৩৫.
আজ স্কুল থেকে বাড়ি ফিরে রিদিতা এমনকিছুর সম্মুখীন হবে তা তার ভাবনাতীত ছিলো।সিঁড়ি দিয়ে উঠতেই সে দেখলো আশেপাশের ফ্ল্যাটের লোকজন তাদের ফ্ল্যাটে উঁকিঝুঁকি দিচ্ছে।বুঝতে বাকি নেই কি হয়েছে৷ আবারো, আজ তার বাবা মায়ের মধ্যে তুমুল কথাকাটি ও হাতাহাতি হয়েছে।রোজকার ব্যপার, তবে আজ যেনো গুরুতর পর্যায়ে চলে গেছে। ঘরের জিনিসপত্র ভেঙে চুড়ে ছড়িয়ে, ছিটিয়ে পড়ে আছে।পাড়া প্রতিবেশীরা মজা লুফে নিচ্ছে, বাহিরে মানুষ দেখলেই নানা ইঙ্গিতে কটু কথা বলে৷রিদিতা তখনও সিড়ির গোড়ায়। ভিড় ঠেলে ভেতরে ঢুকে যা দেখলো তাতে তার পেলব হৃদপিণ্ডটা চমকে উঠলো, কিছুক্ষণের জন্য থমকে গেলো।
আসমা বেগম সোফায় শুয়ে আছেন। বেহুশ হয়ে পড়েছিলেন।পানি টানি ঢেলে হাত পা মালিশ করার পর জ্ঞান ফেরে।আশা'র মা রিদিতাদের প্রতিবেশী তিনি আসমা বেগমের মাথায় পানি ঢালছে৷রিদিতা দৌড়ে মায়ের কাছে গেলো।মায়ের শিওরে বসে, কাঁদতে লাগলো। আরাফ তখনও স্কুলে।ঝগড়ার মূল কারণ রিদিতার নির্বাচনী পরীক্ষার ফি পরিশোধের টাকা। নির্বাচনী পরিক্ষার আগে সব পরিশোধ না করলে, পরীক্ষায় বসতে পারবে না রিদিতা৷
আসমা বেগম সেলাইর কাজ করে মেয়ের স্কুলের বেতন দিতো কয়েকদিন যাবৎ অসুস্থ্য থাকার কারণে অর্ডার নেয়া বন্ধ করে দেয়৷ রিদিতা মেধাবী ছাত্রী হওয়ায় স্কুল তাকে অর্ধবেতনে পড়ার ব্যবস্থা করে দেয়৷ তবে রেজিষ্ট্রেশনের টাকা তো দিতে হবে৷ নুরুল আমিনের কাছে চাওয়ায় সে নাকচ করে দেয়।
এমনিতেও নুরুর আমিনের ব্যবসা ভালো যাচ্ছে না।দোকানে কাস্টমার নেই। যার কারণ তার মুখের বিশ্রী ব্যবহার ও অসততা।আবার নাম লিখিয়েছে রাজনীতির দলে। মাঝে মাঝে সেই রওয়াবো ঝারে, ধরা কে সরা জ্ঞান করে।দোকান রেখে সারাদিন পড়ে থাকে নেতাদের দুয়ারে।ঘর সংসার উচ্ছন্নে যাক তা নিয়ে তার চিন্তা নেই।
সংসারে দু পয়সা বাড়তি খরচ করতে তার হাত থমকে যায়। তবে ভাই-ভাবি, ভাতিজা-ভাতিজিদের নিয়ে আহ্লাদ কম না৷নিজের সন্তান ও স্ত্রীর বেলায় তার যত কারপন্য।আসমা বেগম চাইতেনও না এই নাদান লোকের কাছে, হাতে তার টাকা নেই। রিদিতার বড় মামারও চাকরি নেই যে, সেখানে হাত পাতবে।বাধ্য হয়ে নুরুল আমিনের কাছে হাত পেতেছে।
“রিদিতার স্কুলে পরীক্ষার ফি লাগতো, চার হাজার টাকা দেন।”
“আমার টাকা কি বলদের গোয়া দিয়ে আসে যে বিলিয়ে বেড়াবো।”
“মেয়েটার পরীক্ষা! একটু দয়া করুন, চার হাজার টাকাই তো৷”
“চার টাকাও দিবো না। বিনে পয়সায় খাচ্ছে,ঘুমোচ্ছে এই বেশি দিয়ে ফেলেছি।”
“কাফির দেখছি আপনার মতো দেখি নাই।নিজের ভাইয়ের মেয়েকে তো একবার চাওয়াতেই টাকা দিয়ে দিলেন, আমার মেয়ের বেলায় দুচোখামি কেনো?”
“কারণ তোর মেয়ে তাই!”
“এসব কে শিখিয়ে দেয় আপনার বোন আর ভাইয়ের বউয়েরা?”
“হারামজাদি, তোর যোগ্যতা আছে তাগো মতো হওয়ার। হেগোরে টানস কেন?কুটনী, হিংসুটনি।তোর পেটে এতো হিংসা৷ আমার ভাইয়ের মাইয়াগো দেখতে পারোস না।”
নুরুল আমিন ক্ষেপে গেলো, আরো অকথ্য ভাষায় গালাগাল দিলো৷ যা মুখে আনাও যায় না৷আসমা বেগমও চুপ করার পাত্রী নয়৷ কথা কাটাকাটি তে মারামারি বেধে যায়। নুরুল আমিন রগচটা স্বভাবের। মারার সময় হুশ জ্ঞান থাকে না৷তলপেটে সজোরে লাথি মেরে বসলো৷ সিজারের জায়গা বরাবর, আসমা বেগম “আল্লাহ গো” বলে চিৎকার দিয়ে উঠলো। চিৎকার এতো গগনবিদারক ছিলো, আশেপাশের মানুষ জন ছুটে এলো।চার পাঁচজন মিলে ঠেলে সরালো, নাহলে আসমা বেগম মরেই যেতো৷
দরজার সামনে নাদিয়ার মা মুখ ভেঙিয়ে, ভেঙিয়ে বলছিলো।মহিলা সুযোগ পেলে তামাশা করতে ছাড়ে না৷রিদিতা দেখতে পারে না এ মহিলাকে। তবে কি করার, ঘরের মানুষ যদি বাহিরের মানুষ কে তামাশা দেখার সুযোগ দেয়, দর্শক তো দেখবেও, রসাবেও।
“তা, হ্যাগো রিদিতার মা, বাপুরে বাপু! তোমাগো জ্বালায় থাকতেই পারি না। চিৎকার, চেচামেচি ঝগড়া।মাঝে মাজে লোকে জিজ্ঞেস করে আমাদের যে এ ফ্ল্যাটে এতো চেচামেচি কেনে হয়?তোমাদের পারিবারিক ঝগড়া তো এলাকা জুড়ে মাশূর৷ আমরা লজ্জায় মুখ দেখাতে পারি না। এ বয়সে এসেও তোমরা এমন করো।”
রিদিতার রাগে দাত কিড়মিড়াতে আছে তার সহ্য হচ্ছে না।অসভ্য এক মহিলা৷ তার নিজের ঘরে কি কম কেচ্ছা হয়। তার স্বামী যে দুটো বিয়ে করেছে, দুই বউ দুই জায়গায় থাকে তা নিয়ে তো রিদিতারা মন্তব্য করে না৷যার নিজের ঘরের চাল ভাঙা সে এসে করছে অন্যের ছাদ মেরামতের বিচার।
রিদিতা আর টিকতে না পেরে বলল,“আন্টি রা আপনারা এবার আসতে পারেন৷ ধন্যবাদ! আপনাদের সাহায্যের জন্য।”
সকলে চলে যেতেই রিদিতা দরজা আটকে দিলো৷তার জন্য আজ তার মায়ের এ অবস্থা!নিজেকে তার বড্ড দায়ি মনে হচ্ছে।আসমা বেগম রিদিতা কে তার শিওরে বসতে দেখে, ধীর কন্ঠে বললেন
,“যাহ!হাত মুখ ধুয়ে খেয়ে নে। স্যারের বাসায় তো পড়তে যাবি।তোর টাকা যোগাড় করবো।আমি আছি!”
“মা, আমি আর পড়বো না।তোমার উপর এতো অত্যাচার সহ্য করতে পারি না আমি।আমি কাজ করবো, সে টাকা দিয়ে বাবা কে আমার ভাত ও কাপড়ের খরচ দিবো৷”
আসমা বেগম “ঠাস” করে রিদিতার গালে চড় বসালো। অকস্মাৎ চড় পড়ায় হকচকিয়ে যায় রিদিতা।
“থাপড়ে তোমার দাঁত ফেলবো আমি, বড়-বড় কথা বলছো! সোজা নিজের ঘরে যেয়ে জামা কাপড় পাল্টে খেয়ে, দেয়ে পড়তে যাও।”
আসমা বেগমের ধমকে রিদিতা উঠে গেলো, দৌড়ে নিজের রুমে যেয়ে দরজা আটকে হাটুতে মুখ গুজে কাঁদতে লাগলো।আর কত সহ্য করবে!তার জীবনে এতো নিগ্রহতা ও অবহেলা কেনো?দিনদিন জীবন টা ও বাড়িটা জাহান্নাম মনে হচ্ছে তার।ধুর! যাবেই না সে পড়তে! পড়বেও না আর৷এভাবেই বসে থাকবে, খাবেও না কিছু। আচ্ছা! সে কি কোনো গাড়ির নিচে চাপা পড়তে পারে না? আল্লাহ কি তাকে দেখে না?সে মরলেই তো সব শান্তি।আচ্ছা, কোনো এক সময় কি তার জীবনটাও কি এমন হবে?লোকে বলে মায়ের ভাগ্য মেয়ে পায়৷ রিদিতার ভাগ্যেও কি এমন নির্মম স্বামী ও অত্যাচার আছে? এসব ভেবে আৎকে উঠে রিদিতা৷ সম্পর্ক, বিয়ে-তে তার বড্ড ভয়, ট্রমাটাইজ হয়ে যায় রিদিতা৷ প্যানিক অ্যাটাক হয় তার।
—
বিকেল দিকে মালিহা রিদিতার বাড়ি এলো। রিদিতার মন ভালো নেই বিধায়, আজ সে পড়তে যায় নি। স্যার সবাইকে নতুন শিট দিয়েছে, মালিহা রিদিতার শিট টা নিয়ে এসেছে।স্যার দিয়ে পাঠিয়েছে৷সকালের ঝুট-ঝামেলা এখন ফিকে হয়ে গেছে৷ আসমা বেগম বাজারে গেছেন কি এক দরকারে।আরাফ স্যারের বাসায় পড়তে গেছে। রিদিতা যায় নি আসমা বেগমও জোড়ও করে নি।
“রিদি...আজকে পড়তে গেলি না কেনো?”
রিদিতার চোখ, মুখ ফোলা। নিজের ঘরের কেচ্ছা তার বলতে ইচ্ছে করছে না৷
“এমনেই! মাথা ব্যথা করছিলো।”
“নে স্যার শিট দিয়েছে।”
“থ্যাঙ্কস নিয়ে আসার জন্য।তুই বস আমি চা বানিয়ে আনি৷"
“চল, আমিও যাই।”
“আচ্ছা।”
রিদিতা চুল গুলো আটসাট করে বেধে নিলো৷ চুলে হাত দিতেই রুক্ষ মনে হলো। অনেকদিন তেল দেয়া হয় না। তার অবশ্য কারণ আছে। রিদিতার মাথার চুল অনেক ঘন ও লম্বা। আসমা বেগম খুব যত্ন করে মেয়ের চুলের।রিদিতার চুলের একটা খোঁপা তার মাথা দখল করে রাখে তাই তেল, শ্যাম্পু একটু বেশিই লাগে।তেল দ্রুত শেষ হয়ে যায়, এ নিয়েও নুরুল আমিনের খোঁটার কমতি নেই।নুরুল আমিন ঘরে বাড়তি কিছুই আনতে চায় না। সব তার মাপা। চাল সে এক মাসের হিসেব করে আনে,মাছ-মাংস হিসেব করা, তেল,নুন,আটা থেকে সব পাই, পাই হিসেবের। একদিন আগেও যদি শেষ হয়, পুনরায় আনতে বললে লেগে যায় কুরুক্ষেত্র।
মাথায় দেয়ার তেল শেষ হয়ে যাওয়ায় পুনরায় আনতে বলা হয়।তার আগের দিন দেখেছিলো রিদিতাকে চুলে তেল দিতে। আর তাই তার গা জ্বলে যায়।নুরুল আমিন রিদিতা চুলের মুঠি চেপে ধরে বলে
“রাক্ষসি! ঘরের যা আছে সব খেয়ে শেষ করে দেয়।কামাই করে তেল কিনে চুলে তেল দিতে পারিস না। সব কি গিলতে এসেছিস?গেলা হয় না।অলক্ষী কোনহানের।”
নুরুল আমিনের কথা টা রিদিতার অন্তরে ভিষন আঘাত লাগে।সেদিনই সে রাগে,কষ্টে কেঁচি দিয়ে তার অর্ধেক চুল কেটে ফেলে।সিদ্ধান্ত নেয় মাথার সব চুল ফেলে দিবে।টাক হয়ে যাবে। তখন আর নুরুল আমিন কে ঘাটতি দিয়ে মাথার তেল কিনতে হবে না।
সময়মতো আসমা বেগম বাড়ি ফিরে আসায়, রিদিতা চুল ফেলে দিতে পারে নি। তিনি গিয়েছিলেন আরাফের স্কুলে। এসে দেখে, রিদিতা আয়নার সামনে দাঁড়িয়ে চুল কাটছে, চোখ দিয়ে বইছে তার নোনা অশ্রুধারা।আসমা বেগম এসে রিদিতা কে থাপড়াতে শুরু করে। কারণ জানতে চাইলে, রিদিতা সব খুলে বলে৷ আসমা বেগম মেয়েকে জড়িয়ে কেঁদে ফেলে।কি করবে সে? ছোট থেকে মেয়েটা বাপের দ্বারা মানসিক আঘাত পেয়ে আসছে।
এরপর থেকে রিদিতা চুলে তেল দেয়া বন্ধ করেছে।তার টাকা থাকলে তেল কিনে মাথায় দেয় নইলে না দিয়েই থাকে৷ পারলে ভাত টুকুও খেতো না। আল্লাহ যদি তার পেটে খুদা না দিতো তাহলে হয়তো ভালো হতো।ভাতও যে সে খুব খায় তা না। মাছ, মাংশ তো ধরেই না।শাক ও ডাল দিয়ে খায়।মাঝে, মাঝে খায়ও না। দুবেলা কি একবেলা খায়। নিজের ঘরেই সে আশ্রিতার মতন।
“কি রে রিদিতা? কোথায় হারালি?”
মালিহার ডাকে রিদিতা নড়ে উঠলো। দীর্ঘনিঃশ্বাস ফেলে রান্নাঘরের দিকে গেলো।ভাগ্যিস একটা টিউশনির যোগাড় হয়েছে বলে রিদিতা তার টুকটাক খরচ মেটাতে পারে৷
রান্নাঘরের বেসিনের কল ছাড়তেই “গল গল” করে পানি এলো।সসপেনে পানি নিয়ে চুলায় বসালো।আসমা বেগম চা-পাতা, দুধ,চিনি ও টুকটাক নাস্তা এনে রাখে। মেয়ের বান্ধবীরা আসে, সময়ে অসময়ে। রিদিতা তাক থেকে চায়ের পাতার ডিব্বা, চিনির বোয়াম, দুধের প্যাকেট নামালো।একে, একে সমস্ত উপকরণ সসপেনে দিলো। চা টগবগ করে ফুটছে৷
মালিহা রিদিতাকে অনেকক্ষণ যাবৎ অন্যমনস্ক দেখছে।রিদিতার চোখ, মুখে কান্না কান্না ভাব।
“রিদি তোর মন খারাপ?”
“মন আর কি খারাপ হবে, কপাল টাই খারাপ।” তাচ্ছিল্য হেসে
“কি হয়েছে আমায় বল!”
“পরীক্ষার ফি চাওয়ায় বাবা মা কে মেরেছে বিল্ডিং সুধ্য লোকের সামনে৷আমি এ কলহ বিবাদ, রাগারাগি, রেশারেশি, অপমান এসব আর নিতে পারছিনা৷আমি একটু শান্তি চাই৷”
রিদিতা অঝোরে কাদঁতে, কাদঁতে বলে৷ মালিহা রিদিতার কাঁধে হাত রাখে।
“রিদি তোর ভালোর জন্য আবারো বলছি, আবির ভাইয়া কে একসেপ্ট করে নে।ওনার সাথে তোর লাইফ টা ভালো কাটবে।”
রিদিতার মেজাজ টাই বিগড়ে গেলো। রিদিতাকে কি মালিহা এতোই স্বার্থপর ও লোভি মনে করে৷ যে একটু ভালো থাকার লোভে একটা ছেলের উপর নির্ভর করতে হবে৷
“মালা! আমি মানুষে অনেক ভয় পাই। সম্পর্কে অনেক ভয় পাই, কমিটমেন্টে ভয় পাই।আমি সহজে বিশ্বাস করতে পারি না। আর কাউকে ভালোবাসার জন্য অনুভূতি থাকতে হয়। আমার সে অনুভূতি নেই আর না আসবে৷”
জোড়ালো কন্ঠে দৃঢ়তার সাথে বলল রিদিতা। তবে মালিহা থামলো না সে রিদিতা কে মানানোর পণ করে এসেছে৷
“অনুভূতি তো বলে কয়ে আসে না। তার জন্য কথা বলতে হয়, চিনতে হয়, জানতে হয় তুই কথা বল৷ ভাইয়া আজও আমায় খুব রিকোয়েস্ট করেছে।উনি তোকে পাগলের মতো ভালোবাসে।তোকে যত্নে রাখবে৷”
রিদিতা মালিহা কে এড়িয়ে যায়। চা ফুটে উঠেছে৷ কাপড় দিয়ে ধরে চুলা থেকে নামালো। ছাকনি দিয়ে ছেঁকে দু কাপে ঢাললো৷
“মালা! রুমে যেয়ে বস। আমি চা আর বিস্কুট নিয়ে আসছি।”
“আচ্ছা!”
রান্নাঘর থেকে প্রস্থান করে, মালিহা রিদিতার রুমে যেয়ে বসলো। এদিক, ওদিক তাকিয়ে দেখছিলো পা ঝুলিয়ে, ঝুলিয়ে৷ তৎক্ষনাৎ তার নজর গেলো রিদিতার পড়ার টেবিলে৷রিদিতার বই, খাতা নোটস সব রাখা৷ মালিহা, তড়াক করে খাট থেকে নামলো। রিদিতার বই, খাতা, নোটস খুলে, খুলে দেখতে লাগলো। রিদিতার সব পড়া গোছানো থাকে। মালিহা নোটসে চোখ বুলাচ্ছিলো আর তার চোখে, মুখের আভা একটু অন্যরকম লাগছিলো৷
পেছনঘুরে একবার দেখে নিলো, রিদিতা আসছে কি না।তারপর আবার টেবিলের দিকে ফিরলো৷ ম্যাথস নোটস টা টুক করে তুলে নিয়ে তার ব্যাগে ঢোকালো৷ যেটাতে রিদিতা নির্বাচনী পরিক্ষার সব পড়া গুছিয়ে রেখেছিলো৷
নোটস টা ব্যাগে লুকিয়ে মালিহা খাটে এসে বসলো৷ কিছু হয়নি এমন ভাব করে এদিক, সেদিক তাকাতে লাগলো৷ তন্মধ্যে রিদিতা এলো নাস্তা নিয়ে৷ ম্যাগী নুডলস ও চা বানিয়েছে। ট্রে তে করে এনে বিছানায় রাখলো৷ মালিহা ম্যাগী নুডলসের বাটি তুলে নিলো।রিদিতা, মালিহার আনা স্যারের শিট দেখতে লাগলো। রিদিতার একটু অন্যরকম লাগলো শিট টা৷
“মালা, স্যার কি ভুল শিট দিয়েছে?”
“কেনো?”
“এ ম্যাথগুলো তো অন্যরকম লাগছে।"
“আরে স্যার একটু ভিন্ন টেকনিকে করিয়েছে।"
“ওহ,আচ্ছা।"
রিদিতা বিছানা থেকে উঠে, শিট টা তার টেবিলে রাখলো৷ মাগরিবের আজান দিবে একটু পর। তাই বারান্দার দরজা লাগাচ্ছে৷ এ সময় মশা হুড়মুড়িয়ে ঢোকে। বারান্দা, জানালা সময়মতো বন্ধ না করলে সারারাত ঘুমোতে পারবে না।
“রিদি!"
“বল!”
“ তোকে আমি শেষ রিকোয়েস্ট করবো। ভাইয়ার সাথে একটু কথা বলিস।তোকে ভালোবাসতে হবে না, তুই তোর কথা গুলো ওনাকে বলিস। আমি বললে শুনে না।”
রিদিতা দীর্ঘনিঃশ্বাস ছাড়লো। এতো, এতো দুশ্চিন্তা সে নিতে পারছে না। অবশেষে রাজি হলো।
“আমি একবারই কথা বলবো আর সেটাই শেষ কথা।”
“আচ্ছা।”
“ঠিঙ্কু ভাবি সাহেবা। নুডলস টা মজা হয়েছে।আবির ভাই কে যেয়ে বলতে হবে তার প্রেয়সী নুডলস ভালো বানায়।”
“মালিহার বাচ্চা তুই দাড়া! ”
রিদিতা তেড়ে গেলো মালিহার পিছু, মালিহা সুযোগে ব্যাগ নিয়ে বেরিয়ে গেলো। বাহির দিয়ে দরজা আটকে।
—
রাত এর নিরালা প্রহরে ডুবন্ত শহরের আকাশ।মৃদু মন্দ পবণ বয়ে যাচ্ছে।রিদিতা ব্যস্ত তার পড়াশোনায়৷ মোবাইল দেখে, দেখে সে নিজের মতো করে বায়োলজি নোটস করছে। চিত্র আঁকছে তো কখনো কোনো ভিডিও দেখছে ক্লাসের৷ এমন সময়, তার মুঠোফোনে অজানা একটি নাম্বার থেকে টেক্সট এলো হোয়াটসঅ্যাপ এ।
“আসসালামু আলাইকুম"
রিদিতা অচেনা নাম্বার থেকে ম্যাসেজ আসায় ঘাবড়ে গেলো৷ আসমা বেগমের ফোন। রিদিতা মাঝে,মাঝে নেয় পড়ার জন্য। তাছাড়া রিদিতার জন্য ফোন ব্যবহার নিষিদ্ধ।
রিদিতা ভয়ে, ভয়ে ইউটিউব কেটে হোয়াটসঅ্যাপ এ ঢুকলো৷ নাম্বারে ক্লিক করলো কি নাম তা দেখতে। নাম্বারের ইউজার আইডিতে লিখা আবির রহমান৷ রিদিতা বুঝে গেলো, মালিহা আবির কে তার নাম্বার দিছে।আবির অনবরত ম্যাসেজ দিয়েই যাচ্ছে তো দিয়েই যাচ্ছে। রিদিতা অবশেষে, রিপ্লাই করলো।
“ওয়ালাইকুম আসসালাম”
“যাক, ফাইনালি তুমি সিন করলে৷ আমি দুঃখিত তোমার অনুমতি না নিয়ে টেক্সট করেছি।”
“তেমন ব্যাপার নয়”
“বিজি?"
“হ্যা, পড়ছি। আপনার যা বলার দ্রুত বলুন আমার সময় নষ্ট হচ্ছে ”
“সরি!”
“কেনো?”
“ওভাবে রোজ তোমার পিছু নেয়ায়"
“বুঝতে পেরেছেন তার জন্য ধন্যবাদ। কোনো মেয়েকেই এভাবে টিজ করা বা তার পিছু নেয়া অনুচিত৷ আপনারও বোন আছে, আপনিও কারো ভাই নিজের বোনের সাথে এমন হলে নিশ্চয়ই তা মানতে পারতেন না”
“হুম!তার জন্যই তো সরি বললাম৷"
“ইটস অল রাইট।"
“ক্যান উই বি ফ্রেন্ডস?”
“নো! আপনি আমার থেকে বয়সে বড়। আপনি হলেন ভাইয়ার মতো৷ মালিহার ভাই মানে আমারো ভাই।আর তাছাড়া আমি ছেলেদের সাথে বন্ধুত্ব করি না।"
“তুমি খুব লক্ষি একটা মেয়ে।"
ঠিকতখনই, বাহিরে কিছু জোড়ে একটা ভাঙার শব্দ হলো৷ রিদিতা ফোন রেখে ছুটে গেলো দেখতে৷ দরজা খুলতেই নুরুল আমিনের চেচামেচি শুনতে পেলো। খাবারের প্লেট ভেঙে মেঝেতে ভাত, তরকারি ছড়িয়ে ছিটিয়ে আছে। আসমা বেগম রিদিতা কে বের হতে দেখে, চোখের ইশারায় ভেতরে যেতে বলল৷ রিদিতা তৎক্ষনাৎ দরজা ভিড়িয়ে দিলো৷ তবে দাড়িয়ে শুনলো কি বলে৷
ঘটনা তেমন কিছু না। মুরগী তরকারি তে লবণ বেশি হয়েছে তাই চেচামেচি করছে।আর রান্না করেছে, রিদিতা৷সে টুকটাক রান্না করে। আসমা বেগম অসুস্থ থাকে প্রায় সময়৷ আজ তো আসমা বেগম এমনিতেই অসুস্থ্য!
“শত্রুতামি আমার সাথে? আমার টা খায় আবার আমার সাথে শোধ নেয়। এ মেয়েকে বিয়ে দিলে দেখবি দুইদিনে শ্বশুর বাড়ি থেকে লাথি মেরে বের করবে। রান্নার ছিড়ি, থু!মুখে দেয়া যায় না।রাধতে জানে না রাধে কেনো?টাকা নষ্ট করা ধান্দা!অলক্ষী একটা৷ লাথি মেরে বের করে দিতে মন চায়৷তোর মেয়ে টিউশন করে না, আমার মুরগীর টাকার জরিমানা দিতে বলবি।হারামজাদি, এটার চেহারা দেখলেও দিন খারাপ যায়৷ চেহারা কেমন? লোকে জিজ্ঞেস করলে লজ্জা লাগে বলতে যে এটা মেয়ে৷ আমার ভাতিজি রা কি সুন্দর ফর্সা যেনো পরী৷”
রিদিতা আর সহ্য করতে পারলো না৷দরজা আটকে দিলো সে আর শুনতে পারবে না৷ মন খারাপ করে চেয়ারে এসে বসলো৷ এদিকে আবিরের অনবরত টেক্সট!
“এই যে, মিস!"
“হ্যালো....”
“আছেন?”
রিদিতা ত্যাক্ত হয়ে উঠলো। মানুষজন পেয়েছে কি তাকে?যা খুশি তা করা যায়?বলা যায়!
“কি সমস্যা?এতো টেক্সট কেনো দিচ্ছেন? আপনার সরি আমি একসেপ্ট করেছি। ব্যাস!কথা শেষ!"
রিদিতা শুরুতে নম্রভাবে কথা বলছিলো, তবে এখন রাগিস্বরে কথা বলায় আবিরের একটু অদ্ভুত লাগলো। রাগার মতো সে কিছুই বলে নি।
“এনি প্রবলেম মিস?বাড়িতে কোনো সমস্যা হয়েছে?”
রিদিতা হকচকালো আবির কি করে জানলো তার বাড়িতে সমস্যা!পরক্ষণেই মনে পড়লো হয়তো মালিহা বলেছে। আবির এবার রিদিতা কে কল দিলো। আবিরের কলে রিদিতা ঘাবড়ে গেলো।
“কল দিচ্ছেন কেনো?"
“রিসিভ করো আগে"
“না”
“একটা কথা বলবো শুধু, একবার রিসিভ করো।”
রিদিতা কিছুক্ষণ ভাবার পর, সিদ্ধান্ত নিলো কথা বলে কলে। মিনিট পাঁচেক পর ফোন আসতেই আবারো রিসিভ করলো। দরজা ভালো করে আটকে বারান্দায় যেয়ে দাড়ালো।
“জ্বি বলুন!” কাঁপা, কাঁপা কন্ঠে বলল রিদিতা
“তুমি কাঁদছো?”
রিদিতা আসলেই কাদঁছিলো। কান্নারত কন্ঠেই কথা বলছিলো।
“রিদিতা" মোলায়েম কন্ঠে আদর ঢেলে বললো আবির
“রিদিতা, কি হয়েছে আমায় বলো। মনের কষ্ট চেপে রাখতে নেই। কষ্টকে যত চেপে রাখবা ততো টগবগিয়ে উঠবে।বলো আমায়, বন্ধু না হতে পারি শুভাকাঙ্ক্ষী মনে করো বলো।” ধীর কন্ঠে বলল আবির অনেকটা যত্ন নিয়ে।
আবিরের সহানুভূতিতে, রিদিতার আঘাতপ্রাপ্ত আহত মন যেনো একটু মারহাম পেলো। তার তনু মন আবিরের কথায় আশ্বস্ত হলো৷ রিদিতা অতিরিক্ত আঘাত পেলে,কথা বলতে পারে না কান্না আসে শুধু তার।সে তখন হুশে থাকে না।
“কি আর হবে আমার এই নিগ্রহতা ও অবহেলার জীবনে। আমি ভাসমান ভেলার মতো।"
তাচ্ছিল্য ও আহত কন্ঠে বলল রিদিতা। আবির চুপচাপ শুনছিলো। রিদিতার ছোট জীবনের প্রতি অভিযোগ দেখে তার বোধহয় রিদিতার উপর মায়া হলো। আবির শান্ত কন্ঠে বলল,
“নো রিদিতা!তুমি জানো তুমি কত প্রেশিয়াস।নিজেকে কখনো ভেলুলেস মনে করবে না।তুমি অনেক দামী আমার কাছে।বলো তোমার মনের সকল যাতনার কথা বলো।”
রিদিতার যেনো হেচকি উঠে কান্না এলো। সে হেঁচকি তুলে কাদতে লাগলো।একটুখানি প্রশ্রয় পেয়ে। আবির রিদিতার এমন কান্নায় কথা বলতে ভুলে গেলো৷ কি বলবে, কোন ভাষায় শান্তনা দিবে।
“রিদিতা তোমার মাথায় একটু হাত রাখি?তোমার কান্না শুনে আমার মন টা যে কতটা ক্ষতবিক্ষত হচ্ছে তুমি জানো না।একটু শান্ত হও, লক্ষীটি একটু শান্ত হও। ইশশ!ইচ্ছে করছে ছুটে যাই তোমার কাছে।”
আবিরের কথায় রিদিতা থেমে গেলো, হুশ ফিরতেই সে খেয়াল করলো আবিরের সামনে সে নিজের ভঙ্গুর অবস্থায় দাড়িয়ে। রিদিতা কখনো কারো সামনে কাঁদে না, কিন্তু আজ কেদে ফেলল।এটা ঠিক হয় নি, কারো কাছে নিজের দূর্বলতা প্রকাশ করতে নেই।রিদিতা তৎক্ষনাৎ ফোন কেটে দিলো। মনে মনে ভাবতে লাগলো, এ কি করলো সে।কেউ একটু ভালো কথা বললে তার সামনে কাঁদতে হবে কেনো? কে আবির? কেউ না, কেউ না।
রিদিতার আকস্মিক ফোন কাটার পর আবির একটু ভড়কে গেলো৷ কিছুক্ষণ পর টেক্সট করলো,
“তোমার এতো দুঃখ কিসের মেয়ে?আমি আছি তো, তোমার মন কেমনের দিনগুলো তে এক পশলা বৃষ্টি নামিয়ে শান্তি কিনে দিবো।”
ক্রমান্ন
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা
গল্পের প্লট, থিম, চরিত্র,চরিত্রের নাম, ছবি, উক্তি, কাহিনি কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ!এবং গল্প টি অন্য কোথাও পোস্ট করাও নিষিদ্ধ আমি রচয়িতা এ অনুমতি দিচ্ছি না। পড়তে হলে আমার পেজেই পড়তে হবে। চাইলে আপনারা শেয়ার করতে পারেন।
পর্বটি কেমন লাগলো পড়ে জানাবেন, আপনাদের মতামত ও মন্তব্য একান্ত কাম্য।সাইলেন্ট রিডার রা রিয়েক্ট করবেন। হ্যাপি রিডিং। পরবর্তী পর্ব আসতে, আসতে দোয়াতে মনে রেখো। 😊