৫৪.
চৌধুরী ক্যাসকেডের আজকের সন্ধ্যাটা যেনো একটু অন্যরকম।গার্ডেন এড়িয়াতে জ্বলছে সোনালী আলোর টিমটিম করে জ্বলে থাকা মরিচা বাতি,বাতাসে টাটকা, টাটকা ফুলের সুবাস বইছে।রাতের স্বচ্ছ আকাশে পূর্ণিমার চাঁদের আলো সৌন্দর্য দ্বিগুণ বর্ধন করেছে।গার্ডেন এড়িয়ার মাঝ বরাবর বিশাল স্টেজ, নানারকম বাহারি ফুল ও মৃদু আলোকসজ্জা দিয়ে সাজানো।স্টেজের মাঝ বরাবর বসানো হয়েছে বর,বউয়ের আসন।স্টেজের সম্মুখে সারিবদ্ধভাবে চেয়ার সাজানো৷ চারিপাশ স্নিগ্ধাতা ও ভালোবাসার আবেশে মোড়া৷ বাড়ির ভেতরে কাছের আত্নীয় ও শুভাকাঙ্ক্ষীদের সমাগম।
শাহমীর চৌধুরীরা দুই ভাই ও তিনবোন বোন। দুই বোনের মধ্যে বড় হলো সাহেরা চৌধুরী, মেজো সাবিহা চৌধুরী, ছোটজন সূচনা চৌধুরী।সাহেরা চৌধুরী কিছুক্ষণ আগেই এসেছেন সাথে এসেছে তার দুই ছেলে রবিন ও রোহন।তবে,আসেন নি শুভ্রবের মেজো ও ছোট ফুপ্পি সাবিহা ও সূচনা চৌধুরী। সাবিহা লন্ডনের বাসিন্দা তিনি আসতে পারেন নি তবে সপ্তাহখানেকের মধ্যে আসবেন জানিয়েছেন। সূচনা চৌধুরীর মনঃক্ষুণ্ন হয়েছে!তার অবশ্য কারণও আছে।সেই ব্যাপারেই আলোচনা চলছে চৌধুরী পরিবারের ব্যাক্তিগত ড্রয়িংরুমে। শাহমীর চৌধুরীর খুব কষ্ট পেয়েছেন বোনের ব্যবহারে।
“ভাইজান,আপনি মন খারাপ করবেন না।সূচনা বরাবরই মাথা গরম মানুষ।দেখবেন রাগ পড়ে গেলে চলে আসবে।" সাহেরা চৌধুরী, শাহমীর কে শান্তনা দিলো।
শাহমীর চৌধুরী, দীর্ঘশ্বাস ছাড়লেন। তিনি ছোট বোনের বেআক্কলেপনায় বড় হতাশ। ফোন করে যা নয় তাই বলল।অথচ,তেমন কোনো কথা না তিনি দিয়েছেন আর না আশ্বস্ত করেছেন৷বোনের মনঃক্ষুণ্নের বিষটি বড়োই বাচ্চামো লাগলো তার কাছে।
শাহমীর চৌধুরীর ছোটবোন সূচনা চৌধুরীর মেয়ে জাবিন তালুকদার।সূচনা চেয়েছিলেন শুভ্রবের কাছে তার মেয়ে জাবিন কে বিয়ে দিতে৷অরাজি ছিলেন সাবানা চৌধুরী তবে মুখে কিছুই বলেনি।শাহমীর চৌধুরী কিছুই জানান নি, শুধু বলা হয়েছিলো পরে দেখা যাবে৷আর সেই কথাই, সূচনা ধরে রেখেছে। তা নিয়ে মন কষাকষি চলছে।সেই রাগ ক্ষোভ থেকে আসেনি।
“সূচনা'র রাগ আসছেই বা কেনো? ও যদি মনের মধ্যে আকাশকুসুম ভেবে থাকে তার দায় তো আর আমাদের নয়।আর আমার ছেলে তো ছোট বাচ্চা নয় যে ধরে বেঁধে ওর মেয়ের সাথে বিয়ে দেবো।ছেলে পছন্দ করেছে বিয়ে করেছে ব্যাস!" সুচরিতার, নির্লিপ্ত উত্তর।সাহেরা চৌধুরী সুচরিতা কে থামালো,“বাদ দাও না ভাবি,এখন বলো আমার শুভ্রব কই?আসার পর থেকে আমাকে একবারও দেখা দেয় নি৷"
তন্মধ্যেই,শুভ্রব ড্রয়িংরুমে আসে। বিয়ের দৌড়ঝাঁপে বেচারার জীবন যৌবন যেনো অর্ধেক শেষ।সব কাজ মিটিয়ে শাওয়ার নিয়ে নিচে নামতেই জানতে পারলো তার বড় ফুপ্পি এসেছে।শুভ্রবের প্রিয় ফুপ্পি সাহেরা।
“আসসালামু আলাইকুম, ফুপ্পি কেমন আছো?" শুভ্রব, সাহেরা কে জড়িয়ে ধরলো৷ সাহেরা ভাইপো কে মমতায় আগলে নিলো,“আমার চাঁদ, ফুপ্পি ভালো আছে।আমার চাঁদের আজ বিয়ে হ্যা?সেই কত ছোট ছিলো কবে এতো বড় হয়ে গেলো৷ খুব সুখি হও বাবা!ফুপ্পির দোয়া ও ভালোবাসা সব সময় তোমার সাথে আছে।"
“আমি জানি তো, তবে এতো দেরি করলে কেনো?"
“বাসের টিকিট পাচ্ছিলাম না রে বাবা। গাড়িও খারাপ হয়ে গ্যারেজে পড়ে আছে৷সে যাই হোক, আমার বউমা কই?"
“পার্লারে!"
“তো তুই তৈরী হস নি কেনো? নাকি এই টিশার্ট আর ট্রাউজার পড়েই বউয়ের পাশে বসবি।"
“আইডিয়া খারাপ না হোয়াট সে?" দুষ্টুমি করে বলল।সাহেরা শুভ্রবের বাহুতে চাপড় মারলো৷ শুভ্রব, সূচনা কে দেখতে না পেয়ে সন্দিহান কন্ঠে জিজ্ঞেস করলো, “ছোট ফুপ্পি কই?আসেনি!"
“নাহ্,ওর শরীর ভালো না।"
“কি বলো, কি হয়েছে আগে জানাও নি কেনো?" সন্দিহান কন্ঠ শুভ্রবের।
“ওসব ছাড়। আর তৈরী হয়ে নে।"
“হুম যাচ্ছি।তোমরা কথা বলো।"
শুভ্রব বেরিয়ে গেলো রুম থেকে৷ শুভ্রবের ঘর আপাদত তার সাদাফ,ইমতিয়াজ, রিহাম ও ইয়াসিরের দখলে।বাসর ঘর সাজাচ্ছে, বাসরের আগে ঘরে ঢোঁকা নিষিদ্ধ!অগত্যা,নিচের গেস্টরুমে তৈরী হতে গেলো শুভ্রব।শুভ্রবের সাথে আছে রবিন, রোহন ও নাবিল।নাবিল শুভ্রবের ছোট চাচার ছেলে৷ভেতরে ঢুকতেই রবিন চেচিয়ে উঠলো,
“আসেন, আসেন জামাই সাহেব। বড় ভাইয়ের আগে বিয়ে করে নিলে, বুকে বাঁধলো না রে তোর।" রবিন শুভ্রবের পেটে কিল মারলো।
“তোমার বিয়ের আশায় পড়ে থাকলে চিরকুমার হয়েই কবরে যেতে হতো ভাই।” শুভ্রব, টিটকারি করে বলল।
“রবিন ভাই ছ্যাকা খেয়ে ব্যাকা হয়ে আছে তাই আর সোজা হতে পারছে না,বিয়েও হচ্ছে না।তোমার হিলার থেরাপি দিয়ে দাও শুভ্রব ভাই।" নাবিল ফোড়ন কেটে বলল।
“না রে, তোর ইনফরমেশনে ভুল আছে।রবিন ভাই এক বিদেশীনি কে বিয়ে করে ফেলেছে মায়ের ভয়ে প্রকাশ করতে পারছে না আর ওদিক থেকে বউয়ের চাপও নিতে পারছে না।আর এদিকে মা ভাইয়ার জন্য পাত্রী ফাইনাল করে ফেলেছে৷ যেকোনো মুহূর্তে আ/মে/রি/কা/র মি/সা/য়ে/ল বাংলাদেশে ল্যান্ড করতে পারে।"
রোহনের বি/স্ফো/র/ক তথ্যে বিস্মিত শুভ্রব ও নাবিল।রবিন, রোহনের দিকে রাগী চোখে তাকালো,পারলে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে।
“ফুপ্পি কে বলে দাও তাহলেই তো হয়, এতো কুল ফুপ্পি আমার।" শেরওয়ানি, হ্যাঙ্গরে টানাতে,টানাতে সাবলীল কন্ঠে বলল শুভ্রব।
“তোর ফুপ্পি তোর সাথেই কুল ভাই।মায়ের কড়া মেজাজ তো জানিস না উনি বিদেশীনি বউ মানবেই না।"
“এ বংশে কি বিদেশীনি কি একজনই নাকি মামাও তো ইরান পড়তে যেয়ে বড়মামি কে বিয়ে করে এনে বিশাল সারপ্রাইজ দিয়েছিলো,মায়ের কাছে শুনেছিলাম।" রোহনের সাধাসিধে জবাব।
রবিন অসহায় ভঙ্গীতে হতাশ কন্ঠে বলল,“মা আর নানু এক নয়। আর,বড়মামি মুসলিম তাই নানু সমস্যা করে নি৷ কিন্তু সুজি তো খ্রিস্টান এটাই সমস্যা।"
“ওহ্ হো রে, ফুপ্পি তো ধর্মের দিক থেকে ভিষন সেন্সিটিভ ভাই কি করবে এবার? মুসলিম হলে কবেই মেনে নিতো।" নাবিল, আফসোস করে বলল।
“তুই কাটা ঘায়ে নুন দিশ না তো নাবিল।" রবিন তেঁতে উঠলো৷ শুভ্রব, শেরওয়ানি হ্যাঙ্গারে ঝুলিয়ে স্টিম আয়রন করছিলো। রোজির ছানা কোকো শুভ্রবের পায়ের কাছে ম্যাও,ম্যাও করছে।এটাও,শুভ্রবের নেওটা।ভেবেছে শুভ্রব বাহিরে যাবে তাই পাছে,পাছে ঘুরছে।শুভ্রব আয়রন করতে, করতে বলল,"তো তুমি তোমার সুজির সাথে আলোচনা করে বিয়ে করো নি?"
“করেছি তো, ও মুসলিম হয়েছে।"
“তাহলে কি সমস্যা?" ভ্রু কুচকালো শুভ্রব।
“ওর আগের পরিচয়!"
“ওটা ব্যাপার না, ফুপ্পি কে আমি হ্যান্ডেল করে নিবো।" শুভ্রব নিজের উপর আত্নবিশ্বাস নিয়ে বলল।
“তুই আমার ভরসা ভাই, পারবি তো?" রবিন, শুভ্রব কে জড়িয়ে ধরলো৷রবিন যেনো হাফ ছেড়ে বাঁচলো৷
“অফকোর্স, শুভ্রব সব সামলে নেয়।"
—
রাতের বাজে প্রায় আট টা। ইতিমধ্যে,সকল মেহমান এসে পড়েছে৷চৌধুরী ক্যাসকেডে গার্ডেন এড়িয়া যেনো খুশি তে ঝলমল করছে। সকলের মুখে হাসি ও মনে একরাশ আনন্দ।আলেয়া, শিমুলবানুর সাথে শুভ্রবের ফুপ্পির বেশ জমেছে৷ তিনজন গল্পে মশগুল। আলেয়া কে সাহেরা আগে থেকেই চিনেন। প্রতিবেশী ছিলো তারা অথচ, তারা কাছের কুটুম।সাহেরা তো আলেয়া কে দেখে ভিষন চমকে গেছিলো৷ সুচরিতা পরিচয় করিয়ে দিতেই সব প্রশ্নের উত্তর পেয়ে তিনি খুব খুশি। আলেয়ার ভাগ্নি তাহলে সেখানে আর কোনো বাছ বিচারের প্রয়োজন পড়ে না৷
রিশিতা ছোট লেহাঙ্গা পড়ে গার্ডেনে রাখা বড় আয়নার সামনে দাড়িয়ে অবাক হয়ে দিজেকে দেখছে। সে বুঝতে পারছে না অবিকল তার মতো দেখতে বাচ্চা টি কে? চোখে হাত দিয়ে উ,উ করে মিনিটবাদে হাত নামিয়ে বলে,“টুকি!" কি আশ্চর্য বাচ্চা টাও তার মতো করছে৷রিশিতার বড় রাগ লাগলো।ঠোঁট ফুলালো,ওমা আয়নার প্রতিবিম্বও ঠোঁট ফুলালো৷রিশিতা ভিষন সেলফ রেস্পেক্টিভ বাচ্চা,তাকে অনুকরণ করা সে পছন্দ করে না। তাই রাগ করে আয়নার বাচ্চাটি কে মারতে লাগলো।
“দা,দা দুত্তু দা!"
সানায়া, পাশে দাড়িয়ে দেখছিলো৷ রিশিতার, কান্ডকারখানা ভিডিও ধারণ করছিলো। আর, হাসছিলো।সানায়া কে আজ ভিষন সুন্দর লাগছে। পড়নে সাদা রঙের লেহাঙ্গা,হালকা সাজ!এক খন্ড চাঁদের টুকরো যেনো। ওপাশে,শাহমীর চৌধুরী মাহতাব কামাল কে তার আত্নীয় পরিচিতদের সাথে পরিচয় করাচ্ছেন। কাঁধে, কাধঁ মিলিয়ে দুই বেয়াই হাতে কোল্ডড্রিঙক্স নিয়ে আলোচনা ও হাসি তামাশায় মত্ত।
আরাফ চেয়ারে বসে আছে চুপচাপ। আরাফ কেমন নিশ্চুপ হয়ে গেছে, মায়ের শোক কাটিয়ে উঠতে পারে নি।আগের মতো চাঞ্চল্যতাও নেই।বোনের বিয়ে নিয়ে সে আনন্দিত তবে প্রকাশ করতে পারছে না।নিরবে সবার কার্যক্রম দেখছে। এরইমাঝে,সাউন্ড সিস্টেম অন করা হয়েছে। একটু নাচ, গান নাহলে হয়। যদিও সাবানা চৌধুরী বারণ করেছে। কিন্তু সানায়ার ইচ্ছেতে শুভ্রব দাদি কে মানিয়ে নিয়েছে।গান লো মিউজিকে চলছে, রিশিতা আয়না ছেড়ে গানের তালে নাচছে।সানায়াও রিশিতার সাথে আনন্দ করতে, করতে নাচছে।শাহমীর চৌধুরীও, যোগ দিলেন আনন্দ করার কোনো সুযোগ তিনি ছাড়েন না।
“বউ মা?" সাবানা চৌধুরী, সুচরিতা কে ডাকলেন।সুচরিতা তার বান্ধবীদের সাথে কথা বলছিলো। শ্বাশুড়ির ডাকে আলাপ ছেড়ে এলেন।
“হ্যা মা!"
“নাত বউয়ের সাজ শেষ হয়নি?"
“জানি তো না, দাড়াও ফোন করে দেখি।"
—
রিদিতা পার্লারে সাজানো হচ্ছে। রিদিতার সাথে রয়েছে মিথিলা,অথৈ,রাহা৷রাহার মন টা বড্ড খারাপ।শুভ্রব কে এখন থেকে তার দুলাভাই ডাকতে হবে। ইশশ!সে কত দোয়া করেছে যেনো শুভ্রব আজীবন সিঙ্গেল থাকে।ক্রাশ টা আজ তার পর হয়ে গেলো। এ দুঃখ রাহা কাকে দেখাবে।তার দুঃখে গান গাইতে ইচ্ছে করছে,“ক্রাশ যখন বউ নিয়া রাহার চোখের সামনে দিয়া হাইটা যায় ও বুক টা ফাইট্টা যায়।"
“রিদি, তুই এতো বড় শক দিলি।"
রিদিতা,তৈরী হওয়া শেষে, রাহার পাশে এসে বসে।এখন,সাজছে অথৈ ও মিথিলা।রাহার কথায় রিদিতা ভ্রু কুচকে চাইলো,“কিসের শক?"
“আমার ক্রাশ কে তুই বিয়ে করে নিলি?" রাহা, মুখ ফুলিয়ে বলল
“তুই তো তার আগে থেকেই ইয়াসির ভাইয়ের কাঁধে চেপে ছিলি৷" অথৈ সাজতে, সাজতেই বলল।
“আমি মিঙ্গেল হয়ে যাবো, ক্রাশ চিরকাল সিঙ্গেল থাকবে৷এমন হ্যান্ডসাম পুরুষদের চিরকুমার থাকা মানায়।"
পার্লারের মহিলারা রাহার কথায় মিটিমিটি হাসতে থাকে৷ অথৈ রাহার দুঃখ বাড়াতে আরেকটু ফোড়ন কেটে বলে,“রাহা তুই বরং এক কাজ করিস। রানবীর কাপুর যেমন এ দিল হে মুশকিল মুভিতে আনুষ্কার বিয়ে হওয়ার দুঃখে চান্না মেরেয়া, মেরেয়া করে নেচছিলো তুইও ওমনে নাচিস৷ শুভ্রব চালেগেয়া, আমার বান্ধবীর জামাই হোগেয়া,মে লুট গেয়া।"
“অথৈ তুই মজা নিচ্ছিস! আমি সিরিয়াস দুঃখে আছি।"
মিথিলা, রাহার দুঃখে শান্তনা দিয়ে বলে,“তখন তোর ক্রাশ ছিলো এখন তোর দুলাভাই সম্পর্ক টা আগের চেয়ে আরো গভীর হলো।শালি তো আধি ঘরওয়ালি"
“তাই তো, আজ তিন দুলাভাই কে যদি লুট না করেছি আমার নামও রাহা নয়।"
এরইমাঝে, মিথিলার নাম্বারে সুচরিতার ফোন এলো। মিথিলা ফোন রিসিভ করলো, “আসসালামু আলাইকুম আন্টি!" ফোনের ওপাশ থেকে সুচরিতার স্নেহময় কন্ঠ,“মা, তোমাদের তৈরী হওয়া হয়েছে?"
“জি আন্টি আমরা প্রস্তুত!"
“আচ্ছা,তাহলে আমি লোক পাঠাচ্ছি।"
সুচরিতা কল কেটে দিলো।অথৈ,মিথিলা, রাহাও তৈরী।রিদিতা খুব একটা সাজে নি সিম্পল ও মিনিমাল সেজেছে। হালকা গহনা,পড়নে লাল-মেরুন রঙা সুনিপুন হাতের কারুকাজ করা লেহেঙ্গা।মাথায় চৌধুরী পরিবারের ট্রেডিশনাল দোপাট্টা৷চৌধুরী পরিবারের নিয়ম,বাড়ির নতুন বউয়েরন ওলীমার দিন এই দোপাট্টা পরিধান করা৷সাবানা চৌধুরী পড়েছে,সুচরিতা পড়েছে,নাভানা চৌধুরী পড়েছে এবার ধারা অনুযায়ী রিদিতা।শুভ্রবের পছন্দ মতোই রিদিতা কে সাজানো হয়েছে, শুভ্রবের শখ তার বউ লাল টুকটুকে সাজে আসবে।রিদিতা কে শুভ্রবের লাল বউয়ের মতোই লাগছে।রঙটা ফুটেছে বেশ! নাকের লং টা মিনিটে, মিনিটে লাইটের আলোতে চিকচিক করে উঠছে৷
পার্লারের বাহিরে দাড়িয়ে আছে পালকি।রিদিতা কে পালকি তে করে নিয়ে যাওয়া হবে।চৌধুরী বাড়ির পুরোনো রেওয়াজ,পালকি করে বউ শ্বশুড় বাড়ি আসবে। রিদিতা কে যত্ন করে পালকি তে উঠানো হলো।রাহা,মিথিলা, অথৈ গাড়ি তে যাবে। গাড়িও পাঠানো হয়েছে৷পালকি ওয়ালা চারজন দুদিকে ভাগ হয়ে দাড়িয়ে। কয়েকজনের হাতে ফুলের ডালা। পালকি চলতে শুরু করলেই ফুল ছিটানো হবে৷ রাস্তার লোকজন ভীড় করে, সে আয়োজন দেখছে।সচরাচর এখন পালকি দেখা যায় না। তাই উৎসুক জনতা উৎসাহ নিয়ে আয়োজন দেখছে।
পালকি উঠানো হলো, পালকি ওয়ালা রা "হই,হুনা" শব্দ করে পালকি বহন করে এগিয়ে চলছে। ফুল ছেটানো হচ্ছে। পালকির ভেতরে রিদিতা, বিস্ময়ে যেনো চিন্তাশক্তি হারিয়ে ফেলেছে। এতো, এতো সুখ আনন্দের মাঝে অদ্ভুত একটা ভীত অনুভূতি তার মনে নাড়া দিচ্ছে। পালকি চৌধুরী ক্যাসকেডের ফটকে এসে থামলো। চৌধুরী ক্যাসকেডের ফটক থেকে শুরু করে গার্ডেন এড়িয়া পর্যন্ত লাল গালিচা বিছানো হয়েছে। তার চারিদিকে সকলে ফুলের থালা হাতে নিয়ে দাড়িয়ে।শুভ্রব তার বন্ধু ও কাজিরদের সাথে দাড়ানো ছিলো।হাতে তার মাইক, গান গেয়ে বউ কে আনতে যাবে। সকলে এমন আয়োজনে বিমোহিত।সাদাফ,রিহাম, ইমতিয়াজ ইন্সট্রুমেন্ট বাজালো, শুভ্রব গান ধরলো,
কাহানি সুনো,হার জুবানি সুনো
মুঝে প্যায়ার হুয়া থা,
ইকরার হুয়া থা (২)
দিওয়ানা হুয়া, মাস্তানা হুয়া
তেরি চাহাত মে কিতনা
ফাসানা হুয়া।
তেরে আনে কি খুশবু
তেরে জানে কা মানজার
তুঝে মিলনা পারেগা
আব ঝামানা হুয়া হা,হা
সাদায়ে সুনো, জাফায়ে সুনো
মুঝে পেয়ার হুয়া থা
ইকরার হুয়া থা (২)
শুভ্রব ধীরে,ধীরে এগিয়ে পালকির কাছে যেতে লাগলো। ভিডিও গ্রাফার, ক্যামেরা ম্যান ক্যামেরা তাক করে আছে। শুভ্রবের চোখে অশ্রু, সকলের মনে অদ্ভুত দুঃখ ও আনন্দ।এমন সুন্দরও হয় ভালোবাসা?মিথিলা, রাহা,অথৈ আঙুল কামড়ে দেখে যাচ্ছে এতো সুন্দর মুহুর্ত এক পুরুষের কাঙ্ক্ষিত ভালোবাসা কে বরণ করা। শুভ্রব,পালকির কাছে যেয়ে বসলো। পর্দা সরিয়ে রিদিতার দিকে তাকালো।যেমন লুকোচুরি খেলার পর আড়াল থেকে দেখলে “টুকি" বলে শুভ্রব তেমনটি করলো৷ রিদিতা খিলখিলিয়ে হেসে উঠলো।
শুভ্রব, নামতে ইশারা করলো। রিদিতা পালকি থেকে নামার জন্য পা বাড়ালো,শুভ্রব আগেই তার দুই হাত পেতে রেখেছিলো৷ রিদিতার পা শুভ্রবের হাতের উপর৷ রিদিতা,পা উঠাতে চাইলে শুভ্রব ধরে রাখলো। আলতা রাঙা পা দুটো যেনো মাটির জমিনে আলপনা আঁকলে যতটা সুন্দর লাগে রিদিতার পা জোড়াতে আলতার কারুকাজ যেনো তেমনভাবেই ফুটে উঠেছে৷ রিদিতা,ধীরে ধীরে নামলো। পালকি থেকে মাথা বের করলো।শুভ্রব রিদিতার ললাটে চুমু খেলো৷ রিদিতা র হাত ধরে লাল গালিচা ধরে হাটছে৷ রিদিতা,শুভ্রবের হাতের বাজু জড়িয়ে ধরে আছে শুভ্রব রিদিতার দিকে ছলছল চোখে তাকিয়ে, রিদিতার চোখেও অশ্রু৷ স্বপ্নের মতো লাগছে সব। চারিদিক থেকে ফুল ছিটনো হচ্ছে।এ যেনো রূপকথার চেয়েও রূপকথাময়।
শুভ্রব গানের পরবর্তী অংশ গাইলো,
“থে তামান্না হামে তুমহে দুলাহান বানায়ে
তেরে হাতো পে মেহেন্দি
আপনে নামকি সাজায়ে
তেরে লেলে বালায়ে
তেরে সাদকে উতারে
থে তামান্না হামে
তুমহে আপনা বানায়ে।
নেহি মুশকিল ওয়াফা
জারা দেখো ইয়াহা
তেরে আখো মে বাস্তা হে
মেরা জাহা।
কাভি সুন তো জারা
জো মে কেহনা সাকা
মেরি দুনিয়া তুম হি হো
তুম হি আসরা
দুয়া এ সুনো, সাজায়ে সুনো
মুঝে পেয়ার হুয়া থা ইকরার হুয়া থা—
সকলের আনন্দ ধ্বনি গুঞ্জিত হলো।আলেয়া ও শিমুলবানুর চোখে জল।মাহতাব কামালের চোখে অশ্রু। তিনি আকাশের দিকে তাকিয়ে মনে,মনে বলছে,“দেখ আছিয়া, দেখ রওশন,দেখ আসমা রিদিমার সুখ দেখ। তোগো দোয়ায় আমার রিদি মার জীবনের সব মেঘ কাইট্টা গেছে।মেঘের আড়ালে লুকায় থাকা সূর্যের কিরণে তার সৌভাগ্য উদয় হইছে।"
সুচরিতা, শাহমীরও আবেগপ্রবণ হয়ে পড়লো।ছেলে মেয়ের খুশিতেই তো বাবা মায়ের খুশি।সাবানা ও সানায়া একে অপরের হাত শক্ত করে ধরেছে। এ যেনো রূপকথা কেও হার মানায়।পুরুষ তার নারী কে ভালোবাসলে তার চরণে যেনো দুনিয়া অর্পন করে দেয়। শুভ্রবও তার শখের নারীর পায়ে তার সমস্ত দুনিয়া লুটিয়ে দিয়েছে।
“সাদি মোবারক, বেগম চৌধুরী!"
“আপনাকেও সাদি মোবারক চৌধুরী সাহেব!"
সুচরিতা, শাহমীর ছেলে ও বউমার কাছে গেলো৷বুকে জড়িয়ে দুজনকে আদর করলো। সুচরিতা, রিদিতার কপালে চুমু খেলো।শুভ্রব,রিদিতা কে নিয়ে দাদির কাছে গেলো৷সাবানা চৌধুরী চেয়ারে বসা ছিলেন।শুভ্রব, রিদিতা তার কাছে বসে পায়ে হাত দিয়ে সালাম করলো। সাবানা চৌধুরী,বারণ করলেন। বুকে জড়িয়ে নিলেন নাতি ও নাতবউ কে৷
“আমার নায়কসাহেব তো, শতীন নিয়ে এলো আমাকে আর ভালোবাসবে না।"
“দিদান,এত্তো জেলাস!" শুভ্রব, হাসতে হাসতে বলল
“একটু তো হিংসে হবেই জায়গা দখল হয়ে গেলো না।" সাবানা চৌধুরী নাতির সাথে ঠাট্টা করলো।
“রিল্যাক্স দিদান তুমি তোমার জায়গায় স্বস্থানে আছো,এখন বেশি করে দোয়া করে দাও তো।"
সাবানা চৌধুরী হাসলেন নাতির কথায়,নাতি ও নাত বউয়ের কপালে চুমু দিয়ে মন ভরে দোয়া করলেন৷রিদিতা তার খালা ও মামির কাছে গেলো৷দুজনে রিদিতা কে জড়িয়ে ধরলেন।রিদিতা আলেয়া ও শিমুলবানু কে ধরে কেঁদে ফেললো।
“না, মা কাঁদে না।অনেক ভালো থাকো,সুখে থাকো।পুরনো সব ভুলে নতুন করে জীবন টা গুছিয়ে নাও৷ আমরা তোমার জন্য অনেক, অনেক খুশি মা।"
মাহতাব কামাল এগিয়ে এলেন শুভ্রব কে জড়িয়ে ধরলেন।শুভ্রব কে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন,“কি দিয়া গড়া তুমি জানি না তবে তোমার বাবা মা রে দেখলে বুঝা যায় খাটি সোনা তৈরী করছে বাবা। আমি তোমার কাছে আজন্ম কৃতজ্ঞ।আরাফের কাছে সব শুনছি, আল্লাহর পাঠানো রহমত তুমি।আমাদের মেয়ের জন্য তুমি ছাড়া আর কেউ যোগ্য না।সব সময় এমনই থেকো৷"
“কাদঁবেন না আঙ্কেল,রিদিতা যে আমায় বিয়ে করেছে এটাই আমার সৌভাগ্য।আপনারা যেকোনো সমস্যায় সব সময় আমাকে পাশে পাবেন।"
মাহতাব কামাল শুভ্রব কে দামী ঘড়ি ও স্বর্ণের চেইন উপহার দিলেন।রিদিতা, মামার কাছে গেলো। মাহতাব কামাল মন ভরে দেখলন। তার চোখের সামনে ভেসে উঠলো আসমা ও আছিয়ার মুখ।দুই মায়ের ছাপ চেহারায়৷ মাহতাব কামাল রিদিতা কে বুকে জড়িয়ে ধরে আদর করলেন৷মন ভরে দোয়া করলেন৷
—
স্নিগ্ধ শীতের রাত ওলীমার আমেজে ছেয়ে। স্টেজে বসে আছে শুভ্রব রিদিতা আর তাদের মাঝে বসে আছে রিশিতা৷ সে মহাখুশি! বসে, বসে পা দোলাচ্ছে।হাতে তার ললিপপ!মাঝে,মাঝে রিদিতার দিকে অবাক চোখে তাকাচ্ছে।পরমুহূর্তে মুখ চেপে হাসছে।রিদিতা তা দেখে আলতো করে গাল টেনে দিলো৷ ক্যামেরা ম্যান, ছবি তোলার জন্য ক্যামেরা তাক করলে রিশিতা তার ইদুরের মতো ছোট,ছোট দাতঁ বের করে হাসি দিলো৷ বিয়ে বাড়ির সম্পূর্ণ মজা সে-ই উপভোগ করছে।
পরিচিত, অপরিচিত শুভাকাঙ্ক্ষীগণ শুভেচ্ছা জানাচ্ছে ফুলের তোড়া ও উপহার দিয়ে। নতুন দম্পতির নব সূচনা যেনো সুখের হয়।সাবানা বেগম, নাতবউ কে বরণ করলেন শীতা হার ও সোনার বালা জোড়া দিয়ে। সাহেরা চৌধুরী বরণ করলেন সোনার অলঙ্কারের সেট দিয়ে।সুচরিতা বউমা কে মন ভরে তার সকল গহনা যা তিনি ছেলে বউয়ের জন্য বানিয়েছিলো তা দিয়ে বরণ করলেন।নতুন করে কাজী দিয়ে বিয়ে পড়ানো হলো, বিয়ের রেজিস্ট্রি করানো হলো। নাচঁ,গান আনন্দ, হাসিতে দারুণ কাটলো।
আজ আরও বিশেষ এক আয়োজন করা হয়েছে। উপস্থিত যতজন দম্পতি আছেন সকলের কাছে তাদের বিবাহিত জীবনের অভিজ্ঞতা জানা হবে এবং নব দম্পতির জন্য থাকবে পরামর্শ।সাদাফ,মাইক হাতে নিলো। এ আয়োজন সঞ্চালনা করার দায়িত্ব তার উপর ন্যাস্ত হলো।
“হ্যালো এন্ড আসসালামু আলাইকুম মাই নিয়ার এন্ড ডিয়ারস।আজ খুব সুন্দর একটি দিনে আমরা সকলে একত্রিত হয়েছি।প্রথমে,আমার বন্ধু শুভ্রব ও আমাদের ভাবি রিদিতা কে তাদের নতুন বিবাহিত জীবনের জন্য আমার তরফ থেকে রইলো অন্তরের অন্তস্তল থেকে শুভকামনা।বিয়ে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।পবিত্র এক সমাপর্কের নাম, দুটো মনের মিলন দুটো পরিবারের মিলন।যেখানে দুটো সম্পর্কের সাথে আরো বেশকয়েকটি সম্পর্ক যুক্ত হয় দায়িত্ব ও কর্তব্যের পাল্লাটাও ভারী হয়। কেউ সফল হয় তো কেউ বিফল আবার কেউ সফলও হয় না বিফলও হয় না ঝুলে থাকে। ব্যাপার টা এমন যে,মনে করেছে বিরিয়ানি মুখে দেয়ার পর স্বাদ লাগলো ভাতের এখন এমন অবস্থা না পারছে ফেলতে আর না পারছে গিলতে। বলতে গেলে তারাই থাকে সবচেয়ে বড় মুসিবতে।বিয়ের ব্যাখ্যাও এক একের কাছে ভিন্ন তাই বিয়ের আসল ব্যাখ্যা কি তা আজ আমরা অভিজ্ঞদের থেকে জানবো৷ যারা শতবাধা অতিক্রম করে একে অপরের সাথে আজও প্রতিজ্ঞাবদ্ধ।প্রথমে শুরু করবো,দিদান কে দিয়ে। দাদু যদিও নেই তবে, দিদান দাদুর স্মৃতি আজও আকড়ে আছেন।তো দিদান তুমি বলো"
ইমতিয়াজ, সাবানা চৌধুরীর কাছে মাইক দিলেন। সাবানা চৌধুরী মাইক দুই হাত দিয়ে ধরলেন গলা খাখাড়ি দিয়ে বললেন,“বিয়ে হলো দুটো মানুষের একটা নিবিড় আশ্রয়।একটা ভরসাযোগ্য কাঁধ,একটা বিশ্বস্ত হাত।জীবনে অনেক বাঁধা বিপত্তি আসবে, একে অপরের প্রতি ভালোবাসাও কমে যাবে তবে বিশ্বাস যেনো কভু না ভাঙে৷ কারণ,বৃদ্ধ বয়সে বিশ্বস্ত সঙ্গী টাই সবচেয়ে বড় আশ্রয়স্থল।"
সকলে করতালি দিলো। সাদাফ,এবারে মাইক টা শাহমীর চৌধুরীর হাতে দিলো।
“আঙ্কেল বলো,তোমার কাছে বিয়ে বা সম্পর্কের অর্থ কি?"
শাহমীর চৌধুরী মাইক হাতে নিলো, বেশকিছুক্ষন গম্ভীর হয়ে চিন্তা করলো।মাইক মুখের কাছে নিলো,“বিয়ে হলো সম্পর্কের হালাল নাম।আর বিবাহিত জীবনের ভ্রমণটাও যে খুব সহজ তা নয়। এই সম্পর্ক টা হলো “U" আকৃতির মতো।"
সাদাফ প্রশ্নসূচক কন্ঠে বলল,“U?"
“ইয়েস।বিয়ে হোক বা যেকোনো সম্পর্ক হোক না কেনো তার আকৃতি টা “U” এর মতো। সম্পর্কের শুরুতে ভালোবাসা একদম পিগ পয়েন্টে থাকে৷ নতুন সম্পর্ক,নতুন মানুষ সব কিছুই তখন সুখকর মনে হয়।দেখো আমরা তো মানুষ, মানুষ পারফেক্ট হয় না। খারাপ দিক ভালো দিক উভয়ই আছে। অভ্যাস, বদঅভ্যাসও আছে৷ সম্পর্কের শুরুতে আমরা সে বদঅভ্যাস গুলো কে মানিয়ে নি। কিন্তু জীবন তো সহজ নয়।দায়িত্বের বোঝা বাড়তে বাড়তে আমাদের প্রিয়জনের থেকে দুরত্ব বেড়ে যায়। মানিয়ে নেয়ার ক্ষমতা কমে গিয়ে তা বিরক্তিতে পরিনত হয়।তখন খারাপ হোক বা ভালো আমরা অসন্তোষ হয়ে পড়ি।অন্যদিকে ঘুরে যাই।দেখা যাচ্ছে দুজন একই বিছানায় ঘুমিয়ে অথচ বিস্তর দেয়াল টানা। আনন্দ খুঁজছি বন্ধু, বান্ধব,কলিগ বা সোশ্যাল মিডিয়া থেকে। যার ফলে যোগাযোগ কমে যাচ্ছে।
আর যোগাযোগ বা অ্যাটাচমেন্ট কমে গেলে তখন ভালোবাসা কমতে থাকে।তখন ভালোবাসা কমতে, কমতে একদম তলানিতে আর তখন ভালোবাসা না খুজে আমরা খুজি অভিযোগ ও মুক্তির পথ। এটা সবচেয়ে মূল্যবান সময় সম্পর্কের গতির এখান থেকে চাইলে দুটো মানুষ সম্পর্ক টা কে আবার আগের পর্যায়ে উঠাতে পারে নয়তো পথ আলাদা করতে পারে।যারা হার মেনে যায় তারা মুক্তি খুজে চলে যায়। আর যারা ঝুলে থাকে কি করবে জানে না। তখন তারা সম্পর্ক কে পুনরায় সুযোগ দেয়।বোঝাপড়ায় আসে আবারো দুই হাত এক হয়ে নিজেদের ভুল ত্রুটি মেনে নিয়ে সম্পর্কতে এফোর্ট দেয় এবং সম্পর্ক টা U এর তলানি থেকে ধীরে, ধীরে তা উপরে উঠে আর ভালোবাসা পূর্বের পর্যায়ে উঠে যায়।এই টার্ন টা অতিক্রম করতে, করতে মানুষ শিখে যায় সম্পর্ক সফলের আসল মাপকাঠি হচ্ছে বিশ্বাস ও প্রতিজ্ঞা। ভালোবাসা কমে গেলেও সম্পর্ক টিকে যায় তবে বিশ্বাস ও প্রতিজ্ঞা ভঙ্গ হলে সে সম্পর্ক ঠুমকো হয়ে যায়।তাই দুজনের প্রতি দুজনকে আশ্বস্ত থাকতে হবে যে যাই হয়ে যাক আমরা কেউ কাউকে ছাড়বো না।আর এটাই সফলতা!"
“বাহ্,বাহ্ আঙ্কেল আপনি আমাদের পুরো জীবন টা ঘুরিয়ে দেখালেন৷ আমি আজ নতুন করে শিখলাম।আমাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস।" সাদাফের হাস্যজ্বল কন্ঠ।
“জানো তো তোমাদের জেনারেশনের সবচেয়ে বড় সমস্যা হলো তোমরা সম্পর্ককে কে প্রয়োজন হিসেবে ব্যবহার করো।সম্পর্ক হলো একটা দায়িত্ব যা ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়।কোনো দ্রব্য না যে প্রয়োজনমতো ব্যবহার করবে। আজ যার কাছে ভালোবাসা খুজেছো তার কাছে পাও নি তা অন্য কারো কাছে খোজো এবং তোমার অন্য পাশের ব্যাক্তিটাও তা করে।ভালোবাসা বর্তমান জেনারেশনের কাছে যেনো দেনা পাওনা। আর এটাই সমাজের মূল্যবোধের অবক্ষয়ের মূল কারণ।ডিভোর্সের কারণ। তাই যতটুকু পারো সম্পর্কে সময় দাও কারণ সময় ও যোগাযোগ সম্পর্ক মজবুত করে।বিশ্বাস ও প্রতিজ্ঞা সম্পর্কের ভীত গড়ে।"
সকলে শাহমীর চৌধুরীর কথা মনোযোগ দিয়ে শুনলো।তার বলা প্রতিটা কথা প্রতিটি বিবাহিত মানুষদের জীবনের প্রতিচ্ছবি যেনো৷অনেক কিছু উপলব্ধিও করালো৷
—
ওলীমার আয়োজন শেষ!সকল অতিথি খাওয়া, দাওয়া করে বেরিয়ে গেলেন,মাহতাবরাও বিদায় নিয়ে চলে গেলেন। শাহমীর চৌধুরী তাদের পৌছে দিতে গেলেন।ড্রয়িং রুমে বসে আলোচনা করছে সাহেরা, সুচরিতা ও সাবানা চৌধুরী।লিভিং রুমে হাঙ্গামা।সিড়িতে সকলে ধর্মঘট ডেকে বসেছে।রিদিতা কে ভেতরে তালা মেরে রেখে সিড়ির কাছে অবরোধ করে বসেছে সাদাফ,ইমতিয়াজ, রিহাম ও ইয়াসির তাদের সঙ্গ দিয়েছে তাদের বউয়েরা। নাবিল ও রোহনও যোগ হয়েছে সাথে সানায়া। তাদের দাবি, গিভ মানি টেক হানি! শুভ্রব বরাবর অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা লোক। সেও বেঁকে বসেছে তাদের ভুলভাল দাবি মানবে না।
“এখন বোঝো বাছা, কত মাচায় কত নাচাঁ।" সাদাফ, শুভ্রবকে টিজ করে বলল।
“হুম, খুব মজা!" শুভ্রব দুই হাত মেলে, সোফায় আরাম করে গা লাগালো।
“তুই মানবি না?" ইমতিয়াজ ভ্রু কুচকালো।
“না?" শুভ্রবের নির্লিপ্ত কন্ঠ।
“ওকে আমরাও উঠবো না এই সকলে বলো গিভ মানি টেক হানি।” ইয়াসিরের সাথে সকলে একসাথে মিলে স্লোগান দিয়ে যাচ্ছে।শুভ্রবের তাতে হেলদোল নেই সে আরামসে সোফায় বসে আছে। চেঁচাও যতো চেঁচানোর, টাকা কি গাছের পাতা যে চাইলো আর দিয়ে দিলো তাও আবার একলাখ টাকা!শুভ্রব এমন ব্যবস্থা করেছে যে একটু পর ওরাই নিজে রাস্তা থেকে সরে যাবে।
এরইমাঝে, হালিম চাচা ট্রে তে করে বোরহানি নিয়ে এলো।হালিম চাচার হাতের বোরহানী খুবই সুস্বাদু কেউ মিস করে না।হালিম চাচা সকলকে বোরহানি সাধলো।এমনিতেও,চেঁচাতে চেঁচাতে তাদের গলা শুকিয়ে গেছে।ঠান্ডা,ঠান্ডা বোরহানি একটু আরাম দিবে।হালিম চাচার ট্রে থেকে সকলে বোরহানির গ্লাস তুলে নিলো৷ সকলে খুব মজা করে বোরহানি খেলো। হালিম চাচা শুভ্রবের দিকে তাকিয়ে একটা হাসি দিলো, শুভ্রবও মুখ টিপে হাসলো।
বোরহানি খাওয়ার কিছুক্ষণ পরই, এক এক জন হাই তুলতে লাগলো।ঘুমে যেনো তারা চোখে দেখছে না। এক একজন ঢুলে পড়ছে। সানায়া অতিরিক্ত ঘুম পাওয়ায় উঠে নিজের ঘরে চলে গেলো।বাকিরা ঝুমতে লাগলো।বুঝতে বাকি রইলো না বোরহানিতে কি ছিলো!
সাদাফ শুভ্রবকে গালি দিয়ে বলল,“সালা তুই এতোবড় বাটপারি করলি।"
“ শত্রু পক্ষকে ধোঁকা দিতে দুই তিনটা ছল করা দোষের কিছু না।যাও বৎস, সারাদিন খাটাখাটি করে ক্লান্ত যেয়ে ঘুমাও।হালিম চাচা ওদের জন্য গেস্ট রুম খুলে দাও।"
সকলে শুভ্রবকে গালাতে, গালাতে ঢুলতে,ঢুলতে চলে গেলো৷ শুভ্রব নিজের পরিকল্পনায় সফল হয়ে বিজয়ের হাসি হাসলো। রাস্তা এখন, অল ক্লিয়ার।শুভ্রব,তালা খুলে নিজের ঘরে ঢুকলো।
—
ঘরের ভেতরে জুই ও বেলী ফুলের সুবাস। মৃদু আলো জ্বলছে। বিছানার উপর ঘোমটা টেনে বসে আছে রিদিতা।শুভ্রব, দরজা ভালো করে লক করলো।ধীর পায়ে হেঁটে,হেঁটে বিছানার কাছে এগোলো।শুভ্রবের পায়ের আহটে রিদিতার বুক ধকধক করতে লাগলো, অদ্ভুত একটা বিচলন শুরু হলো। ঘন,ঘন ঢোঁক গিলতে লাগলো।ভয়ে যেনো তার হাত, পা ঠান্ডা হয়ে যাচ্ছে।
শুভ্রব গুনগুন করে গান গাইতে, গাইতে এলো, “কাব ইয়ে পুরি হোগি দুর ইয়ে দুরি হোগি! আব ইয়ে পুরি হুয়ি দুর দুর-ই হুয়ি।" শুভ্রব শীস বাজাতে লাগলো এই সুরে।শীষ বাজাতে, বাজাতে রিদিতার পাশে এসে বসলো।রিদিতার হাত ধরলো। শুভ্রবের স্পর্শে যেনো রিদিতা কেঁপে উঠলো।শুভ্রব রিদিতার কাঁপন দেখে গা দুলিয়ে হাসলো। কানের কাছে যেয়ে নরম ও গভীর স্বরে বলল,“এতো ভয় কেনো পাচ্ছো হুম?আমি তোমার স্বামীই তো বাঘ-ভাল্লুক তো আর না।"
রিদিতা নিজেকে আড়ষ্ট করে রেখেছে।হাত, পা মুড়ে সংকুচিত করে রেখেছে নিজেকে। শুভ্রব রিদিতার এমন কান্ডে হাসলো। রিদিতাকে জ্বালানোর সুযোগ ছাড়লো না।শুভ্রব রিদিতা কে ভয় দেখাতে চমকে বলল,“আরে মাকড়সা তোমার মাথায় কি করে?"
মাকড়সার কথা শুনে রিদিতা লাফিয়ে উঠলো।মাকড়সাতে রিদিতা ভিষন ভয় পায়।রিদিতা এক লাফে শুভ্রব কে জড়িয়ে ধরলো৷ কাপাঁ,কাঁপা কন্ঠে বলল,“স..স..সরান!আমার ভয় করে।"
“ভাবছি যে না থাকুক মাকড়সা ওর জন্য আমার তো লাভ হলো।ধন্যবাদ সরূপ ওকে থাকতে দেয়া হোক।"
“ফাজলামো করবেন না শুভ্রব!প্লিজ সরান।"
“এই হুশ যা।"
শুভ্রব মিছেমিছি মাকড়সা তাড়ানোর চেষ্টা করলো৷রিদিতার পিঠে, আঙুল চালাতে লাগলো। রিদিতা, মাকড়সা মনে করে শুভ্রবকে আরো শক্ত করে জাপটে ধরলো৷বেচারি ভয় তে কেঁদেই ফেলল। শুভ্রব হো, হো করে হাসলো।
“সামান্য মাকড়সায় কেউ এতো ভয় পায়?" হাসতে, হাসতে বলল শুভ্রব।রিদিতা বুঝে গেলো এটা শুভ্রবের বাটপারি।
“বাটপারি করতে, করতে চরম সীমায় পৌছে গেছেন বাটপার লোক কোথাকার।" রাগান্বিত কন্ঠে বলল রিদিতা ।
“বাটপারি করে যদি ভালো কিছু হয় তাহলে বাটপারি ভালো। তুমি কাছে তো এলে৷ এই আরেকবার আসো না।"
রিদিতা, শুভ্রবের বুকে কিল মারলো৷ কত বড় অসভ্য এই পুরুষ। রিদিতা, শুভ্রবের থেকে দশ হাত দুরে যেয়ে বসলো। শুভ্রবও এগোলো, রিদিতা আরো পেছালো, শুভ্রব আরো এগোলো।রিদিতা এবার সরতে, সরতে খাট থেকে পরে যাওয়ার উপক্রম।
“ভালো হচ্ছে না কিন্তু!" রিদিতার কাদোঁ, কাদোঁ কন্ঠ
“আমিএ তো তাই বলছি ভালো হচ্ছে না। আমি কাছে আসছি তুমি দুরে যাচ্ছো কেনো?স্বামী কাছে ডাকলে আসতে হয় নাহলে গুনাহ হয়।"
“ইশশ!কত পরহেজগার বান্দা।"
“অবশ্যই,সাচ্চা মুসলিম আমি।" গর্বভরা কন্ঠ শুভ্রবের
“উহ্,বাটপার লোক।" রিদিতা সুক্ষ্ন খোঁচা মেরে বলল
“এই কাছে আসো তো ঘোমটা টা তুলো দেখি তোমাকে।" কন্ঠ খাদে নামিয়ে ফাজলামো করে বলল শুভ্রব।
“ওলীমা তে দেখেছেন না?" তড়াক কন্ঠ রিদিতার
“এখন তো নতুন সাজ সেজেছো।"
“দেখা লাগবে না।"
“আমি দেখবো না তো কে দেখবে?" ভ্রু নাচালো শুভ্রব।
“কেউ না।"
“উহু,তা বলে তো মানছি না।শোনো একটা গুরুত্বপূর্ণ কথা।"
“দুর থেকেই বলুন।"
“আসতে বলেছি না, আসো।" মেকিঁ রাগ দেখিয়ে বলল শুভ্রব।
রিদিতা,ইতস্তত করে এগিয়ে এলো। শুভ্রবের পাশে বসলো। শুভ্রব আলগোছে, রিদিতার ঘোমটা তুলল,রিদিতাকে ফুলের গহনার সাজে অপূর্ব লাগছে, শুভ্রব চোখ সরাতে পারছে না যেনো।শুভ্রবের মনে হচ্ছে, পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী কে দেখছে যার কাছে বাকি সব সৌন্দর্য ম্লান।
“সুবাহানআল্লাহ্, এতো দেখি আস্তো একটা পূর্ণিমার চাঁদ আমার ঘরে জোছনা ছড়াচ্ছে।আমার ভয় করছে, এ রূপে আমি ভস্ম না হয়ে যাই।" বিমোহিত ও লেশ লাগানো কন্ঠে বলল শুভ্রব।
স্বামীর প্রশংসায় রিদিতার গালে রক্ত জমলো৷গালে লাল লালিমা ফুটে উঠলো। শুভ্রব, রিদিতার কপালে উষ্ণ পরশ একে দিলো। রিদিতার তনু শরীরে যেনো বিদ্যুৎ খেলে গেলো।শুভ্রব, রিদিতার খোঁপায় বাঁধা চুল গুলো এক টানে খুলে ফেলল। রিদিতার লম্বা ঘন চুল সারা বিছানায় ছড়িয়ে পড়লো। শুভ্রব, রিদিতা ঘন কেশের আড়ালে মুখ ডুবালো। মন ভরে রিদিতার চুলের ঘ্রাণ নিলো।শুভ্রবের গরম নিঃশ্বাসের আবেশে রিদিতা কেঁপে উঠছিলো বারংবার।
“এতো তিড়িং বিড়িং করছো কেনো?এখনও তো কিছুই করি নি।"
“অনেক কিছু না করেও অনেক কিছু করছেন।"
“বোকালেডি!" শুভ্রব, বাঁকা হাসলো।
রিদিতাকে আয়নার সম্মুখে নিয়ে গেলো শুভ্রব।রিদিতাকে হাত দিয়ে ইশারা করে আয়নায় তাকাতে বলল শুভ্রব। রিদিতা,আয়নায় চেয়ে বিস্মিত হলো।রিদিতার গলায় চিকন সোনার চেইনে হাফ হার্ট ওয়ালা লকেট। শুভ্রব,রিদিতা কে এই লকেট টিই পড়াচ্ছিলো৷রিদিতার লকেটের মতো একই রকম লকেট শুভ্রবের গলার চেইনেও আছে৷ যদিও শুভ্রবের গলার চেইন স্বর্নের নয় প্লাটিনামের। স্বর্ণ পুরুষদের জন্য ব্যবহার করা হারাম!
“এটা কেনো দিয়েছি বলো তো?"
“কেনো?"
“তোমার গলার লকেট টা আমার হৃদয়ের একাংশ, আমার গলার লকেট টা তোমার হৃদয়ের একাংশ আর যখন আমরা মিলিত হই বাকি অর্ধেকাংশ তখন পরিপূর্ণ হয়।" শেষবাক্যটি শুভ্রব রিদিতার কানে ফিসফিসিয়ে বলল।রিদিতা লকেট টি তে খেয়াল করলো শুভ্রবের নাম লিখা ইংলিশ কার্সিভ লেটারে আর শুভ্রবের লকেটে রিদিতার নাম।
“তো বেগমজান, শ্বশুর বাড়ি কেমন লাগছে?"
“স্বপ্নের মতো!"
“শ্বাশুড়ি কেমন লাগলো?"
“মামনি খুব ভালো, আমায় অনেক আদর করে আগলে রাখে৷"
“বাহ্! তা কত পয়েন্ট দিবে?"
“১০ এ ১০"
“শ্বশুর?"
“বাবা খুব ভালো, এমন বাবা আমি স্বপ্নে দেখতাম।বাবা র স্নেহ ও মমতা কি আসি জানতাম না।আমার বাবা নামক শব্দটার উপর যে রাগ, ঘৃণা ছিলো সব দুর হয়ে গেছে। আমি ওনাকেও ১০ এ ১০ দিবো।"
“ননদ?"
“সানায়া খুব মিষ্টি আমার সাথে তো খুব ভাব হয়েছে।আমরা তো বান্ধবী,সানায়া কে ১০ এ ১০"
“দিদান কে?"
“১০ কে ১০"
“তুমি তো সকলকে নাম্বার দিলে,আমাকে কত দিবে স্বামী হিসেবে?"
“নয়!"
"এক নাম্বার কাটা কেনো গেলো?
“ওটা আমি রেখে দিয়েছি।"
"কারণ?"
"এর পেছনে মজার একটা কাহিনী আছে,শুনবেন?"
“তুমি শুধু বলতে থাকো, আমি শুনছি।"
“আমার স্কুলে বিজ্ঞানের টিচার কখনো আমাকে ফুল মার্ক দিতো না৷ আমি যত ভালো লিখতাম আমার নাম্বার ততো কাটতো।আমি আবারো চেষ্টা করতাম পূর্বের চেয়ে ভালো লিখার তিনি একই কাজ বারেবারে করতেন। আমার ভিষন খারাপ লাগতো।আমি একবার সাহস করে জিজ্ঞেস করি ম্যাম আমার কি ভুল? ম্যাম আমায় বললেন,তোমার ভুল না। তুমি সঠিক আর আমি ইচ্ছাকৃত এই কাজ করি। যাতে তোমার মধ্যে অতি আত্নবিশ্বাস না আসে৷ কারণ, মানুষ অতিআত্নবিশ্বাসী হলে চেষ্টা করা ও শেখা ছেড়ে দেয়। আর তখনই সে পরাজিত হয়।তুমি যত চেষ্টা করবে ততো তুমি শিখবে।ম্যামের কথা টা আমায় খুব অনুপ্রেরনা দেয়। তাই আমি আপনায় পুরো নম্বর দেই নি। পুরো নম্বর পেলে আপনার নিজের উপর অতিআত্নবিশ্বাস চলে আসবে আপনি সম্পর্ক টায় আর এফোর্ট দিবেন না সেই থেকে সম্পর্কে ভুল হতে শুরু করবে এরপর সম্পর্কে ভাঙন আসবে৷তাই আপনার এক নাম্বার কেটেছি, সেই এক মার্ক পাওয়ার জন্য যত চেষ্টা করবেন সম্পর্ক টা ততো সুন্দর হবে।কারণ, মানুষ সবসময় এক রকম থাকে না।"
শুভ্রব, রিদিতার হাত ধরলো। কপালে কপাল ঠেকালো।আদুরে কন্ঠে বলল,“আমি সেই এক নম্বর পাওয়ার জন্য সবসময় সর্বচ্চো চেষ্টা করবো।" রিদিতা হেসে বলল,“আমি সব সময় নাম্বার কাটবো।"
“আপনার ইচ্ছে ম্যাডাম,আপনার সব ইচ্ছেই মঞ্জুর।" দুজনেই হেসে উঠলো একসাথে।রিদিতা'র চোখে মুখে ক্লান্তির ছাপ৷রিদিতা ক্লান্তি তে শুভ্রবের কাঁধে মাথা এলিয়ে দিলো।
“ক্লান্ত?"
“হু!"
“আমি ছুয়ে দিবো?" রিদিতার কানের কাছে হাস্কি স্বরে বলল শুভ্রব। রিদিতা, লজ্জায় শুভ্রবের বুকে মুখ লুকালো। শুভ্রব দুষ্টুমি করে বলল,“আমি ছুয়ে দিলে পরে সকল ক্লান্তি যাব দুরে মুছে যাবে মূর্ছতা, খিলে উঠবে রিদিতাফুল।"
এই লোক, রিদিতা কে মুহূর্তে, মুহূর্তে লজ্জায় ফেলে। ইশশ! রিদিতার যে ম/রে যাওয়া ছাড়া জো নেই।
“মে আই হেভ ইউ?" শুভ্রব, ফিসফিস করে বলল।রিদিতা কোনো কথা বললো না।
শুভ্রব, রিদিতার মুখশ্রী তার হাতের আজলায় নিলো।রিদিতার ললাটে,অধরে, চিবুকে ভালোবাসার উষ্ণ ও নরম পরশ আকঁলো। স্বামীর পবিত্র ভালোবাসায় সিক্ত হলো রিদিতা।দুটি আত্না হারালো একে অপরের মাঝে সংগোপনে, সন্তর্পনে।
“ক্রমান্ন"
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা
গল্পের প্লট, থিম, চরিত্র,চরিত্রের নাম, ছবি, উক্তি, কাহিনি কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ!এবং গল্প টি অন্য কোথাও পোস্ট করাও নিষিদ্ধ আমি রচয়িতা এ অনুমতি দিচ্ছি না। পড়তে হলে আমার পেজেই পড়তে হবে। চাইলে আপনারা শেয়ার করতে পারেন।
পর্বটি কেমন লাগলো পড়ে জানাবেন, আপনাদের মতামত ও মন্তব্য একান্ত কাম্য।সাইলেন্ট রিডার রা রিয়েক্ট করবেন। ভুল হলে ক্ষমা সুলভ দৃষ্টিকে দেখবেন। হ্যাপি রিডিং। পরবর্তী পর্ব আসা অব্দি দোয়াতে মনে রেখো।😊