক্তি কি অযৌক্তিক নয় মহামান্য আদালত। ”
আহমদ শরীফের কথায় কোর্টরুম জুড়ে কলরব গুঞ্জিত হলো, প্রত্যেকে তার কথার সাথে একমত৷ বিচারক সকলকে থামালেন,
“অর্ডার, অর্ডার, অর্ডার!আহমদ শরীফ আদালত প্রমাণের সুক্ষ্ম পর্যালোচনা করেই তবে রায় দিবেন এটাই আদালতের নিয়ম,তাই ভিডিও টি ফরেনসিকে পাঠানোর জন্য আদেশ প্রদান করা হলো।”
“জি, অবশ্যই মহামান্য আদালত।”
“তাহলে, আজকের মতো কোর্টের সমাবেশ এখানেই মুলতবি ঘোষনা করা হলো।”
বিচারপতি এজলাস ত্যাগ করে তার হাতের ফাইলটি সুতা দিয়ে গিট দিয়ে বন্ধ করে হাতে নিয়ে উঠে দাড়ালেন, সম্মানার্থে উপস্থিত সকলে উঠে দাড়ালো। বিচারপতি প্রস্থান করতেই, সকলে এক,এক করে কোর্টরুম ত্যাগ করতে লাগলো।
-
বিকেলের মৃদু রোদ আদালতের করিডোরে ছায়া ফেলছে, প্রকৃতি বেশ শান্ত। আদালতের করিডোরে দাড়িয়ে ছিলো তিন্নি, অপেক্ষা সালমানের।তার খু/নী'র সাথে শেষবারের মতো মোলাকাত।সালমান কে করিডোর দিয়ে পুলিশ হ্যান্ডকাপ পড়িয়ে নিয়ে আসছে। সালমানকে ভঙ্গুর মনে হচ্ছে। সে বুঝে গেছে, পৃথিবীর কোনো শক্তিই তাকে আর রক্ষা করতে পারবে না৷তার করা পাপ তার ঘাড়ে বোঝার মতো,তার ঘাড় নামিয়ে দিচ্ছে।
তিন্নি, আহমদ শরীফ কে নিয়ে পুলিশের সম্মুখে দাড়ালেন৷ পুলিশের কাছে সময় নিলেন তিন্নির কথা বলার। পুলিশ দুই মিনিট সময় দিলো।
“কিহ্ কেমন লাগছে বেরি পড়ে?”
“বেঈমান!তুই শুভ্রবের সাথে হাত মিলিয়েছিস গাদ্দার! ”
তিন্নি তাচ্ছিল্যের হাসি হাসলো।
“ হা..হা বেঈমানের মুখে বেঈমান শব্দ টা বড্ড বেমানান।তবে জানো কি, তোমাকে এই অবস্থায় দেখে আমার একটুও খারাপ লাগছে না,একটুও না।অনেক মানুষের জীবন নষ্ট করেছো, আমাকে বরবাদ করেছো।আল্লাহর ঘরে যখন বিচার হয় তা ন্যায়ের হয়।তবে আফসোস হয় তুমি এখনো নিজের দাম্ভিকতা বজায় রেখেছো৷ ফেরাউনও তার ধ্বংসের পূর্ব মুহুর্তে আল্লাহ কে স্মরন করেছিলো তবে সে ক্ষমা পাই নি। কেনো জানো? কারণ আল্লাহ তার ক্ষমার সকল পথ বন্ধ করে দিয়েছিলো৷ এভাবেই আল্লাহ পৃথিবী থেকে ফেরাউনদের বিতাড়িত করে৷তোমারও ক্ষমা চাওয়ার পথ নেই।যে মানুষ তার নিজের সন্তানের হতে পারে নি, নিজের মায়ের হতে পারে নি, নিজের বোনের হতে পারে নি, নিজের বিবাহিত স্ত্রীর হতে পারে নি সে মানুষ যে আমার কি হয়েছে তা আমি আজ বুঝতে পারছি। তোমার মতো নিকৃষ্ট মানুষদের জন্য করুণা করাও পাপ! কাল আমি তোমার করা সব জুরুম আদালতে প্রমাণ করবো। তোমাকে ফাসির দড়িতে ঝোলাবো আর এটাই হবে আমার প্রতিশোধ। ”
সালমান নির্বাক শ্রোতার মতো তিন্নির কথা শুনলো, কিছুই বললো না তবে মুখে তার অদ্ভুত হাসি। গা ছমছমে ও ভয়ঙ্কর!
.
চৌধুরী পরিবার, আদালতের করিডোরে দাড়িয়ে আছে। শাহমীর চৌধুরী উকিলের সাথে কথা বলছে, সানায়া শুভ্রবের সাথে দাড়িয়ে। শুভ্রব, তার সাক্ষীদের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করছে৷ তখনই করিডোরে তৃহান কে হ্যান্ডকাপ পড়া হেটে আসতে দেখে সানায়া, সানায়া তৃহান কে প্রচুর ভয় পায়, ট্রমাটাইজ হয়ে যায়। তার পেছনে অবশ্য কুৎসিত ঘটনা দায়ি। শুভ্রব সানায়া কে তার সাথে লেপ্টে যেতে দেখে, খেয়াল করলো সামনে তৃহান!
শুভ্রব সানায়াকে ঘুরিয়ে নিজের দিকে মুখ করিয়ে পাশ থেকে জড়িয়ে ধরলো। সানায়ার যেনো হাত, পা কাপছিলো। শুভ্রব তৃহানের দিকে অগ্নিচক্ষু করে তাকায়।
“সানায়া,তোমার কি অসুস্থ্য ফিল হচ্ছে?ও এভাবে কাপছে কেনো? ” সাদাফ খেয়াল করলো সানায়ার ভীত মুখ খানি। তবে শুভ্রব ব্যাপার টা সামলে নিয়ে বলল
“ও কোর্ট কাচারি পুলিশ ভয় পায়। আহ্ বাবা?”
শুভ্রব শাহমীর চৌধুরী কে ডাকলো।ছেলের ডাকে তিনি ফিরলেন। সানায়া কে কাঁপতে দেখে চিন্তিত হয়ে বললেন, “আমার প্রিন্সেসের কি হয়েছে? কাঁপছে কেনো? ”
“তুমি ওকে নিয়ে বাড়ি যাও, আমি বারন করেছিলাম না এখানে আসতে ও এসবে ভয় পায়। ”
“সে তো জানি এতো বায়না করলো না এনে উপায় ছিলো?চলো,চলো মামনি বাসায় যাই আমরা এই জঘন্য জায়গায় আমরা থাকবো না। ”
শাহমীর চৌধুরী মেয়েকে আগলে নিলেন। বাবার বুকে নিশ্চিন্তো হলো যেনো।শাহমীর চৌধুরী মেয়েকে ভোলাতে নানারকম জোকস বলতে লাগলেন গাড়ির কাছে যেতে, যেতে৷
-
করিডোর থেকে বের হলে, কোর্ট চত্বর। বেল গাছের নিচে দাড়িয়ে তৃহানের পরিবার৷ মা, বাবা ও বোন তিয়াশা৷ অনেকদিন পর তিয়াশা সানায়া কে দেখতে পেলো। তার ইচ্ছে করছিলো যেয়ে কথা বলতে, তবে বেড়াজালের কারণে সাহসে কুলোয় নি।
তৃহানের মা তার সাথে দেখা করার জন্য মরিয়া। মায়ের মন সন্তানকে এমন বেরি পড়া দেখলে কলিজা তো পুড়বেই। তৃহানের বাবা তো তৃহানের মুখ দেখতেই চান না। স্কুল মাস্টার তিনি। অবলম্বন বলতে কেবল সম্মানটুকুই তবে কুলাঙ্গার ছেলের জন্য তা খুইয়েছেন তিনি।তৃহানের বোনও তৃহানের উপর রাগ। তৃহানের বোনের নাম তিয়াশা। সানায়া ও তিয়াশা বেস্ট ফ্রেন্ডের মতো। শুভ্রবই তিয়াশার ভালো পড়াশোনার জন্য তিয়াশা কে সানায়ার স্কুলে ভর্তি করায়। মেয়েটি ভালো ছাত্রী বিধায়, স্কুল কতৃপক্ষ তাকে বিনাবেতনে পড়ার সুযোগ করে দেন। একই শ্রেনীতে হওয়ায় সানায়ার সাথে তার খুব ভালো বন্ধুত্ব ছিলো তার।
শুভ্রবের সাথে তৃহানের ঝামেলা হওয়ার পরও, তাদের বন্ধুত্ব অটুট ছিলো। শুভ্রব সবসময় সানায়া কে বলতো, তৃহান আর শুভ্রবের ঝামেলা একান্তই তাদের ব্যাক্তিগত, তার পরিবার এতে সংশ্লিষ্ট নয়৷ তাই সানায়া যেনো তিয়াশা কে বন্ধুর মতোই আগলে রাখে। সানায়া প্রথমে রাগে, ক্ষোভে অনেকদিন কথা বলেনি৷ তবে শুভ্রব বোঝানোর পর সে স্বাভাবিকভাবে বন্ধুত্ব রেখেছিলো। তবে তা আর টিকলো না।
তিয়াশার খুব শখ ছিলো নিজের জন্মদিন পালন করার। আর্থিক অনটনের জন্য কখনো করা হয় নি। নিজের টিউশনের টাকা জমিয়ে সে জন্মদিনের আয়োজন করে সানায়া কে ডাকে। বন্ধু বলতে কেবল সানায়াই ছিলো।তিয়াশা শুভ্রবকে অনেক অনুরোধ করায় সানায়া কে তিয়াশার ভরসায় ছেড়ে যায় তৃহানদের বাড়ি৷তৃহান, তিয়াশার একমাত্র ভাই তাকে ছাড়া তো আর বিশেষদিন হয় না।বাবা কে বুঝিয়ে ভাই কে ডাকে। তৃহান এসেছিলো তবে ড্রাঙ্ক অবস্থায়। তিয়াশার জন্য তৃহানের বাবা ঐ অবস্থা দেখেও ছেলে কে কিছু বলে নি৷ সহ্য করে গেছিলো।
জন্মদিন বলতে তেমন কিছু না একটু পোলাও, মাংশ আর পায়েশ। কেক সানায়া এনেছিলো। খাওয়া, দাওয়া ভালোই চলছিলো। তিয়াশা, সানায়াকে পেয়ে খুব খুশি ছিলো। সানায়া পুতুলের মতো দেখতে তার দরুন তৃহানের মা খুব যত্ন করতো তাদের বাড়ি গেলে৷ আশেপাশ থেকে সানায়া কে দেখতে লোকজন চলে আসতো৷ইরানী বংশোদ্ভূত হওয়ায় বাঙালিদের থেকে শুভ্রব, সানায়াকে একটু ভিন্নই লাগে৷
সেদিন যথারীতি খাওয়া শেষে, সানায়া হাত ধুতে কলতলায় গেলো। কলতলা টা একটু অন্ধকার ছিলো।তিয়াশা নিজের ঘরে গিয়েছিলো টর্চ আনতে। সানায়ার দেরি সয় নি সে একাই চলে যায়। হঠাৎ পেছন থেকে কেউ তার মুখ চেপে ধরে, ওয়াশরুমের ভেতর নিয়ে যায়। সানায়া ভয়ে চিৎকার করতে চাইলে সে করতে পারে না।তৃহান তাকে চেপে ধরে সানায়ার সাথে বাজে কিছু করার উদ্দেশ্য জামার নিচে হাত বাড়ায়, সানায়া নিজেকে বাঁচাতে জোড়ে হাতে কামড় মেরে ছুটে বেরোয়।আল্লাহর রহমতে ক্ষতি হওয়ার আগেই সানায়া নিজেকে সামলে নিয়ে বেরিয়ে চিৎকার করতে থাকে। তিয়াশা ছুটে গেলে দেখে সানায়ার চোখ, মুখ লাল হয়ে আছে। ঘটনা জানতে চাইলে সে কিছুই বলে না ভয়ে।
শুভ্রব তাকে নিতে গেলে, ভাই কে জড়িয়ে ধরে খুব কাদেঁ।শুভ্রব শান্ত করে জিজ্ঞেস করলে সানায়া সকল ঘটনা খুলে বলে।শুভ্রবের পায়ের রক্ত মাথায় উঠে যায়, সে তৃহান কে মারতে উদ্ধত হতেই তৃহানের বাবা নিজেই জুতা দিয়ে তৃহান কে ইচ্ছে মতো মারাধর করে চিরকালের জন্য বাড়ি ছাড়া করে।
তারপর থেকেই সানায়ার, সাথে তিয়াশার বন্ধুত্ব শেষ হয়ে যায়। আর সানায়ার জীবনে ট্রমা হয়ে থেকে যায় ঘটনা টি৷ তিয়াশা নিজেই ভাইয়ের কর্মকান্ডে লজ্জিত হয়ে আর কথা বলে নি। তিয়াশা তৃহানের বিশ্বাসঘাতকতা ক্ষমা করতে পারলেও এ অপরাধ ক্ষমা করতে পারে নি। সে তার ভাই কে ক্ষমা করবে না, সে কেবল ঘৃণা করে।
তৃহানের মা ছেলেকে দেখে জড়িয়ে ধরলেন৷ তৃহানও মা'কে দেখে কান্না করে দিলো। নিজের অপরাধে সে ভিষন অনুশোচিত৷
“আমার ছেলেটা কত শুকিয়ে গেছে, কেনো করলি বাপ এতো বড় পাপ? কিসের লোভে?তোরে আমি এই শিক্ষা দিছিলাম?নিজে না খাইয়া তোর মুখে খাবার তুইলা দিছি যাতে খাবারের কষ্টে তুই কোনো বিপথে না যাস, নিজে না পইড়া তোরে পড়াইছি যাতে তোর মনে অভাব না আসে। কিসের অভাবে করলি তুই পুত?কিসের অভাবে? শুভ্রব পোলাডা কম করেছিলো তোর জন্য? এতো হিংসা তুই কেমনে পাললি পুত তুই? তুই ওর জীবন নষ্ট করছোছ, ওর বোনটার সাথেও তুই বেদ্দপি করছোছ।কি পাইলি পুত তুই এমন কাম কইরা তুই কি পাইলি? (তৃহানের বুকে কিল, মেরে, মেরে আহাজারি করে কাদছে তৃহানের মা) আইজ যদি তুই এই কাম না করতি,কত ভালো থাকতি তুই। শুভ্রব কি তোরে ফালায় দিতো? ওয় তোরে যে সম্মান দিতো পুত। কিজন্য তুই ধ্বংসের পথে গেলি হেরা তোরে কি দিলো৷ তুই তো কারো সম্মান রাখলি না রে বাপ।”
তৃহানের মা, আহজারি করে কাঁদতে লাগলো। তৃহানও মাকে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো৷
“তোর ক্ষমা নাই পুত, তোর ক্ষমা নাই। আমি নিজে জজ সাহেবরে কমু তোরে যেনো জেল দেয়। আমি মা হইছি তো কি হইছে আমি তার আগে মানুষ। আমিও চাই পোলাডা ন্যায় বিচার পাক। এই পুলিশ যান, যান ওরে আমার চোক্ষের সামনের তে লইয়্যা যান। ”
-
অর্কর বাবা, মা নেই। সে তার চাচার কাছে মানুষ। তবে সেখানে সে অবহেলায় বড় হয়েছে তার দুর্দিনে চাচা তার পাশে দাড়ায় নি৷পুলিশ ভ্যানে উঠার সময় লিথালের দুই মেম্বারের সাথে তার দেখা হয়।তারা অর্কর কাছে এগিয়ে আসে। অর্ক তার লজ্জায় ও অপরাধবোধে তাদের চোখে চোখ রাখতে পারে নি৷
“দেখলি তো অর্ক বিশ্বাসঘাতকতা ও লোভের পরিনতি? সাদমান আফসোস করে বলল৷ অর্ক নিরুত্তর রইলো।
“আমরা তোকে সময় থাকতে অনেক বুঝিয়েছিলাম তুই আমাদের কথা শুনিশ নি। ”
অর্কর কি হলো জানা নেই, কান্নাভাঙা কন্ঠে শুধু বলল “ আমাকে ক্ষমা করে দিস পারলে। ”
“সময় ফুরিয়ে গেলে, ক্ষমার দরজাও বন্ধ হয়ে যায়৷ ”
.
.
.
.
একত্রিশে ডিসেম্বর, কোর্টের রায়ের দ্বিতীয় দিন। সকাল দশটা!যথাসময়ে কোর্ট বসে যায়।সাংবাদিক, বাদি,বিবাদি পক্ষ,সাক্ষী সকলে উপস্থিত। কোর্টরুম জুড়ে চাপা নিরবতা ও টাইপরাইটারের ঠক ঠক শব্দ। আহমদ শরীফ উঠে বিচারক কে সালাম দিলেন, তারপর তার পেশকাশ শুরু করলেন।
“ইওর অনার, গত শুনানিতে আদালতের নির্দেশ অনুযায়ী উপস্থাপিত ভিডিও টি ফরেনসিকে পাঠানো হয়েছিলো, আজ সে নথির অনুলিপি আদালতে পেশ করছি। ”
বিচারক মাথা নেড়ে সম্মতি দিলেন,“অনুমতি দেয়া হলো”
আহমদ শরীফ এক কপি বিচারকের কাছে ও আরেক কপি দীপক রায় কে দিলেন। বিচারপতি বেশকিছুক্ষন রিপোর্ট টি পর্যবেক্ষন করলেন। ইমতিয়াজ নখ কামড়াচ্ছে, সাদাফ চিন্তায় বারবার পা নাড়াচ্ছে। রিহাম আসতে পারেনি তার ডেঙ্গু হয়েছে। হাসপাতালে ভর্তি তবে বন্ধুদের মনোবল যোগাতে সে সদা ম্যাসেজ করে যাচ্ছে, খবরা খবর নিচ্ছে। শুভ্রব বরাবরের মতো নির্লিপ্ত। আজ শুভ্রব ও শাহমীর এসেছে।সানায়া কে আনে নি।তিন্নি দ্বিতীয় সারিতে বসে বসে তাসবিহ জপছে। তিন্নি অনেকটা বদলে গেছে।
বিচারক রিপোর্ট টি বন্ধ করলেন। হাতুড়ি দিয়ে ঠক ঠক শব্দ করলেন টেবিলে, “ অর্ডার, অর্ডার, অর্ডার ফরেনসিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ভিডিও তে কোনো প্রকার কাটছাঁট, সম্পাদনা বা ডিজিটাল ম্যানুপুলেশনের কোনো প্রমাণ পাওয়া যায় নি। ভিডিও টি অরিজিনাল এবং প্রদর্শিত সকল বিষয়বস্তু সত্য!তাই আদালত আহমদ শরীফ কে তার বক্তব্য চালিয়ে যেতে অনুমতি দিলো।আপনি কিছু বলতে চান দীপক রায়?”
দীপক রায়ের ভাবমূর্তি বদলে গেছে যেনো, সে বুঝে গেছে কেস তার হাতের বাহিরে সে শুকনো ঢক গিলে বলল, “নো মাই লর্ড! ”
আহমদ শরীফ সুযোগ বুঝে বললেন, “ইওর অনার, গতকাল আসামি নাম্বার দুই তৃহান মজুমদার বলেছিলেন শুভ্রব তাকে যা, যা দিয়েছে তা কেবল সাহায্য কোনো ঘুষ নয়। তা থেকে এটিই প্রমানিত হয় যে, তৃহান উদ্দেশ্য প্রণদিতভাবে মিথ্যা রটিয়েছে এবং ভাঙচুর তিনিই করেছেন, তথ্য চুরি তিনিই করেছেন এবং পরিকল্পিত ভাবে নষ্টও তিনি করেছেন৷ কি মিঃতৃহান আপনি তা মানেন তো? ”
তৃহান গতকাল রাতেই সিদ্ধান্ত নিয়েছে কোর্ট কে সে জবানবন্দি দিবে ও সব স্বীকার করে নিবে৷রাষ্ট্রপক্ষের কাছে নিজেকে সপে দেয়াই তার কাছে যৌক্তিক মনে হয়। তৃহান তাই অকপটে স্বীকার করে বলে,,
“ হ্যা! সব উদ্দেশ্য প্রনোদিতভাবেই করা।”
দীপক রায় তৃহানের কথা নিজের কপালে বাড়ি মারলেন৷ জীবনের প্রথম কেস আর প্রথম কেসেই তিনি গো হারা হারবেন৷ তার উচিত ছিলো আহমদ শরীফের সাথে হাত মেলানো এতে ইজ্জত রক্ষা হতো৷ মনে, মনে নিজেকে গালি দিলো, “গবেট! ”
আহমদ শরীফ আরো বেশকিছু প্রশ্ন করলো, “ তৃহান, আপনি ঠিক কি কারণে বিপক্ষে গেছিলেন? শুভ্রব বা তার টিমমেট কি আপনার উপর অত্যাচার, নিপীড়ন করতো? আপনি অকপটে বলুন। ”
“নাহ! ব্ল্যাকের প্রতিটি মেম্বার যথেষ্ট ভালো, তারা আমাকে বেশ স্নেহ করতো, সম্মান করতো। ব্ল্যাক অল্পদিনে বেশ জনপ্রিয় হয়ে উঠছিলো। ইন্টারন্যাশনালি, গ্লোবালি তারা ভিষন ফেমিলিয়ার হয়ে উঠে। সালমান তা কখনো চায় নি। কারণ ধীরে, ধীরে মানুষ অ্যাস্ট্রো কে ভুলতে শুরু করেছে। আমি অ্যাস্ট্রোর গিটারিস্ট ছিলাম আমার ভূমিকা খুব কম ছিলো৷ সালমান একদিন আমায় ডাকে, সে আমাকে লোভ দেখায় সে আমাকে তার টিমের সেন্টার অফ অ্যাট্রাকশন করবে, আমার অনেক নাম করবে। আমি বরাবরই অ্যাস্ট্রোর সাথে ওয়াফাদার ছিলাম৷ আমি জানতে চাই কি করতে হবে? তারপর সে আমায় তার প্ল্যান বলে। প্রথমে
আমি রাজি নাহলে সে আমাকে ভয় ভীতি দেখায়৷ আমার ছোটবোন কে তুলে নেয়ার হুমকি দেয়। আমি ভয় পেয় যাই, আমার নিজেরও স্বপ্ন আমি অনেক বড় আর্টিস্ট হবো। তাই রাজি হই ও ব্ল্যাকের অডিশনের সুযোগ নি।”
“দেখলেন তো ইওর অনার, মানুষের চেয়ে বড় হিংস্র কেউ নেই। সালমানের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আছে তা এক, এক করে তুলে ধরবো। শুধু ব্ল্যাক নয়, আরো কিছু ব্যান্ডগ্রুপ ছিলো যারা সালমানের রোষানলের স্বীকার হয়েছে তাদের মুখেই শুনুন। ”
আহমদ সাহেব, লিথালের সাদমান কে ডাকলো। সাদমান বিচরককে তার সাথে হওয়া ঘটনার বৃত্তান্ত জানালো।দপ্তরিরা তা খটখট করে টাইপরাইটারে নোট করতে লাগলো৷ তারপর অর্কেস্টো, অনকোর্ড কে ডাকা হলো তারাও তাদের সাথে হওয়া ঘটনার বৃত্তান্ত জানালো৷
সালমান মাথা নিচু করে আছে, চোখ তার লাল। তার মাথার ভিতরে যেনো কেউ হাতুড়ি দিয়ে ঠুকছে। চুল খামছে ধরে আছে। আহমদ শরীফ পাইথনের লিডার ইথান কে ডাকলেন। ইথান কাঠগড়ায় দাড়ালো। আহমদ শরীফ বললেন, “ইওর,অনার!তৃহান কিছুক্ষণ আগে একটা গুরুত্বপূর্ণ ও ঘৃনীত সত্য বলেছিলো যে, সালমান তার কিশোরি বোনকে অপহরণের হুমকি দেয়। আপনাকে জানানের জন্য বলছি এই সাদমান এক নিকৃষ্ট মানুষ। সে অভাবি, দরিদ্র কিশোরিদের শিকার করতো আর তার ক্লাবে আসা ভিআিইপিদের মনোরঞ্জনে তাদের ব্যবহার করতো। দুই বছর আগে পাইথনের লিডার ইথানের নাবালেক ভগ্নিকন্যা কে স্কুল থেকে অপহরণ করে নিয়ে সালমান তার ক্লাবের ভিআইপি গেস্টের কাছে বিক্রি করে দেয়। ছোট্ট নাবালেকা শিশু নিপীড়ন সইতে না পেরে মৃত্যুবরণ করেন৷ তার লাশ পুলিশ নদীর পাড় থেকে উদ্ধার করে।বাকি ঘটনা ইথান নিজেই জানাবে ”
ইথান, সালমানের দিকে তাকালো। ঘৃণায় সে মুখ থেকে থু ফেলল সালমান কে উদ্দেশ্য করে। সম্পূর্ণ ঘটনার আদ্যপান্ত জানালো। আদালতের কাছে প্রমাণ পেশ করলো, স্কুল থেকে কয়টা বাজে অপহরণ হয়েছে, থানায় করা মামলা, সালমানের হুমকির রেকর্ড। বিচারপতি সব নিরীক্ষা করে দেখছিলো৷ ইথান কাঠগড়া থেকে নেমে তার জায়গায় যেয়ে বসলো৷
“ইওর অনার, সালমানের ব্যাক্তিগত পাপের হিসাব তো এখনো আরো বাকি। ক্যাসিনো ব্যবসা, ইন্ডাস্ট্রি তে সিন্ডিকেট তৈরী সহ মা/দ/ক ব্যবসার মতো জঘন্য অপরাধে জড়িত৷ তবে এ কেবল তার একার নয় উপরমহলের অনেকে সংশ্লিষ্ট তবে তাদের নাম জানা যায় নি। তাই সে বিষয় কে গোপন রেখে, আমরা পরবর্তী ধাপে এগোই। ইওর অনার, ত্রিশে জুলাই সালমান আমার মক্কেল আব্রাহাম চৌধুরী শুভ্রবের উপর আরো একটি দায় চাপায় বালাৎকারের। যা কেবল মিথ্যা ও গুজব।যে মামলার হাজিরা আমার মক্কেল দীর্ঘ ছয়মাস ধরে টেনে আসছে৷ সালমান ও তার সঙ্গীরা বেশ পাকাপোক্তভাবে পরিকল্পনাটি বাস্তবায়ন করেন। তবে যে নারী দাবি করেছিলো শুভ্রব তাকে বালাৎকার করেছে তিনি আমাদের জবানবন্দি দিয়েছেন যে, তিনি সালমানের কথায় এ কাজ করেছেন৷ আমি তাকে কাঠগড়ায় আনতে চাই। ”
“অনুমতি দেওয়া হলো। ”
তিন্নি উঠে দাড়ালো। তার পা কাপছে, শরীর ঘামছে বুকটা কেমন ধকধক করছে। তবুও সে কাঠগড়ায় যেয়ে দাড়ায়৷ তিন্নিকে আহমদ শরীফ প্রশ্ন করে, “তিন্নি আপনাকে কেউ জোড় করেছে? ”
“না ”
“ভয়, ভীতি দেখিয়েছে? ”
“না, আমি সেচ্ছায় সজ্ঞানে জবানবন্দি দিচ্ছি আব্রাহাম চৌধুরী শুভ্রব নির্দোষ। তিনি আমার সাথে কোনো অন্যায় করেন নি। অন্যায় যদি করে থাকে তবে করেছে সালমান। সে আমার ভালোবাসার সুযোগ নিয়ে আমাকে দিনের পর দিন ব্যবহার করেছে, ধ/র্ষ/ন করেছে,বিয়ের প্রোলোভন দেখিয়েছে। অথচ সে বিবাহিত ও এক সন্তানের পিতা। নিকৃষ্ট পিতা, নিকৃষ্ট স্বামী একটা ফেরাউন। সালমান আমার গর্ভে আসা বাচ্চার বাবা ছিলো যাকে সালমান নিজ হাতে খু/ন করে৷ স্বীকৃতি চাইতে গেলে আমাকে মারধর করে। ওর বিরুদ্ধে যতগুলো অভিযোগ উঠেছে সব সত্যি ইওর অনার। আব্রাহাম চৌধুরী নির্দোষ তিনি খুব ভালো মানুষ। ইওর অনার এই সালমান আমার থেকে আমার পরিবার কেড়ে নিয়েছে, আমার জীবন, আমার স্বপ্ন কেড়ে নিয়েছে আমি ওর ফাসি চাই ও ধ/র্ষ/ক ও প্রতারক! ওকে শাস্তি দিন। ”
তিন্নি কাঁদতে, কাদঁতে বসে পড়ে। চিৎকার করে কাদছে সে৷ সকলে যেনো স্তব্ধ হয়ে গেছে তার কান্নায়।একজন মহিলা কোয়ান্সেটবল তাকে কাঠগড়া থেকে নামিয়ে নিয়ে বসালো তার জায়গায়৷
আহমদ শরীফ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, “দ্যাটস অল ইওর অনার৷”
বিচারক দীপক রায়কে জিজ্ঞেস করলো, “মিঃদীপক আপনার সময় শুরু হয়েছে আপনি জেরা করতে পারেন। ”
দীপক রায় হাত উঠিয়ে সেরেন্ডার করলেন, “ইওর অনার! আসামি পক্ষ নিজের জবানবন্দিতে সব স্বীকার করেছে তাই আমার কিছুই বলার নেই ”
বিচারক, সালমানের উদ্দেশ্য বললেন, “সালমান,আপনি কি আপনার সকল অপরাধ স্বিকার করেন? ”
সালমান অদ্ভুত এক উম্মাদ হাসি হেসে উঠলো। বিচারক তাতে বড্ড বিরক্ত হলেন৷
“সালমান, আপনি আদালতের সময় নষ্ট করবেন না৷ ”
“আমি সব করেছি, বেশ করেছি আরো করবো সুযোগ পেলে আরো একশবার করবো। ”
সালমান চিৎকার করে বললো। সে উম্মাদের মতো আচরণ করতে লাগলো, সে হাসছে, সে কাদছে নিজের মাথা নিজে ঠুকছে। পুলিশ তাকে চারিদিক থেকে ধরে রেখেছে।
বিচারক সালমানের স্বীকারোক্তির উপর ভিত্তি করে ও সমস্ত প্রমাণ পর্যালোচনা বিশ্লেষণ করে বললেন, “ সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত সালমান কে মানহানি, ষড়যন্ত্র, তথ্যচুরির মামলায় পাঁচ বছরের কারাদন্ডে দন্ডিত করলো এবং তার বিরুদ্ধে আদালত বাদি হয়ে ধর্ষন মামলায় দন্ডিত করলো এবং তাকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করলো। আর তার দুই সহযোগীকে চার বছরের কারাদণ্ডে দন্ডিত করা হলো। এবং আব্রাহাম চৌধুরী শুভ্রবকে স্বসম্মানে ধর্ষনের মিথ্যা মামলা থেক বেকসুর খালাশ ঘোষনা করলো। মামলার সকল কর্মকান্ড এখানেই সমাপ্ত ঘোষনা করা হলো। ”
শুভ্রব মহান আল্লাহর কাছে শুকরিয়া জানালো। সাদাফ, ইমতিয়াজ, শুভ্রবকে জড়িয়ে ধরলো। অবশেষে তারা ন্যায় বিচার পেলো।
-
আদালতের বাহিরে সাংবাদিকদের ভীড়। ক্যামেরার ক্লিক, ক্লিক শব্দ ও রিপোর্টাদের নানা রকম প্রশ্ন৷ শুভ্রবকে সবাই ঘিরে ধরেছে। শুভ্রবের মুখে বিজয়ের হাসি।
“আব্রাহাম, আপনি প্রমাণ করলেন বাংলাদেশে এখনো ন্যায়বিচার পাওয়া সম্ভব।আপনার ধৈর্য্য, বিশ্বাস ও সততা আপনাকে জয় দিয়েছে আপনি কি কিছু বলতে চান? ”
“শুধু এটুকুই বলবো ওয়ান্স আ উইনার অলওয়েজ আ উইনার৷ আমি ধন্যবাদ জানাই যারা এ বিপদে আমার পাশে দাড়িয়েছেন, সত্যকে তুলে ধরতে আমাকে সহায়তা করেছেন তাদেরকে। ”
“ সাংবাদিক ও আপনার ভক্তদের প্রশ্ন ব্ল্যাক কি তাহলে আবারো ফিরবে? ”
“উমমম...নট প্রবাবলি। আমাদের অনেক ক্ষতি হয়েছে যা আমরা এখনো সামলে উঠতে পারি নি। আর সত্যি বলতে আমি এবং আমার টিমমেটদের এ জগতের প্রতি ঘৃণা ধরে গেছে। জানি না ফিরবো কি না৷ তবে আপাদত নিজেদের ইনডিভিজুয়াল ক্যারিয়ারে মনোযোগ দিবো ধন্যবাদ।”
শুভ্রব সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে গাড়ির দিকে এগোলো। মধ্যাহ্নের প্রখর রোদ। হালকা মৃদু বাতাসে গাছের পাতা গুলো খসখস শব্দ করে দুলছে। শুভ্রবের গাড়ি বেল গাছের নিচে পার্ক করা৷ শুভ্রব গাড়ির দিকে আগাতেই দেখলো তিন্নি দাড়িয়ে আছে৷
“আপু! আপনি দাড়িয়ে কেনো গাড়িতে উঠুন আপনার গন্তব্যে পৌছে দি। আর ধন্যবাদ আমাকে মিথ্যে দায় থেকে মুক্ত করার জন্য।
তিন্নি শুভ্রবের কথায় মেকি হেসে বললো, “ভাইয়া! ধন্যবাদ তো আপনাকে বলা উচিত। আমাকে নতুন নাম দিয়েছেন, নতুন পরিচয় দিয়েছেন, নতুন জীবন দিয়েছেন। আমি আপনার যা ক্ষতি করেছি তার বিনিময়ে আপনি আমায় যে সম্মান দিয়েছেন ভাইয়া আমি চিরকৃতার্থ। ”
“বড় ভাই হিসেবে একটা কথা বলবো শুনবেন? ”
“জ্বি বলুন। ”
“ এ পৃথিবীতে মেয়েদের ইজ্জত, আত্নসম্মানের চেয়ে বড় কোনো কিছু হতে নেই, ভালোবাসাও না৷ ”
“আমি অতীতে যা করেছি তার জন্য অনুতপ্ত! আপনি আমার নাম দিয়েছিলেন তায়্যিবা। তায়্যিবা অর্থ “পবিত্র ” নিজের জীবনের অপবিত্রতা কে ধুয়ে আমি পবিত্র হয়েছি। আপনি তো বলেছেন মন থেকে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন৷ আল্লাহ তো আমারো৷ আমি ধর্মের পথে নিজেকে উৎসর্গ করবো। পড়াশোনা শেষ করবো। আল্লাহ যার সঙ্গী দুনিয়াতে কি আর সে একা রয়? ”
শুভ্রব তিন্নির কথায় সম্মানসূচক হাসলো। মেয়েটি অবুঝ ছিলো ভুল করেছিলো।মানুষের প্রতিটা পাপের পিছনে কোনো না কোনো কারণ থাকে৷ তাই পাপ কে ঘৃণা করা উচিত পাপীকে নয়৷ আর কেউ যদি সত্যি মন থেকে অনুতপ্ত হয় তাহলে তাকে ক্ষমা করা বাঞ্ছনীয়৷
“তো মিস তায়্যিবা, আপনার নুতন আশ্রয়ে আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? ”
“নাহ! ভাইয়া৷ ” হালকা হেসে জানালো
শুভ্রব তিন্নি কে তার এক ফিমেল ক্লাসমেটের মাধ্যমে থাকার ব্যবস্থা করে দেয়৷ মেয়েটির নাম সুনেহরা৷ ঢাকায় তাদের বেশ কয়েকটি ফ্ল্যাট আছে। শুভ্রব সেখানের একটিতে ব্যবস্থা করে দেয়।
শুভ্রব তায়্যিবা কে রিকশায় তুলে দিলো, তায়্যিবা বিদায় নিয়ে কোর্ট প্রাঙ্গন প্রস্থান করলো৷ সবাই মুক্তি পেলো বিশাল বড় আযাব থেকে। আল্লাহর ঘরে দেরি হয় তবে ন্যায় বিচার হয়। আল্লাহ তার বান্দা কে মুশকিল হালতে ফেলেন তিনিই উদ্ধার করেন৷শুধু তাওয়াককুল, সবুর ও বিশ্বাস রাখতে হয়।
-
“আল্লাহু আকবার, আল্লাহু আকবার.... ধ্বনি গুঞ্জিত হচ্ছে ধরনী জুড়ে। আযানের স্বরে শুভ্রব অতীতের ভয়ঙ্কর দিনগুলো থেকে বেরিয়ে এলো। অতীতের অধ্যায়ে ডুব দিয়ে যেনো সে হারিয়ে গিয়েছিলো। পড়ন্ত বিকেল, আকাশে গাঢ় কমলা রঙের লালিমা। নির্মল পবন শুভ্রবের মনে প্রশান্তি ছড়াচ্ছে, চারবছর আগে সে ব্যর্থ হয়েছিলো আর বর্তমানে আল্লাহ তাকে ঠিক একইদিনে সফলতার দ্বারপ্রান্তে এনেছে। আল্লাহর কারিশমা অতুলনীয়।
“শুভ্রব? ”
পেছন থেকে সাদাফের ডাকে পিছু ফিরে তাকালো৷ সে যে কতক্ষণ যাবৎ ছাদে দাড়িয়ে আছে তার ইয়ত্তা নেই।
“কি রে, তোকে সবাই খুজছে চল রেকর্ডিং রুমে। লাইভে ফ্যানস রা তোকে চাচ্ছে। ”
“হুম, যাবো আগে চল মাগরিবের নামাজ শেষ করে আসি।”
“হুম চল,ওদেরকেও ডেকে আনি৷ ”
“হুম!”
শুভ্রব, সাদাফের সাথে ছাদ থেকে নিচে নামলো। এমতাবস্থায় তার মুঠোফোনটি বেজে উঠলো, অনেক্ষন যাবৎই শুভ্রবের ফোন বাজছিলো। এবার আর ইগনোর না করে ফোন পকেট থেকে বের করলো। শুভ্রব ফোন বের করে দেখলো তৃহান টেক্সট করেছে।
“কংগ্রাচুলেশন! তুমি আবার দাড়াতে পেরেছো তা দেখে সত্যি ভালো লাগছে৷”
তৃহানের চারবছরের সাজা হয় ঠিকই তবে তৃহানের মায়ের অনুনয়, বিনয়ের কারণে তৃহানের শাস্তি কমানোর ব্যবস্থা করে দেয় শুভ্রব। তৃহান অনেকবার শুভ্রবের কাছে ক্ষমা চাইলেও শুভ্রব মাফ করে নি।কিছু মানুষ ক্ষমার অযোগ্য।শুভ্রব তৃহানের নাম্বার ব্লক করে, ফোন পকেটে পুরে মসজিদের উদ্দেশ্য বেরিয়ে গেলো।
“ক্রমান্ন”
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা