৩১.
সকাল, সকাল শুভ্রব পড়েছে এক মহাবিড়ম্বনায়!আজ তার রান্নার খালা আসেনি। শুভ্রবের বাড়ি থেকে খাবার আসতো তবে শুভ্রব পরে তা বারণ করে দিয়েছে। সে তার একা জীবন নিজের মতো করে রোমাঞ্চকরভাবে সার্ভাইভ করতে চায়।আজ তার অনেক কাজ। কনসার্টের ভেন্যু দেখতে যাবে, কিছু পিআর প্রমোশনস ও স্যুটের কাজ। কাল রাত কফি ও ডায়েট কুকিজ খেয়ে পাড় করেছে।
সকাল, সকাল আর কুকিজ, কফি আর খেতে ইচ্ছে করছে না।শুভ্রব বাহিরের খাবার একদমই পছন্দ করে না। স্ট্রিক্ট ডায়েট মেইনটেইন করে চলে সে।হাইজিন এর বিষয়ে শুভ্রব একটু বেশি পজেসিভ। তাই সকাল থেকে সেই লেগে পড়েছে রান্নাঘরে।অমলেট ও অ্যাভোকাডো টোস্ট বানাবে।
পড়নে তার কালো সেন্টো গেঞ্জি ও ট্রাউজার। গেঞ্জির উপরে কিচেন অ্যার্পন পড়েছে। পাশেই রোজি ম্যাও, ম্যাও করে ঘুরঘুর করছে। শুভ্রব কি করছে তা জানতে সে কিউরিয়াস!
“হেই! রোজি আজকে তোকে শুভ্রব স্পেশাল অমলেট খাওয়াবো৷ আর ইউ এক্সাইটেড? ” রোজি কি বুঝলো কে জানে সে “ম্যাও” করে উঠলো৷ সম্মতি দিলো রোজি এক্সাইটেড! শুভ্রব রোজির ডাকে হালকা হেসে, ঝুকে আদর করে দিলো৷ রোজি লেজ নাড়িয়ে, নাড়িয়ে আদর খেলো৷
শুভ্রব ডিম বের করার জন্য ফ্রীজ খুলল। ফ্রীজ খুলে চারটে ডিম বের করলো, রোজি ফ্রীজের ভেতর সসেজ দেখে ম্যাও,ম্যাও করে উঠলো। বোঝাচ্ছে তার খুদা লেগেছে।
“ওরে, ছোঁচা বেড়াল যা দেখবি তাই খেতে হবে।”
শুভ্রবের কথায় অসহায় চোখ করে “ম্যাও, ম্যাও” করে উঠলো রোজি, হয়তো বোঝাচ্ছে ইট্টু দাও, ইট্টু খাবো,ইট্টু খেলে কি ক্ষতি।শুভ্রব বিড়ালের হাব,ভাব দেখে হো,হো করে হেসে উঠলো।
“ওরে শেয়ানা, কি করে ভোলাতে হয় তুই তো ভালোই জানিস।”
শুভ্রব সসেজের প্যাকেট বের করলো, কাটলারি সেট থেকে ছুড়ি বের করে সসেজের প্যাকেট এর রেপিং করা প্লাস্টিকটা ছিড়ে একটা সসেজ বের করে রোজি কে দিলো। রোজি খুশিতে “ম্যাও ” করে উঠলো। লেজ নাড়িয়ে, নাড়িয়ে মহানন্দে সসেজ খেতে লাগলো।
তন্মধ্যে দরজায় কলিং বেল বাজলো, দারোয়ান মকবুল এসেছে। শুভ্রব তাকে পাঠিয়েছিলো ফ্রেশ অ্যাভোকাডো কিনতে। বোধহয় সেই এসেছে৷ শুভ্রব দরজা খুলতেই দারোয়ান কে পেলো৷ হাতে অ্যাভোকাডোর ব্যাগ। শুভ্রব ভদ্রতাসুলভ হেসে, প্যাকেট টা নিলো৷ সেখানে থেকে একটা দারোয়ান কে দিলো।দারোয়ান মকবুল বড় খুশি হলো৷ বিদায় জানিয়ে দরজা আটকে রান্নাঘরে ঢুকলো।
“চল, ভাই শুভ্রব কাজে লেগে পড়। ”
দুই হাত টান টান করে, আড়মোড়া ভাঙলো৷ কানে হেডফোন গুজলো। হেডফোনে গান চলছে “চেরি, চেরি লেইডি ”গানের তালে ডান্সিং মুভ করতে করতে কাটলারি সেট থেকে ছুড়ি তুলে স্পিন স্টাইল করে ছুড়ি দিয়ে অ্যাভোকাডোর গায়ে ছুড়ি বসালো। হাত পা নাড়িয়ে ডান্সিং মুভ করতে, করতে অ্যাভোকাডো পিস, পিস করে কাটলো। রোজিও শুভ্রবের দেখা দেখি নাচছে। দুজন নাচতে, নাচতে কাজ করছে। শুভ্রব ডান্স মুভ করতে, করতে একবার ডানে যাচ্ছে, রোজিও যাচ্ছে। শুভ্রব ডান্স মুভ করতে করতে বামে যাচ্ছে রোজিও বামে যাচ্ছে। দৃশ্যটা যেমন হাস্যকর তেমন মনোরম।
শুভ্রব এবার ফ্রায়িং প্যান কেবিনেট থেকে বের করে, চুলায় বসালো।লাইটার দিয়ে চুলা ধরালো। ফ্যার,ফ্যার শব্দে আগুন জ্বলে উঠলো।ফ্রায়িংপ্যান চুলায় বসালো। তার বিশেষ ড্যান্সিং মুভ তখনো চলমান৷বেশখানিকক্ষণ ধরে অপেক্ষা করছে প্যান গরম হওয়ার। তবে প্যান গরম হয়েছে কি না সে বুঝতে পারছে না। পরীক্ষা করার জন্য প্যানে হাত দিতেই বেচারা গরম তাপের ছ্যাকা খেলো।জ্বলে যাওয়ায় “উহু..হু ” করে উঠলো।ফর্সা হাতে কালচে ছাপ বসে গেছে। জ্বালা কমাতে বরফ দেওয়ার জন্য ফ্রীজের দিকে গেলো।ফ্রীজার থেকে আইস মোল্ড বের করে বোলে ঢাললো। পুরো হাত টা বরফের বোলে চুবিয়ে দিলো।
শুভ্রবের হাত অনেকটাই জ্বলছিলো, অভ্যাস নেই তো৷ চোখ, মুখ লাল হয়ে গেছে। রোজি শুভ্রবের অবস্থা দেখে মন খারাপ করলো। লাফ দিয়ে চেয়ারে উঠলো।চেয়ার থেকে টেবিলে উঠলো। শুভ্রবের হাতে মুখ দিয়ে “ম্যাও, ম্যাও ” করতে লাগলো। হাত চাটতে লাগলো।শুভ্রব বিড়ালের তার প্রতি মায়া দেখে অভিভূত হলো।
“রোজি!” নম্র ও মোলায়েম কন্ঠে ডাকলো।রোজি সে ডাকে সারা দিয়ে শুভ্রবের কোলে ঝাপিয়ে পড়লো। শুভ্রবের চোখে, মুখে গালে, গাল ঘষতে লাগলো।
“আরে, আরে তুই তো দেখি আমার বউয়ের প্রপার্টিতে জবরদখল করে ফেলছিস। কি সাংঘাতিক!ছাড় এবার।”
রোজি শুভ্রবের কথা তোয়াজ করলো না সে শুভ্রবের কোলে লেপ্টে রইলো।শুভ্রব বা'হাতে রোজির গায়ে আদর করতে লাগলো৷ কোনো বিড়াল কে সে এমনভাবে তার মালিকের প্রতি আচরণ করতে খুব একটা দেখে নি৷
“দেখলি তো, বউ না থাকলে কি কষ্ট! আজ যদি বউটা থাকতো, সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে হাজির করতো, যত্ন করে খাইয়ে দিতো।কপাল! কপাল! বুঝলি।”
“ম্যাও, ম্যাও!” রোজিও তার কষ্ট বোঝাচ্ছে
“তোর আবার কি কষ্ট, ম্যাও! ম্যাও করছিস কেনো?”
“ম্যাও, ম্যাও!” রোজিও বোঝাচ্ছে তারও একজন পার্টনার প্রয়োজন। সঙ্গীহীনা সেও কষ্টে আছে। শুভ্রব রোজির কথা বুঝলো বোধহয়।
“কি সাংঘাতিক রে, তোর লজ্জা করলো না আমায় বলতে?লাজ লজ্জা তো সব ডুবিয়ে দিচ্ছিস। তোকে চোখে, চোখে রাখতে হবে।”
“ম্যাও, ম্যাও” গম্ভীর কন্ঠে ডেকে উঠলো যার অর্থ, বাহ্ রে তুমি বউয়ের শোক করতে পারো আমি আমার পার্টনারের শোক করলে নির্লজ্জ?
এদিকে রান্নাঘরে ধুন্ধুমার কান্ড। চুলার প্যান মাত্রাতিরিক্ত গরম হয়ে যাওয়ায় পুড়ে গেছে।ধোয়ায় ধোয়াময় হয়ে গেছে৷ বিল্ডিংয়ে ফায়ার এলার্ম থাকায় “রিং...রিং” করে ফায়ার এলার্ম বেজে উঠলো।
শুভ্রব হন্তদন্ত হয়ে রান্নাঘরে ঢুকলো।রান্নাঘরে ধোয়ায় কিছুই দেখা যাচ্ছে না। কি করবে, না করবে দিশাহীন হয়ে চুলা বন্ধ করতে যেয়ে খালি হাতেই ফ্রায়িংপ্যান নামাতে যেতেই আরো একবার বাজে ভাবে ছ্যাকা খেলো।আর টোস্টারে দেয়া ব্রেডও টোস্ট হতেই উপরে উঠে এলো। কোনটা ছেড়ে, কোনটা ধরবে বেচারা হিমসিম খেয়ে গেলো।
আর এদিকে আশেপাশের মানুষ বিল্ডিংএর নিচে জমা হয়ে গেছে। দারোয়ান মকবুল ও বাড়িওয়ালা সহ বিল্ডিংয়ের বেশকয়েকজন ভাড়াটিয়া দৌড়ে এলো শুভ্রবের ফ্ল্যাটে।
“আগুন লাগছে রে...সর্বনাশ ওই গেছে রে....
রিদিতা বারান্দায় এসে বসলো চা খেতে তবে শুভ্রবের ফ্ল্যাটের রান্নাঘর থেকে ধোয়া বের হতে দেখে সে আৎকে উঠলো, মানুষের চিৎকার চেচামেচি তে রিদিতা দৌড়ে ভেতরে গেলো। আসমা বেগমের কাছে ইতিমধ্যে খবর পৌছে গেছে।
“আরাফ, রিদি জলদি আয় শুভ্রবের ফ্ল্যাটে আগুন লেগেছে।”
শুভ্রবকে সে অনেক স্নেহ করে, বিপদে আসমা বেগম অস্থির হয়ে পড়লো। আরাফ ব্রাশ হাতেই ছুটেছে হাতে বাথরুমের মগ ও মগ ভর্তি পানি। রিদিতা ডাইনিং টেবিলের উপর থেকে জগ নিয়েই ছুটেছে।বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে থাকা লোকেদের মধ্যে কেউ একজন দমকল বাহিনীতে খবর দিলো।
শুভ্রবের ফ্ল্যাটের দরজার সামনে দাড়িয়ে শুভ্রবকে ডেকে যাচ্ছে সকলে। বেচারা দরজা খুলবে না রান্নাঘরের ধোঁয়া মেটাবে কি করবে? বেসিন থেকে পানি নিয়ে তাড়াতাড়ি করে ঢাললো। বেচারার হাত কেটে, ছিলে বাজে অবস্থা! কোনোমতে সব সামলে শুভ্রবে ফ্ল্যাটের দরজা খুলতে গেলো৷ দরজা খুলে সে হতভম্ব হয়ে গেলো একসাথে এতো মানুষ দেখে।
একজনের হাতে মগ, একজনের হাতে জগ, একজনের হাতে বাল্টি আরেকজন তো কামাল করে দিয়েছে ছাদের কল থেকে পাইপ খুলে এনেছে আগুন নেভানোর জন্য।দমকলের লোকজনও এসে পড়েছে ইতোমধ্যে। সবাই দরজা খোলা পেয়ে শুভ্রব কে ঠেলে সরাসরি ঢুকে পড়লো ফ্ল্যাটে। রোজি ভয়তে চেচিয়ে উঠে শুভ্রবের কাধে লাফ দিয়ে উঠলো। পোড়া গন্ধ অনুসরণ করে সকলে রান্নাঘরের দিকে গেলো।
রান্নাঘরের অবস্থা দেখে সকলে বিস্মিত!পোড়া ফ্রায়িং প্যান, পোড়া রুটি টোস্টার পড়ে আছে।দেয়াল কালিময় হয়ে আছে৷ তখনো পোড়া গন্ধ নাকে ভাসছিলো। সময়মতো সামলে নেয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটে নি
রিদিতা শুভ্রবের কাছে এসে জিজ্ঞেস করলো, তার হাতে তখনও জগ ধরা।
“এই যে মিঃপ্রতিবেশী আপনি ঠিকআছেন তো? শ্বাস ফেলতে, ফেলতে বলছিলো রিদিতা৷
দারোয়ান মকবুল জিজ্ঞেস করলো, “বাজান তোমার ফ্ল্যাটে কি হইছিলো এতো ধোঁয়া কিসের৷আমরা হগ্গলে ডরায় গেছি। ”
বাড়িওয়ালা লুৎফর রহমান চিন্তিত কন্ঠে বলল,“শুভ্রব বেশি ক্ষতি হয় নি তো? ”
শুভ্রব সকলকে দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে আছে।কি বলবে বুঝতে পারছে না। দমকলের একজন পুড়ে যাওয়া ফ্রাইংপ্যান দেখিয়ে
“ফ্রায়িংপ্যান পুড়ে গেছিলো বোধহয়!”
শুভ্রব অপ্রস্তুত হয়ে পড়লো৷ মাথার পেছনে হাত স্লাইড করতে লাগলো৷ তবে তার একটা বিষয় ভালো লাগলো তার বিপদ ভেবে সবার এগিয়ে আসা।শুভ্রব মার্জনা চেয়ে বলল, “আপনাদের সকাল, সকাল পেরেশানি দেয়ার জন্য দুঃখিত। আমি আসলে অমলেট বানাতে গিয়েছিলাম।”
উপস্থিত সকলে শুভ্রবের কথায় মুখ চেপে হাসতে লাগলো৷ বাড়িওয়লা লুৎফর রহমান হাসতে, হাসতে বলল,“বাবা তুমি তো আরেকটু হলে আমাদের সহ অমলেট বানিয়ে দিতে। তুমি আমার বাসায় চলে যেতে তোমার চাচি নাস্তা পাঠিয়ে দিতো।”
তন্মধ্যে আসমা বেগম এলেন। তিনি দৌড়ে আসতে পারেন নি তার পায়ে ব্যথা কোনোরকম কষ্ট করে এলেন। চিন্তিত ও অস্থির হয়ে পড়েছেন৷ শুভ্রবকে সহি সালামত দেখে তিনি যেনো স্বস্তি পেলেন।
“বাবা তুমি ঠিকআছো?”
“জি আন্টি!”
“আগুন লাগেনি তো? ”
“না তেমন কিছু নয় একটু অমলেট বানাতে গিয়েছিলাম আরকি”
“তুমি কেনো তোমার কাজের খালা পারভিন আসে নি?”
“নাহ!উনি বর, বাচ্চা সহ ট্রিপে গেছে গ্রামের বাড়ি৷”
“তুমি আমার বাসায় চলে যেতে, হাত পুড়িয়ে কি অবস্থা করেছো।আমার তো ভয় লেগে গিয়েছিলো আমার ছেলের টিচার তুমি আমাদের পরিবারের মতো, তোমার পরিবারের অবর্তমানে তুমি আমাদের কাছে আমনতের মতো। তোমার দেখভাল আমরা করবো। এমন কেউ করে বলতো”
“চিন্তা করবেন না আন্টি ঠিক আছি৷ আমি আবারো সবার কাছে ক্ষমা চাইছি।”
বাড়িওয়ালা লুৎফর রহমান শুভ্রবের কাঁধে হাত রেখে বলল,“সমস্যা নেই বাবা। আমি তোমার চাচি কে বলছি খাবার পাঠাতে৷”
“না,না আঙ্কেল আসলে আমি সবার হাতের রান্না খেতে পারি না।অসুবিধা নেই কুকিজ আছে তা দিয়ে চলবে।”
আসমা বেগম শুভ্রবকে বললেন, “কি!কুকিজ ফুকিজ খেতে হবে না। চলো আমার বাসায় আর কি খাবে বলো, রিদিতা বানিয়ে দিবে তোমার মন মতো আমি তো ওতো বিদেশি খাবার বানাতে পারি না৷ আমাদের বাসায় চলো এখ্খন চলো।” রাগীস্বরে বলল আসমা বেগম
শুভ্রব প্রস্তাবটা ফেলল না। রিদিতার হাতের গরুর মাংশের স্বাদ তার মুখে এখনো লেগে আছে৷ আর বিশেষ করে শুভ্রব তাদের সাথে কমফরটেবল।আসমা বেগম লুৎফর রহমান কে নম্র স্বরে বলল, “ভাইসাব, শুভ্রব আমাদের বাড়িতেই নাহয় নাস্তা করুক৷”
“সমস্যা নেই, তবে নওজোয়ান দুপুরের খাবার টা আমাদের বাসায় খাবে কেমন? তুমি নতুন উঠেছো একা থাকো এতো বড় তারকা মানুষ৷ গরিবের বাড়িতে একবেলা আহার করলে খুশি হবো।”
“সিওর বলতে পারছিনা আঙ্কেল আজ আমার অনেক চাপ কাজের।অন্য কোনোদিন নিশ্চয়ই দাওয়াত নিবো। ”
“আচ্ছা, বাবা! আর এই সবাই চলো। আর তমাল তুমি ছাদের পাইপ খুলে কেনো আনছো পানি ছাড়া পাইপ দিয়ে কি করে আগুন নেভাতে? বুদ্ধির বাহার দেখলে ইচ্ছে করে কাজ থেকে বের করে দি।চলো এখন।”
লুৎফর রহমান সবাইকে নিয়ে বেরিয়ে গেলেন৷ আসমা বেগম শুভ্রবের হাতের দিকে দেখলেন পুড়ে অবস্থা খারাপ। ফর্সা মানুষ হওয়ায় দাগ আরো বেশি বোঝা যায়।
“শুভ্রব চলো আমার বাসায় মলম আছে লাগিয়ে দিবো।”
“আচ্ছা তবে আমার বিড়াল টা তো..”
শুভ্রবের কথা শেষ হওয়ার আগেই আরাফ বিড়াল কে কোলে নিয়ে বলল,“রোজি কে নিয়ে নিয়েছি চলুন ভাইয়া৷”
কিন্তু রোজি আরাফের কোলে থাকবে না ও রিদিতার কোলে যাবে তাই ম্যাও, ম্যাও করছে। রিদিতা বিড়ালে ভয় পায় তবে রোজি কে দেখার পর তার ভয় কমে গেছে৷ প্রায়ই রোজি কে সে আদর করে, কোলে নেয়।
রিদিতা রোজির দিকে হাত বাড়িয়ে দিলো, রোজি ম্যাও বলা মাত্রই রিদিতা কোলে নিলো।রোজি তো মহাখুশি৷ শুভ্রবের দিকে তাকিয়ে হাই তুলে ম্যাও করে শুভ্রবের দৃষ্টি আকর্ষন করলো৷ আর শুভ্রব মনে, মনে বলল, “ওরে শেয়ানা!তেন্দর।”
.
.
.
রিদিতা অ্যাভোকাডো টোস্ট ও অমলেট বানিয়ে টেবিলে দিলো।গরম,গরম কফির ধোঁয়া উঠছে মগ থেকে। আসমা বেগম পাশে বসেছেন। রিদিতা নিজের ঘর থেকে ফার্স্ট এইড বক্স এনে আসমা বেগমের হাতে দিয়ে রোজির কাছে গেলো। রিদিতা দুইটুকরো মাছ ও চিকেন দিয়েছে খেতে। রোজি লেজ নাড়িয়ে, নাড়িয়ে খাচ্ছিলো। রিদিতার রোজির খাওয়া টা বেশ কিউট লাগলো। রোজির গায়ে হাত বোলাতে বোলাতে ডাকলো, “রোজি! ”
“ম্যাও! ” রিদিতা অবাক হলো বিড়াল টা মানুষের মতো কেউ ডাকলে হুমুর নেয়৷আর শুধু আদর খোজে।
“কি কিউট তুমি, ইচ্ছে করে সারাক্ষণ কোলে রেখে দি।”
রোজি রিদিতার কথায় মুখ ছড়িয়ে হেসে, লেজ নাড়ালো। খাবার রেখে রিদিতার কোলে যেয়ে বসলো। রিদিতা মাছের অংশ নিয়ে রোজির মুখে দিলো৷ রোজি খাচ্ছে আর ম্যাও, ম্যাও করে শুভ্রবকে ডাকছে। যেনো সে বলতে চাইছে, “কি হিংসে হয়?”
রোজি শুভ্রবকে দেখিয়ে রিদিতার কোলে আরো ঢুকে বসলো।রিদিতা রোজির গায়ে হাত স্লাইড করে আদর করে দিতে লাগলো।
“শুভ্রব বাবা! তুমি আমাদের কে পরই ভাবলে” আসমা বেগমের কন্ঠে অপরাগতা। শুভ্রব খেই হারালো যেনো৷
“তোমার বাসায় রান্নার খালা আসে নি, তুমি চলে আসতে আমার বাসায়। আন্টি হই তোমার আমার ছেলের মতো তুমি কেনো খামোখা হাত পোড়াতে গেলে।”
“আন্টি! ব্যাপার টা তেমন নয়, আপনাদের হ্যাসেল দিতে চাই নি আর আমার কাজ ছিলো তাই।”
“আমি কিছু শুনবো না তোমার রান্নার খালা না আসা পর্যন্ত আমার বাড়ি থেকে খাবার যাবে। না করবে না রাগ করবো।”
“আন্টি! আপনি হ্যাসেল নিবেন না।”
তন্মধ্যে আরাফ দৌড়ে এলো তার রুম থেকে।হাতে তার স্মার্টফোন৷ চোখে মুখে উৎফুল্লতা। আরাফ শুভ্রব কে ডেকে বলল, “ভাইয়া!দেখুন আপনার গান ১০০মিলিয়ন ক্রস করে গেছে।”
“কই দেখি।”
আরাফ শুভ্রবকে দেখালো৷ শুভ্রবের মুখে জয়ের আনন্দ ঝিলকে উঠলো৷
“শুভ্রব ভাই এই খুশিতে কিন্তু আমরা একটা ট্রিট ডিজার্ভ করি।” আরাফ খুশি মনে বললো।
আসমা বেগম আরাফকে ধমকালেন, “বেয়াদপ!কি কথা বার্তা বলিস। দেবো এক চড়।” পরক্ষণেই শুভ্রবের দিকে ফিরে বলল,“বাবা!কিছু মনে করো না।” শুভ্রব আরাফের চুল এলোমেলো করে বলে, “ডোন্ট ওয়্যারি, আরাফ তোমরা একটা ট্রিট ডিজার্ভ করোই।”
“শুভ্রব লাই দিও না মাথায় চড়ে বসবে।তবে তোমার গান শুনেছি খুব ভালো করেছো। আল্লাহ দিক বাবা মায়ের নাম এভাবেই উজ্জ্বল করো।”
“ধন্যবাদ আন্টি দোয়া করবেন।”
“একদিন আন্টি কে গান শুনিয়ো তো।”
“অবশ্যই”
রিদিতা কথার মাঝে বলে উঠলো, “সাবধান! মা কিন্তু তারপর থেকে প্রতিদিন আপনাকে বাজাবে ইউটিউবের বদলে।” হাসতে, হাসতে বলল রিদিতা।
“দেখেছো, মাকে নিয়ে কেমন তামাশা করে।”
শুভ্রব উত্তরে কেবল হাসলো। হঠাৎ কি মনে করে জিজ্ঞেস করলো, “আন্টি, এখন পর্যন্ত আঙ্কেল কে দেখি নি। উনি কোথায়? ”
আসমা বেগম নিজের ঘরের কথা কি বলবে।নুরুল আমিন হক একমাস যাবৎ নিরুদ্দেশ।কোথায় আছে তিনি জানেন না।একবার শুধু ফোনে বলেছে চট্টগ্রাম আছে। সেখানের আড়ৎ সামলাচ্ছে৷তারপর আর খোজ নেই নুরুল আমিনের। পরিবার,সন্তান কেমন আছে জানতেও না৷ শুধু দোকান থেকে যা টাকা পায় তা দিয়ে সংসার চলে যায়৷ আসমা বেগম অপ্রস্তুত হাসি হেসে বললেন, “তোমার আঙ্কেলের চট্টগ্রামে আড়ত আছে সেখানে রয়েছে।”
“ওহ,আচ্ছা। কিসের আড়ত?”
“চাল, ডাল, আলু,পেয়াজ, শুটকির। আরাফের দাদুবাড়ি চট্টগ্রাম। সেখানেই ব্যবসা শুরু করেছিলেন পরে কুমিল্লায় আমরা স্থানান্তর করি সেখানে আরাফের জন্ম হয়, রিদিতাও সেখানে বড় হয়।কুমিল্লাতেও তোমার আঙ্কেল আড়তের ব্যবসা বাড়ায় তারপর ঢাকায়।”
“আচ্ছা, বেশ ভালো তো। তবে আঙ্কেলের সাথে দেখা করার খুব ইচ্ছে।”
“আসবে বোধহয় সপ্তাহখানেকের মধ্যে।”
“হুম!তাহলে আন্টি আজ উঠি আমার দেরি হয়ে যাচ্ছে আর নাস্তার জন্য শুকরিয়া৷ খুব ভালো হয়েছে! কথাটা রিদিতার দিকে চেয়ে বলল শুভ্রব। রিদিতা জবাবে মিষ্টি হাসলো।
রিদিতার কোলে রোজি আরাম করে ছিলো৷ শুভ্রব রোজি কে ডাকলো
“ রোজি! কাম।”
রোজি শুভ্রবকে পাত্তাই দিলো না।সে নিজেকে আরো গুটিয়ে রাখলো।শুভ্রব ভারী অবাক হলো।
“তুই তো খুব শেয়ানা রে রোজি! যা আজ থেকে তোর সাথে আমার কথা নেই। থাক তুই। ”
বলেই শুভ্রব হাটা ধরলো। রোজি চোখ মেলে চাইলো৷শুভ্রব কে সামনে দেখতে না পেয়ে সে ম্যাও করে উঠলো৷ সত্যি! সত্যি ফেলে গেলো৷ রোজি বোধহয় কষ্ট পেলো। রিদিতার কোল থেকে লাফিয়ে নামলো। দরজার সামনে শুভ্রব কে দেখে সে “ম্যাও! ম্যাও ” করে দৌড়ে গেলো৷
“যাহ! তোকে নিবো না।”
“ম্যাও, ম্যাও! ” শুভ্রবের পায়ের কাছে মুখ ঘষতে লাগলো।
“আমাকে ভোলাতে হবে না, সুবিধাবাদী।”
“ম্যাও!” অসহায় কন্ঠে ডেকে উঠলো। শুভ্রব নিলো না রোজি কে। দরজা খুলে বেরিয়ে গেলো। রোজি পেছন থেকে ডাকতে লাগলো ম্যাও, ম্যাও করে৷ রিদিতা দাড়িয়ে দেখছিলো। তার মজা লাগছিলো রোজি ও শুভ্রবের খুনসুটি দেখতে। রিদিতাও পিছু নিলো দেখতে৷
শুভ্রব শিষ বাজাতে, বাজাতে সিড়ি বেয়ে নামছে৷ রোজি যে তাকে ডাকছে শুনেও শুনে না। রোজি পাত্তা না পেয়ে সিড়িতে দাড়িয়ে রইলো। রোজি কান্নাস্বরে ডাকতে লাগলো “ম্যাও, ম্যাও ” রিদিতার বড্ড মায়া লাগলো। রিদিতা উপর তলার সিড়ি তে দাড়িয়ে ছিলো৷
হঠাৎ করে শুভ্রব সিড়ির আড়াল থেকে রোজিকে চমকে দিয়ে “মিও ” শব্দ করলো। রোজি খুশিতে শুভ্রবের কোলে লাফ দিয়ে উঠলো।রোজি নিজের জিভ দিয়ে শুভ্রবের মুখ চাটতে লাগলো, গালে গাল ঘষতে লাগলো।হয়তো বোঝাতে চাইছে,“শুভ্রব তুমি আমায় ছেড়ে যাবে না।আমি আর রিদিতার কোলে উঠবো না। সরি! ”
রিদিতা গালে হাত দিয়ে দেখলো সে দৃশ্য। যেনো কোনো ছোট বাচ্চা তার বাবার কোলে যেমনটা আদরে থাকে রোজি কে শুভ্রবের কোলে তেমন মনে হলো। পশু পাখির সাথে মানুষের বন্ধন সত্যি অতুলনীয়।
“ক্রমান্ন”
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা
আপনারা অনেকেই গল্প পড়েন কিন্তু রিয়েক্ট কমেন্ট করেন না। আমার অনেক সাইলেন্ট রিডার আছেন। তাদের কাছে আমার অনুরোধ অন্তত একটা রিয়েক্ট দিয়ে নিজেদের ভালোলাগাটা ব্যাক্ত করবেন৷ পেজের রিচ ডাউন। নতুন লেখিকা হিসেবে এমনিতেই অনেকে অগ্রাহ্য করে৷ তবে যারা পড়েন তাদের কাছে এটুকু আহবান রিয়েক্ট কমেন্ট করে অন্যদের কাছে পৌছুতে সাহায্য করুন৷
অনেকে হয়তো এইভাবে রিয়েক্ট কমেন্ট চাওয়া কে আড় চোখে দেখেন৷ তবে যারা বড় রাইটার তাদের বলতে হয় না তাদের পাঠক পাঠিকারা এমনিতেই দিবে। আমরা নতুন আমাদের বলতে হয়৷ আর এটাই শেষ বলা আমার। ধন্যবাদ আর হ্যাপি রিডিং 😊