৩৮.
বিকেলের নরম আলোয় ছেয়ে আছে শহরতলী।শরতের পবনে শিউলি ফুলের সুঘ্রাণ ও কাশফুলের পাপড়ি ভেসে বেড়াচ্ছে।তাপমাত্রা না বেশি উষ্ণ আর না শুষ্ক৷প্রকৃতিতে কেমন এক নরম, নরম আবেশ৷ ঢাকা শহরের পরিচিত স্টেডিয়াম “জাতীয় স্টেডিয়াম" এ চলছে কনসার্টের শেষমুহুূর্তের আয়োজন।স্টেডিয়ামের বাহিরে উৎসুক ভক্তদের ভীড়।
আজ তারা যেমন আনন্দিত তেমন বিষন্ন!ব্ল্যাক এর বিদায়ী কনসার্ট আজ।আজকের পর ব্ল্যাক অবসরে চলে যাবে৷জীবনের চিত্রকে গানের কন্ঠে তুলে ধরা চার যুবক আর কোনোদিনো ক্যামেরার সামনে গাইবে না, চিরচেনা কন্ঠগুলো আর হৃদয়ে কম্পন তুলবে না৷
সূচনা লিখলে উপসংহার তো টানতেই হবে, এই তো চিরায়ত নিয়ম। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়!স্টেডিয়ামের ভেতরে আয়োজিত হয়েছে বিশাল আয়োজন।পরশুদিন রাতে কনসার্টের টিকিট ছাড়তেই,গতকালের মধ্যে সকল টিকিট সোল্ড আউট হয়ে যায়।অনেক ভক্ত ও অনুরাগীরা টিকিট পায়ও নি। এ নিয়েও ভক্তরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে।
স্টেডিয়ামের ভেতরে তাকালে দেখা যাচ্ছে, সেন্টারে বিশাল বড় স্টেজ ও এলইডি স্ক্রীন লাগানো হয়েছে।চারিদিকে নানারকমের লাইটিং, ক্যামেরা সেটিঙস করা।স্টেডিয়াম জুড়ে বড়, বড় করে ব্ল্যাকের পোস্টার, ফেস্টুন লাগানো।জাকজমক পূর্ণ আয়োজন করা হয়েছে। তবে সবচেয়ে বিরল লাগলো, স্টেডিয়ামের সারিগুলোর মাঝে ডিভাইডার দেয়া। একদিকে পুরুষ ও অন্যদিকে নারী দর্শকের জন্য আলাদাভাবে অনুষ্ঠান উপভোগ করার ব্যবস্থা করা হয়েছে, সচরাচর এমন দেখা যায় না।
আর কিছুক্ষণ পর, পর্দা উঠবে স্টেজের।লাইট, ক্যামেরা ও মিউজিক ইন্সট্রুমেন্টের শব্দে মুখরিত হবে স্টেডিয়াম প্রাঙ্গন।উৎসুক দর্শকরা অপেক্ষা শেষের প্রহর গুনছে।কখন স্টেডিয়ামের সদর দরজা খোলা হবে আর কখন তারা ভেতরে ঢুকবে।শোবিজ অঙ্গনের রিপোর্টার রা ভিড় জমিয়েছে, অনুষ্ঠান কভার করতে। দর্শকদের নানা রকম প্রশ্ন করছে, মনোভাব জানতে৷
“আপনি ব্ল্যাকের ভক্ত কি শুরু থেকে?” রিপোর্টার জহির এক নারীশ্রোতা কে জিজ্ঞেস করলেন৷ জবাবে শ্রোতা উচ্ছসিত কন্ঠে জানালো, “আমি ব্ল্যাকের শুরুর দিক থেকে আছি, সত্যি বলতে তাদের মতো ইউনিক কনসেপ্ট, বন্ধুত্ব, ভক্তদের সাথে কানেকশন আর কোথাও দেখি নি। ব্ল্যাক উইল অলওয়েজ রিমেইনস ইন মাই হার্ট!"
পরবর্তী এক ভক্তের কাছে গেলো রিপোর্টার, এক শ্রোতা তার পুরো পরিবার নিয়ে এসেছে অনুষ্ঠান দেখতে। তারা পুরো পরিবার ব্ল্যাকের অফিশিয়াল টিশার্ট পড়ে আছে।
“আপনাদের পুরো পরিবার দেখি ব্ল্যাক হয়ে এসেছেন। পুরো পরিবারই কি ব্ল্যাকের ভক্ত?" সেই পরিবারের পুরুষ ভক্তটি জানান,“জি আমি ও আমার স্ত্রী গানপ্রিয় মানুষ৷ ব্ল্যাকের গান আমরা শুনি।তাদের গানের মাধ্যম তারা যেমন সমাজিক দিক তুলে ধরে, তেমন ভালোবাসা, প্রেম সুন্দর করে তুলে ধরে যা আমাদের ভালো লাগে৷”
“আজকের পর তো তারা বিদায় নিবে?"
“হ্যা,তার জন্য একটু মন টা খারাপ কি আর করার,যেকোনো জিনিসেরই শুরু ও শেষ আছে।তবে ব্ল্যাকের প্রতিটি সদস্য আমাদের মনে থেকে যাবে।”
“বাহ্! সত্যি দারুণ বললেন।"
রিপোর্টার ঘুরে, ঘুরে সকলের ইন্টারভিউ নিচ্ছে।একপাশে মেয়েদের একটা গ্রুপ দেখলেন রিপোর্টার জহির৷ তিনি সেখানে গেলেন ক্যামেরাম্যান কে নিয়ে।
“হ্যালো লেডিস! ”
“হ্যালো!"
“আপনারা কজন এসেছেন?"
“ছয়জন!"
“আপনাদের ছয়জনের মধ্যে কে, কার ভক্ত আব্রাহাম চৌধুরীকে বাদ দিয়ে সে আপনাদের প্রথম পছন্দ আমি জানি?"
কেউ সাদাফের নাম বললো, কেউ রিহাম, কেউ ইমতিয়াজ আর তাদের সব সময়ের ফেভারিট।রিপোর্টার জহির মানুষের ঢল ও উচ্ছাস দেখে নিজেই ক্যামেরার সামনে বললেন,“এমন দর্শকের শ্রোত খুব কম অনুষ্ঠান গুলোতে দেখেছি৷ আজ আমারো মন খারাপ, তবে ব্ল্যাক চিরকাল আকাশের উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে।”
—
এদিকে ব্যাকস্টেজে ব্ল্যাকটিম রিহার্সাল করছে, সাদাফ আজ গাইতে পারবেনা এ নিয়ে তার মনের অবস্থা ভালো নেই, গতকালের বৃষ্টিতে ভেজার ফলে সর্দি লেগে গেছে।গলা বসে একাকার,ঠিকমতো কথাও বলতে পারছে না৷ ইমতিয়াজ ও রিহাম গিটার নিয়ে টুঙ,টাঙ করছে তো একে অপরের সাথে খেলছে কখনো পাঞ্জা লড়ছে তো কখনো বোতল ফ্লিপ খেলা,সময় কাটানোর জন্য।শুভ্রব শান্ত হয়ে চোখ বুজে হেলান দিয়ে চেয়ারে বসে আছে।মনোনিবেশ করার চেষ্টা করছে।মন ও মস্তিষ্ককে শান্ত রাখার চেষ্টা করছে। শো এর আগে সবসময় শুভ্রব মেডিটেশন করে।
তবে আজ বারবার পুরনো কথা মনে পড়ছে৷ ক্যারিয়ারের উত্থান, পতন, ঘুরে দাড়ানোর দিনগুলো বারবার অক্ষিপটে ভেসে উঠছে।প্রতিটা স্মৃতি যেনো এক, একটা গল্প, এক একটা অধ্যায়।শখ ও স্বপ্ন ছেড়ে চলে যাচ্ছে বহুদূর!মন তো একটু খট,খট করবেই৷ সাদাফ, ইমতিয়াজ, রিহাম চাইলে তাদের মতো সোলো ক্যারিয়ার বেছে নিতে পারতো৷শুভ্রব তাদের বুঝিয়েছেও তারা চাইলে আলাদা ভাবে মিউজিক ক্যারিয়র গড়তে পারে৷সাদাফ রাজি হয়নি,সাদাফ সামনে বিয়ে করবে বাবার ব্যবসা ও নিজের গাড়ির ব্যবসায় সময় দিতে চায়৷পরিবারকে সময় দিতে চায়।নিজের মতো স্যাটেল হতে চায়। পরিকল্পনা আছে এবোর্ডে চলে যাবে বিয়ের পর,পরই।ইমতিয়াজও বাংলাদেশের স্বনামধন্য টেক্সটাইল কোম্পানিতে ম্যানেজারের পদে চাকরি করছে দুমাস হলো।রিহাম তার নিজ ডিপার্টমেন্ট “এপ্লাইড কেমিস্ট্রি” লেকচারার পদে নিয়োজিত।সকলের পড়াশোনা শেষ, নিজেদের জীবন টাও তো গোছাতে হবে। ভবিষ্যতে কত দায়, দায়িত্ব বাড়বে।যতটুকু করেছে, যতটুকু পেয়েছে ততোটুকুতেই সন্তুষ্ট সকলে৷
রিহার্সাল রুমের দরজায় টোকা পড়লে “ঠক,ঠক।" ইভেন্ট ম্যানেজার তৌসিফ এসেছে বাহিরে৷
“মে আই কাম ইন স্যার?"
শুভ্রব চেয়ারে হেলান দেয়া অবস্থাতেই রইলো৷ চোখ বুজেই বলল,“কাম ইন!"
“স্যার! সব আয়োজন প্রস্তুুুত, দর্শকরাও ইতিমধ্যে ঢুকে পড়েছে৷এবার আপনাদের এন্ট্রি, অলরেডি পাঁচটা বেজে গেছে।
“ঠিকআছে,আর শোনো?"
“জি স্যার?"
“আমার ভিআইপি দুজন গেস্ট আসার কথা এসেছে?”
“জি! স্যার তাদের কে প্রথম সারিতে বসিয়ে দিয়েছি।"
“আচ্ছা!যাও আর শোনো তাদের যেনো কোনো অসুবিধা না হয়।সেদিকে খেয়াল রাখবে।”
“ওকেহ স্যার।”
ইভেন্ট ম্যানেজার তৌসিফ প্রস্থান করলো।পরমুহূর্তেই রিহার্সাল রুমে বিশাল এক ফুলের তোড়া নিয়ে হাজির হলো ইয়াসির।ইয়াসির হাসি মুখে এগিয়ে এলো তার বাল্যবেলার বন্ধুদের কাছে৷শুভ্রবের হাতে ফুলের তোড়া ধরিয়ে দিয়ে জড়িয়ে ধরলো।সাদাফ, ইমতিয়াজ, রিহামের সাথেও কোলাকুলি করলো৷বহুদিন পর দেখা!
“কঙ্গ্রাচুলেশন বয়েজ! ইউ গায়েস হিট ফাইভ হান্ড্রেড মিলিয়ন ভিউস অন ইওর অ্যালবাম।"
“ থ্যাঙ্কস ম্যান, তবে আই এম সারপ্রাইজড!ডাক্তার সাহেব, অপারেশন রুম ছেড়ে কনসার্টে এলো কিভাবে, কিভাবে?রাস্তা ভুল করে নাকি?” শুভ্রব ইয়াসিরকে খোঁচা মেরে বলল৷
শুভ্রব, ইয়াসির কে একটু লেগপুল করলো।ইয়াসির খোশমেজাজে বলল,“ডাক্তারদেরও তো রিফ্রেশমেন্ট দরকার নাকি। কিন্তুু তোরা এতো বড় বেঈমানী করলি। আমাকে একবারো ইনভাইট করলি না।বললিও না। রাহা না বললে তো জানতেই পারতাম না।”
“সরি ম্যান, মনে ছিলো না” ইমতিয়াজ নির্লিপ্ত ভাবে বলল।ইয়াসির সেন্টার টেবিল থেকে ফলের ঝুড়ি থেকে আপেল উঠিয়ে মুখে পুড়ে এক কামড় খেয়ে, আপেল চিবোতে, চিবোতে বলল,“সে তোরা ডাকিস বা না ডাকিস আমি তো আসবোই।"
“বিন বুলায়া হুয়া মেহমান যে তুই!" রিহাম জুতোর ফিতে বাঁধতে,বাধঁতে বলল।
“তোরা যা খুশি তাই বল, নেভার মাইন্ড! তবে সাদাফের ভলিউম মিউট কেনো?কি হয়েছে ওর?"
“সাদাফের গলায় ব্যঙ ল্যাঙ মেরেছে!"
“কি সাংঘাতিক!তবে কি করে করলো?”
“সাদাফ পুকুরে মাছ ধরতে গেছিলো, ভুল করে ব্যাঙের বউ কে ধরে ফেলেছে।তাই ব্যাঙের বর উত্তম, মধ্যম কিলিয়ে দিয়েছে।”
“সাদাফ, তুই পাল্টালি না ফ্লার্ট করতে, করতে এখন পশু পাখি পোকা মাকড়কেও ছাড়ছিস না৷ভেরি বেড ম্যান”
সাদাফের ইচ্ছে করছে ইমতিয়াজ, রিহাম আর ইয়াসির কে ধরে পদ্মা নদীতে চুবাতে৷বেচারা কথা না বলতে পারায় বিড়ম্বনায় ভুগছে।আর তিনটা ফাজিল তার সুযোগের সৎ ব্যবহার করছে।আজ চুপ বলে বেঁচে গেছে।
শুভ্রব ওদের কথার ফাঁকে মিররের সামনে দাড়িয়ে নিজেকে দেখে নিচ্ছিলো, চুল সেট করতে,করতে ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে তাড়া দিয়ে বলল,“ সময় হয়ে গেছে, উই হেভ টু গো নাও। সাদাফ আর ইউ ওকে?”
সাদাফ বুড়ো আঙুল দিয়ে থাম্বস আপ করে ইশারায় বোঝালো সে ঠিকআছে। যে যার মতো ইন্সট্রুমেন্ট নিয়ে তৈরী হলো৷ ইয়াসির সবাইকে বেস্ট অফ লাক জানালো৷
—
স্টেডিয়ামের দর্শকসারিতে শ্রোতা ও অনুরাগীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজমান।সকলের আনন্দ, উল্লাস যেনো সীমাহীন।কারো, কারো হাতে পোস্টার আবার কারো হাতে ব্যানার, কেউ-কেউ পড়েছে ব্ল্যাক ব্যান্ডের অফিশিয়াল টিশার্ট৷যে যার, যার মুঠোফোনে ভিডিও করছে, রিলস বানাচ্ছে৷ সকলের কন্ঠে ব্ল্যাক মেম্বারদের নামের কলরব “সাদাফ, ইমতিয়াজ, রিহাম এন্ড আওয়ার মাইন্ড হিলার আব্রাহাম চৌধুরী শুভ্রব টিইইইম ব্ল্যাক! থ্রী চিয়ার্স ফর দেএএম! সকলে চিৎকার করে ডাকছে৷
কলরবের মাঝে, স্টেজের আলো নিভে যেতেই সকলে স্তব্ধ হয়ে গেলো৷ স্টেজের বড় এলইডি স্কীন জ্বলে উঠলো ব্ল্যাকের শুরু থেকে শেষের জার্নির সকল মুহুর্ত প্রদর্শন করা হলো। ব্ল্যাকের প্রথম গান, প্রথম অ্যালবাম,প্রথম কনসার্ট, প্রথম অ্যাওয়ার্ড।দর্শক, শ্রোতারা যেনো ফিরে গেলো পুরোনো দিনে৷পরক্ষনে সকলের উদ্দেশ্যে এলো এনাউন্সমেন্ট,
“হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, অপেক্ষার পালা এবার শেষ।আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে বিশেষ মাহেন্দ্রক্ষণ যার জন্য আপনারা আজ এই মেহফিলে জমায়েত হয়েছেন,কিছু স্মৃতি কখনো পুরনো হয় না, কিছু মানুষ কখনো জীবন থেকে মুছে যায় না। তারা চিরকাল থেকে যায় সুন্দর মুহুর্ত হয়ে৷ব্ল্যাকের জার্নি টা খুব একটা সহজ ছিলো না। নানারকম বাধা অতিক্রম করে আজ তারা আপনাদের হৃদয়ের মনিকোঠায় জায়গা করে নিয়েছে৷ব্ল্যাকের সম্পূর্ণ টিম আপনাদের আজকের আয়োজনে সাদরে স্বাগত জানাচ্ছে।তাই আর বেশি দেরি নয়, আপনারা সকলে তৈরী তো?"
“আমরাআআআআআআ তৈরীইইইইই!” দর্শক সারি থেকে চিৎকার করে উঠলো দর্শকেরা। তন্মধ্যে, ধুম করে একটা শব্দ হলো, পরবর্তীতে আরেকটু জোড়ে ধাম করে একটা শব্দ হলো, পরক্ষনে আরো জোড়ে ধুম শব্দ হলো৷ স্ক্রীনে শুরু হলো কাউন্ট, ডাউন দর্শকরাও কাউন্ট ডাউন করছে সাথে, সাথে ১০...৯..৮..৭..৬..৫..৪..৩..২..১
তারপর মঞ্চের দুইপাশ থেকে একসঙ্গে আকাশ ছুয়ে উঠলো সোনালি কোল্ড স্পার্ক!আলোর ঝর্ণা। সঙ্গে, সঙ্গে চারপাশে বিস্ফোরিত হলো আলোর সমারোহ!এরপর পরই আকাশের মাঝে পর পর ফুটতে শুরু হলো বিশাল ফায়ার ওয়ার্ক।স্টেজে ড্রামের বিট শুরু হলো। দর্শকদের চিৎকারে কেঁপে উঠলো স্টেডিয়াম।
ড্রামার ইমতিয়জের ড্রামের বিট দিয়ে শুরু হলো অনুষ্ঠানের শুভারম্ভ!দর্শক সারি থেকে সকলে “হ্যারি পটার" বলে চেচিয়ে উঠলো।বেশকিছুক্ষন ইমতিয়াজ তার ড্রাম বাজালো তার নিজস্ব টেকনিকে। ইমতিয়াজের বিট শেষ হতেই কী-বোর্ড পিয়ানোর সুর শুরু হলো, সাদাফ এন্ট্রি নিলো। দর্শকের মধ্যে উচ্ছাস আরো দ্বিগুণ বাড়লো। প্রথম সারিতে বসে থাকা মিথিলা জোড়ে চিৎকার করে ডাকলো “সাদাফ, সাদাফ!” সাদাফ কিছুক্ষণ নিজের কলাকৌশল প্রদর্শন করে বিদায় নিলো। পরমুহূর্তে, স্টেজে এন্ট্রি নিলো রিহাম!রিহাম তার ভায়োলিনে সুর তুললো। অসাধারণ তার ভায়োলিন বাজানোর কৌশল,দর্শক সারিতে রিহামের নামে চিয়ার্স করছে শ্রোতারা।
এখন অপেক্ষা সেই কাঙ্ক্ষিত মানুষটির। সকলের পছন্দের ও প্রিয়৷ কারো কাছে সে মাইন্ড হিলার, তো কারো কাছে ম্যাজিশিয়ান, কারো কাছে নীলাভ্র কারো কাছে শুভ্রব৷শুভ্রব স্টেজে এন্ট্রি নিলো তার সেই বহুল পছন্দিত গিটারের সুর বাজিয়ে।দর্শক মহলের আছড়ে পড়া উচ্ছাস যেনো স্টেডিয়াম কাপিয়ে দিলো শুভ্রবের এন্ট্রি তে। সকলে মন্ত্র মুগ্ধের মতো দুলতে লাগলো গিটারের সুরের সাথে। এরপর চার বন্ধু একসাথে প্রদর্শন করলো তাদের মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট প্লে৷
চারিদিকে করতালির গর্জন গুঞ্জিত হতে লাগলো৷ ইন্সট্রুমেন্টাল প্লে শেষ হলো। শুভ্রব মাইক হাতে নিলো।এলইডি স্ক্রীনে তাকে জুম করে দেখালো।
“আসসালামু আলাইকুম!”
শুভ্রবের গভীর ও সুরেলা কন্ঠে দর্শকরা চিৎকার করে সালামের জবাব দিলো। শুভ্রব সকলের উচ্ছাস দেখে পুলকিত হলো। “আজকের এই আয়োজনে আপনাদের কে পাশে পেয়ে খুব ভালো লাগছে।এতোটাও আমরা আশা করি নি। আপনারা বরাবরই আমাদের চমকে দিয়েছেন।উই আর ভেরি গ্রেট ফুল!”
পরক্ষনে শ্বাস সামলে শুভ্রব বললো,“অনেকবছর আগে একটা স্বপ্ন দেখেছিলাম, জানতাম না সেই স্বপ্ন এতো এতো মানুষের ভালোবাসা পাইয়ে দিবে।সৃষ্টিকর্তার কাছে আমি বরাবরই চিরকৃতজ্ঞ।আজ কোনো বক্তৃতা নয়, আজ আমরা ফিরে যাবো পুরোনো দিনের মিষ্টি স্মৃতি গুলোতে, সো লেটস গেট রেডি?”
“ইয়েএএএস, উই আর রেডি!”
স্টেজের ভিআইপি সিট থেকে অথৈ, রাহা জোড়ে চিৎকার করে গলা মেলালো বাকি দর্শকদের সাথে।ইয়াসির কান চেপে বসে আছে৷ রাহা যেভাবে চেচাচ্ছে, তার পাশে বসে ফলাফলে কান ছিড়ে আসার উপক্রম। রিদিতা ও মিথিলা শান্ত হয়ে বসে আছে ওরা চেচামেচি করতে পছন্দ করে না। তবে ওরা করতালি দিয়ে সম্মত হলো৷তবে ভিআইপি সিটে কয়েকজন পরিচিত মুখের দেখা মিলল,লিথাল ব্যান্ডের লিডার সাদমান,পাইথনের লিডার ইথান, অনকোর্ডের লিডার আফতাব, অর্কেস্টোর লিডার রুদ্রিক সহ তাদের টিমমেটস রা৷ সকলে এসেছে শুভ্রবকে বিদায় জানাতে৷
শুভ্রব ভিআইপি সিটের দিকে তাকিয়ে তার গেস্টদের বুকে হাত রেখে ওয়ার্ম ওয়েলকাম জানালো৷ পরক্ষনে চোখ ভিআইপি সারির বামদিকে পড়তেই, রিদিতার দিকে চোখ গেলো৷রিদিতার পড়নে কালো ফার্সি সালোয়ার ও রঙিন ওড়না। লম্বা চুলগুলো খুলে রাখা। চোখে টানা, টানা কাজল ও ঠোঁটে লিপগ্লোস৷ভিষন মিষ্টি ও স্নিগ্ধ লাগছে। শুভ্রব রিদিতা কে দেখে মনে, মনে বেশ খুশি হলো।
পাশে বসা আরাফ শুভ্রব কে চোখ টিপ দিলো,প্ল্যান সাকসেসফুল তাদের। শুভ্রব হালকা হেসে মাথা ঝুকালো, শুভ্রব রিদিতার দিকে হাত দিয়ে সালাম দেখালো, নম্র হেসে বিশেষ ভাবে সাদরে স্বাগত জানালো।রিদিতা হাসি মুখে সমাদর গ্রহণ করলো।
.
শুভ্রব সকালে আরাফকে পড়িয়ে ছুটি দেয়ার পর, আসমা বেগম কে শুভ্রবের কনসার্টের ভিআইপি টিকিট দিয়ে,কনাসার্টে আসার দাওয়াত দেয়৷ আসমা বেগম শেকেলে মানুষ তিনি এসব বুঝে না৷কনসার্টে যাওয়াও তিনি পছন্দ করেন না। ছেলেমেয়ে একসাথে নাচানাচি, গা ঘেষাঘেষি৷তিনি প্রথমে বিনয়ীভাবে মানা করে দেন।
“দেখো বাবা!আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদের বাড়ির ছেলেমেয়েরা কখনো কনসার্ট বা এমন জনসমাগমে যায় নি৷আমি তো বুড়ো মানুষ আমার যাওয়ার জো নেই৷”
“বুঝতে পারছি আন্টি তবে,আমাদের আয়োজন বরাবরই ভিন্ন হয়৷ আমাদের অনুষ্ঠানে আমরা ছেলে-মেয়েদের থাকার ব্যবস্থা ভিন্নভাবে করি।আমাদের আয়োজনে আমরা অশালীনতা কখনোই এলাও করি না৷এটা আমার শেষ কনসার্ট তাই চাচ্ছিলাম আপনারা আসুন।আপনারা এলে আমার ভালো লাগবে৷দাড়ান আমি বরং আপনাকে মোবাইলে দেখাই তাহলে বুঝতে পারবেন।”
শুভ্রব কনসার্টের পুরো অ্যারেঞ্জমেন্টস আসমা বেগম কে মোবাইলে দেখালো।আসমা বেগম এমনিতেই শুভ্রবের কোনো কথা ফেলে না, সব জানার পর এবং শুভ্রবের আন্তরিকতা তাকে নরম করে।
“খুব, সুন্দর আয়োজন করেছো তো।তবে বাবা রিদিতার কথা তো বলতে পারি না। মেয়েটা তো খুব বেশি বাহিরে যায় না। আরাফ যাবে তবে রিদিতা এলে ওকে জানাবো যদি যায় তো গেলো।”
“জি আন্টি, অবশ্যই!”
.
রিদিতা ভার্সিটি থেকে ফিরলে আসমা বেগম শুভ্রবের দাওয়াত সম্পর্কে জানায়৷ তবে রিদিতা নাকচ করে দেয়,
“মা!আমি যাবো না, আরাফ কে যেতে বলো।”
আরাফ সোফাতে বসা ছিলো,রিদিতা না গেলে তো ডিল বাতিল হয়ে যাবে শুভ্রবের সাথে আরাফের৷ তাই আরাফ নাকে কেঁদে, কেঁদে বলে
“আমি কি চিনি যে যাবো,তুই নিয়ে চল”
“ওরে আমার ছোট মানুষ!না যেতে পারলে বসে থাক।”
“মাআআ! তোমার মেয়ে কে বলো না যেতে, কখন থেকে রেডি হয়ে বসে আছি।সব সময় নাটক করে। সারাদিন টো,টো করে ঘুরে আমি কোথাও নিয়ে যেতে বললে ওর নাখড়া।”
আরাফ জোড়াজুড়ি করতে লাগলো রিদিতা কে৷আসমা বেগমও বোঝালো, “ছেলেটা এতো শখ করে বলেছে সম্মান দিয়েছে যা নাহয়৷আর শুভ্রব আছে সেখানে আর চিন্তা কি? যাহ ঘুরে আয়৷আর শুভ্রব কে বলেছি সাতটার মধ্যে তোদের ছেড়ে দিতে,ও গাড়ি করে পৌছে দিবে। যা নাহয় খারাপ দেখায়৷”
আরাফ ও আসমা বেগমের জোড়াজুড়িতে অবশেষে রিদিতা কনসার্টে আসতে রাজি হয়৷ আর মিথিলা কে সাদাফের দায়িত্বে পাঠানো হয়।
—
স্টেজের উজ্জ্বল আলো নিভিয়ে, নরম আলোময় লাইট জ্বালানো হলো, চারিদিকে মোলায়েম আবেশ ফুটিয়ে তুলতে।এখনই গান শুরু হবে,স্টেজ সাদা ধোয়ায় ঢেকে গেলো।স্টেজের মাঝ বরাবর, শুভ্রব পিয়ানো বাজাচ্ছে ব্যাকগ্রাউন্ডে ইমতিয়াজ বীণা বাজাচ্ছে, রিহাম ইলেক্ট্রগিটার বাজাচ্ছে,সাদাফ কীবোর্ড পিয়ানো বাজাচ্ছে। দর্শকেরা নিজেদের মুঠোফোনের টর্চ লাইট অন করলো।চারিদকের প্রচ্ছদই যেনো বদলে গেলো, সুরের তালে, তালে সকলে মেতে উঠলো উৎসবে।
শুভ্রবের গান দিয়ে শুরু হলো মূল আয়োজন—
“তুমি যদি, আমাকে কাছে এসে ভালোবাসো
কি জানি হয় হৃদয়ে, কি করে তোমায় বোঝাবো?
ভালো আর লাগে না এতো কেনো মায়া?
যত কাছে আমি,লাগে শুধু শান্তনা
অবুঝ ভালোবাসা, জানে এ নয় খেলা
তবু এ মনে হয় ছাড়া তোমায় বাচঁবো না"
...........................................
না জানি কবে সে সময় আসবে?
আমাকে ধরে কাদঁবে,হোওওও
দুঃখের পেছনে যত সুখ আছে
একদিন রঙ দেখাবে..
কতদিন আর এভাবে বোঝাবো তোমাকে
সয়না এ পরম দোটানাআআআআআ
এরপরের লাইন দর্শক শুভ্রবের সাথে গেয়ে উঠলো
ভালো আর লাগেনা এতো কেনো মায়া
এতো কেনো মায়া?
যত কাছে আমি লাগে শুধু শান্তনা
অবুঝ ভালোবাসা জানে এ নয় খেলা
তবু এ মনে হয় ছাড়া তোমায় বাঁচবো না
....…………......................................
When you close to me
And love me
Don't know whats happen
To my heart
How will I explain you
Just tell me
I love you....
ক্যামেরা ভিআইপি সিটের দিকে তাক করে সকলকে ক্যামেরায় দেখাচ্ছিলো। রিদিতার দিকে ঘুরতেই, স্ক্রীনে রিদিতার মুখ ভেসে উঠলো শুভ্রবের এই অংশটুকু গাওয়ার সাথে। রিদিতা গান শুনতে, শুনতে হারিয় গেছিলো যেনো শুভ্রবের কন্ঠে।রিদিতার কি রকম এক অনুভূতি হলো।শুভ্রবের চোখে, কন্ঠে যে গভীরতা তার হৃদয়ে আবেগীয় ঢেউ তুললো।কেনো জানা নেই, তার কান্না পাচ্ছে। খুব কান্না!
................................................
আজ আমি বলবো যে তোমাকে চাই
কখনো যদি না পাই, হোওও
শেষ হয়ে যাবে এ জীবনের স্বাদ
এভেবে লাগে শুধ ভয়!
যতদিন প্রাণ আছে, আমি রবো যে কাছে
তোমাকে কথা দিলাআআআম
পুনরায় দর্শকেরা শুভ্রবের সাথে গলা মিলিয়ে গেয়ে উঠলো বাকি লাইনটুকু
ভালো আর লাগেনা এতো কেনো মায়া
এতো কেনো মায়া?
যত কাছে আমি লাগে শুধু শান্তনা
অবুঝ ভালোবাসা জানে এ নয় খেলা
তবু এ মনে হয় ছাড়া তোমায় বাঁচবো না!
সকলে মন খুলে গাইলো শুভ্রবের সাথে।সকলে মুগ্ধ শুভ্রবের আধ্যাত্নিক ও গভীর সুলোলিল কন্ঠে।গানের প্রতিটি পঙ্কতিতে তার লুকোনো আবেগ, অনুভূতি, যন্ত্রণা,বেকুলতা, আকুলতা প্রতিটি শ্রোতার হৃদয়ে যেনো এক অদ্ভুত দুঃখ ও সুখের অনুভুতি সৃষ্টি করলো।
দর্শক সারি থেকে সকলে চেচিয়ে বলতে লাগলো, “ওয়ান্স মোর! ওয়ান্স মোর!”
শুভ্রব তার শ্রোতাদের কখনো নারাজ করে না। আজই তো দিন আর কোনোদিনো তারা চাইবে না, বলবে না৷শুভ্রব পরবর্তী গান ধরলো, সকলে তাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পরিবর্তন করলো৷শুভ্রব গিটার হাতে নিয়ে সুর তুললো,শুভ্রবের সাথে গলা মেলালো ইমতিয়াজ।
ইমতিয়াজের অংশঃ
“মন ভাঙা, মন গড়া
কিছুতেই নেই প্রেম! ”
শুভ্রবের অংশঃ
“মন ভাঙা, মন গড়া
কিছুতেই নেই যে প্রেম!"
ইমতিয়াজের অংশঃ
“মনেরই মনিকোঠায়
সাজানো যে থাকবেএএএএ"
শুভ্রবের ও ইমতিয়াজ একসাথেঃ
“তুমি এতো কিছু বোঝো
আর মন বোঝ না
কত কিছু খোজো আমায়
তো খোঁজো না"
শুভ্রব, ইমতিয়াজের সাথে দর্শকশ্রোতারাও গলা মেলালো
“তুমি এতো কিছু বোঝো
আর মন বোঝ না
কত কিছু খোজো আমায়
তো খোঁজো না"
...........................................
ইমতিয়াজের অংশ
যতদূরে যেতে চাও,
ভেসে চলে যাও
এই মনেরই ছায়ায়!
রবে তোমাকে ঘিরে
তুমি আসবেই ফিরে
এই মনেরই মায়ায়
শুভ্রবের অংশ
যতদূরে যেতে চাও,
ভেসে চলে যাও
এই মনেরই ছায়ায়!
রবে তোমাকে ঘিরে
তুমি আসবেই ফিরে
এই মনেরই মায়ায়
শুভ্রবের ও ইমতিয়াজ একসাথেঃ
মনেরই মনিকোঠায়
সাজানো যে থাকবেএ
তুমি এতো কিছু বোঝো
আর মন বোঝ না
কত কিছু খোজো আমায়
তো খোঁজো না"
................................
ইমতিয়াজের অংশঃ
আমি দুহাত বাড়িয়ে আছি
দাড়িয়ে বিরোহী প্রতিক্ষন
তুমি রাঙা চরণে আমার সিথানে
এসে দাড়াও কখন
শুভ্রবের অংশঃ
আমি দুহাত বাড়িয়ে আছি
দাড়িয়ে বিরোহী প্রতিক্ষন
তুমি রাঙা চরণে আমার সিথানে
এসে দাড়াও কখন
বাকিটুকুন আর তাদের অনুরাগীরা তাদের গাইতে দিলো না। সকলে দাড়িয়ে একসাথে, একইচিত্তে, একই সুরে গাইতে লাগলো
“মনেরই মনিকোঠায়
সাজানো যে থাকবেএ
তুমি এতো কিছু বোঝো
আর মন বোঝ না
কত কিছু খোজো আমায়
তো খোঁজো না"
গান শেষ হতেই করতালি, সিটি,হইচইয়ের শব্দে মেতে উঠলো সন্ধ্যা।সকলে যেনো পরিতৃপ্ত।তবে মজার বিষয় শুভ্রব “এতো কিছু বোঝো আর মন বোঝো না ” লাইনটুকু গাওয়ার সময় রিদিতা দিকে তাকিয়ে মিটিমিটি হেসে গেয়েছিলো।গানটি ইমতিয়াজের লিখা শুভ্রব ও ইমতিয়াজ দুজনে গেয়েছিলো অ্যালবামে৷
“ক্রমান্ন"
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা
গল্পের প্লট, থিম, চরিত্র,চরিত্রের নাম, ছবি, উক্তি, কাহিনি কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ!এবং গল্প টি অন্য কোথাও পোস্ট করাও নিষিদ্ধ আমি রচয়িতা এ অনুমতি দিচ্ছি না। পড়তে হলে আমার পেজেই পড়তে হবে। চাইলে আপনারা শেয়ার করতে পারেন।
রিচেক করিনি, এডিট করতে দেরি হয়ে গেলো। আজ দেওয়ার কথা অনেক্ষন অপেক্ষা করালাম দুঃখিত। পর্বটি কেমন লাগলো পড়ে জানাবেন, আপনাদের মতামত ও মন্তব্য একান্ত কাম্য।সাইলেন্ট রিডার রা রিয়েক্ট করবেন। ভুল হলে ক্ষমা সুলভ দৃষ্টিকে দেখবেন। হ্যাপি রিডিং। পরবর্তী পর্ব আসতে, আসতে দোয়াতে মনে রেখো।😊৩৮.২
করতালি, শ্রোতাদের উচ্ছাস ও তাদের আনন্দের কলরব গুঞ্জরিত হচ্ছে আনাচে, কানাচে। টিভি চ্যানেল গুলো সম্পূর্ণ প্রোগ্রাম টি লাইভ টেলিকাস্ট দেখাচ্ছে।ফেসবুক, ইন্সটাগ্রামেও লাইভ চলছে। যারা সরাসরি উপস্থিত হতে পারে নি তারা লাইভে দেখছে৷ দেশ, বিদেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ব্ল্যাকের ভক্ত ও অনুরাগীরা লাইভে যোগ হয়েছে৷
দুটো গান শেষে, ব্রেক নিতে ব্যাকস্টেজে গেলো ব্ল্যাক টিম। ৷সাদাফ নিজের অসুস্থতা নিয়ে ভিষন হতাশ। একটুপর সাদাফ ও রিহামের পারফরম্যান্স আছে।সাদাফ কে নিয়ে সবাই চিন্তিত।ইয়াসির মেডিসিন দিয়েছে, তাতে কথা বলতে পারলেও গান গাওয়া এলাউ করলো না ইয়াসির৷এতে ভোকাল কর্ডে টান পড়তে পারে।
“সাদাফ, তুই ফোর্স করিস না।ইটস আ ম্যাটার অফ ইওর হেলথ!আমি, শুভ্রব, রিহাম ম্যানেজ করে নিবো তুই রেস্ট নে।”
ইমতিয়াজ সাদাফ কে শান্ত ভাবে বোঝাচ্ছে।তবে সাদাফ মানছে না।আজ তার লাস্ট শো, আজকের পারফরম্যান্স টা তার জীবনে বিশেষ এক মুহুর্ত,আজ সাদাফ তেমন কিছুই করতে পারেনি।
“আমি পারবো, তোরা চিন্তা করিস না।” সাদাফ ভাঙা, ভাঙা গলায় বলল। শুভ্রব সাদাফের ভেঙে পড়া দেখে, সাদাফের কাঁধে হাত রাখলো,
“শোন, আজকের দিনটা আমাদের জীবনে অবশ্যই বিশেষ দিন, তোর খারাপ লাগাটাও আমি বুঝতে পারছি। তোর জায়গায় আমি থাকলে আমারো খারাপ লাগতো, ভেঙে পড়তাম। তবে একটা কথা আছে যা হয় তা ভালোর জন্য হয়।কোনো কাজে বাঁধা আসার অর্থ এ না যে আমরা ব্যর্থ,হতে পারে আল্লাহ চাইছেন না তুই গা।এতে হয়তো তোর মঙ্গল!তাই তোর হঠাৎ অসুস্থ্যতা। সবকিছুতে ভেঙে পড়লে হবে?পজিটিভলি ভাবতে হবে তার পেছনের কারণ। তোর এমনিতেও টনসিলের সমস্যা ডাক্তার আগেও তোকে বলেছে ভোকাল কর্ডে অতিরিক্ত চাপ প্রয়োগ না দিতে৷তুই তো পারফর্ম করেছিস!দর্শক সারিতে তোর কীবোর্ড বাজানোর সময় উচ্ছাস দেখেছিলি?তুই গাইতে পারিস নি ঠিক তবে প্রতিটা ইন্সট্রুমেন্টে তুই প্রাণ ঢেলে দিয়েছিস।তুই তো তোর সেরা টা দিয়ে আজকের মুহূর্তটা কে সুন্দর করেছিস ই। তাহলে ভেঙে পড়া কেনো?
শুভ্রবের প্রতিটি কথা সাদাফ মনোযোগ দিয়ে শুনলো, এতক্ষণ সাদাফ নিজেকে ভিষন নগন্য মনে করছিলো৷ মনে করছিলো তার কোথাও কন্ট্রিবউশন নেই। অথচ, সাদাফই সমস্তটা জুড়ে ছিলো৷সাদাফ নিজের আত্নবিশ্বাস ফিরে পেলো৷
“আর যদি একান্তই চাস পারফর্ম করতে তাহলে তুই তো ইন্সট্রুমেন্টাল প্লে ভালো করিস।তুই নিজের কর্ডে ইন্সট্রুমেন্টাল পারফরম্যান্স কর৷”
শুভ্রবের আইডিয়া টা সাদাফের মন্দ লাগে নি৷ সাদাফ বিভিন্ন টিউনে, বিভিন্ন কর্ডে ইন্সট্রুমেন্টাল প্লে অসাধারণ করে৷ সাদাফ তাতেই রাজি হলো। এরইমধ্যে, ব্যাকস্টেজে মিথিলা এলো অথৈ কে সাথে নিয়ে।সাদাফ কে নিয়ে বেশ চিন্তায় ছিলো, নিজেকে দায়ি মনে হচ্ছে তার। নিজের রাগের উপর বেশ রাগ লাগলো মিথিলার৷
“সাদাফ!"
মিথিলার ডাকে সবাই দরজার দিকে তাকালো৷মিথিলার চোখে, মুখে মন খারাপের আভা, কষ্টের ছাপ৷শুভ্রব সকলকে ইশারা করলো বাহিরে বের হতে।শুভ্রবের ইশারা বুঝে, সকলে বাহিরে বেরিয়ে গেলো৷রুমে কেবল সাদাফ ও মিথিলা রইলো।
“সাদাফ তুমি ঠিকআছো?" উৎকন্ঠিত কন্ঠে জিজ্ঞেস করলো মিথিলা। সাদাফ হাসিমুখে নম্রভাবে প্রতিউত্তর করলো “হ্যা! ঠিকআছি উঠে এলে কেনো?”
“আমার জন্য তোমার পারফরম্যান্স নষ্ট হলো তুমি গাইতে পারলে না।আমি যে কেনো এতো রাগ করি।” মিথিলার আফসোস করলো।সাদাফ মিথিলার হাত তার হাতে রাখলো, “তোমার কোনো দোষ নেই মিঠু!এটা জাস্ট একটা ইন্সিডেন্ট।”
মিথিলা মেকি রাগ দেখিয়ে বলল,“আমি তোমাকে শুধু হাদারম বলি?তোমার ঠান্ডার সমস্যা তুমি কেনো ভিজলে হাদারাম?তোমার শ্বাসকষ্ট আছে তুমি তো জানতে তবুও"
“ঐ মুহূর্তে আমার কাছে তুমি গুরুত্বপূর্ণ ছিলে, তোমার রাগ ভাঙানো টা গুরুত্বপূর্ণ ছিলো আমার কাছে৷বৃষ্টি কেনো, বান এলেও আমি ততক্ষণ অপেক্ষা করতাম যতক্ষণ না তোমার রাগ ভাঙতো।”
“হাদারাম কোথাকার, ডায়লগবাজি কমে না এই অবস্থাতেও।”
“আপনাকে প্রসন্ন করতে তো এমন হাজারো ডায়লগের বই লিখে যেতে পারি আপনার নামে মাই লাভ!"
“হাদারাম কোথাকার!” মেকি ধমকালো মিথিলা। সাদাফ আদুরে হেসে মিষ্টি করে বলল,“অনেক বকা দিছো এবার একটু দোয়া করে দাও যেনো পারফরম্যান্স টা পারফেক্টলি করতে পারি।”
মিষ্টি হেসে সাদাফের চুল ঠিক করে দিতে, দিতে মিথিলা আদুরে স্বরে বলল,“অল দ্যা বেস্ট।”
“থ্যাঙ্কস, আমার একান্ত ব্যাক্তিগত ঝাসির রানী।” মিথিলার হাতে আলতো চুমু খেলো সাদাফ
.
.
.
.
রিহার্সাল রুমের বাহিরে দাঁড়িয়ে আছে রিদিতা।রিদিতার সাথে আছে দিবা ও তার বাবা৷শুভ্রব কে খুজতে এসেছে তারা।রিদিতা জানে না যে দিবা রাও উপস্থিত হয়েছে কনসার্টে।
রিদিতা পানি নেওয়ার জন্য সিট থেকে উঠে স্টলের দিকে আসতেই দিবাদের সাথে দেখা হয়৷দিবা আজকের শো দেখতে এসে শুভ্রবের জন্য উপহার এনেছে ও অটোগ্রাফের জন্য ব্যাকস্টেজের দিকে যাচ্ছিলো৷ তবে গার্ড রা পথ আটকে দেয়। রিদিতা গার্ডদের সাথে দিবার বাবা কে দেখে এগিয়ে এলো, “আরে দিবা, ওহ আসসালামু আলাইকুম আঙ্কেল আপনারাও এসেছেন?"
“হ্যা,মা তোমার ছাত্রী পাগল করে দিচ্ছিলো।কি যে কান্নাকাটি করছিলো৷তাই নিয়ে এলাম। এখন বায়না করছে ব্ল্যাকের সদস্যদের অটোগ্রাফ চায় আর সবার জন্য গিফট এনেছে৷ আর আব্রাহাম চৌধুরী শুভ্রব কে বিশেষ উপহার দিবে৷”
“ওহ,এই ব্যপার। আমি ব্যবস্থা করে দিচ্ছি।”
“তুমি চেনো নাকি?"
“জি উনি আরাফের হোম টিউটর।”
“কি বলো, এতো বড় গায়ক আরাফের হোম টিউটর অবাক কান্ড!"
“ও রিদিতা আপু তুমি শুভ্রব ভাইয়ার সাথে দেখা করিয়ে দাও, আমার বন্ধুরাও দেখা করবে।প্লিজ! প্লিজ!প্লিজ!"
“আচ্ছা চলো।"
ছাত্রীর এতো আদুরে রিকোয়েস্ট কি ফেলা যায়৷ রিদিতা তৎক্ষনাৎ নিয়ে চলল তাদের ব্যাকস্টেজে। রিদিতা গার্ডের পারমিশন চাওয়ার আগেই গার্ডরা তাকে অনুমতি দিয়ে দেয়৷
রিহার্সাল রুমের বাহিরে দাড়িয়ে আছে প্রায় বিশ মিনিট যাবৎ৷ রিদিতার কাছে শুভ্রবের নাম্বার নেই তাই কল করতে পারছে না৷ ফেসবুকেও এক্টিভ দেখা যাচ্ছে না৷অগত্যা অপেক্ষা করা ছাড়া তাদের উপায় নেই৷
এমনসময়, রিদিতা রিহাম কে বাহিরে দেখতে পেলো।রিহাম দেখেই রিদিতা ডেকে উঠলো, “রিহাম ভাইয়া?"
রিহাম স্টেজের দিকে যাচ্ছিলো, রিদিতার ডাকে থেমে যায়৷পিছু ফেরে তাকালে রিদিতা কে এগিয়ে আসতে দেখে৷রিদিতা দৌড়ে আসে রিহামের দিকে।রিদিতা কে দৌড়াতে দেখে রিহাম ভড়কে যায় একটু।
“আরে, আরে হাপাচ্ছো কেনো?"
“মি.প্রতিবেশী কোথায়?” জোড়ে, জোড়ে শ্বাস নিতে নিতে বলছে রিদিতা। রিহাম স্বাভাবিক ভাবেই বলল,“কেনো ও তো রিহার্সাল রুমেই আছে।”
“দেখা করা যাবে?”
“পারমিশন নিচ্ছো কেনো? দরজা ঠেলে ঢুকে যাও তোমারই তো৷"
“কি বললেন?"
রিদিতা রিহামের শেষের কথা টা বুঝতে পারলো না।রিহাম থতমত খেয়ে কথা ঘুরিয়ে বলে,“বললাম তুমি তো সোজা চলে যেতে পারো অনুমতির কি আছে৷”
“না, না আপনি ডেকে দিন,উনি ব্যস্ত হতে পারে।”
“আচ্ছা ওয়েট!"
রিহাম রিদিতা কে দাড়াতে বলে, রিহার্সাল রুমের দিকে গেলো৷ রিহার্সাল রুমে শুভ্রব রেডি হচ্ছিলো পরবর্তী পারফরম্যান্স এর জন্য।রিহাম দরজা খুলে সোজা ভেতরে ঢুকলো। রিহাম কে ফিরতে দেখে ভ্রু কুঁচকে তাকালো।
“ও রোমিও, তোমার জুলিয়েট তোমায় খুজছে।”
“এক্সকিউজ মি!" রিহামের ঠাট্টা শুভ্রবের বোধগম্য হলো না৷
“আরে রিদিতা ওরফে আমাদের না হওয়া ভাবি আর তোর না হওয়া বউ তার না হওয়া স্বামীর খোজ করছে, সাথে আরো কে, কে জানো ছিলো৷"
“আমাকে কেনো খুজছে?"
“তুই না গানে বললি না ,এতো কিছু খোজো আমায় খোজো না।বোধহয় বুঝতে পেরেছে তাই খোজ করছে।"
“ইডিয়ট!"
রিহামের কথার পাত্তা না দিয়ে, শুভ্রব নিজের রেডি হওয়ায় মন দিলো৷
“নাও, ভাই ভালো খবর দিলাম তবুও বলছে ইডিয়ট।আমি উঠলাম তুমি তোমার জুলিয়েটকে সামলাও।”
রিহাম শিষ বাজাতে, বাজাতে রিহার্সাল রুম থেকে বেরিয়ে গেলো। শুভ্রব আয়নায় চুল টা ভালোমতো সেট করে, ফোন টা হাতে নিয়ে বের হলো৷ বের হতেই রিদিতা কে দেখতে পেলো,শুভ্রবই এগিয়ে গেলো সেধারে।
“এই যে, মিস রিদিতা আপনি নাকি আমায় খুজছিলেন?"
“জ্বি!তবে আমি না আপনার একজন খুদে ভক্ত অধীর অপেক্ষায় আছে আপনার সময় হলে একটু তার ইচ্ছে টা পূরণ করুন৷"
“অবশ্যই,তবে কে?"
“আমার স্টুডেন্ট, ওই যে বলেছিলাম না আপনার বড় ভক্ত দিবা"
“ওহ,ইয়াহ। তো কোথায়৷"
রিদিতা দিবা কে ডাকলো। দিবা ওর বাবার সাথে কিছুটা দুরে দাড়িয়ে ছিলো। রিদিতা ডাকতেই ছুটে এলো। তবে শুভ্রব কে সামনে দেখে একটু লজ্জা পেয়ে রিদিতা কে জড়িয়ে ধরলো। প্রথমবার এতো সামনে থেকে দেখছে।
“আয়হায়!সারাদিন শুভ্রব, শুভ্রব করা দিবা এখন এতো লজ্জা পাচ্ছে কেনো?কথা বলো।”
টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় যাদের রোজ দেখে অভস্ত্য।তারা হুট করে যখন সামনে আসে তখন একটু দ্বিধা,সংকোচ ও ভয় কাজ করে৷শুভ্রব দিবার অনুভূতি বুঝলো৷দিবার জড়তা কাটাতে নিজেই হাত বাড়িয়ে দিলো
“হ্যালো বেবিগার্ল!নাইছ টু মিট ইউ।”
দিবা, শুভ্রবের মোলায়েম কন্ঠে একটু ধাতস্থ হলো৷ রিদিতা কে ছেড়ে শুভ্রবের দিকে চাইলো।
“কিছু মনে করবেন না ও আসলে একটু ইন্ট্রোভার্ট ও লাজুক তবে জানেন না আপনার জন্য কি, কি করে।”
“তাই নাকি?তো কি নাম তোমার বেবিগার্ল?”
“তাহিয়া রহমান দিবা।”
“দিবা নাম টা বেশ সুন্দর তো,আর তুমিও খুব কিউট।”
“তুমিও খুব সুন্দর, টিভি তে বা ফোনে যেমন দেখি তারচেয়েও বেশি সুন্দর।” দিবা লাজুক কন্ঠে বলল৷ শুভ্রব হালকা হাসলো।
“তো দিবা কি বলতে চায়?”
“আমাকে একটা অটোগ্রাফ দেবে?"
“অফকোর্স আর কি খেদমত করতে পারি আমি এই বেবিগার্ল এর৷”
“তোমার জন্য ও সকলের জন্য উপহার এনেছি নেবে?”
“অবশ্যই কেনো নেবো না।”
“সত্যি!"
“সত্যি।” শুভ্রব দিবা কে আশ্বস্ত করলো৷ দিবা শুভ্রবের সম্মতি পেয়ে তার বাবাকে ডাকলো,
“বাবা!এদিকে এসো।”
দিবা তার বাবা কে ডাকতেই, তিনি এগিয়ে এলেন৷ শুভ্রবকে দেখে তিনিও একটু সংকোচবোধ করলেন।এতো বিখ্যাত মানুষের সাথে তারও প্রথম দেখা।
“আসসালামু আলাইকুম আঙ্কেল!”
শুভ্রব হাসি মুখে এগিয়ে গেলো দিবার বাবার কাছে। হাত বাড়িয়ে করমর্দন করলো৷ শুভ্রবের ব্যবহারে তিনি ভিষন অবাক হলেন।কি সুন্দর অমায়িক ব্যবহার,কতটা বিনয়ী। শুভ্রবের সাথে পরিচিত হতে পেরে তার ভিষন ভালো লাগলো৷
“ওয়ালাইকুম আসসালাম,বাবা আমার মেয়ে তোমায় খুব পছন্দ করে৷ আজ কনসার্টে আসার জন্য কি যে কান্নাকাটি। তোমার সাথে দেখা করবেই করবে৷ বাবা হয়ে মেয়ের আবদার ফেলতে পারি নি। তবে সব আবদার পূরণও করা যায় না৷ তোমার সাথে দেখা করবে বলে কত কি গিফট বানালো, কিন্তু গার্ডরা এ পর্যন্ত আসতে দিচ্ছিলো না। ভাগ্যক্রমে রিদিতার সাথে দেখা হলো।বাকি আবদার রিদিতা পূরণ করলো।”
“আমি অনেক দুঃখিত আঙ্কেল, গার্ডদের ব্যবহারের জন্য। আপনারা আসুন রিহার্সাল রুমে বসে কথা বলি।"
শুভ্রব রিদিতা, দিবা ও তার বাবাকে নিয়ে রিহার্সাল রুমে গেলো৷তাদের বসতে দিলো৷ কল করে ম্যানেজার কে বলল ঠান্ডা বা কফি কিছু পাঠাতে।সাদাফ, ইমতিয়াজ, রিহাম কেও কল করে ডেকে নিলো। ওরা স্টেজে উঠতেই যাচ্ছিলো, শুভ্রবের কল পেয়ে ফিরে আসে।
রিহার্সাল রুমে সকলে দিবার সাথে হাই, হ্যালো করে। দিবার বাবাকে সালাম জানায়৷দিবার সকলকে একসাথে পেয়ে তার আনন্দের সীমা নেই৷ সবাই কে এক এক করে আনা প্রতিটা গিফট তুলে দিলো৷ প্রত্যেকের জন্য আলাদা, আলাদা জার্নাল বানিয়েছে, চকলেট, দিবার নিজের হাতে বানানো কার্ড, ও ফুল দেয়।সকলে প্রতিটা উপহার খুশি মনে গ্রহণ করে৷
“থ্যাঙ্ক ইউ বেবিগার্ল!”
“শুভ্রব, আমার বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে চায় তোমরা ওদের হাই বলে দিবে?”
“অবশ্যই!”
দিবা তার বাবার ফোন নিয়ে গ্রুপে সকলকে ভিডিও কল করলো৷ ওপাশ থেকে বাচ্চাগুলো ব্ল্যাকের ফুল টিম কে দেখে খুশিতে আত্নহারা।সাদাফ, ইমতিয়াজ, রিহাম সকলকে হাই দিলো।সকলের নাম জিজ্ঞেস করলো। এর পরপরই তারা বিদায় নিয়ে বেরিয়ে গেলো। পারফরম্যান্সের জন্য দর্শকরা অপেক্ষা করছে।
“শুভ্রব,তুমি ওদেরকে কিছু বলো।ওরা তোমার কন্ঠ শুনতে চায়।”
“হ্যালো, প্রিটি বার্বিডলস। তোমরা কেমন আছো?"
ওপাশ থেকে সকলে একসাথে তাদের ভালোলাগা জানায়।ওরা রিকোয়েস্ট করে শুভ্রব যেনো সকলের নাম একবার, একবার করে নেয়। শুভ্রবও হাসিমুখে তাদের আবদার মেনে নিলো।
“উম.. লেফট সাইডে সবার উপরে সে হলো মাহি,হ্যালো মাহি।"
“হ্যালো!আমি তোমার অনেক বড় ফ্যান আমায় অটো দেবে কিন্তু।”
“জি, অবশ্যই দিবো। আর তারপর লুকিয়ে, লুকিয়ে যে চিপস খাচ্ছো আমাকে না দিয়ে তার নাম ঐশী।”
ঐশী চিপস খাবে কি তার গলায় আটকে গেছে, শুভ্রবের কন্ঠে তার নাম শুনে৷ সকলে ঐশীর কর্মকান্ডে হেসে ফেলে৷
“তারপর সাদিয়া, মায়রা, আনিকা, লাবনী তোমাদের সবাই কে আমার ভালোবাসা ও দোয়া রইলো।মন দিয়ে পড়াশোনা করো, অনেক বড় হও। আর মোবাইল কম ব্যবহার করবে।বাবা মাকে সব সময় সম্মান করবে৷ হাসি খুশি ফুল হয়ে বাঁচো তোমরা।লাভ ইউ বাই!”
সকলের কাছ থেকে বিদায় নিয়ে কল কেটে দিলো শুভ্রব৷ দিবা তার ডায়েরি এগিয়ে দিলো শুভ্রব প্রত্যেকের জন্য আলাদা, আলাদা করে অটোগ্রাফ দিলো৷ এবং দিবা কে তার রিহার্সাল রুমে থাকা ছোট গিটারের একটা শোপিস গিফট করলো৷
“কি দিবা এবার খুশি তো?” রিদিতা দিবার আনন্দ কতটুকু তা জানতে চাইলো।দিবা উত্তেজিত কন্ঠে জানালো,“অনেক খুশি আপু, থ্যাঙ্ক ইউ শুভ্রব এন্ড উই উইল মিস ইউ!" শেষ বাক্যটি বলতে যেয়ে দিবার গলা ধরে এলো৷ শুভ্রবও একটু ভাবুক হয়ে গেলো। আজ অনেকে চোখের জল ফেলবে, অনেক গুলো হৃদয় ভেঙে যাবে।
“বার্বিগার্ল, ডোন্ট ক্রাই। তোমার যখন ইচ্ছে হবে দেখা করতে চলে আসবে।"
“ওকেহ, মাই সুপার হিরো৷ দিবা লাভস ইউ সো মাচ!"
“শুভ্রব লাভস ইউ টু!"
দিবার বাবা এবার এগিয়ে এলেন,“আসি বাবা তোমাদের অনেক কষ্ট দিলাম, সময় নষ্ট করলাম।”
“না আঙ্কেল তেমন নয় আপনাদের সাথে দেখা করে ভালো লাগলো৷ আবার আসবেন।”
“তোমার দাওয়াত রইলো আমাদের বাড়ি এসো কিন্তু।"
“ইনশাআল্লাহ!"
দিবা ও দিবার বাবা শুভ্রবের কাছ থেকে বিদায় নিলো।রিহার্সাল রুমে কেবল শুভ্রব, রিদিতা রয় গেলো৷ রিদিতা শুভ্রবকে যত দেখে ততো মুগ্ধ হয়। শুনেছে বড়, বড় তারকারা অনেক অহংকারী হয়। তবে শুভ্রব যেনো বিরল। কি সুন্দর করে দিবার প্রতিটি আবদার পূরণ করলো৷
“তো মিস.রিদিতা, আপনার আর কোনো দাবি আছে। ”
“নাহ,তবে ধন্যবাদ।”
“এনিথিং ফর ইউ!” মাথা হালকা ঝুঁকিয়ে বুকে হাত রেখে বলল শুভ্রব।
“তাহলে আসি, আপনি প্র্যাকটিস করুন। আপনার গানের কন্ঠ খুব সুন্দর, এতো মোলায়েম, এতো আবেগ আমি নিজেও আপনার গানের ভক্ত হয়ে গেছি৷আমি ব্যান্ড, আধুনিক গান পছন্দ করি না। পুরোনো যুগের গান পছন্দ। তবে আপনার গান আমার রুচি বদলে দিলো৷আপনি আরো অনেকদুর যেতে পারতেন৷"
“আসলে নিজের মনে শান্তি পাচ্ছি না৷ আর এই গান, বাজনা মন থেকে উঠে গেছিলো বহু আগেই৷”
“শুনেছিলাম, অথৈ বলেছে। আপনার অনেক ধৈর্য্য ও সাহস ছিলো৷”
“সবচেয়ে বড় বিষয় ছিলো আল্লাহর সাহায্য!অনেকে ভেবেছিলো শুভ্রব হেরে গেছে ও আর দাড়াতে পারবে না।তাই অপূর্ণ কাজ টা পূর্ণ করে জবাব দিলাম। শুভ্রব আগেও নিজের পায়ে দাড়িয়ে ছিলো আজও দাড়িয়ে।সকল অপূর্ণতা, পূর্ণ হয়েছে এবার বিদায় পালা।”
“একটা কথা বলি?"
“তুমি বলতে থাকো।" মোলায়েম লেহজায় বলল শুভ্রব।
“আপনি আল্লাহর রাস্তায় সব ত্যাগ করছেন তাই না?"
“হুম! আমি লাইম লাইট, খ্যাতি ছেড়ে একটা সাধারণ জীবন চাই। এই লাইম লাইট আমাকে কেবল ট্রমা, আঘাত দিয়েছে।আমি কেবল সাধারণ মানুষ হয়ে ভালোবাসার মানুষ টা কে নিয়ে বাচঁতে চাই”
“আল্লাহ! আপনার মনের নেক আশা পূরণ করুক আমিন।”
“আমিন!"
.
.
.
.
স্টেডিয়ামের কফি কর্ণারে বসে আছে রাহা ও ইয়াসির। অথৈ তাদের সাথেই ছিলো। তবে এখন কোথায় গেছে জানা নেই৷রাহা ও ইয়াসির একে অপরের বাগদত্তা।একমাস হলো তাদের বাগদান হয়েছে। রাহার এক্সিডেন্টে হাসপাতালে ভর্তির সময়, ইয়াসিরের বাবা হার্টফেইল করে৷বাচঁবে কি বাচঁবে না নিশ্চয়তা ছিলো না।শেষ ইচ্ছে ছিলো পুত্রবধূ দেখে যাওয়ার।ইয়াসির রাহার আলাপ ও কথপোকথন আগে থেকেই ছিলো।ইয়াসির রাহা দুজন, দুজনকে কে পছন্দ করতো।তবে কখনো প্রকাশ করা হয়নি তাদের। রাহা একটু ডানটিপে হওয়ায় রাহার মা ভিষন দুশ্চিন্তায় থাকতেন মেয়েকে পাত্রস্থ করার বিষয়ে৷ইয়াসির তার বাবা কে নিয়ে রাহার মায়ের কাছে সম্বন্ধ পাঠায়। ইয়াসির কে খুব পছন্দ হয় রাহার মাযের। চোখের সামনে ভালো পাত্র পেয়ে অমত করলো না তিনি।রাহা যে নিজের জন্য যথাপোযুক্ত পাত্র বেছে নিবে তা রাহার মা কল্পনাও করে নি।তার দুশ্চিন্তা রাহা প্রেম, ভালোবাসা করলেও কোনো লাফাঙ্গার সাথে না করে বসে৷রাহা, এতো তাড়াতাড়ি বিয়ে করতে চায় নি গাই, গুই করেছিলো তবে মায়ের কথার বিরুদ্ধে রাহার কোনো যুক্তিই উপযুক্ত হয়নি।মায়ের কথাতে রাহা রাজি হয়৷তার কয়েকদিন পরই দুই পরিবারের সম্মতিতে তাদের বাগদান হয়৷খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসবে রাহা, ইয়াসির৷
আরেকদিকে আরাফ, ফুড স্টল থেকে একের পর এক খাবার অর্ডার করে ঠুসে যাচ্ছে। আজ তার দিন, তার জন্য সব ফ্রী! ইয়াসির,আরাফ কে চ্যালেঞ্জ করেছে সে যদি পাঁচটা বার্গার ও চারটা পিজ্জা পাঁচ মিনিটে খেতে পারে তাহলে পাবজির স্পেশাল কস্টিউমস সেট আরাফকে দিয়ে দিবে৷আরাফও চ্যালেঞ্জ সিনা টান, টান করে গ্রহণ করেছে৷ সে জিতেই ইয়াসির কে মজা বুঝাবে। আরাফের সাথে তার অল্প সময়ে বেশ ভালো বন্ধত্ব হয়েছে৷ তবে আরাফ রিদিতার ভয়ে আছে, এমন অবস্থায় দেখলে আরাফ কে আচ্ছাকরে বকবে৷
রাহা, ইয়াসিরের কান্ডে বেশ বিরক্ত৷ ছোট একটা ছেলেকে কিসব চ্যালেঞ্জ করছে৷পেট খারাপ হলে! অসুস্থ্য হলে দায়ভার কার?
“এই যে হাতুরে ডাক্তার। আপনি ডাক্তার হয়ে একটা বাচ্চাকে এসব খেতে প্রলোভন করছেন।জানেন না ওর গ্যাস হতে পারে পেট খারাপ হতে পারে।"
“যা বুঝনা তা বলো কেনো লাউডস্পিকার।"
“এই যে কি বললেন আপনি আমায়?” কোমড়ে হাত দিয়ে, রাগী চোখে ইয়াসিরের দিকে তাকালো রাহা। ইয়াসির রাহার রাগ কে তোয়াক্কা করলে না, নির্লিপ্ত ভাবে বলল,
“লাউড স্পিসকার বলেছি,যেভাবে চেচাচ্ছিলে আমার কান যে বেঁচে আছে এই রক্ষে"
“আপনার সাহস তো কম নয়।”
“আমার সাহসের এখনো কিছু দেখেন নি।”
“আপনি আমায় রাগিয়ে দিচ্ছেন। ভুলে যাবেন না আমি চাইলে কিন্তু বিয়ে ক্যানসেল করে দিতে পারি।”
“তুমি চাইলেও পারবে না৷"
“অবশ্যই, পারবো।”
“তাহলে তোমার মা কে বলছি দাড়াও!"
রাহা, ইয়াসিরের হাত থেকে ফোন নিয়ে ছুড়ে ফেলল৷ ফোন আছাড় খেয়ে দুই টুকরা হয়ে গেলো।
“আরেকটা ফোন দিবো ভাঙার জন্য?"
“আমি আপনাকে তুলে আছাড় মারবো বলে দিলাম।"
“তুমি যে রোগা, আমাকে তুলতে পারলে ফেলো।"
“আপনার মতো অসভ্য একটাও নেই।”
“ডাক্তাররা একটু অসভ্যই হয়,আপনি বরং এই কোল্ডড্রিঙ্ক খান মাথা ঠান্ডা হবে।”
“ওই বোতল আপনার মাথায় ভাঙবো আমি।"
“আর কি কি ভাঙলে আপনি ক্ষান্ত হবেন বলেন।"
“আপনার হাড্ডিগুলো হাতুড়ি দিয়ে পিটিয়ে, পিটিয়ে ভাঙবো।হে আল্লাহ এর সাথেই আমার জুড়ি লিখতে হলো। একটা বেহুদা লোক!"
“হে, আল্লাহ ধন্যবাদ এই লাউডস্পিকারের সাথে আমার জুড়ি লিখার জন্য।আজ মসজিদে একশ টাকা দিবো শুকরিয়া জ্ঞাপন করবো।"
“কিপটে কোথাকার!" রাহা, ইয়াসির কে মুখ ভেঙিয়ে সেখান থেকে চলে এলো৷ইয়াসির ার আরাফ রাহার রাগ দেখে দুষ্টুমি করে হাসলো৷ রাহা, অল্পতে রেগে যায় বলে ইয়াসির সে সুযোগ হাতছাড়া করে না।
.
.
.
.
দেখতে,দেখতে কনসার্ট প্রায় শেষের দিকে৷এখনই চারবন্ধুর একসাথে পারফরম্যান্স শুরু হবে।সকলে বেশ এক্সাইটেড!কিছুক্ষণ পর,স্টেজের চারিপাশে সাদা ধোঁয়ার মতো কুয়াশায় ঢেকে গেছে।মিউজিক্যাল ইন্সট্রুমেন্টের ছন্দ আন্দোলিত হচ্ছে।অন্ধকার স্টেজ থেকে কারো কন্ঠ শোনা গেলো
“দুই পৃথিবীইইই
কিসের চাহিদায় ঘরছাড়াআআআআ
দুই পৃথিবীইইই
কোন চাওয়া, পাওয়ায় দিশেহারাআআ"
স্পটলাইটের আলোতে শুভ্রব দৃশ্যমান হলো। সাদাফ তার সুদক্ষ হাতে গিটার বাজাচ্ছে।সাদাফ নিজের সর্বস্ব দিয়ে ইন্সট্রুমেন্টে প্রাণ ঢেলে প্রতিটা সুর কে জীবন্ত করে দিচ্ছে যেনো। দর্শক সারিতে উচ্ছাসের শ্রোত বয়ে গেলো, ক্যামেরা, লাইট স্টেজের দিকে লক্ষ্য করা হলো।অন্ধকার স্টেজ আলোময় হয়ে গেলো৷চার রকস্টার বন্ধু কাঁধে,কাধঁ মিলিয়ে দাড়িয়ে আছে। সকলে কালো স্যুট, জ্যাকেট পরিহিত।চার বন্ধুর একতা, দৃঢ়তা ও একে অপরের আত্নীক টান সকলের মন ছুয়ে গেছে যেনো৷
শুভ্রবঃ
“এই ভাঙাচোরা বুক নিয়ে
অবাদ্ধ অসুখ নিয়ে
স্বপ্নে রাখা মুখ চলেছে খুজেএএ"
রিহামঃ
“ধোয়াশা, ধোয়াশা ভরা রাস্তাতে
নেমেছে রাজপাখি খালি হাতেএ
কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুজেএএ"
ইমতিয়াজঃ
“দুই পৃথিবী কিসের চাহিদায়
ঘর ছাড়াআআআআআআ
দুই পৃথিবীই কোন চাহিদায়
দিশেহরাআআআআআ"
সাদাফের ইলেক্ট্রোগিটারের সুর যেনো গানটিকে আরো জীবন্ত করে তুলেছে৷ দর্শক সারিতে শ্রোতারা প্রতিটি টিম মেম্বারের নামে জয়ধ্বনি দিচ্ছে।সকলে আসন ছেড়ে দাড়িয়ে গেছে। একই উচ্ছাসে তারাও গা ভাসাচ্ছে।শুভ্রব সকলকে হাতে ইশারা করছে, আরো জোড়ে চিয়ার্স করতে সাদাফের নামে।সকলের উৎসাহে সাদাফ উৎসাহিত হলো, কনফিডেন্স পেয়ে তার গিটারের সুর কে অন্য মাত্রায় নিয়ে গেলো৷
রিহামঃ
“সময়ের আয়নাতে, মনেরই বায়নাতে
কে হলো সঙ্গী কার কে জানেএএএএ"
ইমতিয়াজঃ
“অচেনা পথেন বাঁক,
তাও চাকা ঘুরতে থাক
বুক জোড়া অঙ্গিকার
সন্ধানেএএএএএ"
রিহামঃ
“দুই পৃথিবী কিসের চাহিদায়
ঘর ছাড়াআআআআআআ
দুই পৃথিবীই কোন চাহিদায়
দিশেহরাআআআআআ"
ধীই না ধীই না তা রা না না রে
ধীই না তা রা, না না না রে
ধীই না না না না রে না না
শুভ্রব সাদাফের গলা ধরে গিটারের সুরের সাথে তাল মিলিয়ে এই সুর টুকু করছিলো।চারিদিকে ধুম, ধাম শব্দ হতে লাগলো। স্টেজে ফেক ফায়ারিং হতে লাগলো৷সকলে গানের তালে মাথা ঝাকাচ্ছে, কেউ তার বাচ্চাকে কাঁধে উঠিয়ে ব্ল্যাকের জন্য তাদের লিখা ব্যানার শো করছে,“উই লাভ ইউ " কেউ ব্ল্যাকের ট্যাগলাইন “ইউনিটি ইজ স্ট্রেন্থ”
লিখা ব্যানার শো করছে। সকলে যেনো উম্মাদ হয়ে গেছে।
শুভ্রবঃ
ঘরকানা দুই শালিক
নিজেই নিজের মালিক
পৌছে যায়,ঠিক বেঠিক
কোন পাড়ায়..ও...
পথ ঘাটের ঝড় বাদল
চেনালো দিন বদল
স্বপ্নেরই রং মহল সাহারায়
দুই পৃথিবীইইইইইইইইইইই
কিসের চাহিদায় ঘর ছাড়াআআ
দুই পৃথিবীই কোন চাহিদায়
দিশেহরাআআআআআ"
রিহাম,ইমতিয়াজ,শুভ্রব, সাদাফ একসাথে কাঁধে,কাঁধ মিলালো,স্টেজের এলইডিটিতে বড় করে লেখা উঠলো“Unity is strength " সাদাফ আর গলার তোয়াক্কা করলো না। মাইক নিয়ে বন্ধুদের সাথে গলা মিলিয়ে গেয়ে উঠলো
“এই ভাঙাচোরা বুক নিয়ে
অবাদ্ধ অসুখ নিয়ে
স্বপ্নে রাখা মুখ চলেছে খুজেএএ
ধোয়াশা, ধোয়াশা ভরা রাস্তাতে
নেমেছে রাজপাখি খালি হাতেএ
কানামাছি খেলে যায় কার সাথে
মুখ বুজেএএ
দুই পৃথিবী কিসের চাহিদায়
ঘর ছাড়াআআআআআআ
দুই পৃথিবীই কোন চাহিদায়
দিশেহরাআআআআআ"
এই সন্ধ্যা চার বন্ধুর নামে, চার অদম্য যুবকের নামে, চার স্বপ্নভাঙা চাতকের নামে, চার নক্ষত্রের নামে৷ভিআইপি সিট থেকে ইথান, সাদমান, আফতাব ও যুক্ত হলো৷ নিজেদের আর দমিয়ে রাখতে পারলো না। ইয়াসিরও লাফ মেরে স্টেজে উঠলো গাইতে না পারুক নাচতে তো পারবে। রিহাম, ইমতিয়াজ, ইয়াসির কাঁধে, কাঁধ মিলিয়ে নেচে যাচ্ছে।সাদাফের গিটারও যেনো বাধ ভেঙেছে। শুভ্রেবের কন্ঠে যেনো জোয়ার এসেছে।ইথান, সাদমান, আফতাব ওরাও মাইক নিয়ে গেয়ে যাচ্ছে।
দর্শক সারিতে কেউ, কেউ শার্ট খুলে হাতে ঘুরিয়ে, ঘুরিয়ে নাচ্ছে, সিটির শব্দ, গলা মেলানোর করলবে যেনো গোটা শহর দুলছে। আজকের আনন্দ বাঁধনহারা, ছন্নছাড়া। রাহা, অথৈ, রিদিতা, মিথিলাও আবেগাপ্লুত!আর কিছুক্ষণ পর বিদায় ঘন্টা বাজবে৷ আর কি পাবে ফিরে এই চার স্বপ্নবাজ যুবকদের যারা মাতিয়ে রাখতো শ্রোতাদের। অথৈ তো মুখে হাত দিয়ে কেদেই ফেলেছে৷ একদম শুরু থেকে সে ব্ল্যাকের সঙ্গী।নিজ চোখে ব্ল্যাক কে ভাঙতে দেখেছে, গড়তে দেখেছে৷
চারিদিকে একটাই বাক্য গুঞ্জিত হচ্ছে “Unity is Strength"
.
.
.
.
পারফরমেন্স শেষে, চেঞ্জ করে করে স্টেজে দাড়িয়ে আছে চার বন্ধু!আজ তাদের চোখেও পানি। কন্ঠ তাদের আটকে যাচ্ছে। এতো, এতো ভালোবাসা, এতো এতো মানুষের আবেগের বিরুদ্ধে যাওয়া চারটি খানি কথা নয়৷ সকলের চোখে একরাশ বিষন্নতা। যেনো বলছে, যেও না প্লিজ থেকে যাও। তবে থেকে যেতে বললে যে থেকে যাওয়া যায় না।বিদায় তো নিতেই হবে৷ শুভ্রব মাইক নিয়ে এগিয়ে এলো৷ সকলের উদ্দেশ্য বলল,“কেমন লাগলো, সকলের?"
সকলে নিরব, কাঁদছে সকলে৷ কারো মুখে কোনো কথা নেই৷ শুভ্রব মাইক নামিয়ে পিছে ঘুরলো৷ কান্না না করা মানুষ টাও আজ এতো এতো কান্না দেখে নিজেকে আটকাতে পারছে না৷ ইমতিয়াজ কে মাইক এগিয়ে দিলো শুভ্রব৷ সাদাফ, রিহামও তাদের কান্না দমানোর চেষ্টা করছে।ইমতিয়াজ মাইক নিয়ে কিছু বলবে, পরক্ষণেই সামনের দর্শক সারিতে তাকিয়ে থাকা অশ্রুসিক্ত চোখ দেখে ইমতিয়াজও দমে গেলো।
রিদিতার চোখেও জল৷ কান্না বড় ছোয়াচে কাউকে কাঁদতে দেখলে আপনা, আপনি নিজেরও কান্না পেয়ে যায়।আরাফ চোখের পানি মুছছে বারঙবার তবে বাঁধ ভাঙা কান্না যে নেমেছে শত মুছলেও যে মুছবে না৷
শুভ্রব আকাশের দিকে তাকিয়ে আছে, কান্না আটকানোর চেষ্টা করছে। চোখ, মুখ অসম্ভব রকমের লাল তার। কিছুক্ষণ আগে কত আনন্দ হলো, হাসি খুশি ছিলো আর এখন!শুভ্রব নিজেকে সামলালো৷ মাইক হাতে নিলো। হাসিমুখে এগিয়ে এলো সকলের সামনে।শুভ্রব ইভেন্ট টিম দের কিছু একটা ইশারা করলো৷ ম্যানেজমেন্ট টিম শুভ্রবের ইশারা মতো শত, শত গোলাপের বৃষ্টি ঝড়ালো৷হেলিকপ্টার থেকে ভরে, ভরে গোলাপ ফেলা হচ্ছে।
শুভ্রব পুনরায় মাইক হাতে নিলো,“তো হ্যালো, মাই নিয়ার এন্ড ডিয়ার্স! কথা বলবেন না আজ? জানি রাগ করেছেন,কষ্ট পাচ্ছেন, আমরাও পাচ্ছি।আপনাদের প্রতিটা অশ্রু, প্রতিটা মনখারাপ, প্রতিটা ভালোবাসার পাই, পাই মূল্য আমাদের কাছে অমূল্যবান।আমরা চাইবো আপনাদের অশ্রুর বানে ভেসে নয় আপনাদের হাসি ও আনন্দের জোয়ারে ভেসে বিদায় নিতে।কোনো বিদায় মানে শেষ হয়ে যাওয়া নয় আরেকটা নতুন শুরুর পথ।কারো অবস্থান চিরস্থায়ী নয়।প্রত্যেকেই ইস্তফা দিতে হয়।সময়ের সাথে, সাথে আয়ু ফুড়িয়ে যায়।আমাদের ব্ল্যাকের সময়সীমা এতোদুর পর্যন্তই ছিলো। কিন্তু আপনারা আপনাদের ভালোবাসার সর্বোচ্চো টা উজাড় করে দিয়েছেন৷আমরা আপনাদের কাছে ঋনি।”
“প্লিজ!ডোন্ট গো! "
দর্শকদের কি করুণ ফরিয়াদ। উফফ!শুভ্রবের কলিজা টা ফেটে যাচ্ছে।
“কে বলেছে আমরা চলে যাচ্ছি?আমরা তো আপনাদের হৃদয়ের মনিকোঠায় বাস করি।সেখানে তো চিরস্থায়ী আমরা৷তাই সে জায়গাটুকু যেনো সদা অমলিন থাকে।এই কামনা করবো।আর আমি চাইবো, আপনারা সব দুঃখ কষ্ট ভুলে নিজেদের জীবনে এগিয়ে যান৷ আমাদের জীবনটা খুব ছোট। এই ছোট জীবনে ভালো কিছু অর্জন করুন৷ পরিবারকে ভালো কিছু দিন৷ সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য থাকুন৷জীবন হলো সমুদ্রের মতো!কখনো খরস্রোতা, কখনো উত্তাল ঘূর্ণি, কখনো আগ্রাসি বান, কখনো বা স্থির৷ জীবন চায় তো যেমনই হোক প্রতিটা অধ্যায় নিজ শব্দে ও অর্জনে সাজাও, যেনো ভবিষ্যতে কোনো রিগ্রেট না থাকে। এটা কেনো করলাম, ওটা কেনো করলাম না। যা তুমি পারো তা তুমি করো, যা পারো না তার বৃথা চেষ্টা করো না৷অন্যের কথা নয় কেবল নিজের মনের কথা শোনো৷
আমার শুরুটা শুরু হয়েছিলো অগোছালো ভাবে। শুধুমাত্র, ট্রায়াল হিসেবে।আমি কখনো কল্পনা করি নি আমি গায়ক হবো, পাবলিক আইকন হবো৷আমি বরাবরই আমি হতে চেয়েছি।পাবলিসিটি, ফ্যানডম, লাইম লাইট আমি বরাবরই অপছন্দ করি।তবে, আপনারা দেখেছেন শুরুর দিকেও আমরা ততো এক্টিভ ছিলাম না।আজও নই! কেনো জানি না আমার মনে হয় এই মিউজিক ক্যারিয়ার আমার জন্য নয়, আমি এই গানের জগতের জন্য নই।আমার একটা ব্যাক্তিগত কারণ আছে ছেড়ে যাওয়ার তা আমি গোপন রাখবো।তবে হ্যা, এই লাইম লাইট, ক্যামেরাতে আমার দমবন্ধ লাগে, খুব অচেনা লাগে নিজেকে। আমি খুব সাধারণ ভাবে বাচঁতে চাই। একজন সাধারণ মানুষ হয়ে মৃ/ত্যু/বরণ করতে চাই। আজ আমরা আপনাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছি। প্রত্যেকের জন্য উপহারের আয়োজন করেছি।সকলের কাছে তা পৌছে দিচ্ছে আমাদের ম্যানেজমেন্ট টিম৷ সকলে গ্রহণ করুন।
দর্শক সারিতে সকলের হাতে, হাতে ম্যানেজমেন্ট টিম উপহারের বক্স বিলিয়ে দিচ্ছে। ছোট চারকোনা বক্স।সম্ভবত ভেতরে ব্ল্যাকের অটোগ্রাফ করা কফি মগ, লেটার ও গোলাপ।" উপহার পেয়ে সকলে বেশ খুশি হলো৷
দর্শক সারি থেকে একজন খ্রীস্টান সিস্টার মাইক চাইলো ইশারায়। শুভ্রব তার মাইক টা এগিয়ে দিলো৷
“আমি একটা অরফানেজ এর মাদার।আমার অনেক ছোট, ছোট বাচ্চা আছে তারা আপনাদের খুব পছন্দ করে। ওরা আপনাদের কিছু দিতে চায়। নিবেন কি?”
শুভ্রব নিজের বুকে হাত রেখে সিস্টারের আর্জি গ্রহণ করলো। এতিম বাচ্চাগুলোর হাতে ফুল কার্ড ও তাদের বানানো মাফলার। বাচ্চাগুলো একে, একে স্টেজে উঠলো। শুভ্রব, সাদাফ, রিহাম,ইমতিয়াজ বাচ্চদের হাত ধরে আনলো। বাচ্চারা তাদের সাথে হাত মেলাচ্ছে গালে এক, এক করে চুমু দিচ্ছিলো আর উপহার গুলো দিচ্ছিলো। সকলের বয়স পাঁচ থেকে ছয়বছরের হবে।শুভ্রব বাচ্চা খুব পছন্দ করে। সকলকে শুভ্রব চকলেট উপহার দিলো। বাচ্চারা হাসিখুশি ভাবে স্টেজ থেকে নেমে গেলো বিদায় জানিয়ে৷
শুভ্রব আবারো মাইক নিলো হাতে, ইমতিয়াজ কে ডাকলো৷ ইমতিয়াজ মাইক নিয়ে তার মনের অভিব্যাক্তি প্রকাশ করলো,“আসসালামু আলাইকুম!সকলে ভালোও আছেন আবার খারাপ আছেন। তবে আমি বেশিকিছু বলবো না, আমি ভালো বক্তা নই,তাই হয়তো মনের ভাবাবেগ তুলে ধরতে পারি না,আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, আপনারা আমাকে ইমতিয়াজ বানিয়েছেন। আপনাদের হ্যারিপটার বানিয়েছেন।এই হ্যারিপটারের হৃদয়ে চিরকাল আপনারা অমর থাকবেন,ধন্যবাদ।
এরপর রিহাম মাইক নিলো, “আপনাদের কে তো বলার আছে অনেক কিছু, দেওয়ার ছিলো অনেক কিছু তবে এক জীবনে সব পূর্ণ হয় না৷ আপনাদের ভালোবাসা আমায় বিশ্ব দরবারে পরিচিত করেছে৷ আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা কোন ভাষায় প্রকাশ করবো জানা নেই। তবে আই লাভ ইউ গায়েস।"
এরপর সাদাফ এলো গলার খাখারি দিয়ে ভাঙা গলায় বলল,“আজ আমার মনটা খুব খারাপ, আজ অসুস্থতার জন্য আপনাদের সাথে তেমন সংযোগ করতে পারি নি। এ আক্ষেপ আজীবন থেকে যাবে৷ তবে আপনাদের ভালোবাসা, সম্মান ও আপনারা যে আমাকে টেডি বিয়ার ও ফুল পাঠাতেন খুব মিস করবো৷ মাঝে, মাঝে পাঠাবেন কিন্তু। চলে যাচ্ছি তার মানে এই না যে গিফট নিবো না। গলার অবস্থা ভালো না বেশি কথা বলতে পারছি না৷ তবে আপনাদের প্রতি অনেক ভালোবাসা রইলো। জীবনে অনেক, অনেক বাচুন, প্রাণখুলে বাচুন। ”
“গেট ওয়েল সুন সাদাফ!” দর্শক সারি থেকে ভেসে এলো।
তবে আপনাদের আজ একজনের সাথে পরিচিত করে দিতে চাই৷ একটা বিশেষ উপহার তার জন্য রেখেছি৷ তাকে কি ডাকবো?
“ডাকোওওওও" দর্শক,শ্রোতারা জানতে উদগ্রীব।
“মিথিলা, কাম মাই ওয়ান এন্ড ওনলি ঝাসির রানি।”
সাদাফ ভিআইপি সিটের কাছে গেলো৷ নিচে নেমে হাত ধরে, স্টেজে উঠেয়ে আনলো। মিথিলা লজ্জায় যেনো মিইয়ে গেলো। এতো, এতো মানুষ তাকে দেখছে। সাদাফ মিথিলার কাছে হাটু গেড়ে বসলো৷ পকেট থেকে ডায়মন্ড রিং য়ের বক্স বের করলো। মিথিলার দিকে প্রেমময় দৃষ্টিতে তাকালো,আদুরে আবদার করে বলল “ঝাসির রানী তুমি কি আমায় বিয়ে করবে?”
মিথিলা “হ্যা” সূচক মাথা নাড়ালো। দর্শকরা কংগ্রাচুলেশন জানালো।সাদাফ যত্ন করে মিথিলার রিং ফিঙ্গারে আংটি পড়িয়ে দিলো। এবং নিজের বিয়ের তারিখের ঘোষনা করলো। রিদিতা, রাহা,অথৈ মিথিলা কে অভিনন্দন জানালো৷ দর্শক শ্রোতাদের থেকে শুভ বার্তা ভেসে এলো।
এবার বিদায়ের পালা।শুভ্রব মাইক হাতে নিলো, “চিরকালের মতো কনসার্ট সমাপ্ত হলো।একটা কথা সবসময় মনে রাখবেন “United we stay, devided we fall” সব সময় একতা নিয়ে নিষ্ঠা নিয়ে, কাধে -কাধ মিলিয়ে কাজ করবেন, জীবনে তখনই সফল হবেন৷যাওয়ার আগে একসাথে গেয়ে বিদায় নিতে চাই। আপনারা গাইবেন তো আমাদের সাথে? ”
“গাইবোওওও" দর্শকেরা চিৎকার করে তাদের সম্মতি জানালো।
স্টেজ নরম আলোয় ছেয়ে গেলো, সাদাফ, ইমতিয়াজ, রিহাম তাদের ইন্সট্রুমেন্ট হাতে নিলো। শুভ্রব পিয়ানো বাজালো। সকলে শুভ্রবের সাথে তাল মিলিয়ে গান ধরলো,
“ঝিরিঝিরি বৃষ্টিময় রাতে ফিরে তুমি এসো না
আজই এই বরষাতে এসো না, এসো না..."
অন্ধকার স্টেডিয়ামে দর্শকের টর্চের আলো, তাদের কান্নারত গলার কন্ঠ শুভ্রবের গানে কনসার্ট সমাপ্ত হলো। স্টেজে পর্দা পড়ে গেলো,বিদায় নিলো ব্ল্যাক!
“ক্রমান্ন"
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা
আজকে বিশাল এক পর্ব দিয়েছি। জানি না সম্পূর্ণ আবেগ, অনুভূতি ফুটিয়ে তুলতে পেরেছি কি পারি নি। কেমন হলো জানাবেন? সকলে কমেন্ট করবেন। রিচ নেই, একদমই। আপনাদের রেসপন্স অন্যদের কাছেও পৌছাতে সাহায্য করবে। হ্যাপি রিডিং 😊
গল্পের প্লট, থিম, চরিত্র,চরিত্রের নাম, ছবি, উক্তি, কাহিনি কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ!এবং গল্প টি অন্য কোথাও পোস্ট করাও নিষিদ্ধ আমি রচয়িতা এ অনুমতি দিচ্ছি না। পড়তে হলে আমার পেজেই পড়তে হবে। চাইলে আপনারা শেয়ার করতে পারেন।