৫২.২
কুয়াশাচ্ছন্ন, রাতের তিমিঁরে নিরিবিলি রাস্তায় হেঁটে চলছে দুই মানব-মানবির কায়া।দুর থেকে কুকুরের ডাক কানে ভেসে আসছে৷মাঝে,মাঝে দু তিনটা রিকশাও তাদের অতিক্রম করে যাচ্ছে।রাস্তায় পড়ে থাকা, শুকনো পাতা তাদের পায়ে পিষে মট,মট শব্দ করছে। দুই ক্রোশ দুরে রাস্তার মাঝে ছোট মতো করে চায়ের টঙ দোকানের মৃদু আলো দেখা যাচ্ছে।পথের ঠিক সামনে বিশাল বড় বটগাছ,বটগাছের নিচে সিমেন্ট দিয়ে বাধাই করা বসার জায়গা। রিদিতা হাঁটতে,হাঁটতে কাহিল।শরীর একদম ভেঙে পড়েছে।কথায় আছে অল্প শোকে কাতর, গভীর শোকে পাথর। রিদিতা, পাথর হয়ে আছে।ডাগর,ডাগর তীক্ষ্ণ চোখে বিষন্নতা, মূর্ছতা। দীর্ঘ দিনের যুদ্ধে ক্লান্ত যোদ্ধা! বটগাছের ধারে আসতেই ধপ করে বসে পড়লো রিদিতা।আর শক্তি নেই!
“রিদিতা,চলো যা হয়েছে হয়েছে এখন কিছু খাবে।”
শুভ্রব, ব্যাকুল কন্ঠে বলল।রিদিতার এমন হালত দেখা যাচ্ছে না। একটার পর একটা আঘাত পেয়ে যাচ্ছে মেয়েটা।রিদিতা,শুভ্রবের কথার প্রতিউত্তরে তাচ্ছিল্যতা ভরা হাসি দিলো, “বি/ষ এনে দিতে পারবেন?আর পারছিনা।আমি একটু জিরোতে চাই।বি/ষ ই আমাকে চিরশান্তি দিতে পারে।"
“কি বলছো এগুলো, পাগল হয়ে গেছো?" ধমকে বলল শুভ্রব৷ রিদিতা অদ্ভুত ভাবে হেসে উঠলো।দুরের ল্যাম্পপোস্টের, আবছা আলো রিদিতার মুখে এসে পড়ছে। বিভৎস ও বিধ্বস্ত লাগছে সেই হাসি। হাসি তে কেমন, একটা শূন্যতা, নির্মমতা!রিদিতার হাসি যেনো থামছেই না। শুভ্রব, করুণ চোখে তাকিয়ে আছে।
“আমি পাগলিই তো।দেখছেন না জীবন আমার সাথে কতবড় উপহাস করলো।সারাজীবন যে মা কে মা ডেকে এসেছি সে আমার মা নয়! আমার মা অন্য কেউ, কিন্তু আমি কি করে মেনে নিবো? কি করে?”
বুকের ভেতরটা রিদিতার চাপ দিয়ে উঠলো, শ্বাস আটকে আসছে৷ শুভ্রব, দৌড়ে গেলো দোকানের দিকে পানি আনতে। রিদিতা, হাঁপড়ের মতো শ্বাস টানছে। প্যানিক অ্যাটাক শুরু হয়েছে। হাত,পা কাঁপছে। শুভ্রব, পানির বোতল নিয়ে ছুটে এলো, মুখ খুলে রিদিতা কে পানি খাওয়ালো। হাতে থাকা ওষুধের প্যাকেট থেকে ওষুধ জোড় করে খাওয়ালো। রিদিতা,একটু ধাতস্থ হলো। তবে,এখনো জোড়ে, জোড়ে শ্বাস নিচ্ছে।
“রিদিতা, চলো বাড়ি চলো।" নরম কন্ঠে বলল শুভ্রব
“কার বাড়ি যাবো আমি? আমার তো বাড়িঘর নেই,পরিবার নেই,পরিচয় নেই। আমি তো জার.... ” রিদিতা কে কথা টা বলতে দিলো না শুভ্রব। ঠোঁটে আঙুল দিয়ে রিদিতা কে চুপ করালো।
“একদম এসব কথা বলবে না তুমি।তোমার পরিচয় তুমি আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দর ও পবিত্রতম নারী।”
রিদিতা ঠুনকো হাসলো,“আমাকে আপনি ছেলেভুলানো ভুলান?আমি তো পবিত্র নই!আমি হলাম কলঙ্কিত!আমার জীবন টা একটা অভিশাপ।এ জীবনে কেবল ধোঁকাই খেয়ে গেলাম।প্রথমে ধোঁকা দিলো আমার বন্ধুর চেয়েও প্রিয় বোন,তারপর ধোঁকা দিলো জীবনে যাকে আমি সবচেয়ে বেশি ভালোবেসেছি সে এরপর ধোঁকা দিলো আমার প্রাণপ্রিয় মা।আমার জীবনটাই তো মরিচীকার বিভ্রম!যে যখন পারছে ধোঁকা দিয়ে যাচ্ছে।কেনো বলতে পারেন?আমি কি অন্যায় করেছি, যার মাশুল আমাকে এভাবে গুনতে হচ্ছে। আমারও তো একটা রক্তে, মাংশে, অনুভূতিকে গড়া হৃদয় আছে,তারও তো ব্যথা লাগে;কষ্ট হয়!”
শুভ্রবের চোখ লাল হয়ে আছে, রিদিতার কষ্টে তার অন্তরটাও ফেঁটে যাচ্ছে। চোখ অশ্রুতে ভরে যাচ্ছে। গলার মাঝে কষ্ট গুলো গুটলি পাকিয়ে আটকে আছে। শুভ্রব, জোড়ে একটা নিঃশ্বাস নিলো৷ রিদিতা কে শান্ত করতে বলল,“হুম,তোমার অবশ্যই ব্যথা আছে, কষ্ট হয় তোমার অনুভূতির গুরুত্ব আছে আমার কাছে৷ তবে আমি তোমাকে কথা দিচ্ছি যারা কষ্ট দিয়েছে তাদেরও শাস্তি হবে৷”
“আপনার কোনো শান্তনা আমার জ্বলিত হৃদয় ঠান্ডা করবে না শুভ্রব।এ আগুন দীর্ঘ বছরের মানসিক যাতনার।আমি যা সহ্য করেছি তা আপনার অনুমানেরও বাহিরে।কোনো শীতল বরফ বা মারহামে এ ক্ষত সারবে না।” রিদিতা, কাদঁতে কাঁদতে বলল।
“কোনো ক্ষত পুরোপুরি সারে না তবে সময়ের সাথে তা হালকা হয়ে যায়।এসময়, তুমি মানসিক ভাবে ভেঙে পড়েছো,দূর্বল হয়ে পড়েছো৷এটাই স্বাভাবিক!হিম্মত রাখো, তুমি তো আমার রিদিতা। আমার রিদিতা তো দৃঢ়,তেজি,সাহসি।সে কত কি মোকাবোলা করেছে, এই যে দেখছো এতো কষ্ট সব একসময় কমে যাবে।দুঃখ,কষ্ট এসব জীবনের এক, একটা টার্ম।মনে রেখো,সৃষ্টিকর্তা সকল অন্যায়কারীর অন্যায়ের বিচার করেন৷তোমার সাথে হওয়া প্রতিটা অন্যায়েরও বিচার হবে। এইযে,তোমার পরিচয় বাবা মায়ের সত্য তোমার থেকে লুকানো হয়েছিলো তোমার কথা ভেবেই যাতে তুমি নিজেকে ঘৃনিত মনে না করো, সমাজ যেনো তোমায় ঘৃণার চোখে না দেখে। তোমার ভালোর জন্যই তোমার মা ও নানুবাড়ির সকলে গোপনে রেখেছে আজও হয়তো গোপন থাকতো।তোমার পালিত বাবাও যে সত্যি বলেছে তা তুমি বিশ্বাস কেনো করছো। তোমার জবাবচাহিতা হবে তোমার নানুদের সাথে, তোমার মায়ের সাথে। তবে সে নেই।তুমি কি ঘটনার সত্যতা যাচাই করবে না?নাকি কানে শোনা কথাই বিশ্বাস করবে?নিজে যাচাই করবে না?"
“কিন্তু এটা তো সত্যি যে তারা আমার কেউ না।”
“ভুল,তোমার আগমন কেবল তোমার বেনামী জন্মদাতার জন্য হয়নি।তোমার মায়ের কিন্তু পরিচয় আছে, তাহলে তুমি নিজেকে পরিচয়হীনা কেনো ভাবছো?তোমার নানু বা মামা তো জানেন না তোমাদের সাথে কি হচ্ছে,তারা যখন ফিরবে তখন নাহয় তোমার প্রশ্নের কাঠগড়ায় দাড় করিয়ো৷সত্য জেনো!”
রিদিতা,শুভ্রবের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনলো, কিছুক্ষণ চুপ করে রইলো৷দুজনের মাঝে নিরবতা।রাস্তা এখন শুনশান! কোনো মানুষের আনাগোনা নেই। চায়ের টঙ দোকান টাও এখন বন্ধ।শীতের, হিমবায়ু বইছে। গায়ে কাটাঁ, কাঁটা দিচ্ছে৷
“আমাকে একটু আমার মায়ের কবরে নিয়ে যাবেন নিয়ে যাবেন?একটু মাকে দেখবো!"
কেমন করুণ করে আবদার করলো রিদিতা।শুভ্রব মলিন হেসে বলল,“চলো।আমাকে প্রমিস করো কাঁদবে না,ভেঙে পড়বে না। প্রমিস?”
“হুম!"
—
রিকশা বেল বাজিয়ে ছুটে চলছে, রাতের প্রায় বাজে বারোটা। জনমানব তেমন নেই।ফাঁকা রাস্তা!শুভ্রব,রিদিতা পাশাপাশি বসেছে রিকশায়।রিদিতার ক্লান্তি তে চোখ বুঁজে আসছে।মাথা ঠেকিয়ে রেখেছে রিকশার হুটে।রিকশার ঝাঁকুনিতে ঝুলে পড়ছে বারবার। রিকশার ছুটন্ত বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে গেছে।
মিনিট তিরিশের মধ্যে, রিকশা এসে থামলো আজিমপুর কবরস্থানের সামনে। শুভ্রব,রিদিতা কে ডেকে তুলল।ঘুমিয়ে পড়েছিলো। শুভ্রব, ডাকতেই ধরফর করে উঠলো।
“তোমার মায়ের কাছে এসে পড়েছি আমরা নামো।”
রিদিতা, ঘুম ঘুম চোখে কবরস্থানের দিকে চাইলো৷ শত,শত কবরে শুয়ে আছে পৃথিবীতে একসময় বিচরণ করা দাপুটে মানুষজন।অথচ,আজ মাটির সাথে মিশে গেছে তাদের দেহাবশেষ।শুভ্রব ভাড়া মিটিয়ে, রিকশা ওয়ালা কে ছেড়ে দিলো৷ কবরস্থানের প্রবেশদ্বারের দিকে গেলো।কবরস্থানের প্রধান ফটকে বসে আছে নাজিমুদ্দিন। এখানকার পুরাতন দারোয়ান।শুভ্রব, তাকে সব ঘটনা খুলে বলল।তিনি,দুজনকে ভেতরে যাওয়ার অনুমতি দিলেন৷
শান্ত নিস্তব্ধ অন্ধকারাচ্ছন্ন কবরস্থান!চারপাশে গাছগাছালি তে ভরা। কয়েক দুরত্ব পর,পর ল্যাম্পপোস্ট লাগানো। শুভ্রব, রিদিতা পাশাপাশি হেঁটে চলছে। রিদিতার কেমন একটা গা শিরশিরে অনুভূতি হচ্ছে। গায়ের শাল টা, আরো ভালো করে জড়িয়ে নিলো। আসমা বেগমের কবরের খুব কাছেই চলে আসতেই শুভ্রবের পা থেমে গেলো। রিদিতা, শুভ্রব কে থেমে যেতে দেখে কৌতুহলী চোখে তাকালো।শুভ্রব, ইশারা করে দেখালো আসমা বেগমের কবর৷
মায়ের কবর দেখে রিদিতা ভেঙে পড়লো,মাথা ঘুরে এলো তার। তবে, সময় মতো শুভ্রব সামলে নেয়ায় মাটিতে পড়া থেকে বেঁচে গেলো৷রিদিতার হিম্মত যেনো ভেঙে গেছে।রিদিতা মুখ চেপে ডুকরে কেঁদে উঠলো। শুভ্রব, চোখের ইশারায় রিদিতা কে শক্ত থাকতে বলল।রিদিতা জোড়ে নিঃশ্বাস নিলো। কান্না গিলে, এগিয়ে গেলো মায়ের কাছে৷ আসমা বেগমের কবরের উপর গোলাপের পাপড়ি ছিটানো। রিদিতা, কবরের ঢিপির কাছে এসে ধাপ করে বসে পড়লো। সকল জুটানো হিম্মত হারিয়ে, কান্নায় ভেঙে পড়লো রিদিতা। কবরের ঢিপির উপর মাথা রেখে জড়িয়ে ধরে কাঁদছে৷ এই শীতে মাটির নিচে কেমন করে আছে মা? শীতের প্রতি রাতে গরম তেল মালিশ ছাড়া যে মা ঘুমোতে পারতো না আজ অন্ধকার কবরে শুয়ে। আজ কি পা ব্যথা করছে না?
“মা!তুমি শুনতে পাচ্ছো মা, আমি এসেছি। মা গো তুমি ছাড়া যে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে।মাথার উপর আর কোনো ছায়া রইলো না।তোমার গায়ের ঘ্রাণ, উষ্ণ ওম কোথাও পাই না।তুমি নেই, আমার আর অবশিষ্ট কিছুই নেই।তবে তুমি ও আমাকে ধোঁকা দিলে, প্রতারণা করলে? সারাজীবন, তোমাকে আমার মা হিসেবে জেনে এসেছি। আর, আজ জানলাম তুমি আমার মা না।কিন্তু,আমার কাছে তো তুমিই আমার মা।আমি অন্য কাউকে তো মা বলে মানি না। তুমি সবাই কে বলে দাও যে, আমি তোমার মেয়ে।বলে দাও তো। মা গো, এই একা ঘরে কেমন করে আছো?অবশেষে নিজের ঘর পেলে৷এখন কেউ আর বলবে না কথায়,কথায় আমার ঘর থেকে বেরিয়ে যা, কেউ আর খাওয়ার খোঁটা দিবে না,কেউ আর তোমার গায়ে হাত তুলবে না। আল্লাহ অবশেষে তোমার সাথে ইনসাফ করেছে। তবে আমার যে মাথার উপর থেকে আশ্রয়ের ছায়াটাও রইলো না। আমাকে একটু ঠাই দাও না মা তোমার ঘরে। মা, মেয়েতে মিলে একসাথে থাকবো।কোনো দুঃখ থাকবে না, যন্ত্রণা থাকবে না।আমি যে পুরো পৃথিবীতে একা হয়ে গেলাম। এ গোটা পৃথিবীতে আমার নিজের বলে আর কেউ রইলো না৷কেমন খড়কুটো র মতো জীবন হয়ে গেলো।এ জীবন নিয়ে আর বাঁচতে ইচ্ছে করে না। মরলে অন্তত একটা চিরস্থায়ী ঘর তো পাবো।আল্লাহ আমার মায়ের কবর তুমি নূরানী আলো তে আলোকিত করে দাও,তার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস দান করো।আমার মায়ের কবরে কষ্ট দিও না, সারাজীবন অনেক কষ্ট পেয়েছে। তার আত্নাকে শান্তি দিও।”
রিদিতা, অঝোরে কাঁদতে লাগলো। কাদঁতে,কাঁদতে গলা বসে গেছে। শুভ্রব রিদিতা কে সরিয়ে আনলো।
“রিদিতা, কবরের সামনে এভাবে কাঁদতে নেই। আন্টি কষ্ট পাবে, তুমি এতে আন্টির কষ্ট বাড়াচ্ছো৷আন্টির জন্য হলেও নিজেকে সামলে নাও, আল্লাহ নারাজ হয়।তুমি তো দোয়া করছো, আমরা দোয়া করছি। দোয়ার চেয়ে বড় আর কোনো কিছু নেই৷সময় শেষ চলো, আমরা বের হই।”
“আপনার তো বাড়ি আছে, আপনি ফিরে যান। আমি এখানেই থাকবো আমার তো যাওয়ার জায়গা নেই।” অসহায়ের মতো বলল শুভ্রব।
“কে বলল জায়গা নেই? আমি আছি তো!" শুভ্রব, রিদিতার হাত ধরে আকুল চোখে তাকিয়ে, মোলায়েম কন্ঠে বলল।রিদিতা অবুঝের মতো তাকিয়ে রইলো। শুভ্রব, রিদিতার সামনে হাঁটু গেড়ে বসলো। রিদিতার হাত দুটো,শক্ত করে কান্নামিশ্রিত কন্ঠে বললো,“বিয়ে করবে আমায়?যাবে আমার বাড়ি?"
রিদিতা হকচকিয়ে তাকালো। কি বলবে, বা কি প্রতিক্রিয়া দিবে ভুলে গেলো যেনো।এ মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেয়ার মতো অবস্থায় রিদিতা নেই। শুভ্রব, পুনরায় বলল, “বিশ্বাস করে চিরজীবনের জন্য হাতটি ধরবে আমার,আল্লাহর নামে ওয়াদা করে বলছি এই যে,ধরেছি আজীবন এভাবে ধরে রাখবো। এটুকু ভরসা করা যায় কি আমায়?"
রিদিতা, আকাশের দিকে তাকালো। যেনো আল্লাহর কাছে জিজ্ঞেস করলো,“কি করবো বলে দাও!" রিদিতা, ঠায় দাঁড়িয়ে রইলো। শুভ্রব ছলছল চোখে রিদিতার দিকে তাকিয়ে রইলো৷ শুভ্রবের চোখে আকুলতা, বিচলতা,ব্যাকুলতা ও পবিত্র চাওয়া। এমুহূর্তে, রিদিতা যদি কোনো মানুষ কে বিশ্বাস করতে পারে সে কেবল শুভ্রব।শুভ্রব কে ছাড়া এ পৃথিবীর দ্বিতীয় কাউকে সে ভরসা করতে পারবে না।এ পৃথিবীতে সবাই শুভ্রব হয় না। একটা তো আশ্রয় প্রয়োজন।রিদিতা, শুভ্রবের প্রস্তাবে রাজি হলো।
“যদি আল্লাহর এই ইচ্ছে হয় তাহলে আমি রাজি।” শুভ্রব, রিদিতা মুঠোকরে ধরা হাতে মাথা রেখে কেঁদে ফেলে। প্রথমবার রিদিতা, শুভ্রব কে কাঁদতে দেখছে। রিদিতা অবাক হয়ে তাকিয়ে রইলো। একেই বলে বুঝি প্রাপ্তির সুখ।
—
রাতের অন্ধকারে গার্ডেন এড়িয়ার বড়,বড় দুটো ল্যাম্পপোস্টের মৃদু আলোতে চকচক করছে চৌধুরী ক্যাসকেড৷বাড়ির অন্দরে কেবল তিনজন মানুষ জেগে রয়েছেন। সানায়া,নিজের রুমে বসে ফোন স্ক্রলিংয়ে মগ্ন। সুচরিতা লিভিং রুমে বসে বই পড়ছেন।চোখে ভারী চশমা, পড়নে গোলাপি রঙের কটন শাড়ি।গম্ভীর চেহারা বজায় রেখে বইয়ের পর, পর পাতা উল্টাচ্ছে।গত তিনদিন ধরে রাতে তার ঘুম ঠিকঠাক হয় না৷ তিনদিন ধরে, শুভ্রব বাড়িতে নেই। কোথায় গেছে বলেও যায় নি আর না ফোন করে জানিয়েছে৷ ছেলের চিন্তায় ঘুম তার হারাম হয়ে গেছে যেনো৷কানাডার ফ্লাইট ক্যান্সেল করার কারণও তিনি বুঝতে পারছে না।কি যে করে কে জানে?
বাড়ির বয়োবৃদ্ধ কাজের লোক হীরা আম্মা, গরম গরম কফি এনে রাখলো। সুচরিতার মাথা ব্যথা বেড়েছে। কড়া করে কফি খেলে কিছুটা হলেও রিলিফ মিলবে।
“বউমা এতো দুশ্চিন্তা করো কেন? নায়ক সাহেব বুঝদার পোলা নিশ্চয়ই কোনো কাজে আছে৷”
“কাজে থাকুক যেখানে থাকুক, বাড়িতে তো ওর মা বাবা বোন ওর জন্য অপেক্ষা করে। তাদের তো চিন্তা হয়, বুঝি না কিছু আমি।চিন্তায়,চিন্তায় আমার মাথা ব্যথা করে উঠছে।”
“মাথা মালিশ কইরা দি?"
“না,না রাত অনেক হয়েছে ঘুমাও তুমি আমি রুমে গেলাম।"
চৌধুরী ক্যাসকেডের অন্দরের সিড়ি বেয়ে ডান দিকের সামনের মাস্টারবেডরুমে থাকেন সুচরিতা ও শাহমীর চৌধুরী। সুচরিতার মেজাজ এমনিতেই চড়া।রুমে ঢোকার পর মেজাজ আরো চড়া হয়ে গেলো।শাহমীর চৌধুরী, বেডরুমে ছোটখাটো দপ্তর খুলে বসেছে।এই লোক কে কিছু বলার নেই, করুক যা খুশি। কিছ্ছু বলবেন না সুচরিতা। বেড সাইড টেবিলে, কফির মগ রেখে বিছানায় গা এলিয়ে দিলো৷ শাহমীর চৌধুরী মনোযোগ ল্যাপটপে নিবন্ধ রেখেই ব্যস্ত হয়ে বলল,“কি গিন্নি, আজ এতো খিটখিটে হয়ে আছো কেনো?”
“একদম কথা বলবে না বুইড়া, ছেলে কই তোমার? নিশ্চয়ই তুমি জানো!"
“আরে কি অদ্ভুত কথা, ছেলে কোথায় আমি করে জানবো। জোয়ান ছেলে হয়তো বন্ধুদের সাথে আছে।”
“শুভ্রব কাণ্ডজ্ঞানহীন নয় যে, রাত বিরেতে বন্ধু নিয়ে পড়ে থাকবে।কোথায় আছে জিজ্ঞেস তো করতে পারো?”
“সুচরিতা, ছেলেমেয়ের প্রাইভেট লাইফ আছে৷ এতো দুশ্চিন্তা ভালো নয়!কাজেই গেছে হয়তো সময় হলে ফিরে আসবে।”
“আমি অবাক হই তোমার কথাবার্তায়। কিছুই বলবো না করো তোমাদের যা মর্জি!আমি তো মা, আমার তো টেনশন হয়।"
“মাথায় বাম লাগাও, টেনশন কে ছুটিতে পাঠাও।”
“বিরক্তিকর লোক!"
সুচরিতা, পাশ ফিরে শুয়ে বই পড়ায় মনোযোগ দিলো।
—
রাতের গভীর ঘুমে মগ্ন ইমতিয়াজ ও অথৈ।রুমে-র এক কোণে জ্বলছে ড্রিমলাইট।ইমতিয়াজের বালিশের নিচের ফোন টা, বাজখাঁই শব্দে বেজে চলছে। ইমতিয়াজ ঘুম,ঘুম চোখে হাতড়ে বেডসাইড টেবিলের উপর ল্যাম্প টা জ্বালালো। টেবিলের উপর থেকে চশমা চোখে পড়ে, ফোন হাতে নিয়ে দেখলো শুভ্রবের ফোন! ইমতিয়াজ ফোন রিসিভ করে হাই তুলল,“হ্যা, শুভ্রব বল।”
“আমি মৌলভিসাহেব কে নিয়ে মসজিদে আছি।” ইমতিয়াজ, ভরকালো। ফোনে সময় দেখলো কয়টা বাজে। রাতের বাজে প্রায় একটা এসময়ে মসজিদ,মৌলবিসাহেব? ইমতিয়াজের মাথায় কিছু ঢুকলো না। বিস্মিত কন্ঠে কেবল বলল “ মসজিদে? এসময়? কেনো?”
“তুই অথৈ কে নিয়ে চলে আয় দ্রুত।”
“হয়েছে টা কি বলবি তো।”
“এলেই বুঝতে পারবি।”
শুভ্রব,ফোন কেটে দিলো।ইমতিয়াজের কথার শব্দে অথৈর ঘুম ভেঙে যায়। ইমতিয়াজ কে চিন্তিত দেখে জিজ্ঞেস করলো, “কি হয়েছে?"
“চলো"
“কোথায়?" অথৈ আশ্চর্যান্বিত হয়ে বলল।
“মসজিদে।”
“কেনো?"
“কথা না বলে দ্রুত ফ্রেশ হয়ে নাও, আমি অন্য ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি।”
অথৈ, আগামাথা কিছুই বুঝলো না। ইমতিয়াজের তাড়াহুড়ো তে দ্রুত তৈরী হয়ে নিলো।ইমতিয়াজ, ও অথৈ কোনোমতে ফ্ল্যাট তালা মেরে গ্যারেজ থেকে গাড়ি বের করে রওনা হলো গন্তব্যে।
—
“ঝু,ঝু করে ফোন ভাইব্রেট হচ্ছে সাদাফের।সদ্য, বিবাহিত সাদাফ, স্ত্রীর সাথে একান্ত মূহুর্ত কাটাচ্ছে।ফোনের,ভাইব্রেট শব্দে তাদের প্রণয়ে বাধাঁ পড়লো।আকাশসম বিরক্তি নিয়ে ফোন নিয়ে দেখলো শুভ্রব কল করেছে। এতোরাতে শুভ্রবের কল দেখে কপালে ভাজ পড়লো সাদাফের। মিথিলা, পাশ থেকে জিজ্ঞেস করলো, “কে, ফোন করেছে?"
“শুভ্রব!"
“এখন? কিছু হলো নাকি রিদিতার?" মিথিলা আতঙ্কিত হয়ে উঠলো।সাদাফ, মিথিলা কে শান্ত হতে বলে শুভ্রবের কল ধরলো,“এতো রাতে!তুই কেমন নির্দয় রে শুভ্রব!তোর বউ নাই দেখে বাকিদের বউসুখ কি তোর সহ্য হয় না।আল্লাহ তোর বিচার করবে দেখিস। তুই বিয়ে কর, আমিও রোজ রাতে তোকে ফোন করে যদি না জ্বালিয়েছি আমার নাম সাদাফ না।” কৌতুক করে বলল সাদাফ। তবে, শুভ্রব কৌতুক করার মুডে নেই। সে ভিষন সিরিয়াস!
“ সাদাফ ইটস ইমার্জেন্সি! ” গুরুগম্ভীর ভাবে বলল শুভ্রব।
” কি হয়েছে বল? ”
“বায়তুল মুবাররাম মসজিদে চলে আয়।"
“মসজিদে কেনো?"
“বিয়ে করছি।"
“নাইছ জোক!" সাদাফের বিশ্বাস হলো না। তবে,শুভ্রবের কন্ঠ শুনেও মনে হচ্ছে না যে কোনো মজা।
“আ'ম সিরিয়াস সাদাফ!"
“এতো রাতে বউ কই পেলি।" ঠাট্টা করে জিজ্ঞেস করলো সাদাফ। শুভ্রব বিরক্তি নিয়ে বলল,“আলিবাবা এক্সপ্রেসে অর্ডার করে।”
“সেখানে বউও পাওয়া যায় নাকি?"
“তিরিশ মিনিট সময় দিলাম চলে আয়। রিদিতার পক্ষের সাক্ষী লাগবে। হারি আপ!"
কল কেটে দিলো শুভ্রব। সাদাফ তব্দা খেয়ে রইলো। শুভ্রবের মতি,গতি কিছুই বুঝলো না৷ মিথিলা, সাদাফ কে তব্দা খাওয়া দেখে ঠেলা দিয়ে জিজ্ঞেস করলো,“এই!কি হয়েছে,কোথায় যাবে?"
“বিয়ে খেতে।"
“কিহ্, মাঝরাতে কার বিয়ে?"
“তোমার বান্ধবী আর আমার বন্ধুর তৈরী হও।এমন আজব বিয়ে জীবনে প্রথম দেখলাম।”
—
সুচরিতা বই পড়তে, পড়তে ঘুমিয়ে পড়েছে। শাহমীর চৌধুরী, বেলকনি তে বসেছে ব্যবসার হিসেব নিকেশ মেলাচ্ছে৷কপালে,চিন্তার ভাজ!এমতাবস্থায়,শুভ্রবের ফোন এলো।শাহমীর চৌধুরী ফোন হাতে নিয়ে দেখলো ছেলে ফোন করেছে, তাই সুচরিতা কে ডাকতে উদ্যত হলো। সুচরিতা চিন্তা করছিলো, পরে সুচরিতা ডাকতে যেয়েও ডাকলো না সবে ঘুমিয়েছে। শাহমীরই রিসিভ করলো,
“কি খবর মাই সান! এতো রাতে বাবাকে মনে পড়লো?”
“ বাবা বায়তুল মুবাররাম জামে মসজিদে আসো তো। ”
শাহমীর চৌধুরী ভ্রু কুচকালো সন্দিহান কন্ঠে বলল,“কেনো,কি হয়েছে?"
“ বিয়ে করবো।”
“ তুমি কি ভুলে যাচ্ছো আমি তোমার বাবা হই?এটা কেমন ইয়ার্কি? সচরাচর শাহমীর চৌধুরী জলি মুডের মানুষ তবে রাত বিরেতে ছেলের হেয়ালি তে কিঞ্চিৎ বিরক্ত হলো।
“ তুমি আসবে কি না বলো? ” শুভ্রব, জোড় গলায় বলল।
“ তোমার মা জানলে কি হবে জানো? ”
“ মা কে পরে আমি সামলে নিবো,চালু আসো তো!"
বাবা কে তাড়া দিয়ে শুভ্রব কল কাট করলো।শাহমীর চৌধুরী ভ্যাবাচ্যাকা খেয়ে গেলো যেনো। শুভ্রব কারণ ছাড়া কোনো কাজ করে না। তবে,বুঝতে পারছে না এমন কি ইমার্জেন্সি যে মাঝরাতেই বিয়ে করতে হচ্ছে। এমন ঘটনায় তো বসে থাকার উপায়ও নেই। যেয়ে দেখতে হবে।শাহমীর চৌধুরী বারান্দা থেকে উঁকি মেরে দেখলো সুচরিতা কি জেগে গেলো কি না, যেই কান পাতলা নারী।সামান্য,পিনের শব্দেও তার ঘুম ভেঙে যায়।ছেলে যে তাকে কোন মুসিবতে ফেলেছে৷শাহমীর চৌধুরী সুচরিতার রাগ কে প্রচুর ভয় পায়, জানলে না জানি কি লঙ্কাকান্ড বাঁধাবে।
পা টিপে,টিপে রুমে ঢুকলো।বেড সাইড টেবিল থেকে ঘড়ি তুলে হাতে পড়লো,মানিব্যাগ পাঞ্জাবির পকেটে রাখলো।পরিস্থিতি স্বাভাবিক দেখে,শাহমীর চৌধুরী তাড়াহুড়ো করে বেরিয়ে যেতেই চেয়ারের সাথে ধাক্কা লাগলো৷ টেবিলের উপরের গ্লাস মাটিতে পড়লো। ভাঙেনি তবে,হালকা শব্দ হলো। শাহমীর চৌধুরী দোয়া দুরুদ পড়ে বিছানা ঘুমন্ত সুচরিতার দিকে তাকালো৷ নাহ্ জাগে নি। শাহমীর চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দরজা খুলে বেরিয়ে যেতে নিতেই সুচরিতা পিছু ডাকলো।
“ কোথাও যাচ্ছো? ”
শাহমীর চৌধুরী থতমত খেয়ে গেলো। কোনোমতে সামাল দিতে বলল,“ হ্যা ঐ জামশেদ সাহেবের বাবা হাসপাতালে ইমার্জেন্সি, বলল যে একটু যেতে।”
“ কি হয়েছে?”
”জানি না তো ”
“ আশ্চর্য তুমি জানবে না কি হয়েছে? ” ভ্রু কুচকে রাগান্বিত কন্ঠে বলল সূচরিতা৷
”তুমিও তো আশ্চর্য এ অবস্থায় মানুষের কি সে খেয়াল থাকে জিজ্ঞেস করার, তুমি না ঘুমাচ্ছিলে।"
“ঘুম ভেঙে গেছে।বাবুন কে একটা ফোন করো না।তিনদিন ধরে নিখোঁজ।"
“তোমার গুনধর ছেলের কাছেই যাচ্ছি,বিশাল এক পা/র/ মানবিক বো/মা ব্লা/স্ট করেছে। মনে, মনে বিরবির করে বলল শাহমীর। সুচরিতা ভ্রু কুচকালো,“কি বলো বিরবির করে?"
“তুমি চিন্তা করো না কাল সকালে ফিরবে, এবার ঘুমাও।"
“কখন কথা হলো, আমাকে ডাকলেনা কেনো?”
“তুমি ঘুমোচ্ছিলে তাই,টেনশন করো না ঘুমোও আমি বেরোচ্ছি।”
“কখন ফিরবে?"
“জানি না ”
“তোমাকে আমার কেমন সন্দেহ লাগছে!"৷ চোখ সরু করে তাকিয়ে আছে সূচরিতা৷ শাহমীর চৌধুরী এবার ক্ষেপে গেলেন।
“সূচি মাঝে, মাঝে এমন কথা বলো না।”
“চেক করছিলাম কতটা সত্যি বলছো, যাচ্ছো ভালো কথা,লাইট অফ করে দিয়ে যাও।"
শাহমীর চৌধুরী আলো নিভিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন৷পুলিশের জেরার চেয়েও ভয়ংকর বউয়ের জেরা৷
—
বায়তুল মুকাদ্দাস জামে মসজিদের সামনে, সকলে জমায়েত হয়েছে। যে যেভাবে ছিলো, সেভাবে পেরেছে বেরিয়ে এসেছে।ইমতিয়াজ ঘুমের ঘোরে উল্টো চশমা পড় এসেছে। সাদাফ, মনের ভুলে উল্টো টিশার্ট ও বাসায় মিথিলার পড়া স্লিপার পড়ে চলে এসেছে। রিহাম তো সোয়েটার খুজে না পেয়ে কস্বল জড়িয়েই চলে এসেছে।কনকনে শীতে কাঁপছে সাদাফ, ইমতিয়াজ,রিহাম। তিনজনে ঢুকেছে এক কম্বলের নিচে।অদ্ভুত বিয়ের অদ্ভুত বরযাত্রী!
“চশমা ঠিক কর কার্টুন!" সাদাফ, ইমতিয়াজের চশমা উল্টো পড়া এতক্ষণে খেয়াল করলো।ইমতিয়াজ, চোখ থেকে চশমা নামিয়ে দেখলো আসলেই উল্টো পড়েছিলো৷
“তুই নিজেও উল্টো টি-শার্ট পড়ে বউয়ের স্যান্ডেল পড়ে চলে এসেছিস, উচ্ভুক!"
“এটা স্টাইল!"
“সাদাফ করলে স্টাইল আর ইমতিয়াজ করলে কার্টুন, এ কেমন নাইনসাফি? আরেকটা কে দেখ এতোকিছু হয়ে যাচ্ছে আর দাড়িয়ে, দাড়িয়ে ঘুমোচ্ছে।ইচ্ছাধারী নাগিন শুনেছিলাম, সাক্ষাৎ ইচ্ছাকারী ঘোড়া দেখতে পাচ্ছি।"
সাদাফ, ইমতিয়াজ রিহামের মজা উড়ালো। রিহাম সাদাফের কাঁধে মাথা এলিয়ে ঘুমোচ্ছে।সাদাফ,নিজের ফোন বের করে রিহামের ঘুমন্ত একটা ছবি তুলল।
“এই ছবি টা ওর জন্মদিনে গিফট করা হবে!"
“সেই ভাই!"
ওদিকে, রিদিতা কে নিয়ে মসজিদের ইমাম সাহেবের ঘরে তার স্ত্রী সাথে বসে আছে অথৈ ও মিথিলা।রিদিতার বিয়ে নিয়ে কোনো হেলদোল নেই। সে নিজেকে জীবন সাগরে ভাসিয়ে দিয়েছে। জীবন যেদিকে যায় সেও যাবে।ইমাম সাহেবের স্ত্রী, রিদিতা কে নতুন সালোয়ার স্যুট দিলো। যেভাবেই হচ্ছে, বিয়ে তো।মিথিলা, অথৈ রিদিতা কে তৈরী হতে সাহায্য করলো। মিথিলা, অথৈ এ বিয়েতে বেশ খুশি। রিদিতার জন্য সবচেয়ে ভরসাস্থল কেবল শুভ্রবই। নিজের চোখে দেখেছে রিদিতা কে কি করে আগলে রেখেছে।অথৈ আগে থেকেই জানতো রিদিতা ও শুভ্রবের ব্যাপারে৷ মিথিলা আগে না জানলেও, হাসপাতালে শুভ্রবের রিদিতার প্রতি চিন্তা, যত্ন,স্নেহ দেখেই বুঝে গিয়েছিলো। সাদাফের কাছে পরে সব জানতে পারে।আল্লাহ যা করে ভালোর জন্য করে।রিদিতার জন্য শুভ্রবের চেয়ে উত্তম জীবনসঙ্গী আর কেউ হতে পারে না।
বাহিরে দাড়িয়ে সাদাফ,ইমতিয়াজ,রিহাম, শুভ্রব।শুভ্রব ইমাম সাহেবের দেয়া নতুন সাদা পাঞ্জাবি, পাজামা পড়ে আছে। বড়, বড় চুল গুলো ব্যাকব্রাশ করা সামনের কিছু চুল এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। অনেক স্নিগ্ধ লাগছে।মৌলবিসাহেব ও ইমামসাহেব মসজিদের ভেতরে বিয়ের জন্য যা, যা প্রয়োজন নিয়ে প্রস্তুত। শুভ্রব অপেক্ষা করছে শাহমীর চৌধুরীর জন্য। শাহমীর এলেই বিয়ে পড়ানো হবে।
এদিকে, মশার কামড় খেয়ে বাকি তিনজনের হাত,পা ফুলে ঢোল। বিয়েতে মানুষ খেতে আসে আর তারা মশার খাবারে পরিনত হয়েছে৷ এর শোধ,সব তোলা হবে। ইতিমধ্যে, শাহমীরের গাড়ি মসজিদ প্রাঙ্গনে এসে থামলো। গাড়ি থেকে থেকে তাড়াহুড়ো করে বেরোলো শাহমীর। শুভ্রব,বাবার কাছে এগিয়ে এলো। শাহমীর একটু রেগেই আছেন।
“মাই সান,রাত বিরেতে এসব কি? বিয়ে করবে ভালো কথা, দুই পরিবার মিলেও তো ঠিক করা যেতো।তুমি জানো তোমার মা কে কত কষ্টে ভুলিয়ে এসেছি।আমি খুব নাখুশ হয়েছি।"
“বাবা,সে পরিস্থিতি নেই।”
“মানে?"
শুভ্রব, শাহমীর চৌধুরী কে সব কিছু খুলে বলল ঘটনার আদ্যপান্ত। শাহমীর চৌধুরী সব শোনার পর ভিষন মর্মাহত হলেন রিদিতার কথা ভেবে এবং ছেলের সিদ্ধান্তে সহমত হলেন৷শাহমীর চৌধুরী, বিয়েতে সম্মতি দিলেন। দেরি না করে, মসজিদের ওযু খানা থেকে ওযু করে পবিত্র হয়ে মসজিদের ভেতরে ঢুকলো সকলে।নামাজের স্থানে, বিয়ে পড়ানো হবে।
রাতের আকাশে ঘন কুয়াশা, পবনে বইছে হিমশীতলতা। মসজিদের ভেতর জ্বলছে মৃদু উজ্জ্বল বাতি গুলো।চারিপাশে একটা মিষ্টি, মিষ্টি সুঘ্রাণ।নামাজের স্খানে বসে আছে সকলে৷কথাবার্তা বলে সব প্রস্তুত করা হলো। মৌলবিসাহেব,রিদিতা কে আনার অনুমতি দিলেন। ইমাম সাহেবের স্ত্রী, মিথিলা, অথৈ,রিদিতা কে ধরে, ধরে আনলো। রিদিতার পড়নে সাদা রঙের সালোয়ার কামিজ ও কালো রঙের সোনালী চিকন পাড়ের শাল দিয়ে ঘোমটা দেয়া৷ শুভ্রবের পড়নে পাঞ্জাবির উপর নেভি ব্লু রঙের কোর্ট।শুভ্রব শীতে লাগছিলো বলে,শাহমীর নিজের পাঞ্জাবির উপর পড়া কোর্ট ছেলের গায়ে জড়িয়ে দিয়েছে।
শুভ্রব, রিদিতা কে মুখোমুখি বসানো হলো। রিদিতার গায়ে কোনো গয়না নেই, কোনো সাজ সজ্জা নেই তবুও যেনো চেহারায় নূর খিলে উঠেছে একেই বুঝি বলে বিয়ের নূর। রিদিতার পাশে বসেছে মিথিলা, অথৈ,সাদাফ। শুভ্রবের পাশে বসেছে ইমতিয়াজ, রিহাম ও শাহমীর চৌধুরী। মৌলবি সাহেব বিয়ের খুতবা পড়ে শোনাচ্ছেন। আল্লাহ কতটা পবিত্রতা দিয়ে স্বামী-স্ত্রীর সম্পর্ক তৈরী করেছেন। বিয়ে কতটা গুরুত্বপূর্ণ, বিয়ের আসল অর্থ সুন্দর করে বুঝিয়ে দিলেন মৌলবিসাহেব।
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, তিনি স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন, যেন তারা একে অপরের কাছে প্রশান্তি খুঁজে পায়।"
স্বামী, স্ত্রী একে অপরের ভূষন।স্ত্রী র ইজ্জত, সম্মানের হেফাজত করা স্বামীর কর্তব্য এবং স্বামীর আদেশ,উপদেশ মেনে চলা স্ত্রীর কর্তব্য।স্ত্রী স্বামীর কাছে আল্লাহর পাঠানো আমানত আর আল্লাহ আমানত রক্ষাকারী কে পছন্দ করেন। তোমরা কেউ কারো উপর জোড় জুলুম করো না৷ স্ত্রীদের প্রতি সদা যত্নশীল থাকো,ভুল করলে ভালোবাসা দিয়ে তা শুধরে নিও৷ একে অপরের প্রতি বিশ্বাস,আস্থা, ভালোবাসা দিয়ে সারাজীবন একে অপরকে আগলে রেখো৷ আল্লাহ তোমাদের বৈবাহিক জীবনে তার রহমত,বরকত, নেয়ামত দান করুক৷
এরপর,মৌলবিসাহেব নিকাহনামা পেশ করলেন৷বিসমিল্লাহ বলে পাঠ করলেন,দেনমোহর জানতে চাইলে শুভ্রব তারা উপার্জন করা ও জমানো টাকার ক্রেডিট কার্ড টা মেঝে তে রাখলো আর বলল,“আমার এ পর্যন্ত উপার্জন করা ও সঞ্চয় করা সব অর্থ আমার স্ত্রী রিদিতার নামে দিলাম।এই মহূর্তে সব পরিশোধ করে দিলাম।”
মৌলবিসাহেব স্নেহময় কন্ঠে রিদিতা র সম্মতি জানতে চাইলেন।
“আম্মাজান, রিদিতা আপনি কি জনাব শাহমীর চৌধুরীর একমাত্র পুত্র আব্রাহাম চৌধুরী শুভ্রব কে বিয়ে করতে রাজি আছেন?"
“নাহ্!"
রিদিতা অসম্মতিতে, সকলে স্তব্ধ হয়ে গেলো। মৌলবি সাহেব জিজ্ঞেস করলো পুনরায়, রিদিতা পুনরায় না বললো।কারণ জানতে চাইলে রিদিতা যা জানালো তাতে সকলে বেশ অবাক হলো।
“আমি টাকার বিনিময়ে বিয়ে করতে অসম্মতি জানাচ্ছি।এই টাকা ওনার সারাজীবনের মেহনতের কামাই আমি এর হকদার নই।আমার দেনমোহর চাই না।আমি দেনমোহর হিসেবে চাই ওয়াদা৷ আল্লাহর পবিত্র ঘরে কুরআন ও আল্লাহ কে সাক্ষী রেখে আব্রাহাম চৌধুরী শুভ্রবকে ওয়াদা করতে হবে।ওনার ওয়াদা ই হবে দেনমোহর যা ওনাকে সারাজীবন ভর শোধ করতে হবে।"
মৌলবিসাহেব শুভ্রবের দিকে মুচকি হেসে বললেন,“তো বেটা তুমি কি ওয়াদা করছো?”
“আমি আল্লাহ ও তার কুরআনে কে সাক্ষী রেখে অঙ্গিকার করছি ভালোবেসে ভালোবাসায় ঘিরে একসাথে পথচলার। আমি অঙ্গিকার করছি সুখে,দুঃখে বিপদে আপদে ঢাল হয়ে দাড়াবার।আমি অঙ্গিকার করছি,চিরকাল তার সম্মান ও ইজ্জত হেফাজত করার।আমি অঙ্গিকার করছি,তার স্বপ্নপূরণের সাথী হবার। আমি অঙ্গিকার করছি আমার স্ত্রীর প্রতিটি অশ্রু কণা আগলে রাখার, নিরাপদ ও বিশ্বস্ত বন্ধু হয়ে সারাজীবন ভরসা দেয়ার। আমি অঙ্গিকার করছি,জীবনের শেষ সময় একসাথে শেষনিঃশ্বাস অব্দি পাশে থাকার।"
মৌলবিসাহেব রিদিতা কে বললেন,“তোমার কি মতামত মা?"
“আমি রাজি!"
“আলহামদুলিল্লাহ্! তাহলে বলো কবুল!"
“কবুল!"
“আরো দুবার বলো।"
“কবুল,কবুল,কবুল!"
“আলহামদুলিল্লাহ। "
মৌলবিসাহেব এবার শুভ্রবকে জিজ্ঞেস করলেন, “আব্রাহাম চৌধুরী শুভ্রব, আপনি কি নির্ধারিত দেনমোহরের বিনিময়ে আরশিফা রিদিতাকে নিজের বৈধ স্ত্রী হিসেবে গ্রহণ করলেন?"
“জ্বি,আলহামদুলিল্লাহ কবুল করলাম।”
সকলের মুখে একরাশ আনন্দের ঝিলিক৷ মৌলবিসাহেব, নিকাহ নামাতে দুজন কে সই করতে দিলেন৷শুভ্রব ও রিদিতা নিকাহ নামায় সই করলো৷ আইনত, ধর্মীয়ও সামাজিক ভাবে তারা আজ থেকে স্বামী স্ত্রী হিসেবে পথচলা শুরু করলো৷ জীবনের নতুন অধ্যায়ে পদার্পন করলো—
“ক্রমান্ন"
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা
গল্পের প্লট, থিম, চরিত্র,চরিত্রের নাম, ছবি, উক্তি, কাহিনি কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ!এবং গল্প টি অন্য কোথাও পোস্ট করাও নিষিদ্ধ আমি রচয়িতা এ অনুমতি দিচ্ছি না। পড়তে হলে আমার পেজেই পড়তে হবে। চাইলে আপনারা শেয়ার করতে পারেন।
পর্বটি কেমন লাগলো পড়ে জানাবেন, আপনাদের মতামত ও মন্তব্য একান্ত কাম্য।সাইলেন্ট রিডার রা রিয়েক্ট করবেন। ভুল হলে ক্ষমা সুলভ দৃষ্টিকে দেখবেন। হ্যাপি রিডিং। পরবর্তী পর্ব আসা অব্দি দোয়াতে মনে রেখো।😊৫২ এর অবশিষ্টাংশ—
বিয়ের আয়োজন সম্পূর্ণ হতে হতে ফজরের ওয়াক্ত হয়ে এলো।রাতের অন্ধকার ম্লান হয়ে আকাশ মৃদু নীলাকার ধারণ করেছে,কুয়াশায় ঘেরা চারিপাশ।নিরিবিলি শহরের অলিগলি।থেকে,থেকে চড়ুই,শ্যামার কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে।দু একটা মোটরযানেরও শব্দ দুর থেকে ভেসে আসছে।
ফজরের নামাজ নব দম্পতি একসাথে পড়লো, মিথিলা ও অথৈ ইমাম সাহেবের ঘরে সালাত আদায় করে নিলো৷ বাকিরা জামায়াতের সাথে।নামাজ শেষে খুড়মা খেজুর দ্বারা মিষ্টিমুখ করা হলো৷ সকলে নবদম্পতি শুভ্রব, রিদিতা কে শুভেচ্ছা, অভিনন্দন জানালো৷শাহমীর চৌধুরী, পুত্রবধূর কাছে এলো আলাপ চারিতা করতে।রিদিতা শাহমীর চৌধুরী কে দেখে অবশ্য বুঝতে পেরেছিলো যে তিনি শুভ্রবের বাবা তবে বিয়ের কাজের তাড়ায় আলাপ হয়ে উঠে নি।রিদিতা, অথৈ, মিথিলার সাথে দাড়িয়ে ছিলো একপাশে।শুভ্রব, শাহমীর কে নিয়ে রিদিতার কাছে গেলো।
“রিদিতা, বাবা কথা বলবে।” রিদিতা, শাহমীর চৌধুরীর দিকে তাকালো।শাহমীর চৌধুরী চল্লিশোর্ধ হলেও গায়ে গতরে প্রৌঢ়ত্বের আভিজাত্যে তারুণ্যের ছাপ। চেহারায় সতেজ প্রাণবন্ততা।মেজাজেও মনে হলো বেশ হাসিখুশি। শাহমীর চৌধুরী স্নেহসুলভ হাসি দিলেন; রিদিতার মাথায় হাত রাখলেন,স্নেহময় কন্ঠে ডেকে বললেন,“আম্মাজান!"
রিদিতা চমকে তাকালো।শাহমীর চৌধুরীর স্নেহময় ডাকে রিদিতার চোখ ছলছল করে উঠলো।মাহতাব কামালের পর কেউ তাকে এতো মধুর করে ডাকলো৷বাবাদের আদুরে ডাক বুঝি এমন হয়?রিদিতা মনটা ভালো লাগায় ছেয়ে গেলো। মৃদু,মলিন হেসে সালাম দিলো,“আসসালামু আলাইকুম আঙ্কেল।ভালো আছেন।দুঃখিত, প্রথমে সালাম করতে পারি নি।”
“উহু!বাবা বলো। আমি শুভ্রবের বাবা,আজ থেকে তোমারও বাবা।নাকি আমাকে বাবা হিসেবে পছন্দ হচ্ছে না?বেশি বুড়ো হয়ে গেছি নাকি!বলো তো আম্মাজান।” রিদিতা, হেসে ফেলল।শাহমীর চৌধুরীর প্রাণবন্ত বাচন ভঙ্গি রিদিতা কে খুব মুগ্ধ করলো৷
“বাহ্!আম্মাজান তোমার হাসি তো খুব সুন্দর। এখন থেকে চিনি বাদ। রোজ সকালে এক কাপ চিনি ছাড়া চায়ের সাথে তোমার এমন মিষ্টি হাসিটুকু দিও।তোমার শ্বাশুড়ি মা খ্যাচ,খ্যাচ করে উঠে যদি একটু চায়ে চিনি খেয়ে ফেলি বলে।তোমার হাসি যেই মিষ্টি দেখলেই মন টা ভরে যায়,কোনো চিনি, ফিনিতেও সে মিষ্টতা নেই।” শাহমীর প্রাঞ্জল কন্ঠে বলল।রিদিতা, শ্বাশুড়ি মা নামক শব্দে থমকালো।উনি কেমন হবে?খুব রাগী কি?"
রিদিতার চিন্তাশীল মুখটি দেখে শাহমীর চৌধুরী বলল,“টেনশন নেই মা,তোমার শ্বাশুড়ি মাও অনেক ভালো। তার খ্যাচ,খ্যাচ কেবল আমার সাথেই। তুমি কিন্তু আমার দলে থাকবে। শ্বশুর, বউমা মিলে শত্রুপক্ষ কে ঘায়েল করবো। আবার,শ্বাশুড়ি পক্ষে চলে যেও না কিন্তু দল পাল্টে৷” আমুদে স্বরে বলল শাহমীর।
রিদিতা এবার শব্দ করেই হেসে ফেলল।শুভ্রব,পাশ থেকে বলল,“এই যে চৌধুরী সাহেব,আমার বউ কে আমার মায়ের বিরুদ্ধে খেপাচ্ছো দাড়াও বাড়ি ফেরো।” শ্বশুর, বউমার মাঝে ফোড়ন কাটলো শুভ্রব।
“পূত্র সাহেবে,আপনি ফিরুন আগে, আপনার মা আপনাকে দেখে হার্ট অ্যাটাক না করলে হয়।যেই বন্দোবস্ত করেছেন।” শুভ্রবের, কাঁধ হাত চাপড়ে বলল।বাবা, ছেলে এক হলে একে অপর কে পঁচানি দিতে ছাড়ে না।শুভ্রব,প্রতিউত্তরে কাঁধ উচিয়ে হুমকিস্বরূপ বাকা হেসে বলল “তুমি তো সাক্ষী ফাঁসবে তো তুমি।”
“ওরে শেয়ানা!দেখেছো আমার ঘর শত্রু। নিজের সংসার পেয়ে আমার সংসারে আগুন লাগাস না বাপ!" ছেলের কাছে হার মেনে, পরাজিত ভঙ্গীতে বলল শাহমীর চৌধুরী।
এদিকে,বাকিদের অবস্থা নাজেহাল শীতে। এক কাপড়ে আর কতক্ষণ থাকা যায়।সাদাফ আর টিকতে না পেরে বলল,“শুভ্রব ভাই আমার, বউ নিয়ে বাড়ি চল। তোর শরীরে সদ্য বিয়ের জোশ তোর শীত লাগছে না বলে আমাদেরও কি শীত লাগবে না?আর কিছুক্ষণ দাড়িয়ে থাকলে নিউমোনিয়া হয়ে মারা পড়বো৷ সময় নিউজের ব্রেকিং বের হবে, বন্ধুর বিয়ে খেতে এসে নিউমোনিয়া হয়ে অক্কা পেলো তিন যুবক।”
শাহমীর চৌধুরী, তিনজনের অবস্থা এতোক্ষণে খেয়াল করলো৷ তিন বন্ধু গায়ে একটা কম্বল জড়িয়ে আছে। তিনি হো,হো করে হেসে ফেললেন।নিজেদের কথার মাঝে বাকিদের ভুলেই বসেছেন।আর দেরি করলেন না, বনানী বেশ দুর যেতেও সময় লাগবে। বাড়িতে আরেক যুদ্ধ মোকাবেলা করা বাকি।
“তাই তো, তাই তো। তাহলে বেটা অনেক দেরি হয়েছে চলো সবাই।”
“অনেক বড় মেহেরবানী আঙ্কেল।” ইমতিয়াজ, ঘুমের লেশ লাগানো কন্ঠে বলল।সকলে যে যার গাড়ি তে যেয়ে বসলো। শাহমীর চৌধুরী, চৌধুরী ক্যাসকেডে ফিরতে বললেন।রিহাম, ইমতিয়াজ, সাদাফ না করলো।এমনিতেই, ক্লান্ত। যে যার বাড়ি যেয়ে ঘুম দিবে, সন্ধ্যার দিকে যাবে জানিয়ে চলে গেলো।
—
সকালের আলো ফুটেছে, যান্ত্রিক শহর চিরায়ত ব্যস্ততায় মুখরিত পুনরায়।গাড়ির হর্ণের শব্দ,রিকশার টুংটাং,লোকজনের কোলাহল রাতের সকল নিরবতাকে ঢেকে দিয়েছে।ঢাকা মেট্রো ব-১৫০৯৮ নং নাম্বারের Mercedes-Benz Maybach S 680 — Diamond White গাড়িটি সবেগে ছুটে চলছে হাতিরঝিল ব্রিজের উপর দিয়ে।গাড়ির জানালা দিয়ে শো,শো করে বাতাস ঢুকছে।গাড়ির ভেতরে পাশাপাশি বসে আছে,শুভ্রব রিদিতা।গাড়ি ড্রাইভ করছে ড্রাইভার মাসুদ। শাহমীর চৌধুরী পাশের সিটে ঘুমিয়ে৷
রিদিতা,জানালা দিয়ে উদাস দৃষ্টিতে বাহিরে তাকিয়ে,জীবন কি অদ্ভুতভাবে বদলে যায় চোখের পলকে।গত,চারদিন আগেও একটি হাস্যজ্বল পরিবার ছিলো, সকালে রান্নাঘর থেকে বেরিয়ে আসা মায়ের বানানো, চা পরোটার সুবাস, আরাফের দুষ্টুমি, বারান্দায় বসে সকালের চা উপভোগ করা ছিলো তার প্রতিদিনকার জীবনের অংশ।জীবন টা ততোটুকু গন্ডিতেই সীমাবদ্ধ ছিলো। আর, আজ জীবন কোথায়। মা তো চলেই গেছে, ভাই কেও দুরে সরিয়ে দিয়েছে,নতুন পরিচয়ে নতুন জীবনে পদার্পন করেছে, অতীত কে পিছনে ফেলে। সামনের জীবনে কি আছে কে জানে?
রিদিতার হাতে কারো স্পর্শ পাওয়ায় বামপাশে চাহিলো। শুভ্রব,রিদিতার হাত শক্ত করে ধরে আছে। রিদিতাকে আনমনা দেখে,জিজ্ঞেস করলো,“শরীর খারাপ লাগছে?ওভাবে গাড়িতে হেলান দিলে খারাপ লাগবে, আমার কাধে মাথা রাখো।”
রিদিতা আড়ষ্ট হয়ে বসে রইলো! হয়তো লজ্জা বা সংকোচে। শুভ্রব, হালকা হাসলো। কানের কাছে যেয়ে ধীর কন্ঠে বলল,“তোমারই স্বামী।স্বামীর কাঁধে মাথা রাখতে কিসের লজ্জা?যেভাবে গাড়ির দরজার সাথে সেঁটে বসেছো ইন্ডিয়া ও পাকিস্তানের বর্ডার বানিয়ে, যেনো আমি পরপুরুষ।কাছাকাছি বসো,স্বামীর সম্পূর্ণ সুযোগের সৎ ব্যবহার করো৷ এই জুড়ু কা গুলাম তোমার খেদমতে সদা হাজির থাকবে, বেগম!"
স্বামী! এই পুরুষ টি রিদিতার স্বামী।ভাবতে অবাকও লাগছে, অদ্ভুতও।এক বাড়িতে, এক ঘরে, এক বিছানায় ঘুমোবে!ভাবতেও তো কেমন লাগে।রিদিতার লজ্জায় গালে রক্ত জমলো যেনো। শুভ্রব, রিদিতার লজ্জা রাঙা গালের লালিমা দেখে ঠোঁট টিপে হাসলো৷
“লাজ, লজ্জা একটু বাচিয়ে রাখো।এখনিই যেভাবে ব্লাশ করছো, যখন বাসর ঘরে যাবে তখন তো মনে হয় মাটিতেই মিশে যাবে।তবে,লজ্জা রাঙা রূপে মন্দ লাগছে না। I swear you r looking like an কাশ্মীরি আপেল!" হাস্কি স্বরে বলল শুভ্রব৷
রিদিতা,লজ্জায় যেনো মাটি ভাগ করে ঢুকে যায়,“আপনি আগে তো বাটপার লোক ছিলেন,এখন আপনি আস্ত একটা অসভ্য লোক।"
“সব স্বামীই তার স্ত্রীর কাছে অসভ্যই হয়।”
“খোলসে ভদ্রলোক আদতে ভন্ডলোক।” মুখ বাঁকালো রিদিতা।
“নাহ্!তা মানছি না, সারা বাংলা জানে আমি আপাদমস্তক একজন জেন্টলম্যান।দেখো না সবাই আমাকে ডাকে মাইন্ড হিলার।কাছে আসো তোমাকেও একটু হিল করে দি, একদম ঝুড়াঝুড়া হয়ে গেছো।এহহে রে, হাতে পায়ে বল নাই(রিদিতার হাতের কব্জি নাড়ালো) বাসায় যেয়ে আগামী এক সপ্তাহ তুমি শুধু দেশী মুরগীর ঝোল খাবে৷তাহলে আগের জোড়ে ফিরে আসবে৷কি জোড় টাই না দেখাতে,বাপ রে!"
রিদিতা, শুভ্রবের কথা বলার ভঙ্গি দেখে হেসে ফেলল।শুভ্রব মনে, মনে প্রশন্ন হলো। তার মল্লিকা-এ-জাহান কে হাসাতে পেরে। এইটুকুই তো চায় সে!
শুভ্রব, রিদিতার পাশ ঘেঁষে বসলো। রিদিতা কে পাশ থেকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে, রিদিতার মাথা টা শুভ্রব বুকে জড়িয়ে ধরলো৷ রিদিতা,শুভ্রবের বুকের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছে,শুভ্রবের হৃৎস্পন্দন জোড়ে,জোড়ে বিট করছে। রিদিতা,শুভ্রবের দিকে চাইলো।শুভ্রব, চাপা স্বরে বলল,“কিছু শুনতে পাচ্ছো?"
“হুম!হৃৎস্পন্দন।"
“তুমি যখন,যখন আমার কাছে আসো তখন,তখন আমর হৃৎস্পন্দন অস্বাভাবিক বেড়ে যায়। আর প্রতি স্পন্দনে কেবল ছন্দিত হয়“ভালোবাসা,ভালোবাসি!"
রিদিতা,শুভ্রবের বুকে মাথা গুজে চোখ বন্ধ করে ফেলল।মন দিয়ে শুনতে লাগলো সেই স্পন্দন।রিদিতার কানে শান্তিদায়ক ছন্দের মতো শ্রবণীয় হচ্ছে যেনো।এ শান্তিই কেবল স্বামীর বুকেই মিলে।
—
চৌধুরী ক্যাসকেডের ডাইনিং রুমে সুচরিতা, সানায়া ও সাবানা চৌধুরী সকালের প্রাতঃরাশ করতে বসেছে। সানায়া,কলেজ পোশাক পড়ে একেবারে তৈরী হয়ে এসেছে।নাস্তা সেড়ে বেরোবে৷ সুচরিতা, সানায়ার টোস্টে বাটার মাখছে। সাবানা চৌধুরী অল্প,অল্প করে চায়ে চুমুক দিচ্ছে ও কিছু পাত্রির ছবি ভ্রু,কুঁচকে গম্ভীর মুখে দেখে যাচ্ছে।নাতনীর জন্য, নাতবউ খুজতে একটু তো সাবধানী হতে হবে। যে সে মেয়ে তো ঘরে তোলা যাবে না৷
সানায়া,সাবানা চৌধুরীর পাত্রী খোঁজা দেখে বলল,“পেলে দিদান?সুযোগ্য পাত্রী?"
সাবানা চৌধুরী মুখ লটকে বললেন,“নাহ্,আজকাল কার মেয়েরা কি সব যে করে চুলে রং,চং মেখে আর পোশাকের কি ছিড়ি। আমার নাতবউ হতে হবে সংস্কারি,নামাজি ও মার্জিত।”
“আপনাকে কষ্ট করা লাগবে না মা আপনার নাতির জন্য পাত্রী আগেই খুঁজে রাখা আছে।" সুচরিতা, মুখে মিষ্টি হাসি রেখে বলল।
“কাকে? ঐ জাবিন! খবরদার বউমা, ওই মেয়ে কে আমার নাতির সাথে বিয়ে দিতে আমি রাজি না।"
“মা! কি যে বলেন না..." সুচরিতা কে বাকি কথা বলতে দিলো না সাবানা৷ তার আগেই,বি/ক্ষো/ভ করে বললেন,“শোনো,জাবিন আমার নিজের মেয়ের ঘরে নাতনি হলেও এক পরিবারে, আত্মীয়র মধ্যে বিয়ে সাদি আমি পছন্দ করি না।"
“উফফও মা,আপনি শুনবেন তো.. " সুচরিতা, এবারও পুরো কথা বলতে পারলো না। লন থেকে ভেসে এলো গাড়ির “পিপিইইপ" শব্দ।সুচরিতা,সন্দিহান কন্ঠে বলল,“এখন কে এলো?" সানায়া, না জানার মতো কাঁধ উচালো।
শুভ্রবরা ইতিমধ্যে, পৌঁছে গেছে। রিদিতা ঘুমোচ্ছিলো শুভ্রবের বুকে গুটিসুটি মেরে।শাহমীর চৌধুরী, গাড়ি থেকে নামলেন। শুভ্রবও রিদিতা কে আলতো করে ডেকে তুললো৷ঘুম ভাঙতেই রিদিতা, নিভু নিভু চোখে চাইলো। গাড়ির ভেতর থেকেই দেখতে পেলো সুবিশাল আভিজাত্যে মোড়া চৌধুরী ক্যাসকেড। বাড়ি নয় যেনো রাজমহল। রিদিতা, শুভ্রবের দিকে তাকালো। শুভ্রব রিদিতার চাউনি দেখে
বলল,“রাজমহলে স্বাগতম আমার বেগম।চলো, আমরা নামি।"
শুভ্রব, রিদিতা কে নিয়ে গাড়ি থেকে নামলো৷ বাড়ির কাজের লোকেরা আশেপাশে কাজ করছিলো। সকলে,শুভ্রবের সাথে রিদিতা কে দেখে সব কাজ ভুলে বিস্মিত হলো যেনো।শুভ্রব, রিদিতার হাত ধরে চৌধুরী ক্যাসকেডের চৌকাঠের দিকে এগোলো৷ বাড়ির কাজের লোক হালিম চাচা ছুটে গেলো, অন্দরে খবর পৌছে দিতে। হালিম চাচা ছুটে গিয়ে, ডাইনিং টেবিলে বসা সুচরিতা ও সাবানা বেগম কে দেখে হাপাঁতে, হাপাঁতে বলল,“ভাবি সাহেবা, শুভ্রব বাবায় আইছে নতুন বউ নিয়া।”
সুচরিতা আশ্চর্য হলো,“কিহ!" হালিম চাচা উত্তেজিত কন্ঠে বলল,“হাছা কইতাছি গিন্নি মা দেখবেন আহেন।”
সুচরিতা,সাবানা,সানায়া একে অপরের মুখ চাওয়া,চাওয়ি করছে। ডাইনিং টেবিল ছেড়ে তৎক্ষনাৎ লিভিং এড়িয়া তে গেলো৷ দরজায় দাড়ানো শুভ্রব, রিদিতা কে দেখে যেনো তারা হতবিহ্বল হয়ে গেলো। সুচরিতা, নিজ চোখ কে বিশ্বাস করতে পারছে না তার ছেলে এভাবে বিয়ে করে বউ ঘরে নিয়ে আসবে। সুচরিতা,ভিষন রেগে গেলেন।
“এসব কি শুভ্রব?” রাগান্বিত ও অভিমানি কন্ঠ।
“তোমার ছেলে ও ছেলের বউ।” শুভ্রবের স্বাভাবিক উত্তর।
“কিসের ছেলে কিসের ছেলের বউ।এটা কি করেছো তুমি?" রাগে যেনো ফুসতে লাগলেন সুচরিতা।
“মা,অনেক ঘটনা আছে আগে ওকে ঘরে বসতে দাও, অনেক ক্লান্ত!"
“একদম না।আমি মানি না!তুমি কি ছেলেমানুষ?"
রিদিতা,সুচরিতা কে রাগতে দেখে ভয় পেয়ে গেলো। শুভ্রবের আড়ালে লুকিয়ে পড়লো। শাহমীর চৌধুরী সুচরিতা কে সামলাতে বললেন,“সূচি মাথা ঠান্ডা করো, আর শোনো এই মেয়েটিই রিদিতা।”
“সে যেই হোক তোমার ছেলে এভাবে বিয়ে করে আনবে?"
“বউ মা তো ঠিক কথা বলেছে শাহমীর। চৌধুরী পরিবারের একটক মান, মর্যাদা আছে দাদুভাই এমন কাজ কি করে করলো। এটা আমরা আশা করি নি।” সাবানা চৌধুরী, রাগী ও গম্ভীর মেজাজে বললেন।
সানায়া পাশেই দাড়িয়ে ছিলো। এই প্রথম রিদিতা কে স্বচক্ষে দেখলো। আর কেউ খুশি হোক বা না হোক সানায়া খুশি তবে জাহির করতে পারছে না।
“তুমি সব জানতে না শাহমীর?কাল রাতে তুমি আমায় মিথ্যা বলে বেরিয়েছো? তুমি বাবা হয়ে কি করে সায় দিলে?”
“সূচি অযথা রিয়েক্ট করছো,তুমি তো আগে থেকেই জানতে তোমার ছেলের পছন্দ।ঘটনার পেছনে কারণ না জেনে রাগ দেখাচ্ছো জানলে রাগের জন্য আফসোস করবে।”
“আমার রাগ করা টা অনুচিত।ছেলে মেয়েকে স্বাধীনতা দিয়েছি বলে যা খুশি করবে আর মেনে নিবো।কি জবাব দেবো আত্নীয় স্বজন কে যে আমার ছেলে পরিবার কে না জানিয়ে পালিয়ে বিয়ে করে গর্বের কাজ করেছে?আর, কি দরকার ছিলো দুই পরিবার মিলেই তো সব ব্যবস্থা করা যেতো।”
“সূচি, প্রয়োজন ছিলো।আগে শুনবে তো।”
“একদম, কথা বলবে না তুমি। কিছু শুনবো না আমি।”
শুভ্রব, ঘটনা বেগতিক দেখে মায়ের কাছে এগিয়ে এলো।সুচরিতা,শুভ্রবের গায়ে হালকা হাতে মারতে লাগলো। ছেলের থেকে এমন কিছু তিনি মোটেও আশা করেনি। রিদিতা,দরজায় একা দাড়িয়ে।এমন পরিস্থিতিতে নিজেও অপ্রস্তুত হয়ে পড়েছে। সানায়া,রিদিতার পাশে যেয়ে দাড়ালো। কাঁধে হাত রাখলো। আশ্বস্ততা দেখালো।
শুভ্রব,মা কে জড়িয়ে ধরলো৷ সুচরিতা কাদঁছে। শুভ্রব, মাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে শান্ত করলো। সোফায় বসালো, শুভ্রব মায়ের পায়ের কাছে বসলো। হাত দুটো ধরে,ভেজা কন্ঠে গ্লানিময় চোখে চেয়ে বলল,“মা,তুমি আমাকে বিশ্বাস করো তো যে আমি কোনো অন্যায় করতে পারি না।"
“করেছিস তো!"
“করে থাকলেও কারণ খুজবে না?"
“সাফাই গাইবি না।" সুচরিতা ধমকালো
“সাফাই না মা সত্য বলবো।তারপর যদি তোমার মনে হয় যে আমি ভুল তাহলে আমি আমার স্ত্রী কে নিয়ে বেরিয়ে যাবো।"
“বাবন!তুই এ কথা বলতে পারলি?"
“তুমিও তো আমায় অবিশ্বাস করছো,একটিবার শোনো!"
“বল!"
শুভ্রব, মায়ের পায়ের কাছে বসে শান্তকন্ঠে সম্পূর্ণ ঘটনা খুলে বলল,“মা,রিদিতার মা ইন্তেকাল করেছে চারদিন হলো। পরিবারে কেবল মা-ই ছিলো ওর অবলম্বন সাহারা। ওর বাবা, ওদের ফেলে চলে গিয়েছে। ওর মায়ের মৃত্যুর কারণ একভাবে রিদিতার বাবা৷ওর আপন বলতে কেউ নেই, ওর সাহারা বলতে কেউ নেই। বাবার কাছে গিয়েছিলো হক চাইতে বাবা ওর ভাই কে রেখে ওকে বের করে দেয়। তুমি বলো মা মেয়েটা যেতো তো যেতো কই?আমি তো ওকে একা ছাড়তে পারতাম না।তুমি বলো যাকে আমি ভালোবাসি এতো বড় বিপদে ওকে ছেড়ে দিতাম?আর ওকে তো এভাবেও বাড়ি তে আনতে পারতাম না, তখন কি চৌধুরী পরিবারের সম্মান থাকতো।ও কি মর্যাদা পেতো?তাই,আমি মাঝরাতেই সিদ্ধান্ত নেই যে আমি বিয়ে করে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে, সম্মানের সহিত চৌধুরী বাড়িতে আনবো।এখন তো সব জানলে এবার সিদ্ধান্ত তোমার।”
সুচরিতা চুপ করে গেলেন।রিদিতার বিপদ শুনে তার মন টাও নরম হয়ে এলো।ছেলে তো ভুল কিছু করেন নি।দরজায় দাড়ানো বিধ্বস্ত ও বিমূঢ় রিদিতার দিকে তাকালেন তিনি। নিজেকেই যেনো দেখতে পেলেন রিদিতার আদলে।সাবানা চৌধুরীও,ঘটনা আমলে নিলেন।
“তোর বাবা তো কাল আমাকেও বলতে পারতো।”
“মা,পরিস্থিতিই এমন ছিলো।"
সুচরিতার বড় আফসোস হলো।কেনো যে রেগে গেছিলেন। আগে ঘটনা শুনে নিলে হয়তো এভাবে রাগতেন না।সাবানা চৌধুরী, সুচরিতা র কাঁধে হাত রাখলেন।পরিস্থিতি শান্ত হলো।সাবানা বেগম নাতবউ কে ঘরে তোলার আদেশ দিলেন।তবে,শাহমীর সুচরিতার উপর রাগ হলো।নতুন বউ,সুচরিতার প্রথম অভিব্যাক্তি এমন দেখে মেয়েটার মনে কি প্রভাব পড়লো?শ্বাশুড়ি কে কি মনে করলো।
“সূচি রাগ কখনোই ভালো কিছু বয়ে আনে না,মেয়েটার উপর তোমার ব্যবহারের কি প্রভাব পড়লো বুঝতে পেরেছো?"
সুচরিতার লজ্জায় যেনো মাথা কাটা যাচ্ছে।তিনি, সোফা ছেড়ে উঠে দাড়ালেন।রিদিতা কে যেয়ে জড়িয়ে ধরলেন।রিদিতা,হতবুদ্ধির মতো দাড়িয়ে রইলো।একটু আগে রাগ হলো আবার এখন জড়িয়ে ধরলো।
“আমি খুব লজ্জিত মা! যা হয়েছে তা তো ফেরত দিতে পারবো না। তবে,ভালোবাসা দিয়ে তো পূর্ণ করে দিতে পারবো।" সুচরিতা, রিদিতার কপালে চুমু খেলেন আদরে জড়িয়ে ধরলেন। আরেক হাতে ছেলেকে ডাকলেন,ছেলে ও ছেলে বউ মা কে আদরে আলিঙ্গন করলেন।
রিদিতা কে ধরে এনে সোফায় বসালেন। সাবানা বেগমের সামনে বসালেন। সাবানা বেগম, রিদিতা কে দেখতে লাগলেন জুহুরির চোখে। সুচরিতা, তা দেখে বলে উঠলো,“কি মা!আপনার মন মতো তো?"
“আপাদত,এপ্রুভ করলাম। বাকি পরীক্ষা পরে নিবো।অনেক ধকল করে এসেছে, অনেক বিপদ গেছে একটু জিড়িয়ে নিক।সানা, ভাবি কে নিয়ে তোর ঘরে যা।বউমা,খাবার দাবারের ব্যবস্থা করো। আর বউ কে বরন করার আয়োজন করো।”
“জ্বি মা!”
ঘটনা, অনুকূলে দেখে শুভ্রববের পাশে শাহমীর চৌধুরী দাড়ালো।ছেলের কানে চাপাস্বরে বলল,“তোর মা যে মাথাপাগল মহিলা দেখলি তো?”
শুভ্রব বাবার কথায় ঠোঁট টিপে হাসলো, বাবাকে জব্দ করার সুযোগ ছাড় দিলো না। তৎক্ষণাৎ, সুচরিতা কে ডেকে বলল,“মা! দেখো বাবা তোমাকে কি যেনো বললো।”
শাহমীর চৌধুরী কপাল চাপড়ে বলল,“যার জন্য করলাম চুরি সেই বলে চোর।”
“সরি বাবা।সামলাও সব আমি রুমে গেলাম।"
—
ডাইনিং টেবিল জুড়ে খাবারের পশরা সাজানো হচ্ছে। হীরাম্মা, রোকেয়া, হালিম চাচা মিলে নাকেমুখে নাস্তার যোগাড়যন্ত্র করলো।যেনো ঝড় বয়ে গেছে বেশি কিছু করতে পারে নি। আপাদত,মুরগীর মাংশ ভুনা, চা,পরোটা, সেমাই করলো৷ হুট করেই বা কি করা যায়। আপাদত,নাস্তা সারুক। কত কাজ আছে। আত্নীয় স্বজন কে জানাতে হবে,কি করবে না করবে পুরো যেনো মাথা খারাপ অবস্থা।
সুচরিতা,নিজের আলমারি থেকে নতুন শাড়ি, গয়না নামালো। নতুন বউ কে তো আসার পর, পর বকা শুনিয়েছে। ইশশ! ভাবলে লজ্জায় নুইয়ে যান৷রিদিতার ঘটনা তিনি শাড়ি,গয়না তৈরী করতে, করতে ভাবতে লাগলেন। নিজের কথাও তার মনে পড়ে গেলো৷ বাবা,মা কে হারিয়েছেন তিনিও।আপন মানুষ না থাকার যন্ত্রণা তিনি জানেন। এতিম মেয়েটার উপর কেমন রাগ টাই না করলো।আল্লাহ কি তাকে ক্ষমা করবেন?
শাহমীর চৌধুরী, ওয়াশরুম থেকে বেরোলেন তোয়ালে দিয়ে মাথা মুছতে,মুছতে ভাবনামগ্ন স্ত্রির দিকে তাকিয়ে বললেন,“কি ভাবছো?”
“নিজের কৃতকর্ম!"
“এজন্যই বলে ভাবিয়া করিয়ো কাজ করিয়া ভাবিয়ো না। সব পরিস্থিতিতে রাগ মানায় না সূচি।কখনো,কখনো পেছনের কারণ টাও জানতে হয়।আমরা সেসকল পরিবারের মতো নই যে,ছেলের বউয়ের উপর নিজেরদের প্রাচুর্যতা, জোড় দেখাবো।তোমার রাগ করাটাও যৌক্তিক তুমি কারণ জানতে না। তুমিও ভুল নও!তবে, মাঝে মাঝে ধৈর্য্য হারাও।শ্বশুর, শ্বাশুড়ি দের উচিত বাড়ির বউ মা কে আগলে রাখা তাদের সাথে এমন কোনো ব্যবহার না করা যাতে তাদের মনে শ্বশুর বাড়ি নিয়ে ভুল ধারণা তৈরী হয়।এইযে মাঝে,মাঝে শুনি শ্বশুরবাড়ি তে বউমা নির্যাতিত, নিপীড়িত হয় কেনো হয়?কারণ আমরা মনে করি মেয়েটা পর। পরের সাথে যা খুশি করা যায়?কিন্তু যদি আমরা আমাদের ভালোবাসা দিয়ে আপন করে নি তাহলে কত মেয়ের জীবন বেঁচে যেতো।”
শাহমীর চৌধুরী, স্ত্রীর অনুতপ্তা ও গ্লানি বুঝলেন। সুচরিতা কে অনুতপ্তা নিয়ে কটাক্ষ না করে তিনি যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে ভালোবাসা দিয়ে বোঝালেন। সুচরিতা,স্বামীর বুকে মাথা রাখলো।
“আমি মাঝে,মাঝে পাগলামি করে ফেলি তাই না?"
“মাঝে, মাঝে তোমার মাথা একটু ঘুরে যায় তবে ব্যাপার না আমারই তো বউ তুমি।এখন চলো খেতে দাও,খুদা লেগেছে৷ তোমার ছেলে যা করলো।”
“তুমি কি? বউমা কে কিছু দিয়েছো মুখদেখে?"
“কিছু নেয়ার মতো অবস্থা ছিলো কি? তবে, আমার আম্মাজান কে আমি বিশেষ উপহার দিবো। শুভ্রব আমাকে সব বলেছে জানো তো সূচি।মেয়েটা এটুকু বয়সে যা, যা সহ্য করেছে মেয়েটা খুব শক্ত ও সাহসি, একদম তোমার মতো।”
“আমার বউ মা, আমার মতো তো হবেই।”
শাহমীর চৌধুরী ও সুচরিতা হেসে ফেললো। স্ত্রীকে ভালোবাসাময় আলিঙ্গনে জড়িয়ে রাখলো।
—
সানায়ার ঘরে বিছানায় শুয়ে আছে রিদিতা। হঠাৎ, করে শরীর টা বেশ খারাপ লাগছে। আরাফের কথা মনে পড়ছে। কি বড় ভুল সিদ্ধান্ত টাই না নিলো।নুরুল আমিনের কাছে আরাফ কখনোই ভালো থাকবেনা।বড় মামা রা কি ফিরেছে?ফিরলে আরাফকে তাদের সাথে পাঠিয়ে দিবো৷ মামা তো আর ফেলে দিবে না।
নিজের ভাবনায় মত্ত,রিদিতা৷
সানায়া কলেজ পোশাক ছেড়ে ওয়াশরুম থেকে বেরোলো।নতুন ভাবি আসার খুশিতে কলেজ আজ যাবে না। কি যে খুশি লাগছে তার। বাড়িতে এবার তার একটা সখী হলো৷ সানায়া, রিদিতা কে শুয়ে থাকতে দেখে বলল,“ভাবিয়া,শরীর খারাপ লাগছে?"
সানায়ার ডাকে উঠে বসলো রিদিতা।সানায়া, রিদিতা কে ধরে বসালো৷ পিঠের নিচে বালিশ দিলো।
“তুমি ঠিকআছো?"
“হ্যা, ঠিকআছি।” মুদু হেসে বলল রিদিতা। রিদিতা সানায়া কে অবাক হয়ে দেখলো। একদম পুতুলের মতো দেখতে। শুভ্রবের মতো সুন্দর ও স্নিগ্ধ!বাঙালিদের মতোন একদমই নয়।চেহারায় আরবিয়ো ছাপ।
“কি দেখো?"
“তুমি অনেক সুন্দর!"
“ধুর কি যে বলো না।তুমি অনেক সুন্দর।"
রিদিতা হাসলো সানায়ার কথায়।মেয়েটা খুব মিশুক৷ স্বভাবে চঞ্চলতা ও শিশুসুলভতা। রিদিতা র খুব ভালো লাগলো সানায়ার সাথে আলাপ করে।এ পরিবারের মানুষগুলো অন্যরকম।
“ভাবিয়া,তুমি ফ্রেশ হয়ে নাও আমি তোমায় নতুন জামা দিচ্ছি।”
রিদিতাও ফ্রেশ হতে চাইছে, আজ তার রজঃচক্রের ডেট না তবুও আজ ঋতুমতী হয়েছে।ইতস্তত লাগছে সানায়া কে বলতে,হাত কচলাচ্ছে রিদিতা। সানায়া রিদিতা কে চিন্তামগ্ন দেখে জিজ্ঞেস করলো,“কিছু লাগবে?ভাবিয়া।”
রিদিতা সানায়াকে জানালো৷ সানায়া,প্রয়োজনীয় সবকিছু নতুন নামিয়ে দিলো৷ রিদিতা সবকিছু গুছিয়ে ওয়াশরুমে গেলো।শুভ্রব,নিজের ঘর থেকে ফ্রেশ হয়ে সানায়ার ঘরে এলো রিদিতা কে দেখতে৷ সানায়া কে একা দেখে জিজ্ঞেস করলো,“সানা!তোর ভাবি কই?"
“বাবাহ!একদিনও হয় নি বিয়ের এখনি বউ পাগল।আমাকে তো জিজ্ঞেস করলে না আমি কেমন আছি, আশেবিষয় তো জানতে চাইলে না।” মুখ ফুলিয়ে বলল সানায়া। শুভ্রব,সানায়ার মাথায় চাটি মেরে বলল,“তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই হাতির পাঁচ পা দেখে আকাশে উড়ছিস।কলেজ গেলি না কেনো?"
“আমার ভাবিয়া এসেছে আজ নো কলেজ অনলি ছুটি।”
“পড়ালেখায় দিন,দিন ডাব্বা মারছিস দাড়া,তোকে তোর ভাবির কাছে পড়াতে দিতে হবে। তুখোড় মাস্টারনি!সব ফাঁকিবাজি বের হবে।” সানায়ার কান টেনে বলল।তখনই, ওয়াশরুম থেকে বের হলো রিদিতা। ভেজা চুল তোয়ালেতে মোড়া। গোসলে এতোদিনের সকল ক্লান্তি ও ধকল যেনো ধুয়ে মুছে গেলো৷ খুব স্নিগ্ধ লাগছে৷ তবে রিদিতার হাতে বালতি দেখে শুভ্রব ভ্রু কুচকালো৷
“তুমি কাপড় ধুয়েছো?"
“হ্যা,আমি তো সবসময় নিজের জামা নিজে কাচি।"
“এখন থেকে করবে না,বাড়িতে ওয়াশিংমেশিন আছে প্রয়োজন হলে পারসোনালি এনে দিবো।নিজের কষ্ট করার প্রয়োজন নেই।”
“আমার অভ্যেস আছে।"
“থাকুক।তুমি আমার কাছে ননীর পুতুলের মতো আমি চাই না আমার ননীর পুতুলের গায়ে একফোটা আচঁ লাগুক।"
রিদিতা, শুভ্রবের উপর অবাকের উপর অবাক হচ্ছে। এমন পুরুষও হয়? বউকে কেউ এতো আহ্লাদ দেয়?
সানায়া,ভাই ভাবির প্রেম দেখে গলা খাখাড়ি দিলো। দুষ্টুমি করে বলল,“ভাইসাহেব ও ভাবিসাহেবা আমি কিন্তু সব দেখছি। আহা কি,পেরেম। মনে হলো গল্পের বইয়ের পাতা থেকে উঠে আসা একজোড়া শালিক পাখি৷"
“সারাদিন বস্তাপচাঁ এমন উপন্যাস আর গল্প পড়ে মাথা গেছে।কাল থেকে এসমস্ত বই স্টোর রুমে তালা দেয়া হবে।”
“ভাইয়া!ঠিকহবে না কিন্তু?" সানায়া নাকে কেঁদে বলল।
এমনসময়, সুচরিতা এলো সানায়ার ঘরে। হাতে নুতন লাল রঙা জামদানী শাড়ি। গয়নার বক্স।তবে ঘরে ঢুকে রিদিতার হাতে বালতি ও ভেজা কাপড় দেখে ভিষন অবাক হলেন।
“একি,তুমি বালতি নিয়ে কোথায় যাচ্ছো?নিজে কেনো কাচতে গেলে বাড়িতে কাপড় ধোয়ার লোক আসে তো দুজন।”
“না আসলে..." রিদিতা,ইতস্তত করছে। সানায়া, মায়ের কাছে এসে কানে,কানে সব গুছিয়ে বলল।শুভ্রব,সানায়া ও সুচরিতার কানাকানির কারণ বুঝলো না৷ সুচরিতা, রিদিতার কাপড় ধোয়ার কারণ বুঝে বলল।
“ওহ্ আচ্ছা। তবে বালতি রেখে দাও কেউ যেয়ে নেড়ে দিবে ছাদে।এখন, তাহলে মা শাড়িটা পড়ে গয়না গুলো একটু পড়ে নাও।” রিদিতার এতো ভারী শাড়ি গয়না দেখে যেনো শ্বাস ফুলছে। দম বন্ধ লাগছে। রিদিতা একটু স্বস্তি চাইছে৷
“আন্টি,আমি সালোয়ার কামিজ পড়লে কি অসুবিধা হবে? আসলে আমার খুব পেট ব্যথা ও শরীর খারাপ করছে। আমি এতোকিছু পড়তে পারবো না।” শেষ কথা টুকু বলে শুভ্রবের দিকে তাকালো৷ শুভ্রব কিছু বলার আগেভ সুচরিতা রিদিতার গাল আলতো করে হাত ছুঁইয়ে বলল।
“কোনো অসুবিধা নেই রে মা,তোমার যা খুশি পড়ো৷ আর আন্টি কেনো আমি তো তোমারও মা।মা বলবে!"
“মা" নামক শব্দে রিদিতার বুকে কাপঁন উঠলো।মায়ের মুখটা ভেসে উঠলো৷ এ পৃথিবীতে আসমা বেগম ব্যাতীত আর কাউকে যে সে মা বলে সম্বধোন করতে৷ পারবে না৷ সুচরিতা কি বুঝলো কে জানে?স্নেহময় কন্ঠে বলল,“মামনিও ডাকতে পারো। তবে ভালো হলো আমার একটা সঙ্গী এলো৷আমি তোমার খাবার টা তাহলে উপরে নিয়ে আসি কষ্ট করে নিচে নামার প্রয়োজন নেই।"
সুচরিতার আন্তরিকতা ও স্নেহশীলতা দেখে রিদিতার মন টা শান্তি তে ভরে গেলো। কষ্টের পর আসলেই স্বস্তি আসে। এক পরিবার হারিয়ে রিদিতা আরেক পরিবার পেলো৷ ঠিকতার স্বপ্নের মতো।
“তোমরা,আমার বউয়ের যত্ন নিও তোমাদের হাতে তুলে দিয়ে গেলাম,আমি একটু বেরোই কাজ আছে।”
শুভ্রব বেরিয়ে গেলো,সুচরিতা কিছু মনে হতেই পিছু ডেকে বলল,“বাবন,শোন।"
“বলো।"
সুচরিতা,শুভ্রবের কাছে গেলো,“শোন বাবা,বিয়ে করেছিস অনেক দায়িত্ব আছে আর অনেক কিছু বুঝে নেয়ারও আছে। মেয়েটার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস ও নতুন জামা কাপড় কিনে আনিস যা ও পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করে।"
“হুম, বুঝেছি।এবার তাহলে যাই আম্মাজান।দোয়া দিয়ে দাও তো।"
সুচরিতা হেসে ফেলল।ছেলের গায়ে আলতো চাপড় মেরে বলল,“আমার দোয়া ও ভালোবাসা সবসময় আমার ছেলের সাথে আছে।”
“রাগ নেই তো?"
“নাহ্ রে বাবা!আর আমি নিজেও..."
“মা, তুমি যা করেছো ঠিক করেছো।আমার মা তো ভুল করে না তুমি তো কারণ জানতে না আর এখন তো সব সলভ।"
শুভ্রব মাকে জড়িয়ে ধরলো, মায়ের মাথায় চুমু খেয়ে বিদায় নিলো৷
“ক্রমান্ন....."
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা৷
গল্পের প্লট, থিম, চরিত্র,চরিত্রের নাম, ছবি, উক্তি, কাহিনি কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ!এবং গল্প টি অন্য কোথাও পোস্ট করাও নিষিদ্ধ আমি রচয়িতা এ অনুমতি দিচ্ছি না। পড়তে হলে আমার পেজেই পড়তে হবে। চাইলে আপনারা শেয়ার করতে পারেন।
পর্বটি কেমন লাগলো পড়ে জানাবেন, আপনাদের মতামত ও মন্তব্য একান্ত কাম্য।সাইলেন্ট রিডার রা রিয়েক্ট করবেন। ভুল হলে ক্ষমা সুলভ দৃষ্টিকে দেখবেন। হ্যাপি রিডিং। পরবর্তী পর্ব আসা অব্দি দোয়াতে মনে রেখো।😊