৪৩.
গ্রামের স্নিগ্ধ সুন্দর সকাল।শরতের সচ্ছ আকাশ,হিমেল পবনে শিউলির ঘ্রাণ যেনো মনে মাদকতা ছড়ায়।ভূইয়া নিবাস এর ছাদে বিশাল বড় এক শিউলি ফুলের গাছ।গাছের নিচে চাদরের মতো বিছিয়ে আছে ঝোড়ে শিউলি ফুল। ডেরা ঘর থেকে ভেসে আসছে নতুন চাল দিয়ে মুড়ি ভাজার ঘ্রাণ।
আসমা বেগম ও রানু বেগম মিলে মুড়ি ভাজছেন।মাহতাব ও আরাফ রোয়াকে বসে গরম, গরম ভাজা মুড়ি খাচ্ছে ঝোলা গুড় দিয়ে।গরম, গরম মুড়ির স্বাদ অতুলনীয়!রিশিতা বাবার কোলে বসে ঝোলা গুড় খাচ্ছে চেটে,চেটে।আর একটু পর,পর জিভ বের করে ঠোট মুছছে।শিমুল বেগম ও পাশের বাড়ির পারভিন বেগম মিলে নকশী পিঠা বানাতে বসেছে।
কাল রিদিতারা চলে যাবে, তাই আয়োজন চলছে পিঠা বানানোর, সব তাদের যাওয়ার সময় দিয়ে দিবে সাথে করে। আসমা বেগম বারণ করেছে, রানু বেগম শুনলে তো, তার কথা শহরে কি আর গ্রামের স্বাদের এমন মজার খাবার পাওয়া যায়?
শরতের আকাশের মতিগতি বোঝা বড় কঠিন৷এইতো কিছুক্ষন আগে,পরিষ্কার ছিলো এখন আবার মেঘ গুড়,গুড় করছে।বৃৃষ্টি নামবে হয়তো,মাটির ভেজা ঘ্রাণ বের হচ্ছে। এই ঘ্রাণই নাকি বলে দেয় বৃষ্টির আগমনি বার্তা।
“শিমুল বউ, বৃষ্টি আইলে তো বিপদ। আগে ভাগে ঘরে লও যাই।"
“হ, আফা মেঘের অবস্থা ভালা মনে হইতাছে না৷"
শিমুল আর পারভিন পিঠার খামি,সাঝ,খেজুর কাটাঁ ডালা নিয়ে বসার ঘরে গেলো। হুট করে বৃষ্টি নামলে সব মেহনত ভেস্তে যাবে।আজ আরো পিঠা বানানো হবে, সাঝের পিঠা,পুলি পিঠা,চুসি পিঠা, ম্যারা পিঠা,তেলের পিঠা,পাটিসাপটা পিঠা।ডেরা ঘরে নারকেল, গুড়ের পাকের ঘ্রাণে ম,ম করছে।
“মা তুমি কেনো শুধু এতো কষ্ট করছো, রিদিতা আরাফ এতো পিঠা খায় না।এগুলো শহরে নিলে সব পচবে।"
“আবার কবে না কবে আবি, মায় বাইচা থাকতে, থাকতে খাওয়ায় যাই।"
“তোমার মুখে শুধু এমন কথা।"
“আমার বইনে কি গুমেত্তে উঠছে?"
“নাহ,ঘুমায়।"
এরইমাঝে আরাফ ছুটে আসে।নারকেল আর গুড়ের পাকঁ হচ্ছে চুলায়।ঘ্রাণে নাক সুড়সুড় ও পেট গুরুগুর করছে, পাশের চুলায় বাড়ির কাজের মহিলা আলতাবানু চিতই পিঠা বানাচ্ছে, গরুর মাংশের ঝোল দিয়ে খাওয়া হবে।আলতাবানুর হাতে চিতোই পিঠা খুব ভালো হয়।
“নানু,তুমি কি নাড়ু বানাও?"
“না তো কেন ভাই?"
“নারকেল গুড়ের ঘ্রাণ যে।"
“মেলা থেকে কত মোয়া, নাড়ু আনলি।" আসমা বেগম ছেলকে ধমকে বললেন।আরাফ মুখ ফুলিয়ে, কপাল কুচকে বলল,“ওগুলো রিদিতা ওর বান্ধবীদের দিবে,আমার নানুর হাতের স্পেশাল নাড়ু চাই, নানু তুমি তোমার হাতের স্পেশাল নাড়ু বানিয়ে দিবে কিন্তু।"
“আচ্ছা ভাই দিমু।"
তন্মধ্যে, মাহতাব আরাফ ডেকে উঠলো,দুধ আনতে হাঁটে যাবে।মামুন খবর পাঠিয়েছে হাটেঁ তাজা,তাজা দুধ বেশ কম দামে পাওয়া যাচ্ছে। এসময় গরুর দুধ বেশি পাওয়া যায় বলে দাম টা একটু কম।শহরে পাঠানোর জন্য দুধ লাগবে ওটার অর্ডার দিয়ে আসবে আর পিঠা বানানোর জন্য নিয়ে আসবে।
“মামা লও হাঁটে যাই।"
“চলো মামা যাই।"
রোয়াকে বসে রিশিতা খেলছিলো, বাবাকে যেতে দেখে কেঁদে উঠলো,“বাবা!বাবা!আমি,আমি দাবো।"
শিমুলবানু বসার ঘর থেকে মেয়ের কান্না শুনলো।মাহতাবের উদ্দেশ্যে উচ্চস্বরে বলল,“মাইয়্যারে লইয়া যান, নাইলে সবাইরে জ্বালাইবো।"
“আমি তো হাঁটে যাইতাছি, জিনিসপত্র ধরমু না মাইয়্যারে ধরমু?"
আসমা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এলেন৷ ভাতিজি কে কোলে তুলে নিলেন পরম আদরে৷
“ওরে আমার ছোট মা রে,চোখের মধ্যে যেনো নদীর ধারা। আপনি ফুপির কাছে থাকেন।"
“বাবা যাবো!" ঠোট ফুলিয়ে কেঁদে উঠলো।চোখ দিয়ে টলটল করে অশ্রু ঝড়ছে৷মাহতাব মেয়ের চোখের জলে গলে গেলো৷
“দে আসমা, লইয়্যাই যাই৷"
“তুমি পারবে?সমস্যা হবে নাতো?"
“মা, দাও রিশিতা কে কাধে করে নিয়ে যাই।"
আরাফ হাত বাড়াতেই কুটি, কুটি দাত বের করে হেসে উঠলো রিশিতা৷মেয়ের মুখে হাসি দেখে মাহতাবের বুক ভরে গেলো৷ মেয়েকে কোলে করে নিলো৷ আদরে, আদরে ভরিয়ে দিলো৷ বাবার আদর পেয়ে রিশিতা বেজায় খুশি হলো।
“তাই, তাই হাতে দাই। তাই, তাই!"
মাহতাব, আরাফ রিশিতা কে নিয়ে হাটে চলে গেলো, আসমা বেগম বসার ঘরে গেলেন৷ শিমুলবানু কে সাহায্য করতে৷ডেরা ঘরের কাজ প্রায় শেষ৷
—
বেলা দশটার দিকে রিদিতার ঘুম ভাঙলো, জানালা ভেদ করে আসা রোদের আলোয়।রিদিতা ঘুম থেকে উঠে বসার ঘরে হাসাহাসির শব্দ শুনতে পেলো। বিছানা থেকে উকি মেরে দেখলো সবাই পিঠা বানাচ্ছে৷শোয়া থেকে উঠে বসে চোখ মুখ কচলে, এলোমেলো হয়ে থাকা চুল গুলো গুছিয়ে খোপা করে নিলো। ওড়না গায়ে দিয়ে পা ঝুলিয়ে বসলো বিছানায়৷ আশেপাশে ফোন খুজছে, কোথায় যে রাখলো৷
“মা!আমার ফোন কোথায়?"
আসমা বেগম বসার ঘর থেকে জবাব দিলেন,“চার্জে সোকেসের উপর!" রিদিতা মায়ের কথামতো, সোকেসের উপর থেকে ফোন চার্জার থেকে খুলে ফোন নিয়ে বিছানায় এসে বসলো৷গ্রুপে নতুন কি দিয়েছে তা দেখতে৷ গ্রামে আসায়, পড়ায় অনেক গ্যাপ পড়ে যাচ্ছে।ফোন অন করতেই স্ক্রীনের উপর একটা নোটিফিকেশন দেখে রিদিতা ভ্রু কুচকালো৷ লক খুলে, নোটিফিকেশন অন করতেই তার চোখ ছানাবড়া হয়ে গেলো,
আসসালামু আলাইকুম @Arshifa Ridita দ্যা বিবলিও ক্যাফে বুকশপের পেইজে আপনাকে স্বাগত। আপনার একজন শুভাকাঙ্ক্ষী আপনার গানের লিরিক্সের জবাবে আপনার জন্য ❝দুই হাজার ছাব্বিশটি বই❞ উপহার দিয়েছেন আপনার পছন্দ অনুযায়ী বইয়ের নামগুলো দিয়ে পার্সেলটি গ্রহণ করবেন ম্যাম। আপনার নাম ঠিকানা ও অ্যাড্রেস আমাদের ইনবক্স করুন।আপনার শুভাকাঙ্ক্ষী আপনার গানের রিপ্লাই এবং আপনার জন্য বিশেষ একটি নোট পাঠিয়েছেন।
“প্রিয় শ্যামন্তিনি"
শুনেছি, তোমার বিরাট এক অভিযোগ রয়েছে। তোমায় নাকি জন্ম থেকে আজ পর্যন্ত কেউ বই উপহার দেয় নি।এ তো ভারী অন্যায় হলো, পৃথিবীতে তো বিরাট এক অনাচার ঘটে গেলো।এতো বড় অনচার করে পৃথিবী কি করে এতো স্থির হয়ে আছে?এতক্ষণে তো পৃথিবী তোলপাড় হয়ে যাওয়ার কথা৷টেকনাফ থেকে তেঁতুলিয়ায় যুদ্ধ শুরু হয়ে যাওয়ার কথা৷ না,না এতো ভারী অন্যায়৷ এমন অন্যায় কেবলই ক্ষমার অযোগ্য।এতো বড় অভিযোগ খন্ডনের জরিমানা তো দিতেই হবে।আমি থাকতে তোমার চিন্তা কিসের, হুম?তোমার সব ইচ্ছে পূরণের জিম্মাদার আমি আছি তো!তোমার জীবনের সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত সকল বইয়ের ইচ্ছে পূরন করে দিলাম।এবার নিশ্চয়ই আর অভিযোগ নেই।আর মন খারাপ নেই। তোমার সকল মন খারাপের দায়িত্ব আমার। তবে আমারো একটা অভিযোগ রয়েছে,কবে ফিরছো শহরে?অনেকদিন তো হলো তাড়াতাড়ি ফিরে এসোনা প্লিজ, বড্ড মিস করছি তোমায়!গান যেটা লিখেছো, একদিন গেয়ে শুনিয়ো।জানো তো,তোমায় মনে করে আমার দিলের হালত-ও ঠিক তোমার গাওয়া গান টার মতো।তাই তো তোমার স্মরণে বারবার আমার হৃৎস্পন্দনে বেজে উঠে.....
Dil aj kal meri sunta nehi
Dil aj kal pas rehta nehi
Ye tujhse hi milky hua hain
Ye teri hi karta hain baatein
Ha tum ho, ha tum ho wahi
ইতি
তোমার একান্ত শুভকাঙ্খি
তোমার ভাষায় মিঃ ইনভিজিবল
পোস্ট টি দেখে রিদিতা মিনিট দশেক যেনো স্তব্ধ হয়ে রইলো। মাথা যেনো তার ভিমড়ি খেয়ে গেলো,মাথা তার ঘুরতে লাগলো,আকস্মিক এমন মহা সারপ্রাইজ পেয়ে যেনো মস্তিষ্ক উল্টে গেলো।
“দুই হাজার ছাব্বিশ টা বববববববইইই??কে দিলো?হুউউউউউউ!”
রিদিতা আর কোনো কিছু ঠাওর করতে পারলো না, সারপ্রাইজের ভার সামলাতে না পেরে মাথা ঘুরে ধপাস করে মেঝেতে অজ্ঞান হয়ে পড়লো রিদিতা৷ধাম করে শব্দ হওয়ায়, শিমুলবানু উকি দিলো৷
“ও আল্লাহ গো রিদি মা কি হইলো। অজ্ঞান হইয়্যা পড়লো কেন?”
শিমুলবানুর চিৎকারে সকলে উঠে দৌড়ে এসে ধরলো রিদিতা কে৷ আসমা বেগম।ডেরা ঘরের পেছনে গিয়েছিলেন খেজুর কাটা আনতে। চিৎকার শুনে দৌড়ে এসে দেখলেন রিদিতা জ্ঞান হারিয়ে মেঝে তে পড়ে আছে।
“কি হলো আমার মেয়ের?" উৎকন্ঠিত হয়ে পড়লো আসমা বেগম
“জানি না, আফা। রিদি মায় তো ঠুকুর, ঠুকুর করতাছিলো মোবাইলে কি জানি দেখলো আর তারপরেই ভিমড়ি খাইয়্যা পড়লো"
মোবাইলের কথা শুনে আসমা বেগমের মাথায় রাগ উঠে গেলো,সারাদিন মোবাইল দেখলে মাথা তো চক্কর দিবেই।জ্ঞান ফিরুক তারপর ফোন ঘাটা বন্ধ করবে।শিমুলবানু, পারভিন বানু কোনোমতে ধরে বিছানায় শোয়ালো। চোখে মুখে পানি ছিটিয়ে, হাত পা ডলতে লাগলো। রিদিতার জ্ঞান ধীরে,ধীরে ফিরলো৷ চোখ পিটপিট করে নড়ছে৷রানু বেগম বাথরুমে গিয়েছিলেন, বেরিয়ে এসে নাতনীর এ অবস্থা দেখে চিৎকার উঠলেন৷
“ও আল্লাহ গো, আমার নাতিনের কি হইছে গোওও!
রানু বেগমের চিৎকারে রিদিতার সম্ভিত ফিরলো। চোখ মেলে ধরফরিয়ে উঠলো রিদিতা,“কি হয়েছে?কি হয়েছে?" আতঙ্কিত হয়ে বলল।যেনো সদ্য ঘুম ভেঙে উঠেছে।
“রিদি মা তুমি জ্ঞান হারাইছিলা, মোবাইলে কি ভয়ের কিছু দেখছো মা?"
“হু!" শিমুলবানুর কথায় মাথা নাড়ালো রিদিতা।
“কি দেখছো,মা?"
“দুই হাজার ছাব্বিশ টা বই!"
“কিহ!"
“হুম!"
“আরে ওর গায়ে মনে হয় বাতাস লাগছে, জামেদার মারে ডাকো পানি পড়া পইড়া দেক৷" রানু বেগম পাশ থেকে বললেন।
আসমা বেগম রিদিতার গালে হালকা চাপড় মেরে বললেন,“এগুলো অতিরিক্ত মোবাইল দেখার ফল।অসভ্যে মেয়ে কোথাকার!যাহ হাত মুখ ধুইয়ে আয়।আর সবাই চলো, দিন নাই রাত নাই সারাদিন মোবাইল আর মোবাইল।"
আসমা বেগম, রানু, শিমুল পারভিন কে নিয়ে বসার ঘরে চলে গেলো৷রানু বেগম রিদিতার পক্ষে সাফাই গাইলেও আসমা বেগম কানে তুললো না৷ রিদিতা তখনও তব্দা খেয়ে রইলো, “দুই হাজার ছাব্বিশ টা বই!দিয়ে দিলো।" রিদিতা আবারো মাথা ঘুরে পড়লো বালিশের উপর।
—
মাহতাব, আরাফ, রিশিতা হাট থেকে ফিরলো৷ আরাফের কাঁধে চড়ে রিশিতা ললিপপ খাচ্ছে৷ মাহতাবের হাতে অনেক বাজার। আম,পেয়ারা, জাম্বুরা, ড্রাগন যা ফল পেয়েছে নিয়ে এসেছে। কাল বোন, ভাগ্নে, ভাগ্নি চলে যাবে মনে, মনে খুব কষ্ট পাচ্ছেন। চাইলেই তো আর সবাই কে বেঁধে রাখা যায় না৷রোয়াকে বসে তখন সবাই বসে চিতোই পিঠা গুরুর মাংশের ঝোল দিয়ে খাচ্ছে৷ রিদিতা হাত মুখ ধুয়ে এসে বসেছে। মুখ তার থমথমে, মিঃ ইনভিজিবল আবারো সরব হয়েছে৷ রিদিতা বুঝে না, হঠাৎ হঠাৎ করে কোথা থেকে উদয় হয় এই মহাশয়? রিদিতাকে অন্যমনষ্ক দেখে মাহতাব রিশিতা কে নামাতে, নামাতে বলল,“আম্মাজান?কি হইছে আপনে এতো অন্যমনষ্ক কেন?
শিমুলবানু স্বামীর কাছে কোনো কথা চেপে রাখতে পারেন না।মাহতাব জিজ্ঞেস করতেই ফড়ফড় করে বলল,“রিদিমায় বইভুত দেইখা ভিমড়ি খাইয়্যা পইড়া গেছিলো।"
“বইভুত আবার কি জিনিস রিদি মা?"
মাহতাবের প্রশ্নে রিদিতা থতমত খেয়ে যায়। কি বলবে, মামা কে তো আর বলা যায় না মিঃইনভিজিবল এর কথা।
“নাহ,মামা পরীক্ষার রুটিন দেখে মাথা ঘুরে গেছিলো অনেক পড়া কিভাবে কভার দিবো ঐ ভেবে।"
“না,না এতো চাপ তো নেয়া যাইবো না। তুমি পরীক্ষা নিয়া অতিরিক্ত টেনশন করো বইলাই মাথায় চাপ পড়ে৷ পড়াশোনা নিয়া চিন্তা করতে নাই। হইলে পাশ, না হইলে বাশ!"
আরাফ,রিদিতা হেসে উঠলো মামার কথায়৷ আসমা বেগম পিঠা চিবোতে, চিবোতে বললেন,“দাও, আরো লাই। বড়টা তো তাও পড়াশোনা করে আরাফ তোমার কথা শোনার পর পড়াই ছেড়ে দিবে।বলবে মামা তো বলেছেই পাশ নয়তো বাঁশ।পড়া নিয়ে নো প্যারা!”
“মা, আমি এখন পড়াশোনা করি। নাহলে শুভ্রব ভাই ডাবল হোমওয়ার্ক দিয়ে শাস্তি দেয়!" আরাফ আসমা বেগমের কথার প্রতিবাদ করে বলল।
“ঠিকই আছে, সঠিক মানুষের হাতেই পড়েছো।"
“শুভ্রব কে?" মাহতাব জিজ্ঞেস করলো।
“আরাফের টিচার, খুব ভালো ছেলে। রিদিতাদের ভার্সিটির সিনিয়র ছিলো। এখন বড় চাকরি করে৷মানুষ হিসেবেও খুব ভালো।পরিবারের মতোই হয়ে গেছে বিপদে আপদে পাশে দাড়ায়,সমস্যা পড়লে এগিয়ে আসে।দেখেতেও নায়কের মতো।খুব ভালো।” আসমা বেগম প্রতিউত্তর করলেন
রিদিতা মায়ের কথায় মুচকি হাসলো, ব্যাস এবার মা বেলা পাড় করবে শুভ্রবের প্রশংসা করে।যদিও শুভ্রব প্রশংসারই কাবিল৷ তবে, আসমা বেগম প্রশংসা করলে বাড়িয়েই করে। মাহতাব কামাল, বোনের কথায় মাথা নাড়ালেন। না দেখে আর তিনি কি বলবেন৷ যেহেতু, আসমা বেগম প্রশংসা করছেন সেহেতু ভালোই হবে৷
“পু..পু..."
রিশিতা, রিদিতার কাছে গেলো৷ হাত বাড়িয়ে দিলো রিদিতার কোলে উঠবে।রিদিতা, রিশিতার আদুরে আহ্বানে সাড়া দিয়ে কোলে তুলে নিলো৷ এই পাখিটা কে রেখে ঢাকা যেয়ে কি করে যে থাকবে।
“আমি চিন্তা করি, আমার ছোড আম্মায় কেমনে থাকবো তোরা গেলে গা৷"
“মামা দিয়ে দাও রিশিতাকে ঢাকা নিয়ে চলে যাই।"
মাহতাব কামাল ভাগ্নির কথায় হেসে উঠলেন৷,“সামলাইতে পারলে লইয়্যা যাও।এই যে ছোট আম্মা আপার লগে ঢাকা যাইবেন?"
রিশিতা একবার রিদিতার দিকে তাকালো একবার বাবার দিকে তাকালো৷ চোখ পিটপিট করে, মিষ্টি হাসি দিয়ে আধো,আধো স্বরে বলল,“দাবো!"
“আইচ্ছা যায়েন।"
রিশিতা, বাবার সম্মতি পেয়ে হাত তালি দিয়ে তাই,তাই করে উঠলো খুশিতে। মাহতাব মেয়ের খুশিতে খুশি হলো। শিমুলবানু স্বামী কে পিঠা বেড়ে দিলো। সকলে বেশ মজা করে হাসতে, খেলতে খাচ্ছিলো।
মেঘলা আকাশ,ঝড়ো বাতাসে বসে গরম, গরম পিঠা খাওয়ার স্বাদের কোনো ভাগ হবে না।এরইমাঝেই গগন কাপিয়ে বৃষ্টি নামলো।বৃষ্টির ছিটা, মাটির পোড়া, পোড়া গন্ধ, মেঘের ঘ্রাণ রিদিতা কে উতলা করে দিলো। খাবার রেখে উঠে গেলো, বৃষ্টিতে ভিজবে৷ আরাফও ছুট লাগালো। গ্রামের বৃষ্টিতে ভেজার আনন্দ টা মিস করতে চায় না রিদিতা। কিছু সুন্দর মুহুর্ত নিয়ে যেতে চায় অনুভূতির ডায়েরি তে করে।
রিশিতাও ভেজার জন্য ছুটতে চাইলো, তবে মাহতাব দিলো না। বাচ্চা মানুষ জ্বর চলে আসবে। শিমুলবানুরও খুব ইচ্ছে করলো বৃষ্টিতে ভিজতে কতবছর হলো ভিজে না। রিদিতার আনন্দ তার হৃদয়ের আমি টাকে নাড়িয়ে দিলো৷ শিমুলবানু অপেক্ষা করলেন না, নেমে গেলেন বৃষ্টিতে।
“দেহো দেহি সিনারি ডা, ছোট বাচ্চার মা কেমনে ডেঙডেঙায়া বৃষ্টিত নামছে৷ মাহতাব কিছু ক তো তোর বউ রে।"
আসমা বেগম রানু বেগম কে থামালেন,“আহ্ মা থাকুক ওরও তো ইচ্ছে করে। সংসারের জন্য কত কি ত্যাগ করেছে। এইটুকু তে যদি আনন্দ পায় ক্ষতি কি।ওরও তো শখ আছে।"
রিদিতা, আরাফ, শিমুলবানু আনন্দ করে ভিজতে লাগলো, দুজনে বৃষ্টির তালে ছন্দিত পায়ে নেচে যাচ্ছে।শিমুলবানুও যেনো তার বাল্যবেলায় ফিরে গেলেন। রিশিতা মা কে ভিজতে দেখে আনন্দে হাত তালি দিচ্ছে।মাহতাব,তার চঞ্চল শিমুলবানু কে দেখেছে ভালোবাসাময় দৃষ্টিতে। এই নারী তার জীবনে সৃষ্টিকর্তার এক মেহেরবানি।
রিদিতা র কি মনে হলো, রোয়াক থেকে আসমা বেগম, রানু বেগম কে টেনে বার করলো। সকলে মিলে একটু বৃষ্টি বিলাস করা যাক৷ মাহতাবকেও ডাকলো। তবে মাহতাব রিশিতা কে নিয়ে নামলো না। মাহতাব সকলের আনন্দ দেখে আনন্দিত।
রিদিতা মায়ের হাতের আঙুল ধরে মাকে গোল, গোল ঘুরাচ্ছে, মায়ের হাত ধরে একসাথে ঘুরছে।শিমুলবানুও, রিদিতার মতো রানু বেগম কে ঘোরালেন। রানু বেগম লজ্জায় আড়ষ্ট হয়ে গেলো।বুড়ো বয়সে এমন নাচা কোদা দেখলে পাড়া প্রতিবেশী কি বলবে।হাসিতে,আনন্দে যেনো ভরে উঠেছে ভূইয়া বাড়ির অঙ্গন।
—
শহরেও আজ ঝুম বৃষ্টি হচ্ছে!শুভ্রব, চৌধুরী ক্যাসকেডের বেলকনিতে দাড়িয়ে কফি খাচ্ছে।বৃষ্টি তার জীবনে রহমত করেছিলো,এই বৃষ্টিই রিদিতার সাথে তার দেখা করিয়েছিলো৷ বৃষ্টির রিনিঝিনি ছন্দে শুভ্রব কান পাতলে যেনো সেই দিনের স্মৃতি শুভ্রবের হৃদয়ের আস্ফালন ঘটায়৷ বৃষ্টির ছন্দ, রিদিতার নুপুরের সুর মনে হচ্ছে, সেই অমায়িক সুর শুভ্রবকে সম্মোহনী বার্তা পাঠাচ্ছে৷ শুভ্রব চোখের সামনে রিদিতা কে দেখতে পাচ্ছে যেনো। এক চ্ঞ্চলা, চপলা রমনী!আজ বড্ড মনে পড়ছে তার রিদিতার কথা।
রিদিতার স্মরণে গিটার তুলে নিলো,অফিসিয়ালি গান বন্ধ।তবে মাঝে,মাঝে টুকটাক গায়৷শুভ্রব গিটারে “ট্রিং" করে সুর তুলল৷ লম্বা, লম্বা লোমহীন ফর্সা আঙুল গুলো নিরবিচ্ছিন্ন ভাবে ছন্দ তুলে যাচ্ছে গিটারে।
“ধরা দিলো কেউ অল্প চাওয়াতে,
উড়ে গেলো কিছু গল্প হাওয়াতে।
অকারণে আমি অল্প আঘাতে
হচ্ছি অভিমানি"
“কাঁচা মিঠে আলো নাম কি জেনো তার
বেজে উঠে মনে পিয়ানো গিটার
হালকা ঘুম পাড়ানি।”
”সে যে জল্পনাতে, কল্পনাতে থাকছে জড়িয়ে
আর একলা রাতের আশ্কারাতেও
রাখছে জড়িয়ে..”
সাজনা লাগে না আব আখিয়া তোরে বিন
সাজনা কাটে না আব রাতিয়া তোরে বিন!"
সানায় নিচে যাচ্ছিলো, শুভ্রবকে বেলকনিতে আনমনে গান গাইতে দেখে ছুটে এলো৷ ধীর পায়ে এলো যেনো শুভ্রব বুঝতে না পারে।তবে সানায়াকে অবাক করে দিয়ে শুভ্রব সানায়ার টের পেয়ে, গিটার বাজানো থামিয়ে দিলো," সকাল, সকাল চলে এসছিস জ্বালাতে?"
“তুমি বুঝে গেলে কি করে?"
“আয়নায় দেখা যাচ্ছে।"
“ধুর, ভাবলাম চমকে দিবো।তবে অনেকদিন পর তোমার গান শুনলাম ভাইয়া। খুব ভালো গেয়েছো।অসাধারণ, মাইন্ড ব্লোয়িং!দুর্দান্ত। কি খাবে বলো কফি?আমি বানিয়ে আনবো?"
সানায়ার তোষামদ শুভ্রবের কেমন সন্দেহ, সন্দেহ লাগলো “কি চাই বলে ফেল।"
“পারমিশন!"
কিসের?"
“তোমার নাম্বার দেয়ার।"
“কেনো?"
“সিনথিয়া বিশ্বাস করে না যে তুমি আমার ভাই, আমি নাকি তোমার সাথে আমার ছবি এডিট করে দিয়েছি।এটা কেমন কথা বলো।পুরো কলেজে বলে বেড়ালো আমি নাকি মিথ্যে বলি৷ তাই বলেছে প্রমাণ হিসেবে তোমার নাম্বার দিতে,সত্যি হলে ওরা আমাকে সিআর বানাবে।"
শুভ্রব সানায়ার কথায় হো, হো করে হেসে ফেলল।মাঝে,মাঝে বুঝে না সানায়ার মাথায় গরুর গোবর আছে না ছাগলের বড়ি।
“ঠাটিয়ে মারবো এক চড়।যা ভাগ।তুই লোভ দেখিয়েছিস আমি ভালো করে জানি”
“প্লিজ ভাইয়া, ইটস এ কোয়েশ্চেন অভ বিঙ সিআর।"
“দুর হ!নাহলে এক চড় মারবো দাঁত কপাটি খুলে আসবে।"
“এমন করো কেনো?ওরা শুধু হাই বলবে।"
শুভ্রব এবার গম্ভীর হলো,ছাড় দিতে দিতে সানায়া মাঝে, মাঝে সীমা অতিক্রম করে৷ছেলেমানুষি সব সময় বরদাস্ত করলে চলবে না।
“প্লিজ ভাইয়া!"
“ আই সেইড নো।"
সানায়া রাগ দেখিয়ে চলে যায়। শুধু নাম্বারই তো চেয়েছে দিলে কি এমন ক্ষতি হতো৷ সুচরিতা বেলকনিতেই আসছিলো,সানায়া কে কাদঁতে দেখে শুভ্রবকে জিজ্ঞেস করলো,“কি রে কাদিয়েছিস কেনো?"
“দিন,দিন বাদর হচ্ছে!আমার নাম্বার ওর বান্ধবীদের দিয়ে বেড়াচ্ছে।"
“কাল রাতে আমায়ও বলেছিলো।ওর সিআর হওয়ার খুব ইচ্ছে। ওর কোন বান্ধবী সিআর হয়ে ওর উপর অনেক কাজ চাপিয়ে দিয়েছিলো,ক্লাসের সবার এক্সট্রা হোমওয়ার্ক, প্রজেক্টের কাজ, ক্লাসরুম ক্লিন সব ওকে দিয়ে করাতো।সানায়া ক্লাস টিচার কে জানালে,তিনি কোনো পদক্ষেপ নেন নি। তাই এবার ও সিআর হয়ে বান্ধবী কে বোঝাবে সিআর কিভাবে হতে হয়।তাই সবাই কে বলছে তুই ওর ভাই,ওকে ভোট দিলে সবাই কে তোর নাম্বার দিবে।এতে সবাই খুশি হয়ে ওকে ভোট দিবে।"
বলতে বলতে সুচরিতা নিজেই হেসে উঠলো।শুভ্রব বুঝলো এতক্ষণে সানায়ার সিআর ঘটনার রহস্য।
—
"নক, নক"
সানায়া বিছানায় শুয়ে কাথা মুড়ি দিয়ো কাঁদছে। শুভ্রবের খুব খারাপ লাগলো,তখন বকার জন্য।
“এ বাড়িতে কেউ আছে?"
“না নেই!" সানায়া গম্ভীর কন্ঠে বলল, নাক মুখ ফুলিয়ে। শুভ্রব নাটুকে স্বরে বলল,“এই তো কন্ঠ শুনতে পেয়েছি।"
“কি চাই?" রুষ্ঠ হলো সানায়া। সানায়া রুষ্ঠকার পাত্তা না দিয়ে শুভ্রব নির্লিপ্ত ভাবে বলল,“কিছু না!"
“তাহলে এসেছো কেনো?"
“চল কলেজে চল।"
“আমি যাবো না।"
“কেনো?"
“এমনি"
“আচ্ছা নাম্বার দেবো, উঠ!"
“লাগবে না।"
“সিআর হবি না?"
“না হবো না।ক্লাসেও যাবো না, পড়াশোনাও করবো না।"
“চল তোর বান্ধবীদের সাথে দেখা করে ঘুষ দিয়ে আসি যাতে তোকে বেশি,বেশি ভোট দেয়।"
“আমার নিজ যোগ্যতায় হবো কোনো ঘুষ দিয়ে নয়।"
“বাহ্!তাহলে বুদ্ধি আছে মাথায়।"
“ওরা তো জানেই তুমি আমার ভাই, তারউপর তুমি সিঙ্গেল সবাই তোমার স্বপ্ন দেখছে৷ ভোট তো আমাকেই দিবে৷ওরা গ্রুপে অলরেডি আমায় বেশি ভোট দিয়ে দিয়েছে। আমার তোমার সাহায্য লাগবে না।"
“তুই তো আমার সাহায্যই নিলি, ভাইয়ের মান ইজ্জত কিছু তো রাখ৷"
“এটা পলিটিক্স, জনগন যাতে খুশি হয়ে নেতার উচিত সেই জিনিসের প্রলোভন দেখানো, জনগন পটে গেলে ভোট নেতার পকেটে।"
“বাহ্!আইকিউ আছে তাহলে!তবে ভুলও আছে জনগন ভোট দেয়ার পর যদি সে লোভাতুর জিনিসটি না পায় তখন কিন্তু ক্ষিপ্ত হলে নেতার চেয়ার ভেঙে যায়।"
“উফফ! ভাইয়া এতো পেচাও কেনো,ওদের একটাই আবদার তোমার অটো ওটা দিয়ে দিও।ওতেই ওরা খুশি!"
“হুম বুঝলাম,তাহলে রাগ কি একটু কমলো?"
“না! কমবে তবে এক শর্তে আজকে আমাকে নিয়ে ঘুরতে যাবা?"
“আচ্ছা যাবো।"
সানায়া চাদর সরিয়ে মাথা বের করে বলল,“প্রমিস?"
“পিঙ্কি প্রমিস।"
—
সকালে বৃষ্টি ভিজে, দুপুরে সরু চালের ভাত, দেশী মুরগীর ঝোল খেয়ে ভাত ঘুম দিয়েছে মাহতাব, আরাফ, রিশিতা।বাকি রা রানু বেগমের ঘরে।রানু বেগম আলমারির সব কাপড় নামিয়েছে,গোছাবে বলে। রানু বেগম কে সাহায্য করতে বসেছে আসমা বেগম ও শিমুলবানু৷কিছু,কিছু শাড়ী দিয়ে কাথাঁ পাতবেন আর নতুন গুলো ছেলেবউ, মেয়ে ও নাতনীকে ভাগ করে দিবেন।
রিদিতা বসার ঘরে বসে মোবাইলে খুটুর,খটুর করছে। বুকশপের সাথে ম্যাসেজ করছে। বুকশপ থেকে বারবার ম্যাসেজ আসছে, রিদিতার ঠিকানা চেয়ে। রিদিতা প্রথমে রাজি হয় নি। শুভ্রব জানতো রিদিতা রাজি হওয়ার নয়, তাই আগেই শিখিয়ে রেখেছিলো,বুকশপার দের। বুকশপ থেকে জানানো হয় সেখানে এক লাখ টাকার বেশি টাকা দিয়ে বই অর্ডার করা হয়েছে। রিদিতা জানায় বই নিবে না টাকা ফেরত দিতে যে অর্ডার করেছে তাকে।বুকশপার জানালো ফেরত দেয়ার পলিসি নেই।বরং, ক্যানসেণ করলে জরিমানা দিতে হবে৷
এতোটাকা জরিমানা রিদিতা কি করে দিবে?অগত্যা রিদিতা কে বাধ্য হয়ে, নিজের পছন্দের বইগুলোর লিস্ট দিতে হলো।তবে স্পেশাল নোটস এ লিখে দিলো সব বই যেনো একসাথে না পাঠায়, অল্প,অল্প করে যেনো প্রতিমাসে পাঠায়। নাহলে আসমা বেগম রিদিতা কে আস্ত রাখবে না৷
বইয়ের অর্ডার দিয়ে ফোন হাতে, রানু বেগমের ঘরে গেলো৷রানু বেগমের আলমারিতে দারুণ, দারুণ রঙের সুন্দর, সুন্দর নকশার শাড়ি দেখে রিদিতা অবাক হলো। কমপক্ষে, দেড়শোর বেশি শাড়ি আছে৷
“নানু তোমার এতো শাড়ি?"
“আরো ছিলো মাইনষেরে দিয়া দিছি,তোমার লেইগা ভালা ভালা রাখছি কোনডা ভালোলাগে লও।"
রিদিতা খুজতে, খুজতে একটা গাঢ় লাল রঙের শাড়ি পেলো। এটা তার পছন্দ হয়েছে।রিদিতার পছন্দ করা শাড়ি দেখে, রানু বেগমের চোখ ছলছল করে উঠলো৷ রিদিতার পছন্দ করা শাড়িটা আছিয়ার শাড়ি। রওশন মেলা থেকে কিনে দিয়েছিলো। একবার পড়েছিলো, আর পড়েনি।রিদিতা শাড়ির গন্ধ শুকলো। রিদিতার পুরোনো জামা কাপড়ের গন্ধ বেশ ভালো লাগে। শাড়িটা তে কেমন মা,মা ঘ্রাণ।
“মা এটা কি তোমার শাড়ি?" আসমা বেগম কে জিজ্ঞেস করলো রিদিতা৷ আসমা বেগম স্বাভাবিক ভাবে বললেন,“হ্যা!"
“ঠিক ধরেছি কেমন মা, মা ঘ্রাণ একদম তোমার গায়ের ঘ্রানের মতো। এটা আমি আজ পড়ি?"
“পড়।”
রিদিতা খুশি মনে মায়ের শাড়ি নিয়ে রুমে গেলো,শাড়ির সাথে ব্লাউজ ছিলো, রিদিতার গায়ে ভালোভাবেই আটলো৷ মিনিটখানেক পর রিদিতা লাল শাড়ি পড়ে তৈরী হয়ে নিলো।সাজ গোজের কিছু জিনিস সাথে এনেছিলো,তা থেকে রিদিতা মুখে হাল্কা পাউডার মেখে নিলো, চোখে চিকন করে কাজল পড়লো,হাতে লাল,লাল রেশমি চুড়ি,পায়ে নুপুর,ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে নিলো। শ্যামা অঙ্গে লাল রূপে রিদিতা কে সদ্য ফোটা কৃষ্ণ চুড়ার মতো লাগছে।
রিদিতা সাজ দেখাতে রানু বেগমের ঘরে গেলো, সকলে রিদিতা কে দেখে স্তব্ধ হয়ে যায়। রিদিতা কে অবিকল আছিয়ার মতো লাগছে। সেই হরিণী তিক্ষ্ণ চোখ, সরু নাক,মুখের মায়াবি আদল। আসমা বেগম মেয়ের প্রশংসা করে বললে, “আমার মেয়েকে তো অনেক সুন্দর লাগছে, মাশাল্লাহ!"
“তবে একটা জিনিস মিসিং!" রিদিতা মুখ কুচকে বলল
“কি?"
“আলতা।"
শিমুলবানু রিদিতা কে প্রকিউত্তর করে বললেন,“সোকেসে আছে যাও নিয়া তুমি তোমার মন মতো আলতা পড়ো।"
“কিন্তু আমি পড়তে পারি না, মামি তুমি পড়িয়ে দাও।"
“আচ্ছা"
শিমুলবানু সোকেস থেকে আলমার শিশি নামালো, স্টিলের বাটিতে ঢেলে নিলো পরিমান মতো।তুলি তে ভরিয়ে,ভরিয়ে সুন্দর করে রিদিতার পায়ে দিয়ে আলতা পড়ালো৷আলতা পড়ে রিদিতা ঠিক করলো কয়েকটা ছবি তোলা যাক৷ মামার বুকশেলফে অনেক বই ওখান থেকে একটা বই নিয়ে, নিজের ফোন নিয়ে ছাঁদে চলে গেলো৷ ছাদে উঠে শিউলি গাছের নিচে কয়েকটা নিজের ছবি তুলল,বাকি তুলল বইয়ের ছবি। প্রতিটা ছবি খুব সুন্দর উঠেছে। রিদিতা সেখান থেকে একটা ছবি যেটাতে তার আলতা রঙা পা ছিলো সেই ছবি টা তার ফেসবুক প্রোফাইলের কভার ফটো তে আপলোড করলো।আর বাকি কয়েকটা ছবি কলাজ করে স্টোরিতে পোস্ট করলো৷ চেহারা বোঝা যাচ্ছিলো না কেবল হাতের চুড়ি, পায়ের নুপুর, গলার চেইন, চোখের ছবি দেখা যাচ্ছিলো৷
শুভ্রব সানায়া কে নিয়ে ঘুরতে বেরিয়ে ছিলো।টিএসসি তে, সানায়ার শখ হয়েছে টিএসসিতে মমো,আর ফুচকা খাবে। বোনের ইচ্ছানুযায়ী বোন কে নিয়ে টিএসসি এলো৷ সানায়া ফুচকা খেতে ব্যস্ত।আর শুভ্রব ব্যস্ত স্ক্রলিংয়ে। স্ক্রল করতে যেয়ে রিদিতার ছবি ও স্টোরি সামনে এলো,রিদিতার কৃষ্ণচুড়া রুপ দেখে শুভ্রব বিমোহিত হলো।জন্মদিনে, এমন আকস্মিক উপহারে শুভ্রব মনে, মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালো, বড্ড মিস করছিলো।কতদিন দেখে না!মাঝে, মাঝে ছোট, ছোট ইচ্ছে গুলো এভাবেও পূরণ হয়?
এমন শ্যামন্তিনীকে একখানা প্রশংসা না করলে যে বড় অনাসৃষ্টি হয়ে যায়।শুভ্রব নিজের ফেক নাম্বার দিয়ে দিয়ে রিদিতাকে সঙ্গে,সঙ্গে একখানা আদুরে এসএমএস করলো,
“ লাল শাড়ি, লাল টিপ, আলতা রাঙা পা, আর সেই হরিনী ডাগর ডাগর চোখের চিকন করে আকাঁ কাজলে তুমি সাজলে আমার মন মৃদঙ্গে অনল বর্ষন হয়, প্রেমোপিপাসায় আমি কাতর হই আর তোমাকে পাওয়ার লোভে লোভাতুর হই!এ গুরু পাপের শাস্তির স্বরূপ তোমাকে এ রূপে অজস্রবার দেখার সৌভাগ্য আমার ললাটে লিখে দেয়া হোক! ”
রিদিতা ছাদে বসে রঙ চা খাচ্ছিলো,শিমুলবানু বানিয়েছে। সকলে ছাদে বসে চা খাচ্ছে। রিদিতা সকলের সাথে গল্পে মশগুল,এমনসময়েই শুভ্রবের ফেইক নাম্বার থেকে রিদিতার ফোনে নোটিফিকেশন এলো৷ রিদিতা নোটিফিকেশনে ক্লিক করলো৷সাড়ে চার লাইনের ক্ষুদেবার্তাটি পড়লো, সে জানে এ ব্যাক্তি কে। মিঃইনভিজিবল ম্যান!
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা
গতকাল কথা দিয়েছিলাম দুটো পর্ব দিবো, তবে লিখা শেষ করতে সময় লেগে যাওয়ায় দিতে পারে নি। মাই আজ একটু বড় পর্ব দিলুম।কেমন লাগলো,কেমন হলো পড়ে জানাবেন। হ্যাপি রিডিং 😊পরবর্তী পর্ব আসার আগ পর্যন্ত দোয়াতে আমায় মনে রেখো।