৩৭.
“নকশী কথন” বাসাবো, কদমতলা রোড সংলগ্ন দোতলা বাড়ি। বাড়ির সামনে বিশাল বড় কাঠগোলাপ গাছ৷ নিশুতি রাতে কাঠগোলাপের সুগন্ধ নৈসর্গিক এক আবহ তৈরী করেছে যেনো বাড়ির চারিপাশে৷ বাড়িটির দোতলার ডানদিকের জানালায় মৃদু আলো জ্বলতে দেখা যাচ্ছে৷
বাড়ির সামনের কাঠগোলাপ গাছের নিচে দাড়িয়ে আছে বেশ স্বাস্থ্যবান ও উচা লম্বা পুরুষ কায়া।তাকে বড্ড অস্থির লাগছে৷পড়নে হলুদ চেক,চেক শার্ট ও ট্রাউজার। হাতে বিশাল বড় এক ফুলের তোড়া,প্রায় হাজার খানেক গোলাপ ফুল দিয়ে বানানো হবে হয়তো৷ ফুলের তোড়ার মাঝামাঝি লিখা “ Sorry my love ” এক হাতে ফুলের তোড়া ধরে অন্য হাতে বিচলিত হয়ে ফোনের ডায়াল প্যাডে তার প্রেয়সির নাম্বার বার বার ডায়েল করে যাচ্ছে। ফোনবুকের সবার উপরে সেভ করা নাম “মিথু”
সাদাফ বারবার নাম্বার ডায়েল করছে, টেক্সট করছে হোয়াটসঅ্যাপে, ম্যাসেন্জারে, ইন্সটাগ্রামে। তবে মিথিলা কোনোটারই জবাব দিচ্ছে না। মিথিলা সাদাফের সাথে কোনো কথাই আর বলতে চায় না আর না সাদাফের মুখ দেখতে চায়৷যে পুরুষ জেনে বুঝে তার ভালোবাসার মানুষকে কষ্ট দেয় তার সাথে মিথিলা থাকবে না৷মিথিলা কি ফেলনা যে সাদাফ তার আবেগ, অনুভূতি নিয়ে মজা করবে।
.
আজ সন্ধ্যায়, মিথিলা শেষবারের মতো সাদাফ কে ফোন করে, সাদাফের মতামত জানতে। সত্যি কি সে চায় মিথিলা অন্য কোথাও বিয়ে করে নিক? সে কি শেষ চেষ্টা টুকুন করবে না?
“সাদাফ?"
“হুম বলো!”
“বিরক্ত হলে নাকি?" অভিমানি কন্ঠে বলল মিথিলা
“নাহ!কাজ করছিলাম বলো।” সাদাফের ভাবলেশহীন উত্তর, মিথিলার সাদাফের এই নির্লিপ্তা সহ্য হচ্ছে না। মিথিলা রুষ্ঠ কন্ঠে, কড়া ভাবে বলল, “আমি বলবো?তোমার কিছু বলার নেই?"
“তুমি তো সব শেষ করে দিয়েইছো।” ঠোঁট টিপে হাসি আটকে মজা নিচ্ছে সাদাফ। মিথিলা পূর্বের চেয়ে আরো শক্ত কন্ঠে ধমকে বলল,“তাই তুমি সব শেষ হতে দিবে?”
“যা শেষ হতে চায় তা শেষ হতে দিতে হয়।” কপাল চুলকে, ঘাড় ম্যাসেজ করতে, করতে বলল সাদাফ। মিথিলা ভাঙা কন্ঠে রাগ নিয়ে
জানালো,“ইজ ইট আ জোক সাদাফ?"
“নো ইটস রিয়ালিটি!”
সাদাফ কথা বলতে, বলতে বিছানা গা এলিয়ে পায়ের উপর পা টান, টান করে শুলো৷
“নাহ!আমার কাছে মনে হচ্ছে তোমার আমার সম্পর্ক টা একটা জোকস ছিলো। ছিঃ এতো কাওয়ার্ড তুমি! আবার বুক ফুলিয়ে বলছো এটা রিয়ালিটি৷ এই অসভ্য, তুই তাইলে আমার সাথে প্রেম কেনো করেছিলি? কমিটমেন্ট কেনো দিয়েছিলি? নিজের খায়েশ মেটাতে?কুত্তা, বিলাই কোথাকার।মেয়েদের মন তোর কাছে কি খেলা মনে হয়।"
মিথিলা ভিষন রাগী, সে যখন রেগে যায় তার মাথা ঠিক থাকে না৷ যা খুশি বলে ফেলে, করে ফেলে৷ সাদাফ মিথিলাকে রাগতে দেখে বেশ মজা পাচ্ছে।মিথিলাকে জ্বালাতে পেরে আনন্দিত।সাদাফ মেকি রাগ দেখিয়ে মিথিলা কে ধমকে বলল,“কি অদ্ভুত তুই তোকারি করছো কেনো, ভদ্রভাবে কথা বলো৷”
মিথিলার মাথা গরম, রাগ যেনো এবার পারদমিটারের সর্বচ্চো তাপমাত্রা ছাড়িয়ে গেছে।
“ওরে আমার ভদ্রের নাতি রে, তুই একটা লাফাঙ্গা, তুই একটা লুচ্চা, তুই একটা ইতর, তুই একটা বদমায়েশ, বেয়াদপ, বদ, খবিশ, ইবলিশ। আমার সাথে তুই প্রেমের নাটক করে কি ভাবছোস তুই পাড় পাবি৷ কোনোদিনো পাবি না।”
সাদাফ না পারছে হাসতে, না পারছে হাসি চেপে রাখতে৷ বালিশে মুখ গুজে নিজেকে সামলাচ্ছে,হাসি সামলে কঠিন গলায় ভঙ্গিমা করে
বলল,“তুমি গালাগাল করছো কেনো?”
“গালাগাল করবো না তো কি তোকে চুম্মা দিবো?শোন সাদাফ যদি ভেবে থাকিস মিথিলা এতো সহজে তোকে ছেড়ে দিবে তুই ভুল৷ আমি মরবো তোরেও মারবো। মাইন্ড ইট!”
সাদাফ আর কিছু বলার আগেই মিথিলা ফোন কেটে দেয়।সাদাফ ভাবে নি যে তার প্র্যাঙ্ক মিথিলা কে এ পর্যায়ে ডেসপারেট করে তুলবে৷ পরক্ষনে মিথিলা সাদাফ কে ম্যাসেন্জারে টেক্সট করলো। ম্যাসেন্জারে সে একটা ছবি পাঠালো।সাদাফ কে ভয় দেখানোর জন্য।
ছবিটা “এক গাদা ঘুমের ওষুধ ও একটা নোটস যেখানে বড় করে লিখা আমার মৃত্যুর জন্য সাদাফ দায়ি৷” ছবিটি দেখে সাদাফের পিলে যেনো চমকে গেছিলো৷সাদাফ মিথিলা কে আটকাতে টেক্সট করতে যাবে তখনই মিথিলা সাদাফ কে ব্লক করে দেয়। নাম্বারে কল দেয়, নাম্বার থেকেও ব্লক করে দেয়। হোয়াটসঅ্যাপে কল দেয় সেখান থেকেও ব্লক।বেচারা বিয়ের শপিং করে ক্লান্ত হয়ে বিছানায় একটু গা এলিয়ে দিয়েছিলো। এমন এক তেজ্বস্বিনী কে সঙ্গী করেছে,শান্তি কপালে থাকলে তো।
সাদাফ তৎক্ষনাৎ মিথিলার বড় বোনের নাম্বারে কল করে৷ মিথিলার বড় বোনের নাম মিহিকা।মিহিকা কে সাদাফ সব ঘটনা জানায় আর বলে যেনো মিথিলার দিকে খেয়াল রাখতে, তাকে ধরে রাখতে ও যেনো উল্টা, পাল্টা কিছু না করে। মিহিকা একটু রাগ নিয়েই সাদাফ কে জানায়, “সাদাফ, দোষ তোমারো আছে জানো ও রেগে গেলে মাথা ঠিক থাকে না। ওরে আমরা সবাই ই ভয় পাই৷ তুমি কেনো ক্ষেপালে৷”
“আপু!আপনি আমারে বইকেন যা খুশি কইরেন আগে ওরে বাচান। যে হুমকি দিছে। পাগল না জানি সত্যি কিছু করে ফেলে৷”
“কিছু করবে না, ওর ঘরে মা গেছে। তুমি জানো ও বাড়িতে কি, কি পাগলামো করেছে। তুমি এঙ্গেজমেন্টের জন্য যে শাড়ি, গয়না পাঠিয়েছো তাতে ও আগুন লাগিয়ে দিয়েছে৷ ব/টি রেডি করে রেখেছে বরপক্ষ এলে ও কোপাবে তবুও বিয়ে করবে না।খায় না, ঘুমায় না, কি কি যে করে আমরা কাছে গেলে আমাদের সাথে বাজে ব্যবহার করে৷ তুমি চিন্তা করো ওর মানসিক হালত কি করেছো।তোমার ওর থেকে লুকানো ঠিক হয়নি।”
সাদাফ মনে, মনে অনুতপ্ত হলো৷ মিথিলা রাগী তবে এতো এতো যে পাগলামি করতে পারে তা তার ধারণারও বাহিরে ছিলো৷
“আপু! আপনি সামলান আমি আসতেছি।”
সাদাফ ফোন কাট করলো, বেড সাইড টেবিল থেকে গাড়ির চাবি নিয়ে যেমন ভাবে ছিলো ওমন ভাবেই দৌড় দিলো৷পরে আবার দৌড়ে রুমে ঢুকলো। ওয়ালেট নিতে ভুলে গেছিলো৷ ওয়ালেট নিয়ে নিচে নামলো। সাদাফ কে হুড়মুড়িয়ে নামতে দেখে সাদাফের মা ভড়কে গেলো।
“কি রে কোথায় যাচ্ছিস এভাবে?”
“পরে বলবো, আপাদত তোমার হবু বৌমা কে বাঁচাতে যাচ্ছি।"
সাদাফ ছুটে এক দৌড় গ্যারেজের দিকে, গ্যারেজ থেকে গাড়ি বের করে রওনা হলো। বনানী থেকে বাসাবো বেশ দুরত্বের পথ সব ঠিক থাকলেই রক্ষা ততোক্ষণে।
.
মিথিলার রুমে মিথিলার মা ও মিথিলার বাকবিতন্ডা চলছে। মিথিলা ব/টি নিয়েছে হাতে আজকে ও সাদাফ কে খুন করবে তারপর ও মরবে৷ তবুও সাদাফ কে ফেলে মিথিলা একা মরবে না। ও মরে যাবে আর সাদাফ অন্য কাউকে বিয়ে করে সুখে শান্তিতে থাকবে তা সে হতে দিবে না৷
মিথিলার দুলা ভাই, বোন আর মা কেউ আটকে রাখতে পারছে না৷ মেয়েটা এতোটাই জেদি। মেয়েটা সাদাফ কে অনেক ভালোবাসে তাই সাদাফের এমন নির্লিপ্ততা সহ্য করতে পারছেনা। মানসিক হালত তার ঠিক নেই। যা মনে আসছে করে যাচ্ছে।
মিথিলার পাগলামি নিতে না পেরে মিহিকা তার গালে চড় বসায় ঠাস করে৷ থাপ্পড় খেয়ে মিথিলা শান্ত হয়৷
“কি শুরু করেছিস, মেরে ফেলবি সবাইকে, বেয়াদপ একটা।তোর বিয়ে সাদাফের সাথেই ঠিক করেছে, ওরা গত শনিবার এসেছিলো যখন তুই রিদিতার বাসায় ছিলি৷ সাদাফ তোকে জানাতে চাইনি সারপ্রাইজ দিবে বলে৷তোর বিয়ে অন্য কারো সাথে ঠিক হয় নি শুনেছিস?এবার শান্ত হ বোইন! হাড় জ্বালিয়ে খেলো একেবারে।"
মিথিলা বিস্মিত চোখে মিহিকার দিকে তাকিয়ে আছে৷ এতোকিছু ঘটলো সে যে যন্ত্রণা কষ্ট পেলো সব সাদাফের ইচ্ছাকৃত?সাদাফ জেনে বুঝে এতোটা আঘাত করলো।এই কয়টা দিন সে কি পরিমান ছটফট করেছে, কতটা মানসিক যন্ত্রণায় ভুগেছে মিথিলা জানে আর আল্লাহ জানে৷ নাহ, সাদাফ কে মাফ করা যাবে না। ওরে কো/পই দিবে।আসুক খালি একবার!
—
সাদাফের গাড়ি মিথিলাদের বাড়ির সামনে দাড় করালো, গাড়ি থেকে কোনোরকমে বের হলো৷ এতো রাতে তো বাড়ির ভিতর সে ঢুকতে পারে না, তাই বাহিরেই দাড়ালো৷ কিভাবে মিথিলা কে ডাকা যায় ভাবতে লাগলো৷ কলিং বেল দিলে বড় কেউ চলে আসতে পারে৷ সাদাফ পায়চারি করতে লাগলো, হঠাৎ তার পায়ে ইটের টুকরা লাগে৷ তৎক্ষনাৎ তার মাথায় বুদ্ধি খেলে গেলো৷ ইটের টুকরা টা মিথিলার জানালা বরাবর ছুড়লো৷ জানালা খোলা ছিলো বিধায় ইটের টুকরা সোজা জানালা ভেদ করে মিথিলার কপালে যেয়ে লাগে৷ মিথিলা ব্যথা পায় বেশ জোড়ে।
এমনিতেই তার মেজাজ খারাপ! রাত বিরাতে কে এমন ঢিল ছুড়লো?মিথিলা তড়িৎ বেগে ফুসতে, ফুসতে জানালার কাছে এলো। পর্দা সরাতেই সাদাফ কে দেখতে পেলো৷
“কি সমস্যা! রাত দুপুরে ইট ছোড়াছুড়ি কেনো?”
“একটু বাহিরে আসবে মিথু?”
“আমি বাহিরে আসলে তোকে কো/পা/বো, দফারফা করে ছাড়বো।”
“প্লিজ লক্ষী, শান্ত হও। আমাকে মারলে অকালে তুমিই বিধবা হবে৷”
“কিসের বিধবা হবো হে,আমি তোকে বিয়ে করলে তো৷ ছোটলোক, অসভ্য নাটক হচ্ছে রাত দুপুরে?” মিথিলা মেজাজ হারালো সাদাফের উপর৷
“ওহে আমার প্রিয়তমা, রাগ ভুলে কাছে চলে এসো না,তুমি আমি সাজাই সুখের যমুনা। ”
“রাখো, তুমি তোমার এসব রঙ্গ তামাশা, কপাল ভালো থাকলে এখান থেকে যাও।নইলে আমি আসলে তোমার খবর আছে।আমি তোমাকে বিয়ে করবো না। আই হেট ইউ!”
“আহ্!তোমার হেইট ইউ তে কেনো জানো মনে হচ্ছে লাভ ইউ শুনলাম।”
“তুমি যাবে?”
“তুমি আসবে?”
“নাহ!"
“তাহলে আমিও যাবো না।”
“তাহলে তুই দাড়িয়েই থাক!”
মিথিলা পর্দা লাগিয়ে ভেতরে চলে গেলো।সাদাফ কে আজ একটা শিক্ষা দিয়েই ছাড়বে সে৷সহজে মিথিলা মাফ করবে না৷মিথিলা ভেতরে যাওয়ার পর সাদাফ এই যে হাজারবার তাকে ডাকলো একবারো ফিরলো না৷ এভাবেই দীর্ঘ এক ঘন্টা যাবৎ বাড়ির বাহিরে দাড়ানো। ফোনের উপর ফোন করে যাচ্ছে, টেক্সটের পর টেক্সট—“মিথিলা একবার জানালার সামনে আসো, বলছি তো সরি মাই জান৷ মাফ করে দাও, একবার আসো প্লিজ।”
মিথিলা সিন করছে তবে কিছুই বলছে না৷ বেচারা সাদাফ মশার কামড় খেতে, খেতে হাত পা ফুলে গেছে। সারা গা চুলকাচ্ছে। মিথিলা অবশ্য জানালার পর্দা সরিয়ে, সরিয়ে দেখছে। বেশ হয়েছে! ওর মশার কামড় খাওয়াই উচিত শাস্তি। এতো সহজে মিথিলা ক্ষমা করবে না।
“আমি জানি তুমি উকি মেরে দেখছো, দেখো কান ধরছি আর করবো না। প্লিজ মাইজান, এবারের মতো মাফ করো।”
মিথিলা তবুও হিললো না। দাড়িয়ে থাকুক,সারা রাত দাড়িয়ে থাকুক।একটু ছটফট করুক৷বদমায়েশ ছেলে কোথাকার! মিথিলার সাড়া শব্দ না পেয়ে সাদাফ কান ধরেই দাড়িয়ে রইলো৷
এমতাবস্থায়, সাদাফের মুঠোফোন বেশকয়েকবার বেজে চলছে। কান ধরে দাড়িয়ে থাকার দরুন সে ফোন পকেট থেকে বের করতে পারছে না৷বাজতে, বাজতে কেটে যাচ্ছে।সাদাফ কে মূলত শুভ্রব ফোন করছিলো। একই সময়ে,ওদিকে শুভ্রব বারান্দায় রিদিতার সাথে কথা বলছিলো আর এদিকে সাদাফ আগ্নেয়গিরি সামলাচ্ছিলো।বেশকিছুক্ষন রিং হলো।সাদাফ রিসিভ করলো না।শুভ্রবও ছাড়ার বান্দা না,সে লাগাতার কল করতেই আছে তো কল করতেই আছে। না ধরে কোথায় যাবে সাদাফ!
এদিকে যে তার বন্ধু যে মশাদের ডিনারে পরিনত হয়েছে তা কি আর সে জানে৷ একপর্যায়ে সাদাফ কান ছেড়ে, পকেট হাতড়িয়ে ফোন বের করলো৷ বের করে দেখলো শুভ্রব কল করেছে৷ সাদাফ আশার আলো পেলো।শুভ্রবের আইডিয়া ভালো।শুভ্রব পারবে বিপদ থেকে রক্ষা করতে৷
“হ্যালো”
“কি করিস রে তুই,কতগুলো ফোন দিয়েছি।” রাগী স্বরে ধমকালো শুভ্রব। সাদাফ গাম্ভীর্য কন্ঠে বলল,“কান ধরে দাড়িয়ে আছি?”
“মাঝরাতে যোগ ব্যয়াম করছিস নাকি?”
“না প্রেম ব্যয়াম করছি, তোদের ভাবির কল্যানে।”
“মানে?”
“প্র্যাঙ্ক টা সিরিয়াস হয়ে গেছে ভাই, কো/পা/কো/পি পর্যায়ে চলে গেছে।কাল নিউজে আসতে পারে, প্রেমিকার সাথে প্র্যাঙ্ক করার ফলে প্রেমিক খু/ন। ”
“হোয়াট!”
শুভ্রব সাদাফের কথায় হাসি থামিয়ে রাখতে পারলো না৷ কতক্ষণ হো, হো করে হাসলো। শুভ্রবের হাসি দেখে সাদাফ বড় অসহায় অনুভব করলো৷
“আমারে উদ্ধার কর দোস্ত!আর কিছুক্ষণ দাড়িয়ে থাকলে ডেঙ্গু জ্বরে মরবো নয়তো কোপ খেয়ে। ফলাফলে মৃ/ত্যু কনফার্ম।”
“সরি ম্যান আই কান্ট হেল্প,ডিল ইওর প্রবলেম বাই ইওরসেলফ!"
“একদিন আমারো সময় আসবে মনে রাখিস।”
“তার আগে কনসার্টের টাইম চেঞ্জ করে দিস।"
“মানে?”
“মানে কনসার্ট হবে বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত!"
“তোর মাথা ঠিকআছে?শেষ মুহূর্তে সময় কিভাবে পরিবর্তন করবো?”
“এজেন্সি কে বলে দিবি ব্যস!”
“ওটা তো তুইও করতে পারিস।”
“নাম্বার আমার কাছে নেই, তোর কাছে ইডিয়ট!"
“ও হ্যা, টেনশনে সব ভুলে গেছি।"
“সময়মতো করে দিস, বেশি রাত হলে রিদিতা আসতে পারবে না। তাই সময় চেঞ্জ করতে বলেছি। আমি চাই ও আসুক।আমার বিশেষ দিনে ও থাকুক।”
“বাহ্ ভাই বাহ্, নিজের সেটিং তো করে নিচ্ছো আমার বেলায় তোর যত নাইনসাফি। আমি বড় না রিদিতা বড় তোর কাছে?"
“অবশ্যই রিদিতা।” শুভ্রবের স্পার্ট উত্তর, সাদাফের বোধহয় একটু হিংসা হলো। বন্ধুটা তার পর হয়ে গেলো। সাদাফ মুখ ফোলালো।
“মনে থাকবে! আমারো সময় আসবে দেখিস তুই। এভাবে পর করে দিলি।”
“ফালতু কথা ছাড় আর সময়মতো জানিয়ে দিস ম্যানেজার কে। আমি ঘুমাই।” হাই তুরতে, তুলতে বলছিলো শুভ্রব। বড্ড ঘুম পাচ্ছে তার, তবে এখনো অফিসের কাজ বাকি। রাত জাগতে হবে। নাহলে কাল একদমই সময় পাবে না। তাই টেবিলে থাকা ফ্লাস্ক থেকে গরম কফি কাপে ঢেলে নিলো। পুনরায় সাদাফ কে মনে করিয়ে দেয়ার জন্য বললো,“কাজ টা যেনো হয়ে যায় সাদাফ।”
“আগে তো এই বিপদ থেকে উদ্ধার হই, গিভ মি সাম আইডিয়া ম্যান! আহ্! ওয়েট বুদ্ধি পেয়েছি, রিদিতা কে ফোন করবো? ”
“তোর সাহস দেখে আমি অবাক সাদাফ!বন্ধু বলে বেঁচে গেলি।”
শুভ্রবের পছন্দ হলো না সাদাফের এতো রাতে রিদিতা কে কল দেয়ার কথাটা৷রিদিতার পুঙ্খানুপুঙ্খ বিষয়ে শুভ্রব খুব পজেসিভ৷
“আরে বাল, নিজের টাকে ম্যানেজ করতে পারি না তোর টা কে নিয়ে কি করবো?ও মিথিলা কে বোঝাবে।”
“ ওরে বোঝাতে দিলে তোর আর মিথিলাকে বিয়ে করা লাগবে না। সন্নাসী হয়ে ঘুরবি।”
শুভ্রব কথা শেষ করে কফি তে সিপ নিলো৷ সিপ নিতেই তার নাক, মুখ কুচকে এলো৷ কফি ঠান্ডা হয়ে গেছে৷ সাদাফ শুভ্রবের কথার জবাবে বলল,“তাও তো কথা ঠিক, ও আমাকেই ধুবে,কেমন একটা মাস্টারনি, মাস্টারনি ভাব আমার তো ডর লাগে।বান্ধবীতে, বান্ধবীতে মিলছে ভালো৷ তুই হাসিস না তোর কপালেও এই দিন আছে দেখিস।"
শুভ্রব সাদাফের কথায় শব্দ করে হাসলো। সাদাফের দেয়া নিক নেমটি মন্দ নয় তো, ইটস সুটস উইথ রিদিতা'স পারসোনালিটি।
“হাসিস না তো”
“রিল্যাক্স! দেখবি একটু পরই ছুটে আসবে। আর যাই হোক মেয়েরা তার ভালোবাসার মানুষ কে খুব বেশি কষ্ট দিতে পারে না৷তুই ওর সাথে যা করেছিস তাতে তোর এটা প্রাপ্য।কারো আবেগ নিয়ে এতো ছেলেমানুষি করা উচিত না৷ তোর বোঝা উচিত ছিলো ও কষ্ট পাচ্ছে। যা হচ্ছে তা তোর ভুলের জন্যই।”
শেষকথা টুকু বলে শুভ্রব ফোন কাট করলো। শুভ্রবের কথা ভুল নয়৷ আমরা যখন জেনে যাই যে, আমাদের ওপর পাশের মানুষটা আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে তখন মজার ছলে হলেও তাকে আঘাত করতে আমরা দ্বিধাবোধ করি না৷
সাদাফের বিষয় টা মজা হলেও, মিথিলার কাছে তা নরকযন্ত্রণাসম ছিলো।কারো ইমোশন নিয়ে, ভাবনা নিয়ে, ভালোবাসা নিয়ে পরীক্ষা করা জঘন্য অপরাধ৷ মেয়েরা স্বভাবতেই তার ভালোবাসার মানুষের প্রতি দূর্বল হয়, হাজারো আঘাত তারা নিজে সইবে তবুও ভালোবাসার মানুষের আঘাত সইতে পারবে না৷ তারা একটু আদর, আহ্লাদ পেলে সব ভুলে যাবে৷তাই নিজের সঙ্গীনির মনের যত্ন নেয়াও সঙ্গীর দায়িত্ব!
সাদাফ আর বেশিক্ষণ দাড়িয়ে থাকতে পারছে না। তার পা ব্যথায় ফুলে গেছে। তাই গাছের নিচেই বসে পড়লো৷নিজের করা ভুলে সে ভিষন অনুতপ্ত!মিথিলা কে সে অনেকটাই কষ্ট দিয়ে ফেলেছে।নাহলে মেয়েটা এমন পাগলামো করতো না৷
“মিথিলা যতক্ষণ পর্যন্ত তুমি না আসবে ততোক্ষণ এভাবেই বসে থাকবো৷যদি জ্বরও হয় হোক। তবুও এক কদম নরবো না৷মরে গেলে তোমার এই কাঠগোলাপ গাছে ভুত হয়ে বাসা বাধবো। মনে রেখো।”
মিথিলা কে উদ্যোশ্য করে বলল, মিথিলা সবকিছুই শুনছিলো।
আকাশে সন্ধ্যার পর থেকেই বজ্রপাত হচ্ছিলো৷ তখন বৃষ্টির আভাস না থাকলেও এখন আকাশের ভাব দেখে মনে হচ্ছে বৃষ্টি যেকোনো সময় নামবে।জোড়ে, জোড়ে বাতাসও বইছে৷ মিনিট পাচেক পর বৃষ্টি শুরু হলো৷ ঝুম বৃষ্টি। সাদাফ চাইলে গাড়িতে যেয়ে বসতে পারতো, তবে সে তা করলো না। নিজের কাজে মনে, মনে অনুতপ্ত৷ তাই নিজেকে শাস্তি দিচ্ছে।
ওদিকে মিথিলার মনটাও ছটফট, ছটফট করছে৷ যে জোড়ে, জোড়ে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝুম বৃষ্টি হচ্ছে। এভাবে ভিজলে সাদাফের জ্বর জারি হতে পারে৷ মিথিলা বিছানা থেকে নেমে, জানালা দিয়ে উঁকি দিলো৷ সাদাফ বৃষ্টিতে ভিজছে, শীতে কাঁপছে।মিথিলার বড্ড মায়া হলো৷ সাদাফের কষ্ট দেখে নিজের কষ্ট ভুলে গেলো৷
রুম থেকে বেরিয়ে দেখেনিলো সবাই কি করছে৷ মিথিলার মা,বাবা ঘুমিয়ে পড়েছে। আপু, দুলাভাই তাদের ছেলেকে নিয়ে নিজেদের মতো ব্যস্ত৷ মিথিলা সে সুযোগে, ছাতা নিয়ে বের হলো। সদর দরজা খুলে, ধীর পায়ে সাদাফের কাছে যেতে লাগলো৷
সাদাফ মিথিলাকে আসতে দেখে সোজা হয়ে দাড়ালো৷ মিথিলা কান্না ভেজা চোখে সাদাফের সামনে এসে দাড়িয়ে মাথায় ছাতা ধরলো৷
“আম সরি মিথিলা, তোমাকে এতোটা আঘাত করতে চাই নি।আমি ভুল করেছি ক্ষমা করে দাও!”
সাদাফ কান্না ভেজা কন্ঠে বলল। মিথিলা হেঁচকি তুলে কান্না করতে, করতে বলল
“তুমি জানো, প্রতিটা মুহুর্ত আমার কেমন কেটেছে, যখন আমি তোমার জায়গায় অন্য কাউকে দেখছিলাম৷ আমার কাছে আজাব মনে হচ্ছিলো। মনে হচ্ছিল আমি মরে যাবো৷”
“আম সরি মাই জান!”
সাদাফও হেঁচকি তুলে কাঁদতে লাগলো। সাদাফের নাকের জল, চোখের জল, বৃষ্টির জল সব মিলেমিশে একাকার৷ সাদাফ মিথিলার সামনে কান ধরলো, একশবার উঠবস করলো৷ মিথিলা সাদাফের এমন কান্ডে কাঁদতে, কাঁদতেই হেসে ফেলল।
“হয়েছে, হয়েছে থাক আর নাটক করতে হবে না,মাফ করলাম।”
“আমায় বিয়ে করবে তো?”
“নাহ!ব/টি দিয়ে তোমায় কো/পা/বো।
“আস্তে দিও নাহলে ব্যথা লাগবে”
“ইয়ার্কি করবে না, বাকি মজা বিয়ের পর দেখাবো তোমায়৷”
“যা, দেখানোর দেখিয়ো। বিয়ের পর তো সবই আমার।”
মিথিলা সাদাফের কথায় রেগে গেলো, “কি বললে!”
তখনই সাদাফ ফুলের তোড়া টা মিথিলার হাতে দিলো৷
“বলেছি, মুই তুমাকে অনেক ভালা পাই!” সাদাফ আঞ্চলিক ভাষায় বলল। তবে কোন অঞ্চলের ভাষা বোঝা গেলো না। মিথিলা সাদাফের আবেদনময় প্রপোজাল পেয়ে লজ্জায় মাথা নিচু করে ফেললো।সকল ভুল বোঝাবুঝি মিটে গেলো দুজনার!
“কি হলো, তুমিও বলো!”
“কি বলবো?"
“বলবে না, যাও বলা লাগবে না। " সাদাফ মিছে অভিমান করে বলল। মিথিলা সাদাফের মান ভাঙাতে, কানের কাছে যেয়ে বলল, “ মুইও তোমারে ভালা পাই!”
“ক্রমান্ন!”
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা
গল্পের প্লট, থিম, চরিত্র,চরিত্রের নাম, ছবি, উক্তি, কাহিনি কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ!এবং গল্প টি অন্য কোথাও পোস্ট করাও নিষিদ্ধ আমি রচয়িতা এ অনুমতি দিচ্ছি না। পড়তে হলে আমার পেজেই পড়তে হবে। চাইলে আপনারা শেয়ার করতে পারেন।
পর্বটি কেমন লাগলো পড়ে জানাবেন, আপনাদের মতামত ও মন্তব্য একান্ত কাম্য।সাইলেন্ট রিডার রা রিয়েক্ট করবেন। হ্যাপি রিডিং। পরবর্তী পর্ব আসতে, আসতে দোয়াতে মনে রেখো। 😊