ফন্ট সাইজ:
থিম:
রাগে অনুরাগে তুমি

পর্ব 41

লেখক: ইশরাত জাহান এশা

#রাগে_অনুরাগে_তুমি [৪১]
#ইসরাত_জাহান_এশা

আজ শুক্রবার পবিত্র জুমার দিন। গরিবদের জন্য ঈদের দিন মনে করা হয়।
সময় চলমান, থেমে থাকার নয়। দেখতে দেখতেই কেটে গেলো কত গুলো সপ্তাহ— কত কথা, কত অনুভূতি, কত স্মৃতি নিঃশব্দে জমে রইলো সময়ের পাতায়। চলে গেলো আরো কিছু দিন। এই কয়দিনে অনেক কিছুই বদলিয়েছে। বদলিয়েছে স্বভাব, ব্যবহার, মানুষ জন। বদলিয়েছে পরিবেশ।
নীরা ঘর জুরে পায়চারী করছে এক হাত কোমরে রেখে। হাটতে পারছে না। তাও এক প্রকার দৌড়াচ্ছে। পিছু পিছু শিমলা হাটছে। শিমলার হাতে দুধের গ্লাস। নীরা দুধ খাবে না এখন। নাহিয়ান চোখ ছোট ছোট করে টা আম্মুর দিকে তাকিয়ে আছে। নাহিয়ান দুধ খেয়ে গ্লাস ডাইনিং টেবিলে রেখে নীরার সামনে এসে বুকে হাত গুজে গম্ভীর গলায় বললো
" আম্মু তুমি কী দুধ খাবে? নাকি খাবে না? "
নীরা কাঁদো কাঁদো ফেস বানিয়ে বললো,
" আব্বু আমার সোনা আব্বু তুমি। আম্মুর দুধ খেতে ভালো লাগে না বমি পায়। বমি করলে তোমার আম্মু সহ পুচ্চুর ও কষ্ট হয় বাবা। "
নাহিয়ান নীরার সামনে এসে বাড়ন্ত পেটে চুমু দিয়ে বললো
" আম্মু একটু খেয়ে নাও। আমার পুচ্চু বড় হবে না তাহলে। তুমি না আমায় বলো, আব্বু দুধ না খেলে শক্তি পাবে না। বড় হবে না। তাহলে তুমি কেনো খাচ্ছো না। "
নাহিয়ানের কথা শুনে নীরা শিমলার দিকে তাকালো। শিমলা মিটিমিটি হাসছে। শিমলা নীরার হাতে দুধের গ্লাস দিয়ে বললো,
" তোর ছেলে এই কথা বুঝলো তুই বুঝলি না কেনো? "
" আমার দুধ খেতে ভালো লাগে না বমি পায় অনেক। "
" চকলেট পাওডার মিক্সড করে দেই তাহলে। দুধের গন্ধ আসবে না তাহলে। "
" আচ্ছা নিয়ে আসো। "
শিমলা নীরাকে সোফায় বসিয়ে দিলো। নাহিয়ান নীরার সামনে হাটু মুরে বসে পেটে হাত দিয়ে বললো
" পুচ্চু তুমি কবে আসবে ভাইয়ার কাছে। ভাইয়া তোমাকে কোলে নিবে। তুমি তারাতারি আসো ভাইয়ার কাছে। আচ্ছা পুচ্চু তুমি কি বার্বিডলের মতো সুইট হবে। আম্মুর মতো হবে নাকি বাবার মতো নাকি আমার মতো। "
নীরার দিকে তাকিয়ে বললো
" আম্মু আমার পুচ্চু কার মতো হবে? "
নীরা ছেলের চুলে হাত বুলিয়ে বললো,
" আল্লাহর কাছে দোয়া করে বলো। আল্লাহ আমার পুচ্চু যেনো আমার মতো হয়। "
" আচ্ছা তাহলে আমি আজকে নানার সাথে নামাজ পরতে যাবো। আর দোয়া করবো। "
" আচ্ছা "
শিমলা দুধের গ্লাসে চকলেট পাওডার মিক্সড করে নিয়ে এসে নীরার হাতে ধরিয়ে দিয়ে বললো
" এখন ফিনিশ কর। দুধের গন্ধ আর নেই। "
নীরা আর অমত করে নি। চোখ খিচে বন্ধ করে দুধের গ্লাস খালি করে নিলো। নাহিয়ান খুশি হয়ে নীরার গালে চুমু দিয়ে বললো
" আমার ভালো আম্মু । এবার তুমি নানুর সাথে থাকো। আমি আন্নি আর মামার সাথে খেলতে যাই টাটা। "
এই বলে উপরে চলে গেলো। শিমলা গ্লাস নিয়ে চলে যাবে তখনি নীরা শিমলার হাত ধরে বললো
" আম্মু "
শিমলা তাকালো নীরার পানে। ফুলো মুখে মায়ারা ভর করেছে। পুরো মুখ অবলোকন করলো। এই বাসায় আসার পর কিছুই বলে সম্মন্ধ করে নি। শিমলা কিছুই বলে নি। নীরা আবার ডাকলো,
" আম্মুউউ"
মায়া করেই ডাকলো। শিমলা ঢোক গিলে নীরার পাশে বসলো। শিমলার বুক ঢুকপুক করছে নীরার ২২ বছরে এই প্রথম আম্মু ডাকলো। শিমলা এক হাত নীরার মাথার উপর দিলো। কিন্তু মুখে কিছুই বললো না। নীরা আমতা আমতা করে বললো
" আচ্ছা আমি আর ডাকবো ... "
" আবার আম্মু বলবি একটু। "
নীরা খুশি হলো। হেসে শিমলার দিকে আরো চেপে গিয়ে বললো,
" আম্মু "
শিমলা নীরার কপালে চুমু দিলো। নীরা শিমলার দিকে তাকিয়ে বললো,
" রাগ করছো না যে? "
" রাগ কেনো করবো আমি। এমন রত্নের মুখ থেকে আম্মু ডাক শোনা আমার গর্বের ব্যাপার। আমি হাতের রত্নকে অবহেলা করেছি। যত্ন নেই নি। মায়ের ভালোবাসার অধিকার থেকে বঞ্চিত করেছি। মায়ের ভালোবাসা তো দূর মা বলতেও বারণ করেছি। তুই যে আমায় ক্ষমা করে আম্মু বলেছিস এটাই অনেক। আর রাগকে আমি পাটায় পিষে মে'রে ফেলেছি। "
নীরা হাসলো। মনে চাইলো শিমলার কোলে মাথা রাখতে কিন্তু পারলো না। শিমলা নীরার দিকে তাকিয়ে বললো
" কিছু বলবি "
" হুম বলতে চাই "
" বল তাহলে "
" আমি চুলে অনেক দিন ধরে তেল দেই না। চুল ধুইছি অনেক দিন হলো। তেল দিতে পারছি না। আগে তো নাহিয়ানের বাবা দিয়ে দিত। আমায় একটু তেল দিয়ে দিবা। "
শিমলা শুনলো নীরার কথা। অনেকটা আশা নিয়ে বললো। শিমলা চাইলেও মানা করতে পারবে না। তাই নীরার মাথায় হাত বুলিয়ে বললো,
" এখানে বস আমি তেল নিয়ে আসছি। "
নীরা হাসি মুখে বললো
" আচ্ছা তারাতারি আসো। "
নীরা আগের রাতে চুল খুলে ফেললো । শিমলা নারিকেল তেলের সাথে রসুন গরম করে আনলো। এই অবস্থায় রসুন তেল দিলে মাথা ঠান্ডা থাকে। নীরাকে চেয়ারে বসিয়ে দিলো। শিমলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরার চুলে তেল মালিশ করে দিচ্ছে নীরা আরামে চোখ বুঝলো। শিমলা আজ নীরা চুল খেয়াল করলো । মেয়েটার চুল মাশাআল্লাহ অনেক বড় আর ঘন। শিমলা অবাক হয়ে তাকিয়ে রইলো। মনে পরলো কিছু বছর আগের কথা। নীরা তখন ৮/৯ এ পড়ে। নীরা তেল নিয়ে শিমলার কাছে এসে বলেছিলো তেল দেওয়ার জন্য। কিন্তু শিমলা দিয়ে দেয় নি। সেদিন অনেক কথাই শুনিয়েছিলো। শিমলা চোখ বন্ধ করে নিজেকে অনেক কথাই শুনালো। সেবার যদি তার মায়ের কথা না শুনতো তাহলে আজ এই মেয়েটা বাকি ৫/১০ টা মেয়ের মতো চলাফেরা করতে পারতো। এভাবে জীবন নষ্ট হতো না। শিমলা নীরার উদ্দেশ্যে বলল
" নীরা একটা কথা বলি। "
নীরা চোখ বন্ধ থাকা অবস্থাই বললো,
" হ্যা আম্মু বলো। "
" আমি তোর জীবন নষ্ট করে দিয়েছি তাই না। তোর থেকে তিনগুন এক লোকের সাথে বিয়ে দিয়ে। "
নীরা চোখ মেলে তাকালো। মুখে ফুটে উঠলো অমায়িক হাসি। নীরা শিমলার দিকে তাকিয়ে বললো " না আম্মু আমার জীবন ফুলের মতো সুন্দর হয়েছে। তুমি যদি আমায় সেদিন জোর করে বিয়ে না দিতে তাহলে আমি সুন্দর একটা সংসার, একটা ভালো হাসবেন্ড , একটা ভালো শ্বাশুড়ি, সুন্দর একটা পরিবার পেতাম না। যানো আম্মু নাহিয়ানের বাবা আমায় অনেক ভালোবাসে। আমার এই প্রেগনেন্সির অবস্থায় আমার জামা কাপড় ধুয়ে দেয়। শুধু নাহিয়ানের বাবা না। আমার শ্বাশুড়ি আমাকে মুখে তুলে খাইয়ে দেয়। কোনো কাজ করতেই দেয় না। আমার চুল গুলোও নাহিয়ানের বাবা ধুইয়ে দেয়। তেল দিয়ে দেয়। রাতে খুদা পেলে নিজে রান্না করে এনে খাইয়ে দেয়। আমার পা, মাজা ঘাড় টিপে দেয়। আমি ঘুমালে তারপর সে ঘুমায়। জানো আম্মু আমি একটা মনের মতো মানুষ পেয়েছি। আমি না খুব লাকি। আর জানো আমার ছেলে নাহিয়ানও আমায় শাসন করে। না খেলে বকা দেয়। দেখলেই তো কীভাবে আমায় বুঝায়। ওর কথা শুনলে কেও বলবে না ওর যে ৮ বছর রানিং। আম্মু আমার জীবন খুব সুন্দর এখন। আমি এখন সুখের সাগরে ভাসছি । "
নীরা বলতে বলতে গলা কেপে উঠে। চোখের কোণায় পানি জমা হয়। শিমলা নীরার চোখের পানি মুছে দিয়ে বলে,
" কাদিস কেনো পাগলি। "
নীরা ভাঙা গলায় বলে,
" আম্মু আমি না বিয়ের রাতেও আল্লাহর কাছে বলেছি যে আমার কপালে সুখ না দিলে আমায় যেনো তার কাছে নিয়ে যায়। কিন্তু এখন আমি প্রতিনিয়ত বলি আমায় যেনো অনেক জনম বাচিয়ে রাখে। আমি এই সুখময় জীবন আরো পেতে চাই। আম্মু জানো আমি না খুব লোভি হয়ে গেসি। এই ভালোবাসে, যত্ন আহ্লাদী পেতে পেতে। এখন আমি হাড়াতে চাই না কোনোমতেই না। "
নীরার কথা শুনে শিমলার চোখেও আজ পানি জমা হলো। নীরা আজ কষ্টের জন্য কাদছে না। অতি সুখে পানি ফেলছে । শিমলা কিছুই বললো না। মেয়েটার চোখে পানি মুছে দিয়ে তেল দিতে শুরু করলো। দরজায় চোখ যেতে কিছুটা অবাক হয়ে বললো,
" একি বাবা তুমি এতো সকালে আসলে যে। "
শিমলার কথা শুনে নীরা দরজার পানে তাকালো। সয়ং তূর্য দাঁড়িয়ে। নীরা চোখের পানি দ্রুত মুছে ফেললো। উঠতে যাবে তূর্য এগিয়ে এসে বললো,
" উঠছো কেনো? বসে থাকো তুমি। "
তাপর শিমলার দিকে তাকিয়ে আমতা আমতা বললো,
" না মানে আন্টি মা নীরার কিছু ঔষধ দুতে আসলাম।"
নীরা ভ্রু তুলে তাকালো তূর্যের দিকে। তূর্যর হাতে কিছু ব্যাগ। কিন্তু ঔষধ? যে ঔষধ প্রয়োজন সেতো নিয়ে এসেছে। আর কিসের ঔষধের কথা বলছে?
শিমলা তূর্যের দিকে তাকিয়ে বললো
" আমায় কী বলে ডাকলে? "
তূর্য স্বাভাবিক ভাবেই বললো,
" আন্টি মা বলে ডাকলাম। "
" এটা কেমন সম্মন্ধ বাবা। "
" আমি আলাদা তাই আমার সম্মন্ধ আলাদা।"
"তাই বলে আন্টি মা! "
তূর্য হাতে থাকা ব্যাগ শিমলার দিকে এগিয়ে দিতে দিতে বললো
"Cause turzo chowdhury is different. "
শিমলা, নীরা আহত দৃষ্টিতে তাকালো। শিমলা নীরার উদ্দেশ্যে বললো,
" নীরা যা জামাইকে নিয়ে ঘরে যা। "
নীরা সম্মতি জানালো। নীরা তূর্যের উদ্দেশ্যে বললো,
" আসুন "
তূর্য বাধ্য স্বামীর মতো বউয়ের পিছু পিছু যাচ্ছে। সিড়ির কয়েকটা ধাপ উঠতেই নীরা হাপিয়ে উঠলো। তূর্য নীরাকে পাজা কোলে নিয়ে ঘরের উদ্দেশ্যে চলে গেলো। নীরা কিছুই বললো না। হাটতে অসুবিধা হচ্ছে কিনা।
তূর্য নীরাকে বিছানার উপর বসিয়ে ফ্যান ছেড়ে দিলো।
বাকি অর্ধেক চুলে তূর্য সুন্দর করে তেল দিতে লাগলো। নীরা তূর্যের উদ্দেশ্যে বললো,
" নাহিয়ানের বাবা
" হুম নাহিয়ানের আম্মু।"
" আই লাভ ইউ। "
"আই লাভ মাই চিলড্রেন, নট ইউ।"
নীরা নাক কুচকে তূর্যের দিকে তাকিয়ে বললো
" তাহলে এসেছেন কেনো? ঔষধের নাম করে। আমি জানি ঔষধ শুধু একটা বাহানা। "
" আমি আমার সন্তানের জন্য এসেছি। তুমি আমায় ভুলে গেসো। এখানে এসেছো প্রায় অনেকদিন। মাস হয়ে গেসে। সারে সাত মাসে এসেছো। এখন তোমার আট মাসের বেশি চলে। তুমি আমার সাথে কথা বলো না। কল দিলে কল ধরো না। এর জন্য আমি আমার সন্তানদের সাথে দেখা করতে এসেছি। "
" তাহলে আমি কে? "
" জানি না। "
" ওকে ফাইন আমি নাহিয়ানকে পাঠাচ্ছি আপনার কাছে। আমার সাথে কথা বলতে হবে না। আমি তো কেউ না। "
নীরা পেট ধরে বিছানা থেকে নামলো। দরজার কাছে যাবে তখনি পেটে চিনচিন ব্যাথা হলো। নীরা চোখ মুখ কুচকে নিলো। তূর্য দেখে দ্রুত নীরার কাছে গেলো। নীরাকে বিছানায় বসিয়ে হাটু মুরে বসলো। নীরাকে পানি দিলে। নীরা পানি খায় না। তূর্যের হাত নিয়ে নীরার পেটে রাখলো। বাচ্চা নড়ছে অনেক। তূর্য অনুভব করলো। গায়ে কাটা দিয়ে উঠলো। তূর্য নীরার দিকে তাকালো। ব্যাথায় মুখ লাল হয়ে গেসে। নীরার মুখে হাসি। তূর্য নীরার পেটে ঠোট ছুয়ে ফিসফিসিয়ে বললো
" আমার আম্মাজান। "
তূর্য পেটে হাত দিয়েই রাখলো বাচ্চার আবার নড়াচড়া করে বাবার ডাকের সাড়া দিলো। তূর্য মুখে হাসি ফুটিয়ে নীরাকে বললো
" ফুল আমার আম্মাজানে নড়ছে। আমার ডাকের সাড়া দিলো। "
নীরা তূর্যের চুলে হাত বুলিয়ে অভিমানি স্বরে বললো,
" আপনার আম্মাজান আমায় শান্তি দেয় না। কত রাত ধরে ঘুমাতে পারি না। কাল রাতে তো আমায় দুই চোখের পাতা এক করতেই দেয় নাই। আপনার আম্মাজান আমাদের মাঝে আসার জন্য ছটফট করছে। "
তূর্য নীরার পেটে কাছে আবার মুখ নিয়ে বললো,
" আম্মাজান আপনি আমার ফুলকে এতো কষ্ট কেনো দিচ্ছেন? আমার ফুল যে কষ্ট পাচ্ছে। আপনি দ্রুত চলে আসেন বাবার কাছে। আপনার বাবা আপনার মুখ দর্শন করার জন্য অতি আগ্রহে বসে আছে। আমার ফুলকে আর কষ্ট দিয়েন না আম্মাজান। আপনার আম্মুকে কষ্ট দিলে আপনার বাবা অনেক কষ্ট পায়। আপনার বাবাব আপনার আম্মুকে খুব ভালোবাসে আম্মাজান। আর কষ্ট দিয়েন না। আপনি চলে আসেন আমাদের মাঝে। "
নীরা তূর্যের কথা শুনে হাসলো। বাচ্চামো কথা বার্তা সব। নীরা তূর্যকে বললো,
“ আপনার কথা আপনার আম্মাজান শুনেছে বুঝি। “
“ অবশ্যই শুনেছে। “
তূর্য নীরার অবাধ্য চুল গুলো কানের পিঠে গুজে দিলো। বাকি লম্বা চুল গুলো বেনুনি করে দিলো। নীরার কপালে দ্বীর্ঘ চুমু দিয়ে বললো,
“ আজকে তোমায় নিয়ে যাবো। আর থাকতে পারছি না তোমায় ছাড়া। আমার চড়ুই পাখির ঘর যে নিস্তব্ধতা বিরাজমান করে। এই নিস্তব্ধতা আমার আর সহ্য হচ্ছে না। “
নীরা তূর্যের পেটে নাক ঘষে বললো,
“ আমিও আমার স্বামী জানকে ছেড়ে অনেক থেকেছি। আমার স্বামী জানের বুকে মাথা রাখার জন্য মন আকুপাকু করে। “
তূর্য হাসে তার চড়ুই পাখির কথা শুনে। নীরা তূর্যের দিকে তাকিয়ে বললো,
“ একটু পর আজান দিবে। ওযু করে নিন। নামাজ পড়ে আসবেন। আমি নাহিয়ানকে পাঠাচ্ছি। ও মুন্নি আর নিলয়ের সাথে খেলছে। “
তূর্য নীরাকে উঠতে দিলো না। নীরাকে নিজের পায়ের উরুতে বসালো। নীরা মানা করলেও শুনলো না। তূর্য নীরার গালে স্লাইড করতে করতে বললো,
“ ফুল একটা কথা বলি। ‘“
“ হুম বলুন। “
“ আমায় বিয়ে করে তুমি কি পস্তাচ্ছ? “
নীরার বুক মোচড় দিয়ে উঠলো। তূর্যের চোখের দিকে তাকালো। লোকটা তার পানেই চেয়ে আছে। নীরা তূর্যের ঘাড়, গলা শক্ত করে ধরে গলায় মুখ গুজে দিয়ে বললো,
“ আপনি আমার আর আম্মুর কথা শুনেছেন তাই না সত্যি করে বলুন। “
তূর্য নীরাকে আগলে নিয়ে বললো
“ আংশিক কিছুটা শুনেছি। “
নীরা তূর্যকে তার সর্ব শক্তি দিয়ে জড়িয়ে ধরে বললো
“ আপনি আংশিক কিছুই শুনেননি। সম্পুর্ন কথাই শুনেছেন। আর শুনে থাকলে শুনেছেন। আমি আপনাকে ভালোবাসি। খুব খুব ভালোবাসি। আপনার বয়স, টাকা, এগুলো কিছু দেখেই ভালোবাসি নাই। আমি আপনাকে আমার মন থেকে ভালোবেসেছি। আমার মনের রাজত্বের সিংহাসনে আপনাকে বসিয়েছি। আপনি এসব কথা আর বলবেন না। আমি আপনার ভালোবাসা আরো পেতে চাই। আপনার এই ভালোবাসা আমার এক জীবনে শেষ হবে না। বুঝেছেন আপনি। “
তূর্য হাসে মন খুলে। নীরাকে সোজা করে ওর চোখের দিকে তাকায়। চোখে পানি জমা হয়েছে। নাম লাল হয়ে উঠেছে এক মুহূর্তের ভিতরেই। তূর্য নীরার নাকে কামড় দিয়ে বললো
“ আমার এই স্ট্রবেরিটা অনেক মিস করেছি। “
নীরা লজ্জা পায় কিছুটা। তূর্য নীরার মুখ হাতের আজলায় নিয়ে বললো,
“ আমিও আমার বাচ্চার আম্মুকে ভালোবাসি খুব বেশিই ভালোবাসি। “
★
★
নামাজের শেষে নাহিয়ান, তূর্য, আতিক শেখ , নিলয় বাসায় প্রবেশ করলো। নাহিয়ান, নিলয় এসেই নীরাকে ইতিমধ্যে ডাক দেওয়া শুরু করেছে। নীরা সবে মাত্র গোসল করেছে। মুন্নি তার ভাইয়ার আওয়াজ পেয়ে দৌড়ে নিচে নামলো। নিলয়ের সাথে বাবা, দুলাভাইয়ের হাতে মিষ্টি দেখে খুশিতে নেচে উঠলো। মুন্নি এসে নিলয়ের মিষ্টি নিলো। সাথে নাহিয়ানের মিষ্টি কেরে নিলো।
ছেলের আওয়াজ পেয়ে নীরা আস্তে আস্তে নামছে। মুন্নি, নাহিয়ান দৌড়াচ্ছে। তূর্য বারণ করলেও শুনলো না। মুন্নি দৌড়াতে দৌড়ারে নীরার পেটের সাথে ঢাক্কা খেলো। নীরা চোখ উল্টিয়ে গগন ফাটানো চিৎকার দিলো। নীরার চিৎকারে শিমলা রান্নাঘর থেকে ছুটে আসে। তূর্য গিয়ে নীরাকে ধরে। নীরার অবস্থা খারাপের দিকে। শিমলা নীরার অবস্থা বেগতিক দেখে তূর্যকে বললো
“ বাবা মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাও। মেয়েটার অবস্থা খারাপ হচ্ছে। “
তূর্যর হাত কাপছে কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। এদিকে নীরার শরীর নীল হয়ে গেসে। আতিক শেখ গাড়ি বের করে তূর্যকে বললো
“ বাবা তারাতারি মেয়েটাকে কোলে নাও। আমার মেয়েটার কিছু হয়ে যাবে। “
তূর্য নীরার উদ্দেশ্যে বললো
“ ফুল আমার কিচ্ছু হবে না। স্ট্রং থাকো আমি আছি। কিচ্ছু হতে দিবো না । “
তূর্য নীরাকে কোলে তুলে নেয়। অলরেডি ওয়াটার ব্রেক হয়েছে সাথে ব্লিডিং। শিমলা ঘাবড়ে যাচ্ছে। নীরা তূর্যের ঘাড় শক্ত করে ধরলো। নীরা চিৎকার করেই যাচ্ছে। নীরার প্রতিটি চিৎকার তূর্যের বুকে বিধছে। নাহিয়ান তার আম্মুর কান্না শুনে সেও কান্না করছে। শিমলা বাচ্চাদের সামলাতে পারছে না।
তূর্য নীরাকে গাড়িতে বসে। আতিক শেখ ড্রাইভিং সিটে। অন্য গাড়িতে শিমলা আর বাচ্চাদের নিয়ে যাচ্ছে।
নীরা বহু কষ্টে তূর্যের পাঞ্জাবি আকরে ধরে বললো,
" নাহিয়ানের বাবা আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার ছেলে আর আমার অনাগত মেয়ের জন্য আপনি আর বিয়ে করবেন না। আমার অস্তিত্ব নিয়ে বেচে থাকবেন। যদি বিয়ে করেন তাহলে …তাহলে আমি ম*রে গিয়েও আপনাকে শান্তি দিবো না। "
তূর্য ঢোক গিলে নীরার মাথা বুকে আগলিয়ে বললো
" না কিচ্ছু হবে না তোমার। আল্লাহ আছে। আমি আল্লাহকে বিশ্বাস করি ফুল। আল্লাহ আমার সংসারের রাণিকে আমার বুকে ফিরিয়ে দিবে। আমি আমার ফুলকে ছাড়া আমি বাচতে পারবো না। প্লিজ পাখি এভাবে বলো না। আমার বুক ফেটে যায়। "

চলবে …………………!
( কেমন হলো আজকের পর্বটা 🙂😞। আমার মেসেঞ্জার গ্রুপ যে যে এড হতে চাও। লিংকের মাধ্যমে এড হয়ে যেয়ো 🥹)
https://m.me/j/AbZDX2GfQKtUoT0H/?send_source=gc%3Acopy_invite_link_c

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 41 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন