ফন্ট সাইজ:
থিম:
মেঘরঙ্গনের সন্ধিক্ষণে

পর্ব 33

লেখক: আলিফা তাসনিম রিতা

৩৩.

ছয় বছর আগের কথা! তখন ২০২০ সাল, বৃষ্টিমুখর বিকেলে রিনবঝিনি নূপূরের শব্দে নৃত্যে মগ্ন,চঞ্চলা, চপলা, সুনয়না এক বালিকা৷ বৃষ্টির ছন্দের সাথে তার নৃত্যের দোল যেনো নৈসর্গিক কোনো অপ্সরীর মতো!

সদ্য ইন্টারমিডিয়েট পাশ করে আমি অ্যাডমিশন স্ট্রাগলের দিনাতিপাত করছিলাম৷বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাওয়া৷আর পাঁচটা মেধাবী ছাত্রদের মতো লড়ে যাওয়া, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিটের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ তখন৷ আমি নিশ্চিত ছিলাম চান্স আসবেই। তবুও, পরীক্ষার বাহানায় দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়ানোর ইচ্ছে টা অপূর্ণ রাখা যায় না।

গুচ্ছের পরীক্ষার কেন্দ্র পরেছিলো আমার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। আমার বড়ফুপ্পি সাহেরা চৌধুরী কুমিল্লায় থাকেন।ফুপ্পি যখন জানলেন আমি কুমিল্লা যাচ্ছি, সবার চেয়ে বোধহয় তিনিই খুশি হয়েছিলেন।বাসের টিকিট কেটে রওনা হই কুমিল্লার পথে।বাস যাত্রা, অচিন পথ, অচেনা সহযাত্রীদের সাথে মন্দ লাগছিলো না৷ বরং,নিজেকে নতুন করে খুজে পাচ্ছিলাম যেনো৷ চাইলে ব্যাক্তিগত গাড়ি নিয়ে যেতে পারতাম।তবে নিজেকে একটু সাধারণের মাঝে খুজতে চেয়েছিলাম। আমার পাশে বসেছিলো এক বুড়ো চাচা, তার সকিনার মাকে না পাওয়ার গল্পের সাথে যাত্রা টা যেনো জমে উঠেছিলো।সকিনার মা চাচার প্রাক্তন প্রেমিকা।বড়লোক এক সাহেবের সাথে বিয়ে করে তাকে ধোঁকা দিয়ে চলে গেছিলো। বেচারা!এতোই ভালোবাসতো যে সে সারাজীবন একা থাকার সিদ্ধান্ত নিলো তবুও সকিনার মায়ের জায়গা কাউকে দিবে না এই পণ করেছিলো।

আমি বললাম, “এটাতো না ইনসাফি! যে আপনার থেকে ভালো অপশন পেয়ে, আপনাকে প্রত্যাখ্যান করে চলে গেছে তার জন্য এ নির্বাসন অনুচিত।”

পরে তিনি জানালেন, সকিনার মাকে হারিয়েও আবার ফেরত পেয়েছিলেন তিনি। বড়লোক সাহেব হঠাৎ মারা যায়। সকিনার মা ছোট কন্যাসন্তান নিয়ে বিপদে পড়ে যায়। বিধবা হয়ে ফিরে আসেন বাপের বাড়ি। বাপের বাড়ির লোক বেশিদিন রাখতে চান নি৷নানা অবহেলা সইতে হয়৷ চাচা ছিলেন শহরে, গ্রামে ফিরলেন। ফিরে সকিনার মায়ের খবর শুনে ছুটে গেলেন সেই মুহুর্তে দাড়িয়ে বিয়ে করলেন, সকিনা কে মেয়ের স্বীকৃতি দিলেন৷ সুখী মানুষ! কজনই বা ভালোবাসার মানুষ হারিয়ে আবার ফিরে পায়৷ তবে ভাগ্য সহায় হলো না৷বিয়ের এক সপ্তাহ বাদে সকিনার মা মারা যান সাপের কামড়ে৷বেচারা! দুর্ভাগ্য বোধহয় একেই বলে।

চাচার সাথে গল্প করতে, করতে পৌছে গেলাম কুমিল্লা শহরে৷বাস স্টপ থেকে বিদায় নিয়ে রিকশা নিলাম “মনোহরপুর ” ফুপ্পির বাসার উদ্দেশ্যে।ফুপ্পির বাসায় পৌছাতে পনেরো, বিশ মিনিটের মতো লেগেছিলো৷ আমাকে পেয়ে ফুপ্পির খুশি যেনো আকাশছোঁয়া।ভাতিজাদের জন্য ফুপুরা বোধহয় এমনই টান অনুভব করে৷ আমার দ্বিতীয় মা হলেন সাহেরা ফুপ্পি৷ছাদের উপরে ফুপ্পিদের পেন্টহাউজের মতো আলাদা একটা ঘর ছিলো। রবিন ভাইয়া থাকতো, সে তখন বিদেশ বিভূইয়ে। তাই আমি দখল করি সেই ঘর৷ বেশ খোলামেলা গাছ-গাছালিতে ভরা।ফ্রেশ ট্রেশ হয়ে যাই ফুপ্পির কাছে। আদর, আপ্পায়ন এর খামতি ছিলো না।পছন্দের সব খাবার রান্না করে নিজ হাতে খাওয়ালো ফুপি।দুপুরের খাওয়া, দাওয়া শেষে জম্পেশ একটা ঘুম দিলাম কারণ পড়ার মতো কিছুই নাই সব মুখস্ত৷ ঘুরে ফিরে প্রশ্ন সব একই।

বিকেল নাগাদ ঘুম ভেঙে এলোমেলো স্বপ্ন দেখে৷ স্বপ্ন টা বড় অদ্ভুত, কোনো এক নারী অবয়বের আবছা,আবছা স্মৃতি টুকরোর মতো। সাদা, সালোয়ার কামিজ পরিহিত, ডাগড়, ডাগড় চোখ, মায়াবী হাসি৷ রবিন ভাইয়া একটা কথা বলতো, ছাঁদের ঐ ঘরে দুপুরে ঘুমালে নাকি স্বপ্নে কোনো রহস্যময়ী নারীর দেখা মিলে৷ আমি হাসতাম,কারণ এটা ছিলো ভুজরুকি, রবিন ভাই কথাটা বলতো যেনো কেউ তার ঘরে না থাকে৷ তবে আমার জন্য এন্ট্রি ফ্রী৷আমাদের আন্ডারস্ট্যান্ডিং টা ছিলো অন্যরকম৷

তবে রবিন ভাইয়ের কথা টা সত্য নাকি আমার বিভ্রম জানি না৷ তখন হুড়োমুড়িয়ে বৃষ্টি!অনেকদিন বৃষ্টিতে ভিজিনা, হঠাৎ আকাশে বৃষ্টি, শহরে আমার আগমন হয়তো বৃষ্টি আমায় স্বাগত করতে তার ধারা বর্ষাচ্ছে৷আমিও নেমে পড়লাম সম্ভাষন কে আলিঙ্গন করে৷কে জানো, তখন রবীন্দ্র সঙ্গীত শুনছিলো, বৃষ্টির সাথে রবীন্দ্র সঙ্গীত মন্দ লাগছে না।

হঠাৎ কোথা থেকে যেনো নুপুরের আওয়াজ কানে বাজলো “ছনছন.. ছনছন.. ” আওয়াজ টা কানে বড্ড লাগছিলো। ফুপ্পি একবার এক গল্প শুনিয়েছিলো, ছাঁদে ভরা বিকেলে পরী থাকে৷ সুন্দর ছেলেদের নুপুরের শব্দে কাবু করে নিয়ে যায়।তবে আমার কাছে এগুলো রম্যগল্প ছাড়া কিছু নয়।নুপুরের আওয়াজে, ফুপ্পির রম্যগল্প টা মনে পড়ে গেলো৷ফুপ্পির গল্পের সেই পরী কি আমার পিছু নিলো!দেখতে হচ্ছে তো। তাই নিজেকে বললাম,

“চল, শুভ্রব দেখে আসি সে পরী আদৌ আছে নাকি”

নুপুরের ধ্বনি লক্ষ করে, পেছনের দিকে ফিরলাম। পাশের বিল্ডিং থেকে গান বাজছিলো “মন মোর মেঘেরও সঙ্গীত” ঠিক দু বাড়ি পরের বিল্ডিংয়ের ছাদে বৃষ্টির তালে নৃত্য করছিলো এক ষোড়শী বালিকা। আশ্চর্য ভাবে তার পড়নে ছিলো, সাদা সালোয়ার কামিজ! ঠিক যেমনটা স্বপ্নে দেখা আবছা নারী।নুপুরের তালে, বৃষ্টির ছন্দে, গানের লয়ে তার নাচের দোল যেনো কোনো ময়ূরের নৃত্য। অপ্সরী শ্যামঙ্গীনি তরুণী।

একমুহূর্তের জন্য কেমন এলোমেলো হয়ে গেছিলাম আমি।একি আমার বিভ্রম না সত্যি?আমি ঠায় দাড়িয়ে দেখতে লাগলাম সে রহস্যময়ী নারীর নৃত্য। তার হাসি, তার ডাগর চোখের চাহনিতে কি অদ্ভুত একটা মায়া৷তবে বৃষ্টির বোধহয় এই ছেড়খানি পছন্দ হলো না। মেঘ তার বারিধারা ধীরে, ধীরে লঘু করে ফেলল৷ বৃষ্টির রেশ কাটিয়ে আকাশে হালকা রোদের দেখা মিলল। আমি আকাশের দিকে চেয়ে বললাম একি অনাচার তোমার৷ আকাশের দিক থেকে চোখ ফেরাতেই দেখলাম ছাঁদে কেউ নেই।আর সে রহস্যময়ী কোথায় যেনো হারিয়ে গেলো৷

দ্বিধায় পড়ে গেলাম! কে ছিলো সে? সে যাত্রা আর জানা হলো না। হঠাৎ বৃষ্টিতে ভিজার ফলে জ্বর বাঁধলো, দুই-তিন দিন টানা বিছানায়। ফুপ্পির মতে, আমার গায়ে নজর লেগেছিলো তাই বোধহয় জ্বর এসেছে৷ আমার রুম ছাদের কটেজ থেকে স্থানান্তর করা হলো গেস্টরুমে।ফুপ্পি আমায় নিয়ে রিস্ক নিলেন না, চারদিনের দিন তিনি আমায় নিয়ে ঢাকা ফিরলেন।আমার আর জানাই হলো না কে সে রহস্যময়ী কোনো মানুষ না ভ্রম।

সময়,সময়ের মতো বয়ে যেতে লাগলো।তবে তার প্রতিচ্ছবি মন থেকে মুছলো না। মাঝে, মাঝে স্বপ্নে এসে ধরা দিতে লাগলো৷প্রথম, প্রথম সে আমার মস্তিষ্ক নিয়ে খেলল, তারপর ধীরে-ধীরে আমায় কাবু করলো, আমায় তার প্রেমে ফেলল, তারপর আমি তাকে ভালোবেসে ফেললাম। দুদন্ড একা থাকতে দিতো না বৃষ্টি হলেই যেনো চারিদিকে তার নুপুরের ছন্দ আন্দলিত হতো৷ আমার বিরক্ত লাগত, রাগ হতো, মনে হতো ছুটে যাই কুমিল্লা র সেই সুন্দর বৃষ্টিমুখড় দিনে৷

সৃষ্টিকর্তার বোধহয় আমার উপর দয়া হলো।আমি মোহাম্মদপুর থেকে ফিরছিলাম।বাস স্টপে বসে ইয়ারফোন গুজে গান শুনছিলাম৷রাস্তার ওপারে আমি সাদা সালোয়ার কামিজ পরিহিত সে নারী কায়া দেখলাম৷ একমুহূর্তের জন্য চমকে গেলাম৷আমি আর সে একই পথে শুধু এপাড়, ওপাড়। আমি শুধু তাকিয়েই ছিলাম, মস্তিষ্কে যেনো প্রসেস করছিলাম৷ মুস্তিষ্ক সংকেত দেয়ার আগেই বিশাল এক বাস এসে বাঁধা দিলো। এমন জায়গায় এসে থামলো। বাস সরে না যাওয়া অব্দি, আমি যেতেই পারছিলাম৷ কোথা থেকে হুড়মুড়িয়ে মানুষ জন এলো৷ মিনিটবাদেক পর যখন বাস তার যাত্রী নিয়ে প্রস্থান করলো৷ রাস্তার এপার, ওপারের বাধাঁ মিটে গেলো। কিন্তু রহস্যময়ী আবারো নিরুদ্দেশে হারিয়ে গেলো।আফসোস, হলো। তবে কিছুই করার ছিলো না৷সেদিনও আমার গা কাপিয়ে জ্বর এলো। অদ্ভুত জ্বর! কেটে গেলো আরো বেশকয়েকটি দিন।

এক বিকেলে পার্কে আমি একা গিটার নিয়ে বসেছিলাম। টুং,টাং করছিলাম।হঠাৎ,কারো কান্নার সুর। আমার চোখ গেলো বাগানবিলাস গাছের ধারের বেঞ্চটায়। পড়ন্ত বিকেল, আকাশে তখন গেরুয়া রঙের লালিমা।হলুদ শাড়ী পরিহিত এক তরুণী কাদঁছে৷ প্রথম, প্রথম গ্রাহ্য করলাম না। পরে কি মনে হলো, ভাবলাম হয়তো বিপদে পড়েছে।আমি তার কাছে গেলাম। তার দর্শন পেতেই আমি হতবিহ্বল হয়ে গেলাম!আমার হৃৎস্পন্দন যেনো বন্ধ হয়ে গেছিলো, সময় যেনো থমকে গেছিলো৷ আমার সামনে ছিলো সেই অচেনা হয়ও চিরচেনা রহস্যময়ী।আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, মনে হচ্ছিলো আবারো ভ্রম।

নাহ!সে সত্য ছিলো। সে কাঁদছিলো!হাতের চুড়ি গুলো ইট দিয়ে ছেচে, ছেচে ভাঙছিলো,চোখের কাজল লেপ্টে বিদিগিস্তা অবস্থা।আমার কৌতুহল হলো তার এভাবে কান্নার কারণ কি?

“আরে, কি করছেন হাতে লাগবে তো? কোনো সমস্যা হয়েছে কি?”

মেয়েটি কোনো কথা বললো না, সে অঝরে কেঁদে যাচ্ছে তো কেঁদেই যাচ্ছে।ডাগড় ঐ চোখ দুটোতে সীমাহীন শোক তার।

“আমি একটা পাগল, আমি বোকা মেয়ে! বেশ হয়ছে আমার সাথে এটাই হওয়া উচিত ছিলো। কিন্তু ও এটা কি করলো, কি করলো এটা, করতে পারলো? সব মিথ্যা, সব মিথ্যা।”

নিজ, নিজে বিরবির করতে লাগলো৷ তার অবস্থা দেখে আমার ভিষন মায়া লাগলো।

“এই যে মিস!আপনি আমায় বিশ্বাস করতে পারেন। কি হয়েছে? আপনি কি শহরে নতুন? রাস্তা হারিয়ে ফেলেছেন?”

মেয়েটির কানে বোধহয় আমার কথা পৌছালো। সে ঘাড় তুলে আমার দিকে চাইলো৷প্রথমে একটু ভয় পেলো। আমি তাকে আশ্বস্ত করলাম। তার কাছে বসলাম দুরত্ব রেখে৷

“আপনার ঠিকানা বলুন, আমি পৌছে দিবো৷”

“আমি হারায় নি এটা আমারই শহর।”

“তাহলে কাঁদছেন কেনো?”

“নিজেকে হারিয়ে, মানুষ হারিয়ে, বন্ধুত্ব হারিয়ে, বিশ্বাস হারিয়ে।”

“আমায় বলুন, শুনি আপনার মন কেমনের কথা৷ কষ্ট চেপে রাখলে কষ্ট বাড়ে। ঝেড়ে ফেলুন তো।”

তারপর সে বলতে লাগলো তার দুঃখের কথা,বিশ্বাস ভঙ্গের কথা, বিশ্বাসঘাতকতার কথা।কি করুণ ছিলো তার প্রতিটা কান্না, প্রতিটা হাহাকার!সে চেনে না আমায়, জানে না আমায় এক অপরিচিত ব্যাক্তিকে সে অকাতরে বলে গেলো।দুঃখে, কষ্টে, কান্নায় ভেঙে পড়েছিলো মেয়েটি।পাশে কে, কাকে বলছে হুশ করলো না৷সে বলে গেলো আমি শুনে গেলাম। কেনো জানি না আমার মন খারাপ লাগলো,প্রথম দেখা থেকে শেষ দেখা পর্যন্ত অনেক কিছু ঘটে গেলো তার জীবনে অন্যকেউ জায়গা নিয়ে নিলো৷ বোধহয় আমি বিলম্ব করে ফেলেছি।

প্রকৃতি বড় অদ্ভুত!কখনো, কখনো সময় কে দ্রুত বইয়ে দেয়।বিকেল থেকে রাত হয়ে এলো।আমারও যাওয়ার সময় হয় এলো৷ তবে, মেয়েটির জন্য চিন্তা হলো একা ফেলে যাবো?বিপদ হলে—

“অনেক তো কাঁদলেন, বাড়ি ফিরবেন না? আপনার পরিবার চিন্তা করবে। ”

“কয়টা বাজে?”

“আট টা দশ!”

“আমাকে একটা রিকশা ডেকে দিবেন? আমার কাছে টাকা নেই।যদি কোনোদিন আবার দেখা হয় ফিরিয়ে দেবো।”

“প্রয়োজন নেই, কিছু ঋণ থাকুক!চলুন রিকশা ডেকে দি।”

তাকে সাথে করে নিয়ে পার্কের গেট থেকে বের হলাম, রিকশায় তুলে দিলাম।রিকশা ওয়ালা তার প্যাডেল ঘুরিয়ে রিকশা টান দিলো।সে হারিয়ে গেলো ধোয়াশা অন্ধকারে।রেখে গেলো, তার ভাঙা চুড়ির টুকরো, ভাঙা ঘড়ি,আর তার অশ্রু মোছা রুমাল।

আমি বাড়ি ফিরে গেলাম তার ফেলনা জিনিস গুলো নিয়ে।কি অদ্ভুত আমার আবারো গা কাপিয়ে জ্বর এলো। বুঝলাম না মেয়েটির সাথে যতবার দেখা হয় ততোবার এই ধূমজ্বর হওয়ার কারণ কি? জ্বর,জারি নানা ঝামেলায় আবারো ব্যস্ত হয়ে পড়লাম৷ প্রতিদিন ভাবতাম তার জিনিসগুলো ফেরত দিতে যাবো। কিন্তু সময় হয়ে উঠতো না।

কোথায় যেনো শুনেছিলাম, “ইউনিভার্সাল মিট থিওরি!আমাদের কোথায়, কখন কার সাথে দেখা হবে, কোন স্থানে দেখা হবে তা ইউনিভার্স নির্ধারন করে। যতক্ষণ না ইউনিভার্স চায় দেখা হোক ততক্ষণ দেখা হবে না। যতো চেষ্টাই করা হোক না কেনো।”

তার আমার দেখা হওয়া, বারবার হারিয়ে যাওয়া সব বোধহয় ইউনিভার্স নির্ণয় করছিলো৷একদিন সব গুছিয়ে নিলাম তার এলাকায় যাবো৷ রিকশায় উঠার সময় শুনেছিলাম মালিবাগ পারহাউজের চারশ তেরো নং বাড়ি৷ ঢাকা শহরের ছোট এলাকায় খুজে পাওয়া খুব একটা অসম্ভব কিছু না৷

আমি খোজ পেলাম, মালিবাগ পারহাউজের চারশ তেরো নং বাড়ি।তবে ভাগ্য কি নির্মম! ততোদিনে সে এলাকা ছেড়ে চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না।কালেভদ্রে কেবল তার নাম জানতে পেরেছিলাম “রিদিতা” তাকে খোজার মিশনে নামলাম ফেসবুক থেকে শুরু করলাম তবে কাঙ্খিত মানুষটিকে পেলাম না৷ কিন্তু সে আমার হৃদয়ে অক্ষত রয়ে গেলো৷কত খুজেছি তাকে কিন্তু পেলাম না৷প্রকৃতির কাছে আমার ঋণ রয়ে গেলো৷মনের মধ্যে কেমন ব্যথা, ব্যথা অনুভব করতাম। যেনো কিছু অতি প্রিয় কিছু হারিয়ে গেছে। কেউ যেনো আমার হৃদপিণ্ড থেকে এক খাবলা মাংশ নিয়ে গেছে৷ পাগল, পাগল লাগতো৷মন থেকে খুজলে নাকি সব পাওয়া যায় কিন্তু আমি খুজেও পেলাম না।

ভাবলাম যেখানে সকল অসম্ভব, সম্ভব হয় সে দরজায় কড়া নাড়বো।আমি প্র্যাকটিসিং নামাজি ছিলাম না। শুক্রবারে জুমার নামাজ আর রমজানে রোজা আর সারা মাসের ইবাদত ছাড়া আমার আর কোনো ইবাদত ছিলো না। যখন মন চাইলে পড়তাম, না মন চাইলে পড়তাম না। তবে সৃষ্টিকর্তা একটি অভাব দিয়ে আমায় তার কাছে ডাকলেন৷ আমি ফিরলাম আমার রবের কাছে।বললাম আমার ঋণ মিটিয়ে দিন যা আপনার কাছে রয়ে গেছে৷তবে তাওয়াককুল, বিশ্বাস রাখা এতো সহজ নয়। আল্লাহ তো সহজে দেন না৷ তিনি আগে প্রস্তুত করেন। পরীক্ষায় ফেলেন৷

তারপর জীবনে এলো বড় পরীক্ষা, ক্যারিয়রের ডাউনফল, ষড়যন্ত্র, অপবাদ লাঞ্চনা।আমি ভেঙে পড়লাম।জীবনের সবকিছু পাল্টে গেলো। মস্তিষ্ক থেকে সে হারিয়ে গেলো৷ভুলে গেলাম৷মরিচীকার মতো সে মিলিয়ে গেলো ভ্রমে৷কেঁটে গেলো ছয়বছর!

আমার শহরে আবারো তার আগমন হলো, ভার্সিটির মাঠে আল্লাহ তার সাথে আমার আবার সাক্ষাৎ করালেন৷ কি অদ্ভুত!কোইন্সিডেসন্ট৷ ছয়বছর পর এভাবে তার দেখা আমি পাবো তা আমার কল্পনাতীত ছিলো৷ সৃষ্টিকর্তা এ কেমন খেলা খেলছে আমার সাথে।আমি তো ভেবেছিলাম আর কোনোদিনও তাকে ফিরে পাবো না৷ যখন আমি সরে গেলাম, সৃষ্টিকর্তা আমাকে আবার তার সম্মুখে এনে দাড় করালেন।আল্লাহর কারিশমা বড় আজব! তিনি কখন কি করেন কেবল তিনি জানেন৷আর সবচেয়ে বড় আশ্চর্য হলো, আমার আর ধূমজ্বর এলো না৷
আর কোনো ব্যস্ততাও না। সব কেমন উল্টো ঘটতে লাগলো। তারপর তাকে ভার্সিটিতে প্রায়শই দেখতাম।

আমি ঠিক করে নিয়েছিলাম, আমি আর হারাতে দিবো না। পিয়ন কে টাকা খাইয়ে স্টুডেন্ট ইনফরমেশন থেকে তার নাম ঠিকানা সব নিলাম।তার কাছে প্রথম উপহার পাঠালাম আমার কাছে রয়ে যাওয়া তার ঋণ! তার ফেলে যাওয়া জিনিসগুলো ফেরত দিলাম৷তার বাড়ির কাছে বাড়ি ভাড়া নিলাম, কাছাকাছি থাকতে পাছে সে চোখের আড়াল হলে আবার না হারিয়ে যায়৷

করতালির শব্দে শুভ্রবের ভাবনার রেশ কাটলো৷ সাদাফ ঘোর লাগানো কন্ঠে বলল, “বাহ্!ভাই তোর লাভ স্টোরি নিয়ে বিশাল একটা উপন্যাস লিখা যাবে রে।”

শুভ্রব অতীতের পাতায় হারিয়ে গিয়েছিলো৷যে পাতায়, লিখা হয়েছিলো মেঘরঙ্গনের সন্ধিক্ষণে নামক অধ্যায়।

রিহাম বলল, “তোদের হিস্ট্রি শুনে আমার এক ফিলোজোফারের কথা মনে পড়লো যিনি কসমিক বন্ড নামক একটি তত্ত্ব দেয় লাইক Star crossed lovers

“এবার বুঝলাম এলবামের নাম কসমিক ওয়ার্ল্ড রেখেছিস তোর জীবনের সাথে মিলিয়ে আর বর্ষন গান টি তুই লিখেছিস রিদিতাকে প্রথম যখন বৃষ্টিতে দেখেছিলি তার স্মৃতি ধরে রাখতে। হোয়াট এ থিওরিক্যাল লাভ ম্যান!” ইমতিয়াজ বলল

“হুম!”

“কসমিক বন্ড এর অর্থ কি?বুঝিয়ে বলতো শুভ্রব” সাদাফ জিজ্ঞেস করলো

“কসমিক বন্ড যার অর্থ মহাজাগতিক বন্ধন, ইউনিভার্সে দুটো মানুষের মধ্যেকার গভীর এক আত্নীক সংযোগ।যাদের নিয়ন্ত্রক হলো নিয়তি।লাইক সোলমেটস, যেখানে দুজন মানুষ একটি বলয়াকার লুপের মধ্যে আবর্তন করে।একই পথ তারা অতিক্রম করে, একে অপরের প্রতি এক অজানা, অচেনা টান অনুভব করে।বারবার তারা একে অপরকে হারায়, ঘুরে ফিরে একই অবস্থানে ফিরে তবে যতক্ষণ না নিয়তি তাদের মিলিত হওয়ার সঠিক সময়ে আনে।”

“সবার ক্ষেত্রে কি একই ঘটনা ঘটে?”

“এগুলো তো জাস্ট দর্শন তত্ত্ব।ধর্মীয় ভাবে বলতে গেলে, দুজন সোলমেটস বা জীবনসঙ্গীর যাত্রা রুহের জগতেই শুরু হয়৷পৃথিবীতে তাদের ভাগ্য সৃষ্টিকর্তা যেভাবে লিখেছে সেভাবে তাদের দেখা হয়৷”

শুভ্রব একটু থামলো, হাত ঘড়ির দিকে তাকালো, “রাত দশটা বেজে যাচ্ছে, চল উঠি।”

“হ্যা,চল। ”

—

রাতের প্রায় দশটা বাজে।রাতের এশার নামাজ ও খাওয়া- দাওয়া শেষে রিদিতা পড়ার টেবিলে বসেছে।হিস্টোলজি নিয়ে রিসার্চ করছে কিছু টপিক। কাল এসাইনমেন্ট আকারে জমা দিতে হবে৷পড়ার সময় রিদিতার ধ্যানজ্ঞান কেবল তার পড়াশোনাই।টেবিল ল্যাম্পের হলুদ আলোর নিচে অ্যাসাইনমেন্ট লিখায় মগ্ন। বই, ফোন, নোটস চারিদিকে ছড়ানো ছিটানো।এমতাবস্থায়,রিদিতার মুঠোফোনটি বেজে উঠলো নোটিফিকেশনের টুং শব্দে।রাহা তাকে টেক্সট করে যাচ্ছে।

“এই”

“ওই"

“আছিস”

“রিদু”

রিদিতা হাতের কাজ টা শেষ করে, রাহার ম্যাসেজ সিন করলো।

“হ্যা,বল!” (হালকা হাসির ইমোজি)

“এসাইন্টমেন্ট লিখছিলাম।তুই কি করিস?”

“কিছু না!”

“মন খারাপ?”

“না, মন ব্যথা।”

“মানে?”

“আমি একটা বিষয় জানতে চাই তুই তো সাহিত্যিক মানুষ। প্রেম, ভালোবাসার ব্যখ্যা তুই ভালো দিতে পারবি।”

“এ সমস্ত ব্যাখ্যায় আমি খুব কট্টরভাষী।”

রাহা রিদিতার এই টেক্সটি খেয়াল করলো না। রাহা নিজের প্রশ্নের উত্তর জানতে আগ্রহী।

“রিদু ভালোবাসা কি রে?”

রাহার প্রশ্নে রিদিতা একটু চমকালো, একটু থমকালো। সে হয়তো বুঝতে পেরেছে রাহার মন ব্যথার কারণ।

“হঠাৎ এ কথা কেনো?”

“উফফ!এতো প্রশ্ন করিস না তো বল।” মেজাজ হারালো রাহা

“সত্যি বলবো না মিথ্যা?”

“সত্য মিথ্যার কি হলো?”

”ভালোবাসা মূলত হরমোনাল ক্রিয়া বিক্রিয়া! তোর ডাক্তার সাহেব কে জিজ্ঞেস করিস।সে ভালো বলতে পারবে৷”

“আমার ডাক্তার সাহেব কে?( চোখ উল্টানো ইমোজি) এতো ভাও খাচ্ছিস কেনো বলতো।”

“ ভালোবাসা,ভালোলাগা কি বলতো?

“অনুভূতি!”

“আর অনুভূতি অনুভব হয় কোন হরমোনের কারণে?”

“ অক্সিটোসিন”

“তাহলে প্রমাণ কি হলো?”

“ ধুর! তুই না প্রোগম্যাটিক ভিষন।” রাহা রিদিতার উপর প্রচন্ড বিরক্ত হলো।

“উহু! আমি বাস্তবিক কথা বলি, আর ভালোবাসা কেবলই হরমোনাল ক্রিয়া-বিক্রিয়া, যার মাত্রতিরিক্ত ক্ষরণে দেখা দেয় সাইড এফেক্টস”

“রাখ তো ফোন! ভাবলাম সাহিত্যিক রা ভালো বুঝে৷ এ তো দেখি উল্টো। ফোন রাখ। তুই ভালোবাসাই বুঝিসই না৷”

রিদিতা রাহার কথায় হাসতে লাগলো। রাহা ফোন কেটে দিলো৷ রিদিতা হাসতে হাসতে টেবিলে মাথা হেলান দিলো। হুট করে তার মন খারাপ হয়ে গেলো। রাহা কত সহজে বলে দিলো, অথচ, রিদিতার হৃদয়ে আজন্ম দাগ কেটে আছে সে সাইড এফেক্টের গভীর ক্ষত!

“ক্রমান্ন"

#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা

গল্পের প্লট, থিম, চরিত্র, চরিত্রের নাম, মূলভাব, ছবি কপি করা সম্পূর্ণ কঠোরভাবে নিরুৎসাহিত করা হলো। আমি রচয়িতা অনুমতি দিচ্ছি না৷

আরেকটা কথা গল্প টা কে অনেকে ইসলামিক আবহ বলছেন।যেটা সম্পূর্ণ ভুল। গল্পে ইসলামিক বা নামাজ রিলেটেড কিছু থাকলেই তা ইসলামিক হয়ে যায় না৷ আমি শুধু দেখিয়েছি আমরা কিভাবে আল্লাহর সাথে প্রতিটা বিপদে কানেক্ট হতে পারি৷ গল্পের জনরা তে বলেই দেয়া আছে গল্পটা সামাজিক, রোম্যান্টিক, পারিবারিক জনরার উপন্যাস।ভুল বোঝাবুঝি সৃষ্টি যেনো না হয় তাই আমি নিজেও সতর্ক হলাম আপনাদেরও সতর্ক করে দিলাম 😊

সবাই রিয়েক্ট কমেন্ট করে পরবর্তী পর্ব লিখতে উৎসাহিত করবেন। লেখিকা হিসেবে একটুকু চাওয়া আপনাদের কাছে৷আমার তরফ থেকে আপনাদের জন্য অবিরাম ভালোবাসা রইলো, পরবর্তী পর্ব আসতে, আসতে দোয়ায় মনে রেখো। হ্যাপি রিডিং 😊

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 33 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন