#পর্বঃ৯ [অনুমতি ব্যতীত কপি করা নিষিদ্ধ🚫।]
দিবাকরের কাঁটা যখন মধ্যাহ্নের দ্বিপ্রহর ছুঁয়ে অপরাহ্নের দিকে গড়ায়, তখন প্রকৃতির বুকে শৈত্যের দাপট কিছুটা স্তিমিত হয়ে আসে। হিমেল বাতাসের তীক্ষ্ণ দংশন আর আগের মতো অনুভূত হয় না। যদিও দিবাকরের প্রখরতা ঋতুর নিয়মে অনেকখানিই ম্লান, তবুও তার স্নিগ্ধ, তেজহীন কিরণরাশি ধরণীর বক্ষে নিঃশব্দে ছড়িয়ে আছে। বৃক্ষশাখার সবুজ পল্লবে রাত্রির আঁধারে সঞ্চিত মুক্তোর ন্যায় শিশিরবিন্দুগুলো ধীরে ধীরে গলতে শুরু করে। একসময় টুপটাপ ঝরে পড়ে সিক্ত, শীতল মৃত্তিকার বুকে।
অতর্কিত ঘটনাচক্রে সাহেদ মির্জা, হামিদা মির্জা, অভিক আর পারমিতা স্তম্ভিত হয়ে যায়। কয়েক মুহূর্তের জন্য নড়াচড়া করার যৎসামান্য শক্তিটুকুও যেন এক নিমেষে নিঃশেষ হয়ে বসে তাদের। সামনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার অভিঘাতে মস্তিষ্ক যেন সম্পূর্ণ শূন্য হয়ে পড়ে। চারজনের চোখেমুখজুড়ে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্কের স্পষ্ট ছাপ।
নিজের টি-শার্টের হাতা গুটিয়ে ধপধপ পায়ে নিচে নেমে আসছিল সৌরভ। তার দুচোখে ছড়িয়ে ছিল অবিশ্বাসের প্রগাঢ় ছায়া। পারুর এই নতুন রূপ কিছুতেই মেনে নিতে পারছিল না তার মস্তিষ্ক। কিন্তু সিঁড়ি বেয়ে নামার পথেই অসতর্কতার বশবর্তী হয়ে আচমকাই পা পিছলে সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ে সে। ঘটনাটা এতটাই আকস্মিক ও দ্রুত ঘটে যে উপস্থিত কেউই প্রতিক্রিয়া জানানোর জন্য এক সেকেন্ড সময়ও পায় না।
নিচে আছড়ে পড়তেই মাথায় প্রচণ্ড আঘাত পায় সৌরভ। মাথার ডান পাশে হঠাৎই পিনপিনে তীক্ষ্ণ যন্ত্রণা অনুভূত হয়। কম্পিত হস্তে সৌরভ স্পর্শ করল আঘাতপ্রাপ্ত স্থানটি। হাত মাথায় ছোঁয়াতেই আঙুলে অনুভূত হলো শীতল তরল পদার্থের স্পর্শ। ধীরগতিতে মুখ তুলে সামনে তাকাল সৌরভ। চোখের সামনে সবকিছু ক্রমশ ঝাপসা হয়ে আসছে। আবছাভাবে দেখতে পেল সবাই তার দিকে ছুটে আসছে। ব্যস, পরক্ষণেই তার চোখের সামনে নেমে এলো ঘন অন্ধকার।
***********************************************
হাসপাতালের কেবিনজুড়ে থমথমে নীরবতা। সাদা চাদর ঢাকা বেডে নিশ্চুপ হয়ে শুয়ে আছে সৌরভ। মাথার ডান পাশে মোটা ব্যান্ডেজ। বেডের একপাশে ছেলের হাত শক্ত করে ধরে বসে আছেন হামিদা মির্জা। অন্য পাশে গম্ভীর মুখে বসে আছেন সাহেদ মির্জা। দু'জনের চোখেমুখেই উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। কেবিনের বাইরে দাঁড়িয়ে অভিক আর পারমিতা ডাক্তারের সঙ্গে কথা বলছে।
সৌভাগ্যবশত শরীরের অন্য কোথাও গুরুতর আঘাত লাগেনি। তবে মাথার ডান পাশে গভীর ক্ষত হওয়ায় সেলাই দিতে হয়েছে। আর সেলাই করার জন্য কেটে ফেলতে হয়েছে ডান পাশের চুল। একপাশে চুল রেখে দিলে দেখতে বেমানান লাগত বলেই ;শেষ পর্যন্ত পুরো মাথার চুলই ফেলে দেওয়া হয়েছে। জ্ঞান ফেরার পর থেকেই আয়না চাইছে সৌরভ। নার্স অনেক বুঝিয়েও লাভ হয়নি। শেষমেশ ছোট্ট একটা আয়না হাতে তুলে দিতেই নিজের প্রতিবিম্ব দেখে থমকে গেল সে।
কয়েক সেকেন্ড নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থেকে কাঁপা গলায় বলল,
–"আমার... আমার চুল কোথায়?"
হামিদা মির্জা ছেলের মাথায় আলতো করে হাত বুলিয়ে শান্ত স্বরে বললেন,
–"আবার গজাবে, বাবা। কাঁদিস না।"
কথাটা যেন উল্টো আরও বেশি কষ্ট দিল সৌরভ।
অসহায় মিশ্রিত কন্ঠে বলল,
– "তাই বলে সব চুল ফেলে দিল?"
এবার আর নিজেকে সামলাতে পারল না সৌরভ। ঠোঁট ফুলিয়ে শিশুর মতো ফুঁপিয়ে কেঁদে উঠল।
বুঝ-বুদ্ধি হওয়ার পর এতটা অসহায় হয়ে সে কোনোদিন কাঁদেনি। ঠিক তখনই কেবিনে ঢুকল অভিক আর পারমিতা। ভেতরে ঢুকেই কান্নার শব্দে দু'জনেই সৌরভের দিকে তাকাল। সৌরভ চোখ মুছতে মুছতে অসহায় গলায় বলল,
–”আমি টাকলা হয়ে গেছি..."
পারমিতা মুহূর্তের জন্য ঠোঁট কামড়ে হাসি চেপে রাখল। তারপর নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক মুখেই দাঁড়িয়ে রইল। ভাগ্যের কী নির্মম পরিহাস!
এতদিন সৌরভ সুযোগ পেলেই পারমিতাকে 'টাকলি' বলে ক্ষেপাতো। আর আজ সেই উপাধিটাই এসে জুটেছে সৌরভের নিজের কপালে। ভাবতেই ফুঁপিয়ে কেঁদে উঠে সৌরভ। ছেলের কান্না দেখে হামিদা মির্জাও নিজেকে ধরে রাখতে পারে না। শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কেঁদে উঠে।
অভিক সবকিছু নীরবে পর্যবেক্ষণ করে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তবে মুখে বিশেষ সহানুভূতির ছাপ ফুটে উঠল না। এসব বিষয়ে অতিরিক্ত আবেগ প্রকাশ করার অভ্যাস তার কোনোদিনই ছিল না, আজও নেই। ভাইয়ের কেমন অবস্থা দেখতে তারও ভালো লাগছে না। তবুও নিজেকে সামলে রাখে সে। তারপর সাহেদ মির্জার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল,
–"আব্বু, ভাইয়াকে আজ রাতেই বাসায় নিয়ে যেতে পারব। তুমি চলো, কিছু ফরমালিটিজ কমপ্লিট করতে হবে।"
ছেলের কথায় নিঃশব্দে মাথা নাড়লেন সাহেদ মির্জা। ধীর পায়ে উঠে দাঁড়াতেই ক্লান্ত মুখটা আরও বিবর্ণ হয়ে উঠে। অবশ্য এটাই স্বাভাবিক। নিজের ছেলেকে এমন অবস্থায় দেখে কোনো বাবাই বা স্থির থাকতে পারেন! তিনি হামিদা মির্জার দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বললেন,
–”হামু, তুমিও চলো। কিছু খেয়ে নিও।"
হামিদা মির্জা ছেলের পাশ ছেড়ে এক পা-ও সরতে রাজি নন। শেষ পর্যন্ত পারমিতা অনেক বুঝিয়ে-সুঝিয়ে তাকে সাহেদ মির্জা আর অভিকের সঙ্গে পাঠিয়ে দিল। তিনজন কেবিন থেকে বেরিয়ে যেতেই পুরো কেবিনজুড়ে নেমে এলো পিনপতন নীরবতা। এখন কেবিনে রয়েছে শুধু সৌরভ আর পারমিতা। পারমিতার মুখভঙ্গি শান্ত, স্বাভাবিক। চোখেমুখে বিদ্রুপ কিংবা তাচ্ছিল্যের লেশমাত্র নেই। ধীর পায়ে এগিয়ে এসে বেডের পাশে রাখা চেয়ারটা টেনে সৌরভের ঠিক সামনে গিয়ে বসল সে। সৌরভ ইতস্তত দৃষ্টিতে একবার পারমিতার দিকে তাকাল। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠছে। পারমিতা এতক্ষণ ধরে একদম চুপচাপ। এই নীরবতাই তাকে আরও বেশি অস্বস্তিতে ফেলছে। কিয়ৎক্ষণ পর সৌরভের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে পারমিতা শান্ত স্বরে জিজ্ঞেস করল,
– "মাথায় খুব ব্যথা করছে?"
সৌরভ ধীরগতিতে মাথা নাড়ল। এক শব্দে ছোটো করে বলল,
–"হুম..."
–”ডাক্তার বলেছে কয়েকদিন একটু সাবধানে থাকতে। সময়মতো ড্রেসিং করিয়ে নিতে। চুল নিয়ে এত মন খারাপ করারও কিছু নেই। আবার গজাবে।"
পারমিতা এক দমে কথাগুলো বলে শেষ করল।
সৌরভ মলিন মুখে নিজের টাক মাথায় হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আর বলল,
– "তবুও অদ্ভুত লাগছে। আয়নায় নিজের চেহারাটাও দেখতে ইচ্ছা করছে না।"
পারমিতা কোনো প্রত্যুত্তর করলো না। শুধু শান্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। কয়েক মুহূর্তের নীরবতার পর হঠাৎই সে ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে বলল,
– "তো প্রিয় ভাসুর, এখান থেকে আমরা ঠিক কী শিক্ষা গ্রহণ করলাম?"
সৌরভ প্রথমে ভ্যাবাচ্যাকা খেয়ে পারমিতার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর নিজের টাক মাথায় হাত বুলিয়ে করুণ মুখে দীর্ঘশ্বাস ফেলে বলল,
–"জীবনে আর যাই করি, ছোট ভাইয়ের বউয়ের সাথে লাগতে যাব না। কারণ টাকলি মাথায়ও চুল গজায় এবং শকুনের দোয়াতেও গরু মরে।"
কথাটা বলেই সে অসহায় ভঙ্গিতে আবার নিজের মাথায় হাত বুলিয়ে নিলএ পারমিতা এবার আর হাসি চেপে রাখতে পারল না। খিলখিল করে না হেসে বরং শুধু মৃদু হেসে মাথা নাড়লো। আর বলল,
– "বেশ। অবশেষে একটা ভালো শিক্ষা হলো। যদিও আমি কখনো চাইনি এমন কিছু ঘটুক। কিন্তু ভাগ্যের উপর কারো হাত থাকে না।"
সৌরভ ঠোঁট উল্টে শিশুসুলভ অভিমানী গলায় বলল,
–"এই শিক্ষাটা না পেলেই ভালো ছিল। আমার স্বাদের চুল!"
পারমিতার হাসিটা আরও খানিকটা গাঢ় হলো। তবে আর খোঁচা দিল না। কারণ সে জানে, আজ ভাগ্যই সৌরভকে এমন একটা শিক্ষা দিয়েছে। আর এমনিতেই বেচারা আঘাতপ্রাপ্ত। তাই, তাকে খোঁচা দিয়ে তার দুঃখ আর দ্বিগুণ করলো না পারু। আর যাইহোক, সে তো এতো পাষন্ড নয়। ঠিক তখনই কেবিনের দরজায় মৃদু টোকা পড়ল।
–"ভিতরে আসব?"
অভিকের কণ্ঠ ভেসে আসতেই পারমিতা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। মৃদু স্বরে বলল,
– "আসো।"
দরজা ঠেলে ভেতরে ঢুকল অভিক। তার পেছনেই সাহেদ মির্জা আর হামিদা মির্জা। হামিদা মির্জা ঢুকেই ছুটে আসলেন তার বড় ছেলের দিকে । ছেলের কপালে আলতো করে হাত রাখলেন। মমতা মিশ্রিত স্বরে শুধালেন,
–"কেমন লাগছে এখন, বাবা?"
সৌরভ মুখ গোমড়া করেই উত্তর দিল,
–"মাথা ব্যথা করছে, আম্মু।"
হামিদা মির্জা স্নেহভরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে,
–"আর একটু কষ্ট করো। বাড়িতে গেলেই আরাম করে বিশ্রাম নিতে পারবি।"
এদিকে অভিক হাতে থাকা কিছু কাগজ বেডের পাশের টেবিলে রেখে বলল,
–"সব ফরমালিটিজ শেষ। ডাক্তার ডিসচার্জ দিয়ে দিয়েছে। আধা ঘণ্টার মধ্যেই বের হতে পারব।"
সাহেদ মির্জাও আশ্বস্ত হয়ে মাথা নাড়লেন। শান্ত গলায় বললেন,
–"আলহামদুলিল্লাহ।"
সবার মুখেই স্বস্তির আভাস ফুটে উঠলেও সৌরভের মুখের অবস্থা এখনও আগের মতোই। অভিক একবার ভাইয়ের দিকে তাকিয়ে ভ্রু উঁচু করল। ঠান্ডা গলায় আওড়ালো,
–"কী হয়েছে? এমন মুখ করে আছিস কেন?"
সৌরভ গম্ভীর গলায় বলল,
– "আমার জীবনের অর্ধেক সৌন্দর্য শেষ হয়ে গেছে।"
কথাটা শুনে সাহেদ মির্জা হালকা কাশির ভান করে মুখ ফিরিয়ে নিলেন। হামিদা মির্জার ঠোঁটও কেঁপে উঠল। পারমিতা নিচের দিকে তাকিয়ে হাসি চাপার চেষ্টা করছে। কিন্তু এতে অভিক বিশেষ প্রতিক্রিয়া দেখালো না। অভিক নির্বিকার ভঙ্গিতেই বলল,
–”চুল গেছে, মাথা তো যায়নি। এত নাটক করার কী আছে?"
সৌরভ কটমট করে ছোট ভাইয়ের দিকে তাকাল।
–"তোর চুল ফেলে দিলে বুঝতিস।"
অভিক কাঁধ ঝাঁকাল।
– "প্রয়োজন হলে ফেলব। কিন্তু আগে সুস্থ হয়ে বাড়ি চল। আয়নার সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করার জন্য অনেক সময় পাবি।"
কথাটা শুনে পারমিতার মুখ থেকে চাপা একটা হাসি বেরিয়ে এলো। এবার সৌরভ অসহায় চোখে চারপাশে তাকাল। মনে হচ্ছে, এই পরিবারে তার দুঃখের মূল্য কেউই ঠিকমতো দিচ্ছে না। শেষমেশ ও দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল,
– "আমার কষ্টটা কেউ বোঝে না। খবিশ ফ্যামিলি।”
*********************************************
পৌষের গভীর যামিনী নিস্তব্ধতার গাঢ় চাদরে আচ্ছাদিত। হিমেল সমীরণের শীতল পরশে প্রকৃতি কেঁপে কেঁপে উঠছে। শুভ্র কুয়াশার আবরণে জনপদ, বৃক্ষরাজি আর রাজপথ মিলেমিশে আবছায়ায় রূপ নিয়েছে। নিশাচর ঝিঁঝিঁ পোকার একঘেয়ে রব আর দূরে প্রহরী কুকুরের ক্ষীণ ঘেউ-ঘেউ ছাড়া চারদিক সম্পূর্ণ স্তব্ধতায় নিমগ্ন। উষ্ণ লেপ-কম্বলের আশ্রয়ে মানুষ এখন নিদ্রাদেবীর কোলে সমর্পিত।
পারমিতা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো। সারাদিনের সমস্ত এখন ক্লান্তি যেনো তাকে ঝাপটে ধরেছে। পা আর চলছে না। বিছানার দিকে চোখ পড়তে থমকে যায় রমণীর পদাচরণ। ক্লান্তিতে ঝিম ধরে যাওয়া দৃষ্টি জোড়া আচমকাই মুগ্ধতার ঈষদুষ্ণ চারদে আচ্ছাদিত হয়ে পড়ে। ধীর শব্দহীন পায়ে অগ্রসর হয় বিছানার দিকে। বিছানার সন্নিকটে এসেই রমণী থেমে গেল। অধর কোণে এক চিলতে উষ্ণ হাসে রেখা ফুটে ওঠে। তার মূলে রয়েছে ঘুমন্ত অভিকের কোমল মুখাবয়ব। ছেলেটা দেশে ফিরেছে থেকে বিশ্রাম নেওয়ার জন্য একটুও ফুরসত পায়নি। তাইতো হসপিটাল থেকে বাড়ি ফেরার পর শরীর যেন হার মেনে গেল তার। কোনরকমে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই তন্ত্রাচ্ছন্ন হয়ে পড়েছে তার অক্ষিপট। পারমিতা অভিকের নিকটে বসে তাকে মুগ্ধ দৃষ্টিতে পরখ করছে। তখনই আচানক অভিকের গভীর কর্কশ কন্ঠস্বর ভেসে তার কর্ণকুহরে,
–”আগে বলবে না আমাকে এতো হ্যান্ডসাম লাগছে। তাহলে আরো হট ওয়ে-তে শুতাম।”
হঠাৎ অভিকের কন্ঠস্বর শুনতে পেয়ে হকচকিয়ে উঠে রমণী। সঙ্গে সঙ্গে গাল জোড়া রক্তিম আভায় লালচে বর্ণ ধারণ করে। অভিক চোখ মেলে পারমিতার দৃষ্টিতে দৃষ্টি মিলাতে রমণী তরাক বেগে সরে যায়। নিজের দৃষ্টি জোড়া সহসাই নিক্ষেপ করে নিচে। অভিক ভ্রুঁযুগল কুঁচকে উঠে বসে। আর জিজ্ঞেস করে,
–”কি হলো? এতো লজ্জা পেলে কিভাবে হবে তো?”
–”আ-আপনি জে-জেগে ছিলেন?”
পারমিতাকে তোতলাতে দেখে অভিকের অধরে কুটিল হাসির রেখা ফুটে উঠে। পারমিতাকে আরেকটু লজ্জায় ফেলার জন্য নিজের কণ্ঠস্বর নিচে নামিয়ে গভীর নিচু স্বরে বলে ওঠে,
–”এতো মাস পর দেশে ফিরেছি। বউকে বুকে না নিয়ে শুলে কি ঘুম আসবে, বলো?
অভিকের এহেন লেশহীন কথা শ্রবণ হতেই রমণী থতমত খেয়ে চোখ বড় বড় করে তাকালো অভিকের দিকে। আর হতবিহ্বল কন্ঠে বলল,
–”আপনি ঠিক আছে?”
–”আমার আবার কি হবে, বউ? আচ্ছা, শোনো না।”
–”কি?”
অভিক সঙ্গে সঙ্গে কিছু বলল। ধীরে ধীরে নিজের মুখ পারমিতার কানের নিকট এনে ফিসফিস করে বলল,
–”চলো পটলা-পটলি আনার কাজে লেগে পড়ি। বিয়েটা যখন ভাইয়ার আগে করেছি, তখন এই কাজেও দেরি করা ঠিক হবে না। কি বলো?”
এমন নির্লজ্জ মার্কা কথা শ্রবণ করতেই পারমিতার কর্ণযুগল যেন উত্তপ্ত হয়ে উঠল। কান বেয়ে বুঝি গরম ধোঁয়া নির্গত হচ্ছে। পরক্ষণেই সে অভিকের পানে নিক্ষেপ করল অগ্নিদীপ্ত দৃষ্টি।
অভিক অবশ্য তাতে বিশেষ কোনো ভ্রুক্ষেপ করল না। বরং তার নির্বিকার চাহনি দেখে মনে হচ্ছে, সে যেন অত্যন্ত স্বাভাবিক ও সাধারণ একটা কথাই বলেছে। পারমিতা সজোরে ধাক্কা দিয়ে অভিককে নিজের কাছ থেকে সরিয়ে দিল। অতঃপর শয্যা ত্যাগ করে তড়িঘড়ি উঠে দাঁড়াল। নিজেকে সংযত রাখার আপ্রাণ প্রয়াস চালিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল,
–” নির্লজ্জ লোক! ঘুমান… আপনার না ঘুম আসছিল?”
অভিকের অধরপ্রান্তের হাসিরেখা ক্রমেই আরও গাঢ় হয়ে উঠে। অকস্মাৎই ও পারমিতার করতল ধরে হালকা এক টান দিল। আকস্মিকতায় ভারসাম্য রক্ষা করতে না পেরে রমণী সোজা গিয়ে আছড়ে পড়ল অভিকের সুদৃঢ় পুরুষালী বক্ষে।
অভিক এক নিমেষেই মেয়েটাকে আষ্টেপৃষ্ঠে নিজের বেষ্টনীতে আবদ্ধ করে নিলো।
আকস্মিক এই ঘটনায় পারমিতা যেনো কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলো। মস্তিষ্ক সম্পূর্ণ শূন্যতায় আচ্ছন্ন হয়ে পড়লো। অন্তঃকরণজুড়ে যেন উত্তাল সমুদ্রের বিক্ষুব্ধ তরঙ্গমালা আছড়ে পড়তে লাগল একের পর এক। হৃদস্পন্দনের ছন্দও যেন অকারণেই দ্রুততর হয়ে উঠছে।
অভিক কিছু বলল না। অত্যন্ত সযত্নে নিজের অধরের স্নিগ্ধ পরশ এঁকে দিল রমণীর সিক্ত ললাটে। অপ্রত্যাশিত এই স্পর্শে পারমিতা হালকা কেঁপে উঠলো। অজান্তেই মুঠোবদ্ধ করে খামচে ধরলো অভিকের টি-শার্ট। অভিক ওর মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দিতে দিতে বলল,
-”রিলাক্স। আমি তোমার অনুমতি ব্যতীত কিছু করবো না।”
অভিকের আশ্বাসবাণীটুকু ধীরে ধীরে পারমিতার আলোড়িত অন্তঃকরণে প্রশান্তির স্নিগ্ধ পরশ বুলিয়ে দিল। তবুও অন্তরের বিক্ষুব্ধ ঢেউ সহজে স্তিমিত হওয়ার নয়। বক্ষগহ্বরে হৃদস্পন্দনের দুর্বার ছন্দ যেন ক্রমেই তীব্রতর হয়ে উঠছে। নিজের শ্বাস-প্রশ্বাসের মৃদু ওঠানামাও আজ তার নিকট অস্বাভাবিক রকম স্পষ্ট প্রতীয়মান হচ্ছে।
হঠাৎই সম্বিৎ ফিরতেই পারমিতা অনুভব করে, অজান্তেই ও এখনও অভিকের টি-শার্ট শক্ত করে মুঠোবদ্ধ করে রেখেছে। একপ্রকার লজ্জায় লাল হয়ে উঠে রমণীর গালদ্বয়। তড়িঘড়ি করে হাত সরিয়ে নিল সে। অবনত হলো দৃষ্টি। কর্ণমূল বেয়ে রক্তিমাভার আভাস ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ওর গণ্ডদেশ অবধি।
অভিক শান্ত দৃষ্টিতে সেই মুখখানি অবলোকন করছে। লাজে রাঙা রমণীর মুখাবয়ব তাকে ক্ষণিকের জন্যও দৃষ্টি ফিরিয়ে নিতে দিচ্ছেনা। তবুও অভিক সংযম হারাল না। ধীরস্থির ভঙ্গিতে বাহুবন্ধন শিথিল করে দিল।
সুযোগ পেয়েই পারমিতা সরে গিয়ে বিছানা থেকে নেমে পড়লো। আর দু'পা পিছিয়ে গেলো। অকারণেই আঁচলের ভাঁজ ঠিক করতে লাগল। কম্পমান অঙ্গুলি যেনো ওর অন্তর্লীন অস্থিরতার নীরব সাক্ষ্য বহন করছে। অথচ বহিরাবরণে নিজেকে সম্পূর্ণ স্বাভাবিক প্রমাণ করার আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছে সে। অভিকের অধরপ্রান্তে মৃদু এক হাস্যরেখা প্রস্ফুটিত হলো। বলল,
–"রিল্যাক্স। এত নার্ভাস হওয়ার কিছু নেই।"
পারমিতা এক পলকের জন্য দৃষ্টি তুলল বটে, কিন্তু পরক্ষণেই তা ফিরিয়ে নিলো। কেননা ও ভালো করেই জানে, অভিকের সেই নিবিড় চাহনির সম্মুখীন হয়ে বেশিক্ষণ স্থির থাকা ওর সাধ্যের অতীত। নিজেকে সংযত রাখার নিরর্থক প্রচেষ্টা চালিয়ে পারু বলে উঠে,
–”"আপনি না..একদম অসহ্য!"
অভিক কাঁধ ঝাঁকাল। কৌতুকময় স্বরে আওড়ালো,
–"সিরিয়াসলি? আমি আবার কী করলাম?"
– "সব বুঝেন, তারপরও না বোঝার অভিনয় করেন।"
অভিক ধীর পদক্ষেপে আরেকটু নিকটে এগিয়ে এলো। দু'জনের মধ্যবর্তী ব্যবধান ক্ষীণতর হলো, কিন্তু অভিক আর স্পর্শ করল না। শুধু অপলক নয়নে অবলোকন করতে লাগল পারমিতার রক্তিম মুখাবয়ব। সেই দৃষ্টির গভীরতায় আছে অদৃশ্যমান কোনো সম্মোহন। পারমিতা অনুভব করতে পারছে, অন্তঃকরণের দৃঢ় প্রাচীরগুলো একে একে ভেঙে পড়ছে। বক্ষগহ্বরে সঞ্চিত অনুভূতিরা বিক্ষুব্ধ তরঙ্গমালার ন্যায় আছড়ে পড়ছে বারংবার। নিঃশ্বাস হয়ে উঠছে ভারী, অথচ সেই ভারের কারণ ব্যাখ্যা করার ভাষা রমণীর জানা নেই। অভিক মৃদু হেসে বলল,
–”আই নো। কিন্তু তোমার মুখটা লাল হয়ে গেলে তোমাকে একটু বেশি সুন্দর লাগে। লাইক মাই প্রিটি সুইটহার্ট।”
অভিকের শেষ শব্দটা এসে আঘাত হানলো পারমিতার অন্তঃকরণের সুপ্ততম প্রান্তে। মুহূর্তের ব্যবধানে তার কর্ণমূল থেকে গণ্ডদেশ পর্যন্ত রক্তিমাভা আরও গাঢ় হয়ে উঠলো। লজ্জায় অধরযুগল কাঁপছে সূক্ষ্মভাবে। নিজেকে সংযত করার ব্যর্থ প্রয়াসে গভীর এক নিঃশ্বাস ফেলল পারু। অতঃপর মুখাবয়বে মেকি বিরক্তি ফুটিয়ে তুলে বলল,
– "আপনি দিন দিন বেহায়া হয়ে যাচ্ছেন।"
অভিকের অধরপ্রান্তে তৃপ্তির হাস্যরেখা আরও স্পষ্ট হয়ে উঠল।
–"ওহ! সো, অবশেষে তুমি স্বীকার করলে আমি আগের চেয়ে বদলেছি?"
পারমিতা সঙ্গে সঙ্গে ভ্রুঁকুটি করল। আর বলল,
–”আমি এমন কিছু বলিনি। নিজের মতো করে কথার মানে বের করবেন না।"
– "আই থিংক, তুমি এটাই বলতে চেয়েছ।"
–"ইউ থিংক রং।"
কথাটা বলেই পারমিতা অন্যদিকে মুখ ফিরিয়ে নিলো। অভিক কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে রমণীকে অবলোকন করল। চোখের পলক ফেলতেও যেন কৃপণতা করছে পুরুষটা। নীরবতার দীর্ঘ পর্দা ভেদ করে অভিক মৃদুস্বরে বলল,
–"হেই!”
পারমিতা কোনো সাড়া দিল না। নিশ্চুপ হয়ে অন্যত্র তাকিয়ে রইল। পারুর এহেন অবহেলা পছন্দ হলো না পুরুষটির। কর্কশ, তীক্ষ্ণ কন্ঠে বলল,
–"লুক অ্যাট মি, পারমিতা।"
–”"ইচ্ছে করছে না।"
–"প্লিজ?"
কন্ঠস্বর নরম হয়ে এলো অভিকের। ধীরগতিতে মুখ ফিরিয়ে তাকাল পারমিতা। চোখে চোখ পড়তেই সময় যেন ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে রইল।
অভিকের দৃষ্টিতে এই মুহূর্তেকোনো দুষ্টুমি নেই, নেই চপলতার ছিটেফোঁটাও। সেখানে কেবল একরাশ মুগ্ধতা, প্রশান্তি আর অকপট স্নেহের নিবিড় আবেশ। সেই দৃষ্টির ভার বহন করা ক্রমশ কঠিন হয়ে উঠছে পারমিতার জন্য। বুকের ভেতর অনবরত আলোড়িত হতে লাগল অচেনা অনুভূতির ঢেউ। অভিক ধীর স্বরে বলল,
–"স্টপ ওভারথিংকিং, পারমিতা।"
একটু থেমে আবারও মৃদু হেসে যোগ করল আর বলল,
–"জাস্ট, স্টে লাইক দিস।"
পারমিতা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। বিমূঢ় কন্ঠে শুধালো,
–"কেন?"
অভিকের হাসিটা আরও কোমল হয়ে উঠল।
–"কারণ এই মুহূর্তের তোমাকে আমার খুব ভালো লাগছে।"
#এটা_কি_ভুল_নাকি_সুখ?🕊
#রওনোক_জাহান_হায়াত
#চলবে…?
[কোনো ভুল-ত্রুটি হলে মার্জনা করবেন। ৩০০+ রিয়েক্ট কমপ্লিট করে দিও।🥹🤌]