ফন্ট সাইজ:
থিম:
মেঘরঙ্গনের সন্ধিক্ষণে

পর্ব 42

লেখক: আলিফা তাসনিম রিতা

৪১.

সন্ধ্যা পেরিয়ে রাতের তিঁমিরে ছেয়ে গেছে গগন।মাহতাব তার ভাগ্নে, ভাগ্নি কে নিয়ে মেলায় বেশ আনন্দ, মজা করেছে।নাগরদোলা চড়িয়েছে, ঝুলন্ত নৌকায় ঘুরিয়েছে, ট্রেনে চড়িয়েছে। আরাফ তো নৌকায় উঠে ভয়ে কান্নাই করে দেয়। মেলা থেকে ঝালমুড়ি, ফুচকা,মোয়া, ঘুগনি কি নেই যা মাহতাব খাওয়ায় নি৷ আনন্দ, আমোদ শেষে এবার বাড়ি ফেরার সময় হয়ে এসেছে,যাওয়ার আগে মিষ্টি কেনা প্রয়োজন।মাহতাব ভাগ্নে, ভাগ্নি কে নিয়ে চলল মিষ্টির স্টলের দিকে।

কুমিল্লা র এই মেলার ঐতিহ্য হলো এই মিষ্টির দোকান গুলো।হরেকরকম মিষ্টি পাওয়া যায়,রসগোল্লা, বালুসাই,গোলাপজাম,পুতা মিষ্টি, বালিশ মিষ্টি, লাড্ডু।গরম, গরম মিষ্টি চুলায় জাল করা হচ্ছে, তার সুবাস মেলার আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে। গ্রামের প্রতিটি গ্রামবাসির জন্য ঘরে এক প্যাকেট হলেও মেলার মিষ্টি নিয়ে যাওয়া আবশ্যক।তারা পূর্ব প্রজন্ম কে দেখে আসছে যার ধারা এখনো চলমান।

“মামা, এতো বড় বড় মিষ্টি কি করে খায় মানুষ?"

“এই মিষ্টি হইলো আমগো গেরামের ঐতিহ্য, আমাগো গেরামের মেলা ছাড়া এই মিষ্টি আর কোথাও পাওয়া যায় না।”

“গ্রামে না আসলে এতো, এতো কিছু জানতেই পারতাম না, কত কি জানলাম গ্রাম নিয়ে।"

“তোমরা খাইবা?"

“মামা আমি খাবো।" আরাফ হাত উচালো, রিদিতা মানা করলো। এতোকিছু খেয়েছে যে পেট ভরে গেছে।তাই মাহতাব বাড়ির জন্য কিনে নেয় আর আরাফ কে দোকানে বসে।মাহতাব রিদিতা কে টকদই কিনে দিলো আর আরাফ ও মাহতাব দুজনে মিলে বালিশ মিষ্টি খেতে বসলো।গরম, গরম মিষ্টি খাওয়ার মজাই অন্যরকম।রিদিতা কে লোভ দেখিয়ে খাচ্ছে দুই মামা, ভাগ্নি৷

“কি যে মজা রিদি মা, এক চামচ খাও।"

“লোভ দেখিয়ে লাভ নেই আমি খাবো না।"

“তুমি যে কি জিনিস মিস করতাছো জানো না।"

“বাদ দাও তো মামা, বাদরি কি জানবে আদার স্বাদ কেমন?"

“হ্যা, তাই তো বাদরের হাতে চড় খেয়েছিস।"

আরাফ কিছু বলতে যাবে ওমন সময় কেউ একজন দৌড়ে এলো তাদের দিকে। হঠাৎ করে আসায় রিদিতা, আরাফ ভয়ে লাফিয়ে উঠে। তবে মাহতাব চিনতে পেরেছে ব্যাক্তিটি কে,মাহতাব একটু ঘাবড়ে গেলো তাকে দেখে।

“মাষ্টরে না?"

“হ, জামিল তয় তুই হঠাৎ কইত্তে আইলি?"

“মেলাতে আমার দোকান দিছি ঐ পাশে, আপনেরা এনে বইছেন?"

“আমরা তো জানি না, তয় যামু তোর দোকানেও।”

“লগে কারা? ”

“আমার ভাইগ্না, ভাগ্নি।"

“রিদি মায় আহে না?"

“আরে আঙ্কেল রিদিতা তো আপনার সামনেই বসে আছে।" আরাফ মিষ্টি খেতে, খেতে জামিল কে হাত দিয়ে রিদিতা দিকে ইশারা করে দেখালো।

জামিল তার ডানপাশে তাকালো। রিদিতা জামিল কে দেখে মিষ্টি হেসে সালাম দিলো৷ রিদিতা কে দেখে জামিলের চোখ ছলছল করে উঠলো।বুকটা তার মুচড়ে কান্নাগুলো গলায় দলা পাকিয়ে গুটলির মতো আটকে রইলো৷ রিদিতার একটু অদ্ভুত লাগলো, লোকটি কে?আর তাকে দেখে এভাবে কাদঁছে কেনো? মাহতাব পরিস্থিতি শিথিল করতে জামিল কে ধরে বসালো৷নাহলে জামিল আবেগের বশে ভুল করে বসবে। জামিল এক দৃষ্টিতে চেয়ে রইলো রিদিতার দিকে। যেনো তার চোখের সামনে আছিয়া ও রওশন বসে আছে। জামিল রিদিতার মাথায় হাত রাখলো।

“কত বড় হইয়্যা গেছে, রিদি মা কেমন আছো?" কাঁপা, কাপাঁ গলায় বলল,হাতও কাপছে জামিলের।

রিদিতা মিষ্টি হেসে উত্তরে বলল,“আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন?"

জামিল উত্তর দিলো না কেবল মাথা নাড়িয়ে জানালো সে ভালো আছে ৷তার চোখে ভেসে উঠছে রওশন,আছিয়ার রিদিতার সাথের হাস্যজ্বল দিনগুলি৷ উঠোন জুড়ে গুটিগুটি পায়ে হেটে বেড়াতো ছোট্ট রিদিতা। পিছে,পিছে থাকতো রওশন মেয়ের দেহরক্ষী হয়ে৷বাবা মেয়ে দৌড়ে বেড়াতো, হেসে বেড়াতো। আছিয়া মেয়েকে যে কত রং,ঢং করে সাজিয়ে রাখতো।আজ সেই রিদিতা আছে তবে মানুষ দুইজন নেই।

“মা তুমি কি খাইবা? আমার দোকানের সব তোমার, খালি কও কি খাইবা।"

“না আঙ্কেল কিছু খাবো না,অনেক কিছু খেয়েছি পেট ভরে গেছে।"

“মাষ্টর আগে আপনে আমারে কইবেন না,রিদি মায় আমার দোকান তে কিছু না খাইলে কিন্তু গোসা করুম।"

“আঙ্কেল রাগ করবেন না।আমি আসলেই আর খেতে পারবো না।"

“খাইতে পারবানা তো কি হইছে, আমি সব মিষ্টি প্যাকেট কইরা দিতাছি তুমি খালি খাইবা বাইত যাইয়া।"

“জামিল, বাইত অনেক মিষ্টি আছে এতো নিলে হালানি যাইবো৷আর ওরা পরশু ঢাকা ফিরা যাইবো।”

“কন কি এতো কম সময়ের লেইগা আইসে?"

“পড়ালেহা আছে না আমাগো রিদি মায় তো মাষ্টরনি।"

“কি কন!মজার ব্যপার তো।"

“দোয়া কইরো!"

“খুব দোয়া করি অনেক বড় হন আম্মা৷ বাপ মায় অনেক কষ্ট করছে আপনের লেইগা।অনেক ভালো থাকেন৷”

রিদিতা ভাবলো জামিল বুঝি বাবা বলতে নুরুল আমিন কে বুঝিয়েছে৷ তাই তাচ্ছিল্যের হাসি হাসলো নুরুল আমিন তো তাকে মেয়ে বলেই মানে না। সে করবে কষ্ট!কষ্ট করলে তার মা আসমা বেগম করে যাচ্ছে।

“তয় মাহতাব ভাই যেদিন ঢাকা যাইবো হেইদিন সকালে আমি কইলাম যামু।রাহিমায় কত দেখবার ছায় রিদি মা রে৷"

“তোমরা সবসময় আইতে পারো তোমরা ছিলা বইলাই তো.." কথা বলতে যেয়েও মাহতাব নিজেকে সামলে নেয়৷ রিদিতার মনোযোগ তখন সেখানে ছিলো না। রিদিতা আরাফের কান ধরে টানছে, তার নতুন ওড়নায় মিষ্টর রস মুছেছে। তাই দুই তিনটা থাপ্পড়ও লাগিয়ে দিয়েছে।

“মামা রিদিরে কিছু কও, খালি মারছে।"

“মারবো না তো কি করবো, নতুন ওড়নায় মিষ্টির রস মুছেছে৷ বেক্কল কোথাকার সামনে টিস্যু বক্স চোখে পড়ে না তোর৷”

“ভুল করে মুছেছি তাই জন্য তুই মারবি?আম্মুর কাছে যদি বিচার না দিছি।"

“তখন আরও ডাবল মাইর খাবি।”

মাহতাব ও জামিল হেসে উঠলো।মাহতাব তার দুই ভাগ্না, ভাগ্নে কে এতক্ষণ যাবৎ একটিবারের জন্যও মিলে থাকতে দেখেনি। খোচাঁখুচি করেই যাচ্ছে কেবল৷

“বুঝলা জামিল একজন হইছে টম আরেকজন জেরি,সারাদিন মারামারি লাগে৷”

“ভাইবোন তো এমনই।”

মাহতাব ঘড়ি দেখলো রাতের নয়টা বেজে গেছে,আর দেরি করা উচিত হবে না। জামিল কে তাড়া দিয়ে বলল,“আমরা উডি তয়।"

“আইচ্ছা। রিদিমা ভালো থাইকো মাঝে, মাঝে আইয়ো!কিছু তো খাইলা না৷"

মন খারাপ করলো জামিল৷ রিদিতারও খুব খারাপ লাগলো একটা মানুষ এতো আন্তরিকতা দেখাচ্ছে৷

“তোমার দোকানে কি কি আছে?"

“মিডাই বাদামের কটকটি,নাড়ু, তীলের খাজা,আমসত্ত্ব"

“তাহলে তুমি এগুলো দাও আমি কিনে নিবো।”

“কি কন আম্মাজান, আপনে টাকা দিবেন কেন। আপনে হুকুম দেন আমি আইনা দিমু।আপনেগো অনেক অবদান। লন আমার দোহানে লন।”

জামিল ওদের কে নিয়ে তার দোকানে গেলো৷মাঝারি একটা স্টল দিয়েছে জামিল।দোকান সামলাচ্ছে জামিল আর তার কর্মচারি৷ জামিলের দোকানটি সুন্দর করে সাজানো রিদিতার বেশ পছন্দ হলো।হরেক রকম শুকনো খাবারের জিনিস দিয়ে সাজানো—মোয়া, মুড়কি,নিমকি, কটকটি,আমসত্ত্ব, নাড়ু, আচাড়।

“আম্মাজান কি নিবেন সব আপনের নেন।"

রিদিতা নেয়ার আগেই আরাফ এক খাবলা মেরে কাজু বাদাম তুলে নিলো যে কয়টা পারে৷রিদিতা আরাফের এমন বেয়াদবি তে ধমকে উঠলো, “আরাফ এ কেমন অসভ্যতা?"

“উনিই তো বলল যা লাগে নাও তুই তো প্রিন্সেস ট্রিটমেন্ট পাচ্ছিস তাই আমিও একটু নিলাম।”

“আম্মা এই দোকান আপনেগো আরাফ বাবা, তোমার যা মন চায় নাও,নাও।লাগলে আইজ বেচা কেনাই করুম না!"

আরাফ তো মহাখুশি, তার পছন্দের যা ছিলো সব নিলো।জামিল রিদিতার জন্য কটকটি,তিলের খাজা,নাড়ু, আমসত্ত্ব বেশি করে প্যাকেট করে দিলো এমনিতেই রাত হয়ে যাচ্ছে তাই মাহতাব জামিলের কাছ থেকে বিদায় নিয়ে, বাড়িতে যাওয়ার দাওয়াত দিয়ে রিদিতা, আরাফ কে নিয়ে বেরিয়ে গেলো মেলা থেকে।

—

মেলা শেষে হাত ভর্তি জিনিস কেনা কেটা করে বাড়ি ফিরছে মাহতাব,রিদিতা, আরাফ। অনেককিছু কেনা কাটা হয়েছে আজ।রিদিতা নিজের টাকায় বাড়ির সবার জন্য কেনাকাটা করেছে। নানুর জন্য শাড়ী, মা ও মামির জন্য থ্রিপিছ,রিশিতার জন্য জামা, খেলনা। মাহতাব ও আরাফের জন্য কিনেছে পাঞ্জাবি।মাহতাব মানা করেছে এতো টাকা খরচ করতে তবে রিদিতা নাছোড়বান্দা, সে করবেই। সাথে অনেক খাবার জিনিসও কিনেছে কেক,চিকেন ফ্রাই, ফুচকা, মিষ্টি সহ নানতা। আজ আসমা বেগমের জন্মদিন, দূর্ভাগ্যক্রমে আজ আছিয়ারও জন্মদিন। দুই বোন একই তারিখে জন্মেছে বছরের আগে, পরে৷

মাহতাব, রিদিতা, আরাফ গল্প করে হাটতে, হাটতে দক্ষিন পাড়ার হয়ে যাচ্ছিলো আর কয়েকমিনিট হাটলে বাড়ি।হাঁটার পথে রিদিতার চোখে পড়ে বিশাল এক বড় পুরোনো বাড়ি।রিদিতা কি মনে করে থমকে গেলো, বাড়িটি দেখতে লাগলো৷ বাড়ির ফটকে লেখা “শিকদার মঞ্জিল” রিদিতা বাড়িটিকে দেখে যাচ্ছে আশ্চর্য্য চোখে।এই অচেনা বাড়িটি তার খুব চেনা মনে হচ্ছে। রিদিতার মনে হলো তার কানে বাজছে অস্পষ্ট কন্ঠস্বর, কোনো বাচ্চা হাসছে তার বাবা-মায়ের সাথে।আবছা,আবছা অস্পষ্ট কেমন সব! মন টা তার কেমন খচখচ করছে, কেমন একটা অস্থির লাগছে। কেনো জানি তার কান্না পাচ্ছে!রিদিতা যেনো বাস্তবে নেই।

হঠাৎ করে বাড়ির গেটের ভেতর থেকে কেউ হুট করে লাফিয়ে রিদিতার সামনে এলো,“আইছোস,আইছোস!" রিদিতা ভয়ে দুকদম পিছিয়ে চিৎকার করে উঠলো “মামাআআ" মাহতাব কথা বলতে, বলতে পিছু ফিরে দেখে রিদিতার শিকদার মঞ্জিলের সামনে আর ভেতরে নুরা পাগলিনী। মাহতাব, আরাফ দৌড়ে গেলো সেদিকে। রিদিতা কে জড়িয়ে ধরলো, মাহতাবকে জড়িয়ে রিদিতা কাপঁতে লাগলো৷

“বাড়ির মালিক বাড়িত নাই নুরা পাগলনি হাইট্টা যায়, বাড়ির মালিক আইছে তায় নুরা পাগলনি খুশখুশায়৷” ছন্দ কেটে নুরা পাগলনি নেচে যাচ্ছে।

কোথা থেকে এই পাগলিনী এসেছে কেউ জানে না, বাড়ির পেছনের ভাঙা দেয়াল পেড়িয়ে ভেতরে ঢুকেছিলো। কেউ বের করতে পারে নি তাকে৷তবে থেকে সেখানেই থাকে৷ মাহতাব রিদিতা কে উৎকন্ঠিত হয়ে জিজ্ঞেস করলো, “রিদিমা তুমি এনে খাড়াইছো কেন চলো, চলো।"

“আমি জানি না, তোমরা হেটে যাচ্ছিলে আমার হাত থেকে ফোন পড়ে যায়। তুলতে যেয়ে নজরে পড়ে এ বাড়ি আর কি হলো জানা নেই আমি থেমে গেলাম।”

“এহন চলেন এ বাড়ির সামনে দাড়ায় থাকা উচিত না।"

“এটা কাদের বাড়ি মামা?"

“চেয়ারম্যানের বাড়ি"

“কেউ থাকে না?"

“নাহ!"

“কেনো?"

“জানি না তুমি চলো এনে খাড়ায় থাকা ভালো না৷লোকে এটারে ভুতের বাড়ি বলে।"

“কেনো?"

“বহুবছর আগে দুই স্বামী, স্ত্রীকে নৃশংস ভাবে মারা হয়। তবে থেকে লোকেরা ভয় পায় এই বাড়ি আর বলে ভুতের বাড়ি”

“কি সুন্দর বাড়ির এমন অবস্থা?"

“হ চলেন মা।দেরি হইয়্যা যাইতাছে৷”

মাহতাব রিদিতা কে টেনে নিয়ে গেলো৷ রিদিতা যতক্ষণ পারলো পিছু তাকিয়ে বাড়িটি কে দেখে নিলো৷মাহতাব রিদিতাকে পেছনে তাকিয়ে থাকতে দেখে , রিদিতার মাথাটা ঘুরিয়ো তার বুকের সাথে চেপে ধরলো৷ দোয়া পড়ে ফু দিয়ে দিলো। আরাফ ঘটনাটা বুঝলো না, আরাফ কেবল দেখলো মাহতাব ঘামছে আর রিদিতা ওই বাড়িটিকে দেখছে কেমন চোখে! আরাফও দেখছে যতক্ষণ চোখে ভাসছে খালি উঠোন আর আগাছায় ভরা দালান।

নয়া পাড়া পাড় করার রাস্তার ডানদিকে বড় কবরস্থান।মাহতাব কখন যে এ পথে চলে এলো বুঝে উঠেনি, মেলা থেকে আসার পথে কোনো গাড়ি রাজি হচ্ছিলো না।তাই হাটার পথ ধরে, হাটতে হাটতে যে এ পাড়ায় পৌছে যাবে খেয়াল করে নি।মাহতাব যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে, রিদিতা কে এসব থেকে আড়াল করতে৷ তবুও এসেছে যখন যিয়ারত করে যাওয়া উত্তম।মাহতাব সবসময় এ পথ অতিক্রম করার সময় বোন আর ভগ্নিপতির কবর যিয়ারত করে যায়।

মাহতাব, রিদিতা,আরাফ কবরস্থানের বাহিরে দাড়ানো, পাশ দিয়ে সিএনজি, অটো তাদের অতিক্রম করে যাচ্ছে,মানুষের হাটা চলাও চলছে।রাস্তার ধারের নিয়ন বাতিগুলো মিটমিট করে জ্বলছে৷

“মামা আমরা এখানে কেনো দাড়িয়েছি?"

“কবরের সামনে দিয়ে গেলে জিয়ারত করতে হয় আম্মা,দোয়া ধরেন।"

“এগুলো কার কবর?"

“কবর কার এটা জিজ্ঞেস করতে নাই তোমরা দোয়া ধরো।"

মাহতাবের কথামতো দোয়া ধরলো রিদিতা,আরাফ।রিদিতা কবরের দুআ করার নিয়ম জানে,সেই নিয়মে সকল কবরবাসীর জন্য মন থেকে দুআ করলো।মাহতাব দোয়া ধরে নিরবে চোখের জল ফেলছে তারা ঠিক আছিয়া ও রওশনের কবরের বরাবর দাড়ানো৷

মাহতাব কাঁদতে,কাঁদতে আপন মনে বলল,“রওশন দেখ তোর সর্দারনী আইছে, আছিয়া তোর বুকের ধন তোর কাছে আইছে।তোগো সন্তান আজকে তোগো ঘরের আইছে। তোগো লেইগা দুআ করতাছে৷ তোগো ছোট্ট রিদিতা বড় হইয়্যা গেছে।সন্তানের জন্য তোগো এই কুরবানী আল্লাহ কবুল করে তোগোরে জান্নাতুল ফেরদৌস দান করুক৷আল্লাহ তোগোরে কবরের আজাব থেকে নাজাত দিক৷তোগো আত্নারে শান্তি দিক আল্লাহ৷”

মোনাজাত শেষে, মাহতাব চোখের পানি মুছলো৷ রিদিতা ও আরাফ কে নিজের সাথে জড়িয়ে নিয়ে দুআ পড়তে, পড়তে বাড়ির দিকে গেলো।

—

“কই গো?ঘরের সবাই গেলা কই?”

মাহতাব কামাল উঠোনে দাঁড়িয়ে ডাক পাড়লো। আসমা বেগম আর রানু বেগম গিয়েছেন আসমা বেগমের বড় খালার বাড়ি। বাড়িতে শিমুলবানু ও রিশিতা। ঘর থেকে রিশিতার “তা, তা, তাহ ” বলা কন্ঠস্বর শোনা যাচ্ছে। মেয়েকে নিয়ে বসার ঘরে বসে টিভি দেখছিলেন শিমুল বানু।স্বামির ডাকে উঠে এলেন তার পিছু,পিছু গুটি,গুটি পায়ে হেটে এলো রিশিতা।

দরজা খুলে, হাতভর্তি জিনিসপাতি দেখে শিমুলবানু চমকালেন,“এতো কিছু!"

রিদিতা হাত নেড়ে শিমুলবানু কে ইশারায় কন্ঠ নামাতে বোঝালো, ঘরের দিকে উঁকি দিয়ে দিয়ে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, “মা কি করে?"

“আফায় আর আম্মায় বড় খালার বাইত গেছে।”

রিদিতা, আরাফ স্বস্তির নিঃশ্বাস নিলো। জুতা খুলে তড়িঘড়ি করে ভেতরে ঢুকলো। শিমুলবানু কিছু না বুঝে ভ্যাবলার মতো দাড়িয়ে রইলো।

“খাড়ায় থাকবা না জিনিসপত্রডি নিয়া ভিতরে যাইবা?”

শিমুলবানু জিহ্বায় কামড় দিলেন নিজের বোকামিতে, স্বামী জিনিস পত্র হাতে দাড়িয়ে আছে আর সেও দাড় করিয়ে রেখেছে। মাহতাবের হাত থেকে জিনিসপত্র গুলো নিয়ে ভেতরে গেলো। শিমুলবানুর পিছে দাড়িয়ে ছিলো রিশিতা, মায়ের শাড়ি ধরে পেছন থেকে বাবার দিকে হাসি, হাসি মুখে মায়াবি চোখে চেয়েছিলো। কতক্ষন বাবা কে দেখে নি আজ, বাবা কি ভুলে গেছে? মাহতাব মেয়ের দিকে তাকিয়ে হালকা হাসলো, স্নেহভরা কন্ঠে কাছে ডাকলো,“আম্মাআআআ, আসেন, আসেন।"

রিশিতা দৌড়ে বাবার কাছে ছুটে গেলো। বাবার গালে, গাল ঘষতে লাগলো। বাবার গালে মুখ লাগিয়ে গাল চাটতে লাগলো।

“বাবারে মিস করছিলেন আম্মা?"

“উ,মি কচ্চি"

“কতটা?"

“উয়েক গুয়া" রিশিতা হাত মেলে দেখালো।

“বাবার সাথে রাগ করছেন?"

“নাই, নাই নাগ নাই"

“আমার আম্মা টা! তয় আম্মা দেহেন তো বড় আপা, ভাইয়া কি করে।
দৌড়, দৌড়! বাবায় হাত, পা ধুইয়্যা আসি।"

রিশিতা কে কোল থেকে নামিয়ে ছেড়ে দিলো, রিশিতাও দৌড়ে গেলো পাশের রুমে রিদিতা ও আরাফের কাছে।

শিমুলবানু,আরাফ, রিদিতা মিলে ঘর সাজাচ্ছে। আসমা বেগম কে সারপ্রাইজ দিবে বলে।আরাফ বেলুন ফোলাচ্ছে,রিদিতা কেক সাজাচ্ছে, মাহতাব ফোলানো বেলুন গুলো দিয়ে দেয়াল সাজাচ্ছে, শিমুলবানু তাড়াতাড়ি করে পায়েশ বসিয়েছে। ইশশ,আগে জানলে আরো কিছু ব্যবস্থা করতে পারতো। ননদ হিসেবে আসমা, আলেয়া তাকে কত আহ্লাদ করে। ননদের জন্য তেমন কিছুই করতে না পেরে আফসোস হলো।ভাবলো কাল বুটের ডাল ও চাল ভেজাবে নকশী পিঠা বানিয়ে দিবে। রিশিতা, রিদিতার কোলে চেপে সবার আয়োজন দেখছে। হাত তালি দিচ্ছে, কত যে খুশি বাচ্চাটা।রিদিতা, আরাফ এসেছে বলে বাচ্চাটা হাসছে, খেলছে নয়তো এতোটা হাসেও না। রিদিতারা ফিরে গেলে বাচ্চা টা যে কি করবে।

“পু...?

রিশিতা, রিদিতা কে আপু তো বলতে পারে না তাই পু বলে৷ রিদিতার বড্ড ভালোলাগে এই মিষ্টি পাখির ডাক।

“বলো আমার মিষ্টু!'

“ইতা কাব”

কেকে দেখিয়ে জিভ বের করে বোঝাচ্ছে সে কেকে খাবে। রিদিতার বড্ড হাসি পেলো। রিশিতার গালে চুমু দিয়ে কেকের সাইড থেকে ক্রীম নিয়ে রিশিতার মুখে দিলো।রিশিতা “চু,চু" শব্দ করে রিদিতার আঙুল থেকে চুষে খেলো।

“মতা, মতা "

“ওলে, আমার ছোট পাখি লে, কত্ত কিউট করে বলে।"

“তিউ,তিউ!"

দুষ্টু হেসে মাথা নাড়িয়ে, নাড়িয়ে বলল রিশিতা, পুরো বাক্য তো বলতে পারলো না তবে কিউট কে নিজের ভাষায় ভেঙে বলল।মিনিট তিরিশের মধ্যে সব সাজানো কমপ্লিট৷ সোফার সেন্টার টেবিলে বড় একটা কেক রাখা, সাথে রাখা চানাচুর, কোক,চিপস। সকলের মাথায় জন্মদিনের টুপি, রিশিতা তো টুপি পড়ে মহা খুশি৷ বারবার সোকেসে আয়নায় নিজেকে দেখছে আর হাত তালি দিচ্ছে।উঠোনে আসমা বেগম ও রানু বেগমের কন্ঠস্বর শুনতেই ঘরের আলো নিভিয়ে দিলো। উঠোনের বাতি আগেই নিভিয়ে দিয়েছিলো।সব এমন অন্ধকার দেখে রানু বেগম মেজাজ হারালেন। কতবার না করেছেন, উঠোন অন্ধকার রাখতে না৷

“কি রে ঘর দুয়ার এতো আন্দার কেন? ও মাহতাবের বউ ঘুমায় গেছো নি?"

রানু বেগম ডাক পাড়লেন। সাড়া শব্দ না পেয়ে রোয়াকে উঠলেন।আসমা বেগম দরজা টোকা দেয়ার জন্য দরজার কাড়া নাড়াতে গেলে দরজা আপনা,আপনি খুলে গেলো।রানু বেগম ও আসমা বেগম হকচকিয়ে গেলেন৷

“দেখছোছ নি মাহতাবের বউয়ের কারবার টা, দরজা খুইলাই ঘুমাইছে চোর ডাকাইত ঢুকলে কি ডা হইতো।কবে যে আক্কল হইবো।"

রানু বেগমের সব কথা ঘরের ভেতর থেকে সবাই শুনছে৷ তাদের বড় হাসি পাচ্ছে।মুখ চেপে রেখেছে। রিশিতা অন্ধকারে ভয় পেয়ে,রিদিতার কাঁধে মাথা দিয়ে শক্ত করে গায়ে লেপ্টে আছে।

“থাক মা বাদ দাও, সারাদিন মেয়ে নিয়ে কত কাজ করে ক্লান্ত হয়ে গেছে বোধহয়। আর বড়ভাই কই ওদের নিয়ে ফেরেনি নাকি?"

“আইবো নে।”

দুজনে কথা বলতে, বলতে ঘরে ঢুকলেন। অন্ধকার হাতরে আলো ধরাতেই আরাফ বেলুন ফাটালো ঠাস করে আর সকলে একসাথে চেচিয়ে উঠলো “Happy birthday " আসমা ও রানু বেগম পেছনে তাকিয়ে তব্দা খেয়ে দাড়িয়ে আছে৷ কি হলো এটা।রিদিতা মায়ের কাছে এগিয়ে এলো ছোট একটা বক্স নিয়ে৷

“হ্যাপি বার্থডে মা, তুমি আমার দেখা সেরা মা ও সেরা যোদ্ধা, তোমার রিদিতা তোমাকে অনেক ভালোবাসে। এইটা তোমার গিফট আমি ও আরাফ মিলে দিয়েছি।”

আসমা বেগমের চোখ ছলছল করে উঠেছে, আজ যে তার জন্মদিন সে ভুলেই গেছে। অবশ্য বয়সের ভারে, দায়িত্বের বোঝায় কি এতোসব মনে থাকে? বুড়ো বয়সে জন্মদিন ই বা কি!
শহরে আরাফ রিদিতা ছোট কেক বানাতো,রিদিতা আসমার পছন্দের আইটেম রান্না করতো, তিন মা,মেয়ে, ছেলে মিলে আনন্দ করে পালন করতো।আসমা বেগম খুব খুশি হতেন,ছেলে মেয়ের ভালোবাসায়।আজও তিনি খুব খুশি, আল্লাহ তার সন্তান ভাগ্য খুব ভালো দিয়েছেন। দুটো সন্তানই হিরের টুকরো৷ আসমা বেগম দুই ছেলে মেয়েকে জড়িয়ে ধরলো, চুমুতে আদরে ভরিয়ে দিলো৷

“আমার সোনা বাচ্চা! মাও তোমাদের অনেক ভালোবাসে৷ তোমরা, তোমাদের মায়ের সম্বল।”

“এখন গিফট টা খোলো তো।"

“কি আছে এতে?"

“দেখোই না।”

আসমা বেগম গিফট বক্স টা খুললেন৷ গিফট বক্সের উপহার দেখে তিনি বিস্মিত চোখে রিদিতার দিকে চাইলেন৷ রিদিতা জন্মদিনে তার মাকে সোনার গলার চেইন দিয়েছে উপহারে । আসমা বেগমের মায়ের দেয়া সেই চেইনটার মতো যেটা বিক্রি করে দিয়েছিলেন তিনি।রিদিতা, আরাফ টাকা জমিয়ে, জমিয়ে মায়ের জন্য সেই চেইনটি বানায়৷বহুবছরের সাধনা তারা পূর্ণ করলো আজ।

“এই চেইন কোথায় পেলি?"

“তুমি তো নানুর দেয়া চেইন টা বিক্রি করে দিয়েছিলে, ওই দোকান টাও নেই আর ওই চেইন টাও ছিলো না। তবে আমার ফোনে একটা ছবি ছিলো চেইনের ওটা দেখিয়ে স্বর্ণকার কে দিয়ে বানিয়েছি।"

“এতো টাকা কই পেলি?"

“তুমি যেদিন চেইনটি বিক্রি করেছিলে সেদিন থেকে আমি ওয়াদা করেছিলাম ফিরিয়ে দিবো, তখন থেকে টাকা জমিয়েছি।তুমি আমাদের জন্য নিজের অনেক কিছু ত্যাগ করেছো মা, তুমি না থাকলে আমি থাকতাম না৷তুমি আছো বলেই আজ আমি আছি৷”

ধরা গলায় রিদিতা আসমা বেগম কে নিজের মনের কথা গুলো বলল। আসমা বেগম মেয়েকে জড়িয়ে ধরলেন৷ আজ তার বুবু থাকলে হয়তো এসব কিছু তার বুবু পেতো।মেয়েটা একদম হয়েছে তার মায়ের মতো।

“বুবু তোমার রিদিতা দেখো কত বড় হইছে, আমার জন্য উপহার আনছে।বুবু তুমি দেখতাছো?দুলাভাই মাইয়্যাটা পুরা আপনার স্বভাব পাইছে৷আপনেগো মাইয়্যা লাখে একটা।”

মেয়েকে জড়িয়ে ধরে মনে, মনে বলল আসমা। সকলের চোখে অশ্রু, বুক ফেটে যাচ্ছে তাদের।

“আমার রিদিতা, আমার ছোট্ট রিদিতা,তুই আমার একান্তই আমার মেয়ে।"

আসমা বেগম মেয়েকে আদরে, চুমুতে ভরিয়ে দিলেন। পাশ থেকে আরাফ জ্বলছিলো৷ মুখ ফুলিয়ে দাড়িয়ে আছে৷

“মা, তোমার একটা ছেলেও আছে তাকেও আদর করো৷"

“হিংসুটে মোটা আলু।”

রিদিতা আরাফ কে মুখ ভেঙালো কাদঁতে, কাদঁতেই।আসমা বেগম কান্নার মাঝেই হেসে দিলেন, আরাফ কে জড়িয়ে ধরে অনেক আদর করলেন৷আরাফ তার নারী ছেড়া ধন৷কত বকা, মার খায় সারাদিন। তবুও দুষ্টুমি তে যেমন সেরা, মাকে ভালোবাসতেও সেরা৷ রিশিতাও হাত বাড়িয়ে দিলো বাবার কোল থেকে ফুপির কোলের পানে। সেও কোলে উঠবে৷ আসমা বেগম হাত বাড়িয়ে ভাতিজি কে কোলে নিলেন। রিশিতা ফুপির কোলে উঠে গালে, চোখে কপালে আ করে চুমু দিলো, রিশিতার তরফ থেকে উপহার তার ফুপির জন্য।

“ইপি ইপি পুপি!"

রিশিতা তার ভাষায় হ্যাপি বার্থডে জানালো, আসমা বেগম খুশি হয়ে ভাতিজির গালে চুমু দিলেন,“ধন্যবাদ, আমার মা।"

শিমুলবানু হাসিমুখে আসমা বেগমের কাছে এলেন৷ জড়িয়ে ধরলেন ভালোবাসাময় আলিঙ্গনে,“জন্মদিনের শুভেচ্ছা আফা!আল্লাহ আপনেরে লম্বা হায়াত দিক৷আপনেরে প্রথম দেখছি। আপনে আমারে যে ভালোবাসা দিছেন, স্নেহ দিছেন আজীবন মনে থাকবো৷ মাইনষের তে কত শুনি ননদ রা ভালো হয় না। তয় আপনে আর আলেয়া আফায় কোনোসময় আমার লগে দুর্ব্যবহার করেন নাই৷আপনার লেইগা কিছু করতে পারি নাই। রিদি মায় আগে কয় নাই। কিন্তু এহন তো জানছি। কালকে আপনেরে স্পেশাল ট্রিট না কি কয় তা দিমু।আপনেও দেখবেন ভাবির ভালোবাসা৷”

“না রে বোন, তোমরা এতো ভালোবাসা দিছো তাতেই আমি সুখি। মরেও আমি শান্তি পাবো।"

“আপা এসব কইয়েন না তো আপনে আরো অনেকদিন বাছবেন৷"

“দোয়া করো।"

মাহতাব কামাল বোনের কাছে এলেন। বোন কে বুকে জড়িয়ে নিলেন৷কত কষ্ট সহ্য করে তার বোন টা৷ কত দুঃখ নিয়ে বেঁচে আছে। ভাই হয়ে বোনের জন্য তেমন কিছুই করতে পারেন নি। এই আফসোস তার সারাজীবনের।আজ তার আছিয়র কথাও বড্ড মনে পড়ছে৷ ছোটবেলায় এই দিনে আছিয়া ও আসমা অপেক্ষা করতো কখন বড় ভাই তাদের জন্য লজেন্স নিয়ে আসবে। উম্মুখ হয়ে পথ চেয়ে বসে থাকতো৷ভাইয়ের কাছ থেকে লজেন্স পাওয়াটাই তারা সেরা উপহার মনে করতো৷

মাহতাব কামাল পকেট থেকে দুটো লজেন্স বের করে আসমা বেগমের হাতে দিলেন। আসমা বেগম দুটো লজেন্স দেখে বুঝলেন ভাই কি বুঝিয়েছে।ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন৷ সকলের কান্না দেখে রিশিতার মন খারাপ লাগলো৷

“পু.. পু..ছবাই তান্না, রিশি তান্না। ইপি, ইপি মতা না ইপি, ইপি তান্না।”

ঠোঁট উল্টে সরু, সরু করে বলল রিশিতা।রিদিতা বোনের কথায় হেসে উঠলো।রানু বেগম মেয়ের কাধে হাত রাখলেন,“আলেয়া থাকলে কত ভালো হইতো ওয় জামাইর লগে বিদেশ রইছে।তবে যেনে আছে ভালো আছে এইটা শুইনা শান্তি।আসমা রে তোর কপাল ডাই পুড়া পড়ছে। না জামাই ভালো পাইলি আর না শ্বশুর বাড়ি৷ আল্লাহয় তোরে সন্তান দিয়া সুখ দিছে। মায় দোয়া করি ভালো থাক।"

“আফা আহেন কেক কাডেন, পোলা মাইয়্যা কি করছে আপনের লেইগা দেহেন।"

আসমা বেগমের চোখ ঢেকে বসার ঘরে নিয়ে গেলো৷রিদিতা চোখ ছেড়ে দিতেই আসমা বেগমের বিস্ময়ের সীমা রইলো না। বেলুন দিয়ে, তার ছোটবেলা থেকে বর্তমান পর্যন্ত ছবি দিয়ে সাজিয়েছে, তার চোখ আটকালো একটা ছবি তে৷ তারা তিনবোন একসাথে আছিয়া, আসমা, আলেয়া। রিদিতা আছিয়ার নাম না জানলেও আছিয়া কে চেনে বড় আন্টি হিসেবে৷ আসমা বেগমের কলিজা মোচড় দিয়ে উঠলো, মেয়ে এই ছবি আবার কি করে পেলো? তবু তিনি কিছু বললেন না৷

দুই সন্তান, ভাতিজি, বড় ভাই ও মাকে নিয়ে কেক কাটলেন একসাথে, ছবি তুলছেন আর তাদের ছবি তুলে দিচ্ছেন শিমুলবানু৷কি সুন্দর মুহুর্ত, এ মুহুর্ত এখানে থমকে গেলেই তো পারে। জীবনের সীমা এ অব্দি হলেও তো পারে৷

“ক্রমান্ন"

#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা

গল্পের প্লট, থিম, চরিত্র,চরিত্রের নাম, ছবি, উক্তি, কাহিনি কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ!এবং গল্প টি অন্য কোথাও পোস্ট করাও নিষিদ্ধ আমি রচয়িতা এ অনুমতি দিচ্ছি না। পড়তে হলে আমার পেজেই পড়তে হবে। চাইলে আপনারা শেয়ার করতে পারেন।

পর্বটি কেমন লাগলো পড়ে জানাবেন, আপনাদের মতামত ও মন্তব্য একান্ত কাম্য।সাইলেন্ট রিডার রা রিয়েক্ট করবেন। ভুল হলে ক্ষমা সুলভ দৃষ্টিকে দেখবেন। হ্যাপি রিডিং। পরবর্তী পর্ব আসতে, আসতে দোয়াতে মনে রেখো।😊

দুই,তিনজন কে দেখছি আনফলো করে দিচ্ছেন, খুব খারাপ লাগে যখন এমন হয়। আপনাদের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত ভালো লাগলেও বলবেন খারাপ হলে নির্দ্বিধায় বলবেন। আনফলো করে দেওয়ার ফলে পেজে সমস্যা হয়৷এমনিতেই পেজ ডাউন৷ আর সকলে কমেন্ট করবেন কেমন হচ্ছে না হচ্ছে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 42 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন