৪৮.২
রিদিতার এস.এস.সি পরীক্ষার কেবল মাত্র এক সপ্তাহ বাকি। বোর্ড এক্সাম প্রতিটা শিক্ষার্থীর জন্য আতঙ্কের দ্বিতীয় নাম।শিক্ষার্থী রা এসময়গুলোতে নানারকম মানসিক পীড়ায় ভুগেন৷ সিলেবাস রিভিশন, এক্সিকিউশন সহ নানা রকম দুশ্চিন্তা!আসমা বেগম,রিদিতাকে বেশ কড়াকড়ি শাসনে বেধেছেন। রিদিতা কে এক মুহুর্তের জন্যও তিনি একা ছাড়ে না। মোবাইল ফোন একেবারে নিষিদ্ধ!পড়ার টেবিলে রিদিতা পড়ে, পাশে আসমা বেগম বসে থাকেন। খাওয়া, গোসল,ঘুমবাদে, রিদিতার জন্য পড়ার টেবিল থেকে উঠা মানা।রিদিতাও,বাধ্য মেয়ের মতো মায়ের কথা মেনে চলতে লাগলো।আসমা বেগম ভাবলেন মেয়ে বুঝি স্বাভাবিক হয়েছে।
স্বাভাবিক হয়েছে রিদিতা সেই রাতের পর থেকেই।আবিরও তাকে বুঝিয়েছে,এমন পাগলামি না করতে।এরপর থেকে আবির, রিদিতা কে আর উপেক্ষা করে না৷নিয়মমতো খোঁজ-খবর নেয়া,মাঝে-সাঝে রাতে লুকিয়ে লুকিয়ে বাড়ির ছাদে দেখা করা, আগের মতো যত্ন! রিদিতার মানসিক শান্তির জন্য এতোটুকুই তো যথেষ্ট৷ আবির কে ধরে রাখতে রিদিতা আবিরের সকল অন্যায়-আবদারও মেনে নিলো।আবির,তার কাছে থাকলেই হলো। আসমা বেগমের রাতে ঘুম হতো না, পায়ের ও কোমড় ব্যথার দরুন। রোজ রাতে তাকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হতো।রিদিতা, মায়ের ঘুমের এই সময়টাই ব্যবহার করতো ফোনে কথা বলার জন্য।আসমা বেগম ঘুমের ওষুধ খেয়ে ঘুমোলে সকালের আগে তার চোখ খুলে না।
❝চান্দ ছুপা বাদল মে,
শারমা কে মেরি জানা
সিনে সে লাগ জা তু
বালখাকে মেরি জানা❞
পূর্ণিমা রাত, মিটিমিটি তারা আকাশে জ্বলছে নিভছে। পূর্ণিমা রাত প্রেমিযুগলদের জন্য প্রেমময় হয়ে ওঠে। চাঁদ, তারা সাক্ষী কে সাক্ষী রেখে একে অপরকে কত শত প্রতিজ্ঞা করে৷ কারো প্রতিজ্ঞা পূর্ণ হয় তো কারো রয়ে যায় অপূর্ণতা৷
“ বাহ্! খুব ভালো গাও কিন্তু তুমি৷ জানো আজ পড়ত,পড়তে মাথা এতো ব্যথা করছিলো! তোমার গান শুনে মনে হচ্ছে একটু শান্তি পেলাম।”
“ধুর!বাথরুম সিঙ্গারের গান আর কি ভালো হবে।তবে,মাথা কি বেশি ব্যথা? আসো টিপে দি,কাছে থাকলে যত্ন করে হাত বুলিয়ে দিতাম তোমায়।”
“তোমার এটুকু যত্নই আমার জন্য যথেষ্ট।”
“তো কি করছো?ফোন পেলে কিভাবে,তোমার মা না লুকিয়ে রাখে।”
“পড়ার কথা বলে নিয়েছি।”
“তা কি পড়ছো?”
“আকাশ,বাতাস,চাঁদ, তারা আর তুমি।” ঠোঁট কামড়ে হেসে বলল রিদিতা।
“ভালো চিটিংবাজি শিখে গেছো কিন্তু”
“গুরু তো তুমিই ওইযে সঙ্গ দোষ।” ফোনের এপাশ ও ওপাশে দুজনেই হাসির শব্দ খিলখিলিয়ে উঠলো৷
“আই'ম মিসিং ইউ রিদ!” নেশালু কন্ঠে আবির।
“আমিও”
“জানো এখন কি ইচ্ছে করছে?”
“কি?”
“তোমাকে শক্ত করে জড়িয়ে ধরি আর বলি ভালোবাসি,ভালোবাসি,ভালোবাসি!”
ফোন মুখের কাছে নিয়ে ফিসফিসিয়ে বলল আবির। রিদিতার চোখে পানি চলে এলো।এতো ভালোবাসে তাকে, তার আবির?
“তুমি আমায় এতো ভালোবাসো?”
“কেনো?সন্দেহ হয় নাকি?"
“নাহ!”
“জানো খুব আফসোস হয়”
“কেনো?”
“এই যে,তুমি এখনো ছোট।তাড়াতাড়ি বড় হও তো বিয়ে করে নিয়ে আসি৷” উত্তরে কেবল রিদিতার খিলখিলানো হাসির শব্দ!
“হাসছো কেনো?”
“তোমার কথা শুনে।”
“কেনো?তুমি চাও না"
“চাই তো"
“কি চাও?"
“আমাদের একটা ছোট সংসার যার নাম হবে চাঁদের হাট!তারার মতো ঝলমলে হবে আমাদের ভালোবাসায় রাঙা দিন গুলি।”
“তারপর!"
“আমাদের বিয়ে হবে চাদঁনী রাতে, তুমি সাদা শেরওয়ানিতে আমায় নিতে আসবে, আমি সাদা বিয়ের জোড়ায় সেজে তোমার জন্য অপেক্ষা করবো।”
“তারপর!"
“তুমি কবুল বলে আমায় তোমার অর্ধাঙ্গিনী করে নিয়ে যাবে তোমার বাড়ি আর আমিও মুক্ত হয়ে যাবো বাড়ি নামক জাহান্নাম থেকে।তোমার আমার ছোট সংসার টা হবে জান্নতের এক টুকরো৷ আদরে ভালোবাসায় মিলেমিশে থাকবো।”
“তারপর?”
“তারপর আমাদের অনেকগুলো ছানাপোনা হবে, তাদের নিয়ে সুখে শান্তিতে থাকবো।”
“বাহ্!নাইস প্ল্যান।"
“দাড়াও,না বিয়েটা হোক তারপর তোমায় আমি জ্বালাবো দেইখো!" বাচ্চামি কন্ঠে বলল, রিদিতা। আবির হো,হো করে হেসে উঠলো।
“দেখা যাবে।আচ্ছা শোনো, একটা.….."
“কি একটা?"
“বলে বোঝাতে হবে?"
“আবির ভালো হচ্ছে না কিন্তু!"
“এই যে! দেখছো তুমি আমাকে রাগিয়ে দাও কষ্ট দাও আবার বলো যে আমি কষ্ট দেই। চলে যাবো কিন্তু?"
“না, আবির যেও না প্লিজ।তোমার কথা শুনবো।"
আবিরের এবার তেমন জোড় করা প্রয়োজন হয়নি, রিদিতা আবিরের হাতের কাঠপুতুল হয়ে গিয়েছিলো। আবির যেভাবে নাচাতো, রিদিতা সেভাবে নাচতে লাগলো।রিদিতা, সেচ্ছায় মেনে নিতো।রিদিতার কাছে ভালো না লাগলেও রিদিতা বাধ্য হয়ে শুনতো, আবিরের নানারকম অশালীন কথাবার্তা।আবির কথা না, মানলে যে আবির চলে যাবে! আর,রাতভর চলতো তাদের গোপন ফোনালাপ।
রিদিতা মাঝে,মাঝে খুব কাদঁতো। আবির হঠাৎ করে এতোটা বদলে গেলো কেমন করে।সম্পর্কের শুরুতে আবির তো কখনো এমন করেনি৷ সম্পর্ক যত পুরনো হচ্ছে,আবিরকে রিদিতা নতুনরুপে দেখছে।অথচ,রিদিতার স্বপ্ন ছিলো এমন এক স্বপ্ন পুরুষের, যে তাকে আগলে রাখবে, যত্ন করবে, ভালোবাসা দিবে।কোনো অশালীন কিছু চাইবে না। একজন জেন্টেলম্যান হবে সে। আবির কে পেয়ে প্রথমে রিদিতা তাই ভেবেছিলো।তাই হয়তো বলে,প্রচ্ছদ দেখে বইয়ের লিখার বিচার করতে নেই। প্রচ্ছদ সুন্দর হলে যেমন বইয়ের লিখা সুন্দর হবে এমন কোনো কথা নেই ঠিক তেমন মানুষের বাহিরের আবরণ দেখে তার ভেতরের পশু টা কেও চেনা যায় না৷
এস.এস.সি পরীক্ষার চলাকালীন, এক রাতের বেলা। তারপরের দিন ছিলো রিদিতার গণিত পরীক্ষা।অনেকদিন প্র্যাকটিস না থাকায়,কত কিছু ভুলে বসেছে সে। মালিহার দেয়া নোটস,সাজেশন, স্যারের দেয়া নোটস সব যেনো গুলিয়ে যাচ্ছে।স্যার, একরকম মালিহার নোটস আরেক রকম।বাসার গৃহশিক্ষিকা ফাতিমার নোটস আরেক রকম।রিদিতার কেমন একটু সন্দেহ লাগলো।মালিহা ভুল তুলেছে বোধহয়।রিদিতা, পড়াতে নিবদ্ধ সেসময় আবিরের কল৷ পরীক্ষার সময়গুলোতে আবিরের পাগলামো যেনো অন্যরকম।সাধারণ সময়ে আবির কে খুব একটা পেতো না রিদিতা তবে,পরীক্ষার সময়গুলোতে আবিরের প্রেম, আদর, যত্ন ছিলো প্রাণঢালা।রিদিতাও আবিরের এক ডাকে ছুটে যেতো।
“আমার লাভবার্ডস টা কি করে?"
“ম্যাথ করছি, দেখো না সব জট পাকিয়ে গেছে।"
“আরে ধুর, এতো চিন্তা করো কেনো? তুমি ফেইল করলেও সমস্যা নেই।তুমি ফেল করলেও আমার বউ পাশ করলেও আমার বউ হবা।আবির চায় না তার বউ টা পরীক্ষার প্রেশারে মূর্ছে যাক।"
বউ! এই প্রথম আবির তাকে বউ বলল।আবিরের বউ ডাকে রিদিতার হৃৎস্পন্দন যেনো উসাইন বোল্টের গতিতে ধরকাতে লাগলো। রিদিতা যেনো এর চেয়ে শ্রুতিমধুর ডাক শোনেনি।
“কি হলো, চুপ কেনো?"
“কই না তো।”
“জানো, একটু আগে কি স্বপ্ন দেখেছি?"
“দেখেছি তুমি আমার বিছানার ডানপাশে আমি বামপাশে দুজন, দুজনকে জড়িয়ে ধরে আছি।”
“উফফ! আবির তোমার কাছে সবসময় এই বাজে কথা। আমার কান টা কে রেহাই দাও।আমার কাছে ট্রমা মনে হয় এসব।” কান চেপে বলছিলো রিদিতা। আবির রেগে গেলো।
“তুমি আমার ভালোবাসার মানুষ,কদিন পর তোমায় বিয়ে করবো। আমি তোমার সাথে যদি মন খুলে কথা না বলি তো আর কার কাছে বলবো?"
“মন খুলে কথা বলবে আমার সাথেই বলবে। তবে, আরো তো কত কথা থাকে৷তোমার প্রতিটি কথাই এমন।”
“তো আমি এভাবে কার সাথে কথা বলবো অন্য মেয়েদের সাথে?অন্যের জিএফের সাথে?” রিদিতা কে ধমকে বলল আবির৷ রিদিতার চোখে অশ্রু ছলছল করছে।
“আমি ধমকানোর মতো কিছু বলি নি আবির!" ক্রন্দনরত কন্ঠ রিদিতার।রিদিতার কান্নাশুনে আবির চুপ করে গেলো। রিদিতা কে তো তার বাগে রাখতে হবে। আবির কন্ঠ শান্ত করে বলল,“আম সরি! মাই লাভবার্ড।আচ্ছা আর কেঁদো না৷”
“তুমি, সবসময় এতো বকো কেনো?"
“তুমি রাগাও কেনো?"
“তুমি খুব খারাপ!" রিদিতা কাদঁতে, কাঁদতে বলল। আবির রিদিতার কান্না কে ভেঙিয়ে বলল, “আর তুমি খুব ভালো।”
দুজন হাসতে লাগলো।তাদের, এই ফোনালাপ চললো সারারাত।রিদিতা পড়ার জন্য ফোন রাখতে চাইলে, আবির বাঁধা দিতো৷ রিদিতাও আবিরের সঙ্গ ছাড়তে চাইতো না তাই সেও পড়া বাদ দিয়ে লেগে থাকতো ফোনে। ফজরের আজান পড়লে ফোন কান থেকে সরাতো।
—
এস.এস.সি পরীক্ষার পর পরই বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়লো।স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় সব বন্ধ হয়ে গেলো৷হক পরিবারের অর্থনৈতিক অবস্থা তখন খারাপ।নুরুল আমিনের দোকান বন্ধ, করোনার আগে অনেক মাল অর্ডার করেছিলো তা আটকে গেছিলো বন্দরে। লাখ,লাখ টাকা ব্যবসায় লাগানো।ব্যাঙ্কে যা ছিলো তুলে আড়তের জন্য মালামাল কিনে ফেলেছে।ঘরে এক আনাও নেই,যার দরুন সংসারে রোজ অশান্তি লেগেই ছিলো।রিদিতার সেদিকে খেয়াল নেই।তার চিন্তা আবির!
তাদের শেষ কথা হয়েছিলো, এস.এস.সি পরীক্ষার পর। তারপর থেকে আবিরের কোনো খোঁজ নেই।ফোন বন্ধ!যোগাযোগ করারও পথ নেই। মালিহার ফেসবুক আইডি ডিএক্টিভেট৷মালিহার পুরো পরিবার পরীক্ষার ছুটিতে সিলেট যেয়ে আটকে পড়েছে।রিদিতার দিন দুনিয়া যেনো ওলোট,পালট হয়ে গেলো।তার ভয় হতে লাগলো আবিরের কোনো ক্ষতি হয় নি তো?নানা রকম দুশ্চিন্তায় রিদিতা অসুস্থ্য হয়ে যেতে লাগলো। বিষাদিনীর মতো ঘরের এক কোণায় পরে থাকতো৷ আসমা বেগম পারিবারিক অশান্তি ও মেয়ের অশান্তিতে নাজেহাল।নুরুল আমিন টের পেলে,রিদিতা কে আস্ত রাখবে না৷ কি করবে, কি করবে ভেবে পেলো না৷ এদিকে লকডাউন, গ্রামে যে পাঠাবে তারও উপায় নেই।
দিন যায়,রাত যায় সময় পেরিয়ে মাস চলে যায়। আবিরের সাথে আর যোগাযোগ হয়ে উঠে না৷ রিদিতা, ফোন হাতে নিয়ে চাতক পাখির মতো চেয়ে থাকতো। মাঝে,মাঝে ফোন কানে নিয়ে মিথ্যা, মিথ্যা আবিরের সাথে কথা বলতো। যেনো আবির তাকে শুনছে। কখনো হাসতো তো কখনো কাঁদতো। আসমা বেগম মেয়ের এমন অবস্থা দেখে কাদতেঁন। কি করবে?কাকে বলবে?বাহিরে জানাজানি হলে যে মেয়েটার সম্মান যাবে।
লকডাউন শিথিল হলে,আসমা বেগম রিদিতা কে পাঠিয়ে দিলেন আলেয়ার বাড়ি। মনোহরপুর!দুরে থাকলে সব ভুলে থাকবে এই ভেবে।তিন, চার মাসের মতো রিদিতা মনোহরপুর থাকলো।এর মাঝে, এস.এস.সি র ফল প্রকাশ হলো। রিদিতা সকলকে হতাশ করে পরীক্ষায় পঞ্চাশ শতাংশ নম্বর করলো আর,মালিহা আশি শতাংশ নাম্বার পেয়ে স্কুলে সবচেয়ে ভালো ফলাফল করলো।
রিদিতার এমন ফলাফলে, তার গণিত শিক্ষক কেঁদে ফেলেছিলো। রিদিতা কে ছোট থেকে পড়িয়েছেন, সব সময় বুক ফুলিয়ে গর্ব করেছিলেন রিদিতা কে নিয়ে। সেদিন তিনি মাথা নত করে ফেলেছিলেন, ফাতিমাও রিদিতার রেজাল্টে কষ্ট পেয়েছিলেন৷রিদিতার থেকে এমন আশা কেউ করেনি। আসমা বেগম কি বলবেন?মেয়েকে মারবেন না কাটবেন না বকবেন?তিনি রাগে রিদিতার সাথে কথাই বলেনি। মাহতাব কামাল জানতে চাইলে, আসমা বেগম ভাইয়ের কাছে সব জানান।মাহতাব, রিদিতা কে আলোয়ার কাছেই রাখতে পরামর্শ দিলেন।তিনি নিজে চলে গেলেন প্রাণপ্রিয় ভাগ্নি কে বোঝাতে।
রিদিতার কুমিল্লায় যেনো জেলখানার মতো জীবন কাটাচ্ছিলো।পরীক্ষার ফলাফলে সেও উদাস,হতাশ,বিক্ষিপ্ত! দুই দিকের মানসিক চাপে বিপর্যস্ত। এমন অবস্থায়,রিদিতা প্যানিক অ্যাটাক করলো। হাসপাতালে ভর্তি রইলো কিছুদিন।চেতন, অবচেতন মনে সবসময় রিদিতার মুখে কেবল একটি নাম আবির, আবির, আবির৷রিদিতা সুস্থ্য হলো,তবে স্বাভাবিক হলো না। আলেয়া, মাহতাব মিলে ভাগ্নিকে আদর, আহ্লাদ দিলো কিছুতেই মন গললো না৷
প্রায়,চারমাস পর আবিরের সাথে রিদিতার যোগাযোগ হলো।আলেয়ার ফোন চুরি করে রিদিতা আবিরের নাম্বারে যোগাযোগ করে।আননৌন নাম্বার পেয়ে, আবির কল রিসিভ করে। আবির, রিদিতার নাম্বার ব্লক করে রেখেছিলো বিধায় আবির কে ফোনে পেতো না। অন্য নাম্বার দিয়ে কল করায় খোঁজ পেলো৷
“হ্যালো,কে বলছেন?"
“আবির,আমি রিদিতা।কোথায় তুমি? কেমন আছো?”
আবির নিরুত্তর,ফোনের ওপাশে আবিরের অবস্থান ঠাওর করা গেলো না৷ তবে, তাকে নাখুশ মনে হলো।
“এটা কার নাম্বার?"
“আমার খালামনির"
“ওহ!"
“আবির আমাকে নিয়ে যাও আমার খুব কষ্ট হচ্ছে তোমায় ছাড়া।আমি থাকতে পারছি না।”
“আমিও তোমায় ছাড়া থাকতে পারছিনা রিদ, আমি বাবার সাথে বিজনেস এর জন্য থাইল্যান্ড এসেছি।এখানেই আটকে গেছি। আমার ফোন টাও নষ্ট হয়ে গেছিলো কাল আনিয়েছি।আমিও তোমায় ছাড়া থাকতে পারছি না।আর কয়টা দিন অপেক্ষা করো লক্ষীটি।তুমি নিশ্চয়ই পাগলামি করেছো?"
“আমি ভেবেছি আমি তোমাকে হারিয়ে ফেলেছি।”
“না, সোনা আমাকে তোমার থেকে কেউ হারাতে পারবে না। তুমি শান্ত হও!আর শোনো বেশি কল করো না বাবা পাশে থাকে৷ আমি সুযোগ পেলে কল করবো।টেক কেয়ার!"
আবির ফোন কেটে দিলো। আবির মিথ্যা বলেছিলো৷ আবির বাংলাদেশেই ছিলো৷ তবে,রিদিতা কে উপেক্ষা করে চলছিলো।মালিহাও ফোন বন্ধ করে রেখেছিলো।তাদের পরিকল্পনাও সফল!
আর এদিকে তৃষ্ণার্ত রিদিতার বুকে যেনো কেউ শীতল বরফের প্রলেপ পেলো৷ বহুদিন পর আবিরের কন্ঠস্বর শুনে তার অঙ্গারীত অন্তর শান্ত হলো৷ বহুদিন পর রিদিতা হেসেছিলো৷সেদিন,ধরিত্রী জুড়ে বৃষ্টি নেমেছিলো।বৃষ্টির ফোঁটায়,ফোঁটায় মূর্ছে যাওয়া রিদিতা নুতন কলির মতো খিলে উঠলো।চঞ্চলা, চপলা ময়ূরী যেনো তার ডানা মেলে দিলো বৃষ্টির আষ্ফালনে৷আবির তাকে ভুলে যায় নি, তার আবির তারই আছে৷ তবে,রিদিতার তাকদির যে এবার মোড় ঘুরতে শুরু করলো।কেউ আড়ালে, নিঃশব্দে তার জীবনের সাথে জুড়ে গেলো। তাকদিরে যা মঙ্গলময় তা ঠিক তার সময়মতো হাজির হয়!
সেদিন, রিদিতা প্রথমবার কুমিল্লা আসার পর মায়ের সাথে কথা বলে। আসমা বেগম যোগাযোগই করেন নি৷ রিদিতাই মাকে ফোন দেয়। ক্ষমা চায় এবং ভালো হয়ে যাবে প্রতিজ্ঞা করে। কারণ, আবির ফিরে আসবে যে।আসমা বেগম মেয়ের উপর রাগ রাখলেন না। সন্তান শুধরাতে চাইলে তাকে সুযোগ দিতে হয়। আসমা বেগম তাই দিলেন।রিদিতা,ঢাকা ফিরলো৷আসমা বেগম নুরুল আমিনের সাথে ঝগড়া করে রিদিতা কে কলেজে ভর্তি করালো।
অনলাইন ক্লাসের জন্য, মাহতাব কামাল ভাগ্নি কে ফোন কিনে দিলেন। রিদিতা ফেসবুক আইডি খুলল।নিজের নামে না খুলে অন্য নামে।প্রথমে মালিহার আইডি,আবিরের আইডি সার্চ করলো মনের খেয়ালে।ভাবলো মজা করে রিদিতা ওদের চমকে দিবে৷অন্য পরিচয়ে কথা বলবে।ভাবতেই রিদিতার আনন্দ হলো।
মালিহার আইডি সার্চ করতেই মালিহার আইডি পেলো, রিদিতা ফ্রেন্ড রিকোয়েস্ট দিলো। আবিরের আইডি অনেক সার্চ করেও পেলো না। রিদিতা মালিহা কে নক দিলো।
“আসসালামু আলাইকুম, মালা।কেমন আছিস?"
মালিহা আননৌন আইডি একসেপ্ট করে না।মালা,নাম শুনে ম্যাসেজ চেক করে বুঝলো রিদিতা। রিদিতাই তাকে মালা বলে ডাকে। অনিচ্ছা সত্ত্বেও মালিহা রিপ্লাই করলো, “ওয়ালাইকুম আসসালাম রিদি?"
“হ্যা!"
“তোরা কোথায় হারিয়ে গেছিস বলতো?"
“আমরা তো শিফট করে গেছি রে।"
“কোথায়?”
“গুলশান।"
“ওহ! আচ্ছা আবির কি ফিরেছে থাইল্যান্ড থেকে?"
“না,ফেরে নি।"
“আবিরের আইডি টা দে না মালা, আমি শুধু কথা বলবো একবার। বেশি বিরক্তও করবো না৷শুধু একটু কথা বলবো।
“ভাইয়ার তো আইডি নেই উনি অফ করে দিছে, আসলে অনেক ফ্যামিলি প্রবলেম তো তাই।”
“কি হয়েছে ওর?"
“ভাইয়ার বাবা অসুস্থ্য, হাসপাতালে।”
“কি বলিস।"
“হু,তুই দুআ করিস। আমি ভাইয়া কে বলবো যেনো তোর সাথে যোগাযোগ করে।"
“আচ্ছা!"
রিদিতা ফোন রেখে দিলো।আবিরের ক্রাইসিস শুনে ভিষন খারাপ লাগলো রিদিতার।রোজ,নামাজে আবিরের জন্য দুআ করতে লাগলো, ওর পরিবারের জন্য দুআ করতে লাগলো। আল্লাহ যেনো সব কষ্ট বিপদ রিদিতা কে দেয়,আবির কে যেনো কোনো কষ্ট না ছোয়।
—
রিদিতা মায়ের সাথে মোহাম্মদপুর যাচ্ছিলো কোনো এক দরকারে৷আসমা বেগম বাসস্টপে রিদিতা কে নিয়ে বসেছিলো।বাসসস্টপ অতিক্রম করে, টোয়োটা গাড়ি যাচ্ছিলো।গাড়ির ভেতর ড্রাইভিং সিটে আবির বসা ছিলো। রিদিতা আবির কে দেখেই চিনে ফেলে। সবকিছু ভুলে, রিদিতা গাড়ির পেছনে দৌড়াতে থাকে। আসমা বেগম বাসস্টপ থেকে মেয়েকে ডেকে যাচ্ছে থমানোর জন্য, রিদিতা শুনলোই না। সে ছুটলো আবিরের পেছনে। নাদান!রিদিতা।ছুটতে যেয়ে রিদিতার ধাক্কা লাগলো বাইকের সাথে।মাথায় জোট পেলো।আসমা বেগম মেয়েকে নিয়ে হাসপাতাল ছুটলেন।রিদিতা কে ব্যান্ডেজ করা হলো।মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন আসমা বেগম।রিদিতার, তখন বিমূর্ষ অবস্থা!
আসমা বেগম পেরেশানীতে পরে গেলেন,এবার তিনি সিদ্ধান্ত নিলেন,আবিরের পরিবারের সাথে কথা বলার। আসমা বেগম, মালিহার মায়ের নাম্বারে কল করলেন।মালিহার মা স্বভাবতেই দাম্ভিক৷ তিনি রিদিতার সাথে মালিহার মেশা পছন্দ করতেন না। আসমা বেগমের এভাবে ফোন দেয়াটাও তার পছন্দ হলো না। আসমা বেগমও এই মহিলার সাথে জীবনে কথা বলেন নি, তবে আজ মেয়ের জন্য তাকে মাথা ঝোকাতে হচ্ছে।সন্তান যদি বাবা মায়ের সম্মানের লেহাজ না করে, বাবা মাকে তো মাথা ঝোঁকাতেই হবে।
“আসসালামু আলাইকুম আপা!"
“জি বলুন।! মালেকা বানুর দাম্ভিক কন্ঠ
“আপনার কি কিছু সময় হবে আপা?"
“জরুরি কিছু?"
“জি"
“বলুন তাহলে?”
“আবিরের বিষয়ে কথা বলার ছিলো।"
“আবির কি করেছে?"
“আপনারা জানেন না?"
“নাহ!"
“আবির আর আমার মেয়ে রিদিতা একে অপরকে ভালোবাসে৷ এখন এই বিষয় টা এতো বড় সমস্যা হয়ে গেছে এখন পারিবারিক ভাবে আমাদের সিদ্ধান্ত নেয়া প্রয়োজন তাই আপনাকে ফোন করা।দুই পরিবার মিলে যদি..."
মালিহার মা রিদিতার মাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে বলল,“আবির কে আমি জিজ্ঞেস করবো তারপর আপনাকে ফোনে জানাবো যা বলার।"
মালিহার মা ফোন কেটে দিলো।ঘন্টাখানেকবাদে,ফোন করলো মালিহার মা নিজেই।আসমা বেগম কল রিসিভ করলেন।
“আপনি এতো বড় মিথ্যেবাদি!"
“কি বলছেন বুঝলাম না?"
“আমি আবির কে জিজ্ঞেস করেছি, আবির সাফ জানিয়েছে ও আপনার মেয়েকে ভালোবাসে নি উল্টো আপনার মেয়ে আবিরের পেছনে আদাজল খেয়ে পড়ে আছে।ছিঃ রিদিতা কে ভালো চরিত্রের মেয়ে মনে করেছিলাম।আর আপনিই বা কেমন মা,মেয়েকে লাই দিয়ে এসেছেন আমাদের সাথে কথা বলতে।নাকি আমার ভাইয়ের অর্থ সম্পত্তি দেখে লোভ সামলাতে পারেন নি মেয়েকে গছ্ছানোর।”
“মুখ সামলে কথা বলুন মালেকা আপা।”
“মুখ তো আপনি সামলাবেন।আপনার মেয়ে আমার মেয়েকে দিনের পর দিন বিরক্ত করে গেছে, আমার ভাইপো কে বিরক্ত করে গেছে ওর পায়ে পর্যন্ত ধরেছে। আর এমন বেহায়া মেয়েকে আমার আবিরের বউ বানাবো তা ভাবলেন কি করে?আমরা ভালো মানুষ বলে ছেড়ে দিলাম।নিজের মেয়েকে সামলান সময় থাকতে।না জানি আর কি, কি করবে এই মেয়ে।”
মালিহার মা ফোন কেটে দেয়। আসমা বেগমের মুখ অপমানে লাল হয়ে যায়।সত্যিই তো তার মেয়েই তো লাগাম ছাড়া৷তার মেয়েই তো ঠিক নেই। আসমা বেগম রাগতে,রাগতে রিদিতার ঘরে গেলেন।বিছানার উপর আধশোয়া হয়ে বসে ছিলো।আসমা বেগম টেনে তুলে রিদিতার গালে ঠাস,ঠাস করে লাগাতার চড় মারলো। মেয়েকে বকলো৷
“নির্লজ্জ, বেহায়া মেয়ে! লজ্জা করে না তোর। তুই মরে যাস না কেনো?তুই আমার জীবন টা নরক বানিয়েছিস। তোর জন্য কত কিছু সহ্য করতে হয় আজ তোর জন্য আবিরের ফুফু আমায় এতো অপমান করলো৷অসভ্য মেয়ে কোথাকার।এইদিন দেখার জন্য তোকে বড় করেছিলাম?আজকের পর থেকে তুই আমাকে মা বলে ডাকবিনা।”
আসমা বেগমের সব কথা যেনো রিদিতার মাথার উপর দিয়ে গেলো।সে কিছুই বুঝলো না। তার সব মিথ্যে মনে হলো। না,আবির এসব বলতেই পারে না।আবির তাকে ভালোবাসে৷আবির কখনো তাকে ছেড়ে যেতে পারে না। সবাই রিদিতাকে ভুল বোঝাচ্ছে যাতে আবির কে রিদিতা ভালো না বাসে।কেউ চায় না তারা এক হোক৷ রিদিতার যুক্তিই রিদিতার কাছে ঠিক, বাকি সকলে তার কাছে ভুল৷ অথচ,রিদিতা যাকে ভালোবাসা ভাবছে তা কেবলই আস্তিনের সাপ।যার ছোবলে সে জখমিত!
—
সামনে আবিরের জন্মদিন,রিদিতা বহু কষ্টে মালিহার সাথে যোগাযোগ করে৷রিদিতা, আসমা বেগম ও মালেকা বেগমের ফোনকলের বিষয়ে জানতে চাইলো৷ মালিহা তাকে বিপরীত ঘটনা জানালো। রিদিতার চোখে তার মা তার শত্রু হয়ে গেলো। মালিহা ও আবির কে তার সত্য মনে হলো৷সেইবার,রিদিতা আবিরের যোগাযোগ করায় মালিহা। রিদিতা, আবির পরিকল্পনা করে তারা পালাবে৷সেদিনই তারা বিয়ে করবে।রিদিতা কে একটা রেস্টুরেন্টের ঠিকানা দেয়।রিদিতা যেনো যথাসময়ে সেখানে উপস্থিত হয়।
আবিরের কথা মতো রিদিতা, আবিরের জন্মদিনের দিন হলুদ শাড়ি পড়ে তৈরী হয়,ব্যাগপত্র গুছিয়ে নেয়। আসমা বেগম বাঁধা দিলেন না, চলে যাক। কিছু মানুষের শিক্ষার প্রয়োজন হয়।শিক্ষা না পেলে তারা শুধরায় না। আসমা বেগম কে? যে আটকাবে! তবে রিদিতা বের হওয়ার আগে তিনি শুধু একটা কথা বলেন,“যাচ্ছো যাও,তবে বিকেল পর্যন্ত সময় দিলাম তোমায় ফিরে আসার এরপর থেকে দরজা বন্ধ হয়ে যাবে। আর টোকা দিলেও এ দরজা খুলবে না।”
রিদিতা মায়ের কথা শুনলো না বেরিয়ে গেলো,রিদিতার গৃহশিক্ষিকা ফাতিমা রিদিতা কে অনেক বোঝালো। রিদিতা কারো কথা কানে তুলল না। সে বেরিয়ে গেলো মরিচীকার পানে। নিজের ব্যাঙ্ক ভেঙে কিছু জমানো টাকা ছিলো আর পরীক্ষার সময় যে টাকা গুলো পেয়েছিলো তা সাথে নিলো।আজ,আবির আর তার মাঝে কোনো বাঁধা থাকবে না। চিরকালের জন্য এক হবে। সবাই কে বুঝিয়ে দিবে,আবির কে বেছে নেয়া তার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত।”
আবিরের জন্য, রিদিতা উপহার কিনলো দামি একটা ঘড়ি জন্মদিনের উপহার হিসেবে। রিকশা নিয়ে চললো,ঠিকানা মতো।রিকশা থামলো,দ্যা ভেলেন্টিনো রেস্টুরেন্টের সামনে।রেস্টুরেন্ট টি বেশ নান্দনিক ভাবে সাজানো পশ্চিমাদের মতো করে।জোড়ে,জোড়ে গান বাজছে। আশেপাশে উঠতি বয়সের ছেলেমেয়ে সবার পড়নে পশ্চিমা ভেষভূসা।রিদিতার একটু অদ্ভুত লাগলো।চারিদিকে,আবির কে খুজতে লাগলো। এক ওয়েটার এসে তাকে রুম নম্বর ৬৬৪ তে যেতে বলল।রিদিতা নিজের লাগেজ নিয়ে, সেদিকে হাঁটা ধরলো।
রুম নং,৬৬৪ এর সামনে এসে দাড়ালো রিদিতা।দরজা টোকা দিতে যাবে ঐ মুহুর্তে ভেতর থেকে হাসির শব্দ শুনতে পেলো৷ কেউ রিদিতার নাম করে হাসছে।
“রিদিতা,হাও ইমোশনাল ফুল গার্ল!"
“মেয়েটা কেমন হবে রে?তোর তো অভিজ্ঞতা আছে।”
“আরে ধুর,কিছুই করতে পারি নি।”
“আবির এতো কাঁচা খেলা খেললো?"
“চাইলে পারতাম,তবে ছেড়ে দিলাম।সো এনয়িং গার্ল,আবির তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া মরে যাবো।স্টুপিড একটা।” ভেঙিয়ে,ভেঙিয়ে বলছিলো আবির।রিদিতা আবিরের কথা শুনে হতভাগ হয়ে রইলো, তার কানকেও সে বিশ্বাস করতে পারছে না।
“শুনলাম,বিয়ে করার জন্য নাকি ডেকেছিস?"
“তা তো ডেকেছি তবে তোর কি মনে হয় ঐ গাইয়্যা আমার বউ হওয়ার যোগ্য। ওর সাথে কি আমার যায়।ভাবলাম,আজ একটু মজা নেয়া যাক।তোদেরও দেয়া যাক।"
রিদিতা কানে হাত দিয়ে বসে পড়লো, মনে হচ্ছে যেনঁ তার কানে কেউ গলিত সীসা ঢালছে। কি নিষ্ঠুর বাস্তবতা!
“ব্রো,যেকোনো সময় রিদিতা চলে আসবে। আমি গেলাম,বাই দ্যা ওয়ে থ্যাঙ্কস ফর হেল্প৷" ওয়াশরুম থেকে মালিহা বের হলো।
“এনিথিং ফর ইউ সিস!"
“কাহিনীটা কি বলতো!"
“আরে, মেয়েটা মালিহার বান্ধবী!"
“নো, ব্রো সি ইজ নট মাই ফ্রেন্ড আই জাস্ট হেইট হার।”
“ইটস অল রাইট সিস!এরপর থেকে সে আর তোর রাস্তায় আসবে না।"
“থ্যাঙ্ক ইউ ব্রো,ভাগ্যিস তুমি বার্থ ডে তে এসেছিলে।”
“এতো রাগ কেনো মালিহার নিজের বান্ধবীর উপর?"
মালিহা, ফিরে গেলো ঘটনার একবছর আগে.....
হাসাদ- হিংসা, অহমিকা,গরিমা।হিংসে হলো বিষাক্ত সাপের নিঃশ্বাসের মতো। যা সবকিছু ছাড়খাড় করে দেয়।রিদিতার সাথে মালিহার পরিচয় হয় সপ্তম শ্রেণী থেকে।মালিহা সবসময় ক্লাসে ফার্স্ট গার্ল ছিলো, তবে রিদিতা আসার পর থেকে মালিহা তার অবস্থান হারায়।শিক্ষকরা সবসময় রিদিতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকতো।মালিহা ভালো স্টুডেন্ট ছিলো তবে, রিদিতার ফলাফলের ধারে কাছেও মালিহা ছিলো না৷মালিহা,ফার্স্ট গার্ল হলেও তার নম্বর থাকতো আশির ঘরে, রিদিতা বরাবরই একশ তে একশ পেতো।এমন ঈর্ষনীয় রেজাল্টে রিদিতা কে ক্লাসের অনেকেই ঈর্ষা করতো।
রিদিতার ক্লাসে গুটিকয়েক বন্ধু ছিলো তাদের মধ্যে ছিলো মালিহা,অবন্তি, মাহিরা।অবন্তি, মাহিরার রিদিতার সাথে কোনো সমস্যা ছিলো না৷ সমস্যা ছিলো মালিহার। সে রিদিতার সাথে মিশতো কেবল রিদিতা পড়াশোনার সিক্রেট জানার জন্য।তবে,রিদিতা সত্য,সত্যই বন্ধু ভেবেছিলো। সবাই কে পড়ায় সাহায্য করা, বুঝিয়ে দেয়া তার পছন্দের কাজ ছিলো। রিদিতার ব্যবহার ছিলো অমায়িক। ভালো ছাত্রী হওয়ার দরুন কোনো অহংকার বা ঈর্ষা ছিলো না।
স্কুল,প্রাইভেট সবেতে রিদিতা ছিলো উদাহরণ।সব সময় তুলনা করা হতো৷ মালিহার বাবাও রিদিতা কে খুব স্নেহ করতেন। মালিহা কে সবসময় বলতেন রিদিতার মতো হও, রিদিতার মতো পড়ো।মালিহার সহ্য হতো না। মালিহা, মালিহার মতন থাকবে সে কেনো রিদিতা হবে৷ মালিহা সবসময় চেষ্টা করতো কিভাবে রিদিতা কে হারানো যায়। কিন্তু বরেবারে নাকামিয়াব হতো মালিহা।মালিহা, রিদিতার থেকে সব সময় দুই,তিন নম্বর পিছিয়ে থাকতো।
তাতে, তার বাবা তাকে অনেক কথা শোনাতো,টিচার রা কথা শোনাতো মালিহা বিরক্ত হয়ে গেছিলো৷ রিদিতার উপর এক প্রকার তার ক্ষোভ জমে গেছিলো।অবন্তি,মাহিরা রিদিতার ভালো বন্ধু ছিলো। মালিহা তাদের কান ভারী করলো৷ রিদিতার সাথে তাদের সম্পর্কের ফাটল ধরালো। তারপর,নিজে রিদিতার বন্ধু হলো।রিদিতার সাথে এমনভাবে মিশলো যেনো দুই বন্ধু না দুই বোন। মালিহা পরিকল্পনা করতে লাগলো কিভাবে রিদিতা কে হারানো যায়,কিভাবে পড়াশোনায় পেছানো যায়।
জন্মদিনে, আবিরের রিদিতার কথা জিজ্ঞেস করায় মালিহার মাথায় দুর্দান্ত এক পরিকল্পনা খেললো।আবির স্বভাবতেই ফ্লার্ট করতো।তাই মালিহা সেই সুযোগ নিলো।
“তোর কেমন বান্ধবী হয় রে মালু?"
“বান্ধবী মাই ফুট! ওই মেয়ে টা আমার শত্রু। ওর জন্য আমাকে সবসময় অপদস্ত হতে হয়,ছোট হতে হয়। আমি ফ্যাড আপ।জাস্ট বিরক্ত!আমি তো ডাকতেই চাই নি আমার বার্থডে পার্টি তে, বাবা ডাকালো। আমি তো সহ্যই করতে পারি না। এমন কিছু করা যেতো যে, ও পড়াশোনা থেকে অন্যদিকে ডাইভার্ট হতো। পড়াশোনা থেকে ও দুরে সরে যেতো যদি।তাহলে বাবা কে বোঝাতে পারতাম।”
“তোর ভাই থাকতে চিন্তা কি!”
“তাহলে,অল দ্যা বেস্ট।"
—
রিদিতা, দরজার বাহির থেকে আবির ও মালিহার কথা শুনে দরজা ঠেলে ভিতরে ঢুকে। এবার যেনো তার বন্ধ হয়ে যাওয়া বুদ্ধির তালা খুলল।রিদিতাকে দরজা খুলে রাগী রূপে ভেতরে ঢুকতে দেখে সকলে হকচকিয়ে গেলো। রিদিতার রাগে শরীর রিরি করে উঠছে৷ কত বড় মজার খেলা হলো তার সাথে, কত বড় উপহাসের পাত্র হলো৷ ক্ষোভ,রাগ,কান্না, অসহায়ত্ব জেঁকে ধরলো তাকে।
“বাহ্,বাহ্ বাহ্! কত বড় নাটক করলে তোমরা।” রাগে গজরাতে, গজরাতে বলল রিদিতা৷
“তুই কি করে এলি এখানে?" মালিহার ভ্রু কুচকে জিজ্ঞেস করলো।
“ভাগ্যিস এসে ছিলাম,নয়তো তোদের রুপ দেখতাম কি করে?মালা, তোর সাথে আমার কি শত্রুতা ছিলো বলতো। শুধু দুই, চার নাম্বারের শত্রুতা?তার জন্য এতো বড় খেলা খেললি?” রিদিতার অসহায় কন্ঠ।
“বেশ করেছি খেলেছি, তুই আমার জীবন নরকে পরিনত করেছিলি আর আজ আমি করেছি তোকে হারিয়েছি আমি।” মালিহা মোটেও অনুতপ্ত হলো না বরং নিজের কাজে সে গর্বিত।
রিদিতা এতো বড় ধোঁকায় যেনো পাগল হয়ে গেছিলো৷ কান্না করতেই সে ভুলে গেছে। রিদিতা কেমন করে জানো হেসে উঠলো, ভয়ঙ্কর হাসি। হাসতে, হাসতে মাটিতে বসে পড়লো। হাসঁতে, হাসঁতেই কেঁদে ফেলল। বিলাপ করতে, করতে বলল,
“এতো বড় দাম চোকাতে হলো বন্ধুত্বের?এতো বড় মাসুল দিতে হলো ভালোবাসার?আবির আমি তো তোমায় ভালোবেসে ছিলাম৷তুমিও তো আমায় ভালোবেসেছিলে বলো, বাসো নি?"
“বাসি নি! ইটস জাস্ট আ মাইন্ড গেম!"
“এটা জাস্ট একটা মাইন্ড গেম?তাহলে তুই আমার ইজ্জত কেনো হরণ করেছিলি বল।” রাগে গর্জিয়ে উঠলো রিদিতা।
“আমি চেয়েছি আর তুই বিলিয়েছিস তুই কি সতী নারী?"
রিদিতা, আবিরের কলার চেপে ধরলো।রাগে শোষাতে, শোষাতে বলল,“তুই জোড় করতি আমায়,ইমোশনাল ব্ল্যামেইল করতি৷ লজ্জা করে না তোদের, লজ্জা করে না?” কাঁদতে,কাঁদতে চিৎকার করে, করে বলছিলো রিদিতা৷ রিদিতা আবিরের গালে ঠাস,ঠাস করে চড় মারতে লাগলো৷
“চিটার, মানুষের ভালোবাসা নিয়ে খেলিস আল্লাহ তোদের জীবনে মাফ করবে না৷ আল্লাহর কাছে আমি তোদের নামে নালিশ দিলাম৷ আল্লাহ তুমি ওদের বিচার কইরো। ”
আবির রিদিতার গলা চেপে ধরলো, ধাক্কাতে, ধাক্কাতে দেয়ালের সাথে মেশালো।রিদিতার চোখ,মুখ লাল হয়ে আছে। যেনো দমটা বেরিয়ে যাবে।
“খুব তো বিচার দিচ্ছিস।তোর মতো মেয়েদের দিকে তো আবির ঘুরেও তাকায় না রে। তোর কি যোগ্যতা আছে। কালি,কুৎসিত দুশ্চরিত্রা।তুই কি সাধু। তুইও তো মজা ভোগ করেছিস। তোর কপাল ভালো নাইলে তোকে ছিলে ফেলে দিতাম। শুধু মালিহার জন্য বেঁচে গেলি৷ নাহলে তোর মতো,কালি কে কেউ তো কারো রক্ষিতাও বানাবে না৷ছেড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো,তোকে তো ভিকিরিও বিয়ে করবে না। ঘৃনায় তোর থেকে মুখ ফিরিয়ে নিবে।”
রিদিতার গলা ছেড়ে রিদিতা কে জোড়ে ধাক্কা মারলো। মালিহা সহ উপস্থিত যারা ছিলো সকলে ক্রুঢ় হাসি হাসতে লাগলো।রিদিতা করুন চোখে সে মানুষ গুলো কে দেখলো। আর তাচ্ছিল্যের হাসি হাসলো, কি জালিম! কি নিষ্ঠুর মানুষের হকিকত।কে বলে পশু দেখতে বন জঙ্গলে যেতে হয়,মানুষরুপি কত পশুই তো লোক সমাজে ঘুরে বেড়ায়।
আবির রিদিতার চুল ধরে, রিদিতা কে উঠালো। রিদিতার মুখের কাছে মুখ নিয়ে যেয়ে বলল,“আই হেট ইউ মাই লাভবার্ড।আই হেট ইউ!" ক্রূড় হাসি হেসে।
রিদিতা আবিরের মুখে থু দিলো, নিজের পায়ের জুতা খুলে ঠাটিয়ে মারলো আবিরের গালে। ইতিমধ্যে, রেস্টুরেন্টের সকলে এসে দরজায় জমায়েত হয়েছে। আবির, রিদিতা কে মারতে উদ্যত হলে রিদিতা আবারো জুতা খুলে মারলো৷ রিদিতা এই মুহূর্তে যেনো ভয়ংকর রাগিনী রুপ ধারন করেছে। কেউ ভয়ে এগোচ্ছে না। রিদিতার মারের চোটে আবির মাটিতে বসে যায়। রিদিতা তার জুতা দিয়ে আচ্ছামতো পেটাতে থাকে। যতক্ষণ না তার রাগ মিটে। বাহিরের লোকজন রিদিতা কে আটকাতে আসলে সকলের দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়।
মালিহা পেছন থেকে এসে রিদিতাকে ধাক্কা মারে, আর রিদিতা দরজার বাহিরে পরে যায়।
“সিকিউরিটি! বের করো একে।”
সিকিউরিটির লোকজন রিদিতা কে টেনে উঠালো। রিদিতা দরজার সামনে দাড়িয়ে মালিহা ও আবিরের উদ্দেশ্য বলল,“আল্লাহর লানত তোর মতো বন্ধুর উপর, আল্লাহর লানত তোর মতো পুরুষের উপর, আল্লাহর লানত আমার উপর যে তোদের মতো মানুষ কে আমি বিশ্বাস করেছিলাম।আল্লাহ তোদের যেনো বিচার করে৷ আবির আমি তো তোমায় ভালোবেসেছিলাম,তুমি বিনিময়ে আমাকে কেবল ধোঁকা দিলে।আমি তোমাকে অভিশাপ দিচ্ছি জীবনেও তুই ভালোবাসা পাবি না। ছটফট করবি ভালোবাসার জন্য সারাজীবন। যতটা আমি তরপেছি তার থেকেও বেশি যেনো আল্লাহ তোকে তরপায়।আমি চাই,তুমি খুব করে কাউকে ভালোবাসো তবে বিনিময়ে সে তোমায় এক বিন্দুও ভালো না বাসুক৷ তখন বুঝবে।আল্লাহ যেনো সুদে আসলে তোমাকে তা ফিরিয়ে দেয়।তোমরা জীবনে ক্ষমা পাবে না৷ আমি তোদের ক্ষমা করবো না। আল্লাহ কি কেবল একা তোদের? হাশরের ময়দান পর্যন্ত তোরা আমার ঘাতক হয়ে থাকবি।এর শোধ আল্লাহ নিবে দেখিস।”
রিদিতা কে রেস্টুরেন্ট থেকে গার্ড রা বের করে দিলো। রিদিতা জীবনের সবচেয়ে বড় চড় টা খেলো। অবাস্তবতার সব ঘোর তার কেটে গেলো।বিধ্বস্ত, বিপর্যস্ত হয়ে রাস্তার মাঝ বরাবর হাঁটতে লাগলো। কোথায় যাবে? যাওয়ার মতো জায়গা কি সে রেখেছে?এরই মাঝে আকাশে মেঘ ডাকতে লাগলো।মুহূর্তের মধ্যে, বৃষ্টি নামলো। বৃষ্টির মধ্যেই মাঝ রাস্তায় বসে হাউমাউ করে কাঁদতে লাগলো রিদিতা। ভালোবাসার ধোঁকা, বন্ধুত্বের প্রতারনা! মানুষ কত বহুরুপী। এ পৃথিবীতে মানুষ চেনা বড় দায়।
জীবনের কাছে, বাস্তবতার কাছে পরাজিত হয়ে রিদিতা বাড়ি ফেরে,আসমা বেগম চমকায় নি। তিনি জানতেন রিদিতা ফিরবেন। দরজা খোলা রেখেছিলেন।রিদিতা কে তিনি কিছুই বললেন না। ক্লান্ত, পরিশ্রান্ত রিদিতা।জীবনের নেয়া সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তে আজ সে অনুতপ্ত। নিজের রুমে ঢুকলো, দরজা আটকে দিলো।মাথা তার প্রচন্ড ব্যথা করছে, কানে বাজছে ওদের ক্রূড় হাসির শব্দ,ওদের বলা প্রতিটি কথা।
“আই হেইট ইউ....তোর মতো কালি, কুৎসিত দুশ্চরিত্রা.... তোকে তো কেউ রক্ষিতাও বানাবে না। ”
রিদিতা রাগে, কষ্টে, ক্ষোভে নিজের চুল ধরে টানতে লাগলো।আয়নার সামনে দাড়িয়ে নিজের চেহারায় নখ দিয়ে আচড়াতে লাগলো। নিজের প্রতি তার ঘৃণা হচ্ছে। আয়নায় নিজের প্রতিবিম্বে নিজেই থু,থু দিলো।বিছানার পাশে পড়ে থাকা স্লিপার দিয়ে নিজের গালে নিজে জুতা মারলো। জীবন তার সাথে এতো বড় নিষ্ঠুর খেলা কেনো খেলল, কেনো?
ভালোবাসাই কি তাহলে পাপ?রিদিতা তো সত্যি মনে ভালোবেসেছিলো কত সিদ্দত থেকে খোদার কাছে ভালোবাসার মানুষটি কে চাইতো।আর খোদা দেখালো সেই কাঙ্ক্ষিত মানুষের অনাকাঙ্ক্ষিত বিষাক্ত রূপ।
আমারা সব সময় মরিচীকার পেছনে ছুটি, মরিচীকা কে অবলম্বন মনে করি।অথচ,আল্লাহ জানেন আমাদের জন্য কি মঙ্গলময় আর কি অমঙ্গলময়।আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি তো এতো করে চাইলাম তুমি কেনো দিলে না। আল্লাহ, বান্দার অকল্যানহয় এমন কিছুই যে দেন না। মানুষের ফিতরাত আমরা জানি না তবে সৃষ্টিকর্তা তার সৃষ্টির সকল ফিতরাত জানেন। কখনো তিনি কেড়ে নেন, আমরা জোড় করি, তিনি আবার দেন তবে আমাদের চাওয়াতে নয় বরং আমাদের শিক্ষা দিতে।
রিদিতা মাটিতে গড়িয়ে, গড়িয়ে কাদঁতে লাগলো। অতীতের এই ঘটনা আজও তাকে তাড়া করে বেড়ায়৷ আজও,তার পিছু ছাড়ে না৷ নামহরামের প্রেমে নিজেকে এতো ভাসিয়েছে তার শাস্তি তো আল্লাহ তাকে দেবেই৷ গুনাহের জন্য মাফ চাইলেই তো মাফি হয় না। কাফফরাও যে দিতে হয়। রিদিতা সেই কাফফরাই দিয়ে চলছে।রিদিতা শুধু সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে যাচ্ছে। আল্লাহ যেনো, তার সেই ভুলের ক্ষমা করেন।অন্ধকারে ডুবে গিয়েছিলো রিদিতা, আল্লাহ তাকে সঠিক সময়ে আলো দেখান।
“ক্রমান্ন"
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা
কেমন হলো সকলে জানাবেন।কষ্ট করে লিখি আপনারা যদি ফিডব্যাক না দেন তখন আর লিখতে ইচ্ছে করে না। তাই যারা পড়েন সকলের কমেন্ট করবেন। সাইলেন্ট রিডার রা রিয়েক্ট করবেন।