৫১.
স্নিগ্ধ সকালে মিষ্টি ও আদুরে রোদে ঝলমলে গগন।শীতের আগমনী বার্তা পবনে।আসমা বেগম,বারান্দায় আলমারি থেকে কম্বল লেপ বের করে রোদে দিয়েছেন।শলার ঝাড়ু দিয়ে সেগুলো ঝারতে লাগলেন।রোদে না দিলে দীর্ঘদিন আলমারিতে আটকে থাকার গুমোট গন্ধ আসবে। রোদের তাপে গুমোট গন্ধটাও চলে যাবে, ওম ও থাকবে।পুরো শীতটা ছেলে মেয়ে দুটো আরাম করে ঘুমোতে পারবে৷ওদিকে চুলায় বসিয়েছেন,চা।টগবগ, টগবগ করে ফুটছে আজ কে নাস্তায় তেমন কিছু করতে পারে নি। আটা শেষ, ঘরে বিস্কুট ছিলো তা দিয়েই নাস্তা করবে৷আটা আনার টাকা নেই,কাল গিয়েছিলো ব্যাঙ্কে টাকা তুলতে বন্ধ থাকায় ফিরে আসে।বাড়ি ভাড়া জমে গেছে পাঁচমাসের৷ আরাফের স্কুল ফিও জমে গেছে। কি থেকে যে কি করবেন?দিশা পাচ্ছেন না৷ একজন তো সেই যে ফেলে গেছে, বাকি তিনটে মানুষ কি করে বেঁচে আছে তার কোনো খবর নেই।
গতকাল,আড়তেও গিয়েছিলেন।যেয়ে যা শুনে এসেছেন, এতে যে তিনি বেঁচে আছেন এ পর্যন্ত তা যেনো আল্লাহর রহমত।কয়েকমাস দোকান থেকে কোনো টাকা পয়সা আসছে না। চাল,আটা,ডাল,আলু,পেয়াজ সব দোকান থেকে আসে।ঘরে ছিলো যা, তাতে কেটে গেছিলো এ কটা মাস।আগে, শেষ হওয়ার আগেই দোকান থেকে সব সময়মতো চলে আসতো। ইদানীং, দোকান থেকে টাকা পয়সাও কেনো পাচ্ছেন না। মাসকাবারিও আসছে না। আসমা বেগমকেই যেতে হলো। তবে,যেয়ে তিনি যা জানলেন তাতে যেনো আসমা বেগমের পায়ের নিচের জমিন সরে গেছে!
নুরুল আমিন হক আড়তে দোকানপাট সব বিক্রি করে দিয়েছেন কাউকে না জানিয়েই।দোকানের মালিক এখন অন্য কেউ৷অথচ,নুরুল আমিন চাইলেও বেচঁতে পারবেন না দোকান। মালিক নুরুল আমিন নয়, দোকানের আসল মালিক রওশন শিকদার তার অবর্তমানে তার মেয়ে রিদিতা মালিক।আসমা বেগম,নুরুল আমিনের এমন কান্ডে হতভাগ হক এন্টারপ্রাইজে যে ছেলেটি কাজ করতো সে সব জানায় গতকাল।হয়তো আড়তে না গেলে তিনি অন্ধকারেই থেকে যেতেন।আসমা বেগম চিন্তিত,দোকান পাট বিক্রি করে লোকটা শেষে কোথায় হারালো?একবারো সন্তান দুটোর চিন্তা করলো না!একজনের চিন্তা না করুক, তার রক্তের চিন্তা তো করবে?ছেলে মেয়ে দুটোর মুখে কটাদিন ধরে ভালো খাবার তুলে দিতে পারেন না।অভাবে,অনটনে ফেলে রেখে চলে গেলো। এমন পাষান, স্বার্থপর, জালিম দ্বিতীয় কি আছে পৃথিবীতে?কোথায় পালিয়ে থাকবে, কতদিন?আল্লাহর দুনিয়াতে কি কেউ কখনো পালিয়ে বাচঁতে পেরেছে?দোকানের এক ছেলেকে পাঠিয়েছেন চট্টগ্রাম। কি খবর আসবে কে জানে?
কম্বল ঝাড়তে, ঝাড়তে এসবকিছু ভাবছিলেন। কলিংবেলের আওয়াজে ভাবনার জগত থেকে বের হলেন। ঝাড়ু রেখে, ছুটে গেলেন দরজার কাছে। বাহিরে রিদিতা দাড়িয়ে। বিয়ে বাড়ি থেকে ফিরলো কেবল। আসমা বেগম দরজা খুলে দিলেন। রিদিতা ক্লান্ত পায়ে ঢুকলো৷ হাতে,খাবারের বাটির ব্যাগ। তা রাখতে ডাইনিং টেবিলের দিকে গেলো।হাতের ব্যাগ টেবিলে রেখে,জগ থেকে পানি গ্লাসে ঢালতে লাগলো।আসমা বেগম দরজা লাগিয়ে, হাসিমুখে মেয়েকে জিজ্ঞেস করলেন,
“কি রে কেমন গেলো বিয়ে বাড়ি?"
“খুব ভালো, অনেক অনেক আয়োজন হয়েছে। আনন্দও হয়েছে ভরপুর।” হাসিমুখে বলল রিদিতা।
“মিথিলা শ্বশুর বাড়ি চলে গেছে?"
“হ্যা,কিছুক্ষণ আগেই বিদায় হলো।”
“যাক, আলহামদুলিল্লাহ আল্লাহ সুখী করুক, নতুন সংসারে রহমত, বরকত দিক৷ যা হাত মুখ ধুয়ে নে নাস্তা দিচ্ছি।"
“আমি খেয়ে এসেছি আর আন্টি তোমাদের জন্যও পাঠিয়েছে।”
“খামোখা ঝামেলা কেনো করলো?"
“তোমরা যাও নি, তাই পাঠিয়ে দিয়েছে।"
“কি যে করে না। তুই কি এখন আবার ভার্সিটি যাবি নাকি?"
“নাহ,পড়াতে বেরোবো। আমি রুমে গেলাম।”
রিদিতা,নিজের রুমে চলে গেলো। বিয়ের বাড়ির সাজ পোশাক ছেড়ে গোসল করে ফ্রেশ হয়ে নিলো।তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে,মুছতে টেবিলের কাছে এলো। ফোন টা চার্জে দিলো। সেইমুহূর্তে, আসমা বেগম, চা বিস্কুট দিয়ে গেলো রুমে। রিদিতা, আরাম করে চা খেতে বসলো। এমন একটা ফ্রেশ স্নানের পর, এমন গরম গরম মশলা চা আরাম দেয়৷ চা খেতে, খেতে রিদিতার অবচেতন মন বারান্দায় তাকালো।একটা দীর্ঘশ্বাস ফেলল।বারান্দার একটি ঘটনা মনে পড়লো,
এমনি এক সকালে,রিদিতা বারান্দায় দাড়িয়ে ছিলো। ওপরপাশের বারান্দায় শুভ্রব তখন তার গাছের পরিচর্যা করছিলো। রিদিতার সেদিন খুব সর্দি লেগেছিলো। বারেবারে,হাঁচি দিচ্ছিলো৷ হাচিঁর শব্দে,পাশ ফিরতেই শুভ্রব দেখলো বারান্দায় বসে রিদিতা স্বর্দিজ্বরে কাতরাচ্ছে।
“এই যে মিস.সাইন্টিস্ট! অসুস্থ্য নাকি?"
“নাহ,ওই একটু ঠান্ডা কাশিঁ লেগেছে।"
“এটা একটু?আপনার মতো ভবিষ্যত সাইন্টিস্ট অসুস্থ্য হলে দেশের বিরাট একটা ক্ষতি হয়ে যাবে যে।”
“ হা,হা, সেড়ে যাবে।” হাসতে, হাসতে বলল রিদিতা।
“ওষুধ খেয়েছেন?"
“নাহ,আমার ওষুধ খেতে ভয় লাগে।”
“কি হে?ওষুধ খেতে ভয়!” শুভ্রব গা দুলিয়ে হাসলো।রিদিতার বড্ড বিরক্তি লাগলো৷ এভাবে হাসার মতো সে কি বলেছে?
“হাসার মতো কি হলো?ট্যাবলেট দেখলেই মনে হয় এই বুঝি গলায় আটকাবে আর আমি মরে যাবো।"
“হোয়াট!রিয়েলি?ওকে আই হেভ আ অপশন ফর ইউ।”
“কি?”
“হারবাল টি,আমি বানিয়েছি। এটা স্বর্দি জ্বর, মাথা ব্যথা কে এক নিমিষেই দুর ভাগায়। ওয়ানা ট্রায়?"
“হারবাল টি খুব তেঁতো হয়।”
“এটা শুভ্রবস স্পেশাল, ট্রাই করে দেখো।”
“ওকেহ।”
“ওকে। দ্যান লেট মি ব্রিং ফর ইউ।”
শুভ্রব নিজের কিচেনে চলে গেলো। ইলেক্ট্রিক কেটলি তে, গরম পানি ফুটতেই দিয়েছিলো। তার মধ্যে, অপরাজিতা ফুল, দারচিনি,লং,তুলসি,আদা,এলাচ, মধু মেশালো।ভালো করে ফুটিয়ে নিলো। ছাকনি দিয়ে ছেঁকে কাপে ঢেলে নিলো৷ একটা সিরাপ বানালো তুলসি,আদা,লং,মধু ও জড়িবুটি দিয়ে। ট্রে হাতে করে নিয়ে বারান্দায় গেলো৷
বিপত্তি বাঁধলো ট্রে পাড় করা নিয়ে। কি করবে? কি করবে? শুভ্রবের বারান্দায় লম্বা একটি কাঠের তক্তা ছিলো, চট করে বুদ্ধি খেলে গেলো তার মাথায়। তক্তা নিলো আর লাঠি নিলো। তক্তা প্রথমে বিছালো, যেহেতু বারান্দা গুলোর মাঝে খুব একটা দুরত্ব নেই তাই শুভ্রবের বারান্দা থেকে রিদিতার বারান্দায় অনায়াসে পাতা গেলো। এরপর ট্রে টা সেই তক্তার উপর রেখে লাঠি দিয়ে ধীরে, ধীরে ঠেলে রিদিতার দিকে পাঠালো৷ রিদিতার নাগালে পৌছালে, রিদিতা তক্তা থেকে ট্রে নামিয়ে বারান্দার টুলের উপর রাখলো৷
“বাহ্! কি বিরল বুদ্ধি আপনার!"
“এখন আমি একটু এক্সট্রা অর্ডিনারি আছি তো কি আর করার।” কলার ঝেড়ে বলল শুভ্রব৷
“চা নাহয় বুঝলাম তবে,এই কাপেঁ কি?"
“এটা হলো সিরাপ তোমার জন্য বানিয়েছি।”
“আপনি কবিরাজিও পারেন?"
“আরে নাহ ধুর,শিখেছিলাম। মজার ঘটনা আছে একবার পাহাড়ে গেছি বেড়াতে। সেখানে তখন বৃষ্টির মৌসুম। ভিজে টিজে কি যে অবস্থা। জ্বর, স্বর্দিতে ট্রিপ ক্যান্সেল হওয়ার উপক্রম,তখন আমাদের রিসোর্টে এক পাহাড়ি দাদিমা ছিলেন। তিনি হাতের কাছে থাকা কিছু জড়িবুটি দিয়ে আমার জন্য এই সিরাপ টা বানান। আমি এসবে ট্রাস্ট করি না তবে, তার টোটকা বেশ ভালো কাজ করেছিলো একদিনে চাঙ্গা হয়ে গিয়েছিলাম।আর,তখন তো গান প্র্যাকটিসে ছিলাম মাঝে,মাঝে গলা খারাপ হলে সেভাবে বানিয়ে খেতাম ওই দাদিমার কাছেই শেখা৷"
“পাহাড়ি জড়িবুটি পেলেন কই?"
“আরে ধুর, তুমি দেখো না আমার বারান্দায় কিছু ঔষধি গাছ এগুলো দিয়েই বানানো হয়েছিলো৷এসব ছাড়ো আর শোনো সিরাপ আর চা খেয়ে কড়া একটা ঘুম দিবা দেখবা সব দুরে পালিয়েছে।"
“ওকে জনাব কবিরাজ মশাই,খেয়ে দেখবো নি।"
“উহু,এখন খাও।পরে খাবে না আমি জানি।"
“তেতো হলে?"
“প্রথমে নাক চিপে ধরো, আর এক ঢোকে গিলো।"
রিদিতা হাজারো ইতস্তত করে, সিরাপ টা নাক চিপে খেলো।বহু কষ্টে গলা দিয়ে নামালো।
“গুড গার্ল, এবার চা টা খাও।”
রিদিতা চায়ে চুমুক দিলো।চা টা মধু দেয়ায় মিষ্টি ছিলো খেতে একদমই তোঁতো লাগে নি।রিদিতার বড় আরামই লাগলো বরং চা খেতে৷ সিরাপের কারণে তীব্র ঘুম পাচ্ছিলো। সেইবার, এক ঘুম দিয়েছিলো রিদিতা এবং ঘুম থেকে উঠেই সে সুস্থ্যবোধ করেছিলো।শরীরের সমস্ত ব্যথাও চলে গিয়েছিলো। সে কথা মনে করে, রিদিতা আপন মনে হেসে উঠলো। মাঝে,মাঝে শুভ্রব কে তার পৃথিবীর অষ্টম আশ্চর্য মনে হয়। শুভ্রবের কাছে যেনো সব সমস্যার সমাধান আছে৷
আরকবার,রিদিতার মনে পড়লো৷ মন মরা হয়ে,বারান্দায় বসে ছিলো রিদিতা। শুভ্রব, বারান্দায় গিটার প্র্যাকটিস করছিলো৷ রিদিতা কে মন মরা দেখে, গিটারের টোনে রিদিতার দৃষ্টি ফেরালো নিজের দিকে৷ রিদিতা, টিউশনি তখন সব একে,একে চলে গেছিলো।তাই অর্থকষ্টে মন বিষন্ন ছিলো!
“এই যে,মেয়ে কাদঁছো কেনো?" গিটার বাজাতে, বাজাতে গানের তালে জিজ্ঞেস করলো। রিদিতা মন খারাপ করে বলল,“জীবনের সমস্যার যাতাকলে পিষে যাচ্ছি।"
“তাই বলে কাঁদছো কেনো, কান্নায় কি সমস্যার সমাধান মেলে?" আগের অবস্থাতেই বলল শুভ্রব।
“আমার সমস্যার কোনো সমাধান নেই যে।" বিষন্ন কন্ঠে বলল রিদিতা।
“তোমার সব সমস্যা আমায় দাও,দেখি সলভ করে দিতে পারি কি না!"
“আপনি কি কোনো জাদুকর?"
“উহু,জাদুকর নই আমি আর না জাদু জানি।" গিটার বাজাতে, বাজাতেই বলল।
“তাহলে?"
“কোনো দুঃখই চিরস্খায়ী নয়,চাইলেই সমাধান করা যায়।"
“আমার কষ্টগুলোর উপশম কি মিলবে তাতে?"
“ ইয়াহ শিওর হান্ড্রেড পার্সেন্ট কারণ S ফর Shuvrob আর S ফর Solution!"
সত্যিই শুভ্রব সলিউশন করেছিলো, শুভ্রবের সুপারিশে তখন রিদিতা একটা কোচিং সেন্টারে জব পেয়েছিলো৷ সমস্যার ও সমাধান হয়ে গিয়েছিলো৷ শুভ্রব যেনো রিদিতার জীবনে ম্যাজিকের মতো। ভাবতেও অবাক লাগে, সে নাকি আটবছর ধরে অপেক্ষা করে আছে! রিদিতা,দীর্ঘশ্বাস ছাড়লো৷রিদিতা বুঝে উঠতে পারছে না৷কি সিদ্ধান্ত নিবে, শুভ্রবের চোখের আকুলতা তাকে বারেবারে অপরাধবোধে ভোগায়।নিজের ভেতরে কেমন দোটানা কাজ করে, সংকোচ কাজ করে৷ ভালোবাসলে যে মানুষ হারিয়ে যায়৷
—
আজ,রিদিতার ফাতিমা আপার কথা বড্ড মনে পড়ছে৷ ফাতিমা আপা ছিলো রিদিতার গৃহশিক্ষক।রিদিতা যখন ভেঙে পড়েছিলো, তিনিই তখন রিদিতা কে আল্লাহর পথে ফিরিয়েছিলো৷মানসিকভাবে সুস্থ্য হতে সাহায্য করেছিলো। নিশ্চয়ই, ফাতিমা আপা কোনো সমাধান বলতে পারবে।
রিদিতা চায়ের কাপ টা টেবিলে রেখে, চার্জার থেকে নিজের মুঠোফোন টি নিয়ে, লক খুলল। ফেসবুকের ফ্রেন্ডলিস্টে সার্চ করতে লাগলো ফাতিমা কে,পেয়েও গেলো। আইডি পেতেই, ম্যাসেন্জারে নক করলো।ফাতিমা স্বামীর সাথে সিঙ্গাপুর থাকে৷ মাঝে,মাঝে কথা হয় ফাতিমা আর রিদিতার। রিদিতা নক করার পাঁচ মিনিটের মধ্যেই ফাতিমা রিপ্লাই করলো।
“আরে, রিদিতা যে।কেমন আছো?"
“আলহামদুলিল্লাহ। ফ্রি আছো?"
“হ্যা,একটু আগে নাইমা কে ঘুম পাড়ালাম এখন ফ্রি বলো।”
“কল দি?"
“এটা বলতে হয়?দাও।" ফাতিমাই কল দিলো, রিদিতা রিসিভ করলো।
“হ্যা রিদু রানী বলুন।"
“আমি একটা সমস্যায় পড়েছি,তুমি আমায় সাহায্য করো।"
“কি হয়েছে?"
“আমি আসলে একটা দোটানায় ভুগছি।ধরো, তোমার জীবনে তুমি অনেক ধাক্কা খেয়েছো,অনেক চড়াও উতরাও পাড় করেছো। জীবনের এক পর্যায়ে এসে তোমার এমন একজন মানুষের সাথে পরিচয় হয়েছে যে,তোমার দুঃখের সঙ্গী। যে তোমার পাশে ছায়ার মতো থাকে, যে তোমার অকারণ অভিমানেও তোমাকে হাসাতে জানে, তোমার ছোট থেকেও ছোট খুশির খেয়াল রাখে, যে দাবি করে দীর্ঘ অপেক্ষার ও ভালোবাসার।”
“কে সে? "
“আব্রাহাম চৌধুরী শুভ্রব।"
“বিখ্যাত সাবেক ব্যান্ড সিঙ্গার আব্রাহাম চৌধুরী শুভ্রব?" ফাতিমা চমকে বলল।
“হুম।”
“তোমার সাথে কি করে পরিচয় হলো?"
রিদিতা,ফাতিমা কে তার জীবনের ঘটা সমস্ত ঘটনার আদ্যপান্ত বলল।ফাতিমা সব মনোযোগ সহকারে শুনলো।
“হুম,শুনলাম।”
“সে অনেক ভালো মানুষ,এখনকার যুগে এতো হাম্বেল ও ডিসেন্ট কেউ হয় না।"
“তাহলে তুমি তাকে গ্রহণ করছো না কেনো?"
“আমার ভয় লাগে, সম্পর্কের শুরুতে সবাই তো ভালো থাকে।মাঝপথে, যেয়ে প্রতিটা মানুষ তার আসল চরিত্রে ফিরে আসে।”
“তুমি জীবনে অনেক কিছুর সম্মুখীন হয়েছো,ভালো খারাপ সবকিছুর জ্ঞান তোমার আছে, যে মানুষ টা তোমায় এতো ভালোবাসে তোমার জন্য এতো অপেক্ষা করছে তুমি তাকে উপেক্ষা করা টা বোকামি তাকে খারাপ ভাবাটাও নির্বুদ্ধিতা। আমি বলছি না তুমি রাজি হও সেটা তোমার উপর। তবে, তুমি নিজেও অনুভব করো যে সে ভালো, সে সবার মতো নয়। আমি কিন্তু তাকে দেখিনি জানিও না। তোমার বলা ঘটনা থেকে আমি অনুমান করছি শুধু।জীবন টা কে দ্বিতীয় একটা সুযোগ দাও, এমন নয় যে প্রতিবার দুঃখই আসবে। কষ্টের সাথেই স্বস্তি থাকে।”
“হুম।"
“খালা কেমন আছেন?"
“ভালো।”
“আর কোনো সমস্যা?"
“নাহ্!এতোটুকুই আমি কনফিউশানে ভুগছিলাম।"
“তুমি শুধু দোয়া করো, কারণ দোয়ার থেকে বড় মিরাকল কোনো কিছুই হয় না৷”
“হু,রাখছি তাহলে ধন্যবাদ আমাকে সময় দেয়ার জন্য!"
“এটাই তো আমার দায়িত্ব।"
রিদিতা বিদায় নিয়ে কল কেটে দিলো।একটা দীর্ঘশ্বাস ছাড়লো।বারান্দায় যেয়ে দাড়ালো, দীর্ঘ নিঃশ্বাস নিয়ে, আকাশের দিকে তাকালো।
—
মধ্যাহ্নের প্রহর!চারিদিক অলসতায় মোড়া।ভাতঘুমে বিভোর আশেপাশের মানুষজন। আসমা বেগম, নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন শরীর টা আজ একটু বেশিই খারাপ। বাসায়, কেউ নেই। রিদিতা টিউশনি তে গেছে, আরাফ কোচিং-এ।
আসমা বেগম কাঁদছেন, মাঝে মাঝে তিনি একা, একাই কাঁদেন৷ নিজের জীবনের পাতা উল্টালে কেবল দুঃখই তিনি দেখতে পান। সুখে অস্তিত্ব জীবনে নেই।আল্লাহ তায়ালা কারো, কারো জীবনের গল্প কেবল দুঃখের কালিতেই লিখেছেন।
না পেলো স্বামীর ভালোবাসা আর না স্বাভাবিক সংসার জীবন। এমন ঠুমকো খড়কুটোর জীবন নিয়ে বেঁচে থাকাটাই তার কাছে বোঝা মনে হয়। মরে যে যাবেন, সন্তান দুটোর কি হবে? তিনি মরে গেলে ছেলে মেয়ে দুটো বানে ভেসে যাবে৷মরার আগে মেয়েটাকে সৎ পাত্রস্থ্য করতে হবে। মেয়েটা কে পাড় করতে পারলে তার মুক্তি।
ইদানীং, আসমা বেগম স্বপ্নে তার বাবা কে দেখেন৷ মাঝে,মাঝে তিনি অনুভব করেন তার বাবা তার পাশে বসে আছেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন।কতদিন হলো বাবা চলে গেছে। শেষ বিদায় টাও নসিব হয়নি তার৷ এসব ভাবনার মাঝে দরজায় কলিং বেল বাজলো।কোনো রকম উঠে দাড়ালেন৷ হিজাব মাথায় দিয়ে খুড়িয়ে, খুড়িয়ে হাটঁতে হাটঁতে দরজার ধারে গেলেন। লুকিং গ্লাসে দেখলেন দোকানের ছেলেটি এসেছে।ছেলেটির নাম জামাল।জামাল কে দেখে দরজা খুললেন, ভেতরে আসতে দিলেন।
“আয়,জামাল বস।আমি চা বানিয়ে আনি।"
“না, কাকি কিছু খামু না।"
“কেন?"
“আপনেরে কিছু দিতে আইছি। "
জামালের মুখ থমথমে হয়ে আছে,কিছু একটা বলতে চাইছে তবে বলার সাহস পাচ্ছে না৷ হাতের আঙুল ডলছে, গলার হাড় বারবার ওঠানামা করছে।আসমা বেগম জামালের নিরবতা দেখে কৌতুহলী হয়ে জানতে চাইলেন,“কি?"
“কাকি.."
“হ্যা, কাকি তারপরে কি?"
“কাকি কাকায় বিয়া করছে।”
আসমা বেগম বুঝলেন না জামালের কথা, শুনেও যেনো মনে হলো ভুল শুনেছেন৷ জামাল ইতস্তত করে বলল,“কাকায় বিয়ে করছে আরো দুই বছর আগে, নতুন বউ নিয়া মধুবাগ থাকে। নতুন বউয়ের ঘরে জমজ মেয়ে হইছে। কাকায় ওইহানেই থাকতাছে।”
আসমা বেগমের উপর যেনো বজ্রপাত হলো,তিনি হা করে জামালের দিকে তাকিয়ে আছে৷ কি বলবে বা কি করবে কোনো ভাষা পাচ্ছে না। অনুভূতি শুন্য হয়ে আছে যেনো।
“কাকি, কাকায় আপনেরে তালাক দিছে, ডিভোর্সের চিডিও পাঠাইছে।আপনাগো কোনো দায়িত্ব হেয় নিতে বাধ্য না তয় আরাফ রে নিবো।"
আসমা বেগমের বুকের উপর যেনো কেউ বিশালাকার পাথর দিয়ে চাঁপা দিয়েছে এমন চাপ সে অনুভব করছে৷ এতো বড় ছলনা!এতো বড় প্রতারণা।আসমা বেগম অসুস্থ্য শরীর এতো চাপ নিতে পারলো না।আসমা বেগম দাড়ানো থেকে ধপাস করে বসে পড়লেন সোফায় বুকে হাত দিয়ে৷ শরীর তার ঘামতে শুরু করেছে।চোখ,মুখ কেমন নীল হয়ে গেছে। জামাল ভয় পেয়ে গেলো।
“কাকি ও কাকি! কথা কন।”
আসমা বেগম, হাপড়ের মতো শ্বাস ছাড়ছে৷ শ্বাস নিতে তার প্রচন্ড কষ্ট হচ্ছে। জামাল উপায় না পেয়ে পাশের ফ্ল্যাটের নাজমা বেগম কে ডাকলেন৷জামাল, আসমা বেগম কে ধরার সাহস পেলো না,হীতে বিপরীতে কিছু হলে যদি তার উপর দোষ হয়।পাশের ফ্ল্যাটে দরজা ধাক্কাতেই, নাজমা বেগম দরজা খুললেন। জামাল কে তিনি চিনেন৷ নুরুল আমিনের আড়ত থেকে চাল কিনতেন নাজমা বেগম।
জামাল কে ঘাবড়াতে দেখে ভড়কে গেলেন।
“জামাল কি হয়েছে?"
“কাকি,কেমন জানি করতাছে। বাসায় কেউ নাই আমি আইছিলাম খবর দিতে। আপনে দেহেন না কি হইছে?"
“বলো কি।" নাজমা বেগম ছুটে গেলেন রিদিতাদের ফ্ল্যাটে। তিনি যেয়ে যা দেখলেন তাতে যেনো তার হাড়হীম হয়ে গেছে। আসমা বেগম মাটিতে পড়ে আছেন,মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে।
“আপা,এই আসমা আপা।” নাজমা বেগম চিৎকার করে উঠলেন৷ আশেপাশের ফ্ল্যাট থেকেও কয়েকজন বেরিয়ে এলো৷ আসমা বেগম কে এমন হালে দেখে সকলে আতঙ্কিত হয়ে পরে৷সকলে ধরা,ধরি করে সোজা করে শোয়ায়।হাত,পা ডলতে থাকে।এরমাঝে, নাজমা বেগমের স্বামী অ্যাম্বুলেন্সে ফোন করে দেয়।অ্যাম্বুলেন্স আসতে কিচুটা সময় লাগবে।
ভাগ্যক্রমে, আরাফ সেসময়ে কোচিং থেকে ফিরে আসে৷ নিজের ফ্ল্যাটে এতো মানুষ আর চিৎকার দেখে দৌড়ে ফ্ল্যাটে ঢুকে। মা,মাটিতে পড়ে আছে। সবাই হাত,পা ডলছে। আরাফ মায়ের এমন অবস্থা দেখে ভয় পেয় যায়। টেনশনে কাদঁতে শুরু করে দেয়
“আম্মুউউ,এই আম্মুউউ।” নাজমা বেগমের স্বামী, আরাফ কে সরিয়ে আনে। আরাফ কে শান্ত করে। ততক্ষণে, অ্যাস্বুলেন্সও এসে পড়ে৷ যতদ্রুত সম্ভব, আসমা বেগম কে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে।
—
হাসপাতালের করিডোরে দাড়িয়ে আছে জামাল,আরাফ, নাজমা বেগম ও তার স্বামী। আসমা বেগম কে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। ভেতরে কি হচ্ছে না হচ্ছে বোঝা যাচ্ছে না। আরাফ ছোট মানুষ এতোকিছু বোঝেও না, আরাফ কেবল সকলের মুখের দিকে তাকিয়ে আছে। হাসপাতালের চারিপাশে নার্স, ডাক্তারদের ছুটোছুটি, ফিনাইল ও জীবানুনাশকের গন্ধ। আরাফ, হাসপাতাল খুব ভয় পায়।
আরাফ,বারেবারে হাসপাতালের প্রবেশদ্বারের দিকে তাকাচ্ছে, রিদিতার পথ চেয়ে। সেইমুহুর্তে দেখা গেলো, দৌড়ে ঢুকতে রিদিতাকে। আরাফের ফোন পেয়ে যেমনে,সেমনে ছুটে আসে। মা হাসপাতালে খবর শোনা মাত্রই যেনো রিদিতার দুনিয়া ওলট পালট হয়ে যায়৷ আরাফ রিদিতা কে দেখে দৌড়ে গেলো৷ রিদিতা কে দেখে কান্না আটকে রাখা আরাফ হাউমাউ করে কেঁদে দিলো। বোন কে পেয়ে, আরাফ যেনো একটু সাহস পেলো৷
“কি হয়েছে?আম্মুর বের হওয়ার আগেও তো আম্মু সুস্থ্য ছিলো৷"
“জানি না, এসে দেখি আম্মু জ্ঞান হারিয়ে পড়ে আছে। নাজমা আন্টি, জামাল ভাই আর আঙ্কেল মিলে আম্মুকে হাসপাতালে এনেছে।”
“ডাক্তার কি বলেছে?" রিদিতার চোখে,মুখে আতঙ্ক।বুক ধক,ধক করছে। তবুও, রিদিতা শক্ত হয়ে আছে।আজ সৃষ্টিকর্তা যেনো, তাকে অসীম সাহস দিয়েছে।
“এখনো কিছু বলেনি।” কাঁদতে,কাঁদতে বলল আরাফ।নাজমা বেগম এগিয়ে এলেন। রিদিতার কাঁধে হাত রেখে বললেন, “শক্ত থাকো,তোমার শক্ত থাকা প্রয়োজন।আমরাও জানি না কি হয়েছে,জামাল হঠাৎ চিৎকার করে ডাকলো আর যেয়ে দেখি এমন অবস্থা।”
রিদিতার মাথা কাজ করছে না, জামাল ভাই তাদের বাসায় এলো;মা অসুস্থ্য হয়ে পড়লো।কিছু বুঝতে পারছে না। রিদিতা যেনো ঘোরের মধ্যে আছে। ওমনসময় ডাক্তার ইমার্জেন্স থেকে বের হলো। রিদিতা, ডাক্তারের কাছে ছুটে গেলো৷ ডাক্তারের মুখ থমথমে। রিদিতা, ঢোক গিলে জিজ্ঞেস করলো,
“স্যার, আমার মায়ের কি হয়েছে?জ্ঞান ফিরেছে তো?"
“উনি হার্ট অ্যাটাক করেছেন, ওনাকে সিপিআর দিতে হবে লাইফ সাপোর্টে রাখতে হবে।উনি দীর্ঘদিন ধরে, হার্টের সমস্যায় ভুগছেন।কোনো শকিং আঘাত পেয়েছে বোধহয়।”
“শকিং আঘাত?" শ্লেষাত্মক কন্ঠে বলল রিদিতা৷
“জি,দ্রুত লাইফ সাপোর্টে নিতে না পারলে মারা যেতে পারে৷”
“আপনারা, লাইফ সাপোর্টে নিন আমার মা কে সুস্থ্য করে দিন।” বিচলিত হয়ে পড়লো রিদিতা।
“ঠিকআছে,আপনি বরং পঞ্চাশ হাজার টাকা রিসেপশনে জমা দিন, আমরা ব্যবস্থা করছি।”
রিদিতার মাথায় আকাশ ভেঙে পড়ে। পঞ্চাশ হাজার টাকা! কোথায় পাবে?কে দিবে?রিদিতার মাথা কাজ করা বন্ধ করে দিলো।হাসপাতালের সিটে বসে পড়লো।ভাবতে লাগলো কি করবে,মাথায় কেবল একটি কথা বাজছে,মাকে বাঁচাতে হবে। নাজমা বেগম, রিদিতার পাশে দাড়ালেন তারা পাঁচ হাজার টাকা দিলেন। এখনও,পয়তাল্লিশ হাজার টাকা বাকি।টাকা যেভাবেই হোক যোগাড় করতে হবে। রিদিতা আরাফ কে হাসপাতালে রেখে বেরিয়ে গেলো। টিউশনি গুলো থেকে, অ্যাডভান্সে টাকা আনতে। প্রয়োজন হলে সপ্তাহে সাতদিন পড়াবে।রিদিতা ছুটলো সেদিকে সাহায্যের আশায়।
—
রিন্তিদের বাসায় বসে আছে রিদিতা। অনেকক্ষণ হলো,রিন্তি কে দিয়ে ওর মাকে ডাকতে পাঠিয়েছে এখনো আসছে না। রিদিতা বারেবারে ঘড়িতে সময় দেখছে, চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে আসছে৷ তিরিশ মিনিট হলো, বসে আছে। অথচ,গার্ডিয়ানের কোনো খবর নাই।অন্য সময় হলে রিদিতা কখনোই বসে থাকতো না,তবে আজ অপমান সহ্য করে হলেও অপেক্ষা করতে হবে৷ রিন্তির মা, অবশেষে এলো।রিদিতা তাকে দেখে স্বাভাবিক হয়ে বসলো৷ যদিও,রিন্তির মায়ের মুখ চোখ কালো।কপাল কুচকে আছে। যেনো তিনি মহা বিরক্ত!
“কি বলবে বলো?"
“আন্টি,আমাকে এই মাসের বেতন সহ অগ্রিম বাকি দুমাসের বেতন দিতে পারবেন?যদি দিতেন অনেক উপকার হতো অনেক বিপদে পড়ে এসেছি। আমার আম্মু লাইফ সাপোর্টে কিছু টাকার প্রয়োজন।”
“এই, রিন্তি।” মেয়েকে ডাকলেন। রিন্তি দৌড়ে এলো।রিন্তির মা মেয়েকে ধমক দিয়ে বললেন“ সিলেবাস নিয়ে আসো।" রিন্তি, সিলেবাস নিয়ে এলো। রিদিতার সামনে সিলেবাস রাখলো৷ রিদিতা,মহিলার উদ্দেশ্য ঠিক বুঝলো না।
“তুমি, ওর সিলেবাস কতটুকু শেষে করেছো?"
“প্রায় শেষ,আর দুই চ্যাপ্টার বাকি।"
“আরো দুই চ্যাপ্টার বাকি?তুমি এতো কেয়ারলেস কি করে হতে পারো?সামনে ওর ফাইনাল পরীক্ষা।এভাবে করলে তো তোমাকে আমরা রাখতে পারবো না।"
রিদিতা, হতভাগ হয়ে তাকিয়ে থাকলো রিন্তির মায়ের মুখের দিকে। রিদিতা টিউশনি টা নিয়েছে একমাস।একমাসে অনেক কিছু পড়িয়ে দিয়েছে আর কেবল দুটো চ্যাপ্টার বাকি। আগের মিস তো তিনমাসেও একটা শেষ করেনি। রিদিতা,বুঝলো রিন্তির মা তাকে দিবে না।মানুষ যে বড় স্বার্থপর! কংক্রিটের শহরে বেঁচে থাকা মানুষগুলোর অন্তরও যে কংক্রিটের তৈরী।
“আমরা তোমাকে টিচার হিসেবে আর রাখতে পারছি না। আর এই মাসে চারদিন তুমি গ্যাপ দিয়েছো।"
“আমি চার শুক্রবার করে গ্যাপ পূরণও করে দিয়েছি।"
“দেখো তুমি তো আমার মেয়েকে ভালো করে পড়ালে না তারউপর গ্যাপ হিসেব করলর তুমি এক হাজার টাকা নিতে পারো। আর অগ্রীম তো দিতে পারবো না, আমাদের তো রাজার ভান্ডার নেই।
“আন্টি!এতো বিবেকহীন কি করে হতে পারেন?"
“তুমিই তো বিবেকহীন না পড়িয়ে বেতন দাবি করছো,আমরা তাও তোমাকে এক হাজার টাকা দিচ্ছি, এটা আমাদের উদারতা।
“ জি আন্টি,আপনি বড়ই উদার। তবে টাকার প্রয়োজন নেই আপনার টাকা, আপনি রাখুন। আমি মুশকিলে পড়তে পারি তাই বলে ভিকিরি হয়ে যায় নি। আপনাকে দয়া করে সে টাকা ফিরিয়ে দিয়ে গেলাম।আল্লাহ, আপনাকে হেদায়েত দিক।”
রিদিতা আর দাড়ালো না বেরিয়ে গেলো৷ কোচিং সেন্টারে আগেই ফোন করে দিয়েছিলো, ওনারা টাকা পাঠিয়ে দিয়েছে বিকাশে। রিদিতার কাছে বর্তমানে হলো কেবল,দশ হাজার টাকা। বাকি পয়ত্রিশ হাজার যোগাড় করতে হবে।রিদিতা, ভাবলো দিবার বাসায় যাবে। ওনারা নিশ্চয়ই উপকার করবে। যদিও,বেতন দিয়ে দিয়েছিলো।তবুও,অগ্রীম চাইবে।
রিদিতা খিলগাঁও এর দিকে গেলো হেঁটে, হেঁটেই।মাথা ভরতি চিন্তা, দুনিয়াটা যেনো দুলে উঠলো।মাথা ঘুরছে, চোখে মুখে সব অন্ধকার লাগছে। মাঝরাস্তায় হাটতে যেয়ে হুট করে জুতাটাও ছিড়ে গেলো, সে খালিপায়েই হাটতে লাগলো। পৃথিবীতে, তার আজ নিজেকে অনেক অসহায় লাগছে৷ রাস্তায় দাড়িয়ে তার চিৎকার করে কাদঁতে ইচ্ছে করছে।
কোনোমতে রিদিতা দিবাদের বাসায় পৌছালো। নিজের সমস্ত ঘটনা খুলে বলল।নিষ্ঠুর সমাজের, নিষ্ঠুর মানুষ। ওনারাও রিদিতা কে খালি হাতে ফেরালো।রিদিতা দ্বিতীয় আর কোনো কিছুই বললো না। সুখের মাছি তো অনেকেই হয় বিপদে পড়লে মানুষ চেনা যায়। আশাহত, হয়ে রিদিতা রাস্তায় হাটতে লাগলো।কি নির্মম বাস্তবতা! অথচ লোকে বলে মানুষ নাকি মানুষের জন্য। রিদিতা হাসি পেলো৷ হাহ্!পৃথিবীর সবচেয়ে মিথ্যা বাক্য মনে হলো।
টাকা ম্যানেজ করতে না পেরে ক্লান্ত পায়ে হাঁটতে, হাঁটতেই হাসপাতাল পৌছালো। খালি পায়ে হাটার দরুন পায়ে ফোসকা পড়ে যায়।পানি তেষ্টায় গলা শুকিয়ে কাঠ।এতো দৌড় ঝাপ, মানসিক চাপে রিদিতার মাথা ঘুরে পড়ে যেতে ধরলো।সেমুহূর্তে, কেউ রিদিতাকে শক্ত করে ধরলো৷ রিদিত নিভু,নিভু চোখে সেই ব্যাক্তির মুখের দিকে তাকালো।
অস্পষ্ট স্বরে বলল,“শুভ্রব!"
শুভ্রব,হাসপাতালে আসে ঘন্টা খানেক আগে।আরাফ,ফোন করেছিলো।রিদিতা চলে যাওয়ার পর ডাক্তার এসে জানালো তৎক্ষণাৎ, লাইফ সাপোর্টে নিতে হবে। টাকা ছাড়া ওনারা ভর্তি নিবে না।নাজমা বেগম পাচঁ হাজার টাকা জমা করতে চাইলে ওনারা নিলো না, সম্পূর্ণ টাকা এন্ট্রি না করালে ভর্তি করাবে না সাফ,সাফ জানালো। বিপদে, আরাফের তখন শুভ্রবের কথা মনে পড়লো।শুভ্রব কত বিপদে সাহায্য করেছে এবারও নিশ্চয়ই করবে৷
আরাফ ফোন করতেই, শুভ্রব চলে আসে। লাইফ সাপোর্টের সম্পূর্ণ টাকা শুভ্রব নিজে পে করে, আসমা বেগম কে ভর্তি করায়। আসমা বেগম, শুভ্রব কে কত যত্ন করতো, ছেলের মতো স্নেহ করতো৷ কত কি রান্না করে খাইয়েছে৷শুভ্রবের কাছে নিজের মায়ের মতোই আসমা বেগম৷ সেই কর্তব্য, দায়িত্ব থেকে নিজের কর্তব্য পূরণ করলো।
“ক্রমান্ন"
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা
গল্পের প্লট, থিম, চরিত্র,চরিত্রের নাম, ছবি, উক্তি, কাহিনি কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ!এবং গল্প টি অন্য কোথাও পোস্ট করাও নিষিদ্ধ আমি রচয়িতা এ অনুমতি দিচ্ছি না। পড়তে হলে আমার পেজেই পড়তে হবে। চাইলে আপনারা শেয়ার করতে পারেন।
কেমন হলো সকলে জানাবেন।কষ্ট করে লিখি আপনারা যদি ফিডব্যাক না দেন তখন আর লিখতে ইচ্ছে করে না। তাই যারা পড়েন সকলের কমেন্ট করবেন। সাইলেন্ট রিডার রা রিয়েক্ট করবেন। দোয়াতে মনে রেখো। আলভিদাআআআ!আসসালামু আলাইকুম।