৩০.
“তুমি কি গুনগুন করছো,দিবা? ”
দিবা, রিদিতার ছাত্রী, ক্লাস সেভেনে পড়ে। রিদিতা পড়াতে আসার পর থেকেই দেখছে দিবা গুনগুন করছে।দিবা কে রিদিতা অঙ্ক করতে দিয়েছিলো তবে সে অঙ্কে মনোযোগী কম, গানে মনোযোগী বেশি দেখাচ্ছে।
“ইয়ে..আপু, সরি! অঙ্ক করছি৷ ”
রিদিতার ডাকে থতমত খেয়ে, বোকা হেসে মাথা চুলকাতে, চুলকাতে বলল দিবা৷ রিদিতা গম্ভীর মুখে শাসানো কন্ঠে বলল,“ইটস ওকে, এখন অঙ্কটা তাড়াতাড়ি শেষ করো। ”
রিদিতার গম্ভীর মুখে চেয়ে দিবা একটু ঘাবড়ে যায় ও খাতায় তাড়াতাড়ি হাত চালাতে লাগে খাতায়৷ রিদিতা হালকা হাসলো তার ছাত্রীর ভীত মুখটি দেখে। তবে দিবা মন পুনরায় গুন,গুন করে উঠলো।
“দিবা তো ভালোই গুনগুন করো, গুনগুন না করে ভালো করে গাও আমিও শুনি।”
“আসলে আপু, আমার পছন্দের গায়কের গান।অনেকদিন পর কামব্যাক করেছে শুনলাম৷ যদিও, আমি তাদের গান ইউটিউবে শুনেছি।আমার এক কাজিন আপু আবার সেই গায়কের খুব ভক্ত৷ তার থেকে শুনেছি।তারপর আমিও তার ভক্ত।”
“তাই নাকি কে সে? ”
“তোমাকে শোনাই তুমিও ভক্ত হয়ে যাবে৷ কিছু মনে না করলে তোমার ফোনে সার্চ করো। ”
“আচ্ছা, নাম বলো ”
রিদিতা ফোনের লক খুলে ইউটিউবের আইকনে ক্লিক করলো। হোমপেজ স্ক্রীনে ভেসে উঠলো। সার্চ অপশনে যেয়ে টাইপ করার জন্য আঙুল চালালো৷
“কি নাম? ”
“বর্ষন বাই আব্রাহাম চৌধুরী শুভ্রব ফ্রম ব্ল্যাক!”
রিদিতা তড়াক করে মাথা তুলে আশ্চর্য কন্ঠে বলল,“তুমি শুভ্রব ভাইয়ের কথা বলছো?”
“হ্যা,তুমি চেনো? আপু!”
“হ্যা উনি তো আমাদের প্রতিবেশী ”
দিবা যেনো বাক্যহারা।সে ইয়া বড় এক মুখ আ করে রিদিতার দিকে তাকিয়ে আছে।যেনো আরেকটু হলে জ্ঞান হারাবে৷
“দিবা...দিবা..আর ইউ হ্যায়ার?”
রিদিতা দিবার চোখের সামনে হাত নাড়াতে লাগলো৷ দিবার ধ্যান ভঙ্গ হতেই সে চিৎকার করে উঠলো, “আপুউউউউ!তুমি আগে কেনো বলো নি।তুমি এটা ঠিক করো নি আপু।একদমই না!”
“ঠিক বেঠিকের কি হলো আমি তো জানতাম না তুমি তার ভক্ত৷ ”
“শুধু ভক্ত?তুমি জানো আমি ওনাদের প্রতিটা মেম্বারের ছবি, তাদের নিয়ে কত,শত জার্নাল সাজিয়েছি বিশেষ করে শুভ্রব ভাই তো আমার ফেভারিট। তোমাকে দেখাই দাড়াও আগে প্রমিস করো আম্মু কে বলবে না। ”
“আচ্ছা!প্রমিস। ”
দিবা তার রুমের দরজা টা লক করলো। তার আলমারি খুলল৷ আলমারির উপরের শেলফ থেকে ডায়েরি বের করলো। সযত্নে হাতে তুলে ডেস্কের কাছে এলো। রিদিতা ডায়েরি দেখে ভিষন অবাক৷ ডায়েরির উপরে নানা রকমের কারুকাজ করা। দিবা এক, এক করে দেখাতে লাগলো। সে খুব সুন্দর করে প্রতিটা মেম্বারের জন্মদিন, ছবি,পছন্দ-অপছন্দ লিখে রেখেছে। রিদিতা নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না। শুভ্রবের চার্ম যে তার এই নাদান ছাত্রী অব্দি পৌছে গেছে।
“এতো যত্ন করে সাজিয়েছো তুমি!”
“আপু একটা রিকোয়েস্ট করি? ”
“কি?”
“আমাকে একবার দেখা করাবে?”
“হ্যা,উনি তো আমাদের বাসায় রোজ আসে।”
“কিইইইই!রোওওওজ?”
“হ্যা,আরাফ কে পড়ায় তো।”
“কি লাকি আরাফ ভাইয়া, ইশ! আমাকেও যদি পড়াতো।” দিবা কথাটা বলে জিভে কামড় দিলো৷এহ্হে রে, ভুল জায়গায় বলে ফেলেছে৷ তবে রিদিতা হেসে ফেলল।
“না,আপু তুমিও ভালো টিচার।”
“হুম! শুধু তোমার ভক্ত অন্তরাত্না জেগে উঠেছিলো আর কি।”
“দেখা করাবে আপু? ”
“আচ্ছা!একদিন তোমাকে বাসায় নিয়ে যাবো নি৷ ”
“আই এম সো হ্যাপি আপু। ”
“হুম!এবার অঙ্ক শেষ করে আমাকে হ্যাপি করো। ”
“যথাআজ্ঞা! ম্যাডাম আপা।”
দিবা অঙ্ক করায় মন দিলো। রিদিতার বেশ আগ্রহ হলো, সে শুভ্রবের গান ভার্সিটির নবীন বরণে শুনেছিলো, শুভ্রবের কন্ঠ বেশ ম্যাজিক্যাল৷ রিদিতা গান টা প্লে করলো। তার এক কানে ইয়ারফোন গুজা ছিলো। গানটি প্লে হতেই বৃষ্টির সুর বেজে উঠলো, গান শুরু হলো,শুভ্রবের মেলোডিয়াস কন্ঠে।
“ঝিরি ঝিরি বৃষ্টিময় রাতে
ফিরে তুমি এসো না
আজই এই বর্ষাতে এসো না,
ঝিরি ঝিরি বৃষ্টিময় রাতে
ফিরে তুমি এসো না
আজই এই বর্ষাতে এসো না।”........
রিদিতার বেশ ভালো লাগলো, কিছু কিছু গান থাকে যা শোনার পর মন ও মস্তিষ্ক রিল্যাক্স অনুভব করে,স্নায়ু শান্ত হয়, রিদিতার যেনো তাই অনুভব হলো৷গানটি রিদিতা চোখ বুজে শুনছিলো।তার একটু অদ্ভুত অনুভূতি হলো, গানটির কিছু অংশতে মনে হতে লাগলো প্রতিটি কথা কেউ তাকে বলছে, তার প্রতি অভিযোগ, অনুযোগ করছে,কারো অনুভূতির অন্তরালের কি নিদারুণ আকুতি!
.
.
.
.
সন্ধ্যার লগন। শহুরে মানুষের পদচারণা যেনো এসময় বেড়ে যায় বহুগুণ। অফিসগামী মানুষ গুলোর বাড়ির পথে ফেরার তাড়া৷ তবে যানজট যেনো সময়ে সবচেয়ে বড় বাঁধা। তালতলা থেকে বাসাবো এর দুরত্ব তেমন নয়। তবে যেনো মনে হচ্ছে কয়েকশ ক্রোশের পথ৷ গরম,ঘাম, গাড়ির শব্দ সব মিলে দূর্বিষহ অবস্থা।
রিদিতার ভিষন রাগ লাগছে।এমনিতেই দেরি হয়েছে, আসমা বেগম বারেবারে ফোন করছে৷ সময়মতো না পৌছালে তার মা জননী দুই,তিনবার হার্টফেইল করে বসবে। ইদানীং তিনি এতো দুশ্চিন্তা করেন, যে প্রেশার বেড়ে অবস্থা খারাপ। রিদিতা ঠিক করলো হেঁটেই যাবে, তাই নেমে পড়লো রিকশা থেকে।
ফুটপাত ধরে হেটে চলছে।কাধে তার ঝোলা ব্যাগ, লম্বা চুলগুলো ক্লিপ দিয়ে বাঁধা। কানে ইয়ারফোন, ঠোঁটে হালকা হাসি।ফুটপাত অতিক্রম করার সময় লাইব্রেরি চোখো পড়লো রিদিতার। লাইব্রেরি টা খিলগাঁও চৌরাস্তার মাঝামাঝি, বাটা শপের পাশে। রিদিতা ভাবলো একটু ঢু মারা যাক৷ আজ পকেট তার বেশ গরম। টিউশন ফি পেয়েছে। কিছু টাকা আলাদা করে আগেই রেখেছে। রিদিতার প্রতিমাসে অন্তত একটা বই কেনাই লাগে নাহলে তার মনটা আকুপাকু করে।
লাইব্রেরীর শেলফগুলো সে বেশ মনোযোগ দিয়ে দেখছে তার রুচি ও পছন্দের জনরার বই পায় কি না। রিদিতা সবধরনের বই পড়ে তবে তার পছন্দের জনরা “থ্রীলার ” খুজতে, খুজতে তার নজরে পড়লো নীল রঙা একটি বইয়ের উপর নাম ❝নীল জোছনার জীবন ❞ লেখক মোশতাক আহমেদ।জনরা,প্যারাসাইকোলজিক্যাল।জনরা ও নাম এতো রোমাঞ্চকর লাগলো যে বইটি খুলে দেখতে লাগলো।বইটির অবতরণিকা পড়ে তার ভিষন আগ্রহ হলো। এক নারী যে ভবিষ্যত দেখতে পারে,আর তার যোগাযোগ নীল জোছনার জীবনের সাথে।সে একদিন স্বপ্ন দেখে তার মৃ/ত্যু হবে ফাঁ/সি/তে ঝুলে।এই অংশটুকুই রিদিতার আগ্রহ বাড়িয়ে দিলো৷ রিদিতা আর দেরি করলে না এটা সে নিবেই। তাই ঝটপট কাউন্টারে যেয়ে পেমেন্ট করে বইটি কিনে নিলো।
লাইব্রেরি থেকে বেরিয়ে যথারীতি হাটতে লাগলো৷ আকাশে আজ জোছনার চাঁদ। রিদিতা আকাশের দিকে তাকালো। তৎক্ষনাৎ তার মাথায় আইডিয়া এলো বইছবি তোলার৷ ব্যাগ থেকে ফোন বের করলো। হাতের থাকা বই উচিয়ে ধরে জোছনার চাদের সাথে বইছবি তুলল৷ রাস্তার মানুষ হেটে যাচ্ছে আর তাকে দেখছে। রিদিতার নিজেরও হাসি পেলো। মানুষ ভাবছে মেয়েটা বোধহয় পাগল। রিদিতা মজা পেলো,মানুষ কে ভড়কাতে দেখলে তার বড্ড মজা লাগে৷
সামনে চায়ের দোকান, চা-পাতার সুঘ্রাণ ভেসে আসছে। রিদিতার চা তেষ্টা পেয়ে গেলো। ভাবলো একটু চা খাবে। রিদিতার মনে পড়লো সাতকাহনের দীপাবলির কথা, দীপাবলি শহরে পড়তে এসে একবার এমন চায়ের দোকানে ঢোকে চা খেতে, তখনকার যুগে মানুষ মেয়েদের চায়ের দোকানে এসে চা খাওয়া টা খারাপ চোখে দেখতো। তবে দীপাবলির চেয়েছিলো মানুষজন কেমন চমকায় তা দেখতে।আচ্ছা! এখনও কি লোকে চমকাবে?রিদিতার জানতে ইচ্ছে হলো, মনে মনে বলল, “দীপাবলি কে পুনর্জীবিত করা যাক।”
রিদিতা টঙ দোকানে ঢুকলো, রিদিতা কে দোকানে ঢুকতে দেখেই কয়েকজন লোক আড়চোখে চাইলো। কয়েকজনের চোখে মুখে চমকে যাওয়া ভাব।এক লোক তো বলেই বসলো, “এখনকার, মাইয়া মানুষজাত হইছে বেহায়ার জাত শরম বালাই কিছুই নাই।হেগো দেকলে এহন আমডারই শরম লাগে।”
রিদিতা বুঝলো লোকটি তাকে কটাক্ষ করে বলেছে, তবে সে ডোন্ট কেয়ার। সে দীপাবলি মুডে আছে। রিদিতা টং দোকানের বেঞ্চে বসে কড়া করে একটা মসলা চায়ের অর্ডার দিলো। দোকানদার রিদিতার দিকে কপাল কুচকে চাইলো৷ রিদিতা মনে মনে হাসলো। যুগ যতই আধুনিক হোক না কেনো, মানুষের মনের গোড়ামি দুর হবে না। তারা বহুযুগ আগেও নারীদের বাকাঁ চোখে দেখতো বর্তমানেও দেখে ভবিষ্যতেও হয়তো এ ধারা বজায় থাকবে।
দোকানদার চায়ের কাপটা সজোরে বেঞ্চে রাখলো। রিদিতা পাত্তা দিলো না। নিজের টাকায় চা খাবে লোকের কি? আর এই চাওয়ালার রাগেরই বা কি? টাকা তো সে দিবেই। রিদিতা সব ঝেড়ে ফেলে, বেঞ্চে বসলো হালকা হাওয়া দিচ্ছে।গরম চায়ে সে একটু,একটু ফু দিয়ে চুমুক দিচ্ছে।আহ্! কি শান্তি। মনে, মনে ঠিক করলো এই লোকগুলো তে সে শায়েস্তা করেই যাবে।
এক অসভ্য লোক চা খাচ্ছে আর জোড়ে জোড়ে সুরুৎ,সুরুৎ শব্দ করছে তদোপরি রিদিতার দিকে তাকিয়ে আছে।মিটিমিটি হাসছেও, রিদিতার বড্ড বিরক্ত লাগছে। হাসি এতোই অশ্লীল যে ইচ্ছে করছে নাকসা ফাটিয়ে দিতে। রিদিতা প্রতিবাদ করে বলল,“আঙ্কেল, আমার চেহারায় কোনো সিনেমা চলছে না যে আপনি এতো মনোযোগ দিয়ে দেখছেন, টিভি টা আপনার ডান দিকে সেদিকে নজর দিন।”
রিদিতা এতোই জোড়ে বলল যে উপস্থিত সকল রিদিতার দিকে চাইলো৷ রিদিতা চা শেষে উঠে দাড়ালো। দোকানিকে টাকা দিতে ব্যাগ খুলতে লাগলো। ব্যাগ খোলার সময় তার চাবি পড়ে গেলো৷ তাই হালকা ঝুকেঁ চাবি উঠাতে যেতেই খেয়াল করলো লোকটি তার দিকে বাজে ভাবে তাকালো। রিদিতার গা ঘিনঘিন করে উঠলো। তার আর সহ্য হলো না।
ট্রে তে রাখা কাটা চামচ উঠিয়ে, লোকটির দিকে তাক করে বলল,
“ইচ্ছে করছে কাটা চামচ দিয়ে আপনার চোখদুটো গেলে দি।একটু আগে কে জেনো বলছিলো মেয়েদের শরম নাই, বরং বর্তমানের মেয়েদের দেখলে তাদের শরম লাগে।কথা টা ভুল বললেন, শরম মেয়েদের কমে নি বরং আপনাদের নির্লজ্জতা বেশি বেড়ে গেছে। যাইহোক, মামা আপনার বিল ধরুন।”
রিদিতা ব্যাগ উঠিয়ে বই হাতে নিয়ে চলল।অসভ্য, অভদ্র ঢেমরা ব্যাটালোক। মেয়েদের দেখলে নজর সামলাতে পারেনা।বেশ! লাগছে তার, উচিত জবাব দিতে পেরে।
হাটতে,হাটতে বেশখানিকটা কাছে চলে এসেছে বাসার।মোড়ের মাথার কেক শপ চোখে পড়লো রিদিতার।দোকানটা বেশ পশ ধরনের৷ বাহারি রকমের কেক, ডোনাট,পেস্ট্রি সাজানো। রিদিতা কেক শপের ভেতরে ঢুকলো। দোকানদার তাকে ওয়েলকাম করলো। কেকশপে মৃদু সুরে চলছিলো বর্ষন গানটি। রিদিতার ভালো লাগলো। কিছুক্ষণ আগের ঘটা ঘটনা তার মস্তিষ্কে আর চাপ দিচ্ছে না।গানটি এতোটা জনপ্রিয়তা পেয়েছে যে জায়গায়, জায়গায় লোকে শুনছে। একটু আগে মোড়েন চা দোকানে রিভুকেও দেখলো এই গান তার দোকানের টিভিতে প্লে করে রাখতে।
“ম্যাম!হাও ক্যান আই হেল্প ইউ?”
ওয়েটারের ডাকে রিদিতা হু সুচক শব্দ করলো৷ যতবার শুনে গানটি ততোবারই সে কোনো এক কল্পনায় চলে যায়, এবারও তাই হলো।
“ম্যাম আপনি কি নিতে চাচ্ছেন? আমাদের পেস্ট্রি আছে একদম ফ্রেশ, ডোনাটও। ”
“আমাকে ডোনাট দিন চারটা। ”
“ওকে, ম্যাম।”
সকালে তো আরাফ বেচারা আসমা বেগমের বকুনি খেয়ে রিদিতার উপর রাগ করে আছে৷ রাগ ভাঙাতে ভাইয়ের জন্য ডোনাট নিয়ে যাচ্ছে। আরাফ রাগ করে থাকলে রিদিতার একটুও ভালো লাগে না৷
.
.
.
.
—
৯/৮ নং বিল্ডিংটির নাম অবকাশ৷ বিল্ডিংয়ের মেইন গেট সবসময় তালা বদ্ধ থাকে৷ তবে এই মুহূর্তে তালা খুলে কারো বেরিয়ে আসার আহট শুনলো রিদিতা৷ তাই জোড়ে ডেকে বলল, “তালা মারিয়েন না৷ আমি ঢুকবো। ” রিদিতা হাসের মতো দৌড়ে এলো। বিল্ডিংয়ের সামনে এসে রিদিতা দেখলো শুভ্রব বেরোচ্ছে। আরাফ কে পড়িয়েই কেবল বের হচ্ছিলো।শুভ্রবকে দেখা মাত্রই ভদ্রতা করে কুশলাদি জানতে চাইলো,
“ কেমন আছেন ভাইয়া? অনেকদিন পর দেখা হলো! আজ কি পড়ানো শেষ?
শুভ্রব বেজায় বিরক্ত হলো, রিদিতার মুখে ভাইয়া ডাকটি তার বড় অপছন্দের। আর অপছন্দের ঘটনাগুলোই মানুষের জীবনে বেশি ঘটে। শুভ্রব বেশ একটা গম্ভীরভাবে জবাব দিলো, “জি, ভালো।” শুভ্রবের বাচন ভঙ্গী দেখে মনে হচ্ছে তাকে কেউ তীতা করলার জুস খাইয়ে দিয়েছে৷
রিদিতার সেসবে খেয়াল নেই, খেয়াল করার কথাও না৷
“ তবে ভাইয়া, আপনাকে অনেক, অনেক অভিনন্দন। আপনার গানের সাফল্যের জন্য।ভাইয়া কি বলবো চায়ের দোকান থেকে কফিশপের কর্নারে যেখানে যাচ্ছি আপনার গানই বাজছে। আপনি জানেন ভাইয়া আমার এক ছাত্রী আপনার ভিষন ভক্ত। সে আপনার ছবি তার ডায়রীর পাতায় লাগিয়ে রেখেছে।কি কান্ড দেখুন! আর জানেন ভা..
রিদিতা কথাটি শেষ করতে পারলো না, শুভ্রব তার আগে রিদিতাকে থামালো “ ব্যাএএএস!করো আর কত ভাইয়া ডাকবে?”
“কেনো ভাইয়া কোনো সমস্যা?” রিদিতা যেনো ভড়কে গেলো।
“হ্যা সমস্যা, নিজের ভাই ছাড়া অন্যের ভাইকে ভাই ডাকা গুনাহ!”
“এ্যাহ!কোন হাদিসে লিখা?” কনফিউজড হয়ে বললো রিদিতা
“এক হুজুর বলেছিলো নাম মনে নেই।” দায়সারা ভাবে উত্তর দিলো শুভ্রব।
“বড়ই অদ্ভুত কথা আগে শুনিনি! তাহলে কি বলে ডাকবো?”
“নাম ধরেই ডাকো, যা ইচ্ছা ডাকো তবে তুমি আমায় ভাই ডাকবে না। ”
“এটা তো বেয়াদপি হয়ে যাবে না?”
“ বেয়াদবি তো তুমি ভাইয়া ডেকেই করছো। বিরবির করে বলল শুভ্রব।
“কিছু বললেন?”
“বেয়াদবি তখনই হবে যখন আমি মাইন্ড করবো, আমি তো তোমাকে অনুমতি দিচ্ছি। ”
“আচ্ছা” রিদিতা ঠোঁট বাকিয়ে থুতনি তে আঙুল ঠেকিয়ে ভাবতে লাগলো৷ উম.. কি বলবো... কি ডাকা যায়... উম..উম।
“তাহলে আপনাকে আজ থেকে মিঃ প্রতিবেশী! বলে ডাকবো। আমরা একই মহল্লায়, একই সোসাইটিতে থাকি সেহেতু আপনাকে প্রতিবেশী নামে ডাকা যায়৷ ইটস সুটস ইউ!” মিষ্টি হেসে বলল রিদিতা।
“ যা তোমার মর্জী, টিউশন থেকে এলে বুঝি?”
“জ্বি!হাতে কি বই?”
“প্যারাসাইকলোজিক্যাল উপন্যাস নাম “নীল জোছনার জীবন”।
“দারুণ, নাম তো আমায় দিও তো পড়া শেষ হলে। ”
“আপনি বই পড়েন? ”
“হ্যা,মোটামুটি পড়ি আর কি।”
“আপনার পছন্দের লেখক কে?”
“অনেকে আছে,তবে এখন তেমন পড়া হয় না ব্যস্ত থাকি৷”
“বাঙালী কোন লেখক পছন্দ?”
“হুমায়ন আহমেদ, সৈয়দ ওয়ালিউল্লাহ, জীবনানন্দ সহ আরো অনেকে ”
“চিমটি!”
“কি বললে?”
“বললাম চিমটি, আমার পছন্দের সাথে কারো পছন্দ মিলে গেলে তাকে আমি চিমটি দিই। তবে আপনাকে তো দিতে পারবো না তাই বললাম।”
শুভ্রব রিদিতার কথায় গা দুলিয়ে হাসলো,“ইউ আর সো চাইল্ডিস!আচ্ছা তোমাকে মাঝে মাঝে যে এতো গম্ভীর মনে হয় যে তুমি এমন বাচ্চামো জানো আনভিলিভেবল৷”
রিদিতার বোধহয় শুভ্রবের কথা টা খারাপ লাগলো এবং নিজের আচরণে আশ্চর্যও। সে জানে না কেনো তবে শুভ্রবের সামনে সে কেমন একটা হয়ে যায়। তার সকল গাম্ভীর্য ভেঙে যায়। সচরাচর তো সে তার বান্ধবীদের সাথেও এতো টা প্রকাশিত হয়না।
শুভ্রব বুঝতে পারলো রিদিতার মন খারাপ আভা। কথা ঘুরাতে বলল, “ আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে দেখেছো।”
“চাঁদ তো সুন্দরই হয়। ”
“তবে আমার চাঁদের চেয়ে নয়।” শুভ্রব মনে, মনে বিরবির করে বললো৷ তন্মধ্যে রিদিতার ফোন বেজে উঠলো। আসমা বেগম ফোন করেছে৷ রিদিতা ফোন রিসিভ করে বিরক্ত কন্ঠে বলল,“উফফও! মা এতো ফোন করার কি আছে, বিল্ডিং এর নিচেই আছি, আসছি! ”
ফোন কান থেকে নামিয়ে কেটে শুভ্রবের থেকে বিদায় নিলো, “আল্লাহ হাফেজ ভা...ওহ!সরি, সরি মি.প্রতিবেশী এন্ড গুড নাইট।”
—
ড্রয়িং রুমের সোফায় উপুড় হয়ে শুয়ে টিভি দেখছে আরাফ।ইহজগতে কাজ তার খাওয়া আর টেলিভিশন দেখা৷ আর আজ তো তার ভাব আরো বেশি।রিদিতা ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে দেখলো আরাফ গাল ফুলিয়ে টিভি দেখছে। রিদিতা ভাবলো একটু জ্বালানো যাক। ঠোঁটের কোণে দুষ্ট হেসে টিভির সামনে যেয়ে দাড়ালো।
“হোয়াটসআপ মোটা আলু, আজ এতো চুপসে কেনো আছে? ”
আরাফ গুরুত্ব দিলো না, সে টিভি ছেড়ে উঠে গেলো৷ রিদিতা পথ আটকে দাড়ালো; বলল, “মা,বাড়িতে মনে হচ্ছে বড়সড়ো একটা ব/ম্ব ব্লাস্ট হবে যেভাবে ফুলে আছে। আগে, আগে দমকল বাহিনীকে খবর দিয়ে রাখো”
আরাফ পাত্তা দিলো না, রুমে চলে গেলো। রিদিতা আর কিছুই বলল না।রান্নাঘরের দিকে গেলো। রান্নাঘর থেকে ডোনাটের প্যাকেট থেকে ডোনাট বের করলো। ডাইনিং টেবিলে যেয়ে বসলো। আরাফ কে শুনিয়ে, শুনিয়ে বলতো লাগলো, “আহ্!কি নরম-নরম, গোল-গোল, ফুলকো-ফুলকো, ক্রীমি-ক্রীমি ডোনাট৷ কেউ কি খাবে?”
আরাফ ডোনাটের কথা শুনে দরজার আড়াল থেকে উঁকি দিলো। রিদিতা সোকেসের আয়নায় স্পষ্ট দেখলো আরাফের অবয়ব। রিদিতা মুচকি, মুচকি হাসলো। এমন ভান করলো যেনো সে আরাফ কে দেখেনি৷
“চকলেট পেস্ট্রিও এনেছি, মা তুমি আর আমি মিলে খাবো।আর তো কেউ খাবে না।”
পেস্ট্রি শুনে আরাফের জীভে জল চলে এলো৷ টেবিলের প্লেটের দিকে চাইলো কি যে লোভনীয় লাগছে। আরাফ, দোনোমোনো করতে লাগলো৷ মুখে রাগ, পেটে খিদে। কি করবে? কি করবে? নাহ্!খাবারের উপর আর কি রাগ। খাবারের উপর রাগ করলে আল্লাহ পাপ দেয়। নিজ মনে, নিজের রাগকে বিদায় দিয়ে টেবিলের কাছে এলো। রিদিতা আরাফ কে দেখে চশমার উপর দিয়ে চাইলো।
“এক্সকিউজ মি! কি চাই?”
“পানি খেতে এসেছি।” গম্ভীর মুখে
“ওহ!আচ্ছা। ওই যে গ্লাস আর ওইতো জগ।”
“জানি!”
রিদিতা আরাফ কে দেখিয়ে ডোনাট মাঝ বরাবর ভাঙলো। একটা অংশ ভেঙে মুখে দিলো। চোখ, মুখ বুজে সে স্বাদ নেওয়ার ভাবভঙ্গী দেখালো।
“উমমম!কি মজআআআ, যে মিস করবে সে বুঝবে কত সাজা।”
আরাফ আর নিজেকে দমাতে পারছে, সে খপ করে পেস্ট্রি আর ডোনাট তুলে নিজের রুমে ভোঁ দৌড় দিলো। রিদিতাও ছুটলো আরাফের রুমে। দুজনের ডোনাট নিয়ে দৌড়াদৌড়ি লেগে গেলো। আরাফ দৌড়াচ্ছে আর খেয়ে যাচ্ছে।
“আরাফ দে বলছি,আমি কি তোর জন্য এনেছি?”
“না দেবো না, আমার জন্য আনিস নি তো কার জন্য এনেছিস।আমি জানি আমার রাগ ভাঙানোর জন্য এনেছিস৷ যা রাগ ভাঙলাম৷ ”
রিদিতা, আরাফের কান ধরে মুলে দিলো, “ওরে, আমার হারাধন৷ তুই নিজেকে এতো গুরুত্বপূর্ণ ভাবিস?”
“ভাবার কি আছে আমি তো গুরুত্বপূর্ণই!বরং তুই এসব ছাড় দিন, দিন মুটকি হচ্ছিস এসব তোর জন্য ঠিক না।”
“ওরে আমার স্বাস্থ্য সচেতন রে, তুই নিজে ব্লাস্ট করবি আর আমাকে বলছে মোটা।”
“এটা কে মোটা নয় এটাকে স্বাস্থ্যবান পুরুষ বলে, যাহ তো মুটকি।আমাকে খেতে দে লোভ লাগাস না পেট ব্যথা করবে৷”
রিদিতা কে মুটকি বলায়, রিদিতা মারাত্মক ক্ষেপে যায়। তারপর শুরু হয়ে যায় মারামারি।আসমা বেগম নিজ রুমে বসে কুরআন পড়ছিলেন। ছেলেমেয়ের তর্কাতর্কি ও মারামারি তে জুতা হাতে ছুটে এলেন।
“তোরা থামবি? না জুতো পেটা করবো।অসভ্যের দল, অজাতের বংশধরদের জন্য একটু কুরআন পড়বো শান্তি নেই। বলি বাড়িটা কি মাছ বাজার?” কর্কশ কন্ঠে বলল আসমা বেগম
“তোমার ছেলে আমার ডোনাট কেড়ে নিছে আবার বলে আমি মুটকি।রাগ লাগবে না?”
“একটু মজা করে বলেছে এতে এতো রাগার কি আছে? আমি যেনো দ্বিতীয়বার কোনো শব্দ না শুনি। নাহলে রুম থেকে জুতা উড়ে এসে পিঠে পড়বে।”
“আচ্ছা,ঠিকআছে ” গম্ভীর মুখে আরাফ, রিদিতা একসাথে বলল৷ আসমা বেগম রুমে ফিরে যেতেই। রিদিতা আরাফের দিকে তাকালো৷ ডোনাটের ক্রীম আরাফের পুরো মুখ জুড়ে লেপ্টে আছে৷ দেখতে বেশ হাস্যকর লাগছে। রিদিতা আরাফের চেহারার দিকে তাকিয়ে হাসতে থাকে। আরাফ হাসির কারণ বুঝতে না পেরে, ভ্রু কুচকে চেয়ে বলল, “এতো হাসার কি হলো! ”
“তোকে জানিস কেমন লাগছে?”
“আমি জানি আমি হ্যান্ডসাম।”
“সার্কাসের জোকার! আয়নায় দেখ ক্রীম মাখিয়ে কি করেছিস ”
আরাফ আয়নায় দেখলো নিজেকে তার নিজেরও হাসি পেলো৷ তার হাতের অবশিষ্ট ক্রীম রিদিতার মুখে লাগিয়ে দিলো দুষ্টুমি করে৷ দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতে লাগলো৷ কি সুন্দর সে মুহূর্ত!
—
রাতের আধারে ছেয়ে আছে গগন,জ্বলজ্বল করছে রুপোলী চাঁদ। হালকা, হালকা বয়ে যাওয়া পবন বাগানবিলাস গাছের ডালপালা দুলাচ্ছে। শুভ্রব বারান্দায় দাঁড়িয়ে আছে, সামনের বারান্দায় জ্বলছে টেবিল ল্যাম্পের মৃদু আলো।শুভ্রব কফি খাচ্ছে এক সিপ, এক সিপ করে। শুভ্রবের, রিদিতার সাথে গল্প করে এ জোছনা রাত কাটাতে বড্ড ইচ্ছে করছে।তবে ইচ্ছে করলেই কি সব হয়? পরক্ষণেই সে নিজেকে বলল “হবে না কেনো?ইচ্ছে করলেই সব হয়।”
নিজের মুঠোফোনটি বের করলো, ফেসবুকের আইকনে ক্লিক করলো। নিজের ব্যাক্তিগত আইডি থেকে রিদিতা কে ফ্রেন্ডরিকোয়েস্ট পাঠালো।রিকোয়েস্ট নোটিফিকেশন রিদিতার ফোনে পৌছালো। রিদিতা তখনও জেগে রাহার সাথে চ্যাটিং এ ব্যস্ত। নোটিফিকেশন দেখে সে বড়ই বিস্মিত হলো। শুভ্রব তাকে রিকোয়েস্ট দিয়েছে! মিনিট কয়েক তো সে তব্দা খেয়েই রইলো৷ কয়েক সেকেন্ড ভাবনার পর একসেপ্ট করলো।
প্রোফাইল পিকচারে ব্ল্যাক এন্ড হোয়াইট করা সাইড এঙ্গেলের ছবি।শুভ্রবের চেহার এক সাইড দেখা যাচ্ছে।কার্টেন স্টাইলে কাটা চুল।কপালে পড়ে আছে সামনের লেয়ার করা চুলের কিছু অংশ।রিদিতা শুভ্রবের প্রোফাইল টা ঘুরতে লাগলো। প্রোফাইলের হাইলাইটে শুভ্রব কিছু স্টোরি হাইলাইট করে রেখেছে। রিদিতা এমনেই সেগুলো ক্লিক করে, করে দেখতে লাগলো। বেশিরভাগ গানের স্টোরি৷সাদা,কালো ব্যাগ্রাইন্ড ও আবছা অবয়ব। শুভ্রবের চেহারা বোঝা যাচ্ছে না তবে তার গান চলছে।ইতিমধ্যে শুভ্রব একটা স্টোরি পোস্ট করলো, তার বারান্দা থেকে তোলা, আকাশে রুপোলি চাঁদ ও বাগানবিলাস গাছে জড়ানো রিদিতার বারান্দা।স্টোরির ব্যাকগ্রাউন্ডে শুভ্রবের কন্ঠে গাওয়া গান
“ম্যারে সামনেওয়ালি খিড়কি ম্যা
এক চান্দ কা টুকরা রেহতাহে
আফসোস ইয়ে হি কি ওহ হামসে
থোরা বেখাফা, বেখাফা রেহতাহে ”
শেষের লাইনটা শুভ্রব নিজে বানিয়ে বলল। রিদিতা স্টোরি সিন করলো। চাঁদের সাথে তার বারান্দার ছবিটা ভিষন এস্থেটিক এসেছে তাই সে লাভ রিয়েক্ট দিলো। বুঝলো না শুধু শুভ্রবের গানের আড়ালের কথাগুলো৷
“ক্রমশ...”
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
#আলিফা_তাসনিম_রিতা