ফন্ট সাইজ:
থিম:
মেঘরঙ্গনের সন্ধিক্ষণে

পর্ব 32

লেখক: আলিফা তাসনিম রিতা

৩২.

ভার্সিটি প্রাঙ্গন পাখিদের কিচিরমিচিরে মুখরিতো, আকাশটাও আজ মেঘলা।শরতের আকাশ ভারী অদ্ভুত! কখনো গাঢ় নীল রঙা তো কখনো সাদা, সাদা মেঘের বিচরণ আবার কখনো ধূসর মেঘলা।আকাশে আবার গুড়ুম, গুড়ুম মেঘও ডাকছে।

প্রাণীবিজ্ঞান বিভাগের ৩০৪ নং কক্ষ।কক্ষের দরজায় বড় বড় অক্ষরে লিখা ল্যাবরেটরি।ভেতরে সারি, সারি করে রাখা ল্যাব টেবিল,বড়, বড় সেলফ, সেলফের ভেতর নানারকমের রাসায়নিক দ্রব্য,অণুবীক্ষণ যন্ত্র, স্পিরিট, ছুড়ি,কাঁচি আরো নানা তৈজসপত্র রাখা।চারিপাশে কেমন একটা সোঁদা, সোঁদা গন্ধ।

প্রফেসর জাফর ইকবাল ইতিমধ্যে হাজির হলেন৷মাথায় আধপাকাঁ কোকড়া, কোকড়া চুল। চোখে মোটা চশমা। গায়ে গতরে বেশ রোগা পাতলা ধরনের কায়া৷ তাকে দেখতে কিছুটা আইনস্টাইনের মতো।অথৈ মজা করে ডাকে গরিবের আইনস্টাইন।চোখে,মুখে তার একটা কৌতুক, কৌতুক ভাব।বেশ মজাদার মানুষ। আজ হাতে করে তার ডকুমেন্টস,নোটশিট ও বিশাল বড় এক লাউ।

প্রফেসর জাফর ইকবাল কে দেখে সকলে দাড়িয়ে পড়লো। সম্মানসূচক সালাম দিলো, “আসসালামু আলাইকুম স্যার,শুভ সকাল।” সকলের চোখে, মুখেই কৌতূহল লাউ কেনো প্রফেসরের হাতে।

জাফর ইকবাল হাসিমুখে সকলের সালামের উত্তর দিলো, “ওয়ালাইকুম আসসালাম অকম্মার দলেরা।গত সপ্তাহের তোমাদের থিসিস দেখেছি ফিল্ড ওয়ার্কের।বেশকয়েকজন খুবই চমৎকার প্রতিবেদন দিয়েছো। আমি সন্তুষ্ট! ”

“তবে একজন বিরল এক থিসিস লিখেছে। নোবেল পুরষ্কার দেয়ার মতো। নোবেল তো আমার কাছে নেই৷ তাই আমি আমার পক্ষ থেকে তাকে একটা পুরষ্কার দেবো৷তার আগে তার থিসিস টি পড়িয়ে শোনাবো৷ ইউ অল স্যুড লার্ন ফ্রম হার৷”

প্রফেসর ইকবালের প্রশংসা সকলের মনে কৌতুহল জাগালো৷ সকলে জানতে উৎসুক কে সে মহান ব্যাক্তি। প্রফেসর ইকবাল গলা খাকারি দিয়ে বলল,“আমাদের সে শ্রদ্ধেয়ভাজন ব্যাক্তি হলেন অথৈ তালুকদার৷”

সকলে চমকে তাকালো অথৈর দিকে। রিদিতা, মিথিলাও বেশ বিস্মিত হলো। প্রফেসর সকলের বিস্ময় দেখে তার দিকে দৃষ্টি আকর্ষিত করলো।

“অথৈর থিসিস টপিক ছিলো “তেলাপোকা” যার বৈজ্ঞানিক নাম “preplenta Americana” তেলাপোকা হলো জাতীয় পাখি। হ্যা কারণ আমি মনে করি। দোয়েল অর্থাৎ “Copsicus saularies ” কালে ভদ্রে একবার দেখা পাওয়া যায়।কেনো তাকে জাতীয় পাখি বলে আই ডোন্ট নৌ!তবে তেলাপোকা ডেইলি সোপ সিরিয়াল গুলোর মতো প্রতিদিন কোথা থেকে যেনো হাজির হয়,যা ত্যাক্তকর ও মহাবিরক্তিকর৷ তেলাপোকার দুটো পাখা আছে, দুটো অ্যান্টেনার মতো আছে, একটা চোখ আছে, আর চারটি ছয়টি পা আছে। তেলাপোকা বড় অশ্লীল। লাজ নেই লজ্জা নেই বাথরুমে লুকিয়ে থাকে। অসভ্যের মতো মাঝে, মাঝে গায়ে এসে পড়ে৷ এরা পরিবেশে রোগ বালাই সৃষ্টি করে। এদের মর্টিন স্প্রে দিয়ে ধ্বংস করলে পরিবেশ হবে সুরক্ষিত ও স্বাস্থ্যবান৷ ”

থিসিস রিপোর্ট শুনে সবাই হাসতে, হাসতে নাজেহাল৷জাফর ইকবাল বলল,“অথৈ! তুমি আমায় চমকে দিয়েছো তোমার অসাধারণ প্রতিভা দিয়ে। আর তাই পুরষ্কার হিসেবে তোমাকে দিবো আমার বাগানের অর্গানিক লাউ।”

সবাই আরো জোড়ে, জোড়ে হাসতে লাগলো পুরষ্কারের কথা শুনে। অথৈ মনে, মনে বকে উঠলো,“ ইশশ!ব্যাটা খচ্চর কিভাবে অপমান করছে৷”

প্রফেসর জাফর ইকবাল বড়ো কাব্যিক কন্ঠে বলল,“ আম্মাজান আপনি স্টেজে এসে আপনার নোবেল পুরষ্কার গ্রহণ করুন৷”

অথৈ ভিষন লজ্জায় পড়ে গেলো। প্রফেসরের উপর তার ভিষন রাগ হলো৷ উপায়ান্তর না পেয়ে অথৈ প্রফেসরের ডেস্কের কাছে গেলো৷ প্রফেসর তার বাগান থেকে তুলে আনা অর্গানিক লাউ অথৈর হাতে তুলে দিলো৷

“দাড়াও এতো,সুন্দর মুহুর্তটা কে ক্যামেরা বন্দি করতে হবে তো। আশরাফ তোমার আইফোন ১০০ প্রো ম্যাক্সে একটা ছবি তুলো তো৷”

আশরাফের ফোন টা বাটন ফোন স্যার মজা করে নাম দিয়েছে আইফোন ১০০ প্রো ম্যাক্স৷ আশরাফ স্যারের কথামতো ছবি তুলল। সে ফাঁকে মিথিলাও তার ফোন বের করে ক্যামেরা অন করলো। এমন ঐতিহাসিক মুহূর্ত মিস করলে কি চলে৷

অথৈর গোমড়ামুখ দেখে স্যার বলল,“সে কি মা জননী এতো বড় পুরষ্কার পাচ্ছো হাসি, হাসি মুখ করে ছবি তোলো। বলো চিজ! ”

অথৈ না পেরে জোড় করে দাঁত বের করা হাসি দিলো। ক্যামেরা ক্লিক করে শব্দ করে উঠলো৷

“অথৈ!লাউটি বাড়ি যেয়ে মা কে দিবে বলবে মাছের মুন্ডু দিয়ে মুড়িঘন্ট করে দিতে যাতে তোমার বিরল মেধা আরেকটু বিকশিত হয়। তবে সাবধান মাছ দিও আরশোলা দিয়ে দিও না। হা হা হা! এখন বলো পুরষ্কার পাওয়ার পর তোমার অভিজ্ঞতা টা।

“ খুউব ভালো স্যার, ধন্যবাদ স্যার। ” অথৈ রাগ, চেপে কিড়মিড়িয়ে বলল৷

অথৈ লাউ নিয়ে চুপচাপ সিটে এসে দাড়ালো। বেচারিকে আজ কত হেনস্তা হতে হলো।সকলে তখনো হেসে যাচ্ছে।

সবাইকে চুপ করিয়ে প্রফেসর জাফর ইকবাল এবার উঠে দাড়ালো৷অনেক হাসি, তামাশা হয়েছে এবার ক্লাস শুরু করার পালা৷ আজকের টপিক “Cytological Study of Chromosomes” তিনি বোর্ডে তা গোটা, গোটা অক্ষরে লিখলেন৷ তারপর শিক্ষার্থীদের দিকে ফিরলেন।

“Cell অর্থ কোষ। কোষ হলো জীবদেহ গঠনের একক।কোষকে দুভাগে ভাগ করা যায়। আদিকোষ, প্রকৃতকোষ। আদিকোষ নিউক্লিয়াস বিহীন ও প্রাকৃতকোষ নিউক্লিয়াস যুক্ত। নিউক্লিয়াস আবার বড় আজব জিনিস৷তার মধ্যে আবার রয়েছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, ক্রোমোজেম৷ আরো এক জাদুকরি বস্তু হলো ক্রোমোজোম। ক্রোমোজোমে থাকে ডিএনএ, আরএনএ যা জিন হিসেবে বংশধারা এগিয়ে নিয়ে যায়। আজ আমরা cell-এর nucleus এবং chromosome নিয়ে কাজ করব। তোমরা জানো, chromosome মূলত DNA ও associated proteins দিয়ে গঠিত। তবে DNA molecule তোমরা সাধারণ light microscope-এ সরাসরি দেখতে পাবে না। আমরা chromosome-এর condensed form observe করব।”

সকলে মনোযোগ দিয়ে শুনছে প্রফেসরের কথা৷ রিদিতা প্রয়োজনীয় অংশ তার নোটবুকে লিখে নিচ্ছে, সকলের হাত খাতায় চলমান৷ প্রফেসর জাফর নিউক্লিয়াসের চিত্র বোর্ডে আঁকলেন৷ বিভিন্ন অঙ্গ চিহ্নিত করে দেখাতে লাগলেন।

“আজ আমরা onion root tip-এর meristematic cells-এর mitotic chromosomes observe করব। তোমাদের কাজ হলো preparation-এ mitosis-এর বিভিন্ন stage identify করা।”

সকলে তৈরী হয়ে নিলো৷ প্রফেসর একটি টিমে তিনজন সদস্য করে বিভক্ত করলো৷ রিদিতা, মিথিলা, অথৈ কে এক টিমে দিলো৷ রিদিতাদের টেবিলে রাখা হলো মাইক্রোস্কোপ, পেয়াজের মূল, স্লাইডার,ছুড়ি, কাচিঁ।

রিদিতা তার সাদা অ্যাপ্রোন পড়ে নিলো৷ চুল গুলো আঁটসাঁট করে বাধলো,হাতে গ্লাভস ও গাগলস পড়ে নিলো। প্রফেসর সবাই কে দেখিয়ে দিলো কিভাবে কি করতে হবে না হবে।

“প্রথমে low power-এ পুরো preparation observe করবে। তারপর high power-এ গিয়ে chromosome-এর অবস্থান দেখবে। বিশেষ করে prophase, metaphase, anaphase এবং telophase আলাদা করার চেষ্টা করবে।”

রিদিতা ভালো করে দেখে নিলো প্রফেসের কাজ। সে অনুযায়ী পেয়াজের মূল থেকে পাতলা অংশ কেটে নিলো রিদিতা৷স্লাইডারে চিমটা দিয়ে উঠিয়ে রাখলো।মাইক্রস্কোপের নিচে রাখলো। এক চোখঁ সরু করে চেয়ে অণুবীক্ষণের গোল চাকতি ঘুরিয়ে, ঘুরিয়ে দেখতে লাগলো৷অনুবিক্ষণ যন্ত্রের লেন্সে ক্ষুদ্র, ক্ষুদ্র অঙ্গানু দেখা যাচ্ছে, পোকার মতো কিলবিল করছে কিছু অনুজীব।আরো সুক্ষ্মভাবে দেখলে চোখে ভাসলো ক্রোমোজোমের ডিএনএ, আরএনএ।রিদিতা যত দেখছিলো ততোযেনো গভীরে হারিয়ে যাচ্ছিলো৷ সে যেনো অন্য এক জগতে পৌছে গেছে। তার বিস্ময়ের অন্ত নেই।মহান আল্লাহ তায়ালার সৃষ্টি কি নিখুত!রিদিতা একে, একে নোট করতে লাগলো৷

মিথিলা, অথৈ কে নখ চাবাতে দেখে বলল,“কিরে, তুই লিখবি না? ”

“নাহ!আমার এগুলো দেখলে গা ঘিন,ঘিন করে! কেমন পোকার মতো কিলবিল করে।তোরা কর আমার এসবে ইন্টারেস্ট নেই।

“তাহলে তোর কাছে ইন্টারেস্টা কি? পড়ালেখায় এত গাফিলতি ঠিক না।” খাতায় বর্ণনা লিখতে, লিখতে জিজ্ঞেস করলো রিদিতা।

“বিয়ে করে সংসার করবো এটাই এখন উদ্দেশ্য!"

মিথিলা ও রিদিতা বিস্মিত নেত্রে অথৈর দিকে তাকালো।অথৈর চিন্তাধারা তাদের ধারণারও বাহিরে,

“কিহ্! তোর মতো মানুষ থেকে এটা তো আশা করি নি৷” মিথিলা বলল

“আমি তো শুধু একটা সার্টিফিকেটের জন্য পড়ে আছি, আমার চাকরি বাকরির কোনো ইচ্ছে নেই আমার প্রয়োজনও নেই।” অথৈ চিপস খেতে, খেতে বলল।

“প্রতিটা মেয়েদের উচিত তার নিজস্ব ক্যারিয়ার তৈরী করা।নিজের পরিচয় গড়া। সংসার, স্বামী, সন্তানে নারীদের জীবন সীমাবদ্ধ নয়। রিদিতা কলম নাড়িয়ে অথৈকে বোঝানোর মতো বলল৷ তবে অথৈর চিন্তাধারা ভিন্ন৷

“এগুলো তোর মতো মেয়েদের স্বপ্ন, আমার নয়। তুই গড় তোর ক্যারিয়ার৷” অথৈ রিদিতার কথার গুরুত্বহীন উত্তর দিলো৷

“অবশ্যই গড়বো। আমার তো আগে ইচ্ছে ছিলো বিসিএস দেয়ার তবে ধীরে, ধীরে মনে হলো না আমার ভিন্ন কিছু হতে হবে সবার চেয়ে আলাদা।তাই আমি ভেবেছি আমি সাইন্টিস্ট হবো। ল্যাব, রিসার্চ,অজানা কে জানার প্রতি আমার এক অদ্ভুত ফ্যাসিনেশন। আমার তো এটাই ফিক্সড!”

“তোমার আগাম ভবিষ্যতের জন্য শুভকামনা রিদুবেবি।এখন জলদি আমার চিত্র একে দে। নাহলে পরে আবার কি ধরিয়ে দেবে কে জানে?” অথৈ রিদিতার দিকে তার খাতা এগিয়ে দিলো।

“নিজে একে নে!” রিদিতা কাঁধ উচিয়ে বলল

অথৈ এবার মিথিলার দিকে তাকালো, “স্যার বলেছে যার, যার কাজ করতে সো ইজ,ইজ হুজ,হুজ!”

প্রত্যাখিত হয়ে অথৈ নিজেই আকঁতে লাগলো। কি একেঁছে তা চেনা বড়ই দুষ্কর!প্রফেসর জাফর হেঁটে, হেঁটে দেখছিলো কে কি করছে৷ রিদিতাদের টেবিলে এসে থমকালো। রিদিতার হাতের কাজ দেখে তিনি বড় প্রসন্ন হলেন।

“ওয়েল ডান রিদিতা! তোমার কাজ আমার খুব পছন্দ হয়েছে। আই এম প্রাউড অফ ইউ।একদিন তুমি অনেক বড় কিছু হবে আমি তা দেখতে পাচ্ছি, তোমার ডেডিকেশন, ডিটারমিনেশন আমার ভিষন ভালো লাগে।তুমি আমাকে ব্যখ্যা করতো সম্পূর্ণ প্রসেস।”

রিদিতা কিভাবে কি করলো, অণুবীক্ষণে পর্যবেক্ষন করে নতুন কি পেলো সব সুন্দর করে বর্ণনা করলো৷ মাঝে যদিও দুই, একটা ভুল করেছে। প্রফেসর জাফর তা ধরিয়ে দিয়েছে। রিদিতাও ভুল হাইলাইট করে রাখলো, পরবর্তীতে যেনো সুধরে যায়।প্রফেসর এবার মিথিলা কে জিজ্ঞেস করলো। মিথিলাও যথেষ্ট ভালোভাবে ব্যাখ্যা করলো। ভুল,ত্রুটিও ছিলো।

জাফর ইকবাল এবার অথৈর কাছে গেলো, “এই যে, বিজ্ঞানী সমরেশ মজুমদার।”

রিদিতা ভ্রুকুচকালো হ্যা!সমরেশ মজুমদার? রিদিতা জাফর ইকবাল কে বিনীত কন্ঠে বলল,“স্যার!সমরেশ মজুমদার তো লেখক৷”

“হুম! সমরেশ মজুমদার যেমন বিজ্ঞানী,তেমন অথৈও তেমন ছাত্রী।”

জাফর ইকবাল অথৈর খাতা দেখলো, পেয়াজের কোষ এঁকেছে না কি একঁছে সে নিজেও বুঝলো না। জাফর ইকবাল গম্ভীর মুখে চেয়ে রইলো চিত্রের দিকে৷

“অথৈ বলতো পেয়াজের বৈজ্ঞানিক নাম কি? ”

“Allium cepa”

“ওহ!তুমি জানো? তাহলে বলো তো পেয়াজ কাটলে চোখে পানি কেনো আসে? ”

অথৈ চিন্তায় পড়ে গেলো। সে তো পড়েছিলো তবে মনে করতে পারছে না।মাথা চুলকাতে লাগলো। জাফর ইকবাল নিজের ধৈর্য্য হারালেন। অথৈ কে নিয়ে ভিষন হতাশ তিনি।

“অথৈ কোটায় সিট পাওয়া গেলেও মেধাবী হওয়া যায় না। আমি টোটালি ডিজাপয়েন্টেড!তোমার দাদা একজন বীরযোদ্ধা ছিলেন সবাই তোমাকে আবু হাসান নামে চিনে নামটার অসম্মান করো না।”

অথৈ মাথানিচু করে নিলো। রিদিতার খুব খারাপ লাগলো।ক্লাসটাইম শেষের সময় হয়ে গেছে। প্রফেসর জাফর ইকবাল সবার রিপোর্ট নিয়ে বেরিয়ে গেলেন। অথৈ তখনও মাথা নিচু করে আছে। মিথিলা অথৈ কে ডাকলো। রিদিতাও মাথায় হাত দিয়ে ডাকলো কিছুক্ষণ। হঠাৎ করে অথৈ মাথা তুলে হো, হো করে হেসে উঠলো।

“তুই হাসছিস?” রিদিতা হকচকিয়ে জিজ্ঞেস করলো

“তো কি করবো, জোড় করে কি সবার দ্বারা সব হয়।”

“মানে?” মিথিলা জানতে চাইলো

“আমার বাবা, চাচা, চৌদ্দগুষ্টির সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তারা সবাই নিজ মেধায় চান্স পেয়েছে। তবে আমার ইচ্ছে ছিলো আমি জাহাঙ্গীর নগরে পড়বো জার্নালিজম নিয়ে। সবাই বাঁধ সাধলো। জোড় করে এক্সাম দেয়ালো। এক্সামে টেনে টুনে পাশ করলাম। চান্সের সম্ভাবনা ছিলো না। পরে দাদাভাই এগিয়ে এলেন। তিনি মুক্তিযোদ্ধা। তার কোটায় ভর্তি হলাম। আমি খেলাপ ছিলাম। যোগ্য কারো হক মেরে খাওয়াতে নিজের উপরই রাগ হলো। আর এসব আমার মাথায় ঢোকে না। তাই চেষ্টাও করি না। ভালোও লাগে না। সবাই তো বেস্ট হতে চায় না!সবাই সবসময় আমার উপর জোড় খাটিয়েছে কেউ জানতে চাই নি আমি কি চাই কি চাই না৷”

মিথিলা, রিদিতা হা হয়ে শুনলো। অথৈ কে তাদের সবসময় চঞ্চল, দুষ্টু হাসিখুশি মনে হয়েছে সবসময়। অথচ অথৈর যে নিজের লুকানো কষ্ট আছে তা জানতো না।

“অথৈ যা হয়েছে, হয়েছে তুই এখন চেষ্টা কর যেনো একটা ক্ষেত্রে ভালো হয়। তুই তো এখানেও জার্নালিজম নিতে পারতি।” রিদিতা অথৈর কাঁধে হাত রেখে বলল।

“সুযোগ ছিলো না। ভার্সিটি থেকে তিনটা চয়েজ দেয় ইংলিশ, প্রাণীবিজ্ঞান ও এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি।পরিবারের সবার সিদ্ধান্ত হয় প্রাণীবিজ্ঞান আর বাকি টা তো... ”

“ইচ্ছের বিরুদ্ধে কিছুই হয় না, তবে তোর চেষ্টা করা উচিত দোস্ত!” মিথিলা অথৈ কে বোঝালো।

“একবার মন উঠে গেলে তা আর কিছুতেই কাবু করা যায় না।বাদ দে এসব চল চা খাই। রাহা টা কেও কল করি৷ জম্পেস আড্ডা দিবো। ভাবছি লাউ টা ক্যান্টিনের রহিম চাচা কে দিবো তেলাপোকাঘন্ট করে স্যার কে পাঠাবো।”

অথৈর কথায় মিথিলা ও রিদিতা হো, হো করে হেসে উঠলো৷

.
.
.
.

ক্যান্টিনের চারিপাশে কলরব গুঞ্জিত হচ্ছে, মাথার উপরের ফ্যানটা গটর, গটর শব্দে ঘুরছে। চারটি মেয়ের হাসি যেনো ফ্যানের শব্দকেও ছাপিয়ে গেছে। অথৈর লাউ পুরষ্কার নিয়ে হাসাহাসি হচ্ছে আরকি৷ তবে হাসাহাসি তে মিথিলার মন তেমন নেই। তাকে আজ সকাল থেকেই দুঃখী মনে হচ্ছে। যদিও তাল মেলাতে স্বাভাবিক থাকার চেষ্টা করছে তবে মাঝে,মাঝে কোথাও যেনো হারিয়ে যাচ্ছে।

রাহা, রিদিতার হাতে গুতো মেরে, চোখ দিয়ে মিথিলার দিকে ইশারা করলো৷বোঝালো ওর কি হলো? এই হাসে আবার এই মুখ বেজাড়।

“মিথু!কি হয়েছে তোর?” নম্র কন্ঠে জিজ্ঞেস করলো রিদিতা

“কিছু নাহ!” অভিমানী কন্ঠে কেমন একটা অনুযোগ শোনালো৷সবাই বুঝলো পরিস্থিতি গম্ভীর।

“ও মিঠ্ঠু! কি হইছে তোমার আমগোরে কও। নাইলে মন বালা হইবো কেমনে?পেটে বেদনা ওইছে?” রিদিতা মিনা রাজু কার্টুনের মিনার কন্ঠে মিমিক্রি করে বলল৷

“আরে বাহ্!রিদু দারুণ হয়েছে।” অথৈ খোশমেজাজে বলল।তবে খোশমেজাজ মুহূর্তেই মিলিয়ে গেলো৷ মিথিলার চোখে জল দেখে৷

“কাঁদছিস কেনো তুই?” রাহা স্বাভাবিক কন্ঠে জিজ্ঞেস করলো। মিথিলা চোখের জল বা'হাতে মুছলো। দীর্ঘশ্বাস ছেড়ে বলল,“আমার বিয়েটা হয়েই যাবে রে, বাবা মা উঠে পড়ে লেগেছে।”

“সাদাফ ভাইকে বলেছিস?” অথৈ জিজ্ঞেস করলো

“হুম!”

“কি বললো?”

“কিছুই নাহ!ও ব্যস্ত পড়ে কথা বলবে”

“এটা কোনো কথা। এখানে জীবন মরন সমস্যা আর সে ব্যস্ত! এতো নির্লিপ্ততা?” রাহার মেজাজ খারাপ হয়ে গেলো। সাদাফের উপর তার রাগ লাগলো।

“জানি নাহ!যার কাছে আমি গুরুত্বহীন আমার কাছেও সে গুরুত্বহীন।লাস্ট ম্যাসেজ করেছিলাম। বাবা-মা কে তোমার কথা বলি?সে সিনই করলো না।”

“কনসার্টের কাজে ব্যস্ত হয়তো!” অথৈ শান্তনা দিয়ে বলল

“অথৈ!ও চাইলেই কিছু বলতে পারতো এতো কঠিন তো কথা জিজ্ঞেস করিনি। দুই সেকেন্ডও সময় দেয়া যায় না?আমি খেয়াল করেছি বিয়ের কথা বলার পর থেকেই ও নির্লিপ্ত!সম্পর্ক টা ওর কাছে ওয়ানটুর ব্যাপার হতে পারে আমার কাছে নয়৷ তাই আমি ব্রেকআপ করে নিয়েছি।”

“কিহ!”

“হুম!বাবা মায়ের পছন্দের ছেলেকেই বিয়ে করে নিবো। খুব শিঘ্রই দাওয়াত পাবি।”

“আরে এতো ভেঙে পড়িস না, সাদাফ ভাই একটু ফ্লার্টি তবে উনি তোকে আসলেই খুব ভালোবাসে।একটু ব্যস্তায় আছে।সম্পর্ক ম্যাগী নুডলস নয় যে দুই মিনিটে চাইলে হয়ে গেলো আর দুই মিনিটে চাইলে ভেঙে ফেললাম।ইটস অ্যা মেটার অফ কমিটমেন্ট! ”

অথৈ, মিথিলাকে শীতল কন্ঠে বোঝালো৷মিথিলা অথৈর কথার প্রতিউত্তরে বলল,

“কমিটমেন্ট রাখার দায়িত্ব কি একা আমার?আমি তো জোড় করছি না। সে আমাকে একটা উত্তর দিক এভাবে ঝুলে থাকার মানে কি?আমার বাবা-মা বেশ ধার্মিক তোরা জানিস৷এবছরই বিয়ে দিয়ে দিতে চায়। পাত্রও ঠিক করে ফেলেছে৷ আমার কিছু ভালো লাগছে না!”

“আমার মনে হয় তোরা দুজন বসে কথা বল।তুই অভিমান করে দুরে থাকবি, ওপর পাশেও অভিযোগের লিস্ট বড় হবে। এতে সম্পর্ক নষ্ট হয়, দাম্ভিকতা চলে আসে৷যোগাযোগ বন্ধ করে দেওয়া কোনো সমাধান নয় বরং দুরে সরে যাওয়ার রাস্তা সহজ করে দেয়া৷তাই সম্পর্কে যোগাযোগ থাকা টা গুরুত্বপূর্ণ, যোগাযোগ সকল মান-অভিমান, ভুলবোঝাবুঝি মিটিয়ে দেয়, সম্পর্ক মজবুত করে। উনি ব্যস্ত দেখবি ঠিকসময় করে আবার তোর কাছেই ফিরবে।পড়াশোনা, ক্যারিয়ার, প্যাশন কত দিক সামলাচ্ছে তার মানে এই না যে তোকে ভুলে গেছে৷ মাঝে, মাঝে একটু স্পেস দিতে হয়।”

রিদিতা মিথিলাকে শান্তনা দিয়ে বোঝালো৷ তবে মিথিলার মন মানলো না।সাদাফের হঠাৎ পরিবর্তন তাকে খুব ভাবায়৷ প্রিয় মানুষের পরিবর্তন মেয়েরা খুব কাছ থেকে অনুভব করতে পারে।

.
.
.
.
.

তিঁমিরের কালো গগনে পূর্নিমার চাঁদ মুক্তোর মতো ফুটে আছে৷গাছ-গাছালির ঝাঁক থেকে ঝি,ঝি পোকার “রি..রি..” ডাক শোনা যাচ্ছে।ক্যাফে বৈতরনী তে বসে আছে ব্ল্যাকের টিম।এমনি আড্ডা দিতে বসেছিলো৷সাদাফ বেশকিছুক্ষন ধরে ফোন ঘেটে যাচ্ছে।শুভ্রব কফির ছিপ নিচ্ছে আর সাদাফ কে পর্যবেক্ষন করছে৷ সাদাফ কে কিছু একটা বলবে, বলবে করে বলে উঠছে না। রিহাম, ইমতিয়াজ গেমে ব্যস্ত। ওয়ান ভার্সেস ওয়ান খেলছে পাবজি৷

“সাদাফ! আই ওয়ান্ট টু টক উইথ ইউ! ” ভারী কন্ঠে বলল শুভ্রব৷

কাল রাতে মিথিলা, সাদাফের বিষয় টা শুভ্রবের সাথে শেয়ার করে৷ শুভ্রবের বেস্ট ফ্রেন্ড সাদাফ! শুভ্রব বোঝালে হয়তো সাদাফ বুঝবে এই আশায়৷ শুভ্রব নিজেও সাদাফের আচরণে বিস্মিত।

“হ্যা! বল।”

“কি সমস্যা হচ্ছে? ” শুভ্রব সরাসরি জিজ্ঞেস করলো না৷ ভালোও দেখায় না৷

“কি সমস্যা হবে?” কিছু বুঝতে পারলো না শুভ্রবের কথা সাদাফ

“তোকে আর মিথিলা কে বেশকয়েকদিন থেকে অন্যরকম দেখছি।কাল দেখলাম মিথিলা আমাদের সবার সাথে কথা বললেও তোকে এড়িয়ে গেলো। তুইও নির্লিপ্ত!ইজ এনিথিং রং ম্যান?”

সাদাফ হো,হো করে হাসলো। হাসি থামিয়ে বলল,“আরে! তেমন কিছুই না। আসলে ওর বাবা, মা ওর বিয়ে দিতে চাইছে তাই ওর মন খারাপ।”

“তো তুই হাসছিস কি শোকে নাকি? ”

“নাহ!আমি একদম চিল আছি।”

“মানে?”

“ একচুয়ালি ইটস অল এভরিথিং মাই প্ল্যান, আই হ্যাভ আ স্পেশাল সারপ্রাইজ ফর হার।আমি জানি ওকে জ্বালাচ্ছি তবে আমিও কষ্ট পাচ্ছি তবে সারপ্রাইজ টা পেলে ওর চেয়ে খুশি কেউ হবে না৷ও আমাকে বিয়ের কথা বলেছে এক, দু-সপ্তাহ আগেই। আমি বাবা, মা কে মিথিলার কথা বলতেই রাজি হয়ে যায়। তারপর আমিই ওর বাবা-মা কে বলি আমাদের বিষয়ে আর জানিয়েছি এই সবকিছু যেনো ওকে না জানায়। বলে যেনো রেন্ডম কোনো ছেলেকে তারা পছন্দ করেছে৷ বাবা-মা তো দেখা করে বিয়ের কথাও বলে এসেছে৷ শুধু ওই জানে না।আর ও ভাবছে আমি পাত্তা দিচ্ছি না বদলে গেছি। ব্রেকআপও করে ফেলেছে।ওরে জ্বালানোর সুযোগ টা হাতছাড়া করতে চাচ্ছি না। আর সারপ্রাইজ টা কনসার্টের দিনই দিবো!”

“নাইছ প্ল্যান ম্যান” মৃদু হেসে বলল

“থ্যাঙ্কস ম্যান। তোর খবর বল! আমাদের ভাবি মানলো কি?”

শুভ্রব সাদাফের কথায় হো, হো করে হেসে উঠলো৷

“রিদিতাকে আমার খুব কঠোর মনে হয় ভাবতেও অবাক লাগে তুই এমন একটা মেয়ের প্রেমে কিভাবে মজলি?”

শুভ্রব সাদাফের কথায় মাথা দোলালো, আকাশের দিকে তাকিয়ে জোছনাদ্বীপ্ত চাঁদের দিকে চেয়ে কোনো এক জগতে ডু্ব দিলো, আবিষ্ট স্বরে বলতে লাগলো,

“উম.... রিদিতা! একটু কঠোর তবে( একটু থেমে) ভেতরে পদ্মফুলের মতো কোমল এন্ড ইটস সুটস হার! ওর মধ্যে আত্নসম্মানবোধ প্রবল তবে কারো আগে আত্নসমর্পন করতে সে সদা নারাজ।কিচুটা চঞ্চল, একটু দুষ্টু, অল্পখানি বাচ্চামো তার আছে তবে সবার কাছে তা অপ্রকাশিত। সে ভালবাসার পরিবর্তে ভালোবাসা দিতে জানে কিন্তু আঘাতের বিনিময়ে শাস্তি দিতেও সে কার্পন্য করে না৷আক্ষেপ করে তবে আপোষ করে না,যত্ন জানে তবে অযত্ন মেনে নেয় না,হারতে জানে তবে লড়তে ভয় পায় না,ব্যর্থ হয় তবে চেষ্টা থামায় না। নিজেকে খুশী রাখতে পছন্দ করে তবে দুঃখ ছুতে দেয় না।সি ইজ লাইক অ্যা কুইন রোজ উইথ হার থ্রোনস!আর তার সবচেয়ে বড় বিশেষত্ব হলো তার সারল্যতা আর আমি বৈশিষ্ট্যের প্রেমে পড়েছি, পড়ছি ও অগণিতবার পড়বো।”

শুভ্রব নিরলস ও নিরবিচ্ছিন্নভাবে বলে যেতে লাগলো।যেনো কোনো দার্শনিকের তত্ত্ব।রিদিতা কে নিয়ে অসংখ্য পঙ্কক্তি সে নির্দ্বিধায় লিখে যেতে পারবে পৃষ্ঠার পর পৃষ্ঠা। শুভ্রবের চেয়ে ভালো রিদিতাকে আর কেউ বোঝে কী?

“তুই তো দেখি থিসিস করে ফেলেছিস শুভ্রব!”

শুভ্রব উত্তরে কেবল হেসে মাথা ঝাঁকালো,“ লাভ ইজ একচুয়ালি অ্যা হাইপোথিসিস হুইচ কান্ট ডিফাইন!”

“তোদের শুরুটা কি ছিলো বলিস নি তো। আমরা তো ভেবেছি ভার্সিটি থেকেই হয়তো তোদের শুরু।”

“ইটস অ্যা কারমা অফ ডেসটিনি। টু সোল হ্যাজ সেপারেটেড ইন কসমিক ওয়ার্ল্ড এন্ড ডেসটিনি ব্রিং দেম টুগেদার।”

ক্রমান্ন......

#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা

হ্যাপি রিডিং 😊

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 32 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন