৪০.
বিকেলের নরম আলোয় গ্রামের মেঠোপথ ধরে হেঁটে চলছে মাহতাব, আরাফ, রিদিতা।পরিকল্পনা ছিলো নৌকায় ঘুরবে। রিদিতা ও আরাফ নদীতে ভয় পায় বিধায় আর সাহস করে নি।গ্রামে লোকমুখে প্রচলিত আছে এক মায়ের এক ছেলে, মেয়ে নিয়ে পানিতে নামতে নাই, বিপদে টানে৷মাহতাব কামাল তাই ঝুঁকি নিলেন না৷তবে, ভাগ্নে-ভাগ্নীর বিনোদনে কমতি রাখেন নি। শুনেছে,পাশের গ্রামে মেলা বসেছে, সেই মেলা দেখতেই তিনজনে যাচ্ছে। সামনে রাস্তা ভাঙা দেখে, অটো ব্রীজের মাথায় তাদের নামিয়ে দেয়।ব্রিজ পাড় করলেই মেলা সম্মুখে৷
“মামা!আর কত হাটতে হবে?”
আরাফ তার স্থূল শরীর টা নিয়ে আর হাটতে পারছে না৷দশ মিনিটের পথ হেঁটে ক্লান্ত, আরো পাঁচ মিনিট লাগবে।
“আরেকটু মামা, সামনেই মেলা।”
“মামা এ নিয়ে তুমি দশবার বলেছো মেলা সামনে অথচ মেলায় এখনো পৌঁছাতে পারি নি।”
আরাফ হাপাতে,হাপাতে বলছিলো৷ রিদিতা আরাফের এহেন অবস্থা দেখে মজা করে বলল,“মোটা আলু থেকে কুমড়ো পটাশ হচ্ছিস হেঁটে চল!এতে তোর ওজন কমবে।”
“আমার শরীর নিয়ে কিছু বলবি না, খানদানি হক বংশের ছেলের আমি।”
“আসছে আমার খানজাদা, এভাবে খেলে কোনো একদিন দেখবো গোটা বংশ টাই খেয়ে ফেলেছিস।”
“বংশই তো খেতে পায় না, ওদের আমি কি খাবো।”
“কথা টা মন্দ বলিস নি,বাবার টাকা পয়সা অর্ধেক তো বংশই খেলো!আমরা গেলাম ফাও!”
দুইভাই বোন বংশের মজা উড়িয়ে হাতে হাত মিলিয়ে হাইফাইভ দিলো৷ মাহতাব কামাল এই দুই ভাইবোনের খুনসুটি তে হেসে উঠলেন।কথা বলতে, বলতে মেলার প্রায় কাছাকাছি চলে এসেছে তারা।
দশকদম দুর থেকে দেখা যাচ্ছে মেলার আলোকসজ্জা।লাল-নীল বাতি জ্বলছে,মাইকে গান বাজছে উচ্চস্বরে“মেলায় যাই রে, মেলায় যাইরে।” মেলার বাহিরে মানুষের ঢল৷মাহতাব কামাল রিদিতা ও আরাফের হাত ধরলেন৷
“মামারা, সাবধান!ঠেলা খাইয়া হারায় যায়েন না।
“নো, টেনশন মামা!তবে রিদি,পিদি কে ধরে রাখো ওর হারানোর অভ্যাস আছে।”
“মোটা আলুর বাচ্চা!”
“আরাফ এডা মামা ঠিক কইছো,একবার তো হারাইয়া যাইয়া আমাগোরে কান্দায় লাইছিলো,তখন রিদি মায় অনেক ছোড।তিন বছরের তখন রিদিরে নিয়া আইছিলো তোমার মায়।উরুষের মেলায়,সবাই মিলা ঘুরতে আইছি৷রিদি মা ছোটবেলায় খুব চঞ্চল ছিলো।হেয় হগলতের দেখাদেখি হাত ধইরা হাটবো,কি জেদ কোলে থাকবোই না। বাইধ্য হইয়া নামাই।টুকটুক কইরা চড়ুই পাখির মতো হাটতাছিলো।তোমার মায়,কি জানি কিনতে গেছিলো রিদিমা রে লইয়া খেলনার দোকানে, আর আমরা কিনতাছিলাম মিষ্টি।কোন ফাঁকে যে হাত ছুইট্টা রিদি মা দৌড় দিছে বুঝতে পারে নাই তোমার মায়। সদাই লইয়া তো রিদিমারে আর পায় না।এতো বড় মেলা কত মানুষ কই পাইবো।আমরা তো সবাই হয়রান।খুজতে, খুজতে যাইয়া দেখি খেলনা ট্রেন চলে মেলায় হেনে যাইয়া দাড়ায় আছে, আর খুশিতে হাসতাছে, হাত নাচাইতাছে হেয়।এদিগে হেরে খুইজা আমরা হয়রান।তোমার মায় তো বেহুশ হইয়া গেছিলো।"
আরাফ রিদিতার হারানোর ঘটনা শুনে হাসতে লাগলো,রিদিতাও নিজের ঘটনা শুনে অবাক সে এতো দুষ্টু ছিলো?কথার ছলে তারা কখন যে মেলায় ঢুকে গেছে হুশ করতে পারলো না৷
দুই গ্রামের মাঝে বিশাল বড় কমলকলির মাঠ।এই মাঠেই প্রতিবছর পর,পর মেলার আয়োজন হয়।গ্রামের ঐতিহ্য বলা চলে। যুগ,যুগ ধরে চলে আসছে এ নিয়ম।মাঠের চারদিকে বড়,বড় স্টল লাগানো।কোনোটা চটপটি ফুচকার তো কোনোটা ফাস্টফুড আইটেমের, নানারকম খেলনা পাতি, গ্রামের মানুষদের নিজ হাতে তৈরী তৈজসপত্র, চুড়ি, শাড়ি,নিমকি মুরালির দোকান।আরেকপাশে বসেছে নাগরদোলা, ট্রেন, ঝুলন্ত নৌকা।ছোট থেকে বয়োবৃদ্ধ সকলে সামিল হয়েছে এ আয়োজনে৷
মেলার একপ্রান্তে গোল হয়ে চারিদিকে মানুষ ঘিরে আছে।গান বাজনার শব্দ ভেসে আসছে।এক বৃদ্ধ লোক তার পালিত বাদর নিয়ে,বাদরের সার্কাস দেখাচ্ছে।বাদর কখনো নাচ্ছে, কখনো ফুটবল খেলছে, কখনো বিশাল বড় রিংয়ের ভেতর থেকে এপার, ওপার লাফাচ্ছে। দূর থেকে আরাফ দেখার চেষ্টা করছে তবে জনসমাগমের কারণে অবলোকন করতে পারছে না। আরাফের খুব আগ্রহ হলো, কিসের জন্য মানুষ এতো ভিড় করেছে তা দেখার।
“মামা! ওখানে কি হচ্ছে?”
কৌতুহল হয়ে মাহতাব কামাল কে জিজ্ঞেস করলো আরাফ। মাহতাব কামাল সেপানে চাইলো।কি হচ্ছে বুঝতে পেরে বলল,“বান্দরের সার্কাস, দেখবা তোমরা?”
আরাফ অতি উৎসাহিত হয়ে লাফিয়ে বলল,“হ্যা,আমি দেখবো।”
“এক বাদর যাচ্ছে আরেক বাদর কে দেখতে।” আরাফ কে রাগানোর সুযোগ ছাড়লো না রিদিতা৷
“রিদির বাচ্চা চার কোনাইচ্চা
দেখতে সুন্দর,
চিড়িয়াখানার বান্দর।”
আরাফ ভিষন চটে গেলো, রিদিতাকে ভেঙিয়ে ছড়া আওড়ালো,আরাফের ভেঙানো তে রিদিতা রেগে আরাফের পিঠে দুম করে কিল বসালো৷
“বেয়াদপ!কোথা থেকে শিখিস এগুলো?”
আরাফ রিদিতা কে রাগাতে কানে হাত দিয়ে জিভ দেখিয়ে ভেঙাতে লাগলো৷ রিদিতার বড্ড বিরক্ত লাগলো,পুনরায় আগের চেয়ে দ্বিগুণ জোড়ে কিল পড়লো আরাফের পিঠে৷
“সার্কাসের বাদর কোথাকার!”
আরাফ ব্যথায় “আই,উই” শব্দ করে উঠলো।মাঝে,মাঝে লাই পেয়ে মাথায় উঠে যায় আরাফ।তখন চড়,থাপ্পড় মেরে মাথা থেকে নামাতে হয়।আরাফ ব্যথায় কুকিয়ে ন্যাকা কাঁদলো,“মামাআ,রিদি মারে।"
“মামারা,আপনেরা কাইজ্জা কইরেন না। মেলায় আইছেন সব ঘুরামু, দেহামু।চলেন,চলেন আপনগোরে বান্দরের খেলা দেহায় আনি।”
মাহতাব কামাল দুই,ভাইবোন কে নিয়ে সেধারে গেলো।ভীড়বাট্টা ঠেলে সামনে যেয়ে দাড়ালো।বাদর কে কোর্ট, প্যান্ট, চোখে সানগ্লাস আর মাথায় টুপি পড়ানো হয়েছ। মাইকেল জেকসনের মতো নাচ দেখাচ্ছে।রিদিতার কাছে বড় মজার এবং হাস্যকর লাগলো।নাচ শেষে বাদর আবার, উপস্থিত দর্শকের উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুড়লো।বাদরের কান্ডে সকলে হেসে উঠলো। রিদিতা, আরাফ কে খোঁচা মেরে বলল,
“দেখ আরাফ তোর জমজ ভাই, যেয়ে কোলাকুলি কর।”
আরাফ কে দেখিয়ে হাসতে, হাসতে বলল রিদিতা।আরাফকে বারবার বাদরের সাথে তুলনা করায় আরাফ ভিষন চটলো। আরাফও শোধ নিতে বলল,“ওইটা তোর জামাই তুই জড়ায় ধরে চুম্মা দেগা।”
“অসভ্য, বেয়াদপ!কান টেনে ছিড়ে ফেলবো তোর।”
“আমায় যখন বলেছো তখন তো খুব মজা লাগছিলো এখন তোর জলে কেনো?দেখবি তোর জামাই এমনই হইবো বাদরির জামাই বাদর!”
আরাফ ভেঙাতে লাগলো৷ দুটোতে একসাথে কখনোই সুস্থ্যভাবে থাকে না৷একসাথে থাকলে হয় ঝগড়া করবে নয় মারামারি করবে।মাহতাব কামল দুজনরে নিয়ে পড়লো বিড়ম্বনায়৷
“মামারা,কাইজ্জা করলে কিন্তু মেলা ঘুরামু না কইলাম।”
আরাফ নাকে কেঁদে প্রতিবাদ করে বলল,“ওই রিদি পিদি করে আমি করি না। ওরে ওই বাদরের সাথে বিয়ে দিয়ে দাও।”
রিদিতা আরাফ কে চোখ গরম দিচ্ছে,“তোকে ওই সার্কাসের লোকের কাছে বিক্রি করে দিয়ে যাবো,হনুমান একটা।"
“আর তুই ওরাংওটাং"
মাহতাব কামাল দুইভাইবোনের খুনসুটিতে বেশ মজা পাচ্ছে।তারা পাচঁ ভাইবোনও এভাবে একসাথে হলে কত খুনসুটি হতো,সেইদিনগুলো এখন কেবল স্মৃতি!পৃথিবীতে ভাইবোনের সম্পর্কের সবচেয়ে মধুর সম্পর্ক। লোকজনের চিৎকারে, মাহতাব কামালের ধ্যান ভাঙলো৷চোখের পানি মুছে সামনে চেয়ে দেখলো।
বাদরীর নতুন খেলা শুরু হয়েছে৷বাদরীকে সার্কাসের লোকজন বেশ মেকআপ করিয়েছে। কানে দুল, লিপস্টিক ও শাড়ি পড়ানো হয়েছে।বাদরি হাতে ভেনিটি ব্যাগ নিয়ে আকিয়ে, বাকিয়ে হেটে আসছে সাথে বাঁদরী নানা রকম মুখের অঙ্গ,ভঙ্গি করছে৷আরাফ, রিদিতা বেশ উৎসুক হয়ে বাদরির কর্মকান্ড দেখছে।বাদরি ঘুরে, ঘুরে সবার কাছে একবার, একবার করে আসছে।এর এটা, ওটা টান দিয়ে নিয়ে নিচ্ছে।
রিদিতার হাতে ভুট্টা ছিলো বাঁদরী তা টান দিয়ে ছো মেরে নিতে চাইলো।রিদিতা বেশ ভয় পেয়ে যায়,টু শব্দ না করে দিয়ে দিলো।বাদরী খুশি হয়ে রিদিতার হাত ধরতেই রিদিতা চিৎকার করে উঠলো,“মামাআআ"
বাঁদরিও রিদিতা কে ভেঙিয়ে চিৎকার করার ভঙ্গিমা করলো।পরক্ষণে বাদরি রিদিতার হাতে চুমু খেলো,রিদিতার গা ঘিনঘিন করে উঠলো। কি ভয়ঙ্কর কান্ড! তার আত্নাটা বেরিয়ে যাচ্ছিলো যেনো ভয়তে৷আরাফ তা দেখে হো, হো করে হাসতে লাগলো।
আরাফের হাসিতে বাঁদরি আরাফের দিকে চাইলো, আরাফও বাঁদরি কে ভেঙাতে লাগলো, দুই হাতের দুই বুড়ো আঙুল কানে গুজে হাত নাড়িয়ে, জিভ দেখালো৷বিষয়টা বাদরিঁ মানতে পারলো না,কোনো কিছু বুঝে উঠার আগেই বাঁদরী ঠাস করে আরাফের গালে চড় মারলো৷আরাফ ভ্যাবাচ্যাকা খেয়ে ভোন্দার মতো দাড়িয়ে রইলো। এটা কি হলো!
—
বিকেল পেরিয়ে সন্ধ্যা নামলো, গ্রামে সন্ধ্যা যেনো দ্রুত নামে।ঝিঁঝি পোকার ডাক, ব্যাঙের ডাক কানে ভেসে আসছে।গায়ের লোকজন তাদের গরু, বাছুর গোয়ালঘরে তুলছে।ঘরে, ঘরে সন্ধ্যার বাতি জ্বলছে।
সুদূর মসজিদ থেকে মোটা ও ভাঙা কন্ঠে মাগরিবের আযান ধ্বনিত হচ্ছে।আসমা বেগম, রানুবেগম কলতলায় ওযু করছে।শিমুলবানু তাদের কল চেপে দিচ্ছে মেয়েকে কোলে নিয়ে।ছোট্ট রিশিতা মায়ের সাথে কলচাঁপতে, চাপঁতে একবার নিচু হচ্ছে আবার উঁচু হচ্ছে। রিশিতার বোধহয় বেশ মজা লাগছে, তার কাছে খেলা মনে হচ্ছে। খিলখিল করে হেসে উঠছে।
“ভাবি দেন, আপনে কষ্ট করছেন ওরে নিয়ে আমি ঘরে যাই।”
ওযু সেড়ে আসমা বেগম, ভাতিজি কে কোলে নিতে হাত বাড়িয়ে বলল।শিমুলবানু বাঁধা দিলো,“আপা!হবায় ওযু করছেন এই বুড়ি একটু পরপর পেশাব করে।আপনার ওযু ভাঙবো,সমস্যা নাই আমার অসুবিধা হইতাছে না।"
শিমুলবানু মাটির মানুষ একেবারে সহজ, সরল৷পাশের গ্রামের পলাশ ব্যাপারির মেয়ে৷মাহতাব কামালের কলেজের প্রিন্সিপল হন পলাশ ব্যপারি। চার বছর হয় বিয়ে হয়ে ভূইয়া বাড়ির বউ হয়ে এসেছে। উচ্চশিক্ষিত নারী তবে মনে কোনো অহংকার বা দম্ভ নেই। নিজ হাতে সংসার, স্বামী, শ্বাশুড়ি কে আগলে রাখেন।
“মাহতাব ফিরে নাই?”
রানুবেগম জিজ্ঞেস করলেন৷শিমুলবানু জানালেন,“না, আম্মা আইয়ে নাই।"
“আচ্ছা,চালায় ল আসমা নামাজের সময় যায়।”
কলপাড়ের লাইট বন্ধ করে, উঠোনে আলো ধরালো শিমুলবানু৷ আসমা বেগম, রানু বেগম নামাজে দাড়ালেন৷শিমুলবানুর বিরতি চলছে ইবাদত থেকে। নয়তো সে কখনো নামাজ কাযা করে না। রিশিতা কে মেঝে তে ছেড়ে দিয়ে, রান্নাঘরের গ্যাস জ্বালালো৷ গরম, গরম বেগুনি ও আলুরচপ ভাজবে।সন্ধ্যার সময় মুড়ি, রঙ চা আর ভাজাপোড়া হলে পুরো সন্ধ্যা টা জমে যায়। শিমুলবানু ব্যস্ত হয়ে পড়লো রান্নায়।
রিশিতা মুখে তাই,তাই শব্দ করে, গুলুমুলু পায়ে হেটে,হেটে ফুপি ও দাদুর কাছে গেলো। পাশে যেয়ে চুপ করে বসলো। প্রথমে দেখলো, দাদু আর ফুপি কি করছে।আসমা বেগমকে রুকু তে ঝুকতে দেখে, রিশিতা উঁকি মেরে ভ্রুকুচকে ফুপির মুখের দিকে চাইলো৷আসমা বেগমের খুব জোড় হাসি পেলো, নামাজ ভেঙে যাবে বিধায় চোখ বন্ধ করে সিজদাহ্ দিলো। রিশিতাও বিষয় টা মাথায় কিছুক্ষণ প্রসেসিং করলো বোধহয়, কি মনে হলো তার কে জানে চট করে দাদু, ফুপির দেখাদেখি রিশিতাও সিজদাহ দিলো,মুখে আল্লাহ,আল্লাহ করতে লাগলো।নামাজ শেষে সালাম ফিরিয়ে আসমা বেগম দেখলেন রিশিতা সিজদাহ রত হয়ে আল্লাহ, আল্লাহ করছে। তিনি আপন মনে হাসলেন। ভাতিজি কে কোলে তুলে নিলেন,
“আম্মাজান, আপনে নামাজ পড়ছেন।"
“অও!আন্নাহ দিচি,আন্নাহ ছান্তি, ছান্তি।"
“হ্যা মা আল্লাহর কাছে অনেক শান্তি, আসেন আমরা দোয়া ধরি।”
“হু,তুয়া, তুয়া!”
রিশিতা ভালোমতো কথা বলতে পারে না,আধো আধো কন্ঠে যতটুকু বলে আরকি।আসমা বেগম ভাতিজিকে কোলে নিয়ে মোনাজাত ধরলো। এদিকে শিমুলবানু মেয়ের আলাপ না পেয়ে, খুজতে খুজতে ড্রয়িং রুমে এসে দেখে ফুফু ভাতিজি মিলে দোয়া পড়ছে।
“আন্নাহ, আন্নাহ ভায়ো, ভায়ো।" রিশিতা নিজের মতো করে বুলি আওড়াচ্ছে।
মোনাজাত শেষে আসমা বেগম সুন্দর করে ভাতিজি কে দোয়া দুরুদ পড়ে ফু দিয়ে নিছে,পুছে দিলেন। রিশিতা মায়াবি হেসে আসমা বেগমের কোলে লেপ্টে রইলো। আসমা বেগমের রিদিতার ছোটবেলা মনে পড়ে গেলো।
ছোটবেলায় আসমা বেগম নামাজ পড়তে বসলে, রিদিতা পিছে, পিছে ঘুরতো।সিজদাহ দিতে গেলে জায়নামাজে শুয়ে পড়তো, কখনো পিঠে চড়তো, কখনো কোলে বসে পড়তো,কখনো টুকি, টুকি খেলতো।
“আপা দেন ওরে,পাজিডায় কহন আইছে আমি টেরও পাই নাই।আপনার নামাজ ভাঙছে। ”
“নাহ, নামাজ শেষ থাকুক ও তুমি বিশ্রাম নাও।রিশিতা কোলে থাকলে শান্তি পাই মনে হয় আমার ছোট রিদিতা আমার কোলে চেপে আছে।”
“আইচ্ছা রাখেন ভাতিজি রে।”
শিমুলবানু চা বসাতে রান্নাঘরে চলে গেলো।আসমা বেগম আল্লাহর জিকির করছেন আর রিশিতার পিঠে আলতো করে হাত ছোঁয়াচ্ছেন বারেবারে। তন্মধ্যে,রানুবেগমের কান্নার স্বর শুনতে পেলেন। নামাজের সিজদাহ তে তিনি কাদঁছেন।আসমা বেগম মায়ের পিঠে হাত রাখলেন। রানুবেগম শান্ত হলেন।আস্তে ধীরে নামাজ শেষ করে জায়নামাজ ছেড়ে উঠে বসলেন৷ রিশিতা রানুবেগমের কান্না দেখে ঠোঁট উল্টে কান্নার স্বরে বলল,“দায়ু, তান্না তান্না!"
রানু তাসবিহ জপতে, জপতে কাঁদছেন৷ আসমা বেগম নম্র কন্ঠে রানু বেগম কে ডাকলেন,“মা, কি হয়েছে?তুমি কাঁদছো কেনো?”
“তোর বাপ আর আছিয়ার কতা মনে কইরা। তোর বাপে মরার আগেও কত কান্দা কানছে আছিয়ার লেইগা,খালি কইতো আমার আছিয়া রে ওরা শান্তি দিলো না আমার মাইয়াটারে খাইয়্যা ওগো রুহ শান্তি হইছে, নাতিনডারে এতিম কইরা ওগো আত্না জুড়াইছে।তোরে দুই পলক দেহার লিগা কত যে কাতরাইছে, রিদিতা রে কোলে লওনের লেইগা যে কত খাবলাইছে।আহ্হা গো!”
আসমা বেগম বাবার কথায় মন খারাপ করলেন৷বাবা তাদের তিনবোন কে যে কত যত্নে পালছেন। দুইজনরে কোলে তো একজন কে সবসময় কাঁধে রাখছেন। দরিদ্র ছিলেন তবে মেয়েদের অবহেলা করেননি৷সেই বাবার অন্তিম সময়ে তিনি আসতে পারেন নি। নুরুল আমিন তাকে আসতে দেয় নি৷নুরুল আমিনের কথা অমান্য করায় তার উপর অত্যাচার নেমে এসেছিলো৷
“আমার আছিয়া, আহ্হা রে সুখ ওর কপালে জুটলো না।কাল নাগিনী আমার মাইয়ারে মাইরা তয় শান্তি হইছে৷আল্লাহর গজব পড়ুক ওর উপরে৷ওয় তো মরলে কবরের মাটিও পাইবো না৷ হিয়াল,কুত্তায় খাইবো ওরে৷”
এমন সময়,শিমুলবানু এলেন।তিনি সবকিছুই শুনছিলেন। তার বড় জানার ইচ্ছে রিদিতার মায়ের ব্যাপারে৷ কি হয়েছিলো তার সাথে।কখনো কেউ তাকে বলেনি, তিনিও জিজ্ঞেস করার সাহস পায় নি। আজ কথা উঠায় এড়াতে পারলো না।
“আম্মা,আফা আছিয়া আফার লগে কি হইছিলো আর আপনেরা রিদিতার থেইকা লুকান কেন?হুনছিলাম ওর বাপে অনেক বড়ঘরের পোলা আছিলো,ওর বাপের গুষ্ঠিরে আজ পর্যন্ত দেখি নাই ওর খোজে আইতে?"
রানুবেগম রিদিতার দাদাবাড়ির নাম শুনেই রেগে যান৷ তিনি সহ্য করতে পারেন না সেই নাম৷তারা তার মেয়েকে শেষ করে দিয়েছে, সন্তান হারিয়েছেন তিনি।
“ওই নাম মুখে নিবা না, জালিমের জাত।আমার বুকের তে আমার মাইয়ারে কাইড়া খাইছে।”
“হুনছিলাম আপায় পছন্দ কইরা বিয়া করছিলো।দুলাভাইও তারে বলে অনেক ভালোবাসতো।কি হইছিলো পরে?"
আসমা বেগম দীর্ঘশ্বাস ছাড়লেন। আছিয়া তার বড় বোনের চেয়েও বেশি ছিলেন মায়ের মতো আগলে রাখতেন আসমা বেগম কে।মা ছাড়া আসমা বেগম থাকতে পারতেন বড় বোন ছাড়া তার এক মুহূর্ত চলতো না। আজ সে বড় বোন কত দুরে৷আসমা বেগম চোখের পানি মুছলেন বলতে লাগলেন বড় বোনের অতীতের কথা—
আছিয়া ছিলেন রানু বেগম ও লতিফ ভূইয়ার মেয়েদের মধ্যে বড় মেয়ে। বড় ছেলে মাহতাবের পর তার জন্ম, আছিয়ার জন্মের একবছর পর জন্ম নেয় আসমা বেগম তার দুই বছর পর জন্ম হয় আলেয়া ও মাহিনের। আছিয়া বোনদের মধ্যে ছিলো সবচেয়ে সুন্দরী ও লতিফ ভূইয়ার বড় আদরের মেয়ে৷স্বভাবতেই ছিলেন ভিষন সহজ সরল ও বিনয়ি।লতিফ ভূইয়া গ্রামের স্কুল শিক্ষক ছিলেন,দরিদ্রতায় জীবন কাটালেও ছেলে, মেয়েদের পড়াশোনা করাতে তিনি কারপন্য করেন নি।গ্রামের স্কুল থেকে খুব একটা আয় হতো না।ছেলেমেয়েদের কথা ভেবে, শহরে যান চাকরির খোজে।শহুরে চাকরিতে প্রয়োজন বাড়তি দক্ষতা, বুড়ো মানুষটার পক্ষে শহুরে চাকরি সেগুড়ে বালির মতন।বাড়তি আয়ের জন্য শহরে দিনে রিকশা চালাতেন,রাতে হোটেলে কাজ করতেন।
লতিফ ভূইয়া ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ি হওয়ার পর মাহতাব কামাল নিজের পড়াশোনার পাশাপাশি,কাজ করে নিজের ও ভাইবোনের পড়ার খরচের ভাড় বহন করতেন৷ভাইবোনদের মধ্যে মাহতাব ও আছিয়া নাম গ্রামের লোকমুখে সদা ঠোটস্থ থাকতো৷ মেধায় ছিলো তারা সেরার সেরা।ট্যালেন্টপুলে বৃত্তিতে সদা প্রথম স্থানে থাকতেন দুই ভাইবোন। স্কুল,কলেজে তাদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করে দেন জেলা ম্যাজিস্ট্রেট৷
আছিয়া অল্প বয়সেই পরিবারের হাল ধরে,গ্রামের ছেলে মেয়েদের বাংলা ও আরবি পড়াতো। বাকি সময়ের গ্রামের মেয়ে,বউদের জামা কাপড় সেলাই করতো, যাতে ছোট তিন ভাই বোনের পড়াশোনায় কোনো ক্ষতি না হয়।আসমা সব সময় আছিয়া কে সাহায্য করতো।বড় বুবুর সাথে জামা, কাপড় সেলাই করতো,বাচ্চাদের পড়াতো৷ভালো,মন্দে মিলিয়ে তাদের দিন ভালোই যাচ্ছিলো।এরইমাঝে আছিয়ার জন্য অনেক সম্বন্ধ আসতে থাকে৷আছিয়া তখন উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের ছাত্রী৷ গ্রামের চেয়ারম্যান রাজউক শিকদারের মেয়ের ঘরের নাতনিকে বাংলা ও আরবি পড়াতেন আছিয়া।চেয়ারম্যানের বড় ছেলের রওশন শিকদার শহর থেকে গ্রামে ফেরেন, বিয়ে করবেন বলে৷শহরে অনেক মেয়ে দেখেছেন, তার পছন্দ হয়নি।রওশন শিকদারের পছন্দ সাধারণ ঘরোয়া গ্রাম্য রমনী৷
সময় টা তখন, ২০০০। শীতকালের সময়, এক বিকেলে আছিয়া চেয়ারম্যান বাড়ি পড়াতে যায়।গাছগাছালিতে ঘেরা চেয়ারম্যান বাড়িতে বড়,বড় খেজুর গাছ সারি,নারকেল গাছের সারির ঝোপ ও কুয়াশাচ্ছন্ন অন্ধকারে কোনোকিছুই স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছে না।উঠোনের বাতিও ধরানো হয়নি তখন। আছিয়া সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতে যেতেই দেখলো দুই,তিনজন লোক লুঙ্গি বেঁধে দা হাতে গেটের দিকে এগিয়ে আসছে।আছিয়া বিশালদেহি মানবকায়াদের হাতে দা দেখে ভিষন ভয় পেয়ে যান, তিনি ভাবেন তারা বুঝি ডাকাত৷
রওশন শিকদার খেজুর গাছে উঠার জন্য লুঙ্গি কাছা মেরে, গায়ে গামছা বেধেঁ গাছিয়া বেশে দুইজন সঙ্গী নিয়ে বের হচ্ছিলো।কুয়াশাময় বিকেলে চারিপাশ ঘোলা, ঘোলা।গাছ-গাছালি ঘেরা বিশাল বাড়ি তখন অন্ধকার কূপের মতো।
“ডাকাইত! ডাকাইত কে কই আছো চেয়ারম্যান কাকার বাড়িত ডাকাইত পড়ছে।”
আছিয়া বেগমের চিৎকারে, থমকে যান তিন পুরুষকায়া৷ আকস্মিক মেয়েলি চিৎকারে তারা নিজেরাও ভড়কে যান।আছিয়া বেগম ডাকাতের ভয়ে হাত দিয়ে কান চেপে বসে পরে উঠানে। আছিয়া কে থামাতে ভারিক্কি কন্ঠে রওশন ডেকে বলে,“এই,এই আমরা ডাকাইত না। চিল্লায়েন না!”
আছিয়া থামলেন না তিনি পূর্বের চেয়েও বেশি শক্তি দিয়ে চেঁচাতে লাগলো,“আল্লাহ গো, কে কই আছো ডাকাইতে চেয়ারম্যান কাকারে মাইরা লাইলো গো সব লুট কইরা নিয়া নিলো গো।”
রওশন শিকদার ও তার সঙ্গী সামন্ত হতভম্ব হয়ে গেলো, নিজের বাড়িতে তাকে এই মেয়ে ডাকাত বানিয়ে দিলো৷এদিকে আছিয়ার চিৎকারে, বাড়ির সকলে হুড়মুড় করে বেরিয়ে আসে।সকলের হাতে লাঠিশোটা। চেয়ারম্যান সাহেব পেয়াদাদের নিয়ে উঠোনে জমায়েত হয়।পেয়াদাদের হুকুম দিয়ে বলে,“আচ্ছা কইরা বান্দ সবগুলারে। পালাইতে যেন না পারে।”
পেয়াদারা চিৎকার করে লাফিয়ে পরে উঠোনে।সবাইকে থামানোর উদ্দেশ্য,রওশন শিকদার চিৎকার করে বলে,“আব্বা ডাকাইত না আমি আপনের পুতে।এই ছেড়ি আন্ধাইরে না দেইখ্খাই চিক্কুর দিয়া বইছে, বাতি দরান।”
রাজউক শিকদার উঠোনের বাড়ি ধরাতেই দেখতে পেলেন তার গুনধর পুত্র মহাশয় কে। ছেলের দিকে তাকিয়ে তেজি কন্ঠে বললেন,“তুই এমন বেশ দরছোছ কে, ডাকাইতের মতোই দো লাগতাছে।”
“মশকরা করবেন না তো, খেজুর গাছের তে পাতিল নামানের লেইগ্গা লুঙ্গি কাছা দিছি।হাগল,ফাগল বডিমাইত না দেইখ্খাই ডাকাইত লাগাইছে।তয় আমনে ক্যাডা,আমগো বাইত কি?চুরি করতে ডুকছেন মনে ওয়!"
চেয়ারম্যান সাহেব ছেলেকে থামালেন, চিনিয়ে দিতে বললেন,“ওয় আছিয়া, লতিফ মাষ্টরের বড় মাইয়া তোর বোইনের মাইয়্যারে আরবি ও বাংলা পড়ায় খুব ভালা ছাত্রী।”
“ছাত্রী ভালা হইলে কি হইবো, একছের কানা আর বলদ!মনডা কয় একটা কো/প দেই,আমারে কয় আমি বলে ডাকাইত।”
“ওয় কি তোরে চিনে?তুই যেই বেশে খাড়োইছত তোরে যে কেউ দেখলে ডাকাইত ই কইবো। মা আছিয়া উঠ এডা আমার বড় পুত রওশন শহরেত্তে আইছে।”
আছিয়া ভয়ে চোখে, মুখে হাত চেপে বসেছিলো। চেয়্যারম্যানের কথায় আশ্বস্ত হয়ে মুখ থেকে হাত নামায়।হাত নামাতেই তার সুশ্রী মুখশ্রি দৃষ্টিগোচর হয়।চেচামেচির দরুন মাথা থেকে ঘোমটা টা খুলে গিয়েছিলো। বসা থেকে উঠে দাড়িয়ে ঘোমটা ঠিক করে মুখ ওড়নায় আবৃত করে রওশনের উদ্দেশ্য নাক টেনে বলল,“ এমন হাট্টাগাট্টা মানুষ আর অন্ধকার দেইখা বুঝি নাই, আমনেরে ডাকাইত কওনের লেইগা দুঃখিত!”
রওশন শিকদারের কানে পৌছালো না আছিয়ার কন্ঠস্বর।রওশন এক ধ্যানে তাকিয়ে আছে আছিয়ার শ্যামবর্ণা সুশ্রী মুখ পানে।চোখের পলক যেনো তার পড়ছেই না তার।আনমনে অস্ফুট স্বরে শ্লেষাকন্ঠে শুধু বলল,“সুন্দওওওররর!”
আছিয়ার রওশন কে এভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তি হলো।তাই ওড়নায় নিজেকে ভালোভাবে আড়াল করে নিয়ে ভেতরে চলে গেলো৷
“ক্রমান্ন"
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা
বারবার, অতীতে ফিরে যাচ্ছি বলে ভয় পাবেন না।অতীত বেশিদুর টানা হবে না৷ যতটুকু জানানো প্রয়োজন ততোটুকুই বলা হবে। ধৈর্য্য সহকারে পড়ার অনুরোধ রইলো৷।😊
গল্পের প্লট, থিম, চরিত্র,চরিত্রের নাম, ছবি, উক্তি, কাহিনি কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ!এবং গল্প টি অন্য কোথাও পোস্ট করাও নিষিদ্ধ আমি রচয়িতা এ অনুমতি দিচ্ছি না। পড়তে হলে আমার পেজেই পড়তে হবে। চাইলে আপনারা শেয়ার করতে পারেন।
পর্বটি কেমন লাগলো পড়ে জানাবেন, আপনাদের মতামত ও মন্তব্য একান্ত কাম্য।সাইলেন্ট রিডার রা রিয়েক্ট করবেন। ভুল হলে ক্ষমা সুলভ দৃষ্টিকে দেখবেন। হ্যাপি রিডিং। পরবর্তী পর্ব আসতে, আসতে দোয়াতে মনে রেখো।😊৪০.২
প্রথম দেখার পর রওশন শিকদারের চোখে আজীবনের জন্য বন্দিনী হয়ে যায় আছিয়া৷শহর ঘুরে পুরো গ্রাম ঘুরে শত,শত মেয়ে দেখেও তার মন কোথাও হারে নি, হেরেছে কেবল আছিয়ার সেই হরিনী চোখে।তবে আছিয়া কঠিন সমাজে বড় হওয়া নারী,সংগ্রাম করে অতিবাহিত হয় তার জীবন তাকে জয় করা রওশন শিকদারের পক্ষে খুব একটা সহজ ছিলো না কিন্তু কথায় আছে,“যদি থাকে বন্দের মন, গাঙ পাড়ি দিতে কতক্ষণ।”
চেয়ারম্যান বাড়িতে পড়াতে যাওয়ার সময় প্রায় সময় রওশন আছিয়া কে দেখার নানা বাহানা খুজতেন। সারাদিন টো,টো করে গ্রামে ঘুরে বেড়াতেন। কিন্তু বিকেল হলে সে এক মুহুর্তের জন্য বাড়ি ছেড়ে বের হতেন না।কখনো পড়ার ঘরের আগে,পিছে পায়চারি করতেন তো কখনো উঠোনে বসে গান ধরতেন, কখনো বা পড়ার ঘরে সেলফ থেকে বই আনার বাহানায় এক নজর দেখার প্রয়াস করতেন। আছিয়া কে একদিন না দেখলে যেনো তার দুনিয়া, দুনিয়া মনে হতো না৷
আছিয়ার রওশন কে দেখে খুব ভয় লাগতো,সর্বক্ষন মুখটা গম্ভীর করে রাগী, রাগী ভাব নিয়ে থাকতো৷ গ্রামে রওশনের বেশ প্রভাবও ছিলো। চেয়ারম্যান বংশের ছেলে, রওয়াব তো থাকবেই।একবার তার ঘড়ি চুরির ঘটনায়, পাশের গ্রামের তালুক চোর কে গাছের সাথে বেধে দিনরাত পিটিয়েছিলো। আছিয়া সে ঘটনা নিজ চোখে দেখেছে৷ তখন থেকেই, রওশন কে সে খুব ভয় পায়।
তবে রওশন যতবার কথা বলতো আছিয়র সাথে খুব নম্র সুরে কথা বলতো৷পড়ার ঘরে ভাগ্নি কে চকলেট, লজেন্স দেয়ার বাহানায় আছিয়াকেও দিতো৷ আর বলতো,“রাজিয়া তুই একলা খাইছ না তোর মাষ্টর ম্যাডাম রে দিস হেয়ও ছোডো মানু।” কখনো বা নিজের বাগানের বড়ই গাছ থেকে বড়ই এনে দিতো পটলা ভরে, শুনেছিলো আছিয়া টক বড়ই খুব পছন্দ করে। একবার আছিয়া কলেজ থেকে বাড়ি ফিরছিলো, গাঙ পাড় করে বাড়ি ফিরতে হয়। রওশন নৌকা নিয়ে পৌছে যেতো, আছিয়াকে আনার জন্য।যদিও আছিয়া উঠতো না, তাই পুরো ঘাটে আর কোনো নৌকা সে রাখতে দিতো না। একমাত্র রওশনের নৌকা থাকতো, আর আছিয়াকে বাধ্য হয়ে সেই নৌকা চড়ে আসতে হতো৷
গ্রামে একটা পাঠশালা ছিলো আছিয়ার গাছের নিচে পড়াতো রোদে, তাপে পুড়ে। রওশন তা দেখে টিন দিয়ে ঘর বানিয়ে পাঠসালা করে দেয়৷ নিজ খরচে ফ্যানের ব্যবস্থাও করে দেয়।তবে বুঝতে দেয় না এগুলো তার কাজ৷ তবে আছিয়ার, নারী মন তা উপলব্ধি করতে পেরেছিলো বটে।তবে গুরুত্ব দেয় নি কখনো বা প্রশ্রয়ও দেন নি। নিজের চারপাশে দেয়াল রেখেছেন সব সময়।কারণ শহুরে মানুষের মন ঘুড়ির মতো। জীবনে তার অনেক কাজ বাকি।রওশন হাল ছাড়ে নি তবে জোড়ও করে নি। সময়ের উপর ছেড়ে দিয়েছিলো। একদিন না একদিন ঠিক মন পাবে আছিয়ার না পেলে নাই সই। খোদার কাছে চাইতে তো মানা নাই।খোদার হুকুম হলে একটা না একটা ফয়সালা তো হবেই৷
একবার উঠোনে বসে, ডাব কাটছিলেন রওশন শিকদার। বিগতবছর বাগানে দুটো নারকেল গাছ লাগিয়েছিলেন তিনি।এবছর ভালোই ডাব ধরেছে।বাড়ির মালিকে দিয়ে সবগুলো ডাব পাড়িয়েছে৷ সাঙ্গ, পাঙ্গ, বাচ্চা-কাচ্চা যত আছে সবাই কে বসিয়েছে। সবাইকে ডাব খাওয়াবে৷ এক,একটা ডাব কাটছিলেন আর এক এক করে হাতে, হাতে দিচ্ছিলেন৷ এমন সময় আছিয়া তাদের বাড়ির উঠোনে পা রাখেন৷ সারাদিনের দৌড় ঝাপে ক্লান্ত পায়ে হেটে,হেঁটে এসেছেন। চোখ,মুখের অবস্থা বিদ্ধস্ত।বড় ধকল যাচ্ছে, লতিফ ভূইয়াকে নিয়ে মাহতাব ও রানু বেগম শহরে গেছেন চিকিৎসা করাতে, বাড়ির সকল রান্নাবান্না,ভাইবোনদের দেখভাল,ছাত্র পড়ানো, জামা কাপড় সেলাই সব একা হাতে সামলাতে নিজের কথা ভুলেই বসেছিলো আছিয়া৷ আছিয়ার দূর্বলতা, রওশনের চোখ ফাঁকি দিতে পারলো না৷
“এই রাজিয়া তোর মাষ্টরনি রে দর, জ্ঞান হারাইলো।”
রাজিয়া, রওশনের ভাগ্নি। রাজিয়া তার পাশেই বসা ছিলো। মামার কথায় দরজার দিকে চাইতেই দেখলো আছিয়া আসছে৷ রাজিয়া দৌড়ে গেলো।
“আছিয়া খালা, কি হইছে তুমার,আইয়ো বও এনে।”
“না, রাজিয়া বসুম না, চেয়ারম্যান কাকা বাইত আছে?” ক্লান্ত কন্ঠে, হাপাচ্ছিলো আছিয়া, রওশন ডাবের শাস খেতে, খেতে জবাব দিলো “চেয়ারম্যান কাকার পুতে আছে, কি দরকার কইয়ালান।”
“কিছু টাকার দরকার, আব্বায় অনেক অসুস্থ্য রাজিয়ার পড়ানির বেতন ডা দিলে বাড়িতে চাইল,ডাইল কিন্না নিতাম।”
“আইচ্ছা দেখতাছি, রাজিয়া যা মাষ্টরনি রে নিয়া ফ্যানের নিচে বয়া,জ্ঞান ট্যান আরাইলে আবার বিপদ,চেয়ারম্যান বাড়ির মান যাইবো!”
কথা টা বলে ডাবের থোকায় বড় একটা ডাবে কোপ দিলো।রাজিয়া মামার কথা অক্ষরে, অক্ষরে পালন করলো। আছিয়া কে ধরে নিয়ে পড়ার ঘরে বসালো৷ ফ্যান ছেড়ে দিলো। যেনো আছিয়া একটু আরাম পায়৷ তবে আছিয়া বসে থাকার সময় নেই। বাড়িতে চুলা জ্বলে নি,ছোট ভাইবোন গুলা না খেয়ে আছে৷ আসমার জ্বর ওষুধ কেনা লাগবে। এদিকে রাত থেকে সে না খাওয়া, খিদে তে পেট চু,চু করছে৷
“রাজিয়া,আমারে একগ্লাস পানি দাও।”
“আইচ্ছা”
রাজিয়া ঘর থেকে বের হয়ে রান্নাঘরের দিকে দৌড়োলো। এমনসময় রওশন রাজিয়া কে ডেকে বলল,“রাজিয়া রে, এদিক আয় তোর মাষ্টরনিরে এই ডাবের পানি ডা দে আর ঘরের তে দুইটা লাড়ু আর মোয়া দে।"
রওশন আছিয়ার মুখ দেখে ভেতরের অবস্থা বুঝতে পেরেছিলো। মামার কথামতো, রাজিয়া সবগুছিয়ে নিয়ে গেলো৷ আছিয়া এতো খাবার দাবার দেখে অবাক হলো৷ সে কখনো চেয়রাম্যানের বাড়িতে পানি ছাড়া কোনো কিছুই খায় না৷
“রাজিয়া এতো কিছু আনছো কে?”
“খালা আপনেরে অনেক অসুস্থ্য লাগতাছে তাই মামায় কইছে দিতে।”
আছিয়া বিছানা থেকে উঠোনের দিকে বসে গলা ছেড়ে গান গাইতে, গাইতে ডাব কাটারত পুরুষটির দিকে এক নজর চাইলেন৷আছিয়া রওশনের আকার ইঙ্গিত অনেক আগেই টের পেয়েছিলেন তবে তিনি টু শব্দ করেন নি৷গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে গায়ে একবার বদনাম জড়ালে সমাজে সে টিকতে পারবে না৷ এমনিতেই নানাজনে নানা কথা বলে বেড়ায়৷
“রাজিয়া, আমি কিছু খামুনা৷ আজকে আমার শরীর ডা ভালা না, কালকে পড়ামু।”
“পানি না চাইছিলেন খালা, পানি খাইয়া যান।”
আছিয়ার পানি তৃষ্ণা পেয়েছিলো প্রচুর তাই পানির গ্লাস টা তুলে নিলো৷ এক নিঃশ্বাসে ঢক,ঢক করে পানিটুকু খেলো৷ তবে পানি তার কাছে মিষ্টি, মিষ্টি লাগছিলো।
“আছিয়া পানি এতো মিষ্টি কে?"
“এটা মামার গাছের ডাবের পানি। বহুত মিষ্টি হয়৷ ”
“ওহ,আইচ্ছা তয় আমি যাই।বাড়িতে আসমায় অসুস্থ্য হইয়া পইড়া আছে।”
“আইচ্ছা।”
আছিয়া উঠে পড়ার ঘর থেকে বের হয়ে উঠোনে নামলো, রওশন আছিয়া কে চলে যেতে দেখে রাজিয়া কে ডাকলো, “রাজিয়া তোর মাষ্টরে যায় গা কে পড়ানি শেষ?এমনে ফাঁকিবাজি দিলে কি মাষ্টর হইলো৷”
“মামা, খালার শরীর ভালো না হেল্লেগ্গা আজকে পড়াইবোনা।”
“তয় আউগায় দিয়ায়, রাস্তাঘাটে পইড়া গেলে বিপত্তি বাধবো চেয়ারম্যান বংশের নাক কাটা যাইবো।”
“আমি আমু কেমনে পরে?”
মামা,ভাগ্নির ঠেলাঠেলিতে আছিয়া বলে উঠলে,“সমস্যা নাই আমি যাইতারমু।”
“মাষ্টর মাষ্টরের মতো থাহেন, মাতব্বর হইয়েন না৷এই জামিল্লা মাষ্টর রে বাইত দিয়া আয়।সারাদিন তো খাস আর ঘুমাইয়া গতর ডা গন্ডারের মতো বানাইছোছ। একটু কাম কর যাহ!"
জামিল চেয়ারম্যান বাড়ির কাজের লোক। তার কাজ সারাদিন নাক ডেকে ঘুমানো। তখনও ঘুমাচ্ছিলো। রওশন কানের গোড়ায় এক ঘা দিতেই ধরফর করে উঠে।
“কি কইছি, হুনছোছ?”
“কি কইছেন ভাইজান!”
“কই ছি তোর মার বিয়া, ভাঙ্গা ডোল দিয়া।”
“আমার মায় তো কবরে ভাইজান।”
“মাওয়ার পো কতা না কইয়া মাষ্টর রে হেগো বাইত দিয়ায়।”
আছিয়া দুরে দাড়ানো বিধায়, রওশন আর জামিলের কথা তার কান অব্দি আসে নি। তার মাথায় চিন্তা ভাইবোনের, বের হওয়ার সময় বলেছিলো বাজার নিয়ে যাবে৷ কিন্তু টাকা তো পেলো না। আছিয়া কারো কাছ থেকে চেয়ে নেয়া টা পছন্দ করে না।কি করবে, কিছুই বুঝতে পারছে না। মাথা টাও ঘুরছে।
—
জামিল কিছুদুর এগিয়ে দেওয়ার পর, আছিয়া তাকে আর এগোতে দেয় নি৷ বাকি পথটুকু চলতে পারবে বলে, নিজেই একা ফিরলো বাড়ি। লতিফ ভূইয়ার বাড়িটি দোতলা বাড়ি তার বাবার আমলের৷অনেক জমি, জমা ছিলো। অসুস্থ্যতার জন্য সেসব জমি,জমা বেচে তার চিকিৎসা চলছে৷ সম্বল বলতে কেবল বাড়িটুকুই আছে৷ আছিয়া দীর্ঘশ্বাস ছাড়লো।বাড়ি আঙিনা নিস্তব্ধ হয়ে আছে, ঘরের দোড় দেয়া৷আসমা, আলেয়া, মাহিন বলে কতক্ষণ ডাক পাড়লো। কেউ সাড়া শব্দ করলো না। আছিয়ার কলিজা যেনো চিপ মেরে উঠলো।
দ্রুত পায়ে রোয়াকে উঠে দাড়ালো। দরজা হালকা ধাক্কা দিতেই খুলে গেলো। ভিড়ানো ছিলো আছিয়া প্রথমে বুঝতে পারেনি৷ দরজা ঠেলে ভেতরে ঢুকলো। বসার ঘরের চকিতে আসমা, আলেয়া, মাহিন গলা ধরে ঘুমিয়ে আছে। আছিয়া হাফ ছাড়লো৷ ভাইবোনদের শিওরে যেয়ে, বসে মাথায় হাত বুলিয়ে দিলো৷ আসমার কপালে হাত দিয়ে জ্বর দেখলো৷জ্বর এখনো অনেক, গায়ে লাল, লাল ঘামাচির মতো দানা বেরিয়েছে৷ ব্যথা যন্ত্রনায় কাতরাতে, কাতরাতে ঘুমিয়ে পড়েছে। আছিয়ার খুব কান্না পেলো, ভেবেছিলো চেয়ারম্যান কাকাঁ বোধহয় বেতন টা আগে, আগে দিয়ে সাহায্য করবে।কপাল খারাপ,বাড়িতে ছিলো না৷
আছিয়া চকি ছেড়ে উঠে খাবার ঘরে গেলেন৷ খাবার ঘরের টেবিলে বন রুটির ছোট টুকরা পড়ে আছে। তিনভাইবোন একটু খেয়ে তার জন্য একটু রেখেছে। আছিয়া হালকা হাসলো ভাইবোনের ছেলেমানুষীতে।পড়ে থাকা ছোট রুটির টুকরা তিনি খেয়ে নিলেন৷ মিছরিব খুলে দেখলেন আটা বা চাল আছে কি না।কিন্তু সেগুড়ে বালি! কিছুই ছিলো না। লাল ডিব্বা তে কেবল গমের আটা ছিলো দুই মুঠ।এতোটুকু যে, আছে এই রক্ষা।এ বেলা টা চলুক। আটার রুটি করে দিবে আর পাশের পাগাড় থেকে কিছু শাক তুলে এনে রাঁধবে। তার আগে আসমার গা মুছে দিতে হবে,বিকেলে যাবে ডাক্তার আবুলের বাড়ি।ধারে ওষুধ নিয়ে আসবে।
বালতি তে পানি ভরতে কলপাড় গেলো, কিছুক্ষণ পর বালতি ভরে নিয়ে ঘরে ঢুকলো। ভেজা গামছা দিয়ে আসমার সারা শরীর মুছে দিলো। একটু আরাম পাবে তাতে। এরইমধ্যে যোহরের আজান দিলো।মাথার উপর এতো বড় বিপদ, আল্লাহর সাহায্য চাইতে হবে। আল্লাহই পারে হতাশার মাঝে আশার আলো দেখাতে। আসমার গা মুছা শেষ হলে, কলপাড়ে বালতি নিয়ে চলে গেলো।ভালো করে ওযু করে নিলো, ঘরে এসে জায়নামাজ বিছিয়ে নামাজে দাড়ালো। নামাজে দাড়াতেই আছিয়া ভেঙে পড়লো, তার কান্না বাঁধ মানছে না।খুব অসহায় লাগছে তার।বাবা অসুস্থ্য মা-ভাই না খেয়ে দিনরাত দৌড়াদৌড়ি করছে, ছোট বোন টা জ্বরে কাতর, গা হাত পা নীল হয়ে আসছে।ঘরে নেই খাবার। আছিয়া সিজদাহ তে পড়ে হেঁচকি তুলে কাদঁতে লাগলো। বাহিরে শক্ত থাকা মানুষ টা আল্লাহর সামনে সবচেয়ে অসহায় অবস্থায় দাড়িয়ে। মানুষ ফেরালেও আল্লাহ কখনো বান্দা কে তার দরজা থেকে খালি হাতে ফেরান না।
আছিয়া নামাজ শেষ করে উঠতেই, বাহিরে জামিলের ডাক শুনতে পেলো, “আছিয়া আফা!বাইত আছেন। দরজা ডা খুলেন।”
আছিয়া কিঞ্চিৎ অবাক হলো, জামিল এই সময় হঠাৎ! আছিয়া মাথায় ঘোমটা টেনে দরজা খুলতে বের হলো। দরজা খুলে উঠনো তাকাতেই সে হতভাগ হয়ে দাড়িয়ে রইলো। উঠোনে জামিল, রওশন শিকদার আর তার সাথে কে জানো দাড়িয়ে আছে। হাতে ব্রিফকিছের মতো কি জানো?সাথে ভ্যান গাড়িতে দুইজন লোক আর অনেক বাজার।
“জামিল জিনিসপত্র ভিতরে দিয়া আয়।”
“আইচ্ছা ভাইজান!"
“খাড়ান!এগুলা কি?"
“বাজার সদাই আব্বায় পাঠাইছে।”
“কাকায় তো বাইত ছিলো না তাইলে কেমনে পাঠাইলো?"
“বেডিমাইনষের বেশি কতা কওনের স্বভাব গেলো না। টেলিফোন নামেরও তো বস্তু আবিষ্কার হইছে নাকি মাষ্টর মানুষ যদি বলদের লাহিন কতা কও কেমন লাগে।"
“এতো কিছু তো চাই নাই, খালি পড়ানির বেতন ডা দিলেই হইবো।”
“আমার বাপে এই এলাকার চেয়ারম্যান হের এলাকার মানুষের বিপদে বাজার সদাই পাডাইছে।আল্লাহর পাঠানো তহফা মনে কইরা কবুল করেন। "
“এটা ঠিক না, আমরা কখনো যাকাত বা দান নেই না।” রওশন শিকদার পড়লেন বিড়ম্বনায় আছিয়া যে এতো পেচাবে সে আগে বুঝেনি।
“যাকাত ও দান ও না এটা ভালোবাসা। আমার বাপে আপনেগোরে অনেক শ্রদ্ধা করে।আমি একসময় অনেক বেজাত ছিলাম, কাউরে মানতাম না। মাষ্টর কাকায়,আমারে জাতে আনছে, মানুষ বানাইছে, আপনের বাপের কাছে আমি পড়ছি, মাহতাব আমার বন্ধু আছিলো৷ আপনের মায় আমারে আর মাহতাব রে এক থালে ভাত মাইখ্খা খাওয়াইছে। আপনের বাপে একবার দোয়া করছিলো আমি অনেক বড় হমু। হেইতের দোয়ায় আমি আজকে অনেক বড় হইছি নিজের ব্যবসা দিছি। দোয়া ও ভালোবাসা হইলো বড় জিনিস। আর এতোকিছু আমার বাপে হাদিয়া পাডাইছে।দেহেন, সাহায্যের মালিক আল্লাহ বান্দা হইলো উছিলা। আপনের ভাইবোইন না খাইয়া আছে। আসমার বলে জ্বর ডাক্তারও নিয়া আইছি। ওহন কি ডাক্তারও দেহাইবেন না?”
আছিয়া ভাইবোনদের দিকে চাইলো, কথার শব্দে আলোয়া ও মাহিন ঘুম থেকে উঠে গেছে। জানালা দিয়ে বাহিরের পরিস্থিতি পরোখ করছে। আসমা জ্বরে কুকাচ্ছে৷ আছিয়া নরম হলো,চেয়ারম্যানের হাদিয়া গ্রহণ করলো।ডাক্তার কে ভেতরে আসতে দিলো।জামিল ও ভ্যান ওয়ালা মিলে বাজার গুলো ঘরে তুলতে গেলো৷ রওশন ভেতরে গেলো না সে দাঁড়িয়ে রইলো৷
“একটা মোড়া দেনছাই মাষ্টর ম্যাডাম! দাড়ায় থাকতে, থাকতে পা বেতা ওইয়্যা গেছে।”
আছিয়ার জিভ কামড়ালো ইশশ! যে সাহায্য করলো তারে সে এভাবে বাহিরে দাড় করিয়ে রেখেছে। মাহিন কে আদেশ দিলো মোড়া পেতে দিতে। মাহিন মোড়া পেতে দিতেই রওশন বড় আরাম করে বসলো৷ মধ্যাহ্নের নিরালা প্রহরে, পাখির কিচিরমিচির শব্দ ও নিস্তব্ধতা মন্দ লাগছে না তার।রওশন গলা ছেড়ে গান ধরলো তার বেসুরো গলায়,
“আমার মন মজাইয়া রে দিন মজাইয়া
মুর্শিদ নিজের দেশে যায়
একই আমার ভাঙা ঘর
তার উপরে তুফানবান...”
উল্টা,পাল্টা গাইছে।ভেতর থেকে জামিল শুধরে বলল “ভাইজান ভুল গাইছেন।”
“তুই যুত কর, আমি যা গামু তাই ঠিক। তুই কাম কর তোর।”
জামিল আছিয়া কে সব বাজার বের করে দেখালো। শাক সবজি, ফল,দুধ,ডিম,চিনি,লবন মাছ,মাংশ,চালের বস্তা, ডাল, চানাচুর, বিস্কুট সহ আরো নানান তা।আছিয়া মাথায় হাত দিয়ে বসলো এতো কিছু চেয়ারম্যান পাঠায় নাই সে বেশ ভালো করেই বুঝলো৷ এসব রওশনের করা বাজার। এমনসময়, রওশন গান থামিয়ে আছিয়ার উদ্দেশ্য বলল,“মাষ্টর ম্যাডাম, একটু শরবত দিয়েন তো। গলা ডা হুগায় গেছে তিরাশে।”
আলেয়া ও মাহিনের খুব খিদে পেয়েছিলো। বাজারের খাবারের জিনিসের সাথে চিপস ও জুসের প্যাকেট ছিলো তারা ছিড়ে খেতে লাগলো৷ আছিয়া,আল্লাহর উপর কৃতজ্ঞতা প্রকাশ করলো এই বাজার গুলো পেয়ে। রওশনের কাছেও সে কৃতজ্ঞ।রওশন শরবত চাওয়ায়, আছিয়া বাজারের সবজির প্যাকেট থেকে দুটো লেবু বের করলো। সুন্দর করে কেটে রস চিপে পাতিলে নিলো। টিউবওয়েলের ঠান্ডা পানি দিয়ে চিনি ও একটু বিট লবণ দিয়ে শরবত বানালো৷জামিল, ভ্যান ওয়ালা ও ডাক্তার কে দিলো৷ রওশনের জন্য মাহিনের হাতে পাঠালো।
রওশন ভেবেছিলো আছিয়া আসবে। বড় হতাশ হলো, ব্যপার না। বউ তো তারই হবে৷ বিয়ের পর মজার, মজার শরবত খাবে বউয়ের হাতে বানানো। নিজের কল্পনায় সে নিজেই লাজুক হাসলো৷
“এই শরবত যে বানাইছে হেরে যেন আল্লাহয় ভালা স্বামী দেয়” আছিয়া কে শুনিয়ে, শুনিয়ে বলল। পরমুহূর্তে নিজ মনে, মনে বলল,“আমারেই দিও আল্লাহ!"
ডাক্তার আসমার চেকআপ শেষে, আছিয়া কে ডাকলো। আছিয়া ডাক্তারের ডাকে বসার ঘরে এলো৷ তার বুক টা ধুকপুক করছে। কি দুঃসংবাদ শুনবে,বড় কিছু হলো কি? আছিয়ার টেনশন দেখে ডাক্তার তাকে নিশ্চিন্ত করে বলল,
“তোমার বোনের জ্বরে বেড়ে যাওয়ায় শরীরে এমন ঘামাছি বেরেছে। আমি ওষুধ লিখে দিলাম দিন রাত খাওয়াবে আর পুষ্টিকর খাবার দিবে। ইনশাআল্লাহ সুস্থ্য হয়ে যাবে।"
আছিয়া যেনো প্রাণ ফিরে পেলো। কিছুক্ষণ আগ অব্দি তার নিজেকে অসহায় মনে হচ্ছিলো। তবে আল্লাহ মালিক, আল্লাহ খালিক। রওশন কে পাঠিয়েছে বিপদের সঙ্গী করে৷ ডাক্তার তার কাজ শেষ করে ঘর থেকে বের হলো৷ জামিল, রওশনের হাত-পা টিপে দিচ্ছিলো৷ ডাক্তার কে দেখে জামিল কে থামালো,মোড়া ছেড়ে উঠে দাড়িয়ে জিজ্ঞেস করলো, “অবস্থা কিরম?”
“জ্বরে তাপমাত্রা বেরে গিয়েছিলো, তবে ওষুধ খাওয়ালে ও নিয়মিত ফল ফাকরা খেলে সুস্থ্য হয়ে যাবে।”
“আইচ্ছা,তয় মাষ্টর ম্যাডাম আমরা তাইলে আহি। জামিলে ওষুধ কিন্না দিয়া যাইবো আর গাছের ডাব দিয়া পাডামু নি।দোয়ায় মনে রাইখেন আল্লাহ হাফেজ!"
আছিয়া চৌকাঠের সামনে পর্দার আড়ালে দাড়ানো ছিলো। রওশন তাকে কিছু বলার সুযোগ না দিয়ে সঙ্গী সামন্ত নিয়ে প্রস্থান করলো। আছিয়া শুরুতে রওশন কে খুব ভয় পেতো, রওশন সব সময় একটা রাগ নিয়ে চলতো।কিন্তু তার মধ্যে যে এতো দয়া আছিয়া এবারই পরোখ করতে পারলো। সেদিন ভাইবোনদের জন্য আছিয়া, মাছ, মাংশ রান্না করেছিলো। বহুদিন পর মাছ,মাংশের স্বাদ পেয়ে তার ভাইবোনেরা তৃপ্তি করে খেলো৷
—
এরপর থেকেই আছিয়া, রওশনের প্রতি নরম হলো, তার মনে হয়তো ঠাঁইও দিলো। তবে প্রকাশ করে নি। ভালোবাসা গোপনে সুন্দর।রওশন মাঝে,মাঝে চিঠি দিতো। তবে কোনো চিঠির উত্তর আছিয়া দিতো না। রওশনের ভালোবাসার গুরুত্ব নিজে বুঝলেও কখনো রওশন কে বুঝতে দিতো না।
একবার তিনবোন কে নিয়ে গ্রামের মেঠো পথ ধরে, আছিয়া বাড়ি ফিরছিলো তার জেঠার বাড়ি থেকে। তিনবোন পথ চলতে, চলতে নানা রকম গল্প বুনছিলো। তাদের হাসিতে মুখরিত হচ্ছিলো গ্রামের মেঠোপথ।এমন সময় কোথা থেকে জানো রওশন এসে দাড়ালো। রওশন কে আসমা ও আলেয়া চিনতে পারলো৷ তারা মিষ্টি হেসে সালাম দিলো,“আসসালামু আলাইকুম রওশন ভাই কেমন আছেন?”
“হ বইনেরা ভালা আছি, তোমরা কইত্তে আইলা?"
“জেডাগো বাইততে।”
“নাও তোমাগো লইগা লজেন কিনছি"
আসমা ও আলেয়া হাসিমুখে লজেন নিলো৷ আলেয়া একটু দুষ্টু স্বভাবের তারা দুবোন জানে রওশনের আছিয়াকে পছন্দ করার কথা৷ আলেয়া সুযোগের সৎ ব্যবহার করে বলল,“ভাই আমনে যে বুবুর লগে কতা কইবেন তা আমরা বুঝছি। আপনেরে দুই মিনিট সময় দিলাম কতা কন। আমরা সামনে গেলাম।”
“ওরে আমার শালী রে তুমার মাথায় তো ভালা বুদ্ধি। ধইন্যবাদ তমগোরে। রফিকের দোকানে গিয়া যা মন ছায় কিন্না খাও।”
আসমা ও আলেয়া ছুটে গেলো দোকানে। এমন সুযোগ ছাড়তে নাই।গ্রামের মেঠোপথের দুইপাশে বড় দিঘি। দিঘি বাতাসের শো,শো শব্দ ও বিকেলের স্নিগ্ধতা যেনো অপরুপ কোনো দৃশ্য।রওশন ও আলেয়া পাশাপাশি দাড়ানো তবে কিছুটা দুরত্ব রেখে যাতে কেউ বুঝতে না পারে৷
“আপনে এমনে আমার পিছ,পিছ আইবেন না। লোকে মন্দ কয়!"
“তোমারে আমি ভালোবাসি, নিকাহ করুম।”
“এ হয় না, আপনেরা ধনী আমরা গরিব সমাজ মানবো না।আপনার বাপে রাগ হইবো।”
“ব্যাডা মাইনষের বিয়া করোনের সময় বাপ, দাদার অনুমতি নেয়া লাগে না। ব্যাডা মানুষের নিজের মর্জি লাগে।আমার বাপেরে কমু সমস্যা নাই, মানলে মানবো নাইলে নাই। তোমারে নিকাহ করুম এডাই ফাইনাল।”
“পাগলামি করতাছেন।”
“তুমি বানাইছো!"
“আপনের লগে কতায় পারুম না।”
“আমারে ভালোবাসো না?"
“আমগো মতো মাইয়্যা গো জীবনে ভালোবাসা বলতে কিছু নাই।"
“তুমি শিক্ষিত মাইয়া তোমার মুহে ওমন কতা সাজে না,আমি তো তোমার লগে পেরেম করুম না। তোমারে নিকাহ কইরা বউ বানামু।আমার তোমারে প্রয়োজন আছিয়া৷আমি জীবনে অনেক কিছু হারাইছি, আমার মারে মরতে দেখছি, বাপেরে নতুন বিয়া করতে দেখছি, সৎ মার অবহেলা পাইছি কেউ জীবনে ভালোবাসা দেয় নাই। তোমারে প্রথম দেইখা মনে হইছে তুমি আমার ভালোবাসা।”
শেষোক্ত কথা গুলো রওশন কেমন করুন স্বরে বলল।আছিয়া ছলছল চোখে রওশনের দিকে তাকালো। রওশনের চোখে অশ্রু ও মিনতি। আছিয়া কি বলবে ভেবে পেলো না৷ আছিয়া চলে যাওয়ার জন্য পা বাড়ালো৷ রওশন পিছু ডেকে বলল,“সামনে শুক্কুরবার আব্বারে লইয়্যা যামু তোমার বাপ, ভাইয়ের কাছে নিকাহের প্রস্তাব দিতে,তৈরী থাইকো।”
আছিয়া পিছু ফিরলো না সে দৌড়ে চলে গেলো। তার কান যেনো লাল হয়ে গেলো রওশনের শেষ কথায়। বুক টা কেমন ধুকধুক করে উঠলো। আসমা ও আলেয়া আছিয়া কে ঘিরে ধরলো।
“কি আপা, কি চলে?" আলেয়া দুষ্টু হেসে জিজ্ঞেস করলো, আছিয়া লাজুকলতার মতো মিইয়ে বলল,“কিছু না রওশন ভাইয়ে বিয়া করতে চায়।”
“কও কি? তুমি রাজি?" আসমা বিস্মিত কন্ঠে জিজ্ঞেস করলো
“হোয় রিশতা পাঠাইবো শক্কুরবারে।”
আসমা, আছিয়ার কথায় খুশি হয়ে বলে, “যাই কও রওশন ভাই মানুশ ভালা। তুমি রাজি হইয়ো অনেক সুখি হইবা।"
“আমার সুখ লাগবো না তোগোরে সুখে দেখমু তাতেই সুখ হইবো৷”
—
লতিফ ভূইয়া ও রানু বেগম বাড়ির রোয়াকে বসে আছে। লতিফ ভূইয়া চকিতে শোয়া পাশে রানু বেগম কাথা সেলাচ্ছে। লতিফ ভূইয়ার শরীর আগের চেয়ে ভালো তবে চিন্তায়, চিন্তায় বিভোর থাকেন৷ তিন মেয়ে অবিবাহিত রেখে সে যদি মরে যায় কি হবে মেয়েদের ভাগ্যে?
“রানু, আছিয়া আর আসমা রে বিয়া দিমু!”
স্বামীর কথায় রানু বেগমের হাত থেমে গেলো৷ মনে, মনে তিনিও চাইছিলেন। তবে সাহস করে বলেননি। লতিফ ভূইয়া মেয়েদের উচ্চ শিক্ষিত করতে চান। এ নিয়ে গ্রামের মানুষ কত কটু কথা শুনিয়েছে। তবুও তিনি নিজ সিদ্ধান্ত থেকে পিছু হটে নি তবে রোগ তাকে তার সিদ্ধান্ত বদলাতে বাধ্য করলো। আছিয়ার জন্যকত, কত সম্বন্ধ এলো।লতিফ ভূইয়া মত দেন নি। নাকচ করে দিয়েছেন। তাই এখন চাইলেও কোনো সম্বন্ধ আসে না। সবাই বলে বুড়ো মেয়েকে কে নিবে।অথচ আছিয়া কেবল সতেরো বছরের।
“আপনে কি ভাইব্বা কইতাছেন মাহতাবের বাপ!"
“হ!আমি মরনের আগে এই দুই মাইয়্যার হিল্লাহ দিয়া মরতে চাই। আলেয়ার দায়িত্ব মাহতাবের উপর।"
“এখন কি পাত্র আসবো, গেরামের মানু বিল্লা দিয়া রইছে কেমনে ভাঙবো।"
“হেডাই গো চিন্তা। মানুষ বড় খারাপ।"
এমনসময়, বাড়ির ফটকে দই,মিষ্টি হাতে ডাক পাড়তে, পাড়তে এলো রসিদ ঘটক। পাশে দাড়িয়ে চেয়ারম্যান সাহেব ও রওশন। রওশন আজ তার পুরোনো বেশ ছেড়ে শার্ট, প্যান্ট পড়ে বাবু সাহেব সেজে এসেছে।হঠাৎ, চেয়ারম্যানের আগমনে অবাক হলেন রানু ও লতিফ ভূইয়া।
চেয়ারম্যান সাহেব হাসি মুখে হেটে আসতে, আসতে বললেন,“কি খবর মাষ্টর সাব কেমন আছেন?”
লতিফ ভূইয়া হেলান ছেড়ে সোজা হয়ে বসলো, রানুবেগম তাড়াতাড়ি করে ঘর থেকে মোড়া এনে বসতে দিলো চেয়ারম্যান সাহেব কে। আছিয়া,আসমা,আলেয়া তখন বাড়ির পেছনে বসে। তিনবোন এক সিরিয়ালে বসে একে অপরের মাথা দেখছে।
“কি ডরাইছো নি আমাগোরে দেইখা?”
“না চেয়ারম্যান সাহেব, আপনেরা আইছেন গরিবের দুয়ারে আমগো সৌভাগ্য।”
“তয় আইছি একটা আবদার লইয়্যা৷”
“কি আবদার?"
“আমার পোলা রওশন তোমার মাইয়া আছিয়ারে পছন্দ করছে, আছিয়ারে আমগো বাড়ির বউ বানাইয়া নিয়া যামু তার প্রস্তাব দিতে আইছি "
লতিফ ভূইয়া ও রানুবেগম বিস্ময়ে কথা বলতে ভুলে গেলেন।ওমন সময় মাহতাবও বাড়ি ফিরলেন, শহর থেকে। বাড়ির উঠোনে চেয়ারম্যান কে দেখে তিনিও ভড়কে গেলেন। ভাবলেন বাড়িতে কিছু হলো কি না। তবে রওশন, মাহতাব কে দেখে এগিয়ে গেলেন।
“কি রে কাইল্লা তুই এমন ভ্যাবলার মতো দাড়ায় আছোত কে? কোলাকুলি কর।"
মাহতাব ও রওশন ছোটবেলার বন্ধু, বহুদিন পর দেখা পেয়ে মাহতাব কামাল একটু তাল হারালেন যেনো।পরমুহূর্তে নিজেকে সামলে, রওশন কে আলিঙ্গন করলেন।কাধে,কাধ রেখে বাড়ির ভেতরে এলেন। উঠোনে মায়ের পাশে যেয়ে ব্যাগ রেখে বসলেন।
“কি মাহতাব দিবা নি তোমার আছিয়া রে আমার পুতের দারে? আমরা কিন্তু আছিয়া রে না নিয়া যামু না।”
মাহতাব কামাল নিজের কান কে বিশ্বাস করতে পারলেন না। কি বলে? আছিয়ার বিয়া, চেয়ারম্যান বাড়িতে?
“তোমাগো বিশ্বাস করতে কষ্ট হইতাছে, জানি। চমকানেরই কতা। তয় আমার পুতে দিল দিয়া বইছে পুতের পছন্দ হইছে বিয়া করবো।শহর ঘুইরা কম মাইয়্যা দেহি নাই। কুনোখানে ওর মন লাগে নাই, শেষে তোমার মাইয়্যারে পছন্দ হইছে।তোমার মাইয়্যাডারে দিবা লতিফ মাষ্টর?”
শেষোক্ত কথাটি আবেগজড়িত কন্ঠে বলল। লতিফ ভূইয়ার মন নরম হয়ে এলো। চেয়ারম্যান সাহেব এতো সম্মান নিয়ে এসেছে সে ফেরাবে কেমন করে। মাহতাবেরও পছন্দ হলো। রওশন তার বন্ধু, মনের দিক থেকে রওশন খুব ভালো ছেলে। রাগ, জেদ আছে তবে আছিয়ার অযত্ন করবে না। আর এতো বড় ঘর, এতো বড় বাড়ি আছিয়া সুখে থাকবে। সবদিক বিবেচনা করে তারা সম্মত হলো।
“আমাগো আপত্তি নাই তয় আছিয়ার মতামত না নিয়া তো মত দেওন যায় না।”
মাহতাব কামাল দোনোমোনা করে বলল।চেয়ারম্যান সাহেব মাহতাব এর ভাবনার মান রেখে বলল,“অবশ্যই, আছিয়া মারে আনো হের লগে কতা কই। তোমার মাইয়্যাটা বড় ভালা।আমি কিন্তু ওরে খুব স্নেহ করি।”
“মা, আছিয়ারে ডাইকা আনো"
রানু বেগম উঠে দাড়ালেন, আছিয়া কে ডাকার জন্য। তিন বোনেতে মিলে গল্প জুড়েছে বাড়ির পিছনে। রানুবেগম যেয়ে দাড়াতেই তাদের হাসি বন্ধ হয়ে গেলো৷ রানু বেগম অস্থির হয়ে আছেন।
“আছিয়া জলদি হাত মুখ ধুইয়া আয়, তোরে দেখতে আইছে চেয়ারম্যান বাইত্তে।”
আসমা, আলেয়া একে অপরের মুখ চাওয়া, চাওয়ি করছে। রওশন ভাই সত্যি, সত্যি এলো তাহলে।দুজনে মুখ টিপে, টিপে হাসছে।তবে আছিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলো।সে কি ঠিক শুনছে? তার কানে বাজছে কেবল রওশনের বলা শেষ কথা, “চেয়ারম্যানের পোলার এক জবান আছিয়া, দিল তোরে দিছি, নিকাহ তোরে করুম আমার বাচ্চার মা বানামু!"
“আপা তাড়াতাড়ি তৈরী হও, কি মজা হইবো কও আসমা বুবু আছিয়া আপার বিয়া।"
“হ,আমরা অনেক মজা করুম!আমার আপার অনেক ভালো কপাল।আপার সুখ দেইখা আমার অনেক শান্তি লাগতাছে।আপা উডো চালায়া। "
আসমা ও আলেয়া আছিয়া কে সুন্দর করে তৈরী করে দিলো। তৈরী হওয়া বলতে কেবল,স্নো আর পাউডার।তবে আছিয়ার শ্যামবর্ণের লাবন্যতার কাছে আলতা, স্নোর সৌন্দর্য ফিকে। আছিয়া কে দুই বোনে মিলে উঠোনে নিয়ে গেলো। সকলের মাঝখানে বসালো। আসমা, আছিয়ার মাথার ঘোমটা টা একটু সরিয়ে দিলো।রওশন মুগ্ধ নয়নে চাইলো, আছিয়ার দিকে। এই মুখশ্রীর চেয়ে সুন্দর কোনো কিছু এ পৃথিবীতে আছে বলে তার মনে হয় না৷
মাহতাব আছিয়ার হাত ধরে, নম্রস্বরে বোন কে আদর করে জিজ্ঞেস করলো, “আছিয়া, আমার আদরের বোইন, তুমি মাইয়্যা মানুষ আর মাইয়্যা পুরুষ বলতে কি বিয়া সাদি হইলো আল্লাহ পাকের বিধান। রওশন তোমারে পছন্দ করে তুমি মনে হয় তা জানো? রওশন তোমারে বিয়া করতে চায়, তুমি কি রাজি?ভাইয়ে তোমার কতা মতো কাজ করুম। তোমার মতামত সবার আগে।”
আছিয়া ভাইয়ের দিকে ছলছল চোখে তাকালো, এদিকে রওশন আছিয়ার সম্মতির আশায়। আছিয়া বাবা মায়ের মুখের দিকে তাকালো, তাদের চোখে মুখে আনন্দ। লতিফ ভূইয়া মেয়েকে আদুরে স্বরে ডেকে বললেন,
“আম্মা, বাপের শরীরের অবস্থা তা তো জানো, তোমারে আর আসমা রে শ্বশুর বাড়ি না পাঠাইয়া মরলে আমি শান্তি পামু না। এই সম্বন্ধে আমরা খুশি৷ তুমি নিজে হেগো বাড়ি গেছো তাগোরে চিনো। রওশন পোলা খুব ভালো মা। আমি নিজ হাতে পড়াইছি, আমারে খুব মাইন্ন করে৷ এহন কি কও তুমি? ”
আছিয়া কিছুক্ষণ থম মেরে বসে রইলো, রওশনের তাকে বলা কথা, রওশনের চোখের ভাষা,রওশনের তার প্রতি আকুলতা মনে বারেবারে বাজতে লাগলো। সে নিজেও মনে, মনে ভালোবাসে। তবে তার যে পড়াশোনা করার বড় স্বাদ!
“আব্বা, ভাইজান আমি রাজি তয় আমার শর্ত আছে।”
লতিফ ভূইয়া নারাজ কন্ঠে মেয়েকে বললেন,“এটা তো বেয়াদপি করলা মা! " রওশন লতিফ ভূইয়া কে থামালো৷
“স্যার, কইতে দেন তার সব শর্তে আমি রাজি।"
“আমি বিয়ার পরও পড়ুম!"
“এই কতা অবশ্যই পড়বা, তোমার জামাই বিএ পাশ শিক্ষিত, তোমারেও তো হেমুন ওইতে হইবো৷"
চেয়ারম্যান সাহেব আছিয়া কে আশ্বস্ত করলো। পরক্ষনে ছেলের দিকে প্রশ্ন ছুড়লো, “কি রে তোর আপত্তি আছে?”
“না, হেয় যা কইবো তাই সই! ”
“তাইলে আমি রাজি!" আছিয়া মাথা নিচু করে ধীর কন্ঠে বলল। আছিয়ার সম্মতি পেয়ে সকলে আলহামদুলিল্লাহ পড়লো৷ লতিফ ভূইয়া বড় খুশি হলেন৷একটা মেয়ের তো ব্যবস্থা হলো৷ একটা বোঝা তো নামলো।
“শুক্কুর আলহামদুলিল্লাহ! রানু যাও মিষ্টির ব্যবস্থা করো৷"
“এক্কুনে আনতাছি।”
“ক্রমান্ন"
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা
গল্পের প্লট, থিম, চরিত্র,চরিত্রের নাম, ছবি, উক্তি, কাহিনি কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ!এবং গল্প টি অন্য কোথাও পোস্ট করাও নিষিদ্ধ আমি রচয়িতা এ অনুমতি দিচ্ছি না। পড়তে হলে আমার পেজেই পড়তে হবে। চাইলে আপনারা শেয়ার করতে পারেন।
পর্বটি কেমন লাগলো পড়ে জানাবেন, আপনাদের মতামত ও মন্তব্য একান্ত কাম্য।সাইলেন্ট রিডার রা রিয়েক্ট করবেন। ভুল হলে ক্ষমা সুলভ দৃষ্টিকে দেখবেন। হ্যাপি রিডিং। পরবর্তী পর্ব আসতে, আসতে দোয়াতে মনে রেখো।😊