৪৮.
কখনো,কখনো জীবন আমাদের এমন এক পরিস্থিতিতে এনে দাড় করায় যেখানে দুটো অপশন থাকে। তখন আমরা বুঝতে পারি না আমাদের ঠিক কোন অপশন টা বাছাই করা উচিত৷ জীবনের এই দুই পথের কেন্দ্র তে পৌছুতে, পৌছুতে সফরপথে জীবন আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। বিশ্বাস,ভরসা,আস্থা, ভালোবাসা, সঙ্গী! পথপারী দিতে,দিতে হাজার বার ভাঙে, হাজারবার গড়ে।ভাঙা গড়ার খেলা খেলতে, খেলতে জীবনে ম্যাচুয়ারিটি চলে আসে। জীবন, বুঝিয়ে দেয় পথিমধ্যে,যা পরিলক্ষিত হয়েছিলো তা কেবলই মরিচীকা! তখন জীবনের দুটো পথের একটি বাছাই করাটাই হয়ে উঠে সবচেয়ে বড় পরীক্ষা। আবার মরিচীকা বা বিভ্রম হবে না তো?সে পথে আমরা থমকাই, ভয় পাই, পিছু ফিরে তাকাই এবং,একাকিত্বকেই বেছে নি৷
রিদিতাও আজ জীবনের সে দ্বারে দাড়িয়ে।শুভ্রবের সম্পর্কে রিদিতা অজানা নয়,একজন ভালো মানুষ, সচ্চরিত্রবান, বিশ্বস্ত, পরোপকারী তবে এগুলোই কি যথেষ্ট?সে চাইলে তাকে বাছাই করতেই পারে। কিন্তু মন? অনুভূতিই যদি না থাকে। অনুভূতি অনুভব হওয়ার জন্য হৃদযন্ত্রটাই যদি অকেজো হয়ে যায়? একবার ভালোবাসার মৃত্যু হলে, পুনরায় কি কাউকে ভালোবাসা যায়?মৃত মানুষ টা মরার পর যেমন ফিরে না ঠিক, ভালোবাসা নামক অনুভূতি টা মরে গেলে দ্বিতীয়বার ভালোবাসা অনুভূত হয় না।
অন্ধকার ঘরের মেঝেতে হাত,পা ছড়িয়ে শুয়ে আছে রিদিতা।মন বিক্ষিপ্ত, শরীর ক্লান্ত!অঝোরে চোখ দিয়ে বইছে নোনা অশ্রুধারা৷ কানে বাজছে, শুভ্রবের বলা কথা গুলো৷শুভ্রবের আট বছরের অপেক্ষা, ভালোবাসি বলা।রিদিতা বুঝে পাচ্ছে না, শুভ্রবের সাথে তাদের পরিচয় প্রায় দুই বছর যাবৎ। শুভ্রব আট বছরের অপেক্ষা কিভাবে। এর পূর্বে না তো শুভ্রবের সাথে রিদিতার সাক্ষাৎ হয়েছিলো আর না পরিচিতি।তাহলে, এ কথা কেনো বলল? রিদিতার জানা নেই। তবে শুভ্রবের এই ছদ্মবেশে থাকা টা রিদিতা কি বলবে,ধোঁকা না ছলনা?বা আদৌ বলা যায় কি? নিয়ত স্বচ্ছ তবে তরিকা তো ভুল।রিদিতার কাছে তো তা ভুল হিসেবেই গন্য। সবচেয়ে,বড় কথা রিদিতা কখনো শুভ্রবকে নিয়ে তেমন কোনো অনুভূতিই মনে পোষন করে নি যে আজ শুভ্রবের ভালোবাসার প্রস্তাব কবুল করে নিবে আর না তো কবুল করার মতো অবস্থায় রিদিতা আছে৷ তাহলে কি সময়ের ই সব দোষ?সময় ভুল সময়ে তাদের দেখা করিয়েছে?
রিদিতার মতে রিদিতা কোনো ভুল করে নি।কেউ প্রস্তাব দিলো আর সে কেবল ভালো এই ট্যাগ থাকলেই কি তার প্রস্তাব মেনে নিতে হবে?রিদিতার যে ভালোবাসায় খুব ভয়!মানুষ হারানোর খুব ভয়!এই ভালোবাসাই তো তাকে হ/ত্যা করেছে, তার জীবনটা নষ্ট করে দিয়েছে,কুলষিত করেছে। ভালোবাসা আর ওয়াদা এখন তার কাছে কৌতুক মনে হয়।“ভালোবাসা, হাহ্!" রিদিতা কাদঁতে, কাঁদতে হো, হো করে হাসলো। এ মুহূর্তে, রিদিতার হাসি বড় ভয়ংকর লাগছে। এ কেমন হাসি, যাতে সেই কোনো জৌলুশ আছে কেবল কষ্ট, যন্ত্রণা ও মানসিক যাতনা।
রিদিতা,শোয়া থেকে উঠে বসলো, রিদিতার খাটের সাথে হেলান দিলো।রিদিতার খাট বরাবর তার ড্রেসিং টেবিল। আয়নায় তার বিম্ব প্রতিফলিত হচ্ছে।রিদিতা আয়নার সামনে দাড়ালো।চোখে তার ক্ষোভ, যন্ত্রণা,গ্লানি। রিদিতার কানে বাজছে দুটো কন্ঠস্বর। একদিকে আবির ও বিপরীত দিকে শুভ্রব।
“আমি তোমাকে অনেক, অনেক ভালোবাসি রিদি!ভালোবাসি,ভালোবাসি, ভালোবাসি। আমরা সারাজীবন এভাবে একসাথে থাকবো, তোমার আমানতের খেয়ানত করবো না।”
রিদিতা নিজের চেহারা ঢেকে নিলো, কান হাত দিয়ে চেপে ধরলেো, পরক্ষনেই তার কানে বাজলো শুভ্রবের বলা কথা — “ভালোবাসি,তোমায়! আট বছর যাবৎ অপেক্ষা!নিষ্ঠুরতম।
রিদিতা আয়নার সামনে থেকে ছিটকে সরে দাড়ালো। তার সামনে দাড়িয়ে আছে দুজন ব্যাক্তি এক দিকে আবির যার চোখে ছলনা, অপরদিকে শুভ্রব যার চোখে আকুলতা। একজনের ছলনা রিদিতা কে যন্ত্রণায় পোড়াচ্ছে, আরেকজনের আকুলতা রিদিতাকে গ্লানিতে ভুগাচ্ছে। দুইজন কে রিদিতার অসহ্য, লাগছে!
“সরো, সরো তোমরা চলে যাও,আমার কাউকে চাই না কাউকে না। তোমরা সবাই ছলনা করো। সরো, সরোওও"
রিদিতা কানে হাত দিয়ে, মাটিতে মাথা রেখে ছটফটিয়ে কাঁদছে। রিদিতার মাথা যন্ত্রণায় ফেঁটে যাচ্ছে!অতীতের স্মৃতিগুলো বজ্রপাতের মতো তার মস্তিষ্কে বাজ ফেলছে। যার চোখে রিদিতা ভালোবাসা দেখেছিলো,যার হাত বিশ্বাস করে ধরেছিলো, যার সাথে সারাটিজীবন কাটানোর জন্য স্বপ্ন বুনেছিলো অথচ সে চোখে ছিলো প্রতারনার দুর্দান্ত এক খেলারছক!
সেই রাতের ফোনালাপের পর,আবির রিদিতার প্রায়শই কলে অথবা ম্যাসেজে কথা হতো।কথা বলতে, বলতে তাদের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরী হয়।রিদিতা সারাদিন অপেক্ষা করতো, রাতের ওইটুকু সময় আবিরের সাথে কথা বলার জন্য।রিদিতার মন খারাপে আবির কখনো জোকস বলে হাসাতো বা কখনো গান শোনাতো।আসমা বেগম রিদিতা কে ফোন দিতেন না,সামনে বোর্ড এক্সাম পড়ায় ক্ষতি হবে। রাতের বেলা একঘন্টার জন্য ফোন হাতে পেতো, সেই একঘন্টার জন্য রিদিতার তেইশ ঘন্টা অপেক্ষা করতো। আবিরের যত্ন, আবিরের সঙ্গ, আবিরের করা দুষ্টুমি, খুনসুটি রিদিতার সারাদিনের একাকিত্ব দুর করে দিতো।আবির কে রিদিতার ভালো লাগতে শুরু হলো, অতঃপর, রিদিতা আবিরের প্রেমে পড়লো৷
“রিদিতা,আর কত অপেক্ষা করাবে? এবার তো কবুল করো আমার ভালোবাসা!নাকি এখনও তোমার মনে জায়গা করে নিতে পারি নি, এখনো বিশ্বাস অর্জন করতে পারি নি!”
“আমি আপনাকে বিশ্বাস করি আবির।”
“ভালোবাসো না?"
“বাসি!"
“তাহলে বলো সেই থ্রী ম্যাজিকেল ওয়ার্ডস!" ধীর ও নরম কন্ঠ আবিরের। বাহিরে তখন ঝিরিঝিরি বৃষ্টি!ঝোড়ো বাতাস, রিদিতা বারান্দায় বসে ফোন কানে ধরে কথা বলছে, আর হাতের আজলায় বৃষ্টি ছুঁইছে।
“কোন, ম্যাজিকেল ওয়ার্ডস?"
“ না জানর ভান করছো না আমার কাছ থেকে শুনতে চাচ্ছো!” ফ্লার্ট কন্ঠে বলল আবির। রিদিতা উত্তরে কেবল গুনগুন করছে৷
“বললেই, হয় যে তুমি আমার কাছে শুনতে চাও, আমি কি তোমার মতো কিপটে নাকি যে বলতে বাধা পাবো।” নাটুকে স্বরে বলল আবির।রিদিতা, হেসে ফেলল!
“তা, কত বড় দয়ার সাগর আপনি মিঃ?"
“অনেক! আমার পুরো হৃদপিণ্ড টাই তো তোমার।”
“শুধুই কি আমার জন্য?"
“হ্যা,কেবল এবং কেবল তোমার জন্য? ফিসফিসানো কন্ঠে বলল আবির৷
“প্রমাণ?"
“প্রমাণ চাই?"
“হু!"
“তাহলে, বারান্দা দিয়ে একবার নিচে তাকাও।”
আবিরের কথায় চমকালো রিদিতা, বারান্দা দিয়ে নিচে দেখলো আবির দাড়িয়ে আছে৷ বৃষ্টিতে ভিজছে, আবির পাগলামিতে বেজায় চটলো রিদিতা৷
“এগুলো কেমন পাগলামি আবির, ঠান্ডা লাগবে তো আপনার।"
“লাগুক! তুমি সুস্থ্য করে দিও।"
“আমি কি ডাক্তার নাকি?"
“তুমি আমার মনের ডাক্তার, এখন চট জলদি বলো নাহলে এভাবে সারারাত ভিজবো আর তোমাকে জ্বালাবো।”
“বলবো না!"
“বলো"
“নাআ!"
“রেগে যাচ্ছি কিন্তু!"
“রাগুন তাতে আমার কি?"
“চিৎকার করে কিন্তু পুরো পাড়া ডাকবো।"
“আচ্ছা,ডাকেন।"
“বলবে না,তো। তারমানে তুমি আমায় ভালোবাসো না যাও তাহলে কথা বলবো না।ফোন রাখলাম।"
আবির রাগ করে কল কেটে দিলো, মুখের উপর কল কেটে দেয়ায় রিদিতার খারাপ লাগলো।এতোটাও মজা করা বোধহয় ঠিক হয় নি। আবির রাগ করেছে,তার ভালো লাগছে না তাই নিজেই কল করলো৷ একবার,দুবার,তিনবার।আবির কল ধরলো না।বারান্দা দিয়ে নিচে চাইলো আবির নেই, চলে গেছে।
রিদিতা, মন খারাপ করে বারান্দায় বসে রইলো।এই এক ব্যাক্তি যার মধ্যে,রিদিতা একটু শান্তি খুজে পায়। একটু, মজা করায় আবির এতোটা রেগে যাবে?আবির কি আর কথা বলবে না? আর যোগাযোগ করবে না?রিদিতা হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো।
“টুকি!"
হাঁটুতে মুখ গুজে কাঁদছিলো রিদিতা, পরিচিত কন্ঠে মাথা তুলে চাইলো৷ বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে আবির।আবির, কোথাও যায় নি। কল কেটে দেয়ালে লাগানো শিক বেয়ে,বেয়ে রিদিতার বারান্দায় উঠছিলো৷আবির কে এভাবে দেখে চমকে তাকালো রিদিতা।
“কি ভেবেছো চলে গেছি?" ভ্রু নাচিয়ে, হেসে জিজ্ঞেস করলো আবির
“পরে যাবেন তো!" উৎকন্ঠিত কন্ঠ রিদিতার
“পরে গেলে মরে যাবো তাতে তোমার কি?"
“আমার অনেক কিছু।"
“কেনো?"
“আমি আপনাকে ভালোবাসি!"
“শুনতে পাই নি, আবার বলো।”
“আমি আপনাকে ভালোবাসি আবির!"
“আই লাভ ইউ ঠু! মাই লাভবার্ড আই লাভ ইউ সো মাচ!" রিদিতার কানের কাছে এসে হাস্কি স্বরে বলল আবির।রিদিতার সাড়া অঙ্গে যেনো বিদ্যুৎতের মতো খেলে গেলো আবিরের বলা ভালোবাসি কথায়।
“এবার নামুন!"
“নামবো তার আগে একটু আদর করে দাও!"
“মানে?”
“একটা চুমু দাও!" গাল দেখিয়ে।
“আবির,এসব আমার পছন্দ নয়।" রেগে বলল,রিদিতা। রিদিতা রেগে যাওয়ায় আবির কথা টা ঘুরিয়ে ফেলল।
“আরে তুমি সিরিয়াস হচ্ছো কেনো আমি তো মজা করছিলাম৷"
“এখন, নামুন পরে টরে গেলে রক্ষে থাকবে না।"
“আচ্ছা! নামছি বাট থ্যাঙ্কস ফর লাভ মি।"
“আপনাকেও ধন্যবাদ, আমার পাশে থেকে আমার যত্ন করার জন্য।আমার ভালোবাসা আপনাকে আমানত হিসেবে দিলাম। আমানত রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার।”
“কথা দিলাম এ আমানত রক্ষা করবো চিরকাল।"
আবির কে পেয়ে রিদিতা ভিষন খুশি ছিলো। রিদিতার মনে হচ্ছিলো,আবির ই তার জীবনের সেই ব্যাক্তি যাকে আল্লাহ তার জন্য বাছাই করেছে।আবির, কে পেয়ে রিদিতার জীবনের সব দুঃখ কষ্ট যেনো এক নিমিষেই উধাও হয়ে গেছে। কেউ তো আছে তার দুঃখ ভাগ করে নেয়ার, কেউ তো আছে তার সাহারা হয়ে। ভগ্ন হৃদয়ে কি এর চেয়ে বেশি প্রশান্তির কিছু আছে।
নব প্রেমের রঙিন ডানা পেয়ে রিদিতা প্রজাপতির মতো উড়তে লাগলো৷ প্রতিটা অনুভূতি ছিলো তার জন্য সুখকর৷যেনো সে অমৃতের অধিকারীনি।স্কুল পালিয়ে পার্কে ঘুরতে যাওয়া, কোচিং পালিয়ে সিনেমা দেখতে যাওয়া, রেস্টুরেন্টে ঘুরতে যাওয়া, রাত জেগে ফোনে কথা বলা। লুকিয়ে, লুকিয়ে দেখা করা। একে অপর কে চিঠি বিলি করা তখন জোয়ার ভাঙা প্রেমে নিজেকে ভাসিয়ে দিয়েছিলো রিদিতা৷
আবিরের প্রেমে, এতোই মশগুল ছিলো যে পুরো পৃথিবী একদিকে আর আবির এক দিকে হয়ে এলো তার।আবিরের পছন্দ মতো নিজেকে পাল্টে ফেলেছিলো। আবির, ফ্যাশনেবল, স্টাইলিশ থাকা পছন্দ করতো। রিদিতাও নিজের সাদামাটা খোলস ছেড়ে, মালিহা র সাহায্যে, মালিহার গ্রুমিংয়ে নিজেকে স্টাইলিশ ও ফ্যাশনেবল করে তুলল।
আসমা বেগম তো মা, তিনি রিদিতার পরিবর্তন গুলো খেয়াল করছিলেন৷মেয়ে বড় হচ্ছে, কার সাথে মিশছে কার সাথে কথা বলছে তার জানার প্রয়োজন।ইদানীং, মালিহা বাসায় আসলে দরজা বন্ধ করে রিদিতা ও মালিহা গল্প করে। সামনে পরীক্ষা এতো গল্প করলে চলবে?আসমা বেগম একদিন ভাবলেন মেয়েকে কাছে এনে বোঝাবেন৷ যুগ ভালো না কখন কি হয়?
“রিদি!"
“হ্যা, মা বলো।” রিদিতার হাতে ফোন, আবিরের সাথে টেক্সট চলছে৷ আবির ফানি,ফানি জোকস শেয়ার করছে রিদিতা হাসছে মুখটিপে মায়ের জন্য জোড়েও হাসতে পারছে না৷
“ফোন রাখো,তোমার সাথে আমার কথা আছে।"
“বলো, শুনছি।”
“মোবাইল টা আমার কাছে দাও।" আসমা বেগম জোড় গলায় বলায় রিদিতা, ফোন বন্ধ করলো তবে দিলো না।
“মা, আমার লাগবে স্যার অনলাইনে নোটস দিবে।এবার বলো শুনছি।”
“মালিহার সাথে তোমার এতো কিসের কথা, সামনে পরীক্ষা তোমার এমন বোয়ালখালীপনা আমার পছন্দ হচ্ছে না৷ তুমি তো জানো তোমার বাবা কেমন। পান থেকে চুন খোসলে কেমন করে।মা তোমার জন্য এতো কিছু সহ্য করি৷"
“মা, আমি বুঝি তুমি চিন্তা করো না। আমি তোমার মান নিচু হতে দিবো না।"
“আমি তোমাকে প্রশ্ন করবো সত্যি, সত্যি উত্তর দিবে?"
“বলো!" রিদিতার ভয় লাগলোর,উৎকন্ঠা হলো মা হঠাৎ এতো সিরিয়াস? কি বলবে,ধরা পড়ে যায় নি তো?
“মালিহার মামাতো ভাই আমাদের বাড়ির আশেপাশে কি করে?"
আসমা বেগমের কথায় রিদিতা ঘাবড়ে গেলো, আসমা বেগমের সন্দেহ হয়ে গেছে। এবার কি বলবে রিদিতা৷ সে চায় না আবির তার থেকে দুরে চলে যাক।
“মা, আমি তো জানি না উনি কেনো আসে। ওইযে মালিহা আসে না ওকেই নিতে আসে বোধহয়।"
“আমার হোয়াটসঅ্যাপ এ ওই ছেলের নাম্বার কেনো?" রিদিতা তড়াক করে মাথা উঁচু করে আসমা বেগমের দিকে তাকালো। পরক্ষণেই চোখ নামিয়ে ফেলল। মাকে সে মিথ্যা কথা বলতে পারে না। তবুও,রিদিতা বলল,
“মা, আসলে মালিহার ফোন খারাপ হয়ে গিয়েছিলো ওর নোটস নেয়ার ছিলো তাই ওই ভাইয়ার নাম্বার থেকে ম্যাসেজ দিয়েছে।"
“নিজের কষ্ট করে গোছানো পড়া মালিহা কে কেনো দাও?"
“মা ও একটু দুৃ্র্বল, তাই ওকে সাহায্য করি।”
“বড় হয়েছো, তাই বলছি এমন কিছু ভুল করো না যার জন্য ভবিষ্যতে পস্তাতে হয়। বিপথে গেলে ফিরে আসো৷”
“আমি কোনো ভুল করছি না তুমি শুধু শুধু চিন্তা করছো।"
“তোমার বয়স টা হলো ধোঁকার বয়স, এসময় অনেক চাকচিক্য তোমার ভালো লাগবে। ভালো লাগা স্বাভাবিক তবে মনে রেখো চকচক করলে সব জিনিস সোনা হয় না। তোমার পছন্দ কাউকে থাকতে পারে, হতে পারে! তবে মনে রাখবে, যে তোমাকে ভালোবাসে তুমি তাকে ভালোবেসো, তুমি যাকে ভালোবাসো তাকে ভালোবেসো না কারণ সে তোমায় ভালো নাও বাসতে পারে৷ তাই,ধোঁকার ধাঁধায় পা বাড়ানোর আগে সামলে বাড়িয়ো।এখন,পড়াশোনার বয়স তাতে মনোযোগী হও। তুমি বুঝদার, বুদ্ধিমতি।"
“হুম।"
মায়ের কথা রিদিতা বুঝলো কি বুঝলো না জানা নেই। তবে,রিদিতা সাবধান হলো না। সে নিজেকে ভাসিয়ে চলল জোয়ারের বানে। আবির রিদিতার অভ্যেসে পরিনত হয়ে গেলো। রিদিতা মনে হচ্ছিলো পৃথিবীর সমস্ত সুখ বুঝি এবার তাকে ছুঁইয়ে দিচ্ছে।রিদিতা নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে করেছিলো৷
অথচ বোকা সেসকল নারী,যারা পুরুষের ভালোবাসা পেয়ে হাওয়ায় উড়তে থাকে। তারা নির্বোধ এতোটাই যে তারা জানে না, যে পুরুষ ভালোবাসা দিয়ে এক সেকেন্ডে আকাশে উড়াতে পারে সময় মতো সুঁতা কেটে দিয়ে মাটিতে মিশিয়ে দিতেও পারে৷নামারহামের ভালোবাসা নিয়ে গর্ববোধ করাটাই তো মরিচীকার মতন। দেখায় আছে তবে আদতে নেই!না মারহামের ভালোবাসা নাপাক, হারাম ও ব্যাভিচার! আর, এই কারণেই গুণতে হয়েছিল রিদিতাকে অনেক বড় মাশুল।
—
নির্বাচনী, পরীক্ষা দোরগোড়ায়।অথচ, রিদিতার সেদিকে খেয়াল নেই। ঠিকমতো না স্কুল যায় আর না কোচিং মালিহা যেসকল নোটস এনে দেয় তা পড়ে।পড়াশোনার প্রতি অমনোযোগিতা বেড়ে যায় তার। পড়াশোনা থেকে রিদিতা একেবারে ডিসট্র্যাক হয়ে পরে। প্রেমে পড়লে কি পড়াশোনায় মন টেকে? রিদিতার ধ্যান, জ্ঞান কেবল এক আবিরকে ঘিরে৷
একটা গান শোনাও তো!"
“আমি তো পারি না।”
“মালিহার জন্মদিনে তো গাইছিলে, নাকি আমার সামনে লজ্জা পাচ্ছো।”
“সামনে যদি গুণি গায়ক থাকে তার সামনে একটু তো ভয় লাগে।”
”ভয় পেতে হবে না, চলো একসাথে গাই।”
” আচ্ছা বেশ। তুমি শুরু করো”
“না তুমি!”
”ওকেহ!
“ লাগ যা গালে ফির ইয়ে হাসি রাত হো না হো
শায়াদ ইস জানাম মে মুলাকাত হ না হো... ”
আবির, গলা মিলালো
পাস আইয়্যে,কি হাম নেহি আয়েঙ্গে বারবার
বাহে গালে মে ডাল কে হাম রোলেঝারঝার
লা লালা হিমহি হমিহি... লিরিক্স নাই, মনে নাই মনে নাই। রিদিতা আবিরের গান ভুলে যাওয়া দেখে খিলখিলিয়ে হাসতে লাগলো।
“হাসছো যে,"
“না এমনি!"
“রিদি তুমি আমার জন্য কি,কি করতে পারবে?" আবিরের নেশালু কন্ঠ
“সব করতে পারবো, তুমি যা বলবে যেভাবে বলবে সব করবো।"
“দ্যাটস, লাইক মাই গার্ল!"
“আই এম সো লাকি টু হেভ ইউ ইন মাই লাইফ আবির!খোদার অনেক বড় রহমত আমি তোমায় পেয়েছি৷ জানো আমি সবসময় কি দোয়া করি?"
“কি?"
“আমি দোয়া করি আল্লাহ যেনো তোমাকে আর আমাকে ইহকাল ও পরকালের জন্য সঙ্গী করে দেয়।তোমাকে যেনো হালালভাবে আমায় পাইয়ে দেয়। রোজ তাহাজ্জুদে আমি এই দুআ করি।"
আবির হেসে উঠলো, রিদিতার ছেলে মানুষি কথায়। রিদিতার ভালো লাগলো না৷ রিদিতা কতটা অনুভূতি নিয়ে আল্লাহর কাছে আবির কে চায় আবির হেসে উড়িয়ে দিলো।
“তুমি হাসছো কেনো?"
“এমনি!"
“তুমি চাওনা আমাদের সম্পর্ক টা আগাক?"
“চাই তো!"
“তাহলে?তুমি কি সিরিয়াস না?"
“হ্যা,আমি তো সিরিয়াস তবে তোমাকে মনে হয় না।"
“এভাবে কথা বলছো কেনো?"
“কারণ তুমি আমায় পুরোপুরি বিশ্বাস করছো না।"
“কারণ?"
“আজকাল সবাই সবার জিএফ কে হাগ করে, কিস করে তুমি দেখা করলে তোমার হাত টাও ধরতে দাও না। এটা কে কি প্রেম বলে?জানো আমার ভার্সিটির ফ্রেন্ড রা ওদের জিএফ এর সাথে কত, কত প্রাইভেট মোমেন্ট কাটায়৷ অনেকে তো ফিজিক্যাল রিলেশনে জড়ায়।"
“ছিঃ!" রিদিতার শেষের কথায় ঘৃণায় গা জ্বলে উঠে।
“ছিঃ করো কেনো?আমি কি ওসব চেয়েছি?"
“নাহ!"
“আমি তো কেবল তোমার হাত টাই ধরতে চেয়েছি, একটু জড়িয়ে ধরতে চেয়েছি। এতেই দোষ।"
“আবির! ভালোবাসা খুব পবিত্র।আল্লাহ মানুষের হৃদয়ে ভালোবাসা তৈরী করেছে পবিত্রভাবে।এটা কে কুলষিত করো না।"
“সামান্য,হাত ধরায় তোমার কুলষিত মনে হচ্ছে?"
“আমি পছন্দ করি না আবির, যা হবে বিয়ের পর হবে। এখন নয়!"
“এটাই তো, এটাই তো প্রমাণ তুমি আমায় বিশ্বাস করো না।" রাগান্বিত কন্ঠে আবির৷
“আবির!" ধরা গলায় বলল রিদিতা৷
“কোনো আবির না। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসাও নেই। আমি বুঝে গেছি।"
“আবির তুমি ভুল বুঝছো।"
“যেদিন তুমি পুরোপুরি বিশ্বাস করতে পারবে সেদিন এসো।আমি তোমাকে বিরক্ত করবো না তবে তোমাকেই ভালোবাসবো মনে রেখো।"
আবিরের নিয়ত ভালো ছিলো না, আবির ভালো ছেলেও ছিলো না৷ আবির ছিলো বড়লোক বাবার বখে যাওয়া সন্তান। আবিরের ফিতরাতেরই ছিলো ধোঁকা। কিন্তু, আবিরের আসল রুপ রিদিতা কে দেখানোর বা বোঝানোর মতো কেউ ছিলো না৷ রিদিতার চোখে আবির ছিলো স্বচ্ছ!
আবির প্রায়,প্রায় অনৈতিক কথা বলতো, যা রিদিতার পছন্দ হতো না। প্রথম,প্রথম আবির মজার ছলে বললেও বিষয়টি ধীরে,ধীরে বাড়তে থাকে। অবুঝ,রিদিতা বুঝতে ও বোঝাতে দুইয়েই ব্যর্থ হতো৷ ঝগড়া হতো, আবির দিনের পর দিন কথা বলা বন্ধ রাখতো। ব্লক করে রাখতো। আর, এতোসব হতো ঠিক রিদিতার পরীক্ষার সময়। যাতে করে রিদিতা বিক্ষিপ্ত থাকতো।
রিদিতা ফাটল ধরা কাঁচের গ্লাসের মতো ছিলো, আবির তাকে বারেবারে জোড়া লাগাতো আর বারেবারে ভাঙতো।মানসিক চাপ হলে, রিদিতা পড়ায় মনোযোগ দিতে পারে না। কোনো কাজে তার মন বসেনা।রিদিতা, অসুস্থ্য হয়ে পড়তো।নরকযন্ত্রার মতো পুড়তো রিদিতা৷ রিদিতার সারাদিনের ক্লান্তিকর জীবনের এক চিলতে সুখ ছিলো আবির।কথা বলতে না পারলে, রিদিতার যেনো দম আটকে যেতো।
রিদিতার নির্বাচনী পরীক্ষা চলছিলো, আবিরের এমন ব্যবহারে রিদিতা মানসিক ভাবে এতোটাই বিপর্যস্ত ছিলো যে, পরীক্ষাগুলো ঠিকভাবে দিতে পারে নি৷ কিছু লিখতে পারে নি। কেবল পাশ মার্ক তুলে, আর গণিতে অকৃতকার্য হয়।রিদিতার অধপতনে, সকলে বেশ হতভাগ হয়ে পড়ে।রিদিতা ছাত্রী হিসেবে মেধাবীদের তালিকায় প্রথম কাতারে ছিলো। সবসময়, ঈর্ষনীয় ফলাফল করতো। যেকারণে শিক্ষকরা তাকে ভিষন স্নেহ করতো। তবে,রিদিতার এমন মেধা রিদিতাকে অনেকের চোখে শত্রু করে তুলেছিলো৷
রিদিতার মা আসমা বেগম কে ডাকানো হলো, রিদিতার এমন অবনতির কারণ কি জানতে চাইলো। আসমা বেগম কি বলবেন তিনি নিজেও বিচলিত ছিলেন।হুটহাট অসুস্থ্যতা, সারাদিন দরজা লাগিয়ে পড়ে থাকা। ফোনে আসক্ত আসমা বেগমের আয়ত্তের বাহিরে চলে যায় রিদিতা৷ রিদিতা কে বিশেষ বিবেচনায় বোর্ডের রেজিষ্ট্রেশন করতে দেয়া হয়,পরীক্ষার অনুমতি দেয়ানো হয়৷
আসমা বেগম বাড়ি ফিরে রিদিতাকে অনেক প্রশ্ন করে, কি হয়েছে?কোনো সমস্যা হচ্ছে কি না?কেনো এমন ঘর বন্ধ করে পড়ে থাকে?পরীক্ষা খারাপ হলো কেনো?
রিদিতা নিজেও জানে না কেনো এমন হলো,মালিহা তাকে যে নোটস এনে দিতো তাই পড়ে পরীক্ষা দিতো৷অবিকল তাই লিখতো, এমন হলো কেনো সে নিজেও জানে না। জানার অবস্থায় নেই।তার কেবল,আবির কে চাই। আবির ফিরে আসুক।আবিরের সাথে কথা বললেই যেনো ওর সকল দুঃখ,কষ্ট দুর হয়ে যেতো।
“আবির!আমার সাথে একটু কথা বলো। আমার কষ্ট হচ্ছে!"
রিদিতা, আবির কে টেক্সট করতো রোজ হাজার, হাজার একা, একাই কথা বলতো। ওপরপাশ,থেকে কোনো প্রতিক্রিয়া আসতো না। রিদিতা কাঁদতো। রিদিতা এতো ভোলা স্বভাবের ছিলো যে, ওর মনে হতো আল্লাহর কাছে আবির কে চাইলে, আবির কে সে পেয়ে যাবে। তখন,বয়সটাই তো আবেগের। ওতো বুদ্ধি বা বিবেচনা বোধ যে রিদিতার ছিলো না৷ রিদিতা স্রষ্টার প্রেম ভুলে সৃষ্টির প্রেমে মজলো। তার দুর্ভোগ তো পোহাতেই হতো।
রিদিতা, মালিহার কাছে ছুটে গেলো।রিদিতার মনে হতো মালিহাই পারবে কেবল আবির কে ফেরাতে। তবে,রিদিতা এটা জানতো না যে সে মালিহার কত বড় ষড়যন্ত্রে পা দিয়েছিলো৷ রিদিতার জন্য জাল বিছানো হয়েছিলো আর রিদিতা সেচ্ছায় সেই জালে বন্দি হতে সদা প্রস্তুত ছিলো৷ ওরা দুজন মিলে রিদিতা কে মানসিক রোগী বানিয়ে ফেলেছিলো যেনো।
আসমা বেগম মেয়ের এমন অবস্থায়, চিন্তিত হয়ে পড়লেন। কি করবেন তিনি বুঝতে পারছে না।নিজের মেয়েকে আগে তার সামলানো প্রয়োজন। আসমা বেগম, রিদিতা কে একদিন খুব বকলেন।
“রিদিতা,কি হচ্ছে না পড়ে ফোন নিয়ে বসে আছো কেনো?পড়া নেই?"
“উফফ!মা চুপ করো তো। যাও এখান থেকে।” ঝাড়ি মেরে বলল রিদিতা। আসমা বেগম রেগে গেলেন ও রিদিতাকে এক চড় মারলেন।
“বেয়াদপ হচ্ছিস দিন,দিন। তুই মোবাইল দে আমাকে।"
“আমি কাজ করছি তো।”
“মোবাইলে কি কাজ পড়তে বস। বই কিনে দিয়েছি কি করতে?”
“স্যার নোটস দেয় এখান থেকে পড়তে বলে।"
“ঠাটিয়ে মারবো এক চড়, আমাকে শেখাও?"
আসমা বেগম “ছো” মেরে টান দিয়ে ফোন কেড়ে নিলো। রিদিতা চিৎকার করে উঠলো।ফোনের জন্য মা কে ধাক্কা পর্যন্ত মারলো। আসমা বেগম হতভাগ হয়ে রইলেন এ তার মেয়ের কোন রূপ।তিনি বুঝে গেলেন কি সমস্যা!তবে, তিনি নিজের মেয়েকেই সামলাতে চাইলেন পরের দোষ কি যদি নিজের মেয়েই লাগাম ছাড়া হয়। আসমা বেগম,ফোন লুকিয়ে রাখলেন। রিদিতার কোচিং যাওয়াও বন্ধ করে বাসায় গৃহশিক্ষিকা রাখলেন। মালিহার সাথে মেশাও বন্ধ করে দিলেন।
রিদিতাকে তবুও দমানো গেলো না। আমাদের জন্য যা অকল্যানকর, আল্লাহ তা আমাদের কে নানা রকম ইশারা দিয়ে বোঝায়, আল্লাহ বোঝায় যে এ মানুষটি তোমার জন্য নয়,সরে যাও। কেনো নিজেকে জোড় করছো?কিন্তু আমরা মানুষরা বরাবরই অজ্ঞ। বারেবারে, সে স্থানেই ফিরে যাই যেখান থেকে আমরা কষ্ট পাই।
আসমা বেগম, বাসায় ছিলেন না। সে সুযোগে রিদিতা, মালিহার বাসায় চলে গেলো। রিদিতা, মালিহার কাছে যেয়ে অনেক কান্নাকাটি করে, রিদিতার অসুস্থতা,বেকুলতা দেখে মালিহা বেশ আনন্দিতো হয়। মালিহা আবির কে বোঝাবে তার বিনিময়ে রিদিতার সকল সিক্রেট নোটস মালিহা কে দিতে হবে। রিদিতা রাজি হয়ে যায়।সে যেকোনো কিছুর বিনিময়ে আবির কে পেতে চায়।মালিহা রিদিতা কে বুঝিয়ে বাসায় পাঠালো।
-
রিদিতা,বাড়িতে যেয়ে অপেক্ষা করতে লাগলো। কখন আবির কল দিবে, কখন কথা বলবে। চাতক পাখির মতো চেয়ে রইলো। মোবাইল আগে থেকেই খুজে রেখে দিয়েছিলো লুকিয়ে। রাত,তখন প্রায় বারোটা। আকাশে ভরা পূর্ণিমা৷আবির কল করতেই রিদিতার সব রাগ, অভিমান জলের মতো গড়িয়ে পড়লো অশ্রু হয়ে। রিদিতা ফোন ধরেই কাঁদতে লাগলো।
“হোয়াট, হ্যাপেন মাই লাভবার্ডস!"
“তুমি কেমন আছো?"
“ভালো না।" দীর্ঘশ্বাস ফেলল আবির।
“আমিও ভালো নেই।” রিদিতা হাউমাউ করে কেঁদে দিলো।
“কাঁদছো কেনো?আমি কি মরে গেছি?"
“তুমি আমাকে মেরে ফেলছো, এতো কষ্ট কেনো দিচ্ছো?"
“তুমিও তো আমায় কষ্ট দিচ্ছো।”
“তুমি আমাকে প্লিজ ছেড়ে যেও না।”
“আমার কথা না শুনলে কেনো থাকবো?আমাকে তো তুমি ভালোইবাসো না।"
“তুমি যা বলবে আমি তাই করবো।”
“সত্যি?"
“হু!"
“তাহলে ছাঁদে চলে আসো তোমাদের বাসার। আমি ছাদে অপেক্ষা করছি।”
“আচ্ছা!"
বাড়িতে সবাই তখন গভীর ঘুমে মগ্ন। রিদিতা সু কেবিনেটের উপর থেকে চাবি নিয়ে পা টিপে,টিপে ফ্ল্যাট থেকে বের হলো৷ নিঃশব্দে হেঁটে, হেঁটে সিড়ি বেয়ে ছাদে উঠলো। আবির ছাদের রেলিংএর উপর বসা। রিদিতা, আবির কে দেখা মাত্রই দৌড়ে যেয়ে জড়িয়ে ধরলো।শক্ত করে, যেনো আবিরের বুক ফেঁড়ে সেই বুকের ভেতর ঢুকে যেতে চায়।
“তুমি একটা নিষ্ঠুর পাষান ছেলে।আমাকে অনেক কষ্ট দিয়েছো।" আবিরের বুকে কিল মারতে থাকে।
“আউচ!লাগছে তো!"
“লাগুক,লাগার জন্যই তো দিচ্ছি।আমার বুকেও এমন ভাবে তোমার দেয়া কষ্ট গুলো লেগেছিলো৷”
“তাহলে এখন কমিয়ে দি।”
আবির, রিদিতার মুখখানা তার হাতের আজলায় আগলে নিলো। চাঁদের আলোতে রিদিতার ঠোঁটের নিচের তিল টা চকচকিয়ে উঠলো। আবির রিদিতার খুব কাছে এলো। আবিরের গরম নিঃশ্বাস রিদিতার মুখের উপর পড়ছিলো।
“আবির, প্লিজ না।”
“হুশশশশ! কোনো কথা না।”
আবির রিদিতার কোনো বারন শুনলো না, রিদিতাও প্রতিরোধ করতে ব্যর্থ হলো। আবির রিদিতার কোমল অধরে নিজের দখলদারিত্ব চালালো৷
“ক্রমান্ন"
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা
গল্পের প্লট, থিম, চরিত্র,চরিত্রের নাম, ছবি, উক্তি, কাহিনি কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ!এবং গল্প টি অন্য কোথাও পোস্ট করাও নিষিদ্ধ আমি রচয়িতা এ অনুমতি দিচ্ছি না। পড়তে হলে আমার পেজেই পড়তে হবে। চাইলে আপনারা শেয়ার করতে পারেন।
পর্বটি কেমন লাগলো পড়ে জানাবেন, আপনাদের মতামত ও মন্তব্য একান্ত কাম্য।সাইলেন্ট রিডার রা রিয়েক্ট করবেন। ভুল হলে ক্ষমা সুলভ দৃষ্টিকে দেখবেন। হ্যাপি রিডিং। পরবর্তী পর্ব আসতে, আসতে দোয়াতে মনে রেখো।😊