ফন্ট সাইজ:
থিম:
মেঘরঙ্গনের সন্ধিক্ষণে

পর্ব 34

লেখক: আলিফা তাসনিম রিতা

৩৪.

একটা গল্প ছিলো তোমায় বলার,
একটু সময় চেয়েছিলাম তোমায় শোনাবার।
তুমি শুনতে অনাগ্রহী,
আমি তোমায় শোনানোর জন্য বেকুলগ্রাহী!
তুমি ভেবেছো খামোখা প্যাচাল,
আমি বুনেছিলাম তোমার নামে শব্দ জাল।
পার্থক্য শুধু এতোটুকু,
আমি তোমায় আমার গোটা উপন্যাসের
সুন্দর উপসংহার ভেবেছিলাম আর তুমি
আমায় ভুল-ভ্রান্তি ভেবে ভূমিকাতেই মুছে দিলে!

পড়ার টেবিলে ডায়রিতে লিখালিখি করছে রিদিতা।কখনো কাটছে আবার লিখছে। আবার কাটছে, আবার লিখছে।রাহার সাথে কথা বলার পর থেকেই তার মনটা কেমন উদাস! অ্যাসাইনমেন্টে যেমনেরটা তেমন পড়ে আছে।অর্ধেক লিখে রেখেছে। মনটা কেমন বিষাদে ভরে গেলো।জীবনটা তার কি থেকে কি হয়ে গেলো।যেমন ছিলো ভালো ছিলো।কেনো সে পা বাড়ালো মরিচীকার পথে, যে পথে দুঃখ লিখা। সব জেনেও কেনো সে আটকে ছিলো মিথ্যে মায়াজালে।হাহ্!যা হওয়ার তা হয়ে গেছে,চেয়েও তো আর কিছুই বদলানো যাবে না।রিদিতা যদি পারতো তাহলে অতীতে ফিরে, বিভৎস স্মৃতি ও ভুল গুলো মুছে দিয়ে আসতো, ঠিক যেমনটা লিখায় ভুল হলে মোছা যায়।

ঘরটায় কেমন গুমোট বাঁধা ভ্যাপসা গরম লাগছে।রিদিতা ডায়েরির উপর কলম চাপা দিয়ে উঠে দাড়ালো৷ বাহিরে শো,শো বাতাসের শব্দ। ভাবলো দরজা টা খুলে দিলে ঘরের মধ্যে আবদ্ধ গুমোট বাঁধা ভ্যাপসা গরম দুর হবে।বারান্দার দরজাটা খুলে দিতেই, দমকা বাতাসের ঝাপটা লাগলো রিদিতার গায়ে।গা-জুড়ে শীতল প্রলেপ বয়ে গেলো।

পূর্ণিমার চাঁদ, তারা ভরা আকাশ,হালকা বাতাস, শান্ত প্রকৃতি মনের সকল গুমোট বাধাঁ মন খারাপ-কে প্রশমন করে দিতে যথেষ্ট!বাতাসের দাপটে টেবিলের উপর ডায়েরি টা, টেবিল থেকে “ঠাস” শব্দ করে মাটিতে পরে গেলো।রিদিতা চমকে উঠলো বেশ জোড়ে শব্দ হওয়ায়। বারান্দা থেকে রুমে এলো ডায়রি তুলতে। নিচে ঝুকতেই রিদিতার চোখে পড়লো টেবিলের তলায়, বেগুনি খামে মোড়া চিঠি।

রিদিতা মাটিতে ঝুকে হাত বাড়িয়ে টেবিলের নিচ থেকে চিঠিটি বের করলো।বোধহয়, অনেকদিন ধরে পড়ে ছিলো। ধূলা, মাকড়সার জাল লেগে আছে৷ রিদিতা ফূ দিয়ে ধূলো ঝাড়লো৷ওড়না দিয়ে মুছলো, মাকড়সার জাল। পরিষ্কার হতেই, রিদিতা খামটি খুলতে সামনের দিকের অংশটি ঘুরালো।চিঠিতে লিখা প্রেরকের নাম “আবির রহমান ” রিদিতার মনটা খট করে উঠলো। এতো বহুআগের চিঠি, সবতো সে ফেলে এসেছিলো। এ চিঠি কি করে এলো তাও আবার টেবিলের নিচে? হতে পারে কোনো বই,টইয়ের ভাজে ছিলো৷রিদিতার হাত কাঁপতে লাগলো, পদ্মফুলের মতো ফুটন্ত ডাগর, ডাগর চোখে জল ছলছল করছে।অসহ্য যন্ত্রনা ও পুরোনো ক্ষত টাটিয়ে উঠলো, বুক টা মোচড় দিয়ে উঠলো।

আজও “আবির” নামটি শুনলে হৃদয় আন্দলিতো হয়,আজও তার হৃদয়ে সে ব্যাক্তির প্রতিচ্ছবি ভেসে উঠে।হৃদয়ের কোথাও সুক্ষ্ম ব্যথার মতো ফুটে উঠে।বালিকা বয়সের প্রেম প্রজাপতির মতো।রঙিন ও অলিক।রিদিতার বয়স যখন পঞ্চদশ,তখন সে প্রেমে পড়ে।জীবনের প্রথম প্রেম, প্রথম অনুভূতি, প্রথম প্রণয় পুরুষ।বয়সটিই এমন, নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষন থাকে প্রবল!বিবেক,বুদ্ধির চেয়ে তারা আবেগ বেশি ব্যবহার করে। আর অতিরিক্ত আবেগ ডেকে আনে ভুল মানুষ ও ধ্বংস!

শুরুটা হয়েছিলো, মালিহাদের বাড়ি থেকে। তখন সেপ্টেম্বর মাস৷ মালিহার জন্মদিন, সেখানে আলাপ হয় রিদিতা ও আবিরের৷ রিদিতা বরাবরই প্রেম, ভালোবাসার বিপক্ষে ছিলো। তার পৃথিবী ছিলো পড়াশোনা।আর পাঁচটা স্বাভাবিক মেয়ের মতো পরিবার ছিলো না রিদিতার।বাড়ি টা এক সময় ছিলো তার কাছে জাহান্নাম। রোজ বাবা মায়ের ঝগড়া, গালাগাল, টানাপোড়েন, আর্থিক সংকট সব মিলিয়ে তার জীবন টা ছিলো জটিলতায় ঘেরা।সে মুক্তির পথ খুজতো। পড়াশোনা ছিলো তার মুক্তি!

তবে মাঝে, মাঝে রিদিতার মনে হতো তার কাউকে প্রয়োজন, কারো কাঁধ তার প্রয়োজন যে তাকে একটু সাহারা দিবে, একটু ভরসা দিবে, একটু ভালোবাসা দিয়ে আগলে নিবে৷একটু মাথায় হাত রেখে বলবে, এতো দুঃখ কিসের আমি আছি তো। আর রিদিতার জীবনে সাহারা হয়ে আসে আবির।রিদিতার জীবনের মোড় ঘুরে যায়, এই বাঁক থেকেই।অসময়ের অ-অতিথির মতো হানা দিয়েছিলো আবির।

—
সময়টা তখন ২০১৯ সালের শেষের দিকের কথা।মালিহার জন্মদিন,সকলে তাকে ঘিরে আছে।আজ সকলের মধ্যমনি মালিহা৷মালিহা তার বন্ধু-বান্ধব নিয়ে ব্যস্ত।ছবি তোলা, নাচ, গান আমোদ ফূর্তিতে মাতোয়ারা সকলে।রিদিতা এতো ভিড় বাট্টা পছন্দ করে না। স্বভাবগত ইন্টোভার্ট হওয়ায় সে একটু দুরে,দুরে সরে রইলো।

ভিড় থেকে বাঁচতে গার্ডেনের প্যান্ডেলের ভেতরে এসে চেয়ারে বসে ছিলো।এখানে বসে যেনো একটু স্বস্তি পেলো। খুলে রাখা চুল গুলো শক্ত করে খোপা করে বাধলো। দুর থেকে কেউ অনেকক্ষণ থেকেই ঘুরে, ঘুরে দেখছিলো কেউ।রিদিতা কে একা বসে থাকতে দেখে এগিয়ে এলো৷

“হ্যালো মিস!আপনি এখানে একা বসে কেনো? বান্ধবীর সাথে যান।”

পুরুষালি কন্ঠে পিছে ফিরলো রিদিতা। সামনে দাড়িয়ে আছে, তালগাছের মতো লম্বা এক পুরুষ কায়া।রিদিতা এক দেখায় চিনে ফেলল৷ সেই ছেলেটা যার সাথে রিদিতার ধাক্কা লেগেছিলো৷

“জ্বি..একচুয়ালি আমার অস্বস্তি হয় বেশি মানুষজন দেখলে। সমস্যা নেই আমি এখানে ঠিক আছি।”

রিদিতা ইতস্তত করে বলল।ছেলেটি মুখে ভদ্রসুলভ হাসি বজায় রেখে পুনরায় জিজ্ঞেস করলো, “ডু ইউ নিড, এনিথিং?”

“নো, নো থ্যাঙ্কস!” বিনয়ি হেসে বলল রিদিতা।

“আপনি বোধহয় আমাকে দেখে ঘাবড়ে যাচ্ছেন!ওহ্হো, আমার পরিচয় টাই তো দেয়া হয়নি। আমি আবির রহমান। মালিহার কাজিন।ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি।”

রিদিতার একটু অদ্ভুত লাগলো, ছেলেটা কেমন গায়ে পড়ে কথা বলে।এতোবার বোঝাচ্ছে যে সে কথা বলতে চায় না তবুও বারবার হ্যাংলার মতো তার পিছু, পিছু ঘুরছে।তবুও রিদিতা মুখে হাসি ঝুলিয়ে বলল,“ওহ!আচ্ছা।”

“আপনি মালিহার বেস্ট ফ্রেন্ড! রিদিতা নাম বোধহয়।"

“জ্বি!"

“বাই দ্যা ওয়ে নাইছ নেম, একটা সাহিত্য, সাহিত্য ভাব আছে আপনার নামের মধ্যে।”

“ হতে পারে,এতো কিছু ভেবে দেখে নি”

রিদিতার বিরক্তি যেনো আকাশসম। দেখছে সে কথা বলতে ইন্টারেস্টেড না তবুও যেচে পড়ে কথা বলাচ্ছে৷

আবির দেখতে বেশ সুদর্শন। ফর্সা, লম্বা চওড়া, তবে ছিমছাম গাত্রের।চুল গুলো বেশ বড়, বড় ও পেছন দিকে স্পাই করা। আর বেশ স্টাইলিশ!হাতে ব্রেসলেট, গলায় সিলভারের চেইন লকেটে আবার নাম লিখা৷ তার ভেষভূসার সাথে ভালোই মানিয়েছে৷চোখ গুলো সুর্মা আকাঁ। আজ আবার পড়নে কালো পাঞ্জাবি, ফর্সা গায়ে বেশ ফুটে আছে৷

রিদিতার বারবার তার শাড়ীর আঁচল দিয়ে মুখ মুছছে, বেচারি অস্বস্তিতে ঘামছে ভিষন৷অপরিচিত কারো সাথে কথা বলার সময় রিদিতার নার্ভাস হয়ে পড়ে।

“আপনার গরম লাগছে বোধহয়,ওয়েট।”

আবির এক ওয়েটার কে ডাকদিলো। সে জুস নিয়েই যাচ্ছিলো। আবিরের ডাকে ওয়েটার এগিয়ে এলো৷

“জি, স্যার!”

“কি কাজ করো, এখানে ফ্যান নেই কেনো? দেখছো উনি ঘামছে। এক্ষণ ফ্যান ঠিক করো। আর ঠান্ডা লাচ্ছি নিয়ে আসো৷তোমরা আমাদের নাক কাটাবে দেখছি৷ এভাবে মেহমানদারি করে?”

আবির ধমকে উঠলো ওয়েটার কে।রিদিতার বড্ড খারাপ লাগলো৷আবির অকারণে লোকটিকে ধমকালো৷ হয় নিজের জৌলুশ প্রমাণ করতে, নয়তো স্বভাবগতভাবে। মনিবেরা সুযোগ পেলে কর্মচারিদের উপর হুকুম চালাতে পিছপা হয়না। এতে তারা তাদের প্রাচুর্যতা প্রকাশ করে।

“আমার সমস্যা হচ্ছে না, ওনার সাথে খারাপ ব্যবহার করছেন কেনো?উনি তো ওনার কাজ করছিলো৷” শান্ত কন্ঠে রিদিতা বলল৷

“আজ ওনার জন্য বেঁচে গেলে, এখন যাও ফ্যান দাও আর লাচ্ছি নিয়ে আসো।”

রিদিতা বাঁধা দিয়ে বললো,“প্রয়োজন নেই, আমি মালিহার কাছে যাচ্ছি।আপনাকে ব্যস্ত হতে হবে না৷”

রিদিতা আবিরের পাশ কাটিয়ে চলে গেলো, গার্ডেন এড়িয়ার সেন্টার স্টেজে৷ আবির বাঁকা হাসলো৷ রিদিতার এই হায়া তার পছন্দ হয়েছে৷বাড়িতে ঢোকার পথে রিদিতার সাথে ধাক্কা লাগার সময় সে রিদিতা কে দেখে।নীল শাড়ি, খোলা লম্বা কেশ,কাজল টানা লাজুক চোখ তাকে বড্ড আর্কষিত করেছিলো৷ তবে রিদিতার সাথে আলাপ করে বুঝলো, এ মেয়ে সহজে বাগে আসার নয়।

স্টেজে বন্ধুবান্ধবিদের সাথে ছবি তোলায় ব্যস্ত মালিহা।মালিহার পাশে বসে আছে রিদিতা।মালিহা নিজের ফোন নিয়ে রিদিতার সাথে সেলফি তুলছে। তবে রিদিতার কোনো কিছুই ভালো লাগছে না। তার মুখের হাসি নেই। তার কেনো জানি না, কোনো আন্তরিকতা অনুভব হচ্ছে না।মালিহা কিন্তু একবারো তাকে ডাকে নি তার পাশে বসতে।রিদিতা এসে বসায়, একটু তোষামদ করছে।

“তুই এতো চুপচাপ কেনো রে একটু হাস, একটা ছবিও ভালো হয়নি।”

মালিহা, বিরক্তি কন্ঠে বলল। রিদিতা মালিহার কানের কাছে যেয়ে আস্তে করে বলল,“ওই কালো পাঞ্জাবি পড়া ছেলেটা কে রে?কখন থেকে আমার পিছে পড়ে আছে। আর দেখ এখনো আড় চোখে আমায় দেখছে।”

মালিহা রিদিতার কথায় ভ্রু কুচকে সামনে চাইলো। কালো পাঞ্জাবি পড়া আবির কে দেখে, মুচকি হেসে বলল, “আমার বড় মামার ছেলে, কাজিন হয় আমার।”

“কেমন কাজিন তোর গায়ে পড়ে কথা বলে,এমন ছেলে আমার দু চোখে সহ্য হয়না।”

মালিহা জোড়ে হাসলো। মালিহার হাসিতে রিদিতা বেজায় বিরক্ত হলো,“এভাবে হাসার কি হলো?”

“আরে ভাইয়া একটু ফ্রী মাইন্ডের, উনি তোকে নাকি দেখেছে আমাদের বাড়ি আসার পর। জিজ্ঞেস করলো কে? আমি বললাম ফ্রেন্ড৷ পরে কি বলল জানিস?”

“কি?”

“বলল,সুন্দর তো তবে একটু কালো৷”

কালো কথাটা রিদিতা নিতে পারলো না।সে শ্যামবর্ণা তবে লোকে তার পরিচয় দেয়ার পর,পরই পাশে কালো শব্দ টা যোগ করে৷ কালো হয়াতে তার কষ্ট নেই তবে লোকের বলার ধরন টা তার পছন্দ না৷ছেলেটা কে তো তার অসহ্য লাগছিলো, এখন আরো বেশি লাগছে। মানে তাকে রীতিমতো অপমান করলো যেনো গায়ের রং নিয়ে৷

“পরে কি বলে শুনবি?”

“না, থাক!”

“আরে শোন, পরে বলে যে তোর সাথে প্রেম করিয়ে দিতে৷ তার এমন ব্রাউন স্কিন টোনের মেয়ে ভিষন পছন্দ। ভাইয়া ফর্সা তো, তাই তার ফর্সা মেয়ে পছন্দ না।তোকে এক দেখাতেই পছন্দ করে ফেলেছে।”

“ছিঃ যাহ!" রিদিতা অপ্রস্তুত অনুভব করলো, তার বিষয় টা ভালো লাগে নি৷

“ছিঃ বলছিস কেনো? জানিস কত মেয়ে ওনার পেছনে ঘুর,ঘুর করে তোর কপাল ভালো যে তোকে পছন্দ করেছে৷ ওনারা অনেক বড়লোক আমাদের থেকেও৷ গুলশানে বাড়ি আছে, মামার বড় ব্যবসা।”

“আমি ইন্টারেস্টেড নই! আর আমি খুব সাধারণ মেয়ে এতো পশ মানুষ আমার পছন্দ নয়।”

“আমি কি তোকে প্রেম করতে বলেছি নাকি?তোর ইচ্ছে আমি শুধু জানালাম৷তোর ভালোর জন্যই বললাম।”

“থ্যাঙ্কস ফর ইওর কনসার্ন!"

তাদের কথার মাঝেই আবির হাজির হলো৷

“একটু ইন্টারাপ্ট করলাম,মিস!রিদিতা এই গোল আলু টা আপনার ছোট ভাই হয় নাকি?একদম পান্ডারদের মতো কিউট। ইচ্ছে করছে ভর্তা বানাই।”

রিদিতা আরাফের দিকে চাইলো, আরাফ ছলছল চোখে রিদিতার দিকে তাকিয়ে আছে।আরাফ জোড়াজুড়ি পছন্দ করে না।আবির যেনো চাপকে রেখেছে।

“আপনি ওকে ছাড়ুন ও এভাবে ধরা পছন্দ করে না ওর লাগছে।" একটু রুষ্ট স্বরে বলল রিদিতা৷

“উপস, সরি। তবে পান্ডার সাথে পরিচিত হয়ে বেশ ভালো লাগলো।"

আবির আরাফ কে ছেড়ে দিলো। আরাফ ছাড়া পেতেই, রিদিতার কাছে গেলো৷

“আপু! মা তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে। চল!” গম্ভীর স্বরে বলল আরাফ।

“হ্যা, চল! ”

মালিহা পথ আটকে ধরলো, “চল, মানে কি। খেয়েছিস?আরাফ খেয়েছো? আর এখনো কেক কাটা বাকি তো!”

“আরে, খাওয়া দাওয়া কি এমন। বাবা বোধহয় রাগারাগি করছে আমি যাই।”

আবির পুনরায় ইন্টারাপ্ট করে বলল,“না, না মিস!না খেয়ে তো যেতে দিবো না। আপনারা বসুন আর এই মালু কেক কাট কোন মহরৎ এর অপেক্ষা করছিস৷কাট জলদি!"

আবির তাড়া দিলো, মাইক নিয়ে সবাই কে স্টেজের দিকো আসার ঘোষনা করলো কেক কাট হবে বলে। সকলে স্টেজের সামনে জমায়াত হলো৷ বিশাল বড় কেক আনা হয়েছে। চার তালা, চকোভ্যানিলা কেক বিশেষ কাস্টমাইজ করে।

মালিহার কেকের উপর ফাউন্টেন মোমবাতি রাখা হলো। জ্বলজ্বল করে ফুড়ে বেড়াচ্ছে আগুনের ফোয়ারা। নিভে যেতেই মালিহা, রিদিতার হাত ধরে কেকের ছুড়ি ধরলো৷ মালিহা, আবির কেও ইশারা করলো ছুড়ি ধরতে। আবির সুযোগের সৎ ব্যবহার করে ছুড়ি ধরলো, রিদিতার হাতের উপর হাত রাখলো৷ রিদিতার গা যেনো জ্বলে উঠলো৷ সে হাত সরাতে চাইলেও মালিহা, সরাতে দিলো না৷

কেক কাট হতেই, মালিহা প্রথম টুকরো রিদিতা কে দিলো, রিদিতা কেকের টুকরোতে কিঞ্চিৎ কামড় দিলো। মালিহা সেই অংশ টুকু আবির কে দিলো। আবিরের কানে, কানে বলল, “ প্রেয়সির এটো খেলে প্রেম বৃদ্ধি পায় ভাইয়া।চেখে দেখো! ” আবির পুরোটা এক কামড়ে মুখে নিলো। রিদিতা অবশ্য খেয়াল করে নি, সে কেক কাট হতেই নেমে গেছে স্টেজ থেকে।

খাবার খেতে পারে নি রিদিতা, আসমা বেগম ফোনের উপর ফোন করেছে মালিহার বাবার ফোনে। তাই সব খাবার প্যাক করে, সাথে দিয়ে দেয়। রিদিতা নিতে চায়নি, তবে মালিহার বাবা এতো জোড় করলো যে না নিয়ে ফেরা যাচ্ছিলো না। উনিই রিদিতা, আরাফ কে বাড়ি পৌছে দেয় সাথে ছিলো আবিরও৷

এরপর থেকে আবির যেনো রিদিতার মাথায় রাহুর ধূমকেতুর মতো ঘুরতে লাগলো৷ স্কুল যাওয়ার পথে রোজ দাড়িয়ে থাকতো, কোচিং থেকে ফেরার পথেও দাড়িয়ে থাকতো। কখনো বা পিছু নিতো।কখনো বা রিদিতার বাসার সম্মুখে দাড়িয়ে থাকতো৷আবার কখনো স্কুলের সামনে বাইক নিয়ে।

রিদিতা বেশ বিড়ম্বনায় পড়ে যায়।বাজারের মাথায় নুরুল আমিনের দোকান। যদি একবার দেখে নেয়, রিদিতার পেছন-পেছন কোনো ছেলে ঘুরছে৷ রিদিতার বেঁচে থাকা হারাম করে দিবে৷ রিদিতা কে গালমন্দ করবে, পড়াশোনা বন্ধ করে দিবে।

রিদিতা এই বিপদ থেকে বাঁচতে মালিহার স্মরণাপন্য হয়।তখন স্কুলে টিফিন টাইম চলছিলো৷ মালিহা ও রিদিতা বারান্দায় দাড়িয়ে আছে। মালিহা চিপস খাওয়ায় ব্যস্ত!

“মালা! আমার তোকে একটা বিষয় বলার আছে? আমার বন্ধু হওয়ার দরুন আশা করি তুই সাহায্য করবি?”

“কি কথা? বল!” চিপস চিবোতে, চিবোতে বলছিলো মালিহা

“তোর কাজিন কে বলিস, আমার পিছু,পিছু এভাবে না ঘুরতে বাজে দেখায়।আমার একটা মান সম্মান আছে৷ বাবাকে সবাই চেনে আর তুই জানিস আমার বাবা কেমন! কেউ যদি বাবার কানে একবার খবর দেয়। বাবা আমায় কবর দিবে।”

মালিহাকে চিন্তিত বা উৎকন্ঠিত মনে হলো না৷ সে নির্লপ্ত! রিদিতা মালিহার কোনো সাড়া না পেয়ে হতাশ হলো।

“মালা! তুই বুঝতে পেরেছিস? ”

“দাড়া, বলছি হাতের চিপস টা শেষ করি?”

মালিহা গপাগপ করে চিপস মুখে দিলো৷ কিছুক্ষণ চাবালো তারপর পানির বোতল থেকে পানি নিয়ে গলধকরণ করলো৷ মুখ মুছে রিদিতার দিকে তাকলো।চোখে, মুখে দুষ্টি হাসি তার৷

“তুই মেনে নিচ্ছিস না কেনো? আমার ভাইয়া কিসে কম?দেখতে সুন্দর, স্মার্ট, স্টাইলিশ৷ কিসের কমতি তার মধ্যে?তুই একটু বেশি দাম দেখাচ্ছিস না?”

“মালিহা এটা দাম্ভিকতা নয়, আমি প্রেম, ভালোবাসায় জড়াতে চাই না৷”

“ভাইয়া তোকে অনেক ভালোবাসে রিদি! তোর যেহেতু এতোই দেমাগ তাহলে বলে দিবো ভাইয়া কে যেনো তোর পিছু না নেয়। আর তোর সাথে আমার বন্ধুত্বও শেষ হবে৷ কারণ আমার ভাইয়ার অপমান তো আমি মেনে নিবো না আর না তার কষ্ট দেখতে পারবো৷ ভাইয়ার মা নেই, জানিস ওনার কতো কষ্ট। উনি তোকে আকড়ে ধরে সব ভুলতে চেয়েছে৷ উনি তো গরিব, ফকির ঘরের ছেলে নয়। অভিজাত ঘরের সন্তান। তোর ওয়েল লাইফ হবে, রানীর মতো থাকবি। এতো কিসের দ্বিধা তোর৷এতো নিষ্ঠুর কেনো তুই?”

“মালিহা আমি নিষ্ঠুর নই!”

“তোর কি ভাইয়াকে পছন্দই না?উনি কি দেখতে খারাপ?”

“না?”

“ভালোলাগার মতো?”

“হ্যা!”

“তাহলে সমস্যা কোথায়? আর তোর আর ভাইয়ার সম্পর্ক হলে আমরা দুই বান্ধবী আরও ক্লোজ থাকবো।এরচেয়ে ভালো আর কি হতে পারে?তুই সময় নে, কথা বলে দেখ ভাইয়ার সাথে। তোর ভালো লাগবে।উনি তো যা-তা ছেলে নয়।”

রিদিতা কি করবে ভেবে পেলো না। এদিকে মালিহার বন্ধুত্বও সে হারাতে চায় না। কেমন একটা দোটানায় পড়ে যায়।কি করবে, সামনে নির্বাচনী পরীক্ষা। এতো প্রেশার সে নিতে পারছে না৷

“আমি কথা বলবো তুই শুধু বলিস উনি যেনো পিছু না নেয়৷”

“তোর ফেসবুক আইডি দিবো তাহলে?”

“ফেসবুক না, হোয়াটসঅ্যাপ দিস।”

“আচ্ছা ভাবি সাহেবা৷”

রিদিতার মালিহার কথায় ভিষন লজ্জা পেলো। মালিহার পিঠে দুড়ুম করে কিল মারলো, “খবর দার এসব নামে ডাকবি না৷”

“আচ্ছা ভাবি সাহেবা।”

“অসভ্য মেয়ে!"

দুড়ুম করে আবারো একটা কিল খেলো মালিহা।

ক্রমান্ন......
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা

ছবি, গল্প,থিম,চরিত্র, চরিত্রের নাম,প্লট কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ। অন্য কোথাও পোস্ট করাও বারণ। আমি রচয়িতা এ অনুমতি দিচ্ছি না৷ কেউ চাইলে শেয়ার করতে পারেন পেজ থেকে।

সকলের রেসপন্স কাম্য, সাইলেন্ট রিডার রা কমেন্ট করতে না পারলেও রিয়েক্ট দিবেন। আর যারা প্রতিনিয়ত পড়েন তারা কমেন্ট করে জানাবেন কেমন হলো৷ পরবর্তী পর্ব আসতে, আসতে দোয়ায় মনে রেখো।হ্যাপি রিডিং 😊

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 34 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন