৪৯.
“আল্লাহু আকবার, আল্লাহু আকবার.......” এশার আজান ধ্বনিত হচ্ছে শহরের আনাচে কানাচের মসজিদ গুলো তে। মুসল্লীগণ একে,একে নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছেন। সারাদিনের কাজের শেষে আল্লাহর কাছে নিজেকে সমর্পন করাই তো নেককার মুমিনের কর্তব্য।শুভ্রবও মুসল্লিদের সাথে পা মেলাতে,মেলাতে চলছে।বাসা থেকেই ওযু করে বেরিয়ে ছিলো, মসজিদে ঢুকে পুনরায় ওযু করে নিলো। এরপর,জামায়াতের সাথে নামাজের কাতারে দাঁড়ালো তাকবীরে তাহরিমা বেঁধে নামাজ শুরু করলো।যথারীতি রুকু,সিজদাহ, কেরাত পাঠ করে নামাজ সম্পূর্ণ করলো৷ আজ শুভ্রবের মন বিক্ষিপ্ত!নিজেও কিছুটা এলোমেলো৷ ভেতরে বইছে অশান্তির ঝড়। কেবল মাত্র, আল্লাহ তায়ালাই পারে হৃদয়ের ঝড় কে শান্ত করতে৷
শুভ্রব মোনাজাত ধরলো, অশ্রুতে তার চোখ ছলছল করছে। সৃষ্টিকর্তা কে কি কিছু বলার প্রয়োজন আছে?তিনি তো সব জানেন।শুভ্রব কেবল দুই হাত তুলল।মনের যত অব্যক্ত কথা,দুঃখ,অনুভূতি আছে প্রাণখুলে খোদার দরবারে পেশ করলো। এক আল্লাহ ই তো আছে যিনি বান্দার ছোট থেকে ছোট অগুরুত্বপূর্ণ কথাও গুরুত্ব দিয়ে শোনেন৷
“হে, আমার খোদা।আমার রব! আমার পারওয়ারদিগার।আমি এক গুনাহগার আপনার দরবারে হাজির হয়েছি পুনরায় সেই একই কথা নিয়ে।(তাচ্ছিল্যের হাসি হেসে)ঐ কিছু না রোজকার কথাই যা আপনার সাথে আমার রোজ হয় তাই-ই।আপনি তো আমার সব কথা জানেন, গোপন ফরিয়াদও আপনার অজানা নয়।হে,আমার রব আরশে এ আজিম, আমি আজ আমার মনের কথা তাকে জানিয়েছি, সে অসম্মত হয়েছে। তাতে আমার কোনো অভিযোগ নেই,অনুরাগ নেই,অভিমান নেই। আমি কেবল এতোটুকুই চাই সে সবসময় ভালো থাকুক৷আমার ভাগের ভালো থাকাটুকুও তুমি তার নামে লিখে দিও।সে সবসময় হেসে খেলে প্রাণখুলে বাঁচুক। ওর ভাগের যত তাকলিফ আছে তুমি আমায় দিও। বিনিময়ে শুধু চাই,কেবল ওর মুখের স্নিগ্ধ হাসি টুকু। ও যখন হাসে, আমার হৃদয় তখন অনেক প্রশান্তি অনুভব করে৷ভুল হয়ে গেলো স্রষ্টার কাছে এসে তার সৃষ্টির প্রশংসা করছি, ক্ষমা করবেন।তবে,তার সাথে মিলিয়েছেন তো আপনিই।ইয়া আল্লাহ আমাদের বিচ্ছিন্ততাই যদি আপনার ইচ্ছে হয় তাহলে এই ইচ্ছেই মঞ্জুর। আপনার রাজি তেই আমি রাজি। ব্যাস,খায়েশ আমার এতোটুকুন আপনার সৃষ্ট পাক নারীদের মধ্যে আমার কেবল তাকেই চাই,আমার আরশিফা রিদিতা কে আপনি আমার জন্য ইহকাল ও পরকালের জন্য আমার নামে লিখে দিন, আমার নসিবে তাকে ও তার নসিবে আমাকে লিখে দিন। আমার দেখা পবিত্রততম নারী সে।আমার কাছে সে পাক ও পবিত্র। সেই পবিত্র নারী ছাড়া আমি অন্য কাউকে গ্রহণ করবো না। হয় আপনি রিদিতা কে আমায় দিবেন নয়তো কাউকে না।আমি আমার সারাজীবন শুধু, তার অপেক্ষাতেই কাটাবো, সারাজীবন তাকেই চাইবো।এটা জেদ হলে জেদই হোক!এটাই আমার ভালোবাসা কোনো খায়েশ বা কামনা নয়। এখন ফয়সালা আপনার উপর, আপনি যা রায় দিবেন তাই মঞ্জুর। যদি পেতে হয় তাকেই পেতে চাই, অন্যথায় না পাওয়াই থাক।”
মোনাজাত শেষে, মসজিদের এক প্রান্তে বসে রইলো শুভ্রব। আজ বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। আল্লাহর ঘরেই তার থেকে যেতে ইচ্ছে হচ্ছে।এক কোণে বসে তাসবিহ পড়ছে, আর কুরআনের আয়াত পাঠ করছে। তখন,মসজিদের মাদ্রাসায় রাতের খাওয়ার সময়। মাদ্রাসার সকল বাচ্চাদের খাবার দেয়া হবে। আজ দাওয়াতের আয়োজন হয়েছে। মৌলভি সাহেব, মসজিদে এলেন দেখতে কেউ আছে কি না৷ অনেক সময় একজন বা দুজন থেকে যায়। তখন তিনি তাদের নিয়ে রাতের খানা খান। আজও এলেন দেখতে,কোনো মেহমান রয়ে গেলো কি না।
নামাজের দালানে এসে দেখলেন একপাশে শুভ্রব বসে আছে। চিন্তিত,বিক্ষিপ্ত, বিমূর্ষ!তিনি ছুটে গেলেন সেধারে। শুভ্রবের কাঁধে হাত রাখলেন। পেছনে কারো হাতের স্পর্শ পেয়ে, ধ্যান ভাঙলো শুভ্রবের।
“আসসালামু আলাইকুম, শুভ্রব বেটা। কেমন আছো?" মোলায়েম কন্ঠ মৌলভি সাহেবের।
শুভ্রব জবাবে,হালকা হাসলো, “ওয়ালাইকুম আসসালাম,মৌলবিসাহেব। আলহামদুলিল্লাহ ভালো আছি।”
“আজ বেটার মন খারাপ মনে হচ্ছে,কি ব্যাপার?"
“প্রিয় আপনজনকে পেয়েও হারালাম।"
“কাকে?"
“আমি আমার দেখা সবচেয়ে পবিত্র নারী কে ভালোবেসেছি তাকে চেয়েছি কিন্তু আজ তাকে হারিয়ে ফেলেছি।”
“হুম!বুঝলাম, তুমি কি তাকে মনের কথা জানিয়েছো?"
“হু!"
“রাজি হলো?"
“নাহ্!”
“ব্যাস, তোমার কাজ শেষ।"
“মানে?" হকচকিয়ে বলল শুভ্রব।
“আল্লাহ মানুষের অন্তরে ভালোবাসা দিয়েছে বলেই আমরা তা অনুভব করি।এটা স্বাভাবিক।কাউকে ভালোবাসা পাপ নয়, আর কাউকে ভালোবাসলে তা প্রকাশ করাই উত্তম। যদি সে রাজি থাকে বিয়ে করে নেয়া সর্বোত্তোম।তবে,হারামে জড়িয়ো না। আল্লাহ তো হারাম কে গ্রহণ করে না। যিনা কে গ্রহণ করে না৷ বিয়ের আগে তুমি কোনো সম্পর্ক করো সে যতই পাক হোক না কেনো তা হারাম। আর, আল্লাহ হারাম অপছন্দ করেন। তুমি কাউকে ভালোবাসো, তাকে পেতে চাও, পবিত্র ভাবে চাও? আল্লাহ তা জানে কিন্তু ততোদিন তুমি তা পাবে না যতদিন তা হারাম হয়ে রয়।”
“আমরা প্রেমের সম্পর্কে নেই। আমি শুধু ওকে ভালোবাসি। তাই,ওর কাছাকাছি থাকি, যোগাযোগ রাখি এখানে কোনো অপবিত্রতা নেই বা অশ্লিলতা নেই।”
“সম্পর্ক যেটাই হোক বৈধতা আছে কি?"
“না!"
“তুমি তার জন্য নামাহারাম সে তোমার জন্য নামাহারাম।আর এখানেই হারাম!তুমি তাকে ভালোবাসো, প্রকাশ করেছো সে মানে নি ব্যাস কথা এখানে শেষ। তোমার কথায় রাজি না হওয়া এটা তার মর্জি। বাকি যা হবে তা আল্লাহর মর্জি। যদি আল্লাহ মনে করে তুমি সেই মেয়েটির বা সেই মেয়েটি তোমার জন্য যোগ্য, মনে রেখো আল্লাহ তা হালালভাবেই ঘটাবেন৷"
“তাহলে, আমার কি করা উচিত?"
“ত্যাগ"
"ত্যাগ? " শ্লেষাত্মক কন্ঠে বলল শুভ্রব।মৌলভি সাহেব মৃদু হাসলেন,শুভ্রবের কাধেঁ হাত রেখে ভরসা দিয়ে বললেন,“হ্যা,মানুষ হাসরাতের দাস। হাসরাত হলো আকাঙ্খা, কামনা,বাসনা, বদঅভ্যেস। মনে রেখো আমাদের দুআ ততক্ষণ কবুল হয় না যতক্ষণ আমাদের মনের শুদ্ধতা আসে, আর মন শুদ্ধ হয় ত্যাগে৷যতক্ষন না গুনাহ ত্যাগ করছো হারাম ত্যাগ করছো ততক্ষণ আল্লাহ সাহায্য করবে না।সে তোমাকে দেয়ার জন্যই বসে আছে, তবে তুমি যদি জায়গা খালি না করো তা নিবে কিভাবে?"
“যেমন?" প্রশ্ন করলো শুভ্রব।
“তুমি যেটা কে ভালোবাসা বলছো তা তোমার হাসরাত। তোমার অনুভূতি পাক আমি জানি৷ তবে,তুমি তো মানুষ কামনা, বাসনা তো আছেই।চোখের যিনাহ তো হচ্ছে।তাই,যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের এই কামনা, বাসনা প্রিয় কিছু আল্লাহর জন্য ত্যাগ করি ততক্ষণ আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করেন না।তিনি দেখতে চান যা তুমি চাইছো তা পাওয়ার জন্য তুমি কত উদগ্রিব। অতএব,তোমার যেটা চাই তুমি সেটাই ত্যাগ করো। তোমার ত্যাগের স্বচ্ছতা যদি আল্লাহর দরবারে পৌছায় তবেই তুমি তা ফেরত পাবে উত্তম ভাবে।"
“আমার ভালোবাসা কেই আমায় ত্যাগ করতে হবে?" শুভ্রব, ঢোক গিলল।
“হ্যা! হারাম কে ত্যাগ করো। তখন দেখবে আল্লাহই রাস্তা সহজ করে দিয়েছে তোমায়। সবুর করো, দোয়া করো, দুরে সরে আসো। যতক্ষণ আল্লাহর নজরে বিশুদ্ধতা না আসবে ততক্ষণ তুমি পাবে না। আল্লাহ পাক,তিনি পাক কেই সমর্থন করে।"
শুভ্রব, মেঝের দিকে তাকিয়ে আনমনে “হুম" সূচক শব্দ করলো।কিছু একটা ভাবতে লাগলো।মৌলবিসাহেব শুভ্রব কে নিজের উপর চাপ প্রয়োগ করতে দেখে বলল,“নিজেকে, জোড় করো না৷ মন থেকে যা আসে তাই করো। রাতের খানা খেয়েছো?"
“নাহ!" মৃদু হাসলো শুভ্রব।
“চলো তাহলে আমাদের দস্তর খানায়, আল্লাহ রিজিকে যা রেখেছে চলো একসাথে খাই।আজ আল্লাহ তোমাকে আমাদের মেহমান বানিয়েছেন, একটু খাতিরদারি করি।”
“ঠিকআছে চলুন।” বিনয়ি হাসলো শুভ্রব।
শুভ্রব, মৌলবি সাহেবের সাথে মাদ্রাসার দস্তর খানায় গেলো। দস্তর খানায় লাইন দিয়ে বসানো হয়েছে সব বাচ্চাদের। সকলের সামনে একটা করে স্টিলের প্লেট, গ্লাস ভর্তি পানি। শুভ্রব বাচ্চাদের সাথে যেয়েই বসলো। শুভ্রব বাচ্চাদের খুব পছন্দ করে। মাঝে,মাঝে শুভ্রব এসে বাচ্চাদের সাথে খাওয়া, দাওয়া করে। বাচ্চারাও শুভ্রব এলে খুব খুশি হয়। মাদ্রাসাটি কেবল মাদ্রাসা নয়, এতিমখানাও।প্রায়,অধিকাংশ বাচ্চারাই এতিম৷ শুভ্রব এলে তাদের জন্য হাত ভরে খেলনা, জামা কাপড় নিয়ে আসে। বাচ্চাদের সাথে অনেক খেলা খেলে।যারা ইয়াতিমদের ভালোবাসেন, আল্লাহ তাদের ভালোবাসেন।
মাদ্রাসার রান্নার লোকজনই সকলকে এক,এক খাবার বেড়ে দিচ্ছে। আজ রান্না হয়েছে খিচুড়ি, গরুর গোশত ও পায়েশ।কেনো জানা নেই,শুভ্রবের কাছে এ খাবারের স্বাদ এতো সুস্বাদু মনে হয় যে এর স্বাদ আর অন্য কোথাও পায় না। আল্লাহর রহমতে নেয়ামত তার স্বাদ তো বেশি হবেই। শুভ্রব বাচ্চাদের সাথে গল্প করতে, করতে আনন্দ মজা করতে, করতে খাবার খেলো। এই,এতো, এতো খিলে থাকা হাসি মুখগুলো দেখে শুভ্রব নিজের দুঃখ ভুলে গেলো। তার মনে হলো,এই ছোট ছোট বাচ্চাদের কষ্টের কাছে তার কষ্ট কিছুই না৷
—
“রিদি? এই রিদি?"
“দুড়ুম-দুড়ুম” দরজা ধাক্কানোর শব্দ! রিদিতা,অন্ধকার ঘরে কাঁদতে, কাঁদতেই ঘুমিয়ে পড়েছিলো। বাহিরে আসমা বেগম জোড়ে,জোড়ে ডেকে চলছে।মায়ের ডাক কানে আসতেই, ধরফরিয়ে উঠলো রিদিতা।আশেপাশে চাইলো,চারিদিকে কেবল অন্ধকার আর অন্ধকার। রিদিতা মাথায় হাত দিয়ে উঠে দাড়ালো। প্রচন্ড ব্যাথা করছে৷ মনে হচ্ছে ব্রেইন লাফিয়ে মাথা থেকে ছিটকে বের হয়ে যাবে!
রিদিতা দেয়াল ধরে উঠে রুমের লাইট জ্বালালো,দরজা খুলতেই আসমা বেগম রিদিতা কে দেখে ভয় পেয়ে পিছিয়ে গেলেন৷ চোখ,মুখ ফুলে লাল হয়ে আছে৷ মাথার চুল পাগলের মতো এলোমেলো হয়ে আছে৷ যেনো কোনো অশরীরী দাড়িয়ে আছে আসমা বেগমের সামনে৷
“কি রে?কি হয়েছে?"
“কিছু না মাথাব্যথা, মাইগ্রেনের ব্যাথা বেড়েছে৷” জড়ানো কন্ঠে বললো রিদিতা। আসমা বেগম মেয়ের গায়ে হাত দিলেন, দেখলেন জ্বর আছে৷
“ওষুধ খেয়েছিস?"
“খাবো পরে।"
“কোনো সমস্যা,কেঁদেছিস? ঘর,এমন আটকে পড়ে আছিস কেনো; কি হয়েছে?
আসমা বেগম,রিদিতার এমন বিমূর্ষ থাকাকে বড্ড ভয় পান৷দরজা বন্ধ করে রাখলে তার আত্না কাঁপে। রিদিতা,যতোই কষ্টে থাকুক কাউকে কিছু বলবে না নিজের উপর অত্যাচার করবে, রক্তা/রক্তি করবে। সেদিন যখন রিদিতা বাড়ি ফেরে ঘরের দোড় দিয়েছিলো ,তারপরের দিন রিদিতা কে র/ক্তা/ক্ত অবস্থায় রুম থেকে উদ্ধার করেছিলো আসমা বেগম আর আরাফ।রিদিতা হাতের নাড়ি কেটে ফেলেছিলো। ভাগ্যের জোড়ে বেঁচে ফিরেছিলো রিদিতা। আসমা বেগম,রিদিতা কে নিরব এবং মন মরা দেখলেই ভয় পান।রিদিতা, খুব সেন্সিটিভ! এই বুঝি কিছু হয়ে গেলো, কিছু করে ফেলল।
“রাতের খাবার খেতে আয়।”
“নামাজ পড়ে আসছি।”
“আচ্ছা।”
আসমা বেগম আরাফ কে ডাকতে গেলেন। রিদিতা,ওয়াশরুমে ঢুকে পড়লো।ট্যাপ ছেড়ে কিছুক্ষন মাথা কলের নিচে রাখলো৷মাথা ভেজালে একটু আরাম লাগবে, তবে আরেক ঝামেলা এই ভেজা চুল শোকাতে দুদিন লাগবে৷ কিছু করে শান্তি নেই, জীবনটা অশান্তিতে ভরা৷দীর্ঘশ্বাস ছেড়ে,কলতলা থেকে মাথা উঠালো,ওযু করে রুমে এসে জায়নামাজ বের করলো। পশ্চিম দিক বরাবর কিবলা করে দাড়ালো।তাকবিরে তাহরিমা বেঁধে নামাজে দাড়ালো।রিদিতা নামাজ পড়লে দীর্ঘ সময় নিয়ে ধীরে,ধীরে নামাজ পড়ে, অনেক সময় লাগিয়ে। নামাজ শেষে মোনাজাতও হয় দীর্ঘ।
সালাত শেষে সালাম ফেরালো রিদিতা“আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্,আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্।” তাসবিহ পাঠ করলো বেশ কিছুক্ষণ। তাসবীহ পাঠ শেষে,মোনাজাত ধরলো আজ আল্লাহর সাথে তার অনেক কথা আছে।
“ইয়া, আল্লাহ আমি আমি আপনার গুনাহগার বান্দাদের একজন।আমি একজন পাপী,নিকৃষ্টা,বদচরিত্রের নারী। যে কি না ব্যাভিচারে লিপ্ত ছিলো, নিজের হায়ন, ইজ্জত সব লুটিয়েছিলো।আমি অপবিত্রা, আপনি আল্লাহ পবিত্র৷আমি আমার জীবনে যে ভুল করেছি তার জন্য আপনার দরবারে আমি ক্ষমা চাই, পানাহ চাই সে দুঃসময়ের দুঃস্মৃতি থেকে।পাপের বোঝা বহন করতে, করতে আমি ক্লান্ত আমার রব৷আমি জানি না জীবন আমায় কোথায় নিয়ে যাচ্ছে, কোন পর্যায়ে আমি দাড়িয়ে আছি৷জীবনের এ পর্যায়ে এসে, আপনার এমন এক বান্দার সাক্ষাৎ আমি পেয়েছি,যে আজ তার ভালোবাসার দাবি নিয়ে দাড়িয়েছে, সে চায় আমি তাকে ভালোবাসি।সে নেহাতই একজন ভালো মানুষ! তবে আমি যে জঘন্য খারাপ।আমি যে তার যোগ্য নই।আর,অবশিষ্ট কিছুই নেই আমার। আমি ক্লান্ত,অনেক ক্লান্ত।আমি আপনার কাছে ওয়াদা করেছিলাম, ভুল আর দ্বিতীয়বার দহরাবো না৷ আমি আমার সিদ্ধান্তে অটল। আমি জানি না আল্লাহ কি আমার জন্য কল্যানকর কি আমার জন্য অকল্যানকর।আপনি আমার জন্য তাই করুন যা আমার জন্য চিরকল্যানকর!আমার জীবনের ফয়সালা কেবল আপনিই করুন, আপনিই আমার অভিভাবক।যা আপনার মঞ্জুর তা আমারো মঞ্জুর।”
জীবনের ঘাত,প্রতিঘাতে ক্লিষ্ট প্লিষ্ট রিদিতা। কিশোর বয়সে করা ভুল তার জীবনে এতোটা ছাপ ফেলেছে যে, কোনো মারহামে তা প্রশমিত হয় না। রিদিতার নিজেকে কেবল পাপী মনে হয়।পৃথিবীর জঘন্য নারী মনে হয় তার নিজেকে৷ অথচ,আল্লাহ বলেন,তুমি গুনাহ করেছো? আমার কাছে ফিরে এসো, আমার রহমত তোমার গুনাহের চেয়েও মহৎ। আমি তোমায় ক্ষমা করবো। নিজের উপর জোড় করো না। আল্লাহ জানেন বান্দার অন্তরের অনুতপ্ততা, গ্লানির কথা। আল্লাহ, অতীত দিয়ে বান্দার গুনাহ কে বিচার করেন না। অতীত যেমনই হোক মন থেকে অনুতপ্ত হয়ে, সেই গুনাহ ত্যাগ করলে আল্লাহ অতীত ঢেঁকে দেন। আড়াল,করে সেই বান্দার সম্মান ও মর্যাদা বৃদ্ধি করে দেন।
মনের শান্তির জন্য রিদিতা, কুরআন খুললো। কুরআনে তার সবচেয়ে প্রিয় সুরা আল ইনশিরাহ খুলল।যখন মন খুব খারাপ হয়,রিদিতা এই সূরাটা বারবার পড়ে। মনে তখন একটা শান্তি অনুভব করে৷ রিদিতা, সুরা পড়া আরম্ভ করলো।
বিসমিল্লাহির রহমানির রহিম।
১.আলাম নাশরাহলাকা সাদরাক।
অর্থ: আমি কি তোমার জন্য তোমার বক্ষ প্রশস্ত করিনি?
রিদিতা পরবর্তী লাইনে আঙুল দিলো, ২.ওয়া ওয়াদা'না- আনকা ঝিঝরাক।
অর্থ: আর আমি নামিয়ে দিয়েছি তোমার থেকে তোমার বোঝা।
৩..আল্লাযীআনকাদা জাহরাক।
অর্থ: যা তোমার পিঠ ভেঙে দিচ্ছিলো।
রিদিতা, চমকালো কিছুটা থমকালো। এ লাইন সে যতবার পড়ে ততোবার তার মনে হয় আল্লাহ তাকে বোঝাচ্ছেন। রিদিতা,ভাবতে লাগলো। এই যে,সে এই পর্যন্ত টিকে আছে, মানসিক ভাবে সুস্থ্য আছে, সব ধকল সামলে নিচ্ছে। আল্লাহ তার বক্ষে এতোসব কষ্ট করার সহ্য শক্তি ও ধৈর্য্য দিয়েছে বলেই তো এবং মনের বোঝা বলতে রিদিতার করা অপরাধের গ্লানি, অনুতপ্ততা, নিজেকে কষ্ট দেয়া, মানসিক যাতনা এসব থেকে আল্লাহ তাকে পরিত্রাণ দিয়েছে। আল্লাহ তাকে ক্ষমা করেছেন। বলা হয়,ইবাদতের পর মনে প্রশান্তি নামার বড় আলামত হলো ইবাদত কবুলের লক্ষন৷ ইবাদত কবুল হলে,ক্ষমাও কবুল হয়। আর আল্লাহ রিদিতা কে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেয়। সে ঘুরে দাড়ায়।
৪.ওয়া রাফা'না—লাকা যিকরাক
অর্থ: আর আমি তোমার জন্য (মর্যাদা) তোমার স্মরণ কে সমুন্নত করেছি।
৫.ফাইন্না মা'আল উছরি ইউছরা-
অর্থ: কষ্টের সাথে স্বস্তি আছে।
৬.ইন্না মা-আল উছরি ইউছরা-
অর্থ: নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে।
এই,তিন আয়াত রিদিতা মন দিয়ে খেয়াল করলো, সেদিনের পর ভাঙন থেকে রিদিতা নতুন করে নিজেকে গড়েছিলো। পড়াশোনায় নিজেকে আগের অবস্থানে ফিরিয়েছিলো। এইচএসসি তে দারুণ সফলতা অর্জন করে।রেকর্ড গড়া রেজাল্ট করে কলেজে।এইচএসসি তে ৯৮% নম্বর পেয়ে মেধাতালিকার শীর্ষে উঠে। আল্লাহ তায়ালাই তাকে ভেঙেছেন, আল্লাহ তায়ালাই পুনরায় রিদিতার মর্যাদা সমুন্নত করেছেন। অনেক,অনেক সম্মান দিয়েছিলেন। কষ্টের পরেই তো রিদিতা স্বস্তি পেয়েছিলো৷ অতএব,মুমিনের জন্য প্রতিটি কষ্টই পরীক্ষা আর প্রতি কষ্টের পরই স্বস্তি আসে এটা আল্লাহর ওয়াদা।আর আল্লাহ সত্য,আল্লাহর ওয়াদা সত্য!
৭.ফাইযা-ফারাগতা ফানসাব।
অর্থ:অতএব,যখন তুমি অবসর পাবে, তখনই কঠিন ইবাদতে রত হও।
৮.ওয়া ইলা-রাব্বিকা ফারগাব।
আর, তোমার রবের প্রতি আকৃষ্ট হও।
আর,রিদিতা তার রবের প্রতি আকৃষ্ট। সে জীবনে যাই করে, যত পদক্ষেপ নেয় সবার আগে তার রব কে জানায়। রবের সান্নিধ্যে জীবন সুন্দর। দিনশেষে,কেবল এক আল্লাহই ভরসা৷
রিদিতার মনটা এবার হালকা হলো। আল্লাহর সাথে কথা বলার সরাসরি মাধ্যম হলো সালাত আর আল্লাহর জবাব পাওয়ার সরাসরি মাধ্যম হলো কুরআন। তাই,হয়তো সালাতের পর কুরআন পাঠ ফরজ।
নামাজ শেষে রিদিতা জায়নামাজ ও তুলে রাখতে ওয়াড্রবের দিকে গেলো। ওয়ারড্রবের ড্রয়ার টান দিতে লাগলো জোড়ে,জোড়ে! ওয়্যারড্রব টা খুব শক্ত হয়ে লেগেছিলো। রিদিতা বেশ কিছুক্ষণ টানাটানি করার পর ড্রয়ার জোড়ে টান দিতেই খুলে গেলো৷ যার দরুন,ওয়ারড্রবের উপরে রাখা বড় বক্সটা রিদিতার গায়ের উপর ঠাস করে এসে পড়লো৷ রিদিতা,মাথায় বেশ জোট পেলো৷
মাথা ডলতে,ডলতে বক্সটা উঠিয়ে গুছিয়ে রাখার জন্য, বক্স টা তুলতে গেলো।তবে,বক্স টা তুলতে যেয়ে রিদিতা নামের উপর চোখ পড়লো, কিছু একটা মনে হতেই থমকালো৷ বক্সের উপর লিখা নাম“মেঘরঙ্গনের সন্ধিক্ষণে।” রিদিতার মনে পড়লো এই বক্স সে আরো আগেও খুলেছিলো যে জিনিস গুলো পেয়েছিলো তা বক্সের মধ্যে রেখে দিয়েছিলো।
রিদিতার তড়াক কিছু একটা মনে হতেই,বক্সটা পুনরায় খুলল।বক্সের ভেতরের জিনিসপত্র গুলো বের করলো৷ রুমাল টা মেলে ধরলো, রুমালটি রিদিতা আবিরের জন্য বানিয়েছিলো, ঘড়ি টাও কিনেছিলো আবিরের জন্য যার কাচঁটা ভাঙা৷ রিদিতার মনে পড়লো,সেদিন তার সাথে কেউ একজন ছিলো।
সেদিন রিদিতা যখন অসহায়ের মতো কাঁদছিলো কেউ একজন এসেছিলো।রিদিতার মনে পড়লো সে ব্যাক্তি তাকে রিকশায়ও তুলে দিয়েছিলো৷ রিদিতা সেইদিনের সেইঘটনায় ফিরে গেলো,
“এই যে মিস!কাঁদছেন কেনো, এনি প্রবলেম?"
রিদিতা, সেই ব্যাক্তির দিকে ঘুরে তাকালো।অশ্রুসিক্ত চোখে, ব্যাক্তির মুখোবয়োব অস্পষ্ট লাগছিলো।সেই ব্যাক্তিটি তার পাশে বসলো৷
“অনেক্ষন ধরে কাঁদছেন, নিন পানি খান। গলা বসে গেছে তো!"
রিদিতা কিছুটা ভয় পেয়ে সরে যায়। রিদিতা কে ভয় পেতে দেখে ব্যাক্তিটি তাকে আশ্বস্ত করলো। তার থেকে কিছুটা দুরে বসলো। আর পানির বোতল টা দুজনের ব্যবধানের মাঝে রাখলো।
“এই যে,মিস আপনি আমায় বিশ্বাস করতে পারেন। কি হয়েছে আপনি কি শহরে নতুন?রাস্তা হারিয়ে ফেলেছেন?"
“আমি হারায় নি এটা আমারই শহর!"
“ তাহলে কাঁদছেন কেনো?”
পরবর্তীতে রিদিতার মনে পড়লো সেই ব্যাক্তিকে কাঁদতে, কাঁদতে সম্পূর্ণ ঘটনা বলেছিলো।
ওহ! বয়ফ্রেন্ডের ধোঁকা? তো এই ধোঁকা বাজ কে কি দেখে পছন্দ করেছিলেন?"
“তার রক্ত দিয়ে লিখা চিঠি।”
“হোয়াট!আপনি বিশ্বাস করেন তা রক্ত দিয়ে লিখা চিঠি ছিলো৷ চিঠি টা কোনো ল্যাবে নিয়ে ডিএনএ টেস্ট করে দেখবেন কোনো ভেড়া বা ছাগলের রক্তে লিখা৷ হাও সিলি ইউ আর!" ব্যাক্তিটি, এক পর্যায়ে হেসে তার কান্নার মজা নিচ্ছিলো।
“আপনি হাসছেন কেনো?"
“আপনার বুদ্ধি দেখে, এতক্ষণ আপনাকে বোকা মনে হচ্ছিলো এরপর আপনাকে নির্বোধ মনে হচ্ছে।”
“বেশি ফিলোজফিক্যাল, ব্যাখ্যা দিবেন না। আমি সব হারিয়ে এখন সর্বহারা বাড়ি ফেরারও উপায় নেই।”
“আচ্ছা, দেখুন মায়ের অবাধ্য হয়ে তো ভুল করেছেন ই। এখনো সময় আছে বাড়ি ফেরার ফিরে যান।মা তো, মায়ের কাছে ক্ষমা চাইবেন মা ক্ষমা করে দিবেন৷একটু বকবে চুপচাপ শুনে নিবেন। মানেন তো যে আপনি বকা খাওয়ার কাজ করেছেন?"
“হু!"
“তাহলে চলুন রিকশায় তুলে দি।"
“আমার কাছে টাকা নেই, আপনি দিন আমি পরে ফেরত দিয়ে দিবো।”
“আচ্ছা!”
ব্যাক্তিটি তাকে রিকশায় তুলে দিলো। রিদিতা, সেদিন বাড়ি ফিরে এলো৷রিদিতা তড়াক করে চোখ খুলল, এই পার্সেল মিঃইনভিজিবল পাঠিয়েছিলো। আর মিঃইনভিজিবল ম্যানের আসল পরিচয় আব্রাহাম চৌধুরী শুভ্রব। সেদিন,তাহলে শুভ্রব ছিলো?তাই তো,ভার্সিটির নবীন বরনে শুভ্রব কে তার চেনা, চেনা মনে হয়েছিলো।রিদিতা দুইয়ে,দুইয়ে চার মেলালো। এতক্ষণে, এসে শুভ্রবের আটবছরের অপেক্ষার পেছনের ঘটনা বুঝতে পারলো৷রিদিতা,বিস্ময়ে যেনো তার সকল চিন্তাশক্তি হারালো! হাত,পা কাঁপছে! কেমন একটা শীতল অনুভূতি আল্লাহ কি বোঝাতে চাইছেন?
দরজায়, আসমা বেগম দাড়ানো৷ তিনি রিদিতা কে খেতে ডাকতে এসেছিলেন৷ রিদিতা কে আনমনে দেখে গায়ে হাত দিয়ে ঠেলল,
“রিদি!বক্সে কি দেখিস খেতে আয়।”
“হু..হ্যা” ধ্যান ভাঙলো রিদিতার। আসমা বেগম পুনরায় বললেন,“ভাত খেতে আয়।”
“মা, আমার পেট ভরা কিছু খাবো না।"
“সারা রাত কাটাবি কেমন করে?"
“কিছু একটা খেয়ে নিবো নে, তুমি ঘুমাও যেয়ে।"
“টেবিলে রেখে গেলাম,পরে খেয়ে নিস।"
আসমা বেগম ঘর থেকে বেরোতেই রিদিতা সব গুছিয়ে রাখলো।রিদিতা কে বড্ড বিচলিত লাগছে। শুভ্রবের বলা প্রতিটা কথা তার কানে বাজছে,শুভ্রবের সাথে কাটানো মুহুর্ত গুলো নিয়ে ভাবছে৷রুম জুড়ে পায়চারি করছে। শুভ্রবের ভালোবাসা কথা টা ভাবলেই তার আত্না কেঁপে উঠে। রিদিতার মতো মেয়ের জন্য, কেউ এতো অপেক্ষা করতে পারে?রিদিতার কাছে সব যেনো ভাবনারও বাহিরে। রিদিতা সিদ্ধান্তহীনতায় ভুগতে লাগলো। পরক্ষণে, নিজেকে বোঝালো নাহ্! সে এসব নিয়ে আর ভাববে না।যা হওয়ার হবে,এ পথে কেবল ধোঁকা। কে জানে, শুভ্রব কোন মতলব নিয়ে এসেছে?
রিদিতা পড়ার টেবিলে যেয়ে বসলো। বই খাতা খুলে চোখ বুলাচ্ছে। বারে,বারে কেবল শুভ্রবের চোখের আকুলতা, ব্যাকুলতা আর ভালোবাসি তোমায় বলা কথা টা কানে বাজছে৷রিদিতা কান ঢেকে নিলো। সে শুনতে চায় না এ শব্দটি চায় না শুনতে।
এমনসময়, রিদিতার ফোন বেজে উঠলো।রিদিতার ফোনের স্ক্রীনে মিঃইনভিজিবল ম্যান লিখা নাম্বার টি ভেসে উঠলো। রিদিতা ফোন রিসিভ করলো না। শুভ্রব পুনরায় তার ডায়াল প্যাডের লিস্টের সবার উপরে লিখা “অক্সিজেন" নাম লিখা নাম্বারটি ডায়াল করলো৷শুভ্রব, রিদিতার নাম্বার “অক্সিজেন” নামে সেভ করে রেখেছে৷ রিদিতা তো শুভ্রবের কাছে অক্সিজেনের মতো। অক্সিজেন ছাড়া জীবন ধারণ যেমন অসম্ভব তেমন রিদিতা কে ছাড়া শুভ্রবের জীবন ধারণ অসম্ভব।
তবে,রিদিতা কল ধরলো না দ্বিতীয়বারও।শুভ্রব টেক্সট দিলো, “কিছু কথা ছিলো, শেষকথা সময় হবে কি?বেশি না কেবল এক মিনিট!"
রিদিতার ম্যাসেজ সিন করলো। ম্যাসেজের কোনো উত্তর দিলো না। শুভ্রব, রিদিতার ম্যাসেজ সিন করা দেখে, পুনরায় কল দিলো। রিদিতা রিসিভ করলো, রিদিতার গলা কাঁপছে। বুক ধরফর করছে৷ কন্ঠস্বর যেনো কেউ চেপে ধরে রেখেছে।
“তোমার কিছু বলতে হবে না। কিছু কথা বলবো বেশি সময় নিবো না, একমিনিটই লাগবে। এরপর, আমি তোমায় আর কল করবো না আর তোমার সামনেও আসবো না, জাস্ট শুনবে!"
“ব..ব..বলুন।” কাঁপা, কাঁপা কন্ঠ রিদিতার
“খাওয়া,দাওয়া করেছো?" মোলায়েম ও গভীর স্বরে বলল শুভ্রব।
“করেছি।"
“কি করছিলে?"
“পড়ছিলাম।"
“কষ্ট পেয়েছো?" নম্র ভাবে জিজ্ঞেস করলো, কথাটাই যেনো কষ্টে মারহামের মতো।এতো সুন্দর করে কেউ বোধহয় রিদিতা কে জিজ্ঞেস করে নি।
“নাহ তো!" ধীর কন্ঠে বলল রিদিতা।
“কাঁদছো কেনো?"
“কা..ক..কা.কাঁদছি কই?"
“তোমার কন্ঠস্বর জানাচ্ছে কাঁদছো।"
“নাহ, আমি ঠিকআছি।”
“আই অ্যাম সরি রিদিতা,তোমার আঘাতের জায়গায় আঘাত দেয়ার জন্য।" শুভ্রবের গলা যেনো ধরে আসছিলো।
“ইটসওকে!" রিদিতার চোখ দিয়ে যেনো বাধঁ ভাঙা অশ্রু অকাতরে গড়িয়ে পড়ছে।
শুভ্রব, হালকা হাসলো। শুভ্রব বারান্দা থেকে দেখছে রিদিতার জানালায়। রিদিতা কাঁদছে। আর বারবার চোখের অশ্রু মুছছে।
“রিদিতা!" শুভ্রবের গলাও যেনো ধরে এলো৷ রিদিতা নিশ্চুপ!শুভ্রবই বলতে লাগলো,
“ আমি তোমায় আট বছর যাবৎ ভালোবাসি।এই, আটবছরের মধ্যে ছয় বছর তোমায় আমি না দেখে কেবল তোমার অস্তিত্ব অনুভব করে ভালোবেসেছি৷ পরবর্তী দুই বছর তোমার কাছাকাছি থেকে তোমায় লুকিয়ে ভালোবেসেছি।আর এখন,দুই ঘন্টা তিরিশ মিনিট হলো তোমায় আমার মনের কথা জানিয়ে তোমায় ভালোবাসছি, সারাজীবনে যতদিন বেঁচে থাকবো তোমায় ভালোবাসবো। সে তুমি আমার হও বা না হও।তোমার উপর আমি জোড় করবো না। শুধু এটুকুই বলবো,তুমি আমায় ভালোবাসো বা না-ই বাসো, আমি ইহজীবনে যতদিন জীবিত রবো তোতোদিন তোমার প্রতিক্ষায় থাকবো! যদি কোনোদিন উপলব্ধি করতে পারো, ফিরে এসো আমার কাছে। সেদিন আমি তোমায় আগলে নিবো সন্তর্পনে, সংগোপনে।অনুরোধ কেবল এটুকুই,এরপর কখনো তোমার সাথে আমার দেখা হলে ঠোঁটের কোণে তোমার সেই চঞ্চল মিষ্টি হাসিটুকু রেখো।"
শেষ কথাটুকুতে শুভ্রবের কন্ঠে কান্না আটকে ছিলো যেনো।রিদিতা কিছুই বললো না, কল কেটে দিলো।শুভ্রবও আর দাড়ালো না। চলে গেলো রুমের ভেতরে।বারান্দার দরজা লাগিয়ে দিলো, চিরদিনের জন্য। শুভ্রব, সিদ্ধান্ত নিয়ে নিয়েছে রিদিতার থেকে দুরে চলে যাবে। রিদিতা কেই ছেড়ে দিবে৷যদি ভাগ্যে, থাকে তো তারা মিলিত হবে৷ দুরত্ব যদি তাদের কাছে আনে তাহলে দুরত্বই হোক ভবিতব্য।
— ক্রমান্ন
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা
গল্পটি কোনো ইসলামিক গল্প নয় কেবল এখানে কেবল চরিত্রদের আত্নউপলব্ধি দেখানো হয়েছে। আর আমরা কখনো না কখনো এমন পরিস্থিতি দিয়ে সকলে পাড় করেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। কেমন হলো কমেন্টে জানাবেন।দোয়াতে মনে রাখিয়েন।আসসালামু আলাইকুম!