ফন্ট সাইজ:
থিম:
মেঘরঙ্গনের সন্ধিক্ষণে

পর্ব 56

লেখক: আলিফা তাসনিম রিতা

৫৩.

বিকেলের নরম আলোর স্নিগ্ধতায় ঢেকে আছে সাদা রঙের আদলে গড়া চৌধুরী ক্যাসকেড।বাতাসে শৈত্যতা ও প্রকৃতির শুষ্কতায় আকাশ ফ্যাকাশে হয়ে আছে৷মাঝে,মাঝে দু-একটা পাখি গার্ডেন এড়িয়ার মাঝবরাবর পাতা বিহীন বড় বাগান বিলাস গাছটায় বসে কিচিরমিচির করছে।কুয়াশার বিন্দু,বিন্দু শিশির কণা ঘাসের উপর মুক্তোর মতো চমকাচ্ছে।সূর্য ডুবে যাবে,যাবে করছে।

চৌধুরী ক্যাসকেডের অন্দরে চলছে, তুমুল হুটোপুটি ও তোড়জোড়।সুচরিতা সহ বাড়ির রান্নার লোক মিলে রাতের খাবার ও সন্ধ্যার নাস্তা বানাতে লেগে পড়েছে সঙ্গে সাহয্য করছে শুভ্রবের ছোটচাচি নাভানা চৌধুরী। চৌধুরী ক্যাসকেডের পাশে টেরাকোটা রঙের ডুপ্লেক্স বাড়িটি শুভ্রবের ছোট চাচা শাহেদ চৌধুরীর৷শুভ্রবের বিয়ের খবর পেয়েই চলে এসেছে৷বড় জা কে একা হাতে কষ্ট করতে দেখে সেও হাত লাগালো তবে বউ কে এখনো দেখার ভাগ্য হয়নি তার।মনে তার অনেক প্রশ্ন, সুচরিতা কে জিজ্ঞেস করারও সাহস পাচ্ছে না।কারণ, সুচরিতা ঘরের খবর ঘরের মাঝেই রাখে৷ সমালোচনা বা আলোচনা পছন্দ করেন না।নাভানা চৌধুরী সুচরিতার বিপরীত বৈশিষ্ট্যের।কি এমন হলো যে, একরাতে বিয়ে করে নিয়ে এলো আর সুচরিতাও খুশি মনে মেনে নিলো?ভেতরটা তার কৌতুহলে কিলবিল, কিলবিল করছে৷

সুচরিতা বেশ আনন্দ নিয়েই কুটুম বাড়ির জন্য খাবার, দাবার আয়োজন করেছেন৷আজ,আর কেউ আসবে না।কাল সকালে চৌধুরী বংশের সকল আত্নীয় স্বজন আসবে৷কুটুম বাড়ির মেহমানদের জন্য আপাদত নাস্তাতে বানানো হয়েছে চা,চিকেন ফ্রাই,পাস্তা, কেক, খেজুর গুড় দিয়ে বানানো পিঠা,শর্মা,পুডিং এর আয়োজন।তবুও,তার কম কম মনে হচ্ছে।কুটুম বাড়ির লোকজন কে মন মতো আপ্যায়ন না করলে সুচরিতার শান্তি হবে না।রান্নার বুয়াদের এটা, ওটা নির্দেশনা দিয়ে যাচ্ছে।ছেলের বউ আসার খুশিতে, যেনো হতবুদ্ধি হয়ে পড়েছে সুচরিতা।কি থেকে কি করবেন বুঝে উঠতে পারছেন না। অতিরিক্ত আনন্দ ও দুঃখ দুইয়েই মানুষ হতবুদ্ধি হয়ে পড়ে।

লিভিং রুমে বসে আছেন শাহমীর চৌধুরী, কুটুমদের সাথে কথা বার্তায় ব্যস্ত।চৌধুরী বাড়ির লিভিং রুমের মাঝ বরাবর বিশাল বড় লম্বা সাইজের সোফা, মুখোমুখি রাখা। একপাশে বসেছেন চৌধুরী সাহেব, সাবানা চৌধুরী,শুভ্রব!
সানায়া, রিশিতা কে কোলে নিয়ে, বিড়াল ছানা দুটোর সাথে খেলছে।রোজি ও এলেক্সের ছোট,ছোট চারটা ছানা হয়েছে৷ দুটো সানায়া তার বান্ধবীকে দিয়ে দুটো রেখে দিয়েছে। রোজি, এলেক্সের এখন সুখের সংসার।বিড়াল ছানাদের সাথে দৌড়াদৌড়ি করতে রিশিতার বেশ আনন্দ লাগছে, রিশিতার খিলখিল হাসি যেনো চাঁদের আলোর মতো আলোকিত করে তুলল চৌধুরী বাড়ির অন্দরমহল।পাশের,মুখোমুখি সোফায় বসে আছেন মাহতাব কামাল,শিমুলবানু,আলেয়া ও আরাফ।তারা এসেছে ঘন্টাখানেক হবে,বোনের মৃত্যুর খবর পেয়েই ছুটে এসেছেন সৌদি থেকে। শুভ্রবই,তাদের এয়ারপোর্ট থেকে চৌধুরী বাড়িতে নিয়ে আসে।

দৃষ্টির অগোচরে এমনকিছু যে হয়ে যাবে তার কেউ কল্পনাও করে নি৷ চোখের পলকে সব শেষ। তারা যদি, দুরে না যেতো তাহলে বোধহয় ভাগ্নে,ভাগ্নিকেও এতো দূর্ভোগ পোহাতে হতো না৷ আহারে,তার বোনগুলোর কপাল আল্লাহ এমন কেনো লিখলেন?একজনের সুখ হয়েও প্রাণ হারালো, আরেকজন দুঃখ পেয়ে।আলেয়া বড় দুই বোন কে হারিয়ে যেনো বিমূর্ষ।স্বামীর সাথে কাতার থাকতেন, সৌদি গিয়েছিলেন মা,ভাইয়ের সাথে দেখা করতে৷আসমা বেগমের কথা শুনে আর থাকতে পারলেন না, ভাইয়ের সাথে চলে এলেন। মাহিনও আসার চেষ্টা করেছিলো ছুটি ম্যানেজ করতে পারে নি৷সকলেই,তারা শোকাহত!

চৌধুরী পরিবারের সকলে, তাদের সাদরে গ্রহণ করে নেন।মাহতাবদের আগমনে তারাও বেশ আনন্দিত৷নিজেদের মধ্যে আলাপচারিতা সাড়ছিলো৷মাহতাব কামাল চৌধুরী পরিবারের আন্তরিকতা ও ব্যবহারে বড়ই বিস্মিত।এতো, এতো ক্ষমতা ও প্রাচুর্যতা অথচ কত বিনয়ী। কপালপোড়া ভাগ্নির কপালে সুখ দেখে মাহতাব কামাল বড় খুশি হলেন৷ এইদিক টা ভেবে তিনি শান্তি পান৷ শুভ্রব কে বড়ই পছন্দ হয়েছে, দেখতে যেমন রাজপুত্রের মতো,ব্যবহারও নম্র।মাহতাব কামালদের কত যত্ন করে সম্মান দিয়ে আনলেন।

সুচরিতা,নাস্তার ট্রে সাজিয়ে এনে সেন্টার টেবিলে রাখলেন। হাসিমুখে,মাহতাব, আলেয়া ও শিমুলবানু কে চায়ের কাপ এগিয়ে দিলেন। সুচরিতার ব্যবহারে তারাও বেশ আপ্লুত এবং আশ্চর্য্য। সুচরিতা কে শিমুলবানু ও আলেয়ার একটু ভিন্ন মনে হলো,চেহারা তে বাঙালী,বাঙালী কোনো ছাপ নেই। দেখে মনে হয় বিদেশীনি অথচ কি স্পষ্ট বাংলা ও বেশভূষায় বাঙালিয়ানা। চেহারাতেও তারুণ্যতা, যদি তারা সুচরিতার পাশে দাড়ায় তাহলে বোধহয় শিমুলবানু ও আলেয়া কেই বয়সে বড় মনে হবে।লাবন্য ও দীপ্তময়ী,ব্যবহারও খুব নরম। সুচরিতা, শাহমীর চৌধুরীর পাশে যেয়ে বসলো।কাজের মেয়ে,সকিনা সকলকে নাস্তা পরিবেশন করছে।তবে,কেউ কিচ্ছু মুখে দিচ্ছে না,হয়তো সংকোচের কারণে!

“কি হলো আপনারা খাচ্ছেন না কেনো,একটু কিছু নিন।জার্নি করে এসেছেন। আপনারা আসায় আমরা খুব খুশি হয়েছি।এবার ষোলকলা আমাদের পূর্ণ।” হাসিমুখে,আন্তরিকতা ভরে বলল সুচরিতা৷

“ভাবি এতো কষ্ট করতে কেনো গেলেন,শুধু শুধু।” শিমুলবানু ইতস্তত হয়ে বলল।সুচরিতা মেকি রাগ দেখিয়ে বলল,“কি বলেন,আপনারা হলেন কুটুম মানুষ আপনাদের জন্য করবো না তো আর কার জন্য করবো।সব খেতে হবে নাহলে খুব রাগ করবো।"

শিমুলবানু ও আলেয়া হাসলেন। মানুষ এমনও হয়।তারা তো জানতেন ধনীদের কত কি বাছ বিচার থাকে,কত গরিমা থাকে। অথচ এ মানুষগুলো যেনো মাটির মানুষ।মাহতাব কামাল, চায়ের কাপ টা নিলেন। ইতিমধ্যে, শাহমীর চৌধুরীর সাথে তার বেশ জমে গেছে।কথা প্রসঙ্গে জানা গেলো,তারা একই কলেজের ছাত্র ছিলেন৷কলেজ জীবন নিয়ে স্মৃতি চারনে তাদের সময় ও বন্ধুত্ব বেশ ভালোই হলো৷

এরইমাঝে রিশিতা, বিড়ালছানা র গলার বেল্ট ধরে টানতে,টানতে শুভ্রবের কাছে আনলো। সানায়া তখন ছিলো না। উপরে পাঠিয়েছে সুচরিতা রিদিতা কে আনতে৷ বিড়াল ছানা রিশিতা কে লেজ দিয়ে বাড়ি মেরেছে তাই সে নালিশ জানাতে এসেছে। কাঁদতে, কাঁদতে শুভ্রবের কাছে এলো৷ঠোঁট ফুলিয়ে, চোখ মুখ কুচকে কেঁদে, কেঁদে বলল,“মিউ মেয়েছে।উ,উ ব্যাতা পাইচি।মিউ পতা!"

বাচ্চাটা বেশ মিষ্টি ও আদুরে।দেড় বছরের বাচ্চা তবুও কি সুন্দর করে কথা বলে৷ শুভ্রব, রিশিতার বলার ভঙ্গি দেখে হাসলো।আদর করে কোলে তুলে চোখের পানি মুছে দিলো।

“কি হয়েছে বার্বিডলের, বিড়াল কি খামচি মেরেছে?"

“না,নেজ দিয়ে এমনে মেয়েছে।" রিশিতা, হাত দিয়ে দেখালো। শুভ্রব, একহাতে বিড়াল ছানা টি হাতে নিয়ে বেল্ট ধরে ঝোলালো,“এই তুই নাকি ওকে মেরেছিস?" বিড়াল ছানা টি “ম্যাও" করে উঠলো। শুভ্রবের দিকে মায়া,মায়া চোখে তাকালো।
রিশিতা,তা দেখে রাগান্বিত হয়ে বলল,“মায়ো, বেচি বেচি মায়ো৷দুত্তুু মিউ!” রিশিতা নিজেও চড় লাগালো৷ রিশিতার কান্ডে সকলে হো,হো করে হাসলো৷

শিমুলবানু মেয়েকে বারণ করে বলল,“আম্মু, বিড়াল কে মারে না।ব্যথা পাবে।"

“ও,আমাতে মেয়েছে কেনু?" মুখ ফুলালো, শুভ্রব রিশিতার ফুলো গাল হালকা টেনে দিলো৷রিশিতা কে শান্ত করতে, বিড়াল ছানা কে মেকি ধমক দিলো,

“এই তুই আর আমাদের বার্বিডল কে জ্বালাবি না নয়তো বাহিরে ফেলে দিয়ে আসবো।একদম সাবধান!" রিশিতাও তাল মিলিয়ে চোখ পাকিয়ে বলল,“ছাবদান!"

“কোকো,তুই বার্বিডল কে সরি বলে দে তো।” শুভ্রবের কথায় কোকো রিশিতার দিকে তাকিয়ে “ম্যাও” করে ডেকে উঠলো৷ রিশিতা, মুখে হাত দিয়ে হাসলো৷শুভ্রব রিশিতা কে বলল,“বিড়াল ছানা সরি বলেছে, মাফ করে দাও তো বার্বিডল।ও, আর তোমাকে জ্বালাবে না। জ্বালালে একদম পিট্টি দিবো কেমন?"

“আত্তা, তিকআতে মাপ কচ্ছি।"

“তাহলে ছেড়ে দি ও ব্যাথা পাচ্ছে তো।"

“হু! ছেয়ে দাও, মিউ বেতা দেয় না কত্তও পায়।উ...উ কয়ে কাদেঁ।"

একটু আগে নিজে মারলো আর এখন নিজে বলছে কষ্ট পায়৷ শুভ্রব বিড়াল ছানাটা কে আদর করে ছেড়ে দিলো।রিশিতা মুখ ফুলালো, তাকে ছেড়ে কেউ যদি অন্য কাউকে আদর করে তার রাগ হয়।

“তোমাল ছাতে কাত্তি!"

“আয়হায়,কেনো বার্বিডল?"

“টুমি মিউ মিউ কে আদল দিচো!" ঠোঁট ফুলালো রিশিতা।শুভ্রব হো,হো করে হেসে উঠলো,রিশিতার গাল টেনে বলল,“পাকাঁ বুড়ি, এইতো এখন তোমায় আদর করে দিলাম।" রিশিতাও শুভ্রবের গাল টেনে বলল, “পাকা বুলা!"

সকলে, এমনদৃশ্যে হেসে উঠলো।সুচরিতা,রিশিতা কে তার কোলে ডাকলো। রিশিতা খুব মিশুক বাচ্চা।যেখানে আদর পাবে, সেখানে ছুটে যাবে।

“আপনার বাচ্চা মেয়েটা খুব মিষ্টি,মাশাল্লাহ।”

“অনেক দুষ্টুও,দু দন্ড শান্তি দিবে না।"

“সত্যি?তুমি মা কে শান্তি দাও না?" সুচরিতা,রিশিতার গাল টেনে বলল।সুচরিতা মায়ের দিকে তাকালো,মা যে তার নামে সমালোচনা করছে সে বেশ বুঝতে পারছে৷ রিশিতা, সুচরিতার দিকে তাকিয়ে আদুরে হেসে জানালো,“ইত্তু,দুত্তু কয়ি বেচি না।"

পরিস্থিতি মুহুর্তে হাস্যজ্বল হয়ে উঠলো।বাচ্চারাই পারে তাদের নিষ্পাপ ও প্রানবন্ততা দিয়ে গম্ভীর থেকেও গম্ভীর পরিবেশ সুন্দর মুহূর্তে পরিনত করতে৷

—

কিছুক্ষন পর,রিদিতাকে সিঁড়ি দিয়ে নামতে দেখা গেলো।রিদিতা,সকালে খাওয়া, দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলো।সানায়া যেয়ে ডাকলো;ফ্রেশ হয়ে নিচে নামতে, নামতে একটু দেরি হয়ে গেলো৷রিদিতা কে জানানো হয়নি যে, তার মামা,মামি এসেছে।সানায়া জানিয়েছে রিদিতা কে আত্নীয়রা দেখতে এসেছে।সিড়ি থেকে নামার সময় রিদিতা মামা, মামি কে সোফায় বসা দেখে চমকালো,সিড়ির মাঝেই থমকালো।মামারা এখানে,সত্যি দেখছে না ভুল?

মাহতাব কামাল রিদিতা কে দেখে উঠে দাড়ালো।তার আদুরে ভাগ্নির অবস্থা দেখে তার বুক টা মুচড়ে উঠলো।জীবনের, চপটাঘাতে কি বিমূর্ষ হয়ে গেছে। চোখে জল চলে এলো তার।নিজের দুই হাত বাড়িয়ে ডাকলো, “আমার রিদি মা কই রে?আসো মামার কাছে।"

রিদিতা, ছলছল চোখে ছুটে এলো। ছোটবেলার মতন, যখন মাহতাব কামাল চকলেট এনে ডাক দিতো। আমার রিদি মা কই রে!আর রিদিতা ছুটে যেতো। ঠিকতেমন ভাবে ছুটে গেলো৷ রিদিতা, মামার বুকে পড়ে ঢুকড়ে কেঁদে উঠলো। যেনো নালিশ জানাচ্ছে জমে থাকা অজস্র অভিমানের৷ শিমুলবানু, আলেয়াও আবেগপ্রবণ হয়ে পড়লো৷

“তোমরা কেনো গিয়েছিলে মামা, তোমাদের খুব প্রয়োজন ছিলো আমার।খুব!"

মাহতাব কামাল,ভাগ্নিকে জড়িয়ে ধরে কেঁদে,কেঁদে বললেন,“মাফ কইরা দাও মামারে,মামায় বুঝতে পারি নাই।এহন তো মামায় আইসা পড়ছি।"

“মা,নেই মামা।" রিদিতা ঢুকড়ে কেঁদে বলল। মাহতাব কামাল কান্নাভেজা গলায় বলল,“জানি রে মা, আমার অভাগী বোইন টা আর নাই।কি থেইকা কি হইয়া গেলো। সবই কপাল!"

“আমি তোমাদের উপর খুব রেগে আছি। তোমরা আমার থেকে আমার বাবা মায়ের সত্যি কেনো লুকালে?কেনো বললে না আমি জারজ সন্তান আমার মা অন্য কেউ?আমি তোমাদের সাথে খুব রাগ করেছি। এতো বড় ধোঁকা তোমরা দিলে?"

রিদিতা আবেগপ্রবণ হয়ে অকাতরে সব বলতে লাগলো।মাহতাব কামাল চমকালেন রিদিতার কথায়। শাহমীর চৌধুরী,সুচরিতাও হকচকিয়ে তাকালেন রিদিতার কথায়। তারা বোধহয় রিদিতার বলা বাক্যটা মানতে পারলেন না। শুভ্রবের দিকে আশ্চর্যভাবে তাকালেন। শুভ্রব, চোখের ইশারায় শান্ত থাকতে বলল।

“রিদি মা তুমি কি কও এসব কথা। কে কইছে তোমারে এসব?"

“নুরুল আমিন হক।"

“ওয় তো বড় একটা প্রতারক, তুমি ওর কথা কেমনে বিশ্বাস করলা মা?"

“এটা তো সত্যি যে আম্মু আমার নিজের মা না?"

মাহতাব কামাল বুঝে গেলেন সত্যি বলা হয়েছে তবে,অন্যভাবে। এখন আর লুকিয়েও লাভ নেই। সময় এসেছে জানানোর। মাহতাব কামাল রিদিতা কে নিয়ে সোফায় বসলেন। আদর করে মাথায় হাত বুলিয়ে শান্তনা দিলেন,“হ,সত্যি আসমা তোমার জন্মদাত্রী মা না, তোমার জন্মদাত্রী মা হইলো আছিয়া।তয় তুমি বাকিটুক যা জানো তা মিথ্যা।

চৌধুরী পরিবারের সকলে চুপ করে রইলেন।তাদের চোখ ও কান সামনে বসা মাহতাব কামালের উপর নিবদ্ধ৷ নাভানা চৌধুরী তো, বেশ আগ্রহ নিয়ে কান পেতে আছেন। কাল,ননদ, ননাশরা এলে রশিয়ে, রশিয়ে বলতে পারবেন। সুচরিতার চোখ নাভানার দিকে গেলো। নাভানা,সুচরিতা কে দেখে নিজের আগ্রহ দৃষ্টি সরিয়ে নিলো।সুচরিতা দীর্ঘশ্বাস ছাড়লো।

“তাহলে কি সত্য,মামা? কে আমার বাবা? আর আমার মায়ের সাথেই বা কি হয়েছিলো?বলো আমায় আমার তো আমার জন্ম পরিচয় সম্পর্কে জানার অধিকার আছে।"

“হ আছে মা আছে।তুমি হইলা শিকদার বংশের একমাত্র উত্তরসূরী।তোমার বাবার নাম রওশন শিকদার ও মায়ের নাম আছিয়া ভূইয়া।তোমার দাদা আছিলো গ্রামের চেয়ারম্যান।বাপ,মায়ের রাজকন্যা আছিলা তুমি।"

“আমার বাবা তাহলে কোথায় আর আমার মা?" রিদিতা,বিচলিত হয়ে জানতে চাইলো। মাহতাব কামাল,নিজেকে প্রস্তুত করলেন। তার বুক কাঁপছে,মেয়েটা এমনিতেই ট্রমাটাইজ৷মাহতাব কামাল দম নিলো। নিজেকে শান্ত করে, রিদিতার মাথায় হাত বুলালো,“কথা দাও, তুমি কানবানা?ভাইঙা পড়বানা?"

“নাহ্ হবো না, এখন আর কোনো আঘাত আর আঘাত মনে হয় না৷ তুমি বলো আমি শুনতে প্রস্তুত!'

মাহতাব কামাল দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলো—

“তোমার বাপ মা দুজনেই কবরে।গ্রামে মনে আছে, তুমি কবরস্থানের সামনে দাড়ায়া কবর যিয়ারত করছিলা?"

“হু!"

“ওই কবর তোমার বাপ মায়ের আছিলো, তাগোরে একসাথে কবর দেয়া হইছিলো।তোমার বাপ,মা একে অপররে অনেক ভালোবাসতো, তাই মরনের সময়েও একসাথে নিজের জীবন দিছে, এক কবরে শায়িত হইছে।" রিদিতা,শক্ত করে সোফার কাভার মুচড়ে ধরলো। সে বুঝতে পারছে ভয়ংকর কিছুই শুনতে চলেছে।রিদিতা,কাঁপা, কাঁপা কন্ঠে জিজ্ঞেস করলো, “তাদের মৃত্যুর কারণ?"

“তোমার জান বাচাইতে হেরা নিজের জান কুরবান দিছে।মা গো, বাপেরে নিয়া মনে সংশয় রাইখো না। তোমারে যেই আদর করতো। মাথায় রাখতো না উকুনে খাইবো দেইখা মাটিতে রাখতো পিঁপড়ায় খাইবো দেইখা। বুকে আগলাইয়া রাখতো। তুমি আছিলা তোমার বাপের জান।রওশনের কলিজা ছিলা তুমি। খুব শখ কইরা তোমার নাম রাখছিলো রিদিতা।"

রিদিতা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মাহতাব কামালের দিকে।কি বলছে এসব?তারও একজন ভালো বাবা ছিলো?বাবার রাজকুমারীও ছিলো সে। অথচ,নুরুল আমিন বাবা নামক শব্দে তার ঘৃণা ধরিয়ে দিয়েছিলো।

“আমার বাবা মায়ের সাথে কি হয়েছিলো মামা?"

মাহতাব কামাল, রিদিতা কে নিজের বুকে জড়িয়ে মাথায় হাত বোলাতে, বোলাতে রওশন ও আছিয়ার হৃদয়বিদারক সত্য জানালো।সেই ভয়ংকর ও বিষাক্ত অতীত যা রিদিতার থেকে লুকানো ছিলো।মাহতাব কামালের বলা কথাগুলো সকলে শ্বাসরোধ করে শুনছিলো,সকলের গায়ে যেনো কাটা দিয়ে উঠছিলো।রিদিতা একপর্যায়ে নিজের কান চেপে ধরলো। সে আর শুনতে পাচ্ছে না।আর সইতে পারছে না। নিজের বাবা মায়ের করুণ মৃত্যু ঘটনা কোন সন্তান মেনে নিতে পারেনা।

“থামো,থামো। আর বলো না আর নাহ আমি সহ্য করতে পারছি না।”

রিদিতা, মামার বুকে মুখ লুকিয়ে বাচ্চাদের মতো হাউমাউ করে কাদঁলো। উফফ!সৃষ্টিকর্তা তার ভাগ্যে আর কত দুঃখ লিখেছেন?রিদিতা নিজেকে শক্ত রাখতে চেয়েও ঘটনার শেষপ্রান্তে এসে ভেঙে পড়লো। মাহতাব কামাল এই ভয়ে কখনো চায় নি রিদিতা জানুক।

“আল্লাহ! কেনো আমার সাথে এমন করে মামা? কেনো?" আহাজারি করে কাঁদতে, কাঁদতে বলছিলো রিদিতা।রিদিতার আহাজারি তে,সানায়াও কেঁদে ফেলল মেয়েটা এতো নাজুক। কারো কান্না দেখতে পারে না। সাবানা ও সুচরিতা আঁচল দিয়ে নিজেদের চোখের অশ্রু মুছলেন।মানুষের জীবন বড়ই অদ্ভুত!শাহমীর চৌধুরীও বোধহয় কাদঁছেন।

মাহতাব কামাল, রিদিতা কে শান্তনা দিয়ে বলল,“মা রে এই কারণে তোমারে জানাই নাই, তয় নুরুল আমিন তোমারে যা বলছে সব মিথ্যা।কত বড় ছল করছে। কপট কোথাকার?ওরে তো ধরা বাকি আছে।তয় মা মনে কষ্ট রাইখো না,মামা আছি না। আমরা তোমাগো আগের বাসায় ই থাকমু। মামায় ঢাকা আইসা পড়ুম।তোমার আশেপাশে থাকুম।আর দুরে রাখুম না। বড় ভুল হইছে, ছোটবেলায় যদি তোমারে আমার কাছে রাখতাম তাইলেই ভালা ছিলো।"

আলেয়া রিদিতা র মাথায় হাত রাখলো। রিদিতা আলেয়া কে ছোট মা বলে।রিদিতা ছোট মা কে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদলো৷আলেয়া, রিদিতার মাথায় হাত বুলিয়ে দিলো, “তোমার আরেকটা মা এহনো বাইচা আছি না।কিসের কষ্ট তোমার?নতুন বিয়া হইছে কত ভালো শ্বশুড়, শ্বাশুড়ি ও স্বামী পাইছো। আল্লাহ তোমার একদিক থেইকা সব কাইড়া নিছে আরেকদিকের দুইহাত ভইরা,ভইরা দিছে।আর কোনো কান্না না। আমরা সবাই আছি তো।"

রিদিতা ফোঁপাতে লাগলো। শিমুলবানুও রিদিতা কে আদর করলো,শান্তনা দিলো। আরাফ,রিদিতার কাছে এলো। রিদিতা ভাইকে জড়িয়ে ধরলো। কিছু মুহুর্তের জন্য আরাফ কে হারিয়ে ফেলেছিলো,সে চিন্তায় তার রুহ যেনো বেরিয়ে গেছিলো। এখন,একটু হলেও স্বস্তি পেলো। রিদিতা সবাইকে দেখতে পেলো নানু কে দেখতে পেলো না।

“নানু কোথায়? মামা?" ভাঙা গলায় বলল রিদিতা।

মাহতাব কামাল চুপ হয়ে গেলো। মুখের হাসি মিলিয়ে গেলো। এতো দুঃখের মাঝে আর দুঃখ কিভাবে দিবে। রানু বেগম যে, কাবা তাওয়াফ করার সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় নেন।

“তোমার নানু আল্লাহর ঘরে আছে,চিন্তা কইরো না।” রিদিতা,চুপ করে গেলো৷বুঝে গেছে সে। শোক পেতে পেতে এখন শোকও যেনো আর অনুভূত হচ্ছে না। নানুও চলে গেলো। কাছের মানুষ গুলো এভাবে হারিয়ে গেলো।

রিদিতা,আরাফ কে শক্ত করে ধরলো।সে চায় না আর কেউ হারাক৷ মাহতাব কামাল চৌধুরী পরিবারের দিকে ফিরলো। তারা, ঘটনা সবই শুনেছে তারা নিজেরাও রিদিতার জীবনগল্প যেনো মর্মাহত!শুভ্রবের চোখ লাল হয়ে আছে। রিদিতার দিকে ব্যাথিত চোখে তাকিয়ে আছে, রিদিতা একদৃষ্টিতে তাকিয়ে আছে অন্যদিকে।

মাহতাব কামাল শাহমীর চৌধুরীর কাছে এলো হাতজোড় করে অনুনয় করে বললেন,“ভাইসাহেব,আমার মেয়েরে আপনারা ভুল বুঝবেন না।”

শাহমীর চৌধুরী মাহতাব কামালের হাত ধরে বললেন,“ভাই, আপনারা এভাবে নত হবেন না।আমরা শুনেছি সব। আমরাও মর্মাহত!জীবন আসলে সবার সাথে সব সময় সুখকর হয় না। বিরূপতাই জীবনের নীতি।আপনি চিন্তা করবেন না আপনার মেয়ে আমারও মেয়ে। আমরা আমাদের বউ মা কে সযত্নে আগলে রাখবো৷অতীত কে আমরা বদলাতে পারবো না, তবে সুখ,দুঃখ মিলেই জীবন।তবুও,আল্লাহর কাছে শুকরিয়া। আসুন অতীত কে পেছনে ফেলে আমরা সামনে আগাই।ছেলে মেয়ের বিবাহিত জীবন টা যেনো সুন্দর হয় অভিভাবক হিসেবে আমাদেরও দায়িত্ব বুঝিয়ে শুনিয়ে দেয়ার।আসুন আমরা নতুন সম্পর্কের শুরু টা করি সুন্দর সূচনায়।"

শাহমীর চৌধুরী, মাহতাব কামাল কে জড়িয়ে ধরলেন। সুচরিতা, রিদিতা কে বুকে আগলে নিলেন। মাথায় হাত বুলিয়ে দিলেন। কপালে চুমু দিয়ে বললেন,“এই বোকা,এত কাঁদছো কেনো। আমরা তিন,তিনজন মা আছি না।তোমার কিসের ভয়?আর কাদেঁ না,নতুন বউদের কাঁদতে নেই। জানো আল্লাহ তাকেই বেশি দুঃখ দেয় যাকে সে বেশি ভালোবাসে।আর,ইহজাগতিক সবকিছুর চেয়ে দামি আল্লাহর ভালোবাসা।নিজেকে কখনে দূর্ভাগা মনে করবে না।তুমি অনেক সৌভাগ্যবতী হবে।”

রিশিতা নাক,মুখ কুচঁকে আছে।সবার জন্য সে সুযোগ পাচ্ছে না আপুর কোলে ওঠার। তাই, সে জোড়ে কান্না করে উঠলো। সকলের দৃষ্টি নিজের দিকে আর্কষন করলো। শিমুলবানু, মেয়েরে কোলে নিয়ে জিজ্ঞেস করলো,“কি হইছে, বিড়াল আবার কিছু করছে?"

“না,আমি আপু দাবো।ছবাই আপু আদল কচ্চে আমায় কচ্চে না। আমি নাগ কচ্চি।" ঠোঁট ফুলালো রিশিতা। রিশিতার কথায়, রিদিতা হাসলো। দুই হাত বাড়িয়ে দিতেই লাফিয়ে কোলে গেলো৷ গায়ের সাথে একেবারে মিশে গেলো। রিদিতার দু,চোখের পানি মুছে বলল,“কাঁদে না,ভাও এমনে,এমনে মেয়ে দিবো।কুনু বয় নাই।"

রিশিতার কথায় সকলের শোকাহত পরিবেশ মুহুর্তে,হাসিতে ভরে উঠলো।সকলে, দুঃখ ভুলে আনন্দে মত্ত হলো৷গুমোট বাধা পরিবেশে প্রাণ সঞ্চার হলো৷

“আমরা তো অনেক আনন্দ করমু, আমাগো রিদি মার বিয়া। কত শখ আমাগো। এতো কিছুর মাঝে জামাইবাবারেও আমরা সমাদর করতে পারি নাই। দেহি তো দুইজনে একলগে খাড়াও তো।" শিমুলবানু, পরিবেশ স্বাভাবিক করতে বললেন৷
মাহতাব কামালেরও টনক নড়লো,ভাগ্নির বিয়ে। কত দায়িত্ব আছে তার। শিমুলবানু কে ঢাকা রেখে একবার গ্রামে যাবেন ভাবলেন৷রিদিতার নামের সবকিছু রিদিতা কে বুঝিয়ে দিতে হবে।আপাদত,এটুকুই যেনো হাজারো দুঃখের মাঝে শান্তনা।

শুভ্রব, রিদিতা কে একসাথে বসানো হলো। শিমুলবানু ও আলেয়া চোখ ফেরাতে পারছেন না যেনো।দুজনকে কত সুন্দর মানিয়েছে৷ নিজেদের নজরই না আবার লেগে যায় এ ভেবে চোখ সরিয়ে নিলেন।

“মাশাআল্লাহ,আল্লাহয় তোমাগো দুইজন রে সুখি করুক৷ কারো নজর না লাগুক। সব বদনজর থেইকা আল্লাহ রক্ষা করুক।”

শুভ্রব, রিদিতা একে অপরের দিকে তাকালো। দুজন, দুজনের দিকে তাকিয়ে হালকা হাসলো৷ লিভিং রুমে,পুনরায় বৈঠক বসলো। সাবানা চৌধুরী জানালেন ওলীমার আয়োজন যতদ্রুত সম্ভব আয়োজন করতে৷নতুন অবস্থাতে ওলীমার যে আনন্দ, পরে তা থাকবেনা। পরিস্থিতিও তেমন নয় যে জাঁকজমক করে করবেন।

“আমার বড় নাতি আমার বড় আদরের, তার বিয়ে নিয়ে আমার অনেক শখ।পুরো শহর জানবে চৌধুরী পরিবারের বড় ছেলের বিয়ে।যেহেতু,শোকের মাতম মানবিক দিক থেকে চিন্তা করে আমরা তেমন কিছুই করবো না।হয়তো আল্লাহ পাকও তাই চান। তবে,আত্মীয় স্বজন কে তো জানাতে হবে।তাই বাড়িতেই ছোট করে ওলীমা করা হোক।ছোট পরিসরে, কোনো আপত্তি থাকলে বলো মাহতাব?

মাহতাব কামাল বিনয়িভাবে বললেন,“আমরা আপনাদের কথা বুঝতে পেরেছি। যা হয়েছে তা বদলানো যাবে না। সামনে এগোনোই নিয়ম। আপনারা আয়োজন করতে পারেন৷ তবে আমার একটা কথা আছে।"

“কি কথা? "

“আমাগো হয়তো আপনাগো মতো সামর্থ নাই তবে,রওশনের ছিলো৷রওশনের মেয়ের বিয়ে বলে কথা৷বিয়ে তে তো কিছুই করতে পারলাম না যদি আপনাগো কোনো কাজে আমরা অবদান রাখতে পারি!"

“ছিঃ ছিঃ ভাই কি বলছেন, মেয়ে দিয়েছেন এতেই খুশি। আপনারা এতো চিন্তা করবেন না।" আপত্তি করে বলল সুচরিকা।

“এ আপনাগো মহানুভবতা।"

“নাহ্, বেয়াইসাহেব৷ইসলামি রীতিতেও কোথাও বলা নাই মেয়ের পরিবার কে যৌতুক দিতে হবে বরং ছেলে পক্ষের দেয়ার নিয়ম।যদি সমাজ ইসলাম মেনে চলতো তাহলে আজ এমন দষা হতো না।তাই এটা কোনো মহানুভবতা নয়।” শাহমীর চৌধুরী সাবলীল ভাবে বলল।

“আপনাগো বিচার আচার সত্যিই মুগ্ধ করার মতো৷আমরা এমন কুটুম পেয়ে খুবই খুশি।"

“তাহলে, পরশু দিনই ওলীমা রাখা হোক।" সাবানা চৌধুরীর কড়া নির্দেশ।

“পরশু?হাতে মাত্র তো একটি দিন।” সুচরিতা যেনো চিন্তায় পড়ে গেলো। শুভ্রব মাকে আশ্বস্ত করলো,“মা চিন্তা করো না ওয়েডিং প্ল্যানার রা সব দেখে নিবে।আমি কথা বলে ফিক্স করছি।"

“তাহলে ভাইসাহেব আমরা উঠি?"

“সে কি কোথায় যাবেন?এখানেই থাকুন।"

“নাহ,এটা খারাপ দেখায়। আমরা তো এখন রিদিতাদের আগের বাসাতেই উঠবো।"

“তা,উঠবেন।ওলীমা সেড়েই যেয়েন না হয়।আমাদেরও মেহমানদারির সুযোগ দিন।"

শাহমীর চৌধুরী ও সুচরিতা এতো সম্মান দিয়ে থাকতে বললেন, মাহতাব কামালও আর না করতে পারলেন না। আর এসময়, রিদিতার পাশে থাকলে মেয়েটার মনের ভাড় টাও একটু কমবে।তাই তারাও থেকে গেলেন।

—
রাতের খাবার-দাবার শেষে যে যার ঘরে ঘুমোতে চলে গেছে৷ চৌধুরী ক্যাসকেডের সকল বাতি নিভে গেছে।শান্ত ও নিস্তব্ধতায় ঘেরা।চৌধুরী ক্যাসকেডের তিনটে গেস্টরুম।দুটোর একটি তে থাকছেন মাহতাব কামাল ও শিমুলবানু। অপরটিতে আলেয়া ও আরাফ৷ সারাদিনের ধকলে তারা ঘুমিয়ে পড়েছে৷সানায়ার ঘরে রিদিতা।ওলীমার দিনই তাদের বাসরের ব্যবস্থা করা হবে৷তাই,আপাদত সানায়ার সাথে থাকবে রিদিতা।

রিদিতা সানায়ার ঘরের বারান্দায় দাড়িয়ে আছে, গায়ে শাল জড়িয়ে।বিষন্ন মনে চেয়ে আছে আকাশপানে।জীবনে সে অনেককিছু হারিয়েছে,জীবনের প্রতিটি সংকটাপন্ন পরিস্থিতি ধৈর্যের সাথে সামলেছে।কত, কত পরীক্ষার সম্মুখীন হয়েছে, সে জানে সৃষ্টিকর্তার কোনো পরীক্ষায় সে পাশ করতে পারে নি৷তবে,একটা উপলব্ধি করতে পেরেছে তাহলো সবুর।ভাঙো,গড়ো,মচকাও বা মুখ থুবড়ে পড়ো না কেনো সবুর করো৷ হয়তো শেষ পৃষ্ঠায় আল্লাহ ভালো কিছু রেখেছে৷

রিদিতার ভাবনাচ্ছেদ হলো, ফোনের নোটিফিকেশনের শব্দে। রিদিতা,ফোন হারিয়ে ফেলেছে। শুভ্রব নতুন কিনে এনেছে, রাতের খাবারের পরই ফোন টা দিয়ে যায় সব সেটিংস করে। রিদিতা,ফোনের নোটিফিকেশনে দেখলো শুভ্রবের টেক্সট।

“মিস ইউ!" (দুঃখী ইমুজি দিয়ে)

রিদিতা,রিপ্লাই করলো,“এক বাড়িতে থেকে আবার কিসের মিসিং?" (মুখ বাকানো ইমুজি)

“একবাড়িতে আছো একরুমে তো নেই।তোমার থেকে তো পাচঁ কদম দুর যেয়েও আমি থাকতে পারি না।ম্যাগনেটের মতো তুমি শুধু তোমার দিকে আমায় টানতে থাকো।তুমি তো আর আমায় মিস করো না!কষ্টওওও। নাটুকে ভঙ্গীতে বলল শুভ্রব৷(নাক মুছা টিস্যুর ইমুজি দিয়ে)

“নাটকবাজ!" (হা,হা ইমুজি)

“কি বললে, হায় খালিদ বউয়ের সাথে এসেছিলাম প্রেম বিনিময় করতে বউ বানিয়ে দিলো নাটক।এতো দুঃখ নিয়ে বেঁচে আছি কি করে?নাকি মরেই গেছি আমার আত্না কথা বলছে।"

শুভ্রবের কথায় রিদিতা হেসে ফেলল।এই লোক যে এতো নাটক জানে আগে তো বুঝেনি।

“আপনার মধ্যে যে এতো প্রেম তা তো আগে বুঝি নি। "

“বুঝবে কিভাবে, তুমি তো আমাকে বুঝতেই চাও নি। (স্যাড ইমুজি)

“সব বুঝলে নষ্ট জীবন!"

“নিরামিষ বউ, স্বামী কে রেখে কিভাবে আছো। কষ্ট হয় না?এদিকে তোমার স্বামীর যে ঘুম আসছে না সে খেয়াল আছে। স্বামীর খেদমত করা কিন্তু স্ত্রীর উপর ফরজ।"
(মুখ বাঁকানো ইমুজি)

“তা কিভাবে খেদমত পেশ করবো জনাব?"

“আদর দিয়ে।"

“ব্যাস, এটুকু?"

“এই,রুমের বাহিরে আসো তো।"

“কেনো?"

“আদর নিবো,নাহলে ঘুম আসবে না।"

“কি ফাজলামো হচ্ছে?"

“কিছুই হচ্ছে না আসো তো।"

“সানায়া রুমে আছে।"

“ও কি ঘুমোয় নি?"

“ঘুমিয়েছে।"

“তাহলে,বেরিয়ে আসো তোমায় নিয়ে হারাবো,অচিনপুরে।"

“পঙ্খিরাজ ঘোরায় চড়ে?"

শুভ্রব হাসলো। পরমুহূর্তে টেক্সটের রিপ্লাই তে বলল,“পঙ্খিরাজ ঘোড়া না থাকুক তোমার স্বামীর বাহু আছে তো।আমার বাহুডোরে আবদ্ধ করে কোলে নিয়ে পাড়ি দিবো সাত সমুদ্রের পথ, চলবে তো স্বামী নামক এ বাহন?"

“উম! সে তো যানে চড়ে বোঝা যাবে।" ভাব নিয়ে বলল রিদিতা।

“ট্রায়াল দিয়ে দেখো না হয়,আমি অপেক্ষা করছি দ্রুত আসো তো।"

“আসছি।"

রিদিতা ফোন রেখে পা টিপে,টিপে বেরোলো। দরজার বাহিরেই দাড়ানো ছিলো শুভ্রব। রিদিতা বের হতেই, পিছন থেকে রুমাল দিয়ে রিদিতার চোখ ঢেকে দিলো শুভ্রব৷ রিদিতা আকস্মিকতায় চিৎকার করতে গেলে শুভ্রব মুখ চেপে ধরলো।

“শসসস,চেঁচাচ্ছো কেনো আমি তোমার স্বামী।"

“চোখ বাঁধছেন কেনো?"

“হুশশ! কথা না।চুপচাপ চলো আমার সাথে গেলেই দেখতে পাবে।"

শুভ্রব, রিদিতা কে আলগোছে কোলে তুলে নিয়ে, বড়,বড় কদম ফেলল ছাঁদের দিকে।

—

শীতের নিস্তব্ধ রাতে,কুয়াশার পাতলা চাদর ভেদ করে গগনে উঠেছে পূর্ণিমার চাঁদ৷ চাঁদের রুপোলী আলোয় শিশিরস্নাত ছাঁদের তরুছায়া।চারিপাশ মায়াময় ও দীপ্তিময়তায় ঘিরে আছে,কেমন প্রেম,প্রেম আবেশ। শুভ্রব, রিদিতা কে কোল থেকে নামালো। আস্তে করে চোখের বাঁধন খুলে দিলো। চোখের বাঁধন সরতেই,রিদিতা সামনে তাকালো,বিস্ময়ে তার চোখ বড়,বড় হয়ে গেলো যেনো। আকাশে বিশাল এক রূপোলী চাঁদ।যার আলোয়, আলোকিত হয়ে আছে চারিপাশ।শীতের,স্বচ্ছ গগনে শুভ্র চাঁদ,ভারি মনোরম সে দৃশ্য।রিদিতার যেনো চোখ সরছে না।

“বেগমজান!সারপ্রাইজ টা কেমন লাগলো?"

“অসাধারণ।" বিস্মিত কন্ঠে রিদিতা।

“তাহলে হয়ে যাক আমাদের চন্দ্রবাসর,চাঁদের জোছনায় বিলীন হই আমরা দুজন।হারিয়ে যাই কোনো এক চন্দ্রদেশে, হারাবে কি আমার সাথে?এই নশ্বর পৃথিবী ছেড়ে দুর কোনো অচিন গ্রহে, সে সাহস কি আছে?" হাস্কি স্বরে রিদিতাকে পেছন থেকে জড়িয়ে ধরে, গলায় মুখ ডুবিয়ে কানে,কানে বলল শুভ্রব।রিদিতা, শুভ্রবের দিকে ফিরলো, হালকা হেসে ধীর কন্ঠে বলল, “সঙ্গের সঙ্গী যদি বিশ্বস্ত হয় তাতে কি করে ভয়?তার সাথে তো পাড়ি দেয়া যায় লক্ষকোটি আলোকবর্ষ পথ।"

শুভ্রব হালকা হাসলো, রিদিতার কপালে উষ্ণ পরশ একেঁ দিলো। স্বামীর পবিত্র স্পর্শে রিদিতা কেঁপে উঠলো।নিজের লজ্জা আড়াল করতে শুভ্রব কে শক্ত করে জড়িয়ে ধরলো৷ শুভ্রব কেঁপে উঠলো, তার সকল অপেক্ষা যেনো এবার ফুরোলো। শতবর্ষের ক্লান্তি যেনো প্রেয়সীর উষ্ণ আলিঙ্গনে ম্লান হলো।শুভ্রবের দীর্ঘ বছরের তৃষ্ণার্ত হৃদয় এবার যেনো পরিতৃপ্ত হলো।হৃদয়জুড়ে প্রশান্তি তে ছেয়ে গেলো।এমন শান্তি বোধহয় শুভ্রব কোনদিনও অনুভব করেনি।আটবছরের, অপেক্ষার মিষ্টতায় শুভ্রব যেনো ডুবে গেলো৷ রিদিতাকে শক্ত করে নিজের সাথে মিলিয়ে নিলো।

—

দীর্ঘ আলিঙ্গনের বাঁধন ছেড়ে, রিদিতা কে কোলে তুলে নিয়ে দোলনায় বসালো শুভ্রব। দুজন,দুজনের কাঁধে মাথা রেখে, চাঁদের স্নিগ্ধতা গায়ে মাখছে। পাশ,থেকে শুভ্রব রিদিতাকে জড়িয়ে ধরে রেখেছে, রিদিতা শুভ্রবের সাথে একেবারে মিশে রয়েছে।

“রিদিতা?"

“হু?" শুভ্রবের বুক মাথা গুজেই অস্পষ্ট স্বরে বলল রিদিতা।

“ভালোবাসো আমায়?" কোমল ও ফিসফিসানো কন্ঠে বলল শুভ্রব। রিদিতা, মাথা তুলে শুভ্রবের দিকে তাকালো,

“নাহ্!আমি আপনাকে কোনোদিনও ভালোবাসতে চাই না।"

শুভ্রব,রিদিতা কোথায় যেনো ব্যথীত হলো। বুকের মধ্যে চাঁপা একটা ব্যথা অনুভব করলো।করুন চোখে রিদিতার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলো। রিদিতা, শুভ্রবের চাহনীর গভিরতা বুঝলো।শুভ্রবের, কাঁধে মাথা রেখে আকাশের দিকে তাকালো,ভেজা কন্ঠে বলল,

“আমি চাই আপনি আমায় ভালোবাসুন।আপনার ভরসাযোগ্য কাঁধ টা সবসময় আমার জন্য বিছিয়ে রাখুন,আমায় আপনার বাহুতে আগলে রাখুন।কিন্তু,আমি ভালোবাসবো না কারণ আমি ভালোবাসলে, আমার ভালোবাসার মানুষগুলো হারিয়ে যায়৷ তাই,আমি আপনাকে ভালোবাসবো না।”

শুভ্রব, রিদিতার মাথার সাথে, নিজের মাথা ঠেকালো। শক্ত করে জড়িয়ে ধরলো৷ রিদিতাও যেনো পারলে ঢুকে যেতে চায়, শুভ্রবের বুক ফেড়ে এই পৃথিবীর থেকে আড়াল হয়ে।

“তুমি ভালোবাসলেও আমি তোমায় ভালোবাসবো না বাসলেও আমি তোমায় ভালোবাসবো। সবসময় ভালোবাসবো,সারাজীবন ভালোবাসবো!আমি হলপ করে বলতে পারি আমার চেয়ে ভালো তোমায় কেউ বাসতে পারবে না বেগমজান!”

রিদিতার,নাকে নাক ঘষলো,শুভ্রব।আগের চেয়েও আরও শক্ত করে জড়িয়ে নিলো, রিদিতা নিজেকে সমেত শুভ্রব কে তার গায়ের শাল দিয়ে জড়িয়ে নিলো।

“ এই,বাটপার লোক একটা গান শোনান তো, আপনার কন্ঠে গান শুনতে ইচ্ছে করছে।"

শুভ্রব গা দুলিয়ে হাসলো, “ জরুর বেগম,আপকি খোয়াইশ সার আখোপার তবে বেগমসাহেবা, আমি বাটপার হলে তুমি হলে ধরিবাজ। আমার ২০০ টাকা এখনো ফেরত দাও নি কিন্তু।"

“সেটা আপনার বাটপারি দিয়ে কাটাকাটি হয়ে গেছে, তাই ডিশমিশ।"

“কি চিটার তুমি, এভাবে আমার টাকা মেরে দিলে?ঠিক করলে না কিন্তু।" শ্লেষাত্মক কন্ঠে বলল শুভ্রব।রিদিতা,বেপাত্তা ভাবে বলল,“বয়েই গেছে।"

“ছিঃ ছিঃ উপকারের এ ইনাম।"

রিদিতা, শুভ্রবের বুকে জোড়ে একটা কিল মারলো, শুভ্রব রিদিতার হাত ধরে বলল,“এভাবে মেরো না এখানে যে থাকে তার ব্যথা লাগবে।"

“কে থাকে এখানে?" ভ্রু-কুচকালো রিদিতা। শুভ্রব রিদিতার চোখে চোখ রেখে গভীর স্বরে বলল,“আমার প্রিয়তমা!" রিদিতা,লজ্জায় হালকা হেসে মাথা ঝুকালো।ব্যথা স্থানে তার নরম হাতের পরশ দিয়ে দিলো।

শুভ্রব, দোলনা থেকে উঠে দাড়ালো। দোলনার পেছনে কেক আর গিটার রাখা ছিলো৷রাত,বাজে এগারোটা ঊণষাট।আর,একমিনিট পর নতুন বর্ষ শুরু হবে।শুভ্রবের জীবনের নতুন শুরুটাও নতুন বছরের সাথে। তাই,শেষমুহুর্ত টি স্মৃতির পাতায় বন্দি করতে ছোট আয়োজন।শুভ্রব, কেকের ট্রলি টা নিয়ে রিদিতার কাছে এলো। ট্রলিতে ছোট একটা চকলেট কেক।কেকের উপর লিখা “সাদি মোবারক" চারপাশে গোলাপের পাপড়ি ছিটানো। একটা,ছোট মতন বক্সও দেখা যাচ্ছে।রিদিতা, প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো।শুভ্রব, হাতের ইশারা করে আকাশের দিকে তাকাতে বলল।রিদিতা তা অনুসরন করে আকাশের দিকে তাকালো।

আকাশে সজোড়ে কিছু একটা ব্লাস্ট করতেই অন্ধকার আকাশ আলোময় হলো,আলো ছড়িয়ে তার মাঝে লিখা উঠলো,“ I love you my life line" রিদিতার বিস্ময়ে চোখ ছলছল করে উঠলো।

শুভ্রব, হাটু গেড়ে রিদিতার কাছে বসলো।রিদিতার দুই হাত নিজের হাতের আজলায় নিয়ে আলতো চুমু খেলো৷ট্রলি থেকে ছোট বক্স টা রিদিতার সামনে খুলল।বক্সের মধ্যে, ডায়মন্ডের ছোট একটি নাকফুল, চাঁদের আলোতে চিকচিক করছে৷

“Thank you, Ridita, for coming into my life and making it so beautiful. Thank you for being my wife, for being my happiness, my peace, and my greatest blessing. I may never find enough words to express how grateful I am to have you by my side. Thank you for everything, my dearest wifey!
ছয় বছর আগেই এই নাকফুল টা তোমার জন্য কিনে রেখেছিলাম, অবশেষে, নাকফুলটি তার আসল মালিক কে পেলো।তহফা কবুল করুন মল্লিকা-এ-জাহান।"

“পড়িয়ে দিন।"

শুভ্রবর,উঠে দাড়ালো। বক্স থেকে নাকফুল টা খুলে, রিদিতার নাকের ফোড়ে আলতো করে যত্ন করে পড়িয়ে দিয়ে নাকে চুমু খেলো।নাকফুল পড়ার পর রিদিতার বিবাহিত রূপ যেনো সবে ফুটে উঠলো।চেহারায় একটা বউ,বউ ভাব খিলে উঠলো।চাঁদের আলো তে নাকের লং টা চকচক করছে।ভিষন মিষ্টি লাগছে দেখতে। বিবাহিত মেয়েদের নাকফুল পড়লে তাদের সৌন্দর্য যেনো বহুগুণ বেড়ে যায়।

শুভ্রব, শাল টা দিয়ে রিদিতার মাথায় ঘোমটা দিয়ে দিলো, নরম মোলায়েম স্বরে বলল,“Now you r looking like।Mrs.Abraham Chowdhury Shuvrob." রিদিতা লজ্জায় রাঙায়িত হয়ে মাথা অবনত করলো।

বারোটা বেজে পাঁচমিনিট,দুজন একসাথে কেক কাটলো।নতুন বছরের সাথে সাথে নিজেদের জীবনের নতুন শুভারম্ভ করলো।শুভ্রব দোলনায় বসে গিটার বাজানো শুরু করলো,

“Teri nazron ke sadkey
Ye jaan vaar dunga
Tu jo kehde to apna
Jahan vaar dungan

Maine maula se teri meri
Duniya hain mangi
Woj joh likhde to
Usko hi haq man lunga"

রিদিতা হাঁটু তে মাথা হেলান দিয়ে শুভ্রবের দিকে তাকিয়ে গান শুনছে।চাঁদের আলোতে শুভ্রবকে স্বর্গীয় পুরুষদের মতো লাগছে।শুভ্রবের শ্বেতাঙ্গ বদন যেনো এক খন্ড চাঁদ।আর নীলাভ্র চোখ যেনো পূর্ণিমা রাতের নীল সমুদ্রের জলের মতো টলমলে৷রিদিতার বুক টা খামছে উঠলো,এই উত্তম সুপুরুষটি তার স্বামী। ভাবতেই গা শিউরে উঠলো।

“ক্রমান্ন"

#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা।

সবাই রেসপন্স করবেন,যারা পড়েন তারা কমেন্ট করবেন।৫০+ কমেন্ট ও ১০০+ রিয়েক্টের টার্গেট দিলাম যদি পূরণ করেন তাহলে পরবর্তী পর্ব আজই দিবো৷ তাই রেসপন্স করবেন। ততক্ষণে দোয়াতে মনে রাখবেন। আসসালামু আলাইকুম। অনেক ইংরেজি দিয়েছি তবে প্রয়োজনে। নাহলে অনুভূতি গুলো ফুটছিলো না। তাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।😊

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 56 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন