ফন্ট সাইজ:
থিম:
মেঘরঙ্গনের সন্ধিক্ষণে

পর্ব 52

লেখক: আলিফা তাসনিম রিতা

৫০.

আজ মিথিলার বিয়ে। বিয়েটা যদিও আরো একমাস আগে সম্পন্ন হওয়ার কথা ছিলো।তবে,কোনো এক ঝামেলায় পিছিয়ে ডিসেম্বরের শেষে ফাইনাল করা হয়।বিয়ের আয়োজন রাতের দিকে অনুষ্ঠিত হবে, রিদিতার পরিকল্পনা বিকেল,বিকেল বের হবে। অতিরিক্ত ভিড়-ভট্টায় রিদিতা থাকতে পারে না৷ সকাল,সকাল ঘুম থেকে উঠে ঝটপট ভাই ও নিজের জন্য নাস্তা বানিয়েছে। গরম,গরম মুচমুচে পরোটা ও আলুরদম সাথে ধোঁয়া উঠা চা। আরাফ,খেয়ে দেয়ে স্কুলে চলে গেছে।আসমা বেগম, কোথায় জানো বেরিয়েছেন বলে যায় নি।

বাড়িতে,কেবল রিদিতাই।একা থাকতে রিদিতার কভু মন্দ লাগে না বরাবরই তার একা থাকা পছন্দ। তবে,জো কই।রাহা,অথৈ আসছে মিথিলার বিয়ের উপহার কিনতে যাবে। রিদিতাও যাবে। যতক্ষণ ওরা আসে ততক্ষণে নিজের মতো একটু সময় কাটানো যাক। গরম,গরম ধোঁয়া উঠা আদা দিয়ে বানানো রং চা আর পছন্দের লেখিকা নৌশিন আহমেদ রোদেলার নীল চিরকুট বই টা নিয়ে বারান্দায় বসলো।বারান্দায় ছোট একটা টুল পাতা।টুলের উপর চায়ের কাপ ও বইটা রাখলো রিদিতা। সকালে বৃষ্টি হয়েছিলো, তার ছোঁয়া লেগে আছে গাছের পাতা গুলো তে। বিন্দু,বিন্দু জল জমেছে।

আকাশ টাও আজ ঘন মেঘে ঢাকা। গ্রীষ্মকাল পেরিয়ে শীত আসি,আসি করছে তবুও প্রকৃতি যেনো বিপরীত আচরণ করছে।সকালে গরম লাগছে, বিকেলে শীত। মাঝে,মাঝে আবার বৃষ্টিও হচ্ছে।পৃথিবীর যে অসুখ করছে প্রকৃতির দিকে তাকালে টের পাওয়া যায়।তবে,মানুষ সচেতন হয় না৷ দীর্ঘশ্বাস ছেড়ে, রিদিতা চায়ের কাপ হাতে নিলো।চায়ে চুমুক দিতে, দিতে সামনের দিকে তাকালো। শুভ্রবের বারান্দা!বারান্দা প্রায় দীর্ঘ দুইমাস যাবৎ বন্ধ। ফ্ল্যাটটিও বন্ধ প্রায় দুইমাস। শুভ্রব চলে গেছে ফ্ল্যাট ছেড়ে।আরাফ কেও পড়ানো ছেড়ে দিয়েছে কবেই।

বারান্দার দিকে তাকালে রিদিতার বুক টা কেমন মুচড়ে উঠে।নিজের কাছে গ্লানি ও অপরাধবোধ জাগে।বারান্দা টা শুভ্রবের গাছ গুলো ছাড়া কেমন নিষ্প্রাণ, নির্জিব লাগছে। কুৎসিত লাগছে।আগে বারান্দায় বসলে রোজি ও এলেক্সের দুষ্টুমিতে হেসে উঠতো রিদিতা, ওরাও রিদিতা কে দেখলে ঝাপিয়ে আসার চেষ্টা করতো।রিদিতা লম্বা সময় ধরে রোজি, এলেক্সের সাথে কথা বলতো। কি বুঝতো কে জানে তবে সবসময় ম্যাও,ম্যাও করতো রিদিতার প্রতি কথার উত্তরে।রিদিতা আপন মনে হাসলো। পরক্ষনে সে হাসি মিলিয়ে গেলো। বারান্দায় বসে থাকতে আর ভালো লাগছে না। মন বিষিয়ে উঠছে অকারণে, অবান্তর ভাবনায় ডুবে যাচ্ছে।

শুভ্রবের সাথে সেই শেষ দেখা এরপর মাঝে,মাঝে দুইবার দেখা হয়েছিলো। তাও,দুইমাস আগে সম্ভবত৷ ভার্সিটি তে যেতে দেরি হয়ে যাওয়ায়, তাড়াহুড়ো করে বিল্ডিং থেকে বেরোচ্ছিলো রিদিতা৷ একইসময়ে, শুভ্রবও বের হলো তার বিল্ডিং থেকে। রিদিতা শুভ্রব কে খেয়াল করে, হালকা হাসলো।শুভ্রব রিদিতার দিকে এক ঝলক তাকিয়ে পরেরবার চোখ নামিয়ে ফেলে।শুভ্রব কি রিদিতা কে উপেক্ষা করলো?রিদিতার তেমনই অনুভব হলো৷ কেনো জানি কিঞ্চিৎ খারাপ লাগলো তার। যে মানুষ টা দেখা হলেই, নম্র হেসে কথা বলতো এটা, ওটা জিজ্ঞেস করতো আর এখন সে নির্লিপ্ত!খারাপ তো লাগার কথাই।তবুও,রিদিতা গ্রাহ্য করলো না। শুভ্রবের নিজ থেকে সরে যাওয়াটাই ভালো৷ এতেই উভয় পক্ষের মঙ্গল।

দুজনেই রিকশার জন্য অপেক্ষা করছে রাস্তার মোড়ে৷শুভ্রবের গাড়ি গ্যারেজে রাখা।খু্ব একটা ব্যবহার করে না৷ এখান থেকে অফিস খুব একটা দুরে নয়, তাই রিকশা করেই যাওয়া হয়।শুভ্রব ও রিদিতা দুজনেই ঘড়ি দেখছে আর পথের পানে চেয়ে আছে রিকশার জন্য। তন্মধ্যে, একটি রিকশা আসতে দেখা গেলো।শুভ্রব, রিদিতা দুজনেই এক সাথে ডেকে উঠলো, “এই রিকশা, যাবেন।”

দুজন, দুজনের ডাকে একে অপরের দিকে তাকালো।শুভ্রব, রিকশা ওয়ালা কে বলল,“আপনি,ম্যাডাম কে নিয়ে যান।”

রিদিতা,তা নাকচ করে বলল,“না,না আপনি স্যার কেই নিয়ে যান।”

“মামা,কি বললাম আপনাকে?" শুভ্রবের গম্ভীর কন্ঠ

“মামা, আপনি ওনাকেই নিয়ে যান।” রিদিতার সংকোচ।

দুজনের দড়াদড়ি তে রিকশাওয়ালা বিরক্ত হয়ে গেলো, “আপনেগো কাউরেই উডা লাগতো না৷” বলেই রিকশা টান দিয়ে চলে গেলো।পরমুহূর্তে,আরো দুই তিনটে রিকশা এলো৷ শুভ্রব রিদিতা দুজনেই রিকশা ঠিক করে উঠে পড়লো৷ দুজনের রিকশা দুই দিকে চলে গেলো।রিদিতা, রিকশা থেকে পিছু ফিরে চাইলো। শুভ্রবের রিকশা এগিয়ে যাচ্ছে। রিদিতা মাথা ঘুরিয়ে সামনে চাইলো। পরমুহূর্তে, শুভ্রবও পিছু চাইলো। রিদিতার রিকশা তখন অনেকটাদুরে চলে গেছে।

এরপর,আরেকবার দেখা হয়েছিলো গ্রোসারি শপে। রিদিতা বাসার জন্য কিছু নুডলস, পাস্তা,সসেজ কিনতে এসেছিলো।শুভ্রবও এসেছিলো বিড়ালের জন্য মাছ কিনতে সাথে নিজের জন্য বাজার করতে। শুভ্রব করলা খুজছিলো। তবে,করলার এতো, এতো ভেরাইটি দেখে সে কনফিউজড কোনটা করলা আর কোনটা উচ্ছে।কোনটা বেশি তেঁতো, কোনটা কম। কোনটা পাকা, কোনটা বাত্তি। রিদিতা আদা রসুন নিচ্ছিলো।শুভ্রবের এমন তব্দা খাওয়া দেখে আঙুল দিয়ে দেখালো কোনটা করলা৷

“বড় সাইজের যে সবজি টা ওটা করলা আর করলা হবে লম্বা। আপনার হাতের টা কাঁকরোল, তবে এটাও করলার মতো ভাজি করে খাওয়া যায়। আর ঐ যে দেখছেন ছোট,ছোট সবুজ রঙের ওটা হলো উচ্ছে আর উচ্ছে অনেক তেতোঁ হয়।”

শুভ্রব কেবল“ওহ আচ্ছা" বলে করলা নিয়ে কাউন্টারে চলে গেলো৷ অন্য সময় হলে করলার চার পাঁচ রকম হওয়ার গল্প ও শেষে রেসিপি নিয়ে আলোচনা করতো৷কিন্তু তা করলো না।

এরপর,আরেকবার দেখা হয়েছিলো সিঁড়ির গোড়ায়। শুভ্রব আরাফ কে পড়িয়ে নামছিলো আর রিদিতা বাসায় উঠছিলো।রিদিতা শুভ্রবকে দেখে আবারো হালকা হাসলো তবে শুভ্রব তাকালো না৷ নিজের মতো নেমে গেলো৷ রিদিতাও,উঠে গেলো।সেদিনই,বাসায় ঢুকে জানতে পারে, শুভ্রব আর আসবে না৷শুভ্রবের,কানাডা থেকে চাকরির অফার পেয়েছে। খুব শিঘ্রই কানাডা চলে যাবে, তাই তার আগে যতকাজ আছে সব সারতে হবে৷ আরাফ কে তেমন সময় দিতে পারবে না, তাই নতুন টিচার দিয়েও যায়৷ এরপর,আর শুভ্রব কে দেখে নি রিদিতা৷বোধহয় এতোদিনে কানাডা চলে গেছে।

রিদিতা, মাথা ঝাঁকালো৷ শুভ্রব যেখানে খুশি যাক তাতে রিদিতার কি।এতো কেনো ভাবছে, ভাবার প্রয়োজন নেই তো৷ রিদিতা বারান্দা থেকে উঠে এলো, বইটাও আর পড়লো না রেখে দিলো সেলফে। এমনসময়,রিদিতার মুঠোফোন টি বেজে উঠলো।রিদিতা টেবিল থেকে ফোন হাতে নিয়ে দেখলো, মাহতাব কামাল ফোন করেছেন৷গতকাল মাহতাব কামাল,রানু বেগম,শিমুলবানু ও রিশিতা কে নিয়ে সৌদি আরব পৌছেছেন, কাবা ঘর তাওয়াফ করতে। হজ্জ্বের সময় যেতে পারে নি৷ মন পুড়ছিলো তাই এবার চলে গেলেন। রানু বেগমের খুব শখ মরার আগে হলেও তিনি কাবা ঘরে তাওয়াফ করবেন।

রিদিতা কল রিসিভ করলো, ভিডিও কল দিয়েছে মাহতাব কামাল।স্ক্রীনে রিদিতার মুখ ভেসে উঠতেই রিশিতা চেচিয়ে উঠলো,“আপু,আপু আল্লাহ এছেচি।তুমি আচো।”

রিদিতা,রিশিতার মিষ্টি বুলি শুনে আদুরে কন্ঠে বলল,“আল্লাহ দেখেছো?"

“উ,উইদে!” রিশিতা, হাত তালি দিয়ে উঠলো খুশিতে।

মাহতাব কামাল রিদিতাে কাবা দেখালো ,রিদিতাও কাবা শরীফ দেখলো।শরীরের লোম যেনো দাড়িয়ে গেলো তার। কতই না সৌভাগ্যবান হয় তারা, যারা এই পবিত্র ঘর তাওয়াফ করার সুযোগ পায়। আল্লাহ যদি তাকেও এমন একটা সুযোগ দিতো তাহলে জীবনের সব পাপ ধুয়ে আসতো৷চোখ ছলছল করে উঠলো রিদিতার৷

“আম্মাজান,আমরা কালকেই সহি সালামত পৌছে গেছি। তোমার মামির বাপ মায়েও আইছে৷ তোমার মাহিন মামাও আছে এহানে, একমাস থাইকা পরে দেশে ফিরুম মন ভইরা আল্লাহর ঘর দেইখা।”

“আমাদের তরফ থেকেও তাওয়াফ করো মামা।"

“অবশ্যই করুম।তোমরা চিন্তা কইরো না।কি, কি লাগবো তোমার মামারে বইলা দাও মামায় নিয়া যামু।"

“কিছু লাগবে না তবে জমজমের পানি আর খেজুর এনো৷"

“হেগুলা তো আনমুই আর কিছু?"

“আর কিছু লাগবে না তোমরা সুস্থ্যমতো ফিরে এসো।আর এসে আমাদের সাথে কয়েকদিন থাকবে। ”

“আচ্ছা তয় আসমা কই আর আরাফ কই?"

“আম্মু কোথায় যেনো গেলো আর আরাফ স্কুলে৷"

“আচ্ছা, তয় এহন রাখি।আবার ফোন দিমু নে।”

“আচ্ছা।"

“আপু?" রিশিতা, বাবার কাছে থেকে ফোন টান দিয়ে নিলো। বোনের কান্ডে হেসে উঠলো রিদিতা, “হ্যা,আমার পুতুল সোনা বলো।”

“আল্লাহ, আল্লাহ এতো দুআ কচ্চি।"

“তাই খুব ভালো। আরো দুআ করবে কেমন?"

“আত্তা,আল্লাহ হাপেত।"

কল কাট হতেই রিদিতার দরজায় কলিং বেল বাজলো। অতৈ,রাহা এসেছে। রিদিতা দরজা খুলতে গেলো৷ দরজা খুলতেই হুড়মুড়িয়ে, রাহা ও অথৈ ঢুকলো। হাতে ব্যাগপত্র জামা কাপড় মেকআপ৷ একসাথে তৈরী হয়ে যাবে।

“সর, সর রিদু। কত জিনিস দেখতে পাচ্ছিস না।"

“এতো কিছু কেনো? আমার কাছেই তো আছে।”

“আরে, প্রয়োজন আছে।তুই যা চটপট ট্যাঙ গুলিয়ে আন তেষ্টা পেয়েছে৷" রাহা,হাপাতে হাপাতে বলল।

“আনছি দাড়া।”

রিদিতা ওদের কে রুমে বসিয়ে ট্যাঙ গুলাতে গেলো সাথে আরো কিছু নাস্তা আনলো।রিদিতা ওদের অপেক্ষাতেই ছিলো একসাথে নাস্তা করবে বলে৷ সবকিছু গুছিয়ে এনে খাটে বসলো।

“রিদু!কি উপহার দিবি ভাবলি?” অথৈ পরোটা খেতে, খেতে বলল।

“আমার তো তেমন মাথায় কিছু আসছে না।" রিদিতা চোখ,মুখ কুচকে বলল।

“আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে।" রাহা, মহান কিছু আবিষ্কার করতে পেরেছে এমন ভাব নিয়ে বলল।

“কি?" রিদিতা জানতে চাইলো।

“প্রতিটা বিবাহিত দম্পতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ও বিশেষ একটি জিনিস।” অথৈ ও রিদিতা বুঝতে পেরে রাহা কে আচ্ছা করে কেলালো৷ “ফাজিল মেয়ে! কি ভাববে লোকে। তুই তো মান সম্মান সব ডোবাবি।” অথৈ রাহাকে মারতে মারতে বলল।

“তোরাই তো বললি খুজে পাস না। তাই ভাবলাম ইউনিকও হবে আর ইউজফুলও হবে।”

“চুপ কর, বজ্জাত মেয়ে৷ তোর আর তোর ডাক্তার সাহেবের বিয়েতে এই উপহার দেবো।অবশ্য ডাক্তার তো তারা বরাবরই এক ধাপ এগিয়েই থাকে।” অথৈ, রাহা কে ধমকালো।

“যাহ,তোরা অনেক পাজি। তোদের দাওয়াত ই দেবো না।”

“তোর দাওয়াত চায় কে।” অথৈ চোখ উল্টালো।এমনসময়,রিদিতার ফোন পুনরায় রিং হলো। মিথিলা ভিডিও কল করেছে।রিদিতা, রিসিভ করলো। রিসিভ করতেই ফোনের এপাশে তিনজন কে একসাথে দেখে ক্ষেপে গেলো মিথিলা।

“তোরা তিনজন একসাথে কি করিস?আর এদিকে আমি একা একা বসে আছি টেনশনে হাত পা জমে যাচ্ছে আর তোরা আমায় ছাড়া ফূর্তি করছিস।”

“আরে আমরা দরকারে একসাথে হয়েছি।ঘন্টাখানেক পরই পৌছে যাবো।” রাহা জানালো। মিথিলা মন খারাপ করে বলল,“তোদের ঘন্টাখানেক লাগানোর প্রয়োজন নেই, এক্ষুনি চলে আয় আমি কিছু জানি না।”

“আসবো, আসবো আরাফ স্কুল থেকে ফিরলেই চলে আসবো।" রিদিতা,মিথিলা কে শান্ত করে বলল

“তুই বরং, তোর মজনুর সাথে শেষ প্রেম টা করে নে এই ফাঁকে।” অথৈ, চোখ টিপে বলল।

“শেষ প্রেম?" শ্লেষাত্মক কন্ঠে না বোঝার মতো বলল মিথিলা।

“হে, মাবুদ। আমি কাদের সাথে বসবাস করি?গাঁধা বিয়ের পর কি আর প্রেম থাকবে নাকি। তাই বললাম যে শেষ প্রেমটুকু করে নে।” অথৈ কপাল চাপড়াতে,চাপড়াতে বলল।

“বিয়ের পর প্রেম কি আমেরিকা চলে যায় নাকি?" রাহা, অথৈ কে ভেঙালো৷ অথৈ রাহার মাথায় চাটি মারলো।

“শুনিস নি কবি বলেছে বিয়ের পর প্রেমের মৃত্যু হয়।”

“বিয়ের পর যদি প্রেমের মৃত্যুই হয় তাহলে অবশিষ্ট থাকে কি?" রাহার জিজ্ঞাসা।

“প্রেম ভালোবাসাই থাকে তবে তা নতুনরুপে পবিত্রভাবে উপলব্ধি হয়,বিয়ের আগের যে প্রেম তার মধ্য ছেলেমানুষি থাকে, খামখেয়ালী থাকে,দুটো মানুষের মন পাক থাকলেও অপবিত্রতা থাকে। বিয়ে হলো সে অপবিত্রতা কে হালাল করার পবিত্র মাধ্যম।বিয়ের পর দুটো মানুষ যখন একে অপরের সাথে জুড়ে যায় তখন দায়িত্ববোধ বাড়ে আর দায়িত্ববোধ থেকে ওয়াদাটাও পরিপক্ক হয়।বিয়ের পরই মুলত হারাম প্রেমের মৃত্যু হয় এবং হালাল ভালোবাসার সৃষ্টি হয়।"

“বাহ্! অথৈ তোর তো দেখি এই বিষয়ে পিএইচডি করা।তোকে না আমার খুব সন্দেহ, সন্দেহ লাগে।তোকে মাঝে,মাঝে নাকছাবি তে দেখা যায়।কাহিনী টা কি বলতো?আমাদের গ্রুপে, তুই আর রিদু কেবল সিঙ্গেল।রিদুর টা আমরা জানি সি ইজ আ সেলফ ইন্ডিপেন্ডেন্ট গার্ল তবে তোর যে ব্যাপারটা না সেটা একটু অন্যরকম।তোর চক্কর টা কার সাথে?রিহাম না ইমতিয়াজ ভাই?"

“আজব, ইমতিয়াজ কেনো আসলো।”

“কি বললি?ইমতিয়াজ!!!" রিদিতা ও রাহা চমকে বলল।

“কাহিনী কি মামা জলদি বল,ধরা তো তুই আগেই পড়েছিলি৷ তোর আর ইমতিয়াজ ভাইয়ের স্টোরি দেখেই কাহিনী ধরে ফেলেছিলাম৷ তোরা দুজন বাহিরে গেলে একই দিনে যাস, একই রেস্টুরেন্টে ছবি তুলিস,একই সময়ে পোস্ট করিস তবে সিঙ্গেল, সিঙ্গেল। আমরা কি বুঝি না ভেবেছো?" রাহা কোমড়ে হাত দিয়ে, ভ্রু কুচকে রাহা কে জেরা করলো।

“সত্যি করে বলতো অথৈ।” রিদিতা, অথৈর কাছে জানতে চাইলো।

“তোরা,জানিস না? আমি তো জানি সাদাফ বলেছিলো?তাই তো আমার অথৈর উপর রাগ। কিভাবে পারলো লুকোতে যে অথৈ আর ইমতিয়াজ ভাইয়া তো কত আগে থেকেই ম্যারিড!" মিথিলা হাটে হাড়ি ভাঙলো।

“কি??" রাহা ও রিদিতা যেনো আকাশ থেকে পড়লো।

“রিদিতা রে আমায় ধর রে আমি মনে হয় হার্ট অ্যাটাক করে ফেলবো রে।” রাহা বুকে হাত দিয়ে শুয়ে পড়তে, পড়তে বলল। রিদিতা অথৈর কান মলে বলল,“অন্যের প্রেমে তো খুব পোদ্দারি করো, নিজে কাজ ঘটিয়ে ফেলে চুপ করে বসে আছো।বাহ্!অভিনয় করতে অথৈ তুই সেরা রেহ!"

“সারপ্রাইজ দিবো ভেবে বলিনি।” অথৈর চোরা উত্তর।

“তাই বলে দুই বছর পাড় করে দিলি?" মিথিলাও ছেড়ে দিলো না।

“নাহ্! এবার আমি আর বাঁচবো না আমার হৃদপিণ্ড টা এবার বেরিয়ে যাবে৷অথৈ তুই কি খেল দেখালি।” রাহা যেনো শকের উপর শক খাচ্ছে।

“বেশি,বেশি রিএকশন দেখাচ্ছিস রাহা।” অথৈ,রাহার কানে টেনে বলল।

“চুপ কর!তুই কথাই বলবি না আমাদের সাথে।"

“আসলে,ইমতিয়াজের বাবা,মা না থাকায় আব্বু, আম্মু রাজি হয় নি।আমার অন্য কোথাও বিয়ে ঠিক করে তাই আমিই ইমতিয়াজ কে নিয়ে কোর্ট ম্যারিজ করে ফেলি।বাবা, মা মানছিলোই না পরে,শুভ্রব ভাইরা যেয়ে বাবা-মাকে বোঝায় তারপর তারা মেনে নেয়।এমন না যে আমি লুকিয়ে গেছি, সময় সুযোগ হয়ে উঠে নি যে জানাবো।”

শুভ্রবের নাম শুনে রিদিতার বুক টা ধক করে উঠলো।অথৈ রাহা তো জানবে তিনি কোথায়। একবার কি জিজ্ঞেস করবে?উনি কি সত্যি, সত্যি চলে গেছে?পরক্ষনেই, রিদিতা নিজেকে দমালো। না, জিজ্ঞেস করে কি হবে৷ ওনার যাওয়া তো উনি চলেই গেছে৷ নিরবে যেমন এসেছিলো, নিরবেই চলে গেছে।

“যাহ্! তোকে মাফ করলাম৷ বিয়ে যখন করেই ফেলেছিস আর কি। সময়মতো ট্রিট টা দিয়ে দিস। ইমতিয়াজ ভাই কে তো আজ ছাড়বো না। দুলাভাই সেজে বসে আছে কতবড় ধোঁকা দিলো,আজকে আসুক মজা দেখাবো।”

“এখন তোরা আয় তাড়াতাড়ি।” মিথিলা, তাড়া দিয়ে বলল।

“আসছি,আসছি।”

ইতিমধ্যে, আরাফও স্কুল থেকে ফিরে এসেছে। রিদিতা আরাফ কে খাবার, দাবার সব গুছিয়ে দিয়ে বেরিয়ে যায় রাহা ও অথৈর সাথে।

—
নকশিকথন বাড়িটি সেজেছে আজ ফুল ও মরিচা বাতিতে৷বিয়ের সানাইয়ের সুর বাজছে।চারিপাশে জনসমাগম, ও রান্নার তোড়জোড়। বাতাসে,বিয়ে বাড়ির খাবার দাবারের সুঘ্রান ছড়াচ্ছে৷ রিদিতা, অথৈ, রাহা মিথিলা কে তৈরী করছে। রিদিতা ভালো বউ সাজাতে পারে, মেকআপ সম্পর্কে আইডিয়া আছে ভালো৷ রিদিতার উপরই ন্যাস্ত হলো, বউ সাজের দায়িত্ব।

মিথিলার পড়নে লাল বেনারসি শাড়ি, গা ভর্তি সোনার গয়নায় মুড়ানো।রিদিতা, এতো ভারী শাড়ির সাথে ভারী সাজ সাজালো না৷ সাজ টা যেনো সুন্দর ও মিথিলার আরাম লাগে তাই হালকা করে সাজালো৷ এতেই অপূর্ব লাগছিল মিথিলা কে। মিথিলা, এমনিতেই সুন্দর৷ রিদিতার হাতের ছোঁয়ায় যেনো তা আরো নিখুঁত ভাবে ফুটে উঠলো৷ পাশে বসে রাহা আর অথৈ তৈরী হচ্ছে। আর গুনগুন করছে,

“লিলাবালি, লিলাবালি
ভর যুবতি সই গো কি দিয়া সাজামু তোরে.....”

“দেখ তো তোরা সাজ টা কেমন লাগছে?” রিদিতা, রাহা ও অথৈ কে ডেকে বলল।

“মাশাআল্লাহ্! অনেক সুন্দর লাগছে। বাহ্ রিদি তোর হাতে জাদু আছে।" রাহা প্রশংসা করলো। রিদিতা কখনো নিজের প্রশংসা শুনতে পারে না। তাই রাহার প্রশংসা উড়িয়ে বলল,“জাদু,ফাদু কিছু না মিথিলা এতো সুন্দর তাই সাজ টাও সুন্দর লাগছে।"

“সাদাফ ভাই দেখে দুই তিনটা স্ট্রোক করে বসবে।” অথৈ, দুষ্টুমি করে বলল।

“তুই কি রে বিয়ের আগেই মিথিলাকে বিধবা বানিয়ে দিচ্ছিস।” রিদিতা অথৈর মাথা চাটি মারলো।

“এটা তো কথার কথা।” অথৈ, চোখ উল্টালো।

“ছাড়,এবার আয় চল সেলফি নেই, এটা মিথিলা তোর কুরবানী হওয়ার আগ মুহূর্ত অনুভূতি কেমন হচ্ছে?" রাহা,নিজের ফোন ক্যামেরা অন করে বলল। মিথিলা, প্রতিউত্তর করলো,“অনুভূতি এমন যে গা ছমছম কি হয়, কি হয়। কখনো মজার কখনো বা ভয়!"

চার বান্ধবী একসাথে হেসে উঠলো।অথৈ, ক্যামেরা রোল করে চার বান্ধবীর একটা সেলফি নিলো।ফেসবুকে আপলোড করে ক্যাপশন দিলো, Cozy blings গ্রুপের প্রথম কুরবানী ডান।ওহ,বলা হয়নি তাদের একটা ম্যাসেন্জার গ্রুপ আছে যার নাম“Cozy bling" অথৈ রেখেছিলো নাম টি।

“রিদি এবার তুই তৈরী হয়ে নে।”

সবাই কে সাজাতে, সাজাতে রিদিতার আর সাজ হয়ে উঠেনি। তাই,রিদিতা কে রুম টি ছেড়ে দিয়ে মিথিলা কে নিয়ে বড় ঘরে যেয়ে বসলো রাহা,অথৈ।রিদিতার তৈরী হতে বেশি সময় লাগলো না। মেরুন রঙের জর্জেট শাড়ি পড়লো, চোখে ভালো করে সরু করে কাজল আর লম্বা চুলগুলো খুলে দিলো। হাতে লাল চুড়ি পড়ে নিলো।

সাজসজ্জা শেষে,নিজের যাবতীয় যা, যা ছিলো গুছাতে লাগলো।ওমনসময়,বাহিরে হাঁক ডাক পড়লো।বর এসেছে,বর এসেছে। রিদিতার বুক টা ধক করে উঠলো। মনের অগোচরে, তার মনে বলে উঠলো শুভ্রব এসেছে কি?

“এই রিদি সাজা হয়েছে? দ্রুত আয় বরপক্ষ চলে এসেছে।"

দরজা ধাক্কালো রাহা।রিদিতা তাড়াহুড়ো করে নিজের জিনিসপত্র নিজের ব্যাগে পুড়ে বেরোলো রুম থেকে।সকলে ডালা সাজিয়ে চলল,গেট ধরতে। রিদিতা, মিথিলার সাথেই বসে রইলো। তার সাহস নেই ওমুখো হওয়ার।

—
বাহিরে গেটের ধারে,দাড়িয়ে আছে বর পক্ষ। সাদাফ বরবেশে দাড়িয়ে মেরুন রঙা শেরওয়ানিতে, মাথায় পাগড়ি৷ তারপাশে দাড়িয়ে আছে সাদা পাঞ্জাবি পরিহিত ইমতিয়াজ। আজ ইমতিয়াজ কে একটু বেশিই হ্যান্ডসাম লাগছে৷ইমতিয়াজের পাশে দাড়িয়ে আছে, ইয়াসির। ইয়াসির ফরমাল ড্রেসআপে এসেছে। কোর্ট, প্যান্ট সুজ পড়ে। ইয়াসিরের পাশে দাড়িয়ে আছে রিহাম। হলুদ রঙা পাঞ্জাবি পড়েছে।সাদাফের ঠিক ডানপাশে দাড়িয়ে আছে আব্রাহাম চৌধুরী শুভ্রব৷ কালো রঙের শিফন পাঞ্জাবি। চুল গুলো আগের চেয়ে বড়, বড় হয়েছে।বরাবরই,তাকে সবচেয়ে বেশি হ্যান্ডসাম লাগছে৷ তবে,চোখ মুখে আনন্দের ছিটেফোঁটা নেই। কেমন একটা মন খারাপ, মন খারাপ ভাব।

গেটে তাদের নানাভাবে ওয়েলকাম করা হলো। বিশেষ খাতিরদারি হিসেবে ছিলো করলার জুস,আলুর জুস ও লাউয়ের জুস। মেয়েপক্ষের দাবি ছিলো এক লাখ টাকা। শুভ্রব কোনোমতে ম্যানেজ করে দশ হাজারে নামিয়ে সাদাফ কে সাকসেসফুলি চৌকাঠ পাড় করায়।

বরপক্ষের বসার আয়োজন করা হয়, বড় ঘরে৷ সেখানেই বিয়ের চাঁদোয়া লাগানো হয়েছে। শুভ্রবের নজর না চাইতেও আশেপাশে ভিড়ছে কাঙ্ক্ষিত মুখ টি দেখার আশায়৷ তবে,বোধহয় সে মুখটির দেখা পাবে না,আসেনি সম্ভবত।দীর্ঘশ্বাস ছাড়ালো শুভ্রব৷ কোনো একটা দরকারি ফোন আসায়,কল রিসিভ করতে বাহিরে যেতে ধরলো, রিদিতাও অপরপাশ থেকে মিষ্টির ট্রে নিয়ে আসছিলো৷ দরজায় আচমকা একে অপর কে দেখে কিঞ্চিৎ বিস্মিত হলো দুজনেই। দুজনেই ভেবেছিলো কেউই আসে নি। শুভ্রব কলে কথা বলতে, বলতেই রিদিতার দিকে তাকিয়ে যেনো কোথাও হারিয়ে গেছিলো।

ওপাশ থেকে হ্যালো বলার কর্কশ কন্ঠ কানে যেতেই,ধ্যান ভাঙলো শুভ্রবের।পরক্ষণেই, নিজেকে সামলে, সংযত করে সরে গেলো।রিদিতা কে সাইড দিলো, ভেতরে যেতে। রিদিতা মাথা নিচু করে ভেতরে যাচ্ছিলো,শুভ্রব যাচ্ছিলো বারান্দার দিকে। আচমকা পেছনে বাঁধা অনুভব করায় দুজনেই পিছু ফিরে চাইলো। রিদিতার আচল শুভ্রবের ঘড়িতে আটকে গেছে।পুনরায়,দুজনের চোখাচোখি হলো। তারা চাইছে না একে অপরের সামনে থাকতে তবে কোনো না কোনো কারণে বারবার ঘুরে ফিরে তাদের দেখা হচ্ছে। শুভ্রব, ঘড়ি থেকে আচঁল টা ছাড়িয়ে দিলো এবং নিজে চলে গেলো নিজের কাজে।রিদিতাও দাড়ালো না চলে গেলো ভেতরে।

—

বিয়ের প্রধাণ মুহূর্ত শুরু হলো। মৌলবি সাহেব বসে বিয়ের খুতবা পড়তে লাগলেন। মুখোমুখি বসে আছে সাদাফ, মিথিলা।মাঝে বিশাল পর্দা!মিথিলার মাথায় বড় করে ঘোমটা দেয়া। মিথিলার ডানপাশে বসেছে রিদিতা।সাদাফের ডানপাশে শুভ্রব বসা। রিদিতা, শুভ্রবও মুখোমুখি।তবে, কেউ কারো দিকে তাকাচ্ছে না।শুভ্রব মাটির দিকে তাকিয়ে আছে। মনে কত,শত কথা জমে আছে৷ এক সপ্তাহ পর, শুভ্রবের কানাডার ফ্লাইট, চলে যাবে দেশ ছেড়ে প্রিয় মানুষটি ছেড়ে।শুভ্রবের ইচ্ছেছিলো, রিদিতা রাজি হলে এক সপ্তাহের মধ্যে বিয়ে করে রিদিতা কেও নিয়ে চলে যাবে৷ চাকরির এপ্লাই আগেই করে রেখেছিলো।অথচ,সব স্বপ্ন ম্লান করে তাকে একাই যেতো হচ্ছে।এক জীবনে কি সবাই সব পায়?

সাদাফ, মিথিলার কবুল পড়া শেষ হলো৷ আল্লাহ ও পরিবার কে সাক্ষী রেখে তারা দুজন বাঁধা পড়লো বিয়ের বন্ধনে সারাজীবনের জন্য।সাদাফের মা, মিথিলা কে স্বর্ণের হাড় দিয়ে নিজের পূত্রবধু হিসেবে গ্রহণ করলেন। সকলে মিষ্টি মুখ করলো। শুভেচ্ছাবার্তায় রাঙায়িত হলো তাদের জীবন। খাওয়া,দাওয়া আনন্দ, আহ্লাদের কমতি রইলো না৷ সবকিছুর থেকে দুরে দাড়িয়ে ছিলো রিদিতা। কেনো জানি তার কিছুই ভালো লাগছে না৷

এদিকে,আসর জমেছে৷ যেহেতু অনেক রাত হয়েছে তাই সকালে বিদায় দেয়া হবে৷ আজ রাত সকল মেহমান মিথিলাদের বাড়িতেই থাকবে। তাই,সকলে মিলে ঠিক করলো রাত জাগবে আড্ডা দিবে৷ রিদিতা কে দেখা যাচ্ছে না, তাই রাহা এদিক, ওদিক খুজছে।খুজতে যেয়ে অথৈ, ইমতিয়াজ কে পেলো একসাথে। দোলনায় বসে তারা প্রেমালাপ করছে,

“মন খারাপ কেনো?"

“আমি বিয়ে করবো।" অথৈ, মুখ ফুলিয়ে বলল

“কি আজব কথা, বিয়ে কি চকলেট যে মন চাইলেই হলো।" ইমতিয়াজ ভ্রু কুচকালো।

“আমার কাছে চকলেটই, দেখেছো কি সুন্দর, সুন্দর ছবি তুলেছে বর বউ আমার ওমন ছবি চাই।”

“আছে তো আমাদের।"

“ওগুলো পুরোনো।"

“আমার নতুন ছবি চাই তাই আমি নতুন বিয়ে করবো।"

”আছতাগফিরুল্লাহ, জলজ্যান্ত স্বামী থাকতে তুমি আবার বিয়ে করবে।"

“তোমার নাম হ্যারিপটার না রেখে হাদাপটার রাখলে ভালো ছিলো,গাঁধা।আমরা আমাদের বিয়ের কথা বলছি। দেখবা ওদের সব বিয়ের ছবি আপডেটেড আর আমাদের টা আদিযুগের।"

“ওহ,মাই জিনি! তোমার মন রাখতে ভাবছি এবার থেকে প্রতিবছরই বিয়ে করবো।কত,শত নতুন ট্রেন্ড আসে দেখা গেলো আজ যা ট্রেন্ড কাল অন্য।"

“তুমি কি আমার মজা উড়াচ্ছো?"

“নাহ তো।"

“চলো না আমরা আবার বিয়ে করি।”

“আচ্ছা ঠিকআছে করবো, এখন কাছে এসো এই ফুলের মালা তোমার জন্য কিনে এনেছি খোঁপা করেছো ফুল দাও নি কেনো?"

“টাকা ছিলো না, তাই কিনি নি।"

“আমাকে বললেই তো পাঠিয়ে দিতাম।"

“হয়েছে,এখন পড়াও তো।”

ইমতিয়াজ জুই ফুল গুলো এক, এক করে অথৈর খোঁপায় গুজে দিচ্ছে। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বোধহয় বর্তমানে এটাই ইমতিয়াজের। রাহা, আড়াল থেকে দেখছিলো। হঠাৎ করে পেছন থেকে কেউ তার চোখ বেঁধে ধরে। রাহা চিল্লাতে যাবে,তখনই কেউ তার মুখ চেপে ধরে।টেনে,টেনে সেখান থেকে রাহা কে সরিয়ে নিয়ে যায়। রাহা, হাত পা ছুটোছুটি করতে থাকে।

“আরে,আরে এতো ছটফট করছো কেনো?আমিই তো ধরেছি তোমার হবু স্বামী।”

রাহা, ইয়াসিরের হাতে জোড়ে কামড় দিলো।কামড়ের চোটে ইয়াসির রাহা কে ছেড়ে দিলো। ব্যথায় কুঁকাতে লাগলো।

“তুমি লাউডস্পিকার থেকে ভ্যাম্পপায়ার কবে হলে?ইশ কি জোড়ে কামড় মারলে?"

”এভাবে আমাকে জাপ্টে ধরেছিলেন কেনো?অসভ্য লোক।”

“জাপ্টে ধরিনি ভুলভাল বলো কেনো?"

“ধরেছেন তো?"

“তুমি উঁকি মেরে এভাবে অন্যের রোম্যান্স দেখছিলে কেনো?"

“তার কইফিয়ত আপনাকে কেনো দিবো?"

“এটা ব্যাড ম্যানার্স!"

“আসছে আমার ম্যানার্স ওয়ালা হাতুড়ে ডাক্তার৷আমি রিদিতা কে খুজতে এসেছিলাম।আমার পিছু,পিছু কেনো এসেছেন?"

“তোমাকে রক্ষা করতে?"

“মানে?"

“রাত বিরেতে জ্বিন ভুত যদি ধরে টরে নিয়ে যায় তাই তোমাকে বাঁচাতে এসেছি।”

“আপনিই বড় ভূত। আপনি থাকতে আর কোনো ভূতের প্রয়োজন নেই।হুহ্!"

রাহা মুখ ইয়াসির কে মুখ ভেঙিয়ে চলে গেলো আসরের দিকে। ইয়াসিরও রাহার পিছু,পিছু গেলো৷

—

ছাদে সকলে আড্ডায় মেতেছে। শুভ্রব ব্যস্ত ফোন কলে৷কানাডার দুতাবাস থেকে কল করেছে। সেই কল এটেন্ড করছে সিড়ির এক কোণে দাড়িয়ে।রিদিতা কিচেনে সবার জন্য চা করছিলো। সকলের আবদার রিদিতার হাতে চা খাবে।তাই,রিদিতা সকলের আবদার পূরণ করলো।চায়ের ট্রে, মিথিলাদের বাসার কাজের মেয়েকে দিয়ে ছাঁদে পাঠালো৷ আর রিদিতা পিছু,পিছু আসছিলো৷ নিচে কিছু বাচ্চা খেলছিলো। তাদের দৌড়াদৌড়ির মাঝে রিদিতা ল্যাং খেয়ে পড়ে যেতে ধরে, সঠিক সময়ে শুভ্রব সামনে থাকায়, রিদিতা শুভ্রবের বুকে যেয়ে পড়ে।

আচানক, ধাক্কায় শুভ্রবের হাত থেকে ফোন পড়ে যায়। শুভ্রব দুই হাত দুই দিকে তুলে, দেয়ালে হেলান দিয়ে দাড়ালো।রিদিতা, সামলে উঠতেই সরতে চাইলো, তবে পারলো না। রিদিতার কানের দুল,আটকালো শুভ্রবের পাঞ্জাবি তে৷ রিদিতা টান দিতে যেয়ে,কানে ব্যথা পেলো।

“ওয়েট, আমি হেল্প করছি।”

শুভ্রব আলতো করে, রিদিতার কানে হাত দিলো৷ রিদিতার ঝুমকার হুক খুলে, ঝুমকা কান থেকে খুলল যাতে পাঞ্জাবি থেকে ছাড়াতে সহজ হয়।রিদিতা কান থেকে ঝুমকা খোলা হলে, শুভ্রবের থেকে সরে দাড়ালো।শুভ্রব আলগোছে পাঞ্জাবি থেকে ঝুমকা ছাড়িয়ে রিদিতার সামনে তুলে ধরলো৷ রিদিতা, ঝুমকা টা নিলো।

“ধ...ধ...ধন্যবাদ।”

“মাই প্লেজার।" গভীর কন্ঠে বলল শুভ্রব। রিদিতা কি বলবে ভেবে না পেয়ে ফট করে বলল,“শুনেছি, বিদেশে চাকরি পেয়েছেন?" পরক্ষনে নিজেই নিজেকে বকলো, কি দরকার ছিলো জিজ্ঞেস করার।

“তুমি আমার বিষয়ে খোজ রাখো?" তাচ্ছিল্যের হাসি, হাসলো শুভ্রব।

“ নাহ! মায়ের কাছে শুনেছিলাম।”

“ওহ,আচ্ছা।"

“অভিনন্দন!”

“ধন্যবাদ!" শুভ্রব ঠুনকো হাসি হাসলো।

“তাহলে উপরে যাই।”

রিদিতা দৌড়ে ছাদে গেলো, শুভ্রবের সামনে বেশিক্ষণ দাড়াতে পারছিলো না। কেমন হাতঁ,পা কাঁপছিলো তার। হৃৎস্পন্দন যেনো লাব-ডাব শব্দ করে দ্রুততর বেগে বেজে চলছিলো যেনো৷

রিদিতা, ছাদে আসার কিছুক্ষণ পর শুভ্রব ছাঁদে এলো।শুভ্রব, আসতেই সকলে মিলে পরিকল্পনা করলো গানের কলি খেলবে৷মিউজিক সিস্টেমে গান বাজবে,একে অপরকে বালিশ পাস করবে। মিউজিক যার হাতে বালিশ থাকা কালে থামবে, তাকে গান গাইতে হবে। প্রথম শুরু হলে সাদাফ কে দিয়ে। সাদাফ গাইলো,

“তুমি আকাশের বুকে বিশালতার উপমা,
তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা।
আমি তোমাকে গড়ি ভেঙেচুড়ে শতবার।"
রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায়....

সাদাফ শেষ এ তে থামলো। এ দিয়ে গাওয়ার পালা। বালিশ পাস করা হলো। মিউজিক থামলো ইয়াসিরের কাছে৷ ইয়াসির রাহা কে উদ্দেশ্য করে গাইলো,

“এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পালায়ে যাই
বৈশাখী ঝড়েতে, আমাদের ঘরেতে
হয়েছিলো যে দেখা
তখন থেকেই যেনো আনমোনা মন
আমার উঠান লাগে শুধু ব্যাকা
চল পালায়ে যাই..."

আনন্দ, হাসিতে কখন যে রাতের বারোটা বেজে গেছে খেয়াল নেই। রিদিতা মোবাইলে সময় দেখার পর তার টনক নড়লো।বাসায় আরাফ একা৷ মা ফিরেছে কি না জানে না৷রিদিতা, আরাফ কে অনলাইন দেখে ম্যাসেজ করলো৷

“মা ফিরেছে?"

“হুম।তুই আসবি কখন?"

“আমি আজ থাকবো কাল সকালে আসবো।মা কি করে?"

“মা বাহির থেকে ফিরে কেমন মন খারাপ করে বসে আছে এখন বোধহয় ঘুমায়।"

“ওষুধ খেয়েছে?"

“জানি না।”

“আচ্ছা, মা জেগে গেলে খাইয়ে দিস আর জানিয়ে দিস।"

“আচ্ছা!"

রিদিতা, এবার নিশ্চিন্ত হলো৷ খেলা চলতে, চলতে এবার টার্ণ এলো শুভ্রবের। শুভ্রবকে কি অক্ষর দেবে। শুভ্রবের জন্য সব ফ্রি৷ গিটার টা ইমতিয়াজ শুভ্রবের হাতে ধরিয়ে বলল,

“অফিশিয়ালি গান বন্ধ তবে পারিবারিক ফাংশনে তো গাওয়াই যায়।”শুভ্রব হালকা হেসে গিটার টা হাতে নিলো,বহুদিন পর গিটারে সুর তুলল শুভ্রব৷সেই পুরোনো ঝঙ্কার আর মুগ্ধতা

“kaisi teri khudgarzi na dhoop chune chaw
Kaisi teri khud garzi kisi thor tiky na paoo
Ban liya apna paygamber, ter liya tu saath samandar
Phir bhi sukha man k anadar kiyu reh geya
Re kabira man ja re faqeera man ja
Aja tujhko pukarey teri parchaiya..."

শুভ্রবের আবেগ ঢালা গানের কন্ঠে, রিদিতার বুকের ভেতরটা কেমন জানো মোচড় দিয়ে উঠলো৷ বুকের ভিতর টা হু,হু করে উঠলো।রিদিতা কি একটু বেশি কঠোর হয়ে যাচ্ছে?

“ক্রমান্ন"

#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা

গল্পের প্লট, থিম, চরিত্র,চরিত্রের নাম, ছবি, উক্তি, কাহিনি কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ!এবং গল্প টি অন্য কোথাও পোস্ট করাও নিষিদ্ধ আমি রচয়িতা এ অনুমতি দিচ্ছি না। পড়তে হলে আমার পেজেই পড়তে হবে। চাইলে আপনারা শেয়ার করতে পারেন।

আপনাদের কাছে, আমার একটা অভিযোগ গল্প পড়েন ঠিকই তবে কমেন্ট করেন না, যারা আগে করতেন তারাও করেন না। আপনাদের মতামত জানতে তো আমার ইচ্ছে করে, এমন কেনো আপনারা। কিপটুস😏 একটু কমেন্ট করলে কি হয়। 🤧

পরবর্তী পর্ব কাল আসবে, ততক্ষণে দোয়াতে মনে রেখো। আলভিদা! আসসালামু আলাইকুম। হ্যাপি রিডিং 😊

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 52 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন