৪৪.
বিদায় বেলা পৃথিবীর সবচেয়ে দুঃখ দায়ক প্রহর।আজ রিদিতাদের শহরে ফেরার পালা।রিদিতা তৈরী হচ্ছে, রানু বেগম রিদিতার মাথায় তেল দিয়ে চুল বেধে দিচ্ছে। রিদিতা মাথা বাধতে,বাধতে ছোট মামা ও ছোটখালার সাথে গ্রুপ কলে কথা বলছে৷ আসমা বেগম ব্যাগপত্র গুছাচ্ছেন।আরাফ আগেই তৈরী, খাটের কোণে বসে গেমস খেলছে । মাহতাব আলমারি তে খুটিনাটি কি যেনো করছে।শিমুলবানু সব পিঠা,আতপ চাল,ক্ষেতের লাল চাল,রান্নাকরা খাবার প্যাকেট করছে৷ রিশিতা ঘুম! কিছুক্ষণ আগেই ঘুম পাড়িয়েছে, যাওয়ার সময় খুব কাঁদবে নয়তো।সকলের মনটা ভাড় হয়ে আছে,চিরদিনের জন্য যদি কাছের মানুষদের আটকে রাখা যেতো!
“বইনা, ভালোমতো পড়াশোনা করবা,মায় যা কয় হুইনা চলবা,ছোডো ভাইরে দেইখা রাখবা। বাবারে সম্মান করবা।"
“নানু আমি তো তাই সবসময় করি।"
“তুমি তো আমার ভালা বইনা। দোয়া করি রাজ কপালি হও, সৌভাগ্যবতী হও।আল্লাহ যেনো তোমারে কোনো উত্তম সুপুরুষ জীবনসঙ্গী দেয়।"
“আমি আবার রাজকপালি?" তাচ্ছিল্যের হাসি হাসলো রিদিতা মনে,মনে। রানু বেগম রিদিতার চুলে তেল দিয়ে সুন্দর একখানা লম্বা বিনুনি গেথে দিলো। রিদিতা মোড়া থেকে জামাকাপড় ঝেড়ে উঠলো৷আসমা বেগম দেখে নিতে বলল সবকিছু ঠিকঠাক আছে কি না।রিদিতা তাই দেখতে গেলো৷
মাঝ দুপুরে তপ্তরোদে পুড়ছে উঠোন৷বাড়ির আশেপাশে কোনো সোরসারাবা নেই। থেকে, থেকে পাখির ডাক শোনা যাচ্ছে।এমন সময়,ভূইয়া বাড়ির উঠোনে দুই নারী ও পুরুষের কায়া দেখা গেলো।
“কই গো মাষ্টরসাব!আপনেরা কই?"
রানু বেগম জামিলের কন্ঠ শুনে বসার ঘর থেকে উকি দিলেন। জামিল ও রাহিমা এসেছে রিদিতার সাথে দেখা করতে। বিদায় জানাতে।
“জামিল্লায় আইসোস, আয় আয় ভিতরে আয়।"
“আসসালামু আলাইকুম খালা।"
“ওয়ালাইকুম আসসালাম,কেমন আছোছ তোরা। কেমনে, কেমনে ভূইয়া বাড়িত আইলি?"
“রিদি মার লগে দেখা করতে আইছি। আইজ বলে শহরে যাইতাছে গা?"
“হ!"
রাহিমা এদিক, ওদিক উঁকি দিয়ে দেখছে, তার চোখ দুটো অস্থির হয়ে আছে রিদিতাকে দেখার জন্য।সেই যে আটমাসের সময় কোলে করে এনে ভূইয়া বাড়ি রেখে গেছে এরপর আর দেখার সৌভাগ্য হয়নি। জামিল আর রাহিমা দুইভাইবোন। রাহিমার বিয়ে হয়ে যায়,আর জামিল গ্রাম ছেড়ে শহর চলে যায় গ্রামে এ বছরই ফিরলো।
“খালা রিদি মায় কই,হেরে দেইখা আমার চোখ জুড়াই" অস্থির কন্ঠে বলল রাহিমা৷
“রিদিতায় তৈরী হইতাছে, আমি ডাকদেই। ও বইনা!এদিকে আহো দি।"
রিদিতা পড়ারঘর থেকে হুমুড় নিলো,“আসছি নানু!" রানু বেগম ডাকার সাথে, সাথে বসার ঘরে গেলো৷বসার ঘরে সোফায় বসা পুরুষ কায়া জামিল কে তো চিনলো তবে রাহিমা কে চিনলো না৷ তবুও ভদ্রতা সহিত সালাম দিলো,
“আসসালামু আলাইকুম!"
রাহিমা রিদিতা কে দেখে উঠে এলো। রাহিমার চোখ ছলছল করছে, হাত পা কাপছে।সেই আটমাসের রিদিতা কত বড় হয়ে গেছে!রাহিমা, রিদিতা কে বুকে জড়িয়ে ধরলো। কপালে, মাথায়, গালে মমতাময়ী পরশ একে দিলো।কাঁপা,কাঁপা কন্ঠে বলল,“কেমন আছেন আম্মাজান? আমারে চিনছেন!আমি আপনের রাহিমা ফুফু।"
রিদিতার কিছুই মনে নেই, তাই কিছুই বলতে পারলো না। রানুবেগমের দিকে তাকিয়ে ইশারায় জানতে চাইলো।রানুবেগম হাসি মুখে বললেন,হেয় রাহিমা জামিলের বোইন, তোমারে ছোটবেলায় পালছিলো।"
“তুমি এক্কেরে এদ্দুর আছিলা আম্মা!তোমারে দেইখা আমার চোখ জুড়ায় গেলো।এতো কম সময় নিয়া আইসো যে কিছুই আনতে পারি নাই। তয় তোমার লেইগা আমি আমার হউর বাড়ির তাঁতে বোনা একটা শাড়ি আনছি এটা তুমি রাহো আম্মা। আর আচাড়, আমসত্ত্ব আনছি৷ঘরে পালা দেশি মুরগির ডিম, গোয়ালের গরুর দুধ আনছি।এডি সব শহরে নিয়ে যাইয়া খাইবেন কেমন।"
“আন্টি এতো কষ্ট কেনো করলেন সেদিন মেলায় জামিল মামা কত কি দিলো ওগুলোই তো বাকি।"
“থাকুক, আপনের লেইগা ভালোবাইসা আনছি,আপনি রাখবেন।"
“আচ্ছা ঠিকআছে।"
“আম্মা আবার আইয়েন আমরা আপনের অপেক্ষায় থাকমু।"
“ইনশাআল্লাহ আসবো!"
ভেতরে ঘর থেকে গাট্টি, বস্তা নিয়ে বসার ঘরে এলেন আসমা বেগম সব গোছানো শেষ এবার রওনা হবেন। রাহিমা কে দেখে, অবাক হলেন। রাহিমা হাসিমুখো এগিয়ে গেলো আসমা বেগমের পানে।
“কেমন আছেন বুবু!"
“আলহামদুলিল্লাহ, তুমি তো দেখি অনেক পরিবর্তন হয়ে গেছো৷"
“সবই আপনেগো দোয়া। তয় রিদিমারে দেইখা কলিজাডা ঠান্ডা হইছে।আপনে অনেক যত্ন কইরা বড় করছেন।"
“দোয়া কইরো বোন!"
এরইমধ্যে, মাহতাব ও শিমুলবানু বসার ঘরে এলো।বাসের সময় হয়ে গেছে। এখনই বের হতে হবে নয়তো পরের বাস রাত আটটায় আসবে৷শিমুলবানুর মন খারাপ, তার বুক ফেটে কান্না আসছে৷ কি সুন্দর সকলে মিলে একটা সপ্তাহ কাটিয়েছে। আবার কবে নসিব হবে এমনদিন কে জানে। শিমুলবানু আসমা বেগম কে জড়িয়ে ধরে কেদে দিলেন, “আফা!কেন আইছেন কন তো৷ আপনেরা গেলে গা যে আমার কইলজাডা পুড়বো।আর আইবেন না, অনেক খারাপ লাগতাছে আমার মন কয় চিক্কুর পাইরা কান্দি।"
“বোন রে মানুষের জীবন পাখির মতো। আজ এই নীড় তো কাল ঐ নীড়৷ তুমি মন খারাপ করো না। ঢাকা যেও, আমার ভাতিজির খেয়াল রেখো।ঘুমোচ্ছে তাই জাগালাম না৷ কিছু তো দিতে পারি নি,এই টাকা টা রাখো আর মেয়েকে কিছু কিনে দিও তুমিও কিনো।"
“আল্লাহর রহমতে আপনের ভাই কোনোকিছুর অভাব দেয় না আফা,আপনে রাহেন আর দোয়া কইরেন।আবার আইয়েন!"
“ভাগ্যে থাকলে আসবো।"
রিদিতা মাহতাবের কামড়ায় ঘুমন্ত রিশিতা কে আদর করতে এসেছে। ছোট পুতুলটাকে বড্ড মিস করবে। সারাদিন রিদিতার সাথে লেগে থাকতো।রিদিতার হাতে খেতো, রিদিতার সাথে ঘুমাতো৷ বাচ্চাটার জন্য মনপুড়ছে বড্ড।ঘুমন্ত রিশিতার গালে টপটপ কতগুলো চুমু দিলো। রিদিতার স্পর্শে জেগে গেলো রিশিতা।রিদিতার দিকে হাত বাড়িয়ে ঘুম ঘুম চোখে ডাকলো,“পু কোয়ে!"
রিদিতা তৎক্ষনাৎ কোলে তুলে নিলো৷ বুকে জড়িয়ে কিছুক্ষণ বসে রইলো।রিশিতার পিঠে হাত বোলালো, রিশিতার ঘুম কাঁচা হওয়ায় পিঠে হাত বোলাতেই পুনরায় ঘুমিয়ে পড়লো৷ রিদিতা, রিশিতা কে নিয়েই বসার ঘরে গেলো৷শিমুলবানু, রিদিতার কাছে এলো।বুকে জড়িয়ে নিলো,
“রিদি মা তোমারে অনেক মনে পড়বো।এই নুপুর জোড়া রাখো, মামি ক্রুশকাট দিয়ে কাল রাতে বইয়া বানাইছি তোমার পছন্দ ছিলো।আর এই থ্রিপিছ টা মামি দিছি বানাইয়া পইড়ো।মন দিয়ে পড়ালেখা করো, অনেক বড় হও।"
“তোমাকেও অনেক মনে পড়বে মামানি,তুমি খুব ভালো। রিশিতা কে সামলে রেখো৷পুচকিটাকে দিয়ে দাও না,ওরে ছাড়া আমি থাকবো কিভাবে।"
“ঘুম থেইকা উইঠ্ঠা কাউরে না পাইলে অনেক কানবো।"
মাহতাব তাড়া দিলো সকলকে,দেরি হয়ে যাচ্ছে।আরাফ ফোন ছেড়ে সোজা হয়ে দাড়ালো৷ রানু বেগম আরাফ, রিদিতা কে কিছু টাকা দিলো।মাথায় দোয়া দুরুদ পড়ে হাত বুলিয়ে দিলো। শিমুলবানু রিদিতার কোল থেকে রিশিতা কে কোলে নিলো।জামিল কে পাঠিয়েছিলো অটো ডাকতে৷ অটো সড়কে দাড়িয়ে আছে। সকলে আরেকবার বিদায় আলিঙ্গন করে নিলো৷মাহতাব, জামিল বস্তা গুলো কাঁধে তুলে নিলো।আসমা বেগম এতোকিছু নিয়ে যেতে পারবেন না তাই মাহতাব ঢাকা পৌছে দিতে যাবে৷জামিল যাবে বাসস্টপ অব্দি৷
বাড়ির সীমানা পাড় করে পিছু ফিরলো আসমা বেগম, তার বুকটা মুচড়ে উঠলো, কে জানে আবার কবে মা, ভাই কে দেখবে৷তার কেনো জানি মনে হচ্ছে এ দেখাই শেষ দেখা। রিদিতা ও আরাফ রানু, শিমুলবানু ও রাহিমা কে হাত দেখিয়ে টাটা দিলো। অটো তে উঠে রওনা দিলো, উপজেলা র উদ্দেশ্যে। উপজেলা বাসস্টপ থেকে শহরে ফিরবে৷
অটো ছুটে চলল দ্রুতগতীতে, গ্রামের মেঠোপথ, সুজলা-সুফলা মাঠ, ধানক্ষেত ও তিনজোড়া অশ্রু ছলছল চোখ পেছনে ফেলে৷ রিদিতার খুব কান্না পাচ্ছে,প্রথম প্রথম গ্রাম তার একদমই ভালো লাগে নি আর এখন যেতে ইচ্ছে করছে না, এতো,এতো ভালোবাসা আর ভালোবাসার মানুষজন ফেলে।বিদায়ে এতো দুঃখ কেনো৷আসমা বেগম, অটো থেকে উঁকি দিয়ে আছিয়া ও রওশনের কবর টা এক পলক দেখে নিলো৷কবর দুটো দেখে তার চোখে অশ্রু ছলছল করে উঠলো।অটোর গ্রিলে মাথা হেলান দিয়ে চোখ বুঝলো।
“বুবু,তোমার আমানত নিয়া ফিরা যাই শহরে,আবার কবে আসবো জানি না।একটিবারের জন্য তোমার কবর টা যিয়ারত করতে পারলাম না।আমারে ক্ষমা কইরো বুবু!তোমার মেয়ে শহরে যে অবহেলায় বড় হচ্ছে, এ মুখ নিয়ে দাড়াই কি করে?তুমি যে ভরসায় আমার হাতে তুলে দিছো সে ভরসার মান রাখতে পারি নি যে।তোমার ও দুলাভাইয়ের অনেক এহসান আমার উপর।তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেনো তোমাদের জান্নাতের উচ্চ মাকাম দান করে।শরীরের অবস্থা খুব খারাপ বুবু, জানি না কতদিন বাচঁবো।তোমার রিদিতা কে সুযোগ্য কারো হাতে তুলে দিলেই আমার মুক্তি।"
আসমা বেগম আড়ালে চোখের অশ্রু মুছলেন, কখন যে গ্রাম ছেড়ে মহাসড়কে উঠে এলেন টের পেলেন না।
—
ফ্ল্যাট কয়েকদিন বন্ধ থাকায় কেমন একটা গুমোট বেধে গেছে।শুভ্রব দুই তিনদিন বাবা, মায়ের সাথে কাটিয়ে আজ ফিরেছে৷ যদিও সব পরিপাটি করেই গুছানো তবুও, কেমন একটা গুমোট ভাব। শুভ্রব পরিষ্কার,পরিচ্ছন্নতা পছন্দ করে।নোংরা একদমই পছন্দ করে না।জামাকাপড় শুভ্রব লন্ড্রিতে কাঁচায়,লন্ড্রি থেকে একেবারে ইস্ত্রী হয়ে আসে।একজন হাউজ ক্লিনার রেখেছে প্রতিদিন এসে ঘর পরিষ্কার করে যায়।
শুভ্রবের হাউজ ক্লিনারের নাম রোজিনা। মধ্যবয়স্ক মহিলা,বাড়িওয়ালাদের ফ্ল্যাটে কাজ করে।সেখান থেকেই শুভ্রব রোজিনা খাতুন কে কাজে নেয়৷ রোজিনা বেগমের মেজাজ আজ খুব চড়া। রোজিনা বেগম ঘর মুছছে আর গালাগাল করছে তার শ্রদ্ধেও স্বামী কে। শুভ্রব কিচেনে, এগ পোচ করছিলো। রোজিনা বেগমের গালমন্দ সবই শুনতে পাচ্ছিলো৷
“কি মামি! মেজাজ আজ এতো গরম কেনো? আপনার জন্য ঠান্ডা, ঠান্ডা ফ্রুট জুস বানানো আছে খেয়ে মাথা ঠান্ডা করেন।"
রোজিনা বেগম, হাতের নেকড়া টা মাটিতে আছাড় মেরে কপাল চাপড়াতে, চাপড়াতে বলল,“মামা, আর কইয়েন না তো আপনার মামায় পেত্তেকদিন জুয়া খেইলা টাকা পয়সা উড়ায়। কাইল আপনে বেতন দিছেন হেই টাকা কাইড়া নিয়া জুয়া খেলতে গেছে।"
“ কি সাংঘাতিক!আপনার মতো মামি থাকতে এমন তেড়িবেড়ি করে, শাসন করেন না কেনো?"
“কি কইতাম মামা, দুক্কের কতা,বেডায় আবার আরেক বেডি বানাইছে।হেরে নিয়া ফুত্তি করে।"
“আয়হায়, বলেন কি পরকিয়াও করে? আপনার মতো তেজি বউ থাকতে মামা পরকিয়া কিভাবে করে? পিটান না কেন!"
“কিছ্ছ কওন যায় না মামা। কইলেই কয় তালাক দিবো। বদজাত টারে পুলিশ দিয়া ধরায় দিমু৷আর কি জানি কয় ডিবুস না কি কয় হেইডা দিয়া লাথ্তি মাইরা যাম গা।কি ভাবছে এই রোজিনা রে!রোজিনা হইলো আজকাল কার ইস্টং লেডি হের উপরে চোটপাট দেখায়!"
“গুড প্ল্যান!তারপর কি করবেন?"
“তারপর আমারে পছন করে কুদ্দুস মিয়ারে বিয়া কইরা নতুন সংসার করুম৷ কুদ্দুস মিয়া অনেক ভালা মানুষ।আমি এহনো সুন্দরী আছি, পান ওয়ালা মতিন থেইক্কা শুরু কইরা কুদ্দুস আমার দিবানা।সুন্দর হইয়া যে কত বড় বিপদে আছি।খালি কাইল্লায় বুঝলো না। বান্দির পুতে কি মনে করছে ওরে ছাড়া আমার উপায় নাই?আবার মনে কইরেন না হেগো লগে পেম করি, আমার হাতে অনেক অপশন আছে বুঝাইলাম আর কি।"
শুভ্রব জুসের গ্লাসে মুখ দিয়ে জুস খাচ্ছিলো, রোজিনা খাতুনের কথা শুনে জোড়ে বিষম খেলো।এতোক্ষণ তার রোজিনা বেগমের জন্য মায়া লাগছিলো,শেষকথা শুনে শুভ্রব হতভম্ব হয়ে গেলো৷
“নেহাত, কাইল্লারে ভালোবাসি। নাইলে কবেই যাইতাম গা।আমার অনেক দুক্কু মামা আপনের লহে শিয়ার করি।ডুন মাইন!"
“ইটস ওকে মামি,আই আন্ডারস্ট্যান্ড!তবে মামা কে আমার কাছে পাঠায় দিবেন। আমি বুঝিয়ে দিবো নে৷"
“ বুঝানি তে হইবো না মামা, আইচ্ছা কইরা কিলাইবেন বান্দির পুতেরে,জন্মের দেয়া দিবেন। এডা যদি করতে পারেন আমনেরে বখশিষ দিমু নে দশ ট্যাহা চা খাইয়েন।"
“অনেক বড় মেহেরবানি আপনার মামি।"
এমনসময়, দরজায় টোকা পড়লো। সদর দরজা খোলাই ছিলো,রোজিনা যতক্ষন কাজ করে দরজা খোলা থাকে। চলে গেলে শুভ্রব দরজা লাগিয়ে দেয় বা শুভব না থাকলে রোজিনা কাজ করে তালা দিয়ে চলে যায়। তবে,এই অসময়ে কে এলো?এখন তো কারো আসার কথাও নয়।রোজিনা খাতুন উঠে গেলো দরজা দিকে। দরজার বাহিরে অর্ণাকে দেখতে পেলো। শাড়ি পড়ে সাজগোজ করে হাজির হয়েছে, হাতে নাস্তার ট্রে৷ অর্ণার এমন সাজের বাহার দেখে রোজিনা খাতুন সন্দিহান চোখে চাইলেন৷
“ও কি মামি, আপনে?"
“শুভ্রব আছে?" চিকন সুরে নাটকিও কন্ঠে বলল। রোজিনা খাতুন একটু আড় চোখেই দেখলেন। তিনি বুঝলেন না অর্ণার মতিগতি। তবুও, কাজের লোক হয়ে মনিবের কথা অমান্য করার অধিকার নেই তার, অর্নার কথামতো শুভ্রব কে ডাকলো।
“ও মামা আপনেরে বোলায়।"
অর্ণা কারো অনুমতির পরোয়া করলো না,রোজিনা কে ঠেলে ধাক্কিয়ে ভেতরে ঢুকে গেলো।রোজিনা অর্নার ব্যবহারে, আশ্চর্য হয়ে দাড়িয়ে রইলো।শুভ্রব রোজি কে খাবার দিচ্ছিলো,হুট করে ঘরে মেয়েলি পারফিউমের গন্ধ পেয়ে,কপাল কুচকে ঘুরে পেছনে তাকালো। অর্না ঠিক শুভ্রবের পেছনে দাড়িয়ে ছিলো। শুভ্রব ঘুরতেই কিছুটা কাছাকাছি চলে আসে অর্ণা।অর্ণা কে অসময়ে দেখে শুভ্রবের মেজাজ টাই বিগড়ে গেলো,
“এটা কেমন অডাসিটি?" গম্ভীর ও রুষ্ঠতা সমেত বলল শুভ্রব।শুভ্রবের মুখোভাব সাধারণত গাম্ভির্যতায় আবৃত থাকে। যে কেউ শুভ্রবের সাথে কথা বলতে সমীহ করে।অর্না শুভ্রবের রাগী চাহনি দেখে থোতলাতে, থোতলাতে বলল,,
“আ..আসলে মা আপনার জন্য নাস্তা পাঠিয়েছিলো। খুব যত্ন করে আমি আজ নাস্তা বানিয়েছি মা বললো আপনাকেও দিয়ে আসতে।"
“ আমার ফ্ল্যাটে উইথআউট মাই পারমিশন ঢুকলেন কোন সাহসে?একটা ছেলের ফ্ল্যাটে অনায়াসে ঢোকা টা কোন ধরনের ম্যানার্স মিস!"
“রোজিনা মামিতো আসতে দিলো!" অর্না মিন,মিন করে বলল।অর্নার কথার প্রতিবাদ করে রোজিনা বাজখাঁই কন্ঠে বলল,
“মামি মিছা কতা কন কেন, আপনে দি আমারে ঠেইলা ঢুকলেন।"
শুভ্রব নিজের রাগ নিবারন করে, গম্ভীর নিঃশ্বাস ছাড়লো৷ শুভ্রব অর্ণার এ সমস্ত কাজের পেছনের উদ্দেশ্য ভালো করেই জানে৷ কাউকে ভালোলাগা অন্যায় না, তবে ভালোলাগার জন্য নিচু কাজ করা অন্যায়, কাউকে বিব্রত করা অন্যায়, নিজেকে বেহায়া প্রমাণ করাটাও অন্যায়।অর্না, ভালো ব্যবহার করলে শুভ্রব এতোটাও রূঢ় হতো না কিন্তু অর্না দিনকে দিন সহ্যের সীমা পাড় করে যাচ্ছে।
“মিস.অর্ণা ইউ মে লিভ নাও!"
শুভ্রব অনেকটা শান্ত কন্ঠে বলল, সে চায় না অর্ণা অসম্মানিত হোক। শুভ্রব কোনো মেয়ের সাথে দূর্ব্যবহার করে না।তবে, লিমিট ক্রস করলে শুভ্রব কথার মাধ্যমে কাঁদাতেও ছাড়ে না। তবুও,অর্না ঠ্যাডামি করে দাড়িয়ে রইলো।যেনো সে শুভ্রব কে নাস্তা খাওয়ানোর গুরু দায়িত্ব নিয়েছে৷
“নাস্তাটা!'
“আই হেভ অলরেডি ডান,দরজা খোলা আছে আপনি যেতে পারেন।এভাবে আপনাকে, আমাকে দেখলে মানুষ অন্যকিছু ভাববে, আপনাকে সম্মান করে বলছি। নিজের সম্মান বজায় রেখে কাজ করবেন। মেয়েদের নিজ আত্নসম্মান হতে হয় দৃঢ়! আপনি আমার ছোট বোনের মতো আপু।বড়ভাই হিসেবে আপনাকে শুধরে দেয়া দায়িত্ব মনে করি। এখন আসতে পারেন এখন!থ্যাঙ্কস ফর ইওর কনসার্ন!"
শুভ্রবের কাছ থেকে আপু ডাক টা অর্না ঠিক সহ্য করতে পারলো না, আপু বলল! আপু? কত শখ করে ভালোবেসে এনেছিলো শুভ্রব খেলোই না। উল্টো মুখের উপর ছোটবোন বলে অপমান করলো।অর্না অপমান গিলে, ছলছল চোখে, বিষন্নমুখে বেরিয়ে গেলো৷ শুভ্রব কেনো তার সাথে ঠিকভাবে কথা বলে না। এতো নিষ্ঠুর কেন? অর্নার ভালোবাসা টা একটু বুঝলে কি হয়?
“তোমার ভালোবাসায় অনেক কাটা শুভ্রব তবে এই কাঁটার আঘাত আমার পছন্দ।"
অর্ণা চোখ মুছে, সিড়ি বেয়ে চলে গেলো নিজের ফ্ল্যাটে৷রোজিনা খাতুন দাড়িয়ে, দাড়িয়ে সব দেখছিলেন৷ রোজিনা খাতুনের বুঝতে বাকি নেই, অর্ণার উদ্দেশ্য!
“মামা!একটা কতা কই রাগ হইবেন?"
শুভ্রব নির্লিপ্ত কন্ঠে কপাল চুলাকাতে, চুলকাতে বলল,“বলেন!”
“অর্ণা মামি কিন্তু ভয়ংকর,সাবধানে থাইকেন। এক পোলা হেরে পছন করতো। হেই পোলারে দেখতে পারতো না দেইখা। অনিক মামা রে দিয়া কি মাইর টাই না খাওয়াইছে গো মামা গো!পোলা ডায় ওহন লেংড়া হইয়া হাডে৷পাশের বিল্ডিংএর ই।আপনে দুরে, দুরে থাইকেন। কহন কি ওয়! আপনে মামা ভালো পোলা। আমার পোলার লাহান তাই এডবাশ দিলাম।রোজিনা মানুষের ভালাই চায়৷"
“জি! মামি ধন্যবাদ।" শুভ্রব হাপুস করে দম নিলো৷ রোজি পেছন থেকে ম্যাও করে উঠলো।শুভ্রব রোজির কাছে বসলো। রোজিকে চাটি মেরে বলল,“আজকের পর থেকে তোর টফির সাথে মেশা বন্ধ।তোর জন্য নতুন সঙ্গী এনে দিবো। খবরদার, ওদিকে যাবি না৷ তোর জন্য মুসিবত ঘাড়ে চেপেছে৷"
রোজি উদাস কন্ঠে “ম্যাওওওও" ডেকে উঠলো।অর্থাৎ,তার কি দোষ এখানে৷
—
আজ অনেকদিন পর, রিদিতার বারান্দার দরজা খুলল।বিকেল দিকেই কুমিল্লা থেকে ফিরেছে।মাত্র দুই ঘন্টার পথ।শহরেে কাছাকাছি হওয়ায় বেশি সময় লাগে নি। গ্রাম থেকে ফিরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলো৷আসরের আজান দিতেই,ঘুম।ভেঙে নামাজ পড়ে বারান্দায় এসে বসলো৷ নানু,মামি,রিশিতার জন্য মন খারাপ করছে। তাই মন ভালো করতে বারান্দায় বসেছে।রিদিতার রুমে,আরাফ বেঘোরে ঘুমাচ্ছে।আরাফের রুম এলোমেলো!
মাহতাব কামাল বোন ভাগ্নি কে সহি সালামত পৌছে দিয়ে চলে গেছেন। আসমা বেগম, কত অনুরোধ করলেন দুদিন থেকে যেতে কিন্তু মাহতাব থাকলেন না। কলেজে কাজ আছে না গেলে বিপাকে পড়বেন। যাওয়ার আগে, আসমা বেগম কে বেশকিছু টাকা দিয়ে যায়। রিদিতা কেও আলাদা করে কিছু টাকা দেয়,মাহিন পাঠিয়েছিলো৷সাথে কিছু বাজার সদাইও করে দিয়ে গেছিলো। আসমা বেগমের উপকারই হলো, ঘরে বাজার ছিলো না। খুব কষ্ট করে সংসার টা টানছেন৷ নুরুল আমিনের কোনো খোজ নেই, মাহতাব কে জানায় নি।আর কত টেনশন দিবে একটা মানুষ কে।
রান্নাঘরে আসমা বেগম গ্রাম থেকে আনা খাবার গুলো গরম করছেন। কন্টেইনার করে দেয়ায় সব খাবার ভালোই আছে।রানু বেগমের পাগলামো দেখে আসমা বেগম হাসলেন৷ বড়,বড় দুই বাটি গরুরু মাংশ, দেশী মুরগীর ঝোল, চাঁদপুরের বড়, বড় ইলিশ সহ কত কি রান্না করে দিয়েছে। মায়েরা, কি করে জানো বুঝে যায় সন্তানের কষ্ট!এগুলো দিয়ে কয়েকদিন চলে যাবে। কাল একবার আড়তে যাবেন ভাবলেন।ছেলেগুলো দোকানপাঠ কি সামলাচ্ছে কে জানে?
চুলায় গরম চা ফুটছে।মসলা চায়ের ঘ্রাণে ছড়িয়ে পড়েছে পুরো ঘর জুড়ে সন্ধ্যার নাস্তায়, গ্রাম থেকে আনা পিঠা ও চা খাওয়া হবে।শান্ত,স্নিগ্ধ সন্ধ্যায় এমন কড়াক চা আর পিঠে শান্তিময় সন্ধ্যাকে মনোরম করে তুলে৷ রিদিতা বারান্দায় গাছ গুলোকে পানি দিচ্ছিলো।কতদিন গাছগুলোতে পানি দেয়া হয় না। গাছগুলো সব কেমন মূর্ছে গেছে।
রোজি বারান্দায় খেলছিলো আরেকটা সাদা রঙের বেড়ালের সাথে। শুভ্রব রোজির জন্য, আরেকটি পার্শিয়ান সাদা বেড়াল বিকেলেই নিয়ে এসেছিলো৷ রোজি ওটার সাথে চেয়ার থেকে টেবিল আর টেবিল থেকে চেয়ারে লাফাচ্ছিলো। টফি বারান্দা থেকে ম্যাও,ম্যাও করে ডাকছে রোজি পাত্তাই দিচ্ছে না।এখন নতুন সঙ্গী পেয়েছে। তার সাথে ব্যস্ত! রিদিতা ম্যাও, ম্যও শুনে সেদিতে তাকালো। রোজির সাদা বেড়াল টার সাথে খেলা আর টফি কে এমন ইগনোর দেখে আপনমনে হাসলো৷
“রোজি!"
রিদিতা ডাকতেই রোজি রিদিতার দিকে তাকালো।লাফ দিয়ে গ্রিল ধরলো৷ রিদিতাকে অনেকদিন পর দেখে রোজি খুব খুশি হলো। রোজি গ্রিল সরিয়ে আসতে পারছে না বলে চেচাতে লাগলো৷ শুভ্রব রুমে বসে, কাজ করছিলো ল্যাপটপে। রোজির চিৎকার শুনে বারান্দায় এলো৷বারান্দায়, এসে রিদিতা কে দেখে শুভ্রব থমকে গেলো,কতদিন পর দেখা মিলল। এ মায়াবি মুখ টা যে কত মনে পড়েছে তার! নিজেকে তৎক্ষনাৎ সামলে নিলো, রোজিকে কোলে নিয়ে মোলায়েম কন্ঠে রিদিতা কে গ্রিট করলো,“গুড ইভনিং!"
“গুড ইভনিং!" রিদিতা মিষ্টি হাসলো
“শহরের স্নিগ্ধ সন্ধ্যায় আপনাকে স্বাগতম!" নম্র হেসে, জেন্টল জেশ্চার দেখালো।
“আমি কি নতুন এসেছি নাকি।" হালকা হেসে উঠলো রিদিতা।
“না কতদিন তো ছিলেন না, বাই দ্যা ওয়ে রোজি খুব মিস করেছে আপনাকে।"
রোজি শুভ্রবের কথায় “ম্যাও” করে উঠলো৷ রিদিতাকে দেখে রোজি বারান্দার গ্রীল খামছাতে লাগলো।রিদিতার কোলে আসবে।
“হ্যা দেখলাম। তবে সাদা বেড়াল টা কবে আনলেন?"
“আজই,ভাবলাম একা একা থাকে সঙ্গীর তো প্রয়োজন পড়ে।সুখ,দুঃখ ভাগ করে নিতে। তাই নিয়ে এলাম।"
“আরে বাহ্!দারুণ ব্যাপার তো নাম কি রাখলেন?"
“এখনো ভাবি নি, তবে কি রাখা যায়?"
“এল্যাক্স রাখেন।রোজি, এল্যাক্স দারুণ জুটি।"
“যথা আজ্ঞা আপনি যা বলেন!"
তন্মধ্যে, বারান্দায় এলো অর্ণা। টফি কে ভেতরে নিয়ে যেতে।তার মনটা খুব খারাপ সকাল থেকে। রিদিতা অর্না কে বারান্দায় দেখে ডাক দিলো,“আরে অর্ণা আপু। কেমন আছো?কবে এলে?"
রিদিতার ডাকে সামনে তাকালো ওড়না, মুখ ভাড় রেখেই বলল,“রিদিতা যে, আমি এসেছি এক সপ্তাহ আগে।তোমাকে দেখি নি কোথায় ছিলে?"
“গ্রামে গিয়েছিলাম।"
“বাসায় এসো একসাথে বসে চা খাবো নি।" মলিন হাসলো। রিদিতার কেমন একটা লাগলো।
“তোমার মন খারাপ?"
“নাহ, এমনি।"
এরইমাঝে পেছন থেকে আসমা বেগম রিদিতার বারান্দায় এলেন। শুভ্রব কে ডাকতেই এসেছিলেন।গ্রাম থেকে পিঠা, পুলি এনেছে শুভ্রব কে না দিয়ে আসমা বেগম খাবে তা হবে না৷ শুভ্রব কে বারান্দায় পেয়ে,বড় খুশি হলেন।
“শুভ্রব, বাবা কেমন আছো?"
“আসসালামু আলাইকুম আন্টি,আলহামদুলিল্লাহ ভালো আছি৷ আপনি কেমন আছেন?"
“আল্লাহ রাখছে, বাসায় এসো সন্ধ্যা বেলায় পড়াতে, আজ থেকেই পড়াও। নাহলে ফাজিল টা পড়বে না। তুমি থাকলে পড়ে।"
“জি, আন্টি অবশ্যই আসবো।"
অর্ণা,কিছুই বুঝলো না। চোখ বড়বড় করে তাকিয়ে রইলো।সকালে নাস্তা নিয়ে যাওয়ায় শুভ্রব তাকে অপমান করে বের করে দিলো। আর এখন আসমা বেগম যেতে বলতেই, সহজে মেনে নিলো! রুমের ভেতরে শুভ্রবের ফোন বাজতে থাকায়,শুভ্রব উঠে চলে গেলো ভেতরে। রিদিতাও যেতে ধরলে অর্ণা পিছু ডাকলো।
“ এই রিদিতা,শুভ্রবের সাথে তোমাদের আন্তরিকতা তো ভালোই।তোমাদের সাথে সম্পর্ক কি?"
“কিসের সম্পর্ক?" অর্নার কথা টা রিদিতা বুঝলো না, তাই ফিরতি জিজ্ঞেস করলো।
“না মানে তোমাদের সাথে উনি যেভাবে মিশে আর কারো সাথে দেখি নি।"
“উনি আরাফের টিউশন টিচার।"
“কি বলো!" আশ্চর্যান্বিত কন্ঠে বলল অর্না, তার পরিপ্রেক্ষিতে রিদিতা সাধারণ ভাবেই প্রতিউত্তর করলো,“হ্যা!"
অর্নার মাথায় কিছু একটা খেলে গেলো, চট করে রিদিতা কে বলে বসলো, “আচ্ছা শোনো না রিদিতা, তোমার সাথে অনেকদিন কথা হয় না আসো বাসায় একসাথে চা খাই।"
রিদিতা হাসিমুখে অর্না কে বলল,“তুমি চলে আসো না, মা চা বানাচ্ছে।গ্রাম থেকে আনা মজার মজার পিঠা আছে, আসো সকলে মিলে মজা করে চা খাবো।"
“আচ্ছা, আমি তাহলে আসছি।"
“ওকেহ!"
অর্নাকে রিদিতার বড় অদ্ভুত লাগলো।শুভ্রব কে নাম ধরেও ডাকছে। আজই বোধহয় প্রথম অর্না রিদিতার সাথে নিজ থেকে এতো কথা বলেছে। নয়তো দেখা হলে হাই, হ্যালো পর্যন্তই৷ আজ এক কথায় বাসায় চলে আসতে রাজি হলো৷স্ট্রেঞ্জ!
“ক্রমান্ন"
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা
আমি রাইটিং ব্লকে আছি,কেমন লাগলো বা হলো বলবেন কিন্তু৷ সামনে ইন্টারেস্টিং কিছু আছে। সকলে আপনাদের মতামত কমেন্টে বলবেন ভুল হলেও বলবেন যেনো শোধরাতে পারি। বোরিং লাগছে কি না সেটাও জানাবেন৷ খুব বেশি টানছি কি না সেটাও জানাবেন। অপেক্ষায় রইলাম,পরবর্তী পর্ব তিনদিন পর পেতে পারেন শিওর না, যৌথবইয়ের পান্ডু লিখছি তো৷ পরবর্তী পর্ব আসা অব্দি দোয়াতে মনে রেখো প্রিয়মমেষূগণ।