৪৬.
উষ্ণ সকালে মৃদু ঝলমলে রোদে খিলে,খিলে আছে গাছের কচি,কচি সবুজ পাতা,রাতে প্রচুর বৃষ্টি হয়েছিলো।রাস্তা-ঘাট এখনো ভেজা ও কর্দমাক্ত।এমন কর্দমাক্ত রাস্তায় শাড়ি পড়ে হাঁটা খুবই কষ্টকর ও ত্যাক্তকর। রিদিতা দুই হাতে শাড়ি উচিয়ে হাঁটছে, আজ ভার্সিটিতে প্রেজেন্টেশন আছে। সময়মতো পৌছাতে হবে।বাসা থেকে হেঁটে, হেটেঁ বাসস্টপ অব্দি এসে দাড়ালো।বাসে করে শাহবাগ নামবে ওখান থেকে হেঁটে ভার্সিটি যাবে।মাসের শেষ হাতে টাকা খুব সীমিত প্রয়োজন ছাড়া ভাঙলে বিপাকে পড়তে হবে৷মায়ের জন্যও ওষুধ কিনতে হবে। একটা ডাক্তার দেখানোও প্রয়োজন, দিনদিন মায়ের শরীর ভেঙে যাচ্ছে।
দুর থেকে একটি কালো রঙের প্রাইভেট কার বাসস্টপ ক্রস করে কিছুটা যেয়ে ব্যাকগিয়ার মেরে বাসস্টপে ফিরে এলো। গাড়ির জানালার কাচঁ নামালো। গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে শুভ্রব, বাসস্টপ ক্রস করার সময় রিদিতা কে দাড়িয়ে থাকতে দেখে ফিরে এলো৷
“রিদিতা!"
গাড়ি থেকে বের হলো শুভ্রব।আজ শুভ্রবকে বাকিদিনের তুলনায় একটু বেশিই হ্যান্ডসাম লাগছে।লেমন কালার শার্ট, অফহোয়াইট গ্যাভাটিন প্যান্টে তাকে দারুণ মানিয়েছে।চুল গুলো আরো বড়, বড় লাগছে।বাম হাতের সিলভার রঙের ঘড়িটা রোদের আলো তে ঝিকমিক করছে। ডান হাতে চোখ থেকে সান গ্লাস সরালো,শুভ্রব তার স্নিগ্ধ আইরিস ধূসর-নীল চোখের স্নিগ্ধ দৃষ্টিতে চাইলো রিদিতার দিকে।
শুভ্রবের ডাকে রিদিতা পিছু ফিরলো। আজ সৌভাগ্যবসত, রিদিতাও লেমন রঙের শাড়ি পড়েছে, ফুল স্লিভ সাদা ব্লাউজে সাদা সুতার হালকা কারুকাজ।লম্বা ঘন চুলে ঢিলে করে বাঁধা বিনুনি, বরাবরের মতো চোখে হালকা কাজল,ঠোঁটে লিপ বাম।নিচের ঠোটের ডান দিকে সুক্ষ্ণ তিল টা ফুটে উঠেছে৷সাধারণ সাজে, অসাধারণ লাগছে এই শ্যামন্তিনি কে।
“ভার্সিটি যাচ্ছেন?"
“জ্বি!" হালকা হেসে বলল রিদিতা৷
“চলুন পৌছে দি আমিও যাচ্ছিলাম ভার্সিটি একটা কাজে।"
“সমস্যা নেই,বাস আসলে চলে যাবো।"
“বাস আজকে আসবে না, শাহবাগের বাস সব বন্ধ!"
“কেনো?"
“তাদের ধর্মঘট চলছে!"
“এটা কোনো কথা বেকার, বেকার সময় নষ্ট হলো৷"
“তাই তো বলছি চলুন, একই জায়গায় যাচ্ছি যেহেতু একসাথে যাই, এমনিতেও সময় বেশি নেই।"
“সমস্যা নেই, রিকশা করে যেতে পারবো।”
“আরে ম্যাডাম এতো ইতস্তত করতে হবে না, রিকশা পেতে, পেতে আপনারই সময় নষ্ট হবে।"
ঠিক তখনই দুর থেকে একটি রিকশা কে আসতে দেখা গেলো, রিদিতা রিকশা দেখে হাপ ছেড়ে বাচলো। “ওইতো, রিকশা।" হাত দেখিয়ে রিকশা থামালো রিদিতা।
“মামা, কার্জন হল যাবেন?"
রিকশা ওয়ালা হ্যা করতে যাবেই, ঐ মুহুর্তে শুভ্রব রিকশা ওয়ালা কে চোখে ইশারা করে না বলতে বলল। রিকশা ওয়ালা থতমত খেয়ে গেলো।রিদিতা রিকশাওয়ার কোনো সাড়া না পেয়ে, পুনরায় ডাকলো।
“ও মামা বলেন আপনি যাবেন নাকি যাবেন না"
“নাহ্!যামু না"
রিকশাওয়ালা, রিকশা টান মেরে দৃষ্টি সীমানার বাহিরে চলে গেলো।পরবর্তী তে আরো একটি রিকশা এলো,পুনরায় শুভ্রব ইশারা করে চলে যেতে বলল।রিদিতা চাইছে না শুভ্রবের সাথে যেতে,গতকাল অর্ণার বলা কথাগুলো তার স্পষ্ট এখনো মনে আছে। রিদিতা চায় না নিজের এবং শুভ্রবের বিরুদ্ধে কোনো অপবাদ রটুক। শুভ্রবও,রিদিতাকে এভাবে সহজে ছাড় দিবে না। তাই, রিদিতা যেনো বাধ্য হয়ে যেতে রাজি হয় তার ব্যবস্থা করেছে। বাসের ধর্মঘট তা সত্য।
রিদিতার বিরক্ত লাগলো একটা রিকশাও রাজি হচ্ছে না, এদিকে সময় যাচ্ছে।মিথিলা, অথৈরা বারবার ফোন দিচ্ছে।রিদিতা মুখভার করে দাড়িয়ে রইলো।শুভ্রবে কে তো না করেছে, এখন তো শুভ্রবের সাথে যাওয়া ছাড়া উপায় নেই৷
“মিস.রিদিতা রিয়েলিটি চেক দেওয়া হয়েছে?"
“হুম!" মুখ গোমরা করে বলল রিদিতা।
“আমি জানি আপনি কেনো যেতে চাচ্ছেন না, দেখুন কারো নোংরা মানসিকতার দায় আপনার নয়৷আপনি নিজের কাছে স্বচ্ছ তো বাকি দুনিয়া আপনাকে অস্বচ্ছ বলুক যায় আসার কথা না।আমার পক্ষ থেকে আপনার বিব্রত হওয়ার মতো কোনোকিছু ঘটেছে কি?" শুভ্রব নম্রভাবে জিজ্ঞেস করলো। রিদিমা মাথা নাড়িয়ে বলল, “না!"
“আপনার তরফ থেকে কিছু ঘটেছে কি?"
“না!"
“দুজন আমরা দুজনের জায়গায় স্বচ্ছ?"
“হু!"
“আপনার দেরি হচ্ছে?"
“হু!"
“তাহলে চলুন!"
শুভ্রব রিদিতা কে গাড়ির দিকে হাত দিয়ে দেখালো,“সো, ম্যাডাম রিদিতা। চলুন!গরিব মানুষের গাড়িতে উঠে বসুন।ড্রাইভার হিসেবে খারাপ না আমি।"
“আপনি,গরিব মানুষ?" রিদিতা হেসে ফেলল। শুভ্রবও,হেসে ফেললো।শুভ্রব হাসলে তার ডান গালে টোল পড়ে।রিদিতার চোখে শুভ্রবের গালের টোলটা বেশি আকর্ষনীয় মনে হলো। শুভ্রব, গাড়ির দরজা খুলে রিদিতা কে বসতে দিলো৷ রিদিতা গাড়িতে উঠলো।শুভ্রব, রিদিতা কে গাড়িতে বসিয়ে, রিদিতার সাইডের দরজা দরজা লাগালো এরপর, নিজের ড্রাইভিং সিটে যেয়ে বসলো।
গাড়ির ভেতরে পাশাপাশি বসে আছে শুভ্রব রিদিতা।শুভ্রব নিজের সিটবেল্ট টা লাগালো, রিদিতা কে ইশারা করলো সিটবেল্ট লাগাতে।বেল্ট আটকে যাওয়ায় রিদিতা, লাগাতে পারছিলো না। রিদিতা বেল্ট টা কে নিজের সর্বচ্চো শক্তি দিয়ে জোড়ে, জোড়ে টানতে থাকে।
“আরে,আজব তো আসছে না কেনো?"
শুভ্রব ঠোঁট টিপে হেসে চেয়ে, চেয়ে দেখছে। রিদিতা বেল্ট যুদ্ধে আর না পেরে পরাজিত হলো।ক্লান্ত হয়ে পড়লো,
“মিঃ প্রতিবেশী, আপনার গাড়ির সিট বেল্ট নষ্ট!"
“আমি সাহায্যে করবো?"
“করুন!"
শুভ্রব নিজের সিট বেল্ট খুলে,রিদিতার দিকে ঝুকলো। রিদিতা নিজেকে যথেষ্ট আড়াল করে পেছনে চাপলো, শুভ্রব কাছে আসতেই পারফিউমের সুমিষ্ট ঘ্রাণ রিদিতার নাকে এলো।দুজন, দুজনের অনেকটাই কাছে। শুভ্রব, আড় চোখে রিদিতা কে দেখলো।শুভ্রবের আড় চাওয়া রিদিতা বুঝে গেলো, তাৎক্ষণিক চোখ সরিযে নিলো। রিদিতার এভাবে তাকিয়ে চোখ সরিয়ে নেয়ায় মনে,মনে হাসলো শুভ্রব।রিদিতা বড় অপ্রস্তুত অনুভব করলো।শুভ্রব, সেখান থেকে মনোযোগ সরিয়ে, বেল্ট টা রিঙ থেকে একটানে ছাড়িয়ে, হুকের সাথে আটকে দিলো।
“সহজ কাজ ছিলো।"
রিদিতা ভিষন লজ্জা পেলো, এ সহজ কাজটুকু সহজে করতে না পারায়। কি ভাবলো, শুভ্রব! মনে,মনে নিজেকে বকলো। শুভ্রব যেনো রিদিতার মনের কথা পড়তে পাচ্ছিলো।
“আমি কিছুই ভাবিনি,সবাই সব জানবে তা ভাবাই বোকামী।ইটস ওকে! নিজের উপর প্রেশার দিবেন না।তো চলুন যাওয়া যাক! "
“এসি বন্ধ করে জানালা খুলে দিন, আমার অস্বস্তি হয়।”
“ওকেহ!"
শুভ্রব গাড়ির সবগুলো জানালা খুলে দিলো,গাড়িতে এয়ার স্প্রে করে দিলো যেনো গাড়ির গন্ধ না লাগে,রিদিতা গাড়ির গন্ধ সহ্য করতে পারে না৷গাড়ি স্টার্ট দিলো, শাঁ-শাঁ বেগে গাড়ি ছুটতে লাগলো। ছুটন্ত গাড়ির বাতাসে, কপালে পড়ে থাকা রিদিতার চুল গুলো বাতাসে উড়ছিলো।শুভ্রব গাড়িতে থাকা মিউজিক সিস্টেমে গান ছাড়লো, মৃদু শব্দে।
“Gazab ka hain din dekho zara
Yeh dewaana pan socho zara
Tum bhi akele, hum bhi akele
Maza aa raha hain,kasam se "
শুভ্রবের মনে আজ যেনো অন্যরকমই আনন্দ,কালই সে এই নতুন গাড়িটি হাতে পেয়েছে।রিদিতাকে, নিজের অর্জনের সুন্দর মুহূর্তে ভাগিদার করতে পেরে শুভ্রব সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো।শুভ্রবের জীবনের প্রতিটা অর্জনের সুন্দর, সুন্দর মুহূর্ত শুভ্রব রিদিতার সাথে কাটাতে চায়। জীবনে, অনেক পথ হাটতে চায়। তবে, রিদিতা চায় কি?
গাড়ির মধ্যে নিরবতা, গান চলছে। প্রথম গান শেষ হয়ে, দ্বিতীয় গান প্লে হলো। অরিজিৎ সিং এর গাওয়া “বোঝেনা সে বোঝেনা" গান টি।
“কোনো রূপকথার দেশে আমি থাকছি মিলেমিশে
কেনো বইছে হাওয়া দখিন দিকে খুব!"
সে কি দেখতে পেয়েও পায়না
নাকি দেখতে আমায় চায় না।
তবু সুযোগ রা দেয় তারই ঘরে ডুব!
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা
বোঝেনা, বোঝে না, বোঝে না। ”
নিরবতা কাটিয়ে শুভ্রবই কথা শুরু করলো,“তো, মিস গাড়িটা কেমন হলো?"
“সুন্দর!"
“কাল কিনেছি।"
“কাল!"
“হুম!আমার অনেকদিনের স্বপ্ন ছিলো Lamborghini Urus Performante — Matte Black মডেলের গাড়ি টি কেনা। অনেক আগেই কাগজপত্রের কাজ চলছিলো ফাইনালি কাল পেলাম।"
“অভিনন্দন!" মিষ্টি হাসলো রিদিতা
“ধন্যবাদ! তো বলো কি দিয়ে মিষ্টি মুখ করবে?"
“মিষ্টি কেনো?"
“নতুন কিছু কিনলে তো মিষ্টি মুখ করতে হয়, সামনে আমার পরিচিত মিষ্টির দোকান আছে। চলো তোমায় মিষ্টি মুখ করাই।"
“আরে না ব্যস্ত হবেন না।”
“তোমার কাছে তিনটে অপশন এক, আমার কথা মানতে হবে। দুই,তোমায় মিষ্টি মুখ করতে হবে।তিন,আমার প্রথম ও দ্বিতীয় কথা মানতে হবে। বলো কোন শর্তে রাজি?"
“কোনো উপায় তো রাখেন নি।"
“ইটস শুভ্রব'স শর্তনামা। সেখানে শুভ্রবের কথা ছাড়া দ্বিতীয় কোনো অপশন থাকে না।"
দুজনেই হাসলো। শুভ্রব, সালাম ডেইরির সামনে গাড়ি দাড় করালো।রিদিতা কে নিয়ে ভেতরে গেলো। অনেক রকম মিষ্টি, ডিসপ্লে তে সাজানো।ছানা, রসগোল্লা, পানতোয়া,লাড্ডু, রসমালাই,ক্ষীরকদম।
“বলুন, মিস কোনটা পেশ করবো?"
রিদিতার ভিষন অপ্রস্তুত অনুভব হচ্ছে, শুভ্রব এতো জেদি, না করার কোনো অপশনই রাখে নি। রিদিতা ঘুরে,ঘুরে দেখছে। রিদিতার ছানা মিষ্টি ভিষন পছন্দের। শুভ্রব রিদিতার তাকানো দেখে বুঝে গেলো। দোকানির উদ্দেশ্য বলল,“এ থালায় কয় কেজি ছানা মিষ্টি আছে?"
“প্রায় তিন কেজি!"
“দুটো টেস্ট করতে দিন আর বাকিগুলো প্যাক করে দিন।"
“জি, স্যার।"
দোকানি শুভ্রবকে ছোট পিরিচে, দুটো ছানা দিলো। শুভ্রব রিদিতার কাছে এগিয়ে দিলো।
“নিন, ম্যাডাম গ্রহণ করুন আর বেশি, বেশি আমার জন্য দোয়া করুন।"
রিদিতা,অল্প একটু ভেঙে মুখে দিলো। শুভ্রবও একটু মুখে দিলো। মিষ্টির স্বাদ বেশ ব্যালেন্সড, অতিরিক্ত মিষ্টতা নেই। মিষ্টি মুখ শেষে, শুভ্রব বিল পে করার জন্য কাউন্টারে গেলো।দোকানি মিষ্টির প্যাকেট নিয়ে এলো।শুভ্রব মানিব্যাগ থেকে টাকা বের করছিলো, টাকা বের করার সময় মানিব্যাগের ছোট পকেটের দিকে তাকালে দেখা যায়, রিদিতার মায়াবি একখানা ছবি যত্ন সহকারে রাখা৷রিদিতার খেয়াল বাহিরের দিকে বিধায় রিদিতা খেয়াল করে নি, করার কথাও না। অন্যের মানিব্যাগে তাকানো তো আর যায় না৷
“স্যার,আপনাদের মিষ্টি।"
শুভ্রব, রিদিতা কে ধরতে বলল প্যাকেট টি।শুভ্রব টাকা গোছাচ্ছিলো বিধায় হাত খালি নেই। রিদিতা, হাসিমুখে এগিয়ে গিয়ে ধরলো৷ বিল পে করে, মিষ্টির দোকান থেকে বের হলো। পথিমধ্যে, এক ভিক্ষুক বৃদ্ধা তাদের কাছে এলো।জীর্ণ,শীর্ণ চেহারা৷ কাপঁতে, কাপঁতে বলল,“আব্বা, আম্মা কয়ডা ট্যাহা দেন দুই দিন কিছু খাই না। আপনেগো লেইগা দোয়া করুম,আল্লাহ যেনো আপনেগো দুই সোয়ামি,ইস্তিরিরে অনেক সুকে রাহে।আল্লাহ যেনো আপনেগো উপর খুশি হইয়া আপনে গো রে মাইয়্যা সন্তান দেয়।”
ভিক্ষুক এর দোয়ায় রিদিতার রাগ লেগে গেলো। ভিক্ষা চাইছে ভালো কথা, তাই বলে যা মুখে আসবে তাই বলে দিবে?বিপরীতে শুভ্রবকে হাসতে দেখা গেলো মুখ টিপে।এতো সুন্দর দোয়া করার জন্য শুভ্রবের ইচ্ছে করছে, ভিক্ষুক বৃদ্ধা কে ইনাম দিতে৷ তবে রিদিতার রাগের জন্য নিজেকে চেপে রাখছে শুভ্রব।
“আশ্চর্য্য, তো ভিক্ষা চাচ্ছেন ভালো কথা।উল্টা পাল্টা দোয়া করেন কেনো? কোথা থেকে ওনাকে আর আমাকে স্বামী স্ত্রী মনে হয়?যা, তা একেবারে।"
“রাগ হস কেন,সোয়ামির লগে ঝগড়া হইছে, তাই বইলা সোয়ামিরে অস্বীকার করবি ছেড়ি। আল্লাহ পাপ দিবো। সোয়ামি রে নারাজ করন ভালা না।আদর, সোহাগে রাখতে হয়! "
রিদিতার মাথা এবার গরম হয়ে গেলো, বৃদ্ধাকে ঝারি মেরে বলল,“চুপ করুন, আর এই ধরুন আপনার ভিক্ষা আর যান এখান থেকে।”
টাকা পেয়ে,বৃদ্ধা আরো কিছু বলতে যাবে, রিদিতা শুভ্রবের হাত ধরে সেখান থেকে বেরিয়ে গেলো।রিদিতার হাতে শুভ্রবের হাত, শুভ্রব অবাক চোখে তাকিয়ে আছে৷ এ তো খোদার মেহেরবানি!গাড়ির কাছে এসে রিদিতা শুভ্রবের হাত ছেড়ে দিলো।
“কি হলো?" শুভ্রব,জিজ্ঞেস করলো৷
“দেরি হচ্ছে, যেতে হবে।"
“তুমি কি ভিক্ষুকের কথায় রাগ করলে?"
“হ্যা, কমন সেন্স নেই মুখে যা আসে তাই বলে।"
“একদম ঠিক, একদমই কমনসেন্স নেই। আমিও খুব রাগ হয়েছি। তবে তুমি গাড়িতে বসো চাবি টা দোকানে ফেলে এসছি নিয়ে আসি।"
“আচ্ছা!"
শুভ্রব রিদিতা কে পার্কিং এ বসিয়ে রেখে, সেই বৃদ্ধা কে খুঁজতে গেলো। বেশি খোঁজাও লাগলো না। বৃদ্ধা সেখানেই ছিলো।শুভ্রব বৃদ্ধার কাছে এগিয়ে গেলো। এবং খুশি হয়ে বৃদ্ধা কে একহাজার টাকার কচকচা নোট বখশিশ দিলো।
“আপনি, এই বখশিশ টা রাখুন,দাদিমা।"
“এতো টাকা দিলা যে বাবা?"
“আপনি বোধহয় অসুস্থ্য, এটা দিলাম ডাক্তার দেখাবেন।"
“আল্লাহয় তোরে বাচায় রাখুক, বাবা। তোর বউ টা রাগী হইলেও ভালা আছে৷খুব ভাগ্যবান তোর মতো এমন সুপুরুষ স্বামী পাইছে।"
“আপনি ভুল বুঝছেন, আমরা স্বামী, স্ত্রী নই। তবে দোয়া করবেন যেনো হয়ে যাই।"
“আমিন, তোর সুন্দর মনস্কামনা আল্লাহ কবুল করুক!"
“আমিন!"
বৃদ্ধার থেকে বিদায় নিয়ে, শুভ্রব গাড়ির কাছে এলো।রিদিমা তাড়া দিচ্ছে, দ্রুত পৌছুতে হবে।রিদিতার তাড়াহুড়ায় শুভ্রব রিদিতা কে নিয়ে রওনা হলো ভার্সিটির উদ্দেশ্যে।ভার্সিটি ক্যাম্পাস চিরাচরিত ব্যস্ততায় মুখরিতো।চড়ুই পাখির কিচিরমিচির, যানবাহনের শোরগোল মশগুল। শুভ্রবের নতুন Lamborghini Urus Performante — Matte Black গাড়িটি ক্যাম্পাস গেটে এসে থামলো। গাড়ি থেকে বের হলো শুভ্রব, রিদিতার সাইডের দরজা খুলে দিলো বের হওয়ার জন্য।রিদিতা নিজের ফাইল ব্যাগ নিয়ে গাড়ি থেকে নামলো।সময়মতোই,পৌছে গেছে আরো দশমিনিট সময় বাকি আছে, প্রজেন্টেশনের।
“মিস.সাইন্টিস্ট! টাইমলি পৌছোতে পেরে নিশ্চিন্ত তো?"
“জি,ধন্যবাদ!" স্বস্তির নিঃশ্বাস ফেলল রিদিতা৷ শুভ্রব বুকে হাত দিয়ে, হালকা মাথা ঝুঁকিয়ে বলল, “মাই প্লেজার!"
“তো এবার আসি।"
“ সিওর! এন্ড অল দ্যা বেস্ট।"
রিদিতা, উত্তরে মিষ্টি হেসে চলে গেলো ক্লাসরুমের দিকে। শুভ্রবও, নিজের ডিপার্টমেন্টের দিকে গেলো।কিছু,অফিসিয়াল ডকুমেন্ট তুলতে হবে সেজন্য!
—
ক্লাসে প্রেজেন্টেশন, প্র্যাকটিকাল যেনো এক একটা মস্তবড় ধকল। জীবনের উপর দিয়ে সাইক্লোন,টর্নেডো বয়ে যায়।সমস্ত, যুদ্ধ পাড় করে রিদিতা ও তার তিন বান্ধবী অথৈ,মিথিলা,রাহার সাথে বসেছে টিএসসি তে চা খেতে। গরম, গরম ধোয়াদার চা ও পোড়া রুটি। আহা!যেনো অমৃত। গরম চায়ে এক চুমুকেই রিদিতার, শরীর ও মন জুড়ে শান্তি বয়ে গেলো৷ রিদিতার এক বেলা চা না খেলে মাথা ব্যথা হয়ে যায়৷চায়ের প্রতি তীব্র নেশা দেখে, সকলে মজা করে রিদিতা কে ডাকে চাহলিক!
“কি রে রিদু! গ্রামে কেমন কাটালি?”
“অনেক মজা! তবে খুব মিস করছি রিশিতা কে,একটা পুতুল বাচ্চা!" মন খারাপ হয়ে গেলো রিদিতার। এরমাঝে, রাহা বলে উঠলো “মিথিলার বিয়ের ডেট তো পড়ে গেলো!"
“বলিস কি, অভিনন্দন দোস্ত।" মিথিলা কে অভিনন্দন জানালো রিদিতা৷ মিথিলার মন খারাপ, রিদিতা কারণ জানতে চাইলে প্রতিউত্তরে মিথিলা বলল,
“কেনাকাটা শুরু হয়ে গেছে অথচ আমি সিদ্ধান্ত নিতে পারছিনা বিয়েতে কি পড়বো।"
“তোর কি ইচ্ছে?" রিদিতা চায়ে চুমুক দিতে,দিতে জিজ্ঞেস করলো।
“যা দেখি তাই ভালো লাগছে।"
“তুই শাড়ী পর!লাল শাড়ি তে খুব সুন্দর মানাবে।"
“দেখি কি করা যায়!" হালকা হাসলো মিথিলা। রিদিতাে কিছু একটা মনে হতেই, সবাই কে থামালো।
“এই মনে পড়েছে, শোন তোদের জন্য গ্রাম থেকে নানু নাড়ু, মোয়া, আমসত্ত্ব পাঠিয়েছে সবার জন্য এনেছি। নিবি তোরা?"
অথৈ, রাহা,মিথিলা লাফিয়ে উঠলো। নাড়ু,মোয়া,আমসত্ত্ব কে না চায়?রিদিতা সবার জন্য আলাদা, আলাদা প্যাকেট করে এনেছিলো।সবাই কে সুন্দর করে বন্টন করে দিলো। রাহা তো নাড়ৃর প্যাকেট খুলে খাওয়াও শুরু করে দিয়েছে,অথৈ রাহাকে নিয়ে হাসাহাসি করছে।মিথিলা ব্যস্ত ফোনে। বিয়ের জন্য শাড়ি দেখছে বিভিন্ন অনলাইন পেজে।
তন্মধ্যে, রিদিতার ফোন বেজে উঠলো,ব্যাগ থেকে ফোন বের করলো।রিদিতার স্টুডেন্টের মা, ফোন করেছে।আজ পড়াতে যাওয়ার, কথা।কতদিন গ্যাপ গেলো৷ গার্ডিয়ান জানতে চাইলো রিদিতা গ্রাম থেকে ফিরেছে কি না। রিদিতা কথা বলে ফোন কাটলো।
ফোনের নোটিফিকেশন ক্লিয়ার করতে যেয়ে, একটা অ্যানোনোমিয়াস ম্যাসেজ চোখে পড়লো।একঘন্টা আগে পাঠানো হয়েছে৷ নাম্বার টাও অপরিচিত!কৌতূহল বসত ম্যাসেজ টি ক্লিক করলো।ম্যাসেজ ক্লিক করার পর তার বুঝতে বাকি নেই ব্যক্তিটি কে।অসময়ের, অপরিচিত,অসহ্যকর মিঃইনভিজিবল ম্যান।রিদিতাকে লিখেছে,
প্রিয়,
“শ্যামন্তিনী"
এই যে বারবারে শাড়ী পড়ে ভিন্ন,ভিন্ন রূপে আবির্ভূত হয়ে আমার হৃদপিঞ্জরে আঁচড় বসাও,সে ক্ষতস্থানের জখম কি করে সারাবো সে ওষুধের প্রেক্রিপশন টাও লিখে দিও তো। আমার হৃদরাজ্যে তোমার এতো দস্যিপনা আর বরদাস্ত হচ্ছে না৷কি করলে ক্ষান্ত হবে তুমি?এই যে বৈরাচারি করছো, এতে তোমার বড়সড় শাস্তি জারি করা হলো।তোমাকে আমার মোহবিষ্টে আজীবন কারাবন্দি করা হলো। আমার এই কারাবাস থেকে তোমার মুক্তি নেই।নিজেকে আর দাবিয়ে রাখতে পারছিনা।আমার হৃদয় আমার বিরুদ্ধেই আন্দলন করে উঠছে সহস্রবার।খুব ইচ্ছে করে জানো তো,হাওয়ায় উড়ে চলা তোমার কানের কাছের চুল গুলো আলতো করে সন্তর্পনে কানে গুজে দিয়ে ফিসফিসিয়ে বলি “আমি তোমাকে ভালোবাসি!এ কথাটি ধ্রুব সত্য!যেমন সত্য এ মহানভ!"
ইতি
.......
রিদিতা এবার অসহ্য হয়ে গেলো,নাহ আর এই মিঃ ইনভিজিবল ম্যান কে নিয়ে পারা যাচ্ছে না। কে এ? নাম নেই, পরিচয় নেই? কোথা থেকে এতো খোজ খবর রাখে?প্রতিটা মুহূর্ত বাহিরে বের হলে আতঙ্কে থাকতে হয়। এবার একটা হেস্তনেস্ত করতেই হবে।
“কি রে রিদি কোথায় হারালি?" রিদিতা কে ফোনে ব্যস্ত দেখে মিথিলা ডাকলো।মিথিলার ডাকে রিদিতার ফোন থেকে মনোযোগ সরলো৷থমথমে মুখে বলল,“আমাকে একটা উপকার কর তোরা?"
“কি?" রাহা জানতে চাইলো। রিদিতা বিরক্তি প্রকাশ করে বলল,“এই মিঃ ইনভিজিবল কে খুজে দে, আচ্ছা করে পিটাই। আমার হাড়মাস জ্বালিয়ে খেলো৷কয়েকদিন পর, পর কোথা থেকে যে এর উপদ্রব শুরু হয় জানি না।আমি আর সহ্য করতে পারছি না।"
অথৈ রিদিতার ফোন নিয়ে ম্যাসেজ দেখলো,এবং এর আগে কি, কি হয়েছিলো অথৈ কে বলল। সব শুনে অথৈ বলল,“এক কাজ কর,শুভ্রব ভাই তো সাইবার সিকিউরিটি তে আছে ওনার সাহায্য নে আর খুজে বের কর৷তারপর, পেটা বেটাকে আচ্ছা করে।আমাকে ডাকিস হকি স্টিক দিয়ে পেটাবো।প্রেমের ভূত ওর ঘাড় থেকে নামাবো আমি।"
“হুম!অথৈ ঠিক বুদ্ধি দিয়েছে। তুই তাই কর।”
“ক্রমান্ন"
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা
কেমন হলো কমেন্ট করে জানিয়ো, হ্যাপি রিডিং 😊৪৬.২
চৌধুরী ক্যাসকেডের গার্ডেন এড়িয়াতে বিশাল বড় জায়গা দখল করে দাড়িয়ে আছে শুভ্রবের সদ্য কেনা Lamborghini Urus Performante — Matte Black.কালো রঙের বিলাসবহুল গাড়িটি দেখতে নজরকাড়া।চৌধুরী বাড়ির গাড়ির গ্যারেজে, আরও তিনটে বিলাসবহুল গাড়ি আছে।সাদা রঙের Rolls Royce গাড়িটি শাহমীর চৌধুরীর ব্যাক্তিগত গাড়ি৷ কালো রঙের SUV শুভ্রবেরই গাড়ি তবে বাবার থেকে প্রাপ্ত। আরেকটি বড় গাড়ি আছে পারিবারিক কাজে ব্যবহার হয় যখন সবাই মিলে ঘুরতে যাওয়া হয়।
শুভ্রব গাড়ি নিয়ে আসতে না আসতেই সানায়া দৌড়ে দেখতে আসে৷ বড় ভাইয়ের নতুন গাড়ি নিয়ে বা নতুন কিছু হলেই ছোটভাই বোনেদের আনন্দ, আগ্রহ যেনো সবচেয়ে বেশি থাকে। সানায়া, আগে আগেই গাড়ির ভেতর ঢুকে বসে আছে। প্রত্যেক সিটে বারেবারে বসে দেখছে তো কখনো মিউজিক প্লেয়ার অন করে রাখছে, খুটিনাটি যা আছে ঘাটতে শুরু করেছে৷ শুভ্রব, বাড়ির অন্দরে৷ বাবা,মা কে আনতে গেছে৷ জীবনের এতো বড় অর্জন বাবা, মায়ের নামেই। তারা পৃথিবীর আলো না দেখালে, লালন পালন না করলে আজ কি শুভ্রব এ অবস্থানে দাড়াতে পারতো?এই অর্জনের হকদার কেবল বাবা মা।
“আরে,বাবুন কি করছিস? পরে যাবো তো।” চোখে পট্টি পড়া তাই সুচরিতা কিছু দেখতে না পাচ্ছে না। ভিষন অস্বস্তি হচ্ছে তার৷
“মাই সান ব্যপার কি বলো তো? বিয়ে করে বউমা কে নিয়ে এসেছো নাকি?" শাহমীর চৌধুরী সবসময় জলি মুডে থাকা মানুষ, ছেলেমেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ।শুভ্রব বাবা র কথায় হাসলো, “নিচে গেলেই দেখতে পাবে, তোমার বউমা কে।”
সুচরিতা রেগে গেলো, ছেলের কথায়,“বাবন,ইয়ার্কি করবি না।আমি এসব ইয়ার্কি পছন্দ করি না।”
“ইয়ার্কি করছি না, সত্যি তোমাদের জন্য সারপ্রাইজ এনেছি।”
“বাবন, প্রেশার বাড়াস না আমার।"
“মা,রিল্যাক্স!আস্তে নামো।"
শুভ্রব বাবা মায়ের হাত ধরে সিড়ি দিয়ে নিচে নামছে, বাড়ির কাজের লোকেরা উৎসুক হয়ে দেখছে সে দৃশ্য।শুভ্রব বাবা-মায়ের সাথে সব সময় নম্র ব্যবহার করে।বাবা-মায়ের খুব যত্ন করে।যেনো, বাবা আর মা তার নিজ সন্তান।কোনোদিনও বাবা-মায়ের উপর টু শব্দ করে নি। সবার প্রতি শুভ্রবের নম্র ও শ্রদ্ধাশীল আচরণ বারেবারে মুগ্ধ করে সকলকে৷ বাড়ির কাজের লোকদের সাথেও আপনি ছাড়া কথা বলে না।
শুভ্রব বাবা-মা কে ধরে,ধরে গার্ডেন এড়িয়ায় এলো। একপাশে দাড়িয়ে আছে বাড়ির দারোয়ান,মালি চাচা, গ্যারেজের কেয়ার টেকার। সানায়া গাড়ি থেকে বের হয়েছে অনেক আগেই।শুভ্রব,বাবা-মা কে গাড়ির সামনে এনে দাড় করালো। সানায়া নিজের মুঠোফোন বের করলো,বাবা মায়ের প্রতিক্রিয়ার মুহূর্তটি কেমন হয় তা ক্যামেরাবন্দি করতে।
শুভ্রব, সুচরিতা ও শাহমীরের পেছনে এসে দাড়ালো। বাবা-মায়ের চোখ খুলে দিতে, দিতে বলল,“চোখের কাপড় সরানোর, দশ সেকেন্ড পর চোখ খুলবে তোমরা। কেমন?"
“আচ্ছা!আল্লাহ জানে কি সারপ্রাইজ এনে রেখেছে।বাবন তুই যদি বিয়ে করে আনিস খবরদার ঐ বউ আমি মানবো না।”
“আহ্! সূচি বিয়ে করে এনেছে এখন কি ফেলে দিবে?"
“ছেলে আর ছেলের বউকেই বাড়ি থেকে বের করে দিবো।"
“এতো,টিপিক্যাল কেনো তুমি!"
“শাহমীর! রাগাবে না আমায় নিশ্চয়ই তুমি জানতে সব?"
“মা! আগে তো দেখো। ওয়ান, টু, থ্রী...... নাইন,টেন! ওপেন বোথ অফ ইওর আইস মা এন্ড বাবা!”
শাহমীর চৌধুরী ও সুচরিতা চোখ খুলতেই সানায়া শুভ্রব গাড়ির সামনে থেকে সরে দাড়ালো৷ গাড়ি ঘেরাও করে দাড়িয়ে ছিলো দুজন।
“সারপ্রাইজ...."
সুচরিতা ও শাহমীর চমকে তাকালো গাড়ির দিকে। দুজনের চোখে সন্তানের সাফল্যের আনন্দ অশ্রু!সন্তানের সাফল্যে বাবা মায়ের চেয়ে খুশি এ পৃথিবীতে আর কেউ হয় না৷সুচরিতা, শাহমীর গাড়িটি হাত দিয়ে স্পর্শ করে দেখছে৷
“কেমন হয়েছে মা-বাবা?"
“আমার ছেলের পছন্দ বলে কথা পৃথিবীর সবচেয়ে সুন্দর গাড়ি আমার কাছে আমার ছেলের কেনা গাড়ি। আমার বাবন!জীবনে আরো অনেক বড় হ।আল্লাহ আমাকে সেরা সন্তান দিয়েছেন,এমন সন্তান কয়জনের হয়?"
সুচরিতা ছেলেকে জড়িয়ে ধরলেন, মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিলেন৷শুভ্রবের চোখেও অশ্রু ছলছল করছে। সুচরিতা ছেলেকে জড়িয়ে কাঁদছে। শুভ্রব বাবা,মায়ের কাছে কখনো কোনো কিছুই চায় নি,বাবা মা কে কখনো কোনো এক ফোঁটা জ্বালাতন করে নি।শুভ্রবের কখনো কোনো কিছুর অভাব ছিলো না৷ ছোটবেলা থেকেই বিত্তশালী জীবন তার। কিন্তু সে এই জীবনের একচুল পরিমান সুযোগ নেয় নি৷নিজে পরিশ্রম করে গেছে, নিজের পরিচয় গড়েছে নিজ যোগ্যতায়।এমন সন্তানভাগ্য পেয়ে সুচরিতা মা হিসেবে গর্বিত৷
সুচরিতার মনে পড়ে যায়,শুভ্রব তখন অনেক ছোট ক্লাস ফাইভ বা সিক্স এমন বয়সী হবে। ছেলেকে নিয়ে শপিংমলে সুচরিতা কেনাকাটা করছিলো,এ দোকান থেকে ও দোকানে ঘুরোঘুরি করে।শুভ্রব একটি খেলনার দোকানে যেয়ে দাড়ায়,দোকানটিতে বেশ দামী, দামী খেলনা গাড়ির মডেল ছিলো৷ শুভ্রব, অবাক চোখে দেখছিলো।সুচরিতা,ছেলের চাওনি দেখে ভাবলো ছেলের পছন্দ হয়েছে।কিনে দিতে গেলে শুভ্রব মানা করে সে নিবে না৷ সবচেয়ে দামী খেলনা গাড়িটাই কিনে দেয়ার সামর্থ্য ছিলো।সুচরিতা জোড় করে, কারণ তখন সামনেই শুভ্রবের জন্মদিন,পরীক্ষাতেও রেজাল্ট ভালো করেছে উপহার তো প্রাপ্য ছিলো।শুভ্রব নিলো না নিলোই না।জবাবে বলেছিলো,“এটা, শোরুমে দেখতেই সুন্দর লাগছে,কেনার পর আর সেই সৌন্দর্য টা থাকবে না।তখন খেলনাই মনে হবে৷পছন্দ হলেই কিনতে হবে এমন গুরুত্বপূর্ণও কিছু না।" ওতো ছোট ছেলের মুখে ওমন কথায় সুচরিতা বড় অবাক হয়েছিলো, সেইসাথে খুশ হয়েছিলো যে ছেলে বুঝে প্রয়োজনীয় আর অপ্রয়োজনীয়র মাঝে পার্থক্য৷
“বাহ্!আমার ছেলে তো খুব বুঝদার।"
“যেদিন আমি অনেক বড় হবো সেদিন এর চেয়েও সুন্দর একটা গাড়ি কিনবো।সেই গাড়িতে করে তুমি, আমি, বাবা ঘুরবো।"
“ইনশাল্লাহ্! আল্লাহ যেনো আমার ছোট শুভ্রবকে সেই সামর্থ্য দেয়। আমার ছেলে যেনো বিশাল বড় একটি গাড়ি কিনতে পারে৷
আর,আজ মায়ের দোয়া ও আল্লাহর রহমতে শুভ্রব সে স্বপ্ন পূরণ করেছে।সুচরিতা ছেলের কপালে, মাথায় মমতাময়ী স্পর্শ একে দিলো৷ এদিকে,শাহমীর চৌধুরী! গাড়ির সবকিছু খুটিনাটি দেখে যাচ্ছে। হাত দিয়ে মাপছে।গাড়িতে পড়া ধুলো তার পাঞ্জাবির হাতা দিয়ে মুছে দিচ্ছে।ছেলের নতুন গাড়িতে কোনো ধূলোবালি পড়তে দেয়া যাবে না৷ সুচরিতা তা দেখে শাহমীর চৌধুরী কে সরিয়ে দিলো
“কি করছো,ঘষছো কেনো গাড়ির রং উঠে যাবে তো।"
বলেই,নিজের শাড়ির আচল দিয়ে মুছে দিলো সে জায়গা৷ শাহমীর চৌধুরী তা দেখে বলল,“তুমিও,তো তাই করলে আমি করলে রং উঠে যাবে আর তুমি করলে বসে যাবে?"
“এটা মায়ের আদর, তুমি বুঝবে না বুইড়া।"
শুভ্রব সানায়ার কাঁধে হাত রেখে বাবা-মায়ের খুনসুটি দেখছে। শাহমীর চৌধুরী একবার শুভ্রবের গাড়ি তো আরেবার তার কেনা গাড়িটি দেখছে৷ শুভ্রবের গাড়ির জৌলুস যেনো গ্যারেজে রাখা সবগুলো গাড়ির অভিজাত্য কে ম্লান করে দিচ্ছে।
“মাই সান, বাবা কে তুমি হার মানিয়ে দিলে।আমার গাড়ি থেকেও বড় গাড়ি তোমার। তোমার কাছে হেরে যেয়েও আজ খুব গর্ব হচ্ছে,আজ আমি বাবা হিসেবে জিতে গেলাম।"
ছেলেকে জড়িয়ে ধরলো শাহমীর।এমন সুন্দর মুহূর্তকে আটকে রাখতে সানায়া নিজের মুঠোফোনে প্রতিটা মুহুর্তের ছবি তুলে রাখলো। এমন মুহূর্ত বারবার কি আর আসে।
“মা, বাবা,ভাইয়া একসাথে দাড়াও ছবি তুলি।
শুভ্রব, সুচরিতা, শাহমীর একসাথে দাড়ালো, গাড়ির সাথে বেশকয়েকটা ছবি তুলল।ক্যামেরা স্ট্যান্ডে সেট করে, সানায়াও যোগ হলো।বাবা-মা, বোন ও শুভ্রব চারজনের মুখের হাসি তাদের খুশি ব্যাক্ত করতে যথেষ্ট!শুভ্রব বাড়ির সবার জন্য মিষ্টি এনেছিলো, সকলকে নিজ হাতে মিষ্টি খাওয়ালো। বাড়ির সকল চাকর,দারোয়ান, মালি সকলকে বখশিসও দিলো। নিজের আনন্দে সবাইকেই শামিল করলো৷
শুভ্রব বাবার হাতে চাবি দিয়ে বলল,“বাবা, টেস্ট করে দেখো স্পিড কেমন?"
“ওকেহ,মাই সান।"
“আমি আমার ছেলের পাশে বসবো, ওরা বাপ মেয়ে বসুক আলাদা।"
“তোমারই ছেলে আমি তো উড়ে এসেছি।"
“আমি নয় মাস পেটে রেখে, কষ্ট করে বড় করেছি৷ তুমি তো দেশ বিদেশ ঘুরে বেড়িয়েছো। আমার ছেলে বলবো না তো কার বলবো।"
“হ্যা তোমারই!"
“মা-বাবা কি শুরু করেছো চলো তো এবার।" শুভ্রব সুচরিতা ও শাহমীর কে থামালো, বাবা মা বোন কে নিয়ে গাড়িতে বসলো।ড্রাইভিং সিটে শাহমীর পাশে বসেছে সানায়া। ব্যাকসিটে বসেছে শুভ্রব ও সুচরিতা। মা কে এক হাতে জড়িয়ে ধরে রেখেছে আর সুচরিতা ছেলের বুকে মাথা রেখে বসেছে।চৌধুরী পরিবার ঘুরতে বেরিয়েছে। পরিকল্পনা, দুপুরের ভোজ আজ বাহিরেই করবেন৷
—
ORO Dhaka, 6/A, Rangs FC 2, রোড ৩২ ও গুলশান অ্যাভিনিউয়ের সংযোগস্থলে ঢাকা শহরের সবচেয়ে বিলাসবহুল পাচঁতারকা রেস্তোরার মধ্যে অন্যতম।আধুনিক অন্দরসজ্জা, ওপেন কিচেন এবং পরিপাটি ডাইনিং ব্যবস্থা।ইতালিয়ান, স্প্যানিশ, এশীয় ও অন্যান্য আন্তর্জাতিক রন্ধনশৈলীর খাবারের সন্ধানে এই রেস্তোরা উচ্চবিত্তদের প্রায়লিস্টে প্রথম সারিতে। চৌধুরী পরিবার, আজ এই রেস্তোরায় দুপুরের লাঞ্চ করতে এসেছে৷
রেস্তোরার, বামদিকের টেবিলে বসেছে, আশেপাশে আরো বেশকয়েকজন মানুষকেও দেখা গেলো। ওয়েটার, তাদের কাছে এসে গ্রিট করলো।মেনু কার্ড এগিয়ে দিলো।শুভ্রব বাবা-মায়ের দিকে মেনু কার্ড এগিয়ে দিলো৷শুভ্রব, খাবারের অর্ডার দিয়ে দিলো৷ মিনিট তিরিশের মধ্যে সব খাবার হাজির হলো। সুচরিতার জন্য Grilled Salmon,শাহমীর চৌধুরী অর্ডার Tenderloin Steak সানায়া নিয়েছে Durum Spaghetti with Mushroom & Truffle Sauce,শুভ্রব নিজের জন্য অর্ডার করেছে Seafood Paella এছাড়াও ছিলো Gambas al Ajillo,Tiramisu Cake।
“তো বেটা,বউমা কে বাড়ি আনছো কবে? বিয়েটা এবার ঠিক করে ফেলি কি বলো সুচি!'
শাহমীর, এক হাতে ফর্ক ধরে, নাইফ দিয়ে স্টেক কাটতে,কাটতে বলল।সুচরিতা, ফর্ক করে ফিসের টুকরা মুখে পুড়লো।
“কি রে!?বাবা কি বলছে উত্তর দে।”
“ও রাজি হবে না, বাবা।" শুভ্রব স্পুনে রাইস উঠিয়ে মুখে দিলো।শাহমীর খাবার চিবোতে,চিবোতে জিজ্ঞেস করলো, “কেনো?"
“বিয়ের পরও তো পড়তে পারবে, আমরা তো বাঁধা দিবো না,এভাবে আর কতদিন?" সুচরিতা, স্বাভাবিক ভাবে বলল।সানায়া চুপচাপ খাবার খাচ্ছে আর মা,বাপ,ভাইয়ের কথা শুনছে। বড়দের বিষয়ে তার কোনো কথা নেই।
“হ্যা,ফুল ফ্রীডম পাবে,আমরা তো টিপিক্যাল নই,অসুবিধে কোথায়?" শাহমীর সুচরিতার সাথে একমত হয়ে বলল।শুভ্রব, স্পুন হাত থেকে প্লেটে রাখলো৷ক্লান্তময় নিঃশ্বাস ছাড়লো৷ নম্র স্বরে, বলল,
“অসুবিধে নেই আবার আছেও, আমি চাই আগে ওর মনে আমার জন্য অনুভূতি তৈরী হোক, আমি প্রোপোজাল দিলে ওর পরিবার মানবে,ও হয়তো পরিবারের চাপে মেনেও যাবে। তবে,আমি চাই না ও কম্প্রোমাইজ করে আমার জীবনে আসুক,একটা মানিয়ে নেয়া জীবন কাটাক।দেরি করেই আসুক, তবে নিজ ইচ্ছায় আসুক,ভালোবাসা নিয়ে আসুক, আরেকটু নাহয় সবুর করি।”
“ওয়েল! যা তোমার ইচ্ছা।”
“হুম,এখন ওসব কথা বাদ দাও।খাবার টা কেমন লাগছে বলো?"
“টেস্ট আগের চেয়ে বেটার করেছে,বড় কথা আমার ছেলে ট্রিট দিচ্ছে এই খুশিতে খাবারের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গেছে হা, হা,হা।তোমার দিদান মিস, করে গেলো।"
“কোনো ব্যাপার না, দিদান সহ নেক্সট টাইম।" কথার মাঝে সানায়া নিজের মুঠোফোন নিয়ে ক্যামেরা অন করলো। লাঞ্চের, মুহূর্ত গুলো ক্যাপচার করা হয়নি তার। কত বড় ক্ষতি যে হলো সানায়ার৷
“এবার, একটা সেলফি তোলা যাক?"
সানায়া, সকলকে এক ফ্রেমে নিয়ে হাস্যজ্বল পারিবারিক সেলফি তুলল,এরপর তা নিজের ব্যাক্তিগত পারিবারিক আইডি তে পোস্ট করলো ক্যাপশন দিলো, #family time, #funtime treat from vaiyya. হাসি,মজায় পারিবারিক মধ্যাহ্ন ভোজ বেশ সানন্দে কাটলো৷চৌধুরী পরিবারে স্মৃতির ডায়রি তে দিনটি স্মরণীয় হয়ে থাকলো।
—
সন্ধ্যার কোলাহলে মগ্ন নগরী! সারাদিনের টিউশন শেষ করে বাড়ি ফিরলো রিদিতা।আজ তার মনটা বড্ড খারাপ, একটা টিউশন চলে গেছে। ইচ্ছে করেই ছেড়েছে গার্ডিয়ানের সাথে বনিবনা না হওয়ায়।মাঝে,মাঝে বড্ড হাপিয়ে যায় মেয়েটা! ব্যাগ টা কোনোরকম সোফায় রেখে ক্লান্ত,পরিশ্রান্ত শরীর টা ঠেলেঠুলে ফ্রীজের কাছে গেলো ঠান্ডা পানি খাওয়ার জন্য।পানি তেষ্টা পাচ্ছে খুব!রান্নাঘরে, আসমা বেগম নাস্তা বানাতে ব্যস্ত! খুটুর-খুটুর শব্দ আসছে রান্নাঘর থেকে। আরাফের ঘর থেকে পড়ার শব্দ আসছে।আরাফ পড়ছে শুভ্রবের কাছে।
শুভ্রবের কাছে পড়ার বেশ ভালোই সুফল পেয়েছে আরাফ।ম্যাথসের দূর্বলতাও কেটে গেছে।
"ধক" করে ফ্রীজের দরজা খুলল রিদিতা। ফ্রীজ খুলে পানি বের করার সময়, রিদিতার চোখ মিষ্টির প্যাকেটের দিকে গেলো। পরিচিত,পরিচিত মনে হলো। এরপর মনে পড়লো, সকালে শুভ্রবের সাথে মিষ্টির দোকানে গেলে শুভ্রব ছানা মিষ্টি কিনে!এগুলো কি তাহলে রিদিতাদের জন্য কিনেছিলো?রিদিতা ভাবনায় পড়ে গেলো।
“ফ্রীজের দরজা এভাবে খুলে দাড়িয়ে আছিস কেনো তুই?" রান্নাঘর থেকে আসমা বেগম উঁকি দিয়ে বললেন।
“মিষ্টি কিসের?"
“ওহ,দেখ না শুভ্রবের কান্ড! কি করেছে জানিস?"
“না,কি করেছে?"
“ও নুতন গাড়ি কিনেছে, এ উপলক্ষে মিষ্টি এনেছে৷ তারপর আরাফ কে নিয়ে গাড়ি করে ঘুরেছে। আমাকে বলেছিলো তবে যায় নি।আর কিছুক্ষণ আগে, মাংশ, পোলাও চাল সহ বিরিয়ানি তে যা, যা লাগে তা নিয়ে এসে বললো আমার হাতের বিরিয়ানি খাবে৷আমি ভিষন রাগ করলাম,বিরিয়ানি খাবে, এতোসব আনার কি ছিলো আমাকে বললেই তো বানিয়ে দিতাম।ছেলেটা এতো অমায়িক ও মাটির মানুষ কি বলবো৷ নিজের খুশির দিনে আমাদেরও শামিল করেছে।”
“হ্যা,সকালে দেখা হয়েছিলো।"
“এখন দ্রুত হাত মুখ ধুয়ে আয়,আর পকোড়া গুলো ভেজে দে।আমি রান্না টা বসাই।”
“আচ্ছা!"
বাহিরের জামাকাপড় ছেড়ে, রিদিতা হাত,মুখ ধুয়ে বাসায় পড়ার সুতির সালোয়ার কামিজ পরে নিলো। উফফ!সারাটাদিন শাড়ি পড়ে চলাফেরা করতে কি যে পেরেশানি হয়েছে।এখন শান্তি লাগছে।বিছানার উপর ব্যাগ, ফোন উঠিয়ে টেবিলে রাখলো, ফোন টা চার্জে প্লাগ করে রান্নাঘরের দিকে গেলো মা কে সাহায্য করতে। নাস্তায়,চিকেন পাকোড়া ও কফির আয়োজন হয়েছে। রিদিতা, সব সুন্দর করে ট্রে তে সাজিয়ে আরাফের ঘরের দিকে গেলো। অন্যসময় আসমা বেগমই নাস্তা নিয়ে যায়,তবে আজ শুভ্রবের সাথে রিদিতার জরুরী কথা আছে। মিঃ ইনভিজিবল ম্যান কে বের করতে পারবে কেবল শুভ্রব। কত বিপদেই তো সাহায্য করেছে,এবারও করবে এ আশা নিয়ে।
“ঠক ঠক" রিদিতা আরাফের রুমের দরজায় কড়া নাড়লো।শুভ্রব, আরাফ কে
ম্যাথ করাচ্ছিলো। রিদিতার দরজা কড়া নাড়ায়, শুভ্রবের কলম থেমে গেলো৷ পিছু ঘুরে দেখলো রিদিতা দরজায় দাড়ানো।
“আসতে পারি!"
“অবশ্যই!"
রিদিতা ভেতরে এলো,আরাফের দিকে একশ টাকা এগিয়ে দিলো। একশ টাকা দেখে আরাফ, রিদিতার দিকে ভ্রু কুচকে চাইলো।
“আরাফ, মা তোকে দোকানে যেতে বলেছে জলদি যা।"
“আমি পড়ছি তো!" বিরক্ত হলো আরাফ, মনোযোগ দিয়ে অঙ্ক কষছিলো৷ এমন সময় কাজের ডাক পড়লে রাগ তো লাগবেই। তবে,রিদিতা আরাফের রাগের পাত্তা দিলো না। ধমক দিয়ে বলল,“রান্না বসিয়েছে লবণ লাগবে দ্রুত যা।"
শুভ্রব, রিদিতার আরাফ কে ঠেলাঠেলি করাটা শুভ্রবের অন্যরকম লাগলো। শুভ্রবের মনে হলো রিদিতা কিছু বলতে চায়, তাই শুভ্রব আরাফ কে অনুমতি দিলো,“আরাফ! শুনে আসো।" শুভ্রবের উপর তো আর আরাফ নাকচ করতে পারবে না, তাই শুভ্রব বলা মাত্রই বেরিয়ে গেলো আরাফ। রিদিতা, নাস্তার ট্রে টা টেবিলের উপর রেখে বিছানার উপর বসলো,শুভ্রব বসা পড়ার টেবিলের চেয়ারে। দুজনের মাঝে দশ হাত সমান দুরত্ব।
“মিস.রিদিতা কিছু বলবেন মনে হচ্ছে!" মোলায়েম কন্ঠে হালকা হেসে বলল শুভ্রব। রিদিতা চিন্তিত ঘোরের মাঝে বলল,“ আপনি মারামারি জানেন? ”
শুভ্রব চায়ের কাপ থেকে চায়ে চুমুক দিচ্ছিলো। রিদিতার এহেন কথায় গরম চায়ে তার ঠোটে তাপ লেগে যায়৷নরম গোলাপের মতো ঠোঁট হালকা ফুলে গেলো। কাঁপ নামিয়ে, রিদিতার দিকে ভ্রু কুচকে চাইলো,“ কেনো? ”
“ একজন কে পিটাতে হবে। ”
“ কাকে? ” সন্দিহান কন্ঠে বলল শুভ্রব৷
রিদিতা নিজের ফোনের স্ক্রীন শুভ্রবের সামনে ধরলো, একটা নাম্বার দেখালো। পারসোনাল ভ্যারিফাইড নাম্বার, একটু ভিন্নরকম। শুভ্রব নাম্বার দেখে চিনতে পারলো, তবুও না চেনার মতো রইলো।
“ কে? ” গলা খাখালো শুভ্রব
“ একটা বদমায়েশ!”
রিদিতার গালিতে শুভ্রব কেঁশে উঠলো। কি সব শুনতে হচ্ছে আজ তাকে, এ দিন বুঝি দেখার বাকি ছিলো৷
“জানেন,আমাকে খালি বিরক্ত করে। আর আজকে তো সীমা অতিক্রম করে ফেলেছে! কি বলেছে জানেন? ”
“ না তো জানি না তো, কি বলেছে?”
“ সে আমাকে আই লাভ ইউ বলেছে, কত্ত বড় সাহস আমাকে আই লাভ ইউ বলে। বদমায়েশ, লুচ্চা, লাফাঙ্গা, ইতর, হনুমান।”
শুভ্রবের এবার ছেড়ে দে মা কেদে বাচি অবস্থা, নিজের নামে গালি গালাজ শুনে বেচারার কোমায় যাওয়ার মতো অবস্থা।মনে, মনে বলছে হে খোঁদা মাটি ভাগ করে দাও,নয়তো আসমান ভাগ করে আমাকে উঠিয়ে নাও।কি ভয়ানক! শুভ্রব আর সহ্য করতে পারছিলো না নিজের তুলোধোনা,রিদিতা হাত দেখিয়ে থামালো।
“ আরে ব্যাস! আর কত বকবে, একটু দয়া মায়া করো। তোমার বকা শুনেই তার ইন্না-লিল্লাহ হয়ে গেছে৷" অসহায় ভঙ্গিতে বলল শুভ্রব।
“ দয়া করতে বলছেন, ওরে সামনে পেলে মোবিলে চুবাতাম।আমি এর একটা হ্যাস্তন্যাস্ত করবো৷ আপনি আমাকে সাহায্য করবেন? ”
“ কি সাহায্য করতে পারি?”
“ আচ্ছা করে দুই ঘা পিটাবেন, বদমায়েশির জন্য। ”
“ সামান্য লাভ ইউ র জন্য মাইর দিবো? ”
“ আলবাত দিবেন!”
“ আচ্ছা, তুমি কি তাকে কখনো দেখেছো?”
“নাহ!"
“তাহলে, ধরবো কিভাবে? থাক বাদ দাও,নাম্বার তো আমাকে দিয়েছোই আমি দেখে নিবো নি৷"
“ আমার কাছে একটা প্ল্যান আছে আমরা চার বান্ধবী মিলে বানিয়েছি, কাল বিকেলে আমি কল করে তাকে আসতে বলবো পার্কে। আপনি ঝোপের আড়ালে লুকিয়ে থাকবেন। আসলেই হামলে পড়বেন আর আচ্ছা করে ছ্যাচা দিবেন। প্ল্যান কেমন?
“ দুর্দান্ত! জবাব নেই তোমার বুদ্ধির, অসাধারণ! ”
“তাহলে,কাল আসতে বলি। আজ রাতে কল করে দেখবো?"
“কখন করবে?"
“রাত দশটার দিকে।"
“আচ্ছা!"
—
ঘড়িতে, রাত প্রায় সাড়ে দশটা। শুভ্রব খাবার খেয়ে কিছুক্ষণ আগেই গেলো। রিদিতাও খাবার খেয়ে রুমে চলে গেছে,রুমজুড়ে পায়চারি করছে। মিঃইনভিজিবলের নাম্বারে বারবারে ট্রাই করে যাচ্ছে। রিং হচ্ছে কিন্তু ধরছে না। রিদিতাও ছাড়ার পাত্রী নয়।ফোন না ধরে কই যাবে। একের পর এক কল দিয়েই যাচ্ছে, তো দিয়েই যাচ্ছে।শুভ্রব তখন ওয়াশরুমে, বিছানার উপর স্যামসঙ এস টুয়েন্টি সিক্স মডেলের মোবাইল টা বেজে চলছে। এই ফোন থেকেই মিঃইনভিজিবল তার গোপন বার্তা পাঠাতো রিদিতা কে।খুব একটা ব্যবহার করে না শুভ্রব এই ফোন টা। মাঝে,সাঝে ব্যবহার করে।শুভ্রব চাইলে ফোন অফ রাখতে পারতো, তবে সে দেখতে চায় কি হয়। বিষয়টা তার কাছে বেশ মজাদার লাগছে৷ যেহেতু,পরিকল্পনা সব জানেই। একটু,সুযোগ নিলে ক্ষতি কি।
শুভ্রব ফ্রেশ হয়ে, টাওয়াল দিয়ে ঘাড় মুছতে,মুছতে ফোন হাতে নিলো। ফোনের স্ক্রীনে নাম্বার টি দেখে বাঁকা হাসলো। টাওয়াল দিয়ে ফোন প্যাচালো যাতে কন্ঠ রিদিতা চিনতে না পারে। কিছুক্ষণ, রিং হওয়ার পর ফোন রিসিভ হলো।ফোন রিসিভ হতেই, রিদিতার টেনশনে ও উৎকন্ঠায় বুক ধুকধুক করতে লাগলো। বারেবারে, রিদিতা ঢোক গিলতে লাগলো।নিজের নার্ভ কন্ট্রোল করে,জোড়ে একটা নিঃশ্বাস নিলো রিদিতা। ফোন কানে নিয়ে কথা শুরু করলো।
“হ্যালো, আসসালামু আলাইকুম!" মিষ্টি করে সালাম দিলো রিদিতা, ওপাশ থেকে শুভ্রব, রিদিতার এমন মিষ্টি স্বর শুনে মুখ টিপে হাসতে লাগলো।
“ওয়ালাইকুম আসসালাম,কেমন আছো?"
“আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন।" নাটকিয় কন্ঠে, মিষ্টি সুরে বলল রিদিতা। ওপাশ থেকে শুভ্রবও ফ্লার্ট করে বলল,“কেমন আর থাকতে পারি বলো তোমাকে ছাড়া।"
“ইশশ!কত্ত ভালোবাসেন আপনি আমায়।"
“অনেক বাসি কেবল তুমিই বোঝো না, শ্যামন্তিনী।”
রিদিতা মনে, মনে বেশকয়েকটা বকা দিলো। ওদিক থেকে শুভ্রব না পারছে, হাসতে না পারছে হাসি চেপে রাখতে।
“আপনার ভালোবাসা পেয়ে আমি বড়ই ধন্য,আবেগাপ্লুত!"
“যাও,তুমি মিথ্যে বলছো।সত্যি হলে তো আমার এতো,এতো,এসএমএস এর একটা উত্তর তো দিতে।"
“আসলে,আমি খুবই গরিব মানুষ। ফোনে ব্যালেন্স করার টাকা নেই। তাই আপনাকে জবাব পাঠাতে পারি নি।"
“তাহলে ফোন কি করে করছো?"
“এই যে আপনি আমায় এতো,এতো উপহার পাঠিয়েছেন সব বিক্রি করে যা টাকা পেয়েছি তা থেকে রিচার্জ করেছি।”
“এভাবে অপমান করলে তুমি ভালোবাসাকে, যাও কথা নেই খুব রাগ করেছি।”
“আরে আরে রাগ করছেন কেনো? আপনি ভেবে দেখুন, গিফট বেচার টাকায় আমাদের কথপোকথন শুরু হলো,আমরা কাছাকাছি এলাম। এই বা কম কিসে হুম, বলুন।”
“ইশশ! কি মিষ্টি কন্ঠ আপনার। মনে হয় শুনতেই থাকি শুনতেই থাকি৷তোমার কন্ঠের কাছে লতা মাঙ্গেশকর, রুনা লায়লাও হার মানবে!”
“যাহ্!আপনি সব সময় বাড়িয়ে, বাড়িয়ে বলেন।"
“তোমাকে সঙ্গায়িত করতে গেলে যে, পৃথিবীর সকল ভাষাও কম পড়ে যাবে।”
রিদিতা মনে,মনে বকে বলল“ বদমায়েশে কোথাকার, কি প্রেম। ইচ্ছে করছে ফোনের ভিতর ঢুকে পেটাই।"
“কি হলো, আমার কোকিলা থেমে গেলে কেনো বলো।”
“বলছি আর কত এভাবে লুকোচুরি করবেন, এবার সামনে আসুন না।আপনাকে যে বড় দেখতে ইচ্ছে করে।”
“এভাবে বললে কি আর বলো দুরে থাকা যায়?আমিও তো চাই তোমার সাথে প্রণয় সাক্ষাৎ করতে। "
“তাহলে চলে আসুন না কাল।”
“কোথায় আসবো?"
“পুবালী পার্কে।”
“তুমি বললে সাত সমুদ্র তেরো নদী পাড় করে চলে আসবো, পুবালী পার্ক তো কোনো ব্যাপারই না।”
“আসবেন তো?"
“আসবো, তবে সন্দেহ সন্দেহ লাগছে। এতো মিষ্টি করে বলছো কেমন একটা ফিসি, ফিসি লাগছে।প্রথম ফোনালাপে এতো প্রেম দেখালে। নিতে পারছি না তো!"
“এ জন্যই বলে, ছেলে মানুষের জন্য যাই করো তাদের মন পাওয়া দুষ্কর। আপনি জানেন আপনার পাঠানো এসএমএস পড়েই আপনার প্রেমে পড়ে গেছি। এমন,পড়া পরেছি যে উঠতে পারছি না। এবার আপনি এসে আমায় উদ্ধার করুন।"
“তুমি যেহেতু বলেছো যেতে তো হবেই, ঠিকআছে চলে যাবো। তার আগে বলো আই লাভ ইউ!”
“ফোনে বললে কি আর মিষ্টতা থাকবে, দেখা হলে না হয় বলবো।"
“বলবে তো?"
“বলবো!"
“যদি না বলো তাহলে কিন্তু খবর আছে?"
“আরে বাবা এতো অধৈর্য্য হলে হবে। বলেছি যেহেতু বলবোই।"
“প্রমিস করো!" নাসিক্য স্বরে বলল শুভ্রব
“প্রমিস!" মিষ্টি হেসে বলল রিদিতা
“তাহলে,আমি বলি নাহয় এখন?"
“কি বলবেন?"
“আ লাভ ইউ" হাস্কি স্বরে বলল শুভ্রব। রিদিতা গা কেঁপে উঠলো যেনো।সারা শরীর বয়ে অদ্ভুত শীতলতা ছেয়ে গেলো। কান গরম হয়ে গেলো।
“আ..আমি ফোন রাখছি। কাল চলে আসবেন বিকেল পাঁচটায় আমি অপেক্ষা করবো!"
রিদিতা ফোন কাট করে দিলো।কেমন একটা ঘোরের মাঝে চলে গেলো। কানে বাজলো অতীতের সেই রাতের কথা। আবিরের কথা!আই লাভ ইউ এই তিন শব্দের প্রতি তীব্র ঘৃণা ও বিস্বাদ। রিদিতার কাছে এ তিনটি শব্দ ট্রমার মতন!
রিদিতা নিজেকে সামলালো! বারান্দায় যেয়ে খোলা বাতাসে মন ভরে নিঃশ্বাস নিলো।মনোযোগ অতীত থেকে সরিয়ে, বর্তমানে মিঃ ইনভিজিবল কে নিয়ে ভাবতে লাগলো। কাল বোঝা যাবে কে এই মিঃ ইনভিজিবল!
“ক্রমান্ন"
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা।
গল্পের প্লট, থিম, চরিত্র,চরিত্রের নাম, ছবি, উক্তি, কাহিনি কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ!এবং গল্প টি অন্য কোথাও পোস্ট করাও নিষিদ্ধ আমি রচয়িতা এ অনুমতি দিচ্ছি না। পড়তে হলে আমার পেজেই পড়তে হবে। চাইলে আপনারা শেয়ার করতে পারেন।
পর্বটি কেমন লাগলো পড়ে জানাবেন, আপনাদের মতামত ও মন্তব্য একান্ত কাম্য।সাইলেন্ট রিডার রা রিয়েক্ট করবেন। ভুল হলে ক্ষমা সুলভ দৃষ্টিকে দেখবেন। হ্যাপি রিডিং। পরবর্তী পর্ব আসতে, আসতে দোয়াতে মনে রেখো।😊