ফন্ট সাইজ:
থিম:
মেঘরঙ্গনের সন্ধিক্ষণে

পর্ব 54

লেখক: আলিফা তাসনিম রিতা

৫১.২

হেমন্তের উদাসি সন্ধ্যাবেলা,গাঢ় নীল,কালো পশ্চিমাকাশে সূক্ষ্ম লাল রেখা দেখা যাচ্ছে। মৃদু কনেকনে বাতাসে গাছের অযত্নে,অবহেলায় শুকিয়ে যাওয়া পাতা ঝড়ে, ঝড়ে পড়ছে।প্রকৃতিতে,বিষন্ন বিষন্ন আবেশ।মাগরিবের আযান গুঞ্জিত হচ্ছে সুমধুর সুরে।আযানের সুরে বুকের ভেতর টা কেমন হু,হু করে উঠছে। মনে হচ্ছে যেনো চিরবিদায়ের কোনো আভাস দিচ্ছে।

হাসপাতালের করিডরে চেয়ারে বসে দেয়ালে মাথা হেলান দিয়ে বসে আছে রিদিতা।চোখ দুটোতে কেমন শূন্যতা,অসহায়ত্বতা!জামাল সব ঘটনাই খুলে জানিয়েছে রিদিতা কে। রিদিতা, কল্পনাও করতে পারে নি নুরুল আমিন এমন কিছু করবেন। ছিঃ কি জঘন্য ও ঘৃণিত মানুষ।তার মায়ের ভালোবাসার এমন ইনসাফ দিলো।কতবড় প্রতারক,বাবা নামক মানুষটির জন্য অবশিষ্ট সম্মানটুকুও যেনো ঘৃণায় রুপান্তর হলো।

আরাফ, রিদিতার পাশে বসা।এতিমের মতো দুই ভাইবোন আইসিইউর দরজার দিকে চাতকের মতো চেয়ে।কতটা, আঘাত পেয়েছে তাদের মা। কতটা যন্ত্রণা বুকে লুকিয়ে গেছে! দুপুর থেকে পেটে দানাপানি পড়ে নি।মুখ,চোখ শুকিয়ে আছে।নাজমা বেগম অনেক চেষ্টা করলেন দুইভাই বোনকে কিছু খাওয়াতে কিন্তু কেউই মুখে তুললো না।মায়ের খবর না পাওয়া পর্যন্ত তারা কিছু মুখে তুলবে না। জামাল আর শুভ্রব, দৌড়াদৌড়ি করছে। ডাক্তার যা, যা ওষুধপত্র আনতে বলেছে জামাল তা আনতে গিয়েছে।শুভ্রব,ডাক্তারের সাথে কথা বলছে তবে ডাক্তার কোনো ভরসা দিতে পারছে না।

আশাহত হয়ে শুভ্রব ডাক্তারের কেবিন থেকে বের হলো। শুভ্রব কে দেখে আরাফ,রিদিতা সজাগ হয়ে বসলো৷দুই ভাইবোনের চোখে আশা পাওয়ার ঝিলিক আর শুভ্রবের চোখে হতাশা।শুভ্রব, তাকাতে পারলো না তাদের দিকে।সত্য, বলার সাহস পাচ্ছে না।

আরাফ,দৌড়ে গেলো শুভ্রবের কাছে।উৎকন্ঠিত ও বিচলিত হয়ে জানতে চাইলো।রিদিতাও,শ্বাস আটকে রইলো সে পানে তাকিয়ে।শুভ্রব,মলিন হেসে আরাফের কাঁধে হাত রাখলো, “চিন্তা করো না,আল্লাহ ভরসা। ডাক্তাররা চেষ্টা করছে।"

“আম্মু, ঠিকহয়ে যাবে?"

“যাবে,দোয়া করো।"

“আম্মু কে দেখা যাবে?অনেকক্ষণ ধরে আম্মু কে দেখছিনা।আম্মুর বকা শুনছি না,আম্মুর সাথে দুষ্টুমি করছি না৷আমি আজও, স্কুলের শার্টে কালি লাগিয়ে ফিরেছি এবং লুকিয়ে রেখেছি আম্মুর ভয়ে কিন্তু আম্মু লুকিয়ে কেনো রইলো?"

আরাফ, করুণ ও অসহায় কন্ঠে বলল।শুভ্রবের বড় মায়া লাগলো।শুভ্রব, আরাফ কে পিঠে হাত বুলিয়ে শান্ত করলো।একবার,সামনে তাকিয়ে রিদিতাকে দেখলো।রিদিতার থেকে কিছু টা দুরে থাকায় কিছুই শোনেনি রিদিতা৷ শুভ্রব, হালকা হাসলো, আরাফ কে বোঝালো,“শোনো,আমাদের এতো এতো ভালোবাসা ও দোয়া আছে আন্টির সাথে আন্টিকে আল্লাহ সুস্থ্য করে দিবে।শুধু আমাদের একটু সবুর করতে হবে, অস্থির হওয়া যাবে না৷ এবং নিজেদের শক্ত হতে হবে। আর তার জন্য একটু কিছু খেতে হবে।”

“আমার খিদে নেই, আম্মুও তো অনেকক্ষণ খায় নি।"

“আন্টির স্যালাইন চলছে,ওটাই আন্টির খাবার।" মৃদু হেসে বলল শুভ্রব, রিদিতার দিকে তাকিয়ে আরাফ কে জিজ্ঞেস করলো,“ তোমার আপু কিছু খেয়েছে?" আরাফ মাথা ডানে, বামে নাড়িয়ে “না” করলো৷ শুভ্রব,আরাফের কাঁধে হাত দিয়ে কাঁধে, কাধঁ মিলিয়ে ক্যান্টিনের দিক চলল আরাফ কে নিয়ে।ক্যান্টিনের টেবিলে বসালো আরাফ কে। অনেক সাধাসাধি করে, স্যুপ কিনে দিলো।কিছু তো খেতে হবে, নাহলে এরাও অসুস্থ্য হয়ে পড়বে।

ওদিকে রিদিতা নামাজের জন্য উঠে দাড়ালো৷রুম ফাঁকা ছিলো না বলে বসে ছিলো,নাজমা বেগম নামাজ শেষ করে বের হয়ে রিদিতা কে যেতে বলল।মাগরিবের ওয়াক্তের আর সময় আছে কেবল দশমিনিট।জীবনে যাই ঘটুক, যে পরিস্থিতিই হোক না কেনো নামাজ আদায় করতেই হবে।নবী রাসুলগণও কঠিন পরিস্থিতিতে সালাত কাযা করেন নি।তাহলে,সাধারণ হয়ে আমাদের সকলের জন্যও তা পালন করা বাধ্যতামূলক৷ বিপদে আল্লাহই তো সাহারা!

রিদিতা, ওযু করে নামাজে দাড়ালো৷ হাঁত পা কাঁপছে অজানা আশংকায়,মন কু ডাকছে।নামাজে দাড়িয়েই অঝোরে কেঁদে দিলো। সিজাদায় পড়ে হাউমাউ করে কাঁদলো।পাশের একজন বৃদ্ধা, রিদিতার পিঠে হাত বুলিয়ে দিলো তাসবিহ পড়তে, পড়তে। নামাজ শেষে,রিদিতা মোনাজাত তুলল।হেঁচকি তুলে কাঁদলো৷মুখে তো কিছু বলতে পারলো না তবে, মনের খবর তো আল্লাহ জানেন।

“ইয়া,আল্লাহ আপনি আমায় নতুন কোন পরীক্ষায় ফেলেছেন আমি জানি না তবে আপনার এই পরীক্ষার সম্মুখীন হওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে উঠছে।আমি এতো সাহসি নই,আমি খুব দূর্বল আমার রব।আমি না তো ধৈর্য্য ধরতে পারছি আর না তো সবুর করতে পারছি৷ খুব কঠিন মনে হচ্ছে সব৷আল্লাহ,আপনি তো জানেন আমার মা আমার কাছে কত প্রিয়।পুরো পৃথিবী একদিকে আমার মা আমার কাছে আরেকদিকে। আল্লাহ, তুমি আমার হায়াত টুকু আমার মাকে দিয়ে হলেও আমার মা কে সুস্থ্য করে দাও।তুমি তো অসম্ভব কে সম্ভব করতে পারো। কোনো কিছুই তোমার পক্ষে অসম্ভব নয়।আমার মা কে মৃ/ত্যু/র দরজা থেকে ফিরিয়ে দাও আমার রব।”

নামাজ শেষে,করে নামাজের রুমে কিছুক্ষণ বসলো রিদিতা।পাশের বৃদ্ধা রিদিতা কে এভাবে কাঁদতে দেখে জিজ্ঞেস করলো, “কি রে,মা। তোর কে অসুস্থ্য?"

“আমার মা!"

“মা! মা যে কত মূল্যবান সম্পদ রে। দোয়া করি আল্লাহ তোর চোখের পানির উপর দয়া করে হইলেও যেন ফিরায় দেয়।"

“আমিন!"

“তবে মানুষ তো মরনশীল, সবাইরেই মরতে হইবো এটাই তো হকিকত।তা খন্ডানের তুই বা আমি কে? যাই ঘটুক আল্লাহর উপর থেকে বিশ্বাস হারাইয়ো না।হেয় যা কাইড়া নেন, তার চেয়ে উত্তম কিছু ফেরত দেন।"

“জ্বি নানু দোয়া করবেন।"

বৃদ্ধার থেকে বিদায় নিয়ে নামাজের রুম থেকে বেরিয়ে গেলো রিদিতা। ইচ্ছে করছিলো সিজদাহ্ তে পড়ে থাকতে।পাবলিক প্লেস আরও মানুষ নামাজ পড়বে দখল করে রাখা উচিত নয়।সবারই,আল্লাহ কে প্রয়োজন৷ নামাজের রুম থেকে বেরিয়ে, নাজমা বেগমের সাথে দেখা হলো৷ বাসায় ছোট,ছোট বাচ্চা রেখে এসেছে তার ফিরতে হবে।তাই বিদায় নিতে এলো,তারও তো সংসার আছে। নিজের কাজ আছে৷

“রিদি মা!রাফিদ আর রিমঝিম কে ফেলে এসেছি। আমাকে যেতে হবে, আমি আবার সকালে আসবো মা।তুমি দুশ্চিন্তা করো না, আল্লাহ আপা কে সুস্থ্য করে ফিরিয়ে দেবে৷তুমি কিছু মনে করো না। রাতের খাবার আমি তোমার আঙ্কেল কে দিয়ে পাঠিয়ে দিবো?"

রিদিতা মলিন হেসে জবাব দিলো,“না, আন্টি আপনি আর পীড়া নিবেন না, খুদা মরে গেছে। আপনি যা করেছেন তার জন্য চিরকৃতজ্ঞ।এটুকও আজকাল কেউ করে না।আপনি বাড়ি ফিরুন।"

“কোনো সমস্যা হলে ফোন করো, তোমার মামারে জানাইছো?"

“নাহ্,তারা বাংলাদেশে নেই। সৌদি গেছে,এই খবর শুনলে তারাও চিন্তিত হয়ে পড়বেন।আসতে তো পারবে না পেরেশানি হবে।সব ঠিক হলে জানাবো।"

“আচ্ছা আসি মা, তবে আরাফের টিচার টা খুব ভালো ছেলে গো৷ তোমার মা কে তো এই ছেলেই লাইফ সাপোর্টে ভর্তি করিয়েছে,ওষুধপত্র, রক্ত দেয়া, ডাক্তার আনা সব নিজে করেছে৷ তোমাদের বড় বিপদে আল্লাহর পাঠনো রহমত হয়ে এসেছে।তাই সে আছে বলে ভরসা পাচ্ছি।তোমাকে রেখে যেতে।"

জবাবে রিদিতা মাথা দোলালো কেবল৷নাজমা বেগম বিদায় নিয়ে লিফটের দিকে গেলেন৷সেসময়,উপরে আসছিলো আরাফ ও শুভ্রব৷শুভ্রবের সাথে নাজমা বেগমের দেখা হতেই তিনি বললেন,“শুভ্রব বাবা!ওদের দুটো কে দেখে রেখো।তোমার জিম্মায় রেখে গেলাম৷ আমার ছোট দুটো বাচ্চাকে রেখে এসেছি ওদের কি অবস্থা জানি না। কোনো প্রয়োজন হলে ফোন করো।"

“আন্টি চিন্তা করবেন না,আমি সামলে নিবো।"

“তুমিই ভরসা বাবা।”

“আপনাকে তাহলে রিকশায় তুলে দি চলুন।"

“আরে,তুমি পেরেশানি নিও না, আমি যেতে পারবো।"

“আচ্ছা!" হালকা হেসে বলল শুভ্রব৷ নাজমা বেগম শুভ্রবের ব্যবহারে ও কাজকর্মে মুগ্ধ।আসমা বেগম ঠিক বলতেন শুভ্রবের মতো ছেলের মা যে সে রত্নগর্ভা৷ খুব ভাগ্যবতি সে নারী যিনি এমন ছেলের মা।খুব সুন্দর শিক্ষা দিয়েছে।

—

করিডরের দেয়ালের সাথে হেলান দিয়ে, তসবিহ পড়ছে রিদিতা৷তাসবিহ জপতে, জপতে ঠোঁট দুটো শুকিয়ে কাঠ হয়ে গেছে। মুখ টাও মলিন৷এশার নামাজ পড়ে উঠেছে। আরাফ পাশের তিন সিট নিয়ে ঘুমোচ্ছে।সারাদিনের ক্লান্তি, পেরেশানি সইতে পারে নি৷ সে বয়সও তো হয় নি৷আসমা বেগমের অবস্থা আগের কিছুটা ভালো তবে শঙ্কামুক্ত নন।

গরম,গরম কফি ও ফ্রেঞ্চ পেস্ট্রি রিদিতার মুখের সামনে ধরলো শুভ্রব। আচমকা, মুখের সামনে খাবার দেখে পাশে তাকালো রিদিতা। পাশে, বসে আছে শুভ্রব। চুলগুলো এলোমেলো, চোখে বিষন্নতা, মুখোবয়বে বিচলতা।রিদিতা, অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে শুভ্রবের দিকে৷

“জানি,আমাকে পছন্দ করছো না তবে কিছু করার নেই সহ্য করে নাও।গরম,গরম কফি এনেছি আর ব্রেড। একটু কিছু মুখে দাও,আন্টি কে সুস্থ্য দেখতে হলে তো তোমাকেও সুস্থ্য হতে হবে।" নরম ও গভীর স্বরে আলতো করে বলল শুভ্রব।

“আমি খাবো না,খিদে নেই।" মিনমিন করে বলল রিদিতা৷শুভ্রব মেকি রাগ দেখিয়ে বলল,“মাইর দেবো ধরে,একদিনে কি করেছো চোখ মুখের অবস্থা?"

শুভ্রবের রাগে রিদিতা ভ্রু কুঁচকে তাকালো।নরম হলেও কি হবে মেজাজ এখনও আগের মতোই গরম!শুভ্রব, রিদিতার রাগ কে ভয় পায়। এমনিতে সিংহ হলে কিহবে,সব পুরুষই তার সিংহির কাছে বিড়ালের মতো।

“ঠিকআছে খেয়ো না, আমি বরং ডাক্তার কে বলি আরেকটা লাইফ সাপোর্টে সিট রাখতে,কখন জানি আবার তোমাকে ভর্তি করতে হয়।”

“আপনি এতো কেনো ভাবেন আমাদের নিয়ে?"

“আন্টি আমার মায়ের মতো,অনেক এহসান তার আমার উপর।"

“তার থেকেও বেশি এহসান আপনার আমাদের উপর।"

“ছাড়ো ওসব।”

“ধন্যবাদ,বিপদে পাশে থাকার জন্য।জীবন আমাকে এতো বাস্তবতা দেখিয়েছে যে আমার মানুষের উপর ঘৃণা হয়। আমার মায়ের জন্য টিউশনি গুলোতে টাকা চাইতে গেলাম তারা এমন ব্যবহার করলো যেনঁ আমি ভিক্ষুক। ভিক্ষুককেও তো মানুষ দয়া করে৷তখন মনে হয়েছিলো এ পৃথিবীর মানুষের মধ্যে মনুষত্ব নেই।তারপর,নাজমা আন্টি আর আপনাকে দেখলাম।মনে হলো আল্লাহর রহমত কোথাও তো আছে।”

“আমাদের জীবন টা এমনই রিদিতা,সুখের সময় বন্ধুর অভাব হয় না অথচ দুঃখের সময় কাউকে পাশেও পাওয়া যায় না।দোষ আসলে মানুষে না দোষ হলো আমরা মানুষের প্রতি বেশি আশা করে ফেলি আর আল্লাহর কাছে নিরাশ হই। তাই আল্লাহ মানুষের আসল রুপ দেখিয়ে আমাদের চোখের পট্টি টা সরিয়ে দেয়।তুমি নিরাশ হয়ো না ডাক্তার তো বলল আগের চেয়ে বেটার আছে আন্টি। দোয়া করো আর নিজেরও খেয়াল রাখো৷একটু খেয়ে নাও,কত দায়িত্ব তোমার মা কে সামলাবে, ভাই কে সামলাবে। তুমি তো ওয়ান ওম্যান আর্মি!সব চিন্তা আমায় দাও আছি তো পাশে।”

“ভয় হয়!"

“পূর্বের অভিজ্ঞতা?"

“মানুষের ফিতরাত!"

“পূর্বে যা ঘটেছে বেরিয়ে আসো,অতীত খারাপ হতে পারে তবে বর্তমান কে চাইলে আমরা শুধরে নিতে পারি।তোমার কি মনে হয়,আমি তোমায় ছেড়ে চলে যাবো?"

“আপনাকে ভাবতে যাবো কেনো?আপনি তো বাটপার লোক, বাটপারি করেন।আপনিও সেই দলের।"

“তা নয় একটু করেছি, তারপর তো শাস্তিও পেয়েছি।এমনিতে আমি ভদ্রলোক।"

“তার কি বিশ্বাস?"

“বিশ্বাস করেই দেখো না পরে কি হবে দেখতেই পাবে।"

“সেটাই তো ভয়?"

“কেনো?"

“পরে কি হবে তা ভেবে।”

শুভ্রব হালকা হাসলো,রিদিতার চোখে চোখ রাখলো। আলগোছে রিদিতার দুই হাত নিজের হাতের আঁজলায় নিয়ে, শক্ত করে ধরলো।মায়াময় দৃষ্টিতে রিদিতার দিকে তাকিয়ে, আশ্বস্ত করে বলল,“ভালোবাসলে এখনি বাসো, পরে কি হবে তা কে জানে?ভবিষ্যত কে ভবিষ্যতের হালতে ছেড়ে দাও।আমরা ভবিষ্যত কে আয়ত্ত্ব করতে পারি না;বর্তমানটুকু নাহয় ভালোবাসা নিয়ে কাটুক। ভরসা দিতে পারি এতোটুকুই থেকে যাবো শেষমুহুর্ত অব্দি।”

রিদিতা, শুভ্রবের চোখে ছলছল চোখে তাকিয়ে রইলো।এ চোখে কোনো কপটতা নেই,কোনো ছলচাতুরি নেই এ চোখে কেবল বিশ্বাস ও ভালোবাসা!রিদিতার বুকের ভেতরটা যেনো ছ্যাত করে উঠলো, চোখ নামিয়ে নিলো৷

“বিশ্বাস করো আমায় আমি জানি তবে, ব্যাপার না সময় নাও।এখন খাবার টা শেষ করো কথার ছলে কফি ঠান্ডা হয়ে গেছে নতুন করে নিয়ে আসছি।”

—

রাত প্রায় এগারো টা বাজে,রিদিতা আইসিইউর কাঁচ থেকে ভেতরের দিকে তাকিয়ে আছে।আসমা বেগম পরে আছে ভারী যন্ত্রপাতির নিচে, মুখ হা করা বড় এক নল লাগানো। ইসিজি মেশিনে আকাঁবাকাঁ রেখা দেখা যাচ্ছে।ডাক্তার শুভ্রবকে ডেকেছে, কেনো ডেকেছে জানে না রিদিতা। তবে,এ মুহুর্তে সবচেয়ে বড় বিশ্বাস আল্লাহ ও এরপর শুভ্রব৷

“রিদু!"

একাধিক কন্ঠের ডাকে পিছু ফিরলো রিদিতা। রাহা আর অথৈ এসেছে৷অথৈর সাথে এসেছে ইমতিয়াজ। ইয়াসির কিছুক্ষণ আগেই এসেছে,শুভ্রবই ডাকিয়েছে। ডাক্তারের অনেক বিষয়ই শুভ্রব বুঝবে না স্বাভাবিক, তাই ইয়াসির কে ডাকা।ইয়াসির যদিও নিউরোলজিস্ট, কার্ডিওলজি সম্পর্কে টুকটাক আইডিয়া আছে তার৷

রাহা ও অথৈ রিদিতা কে এসে জড়িয়ে ধরলো।আসমা বেগম, রিদিতার বান্ধবীদের প্রিয় আন্টি ছিলো৷ বাসায় গেলেই কত আবদার কত দুষ্টুমি করতো৷ আন্টি সব ফরমায়েশ হাসি মুখে পূরণ করতো৷খবর তারা পেয়েছেই কিছুক্ষণ আগে। পাওয়া মাত্রই ছুটে এসেছে।রিদিতার সাথে দুঃখ ভাগ করে নিতে।মিথিলা জেনেছে,তবে আসতে পারে নি সদ্য বিয়ে হয়েছে। বাড়িতে মেহমান। পরিস্থিতির স্বীকার তবে,মুহুর্তে মুহুর্তে ফোন করে খবর জানছে।

“রিদু,তুই চিন্তা করিস না। আমরা আছি তোর পাশে৷ আন্টি সুস্থ্য হয়ে যাবে ইনশাআল্লাহ।” অথৈ, রিদিতা কে জড়িয়ে ধরে বলল।

“তোরা খবর কিভাবে পেলি?"

“শুভ্রব ভাই, ইয়াসির ভাই কে ফোন করেছে। ইয়াসির ভাই রাহা কে জানিয়েছে আর রাহা আমায়।”

“ধন্যবাদ,আমার পাশে থাকার জন্য।"

“ধন্যবাদ টন্যবাদ ছাড়।আমরা সব বিপদে সবসময় তোর পাশে আছি৷আমাদের ভালোবাসার জোড়ে আন্টি ঠিক ফিরবে।” রাহা, রিদিতার মনোবল বাড়াতে বলল।

জরুরি নয় যে পাশে থাকা মানে কেবল অর্থ দেয়া। মানসিক সহায়তা, একটু সহানুভূতি হাজার,হাজার অর্থের চেয়েও দামি।

—

ভোরের দিকে,হাসপাতালে ডাক্তার, নার্সদের ছোটাছুটি করিডোরজুড়ে।রিদিতা, রাহা,অথৈ নামাজের ঘরে ফজরের নামাজ পড়ছিলো। শুভ্রব, ইমতিয়াজ, আরাফ হাসপাতালের পাশের মসজিদে ফজরের নামাজ পড়ে ফিরেছে।করিডোরে, ডাক্তারদের দৌড়াদৌড়ি দেখে সকলে স্তব্ধ হয়ে গেলো। কাল রাতেও তো, সব স্বাভাবিক হয়ে গিয়েছিলো।আশার আলো দেখতে পেয়েছিলো, তবে কি আল্লাহর নির্মম ফয়সালা করে ফেলল।রিদিতা,নামাজের রুম থেকেই দৌড়াদৌড়ির শব্দ শুনছে। রিদিতা কেবল আল্লাহ কে ডেকে চলছে। যতক্ষণ না কেউ এসে বলছে,আর ভয় নেই ততক্ষণ রুম থেকে বেরোবে না। ভয়ংকর কোনো সত্যি মোকাবেলা করার সাহস তার নেই। মরে যাবে একদম।

আইসিইউতে আসমা বেগমের শরীরিক অবস্থার অবনতি হচ্ছে,স্ট্রোকের লক্ষন দেয়ার পাশাপাশি হৃদযন্ত্রের ছন্দ মারাত্মক ভাবে বিঘ্নিত হচ্ছে, ডাক্তার রা হার্টবিট পাচ্ছেন না।মনিটরে,বিপজ্জনক হার্ট রিদম দেখা যাচ্ছে। কেবিনে ইয়াসির ও কার্ডিওলজি স্পেশালিষ্ট তাহমিদ রহমান।শেষচেষ্টা চালাচ্ছে,তবে পরিস্থিতি যেনো তাদের হাতের বাহিরে।ইয়াসির ও তাহমিদ রহমানের নেতৃত্ব শেষ প্রচেষ্টা,কার্ডিয়াক ডিফ্রিবিলেটর প্রস্তুত করলেন।তবে, তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হলো।আসমা বেগম, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দুঃখভরা জীবন থেকে মুক্তি পেলেন। হারিয়ে গেলেন চিরতরে,চিরকালের জন্য না ফেরার দেশে।

আইসিউ থেকে ইয়াসির বের হলো। মুখ থমথমে,শুভ্রবের দিকে চাইলো। আরাফ তখনও অবুঝের মতো ইয়াসিরের দিকে তাকিয়ে। বুঝতে পারছে না সে কিছুই। শুভ্রব ইশারায় জিজ্ঞেস করলো, ইয়াসিরের মুখের ভাবে শুভ্রব বুঝে গেলো। আরাফ,শুভ্রবের হাত ঝাকালো

“শুভ্রব ভাই,ভাইয়া কি বলল?" আরাফের প্রশ্নে শুভ্রব ঢোক গিললো। ইমতিয়াজ আরাফ কে কাছে টেনে নিলো৷ শুভ্রবের কন্ঠে যেনো কেউ তালা মেরে দিয়েছে৷ শুভ্রব কি বলবে, কিভাবে বলবে এ মর্মান্তিক দুঃসংবাদ।ইমতিয়াজ,আরাফ কে দেখে তার ছোট বেলার সেই দিনে ফিরে গেলো যেদিন সে তার বাবা মায়ের লা/শ দেখেছিলো। সেদিন ইমতিয়াজও আরাফের বয়সেই ছিলো।

“আরাফ, তুমি কতটা স্ট্রং?"

“অনেক!"

“এ মুহুর্ত থেকে তোমায় আরো স্ট্রং হতে হবে।” ইমতিয়াজের আর কিছু বলা লাগলো না, আরাফ বুঝে গেছে সকলের চোখ,মুখের ভাবে।

“আম্মু মরে গেছে?"

আহ্!কি নির্মম শব্দ। পৃথিবীতে এর চেয়ে নির্মম শব্দ কি আর দুটো আছে।রিদিতাও নামাজের ঘর থেকে বেরিয়ে এলো।আরাফ, রিদিতার কাছে ছুটে গেলো। বড় বোন কে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে বলল,“আপু,আম্মু নাই। আম্মু নাই আপু।”

রিদিতা,উপস্থিত সকলের দিকে চাইলো।শুভ্রব,ইয়াসির, ইমতিয়াজ মাথা নিচু করে দাড়িয়ে আছে। সর্বহারা, এই দুই ভাইবোন কে কি বলে শান্তনা দিবে?জীবন কি নিষ্ঠুর না?সর্বগ্রাসি নদীভাঙন যেমন সব গ্রাস করে, তেমনভাবে গ্রাস হলো জীবন ভাঙনে রিদিতার সবকিছু। ইয়াতিম হয়ে গেলো তারা দুইভাই বোন।

স্ট্রেচারে করে, আসমা বেগমের লা/শ আনা হলো,রিদিতা মায়ের মৃ ত লা শে র
উপর ভেঙে পড়লো। সব সাহস, ধৈর্য্যের বাঁধ ভাঙলো।পুরো হাসপাতাল থমথমে হয়ে গেলো, রিদিতার বাঁধ ভাঙা কান্নায়।

“মা,ওমা। মা, মা গো, তুমি এভাবে ফাঁকি দিলে আমাদের। আমাদের একা ফেলে এভাবে চলে গেলে মা?ওমা,আমরা কোথায় যাবো? কার কাছে যাবো?পুরো দুনিয়াতে তো আমরা একা হয়ে গেলাম মা!খুব কষ্ট পেয়েছো না তুমি, খুব!আমি ছিলাম তো মা। তোমার সব কষ্ট দুর করে দিতাম।মা, মনে আছে কত স্বপ্ন দেখেছিলাম।সে সব স্বপ্নের কি হবে? তোমাকে তো সুখ কিনে দেয়ার খুব ইচ্ছে ছিলো মা সেই সুযোগ এভাবে হারালাম।মা, আমাদের না কথা ছিলো খোলা বারান্দায় বসে চা খেতে, খেতে সুখ দুঃখের গল্প করার। শীতের সকালে, একসাথে রাস্তায় হাটার, তোমার জন্য যে তোমার বড় বাড়িটা কেনা হলো না মা।মা আমাদের না কথা ছিলো দেশ বিদেশ ঘুরবো,তুমি একা ঘুরতে বেরিয়ে গেলে?মা, আমি তোমায় ছাড়া কি করে থাকবো মা?ইয়া আল্লাহ, তুমি কেনো আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিলে, কেনো?তুমি তো সব অসম্ভব কে সম্ভব করতে পারে। আমার মা কেও তো বাঁচাতে পারতে? কেনো, কেনো বাঁচালে না। আমাদের, দুইভাই বোন কে এতিম করে দিলে।মা গো এ ভয়ংকর দুনিয়ায় তোমায় ছাড়া কি করে থাকবো। এ দুনিয়া যে বড় নিষ্ঠুর মা।ওমা, তোমার খুব কষ্ট না। তোমাকে তো আমিও অনেক কষ্ট দিয়েছি।মা আমাকে ক্ষমা চাওয়ার সুযোগটুকুও দিলে না মা। ইয়া আল্লাআআআআআহ্! আমি কাউকে ছাড়বো না। আমার মাকে যারা কষ্ট দিয়েছে কাউকে ছাড়বো না।কাউকে না!"

রিদিতার হাহাকারে যেনো হাসপাতালের পরিবেশ ভারী হয়ে গেছে।আরাফ নিরবে মায়ের বুকেঁ মাথা রেখে কেঁদে যাচ্ছে।হাসপাতালের দাড়ানো প্রতিটি মানুষ কাঁদছে। রিদিতা চিৎকার করে, করে কাঁদছে।পাগলের মতো করছে।রিদিতা, বিশ্বাসই করে না যে তার মা, মারা গেছে। তার মা তো তার চোখের সামনে আছে, তার কাছে আছে, ঘুমোচ্ছে। আরাফ কাদঁছে বলে, হুট করে আরাফ কে চড় মারলো।

“এই তুই আম্মুর কানের সামনে কাঁদছিস কেনো৷ আম্মু ঘুমাচ্ছে।শান্তি তে ঘুমোতে দে। এতো জ্বালাস কেনো? যা তোর স্কুল নেই স্কুল যা।”

অথৈ, রাহা রিদিতা কে সরাতে এলে, রিদিতা ওদের ঝাড়া মারলো,“কি সমস্যা?তোমরা আমায় আমার কাছ থেকে সরাচ্ছো কেনো?দেখো না মা, ওরা কি হিংসুটে আমার কাছ থেকে তোমাকে সরিয়ে দিতে চাইছে। সরো, সরো তোমরা সরো।আমার মা ঘুমাচ্ছে।”

“রিদি,আন্টি নেই!" রাহা চাপা কন্ঠে রিদিতা কে বলল।রিদিতা চোখ রাঙিয়ে তাকালো,“ফাজলামো করবি না রাহা।আমার মাকে নিয়ে মজা আমি সহ্য করবো না।”

রিদিতা,রাহার হাত সরিয়ে দিলো। অথৈ, রাহা মিলে পুনরায় রিদিতা কে সরানোর চেষ্টা করলো।রিদিতা ওদের ধাক্কা মারলো৷ ওরা ছিটকে পড়লো দুই দিকে।রিদিতার মধ্যে যেনো অশরীরী আত্না ভর করেছে। এতো শক্তি!

রিদিতা মায়ের বুকে মাথা রাখলো। মায়ের মাথায় হাত বুলিয়ে দিলো।কতদিন পর মা শান্তিতে ঘুমাচ্ছে, কি নিষ্পাপ ও শান্ত লাগছে। কোনে ক্লান্তি নেই, কোনো কষ্ট নেই। রিদিতা মায়ের কপালে চুমু দিলো।

“মা, আজ সকালে কি নাস্তা বানাবো বলো।তুমি এখন থেকে আরামে ঘুমোবে সব কাজ আমি করবো।এই আরাফ যা তো দোকানে যা।”

উফফ! কি করুণ দৃশ্য।শুভ্রব রিদিতার এমন অবস্থা নিজ চোখে সহ্য করতে পারছে না। শুভ্রব,রিদিতার কাছে এলো। রিদিতা র মাথায় হাত রাখলো। মাথায়,কোমল স্পর্শে পাশ ফিরলো রিদিতা।

“এই মিঃ প্রতিবেশী, আপনি বলুন মা বেঁচে আছে বলুন আমি সত্যি বলছি। সবাইকে বলুন তো!"

শুভ্রব, রিদিতাকে সামলে বলল,“হ্যা,তুমি সত্য।এখন আন্টি কে ছাড়ো৷ রুমে নিয়ে যেতে দাও।এখানে তো অনেক মানুষ,ঘুমে ডিসটার্ব হবে তো।”

“আমাকে বোকা বানান তাই না?আমি মা কে ছেড়ে দিবো আর আপনারা নিয়ে যাবেন। যে আমার মায়ের গায়ে হাত লাগাবে তার হাত কেটে ফেলবো আমি।"

এইদিকে, মূর্দা বেশিক্ষণ ফেলে রাখতে নেই। যত দ্রুত সম্ভব দাফনের ব্যবস্থা করতে হবে। শুভ্রব জোড় করে রিদিতা কে সরালো৷ দুজন ওয়ার্ড বয় স্ট্রেচার নিয়ে লা/শ গোসলের ঘরে গেলো।রিদিতা চিৎকার করে উঠলো,“এই, এই আমার মা কে কোথায় নিয়ো যাচ্ছো?আমার মা কে ফেরত দাও বলছি।"

শুভ্রব, রিদিতা কে আটকে রাখলো৷ আরাফ, রিদিতার এরুপ অবস্থায় ভয় পেয়ে গেলো।ইমতিয়াজ আরাফ কে সামলে নিলো৷ রিদিতা কে কোনো মতেই আটকে রাখা গেলো না৷ রিদিতা দৌড়ে গেলো লা/শ ঘরের দিকে৷ শুভ্রবও পিছু, পিছু গেলো৷ মাঝপথে, শুভ্রব রিদিতা কে ধরে ফেলল।

“রিদিতা, রিদিতা শান্ত হও। পাগলামি করো না।" শুভ্রবের বিচলিত কন্ঠ।

“আমাকে ছাড়ুন!" ভারিক্কি কন্ঠ রিদিতার।

“তুমি শোনো আমার কথা।" শান্ত ভাবে রিদিতাকে বোঝাতে লাগলো।

“শুনবো না।আমাকে যেতে দিন!" এতো জোড়ে চিৎকার করলো যেনো রিদিতার কন্ঠে অন্য কেউ৷ পরক্ষনেই,রিদিতা অসহায়ের মতো কাঁদতে, কাঁদতে বলছে,“আমার মা কে আমার কাছ থেকে কেড়ে নিও না।নিও নাআআ!"

কাঁদতে, কাঁদতে শুভ্রবের পায়ের কাছে বসে পড়লো। শুভ্রবও বসে পড়লো।রিদিতা বিনীত অনুরোধ করে বলল,“ওদের বলুন না আমার মা কে আমার কাছ থেকে কেড়ে না নিতে বলুন না।"

শুভ্রব, রিদিতার এই অবস্থা সহ্য করতে পারছে না। শুভ্রবের যেনো কলিজা ছিড়ে যাচ্ছে।রিদিতার মায়ের পাগল, মা ছাড়া তার দুনিয়া অন্ধকার।কি করে সামলাবে?
শুভ্রব চোখ বন্ধ করে জোড়ে নিঃশ্বাস নিলো।নিজের দুহাতের আজলায় রিদিতার মুখ আগলে ধরে ভেজা গলায় বলল, “রিদিতা,আন্টি একটুপরই ফিরে আসবে৷ তুমি শান্ত হও!"

“শান্ত হলে ফিরে আসবে?"

“হু!"

“আচ্ছা,তাহলে আমি ওই সিটে যেয়ে বসি?"

“হুম!"

রিদিতা যেনো নিজের মধ্যে নেই, যেনো সে এখন ছোট শিশু!শুভ্রবের কথামতো চুপ করে যেয়ে সিটে বসলো।ইয়াসির, নার্স কে ঘুমের ইনজেকশন আনতে বলল।রিদিতা কে শান্ত করার কেবল এই একটাই পন্থা৷ ইয়াসির, রাহা কে ইশারা করলো রিদিতা কে ভোলাতে৷ রাহা সে কথামতো কাজ করলো।

“রিদি!আন্টি তো বাড়ি ফিরবে৷ আমাদের তো আন্টি কে ওয়েলকাম করতে হবে। আন্টির জন্য আমিও কিছু রান্না করবো ভাবছি৷" রাহা কে সাই দিয়ে অথৈ বলল,“নতুন একটা পোশাক কিনবো, একদম নতুন যা আগে আন্টি পড়ে নি।" অথৈ, নিজের কান্না আটকালো।

“তোরাও আমাকে বিশ্বাস করেছিস?"

“হ্যা,আমরাও মানি আন্টি আমাদের মাঝে বেঁচে আছে,চিরকাল থাকবে।" রাহার গলায় কান্না আটকে এলো৷

“রিদি আমি না কিছু শাড়ি দেখেছি দেখ তো এখান থেকে দিবো কিনা৷" অথৈ, মোবাইল বের করে রিদিতাকে দেখাতে লাগলো।

“দেখা তো!" রিদিতার মনোযোগ অন্যদিকে নিলো অথৈ। রাহা রিদিতার জামার হাত কথা বলতে, বলতেই ফোল্ড করে ফেলেছিলো। নার্স সুযোগ বুঝে ঘুমের ইনজেকশন টা পুশ করে দিলো। রিদিতা পিপড়ের কামড়ের মতো ব্যথায় রাহার দিকে ফিরে কিছু বলতে যাবে,নার্স কে দেখেই ক্ষেপে গেলো তবে পরিস্থিতি বিগড়ানোর আগেই রিদিতা ঢলে পড়লো। অথৈ, রাহা পাশে থাকায় ধরে ফেলল রিদিতা কে। তিন,চার ঘন্টার জন্য রিদিতা ঘুমোবে।ততক্ষণে, সব কাজ সম্পন্ন হয়ে যাবে।

—
হাসপাতাল থেকেই লা/শ গোসল করার ব্যবস্থা করা হলো, এরপর মসজিদে জানাযার নামাজ পড়ানোর জন্য মাইকিং করা হলো, আরাফ কে সাদা পাঞ্জাবি পড়ানো হলো৷ দাফন,কাফনের কাজ তো আপন মানুষদের করতে হয়।মসজিদে, অনেক মানুষ জমায়েত হয়েছে। প্রথম কাতারে দাড়ালো আরাফ,শুভ্রব,ইমতিয়াজ, রিহাম, ইয়াসির,সাদাফ৷হাসপাতালে, রিদিতার পাশে রাহা,অথৈ,মিথিলা। মিথিলা খবর পেয়েই চলে আসে। রিদিতা ঘুমে বিভোর৷

জানাযা শেষে,শেষবারের মতো আরাফের সামনে লা/শ আনা হলো। বাহিরের কারো দেখার সুযোগ নেই। নির্জনে কেবল আরাফ কে দেখালো। মন ভরে দেখে নিলো শেষবারের মতো মা কে। এরপর, আর দেখা হবে না। মা আর জুতা নিয়ে মারতে আসবে না, বকা দিয়ে বলবে না পড়তে বস, মারার পর আদর করে আর কেউ ভাত মেখে খাইয়ে দিবে না। ঘুমানোর সময় মাথায় কেউ হাত বুলিয়ে দিবে না। এক মুহুর্তে, সব শেষ। সব সম্পর্ক ছিন্ন করে মা চলে গেলো।

লা/শ কবর স্থানে নেয়ার জন্য খাটিয়া বের করা হলো। এরমাঝে,কোথা থেকে যেনো রিদিতা ছুটে এলো৷ ইনজেকশনের ডোজ বেশিক্ষণ কাজ করলো না। একঘন্টার মাঝেই, ঘোর কেটে গেলো। কেউ আটকে রাখতে পারে নি।আটকাতে গেলে, ছুড়ি নিয়ে ভয় দেখিয়ে কেবিন থেকে ছুটে বেরিয়েছে। হাসপাতালের পাশের মসজিদেই জানাজা।এখান থেকে যাবে আজিমপুর!ঢাকা মেডিকেল থেকে খুব একটা দুরে নয়।

রিদিতা কে ছুটে আসতে দেখে,শুভ্রব এগিয়ে গেলো। সকলে লা/শ কাঁধে তুলল।আত্নীয় সজন কেউ নেই। খাটিয়ার এক পা ধরলো আরাফ, দ্বিতীয় পা জামাল,তৃতীয় পা ইমতিয়াজ ও চতুর্থ পা শুভ্রবের জায়গায় সাদাফ ধরলো। আল্লাহু আকবার ও কালিমা পড়ে লা/শ কাধেঁ তোলা হলো। কবরস্থানের দিকে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয়া হলো।

“নাআআআ! আমার মা কে তোমরা নিও না, নিও না।”

রিদিতার,বারণ কেউ শুনলো না এক,পা দুপা করে এগিয়ে চলল।শুভ্রব জোড় করে ধরে রাখলো।রিদিতা,ছাড়ানোর অনেক চেষ্টা করলো। ছাড়া পাওয়ার জন্য লাফাতে লাগলো।শুভ্রব তবুও ছাড়লো না। লা/শ বাহি গাড়ি রওনা দিলো। রিদিতা গা ঝাড়া মেরে শুভ্রব কে ধাক্কা মেরে ছুটলো গাড়ির পেছনে।শুভ্রবও, ছুটলো সেদিকে৷ গাড়ি ছুটছে,রিদিতা ছুটছে। গাড়ির স্পিডের সাথে রিদিতা পারলো না, মাঝরাস্তায় হোঁচট খেয়ে পড়ে জ্ঞান হারালো৷শুভ্রব, এসে রিদিতা কে কোলে তুলে নিলো। কপাল কেটে গেছে, রক্ত ঝড়ছে৷ একেবারে, ভেঙে পড়েছে মেয়েটা।

“ক্রমান্ন"

#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা

রিচেক করা হয় নি৷ দেরি হয়ে গেলো। আপাদত পড়ুন, আজ দেয়ার কথা তাই আপনাদের অপেক্ষা করালাম না। সকলে একটু রেসপন্স করবেন।৫২.

এই জীবন, যেনো বড় কোনো এক প্রহেলিকা!নির্ধারিত প্রশ্ন কেবল একটাই।জীবন আসল কি?অথচ,প্রতিটি মানুষের কাছে জীবনকে ব্যাখ্যায়িত করার গল্প,যুক্তি ভিন্ন।জীবনের প্রতিটি অধ্যায়ের টার্ন এবং টুইস্ট অনিশ্চিত।এই মনে হয় জীবনের সব সমস্যা, সমাধান করে ফেলেছি।জীবন টা গুছিয়ে ফেলেছি।সেইমুহূর্তেই,জীবন এমন,এমন প্লটের মুখোমুখি করায় যা না তো কাঙ্ক্ষিত ছিলো আর না কল্পিত!প্রতি সমাধানে নতুন কোনো প্রশ্ন যেনো জুড়ে যায়।ঘুলতে,ঘুলতে এতোটাই ঘুলে যাই যে আসল উত্তর টা খুজতে, খুজতে মৃত্যুর দাড়প্রান্তে পৌছে যাই। আল্লাহ, তায়ালা জীবন কে এভাবেই গড়েছেন।এটাই জীবনের নীতি।এখানে প্রাপ্তি নেই।বৃত্তের কেন্দ্রের মতো,বৃত্ত যেমন একটা কেন্দ্র করে একটা দিক থেকে আকাঁ শুরু হয় এবং সম্পূর্ণ বৃত্তাকার পথ পাড় করে মিলিত হয় ঠিক আগের স্থানেই যেখান থেকে যাত্রা শুরু করেছিলো।জীবন টাও তেমন, যেখান থেকে শুরু সেখানে শেষ আবার শেষ থেকে শুরু!

দুই দিন কেটে গেলো!হাসপাতালের বেডে অবচেতন অবস্থায় ঘুমিয়ে আছে রিদিতা। কপালে মোটা করে ব্যান্ডেজ বাঁধা।হাতে কেননা, শান্ত নিস্তব্ধ কেবিনে মনিটরের বিপ,বিপ শব্দ।কেবিনের সোফাতে বসে আছে শুভ্রব৷ দুই দিনে এক মুহুর্তের জন্যও রিদিতা কে একা ছাড়ে নি।রাতে রাহা থেকে যায়,নয়তো অথৈ।দিনের বেলা শুভ্রব থাকে। আরাফ কে ইমতিয়াজ নিয়ে গেছে তার বাড়ি৷ ইমতিয়াজ আরাফ কে সামলে নিয়েছে,এক এতিমের দুঃখ কেবল আরেক এতিমই বুঝতে পারে।ভালোই হলো,নাহলে দুজন কে কিভাবে সামলাতো শুভ্রব।

আজ,অবশ্য শুভ্রবের ফ্লাইটের ডেট ছিলো, যায়নি৷ চাকরির অফার টা উইথড্র করে দিয়েছে৷রিদিতাকে এভাবে ফেলে তো সে যেতে পারে না।পৃথিবীর যেকোনো কিছুর থেকে রিদিতা শুভ্রবের কাছে গুরুত্বপূর্ণ।রিদিতার জন্য বড় থেকে বড় কিছুও ত্যাগ করতে দুবার ভাববে না শুভ্রব। এই তিনটি দিন, রিদিতাকে যত্ন করে সামলেছে। প্রতি টি মুহূর্তে, দোয়া-দুরুদ পড়ে ফুঁ দিয়ে দিতো৷ যেনো, আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে রিদিতা কে হেফাজত করে।

আজ,আসমা বেগমের কুলখানি। হাসপাতালের, সামনের মসজিদেই কুলখানি পড়ানো হবে৷ শুভ্রব নার্স কে খেয়াল রাখতে বলে, একটু বাহিরে গেলো, মসজিদের দিকে।মুসলিম রীতি অনুসারে, মারা যাওয়ার তিনদিনের দিন কুলখানি করতে হয়। শুভ্রব, মসজিদের ইমাম সাহেবের সাথে সেই বিষয়ে কথা বলতেই গেছে। বাদ,আছরে মিলাদ ও দোয়া পড়ানো হবে।

এরইমধ্যে, রিদিতার জ্ঞান ফিরলো।হাত,পা মৃদু নড়ে উঠলো। অস্পষ্ট স্বরে বিরবির করে কি যেনো বলতে লাগলো।কপালের মধ্যভাগ কুচকে আছে,বোধহয় অবচেতনে এলোমেলো অস্পষ্ট দৃশ্য রিদিতার স্মৃতিতে ভাসছিলো। এটাই শরীরে চেতনা ফেরার আগ মুহূর্ত!নার্স মনিটরের বিপিং চেক করে দেখলো হার্ট বিটের সিগনাল এখন স্বাভাবিক। তাই দ্রুত ইয়াসির কে ডাকতে গেলো৷ রিদিতার চেতনা ফিরতেই “মা" করে চিৎকার দিয়ে লাফ মেরে উঠলো। শুভ্রব সেই মুহূর্তে,কেবিনে ঢুকছিলো। রিদিতা কে সটান হয়ে বসে হাপাঁতে দেখে ঘাবড়ে গেলো।ইয়াসিরও চলে এলো সময়মতো।কেবিনে, ঢুকে ডাক্তার ইয়াসির রিদিতা কে রিল্যাক্স করলো, নার্স রিদিতার কপাল ম্যাসাজ করে দিলো যাতে স্ট্রেস রিলিফ হয়। ইয়াসির, হাত পায়ে চিমটি কাটলো এটা দেখতে যে, স্নায়ু উদ্দীপনা হচ্ছে কি না৷ রিদিতার স্বাভাবিক হতে কিছুটা সময় লাগলো। চারপাশে চোখ বুলালো৷ হাসপাতালের বড় কেবিনরুম,ডাক্তারের পোশাকে ইয়াসির পাশে নার্স,পাশের সোফার সামনে দাড়ানো শুভ্রব৷

ইয়াসির সব পরীক্ষা শেষে, হাসি মুখে বলল,“উনি এখন আশঙ্কার বাহিরে৷তবে সাবধান খুব বেশি স্ট্রেস বা মেন্টাল প্রেশার যেনো না দেয় হয়।হাসি,খুশি রাখার চেষ্টা করতে হবে।”

“হুম!" ইয়াসিরের কাছে পেশেন্ট কল আসায়, চলে গেলো। শুভ্রব, সূযমুখী ফুলের তোড়া এনেছে৷ হাসিমুখে রিদিতার দিকে এগিয়ে ফুলের তোড়া হাতে দিলো। উষ্ণ অভিবাদন জানালো,“ গেট ওয়েল স্যুন, সাইনটিস্ট!"

রিদিতা হাসলো না। ফুল টা ধরে বসে রইলো। শুভ্রব নম্র ও মোলায়েম স্বরে জিজ্ঞেস করলো, “কি ভাবছো?"

“মায়ের দাফন হয়ে গেছে?"

রিদিতা শান্ত ও শীতল কন্ঠে বলল। শুভ্রব রিদিতাকে এতো শক্ত আশা করে নি। ভেবেছিলো, সেন্স ফিরলে হয়তো পাগলামি করবে।রিদিতার যেনো এখন শান্ত সমুদ্রের মতো৷ ঝড়ের কবলে প্রবল ঢেউয়ের খেলা শেষ হলে সমুদ্র যেমন শান্ত ও স্থির হয়ে যায় ঠিক তেমন।সবই মহান আল্লাহর কৃপা,শোক তিনি দেন শক্তিও তিনি দেন। শুভ্রব, রিদিতার প্রশ্নের জবাবে বলল,

“হুম,আজ নিয়ে তিনদিন!আসরের পর কুলখানি করা হবে।”

“আরাফ কই?"

“একটু পরই আসবে, ইমতিয়াজের সাথে।”

“আচ্ছা!"

“তুমি ঠিক আছো?"

“আছি।”

“রিদিতা,তোমাকে শান্তনা দেয়ার ভাষা আমার নেই। তবে,এটুকু বলবো মৃত্যু সবচেয়ে নির্মম সত্য, এর স্বাদ আমাদের সকলকে গ্রহণ করতে হবে।আন্টিকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুক।সামনে তোমার জীবনে অনেক কিছু মোকাবেলা করতে হবে, বি স্ট্রং!"

রিদিতা,ঠুনকো হাসি হাসলো, “স্ট্রওং,হাহ্!জীবন আমার সাথেই বরাবর নিষ্ঠুর আচরণ করে। এক মুহুর্তে সব পেয়ে গেলে পর মূহুর্তে সব হারিয়ে যায়।দিনশেষে, আমার হিসাবের খাতা শূন্য।জীবনের প্রতি আমার আর কোনো আশাও নেই।আমার এক অবলম্বন ছিলো আমার মা।জীবনে সুখ কি জিনিস সে তার স্বাদ পায় নি।আর,যখন তার সুখের সময় এলো সৃষ্টিকর্তা তাকে নিয়ে গেলেন৷ জীবনের এ কেমন ইনসাফ?কাউকে সারাজীবন সুখি ও কাউকে সারাজীবন দুঃখী করে রাখে।"

রিদিতার চোখ ছলছল,কন্ঠ বারেবারে কাঁপছে।শুভ্রব,টুল টা টেনে রিদিতার বেডের পাশে বসলো। রিদিতার ডান হাত ধরলো, শান্ত ও নরম চোখে রিদিতার দিকে তাকালো। মোলায়েম স্বরে বলল,“আল্লাহর সবকিছুই হলো পরীক্ষা, আর আল্লাহ তাদের কেই বেশি দুঃখ দেয় যাদের তিনি ভালোবাসেন। আর যে দুঃখ আল্লাহর সাথে তার বান্দা কে জুড়ে সে দুঃখ পৃথিবীর হাজারো সুখের চেয়েও সুখের।”

“তাই বলে,আর কত? আমি আর পারছি না।” রিদিতা, কেঁদে ফেলল।শুভ্রব রিদিতার চোখের পানি মুছে দিলো,

“আল্লাহ, বান্দা কে তার সাধ্যের বাহিরে কষ্ট দেন না। সবুর করো, তোমার জীবনে তুমিও হাসবে। সূরা আল ইনশিরাহ্'র সেই দুই আয়াত মনে আছে?ফা'ইন্না মা'আল উসরি ইউসরা, ইন্নামা'ল উসরি ইউসরা। কষ্টের সাথে স্বস্তি আছে৷ আল্লাহ তো ওয়াদা করে বলেছেন। জানি আন্টির মৃত্যু তোমার জীবনে বড় ধাক্কা৷ হয়তো আল্লাহ তোমাকে এমন কিছু উপহার দিতে চান যার জন্য এতো যন্ত্রণাদায়ক ব্যথা তিনি দিচ্ছেন৷ তুমি অনেক সাহসি এ পর্যায়ে তুমি নিজেকে যতটা সামলে নিয়েছো তা হয়তো অনেকে পারে না।পৃথিবীতে, প্রতিটা মানুষের আগমন ঘটে নির্দিষ্ট কোনো কারণ,তার দায়িত্ব কর্তব্য শেষ হলে তাকে চলে যেতে হয়।"

শুভ্রব একটু থামলো, পরক্ষণেই পুনরায় বলল,“তোমার দায়িত্ব এখন আরাফ কে মানুষ করা, তোমার স্বপ্ন পূরণ করা। জীবনে থমকে থাকতে নেই,এগিয়ে যেতে হয়।”

“আমার মা নেই আমার স্বপ্নও নেই৷" শুকনা কন্ঠে বলল রিদিতা৷ শুভ্রব, কোমল কন্ঠে বলল,“তবে,আন্টির তো তোমায় নিয়ে স্বপ্ন ছিলো।সেগুলোর কি হবে?"

“দেখার জন্য তো আমার মা জীবিতই রইলো না।"

“সে নেই তবে তার স্বপ্ন গুলো পূরণ করার দায়িত্ব তোমার৷এখন,এসমস্ত কথা থাক। এই শপিং ব্যাগে তোমার জন্য জামা, কাপড় ও শাল আছে। হালকা শীতও পড়েছে৷এমনিতেই অসুস্থ্য তুমি, তুমি ফ্রেশ হয়ে নাও। আজ তোমাকে ডিসচার্জ করা হবে।”

ডিসচার্জ করা হবে? রিদিতার মনের কোণে প্রশ্ন জাগলো। এরপর কোথায় যাবে? যাওয়ার তো কোনো জায়গা নেই।এ নির্মম পৃথিবীতে নির্ভরশীল কোনো আশ্রয় তার নেই!তবে,রিদিতা মনে মনে সিদ্ধান্ত নিলো যেখানেই যাক না কেনো?নুরুল আমিন হকের সাথে সে শেষ একবার দেখা করবে।

শুভ্রব কেবিন থেকে বেরিয়ে নার্স কে ভেতরে যেতে বলল।এরইমধ্যে, ইমতিয়াজ ও অথৈ আরাফ কে নিয়ে এসেছে। রাহাও এসেছে।আরাফ, আগের থেকে স্বাভাবিক। মেনে নিয়েছে মায়ের মৃত্যু।ইমতিয়াজ খুব খেয়াল রেখেছে এই তিনদিন। শুভ্রব, আরাফ কে দেখে হালকা হাসলো, ডাক দিয়ে কাছে টেনে নিলো৷

“কেমন আছে আমাদের শচিন টেন্ডুলকার?"

“ভালো।” মিষ্টি হাসি দিয়ে বলল।

“গুড!আরাফ ইজ আ স্ট্রং বয়।"

“ইয়াপ!" শুভ্রবের সাথে হাই ফাইভ মেলালো আরাফ। ইমতিয়াজ, আরাফের চুল এলোমেলো করে আদর করে বলল,“এরপর আরাফ আর এক ফোঁটা কাঁদে নি৷নিয়মমতো, নামাজ পড়া, কুরআন পড়া মায়ের কবর যিয়ারত করা খুব দৃঢ় মনোবলের সাথে করেছে।খুবই শান্ত ছেলে।”

শুভ্রব, জানে আরাফ এতো শান্ত ছিলো না কখনোই।দুষ্টুমি করা ছিলো আরাফের বেঁচে থাকার মন্ত্র অথচ জীবনের এক আঘাতে শান্ত হয়ে গেছে৷ আরাফ,বোনের অবস্থা জিজ্ঞেস করলো,“আপু কেমন আছে?"

“তোমার আপুও সুস্থ্য হয়ে গেছে।"

“দেখা করবো।"

“আসছে,একটুপরই।"

রাহা ও অথৈ রিদিতা কে কেবিন থেকে ধরে,ধরে নিয়ে বাহিরে এলো৷ রিদিতার শরীর এখনো অনেক দূর্বল। ইয়াসির কিছু মেডিসিন লিখে দিয়েছে, আর রিদিতা বারেবারে মনে করিয়ে বলেছে, হাসিখুশি রাখার চেষ্টা করতে বলেছে। অথৈ ঠিক করলো, রিদিতা কে তার বাসায় নিয়ে যাবে। ইমতিয়াজ ও অথৈর একক সংসার। তারা কেবল দুজন থাকে, রিদিতা ও আরাফ অনায়াসে থাকতে পারবে, যতদিন চায়৷এসময়,একা ছাড়া ঠিকহবে না। শুভ্রবও তাতে সায় দিলো। আরাফ,রিদিতা কে যেয়ে জড়িয়ে ধরলো।রিদিতাও ভাই কে আগলে নিলো৷ তারা দুইভাই বোনই এখন একে অপরের আপনজন, অবলম্বন।

—

আসরের নামাজের পর কুলখানির আয়োজন আয়োজিত হলো। মসজিদে কুরআন খতম, তাসবিহ পাঠ, দোয়া পাঠ করানো হলো। রিদিতাও,মসজিদেই ছিলো। মসজিদের একপাশে নারীদের নামাজের স্থান সেখানে রিদিতা নামাজ পড়লো,কুরআন পড়লো আল্লাহর কাছে মন ভরে মায়ের জন্য দোয়া করলো৷ আল্লাহ যেনো আসমা বেগমের আত্নাকে শান্তি দেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন।কুলখানি শেষে,অথৈ রিদিতা কে অনেক জোড় করলো তার সাথে যেতে, রিদিতা গেলো না।

“রিদু,কয়েকটা দিন আমাদের সাথে থাক।পরে নাহয় চলে যাস।"

“না রে, তোরা অনেক করেছিস আর বোঝা বাড়াবো না।আমি আর আরাফ আমরা আমাদের অবলম্বন। দুই ভাইবোন আমরা থাকতে পারবো, জীবনের বাকি পথটুকু তো আমাদের এভাবেই চলতে হবে। তোরা বাড়ি ফিরে যা। রাহাও ফিরে যা। চিন্তা করিস না আমি ঠিকআছি, আমি আমার মায়ের মেয়ে কঠিন পরিস্থিতিতে থাকা আমি অনেক আগেই শিখেছি। তোরা চিন্তা করিস না।”

“তবুও,একা সামলাবি কেমন করে?"

“একা কই যার কেউ নেই তার আল্লাহ আছে।”

অথৈ, রাহা রিদিতা কে বিদায় আলিঙ্গন করলো৷ রিদিতা কে আর জোড় করলো না, জোড় করে লাভও নেই।বিদায়, নিয়ে ওরা চলে গেলো তবে জানিয়ে গেলো যেকোনো প্রয়োজনে ডেকে নিতে।

শীতের সন্ধ্যা, মৃদু কনকনে ঠান্ডা বাতাস ও শুষ্কতায় ঘেরা প্রকৃতি। নীড়ে ফেরা পাখির ডাক ভেসে আসছে কানে।রাস্তায়, দাড়িয়ে আছে শুভ্রব,রিদিতা ও আরাফ।তিনজনের মাঝে,নিরবতা।

“বাড়ি যেহেতু যাবে পৌছে দি,চলো।" শুভ্রব স্বাভাবিক কন্ঠে বলল।

“উহু,বাড়ি যাবো না। একজনের সাথে হিসেব চোকাতে যাবো৷” রিদিতার কন্ঠে রহস্য।

“কোথায় যাবি আপু?" আরাফ,সন্দিহান কন্ঠে জানতে চাইলো৷

“হক সাহেবের কাছে তোর আর আমার হক আদায় করতে।" রিদিতার চোখ যেনো রাগে, ক্ষোভে জ্বলে উঠলো।

“বাবার কাছে যাবি? ঠিকানা পাবি কই?"

রিদিতা শুভ্রবের কাছে ফোন চাইলো, শুভ্রব রিদিতা কে নিজের ফোন এগিয়ে দিলো। রিদিতা,জামালের নাম্বার ডায়েল করলো। জামাল রিসিভ করতেই,রিদিতা নুরুল আমিন হকের ঠিকানা জেনে নিলো। আরাফের হাত ধরলো,“চল!আরাফ, নিজেদের হক আমাদের নিজেদের আদায় করতে হবে৷ নুরুল আমিন হক কে পাড় পেতে দেয়া যাবে না৷ আমরাও,তার সন্তান। প্রয়োজন হলে পুলিশ নিবো।"

অদ্ভুত, এক মনের জোড় ও সাহস দেখা গেলো রিদিতার মধ্যে।আগের চেয়ে আরো সাহসি আরো দৃঢ়!মায়ের খু/নি কে সে ছাড় দিবে না। কিছুতেই না। প্রয়োজন হলে জন্মদাতা বাপের বিরুদ্ধে প্রতারনার মামলা করবে।খু/নের মামলা করবে৷ শাস্তি রিদিতা দিবেই।

আরাফ কে নিয়ে রিদিতা যেতে ধরলে পথ আটকালো শুভ্রব,“যাচ্ছো ভালো কথা, আমি তোমাদের সাথেই যাবো৷চলো!"

“নাহ্!অনেক করেছেন এটা আমাদের লড়াই।”

“লড়াই তোমার তবে তোমার লড়াই তে সহযোদ্ধা হয়ে পাশে থাকতে চাই।বিপদে,আমি তোমাদের ফেলে যাবো না।সেখানে তোমাদের বিপদ হতে পারে৷কারণ তোমার আপনজনই এখন তোমার শত্রু!"

রিদিতা, শুভ্রব কে শত মানা করেও রুখতে পারলো না। শুভ্রব তাদের সাথেই চলল। শুভ্রব,টেসলা অটো ডেকে মধুবাগ এর উদ্দেশ্যে ঠিক করলো। রিদিতা, আরাফ পেছনে বসলো। শুভ্রব, ড্রাইভারের সাথে বসলো৷

—
মধুবাগ এলাকার পাচঁ নং গলির সাত নম্বর বিল্ডিংয়ের সামনে রিকশা দাড়ালো৷ আরাফ,রিদিতা রিকশা থেকে নামলো।আরাফ ভয় পাচ্ছে, রিদিতা একদম শান্ত। মাথায় কি চলছে জানে না। রিদিতা খু/ন টুন করে বসবে না তো। রিদিতা,গায়ের শাল ঠিক করে, বিল্ডিংয়ের উপরের দিকে তাকালো। পাঁচ তলায় থাকে নুরুল আমিন হক তার বিবাহিত স্ত্রী নিয়ে।রিদিতা জোড়ে একটা নিঃশ্বাস নিলো৷চোখ বন্ধ করে মায়ের মুখ টা মনে করলো৷ আল্লাহর নাম নিয়ে পা বাড়ালো অ্যাপার্টমেন্টের ভিতরে। দারোয়ান,পথ আটকালো৷

“কার বাসায় যাবেন?"

“নুরুল আমিন হকের কাছে?"

“কি হয় আপনার?"

“বাবা!"

দারোয়ান, ফ্ল্যাটের ইন্টারকমে কল দিলো। রিদিতা দারোয়ান কে বলতে বলল,“বলুন,আরাফ এসেছে।তার ছেলে দেখা করবে তার সাথে।" রিদিতার কথা বললে নুরুল আমিন দেখা করবে না৷ দারোয়ান, তাই করলো৷ নুরুল আমিন হক ছেলেকে বড় ভালোবাসেন৷ ছেলে, এসেছে শুনে খুশিও হলেন।

দারোয়ান,লিফট দেখিয়ে বলল,“লিফটের ৪ ফ্ল্যাট নাম্বর 5C."

শুভ্রব, গেলো না সে দারোয়ানের সাথে দাড়ালো৷ রিদিতাদের পারিবারিক বিষয় তার থাকাটাও সাজে না৷ আরাফের হাত ধরে রিদিতা লিফটে উঠলো৷ফ্ল্যাট নং 5C র সামনে লিফট থামলো৷ আরাফ,রিদিতা লিফট থেকে বেরিয়ে দেখলো নুরুল আমিন হক আগে থেকেই দরজা খুলে দাড়ানো৷ আরাফ কে দেখে খুশি হলেও,রিদিতা কে দেখে কপাল কুঁচকালো।

“আরাফ,আব্বু কেমন আছো?" আরাফ, নুরুল আমিনের দিকে ঘৃণিত দৃষ্টিতে তাকালো। তার সামনে দাড়িয়ে আছে তার জন্মদাতা৷ অথচ,এই মানুষটাই তার জন্মদাত্রী মায়ের খু/নি। বাবা নাহলে আজ আরাফ এ লোক কে বুঝিয়ে দিতো,তার মাকে কষ্ট দেয়ার ফলাফল কি৷

“আপনার সাথে কিছু কথা বলতে এসেছি আমরা।"

“বাবা,তুমি ভেতরে এসো আমি তোমার অপেক্ষায় ছিলাম।"

আরাফ রিদিতার দিকে তাকালো, রিদিতা ইশারা দিলো ভেতরে যেতে। আরাফ ঢুকলো, আরাফের পর রিদিতা ঢুকতে গেলে নুরুল আমিন হক বাঁধা দিলো৷

“এই মেয়ে তুমি কেনো ভেতরে আসছো!আরাফ কে আসতে বলেছি তোমাকে নয়।"

“কেনো? আরাফ, আপনার সন্তান আমিও তো তাহলে আমি কেনো ঢুকতে পারবো না?যদিও আপনার মতো প্রতারক, কপট ও খু/নি র বাড়িতে পা রাখারও আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই।" রিদিতার দৃঢ় কন্ঠ।

“এই বেয়াদপ মেয়ে,থাপড়ে কান লাল করে ফেলবো কিভাবে বাপের সাথে কথা বলতে হয় তোমার মা শেখায় নি।”

“যাক,মানলেন তাহলে আপনি আমার কুলাঙ্গার বাপ!" রিদিতা, তাচ্ছিল্য করে বলল।

“রিদিতা!" নুরুল আমিন হক গর্জে উঠলেন।রিদিতাও দমে গেলো না, আগের চেয়েও তেজি কন্ঠে বলল, “আওয়াজ নিচে নুরুল আমিন হক আওয়াজ নিচে৷আজ আমি বলবো আপনি শুনবেন৷”

“এসব তোমার মা শিখিয়ে পাঠিয়েছে?কই সেও নিশ্চয়ই এসেছে?"

“বেচেঁ থাকলে তো আসবে।"

“মানে?"

“আমার মা মারা গেছে, আপনি তাকে খুন করেছেন। ধোঁকা নামক অস্ত্র দিয়ে নুরুল আমিন হক!"

নুরুল আমিন যেনো হতভাগ হয়ে গেলো, আসমা মারা গেছেন তার বিশ্বাস হলো না।এরইমধ্যে, রিদিতার চেচামেচি তে পাশের ফ্ল্যাটের লোকজনও জড়ো হয়েছে৷ নুরুল আমিনের কোনো গ্লানিও হলো না, কষ্টও হলো না।প্রথমে বুঝতে পারে নি তবে মস্কিষ্কে বিষয়টা খেলতেই, বুঝতে পারলো৷নির্লিপ্ত কন্ঠে বলল,

“আসমা মারা গেছে তাতে আমার কোনো দায় নেই। হায়াত শেষ মরে গেছে৷" নুরুল আমিন হকের গা ঝাড়া উত্তর।রিদিতা, বিস্মিত হলো না। আসমা বেগম বাচঁলো কি মরলো তাকে নুরুল আমিনের কিছুই যায় আসে না।নুরুল আমিনের জীবনে আসমা বেগম যেনো তুচ্ছ!মানুষ কুকুর পাললেও তার উপর মায়া দেখায় অথচ বাইশ বছরের সংসার জীবন ছিলো৷ এতোটুকুও, মায়া জন্মায় নি নুরুল আমিনের।

“আমার মা আপনাকে খুব ভালোবাসতো!ভাগ্যিস, আজ নেই নাহলে আপনার এ কথা শুনে দ্বিতীয়বার মারা যেতো।"

“আমার কাছে কেনো এসেছো?"

“হক চাইতে!" দৃঢ় কন্ঠ রিদিতার৷

“কিসের হক" নুরুল আমিন হকের নাখুশ প্রশ্ন৷

“আমার মায়ের হক,আমার হক আমার ভাইয়ের হক।"

“আরাফ,আমার সন্তান আমার রক্ত ওর হক একশবার পূরণ করবো।আমার বড় ছেলে তবে তোমার কিসের হক?" রিদিতা কে সূক্ষ্ম আঘাত দিয়ে বলল।

“আমিও আপনার রক্ত!" কাঁপা কন্ঠে বলল রিদিতা।

“ওহ,সত্যি টা তাহলে জানো না?"

“কিসের সত্যি?" রিদিতার প্রশ্নাত্নক দৃষ্টি নুরুল আমিনের চোখে। নুরুল আমিন হক,কৌতুক হেসে বলল, “কখনো তোমার মনে প্রশ্ন আসে নি যে,আরাফের নামের শেষে হক তোমার নামের শেষে কেনো নেই।”

রিদিতা ভ্রু কুচকালো। এতোকিছু তো সে আগে ভাবে নি৷ নুরুল আমিন রিদিতা কে চুপ করে থাকতে দেখে বিদ্রুপ হাসলেন।

“কারণ তুমি আমার বংশ বা আমার রক্তের কেউ নও বরং তুমি তো মায়ের মেয়েও না।”

রিদিতা, আকাশ থেকে পড়লো৷ নুরুল আমিনের কথা কিছুই বুঝলো না। তার মায়ের মেয়ে নয় মানে কি?

“সত্যি কথা টা কি বলবো?"

রিদিতা,হতবিহ্বল হয়ে কেবল নুরুল আমিনের মুখের দিকে চেয়ে রইলো৷ নুরুল আমিন হক ভিষন ধূর্ত ও শয়তান প্রকৃতির লোক৷ তিনি রিদিতা কে সত্য বললেন তবে আংশিক সত্য, বাকিটুকু কেবল মিথ্যা৷

“তুমি, আমার বা আসমার ঔরষের সন্তান নও৷ তোমার সাথে আমার বংশ বা তোমার নানু বাড়ি বংশের কোনো রক্তের সম্পর্ক নেই৷ তুমি তোমার আসল মায়ের জা/র/জ সন্তান!আর এই সত্যই তোমার আসমা নামি মা লুকিয়েছে তোমার থেকে তোমার নানুবাড়ি লুকিয়েছে৷ আর এই কারণেই আমি তোমায় অপছন্দ করি। রাস্তার নোংরা জিনিস কখনো নুরুল আমিন পছন্দ করে না৷ শুনেছো তুমি?"

“মিথ্যা!" রিদিতা বিশ্বাস করলো না।

“সত্য।আছিয়া নাম শুনেছো?"

আছিয়া, গ্রামে ওই বুড়ি নানু নাম নিয়েছিলো৷ রানু বেগম বলেছিলো ওই বুড়ি নানুর মেয়ে৷ রিদিতা মনে, মনে আওড়ালো আর নুরুল আমিন কে বলল,

“শুনেছি!"

“সে তোমার আসল মা, তোমার মায়ের বড় বোন।অপকর্ম করে তোমায় জন্ম দিয়ে রাস্তায় ফেলে গেছে৷তাই তো তার নাম কেউ মুখে নেয় না।”

রিদিতার মাথা ঘুরে গেলো, কি শুনছে সব। ছোটবেলা থেকে যাদের আপনজন ভাবছে তারা কেউ আপনজন নয়। তারা, রিদিতার রক্তের কেউ নয়?তার জন্ম পরিচয় নেই,এতো বড় ছলনা?

”কি প্রমাণ আছে যে নুরুল আমিন সত্য?

“প্রমাণ চাও? আরাফ কে জিজ্ঞেস করো।”

আরাফ, শুধু কেবল জানে রিদিতা তার আপন বোন নয়।রিদিতা,একদিন রাতে এক্সিডেন্ট হয়ে ফেরার আগে,রিদিতাকে না পাওয়া নিয়ে যখন সবাই চিন্তিত তখন নুরুল আমিন বলেছিলো৷ ততোটুকুই জানে আরাফ সম্পূর্ণ সত্য জানে না। রিদিতা, আরাফের দিকে তাকালো।

“এই আরাফ!সব কি সত্যি?” অসহায় কন্ঠে বলল রিদিতা। আরাফ মাথা নিচু করে বলল

“আপু আমি সব জানি না তবে এটা সত্য তুমি আম্মুর মেয়ে না।মনে আছে ডাইনিং টেবিলে আমি এমন কথা বলায় আম্মু রেগে আমায় থাপ্পড় মেরে ছিলো এটাই ছিলো কারণ৷আম্মু ভয় পেয়ে গিয়েছিলো।”

রিদিতা, দাড়ানো থেকে ধপ করে মাটিতে বসে পড়লো। চারিপাশ তার ঘুরতে লাগলো। এতো বড় প্রতারণা? এতো বড় ধোঁকা দিলো আসমা বেগম তাকে৷ রিদিতার শ্বাস আটকে এলো যেনো৷ যে শক্তি নিয়ে নুরুল আমিন কে মোকাবেলা করতে এসেছিলো সব শক্তি সাহস যেনো ফুরিয়ে গেলো৷ এক মুহূর্তে, সব মিথ্যা হয়ে গেলো৷

নুরুল আমিন চাইলে সত্যি বলতে পারতো, তবে দোকানপাটের টাকার ভাগ যদি সত্যি জানার পর রিদিতা চেয়ে বসে, সেই শঙ্কা করে বলে নি। বরং,রিদিতা যেনো কষ্ট পায়, সবকিছু থেকে দুরে চলে যায় তাই ইচ্ছে করে বানিয়ে বলল।নিজের রাজত্বে নিজে বহাল থাকলো,কোনো অংশিদ্বারও রইলো না৷

“এখন বলো,কিসের হক তোমায় দেবো।তোমাকে দয়া করে থাকতে দিতে পারি বিনিময়ে আমার বাড়ির কাজের মেয়ে হয়ে থাকবে, খাবে দুবেলা।আরাফ আমার ছেলে ও থাকবে আমার ছেলে হয়েই।"

আরাফ, নুরুল আমিনের কথার প্রতিবাদ করে বলল,“মুখ সামলে কথা বলুন,বাবা। আমার আপু কে অপমান করার কোনো অধিকার নেই৷ তার ভাই এখনো বেচেঁ আছে৷ আমি আপনাকে আমার বাবা হিসেবে মানি না। মানুষ তো পুত্র ত্যাজ্য করে আমি আজ বাবাকে ত্যাজ্য করলাম।”

আরাফ,রিদিতা কে ধরে উঠালো। চোখের পানি মুছে দিলো,“চল,আপু আমরা চলে যাই।আল্লাহ বিচার করবে।”

রিদিতা তখন আবেগপ্রবণ ও মানসিক ভাবে খুব ভেঙে পড়ে,জীবন তাকে কেবল ধাক্কার পর ধাক্কা দিয়ে যাচ্ছে। রিদিতা চায় না আরাফ সাফার করুক৷ তাই আরাফ কে বাঁধা দিলো৷

“আমি চলে যাচ্ছি, আরাফ তুই থাক৷ তোর বাবা, তোর পরিবার।”

“ওরা আমার মায়ের খু/নি!"

“তোর হক আছে আরাফ ছাড়িস না, তোর হক তুই বুঝে নে। তোর সামনে পড়াশোনা আছে বড় জীবন পড়ে আছে৷তুই এখানে থাক,আমি তো রাস্তার মেয়ে রাস্তায়, রাস্তায় থাকবো। তুই কেনো কষ্ট করবি?আমি চাই না তুই ধুকে,ধুকে কষ্ট পা৷”

“আপু, আমি এখানে থাকবো না৷”

“আমাদের অনেক সময় অনেক কিছু না চাইতেও মেনে নিতে হয়, এখানে থেকে পড়াশোনা টা কর।আমার সাথে গেলে না আমি তোকে পড়াতে পারবো আর না খাবার দিতে পারবো।এখানে অন্তত তুই খাবার পাবি,মাথা গোজার ঠাই পাবি।আমার লক্ষী ভাই, আমি তো তোর কেউ না। পরের জন্য তুই নিজের পরিবার কে কেনো ছাড়বি৷এটা তোর জন্য নিরাপদ আশ্রয়!"

রিদিতা,নুরুল আমিনের উদ্দেশ্য বলল,“আমার ভাই কে রেখে গেলাম। আশা করি নিজের সন্তানের প্রতি, নিজের রক্তের প্রতি সহানুভূতিশীল থাকবেন।"

“আমার ছেলে,ওর সম্পূর্ণ অধিকার আছে।”

রিদিতা, আরাফ কে নানারকম বুঝ দিয়ে রেখে, সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে গেলো। আরাফ,রিদিতার পিছনে যেতে ধরলে নুরুল আমিন আরাফের হাত ধরলো৷আরাফ কে আটকালো,আরাফের রিদিতার উপর প্রচুর অভিমান হলো। রিদিতা কিভাবে পারলো,এমন কিছু মানুষের কাছে আরাফ কে রেখে যেতে।আরাফও জেদ করে ভেতরে চলে গেলো৷

“ক্রমান্ন"

#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা

গল্পের প্লট, থিম, চরিত্র,চরিত্রের নাম, ছবি, উক্তি, কাহিনি কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ!এবং গল্প টি অন্য কোথাও পোস্ট করাও নিষিদ্ধ আমি রচয়িতা এ অনুমতি দিচ্ছি না। পড়তে হলে আমার পেজেই পড়তে হবে। চাইলে আপনারা শেয়ার করতে পারেন।

পর্বটি কেমন লাগলো পড়ে জানাবেন, আপনাদের মতামত ও মন্তব্য একান্ত কাম্য।সাইলেন্ট রিডার রা রিয়েক্ট করবেন। হ্যাপি রিডিং। পরবর্তী পর্ব আসতে, আসতে দোয়াতে মনে রেখো। 😊

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 54 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন