৪২.
ব্যস্তমুখোড় শহরে রাত আটটা, নয়টা যেনো কেবল সন্ধ্যে!দুর মহাসড়কে যানবাহনের যান্ত্রিক শব্দ,বহুতল ভবনের আলোসজ্জা,মানুষের কোলাহল,রিকশার টুঙ-টাঙ শুনতে পাওয়া যায় শূন্যে কান পাতলে৷অফিস শেষে ক্লান্ত হয়ে রিকশা করে বাড়ি ফিরছে শুভ্রব।বিকেল দিকে অফিসে যেতে হয়েছিলো। কাজের খুব রাশ যাচ্ছে। বাবার সাথে ব্যবসা দেখাশোনা করা, নিজের চাকরি সব একা হাতে সামলাতে হয়।কাজের ব্যস্ততায় এশার সালাতও আদায় করা হয়নি। আপাদতের পরিকল্পনা, রুমে ঢুকে ফ্রেশ হবে,নামাজ আদায় করে বাড়ি যাবে মা,বোন ও দাদির সাথে দেখা করবে।
রিকশা "নিকুম্ভিলা" বিল্ডিংয়ের গেটে থামলো। গেটে বসা দারোয়ান শুভ্রবকে দেখে হাসি মুখে দাড়ালো। শুভ্রব রিকশা ওয়ালার ভাড়া পরিশোধ করে গেটের ভিতর ঢুকলো৷
“আসসালামু আলাইকুম মামা, কেমন আছো?"
“এই তো মামা আছি।"
“গ্রাম থেকে কবে ফিরলেন?"
“আইজ বেইনা কালে ফিরছি।"
“পরিবারের সবাই ভালো আছে?"
“হ সবাই, ভালভালাই আছে।"
“যাক ভালো!"
শুভ্রব দারোয়ানের সাথে কথা বলে, লিফটের কাছে গেলো৷ লিফটের বাটন প্রেস করলো,কিন্তু লিফট চালু হচ্ছিলো না,বন্ধ দেখাচ্ছে।হঠাৎ লিফটের কি হলো জানতে দারোয়ান কে জিজ্ঞেস করলো, “মামা, লিফট কাজ করছে না কেনো?"
“লিফটে সমস্যা হইছে,কাইল লোকজন আইসা সাড়াইবো।"
“ওহ,আচ্ছা।"
অগত্যা শুভ্রবকে সিড়ি বেয়েই উঠতে হচ্ছে,তন্মধ্যে শুভ্রবের ফোন রিং হয়ে বেজে উঠলো,শুভ্রবের প্যান্টের রাইট সাইডের পকেট ভাইব্রেট করছে। শুভ্রব প্যান্টের পকেটে হাত গুজেঁ ফোন বের করলো, সাদাফের নাম্বার থেকে কল।শুভ্রব ক্লান্ত হাতে ফোন রিসিভ করলো,“হ্যা বল!"
“বৈতরনী তে আয় সবাই একসাথে হয়েছি।"
শুভ্রব হাত ঘড়িতে সময় দেখলো রাত সাড়ে নয়টা।আজ তার ইচ্ছে করছে না, আবার নাও করা যাচ্ছে না।অনেকদিন তাদের একসাথে বসা হয় না,দেখা হয় না। যার,যার নিজ জীবন, ক্যারিয়ার, জব নিয়ে ব্যস্ত।সময় যখন হয়েছে তখন দেখা করাটাই শ্রেয় কাল আবার একত্রিত নাও হওয়া হতে পারে৷কিছু,কিছু সময় সীমিত সময়ের জন্যই আসে একবারই আসে৷
“আমার লেট হবে।"
“আচ্ছা,আমরা অপেক্ষা করছি।"
ফোন কেটে দিলো শুভ্রব।এমনসময়,অর্না সিড়ি দিয়ে নামছিলো গুনগুন করতে, করতে। অর্না শুভ্রব কে দেখা মাত্র একটু রঙ,ঢঙ করে সিড়ি দিয়ে নামছিলো৷ অর্ণা কে নামতে দেখে শুভ্রব দাড়িয়ে যায় সাইড দিতে।এমনিতেই সিড়িগুলো চিপা,চিপা দুজন একসাথে ওঠা,নামা করা যায় না৷অর্ণা নেমে যেতেই শুভ্রব উঠতে যাবে ওমন সময় অর্না চিৎকার করে উঠলো,“ওমা..আহ্ হা, হা, উ,উ”
শুভ্রব আকস্মিক চিৎকারে পিছু ফিরে চেয়ে দেখে অর্না পাশের সিড়ি তে বসে আছে পা মুচড়ে৷বোধহয় পড়ে গেছে, নয়তো নাটক করছে। একটু আগ অব্দি স্বাভাবিক ভাবেই নামছিলো, হুট করে কি হলো কে জানে৷অর্না ন্যাকা স্বরে কাদঁতে, কাঁদতে বলল,“আমাকে একটু হেল্প করুন না! পায়ে খুব ব্যথা। উঠতে বড্ড কষ্ট হচ্ছে।আমার পা টা মনে হয় ভেঙে গেছে৷"
শুভ্রবের কাছে একটু আজব লাগলো,পড়ে গিয়ে ব্যথা পাওয়া কান্না এক রকম ন্যাকা কান্না আরেক রকম৷তবুও,যেহুতু পড়ে গেছে,সাহায্যে করা উচিত।শুভ্রব অর্না কে তুলতে হাত বাড়ালো।অর্না, শুভ্রবের হাত ধরে উঠলো। মনে, মনে সে নিজেকে সাব্বাশি দিলো, তার পরিকল্পনা কাজে দিয়েছে।
“ধন্যবাদ,শুভ্রব!" ন্যাকা স্বরে বলল, শুভ্রবের বড্ড বিরক্ত লাগলো,অর্ণার ম্যানারলেস বিহেভিয়ারে।
“মিস.আপনি আমার থেকে বয়সে খুব ছোট আর আমি আপনার থেকে বয়সে বড় তাই রেসপেক্ট বজায় রেখে কথা বলবেন এটা আপনার ইটিকিউট এন্ড ম্যানার্সের মধ্যে পড়ে। আর আমি অযথা কারো মুখে নাম ধরে ডাকা পছন্দ করি না৷" গম্ভীর কন্ঠে বলল শুভ্রব
“দুঃখিত,আসলে ব্যথার যন্ত্রণায় খেয়াল করি নি। তবে আপনি কি আমায় একটু কষ্ট করে আমাদের ফ্ল্যাট অব্দি পৌছানোর ব্যবস্থা করে দিতে পারবেন।আমি হাটতে পারছিনা। খুব ব্যথা পেয়েছি পায়ে৷"
“অফকোর্স, ওয়েট!"
শুভ্রব ফোন অন করে, ফোনবুক থেকে অনিক নাম লেখা নাম্বার টি সার্চ করলো৷নাম্বারটি ডায়াল প্যাডে ডায়াল করে কল করলো। এদিকে অর্না ব্যথা পাওয়ার অভিনয় করে, মাঝে মাঝে আ,উ চিৎকার করে উঠছে৷ ওপাশে ফোন রিং হওয়ার কিছুক্ষণ পর, অনিক কল রিসিভ করলো৷
“হ্যা, শুভ্রব বলো।”
অনিকও তখন বাসায় ফিরছিলো, সিড়িতেই ছিলো। তিনতলার সিড়িতে উঠতেই শুভ্রব কে দেখলো, “আরে তুমি বাসায়ই, কল দিলে যে।" পরমুহূর্তে,কান্নার স্বর পেয়ে অনিকের নজর যায় চারতলায় উঠার সিড়ির দিকে। অর্না সিড়িতে বসে আছে।
“কি রে অর্না তুই এখানে বসে কেনো?"
“অনিক ভাই আপনার বোন সিড়ি থেকে পড়ে ব্যথা পেয়েছে বোধহয়, মেবি কোথাও যাচ্ছিলো কিভাবে পড়ে গেলো ডোন্ট নৌ। এতোই ব্যথা পেয়েছে যে বাসায় যেতে পারছে না,তাই আপনাকে কল করি কিন্তু লাকি লি আপনিই চলে এসেছেন,আপনি সামলান আমি আসি।"
শুভ্রব কথা শেষ করে নিজের ফ্ল্যাটের দিকে চলে যায়, অর্ণা ভেবলার মতো চেয়ে কেবল দেখলো৷ কি ভাবলো আর কি হলো। ভেবেছিলো সিনেমার নায়কদের মতো শুভ্রব তাকে কোলে করে নিয়ে যাবে, কিন্তু ঘটলো তো ভিন্ন ঘটনাই৷
“আহারে বোন আমার কোথায় ব্যথা পাইছোছ?আয়, আয় উঠ!"
অর্না ভাইয়ের উপর রাগ করে উঠলো,“তোমাকে এখনই আসতে হলো?ধ্যাত ভাল্লাগে না।"
“কতটুকু ব্যথা পেয়েছিস দেখা,চল ডাক্তার দেখিয়ে আনি।"
“ঢঙ করবানা সরো তো কিছু হয় নি আমার!"
উল্টো রাগ দেখিয়ে সিড়ি দিয়ে নেমে চলে গেলো অর্না৷ অনিক কিছুই বুঝলো না কি হলো না হলো।
—
ফ্ল্যাটের তালা খুলে, শুভ্রব ভেতরে ঢুকলো৷আজ রোজি কে ফ্লাটেই রেখে গেছিলো৷সব রকমের সরঞ্জাম দিয়ে। রোজি ট্রেইনড বিড়াল হওয়ায় তেমন কোনো ঝামেলা নেই। খাবার, দাবার সব রেখেই গেছিলো।সকালে তার পরিকল্পনা ছিলো অফিস যাবে না, শাহমীর চৌধুরী ফোন দিয়ে নেয়ালো৷শুভ্রবের ব্যবসায় কোনো ইচ্ছে নেই।কিন্তু ছেলে হিসেবে বাবার পাশে তো থাকতেই হবে। এমনিতেও,অফিসে অনেক কারচুপি হচ্ছে, শাহমীর চৌধুরী পেরে উঠছে না একা, একা।
ক্লান্ত পায়ে, শুভ্রব হেঁটে, হেঁটে ফ্রীজের ধারে গেলো। ফ্রীজ খুলে ঠান্ডা পানির বোতল নিয়ে সোফায় বসলো। রোজি ঘুমিয়েই ছিলো সোফাতে, শুভ্রবের অস্তিত্ব টের পেয়ে ধরফরিয় উঠলো৷ঝাপিয়ে পড়লো শুভ্রবের কোলে,পানি খাওয়ার সময় আকস্মিক ধাক্কায় পানি শুভ্রবের গায়ে পড়লো সব।
“রোজি!কি হচ্ছে কি? তুই দিন দিন ফাজিল হচ্ছিস। আমাকে দেখলেই ঝাঁপাতে হবে?"
“ম্যাও,ম্যাও!" শুভ্রবের দিকে ভোলাভালা চোখ করে তাকালো৷ অর্থাৎ, তার কোনো দোষ নেই।কতকক্ষন সে,শুভ্রব কে দেখেনি। রোজি শুভ্রবের গালে, গাল ঘষতে লাগলো৷শুভ্রব বুঝলো,অনেকক্ষণ না দেখায় এমন করছে তাই শুভ্রব রোজি কোলে নিয়ে আদর করে দিলো৷
“গুড গার্ল!যাহ এবার খেল। আমি ফ্রেশ হয়ে আসি।"
“ম্যাও,ম্যাও!"
শুভ্রব রোজি কে ছেড়ে দিয়ে বেড রুমের দিকে গেলো।রোজিও পিছু,পিছু এলো। শুভ্রব শার্টের বাটন খুলতে, খুলতে আলমারি থেকে তোয়ালে ও সাদা,কালো মিশ্রনের চেক টি-শার্ট ও কালো ট্রাউজার বের করলো৷টিশার্ট ও ট্রউজার নিয়ে ওয়াশ রুমে ঢুকলো।ওয়াশরুমের দরজা তড়াক করে লাগিয়ে দিলো৷রোজি দরজার বাহিরে দাড়িয়ে “ম্যাও ম্যাও" করতে লাগলো৷ ওয়াশরুমের ভেতরে, শাওয়ার চালু করতেই ঠান্ডা পানি শুভ্রবের গায়ে পড়লো।সারাদিনের ক্লান্তি ও ধকল যেনো এক নিমিষেই উধাও হয়ে গেলো।দ্রুত ফ্রেশ হয়ে ওযু করে ওয়াশরুম থেকে বের হলো৷ওয়্যারড্রব থেকে জায়নামাজ বের করে, টুপি মাথায় দিয়ে নামাজে দাড়ালো। রোজি আরাম করে শুভ্রবের পাশে বসলো৷
নামাজ শেষে মোনাজাত ধরে দোয়া পড়ে সালাত সম্পূর্ণ করে, উঠে বসলো৷ছোট কুরআন শরীফ নিয়ে কিছুক্ষণ তিলাওয়াত করলো “সুরা মুলুক" মিনিট দশেক তিলাওয়াত করে কুরআন বন্ধ করে জায়গায় রাখলো। সাদাফরা অপেক্ষা করছে যেতে হবে৷
টিশার্ট, ট্রাউজার পরিবর্তন করে ক্যাজুয়াল শার্ট ও প্যান্ট পড়ে তৈরী হয়ে নিলো৷
শুভ্রবকে রেডি হতে দেখে রোজি “ম্যাও,ম্যাও" করতে লাগলো৷অর্থাৎ,কোথায় যাচ্ছো আবার।শুভ্রব রোজির দিকে আড় চোখে তাকিয়ে হালকা হেসে আয়নার সামনে দাড়ালো।চুল গুলো ব্যাক ব্রাশ করে, লাইট ফ্লেভার ও ফ্রেগরেন্সের পারফিউম মেখে সাহেব সেজে রেডি। ফোন, ওয়ালেট ও চাবি নিয়ে বেড রুম থেকে বের হলো এমন ভান করলো রোজি কে দেখে নি। রোজিও নাছোড়বান্দা,শুভ্রবের পিছু ছাড়বে না। শুভ্রব সোফায় বসে সু-লেস বাধছে সেখানে যেয়ে সোফায় উঠে ম্যাও, ম্যাও করছে গা ঘেষে, অর্থাৎ,আমায় নিয়ে চলো।
“নিবো রে বাবা নিবো এতো তেলেসমতি করতে হবে না তবে শর্ত একটা হেটে যাবি?কোলে নিবো না।”
“ম্যাও,ম্যাও" অর্থাৎ,রোজি রাজি।শুভ্রব রোজির গলায় বেল্ট বাঁধলো হালকা করে,যাতে গলায় চাপ না লাগে৷ফ্ল্যাট তালা মেরে সিড়ি দিয়ে নামতে, নামতে রোজি মনের আনন্দে লেজ নাড়তে, নাড়তে শুভ্রবের সাথে বেরিয়ে গেলো।
—
ক্যাফে বৈতরণীর গেটে রিকশা থামলো, শুভ্রব রোজি কে কোলে নিয়ে রিকশা থেকে নামলো৷চারিপাশে জনসমাগম তেমন নেই।আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে দু তিনজন।ক্যাফের মধ্যেক্ষানের টেবিলটায় বসেছে সাদাফ,ইমতিয়াজ, রিহাম, ইয়াসির। সাদাফই সবাইকে ডেকেছে বিশেষ কারণে৷ শুভ্রব সাদাফদের দেখতে পেয়ে সেদিকে গেলো৷
“হেই ম্যানস, হোয়াটসআপ?"
“এতক্ষনে?" সাদাফ ঘড়ি দেখে বলল। ইমতিয়াজ রোজি কে দেখে খুশি হয়ে বলল,“আরেহ বাহ! রোজিও এসেছে দেখছি,হেই রোজি কাম, কাম!"
রোজি ইমতিয়াজ কে দেখে ছুটে গেলো কাছে। শুভ্রবের পর রোজি ইমতিয়াজ কে বেশি পছন্দ করে৷ সাদাফ কে দেখলেই খামচি দেয়৷কারণ সাদাফ রোজি কে অনেক বিরক্ত করে। ইমতিয়াজ ও রিহাম রোজির সাথে খেলতে লাগলো।
“কখন কল দিছি তোরে, এখন সময় হইলো?" সাদাফ অভিযোগ করে বলল,শুভ্রব নির্লিপ্ত কন্ঠে প্রতিউত্তরে বলল,“একটু ব্যস্ত ছিলাম।"
“কোন কাজে এতো ব্যস্ত থাকেন মাইন্ড হিলার সাহেব?"
ইয়াসির শুভ্রবকে টিপ্পনি কেটে বলল।শুভ্রব দুই হাত প্রসারিত করে টান, টান করে আড়মোড়া ভেঙে বলল,“ইটস টু মাচ পারসোনাল!"
“পারসোনাল টা কে কবে পারসোনালি করে নিচ্ছো,সাদাফের তো বিয়ের ডেট পরে গেলে, তোর বিয়ে খাওয়ার আমার বড় সাধ!"
“খাবে, খাবে!"
“কবে,কবে?"
“যে মাসে শুক্রবার নেই সে মাসে?"
“এভাবে কি যৌবন কাটিবে?"
“ইয়াহ,কজ শুভ্রব উইল অলওয়েজ রিমেইনস এভারগ্রীন!"
“বিয়ে করে ফেলো, বলো তো মেয়ে, টেয়ে দেখি। তোমার নাম শুনলেই মেয়েরা রাজি।"
“শাট আপ ইয়াসির, তুমি বাজে বকা বন্ধ করো।ডাক্তারি ছেড়ে ঘটকালি তে কবে নামলে।"
“সাইড বিজনেস আর কি!"
তাদের কথার মাঝে ধোয় উঠানো গরম, গরম কফি নিয়ে এলো ওয়েটার।ধোয়া উঠা কফির ঘ্রাণ আড্ডাকে আরো প্রাণবন্ত করে তুলল। সাদাফ বেচারা বিয়ে সাদির প্যারা নিয়ে ব্যস্তসময় পাড় করছে, ইনভাইট থেকে শুরু করে ভেনু বাছাই করা সব দায়িত্ব নিজেকেই পালন করতে হচ্ছে।কফি কাপে ছিপ নিয়ে যেনো একটু স্বস্তি পেলো৷
“কাজ কতদুর এগোলো" শুভ্রব জিজ্ঞেস করলো কফি হাতে, সিপ নিতে নিতে।
“আর বলিস না কত প্যারায় আছি, এখন অব্দি ভেনুই সিলেক্ট করতে পারলাম না৷ কোনোটাই মন মতো হচ্ছে না।মিথিলাদের এক ডিমান্ড বাবা মায়ের এক ডিমান্ড।"
আমি ভর্তা হয়ে যাচ্ছি এর চেয়ে ভালো পালিয়ে বিয়ে করা। কাজী অফিসে যাও তিন কবুল বলো, সইন করো বিয়ে কমপ্লিট।"
“এতো চাপ নিচ্ছিস কেনো,ওয়েডিং প্ল্যানারসদের হায়ার কর তাহলে তো অর্ধেক সমস্যা সমাধান হয়ে যায়।"
“শিট!এতো চাপে মাথাতেই আসে নি,আইডিয়া টা ভালো দিয়েছিস।নাম্বার টা দিয়ে দে দোস্ত!"
“ পাঠিয়েছি দেখ। তাহলে কবে পড়েছে বিয়ের তারিখ"
“২২শে অক্টোবর!"
“আর তো বেশি সময় নেই।"
“তোরা সবাই চলে আসিস, কেউ কোনো ব্যস্ততার বাহানা দিলে তার সাথে বন্ধুত্ব শেষ বলে দিলাম।
“আরে তোর বিয়ে থেকে বাচ্চার আকিকার দাওয়াত পর্যন্ত কোনো দাওয়াতই মিস করছি না। কি বলিস ইমতিয়াজ, রিহাম? "
“একদম,বাচ্চার জন্মদিন পর্যন্ত।" রিহাম ইয়াসিরের সাথে তাল মিলিয়ে বলল।
“তবে আমি এখন উঠি,চাচার বাসায় যেতে হবে। দেরি হয়ে যাচ্ছে।" সাদাফ ঘড়ি দেখতে, দেখতে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলো।
সাদাফ চলে যাওয়ার পর,পরই বাকিরাও বেরিয়ে গেলো৷শুভ্রবও রিকশা নিয়ে চলল বনানীর দিকে।
—
রাতের বাজে প্রায়,এগারোটা সাতান্ন।আর কেবল তিন মিনিটের অপেক্ষা!সানায়া, সুচরিতা শুভ্রবের জন্য অপেক্ষা করছে ড্রয়িংরুমে।আর তিন মিনিট পর বারোটা বাজলে ১৪ অক্টোবর!শুভ্রবের জন্মদিন। তবে জন্মদিন নিয়ে শুভ্রবের ততো আগ্রহ বা উচ্ছাস থাকে না। তার মতে,জন্মদিন পালন করা পৃথিবীর সবচেয়ে নিরর্থক কাজ। আর পাঁচ টা সাধারণ দিন যেমন, শুভ্রবের কাছে তার জন্মদিনও তেমন। পরিবার আর বন্ধুদের বাহিরে শুভ্রবের জন্মদিনের তারিখ আর কেউ জানে না।শুভ্রব নিজের ব্যপারে সব তথ্য কনফিডেনসিয়াল রাখে।
সুচরিতা, সানায়া মিলে শুভ্রবের জন্য কেক বানিয়েছে, কাল ছেলের জন্য ভালো মন্দ রাধবেন সুচরিতা।যদিও শুভ্রব করতে দেয় না। তবুও মায়ের মন তো চায়।দুই মা মেয়ে ঘড়ি দেখছে আর সময় গুনছে৷ তন্মধ্যে, দরজায় কলিং বেল বাজলো।সানায়া ঘড়ির দিকে তাকালো, এগারোটা উনষাট বাজছে৷সানায়া দরজার কাছে যেয়ে দাড়ালো, বারোটা বাজলেই দরজা খুলবে।এদিকে দরজা খুলতে দেরি দেখে, শুভ্রব বারে, বারে বেল দিয়ে যাচ্ছে।কারো সাড়া শব্দ না পেয়ে, শুভ্রব নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলতেই, সানায়া ধাম করে পার্টি পপার ফাটালো।
“হ্যাপি বার্থডে ভাইয়া!"
পার্টি পপারের সব জড়ি দিয়ে শুভ্রবের মাথা ভরে গেলো৷ শুভ্রব চুল ঝাড়তে,ঝাড়তে বলল, “ওহ, এইজন্যে। তোমরা ইচ্ছে করেই খুলছিলেনা।"
“হ্যা,কারণ তোমাকে সারপ্রাইজ দেয়ার জন্য,কিন্তু তুমি সবসময়ের মতো নির্লিপ্ত!"
মুখ ফুলিয়ে বলল সানায়া,শুভ্রব সানায়ার মাথায় চাটি মারলো, রোজি কে কোল থেকে নামিয়ে মায়ের কাছে গেলো,মাকে জড়িয়ে ধরলো৷
“কেমন আছো মা?" হালকা হেসে বলল শুভ্রব। সুচরিতা মেকি অভিমান দেখিয়ে বলল,“খুব খারাপ।"
“কেনো?" শুভ্রব ভ্রু কুচকালো
“মায়ের থেকে সন্তান দুরে থাকলে মা কি ভালো থাকে?"
“আমি তোমার কাছেই আছি। এতো রাত অব্দি জেগে আছো কেনো তোমার না শরীর খারাপ? " মোলায়েম কন্ঠে বলল শুভ্রব
“ছেলের পথ চেয়েছিলাম। শুভ জন্মদিন বাবা, অনেক অনেক ভালোবাসা দোয়া। আল্লাহ আমার ছেলেকে সবসময় সুস্থ্য রাখুক, ভালো রাখুক।"
“তোমার দোয়ায় আমি সবসময় ভালো থাকি মা।"
দুই মা ছেলের আলিঙ্গনের মাঝে, সানায়া কেক নিয়ে হাজির হলো,“কথা পরে,ভাইয়া আয় চল কেক কাটি!"
শুভ্রব কেক দেখে বরাবরের মতো রাগ করলো,তার এসব পছন্দ না।তবুও মা, বোন সারাদিন খেটে, খুটে এমন আয়োজনের ডালা সাজাবে।
“এগুলো কি ছেলেমানুষী মা!"
“আমার ছেলের জন্য করেছি, তুই কেক কাট।"
“যথা আজ্ঞা মাতা!" হাজার বলে লাভ নেই, অগত্যা কেকে কাটাই সই।
শুভ্রব, সানায়া, সুচরিতা একসাথে মিলে কেক কাটলো। প্রথম টুকরা মা ও বোন কে খাওয়ালো। শুভ্রব কেক, পেস্ট্রি খায় না তাই সে একটুও মুখে দেয়ে নি। কেক কাটা শেষে বাকি টুকু সানায়া ফ্রীজে তুলে রাখলো।
“আয় খেতে বস খাবার বাড়ছি।"
“তোমরা খেয়েছো?"
“নাহ তোর জন্য অপেক্ষা করছিলাম,এতো দেরি করলি কেনো?"
“রাস্তার ট্রাফিক!"
“আয় এখন বস।"
“আমিও খাই নি ভাইয়া, একসাথে খাবো। মা আমাকেও খাইয়ে দিবে কিন্তু!"
“আচ্ছা বস।"
সুচরিতা একটি প্লেটে ভাত নিলো, সবজি, গরুর মাংশের ভুনা নিলো। লেবু দিয়ে ভালো করে মাখলো। যেমনটা ছোটবেলায় দুই ছেলেমেয়েকে একসাথে বসিয়ে খাওয়াতো।প্রথম লোকমা শুভ্রবের মুখে, দ্বিতীয় লোকমা মেয়ের মুখে দিলো। শুভ্রব মায়ের দিকে চেয়ে হালকা হেসে খাবার চিবোতে লাগলো। সুচরিতা তার দুই সন্তান কে ছলছল চোখে দেখতে লাগলো। কত তাড়াতাড়ি বড় হয়ে যায়,ছেলেমেয়েরা। কদিন বাদে, ছেলের বউ আসবে, নাতিপুতি আসবে। ভাবতেই সুচরিতার বড় আনন্দ হয়।
“বউমার কি খবর?"
“খবর নেই!"
“কেনো?"
“এখনো মানে নি?"
“না!"
“কি কারণ আমার ছেলেকে অপছন্দ করার?"
“সে আমাকে অপছন্দও করে না, আবার পছন্দও করে না।ও আসলে এসব ব্যাপার নিয়ে ভাবে না। ওর জীবন আর সাধারণ পাঁচটা জীবনের মতো নয়।তাকে পাওয়াও সহজ নয়।
“ভালোবাসায় ধৈর্য্য ধরতে হয়, ত্যাগ করতে হয়, অপেক্ষা করতে হয়। নিশ্চয়ই মেয়েটির জীবনে এমন কিছু ছিলো যা মেয়েটি কে কঠোর বানিয়েছে।”
“দেখি কি হয়।”
“একদিন দেখা করাস তো।"
“আমিও দেখবো ভাইয়া।”
“খুব শিঘ্রই দেখতে পাবে।"
—
গ্রামের সারাদিন কোনোমতে কাটিয়ে দিলেও, রাতের বেলা টা রিদিতার কোনোভাবে কাটতে চায় না।গ্রামের লোকজনের রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার অভ্যেস।গ্রামে আসার পাঁচদিনের মধ্যে, রিদিতার সবচেয়ে বেশি সমস্যা হয়েছে ঘুমের। নিজের বালিশ,বিছানা ছাড়া রিদিতা ঘুমোতে পারে না।
ইতিমধ্যে,ভূইয়া বাড়ির সকলে গভীর ঘুমে বিভোর, জেগে আছে কেবল রিদিতা। রিদিতার রাতে দেরি করে ঘুমানো অভ্যাস।রিদিতার চোখে যেনো ঘুম ধরা দিচ্ছেই না। কতক্ষন এপাশ,ওপাশ করছে আবার কতক্ষণ ফোন চাপছে। কোনোকিছুতেই তার চোখে নিদ্রা নেই। রিদিতার পাশে ঘুমিয়েছে রানু বেগম, আসমা বেগম, রিশিতা ও সবচেয়ে কর্নারে রিদিতা।রিশিতা, রিদিতা কে ছাড়তেই চায় না।জেদ ধরেছে বড় আপুর কাছেই থাকবে। রিদিতার বুকের সাথে মিশে ঘুমিয়ে আছে রিশিতা। কি নিষ্পাপ, কি মায়াবী ঘুম৷
“এই পুচকু তুই এতো আরামে ঘুমাচ্ছিস কি করে?আমার তো ঘুমই আসছে না৷
ধুর! এক কাজ করি এক থেকে একশ পর্যন্ত উল্টো গুনি যদি ঘুম আসে।"
রিদিতা যা মনে এলো তাই করলো, একশ...নিরানব্বই...আটানব্বই... গুনতে লাগলো।তবুও কাজের কাজ কিছুই হলো না।তাই ফোন হাতে নিলো, মাহতাব কামাল রাত জেগে ফোন দেখতে নিষেধ করেছেন, বিধায় ফোন থেকে দুরে ছিলো৷কিন্তু ঘুম তো আসছে না। ফোন নিয়ে যথারিতি ফেসবুকে ঢুকলো।নিউজফিডই স্ক্রল করা যাক। নিউজফিড স্ক্রল করতে, করতে রিদিতার সামানে বেশকয়েকটি পোস্ট এলো।
ফেসবুকে রিদিতার পছন্দের বুকশপ “দ্যা বিবলিও ক্যাফে" তে কনটেস্ট চলছে৷ গানের লাইন লিখে পোস্ট করলে, শুভাকাঙ্ক্ষী থেকে মিলছে বই৷ ইতিমধ্যে বেশকয়েকজন পেয়েও গেছে তাদের পোস্টের নোটিফিকেশন আসছে গ্রুপ থেকে৷কেউ একশ বই উপহার পেয়েছে, কেউ পাঁচটি, কেউ পঞ্চাশ, কেউ দুইশ এমন করে বই পেয়েছে৷রিদিতা বিস্মিত হয়ে দেখছে৷গোটা নিউজফিড জুড়ে কেবল এই গিফট পোস্ট। ইশশ,এভাবে যদি তাকে কেউ বই দিতো। বই রিদিতার কাছে বরাবরই নেশার মতো।
রিদিতার মাথায় চট করে একটা দুষ্টু বুদ্ধি খেলে গেলো, নিজের আইডিতে পছন্দের গানের লাইন লিখলো,“দিল আজকাল মেরি সুনতা নেহি..দিল আজকাল পাছ রেহতা নেহি.." সাথে লিখলো “ ট্রেন্ডে আমিও একটু গা ভাসালাম যদিও আমার এমন কোনো শুভাকাঙ্ক্ষী নেই যে আমাকে বই দিবে৷"
পোস্টের স্ক্রীনশটস বুকশপের কমেন্ট বক্সে পোস্ট করে কমেন্টে লিখলো “জন্ম থেকে আজ পর্যন্ত কোনো শুভাকাঙ্ক্ষী নেই তাই বই পাওয়া কেবল বিলাসিতা।"
নিজের মনে দুঃখ প্রকাশ করে,ফেসবুক থেকে বেরিয়ে ফোন বন্ধ করে ঘুমোনোর চেষ্টা করলো৷
—
চৌধুরী ক্যাসকেডের নিজ আলিশান শয়নকক্ষে শুয়ে আছে শুভ্রব৷অনেকদিন পর নিজের রুমে এসেছে৷ ঘরটা পরিপাটি করেই রাখা৷ সুচরিতা প্রতিদিনই পরিষ্কার করায় ঘরটি। খাওয়া, দাওয়া শেষে বিছানায় গা এলিয়ে দিলো শুভ্রব৷ অনেকদিন পর আরাম পেলো, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের বিছানাই দিনশেষে শান্তি দেয়। ঘুমে তার চোখ বুজে আসছে, বারেবার হাই তুলছে। এসির ভলিউম বাড়িয়ে, ব্ল্যাঙ্কেট মুড়ে শুয়ে পড়লো। জবরদস্ত একটা ঘুম দরকার।
এমনসময়,ই শুভ্রবের ফোনে নোটিফিকেশনে এলো৷ ঘুম,ঘুম চোখে হাতড়ে বিছানা থেকে ফোন টা ব্ল্যাঙ্কেটের ভেতরে নিলো। ফোন অন করতেই, রিদিতার পোস্টের নোটিফিকেশন এলো। কি এসেছে তা দেখতে শুভ্রব ফেসবুকে লগ ইন করলো।
লগইন করতেই রিদিতার পোস্ট টি সামনে এলো।শুভ্রব পোস্ট টি পড়ার পর বাকা হাসলো, এবং তার অনুরাগীনির ইচ্ছে পূরণ করতে “দ্যা বিবলিও ক্যাফে” বুকশপের পেজের ইনবক্সে নক করলো, “আসসালামু আলাইকুম!"
“ওয়ালাইকুম আসসালাম!বলুন কি সাহায্যে করতে পারি?"
শুভ্রব বুকশপের ইনবক্সে রিদিতার আইডির লিঙ্ক দিয়ে বলল,“ম্যাডামের জন্য দুই হাজার ছাব্বিশ টি বই তার পছন্দের অর্ডার দিলাম,ওনার যে বই পছন্দ যা পছন্দ তাই দিবেন।আমি পে করে দিচ্ছি!"
“ওকে স্যার! ধন্যবাদ।"
“তবে সে যেনো আমার নাম জানতে না পারে।"
“অবশ্যাই স্যার আমরা আমাদের কাস্টমারের গোপনীয়তা বজায় রাখি। ধন্যবাদ,তবে বলতে হচ্ছে ম্যাম অনেক লাকি।”
“ম্যাম নয় আমি লাকি! "
“তা, তো অবশ্যই।"
“ক্রমান্ন"
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা
জানি না কেমন হলো,রাইটিং ব্লকে ভুগছি কি লিখেছি বুঝতেছি নক। আপনাদের কেমন লাগলো জানাবেন। হ্যাপি রিডিং।