৪৫.
রাতের আকাশে চাঁদের স্নিগ্ধ আলো, রিদিতার বারান্দায় লোহার গ্রিলের ছায়া ফেলেছে। রিদিতার ঘরে বসে আছে অর্ণা ও রিদিতা। আরাফের রুমে শুভ্রব আরাফ কে পড়াচ্ছে।আসমা বেগম নিজের ঘরে বিশ্রাম নিচ্ছেন।কিডনির ব্যথাটা বেড়েছে, হাত পা ফুলে গেছে।ওষুধপত্র সে কবে শেষ,আর আনা হয়নি।বাড়ি ভাড়া জমে গেছে তিন মাসের।দোকান থেকেও কোনো টাকা আসছে না। কি করে যে দুই ছেলে মেয়েকে নিয়ে বাকি দিন পাড় করবেন আল্লাহ জানে৷বাড়িওয়ালা পরিচিত বলে এখনো নোটিশ দেয় নি।কতদিন আর এভাবে কাটবে?দুশ্চিন্তায় আসমা বেগমের মাথা ভাড় হয়ে আসছে।ঘুমও চোখে ধরা দেয় না৷
রিদিতার রুমে, অর্ণা কিছুক্ষণ রিদিতার বুকশেলফ ঘাটলো।রিদিতা নিজের বুকশেলফ যত্ন করে গুছিয়ে রাখে, অন্যকারো হাত পড়ুক তা পছন্দ করে না৷ অর্নার বই ঘাটাঘাটি টাও পছন্দ করছে না। এমন না যে,অর্ণা বই পড়ার জন্য ঘাটছে৷শুধু,শুধু বই এলোমেলো করার মানে কি?রিদিতা চক্ষুলজ্জায় কিছু বলতেও পারছে না৷
“অর্ণা আপু,তুমি কি কোনো বই পড়বে? নাম বলো আমি খুজে দি।"
“না এমনি দেখছিলাম কত বই তোমার, এতো পড়ো কখন৷ আমি তো বাবা একাডেমিক প্রেশারে অন্য কিছুতে মনও দিতে পারি না।"
অর্নার খুব বাজে স্বভাবের আরেকটি উদাহরণ সে সব সময় নিজেকে সেরা দাবি করতে চাওয়া,নিজেকে সর্বের সর্বা মনে করানো। সে যা করতে পারে না, বাকিরা তা করলে তার গা জ্বলে যায় যেনো৷তাই খোঁচা মেরে রিদিতা কে বোঝালো।রিদিতা, তা বেশ ভালোই বুঝতে পেরেছে,
“নিজের জন্য সময় বের করা খুব কঠিন কাজ না৷দিনে চব্বিশ ঘন্টা থাকে, তার মধ্যে থেকে দু তিন ঘন্টা চাইলেই নিজের জন্য রাখা যায়।আমি নিজের যত্ন করতে, নিজেকে নিয়ে আহ্লাদ করতে, ঘন্টার পর ঘন্টা পড়া বাদ দিয়েও বই পড়তে পারি গো। আমার অসুবিধা হয় না, তুমি পারো না সেটা তোমার সমস্যা।তবে চেষ্টা করো।"
“নাহ,বাবা।আমার ওতো ফালতু সময় নেই।"
“হুম,তা দেখতেই পাচ্ছি।" রিদিতা, অর্না কে একটু টিটকারি করেই বলল।তবে অর্ণা ততো খেয়াল করে নি৷অর্ণা বারবার আরাফের ঘরের দিকে উকিঁ দিচ্ছে।অর্ণা কে বারবার আরাফের রুমে উঁকি দিতে দেখে রিদিতার চোখে বাজলো।
“অর্ণা আপু, কিছু চাই?"
রিদিতার ডাকে অর্ণা থতমত খেয়ে যায়,“না, না কিছু না ঐ আরাফ কে একটু দোকানে পাঠাতাম চানাচুর কিনতে আর কি।"
“আমাদের বাসায় ই তো আছে,এনে দিবো?"
“না থাক ইচ্ছে করছে না৷"
রিদিতা, অর্নার মতিগতি না বুঝে কাঁধ উচালো।টেবিলের দিকে ঘুরে নোটসে চোখ বুলাচ্ছে কাল প্রেজেন্টেশন আছে।রুমজুড়ে নিরবতা।নিরবতা ভেঙে,অর্ণা হুট করে ডেকে উঠলো,“আচ্ছা!রিদিতা শোনো।"
রিদিতা নোটসে মনোযোগী, অর্নার হুট করে ডাকায় রিদিতা একটু লাফিয়ে উঠলো, “আস্তে!তুমি তো আমায় ভয় পাইয়ে দিয়েছো।"
“আমি কি দেখতে অসুন্দর রিদিতা?" অর্ণার এমন আজব প্রশ্নের উত্তরে রিদিতা অর্নার দিকে বোকার মতো তাকিয়ে রইলো। এর কি জবাব দিবে?
“কি হলো? বলো না!"
“আপু সৌন্দর্য হলো আপেক্ষিক বিষয়,যার চোখে যেটা সুন্দর লাগে।আল্লাহ পৃথিবীতে সবাইকেই সুন্দর করে সৃষ্টি করেছে।কেউ কুৎসিতের মাঝে সৌন্দর্য খুজে পায় তো কেউ সৌন্দর্যেও কুৎসিততা খুজে,এই তফাত!"
“উফফো, এতো কিছু না তুমি আমার দিকে তাকিয়ে বলো তো!" অর্ণা বিব্রত হয়ে বলল। রিদিতা স্বাভাবিক ভাবেই প্রতিউত্তরে বলল,
“হ্যা,তুমি সুন্দর।" মিষ্টি হাসলো রিদিতা।
“তোমার থেকে তো আমিই সুন্দর তা মানো তো!" অর্ণা কট্টর বাক্যে বলল
রিদিতা কপাল কুঁচকালো৷অর্ণা ফর্সা সুন্দর, অবশ্যই সুন্দর! মানা, না মানার কিছু নেই।কিন্তু রিদিতার সাথে তুলনা দিয়ে জিজ্ঞেস করাটা পছন্দ করলো না রিদিতা। রিদিতা জানে যে, রিদিতা শ্যামবর্ণা অবশ্য সমাজের চোখে কালোই বলা চলে।তবে নিজেকে নিয়ে রিদিতার কোনো আফসোস নেই, রিদিতা নিজেই নিজের বড্ড প্রিয়।
তবে,অর্ণা কে ছাড় দিলো না, কিছু কিছু মানুষ কে সময়মতো জবাব দিয়ে দিতে হয়,“অর্ণা আপু তুমি তোমার মতো, আমি আমার মতো।দুজনের মাঝে অনেক তফাত!তুলনা করার মতো কিছু নেই৷"
“আচ্ছা, শুভ্রবের পাশে আমাকে কি বেমানান লাগবে?"
“মানে?" রিদিতার, মেজাজ খারাপ লাগছে৷ রিদিতা কি করে বলবে শুভ্রবের পছন্দ, অপছন্দের কথা৷ অর্ণা নিজের গর্বভরা কন্ঠে বলল, “মানে এটাই আমি তোমার থেকে দেখতে, শুনতে সব দিক থেকে স্মার্ট ও সুন্দর।তবে শুভ্রব আমার থেকে তোমাকে বেশি অ্যাটেনশন দেয়,তোমার সাথে কথা বলে।"
“আমি তোমার কথা ঠিক বুঝলাম না।"
“কথা হচ্ছে আমি শুভ্রব কে ভালোবাসি, ওর অ্যাটেনশন চাই কিন্তু ও আমার দিকে ঘুরেও তাকায় না।"
রিদিতার খুব অস্বস্তি হচ্ছে, অর্ণার কথা তার বড্ড বিরক্ত লাগছে৷নিজের সমবয়সী হলেও রিদিতা নিজেকে বুঝ দিতো, এতো ম্যাচিউর একজন ব্যাক্তি থেকে এমন ব্যবহার দুষ্প্রাপ্য।
“তুমি ভালোবাসো তা নিজের মুখে বলেছো?" রিদিতা স্বাভাবিক ভাবে জিজ্ঞেস করলো। অর্ণা আফসোস ভরাক্রান্ত হৃদয়ে বলল “নাহ! তবে শুভ্রবকে বোঝানোর চেষ্টা করছি। ওর ফেসবুক আইডি বা নাম্বার দাও না আমায়"
রিদিতা নিজেকে যথেষ্ট শান্ত রেখে অর্ণা কে বোঝাতে লাগলো।রিদিতার নিজের কাছেই তো নাম্বার নেই।
“ দেখো আপু। শুভ্রব ভাই, খুব প্রাইভেসি সম্পন্ন মানুষ। আমি কারো পারমিশন ছাড়া তার ব্যাক্তিগত জিনিস শেয়ার করতে পারবো না, আর কথা হলো আমার কাছে ওনার নাম্বার নেই।"
“আন্টির কাছে নেই?"
“নাহ! তবে আমি তোমাকে একটা কথা বলি?বন্ধু হিসেবে বলছি।"
“বলো!"
“শুভ্রব ভাইকে তুমি তোমার মনের কথা সরাসরি বলো,তুমি ভালোবাসো অন্যায় তো করো নি। আর কাউকে ভালোবাসলে তা জানিয়ে দিতে হয়।চেপে রাখলে মনের দ্বন্দ বাড়ে কেবল।"
“তুমি একটু আমার হয়ে বলবে,উনি যেনো আমায় ভালোবাসে।"
“আপু,আমি কি করে বলবো। তুমি ভালোবাসো তুমি বলো।আর বড়কথা হলো, ভালোবাসা তো জোড় করে আসে না, উনি না চাইলে তুমি জোড় করতে পারো না।তুমি আমার থেকে বয়সে বড়, ম্যাচিওর তোমাকে এর থেকে বোঝানোর সাধ্য আমার নেই।"
“তবুও তুমি বলিয়ো,উনি তোমার কথা শুনে। তোমার এক কথায় বেড়ালের নাম এলেক্স রেখে দিয়েছে, তুমি বললে শুনবে।বড় আপুর এটুকু উপকার করো রিদিতা।"
“অর্না আপু,বিড়ালের নাম রাখার সাথে এসবের কোনো সম্পর্ক নেই।এসব তোমার ছেলেমানুষি চিন্তাধারা।উপরন্তু, আমার ব্যাক্তিত্বের প্রশ্ন, আমি কথা টা ওনাকে বললে উনি আমায় ছোট ভাবতে পারেন আর তোমাকে ভুল বুঝতে পারেন।এই কাজ করলে দুজনেরই ইম্প্রেশন নষ্ট হবে৷"
“তুমি কি হিংসে করো?"
রিদিতা আশ্চর্য চোখে চাইলো অর্নার দিকে, হিংসের কথাই বা আসছে কোথা থেকে। রিদিতা কিঞ্চিৎ রাগ নিয়েই বলল,“অদ্ভুত কথা!আমি হিংসে কেনো করবো তাও আবার তোমায়?"
“এই যে, শুভ্রব তোমার হাত থেকে ফসকে যাবে।"
রিদিতার কান যেনো লাল হয়ে গেলো, কেমন নিচু মানসিকতা। অর্নার এমন কথায় রিদিতা মনে খুব কষ্ট পেলো।তার চোখে পানি চলে এলো,“অর্ণা আপু, ভুলে যেও না তুমি আমার রুমে দাঁড়িয়ে আছো।তোমাকে অসম্মান করতে চাই না আর না তো তোমার অন্যায়ে সাহায্য।"
অর্ণা রিদিতা কে রাজি করাতে না পেরে,রিদিতার দূর্বলতায় আঘাত করার চেষ্টা চালালো,রিদিতার পারিবারিক অবস্থান নিয়ে টিটকারি করে বলল,“তোমাদের মতো মেয়েরা বড়লোকের ছেলে পেলে কি হাতছাড়া করতে চায়?সব বুঝি আমি। তাই তো আমার সাহায্য করছো না।"
রিদিতা চেয়ার ছেড়ে দাড়িয়ে গেলো, অর্ণা রীতিমতো তাকে অপমান করে যাচ্ছে।রিদিতা মুখ বুজে সহ্য করার মেয়ে নয়।রিদিতা স্পার্ট কন্ঠে অর্ণা কে জবাব দিলো,
“অর্ণা আপু, আর একটা শব্দ না। নাহলে আমি ভুলে যাবো তুমি লুৎফর আঙ্কেলের মেয়ে।নিজেকে এতো বড় ভেবো না যে, অন্য কে ছোট মনে হয়।কাউকে কিছু বলার আগে একবার নিজের দিকেও তাকিয়ো।"
“তুমি আমায় অপমান করছো?"
“না,তোমার কথাই তোমাকে ফিরিয়ে দিয়েছি। দয়া করে বেরিয়ে যাও আমাদের বাসা থেকে। নাহলে তোমায় এরচেয়েও কঠিন কিছু শোনাতে বাধ্য হবো"
“তুমি মেয়ে অনেক অহংকারি।"
“এটা আমার স্বভিমান,তোমার কাছে অহংকার মনে হতেই পারে৷সেটা তোমার মানসিকতা৷"
দুজনের চেচামেচি তে, আরাফ, আসমা বেগম, শুভ্রব উঠে দরজার সামনে এসে দাড়ালো।আরাফের ঘর পাশে হওয়ায়, শুভ্রব সবকিছুই শুনতে পেয়েছে।আসমা বেগম তেমন কিছু শুনেন নি, তিনি চেচামেচি শুনে এসে রিদিতা কে অর্ণার সাথে দূর্ব্যবহার করতে দেখলো।
রিদিতার হাত পা কাপছে রাগে, ছিঃ কত জঘন্য কথা বললো।সামান্য কারণে এতো বিচ্ছিরি কথা কেউ বলতে পারে?কি নোংরা মানসিকতা। রিদিতার চোখ ছলছল করে উঠলো। চোখে অশ্রু টলমল করছে।রিদিতার আত্নসম্মানে কেউ আঘাত করলে রিদিতা তাকে ছেড়ে কথা বলে না৷রিদিতা তখনও অর্ণার উপর ক্ষিপ্ত!আসমা বেগম মেয়ের ব্যবহারে অবাক গেলো, ভেতরে এসে রিদিতাকে থামাতে, রিদিতার গালে সজোরে এক চড় মারলেন৷আকস্মিক চড়ে রিদিতা, আশ্চর্যান্বিক হয়ে মায়ের দিকে তাকালো,
“এটা কেমন কথা বলার ধরণ৷ এই শিখিয়েছি আমি তোমায়?" আসমা বেগম হাঁপাতে, হাঁপাতে বললেন।রিদিতা কে চড় খেতে দেখে অর্ণা বাঁকা হাসলো৷মনে, মনে সে খুশি হয়েছে। আমার সাথে রাগ দেখানো।কি যোগ্যতা আছে ওর!অর্না মনে,মনে বলল।
“ক্ষমা চা রিদি!" আসমা বেগম রাগী স্বরে ধমকে বলল।
“চাইবো না।"
“আমাকে রাগাবি না!"
“আমি অন্যায় করি নি মা, আমি ওনার অন্যায় কাজে সাহায্য করবো না জানিয়েছি শুধু।"
“আবার মুখে, মুখে কথা! দিন,দিন ভদ্রতা ভুলে যাচ্ছো৷ এভাবে কেউ কাউকে বাড়িতে ডেকে অপমান করে?"
আসমা বেগম রিদিতা কে আরেকটা চড় মারতে যাবে, তখনই শুভ্রব এসে বাঁধা দেয়।আরাফ বোন কে আড়াল করে নেয়৷ শুভ্রব, আসমা বেগম কে নিয়ে রুম থেকে বেরিয়ে সোফা তে বসায়। টেবিলের উপর রাখা জগ থেকে গ্লাসে করে পানি দিলো, যেনো একটু শান্ত হয়৷ আসমা বেগম পানি খেয়ে কিছুটা শান্ত হলো। নিজের কি হয়েছিলো তিনি নিজেও জানেন না।
“আন্টি, কিছু মনে না করলে বলি। আমরা পাশের ঘর থেকে সব শুনেছি। রিদিতার কোনো দোষ নেই।কেউ সীমা অতিক্রম করলে তাকে সীমা দেখানো কোনো অন্যায় না। আপনি অযথা ওর উপর হাত তুললেন।"
শুভ্রবের কথা আসমা বেগম ঠিক বুঝলেন না।তবে, রাগের মাথায় তিনি যে ভুল কাজ টা করেছেন তা বুঝতে পারলেন৷ কি যে হয়েছিলো আসমা বেগমের জানা নেই।দুশ্চিন্তা,পেরেশানি তে মাথা তার কাজ করছে না। মেজাজ খিটখিটে হয়ে আছে৷ অর্ণা রিদিতার রুম থেকে বেরিয়ে এলো৷ আসমা বেগমের সামনে দাড়ালো,চোখে বিন্দু মাত্র লজ্জার লেশটুকু নেই৷
“আন্টি, আমি কিছু মনে করি নি৷ আমার মন ওতো ছোট নয় যে, সামান্য কথায় রাগ করবো৷ যা হয়েছে আমি কিছু মনে রাখিনি৷ আসি আন্টি, ভালো থাকবেন।রিদিতা অনেক অহংকারি মেয়ে৷আগে জানতাম ও খুব সহজ, সরল। বাবা কত বড়াই করে রিদিতার আজ ও আমাকেই অপমান করলো। যাইহোক, আসি আন্টি।"
অর্ণার প্রতিটা কথা শুভ্রব দাঁত কিমড়িয়ে, হাত মুষ্টিবদ্ধ করে রাগ নিবারন করে শুনে যাচ্ছে।অর্ণা আড় চোখে শুভ্রব কে একবার দেখে বেরিয়ে গেলো।
—
নিকুম্ভিলা কুঞ্জ বাড়িটির ফটকে বিশাল বড় নয়নতারা গাছ। নয়নতারা ফুল গুলো বিছিয়ে পড়ে আছে রাস্তায়। বাড়ির পাশে জ্বলছে ল্যাম্পোস্ট!একটা রিকশা কিছুক্ষন আগে ফুলগুলো কে মারিয়ে চলে গেলো। অর্ণা,অবকাশ বিল্ডিং থেকে বাড়ি থেকে বেরিয়ে নিকুম্ভিলায় প্রবেশ করছিলো। এমন সময় পেছন থেকে অর্ণাকে ডেকে উঠে, “মিসসসস! অর্ণা।"
অর্ণা পিছু ফিরে তাকাতেই দেখলো, শুভ্রব দাড়িয়ে।শুভ্রব তাকে ডাকায় একটু অবাক হলো বটে, তবে ডেকেছে তো।
“জ্বি বলুন মিঃ, কি মনে করে অর্ণা কে ডাকলেন।"
“প্রয়োজনে!"
“আপনি তো ডাকলে রিদিতা কে ডাকেন,আমি তো রিদিতা নই!"
"একজেক্টলি!" ভ্রু উচিয়ে বাঁকা হাসলো শুভ্রব। অর্না শুভ্রবের সামনে দাড়িয়ে দুই হাত পেছনে রেখে ডানে, বামে হেলতে,দুলতে ন্যাকামো করে জিজ্ঞেস করলো, “তা বলুন কি মনে করে, অর্ণাকে মনে করলেন?"
“দুটো প্রশ্নের উত্তর জানতে।" গম্ভির কন্ঠে বলল শুভ্রব।
“জি বলুন"
“আত্নসম্মান ও অহংকারের মধ্যে পার্থক্য কি?"
“আমি ঠিক বুঝিনি।"
“আমি তো রিপিট প্রশ্ন করতে বলিনি, প্রশ্নের উত্তর দিন।" শুভ্রবের চোখ অসম্ভব রকমের শান্ত, মুখোভাব থমথমে।অর্না শুভ্রবের এমন শীতলতায় ঘাবড়ে গেলো৷ কাঁপাকাপাঁ গলায় প্রতিউত্তর করলো,“যে অনুভূতি মানুষ কে বিনয়ি করে অথচ মাথা নিচু করতে দেয় না তা আত্নসম্মান।"
“বিঙ্গো! ইউ নৌ দ্যাট! নেক্সট এনসার?" কৌতুক হাসলো শুভ্রব।
“যে অনুভূতি মানুষের দম্ভ কে আগ্রাসনে পরিনত করে তা অহংকার।"
“এবার বলুন আপনি এবং রিদিতা এই দুই শব্দের কোনটার অধিকারী এবং কেনো?"
অর্না আর কোনো কথা বলে না, চুপ হয়ে যায়। শুভ্রব যে কঠিন কিছু শোনাতে যাচ্ছে তা, সে বেশ ভালো বুঝতে পারছে।শুভ্রব এখানে রিদিতা কে সাপোর্ট করছে, আর এখানেই অর্ণার ঈর্ষা।
“কি হলো মিসস!উত্তর দিন। "
“আমি জানি না।"
“জানেন তবে বলবেন না।" চিবিয়ে, চিবিয়ে বলল শুভ্রব৷অর্ণা মেকি রাগ দেখিয়ে বলল,"আপনি রিদিতা কেই সাপোর্ট করবেন?"
“এক্সকিউজ মি!" ভ্রু কুচকালো,শুভ্রব৷ অর্ণা বিন্দুমাত্র লেহাজ করলো না। নির্বাক বলে গেলো,“আপনি ওর পক্ষই নিবেন, আপনি দেখেন নি ও কিভাবে আমায় অপনার করলো"
“ওটা অপমান নয় ওটাই ওর আত্নসম্মান।" স্পার্ট কন্ঠে বলল শুভ্রব।অর্ণা রেগে গেলো, “আমাকে অহংকারি বলছেন?"
“আমি কিন্তু উচ্চারণ করি নি,নিজেই বুঝে গেলেন।"
“শুভ্রব!" শুভ্রবের কড়া অপমানে অর্ণার গলায় কান্না আটকালো।
“মাইন্ড ইউর টাঙ,আমাকে নাম ধরে ডাকার অনুমতি আপনাকে দেই নি।আপনি আমার সমবয়সী বন্ধ, হন না কথাটা মাথায় রাখবেন।" রাগে গজরাতে, গজরাতে বলল শুভ্রব৷ অর্ণা নিজের সাফাই গাইলো,“আপনি পুরো ঘটনা না জেনে আমার সাথে দুর্ব্যবহার করছেন।"
“পুরো ঘটনাটা তাহলে বলুন আপনি।" শুভ্রব, বুকে দুই হাত ভাজ করে,জিজ্ঞেস করলো।অর্ণা চুপ করে গেলো, নিজের মুখে তো আর নিজের দোষ বলা যায় না।শুভ্রব দীর্ঘশ্বাস ছাড়লো।
“ওয়েল, আপনাকে আমি আগেও বলেছি এখনো বলছি, আমার থেকে দুরে থাকুন।আমি কাকে এটেনশন দেবো, কাকে পছন্দ করবো, কার কথা মানবো ইটস নট আ ম্যাটার অফ ইউর কনসার্ন। হু, দ্যা হেল আর ইউ টু ফোর্স রিদিতা?
শুভ্রব ধমকে উঠলো, শুভ্রবের ধমকে অর্ণা কেঁপে উঠলো। অর্ণা, শুভ্রবের ধৈর্যের সকলসীমা পাড় করে গেছে,
“ আপনি রিদিতা কে কি বলেছেন আমি সব শুনেছি,আগে তো আপনাকে আমি অপছন্দ করতাম আর এখন আপনি আমার নজরে অনেক, অনেক, অনেক নিচে নেমে গেছেন। নিজের কাজ হাসিল হয়নি বলে,আপনার অন্যায় আবদার মানে নি বলে যে মেয়েটার সেলফ রেস্পেক্টে আঘাত করেছেন সি ইজ মাই লাভ! আই রিপিট সি ইজ মাই লাভ! আই লাভ হার।” শুভ্রবের গর্জিত কন্ঠে বলল।এবার আর কোনো ছাড় নেই।
“রিদিতা কে অপমান করেছেন মানে আপনি আমাকে অপমান করেছেন।আর, আমার রিদিতা কে যারা আঘাত করে, আমিও তাদের আঘাত করি।যে আমার রিদিতার চোখের অশ্রু ঝড়ায়, আমি তার চোখের অশ্রু ঝড়াই।আমার কাছে প্রায়োরিটি কেবল আমার রিদিতার আবেগ, অনুভূতি,ভালো লাগা, মন্দলাগা সবকিছু। রিদিতার সাথে অন্যায় করা, অন্যায়করীদের আমি বরদাস্ত করি না৷নেক্সট টাইম,(শুভ্রব হাতে তুড়ি বাজিয়ে অর্ণার দিকে আঙুল তাকঁ করলো) নেক্সট টাইম, রিদিতার বিষয়ে কথা বলার আগে দুবার ভেবে কথা বলবেন বরং বলবেনই না৷ বয়স ও বুদ্ধি দুটোই আপনার আছে বাতাসে তো বড় হন নি,এরচেয়ে আর কিছু বলবো না।আর হ্যা, রিদিতার সাথে যে ব্যবহার আপনি করেছেন তার জন্য অবশ্যই ক্ষমা চাইবেন।"
শুভ্রবের বলা প্রতিটি কথা, প্রতিটি শব্দ অর্ণার কানে বাজের মতো শ্রবণীয় হচ্ছিলো৷অর্ণা তীব্র অপমানবোধ করলো। শুভ্রব তাকে এর আগে ভদ্রভাবে বোঝালেও বুঝে নি৷যে মানুষ ভদ্রভাষা বোঝেনা, তাকে বোঝাতে তার ভাষাতেই তাকে বোঝানো উচিত,এতে অন্তত সে তার জায়গাটা ঠিক কোথায় তা বুঝতে পারবে। এই ব্যবহার অর্ণার প্রাপ্য ছিলোই।
“আমি আপনাকে ভালোবাসি শুভ্রব!"
“আমি বাসি না।"
“আমি আপনাকে না পেলে মরে যাবো!"
“ফাজলামো করবেন না,বাড়াবাড়ি করলে আপনার পরিবার কে জানাতে বাধ্য হবো।আপনি আমার সেলপরেসপেক্ট ও সেলফ প্রাইভেসি নষ্ট করেছেন।আমি বারবার বিব্রতবোধ প্রকাশ করা সত্ত্বেও একই কাজ রিপিট করেছেন।আর আপনার এটা ভালোবাসা না, এটা আপনার ভালোলাগা।মিস.অর্ণা কাউকে ভালোবাসতে যেয়ে নিজেকে হারিয়ে ফেলবেন না। নিজের হায়া ভুলে যাবেন না।আমি যেনো আপনাকে আমার আশেপাশে আর না দেখি। কোনো কিছুর ভয় আমাকে দেখাবেন না?আমি আপনার পরিবারকে বললে আপনারই সম্মান যাবে।নিজের সম্মানের এতোটুকুও লেহাজ করবেন নিশ্চয়ই।"
অর্ণার চোখে অশ্রু টলমল করছে, এত শক্ত ও কঠোর কথা সে সহ্য করতে পারছে না।অর্না আর কিছু না বলে, শুভ্রবের সামনে থেকে চলে গেলো৷ শুভ্রব, জোড়ে শ্বাস ছাড়লো। মাথা তার প্রচুর গরম আজ!
—
অন্ধকার ঘর থেকে কান্নার স্বর ভেসে আসছে, রিদিতা বালিশে মুখ গুজে ফুপিয়ে কাদঁছে। মায়ের উপর অভিমান হয়েছে রিদিতার৷রিদিতা মনে করে না সে কোনো অন্যায় করেছে বরং অর্না ছেলেমানুষী করেছে৷ রিদিতা, অর্না বড় আপু হিসেবে আগে যতটুকু সম্মান করতো এখন তার এক বিন্দুমাত্র নেই।কি করে মেয়েটা শুভ্রবকে জড়িয়ে তাকে নিয়ে এতো জঘন্য অপবাদ দিলো। ছিঃ রিদিতার তো শুভ্রবের সামনে দাড়াতেও লজ্জা লাগবে।
“রিদি!"
অন্ধকার ঘরে, ড্রয়িং রুমের মুদৃ আলোয় আসমা বেগমের অবয়ব দেখা যাচ্ছে।রিদিতা কে ডাকতে এসেছে। মেয়েটার উপর অযথাই রাগ করেছিলেন তিনি।এতোগুলো মানুষের সামনে এত বড় মেয়ের গায়ে হাত তোলা উচিত হয় নি।
“আমার, রিদিরানী কই রে?" আদুরে কন্ঠে ডাকলেন, আসমা বেগম।
“তোমার সাথে আমার কোনো কথা নেই আম্মু।" অভিমানী কান্নামিশ্রিত কন্ঠে বলল রিদিতা।
আসমা বেগম অন্ধকারে হাতড়ে, আলো জ্বালালেন।রিদিতার চোখে আলো পড়ায় মুখ কুচকালো। চোখ, মুখ ফুলে আছে তার। লম্বা ঘন চুলগুলো সারা শরীরে এলোমেলো হয়ে লেপ্টে আছে।আসমা বেগম, হাত পা ব্যথায় হাঁটতে পারছেন না। কোনোমতে লেংরিয়ে,লেংরিয়ে হেঁটে এসে মেয়ের কাছে বসলেন।
“মায়ের সাথে রাগ করেছিস?"
“নাহ!যাও এখান থেকে।" রিদিতা রুষ্ঠ স্বরে বলল।আসমা বেগম মেয়ের মাথায় হাত রাখলেন। রিদিতা হাত ঝাপটা মেরে সরিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে নিলো৷আসমা বেগম পিঠে হাত দিয়ে রিদিতাকে তার দিকে ঘোরালেন।
রিদিতা চিল্লিয়ে বলল,” ধরবে না তুমি আমায়।"
আসমা বেগমের খারাপ লাগলো, নেহাত তখন মেরেছে। তাই বলে এভাবে রেগে উঠবে।তবুও আসমা বেগম মেয়ের পাশে বসে, শান্ত হয়ে কান্নাভেজা গলায় বলল,
“তোর গায়ে হাত তুলেছি, ক্ষমা করে দে মা কে। জানি না কি হয়েছিলো। মাথা যন্ত্রণায় ছটফট করছিলাম, চেচামেচি সহ্য হচ্ছিলো না।বোধশক্তি দিন, দিন লোপ পাচ্ছে। মায়ের উপর রাগ করিস না মা।"
আসমা বেগম রিদিতা কে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। রিদিতার যে গালে চড় মেরেছিলেন সে গালে মমতা স্পর্শ একে দিলেন।মায়ের আদুরে স্পর্শে, রিদিতার সকল রাগ এক নিমিষে উধাও হয়ে গেলো৷রিদিতা, মায়ের উপর রাগ করে থাকতে পারে নি।মাকে শক্ত করে জাপ্টে ধরলো। মায়ের গায়ের ঘ্রাণ নিলো।মায়ের কপালে চুমু দিলো,“সরি!মা। তখন ঝাড়ি দেয়াতে অনুতপ্ত হলো রিদিতা৷মেয়েদের সবচেয়ে বেশি রাগ বোধহয় মায়ের সাথেই হয়,মেয়েরা সবচেয়ে জঘন্য দূর্ব্যবহার বোধহয় মায়ের সাথেই করে, মেয়েরা মাকেই সবচেয়ে বেশি ভালোবাসে।
“মাঝে,মাঝে যে কি হয় সংসারের চাপে, দুশ্চিন্তায় মাথা ঠিক থাকে না। তোদের উপর রাগ মেটাই।এতো রাগ করে ফেলি কেনো বুঝি না।দিন,দিন যেনো শরীরের অবস্থা খারাপ হচ্ছে। তোদের এভাবে রেখে যদি মরে যাই, কি হবে তোদের এ ভেবে আরো দুশ্চিন্তা হয়।"
“চুপ করো, তোমার কিছু হবে না। প্রেশারের ওষুধ খেয়েছো?কিডনির ওষুধ?!"
আসমা বেগম নিরব হয়ে গেলেন৷ রিদিতা মায়ের নিরবতায় বুঝে গেলো৷ রিদিতা শোয়া থেকে উঠে বসে, কোমড়ে হাত দিয়ে আসমা বেগমের উপর মেকি রাগ দেখিয়ে বললেন,“মা,তুমি ওষধ পত্রের সময় এতো বাচ্চা কেনো হয়ে যাও,খাও না শেষ হয়ে গেলে বলোও না। ওষুধ নেই বলো নি কেনো আমায়?"
“কালই শেষ হয়েছে।" সরল কন্ঠে আসমা বেগম প্রতিউত্তর করলেন। রিদিতা মুখ বাকিয়ে বলল,“তোমার কাল মানে সপ্তাহ,তুমি রেস্ট করো আমি ওষুধ নিয়ে আসছি।"
“তোর টাকা ভাঙতে হবে না।" মেকি রাগ দেখালো আসমা বেগম।
“আমার টাকা পয়সা তো তোমাদের জন্যই,তোমাদের জন্য ভাঙবো না তো কার জন্য ভাঙবো?"
“বেশি বড় হয়ে গেছিস।"
“হুম, হয়েছি। তোমার মা হই আমি বুঝেছো, মায়ের চোখে ফাঁকি দেয়া মুশকিলই নয় অসম্ভব বুঝলে।"
“জ্বে, আম্মা। রাত করে পাকামো করা লাগবে না৷ আমার মাথা একটু টিপে দে এতেই হবে।আমি আজ তোর ঘরেই ঘুমোবো।"
“ঠিকআছে।" মায়ের সাথে ঘুমোনোর মহাসুযোগ পেয়ে আনন্দিত রিদিতা! চট করে বিছানা থেকে নেমে, ড্রেসিংটেবিলের উপর থেকে নবরত্ন তেলের শিষি নিলো।আসমা বেগমের মাথা টা তার কোলে রাখলো। হাতের তালুতে তেল নিয়ে, মায়ের মাথায় আলতো করে ম্যাসাজ করতে লাগলো নরম, নরম হাতের স্পর্শে আসমা বেগম খুব আরাম পেলেন।চোখ তার বুজে এলো মুহূর্তেই।
“ক্রমান্ন"
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা
কেমন হলো, জানাবেন। হ্যাপি রিডিং 😊