ফন্ট সাইজ:
থিম:
মেঘরঙ্গনের সন্ধিক্ষণে

পর্ব 41

লেখক: আলিফা তাসনিম রিতা

৪০.৩ (শেষাংশ)

মানবজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্ণিং পয়েন্ট হলো বিয়ে৷নতুন জীবন, নতুন ঘর,নতুন পরিচয়, নতুন সূচনা। নারীর জন্মই মূলত হয় বিয়ের পর। নব স্বপ্ন, নব আশা ও বিশ্বস্ত সঙ্গীর হাত ধরে নব অধ্যায় রচনা করা। প্রতিটি নারীর সংসার জীবন নিয়ে অনেক স্বপ্ন বুনে যেমনটা নকশী কাথায় ফোড়ের পর ফোড় দিয়ে নকশা করা হয়।তবে সংসার জীবন টা আপেক্ষিক, কারো জন্য সৌভাগ্যের নয়তো দূর্ভাগ্যের।

বেশ ধুমধাম আয়োজন করে আছিয়ার বিয়ে হলো, দশভড়ি স্বর্ন, দামি,দামি বিয়ের শাড়ি এলাহি ভোজ কোনোকিছুর কমতি ছিলো না৷আছিয়ার পরিবারের এক কানা কড়ি খরচ করতে হয়নি সব রওশন নিজ দায়িত্বে করেছিলো৷ লোকজন তার বাড়াবাড়ি কে পাগলামো বলেছিলো।রওশন শিকদারের জবাব ছিলো,“আমার বউ আমি বিয়া করুম আমার দায়িত্বে যা লাগে দিমু,কার পিত্তি জইলা যায় তাতে আমার কিছু যায় আহে না৷" পুরো গ্রামে ওমন বিয়ে সেসময় আর কোনো গ্রামে দেখেনি কেউ।গ্রামবাসি অবাক হয়ে দেখেছিলো বিয়ের অনুষ্ঠান। কতেকে তো বলেই বসলো, আছিয়া চেয়ারম্যান বাড়ির ছেলেকে নাকি জাদু করে বিয়ে করেছে৷ নাইলে ওমন কালিকুটনির জন্য কেউ এমন করে।

রওশন শিকদার ঐ গ্রামের সবচেয়ে সুঠাম ও সুদর্শন পুরুষ বলে গন্য।চার গায়ে ওমন পুরুষ দুটো ছিলো না।গ্রামের মেয়ে বউদের মুখে চেয়ারম্যান বাড়ির নাম উঠলে রওশনের তারিফের বুলি আওড়াতে কেউ ভুলতো না৷অনেক নারীর স্বপ্নের পুরুষ ছিলেন তিনি। চরিত্রের দিক থেকে নেহাতই ভদ্রলোক।কত সু্ন্দর, সুন্দর মেয়ে পাত্রি দেখেছে কিন্তু রওশন মন দিয়েছে কেবল তার শ্যামন্তিনিকে৷ আছিয়া শ্যামবর্ণা হলেও তার মুখশ্রী বড় সুশ্রী। টানা, টানা বড় বড় ডাগর চোখ,মাথা ভর্তি লম্বা চুল, শরীরের গঠনও বেশ নিপুন৷ তবে সকলে তার শ্যামা বদন নিয়েই বরাবর বিদ্রুপ করতো। সমাজে বোধহয় সাদা চামড়া হলেই সে সুন্দরী অপ্সরা!

বিয়েবাড়িতে শুভাকাঙ্ক্ষীর চেয়ে, হিংসুক আর নিন্দুক ছিলো অগণিত৷ গ্রামের মানুষ সহজ সরল এ কথাটি ভুল। গ্রামের অলস মানুষের মস্তিষ্ক হলো শয়তানের কারখানা৷বিশেষ করে বাড়ির মেয়ে বউদের।আছিয়ার খুশনসিব যেনো তাদের সহ্য হলো না।কেউ, কেউ বলল“শিক্ষিত মাইয়ারা কি ভালো হয় নি, ওগো চরিত্রের দোষ থাকে।" আবার কেউ,কেউ বলল,“আরে দেখবা নে এই মাইয়া গেলেই সংসারে আগুন লাগাইবো চেয়ারম্যানের বাড়ির হাড়ি আলাদা করবো৷" আর কেউ, কেউ বলল,“আরে এই বাউন্ডুলি দেইখো একবছরও যাইবো না বাপের বাইত আইয়্যা পড়বো এডি কি সংসার বোঝে?”

অথচ তারা জানে আছিয়া কেমন স্বভাব, চরিত্রের মেয়ে।কিন্তু ঐ যে কথায় আছে,“মানুষ চায় তুমি ভালো থাকো তবে চায় না তুমি তার চেয়েও উন্নত হও।” সেযাত্রা বিয়ে ভালোভাবেই মিটলো।সকলে আড়ালে কথা বললেও, বিয়ে ভাঙার চেষ্টা করলেও চেয়রাম্যান সাহেবের ভয়ে দুঃসাহস কেউ দেখাতে পারে নি৷

সমস্ত আয়োজন সেড়ে, রওশন তার বউকে পালকি করে নিয়ে যায় তার বাড়ি।রওশনের বড় শখের বউ আছিয়া।চেয়ারম্যান বাড়িতে আছিয়া বহুবার এলেও এবার আছিয়া পা রাখলো এই রাজমহলের রানী হয়ে।

বাসর রাত!নবদম্পতিদের জীবনে এই রাতের বিশেষভাবে গুরুত্বপূর্ণ৷বাসর ঘরটি খুব সুন্দর করে জড়ি দিয়ে সাজানো হলো।আছিয়া বড় করে ঘোমটা টেনে বসে আছে, অপেক্ষা করছে স্বামীর জন্য। একটু ভয়, একটু দ্বিধা, একটু উৎকন্ঠা অনুভূত হচ্ছে তার৷বাহিরে চেচামেচিও শোনা যাচ্ছে। কি হলো,কে জানে। আছিয়া ভাবলো উঠে যাবে তবে কি মনে করে আর উঠে যায় নি৷ ঘন্টাখানেক পর, দরজায় টোকা পড়লো। রওশন এসেছে।স্বামীর দেখা পেয়ে আছিয়ার সকল ভয় টুটলো৷ রওশন ক্লান্ত হাসলো, বাহিরে কিছু একটা হয়েছে যার রেশ এখনো তার চোখে মুখে। যতটা সম্ভব ঘটনা আড়াল করে, আছিয়ার কাছে যেয়ে বসলো। বড় আদুরে স্বরে হালকা হেসে সালাম দিলো, “আসসালামু আলাইকুম! মাষ্টর ম্যাডাম।রওশনের রাজমহলে আপনারে স্বাগতম।রওশন আপনারে পাইয়্যা ধন্য।”

আছিয়া লাজুক হেসে মাথা নিচু করলো। রওশনের চেহারার দিকে তাকাতে তার খুব লজ্জা হচ্ছে।রওশন আছিয়ার লজ্জা পাওয়া দেখে খুব হাসলো।

“মাষ্টর ম্যাডাম,আপনারে লজ্জায় দেইখা আমিও লজ্জা পাইতাছি,তয় আপনেরে কিন্তু রাগেই বেশি দারুণ লাগে। মাঝে, সাঝে একটু রাগামু কইলাম।" হাসতে, হাসতে গভীর স্বরে বলল রওশন।

“আপনি অনেক অসভ্য!”

“এহনো তো কিছুই করি নাই, তয় আপনেরে কিছু কথা কই। আমার কথা কওনের মানুষ ছিলো না যার লগে দুঃখের কথা কওন যায়। আপনে হইলেন আমার জীবনসঙ্গী, মনের মানুষ আমি আপনার কাছে আমার জীবনের কিছু কতা কইতাম ছাই,হুনবেন?”

“কি কতা?”

“আপনি আমারে বিশ্বাস করেন?”

“বিশ্বাস করি দেইখাই আইজকা আপনের সামনে বইয়া আছি, নাইলে আপনিও জানেন আমারে পাইতেন হইলে না।”

“আপনে আমারে বিশ্বাস কইরা আইসেন, আমারে ভালোবাসছেন আমি অনেক সৌভাগ্যবান।আপনার এই বিশ্বাস আমার কাছে আমানত।আপনি তো জানেন আমার সৎ মা। হেয় মানুষ কেমন তাও আপনি জানেন।আপনে সবসময় হের থেইক্কা দুরে থাকবেন।"

“কি হইছে আমনেরে অনেক দুঃখী মনে হইতাছে কেন?"

“তোমার কোলে মাতা রাহি হাত বুলায় দাও আমি কই।"

রওশন আছিয়ার কোলে মাথা রাখলো, স্বামীকে নিজের সাথে পরম যত্নে জড়িয়ে নিলো। নরম হাতে চুলে বিলি কেটে দিতে লাগলো। রওশন আনমনা হয়ে বলতে লাগলো

“আমার ছোডবইন যহন পাঁচ মাসের আমার মায় টাইফয়েড হইয়্যা মইরা যায়।আমার তখন পাঁচ বছর বয়স।দুইজনেই ছোডো।আমাগো কথা ভাইবা আব্বায় আবার বিয়ে করে, রাকিবুলের মারে। হেয় আছিলো বিধবা৷হের পোলারেও আব্বা মাইনা লয়।রাকিবের মা বর্তমানে আমার যে সৎমা, হেয় কুনোদিন আমাগো দুইভাই বোনরে মাইনা নেয় নাই।আমার বাপের গোলা ভরা ধান, গোয়ালে পালা গুরুর দুধ, ক্ষেতের সবজি, পুকুরের মাছ থাকতেও আমি আর আমার ছোডো বইন না খাইয়া থাকছি৷আব্বায় ব্যবসা ও শালিসের কাজে বাইরে, বাইরে থাকতো।সৎমায়, আব্বার সামনে খুব ভালা ব্যবহার করতো, আর আব্বা না থাকলে আমগো রে ইচ্ছামতো মারতো,রাফিয়ায় দুধ ছাড়া কিছু খাইতে পারতো না ওরে লবণ দিয়া ঝাউ দিতো৷তাও কি তে জানো মাডিতে, লেইয়্যা, লেইয়্যা খাইতে। আমি স্কুল তে আইয়্যা দেখতাম আমার ছুডো বইন হেই ঝাউ মাটির তে তুইলা লেইয়্যা, লেইয়্যা খায়৷আমরা অভুক্ত থাকতাম আর হের পোলারে মাছে, মাংশে ভইরা খাওয়াইতো।

হুনছিলাম হের আগের শ্বশুরবাড়ি ভালা ছিলো না জামাই মারতো, শ্বশুর মারতো, শ্বাশুড়ি মারতো৷ খাওন পাইত না৷আমগো বাইত সুখ পাইয়্যা, দুক ভুইলা গেছিলো৷আমগো বাড়ির খাওন আমরা মানুষেরে বিলাইতাম, ওই বেডি আওনের পর আমরা দুইভাইবোন মানুষের তে চাইয়্যা খাইতাম।আব্বার কাছে কইলে কইতো আমরা মিছা কতা কই।তয় গেরামের মানুষ তো কানা না,হেরা আব্বার কাছে বিছার দেয়।নিজের সন্তানের উপর জুলুম হইছে শুইনা আব্বায় তো রাগ বেডিরে তালাক দিবো৷তহন বেডি আব্বার পায়ে ধইরা মাফ চায়৷ যাওয়ার জায়গা নাই কই থাকবো?গ্রামের মানুষও কইলো থাক ভুল করছে মাফ কইরা দেন।আমার আম্মা আছিলো মাটির মানুষ, কত সাহায্য করতো মানুষরে। আমার আব্বার চোখের মনি ছিলো৷আবার ভাইবো না তাইলে আরেক বিয়া করছে কে?

করছে আমাগো লেইগা আর মহিলা আশ্রয়হীন ছিলো তয় আব্বা কিন্তুক হের লগে থাকতো না। আম্মার ঘরে থাকতো।তো কইছিলাম জানি?

“আপনের সৎমা রে কাকায় তালাক দিতে চাইছিলো.. "

“হ,পরে দেয় নাই। তয় তারে আর বিশ্বাসও করে নাই। আমাগো লেইগা জামিলের দাদিরে রাখছে দেখভাল করবো৷ জামিলের দাদি ভালা মানুষ ছিলো রাফিয়া রে অনেক যত্ন কইরা পালছিলো। আমি তো বড় ছিলাম সব বোঝতাম।তয় আমারেও আদর করতো।সময় গড়াইলো, আমি শহরে গেলাম বিশ্ববিদ্যালয়ে পড়তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সুযুগ পাই।পড়ালেহাও করলাম, কামও করতাম। ঢাকার পুরান ঢাকার চকবাজারে আমার তিনডা দোকান।শহরে ভালোই থাকতাছিলাম, একদিন হুনি আব্বায় অসুস্থ্য, গেরামে ফিরি।আব্বায় মনে করছে হের সময় বুঝি শেষ, তাই উকিল ডাকায়া সম্পত্তি যা আছে আমার নামে লিখ্খা দেয় আর রাফিয়ারে দেয়। সৎমারে আর হের পোলারে দক্ষিণের ক্ষেত টা দেয়।সৎমা নাখুশ হয় তয় মুখে কয় না।আমি আর আমার বইন বাপের রক্ত আমগোরেই তো দিবো। তবে সৎমায় দমবার পাত্রী না, হের বোইনের মাইয়া আঞ্জুম রে আমার লগে বিয়া দিতে চায়, আমার লগে বিয়া দিবো, বাচ্চা হইবো আমার সম্পত্তি তো আমার বাচ্চায় পাইবো আর হের মায় পাইবো, আঞ্জুম রে বিয়া করলে সব সম্পত্তি তো হেরা পাইবো।এই পরিকল্পনা আটছিলো। মাইয়্যাডাও একছের বেহায়া।একটু আগে বাইরে চিল্লাচিল্লি হুনছো না?ওই মাইয়্যায় বিষ খাইছে তোমারে দেইখ্খা।হেরে নিয়া চেচামেচি হইছে।”

“হায়, আল্লাহ কন কি?এহন কেমন আছে?"

“ভালোই তয় বিষ কিন্তু খায় নাই, নাটক করছে যেনো আমি বাসর ঘরে না ঢুকি।সকালে তোমারে অনেকে অনেক কিছু বুঝাইবো তুমি মনে রাখবা একটা কথা এই পৃথিবী যেমন সত্য তোমার রওশন শিকদার তুমি বিনা কোনো নারীরে ছোয় নাই ভালোবাসে নাই তাও সত্য!"

“মানুষ এতো খারাপ?"

“মানুষের ফিতরাতই এমন।”

“আল্লাহয় হিদায়াত দিক৷"

“অনেক কঠিন, কঠিন কথা কইছি আহো এহন একটু পেম করি।ইংরাজিতে পেমিক পেমিকা রে কি কয় জানো শহরে?"

“আই লাভ ইউ!”

“ আরে তুমি দি দেহি সব জানো, তোমার কলেজের পাকনা বান্ধুবিডির তে শিখছো বুঝি? হা হা হা।”

“যান আপনে অনেক খারাপ খালি শরম দেন।”

“তোমারে শরম দিমু, শরম ভাঙুম এডাই তো আমার কাম৷”

“সরেন তো আপনি!"

“আইজকা কি রাইত ভুইলা গেছো?আইজকা আমাগো বাসর রাইত।আজকে তো সরন যাইবো না কাছে আহো বউ,আমি তোমারে অনেক আই লাভ ইউ করি বউ।”

শেষোক্ত কথা টি আছিয়ার কানের কাছে যেয়ে ধীর স্বরে বলে রওশন। রওশনের আদুরে ভালোবাসায় আছিয়া লাজুক লতার মতো নুইয়ে গেলো যেনো।

—

রওশন ও আছিয়ার সংসার জীবন বেশ আনন্দে, হাসিতে কাটতে লাগলো।রওশন তার আছিয়া কে সবসময় আগলে রাখতো।বউয়ের কষ্ট হবে বলে রাধতে দিতো না। নিজে বউয়ের জন্য আলাদা করে রাধতো, নিজ হাতে বউকে যত্ন করে খাওয়াতো, বউয়ের জামা কাপড় নিজে কেচেঁ দিতো।বাড়ির অন্য কাউকে ধরতেও দিতো না। তার অবশ্য কারণ আছে।আছিয়া এই লোকের পাগলামিতে অতিষ্ট হয়ে যেতো। তবে রওশন কখনো বিরক্ত হতো না।আছিয়াও স্বামীর খুব যত্ন করতো।ভালোবাসায়, আদরে, আহ্লাদে মেতে থাকতো।স্বামী-স্ত্রীর মধ্য এমন মধুর প্রেম রওশনের সৎ মা আমেনা ও আঞ্জুমের চোখে বিষের মতো লাগতো। রওশন বাড়িতে না থাকলে,আছিয়া কে অনেক কথা শোনাতো৷আঞ্জুম, আমেনার কথায় এ বাড়ি এলেও, আঞ্জুম সত্যি, সত্যি রওশন কে ভালোবাসতো৷ আর ভালোবেসেই তার খালা আমেনার সব সত্য রওশন কে বলেছিলো৷ তবে রওশন আঞ্জুম কে কখনো ভালোবাসে নি তার নিজের বোনের মতো স্নেহ করতো৷ কিন্তু বিয়ের খবর শোনার পর থেকে আঞ্জুম পাগলামি করতে লাগলো৷

“বাহ্!নতুন ভাবি রওশন ভাইরে কি দিয়া জাদু করছো?তোমার উপর এতো দিওয়ানা হইছে?"

আঞ্জুম ইনিয়ে, বিনিয়ে বিষঢালা কন্ঠে বলল।আছিয়া যেহেতু জানতো সব তাই সে তাদের কথা গায়ে মাখতো না।তবে ছেড়েও দিতো না, সে নিজের অপমান সইতে পারে না। মিথ্যা অপবাদও নিতে পারে না৷

“আঞ্জুম তোমার লেইগা আমার সহমর্মিতা আছিলো, তয় বইনা এহন তোমার রওশন ভাই আমার জামাই। জামাই বউয়ের মধ্যে পেম, ভালোবাসা আল্লাহ থেইকা আসা নেয়ামত।কোনো জাদু না!তোমার যদি একান্ত জাদু মনে ওয় তো এডা তোমার সমেস্যা।"

আমেনা নিজে কিছু না করতে পারলে আঞ্জুম কে লেলিয়ে দিতো৷ আর সে নিজে পুরো পাড়া বেরিয়ে আছিয়ার নামে দুর্নাম করতো।আছিয়া তাদের উপর হুকুম চালায়, চরিত্র ভালো না, সারাদিন জামাইর সাথে ঢলাঢল করে বেড়ায়,জাুদকরনী, তারে ভাত দেয় না খাইতে, তার গায়ে হাত তুলে নানারকম সত্য/মিথ্যা বানিয়ে বলে৷পাড়ার কেউ,কেউ তার কথা বিশ্বাস করতো কেউ, কেউ করতো না।তারা শারীরিক ভাবে নির্যাতন করতে না পারলে কি হবে মানসিকভাবে আছিয়া কে নির্যাতন করতো৷আছিয়া জবাব দিতো অনেকসময় দিতো না। কারণ বাড়িতে রোজ,রোজ অশান্তি তার ভালো লাগতো না।রওশনের মুখ চেয়ে মাঝে,মাঝে অপবাদ গিলে নিতো।

আমেনা ও আঞ্জুমের অত্যাচার বাড়লো, চেয়ারম্যান সাহেবের মৃত্যুর পর।বিয়ের তিন মাসের মাথায়,আকস্মিক ভাবে তার মৃত্যু ঘটে। ভালো মানুষ খেয়ে দেয়ে ঘুমালো সকালে খবর এলো সে মৃত৷ বাবার মৃত্যুতে ভেঙে পড়ে রওশন৷ ঢাকার ব্যবসা, গ্রামের দায়িত্ব তার কাধে এসে পড়ে।আছিয়া স্বামীকে সব সময় সাহস দিতো, সহযোগীতা করতো।রওশন কে প্রায় সারাদিনই বাহিরে থাকতে হতো, আর সেই সুযোগ নিতো আমেনা ও আঞ্জুম। আঞ্জুম বহুবার, আছিয়া কে অপমান করেছে।তাদের পারিবারিক অবস্থান নিয়ে ঠাট্টাও করেছে।

একবার আছিয়া উঠোন ঝাড়ছিলো। আঞ্জুম ইচ্ছে করে ময়লা ফেলছিলো৷ আছিয়ার সহ্য হলো না, সে সহ্য করার মতো নারী নয়৷ অন্যায়ের প্রতিবাদ করা নারী।

“আঞ্জুম, এই জায়গা আমি ঝাড়ু দিমু না। তুমি ময়লা করছো তুমি দিবা৷আমার স্বামী একটু পরেই আইবো হেয় আমারে কাম করতে দেখলে রাগ হইবো৷নিজে ময়লা করছো নিজে উডাইবা।"

“যত বড় মুখ নয় ততোবড় কতা, ভুইলা গেছো এ বাড়িতেই কাম করতা?ছাল নাই কুত্তার বাগাড় বেশি।”

“ আমার তো তাও ছাল আছে তোমার তো তাও নাই, কতা কইতে খারাপ তোমারে কইত্তে নিয়া আইসে আমি কিন্তু জানি। তাই নিজের জায়গা ভুইলো না৷ আর যদি আহি আমার কামের কতায় তয়,ওইডা কাম না ওইডা আমি শিক্ষকতা করতাম।”

আমেনা বেগম পাশেই ছিলো, সে তেরে এলো আছিয়ার দিকে আর চুলের গোছা টেনে ধরলো, “নডি,তুই কি ভাবছোছ তুই রানী হইয়্যা গেছোছ?ভুলিস না আমি কিন্তু এহনো আছি তোর হাড্ডি চাবায় খামু।"

“ছাড়েন কইতাছি, নাইলে কিন্ত ওনারে বিচার দিমু। আর সহ্য করুম না।”

“তুই কারে তেজ দেহাস?”

“ওয় আপনের মতো খবিশ মহিলারে তেজ দেহায়৷” ভারি ও বজ্রের মতো কন্ঠ উঠোনে কম্পিত হলো। রওশন লাল রক্তিম চোখে আমেনার দিকে তাকিয়ে আছে৷ আমেনা ভয় পেয়ে হাত সরিয়ে ফেলে। রওশন আছিয়ার পাশে এসে দাড়িয়ে তেজি কন্ঠে আমিনা কে বলে,“আপনে বয়সে বড়ো দেইখা হাত ভাঙলাম না৷ নয়তো রওশন হাত ভাইঙ্গা ঝুলায় দিতো৷এই জামিল!"

রওশন রাগে গর্জন করে জামিল কে ডাকলো৷ জামিল ছুটে এলো,“কি হইছে ভাইজান?"

“কালকের থেইকা তুই আমার বউয়ের আশেপাশে থাকবি যাতে কোনো কালকুটনি আমার বউয়ের ক্ষতি করতে না পারে।দয়া কইরা থাকতে যেমন দিছি লাথ্তি দিয়া বাইর করতে দুই সেকেন্ডও লাগবো না।"

আমেনা পরিস্থিতি সামলাতে নেকা কান্না করে বলল,“বাবা তোমার বউ, আমাগো লগে খারাপ ব্যবহার করছে।"

“আমি সবই শুনছি সবই দেখছি। নাটক করবেন না৷"

রওশন বাড়িতে দুইজন ব্যাক্তিগত কাজের লোক রাখলো আছিয়ার জন্য। সারাদিন বাহিরে থাকে বাড়ির মধ্যে থাকে দুই হায়েনা।চিন্তায়, চিন্তায় বেচারা পাগল হয়ে যায়।তাই পাহাড়ার ব্যবস্থা৷সাময়িক সময়ের জন্য আমেনা ও আঞ্জুম দমে যায়৷ যাইহয়ে যাক বাড়ি থেকে বের হলে তাদের সব শেষ হয়ে যাবে৷

—

আছিয়ার বিয়ের একবছরের মাথায়, আসমা র বিয়ে ঠিক হয়।পাশের গ্রামের ব্যাপারী পরিবারের বউ মজিরন ব্যাপারীর বাড়িতে চট্টগ্রাম থেকে এসেছিলেন তার বাবা ইমান আলী হক৷ছেলের জন্য পাত্রী খুজতে।রসিদ ঘটকের মাধ্যমে আসমার সম্পর্কে জানতে পারে৷পরবর্তীতে কথা-বার্তার মাধ্যমে রসিদ ব্যাপারীর মাধ্যমে প্রস্তাব পাঠায়।মাহতাব ও লতিফ প্রথমে রাজি হয়নি। এতো দুর মেয়ে পাঠাবেন না৷ রসিদ ভূইয়া নানাভাবে বুঝালেন।

“মাহতাব,এমন পাত্র আর পাইবা না। লাখে একটা বিশাল ব্যবসা আড়তের৷তোমরা দুইবার না করছো দুইবারই হেরা ফিরতি পাঠাইছে।আর মাইয়া গো কি দুর দেশে বিয়া হয় না৷ তোমাগো কপাল ভালো মাইয়া গো লেইগা বড়,বড় সম্বন্ধ আহে। পাশের বাড়ির রোকসানার মাইয়্যা কি ডক, তবুও কারো পছন্দ হয় না। কলিজা বড় করো। এমন করলে বিয়া দিবা কেমনে?ওমন বড় বংশ কি আর পাইবা?”

“তবুও আমার বইনেরে, এতোদুর পাডাইতে মন টানে না।"

“বেশি, বেশি করতাছো। আছিয়ার সময়ও এমন করছিলা।তাও কপাল ভালো রওশনে বিয়া করছে। নাইলে আজও দিতে পারতা হইলে না।তাই কইতাছি এতো গাই,গুই কইরো না। আমার উপর ভরসা নাই?তোমার বাপের রুহ ডা আহে যায়, আসমার বিয়া হইলে পেরেশানি কমবো।কথা তো কইয়্যা দেহ।”

“আইচ্ছা আইতে কন।”

বোনের সম্বন্ধের খবর পেয়ে আছিয়া, রওশন কে নিয়ে বাপের বাড়ি চলে আসে৷ আসমা তার সন্তানের মতো, পেলে পুষে বড় করেছে, নিজ হাতে মানুষ করেছে৷ তবে সুদূর চট্টগ্রাম শুনে আছিয়ার মনটাও খচখচ করছিলো৷

পাত্রপক্ষ দেখতে আসার সময় সাথে এসেছিলেন ইমান আলী হক,ফখরুল হক,নুরুল আমিন হক ও মজিরন। আসমা কে দেখে সকলেরই পছন্দ হয় তবে নুরুল আমিনের মতামত কি বোঝা যায় নি। নুরুল আমিন হক কেবল বলেছিলো পরিবার যা চায় তাই হবে৷ দেখতে আসার দিনই, আংটি পড়িয়ে বিয়ের কথা পাকা করে যায়। এতো হুলুস্থুলের মধ্যে সব হলো যে খোজ,খবর করার তেমন সময় পেলো না৷যতবার তারা খোজ খবরের কথা বলতো, রসিদ বলতো “আমারে কি বিশ্বাস করো না? আসমা কি আমার মাইয়ার মতো না?”কিন্তু আছিয়ার মন মানে না। এতো তারাহুরা করবে কেনো? আছিয়া, রওশন কে পাঠিয়েছিলো ঘটক কে না জানিয়ে।রওশন চট্টগ্রামে গেলো,হক পরিবারের ব্যবসা, জৌলুশ সম্পর্কে যা জানলো তাতে আপাতদৃষ্টিতে ভালোই মনে হলো৷আছিয়াকে জানালো পুরোপুরব নিশ্চিন্ত হলো না, বাকি টা আল্লাহ ভরসা।

“আসমা আমার বইনে, তুই কি খুশি?"

“আপনেরা খুশি অইলে আমি খুশি,আমি চাই কি জানো?"

“দুলা ভাই তোমারে যেমনে ভালোবাসে আমার স্বামীও যেনো হেরম আমারে ভালোবাসে।"

“বাসবো বইনে, তুই অনেক সুখি হ।হউর, হরিরে লইয়্যা সুন্দর ভাবে থাকবা।দোয়া করি তোর হউর, হরি যেন অনেক ভালা হয়।”

“তোমার মন খারাপ কেন বুবু?"

“মন খারাপ না বইনে।চেয়ারম্যান কাকা ভালো মানুষ ছিলেন মেয়ের মতো যত্ন করছে৷ওনার মায় তো আগেই মৃত৷ তয় ওনার সৎ মা মাঝে, মাঝে তেরিবেরি করে।তয় তোর দুলাভাই আমার সব কষ্ট পুষায় দেয়।"

“তোমার স্বামী ভাগ্য খুব ভালা বুবু।"

“আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া।তোর ভাগ্যডাও যেনো আল্লাহ ভালো করে৷"

বিয়ে পাকা হওয়ার এক মাসের মধ্যে আসমা বেগম ও নুরুল আমিনের বিয়ে সম্পন্ন হয়৷আসমার বিয়ের সব খরচ, গয়নাগাটি থেকে শুরু করে যা যা প্রয়োজন সব আছিয়া ও রওশন মিলে দায়িত্ব নেয়।বিয়ের পর আসমা চলে যায় আপনজনের থেকে বহুদুরে অচেনা মানুষের ভিড়ে সুদূর চট্টগ্রামে।

—

আসমা যে খায়েশ নিয়ে সংসার জীবনে পা রেখেছিলো, তার সংসার জীবন ছিলো তার উল্টো৷কথায় আছে “বর ভালো হলে ঘর ভালো হয়,বর ভালো না হলে ঘর হয় ভাঙাচোরা।” আসমা বেগম যেমন স্বামী ভেবেছিলেন নুরুল আমিন হক তেমন ছিলেন না৷নুরুল আমিন হক মন থেকে আসমা কে মানল না আর না যথাযথ সম্মান করতো।স্ত্রীর সাথে ভালো আচরণ সে কখনোই করেনি।সংসার নিয়ে তার কোনো ভাবনা চিন্তাই ছিলো না।আসমার প্রতিটি দিন চোখের পানি ফেলে পাড় করতো৷ পরিবারের কারোর সাথে কথা বলারও সুযোগ ছিলো না। স্বামীর অবহেলা, শ্বাশুড়ি, ননদের অত্যাচার, জা-দের যাতনায় আসমা দিনদিন অতিষ্ট হয়ে উঠেছিলো৷ কার কাছে কাঁদবে, কার কাছে বলবে?স্বামী কে বললে তার একটাই উত্তর, “আমার মা বোন যা বলে তা করবি। মারলে মাইর খাবি।” স্বামী যদি সম্মানের ব্যবস্থা না করে, লোকে তো অসম্মান করবেই।

হক পরিবারেরও দাম্ভিকতা প্রচুর। আসমা বেগমের শ্বাশুড়ি আম্বিয়া খাতুন ছিলেন অহংকারি ও অত্যাচারি৷সারাদিন রান্নাঘরে ইচ্ছেমত খাটাতেন।পান থেকে চুন খসলে নানারকম বাজে কথা বলতেন।নতুন বউ হিসেবে এতোটুকু লেহাজ করতেন না।সারাক্ষণ খোটা দিতেন বাপের বাড়ির অবস্থান নিয়ে৷অথচ বিয়ের সময় তাদের সকল দাবি দাওয়া পূরণ করেছিলো রওশন ও আছিয়া।সংসার জীবনে যা,যা প্রয়োজন সব দিয়েছে তাদের চাটগায়া রীতি অনুসারে। তবুও তাদের মন ভরে নি।এককথায় তারা ছিলো লোভি। তারা চাইতো আসমা বেগম যেনো বাপের বাড়ি থেকে আরো কিছু আনে৷সেজন্য অত্যাচার বাড়তে লাগলো, তবুও আসমা কিছু বলতো না দুলাভাইয়ের কাছে আর কত হাত পাতবে। সে যা করেছে এই অনেক।মুখ বুজে সহ্য করতো স্বামী ও শ্বাশুড়ির নির্যাতন।শ্বশুর কে বললে বা ভাসুর কে বললে তারা থাকতো নির্লিপ্ত।শ্বশুর বাড়ি যেনো জাহান্নাম ছিলো আসমা র কাছে।

.

আসমা চলে যাওয়ার পর আছিয়া অনেক মন খারাপ করতো, তার আদরের বোন টা তারে ছেড়ে একদিনও থাকতো না দুরে যেয়ে থাকতে পারছর তো? নুরুল আমিন কে তার একটু অন্যরকম লেগেছিলো, কেমন গম্ভীর রাগী।আসমার দেখভাল করছে তো?আসমা সুখে আছে তো?নানারকম চিন্তায় সে অসুস্থ্য হয় পড়তো।

“আছিয়া,তুমি তো অসুস্থ্য হইয়্যা যাইতাছো বইনের লেইগা।এমনে করলে চলবো?"

“আমার মন টা মানতাছে না, এতোদিন হইয়্যা গেলো একটা টেলিফোন করলো না৷ আমারে ওর কাছে নিয়া চলেন নাইলে আমি আপনের ভাত খামু না কইয়্যা দিলাম।”

আছিয়ার কষ্ট রওশনের সহ্য হলো না, রওশন আছিয়ার কান্না সহ্য করতে পারে না।পরেরদিন রওনা হলো চট্টগ্রাম।পাঁচ ঘন্টার পথ পাড়ি দিয়ে, চট্টগ্রাম শহরে পৌছালো। নানারকম মিষ্টি,ফল,বিস্কুট সহ নানান তা নিয়ে।যাওয়ার আগে তারা জানিয়েই গেছিলো।তবে আছিয়া রওশন বাড়ির উঠোনে পা রেখে যা দেখে তাতে তারা কিংকর্তব্যবিমূড় হয়ে পড়ে।আসমা তখন বড় দালানের উঠোনে বসে ধান ঝারছিলো৷ কাজের ভারে শুকিয়ে কাঠ হয়ে গেছিলো যেনো, শ্যামবর্ণা চেহারা রোদের তাপে কালো হয়ে করুন অবস্থা। আছিয়া দুয়ার ধারে দাড়িয়ে বোনের এই অবস্থা দেখে বিমর্ষ হয়ে পড়ে।দৌড়ে যায় বোনের কাছে।

“আসমা"

নিজের নামের সম্বোধনে বাড়ির সদর দরজায় তাকাতেই আছিয়া কে দেখতে পায় আসমা। কতদিন পর তার প্রিয় বুবুরে দেখছে সে।কি সুন্দর রানীর মতো লাগছে তার বুবুকে।আর তাকে যেনো লাগছে বাড়ির কাজের লোক। স্বামীর যত্নে কেউ হয় রানী আর স্বামীর অবহেলায় কেউ হয় ঘুঁটেকুড়ানি।

“বইন আমার তোর এই অবস্থা কেন?শুকায়া কি হইয়্যা গেছোছ। শরীরেও তো তোর জ্বর এমন অবস্থায় কেউ কাম করে?"

“এই বাড়িতে কাম না করলে ভাত নাই বুবু।”

আসমার করুণ কষ্টে আছিয়ার কলিজা যেনো চিড়ে যাচ্ছিলো। রাগে যেনো তার শরীর কাঁপছিলো৷আছিয়া নিজের কষ্ট সহ্য করবে তবুও তার ভাইবোনের কষ্ট সহ্য করবে না৷

“তোমার জামাই কই আসমা?" রওশন চাপা ও ভারী গম্ভীর কন্ঠে জিজ্ঞেস করলো। আসমা তার ছোটবোনের মতো তার এমন দশা সহ্য হলো না এই অবস্থা। অথচ বিয়ের আগে কত হাতে পায়ে ধরে আসমা কে নিয়ে এসেছে৷

আছিয়া, আসমার শ্বশুরবাড়ির উঠানে দাড়িয়ে চিৎকার করে সকলকে ডাকলো,“মায়ুই! তালুই! নুরুল আমিন কই হগলতে?বাইর হন কইতাছি। আমার বোইন কি ফেলনা হে জিগাই আপনেগো৷ আনার সময় তো বড় মুখ কইরা আনছেন এহন এমন অত্যাচার করেন কে?"

বাড়ির উঠোনে সবাই জমায়েত হলো।আছিয়া সবকিছুর জবাবদিহি চাইলো। অথচ হক পরিবার ছিলো নির্লিপ্ত।তাদের একটাই কথা, “শ্বশুরবাড়ি আরাম কইরা খাওয়ার জাগা না, এনে কাম কইরা খাইতে হয়।" নুরুল আমিনের খোজ করলেও তাকে পাওয়া গেলো না৷ রওশন সিদ্ধান্ত নিলো আসমা কে তারা নিয়ে যাবে। উত্তরে ইমান আলী বলেছিলো,“আমাগো বাড়ির বউ একবার এই বাড়িতে ঢুকলে বাইর হওয়ার অনুমতি নাই আর বাইর হইলে ঢোকার অনুমতি নাই।” আছিয়া ও রওশন কে অপমান করা হয়৷আছিয়া প্রতিবাদ করলেও তারা আমলে নেয় না। আছিয়াকে আসমা থামিয়ে দেয়।এরপর প্রতিটা কথার অত্যাচার তো তাকেই সহ্য করতে হবে।

এরপর থেকে দিনকে দিন তাদের অত্যাচার ও চাহিদা বহুগুন বাড়তে লাগলো৷ তারা আসমার বাপের বাড়ির কাউকে যেনো পরোয়াই করলো না।টেলিফোন করলে আসমার কান্না ছাড়া কিছুই শুনতো না তারা।আছিয়া আর ধৈর্য্য ধরলো না, রওশন কে দিয়ে সে পুলিশ পাঠালো। হক পরিবারের বিরুদ্ধে নারী-নির্যাতন মামলা করলো যাতে হক পরিবার বুঝে আসে।আসমা বেগম কে কুমিল্লায় আনা হলো। কি বিমূর্ষ, জীর্ণ, শীর্ণ অবস্থা।আছিয়ার ইচ্ছে করছিলো,আম্বিয়া বেগম কে বটি দিয়ে চিড়ে ফেলতে। আসমা কে আছিয়া যত্ন,আত্নি করে স্বাভাবিক করলো৷তারা চেয়েছিলো আসমা কে ছাড়িয়ে আনতে,তবে হক পরিবার বউদের তালাক দেয় না। এমনিতেও সমাজে তাদের নিয়ে নানা কথা উঠছে মানসম্মান যাচ্ছে। তারা খবর পাঠালো আসমা বেগম কে ফিরিয়ে নিতে চায়,সবকিছু ভুলে।

তবে মাহতাব, আছিয়া ভরসা পেলো না। রওশন তাই ইমান, ফখরুল ও নুরুল আমিন কে কুমিল্লা ডাকালো,বিচার বসানো হলো৷রওশন চেয়ারম্যান বিধায় বিচারের দায়িত্ব রওশন নিলো।রওশন সব কিছু বিবেচনা করে, নুরুল আমিনকে কুমিল্লায় থাকার প্রস্তাব দিলো, তারাও চায় না আসমার গায়ে তালাকের কলঙ্ক লাগু, নাহলে তারা কেস তুলবে না।রওশন নিজে নুরুল আমিনের ব্যবসার ব্যবস্থা করে দিবে তাও জানালো। বংশের ও পরিবারের সম্মান বাচাঁতে ফখরুল ও ইমান রওশনের কথায় সম্মতি দিলো।আছিয়াও নিশ্চিন্ত হলো, বোনটা চোখের সামনে থাকলে অন্তত খোজ রাখতে পারবে।

রওশন আসমা ও নুরুল আমিন কে কুমিল্লায় থাকার ব্যবস্থা করে দিলো৷ নুরুল আমিন কে তাদের আড়তে দোকান দিলো।নুরুল আমিন যদিও মোটা অঙ্কের টাকা দাবি করেছিলো, রওশন তাও দিলো। পরিস্থিতি আগের চেয়ে কিছুটা স্বাভাবিক হলো। সব ঝামেলা মিটিয়ে আছিয়া নিজের শ্বশুর বাড়ি ফিরলো।

—

বিয়ের তিনবছরের মাথায়, আছিয়া গর্ভবতী হলো।আছিয়ার গর্ভাবস্থার খবর শুনে, সৎমা ও আঞ্জুম হিংসে তে জড়োজড়ো হয়ে গেলো কিন্তু রওশন ছিলো ভিষন খুশি! সে বাপ হবে।পুরো গ্রামে সে মিষ্টি বিলিয়েছিলো, মসজিদে মিলাদ দিয়ে হুজুর ও মাদরাসার বাচ্চাদের দাওয়াত করে খাওয়ালো।রওশনের খুশি দেখে কে? একদিকে রওশন যেমন খুশি তেমন চিন্তিত। সে থাকে না বাড়ি, আছিয়া একা পড়ে থাকে।বাড়িতে ক্ষতি করার লোকের অভাব নাই। সব চিন্তা ভাবনা করে, আছিয়া কে বাপের বাড়ি পাঠালো,যাবতীয় যা, যা প্রয়োজন সব দিয়ে।

আসমাও চলে এলো, বড় বোনের এসময় পাশে থাকতে।ভাই বোনের আদরে, যত্নে আছিয়ার জীবন ভালোই চলছিলো৷ এরমাঝে,নুরুল আমিন ও আসমার অনেকবার বাকবিতন্ডাও হয়েছিলো৷ নুরুল আমিন ঢাকা যাবে, সেখানে ব্যবসা দিবে। টাকা চাই, আসমা যেনো রওশনের কাছ থেকে টাকা নিয়ে দেয় কিন্তু রওশন দেয় না। কারণ নুরুল আমিনের রগ চিনে গেছিলো।নুরুল আমিন যে ব্যবসা দিয়েছিলো তাতে লস ছাড়া কিছুই হয়নি।নুরুল আমিন হুমকি দিলো আসমাকে তালাক দিবে যদি ব্যবসার টাকা না দেয়। আসমা স্বামীর জন্য রওশনের কাছে কেঁদে, কেঁদে হাত পাতে। রওশন আসমার অনুরোধে নুরুল আমিন কে পরবর্তীতে টাকা দেয় শর্ত হলো আসমা কে নিয়ে যেতে হবে ঢাকা আর যা লভ্যাংশ আসবে তার থেকে ৭০ শতাংশ রওশন কে দিতে হবে। নুরুল আমিন শর্ত মাথা পেতে নিলো৷ আসমা বেগম কে নিয়ে শহরে চলে গেলো৷

এদিকে আছিয়ার ডেলিভারির সময় হয়ে আসে, তখন ২০০৪ সাল ৬ই জানুয়ারি।আছিয়ার কোল আলো করে পৃথিবীতে আগমন করে ফুটফুটে কন্যা সন্তান।বলা হয়,আল্লাহ যখন কারো প্রতি সবচেয়ে বেশি সন্তুষ্ট হন তাকে উপহারে কন্যা সন্তান দেন। রওশন প্রথম তার কন্যা কে কোলে নিয়ে খুশিতে কেঁদে ফেলে, “আমার মায় আইছে আমার কাছে, আমার মা।” রওশন সেদিনের চেয়ে খুশি বোধহয় আর কোনোদিন হন নি৷পুরো গ্রামে ভোজের আয়োজন করেছিলো মেয়ে হওয়ার খুশিতে। গরু কেটে আকিকা করেছিলো৷ নাম রেখেছে রওশন তার মায়ের নামের সাথে মিলিয়ে “আরশিফা রিদিতা! "

আছিয়া তখনও মায়ের বাড়ি তেই রইলো৷রওশন চেয়রাম্যান বাড়িতে নেয় নি। ছোটবাচ্চা নিয়ে একা সামলাতে পারবে না আছিয়া৷মেয়ে নিয়ে কোনো ঝুকি নিতে রাজি নয় রওশন।মেয়ে তার চোখের মনি আদরের দুলালি৷ রিদিতার তিনমাস বয়সে গ্রামে ফেরেন আসমা। অসুস্থ্য ও বিমূর্ষ হয়ে, আসমাও গর্ভবতী হয়েছিলেন তবে বাচ্চাটা বাচেঁ নি তার।নুরুল আমিনের মারের কারণেই প্রথম বাচ্চা হারান আসমা। তবে পরিবার থেকে কথাটি আড়াল করেন তিনি। জানান সিড়ি থেকে পড়ে হয়েছে এমন। বাচ্চা হারিয়ে আসমা পাগলপ্রায়, মাহতাব গ্রামে নিয়ে আসে। গ্রামে ফিরে রিদিতা কে পায় আসমা৷রিদিতা কে পেয়ে বুকে জড়িয়ে নেয় আসমা।রিদিতা কে নিজের সন্তানের মতো করে পালতে লাগলেন৷ আছিয়া কে ধরতেই দিতেন না, আছিয়াও বোনের কাছে মেয়েকে দিয়ে রাখতো। যেনো আসমার সন্তান শোক কাটে, আসমা বেগম রিদিতা কে পেয়ে কিছুটা স্বাভাবিক হলে, নুরুল আমিন আসমা বেগম কে ফিরিয়ে নিয়ে যান। ঢাকায় তার খেতে চলতে কষ্ট হচ্ছে বলে৷

রিদিতার ছয়মাস সম্পূর্ণ হলে, রওশন বউ ও মেয়েকে সঙ্গে নিয়ে নিজ বাড়ি ফিরে যায়।আছিয়া স্বামী, সন্তান নিয়ে সংসার গুছিয়ে নেয়।রওশন মেয়ে বউ কে খুব যত্ন করতো। সকাল হলে ঘুম থেকে উঠে মেয়ের ভেজা কাথা, জামা কাপড় বউয়ের জামাকাপড় সব ধুয়ে দিতো। নিজ পাহাড়ায় তা রোদে শোকাতো, নিজ হাতে মেয়ের জন্য খিচুড়ি রান্না করে খাইয়ে দিতো।অবসর সময়ে মেয়েকে কাঁধে নিয়ে পুরো গ্রাম ঘুরতো। ছোট রিদিতা বাবার বুকে নিরব আশ্রয়ে পড়ে থাকতো। রওশন এটা ওটা দেখিয়ে মেয়েকে চেনাতো কি কোনটা। “আম্মা, ঐ যে দেহেন গাছ,ঐ দেখেন আকাশ,ঐ দেখেন মানুষ, ঐ যে পাখি,আপনে পাখি হইবেন?"

রিদিতা তো বুঝতো না, বাবার কথায়,“আই,উই” করতো৷ কখনো খিলখিলিয়ে হাসতো।

“আপনে আম্মা কইলে বেশি খুশি হন?"

রিদিতা খুশিতে হাত,পা নাচায়৷বোঝায় সে খুশি হয়। রওশন মেয়ের নাকে নাক ঘষে বলে,“আমার আম্মা, আমার রাজকুমারী অনেক বড় হন।”

রওশন সবসময় মেয়েকে বুকে রেখে ঘুম পাড়াতো৷ বিছানায় শোয়াতো না।মেয়েকে কোল থেকেই নামাতেই চাইতো না।পুতুলের মতো যত্নে আগলে রাখতো।মেয়ের জন্য যত রকমের খেলনা থাকতো কিনে আনতো, মার্কেটে নতুন যেই জামা উঠতো সবার আগে মেয়েকে এনে পড়াতো৷ দুধের ডিব্বা, সেরেলাক্সের স্তূপ থাকতো ঘরে৷কারেন্ট চলে গেলে সারারাত বাতাস করতো মেয়েকে। মানুষ টা কখনো ক্লান্ত হতো না। আছিয়া মাঝে, মাঝে রাগ দেখাতো, “আপনে সারাদিন কাম করেন জিরান দেন তো, মাইয়্যারে বিছানায় শোয়ান নাইলে বদঅভ্যাস হইয়্যা জাইবো।"

“তুমি কতা কইবা না, বদঅভ্যাস হইলে হোক আমার সর্দারনি আমার বুকে ঘুমাইবো। ওর বাপের বুক টাই ওর বিছানা।মাইয়্যা রা হইলো বাপ মার রহমত ওগোরে রানীর মতো পালতে হয় বুঝছো।”

“ক্রমান্ন"

#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা

আজ রাত দশটায় আরেকটা পর্ব দেয়া হবে, এই পর্ব কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ 😊❤️৪০.৪( অবশিষ্টাংশ)

সময় ও জীবন কখনো সহজ সমান্তরাল পথে চলে না, সময় ও জীবন চলে বক্ররেখায়। কখনো উচু কখনো নিচু।জীবনে আমরা যতই পরিকল্পনা করি না কেনো প্রতিধাপে জীবন যেনো হয়ে উঠে কঠিন থেকেও কঠিন।

রিদিতা তখন আটমাসে পড়লো৷রওশন তার চকবাজারের ব্যবসায় বিশাল বড় ক্ষতির মুখোমুখি হলো।দোকানে যে কর্মচারি রেখে ছিলো কর্মচারি টাকা নিয়ে পালিয়ছে এবং যাওয়ার আগে দোকানে আগুন লাগিয়ে দিয়ে যায়৷রওশন শহরে ছুটে গেলো তবে শেষ রক্ষা করতে পারেনি। প্রায় কোটি খানেক টাকা সে বিনিয়োগ করেছিলো যা ছাই হয়ে উড়ে গেলো৷হঠাৎ করে কি থেকে কি হয়ে গেলো মাথাতে ঢুকলো না৷চিন্তায়,চিন্তায় রওশন ভিষন অসুস্থ্য হয়ে পড়লো। একেবারে শয্যাশায়ী।সব তো স্বাভাবিক ছিলো, এমন জোয়ান তাগড়া পুরুষ এমন শয্যাশাযী লোকজন বলাবলি করতে লাগলো।আছিয়া ছোট বাচ্চা নিয়ে ভিষন চিন্তায় পড়ে গেলো৷আছিয়া ডাক্তার দেখালো ডাক্তারও কোনো রোগ নির্ণয় করতে পারলো না৷

রওশন সারাদিন মাথা যন্ত্রনায় ছটফট করতো,সন্ধ্যা হলে যেনো আরো বেশি বেড়ে যেতো। ঘরে থাকতে পারতো না৷ পাগলের মতো করতো৷ বাচ্চার কান্না সহ্য করতে পারতো না।খাবার খেতো না, খাবার দিলে সে খাবারের জায়গায় পোকামাকড় দেখতো।আছিয়া কে কাছে এসে তার শুশ্রুষা করতে দিতো না, আছিয়ার সাথে সে এক ছায়া দেখতে পেতো।সারাক্ষন কেমন জানি করতো, খালি বলতো তার শরীর জ্বলে,মাথা জ্বলে,বুক ধরফর করে। আছিয়াকে অনেকে বলে কবিরাজ দেখাতে আছিয়া কবিরাজে বিশ্বাস করতো না। অসুস্থ্য স্বামী ও ছোট বাচ্চাকে নিয়ে ডাক্তারের দরজায়,দরজায় ভিড়তে থাকল। কেউ কিছুই বলতে পারে না৷ আছিয়া নামাজ পড়ে কেবল আল্লাহর কাছে দুআ করে। শরীরে সুরা পড়ে ফু দিয়ে দেয়৷ তার কেমন একটা ভয় লাগে। মুহূর্তের মধ্যে সহজ, সুন্দর জীবন টা কেমন কঠিন পরীক্ষার সম্মুখে ফেলল।

দিন,দিন রওশন ভয়ংকর হয়ে উঠলো। নিজেকে নিজেই প্রহার করতো, নিজেকে খামচে রক্তাতো করতো।শরীর নাকি তার কিলবিল, কিলবিল করে। মাঝে,মাঝে রক্ত বমি হতো। বমির সাথে পেটের ভেতর থেকে মাংসের দলা বেড়িয়ে আসতো। মাঝরাতে ঘর থেকে বেরিয়ে যেতো। আছিয়া একা হাতে মেয়ে নিয়ে পেড়ে উঠছিলো না যেনো। সৎমা মা আমেনা খালি বলতো জ্বীন, পরী নজর দিছে।জ্বীন পড়ি নজর দিলে বাঁচে না।সম্পত্তি যেনো আগে,ভাগে বুঝে নেয় আছিয়া।

আছিয়ার কাছে স্বামীর চেয়ে মূল্যবান কিছুই নেই, আছিয়া সিদ্ধান্ত নিলো,শহরে যাবে বড় ডাক্তার দেখাবে যদি সব সম্পত্তি বিক্রি করতে হয় করবে।আমেনা বাধা দিয়ে বলতো, “ওয় ব্যবসা হারাইয়া পাগল হইয়া গেছে। ওর আর কি চিকিস্সা?মানুষ মরলে আজকে একদিন কালকে গেলে দুইদিন। সম্পত্তি বেছবো, হাহ্!?” ভালো কথা তো বলতোই না যাই বলতো শুধু সম্পত্তি, সম্পত্তি৷

—
একদিন রওশন জ্বরে খুব কাতরাচ্ছে।শরীর শুকিয়ে কাঠ,যেনো দূর্ভিক্ষের শিকার৷ নাওয়া নেই, খাওয়া নেই। কিছুই খেতে পারে না। খেলেই বমি৷ রওশনের ইচ্ছে করে মরে যেতে৷ সে মরলে বোধহয় শান্তি পাবে। শরীর তার আগুনের মতো জ্বলে৷তার সাথে কি হয়েছে সে সব বুঝতে পারছে। কে করেছে, কি করেছে সে বুঝে গেছে। তাই সে আছিয়া কে কিছু নসিহত দিলো। হয়তো এই শেষ!

“আছিয়া মাইয়্যারে সাবধানে রাহিস।তুই সাবধানে থাহিস। জামাকাপড় বাহিরে রাহিস না। ওগো নজর ভালো না। ওরা কিছু করছে।"

“রিদিতার বাপ কি কন আপনে। এসব কতা কইয়েন না তো৷"

“তুই চিনোস না ওগো, ওরা বহুত খারাপ।”

“মাইয়্যারে ওগো কোলে দিবি না,আমি মইরা গেলে এক মুহুর্তও এ বাড়িতে থাকবি না,তোরে আর রিদিতারে ওরা মাইরা ফেলবো। আব্বারেও এমনেই মারছে।"

আছিয়ার কলিজা ধক করে উঠলো, মনে মনে সে যা ভাবছে তা কি সত্য?আছিয়ার গা ঝাড়া মেরে উঠলো। রওশনের লক্ষন তো বান মারার ইঙ্গিত দিচ্ছে।আছিয়র রুহ কাপছে। কারে বলবে?কার কাছে সাহায্যে চাইবে?

“হুন, আছিয়া।আলমারি তে ট্রাঙ টা দেখতাছোছ না ঐটা তে একটা দলিল আছে। ঐ দলিল টা তুই সাবধানে রাখিস।আমি আর এই যন্ত্রণা সইতে পারতাছিনা।এই সম্পত্তি টুক আমার মাইয়্যার সম্বল। ওরে ভালোমতো মানুষ করিছ।"

“এমন কতা কইয়্যেন না তো, আল্লাহ আপনেরে সুস্থ্য কইরা দিবো।আপনে ঘুমান।”

“আমার মাইয়্যাডারে আমার কাছে দে, কতদিন কোলে লই না।হয়তো আর পারুমও না, দে একটু লই।”

আছিয়া রিদিতা কে রওশনের বুকের উপর দিলেন। রিদিতা বাবার কোলে যেয়ে খিলখিলিয়ে উঠলো। রওশন ছলছল চোখে মায়বী হাসি টুকুন গিলল।মেয়েকে বুকে নিয়ে ঘুম পাড়াতে, পাড়াতে রওশন চোখ বুঝলো। আছিয়া বালতির পানিতে গামছা ভিজিয়ে, ভিজিয়ে রওশনের শরীর মুছে দিলো৷ দোয়া পড়ে ফু দিয়ে দিলো। আল্লাহর কাছে শেফা চাইলো৷এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়লো৷

রাতের তখন দশটা! আছিয়ার হঠাৎ ঘুম ভেঙে গেলো, এলোমেলো স্বপ্ন দেখে। কি ভয়ংকর স্বপ্ন!বুকটা ধরফর করছে তার। ঘুম থেকে তড়িঘড়ি করে স্বামী ও মেয়েকে দেখার জন্য বাতি ধরালো। মেয়েকে পাশে পেলো, কিন্তু রওশন পাশে নাই। আছিয়া ভয় পেয়ে গেলো। কই গেলো এতো রাতে মানুষ টা?রওশন তো একা হাটতেও পারে না।বাথরুমে গেলো নাকি? খোজ করতে আছিয়া কুপি হাতে বাহিরে বের হলো, ডেরাঘরে ঘুমাচ্ছিলো কাজের মেয়ে রাহিমা৷ রাহিমা কে জাগালো, "রাহিমা? ও রাহিমা?"

“কে? কে?" রহিমা ধড়ফড়িয়ে উঠলো

“আমি তুই একটু আমগো ঘরে যাইয়্যা ঘুমা।"

“কেন?ভাবি"

“তোর ভাইয়ে বাথরুমে গেছে আমিও যামু মাইয়্যা একা থাকবো তুই ওর লগে যা।আর শোন আমি না আসা পর্যন্ত দরজা খুলবি না।"

“কি হইছে ভাবি?”

“কিছু না তুই যা।"

রাহিমা দেরি না করে দ্রুত ঘরে ঢুকে দরজা, জানালা আটকে দিলো৷ আছিয়া দোয়া পড়ে ফু দিয়ে বের হলো।ডেরা ঘরের বারান্দায় জামিল ঘুমানো, ঘুমন্ত জামিলকে ডেকে তুলে নিজের সাথে নিলো৷রওশন কে সারা বাড়ি খুজলো, কোথাও নেই। আছিয়ার শরীর কাপছে, রওশনের বলা কথাগুলো বারেবারে মনে পড়ছে তার৷ খুজতে, খুজতে বাড়ির পেছনের পাগাড়ে গেলো। কথার শব্দ ভেসে আসছিলো। আছিয়া সে শব্দ অনুসরণ করে এলো৷পাগাড়ে যেয়ে আছিয়া যা দেখলো তাতে আছিয়ার হাড়হীম হয়ে গেলো।পাগাড়ে বড় গাব গাছে, রওশন গলায় ফাঁ/স দিয়েছে। সামনে দাড়িয়ে আছে রওশনের সৎমা, সৎভাই,আঞ্জুম।নিজের চোখ কে বিশ্বাস করতে পারলো না।হাত,পা যেনো বরফ হয়ে গেছে। আছিয়া চিল্লাতে চাইছে তবে পারছে না।

আছিয়া শরীরের সমস্ত শক্তি সঞ্চার করে “ও আল্লাহ গোওওওওও!" বলে চিল্লাতে নিলে জামিল মুখ চেপে ধরলো৷আছিয়ার মাথা ঘুরে গেলো, সে মাটিতে বসে পড়লো। কি দেখছে সে?এ কেমন হিংস্রতা, বর্বরতা।

আমেনা ও রাকিবুল হেসে, হেসে নিজেদের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। তাদের বিন্দুমাত্র ভয় নেই, অনুশোচনা নেই যেনো শয়তান তাদের উপর ভড় করেছে।

“অবশেষে বাঘ বাগে আইছে বহুত জ্বালাইছোছ এহন মর তোরে মুক্তি দিলাম। জগা তান্ত্রিকের মন্ত্র কামে দিছে এহন আমগো আসল কাম বাকি। মা, মাইয়্যারেও জ/বা/ই করুম।”

“আমগো পরিকল্পনা সফল!"

আছিয়া, জামিল রুদ্ধশ্বাসে শুনে যাচ্ছে সব৷ আছিয়া নিজের কান ও চোখ কে বিশ্বাস করতে পারছে না।রওশন তো ভুল বলে নাই। ওরা রওশন কে বান মেরেছে। আছিয়ার কানে শুধু বাজছে রওশনের কন্ঠ “মাইয়্যারে বাচা আছিয়া,পলাআআ।”আছিয়া নিজেকে সামলালো, তার মাথায় শুধু একটা চিন্তা সন্তানকে বাচাঁতে হবে৷ আছিয়া মাটি থেকে উঠে দাড়ালো জামিল কে নিয়ে তড়িঘড়ি করে উঠোনে এলো

“জামিল ভাই, আপনে রাহিমা রে লইয়্যা রিদিতারে আমার বাপ, ভাইয়ের কাছে দিয়া আহেন,ওরে বাছান। "

“ভাবি আপনেও আহেন।ওরা আপনেরে মাইরা লাইবো।”

“আমি ওনারে ছাড়া যামু না,আমার অনুরোধ আপনে আমার মাইয়্যাডারে বাছান।আমার লগে আহেন দ্রুত।"

আছিয়া, জামিল কে নিয়ে তাদের ঘরের দিকে গেলো। দরজা টোকা দিয়ে রাহিমা কে ডাকলো৷ রাহিমা দরজা খুলে দুজনকে ভীত দেখে ভড়কে গেলো। আছিয়া কথা বলার সুযোগ না দিয়ে, সোজা ঘরে চলে গেলো। আলমারি থেকে দলিলের কাগজ টা বের করলো,একটা ব্যাগ করে রিদিতার জামাকাপড় যা আছে সব ঐ ব্যাগে ভরলো।রাহিমার হাতে ব্যাগ দিয়ে উৎকন্ঠিত কন্ঠে বলল,

“রাহিমা বোইন তুই এই ব্যাগ আর রিদিতারে লইয়্যা আমগো বাইত যা,আমার মার কাছে রিদিতারে দিবি,আর বড়ভাই রে মাহিন রে পাঠাবি৷”

“কি হইছে ভাবি।"

“পরে কমু বোইন যা তুই।"

আছিয়া ঘুমন্ত রিদিতা কে কোলে নিলো।তোয়ালে দিয়ে ভালো করে ঢেকে দিলো৷ বুকে চেপে কিছুক্ষণ আদর করলো৷চুমুতে, চুমুতে ভরিয়ে দিলো মেয়েকে।তার মন চাইছে না মেয়েকে কোল থেকে সরাতে।বুকে পাথর রেখে রাহিমার হাতে মেয়েকে দিলো রাহিমা রিদিতা কে তার ওড়না দিয়ে ঢেকে নিলো। জামিলের সাথে পাঠিয়ে দিলো ডেরা ঘরের পেছন দিয়ে। চেয়ারম্যান বাড়ি থেকে বিশ মিনিটের দুরে ভূইয়্যা বাড়ি।আছিয়া দোয়া দুরুদ পড়ে মেয়ের গায়ে ফু দিয়ে দিলো৷রাহিমা ও জামিল দোয়া পড়তে, পড়তে দ্রুত পায়ে হেটে গেলো৷

আছিয়া খাটের তলা থেকে বড় একটা দা বের করলো, যা হয়ে যাক আজকে সে কাউকে ছাড়বে না। সব কয়টাকে মেরেই মরবে। বড় দা নিয়ে দরজা খুলে বের হলো৷উঠনে ইতিমধ্যে দাড়িয়ে আছে, আমেনা ও তার ছেলে৷আছিয়া কে দেখে তারা হকচকিয়ে গেলো। আছিয়া দা নিয়ে ভয়ংকর চোখে তাকিয়ে আছে দুই মা ছেলের দিকে। সেই চোখে আগ্রাসি হুঙ্কার ও নির্ভয়তা।প্রকৃতি হুট করে বৈরীভাবে ছেয়ে গেলো। হঠাৎ জোড়ে, জোড়ে বাতাস বইছে,বিদুৎ চমকাচ্ছে।

রাকিবুলের মুখ টা বিদ্যুৎ চমকানোর ঝলকে ভয়ংকর দেখাচ্ছে, গা ছমছম করার মতো।রাকিবুল শয়তানি হাসি হেসে, হেসে এগিয়ে এলো আছিয়ার কাছে।

“ভাবি সাব, আপনেরে কিছু কমু না, আপনের মাইয়্যারেও না। তয় একটা শর্ত আছে।দলিল ডা দিয়া দেন।”

“দিমু না। ”

“দেওর হইয়্যা আবদার করছি না দেন তো।নাইলে কিন্তু আপনের মাইয়্যারে দুই ভাগ করুম"

“তোরা ওনার লগে কি করছোছ?” হুঙ্কার দিয়ে জিজ্ঞেস করলো আছিয়া। রাকিবুল অট্টহাসি হেসে উঠলো,

“কি করমু আপনের জামাই পাগল, পাগল হইয়্যা দড়ি দিছে।”

“মিছা কথা তোরা হেরে জাদু করছোছ হেরে পাগল বানাইছোছ, হের দোকান ব্যবসা খাইছোছ।কুত্তার জাত, খবিশের জাত। তোগোরে আশ্রয় দিছে আর তোরা এমন ষড়যন্ত্র করছোছ।আল্লাহর গজব পড়বো তগো উপরে৷ আজাব নামবো তগো উপরে।কুফরি করছোছ তোরা তোগোরে আল্লাহয় ত্যাগ করছে৷ ইবলিশের বাচ্চা।"

রকিবুল রক্তচক্ষুতে চাইলো আছিয়ার দিকে, তেড়ে এলো মারতে৷আছিয়া দা উচিয়ে ধরলো,“এক কদম আগাবি তো তোর কল্লা আমি কাটুম।”

“খুব সাহস বাড়ছে না৷”

“সাহস আমার অনেক আছে৷ গেরামের সবাইরে কিন্তু ডাকামু আমি?”

“তার আগে তুই নিজে তো বাছ বান্দির বাচ্চা।”

রকিবুল তেড়ে গেলো, আছিয়া দা হাতে নিলো।হঠাৎ পেছনে তার উপর কেউ আক্রমণ করলো।দা হাত থেকে পিছলে পড়লো৷ রাকিবুল সুযোগ বুঝে আছিয়ার চুলের মুঠি চেপে ধরলো

“আচ্ছা কইরা মা**** রে দে,অতি সাহস দেখাইছে ওর সাহস ওর ভিতরে ভইরা দে।”

আমেনা ভয়ংকর কন্ঠে দাত কিমড়াতে,কিমড়াতে বলল৷ আঞ্জুম পেছন থেকে ওড়না দিয়ে আছিয়ার গলা চেপে ধরলো৷আছিয়ার শ্বাস আটকে চোখ বেরিয়ে আসার উপক্রম। সহজে তো ওরা আছিয়া কে মারবে না। রাকিবুল আঞ্জুম কে ইশারা করলো গলা ছেড়ে দিতে৷ আছিয়া “ আল্লাহ গো " বলে হাপড়ের মতো শ্বাস ছাড়লো

“বান্দির বাচ্চা ক দলিল কই?"

“আল্লাহ রে ডরা তোরা, হের আজাব পড়লে কিন্তু ধ্বংস হইয়্যা যাবি।” হাপাতে, হাপাতে রাগী স্বরে বলল আছিয়া।রাকিবুল আছিয়া কে ঠাস করে চড় মারলো,

“আঞ্জুম ওর মাইয়্যারে আন ওইডারে জবাই দেই তারপর দেহি ওর হেডাম কই যায় ”

আঞ্জুম ঘরের ভেতরে গেলো, ঘরের ভেতর কোল বালিশ ছাড়া কিছই পেলো না।কোল বালিশ নিয়ে দৌড়ে এলো৷

“ছুইটকাডা তো নাই!"

“তোর মাইয়্যা কই?"

“কমু না।”

“কবি না হে কবি না, আজকে তুই কেমনে না কস আমিও দেখুম। তোর রুপ দেইখা রওশনে আঞ্জুম রে না করছিলো না আজকে দেখমু তোর রুপ কতদুর৷”

আছিয়া কে ধাপ করে মাটিতে ফেলল, রাকিবুল। আমেনা টান দিয়ে আছিয়ার গায়ের ওড়না খুলে ফেলল৷ নিজের ইজ্জত বাঁচাতে আছিয়া দুই হাতে নিজেকে আড়াল করলো।

“কেউ আছো, বাঁচাও ওরা আমার জামাইরে মারছে, আমার ইজ্জত লুটতাছে। কেউ আছো?

আছিয়া জোড়ে, জোড়ে চিল্লাতে লাগলো। ঝড় বাদলের রাত!ঝম বৃষ্টির শব্দ ভেদ করে কারো কাছে আছিয়ার আর্তনাদ পৌছালো না৷ রাকিবুল তার কাছে এলে সে সজোড়ে লাথি মারলো৷রাকিবুল সরে যেতে, আমেনা বেগম আছিয়ার তলপেট বরাবর লাথি মারলো, আর খুবই বিশ্রী ভাষায় গালি দিলো৷

“আল্লাহ গো, তুমি কই গো আল্লাহ! তুমি ওগো বিচার করো আল্লাহ।আপনেরা না মাইয়্যা মানুষ?কেমনে মজা নিতাছেন আপনেরা। আল্লাহর গজব পড়বো আপনাগো উপরে।”

আমেনা আছিয়ার চুলের মুঠি ধরে, আজেবাজে ভাষায় গালি দিতে লাগলো৷যা শুনলে যে কারোর ইচ্ছে করবে আমেনার জিভ ছেড়ে ফেলতে।আছিয়া ঘৃণায় থু দিলো আমেনার মুখে। আমেনা সেই রাগ ঝাড়লো, আছিয়ার তলপেটের নিচে লাথি মেরে। আছিয়ার সমস্ত শক্তি যেনো ফুরিয়ে যাচ্ছিলো।সদর দরজার দিকে চাতকের মতো চেয়ে রইলো যদি কেউ আসে, তাকে বাঁচায়।

—

বাহিরে ঝুম বৃষ্টি!পথঘাট এটেল মাটির কাদায় পিচ্ছিল হয়ে আছে। দশ মিনিটের পথ যেনো ফুরাচ্ছে না। রিদিতা কে নিয়ে রাহিমা ও জামিল মসজিদের নিচে বসে আছে৷ রিদিতা তখনো ঘুমোচ্ছে।আল্লাহ যেনো বাচ্চাটাকে গভীর ঘুমে নিমজ্জিত রেখেছে এ ভয়াবহ রাতের থেকে। রাহিমা ও জামিল কাঁদছে৷

“জামিল ভাই তৃুমি ভাবিরে বাছাও, বৃষ্টি ডা কমলে আমি রিদিতারে লইয়্যা যামু। দুধের শিশু বৃষ্টিতে ভিজলে অসুস্থ্য হইয়া যাইবো।"

“তুই পারবি যাইতে?"

“হ! আর হুনো মানুষ জন লইয়্যা যাও নাইলে পারবানা৷"

“ক্লাবঘরে বাচ্চু ভাইয়েরা বইয়্যা রইছে হেগোরে লইয়্যা যাই, রওশন ভাইয়ের বন্ধু"

“হ যাও৷ "

জামিল আর এক মুহুর্ত দেরি করলো না। সে ছুটে গেলো ফিরতি পথে। আকাশে জোড়ে, জোড়ে বিদ্যুৎ চমকাচ্ছে। রাহিমা রিদিতা কে বুকে চেপে রেখেছে৷ রিদিতার ঘুমন্ত মুখ টা দেখে ইচ্ছে করছে চিৎকার করে কাদতে।কি কপাল নিয়া আইছে এই মাইয়্যা।হারে অভাগী রে। রাহিমা রিদিতাকে বুকের সাথে মিশিয়ে নিলো৷ জামিল ছুটতে, ছুটতে ক্লাব ঘরে গেলো৷ ওখানে বাচ্চু, তারা, মতিন সহ অনেকে ক্যারাম খেলছে। জামিল ক্লাবঘরে হুমড়ি খেয়ে পড়লো৷

“কি রে জামিল! তুই দৌড়ায়তাছোছ কে?"

জামিল হাউমাউ করে কেদে দিলো৷ কাদতে, কাদতে পুরো ঘটনা বলল৷ বাচ্চু,তারা সহ যারা ছিলো সকলে ক্লাবে রাখা স্ট্যাম,লাঠি যা আছে তুলে নিলো।সকলে ছুটলো চেয়ারম্যান বাড়ির দিকে।

—

রাকিবুল উঠে এসে আছিয়ার চুলের মুঠি ধরে টানতে, টানতে নিয়ে গেলো পাগাড়ের ধারে যেখানে রওশন ফাঁ/স লাগিয়ে ঝুলছে। আছিয়া কে এনে ঠিক রওশনের পায়ের নিচে ফেলল৷ আছিয়া স্বামীর পা ধরে চিৎকার করে কাঁদলো৷ যে স্বামী তাকে বিপদ থেকে রক্ষা করতো আজ সে স্বামী নেই তাকে বাঁচাবে বলে৷আছিয়া পাগলের মতো কাদঁছে।

“আপনে কই গেছেন আমারে রাইখা রিদিতার বাপ, আপনে ওগো রে কিছু কন। ওরা আপনের সামনে আমার বউয়ের উপর নির্যাতন করতাছে।আপনি ওগো মারেন। ও রিদিতার বাপ!কথা কন না কে?আপনি কহন বাইর হইছেন ঘর থেইক্কা৷ আমারে ডাকলেন না কেন।ও আল্লাহ তুমি কই, তোমার গজব নাজিল করো ওগো উপরে,আল্লাআআআআআআহ্!”

আছিয়া গগনবিদারী চিৎকার করে আর্তনাদ করছে,ছটফট করছে। গড়িয়ে, গড়িয়ে কাদঁছে। কি করুন সে দৃশ্য, কি করুন! রুহ কেঁপে উঠে। আছিয়ার চিৎকার বন্ধ করতে আঞ্জুম ওড়না দিয়ে পেছন থেকে আছিয়ার মুখ বাধলো, আমেনা পা বাঁধলো।রাকিবুল তাকে বিবস্ত্র করলো।স্বামীর মৃতদেহের সামনে হরণ হলো আছিয়ার সম্ভ্রম। আছিয়ার কিছুই করা ছিলো না,করুন চোখে কেবল চেয়ে রইলো স্বামীর লাশের দিকে।

—

ঘড়িতে তখন বাজে এগারোটা।রাহিমা আর বসে থাকলো না যত দেরি করবে ততো বিপদ।রাহিমা উঠে দাড়ালো৷ এমন সময় মসজিদের ভেতর থেকে মাহতাব বের হলো৷ নামাজ পড়তে এসেছিলো কাজ থেকে ফিরে।রাহিমার মতো কাউকে দেখে এগিয়ে এলো।কোলে রিদিতা কে দেখে অবাক হলো৷রাহিমা এত রাতে এখানে কেন?

“রাহিমা তুই কই যাস, রিদি মায় তোর কোলে কে?"

মাহতাব কে দেখে রাহিমা কান্নায় ভেঙে পড়লো, চিৎকার করে কেদে উঠলো,“ও মাহতাব ভাই গো তোমার বইনেরে ওরা মাইরা লাইতাছে গো, রিদিতারে বাঁচানের লেইগা আমি দৌড়ায় আছি গো।"

রাহিমার চিৎকারে মসজিদ থেকে হুজুর সহ কয়েকজন মুসল্লি বেরিয়ে এলো। রাহিমার কথায়,মাহতাব এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলো। কি শুনলো সে!মাহতাবের মস্তিষ্কে কথা টা প্রতিফলিত হতেই রিদিতা কে কোলে নিলো।ছাতা দিয়ে রাহিমা কে বাড়ির দিকে পাঠালো রিদিতা কে দিয়ে। মাহতাব ছুটে গেলো বোনের বাড়ি। তার সাথে বাকিরাও গেলো৷

বৃষ্টিমুখর রাত কারেন্ট ও নেই। চারদিক ঘুটঘুটে অন্ধকার৷রানু বেগম, আলেয়া,আসমা উঠোনে বসে আছিয়া ও রওশন কে নিয়ে কথা বলছে। রানু বেগমের মনটা অস্থির হয়ে আছে। তার মনে শান্তি লাগছে না। রওশনের শরীরের অবস্থা নিয়েও চিন্তিত৷ওমন তাগড়া ছেলের হঠাৎ করে কি হলো যে এমন অসুখে পড়লো৷ আসমা এসেছে কিছুক্ষণ আগে৷রওশনের কথা শুনেই দেখতে এসেছে।

এমনসময় উঠোন থেকে কান্নার স্বর ভেসে এলো। আসমা,আলেয়া হকচকিয়ে গেলো৷হারিকেন নিয়ে আলো জ্বালিয়ে দেখলো, টর্চ হাতে রহিমা কাঁদতে, কাঁদতে এগিয়ে আসছে৷ উঠোনে সকলে বুঝতে পারলো না কি হলো। রাহিমা কাঁদছে আর তারা দেখছে৷ মস্তিষ্ক যেনো কাজ করছে না কারোর৷ রাহিমা উঠানে পা রেখেই চিৎকার করে ডেকে উঠলো,,

“ও খালা গো....আছিয়া ভাবিরে ওরা মা/ই/রা লাইছে গোওওও"

রাহিমার কথায় রানু বেগম বুকে হাত দিয়ে ধপাস করে মাটিতে বসে পড়লেন,“ওমাগো ছেড়ি কি কয়লো। ও আসমা,ও আলেয়া কি কয় ওয়৷”

“হ খালা, রিদিতারে কোনোমতে বাছায়া আনছি, আপনেগো আমানত আপনেরা কোলে লন।”

আসমা, আলেয়া ছুটে গেলো উঠোনে। রিদিতা কে আসমা তড়িঘড়ি করে কোলে তুলে নিলো৷ আলেয়া রাহিমা কে ধরে এনে বসালো৷ কি হলো তা জানতে চাইলো৷ রাহিমার কাছে বিস্তারিত শুনে সকলে কান্নার রোল পড়ে গেলো।আসমা রিদিতা কে শক্ত করে বুকে চেপে ধরে বসে আছে৷ তার মনে হচ্ছে অন্ধকার থেকে ছো মেরে কেউ রিদিতা কে ছিনিয়ে নিবে৷মাহিন ঘুমিয়ে পড়েছিলো মা বোনদের চিৎকারে বাহিরে বের হয়ে এলো৷ ঘটনা শুনে এক মুহুর্ত দাড়ালো না। ঘর থেকে দা নিয়ে ছুটলো, আসমা, আলেয়াও যাওয়ার জন্য উদ্যত হলো৷ রানু বেগমের কাছে রিদিতাকে রেখে,ঘর বাহির থেকে তালা মেরে তিন ভাই বোন ছুটলো চেয়ারম্যান বাড়ি।

—

বৃষ্টি কমে এসেছে। আকাশের গর্জনও নেই। চারিপাশ শান্ত, নিরব৷ পাগাড়ের বৃষ্টির পানি তে ধুয়ে যাচ্ছে আছিয়ার রক্ত। আছিয়া আর নেই৷ স্বামীর ঝুলন্ত মৃ/ত/দে/হে/র পায়ের নিচে আছিয়ার লা/শ পড়ে আছে। রক্তপিপাসুরা রক্ত শুষে ক্ষান্ত হলো৷লোভ তাদের অন্ধ করে রেখেছে, হিংসা করেছে কাঠপুতুল,পুরো বাড়ির প্রতিটা ঘরের ভেতর দলিল খুজে যাচ্ছে হন্নে হয়ে।আলমারির লকার ভেঙে গয়না খুজে যাচ্ছে। যা টাকা পয়সা আছে তা ব্যাগে ভরছে, পালাবে বলে।

এমন সময় হইহই করে ঢুকলো বাচ্চু, তারা, মতি রা৷মাহতাব, মাহিন, আছমা,আলেয়াও চলে এলো তন্মধ্যে,বাহিরের হাক ডাকে টনক নড়লো আমেনা, রাকিবুল,আঞ্জুমের।ছুটে বের হলো পালাবে বলে।তবে পালানোর পথ নেই,গ্রামবাসি পুরো বাড়ি ঘেরাও করেছে। বাড়ির পেছন দিয়ে পালানোর ব্যবস্থা করে রেখেছিলো তবে তার আগেই লোকজন হামলা করলো বাড়ির ভেতর। তিনজন কে ধরে টেনে হিচড়ে উঠোনে আনলো,বেঁধে পিটাতে লাগলো মাহিনসহ কয়েকজন।রাহিমা জামিলের ভাষ্যমতে আসমা, আলেয়া সহ কয়েকজন কে নিয়ে পাগাড়ের দিকে ছুটলো৷ পাগাড়ে যেয়ে আসমা, আলেয়া স্তব্ধ হয়ে গেলো। আছিয়া বিবস্ত্র হয়ে পড়ে আছে, মাথার উপর ঝুলছে রওশনের লা/শ।এমন বিভৎষ দৃশ্যে চিৎকার করে উঠলো দুইবোন। আলোয়া নিজের গায়ের ওড়না দিয় ঢেকে দিলো আছিয়ার শরীর।

“ও বুবু গোওওও, দুলাভাই গো! ”

হাউমাউ করে কান্নায় ফেটে পড়লো। মাহতাবসহ গ্রামের লোকজন তিন মা,ছেলে ও আঞ্জুম কে পাকারাও করে উঠোনের কাঠাল গাছের সাথে বাধলো। সকলে পাগাড়ের দিকে গেলো,পাগাড়ের বিভীষিকা ময় দৃশ্য দেখে সকলে হতভাগ হয়ে দাড়িয়ে রইলো,গায়ে কাটা দেয় সে দৃশ্য।মাহতাব তার কলিজার টুকরা বোন কে এভাবে দেখে কান্নায় ভেঙে পড়লো।বোন কে বুকে জড়িয়ে সে চিৎকার করে কেঁদে যাচ্ছে। চোখের সামনে নিজের বন্ধুর মৃ/ত/দে/হ টা দেখে তার কলিজা এফোঁড়ওফোঁড় হয়ে যাচ্ছে।কোন শকুনের নজর লাগলো, কোন হায়েনা এভাবে খুবলে খেলো। কি দোষ ছিলো। সামান্য সম্পত্তি?

মাহতাব ও আসমদের সরানো হলো।তাদের কে উঠোনে নিয়ে গেলো ধরে। উঠনো তিন হায়েনা কে দেখে আসমা,আলেয়ার রক্ত গরম হয়ে গেলো৷ আসমা যেয়ে আমেনার চুল টেনে ধরলো। ইচ্ছে মতো জুতার বাড়ি দিলো, আলেয়া আঞ্জুমের চুল টেনে ছিড়লো, গলা টিপে ধরলো৷ পাগল হয়ে গেছিলো তারা প্রিয় বোনের এমন পরিনতি দেখে৷আসমা, আলেয়া, মাহিন কে গ্রামবাসিরা বাধা দিলো,বাকি যা করবে পুলিশ করবে।

গ্রামের লোকজন ধরাধরি করে রওশনের লা/শ নামালো, আছিয়া ও রওশনের লাশ পাশাপাশি রাখলো। রাতের অন্ধকার কেটে সকালের আলো ফুটলো।আশেপাশের মানুষজন দেখতে এলো। রানু বেগম,লতিফ ভূইয়া নাতনী কে কোলে করে এলেন। মেয়ে জামাইয়ের লা/শ দেখতে৷পুলিশে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে গ্রেফতার করে নিয়ে যায় আসামিদের।লা/শ দাফন কাফন করে একসাথে কবর দেয়া হয় রওশন ও আছিয়া কে।

রানু বেগম মাথা চাপড়ে বললেন,“হায়রে সম্পত্তি!হায়,হায়,হায়৷কি পাইলি তোরা?সম্পত্তি পাইছোছ?কটুক ভোগ করলি। আমার নাতিনডারে এতিম কইরা কি পাইলি৷

আসমা বেগমের গলা ধরে এলো, সে আর বলতে পারছে না৷সেই রাত সে আজও মনে করলে কেঁপে উঠে। শিমুলবানু ওড়না চেপে হেচকি তুলে কাঁদছে৷ কি ভয়ংকর! মানুষ এতো খারাপ?তার গায়ের লোম দাড়িয়ে যায় যেনো৷

“কি জানোয়ার, আল্লাহ যেনো ওগো কঠিন বিচার করে।"

“গ্রামবাসি মিল্লা সাক্ষী দিছে, তারা স্বচোখ্খে হত্যা দেখছে।কোর্ট রায় দেয় রাকিবুলের ফাসির তয় বাংলাদেশে নারী আসামিদের ফাসি হয় না তাই আঞ্জুম আর ঐ নাগীনির ফাসি হয় নাই ওরা জেলে পছতাছে"

“কি হুনাইলেন আফা, হাত পা কাপতাছে৷আল্লাহ বাছাইছে রিদিমারে সময় মতো আপনের কাছে পৌছায় দিছে।”

“আল্লাহ আমার মেয়েটারে রক্ষা করেছে, দোয়া কইরো বোন আর খবরদার! রিদিতা যেনো না জানে৷"

“না, না আফা। এই ভয়ংকর অতীত না জানুক। তয় নুরুল আমিন ভাই এমন করে কেন?রওশন ভাই তো কত সাহায্য করছে হের মাইয়্যারে পালতে কি অসুবিধা?যদি ধরেন ব্যবসার কতা তো সব তো রওশন ভাইয়েরই।”

“বুবু, দুলাভাই মারা যাওয়ার এক মাস পর রিদিতা কে এই অভিশপ্ত গ্রাম থেকে আমি শহরে নিয়ে যাই। বুবুরে ছাড়া কেবল বাচ্চাটা আমার কাছে থাকতো।কারো কাছে এক মিনিটও থাকতো না।তবে নুরুল আমিন চায় নাই, সে কেন পরের বাচ্চা মানুষ করবে?সে শর্ত দেয় রিদিতার বাপে যা রিদিতারে দিয়ে গেছে তা যেনো তার নুরুল আমিন কে দেয়।এ দাবি কেউ মানে না, এটা কি সম্ভব?হেয় হুমকি দিলো আমারে তালাক দিবো।আবারও, গ্রামে শালিস বসলো।শালিসে বিচার হলো রিদিতা প্রাপ্ত বয়স্ক না হলে ওই সম্পত্তি কাউকে হস্তান্তর করা যাবে না। বড় হওয়ার পর যদি রিদিতার মনে হয় সম্পত্তি সে নিজে ভোগ করবে বা অন্য কাউকে দিবে স্বেচ্ছায় তবেই সম্পত্তি হস্তান্তর করা হবে।সকলের চাপে নুরুল আমিন রাজি হয় রিদিতা কে নিতে।তবে কোনো খরচ সে দিতো না আর না দায়িত্ব নিতো।

রিদিতার খরচ সব বড় ভাইয়েই দিতো।রিদিতার যখন, বারো বছর! তখন আবার গ্রামে আসি,তখন আরাফের বয়স নয় বছর।নুরুল আমিন আমাকে মেরে ধরে গ্রামে পাঠায়। ছেলেমেয়ে নিয়ে এক কাপড়ে বেরিয়ে আসি।নুরুল আমিনের ব্যবসায় টাকা লাগবে, আমি যেনো রিদিতার ভাগের জমি বিক্রি করে টাকা নিয়ে যাই। এটা কি হয়?এটা এতিম বাচ্চাটার হক! মাহতাব ভাই জমিন দেয় নাই।মাহতাব ভাই উল্টা হেরে চাইপা ধরছে ব্যবসার সব পুজি ফেরত দিতে আর কিসের এতো টাকা লাগে তার?জমি কেনো দিবে?রিদিতার বাপের টাকায় ব্যবসা করে খাচ্ছেই তো।ভাই যাচাই করার জন্য কোট কাচারি করার হুমকি দেয় তখন যাইয়া, ক্ষান্ত হয় আর রিদিতারে বিনা বাক্যে ফিরায়া নেয়। আর আজীবনের জন্য বাপের বাড়ি আসার নিষেধাজ্ঞা দেয়। তাই বাপের শেষ সময়ে পাশে থাকতে পারি নি।নুরুল আমিন কোনোসময় তো রিদিতা কে কোলে নিয়েও দেখে নি।রিদিতার ভরনপোষণ আমি ও ভাইয়া সামলেছি।

আমাকে কতবার যে,হুমকি দিয়েছে রিদিতা কে সত্য বলে দিবে নাহলে আমি যেনো দলিল তারে দেই৷ আমার বাপ মা সম্পত্তি ভোগ করে তারে কেনো দেয় না। কত যে অত্যাচার করেছে, মেয়েটাকেও মানসিক ভাবে অত্যাচার করেছে। তবুও,আমি দি নাই বলে মেয়ের পড়াশোনার খরচ কখনো দেয় নাই, কখনো বাবার স্নেহ দেয় নাই। দুর-দুর করে গেছে।মেয়ে ভাত খায় ওইটাও সে দেখতে পারে না।তার এক কথা, মাগনা মাগনা সে কাউকে পালবে না। ছোট থেকে কাজ করে মেয়েরে বড় করছি এখন তো মেয়ে নিজেই উপার্জন করে চলে।”

“আল্লাহ!রিদি ' মার নসিব ভালো করুক৷ মানুষের এতো লোভ!"

“ক্রমান্ন"

#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা

গল্পের প্লট, থিম, চরিত্র,চরিত্রের নাম, ছবি, উক্তি, কাহিনি কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ!এবং গল্প টি অন্য কোথাও পোস্ট করাও নিষিদ্ধ আমি রচয়িতা এ অনুমতি দিচ্ছি না। পড়তে হলে আমার পেজেই পড়তে হবে। চাইলে আপনারা শেয়ার করতে পারেন।

পর্বটি কেমন লাগলো পড়ে জানাবেন, আপনাদের মতামত ও মন্তব্য একান্ত কাম্য।সাইলেন্ট রিডার রা রিয়েক্ট করবেন। ভুল হলে ক্ষমা সুলভ দৃষ্টিকে দেখবেন। হ্যাপি রিডিং। পরবর্তী পর্ব আসতে, আসতে দোয়াতে মনে রেখো।😊

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 41 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন