ফন্ট সাইজ:
থিম:
মেঘরঙ্গনের সন্ধিক্ষণে

পর্ব 48

লেখক: আলিফা তাসনিম রিতা

৪৭.

বিকেলের নরম আলোয় আবিষ্ট আশপাশ!হেমন্তের আকাশে মৃদু কুয়াশাভাব৷পবনে,শীতের আগমনি আবহ। এসময়, পুবালী পার্কে মানুষের আনাগোনা তুলনামূলক একটু বেশি।পার্কটি যখন নতুন হয় তখন এতো মানুষও জানতো না, নিরিবিলি ছিলো। প্রাকৃতিক বাতাসে প্রাণ খুলে নিঃশ্বাস নেয়া যেতো।এখন, কেবল হইহট্টগোল!বাচ্চাদের হাসির খিলখিল শব্দ, ফুচকা ওয়ালা, ঝালমুড়ি ওয়ালাদের হাঁকডাকে মুখরিত।

বিকেল প্রায়,সাড়ে পাঁচ টা বাজে।পার্কেটির একপাশে বিশাল বড় শিমুল গাছ।ঝোড়ে যাওয়া সাদা, তুলার মতো শিমুল ফুল চারিদিকে বিছিয়ে আছে৷ শিমুল গাছটির সম্মুখে বসার মতো জায়গা করা হয়েছে। এ পাশটা তুলনামূলক নিরব। রিদিতা বসে আছে পার্কের মাঝের দিকের বেঞ্চে।পড়নে সাদা রঙের কামিজ নীল সুতার কারুকাজ কামিজ জুড়ে, নীল রঙের সালোয়ার এবং নীল ওড়না৷লম্বা চুল গুলো খোলা, সামনের কিছু চুল ছোট কাকড়া দিয়ে পেছনে বাধা,কপালের চুলগুলো ব্যাঙ্গসের মতো কপালে দুই পাশে পড়ে আছে৷ হরিণী ডাগড় চোখে সরু করে কাজল পড়েছে আজ, হাতে নীল রঙের কাচের চুঁড়ি। দেখতে ভিষন মিষ্টি ও স্নিগ্ধ লাগছে!

রিদিতা অপেক্ষা করছে মিঃ ইনভিজিবল-এর জন্য। সময় দিয়েছিলো বিকাল পাঁচটা।তিরিশ মিনিট পাড় হয়ে গেছে আসার নাম নেই বা এলেও তো চেনার কথা না। রিদিতা তো কোনোদিনও দেখেনি। মিঃইনভিজিবল রিদিতাকে দেখে থাকতে পারে৷ রিদিতার ধারণা অনুযায়ী। কাল রাতের পরিকল্পনানুযায়ী, শুভ্রব কেও সাথে নিয়ে এসেছে। শুভ্রব কে ঝোঁপের আড়ালে লুকিয়ে রেখেছে।ইনভিজিবল ম্যান এলেই খপ করে যেনো ধরতে পারে শুভ্রব।তবে,শুভ্রব ঝোপের ধারে লুকিয়ে পড়েছে ভিষন বিড়ম্বনায়। শুভ্রবের ডাস্ট এলার্জি আছে।ধুলোবালি,ঝোঁপঝাড়ের মাঝে থাকতে পারে না৷তারউপর, মশার উপদ্রব।বিকেলের দিকে ডেঙ্গু মশার প্রভাব বেশি হয়। যে কয়টা কামড় খেয়েছে, ডেঙ্গু নিশ্চিত!

রিদিতা বারেবারে,মোবাইল দেখো যাচ্ছে।তার বিরক্ত লাগছে৷ উফফ! আসছেনা কেনো?কত বড় বাটপার! ভাবা যায়। এভাবে বাটপারি করেছে।রিদিতার ভিষন রাগ লাগছে। আজকে, টিউশন গুলোও ক্যানসেল করেছে এই বাটপারের জন্য।অথচ,মিঃইনভিজিবল ওরফে আব্রাহাম চৌধুরী শুভ্রব তার সাথেই। একই মানুষ তো আর একই সময়ে দ্বৈত ভূমিকা রাখতে পারে না৷ শুভ্রব বেচারা আর সহ্য করতে পারছে না মশার কামড়।রিদিতা রাগ না মেটাক,মশা রিদিতার হয়ে শুভ্রবের থেকে প্রতিশোধ নিয়ে নিচ্ছে।ধুর! আর না। শুভ্রব বেরিয়ে গেলো ঝোঁপের আড়াল থেকে। মশার কামড়ে, ফর্সা হাত পা লাল হয়ে গেছে। মশা বড় নির্লজ্জ প্রাণী, একটা ছেলের ইজ্জত এভাবে কামড়ে, কামড়ে হরণ করে নিলো!

“মিস.রিদিতা, অনেকক্ষণ তো হলো! এলো কি?" পেছন থেকে ডাকলো শুভ্রব।

“না, তো!" মুখ গোমড়া করে

“ মনে হয় ভয়ে পেয়েছে।” পেছনের চুলে হাত চালাতে, চালাতে বলল।

“ ধূর! কি ভাবলাম কি হলো৷ বিরক্তি প্রকাশ করে বলল রিদিতা৷

“ থাক বাদ দাও!”

“কত বড় চিটার দেখেছেন,আস্তবড় একটা বাটপার।”

“ইটসওকে না,এরা এমনই হয়। হয়তো প্র্যাঙ্ক করেছে তোমার সাথে।”

“প্র্যাঙক করেছে! ওর নামে তো ইভটিজিং এর মামলা করা উচিত।উফফ,হাত থেকেই ফসকে গেলো।"

তন্মধ্যে, তাদের পাশ দিয়ে কুলফি আইসক্রিম ভ্যান অতিক্রম করছিলো।কুলফি ওয়ালার ভ্যানে মাইকিং হচ্ছে,“কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই আইসক্রিম৷ লাজাওয়াব স্বাদের, একবার খাইবেন তো বারবার চাইবেন৷” দুই তিনজন আইসক্রিম কিনছেও। রিদিতার মাথা গরম আছে,এ মুহূর্তে ঠান্ডা করা প্রয়োজন।

“মিস.রিদিতা আপনি চিন্তা করবেন না, ওই ইনভিজিবল না কি তাকে আমি যেখান থেকে পারি খুঁজেএনে দিবো। তখন, আপনি তাকে পিটায়েন৷এখন পালিয়ে গেলে কি করার বলুন।" রিদিতা কে মেঁকি শান্তনা দিয়ে বলল শুভ্রব।

“আমার কিছ্ছু ভালো লাগছে না৷"

“আইসক্রিম খান ভালো লাগবে।" শুভ্রব আইসক্রিম ওয়ালা কে ডাক দিলো, কুলফি ওয়ালা এলো বেঞ্চের ধারে৷

“মামা, কুলফি দিয়েন তো দুটো।"

“কত টাকার টা দিমু, মামা?"

“কত, কত টাকার আছে?"

“বিশ,তিরিশ,পঞ্চাশ আর স্পেশাল কেশরী বাদাম কুলফি মালাই আছে হেইডার দাম একশো টেকা।"

“দুটো, স্পোশাল কুলফি দিবেন তাহলে৷"

কুলফি ওয়ালা, তার বড় বরফের বাক্স থেকে দুখানা স্পেশাল কুলফি মালাই আইসক্রিম বের করে শুভ্রবের হাতে দিলো। শুভ্রব রিদিতার হাতে দুটোই দিলো। রিদিতার কুলফি ভিষন পছন্দের, শুভ্রব জানে।রিদিতা আর যাই হোক কুলফি কখনো মানা করে না, কুলফি খেলে অন্তত তার মন টা ঠান্ডা হবে৷শুভ্রব,টাকা দিতে গেলে রিদিতা আটকালো।

“আমি দিবো!"

“আরে সমস্যা নেই,আমরা আমরাই তো৷ আপনি এতো হিসেব করে চলেন!"

“আপনি,আমার জন্য জব থেকে ছুটি নিয়ে এলেন, সময় নষ্ট করলেন৷"

“তো কি টাকা দিয়ে তার হিসেব চোকাচ্ছেন?"

“না, তা না।"

“শুনুন,সবসময় এতো ফরমালিটি দেখালে চলে না৷ আমি আপনার বড় আর বড়দের কথা মান্য করে চলতে হয়।"

“যথা আজ্ঞা! জনাব।" রিদিতা হার মানলো,শুভ্রব বিল পে করে কুলফি ওয়ালা কে বিদায় করলো।

বিকেলের মিষ্টি পবনে বইছে, আশেপাশে বোধহয় সকাল-সন্ধ্যা গাছ আছে৷ সকাল-সন্ধ্যা ফুলের ঘ্রাণ ছড়াচ্ছে। বেঞ্চে বসে শুভ্রব, রিদিতা কুলফি খাচ্ছে।রিদিতা মিঃ মিঃইনভিজিব্যাল ম্যান কে মারতে না পারার শোক পালন করছে আর শুভ্রবের কাছে রাগ প্রকাশ করছে। শুভ্রব মনোযোগী শ্রোতার মতো শুনছে। ভিন্ন জায়গা, একই বেঞ্চ, তারা দুজন তবে এবার যেনো একটু ভিন্নরকম সব।

“আচ্ছা,আচ্ছা বুঝতে পেরেছি তবে একটা কথা বলি?"

“বলুন!"

“ছেলেটি তো আপনাকে ভালোবাসে, তাহলে সমস্যা কোথায়?একটু নাহয় প্রেম করেই দেখতেন।তারপর,ডাকতেন। আমার মনে হয় আপনি হঠাৎ, আসতে বলায় বুঝে গেছে৷বড় ভুল হয়ে গেলো আপনার।শিট!"

“ কি বললেন প্রেম! তাও আবার আমি করবো? না ভাই না ছেলে মানুষ হলো শয়তানের খালাতো ভাই, শয়তান কে দেখলে আউঝুবিল্লাহ আর কোনো ছেলে প্রেমের প্রস্তাব নিয়ে এলে নাউজুবিল্লাহ পড়া উচিত।”

শুভ্রব, রিদিতার পুরুষ বিচার ফিলোজফি শুনে, চুপ হয়ে গেলো৷ বোঝা গেলো,এ নারীর মন সহজে গলার নয়। যার প্রেম বা ভালোবাসা সম্পর্কে এমন মতাদর্শ সে কি তবে মানবে শুভ্রবের প্রেম প্রস্তাব। শুভ্রব,আজ পরিকল্পনা করেই এসেছে রিদিতা কে সব বলার। যে,অবস্থা মনে হয়না বলা হবে। তবুও দেখা যাক কি হয়।

“আপনার ভালোবাসায় এতো এলার্জি কেনো মিস?"

“এসব কথা ছাড়ুন, ভালো লাগছে না৷"

“মন ভালো করার জন্য তাহলে কি করা যায়?" শুভ্রব থুতনিতে তে আঙুল রেখে ভাবতে লাগলো৷ তৎক্ষনাৎ, তার মাথায় একটা বুদ্ধি খেললো৷

“একটা খেলা খেলি চলুন।"

“কি খেলা।”

“ওই যে দুরে বেলী গাছ টা দেখছেন, দৌড়ে সেখানে যেতে হবে। যে সবার আগে সেখান থেকে পাঁচ মিনিটে বেলী গাছ থেকে এক, এক করে যতটা ফুল পেড়ে আনতে পারবে সে বিজয়ী।"

“জিতলে কি পুরষ্কার?"

“আপনি বলুন!"

“যে জিতবে তার পক্ষ থেকে ফুচকা ট্রিট!" রিদিতা বললো

শুভ্রব রিদিতার কথায় হেসে ফেলল,মেয়েটার মধ্যে এখনও অনেক ছেলেমানুষিভাব আছে। একটা পাখির মতো মুক্ত উন্মুক্ত হৃদয় আছে৷ শুধু, একটু যত্ন প্রয়োজন এই শ্যামাপাখিটির।

“ঠিক আছে, আপনি যা বলবেন তাতেই সই।"

“তাহলে, চলুন। আমিই জিতবো দেইখেন।"

“দেখা যাক।"

অদূরে দাড়ানো বেলী গাছ টা ঠাসা শুভ্র রঙা বেলী ফুলে। দুজনে বেঞ্চের ধারে পজিশন নিয়ে দাড়ালো। শুভ্রব এক পা আগে আরেক পা পেছনে দিয়ে আরামে দাড়ালো, হাত,হাত ঘষে রিদিতার দিকে চ্যালেঞ্জের দৃষ্টি ছুড়লো, রিদিতাও কোমড়ে ওড়না গুজে তীক্ষ্ণ চোখে নাকের নিচে আঙুল ঘষে শুভ্রবের চ্যালেঞ্জ গ্রহণ করলো৷ এক,দুই তিন গুণে দৌড় প্রতিযোগিতা শুরু হলো৷ দুজন একসাথে দৌড় শুরু করলো। দুজন পাশাপাশি দৌড়াচ্ছে, শুভ্রব ইচ্ছে করেই পিছিয়ে যাচ্ছে। রিদিতা ভাবছে শুভ্রব দৌড়ে জিত্তে পারবে না। তাই সে আরো জোড়ে দৌড় দিলো, এক দৌড়ে বেলী গাছের একটা ফুল ছিড়ে এনে বেঞ্চে রাখলো। শুভ্রব কে প্রথম রাউন্ডে হারাতে পেরে রিদিতা জয়ের হাসি হাসলো৷ শুভ্রব, রিদিতার সে হাসি মুগ্ধ নয়ন ভরে দেখলো৷ তার শ্যামাপাখি বন্দি খাঁচার থেকে মুক্ত হওয়ার আনন্দে আত্নহারা!

“আমার শ্যামাপাখি, তুমি সদা এমন চঞ্চলা থেকো।মুক্ত খেচড় হয়ে চিরকাল আমার বুঁকের আকাশে ডানা মেলে উড়ো।"

রিদিতা,শুভ্রবের দাড়িয়ে থাকা দেখে থামলো,শুভ্রব অন্যমনষ্ক! রিদিতা শুভ্রবের চোখের সামনে হাত নেড়ে, নেড়ে ডাকলো, “এই যে,মিঃ প্রতিবেশী। দাড়িয়ে আছেন কেনো।হেরে যাচ্ছেন তো। হেরো,হেরো!”

জানা নেই কেনো,রিদিতার বড় আনন্দ হচ্ছে।খেলাটা তার মন্দ লাগছে না৷শুভ্রব আর থেমে থাকলো না৷ সেও দৌড় শুরু করলো৷ দুজন খেচড়,খোচড়ি পার্কের এধার থেকে ওধারে ছুটছে৷রিদিতা, বেশঅনেক গুলো ফুল তুলে ফেলেছে৷ প্রতিযোগিতা শেষে বেঞ্চে, রাখা ফুল গুলো গুনতে লাগলো শুভ্রব, রিদিতা। শুভ্রব তুলেছে দশটা আর রিদিতা বিশটা৷ জয়ী হলো রিদিতা৷

“দেখেছেন,আমি জিতে গেছি৷"

“আমি চাই তুমি সবসময় জেতো" মনে,মনে বলল শুভ্রব। কিন্তু রিদিতাকে বলল,“আসলে,আমি ইচ্ছে করেই হেরেছি, ভাবলাম ফ্রীতে ফুচকা খাবো৷ লোভ সামলাতে পারি নি।”

“হারলে,মানুষ কত কি বলে। জানেন, আমি স্কুলে থাকতে দৌড় প্রতিযোগিতায় সবসময় ফার্স্ট হতাম।"

“আচ্ছা, তাহলে এই দৌড় প্রতিযোগিতায় ফাস্ট হওয়ার রহস্য কি। এমন রোগা-সোগা মানুষ তুমি, উড়ে, উড়ে যেতে নাকি বাতাসে?" ঠাট্টা করে বলল শুভ্রব৷ রিদিতাকে রোগা-সোগা বলায় রিদিতা বড় অসন্তুষ্ট হলো৷ কোমড়ে হাত দিয়ে, নিজের হাতের বাহু চাপড়ে বলল,

“ডোন্ট আন্ডারেস্টিমেট মি, আপনি জানেন আমি এই রোগা শরীরে কত ভাড়ি,ভাড়ি ওজনের জিনিস তুলতে পারি৷ দু কেজির চিনির বোয়াম একাই তুলে ফেলতে পারি। এক বালতি কাপড় একাই ধুতে পারি৷রোগা বলে অপমান করবেন না মিস্টার!" শুভ্রবের দিকে তুড়ি বাজিয়ে, বাজিয়ে বলল।

শুভ্রব সবসময় চাইতো এই চঞ্চল রিদিতা টা যেনো মুক্ত হয়,গুটিয়ে থাকা রিদিতার আবরণ থেকে।শুভ্রব রিদিতার চোখ, মুখের ভাবভঙ্গি, চঞ্চলতা, চপলতা দেখে মনে,মনে প্রশান্তির হাসি হাসে৷

“ওহ রিয়লি! তাহলে দশ কেজির একটা ডাম্বেল উঠাতে পারবে?"

“আলবাত!" চুল নাড়িয়ে বলল রিদিতা৷

“তাহলে, ঐ যে দেখছো ব্যায়ামের এড়িয়া ওখান থেকে ওই ছোট ডাম্বেল টা তুলে দেখাও।"

“ওকেহ!"

শুভ্রব, রিদিতা কে নিয়ে ব্যায়াম করার জায়গায় গেলো৷ সেখানে ছোট বড় তিনটে ডাম্বেল পড়েছিলো৷ শুভ্রব রিদিতা কে মাঝারি সাইজের টা তুলতে বলল। রিদিতা একটু ভাব নিয়ে বড় টাই তুলতে গেছে৷ তার রোগা-সোগা শরীরের শক্তিতে এক আনাও নড়লো না ডাম্বেল টা৷ শুভ্রব, রিদিতার এমন পরাজয়ে হেসে ফেলল। রিদিতা নিজের পরাজয় তো মানবে না৷ তাই কথা ঘুরাতে বলল,“ডাম্বেলে সমস্যা।"

“হুম!" ঠোঁট টিপে হাসলো শুভ্রব।

“হাসছেন যে বড় দেখান তো আপনি উঠিয়ে দেখান।"

“দেখতে চাও?”

“হ্যা,দেখান।"

“ওকেহ!"

শুভ্রবের মতন হাট্টাগাট্টা স্বাস্থ্যবান জিম করা পুরুষের শক্তিতে এই ডাম্বেল তোলা কোনো ব্যাপার না। জিমে এমন কত ভাড়ী, ভাড়ী ডাম্বেল তুলেছে সে। শুভ্রব দুই হাতে খুব সহজেই ডাম্বেল তুলে শূন্যে উচালো।রিদিতা বিস্মিত হয়ে দেখলো,

“কই মিস. রিদিতা ডাম্বেলে সমস্যা নাই তো।"

“তো, আপনি স্বাস্থ্যবান মানুষ আপনার জন্য সহজ কাজ!"

“হারলে সবাই এমনই বলে।" রিদিতার কথা রিদিতা কেই ফিরিয়ে দিলো।

দৌড়ঝাঁপ করে রিদিতার অনেক জলতেষ্টা পেয়ে গেছে, আশেপাশে জল কেনার মতো কিছু নেই।আজ ব্যাগেও পানি আনে নি। পার্কের ওপাশে, দোকান পাট দেখে শুভ্রব কে বলল,

“চলুন, মিঃ প্রতিবেশী! ওদিকে যাই।"

“চলো!"

রিদিতা বেঞ্চের ধারে ব্যাগ নিতে গেলো। কিন্তু ফুলগুলো কি করবে বুঝতে পারলো না৷ তাই, ব্যাগ থেকে কাগজ ছিড়ে, ঠোঙার মতো বানিয়ে কিছু ফুল ঠোঙায় ভড়লো। আর একটা ফুল কানের গুঁজলো৷ কানে গোঁজা ফুলটার উপর শুভ্রবের যেনো খুব ঈর্ষা হলো! ফুল টা বিনা বাধায়,রিদিতাকে ছুলো। প্রেমিকের হৃদয় তো একটু ঈর্ষান্বিত হবেই।

“ কানে ফুল টা গুজো না। "

“কেনো?”

“ঈর্ষা হয়” শুভ্রবের অস্পষ্ট কন্ঠ

” হু? কি বললেন?”

“যখন তোমার কানের কাছে যত্নে গুজা বেলী ফুল স্বানন্দে তার হাসি হাসে আমার সেই ফুল হতে ইচ্ছে করে! তখন আমার ঈর্ষা হয়! " রিদিতার দিকে মায়াবি দৃষ্টিতে চেয়ে আনমনে বলল শুভ্রব।

“কি হলো মিঃ কোথায় হারালেন আবার?"

“কোথাও না!"

“চলুন তাহলে!"

“হুম!"

পার্কের সরু পথ ধরে দুজন পাশাপাশি হাটছে,রিদিতা নিজের মতো বকবক করছে। শুভ্রব কেবল শুনছে,এ মেয়েটা এতো কথা জানে?শুভ্রব বড় আশ্চর্য হলো।

—

পার্কের বিলের ধারে বসে, ফুচকার প্লেট হাতে ফুচকা খেতে বসেছে শুভ্রব রিদিতার।শর্তানুযায়ী, রিদিতার ফুচকা ট্রিট দেয়ার কথা। সেই শর্তপূরণ করছে রিদিতা।শুভ্রব ফুচকা খায় না, বাহিরের কোনো খাবার খায় না৷ তবে,রিদিতার সাথে থেকে রিদিতার মতো একটা বদঅভ্যেস হয়েছে, হুটহাট বাহিরের জিনিস খেয়ে ফেলা। সঙ্গদোষ বোধহয়! রিদিতা বাহিরের খাবার প্রচুর খায়। মাঝে,মাঝে তাই এর জন্য অসুস্থ্যও থাকে৷ তবে খাওয়া বাদ যায় না৷

“বিয়ে সাদি করে ফেলবো বুঝলে, একটা মেয়ে দেখো তো! " ফুচকা মুখে নিতে, নিতে বলল শুভ্রব৷শুভ্রবের কথায় রিদিতার একটা কথা মনে পড়লো, কিন্তু মুখে ফুচকা। মুখে হাত দিয়ে দ্রুত চিবোচ্ছে কথার উত্তর দিতে।ফুচকা চিবানো শেষ হলে, তা গলধকরণ করলো,প্লেট থেকে আরেকটা ফুচকা হাতে তুললো । রিদিতা শুভ্রবে দিকে তাকিয়ে দুষ্টুমির ছলে বলল,“অর্ণা আপু কেমন হবে?"

“নাউঝুবিল্লাহ!” রিদিতার কথায় চোখ,মুখ কুচকে বলল শুভ্রব। শুভ্রবের ভাবভঙ্গিতে রিদিতার হাসি পেলো।

“ভাগ্যিস, আপনার রিয়েকশন অর্ণা আপু দেখতে পায় নি।” হাসতে, হাসতে বলল রিদিতা।

“অর্ণা টাইপ মেয়েদের আমি বড্ড অপছন্দ করি।" গম্ভীর কন্ঠে বলল শুভ্রব।রিদিতা ফুচকায় টকের গ্লাসে চামচ নাড়ছিলো।ফুচকায় একটু, একটু করে টক ভড়লো৷

“তাহলে কেমন মেয়ে পছন্দ?" সাবলীল ভাবে জানতে চাইলো রিদিতা।

শুভ্রব হাতে থাকা ফুচকা মুখে পুড়ে খেতে, খেতে বলল, “এনে দিতে পারবে?"

“চেষ্টা করতে পারি,আম্মুর এক বান্ধবী আছেন ভালো ঘটক।আপনার ক্রায়টেরিয়া বলুন এনে দেওয়ার চেষ্টা করবে।"

“হুম,আন্টি কে তো বলতেই হবে,আন্টির মতামত নিয়েই তো বিয়ে সম্পন্ন হবে।"

“বলুন তাহলে কেমন পছন্দ?"

“তোমার মতো!" শুভ্রব খেতে, খেতে কথার ছলে বলল।রিদিতা ভাবলো শুভ্রব ফ্লার্ট করছে।

“কিহ্!আমার মতো?তাহলে আপনার কপালে দুঃখ আছে।" হাসতে, হাসতে বলল রিদিতা।

“সে দুঃখ কপাল পেতে নিতে রাজি,ব্যাপার না শুভ্রব সব সামলে নিবে।" কপাল দেখিয়ে শুভ্রবের সাবলিল উত্তর। রিদিতা জবাবে কেবল হাসলো। ফুচকা মুখে পুড়ে, সামনের বিলের দিকে তাকালো। বিলের, শীতল বাতাসে ফুচকা খেতে মন্দ লাগছে না।

“আচ্ছা একটা প্রশ্ন করি?" শুভ্রব, জিজ্ঞেস করলো রিদিতা কে।

“করুন!" মিষ্টি হাসলো রিদিতা।

“তোমার কেমন ছেলে পছন্দ?" শুভ্রব আগ্রহ নিয়ে জানতে চাইলো। রিদিতা কিছুক্ষণ ভেবে উত্তর দিলো,“আপনার মতো চরিত্রের মানুষ।"

“আমার মতো?"

“হুম!" মাথা নাড়ালো রিদিতা

“আমি হলে কি সমস্যা?" ফিচেল কন্ঠে বলল শুভ্রব। রিদিতা শুভ্রবের কথায় জোড়ে শব্দ করে হাসলো। যেনো মজার কোনো কৌতুক বলেছে শুভ্রব।

“হাসছো কেনো?"

“আপনার কথায়।" হেসে,হেসে বলল রিদিতা।

“হাসার মতো কি বললাম?" চোখ উল্টে বলল শুভ্রব।

রিদিতা হাসি আটকানোর চেষ্টা করে বলল,“মিঃ প্রতিবেশী! আপনি ও না ভালো মজা পারেন " বলে পুনরায় হাসতে,হাসতে গরদান ঝোঁকালো৷

“ধুর, আবার হাসে।"

“আচ্ছা, চুপ করে গেলাম তবে কয়টা বাজে?"

শুভ্রব ঘড়ি দেখছে, ঠোঁটে ঠোট চেপে। রিদিতা ফুচকা শেষ করে চায়ে চুমুক দিলো। মাটির ভাড়ের পোড়া, পোড়া গন্ধে চায়ের ফ্লেভার যেনো দ্বিগুণ বেড়ে যায়৷

“সাড়ে ছয়টা বাজে৷

“চলুন তাহলে উঠি!"

“উঠে যাবে?"

“হ্যা,বেশি রাত হলে সমস্যা!"

“ওকে ম্যাডাম চলুন!"

—

পার্ক থেকে বেরিয়ে, হাঁটা ধরলো দুজন। বাড়ির কাছাকাছি হওয়ায় আর রিকশা নিলো না। হেমন্তের সন্ধ্যায় ফুটপাত ধরে পাশাপাশি হাটতে মন্দ লাগছে না৷গাড়ির শব্দ, রিকশার টুং,টাং যেনো আজ শ্রুতিমধর লাগছে৷ এই মুহূর্ত টা এখানে থমকে গেলে কি খুব ক্ষতি হয়! হাটঁতে, হাঁটতে প্রায় বাড়ির সোসাইটির সামনে চলে এসেছে তারা৷

শুভ্রব, মনে মনে খুব নার্ভাস।আজ, সে নিজের মনের কথা রিদিতা কে জানাবে।জানে না এর প্রতিক্রিয়া কি হবে? রিদিতার কি করবে।তবে, শুভ্রব নিজেকে এবার প্রকাশ করবে। পরের সিদ্ধান্ত রিদিতার,রিদিতা যেই সিদ্ধান্ত নিবে শুভ্রব তা গ্রহণ করবে।যদি না হয় তো নাই সই! মন থেকে সে কেবল রিদিতা কেই চায়। জোড়াজুড়ি তে সে বিশ্বস্ত নয়। ভালোবাসা মানে হলো স্বাধীনতা!

শুভ্রব গুন গুন করে গান গাইছে,

“ইয়ে সাম মাস্তানি,
মাদহোস কিয়ো যায়
এক ডোর কয়্যি খিচে
তেরি ওর লিয়ে যায়—

ওমনসময়,নিকুম্ভিলা ভবনের নামনে, সিএনজি দেখতে পেলো। অর্ণা কে অনিক সিএনজি তে তুলে দিচ্ছে।অর্ণা চলে যাচ্ছে রাজশাহী ভার্সিটিতে ক্লাস শুরু হয়ে গেছে তার।অর্ণা সিএনজি থেকেই দেখলো,শুভ্রব রিদিতা পাশাপাশি দাড়িয়ে। অর্ণার বড্ড খারাপ লাগলো,পাগলামি করলেও সে সত্যই ভালোবেসেছিলো৷ কিন্তু, সবার নসিবে তো ভালোবাসা নসিব হয় না।তুমি কাউকে চাও, তো কেউ তোমাকে চায়, তুমি যাকে চাও সে আবার অন্য কাউকে চায়।এই পাওয়া না পাওয়ার লুপ চিরকাল চলমান। অর্ণার দিকে তাকালো রিদিতা। চোখে করুন মূর্ছতা অর্ণার। রিদিতার খারাপ লাগলো! তাদের সামনে দিয়ে অতিক্রম করে গেলো অর্ণার সিএনজি। অর্ণার সিএনজি, দৃষ্টিসীমানর বাহিরে যেতেই, রিদিতা শুভ্রব কে বলল,

“অর্ণা আপু আপনাকে অনেক ভালোবাসে।"

“আমি বাসি না তো!" শুভ্রবের নির্লিপ্ত উত্তর।

“আপনি, অনেক নিষ্ঠুর!"

“আর আমি যাকে ভালোবাসি সে, তারচেয়েও নিষ্ঠুরতম!দীর্ঘ আট বছর যাবৎ সে তার মায়ার জেলে আমায় বন্দি করে রেখেছে।ভেবে দেখো কত বড় জালিম।"

শুভ্রব আকুল দৃষ্টিতে, রিদিতার চোখে,চোখ রেখে ঠোঁটের কোণে রহস্যমাখা অভিমানমাখা মুচকি হেসে ধীর কন্ঠে বলল!

“আপনি কাউকে ভালোবাসেন!" রিদিতা আশ্চর্য হয়ে জানতে চাইলো

“বাসতে পারি না, দীর্ঘ আটাশ বছরের জীবনে কি একটা পছন্দ বা প্রেম থাকবে না?"

“না, তা না! তবে আপনি তার জন্য আট বছর যাবৎ অপেক্ষা করে আছেন?" বিস্মিত কন্ঠে বলল রিদিতা।

“হুম!” আফসোসের সহিত বলল শুভ্রব।

“বলতে হবে সে খুব ভাগ্যবতী! একদিন দেখা করাবেন কিন্তু!"

“দেখতে চাও?"

“হু!"

“আয়নায় দেখে নিও, নাহয়।পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী ও সুন্দরতম নারীটি কে!” শুভ্রব কেমন করে যেনো বলল,রিদিতা শুভ্রবের কথা ধরতে পারলো না।

“আপনি অনেক হেয়ালি করেন।"

“আর,তুমি বড্ড বেখায়ালি থাকো।"

শুভ্রবের ধাঁধাময় কথা গুলো রিদিতার খুব খাপছাড়া লাগলো।নাকি রিদিতা বুঝেও, বুঝেলো না!

“আপনি কি বলতে চাইছেন?” শ্লেষাত্মক কন্ঠ রিদিতার

“শুনতে চাও?"

রিদিতা, আন্দাজ করতে পারছে না তবে শুভ্রবের অভিব্যাক্তি, চোখের ভাষা, কন্ঠ রিদিতার অন্যরকম লাগছে। রিদিতার বুক কাঁপছে!ঢোক গিলছে বারেবার!

“ভালোবাসি তোমায়!"

শুভ্রব, রিদিতার কানের কাছে এসে ফিসফিসিয়ে হাস্কি স্বরে বলল। রিদিতা বিস্মিত চোখে শুভ্রবের দিকে চাইলো।শুভ্রবের এইস্বর রিদিতার পরিচিত লাগলো।এই একই স্বরে মিঃ ইনভিজিবল তাকেও ভালাবসার কথা বলেছিলো। রিদিতার সব হিসেব মিলিয়ে তড়াক করে চাইলো শুভ্রবের দিকে। কন্ঠে বিস্ময় নিয়ে বলল,“তাহলে, আ...আ..আপনিই মিঃ ইনভিজিবল?”

“হুম,আমিই!'

“আপনি মজা করছেন।” বিচলিত চোখে চেয়ে বলল রিদিতা।

“আমি সত্যি বলছি।" শুভ্রব শান্ত কন্ঠে বলল,

“আপনি ছলনা করেছেন" কন্ঠে রিদিতার অপরাগতা।

শুভ্রবের স্পার্ট লেহজা,“তোমাকে পেতে!"

“এটা অন্যায়, আপনি ধোঁকার আশ্রয় নিয়েছেন।আর ছল করা মানুষদের আমি অপছন্দ করি!" রিদিতার কন্ঠে রাগ, কান্না।

“তুমি আমায় বিশ্বাস করো না?”

“আগে করতাম এখন আর পারছিনা।”

“ধরে নিবো তুমি আমায় প্রত্যাখ্যান করছো?"

“আপনি আমার সম্পর্কে সবটা জানেন না।”

“সবটা জানার প্রয়োজন নেই তো।"

“ আমি চাই না আপনার সাথে আমার বা আমার পরিবারের সুন্দর সম্পর্ক টা নষ্ট হয়ে যাক।”

“জোড় নেই,তুমি যদি চাও?"

“আমি চাই না, আমি আল্লাহ কে ওয়াদা করেছি যে ভুল আমি একবার করেছি তা দ্বিতীয়বার করবো না।আমায় ক্ষমা করবেন শুভ্রব ভাই!আপনার প্রস্তাব আমি গ্রহণ করতে পারছি না,আমি আপনার ভালোবাসার কাবিল নই!"

রিদিতা, আর এক মুহূর্তও দাড়ালো না। দৌড়ে চলে গেলো বাড়ির ভিতর।একমুহূর্তে, সব কেমন এলোমেলো হয়ে গেলো।রিদিতার থেকে এমন জবাব পাবে শুভ্রব আগেই জানতো।শুভ্রব জানে রিদিতার মনের গভীর ক্ষত টা কত টা গভীর।

শুভ্রব করুণ চোখে আকাশের দিকে তাকালো। রিদিতা, শুভ্রবের অনুভূতি টা একবারো বোঝার চেষ্টা ও, করলো না। একবারও শুনতে চাইলো না, এতো বছরের অপেক্ষার যন্ত্রনা গুলো!তবে,কি সৃষ্টিকর্তার এই ইচ্ছে! কোনোদিনও কি তাদের পথ মিলবে না।

”ক্রমান্ন"

#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা

হ্যাপি রিডিং 🙂 আর পরবর্তী পর্ব আসতে, আসতে দোয়াতে মনে রেখো 😊

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 48 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন