৩৯.
পূবের গগনে সোনালী রোদের ঝিলিক পুকুরের পানিতে মুক্তার মতো প্রতিফলিত হচ্ছে,পাঁতিহাসের প্যাক-প্যাক ডাক,ধান ভাঙার মেশিনের ঘটরঘটর শব্দ,গরুর“ হাম্বা-হাম্বা” ডাক গ্রামীণ সকালের চিরাচরিত চিত্রের ধারক৷
তিনদিন হলো রিদিতারা কুমিল্লা এসেছে।অনেকদিন ধরে আসমা বেগমের মনটা মায়ের জন্য ছটফট করছিলো৷গত,পরশু রাতে আসমা বেগম খুব খারাপ একটা স্বপ্ন দেখেছেন৷তারপর থেকে মনটা আনচান করছিলো।তার মনে হতে লাগলো যদি কোনোদিন মায়ের দেখা না পান! এমন কুচিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিলো।তাই সে রাতে, বড় ভাইয়ের নাম্বারে ফোন করে মায়ের শরীরের খবর জানতে।ফোনে মাহতাব কামাল জানান রানু বেগম পুকুর পাড়ে পরে যেয়ে ব্যথা পেয়েছেন,জ্বর এসে গেছে, শারীরিক অবস্থা ভালো না। মায়ের এমন খবর পেয়ে আসমা বেগম আর থাকতে পারলেন না।কোনো বাধার তোয়াক্কা করলেন না৷ নুরুল আমিনও নেই যে বাধা দিবে।আসমা বেগম এর নিষেধাজ্ঞা রযেছে বাবার বাড়ির৷নুরুল আমিন হক জারি করেছেন সে নিষেধাজ্ঞা।
পরশু ভোর সকালে রওনা হয় আরাফ ও রিদিতা কে সাথে নিয়ে।কয়েকটাদিন মায়ের সাথে থাকবেন, দেখভাল করবেন।প্রায়, দশবছর পর মায়ের বাড়িতে পা রাখলেন আসমা বেগম।গতকাল সকালে পৌছান কুমিল্লা৷দীর্ঘ দশ বছর পর বৃদ্ধ মাকে দেখে কান্নায় ভেঙে পড়েন আসমা বেগম।রানু বেগম তো বোধহয় ভুলেই গেছিলো মেয়ের চেহারা। প্রথমে চিনতেই পারে নি, পরে আসমা বেগম মা বলে ডাকায় চিনতে পারলো তার মেয়ে এসেছে৷ রানু বেগমের তিন মেয়ে,দুই ছেলে।ছোট মেয়ে কুমিল্লা শহরের মনোহরপুর থাকেন৷আসমা বেগম মেজো মেয়ে,অদূর ঢাকায় থাকেন৷ কালে ভদ্রে দেখা হয় এই মেয়ের সাথে রানু বেগমের৷পরিবার,মা, ভাই থেকে দুরে থাকার কষ্ট কেবল আসমা বেগমের মতো হতভাগীরাই বুঝে৷বড় ভাই মাহতাব মাঝে, মাঝে ঢাকা যেতো।একবেলাও ভালো মতো থাকতো না।দেখা করে চলে আসতো, নুরুল আমিন পছন্দ করতেন না৷পারিবারিক ঝামেলার কারণে তারা আসমা বেগমের বাসায় যান না৷দুঃখ, কষ্ট মিলিয়েই জীবন। জীবন যখন আছে বহন করে যেতে হবে।
তবে আরাফ রিদিতা গ্রাম পছন্দ করে না।গ্রামে থাকার অভ্যাস নেই যে।রিদিতা আসতে চাইছিলো না, আসমা বেগম বকে ধমকে এনেছেন। এতো বড় মেয়েকে একা ঢাকায় কার ভরসায় রেখে আসবে?রিদিতার গ্রামের দুইদিন বেশ বিরক্তিকর কেটেছে।কোথাও যাওয়ার মতো জায়গা নেই,সারাক্ষণ ঘরে বসে থাকো।শহর শহরই হয়, ভালো না লাগলে কোথাও একটু বেরোনো যায়।গ্রামে ঘোরার জায়গা থাকলেও শত মাইল দূরে৷আসমা বেগম কবে যে, ফিরবে কে জানে?দুই মামা থাকলে অবশ্য আনন্দ হয়৷বড় মামা মাহতাব তো সকালে কলেজে চলে যায় সাইকেল নিয়ে আসে সেই রাতে, ছোটমামা বিদেশে।মন কোনো কিছুতেই লাগছে না। আরাফ কে কতক্ষণ খোঁচায় তবে আরাফও খোঁচায় রেগে যায় না।তাই খোঁচাকে মজাও লাগে না।
আজকের সকাল টা রিদিতার ভালো লাগছে, জানতে পেরেছে মা পরশু শহরে ফিরবে। শহরে ফেরার আনন্দে সকল খারাপ লাগা উবে গেছে।ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে উঠোনে নামলো রিদিতা৷ রোয়াকে মোড়া পেতে রানু বেগমের পাশে বসলো।রিদিতা কে দেখে, বড়মামি শিমুলবানু পিঠের বোল দিয়ে গেলো৷
রোয়াকে বসে রানু বেগম সুপারি কাটছেন। পাশে রিদিতা বসে গরম- গরম তালের পিঠা খাচ্ছে।রানুবেগম কলপাড়ের পশ্চিম দিকে দুটো তাল গাছ লাগিয়েছিলো,প্রতি বছর তালের ফলন ভালোই হয়।এবারো মোটামুটি হয়েছে।পাড়া প্রতিবেশীদের বিলিয়ে, টিলিয়ে এক গাছের তালের বিচি রেখে দিয়েছে নাতি,নাতনীকে খাওয়াবে বলে৷আরেক গাছে যতগুলো তাল ছিলো মাহতাব কে দিয়ে পাড়িয়েছে। চারটে রেখে দিয়েছে,ঢাকা ফেরার সময় আসমা বেগমকে সাথে দিয়ে দিবেন।আর বাকি তিনটে তাল ছাড়িয়ে রস বের করা হয়েছে।সেই রস দিয়ে তালের পিঠা ও তালপুলি করছে রিদিতার বড়মামি ও আসমা বেগম মিলে।আরাফ গরম, গরম পিঠার পুরো বোল কেড়ে নিয়ে বসেছে রিদিতার থেকে, একাই সব সাবাড় করবে।রিদিতাকে দু চারটে দিয়েছে দয়া করে।
“রিদিতা বোইন,আপনার পড়াশোনা কেমন চলে?" রানু বেগম সুপারি কাটতে, কাটতে নাতনির কুশলাদি জানতে চাইলেন৷
রিদিতা গরম পিঠা ফু দিয়ে ঠান্ডা করে একটু, একটু করে মুখে পুড়ছিলো।রানু বেগমের প্রশ্নে, মুখের পিঠা গলধকরন করে হাসিমুখে প্রতিউত্তরে বলল,“নানু, ভালো চলছে,দোয়া কইরো”
রানু বেগম আহ্লাদি কন্ঠে বললেন,“ইন্নালিল্লাহ, বইন নানু দোয়া তুমগো লেইগা সবসমায় করি।"
রানু বেগম কখনো সঠিক সময়ে সঠিক দুআ বলেন না। উল্টো পাল্টা দুআ বলেন৷একবার পাশের বাড়ির জড়িনার স্বামী অটোরিকশায় এক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি।প্রতিবেশীদের মুখে খবর শুনে দুঃখ প্রকাশ করতে যেয়ে মুখ ফসকে বলে মন ভাড় করে
বললো, “আলহামদুলিল্লাহ! আহারে জুয়ান মানু ডা বাইত্তে বাইর ওইলো হাসি, খুশি ওনে বলে হাসপাতালে ভর্তি,আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সুস্থ্য কইরা দাও,ইন্না-লিল্লাহ! "
তাকে শুধরাতে পাশের বাড়ির সুফিয়া বলে,“খালা!তুমি দুআ কইতে না পারলে কইবা না উল্টা-পাল্টা কও কে?কপাল ভালো জরিনা হুনে নাই৷ হুনলে একটা পিডাপিডি বাজতো। রানু বেগম অবুঝ গলায় বললো,
“ওমা,আমি কি বোদদোয়া করছি। আল্লাহয় বুঝলেই তো ওইছে।”
“হ!তুমিই বুঝো আর তোমার আল্লাহয় বুঝে।" রানু বেগমকে যতই দুআ শেখানো হোক সে ভুল বলবেই৷
আরাফ পিঠা খাচ্ছিলো আরাম করে, রানু বেগমের ভুল দোয়া শুনে হাসতে লাগলো।
“কি ভাই আপনে হাসেন কেন?”
রানু বেগমের ইন্নালিল্লাহ কে শুধরে দিতে আরাফ হাসতে, হাসতে বলল,“নানু ইটস নট ইন্না-লিল্লাহ, ইনশাআল্লাহ হবে। তুমি তো রিদির পড়াশোনাকেই মেরে ফেলছো হা হা হা।"
“তুই যুত কর তো, আল্লাহ বুঝছে।”
“নানু,গুনাহ হয়।" রিদিতা রানু বেগমকে নম্র কন্ঠে বুঝালো৷ জবাবে তিনি হালকা হাসলো।প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলো,“তয়,বইনা তোমার ভেড়াসিটি আর কতদুর বাকি আছে?"
রিদিতা রানু বেগমের কথা প্রথমে বুঝেনি, তাই জিজ্ঞেস করলো,“কিসের কথা বলছো নানু?”
“তুমি যেনে পড়ো ভেড়াসিটি কি জানি মাহতাব কইলো ডাকা ভেড়াসিটি"
রিদিতা রানু বেগমের কথায় শব্দ করে হেসে উঠলো।রানু বেগম অবুঝের মতো চাইলো রিদিতার দিকে৷নাতনির হাসার কারণ ঠাওর করতে পারলেন না।
“এ আরাপ ওয় হাসে ক্যা?"
আরাফ বিরক্ত কন্ঠ রানু বেগমের ভুল শুধরে বলল,“উফফো!নানু ওটা ভেড়াসিটি না ওটা ভার্সিটি।তুমি সব সময় ভুলভাল বলো।"
“ওই একই হইলো ভেড়াসিটি, ভাস্সিটি সব একই তুই বেশি কতা কইছ না তো ছ্যাড়া"
“না নানু তুমি ভেড়াসিটিই বলো শুনতে মজা লাগছে, হা হা হা।”
তিনি নানি, নাতি, নাতনীকে হাসতে লাগলো৷খিলখিল হাসিতে ভূইয়া বাড়ির উঠোন মেতে উঠলো।
এমনসময়, পাশের বাড়ির পরিমন বিবি এলেন। বয়োবৃদ্ধ মানুষ এখন লাঠিতে ভর করে হাটেন৷টুকটুক পায়ে এবাড়ি, ওবাড়ি ঘুরে বেড়ায়৷ রানু বেগমকে রোয়াকে বসে থাকতে দেখে এগিয়ে এলো।
“ও রানু, তুমগো বাইত কে আইছে?"
“পরিমন বুবু আইয়ো বও, বও আমার মাইয়া আইছে পোলাপাইন লইয়্যা।”
“ওই যে, ঢাহা শহরে থাহে যে হেই ছেড়ি?"
রিদিতা পরিমন বিবি কে মোড়াতে বসতে দিলো৷ মোড়া টেনে আরাম করে বসলো পরিমন৷
“হ!”
“যাক,বালো৷ তোমার মাইয়ারা তুমার খবর লয়, আমার পোলারা খবর লইবো তো দুরে থাক মাইয়ারা ফোন দিয়াও দেহে না।তয় তোমার লগে বইয়া রইছে এই ছেরি কে?"
“আমার নাতনী রিদিতা।”
রিদিতা পানি খাচ্ছিলো তাই সালাম দিতে পারে নি।পানি খেয়ে মুখ মুছলো।পরিমন বিবির দিকে মিষ্টি হেসে সালাম দিলো,“আসসালামু আলাইকুম নানু!ভালো আছেন?"
“হ,বইন ভালা আছি। তবে তোমারে চেনা, চেনা লাগে ঠিক যেনো আছিয়ার মতন।”
“আছিয়া কে?" রিদিতা জিজ্ঞেস করলো রানু বেগম তৎক্ষণাৎ কথা সামলে বললেন,“আছিয়া হের মাইয়া।" পরিমন বিবি রানু বেগমের কথার ভুল ধরে বলল,“আমার মাইয়্যার নাম আছিয়া কে কইলো, হেইডা দি তোমা..”
সেই মুহূর্তে আসমা বেগম পিঠা নিয়ে এলেন।পরিমনের দিকে এগিয়ে দিলেন পিঠার থালা,“আরে খালা পিঠা খান।"
“তুই কেডায়,আসমায় নাকি?”
“হ্যা, খালা ভালো আছেন?"
“হ,মাইয়ো বালা আছি।তয় তোর চেহারা সুরত এমন কা? শুকাইয়া কাডি, কাডি। থাহস ঢাকা শহরে বালবালায় খাবি তরতরাইয়া মোডা হবি।"
“কত কাজ থাকে কত টেনশন থাকে।”
“হ বিয়ার লাক মাইয়্যা থাকলে চিন্তা তো লাগবোই। আমার কাছে বালো পাত্র আছে খোজ দিমুনি। মাইয়া তো তোর দেখতে মন্দ না তবে কালা মাথার চুল সুন্দর আছে।”
রিদিতার হাসিখুশি মেজাজ টা এক মুহূর্তে নষ্ট করে দিলো পরিমন বিবি৷ এজন্যই রিদিতা গ্রামে আসা পছন্দ করে না৷দেখলেই বলে ওমুক পাত্র আছে তমুক পাত্র আছে।বাপ মায়ের চিন্তা নেই পাড়া প্রতিবেশীর ঘুম নেই।এসব কথা শুনলে তার গা জ্বলে যায়, তাই আর দাড়ালো না ঘরে চলে গেলো৷ তবে আরাফ পরিমন বিবির কথার প্রতিবাদ করলো।সারাদিন মারামারি লাগলেও বোনের নামে কটু কথা শুনতে পারে না।
“নানু,আমার বোন কালা না ও শ্যামলা। কালা বলেন কেন?"
“কালা যা শ্যামলাও তা৷”
“হ,যেমন আপনার মন।” আরাফ মুখ ভেঙিয়ে বলল,আসমা বেগম আরাফকে চোখ রাঙানী দিলেন৷ এভাবে কারো মুখের ওপর কথা বলার শাস্তি আরাফ কে দিবে একবার পরিমন বিবি যাক৷
“পোলা কি করে পরিমন বুবু?” রানু বেগম সুপারি কাটতে,কাটতেই এমনিতেই জিজ্ঞেস করলেন৷”
“ পোলা, ভালো বহুত শিক্ষিত, মেট্রিক পাশ। তুমগো মাইয়া কি মেট্রিক পাশ দিছে?”
“আমার বোন অনার্সে পড়ে।” আরাফ গর্বের সহিত বললো৷
“কিহ্ এতো বড় ডাঙ্গর মাইয়া অনাস পড়ে মেট্রিক পাশ দেয় নাই?মাইয়ারে কি মূর্খ বানাইছোছ আসমা?একে তো কালা তারউপর মূর্খ কেডায় বিয়া করবো?"
আরাফ পরিমন বিবির কথায় না পারছে হাসতে,না পারছে চেপে রাখতে।আসমা বেগমের শরীর জ্বলে গেলো মহিলার কথা শুনে৷ তবে রানু বেগম কে সমীহ করে পরিমন কে কিছু বললো না৷পরিমন বিবিও সুযোগ ছাড়লো না৷ স্বভাবমতো কাজ টা করেই বসলো।
“আমার নাতনীরা যেই ডকের ডক! ব্যাডারা পাগল হইয়া যায় লওনের লেইগা।ফাইভ পাশও দেয় নাই, কত কত যে সম্বন্ধ আহে।ব্যাডারা স্বর্ণ ঢাইলা দেয় নেওনের লেইগা।”
পাশেই দাঁড়িয়ে ছিলো শিমুলবানু সব কথাই শুনছিলো৷এই মহিলা কে তিনি দেখতে পারে না৷ সারাদিন নিন্দা করে ও গিবত করে বেড়ায়৷নিজের জিনিস কে সেরার সেরা ও অন্যের টাকে ছোট করে কথা বলে৷ এই সুযোগ দু চারটে শোনানোর।
“কি কন খালা,স্বর্ণ এতো সস্তা?আর এটুক, এটুক মাইয়াগো সম্বন্ধ আহে?কোন পাগলে আনে!”
“ব্যাডারা দিতে চায়।"
“ওইছে খালা ঢপ মাইরেন না, এক ঠ্যাঙ কবরে গেছে গা। একটু তো হাছা কতা কন।"
“তুই হইলি হিংসুইট্টা, তুই তো কবিই।"
“হ খালা, আমনে এক্কারে ফেরেশতা৷"
“মাহতাবের বউ জবান লড়াস কেন?তোর হরি আমার মুখের উপর কতা কয় না তুই কেমনে কস,বেলাজা মাইয়্যা।"
“আপনে মুরব্বি হইয়া বেলাইনের কতা কইলে দোষ নাই আমি উচিত কতা কইলে বেলাইজ্জা।যান তো খালা, সাত সকাল বেলা মাথা ধরাইয়েন না৷ আপনের এই স্বভাবে কারণে গেরামের মানুষ আপনারে দেখতে পারে না।”
“তোর মুখ না বিষফোড়া রে মাহতাবের বউ, কইত্তে আনছো এমন বিষমুখী রে। ছ্যাহ্ মুখে, মুখে কতা কয়৷ আর আমু না তগো বাইত। এই গায়ে আমার নাতিন গো তে সুন্দর কারো নাতিনে না।”
“হ!সাবধানে রাইখেন জ্বিন ভুতে না নিয়া যায়।”
“অসভ্য ছেড়ি।"
পরিমনবিবি আর দুই সেকেন্ডও বসলেন না, তিনি উঠে তার লাঠি নিয়ে হাটা দিলেন৷এতো বড় অপমানের পর আর থাকা যায় না।পরিমন বিবি চলে যেতেই রানু বেগম শিমুলবানু কে ধমকে বললেন,“আহ্!বানু তোমার মুখে, মুখে তর্ক করার স্বভাব গেলো না।”
“বেদ্দবি মাফ করবেন মা,এই মহিলার কাম নাই কাজ নাই ঠনঠন কইরা আটবো আর দুর্নাম করবো।মাঝে মাঝে না শুইনা, শুনায় দিতে হয়।আর হের আনা সম্বন্ধ দেখবেন, পাগল হইছেন?"
“আমরা কি বিয়া দিমু?মাইয়া মানুষ দেখলে তো মানুষ দুই কতা কইবোই।”
“হ আর আপনেরা কান পাইত্তা হুনবেন।আপনের নাতনিরে কি কইছে হুনছেন?আমগো ওমন শিক্ষিত মাইয়ারে কয় মূর্খ,আবার কয় কালা,হের গায়ের রং কি ফর্সা?হের নামডা পরিমন কে দিছে নাম দেয়া দরকার কালা কালকুটনি।এই কারণে পোলা মাইয়াও দেখতে পারে না।হের নাতিন গো কি দেহি নাই আমি।নিজের কালাডা সোনা আর পরের সোনা হইলে ওইডা তামা?"
“হেয় কইলে কি আমার নাতিনে ক্ষয় হইয়া গেছে?"
“সুযোগ দিবেন কেন,কওনের?"
“আহ্ ভাবি থামেন তো আর ঝগড়া কইরেন না।উনি বৃদ্ধ মানুষ আর আমার মেয়ে কালা হইলেও আমার ধলা হইলেও আমার কে, কি বলল কি যায় আসে।”
এমনময়, মাহতাব ভ্যান নিয়ে উপস্থিত হলো। পুরো ভ্যান ভর্তি বাজার।বোন,ভায়-ভাগ্নিদের জন্য আহ্লাদ করে এনেছে৷ মাহতাব কামাল গ্রামের জেলা শহরের কলেজের প্রফেসর৷ছুটিতে এসেছিলো তবে বোন ও ভাগ্না-ভাগ্নি দেখে ছুটি বাড়িয়ে নিয়েছেন। আজ সকাল,সকাল বাজারে চলে যান, হাট থেকে টাটকা বাজার করতে। কয়েকদিন জমিয়ে খাওয়া,দাওয়া ও আনন্দ মজা করবেন।মাহতাব কামাল আনন্দপ্রিয় মানুষ।কতদিন বাদে এসেছে ভাগ্নি-ভাগ্না আমোদ করবেনা?
বড় ভাইয়ের কান্ড দেখে আসমা বেগমের মাথায় হাত,“ভাইজান এগুলা কি কাজ করছেন?"
“তুই কথা কইছ না তো, সব আমার রিদি মার লেইগা আনছি৷ রিদিমার প্রিয় ইলিশ মাছ, গরুর কলিজা, চিংড়ি মাছ, মুরগী,গুরুর গোশত সব আনছি। এক,একদিন একটা রানবি আমার রিদি মায় খাইবো।"
মাহতাব কামালে রিদিতা কে খুব স্নেহ করেন। ছোট থেকে কোলে পিঠে করে বড় করেছেন।কখনো কোলে তো কখনো মাথায় করে রেখেছেন মাটিতে রাখেন নি। ননীর পুতুলের মতো বড় করেছেন। অথচ তিনি জানেন না এই ননীর পুতুল কত কষ্ট করে জীবন কাটাচ্ছে৷সংগ্রাম করে লড়ে যেতে হচ্ছে প্রতিটিক্ষন!
মাহতাব কামালের ছোট একবছরের কন্যা সন্তান আছে৷অথচ তিনি বলেন তার দুই মেয়ে রিদিতা, রিশিতা।রিশিতা এখন ঘুমোচ্ছে।তবে জেগে থাকলে পুরো বাড়ি মাথায় করে রাখে৷ বাচ্চাটা আছে বলে রিদিতার সময় কেটে যাচ্ছে ওর সাথে খেলে৷
“মামা!সব কি রিদিতার জন্য আনছো আমার জন্য আনো নাই?”
রোয়াক থেকে দাড়িয়ে মাহতাব কামালের উদ্দেশ্য আরাফ মন খারাপ জ্ঞাপন করলো,“আনছি তো, রিদি মা যা খাইবো তোমরাও তা খাইবা।”
“ইটস নট ফেয়ার মামা।"
“কতডা কিন্তু ভুল মামা, তুমি মুরগীর মাংশ খাও?”
“হু"
“গরুর কলিজা খাও?”
“হু"
“ইলিশ মাছ খাও?"
“হু!"
“তাইলে এটা ফেয়ার হইলো না কেমনে?"
“তুমি ওর নাম নিয়ে বলছো।” আরাফ মুখ ফোলালো, মাহতাব কামাল আরাফের মুখ ফোলানিতে হো,হো করে হেসে বললেন,
“আইচ্ছা গোসা করন লাগবো না, তোমার অর্ধেক রিদিমার অর্ধেক।শিমুলবানু তাত্তারি রান্দা বহাও,রিদি মারে জিগাও কি খাইবো, আরাফ কি খাইবা মামিরে জানায় দাও৷ আর দই,রসমালাই গুলান আনছি আলাদা বাইরা আনো,হগলতে মিল্লা খাই"
“আইচ্ছা!”
স্বামীর হাত থেকে দই, মিষ্টির প্যাকেট নিয়ে, ডেরাঘরে গেলো শিমলবানু৷কাজের ছেলেকে পাঠালো বাজার গুলো নামিয়ে বারান্দায় রাখতে।মাহতাব কামাল,কলপাড় থেকে হাত মুখ ধুয়ে রোয়াকে বসলো।রিদিতা কে না দেখতে পেয়ে জিজ্ঞেস করলো,
“তয় আমার রিদি মা কই?”
“ঘরে মনে হয়” রানু বেগম প্রতিউত্তর করলেন।
“কেন?”
“মন খারাপ।” আরাফ পিঠা চিবোতে, চিবোতে বলল।শিমুলবানু ডেরা ঘর থেকে বেরিয়ে এলেন,বাটিতে করে দই ও মিষ্টি নিয়ে এসেছেন৷হাতে দিতে, দিতে বললেন,“কইলে কইবো আমি আমনেরে বিছার দিছি।”
“কি হইছে কও তো শিমুল বানু।"
“পরিমন বুড়ি আইছিলো, রিদিতারে কত কি কইয়্যা গেলো। আমগো মাইয়্যা কালো,হের নাতিন ডক। আমগো মাইয়্যা মূর্খ!বেডি বেক্কল কোনহানের।আবার হেয় সম্বন্ধ লইয়্যা আইছে।”
“আম্মা!আপনেরা না কইছি হেরে বাড়িত ঢুকতে দিবেন না।”
“দুয়ারধারে আইছে ভাগায় কি দেওন যায়?”
রানু বেগম সুপারি কাটতে, কাটতে বললেন। মাহতাব কামালের বড় খারাপ লাগলো।আদরের ভাগ্নির মন খারাপের কথা শুনে৷
“আচ্ছা রাখেন আমি দেখতাছি আমার রিদি মা কি করে?”
মাহতাব কামাল ঘরের ভেতরে গেলেন রিদিতা কে ডাকতে, ডাকতে৷রোয়াকে রানু বেগম শিমুলবানুর উপর চটলেন,“পেডের ভিতর কথা রাহন যায় না?”
“আপনের পোলা জিগাইছে উত্তর দিছি, স্বামীরে মিছা কতা কওন গুনাহ!”
“আইছে আমার হাদিসওলি।"
শিমুলবানু গায়ে মাখলেন না, আরাফের দিকে তাকিয়ে মিটিমিটি হাসলেন৷
মাহতাব কামাল রিদিতা কে খুজতে,খুজতে পড়ার ঘরে গেলেন৷রিদিতা সোফায় ঘুমিয়ে আছে।মুখের উপর বই রেখে৷ মাহতাবের শেলফ থেকে গল্পের বই নিয়ে বই পড়ছিলো নিবিড়ে।পড়তে, পড়তে কখন যেনো চোখ লেগে গেছে।মাহতাব কামাল রিদিতার মাথার কাছে বসলেন।রিদিতার ঘুমন্ত মায়াবি মুখ টা দেখে, চোখে ভেসে উঠলো আছিয়ার মুখ খানি।আদরের বইন ছিলো তার৷ তিন বোনের দুইটা বোনের কপাল হতভাগী কপাল।হাহ্ কষ্টে তার কলিজা টা ফেটে যায়।আছিয়ার আদরের সন্তান রিদিতা৷অথচ বোনটার পরিনতির কথা ভাবলে, বুকটা মুচড়ে আসে তার৷
মাহতাব কামাল দীর্ঘশ্বাস ছাড়লেন।রিদিতার মুখের উপর থেকে বই সরিয়ে, মাথায় হাত দিয়ে আলতো করে ডাকলেন।
“রিদিমা!"
রিদিতার ঘুম হালকা ছিলো, মাহতাব ডাকতেই চোখ মেললো।হালকা হেসে চাইলো মাহতাবের দিকে
“মামা!কখন এলে বাজার থেকে।”
“এখনই আসছি,তুমি নাকি মন খারাপ করছো?"
“না তো!"
“মিছা কথা কও মামারে?"
“নাহ,মামা মন খারাপ করবো কেনো?"
“পরিমন বিবি তোমারে যা কইছে দুঃখু পাইছো?"
রিদিতা শব্দ করে হেসে উঠলো। মাহতাব কামালের ভ্রু কুচকে গেলো রিদিতার হাসি দেখে।তিনি বুঝলেন না ঠিক৷
“মামা ওনার কথায় আমি কষ্ট কেনো মন খারাপই হয় নি৷ উনি কি বলেছে জানো আমি মূর্খ, আমি কেনো মেট্রিক পাশ দি নি। চিন্তা করো মেট্রিক না দিয়ে অনাসে পড়ি আমি।” রিদিতা কথা শেষ না করেই আবারো হাসতে লাগলো৷ হাসি থামিয়ে, নিজেকে ধাতস্ত করে বলল,
“উনি না বুঝে বলেছে এতে রাগ করার কিছু নেই,পরে কি কথা হয়েছে আমি শুনিনি আমি তো রুমে চলে এসেছিলাম।সবার সব কথা তো ওতো ধরতে নেই।”
“এডা এক্কেরে উচিত কথা কইছো আম্মাজান।তাইলে তুমি ঘুমাও বিকালে আমরা ঘুরতে যামুনে নৌকায় কইরা।"
“আচ্ছা!মামা।"
—
ঠক ” করে কফির মগ টেবিলের উপর রাখলো শুভ্রব।মেজাজ আজ তার প্রচুর খারাপ!সোফার উপর পা ছড়িয়ে শুয়ে আছে। চারিপাশে ছড়ানো ছিটানো কাগজের টুকরো।আজ অফিসে যায় নি, বাড়ি বসে অফিসের কাজ করবে। গায়ে ভিষন জ্বর!নাপা খেয়েছে, তবে জ্বর কমেনি৷অফিসের কাজ শেষ করার জন্য ল্যাপটপ অন করেছিলো তবে কাজে মন বসছে না, চেষ্টা করছে তবে তা তার মন মতো হচ্ছে না৷ মন মতো কিছু না হলে বেশ বিরক্ত লাগে তার।
“ ম্যাও! ম্যাও! ”
শুভ্রবকে এভাবে পড়ে থাকতে দেখে রোজি শুভ্রবের আশেপাশে ঘুরছে।দুদিন ধরে রোজিকে সময় দিচ্ছে না শুভ্রব৷ আজ, একবারের জন্যও শুভ্রব আদর করে নি। আদর পাওয়ার জন্য ছটফট করছে।শুভ্রবের ট্রাউজারের কোণা খামচে যাচ্ছে আর ম্যাও, ম্যাও করে যাচ্ছে। রোজির শব্দ পেয়ে শুভ্রব ভ্রু-কুচকে পায়ের দিকে চাইলো। অসহায় চোখে শুভ্রবের দিকে চেয়ে আছে রোজি৷ রোজির চোখের ভাষা বুঝলো শুভ্রব৷ রোজি-কে দেখে হালকা হেসে খপ করে কোলে তুলে নিলো। রোজি শুভ্রবের কোলে উঠে ম্যাও ম্যাও করে গালে গাল ঘষতে লাগলো। যত অভিমান আছে সব যেনো এক নিমিষেই শেষ।
‘ ম্যাও! ম্যাও! ’
‘ কি হয়েছে! আদর করে দিচ্ছি তো। ’
‘ ম্যাও! ম্যাও’
শুভ্রবের কোল থেকে নেমে বারান্দার দিকে গেলো৷ বারান্দার দরজা আটকানো৷ রোজি “ম্যাও,ম্যাও করে তা ইশারা করছিলো। শুভ্রব সেদিকে খেয়াল করলো।রোজির কান্ডে সে অবাক!শুভ্রব ভেবেছিলো আদর পাওয়ার জন্য এমন করছে, কিন্তু বারান্দায় চাইতেই দেখলো অন্য কেস৷
‘ কি রে? তুই ওই পাশের বাড়ির বিড়ালটা কে দেখে ম্যাও ম্যাও করছিস। ওটার সাথে তোর এতো খাতিল কবে হলো রে?’
রোজি শুভ্রবের কাছে যেয়ে, আদুরে ভঙ্গিতে শুভ্রবেরপায়ে মুখ ঘষতে লাগলো, ট্রাউজারের কোণা ধরে খামছাতে লাগলো।
“ ম্যাও! ম্যাও! ”
অর্থাৎ বারান্দার দরজা খুলে দিতে যেনো সে পাশের ফ্ল্যাটের বারান্দার বিড়াল ছানার কাছে যেতে পারে। শুভ্রব সোফা থেকে উঠে দরজা খুলে দিলো। রোজি-কে কোলে করে বারান্দায় যেয়ে দাড়ালো।কি কাহিনী ঘটে তা দেখার জন্য।বারান্দায় যেতেই রোজি শুভ্রবের কোল থেকে লাফ দিলো। গ্রীলের পাটাতনের উপর বসে লেজ নাড়াতে লাগলো।
রোজি বারান্দার গ্রীলের এপাশ থেকে “ ম্যাও ” করছে আর ওপাশের বিড়াল “ ম্যাও! ” করে জবাব দিচ্ছে। শুভ্রবের কাছে ঘটনাটা বেশ ইন্টারেস্টিং লাগলো৷ রোজির কাহিনীতে হাসতে লাগলো, পরক্ষণেই দীর্ঘশ্বাস ছাড়লো৷রোজিও তার সঙ্গী বারান্দা থেকে পেয়ে গেলো তবুও সে এখন পর্যন্ত পেলো না। আফসোসে তার বুক ফেঁটে যাচ্ছে।
আজ রিদিতার বারান্দার দরজা বন্ধ। এত সপ্তাহ বন্ধ থাকবে, রিদিতা তার নানুবাড়ি গেছে তিনদিন হলো।আরও বাকি চারদিন।খুব অদ্ভুত! রিদিতা তার থেকে দুরে গেলেই তার জ্বর নামে।এ জ্বরের নাম কি দেয়া উচিত তার প্রেমজ্বর?নিজের মনেই হাসলো শুভ্রব। তবে রিদিতা কে প্রচন্ড মিস করছে।
শুভ্রব বারান্দার চেয়ার টেনে বসলো। কি আর করার, রোজি আর পাশের ফ্ল্যাটের বারান্দার বিড়ালের কথপোকথনই শুনুক বসে।প্রতিটা প্রাণীই সঙ্গীর শুন্যতায় কাতরায়৷ শুভ্রবের মন্দ লাগছে না, রোজি আর পাশের ফ্ল্যাটের বিড়ালের প্রেম দেখতে৷
তন্মধ্যে বারান্দার রুমের ভেতর থেকে মেয়েলি কন্ঠ শুনতে পাওয়া গেলো -‘ টফি! টফি! হোয়্যার আর ইউ? ’ পাশের ফ্ল্যাটের বিড়ালটির নাম টফি।মেয়েটির ডাকে টফি লাফ দিয়ে গ্রিল থেকে নামলো৷তৎক্ষনাৎ ছুটে গেলো ভেতরে৷রোজি বোধহয় টফির এরুপ আচরণে কষ্ট পেলো।রোজি শুভ্রবের দিকে ফিরে করুন স্বরে “ ম্যাও ” করে উঠলো। শুভ্রব হালকা হেসে রোজিকে কোলে নিয়ে আদর করলো।
‘ থাক ব্যাপার না। পরের বার তুইও ওটাকে ইগনোর করে চলবি বুঝলি। ’
রোজিও ভাব নিয়ে শুভ্রবের কথায় সম্মত হয়ে “ ম্যাও ” করে উঠলো। আজ আকাশ টা বেশ স্বচ্ছ ও নীলাভ। শুভ্রব আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলো। তন্মধ্যে,পাশের ফ্ল্যাটের বারান্দায় একটি মেয়ে এসে দাড়ালো পড়নে নীল শাড়ি, হাতে কাঁচের চুড়ি, খোলা চুল। মেয়েটি দেখতে ভিষণ সুন্দরী! মেয়েটির নাম অর্ণা। শুভ্রবের বিল্ডিংয়ের বাড়িওয়ালার মেয়ে। মেয়েটির এসময়ে বারান্দায় দাড়ানোর অবশ্য কারণ আছে।
অর্ণা তার কোলে টফি কে নিয়ে আদর করছে আর গুনগুন করে গাইছে। টফি মেয়েটির কোল থেকেই রোজি কে “ ম্যাও ” করে ডাকলো। রোজি সেদিকে চেয়ে মুখ ঘুরিয়ে নিলো।শুভ্রবের কোলে গুটিসুটি মেরে বসলো।টফির সাথে রাগ করেছে, তাই বোঝাচ্ছে “ যতই ডাকো আই ডোন্ট কেয়ার ” অর্ণা এ দৃশ্যে খিলখিল করে হেসে উঠলো।
‘ রোজি? তুমি কি রাগ করেছো? ’
অর্ণা রোজি কে ডাকলো।রোজিকে ডাকার পরও রোজি তাকায় না।বিড়াল হলেও কি হবে তার নিজেরও স্বভিমান আছে। শুভ্রবের সেদিকে ইয়ত্তা নেই। অর্ণা শুভ্রবকে আনমনা হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখলো।তার মনে হলো শুভ্রবের মন খারাপ।আশেপাশেও কেউ নেই, এই তো সুযোগ! কথা বলার।
‘ কেমন আছেন শুভ্রব ভাই? ’
শুভ্রব উত্তর দিলো না,শুভ্রব অকারণে মেয়েদের সাথে কথা বলা পছন্দ করে না, বলেও না।যদিও অর্ণার ডাক শুনেনি।অর্ণা শুভ্রবের আলাপ না পেয়ে আবার ডাকলো —‘ শুভ্রব ভাই?শুনছেন! ’
অর্ণা শুভ্রবের পিছনে বেশকয়েকদিন যাবৎ লেগে আছে। গত পরশু, অর্ণা হোস্টেল থেকে ফিরেছে৷ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৩য় বর্ষের ছাত্রী!
গতকাল সকালে,শুভ্রব ছাঁদে ব্যায়াম করছিলো,জিম বন্ধ থাকায়।অর্ণার সকাল, সকাল ছাদে ওঠার অভ্যাস।বলা বাহুল্য, অর্ণা শুভ্রবের ভক্তদের মধ্যে একজন। শুভ্রব তার সিক্রেট ক্রাশ৷
রোজকার মতো অর্ণা ছাদে উঠছিলো কফি মগ হাতে নিয়ে৷গুনগুন করছিলো বর্ষন গান টি৷ছাদের দরজা খুলে ভেতরে ঢুকতেই আচানক শুভ্রব কে দেখতে পায়, শুভ্রব ছাদে পুশ আপ দিচ্ছিলো।অর্ণা প্রথমত বুঝতে পারে নি যে, বাস্তবেই সে শুভ্রব কে দেখছে। কতক্ষণ তব্দা খেয়ে দাড়িয়ে ছিলো।ভ্রম দেখছে না সত্য?
শুভ্রব নিজের মতো ব্যয়ামে নিবদ্ধ ছিলো।চোখ সামনে যেতেই দেখলো অর্ণা তার দিকে কেবলার মতো তাকিয়ে আছে৷শুভ্রব অপ্রস্তুত ফিল করলো৷শুভ্রব তখন খালি গায়ে ছিলো।অর্ণাও বুঝতে পারে নি। যখন মস্তিষ্কে সিগনাল পৌছালো অর্ণা সঙ্গে, সঙ্গে থতমত খেয়ে চোখ সরিয়ে ফেলল৷
“সরি, সরি! আমি বুঝতে পারি নি।”
দুজনেই অপ্রস্তুত অবস্থায় পড়ে যায়৷ শুভ্রব তাড়াতাড়ি করে দড়ি থেকে টিশার্ট টান দিয়ে নিয়ে পড়ে নেয়৷শুভ্রব ভিষন রেগে যায়৷গম্ভির কন্ঠে বলে, “যখন দেখেছেন দরজা ভিড়ানো ছিলো, আপনার পারমিশন নিয়ে ঢোকা উচিত ছিলো।”
“দুঃখিত!"
“ইটস ওকে!" শুভ্রব গম্ভীর ভাবে ছাঁদ থেকে নেমে গেলো৷
অর্না নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলো না, তার সামনে দিয়ে শুভ্রব হেটে গেছে৷তবে তার একটু লজ্জাও লাগলো, এমন সিচুয়েশনে পড়বে ভাবে নি।রুমে ফিরে তার মায়ের কাছ থেকে নিশ্চিত হলো যে শুভ্রব তার পাশের ফ্ল্যাটে থাকে।এরপর থেকে, অর্ণা তক্কে, তক্কে থাকে শুভ্রব কখন ছাদে আসে বা বারান্দায় যায়৷মনে,মনে সে হয়তো পছন্দের থেকেও বেশি কিছু অনুভব করে।
“ক্রমান্ন"
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা
গল্পের প্লট, থিম, চরিত্র,চরিত্রের নাম, ছবি, উক্তি, কাহিনি কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ!এবং গল্প টি অন্য কোথাও পোস্ট করাও নিষিদ্ধ আমি রচয়িতা এ অনুমতি দিচ্ছি না। পড়তে হলে আমার পেজেই পড়তে হবে। চাইলে আপনারা শেয়ার করতে পারেন।
পর্বটি কেমন লাগলো পড়ে জানাবেন, আপনাদের মতামত ও মন্তব্য একান্ত কাম্য।সাইলেন্ট রিডার রা রিয়েক্ট করবেন। ভুল হলে ক্ষমা সুলভ দৃষ্টিকে দেখবেন। হ্যাপি রিডিং। পরবর্তী পর্ব আসতে, আসতে দোয়াতে মনে রেখো।😊