ফন্ট সাইজ:
থিম:
রাগে অনুরাগে তুমি

পর্ব 4

লেখক: ইশরাত জাহান এশা

#রাগে_অনুরাগে_তুমি || পর্ব ৪ ||
#কলমে_ইসরাত_জাহান_এশা
..
সকালের রোদ আজ একটু বেশি তীব্র। কিন্তু নীরার ঘরে এখনো ভারী নিস্তব্ধতা। কাল রাতের কান্নায় ক্লান্ত শরীরটা আজ একটু দেরি করেই ঘুম ভাঙলো। কিছুক্ষন পর দরজায় জোরে ধাক্কা।
“নীরা! দরজা খোল! কয়টা বাজে জানিস? ঘুমাস এখনো?”
শিমলার চিৎকারে চমকে উঠে বসলো নীরা। মাথাটা ধরেছে। শরীরটা কেমন ম্যাজম্যাজ করছে। তবুও তাড়াহুড়ো করে ওড়না গায়ে জড়িয়ে দরজা খুললো।
দরজা খোলার সাথে সাথেই শিমলার ঝাঁঝালো গলা—
“এই হলো তোর চরিত্র! বিয়ের কথা পাকাপাকি হইছে, এখন আর কাজকাম করতে মন চায় না? রাজরানী হইছিস নাকি?”
নীরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো। নীরার গলা শুকিয়ে গেল। আস্তে বললো—
“শরীরটা একটু খারাপ লাগতেছিল…”
“চুপ! শরীর খারাপ! তোর শরীর খারাপ হলে আমার কী? কাজ থামবে?”
নীরা আর কিছু বললো না। চুপচাপ বাথরুমে ঢুকে মুখে পানি দিল। আয়নায় নিজের ফুলে থাকা চোখ দেখে বুকটা মোচড় দিল।
★
ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকলো সে। চুলায় পানি বসালো, নাস্তার প্রস্তুতি নিচ্ছে। মাথা ঘুরছে একটু একটু। গতকাল দুপুর থেকে কিছু খায়নি। নাস্তা বানানো শেষ করে বাসি থালা-বাসন ধুতে লাগলো। হাত কাঁপছে। হঠাৎ—একটা গ্লাস হাত ফসকে মাটিতে পড়ে চুরমার হয়ে গেল। শব্দ শুনে ঝড়ের মতো ঢুকলো শিমলা।
“এই কী করলি তুই!”
চোখ রাগে লাল। এক ঝটকায় নীরার চুলের মুঠি ধরে টান দিল।
“অলক্ষী কোথাকার! অপয়া! ওই জা*নো*য়ার এই জিনিসপত্র কী তোর মা কবর থেকে উঠে দিয়ে যায়? একদিন রুটি পুড়াস, আরেকদিন গ্লাস ভাঙিস! সব নষ্ট করার জন্যই জন্ম হইছে তোর! নিজের মাকে তো খাইছিস এখন আমাদের ঘাড়ে বসে অন্য ধ্বংশ করা ছাড়া আর কী কাজ তোর।
চুলের টানে নীরার চোখে পানি চলে এলো। ব্যথায় ঠোঁট কেঁপে উঠলো। কিন্তু সে শব্দ করলো না। শুধু চোখ বেয়ে টপটপ করে পানি পড়ছে। শিমলার হাত এবার তার গালে পড়লো। নীরা ফুপিয়ে কেঁদে উঠলো।
রান্নাঘরের কোণে দাঁড়িয়ে সব দেখছে নিলয় আর মুন্নি।
মুন্নির ছোট্ট মুখ কাঁপছে। সে নিলয়ের গেঞ্জি আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বললো—
“ভাইয়া… ও ভাইয়া… আমাল আপুইকে মা এভাবে মালে কেনু? আমাল আপুই কান্না কলছে তু… ব্যাথা পায় আমাল আপুই… ভাইয়া, মাকে মালতে বালন কলো না…”
এই বলে ফুঁপিয়ে কেঁদে উঠলো সে। নিলয়ের চোখ লাল হয়ে গেছে। কিন্তু সে কাঁদলো না। দাঁত চেপে সব দেখছে। তারপর একটা বুদ্ধি খাটালো। মুন্নিকে আলতো করে সরিয়ে দিয়ে রান্নাঘরে ঢুকে জোরে বললো—
“আম্মু! আব্বু তোমাকে ডাকছে উপরে। আব্বু কী জানি খুজে পাচ্ছে না ”
শিমলা একটু থামলো।
“কী খুজে পাচ্ছে না ?”
“জানি না। বললো এখনই যেতে।”
শিমলা বিরক্ত মুখে নীরার চুল ছেড়ে ধাক্কা দিল। শরীর দুর্বল থাকার কারনে পরে গেলো। হাত গিয়ে পড়লো কাচের উপর। চোখ খিচে বন্ধ করে নেয়। দাতে দাত চেপে ব্যাথা টুকু সহ্য করে। শিমলা যেতেই নিলয় দৌড়ে এসে নীরার পাশে বসলো।
“বুবু, হাত কাটছে?”
নীরা তাড়াতাড়ি চোখ মুছে হাসার চেষ্টা করলো।
“না রে, কিছু না। তুই মুন্নিকে নিয়ে বাইরে যা।”
মুন্নি দৌড়ে এসে নীরাকে জড়িয়ে ধরলো।
“আপুই, তুমি কাদো না… আমি আছি তু… আমাল মা কুব পচা আমাল মা শুদু তোমায় মালে। ”
কথা টুকু বলে নীরার বুকে মুখ গুজে কেদে উঠে। এই সরল কথায় নীরার বুকটা ভেঙে যেতে চাইলো। সে দুই ভাইবোনকে বুকে জড়িয়ে ধরলো। মনে মনে শুধু একটাই কথা।
" আল্লাহ আমার কপালে সুখ না দিলে তোমার কাছে নিয়ে যাও। আমি যে এই কষ্ট আর সহ্য করতে পারছি না। তুমি তো আমার থেকে সব কেরে নিলে। তুমি আমায় নিয়ে যাও আল্লাহ। আমার যে বুকে খুব যন্ত্রণা হয়। "
★
অফিস রুমের ভেতর ভারী নীরবতা। গ্লাসের দেয়াল ঘেরা কেবিনে বসে আছে তূর্য। সামনে টেবিলের ওপর একটা ট্যাব। স্ক্রিনে ভেসে আছে কিছু তথ্য— কয়েকটা ছবি, কয়েকটা ডকুমেন্ট, কিছু রিপোর্ট। সামনের চেয়ারে বসে আকাশ। আকাশ একবার ট্যাবের দিকে, একবার তূর্যের মুখের দিকে তাকাচ্ছে।
“সব বের করেছি,” শান্ত গলায় বললো আকাশ।
“মেয়েটার নাম— নীরা শেখ। বয়স কেবল ১৮ তে পা দিয়েছে । মা মারা গেছেন ছোটবেলায়। বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। সৎমা… খুব একটা ভালো ব্যবহার করে না।”
তূর্য নীরব।
আকাশ আবার বললো _
"প্রতিবেশীদের কাছ থেকেও একই কথা শুনেছি— চুপচাপ, ভদ্র, কারো সাথে তেমন মিশে না।”
কেবিনে আবার নীরবতা নেমে এলো। তূর্যের চোয়াল শক্ত। চোখ স্থির।
“তুই কিছু বলছিস না কেন?” আকাশ জিজ্ঞেস করলো।
তূর্য ধীরে বললো—
“সবাই নিজের মতো করে বাঁচতে চায়। কেউ সুযোগ পায়, কেউ পায় না।”
“তাহলে?”
তূর্য এবার ট্যাব বন্ধ করে চেয়ারে হেলান দিল।
“নাহিয়ানের জন্য একজন দায়িত্বশীল মানুষ দরকার। আমি কোনো ভুল সিদ্ধান্ত নিতে চাই না।”
আকাশ ভ্রু কুঁচকালো।
“শুধু নাহিয়ানের জন্য?”
তূর্য উত্তর দিল না । কিন্তু তার নিজের বুকের ভেতরটা কেমন অদ্ভুতভাবে কেঁপে উঠলো।
★
শেখ বাড়ির আঙিনায় সন্ধ্যার আলো নেমেছে। দরজা ভেরানো। ভেতরে চাপা গুমোট পরিবেশ। নীরা রান্নাঘরের মেঝেতে বসে পাটায় আদা-রসুন বাটছে।
এই আধুনিক যুগেও সে পাটায় মসলা পিষছে। শিমলার কথা— “ব্লেন্ডার বেশি বিদ্যুৎ খায়।”
নীরার হাত লাল হয়ে গেছে। চোখ দুটোও লাল— কান্নায়, আর মসলার ঝাঁজে। তার কপালের চুলগুলো ঘামে ভিজে কপালে লেপ্টে আছে।ঠিক তখনই—
দরজাটা ঠেলে ভেতরে ঢুকে পড়লো তিনজন।
লিপি, অনু আর ছোট্ট নাহিয়ান। অনুর হাতে বিয়ের ডালা। লিপির মুখে মৃদু হাসি। দরজা ভেরানো ছিল বলে তারা সরাসরি ভেতরে চলে এসেছে। ভিতরে ঢুকেই দৃশ্যটা দেখে দুইজনই থমকে গেল।
মেঝেতে বসে এক মেয়ে, পুরোনো জামা পরা, পাটায় মসলা বাটছে। হাত লাল, চোখ লাল। অনু আস্তে বললো—
“এই যুগে কেউ এখনো পাটায় মসলা বাটে?”
কথাটা শেষ হওয়ার আগেই— নাহিয়ানের চোখ পড়ে নীরার ওপর। তারপর উজ্জ্বল হয়ে উঠলো মুখটা।
“মা——!”
চিৎকার করে দৌড়ে গেল সে।নীরা মাথা তুলে কিছু বুঝে ওঠার আগেই ছোট্ট শরীরটা এসে ঝাঁপিয়ে পড়লো তার ওপর। হঠাৎ আঘাতে ভারসাম্য হারিয়ে ফেললো নীরা। টাল সামলাতে না পেরে নাহিয়ানকে নিয়েই পিছনে পড়ে গেল। নীরা নিচে। নাহিয়ান তার বুকের ওপর। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল।
নাহিয়ান শক্ত করে জড়িয়ে ধরেছে তাকে।
“মা… আমি আইছি! তুমি কাদছিলা আমার জন্য ?”
নীরার হাত দুটো স্বতঃস্ফূর্তভাবে উঠে এলো। সে শিশুটাকে আঁকড়ে ধরলো বুকের সাথে। কেন জানি চোখ ভিজে উঠলো আবার। কেউ তাকে এভাবে জড়িয়ে ধরলে , মনে হয় সে তার নিজের। দরজার সামনে দাঁড়িয়ে লিপি আর অনু নিঃশব্দে তাকিয়ে আছে। এই দৃশ্যটা তাদের কল্পনার বাইরে ছিল।
........
নাহিয়ান নীরার বুক থেকে মাথা তুলে তার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলো। ছোট ছোট হাত দু’টো দিয়ে নীরার গাল ছুঁয়ে আস্তে বললো—
“মা… তুমি না খুব মিষ্টি । অনেক সুন্দর।”
কথাটা বলেই টুপ করে একটা চুমু দিল তার গালে।
নীরার বুকটা কেঁপে উঠলো। এত আদর… এত নির্ভেজাল ভালোবাসা— সে কি কখনো পেয়েছে?
অজান্তেই তার হাত উঠে এলো নাহিয়ানের মাথায়। আলতো করে চুলে হাত বুলিয়ে দিল। নাহিয়ান আবার মুখ গুঁজে দিল নীরার বুকে। যেন বহুদিনের চেনা আশ্রয়। নীরা চাইলেই ওকে সরিয়ে দিতে পারতো।
কিন্তু কেন যেন ইচ্ছে করলো না। মনে হলো— এই ছোট্ট মানুষটার জন্যই হয়তো তার বুকটা এতদিন খালি ছিল।
★
বিকেলের দিকে মুন্নি ঘুমিয়েছিল। ঘুম ভেঙে চোখ কচলাতে কচলাতে নিচে নামলো সে। হাতে তার প্রিয় পুতুল। নিচে নেমেই থমকে গেল। মেঝেতে শুয়ে আছে নীরা। আর তার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে এক ছেলে। মুন্নির মুখ সঙ্গে সঙ্গে ফুসে উঠলো।
সে দৌড়ে এসে নীরার পাশে দাঁড়িয়ে বললো—
“আপুই! এই ছেলে আবাল তোমালে ধরছে! তোমাল বুতে মাতা নাখছে! ওলে উঠতে বলো!”
নাহিয়ান সঙ্গে সঙ্গে মুখ তুলে তাকালো। ভ্রু কুঁচকে বললো—
“এই পচা মেয়ে! এটা আমার মা। আমি মায়ের বুকে শুবো। তোমার তাতে কী?”
তারপর গম্ভীর গলায় যোগ করলো—
“ননসেন্স!”
মুন্নি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে গেল।
“এইইই! ইউ ইস্টুপিত !”
ওদের ভাষা, ওদের ভঙ্গি— সব মিলিয়ে দৃশ্যটা এতটাই মজার হয়ে গেল যে দরজার পাশে দাঁড়িয়ে থাকা লিপি আর অনু হেসে ফেললো। হাসির শব্দে চমকে দরজার দিকে তাকালো নীরা। তাকাতেই দেখলো— লিপি আর অনু দাঁড়িয়ে আছেন। নীরার চোখ বড় হয়ে গেল।
সে তাড়াতাড়ি নাহিয়ানকে বুকে নিয়েই উঠে বসলো।
“আরে আপু! কখন আসলেন আপনি?”
লিপি এগিয়ে এসে মৃদু হেসে বললেন—
“তোমার এই ছেলে যখন তোমায় জড়িয়ে ধরলো, তখনই এসেছি। দরজা ভেজানো ছিল, তাই নক করিনি।”
অনু এগিয়ে এসে মজা করে বললো—
“আমরা তো এসেছিলাম ডালা দিতে আসবো। এখানে দেখি মা-ছেলের মিলনমেলা!”
নীরার মৃদু হাসলো । নাহিয়ান আবার জড়িয়ে ধরলো তাকে।
“মা, তুমি যাইবা না। আমি তোমারে নিয়েই যামু আমার বাসায়।”
লিপির চোখে এবার অন্যরকম কোমলতা ফুটে উঠলো। তিনি নীরার হাতের লালচে দাগগুলো লক্ষ্য করলেন। চোখের নিচের ফোলাও এড়িয়ে গেল না।
মৃদু স্বরে বললেন—
“তুমি ঠিক আছো তো, ?”
এই শব্দটা শুনে নীরার বুকটা মচর দিলো। দাদি মারা যাওয়ার পর তার ছোট ভাই বোন ছাড়া আর কেও জিজ্ঞেস করেনি । সে মাথা নেড়ে হাসার চেষ্টা করলো।
“জি… ভালো আছি।”
কিন্তু তার চোখের ভাষা অন্য কথা বলছিল। সন্ধ্যার আলো ধীরে ধীরে ঘর ভরছে।
★
নিচে কথা বলার শব্দ ভেসে আসতেই শিমলা ভ্রু কুঁচকে সিঁড়ি দিয়ে নামলো। ড্রইংরুমে এসে থমকে গেল সে। সামনে দাঁড়িয়ে লিপি, অনু আর নাহিয়ান। হাতে বিয়ের ডালা। এক সেকেন্ডের জন্য মুখের রং পাল্টে গেলেও পরক্ষণেই নিজেকে সামলে নিল শিমলা। ঠোঁটে বড়সড় হাসি টেনে বললো—
“আরে আরে! আপনারা এসেছেন? বলবেন তো! এভাবে দাঁড়িয়ে আছেন কেন?”
তার কণ্ঠে এমন মিষ্টতা— যেন এই ঘরে কোনোদিন কটু কথা উচ্চারিতই হয়নি। চোখ ঘুরিয়ে নীরার দিকে তাকিয়ে নাটকীয় স্বরে বললো—
“আরে তুই এগুলো কেন করতে গেলি? তোর বাবা তো বলেছে ব্লেন্ডার এনে দিবে। শুধু শুধু কষ্ট করছিস কেন?”
তারপর আবার অতিথিদের দিকে—
“মেয়েটা না, কিছুই শুনে না। সব কাজ নিজেই করবে!”
নীরা একটুও অবাক হলো না। সে জানে— এখন যদি শিমলা আসল রূপে আচরণ করে, তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই এত মধুর ব্যবহার। নীরা চুপচাপ হাত ধুয়ে নিল। তারপর নাহিয়ান, মুন্নি, লিপি আর অনুকে নিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল।
★
নিজের ঘরের দরজার সামনে এসে এক মুহূর্ত থামলো নীরা। কেমন যেন লজ্জা লাগছে। তার ঘরে তেমন কিছুই নেই। পুরনো আমলের ভারী কাঠের খাট— যেটা ছিল তার দাদির। খাটের মাথার দিকের খোদাই করা নকশাগুলো এখন মলিন, তবু গাম্ভীর্য আছে।
এক কোণে দাদির পুরনো ওয়ার্ডরোব— গাঢ় বাদামি রঙের, রঙ চটে গেছে জায়গায় জায়গায়। কাঁচের শোকেস— যার ভেতরে কয়েকটা পুরনো কাপ, কিছু বই আর দাদির সাদা-কালো ফ্রেমবন্দি ছবি। একটা পুরনো কাঠের টেবিল, সাথে দুইটা চেয়ার। ছোট্ট একটা বারান্দা আছে ঘরের সাথে। বারান্দায় লোহার গ্রিল। কোণে দুটো টব— একটা মানিপ্ল্যান্ট, আরেকটা কামিনি ফুল গাছ যা সুভাষ ছড়াচ্ছে ঘরে । ঘরটা ঝকঝকে পরিষ্কার, কিন্তু সবকিছুতেই পুরনো দিনের ছাপ। লিপি আর অনু ভেতরে ঢুকে চারপাশ দেখছিল চুপচাপ।
নাহিয়ান তো ইতিমধ্যে খাটে উঠে বসে পড়েছে।
“মা, এই ঘরে আমিও থাকবো কেমন। ”
নীরা মৃদু হেসে মাথা নেড়ে হ্যাঁ বললো। মুন্নি আবার নাহিয়ানের পাশে গিয়ে বসে কটমট করে তাকিয়ে আছে। নীরা একটু হুসখুস করছিল— ওড়না ঠিক করছে, চুল সরাচ্ছে, অকারণে টেবিলের উপর রাখা বই গুছাচ্ছে। লিপি তা লক্ষ্য করলো। সে এগিয়ে এসে নীরার কাঁধে আলতো হাত রাখলো।
“ভাবি… এমন করছো কেনো? কোনো সমস্যা?”
“ভাবি” শব্দটা শুনে নীরার বুকটা ধক করে উঠলো।
সে তাড়াতাড়ি মাথা দুই দিকে নেড়ে না বোঝালো।
“না… না, কোনো সমস্যা না।”
লিপি মৃদু হেসে বললো—
“তোমার ঘরটা খুব সুন্দর। জানো? খুব শান্ত লাগে। পুরনো দিনের একটা গন্ধ আছে… ভালো লাগে।”
অনুও যোগ করলো—
“হ্যাঁ, একদম ভিন্টেজ স্টাইল! এখন তো এমন কাঠের খাটই পাওয়া যায় না।”
নীরার চোখে একটু বিস্ময় ফুটে উঠলো। সে ভেবেছিল— তারা হয়তো হাসবে, ছোট করবে। কিন্তু তারা তো উল্টো প্রশংসা করছে। লিপি হাত ধরে বললো—
“আসো না, বসো আমাদের সাথে। একটু কথা বলি।”
নীরা ধীরে ধীরে এসে চেয়ারে বসল। নাহিয়ান সঙ্গে সঙ্গে তার পাশে এসে বসে তার হাত আঁকড়ে ধরলো।
ঘরের ভেতর সন্ধ্যার নরম আলো ঢুকছে বারান্দা দিয়ে।
পুরনো কাঠের আসবাব, নরম আলো, আর কয়েকটা মানুষের মৃদু কথাবার্তা— নীরার মনে হলো বহুদিন পর তার ঘরটা আজ এতটা ভরা লাগছে।

চলবে…

( আসসালামু আলাইকুম । রেসপন্স করুন বেশি বেশি 🥺🥺)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 4 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন