#পর্বঃ১০ [অনুমতি ব্যতীত কপি করা নিষিদ্ধ🚫।]
অভিক ধীরে ধীরে নিজের হস্ত বাড়িয়ে দিল পারমিতার কেশরাশির দিকে। স্নিগ্ধ পরশে তার আঙুলগুলো হারিয়ে গেল রমণীর নরম কেশগুচ্ছের ভাঁজে। মুঠোবদ্ধ করল একরাশ কেশ। অতঃপর সামান্য টান দিতেই পারমিতা তার আরও সন্নিকটে এসে দাঁড়ালো।
পারমিতা বহিরাবরণে নির্বিকার থাকার আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছে। মুখাবয়বে কোনো প্রতিক্রিয়া নেই, নয়নে নেই কোনো স্পষ্ট ভাষা। অথচ সেই শান্ত অবয়বের অন্তরালে তার সমগ্র সত্তাজুড়ে তখন বয়ে চলেছে অনুভূতির দুর্বার জোয়ার। বক্ষগহ্বরে হৃদস্পন্দনের তীব্র অভিঘাত প্রতিটা ক্ষণে আরও প্রবল হয়ে উঠছে। অভিকের স্পর্শে তার সমস্ত সংযম ধীরে ধীরে শিথিল হয়ে আসছে। অদ্ভুত এক দুর্বলতা বারবার গ্রাস করছে রমণীর সমস্ত সত্তাকে। মনে হচ্ছে, এই পুরুষটির এতটা সন্নিকটে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলে হয়তো নিজের ওপর আর কোনো নিয়ন্ত্রণ অবশিষ্ট থাকবে না। তবুও পারু সরে গেল না।
অভিক ধীরগতিতে নিজের মুখ পারমিতার আরও নিকটে আনলো। দু'জনের মধ্যবর্তী ব্যবধান ক্রমশ ক্ষীণ হতে হতে প্রায় বিলীন হয়ে এলো। এতটাই নিকটে যে একে অপরের উষ্ণ নিঃশ্বাস স্পষ্ট অনুভব করতে পারছে তারা। সেই উষ্ণ নিশ্বাসের মৃদু স্পর্শে পারমিতার সমগ্র দেহে সূক্ষ্ম এক শিহরণ ছড়িয়ে পড়লো। অজান্তেই তার আঙুলগুলো মুঠোবদ্ধ হয়ে এলো। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখের পাতা ভারী হয়ে আসছে, অথচ দৃষ্টি সরিয়ে নেওয়ার শক্তিটুকুও হারিয়ে ফেলেছে সে। মুহূর্তটা যেন সময়ের গণ্ডি অতিক্রম করে অনন্তে স্থির হয়ে আছে।
অভিক ধীরে ধীরে নিজের অধরযুগল পারমিতার অধরের দিকে এগিয়ে নিতেই পারমিতার অন্তরে হঠাৎ করেই আরেক দফা আলোড়ন জেগে উঠল। আকাঙ্ক্ষা আর সংকোচ পরস্পরের সঙ্গে যুদ্ধ শুরু করছে। হৃদয়ের এক কোণ তাকে বলছে, আর বাধা দিস না,পারু। অন্য কোণটা দৃঢ়ভাবে স্মরণ করিয়ে দিচ্ছে,সবকিছুরই একটা সময় আছে, পারু। অনুভূতির তীব্র সংঘর্ষে অতঃপর, শেষ পর্যন্ত সংযমই জয়ী হলো।
পারমিতা কাঁপা কাঁপা হস্ত তুলে আলতো করে অভিকের বক্ষে ঠেকিয়ে তাকে থামিয়ে দিলো।
অভিক সঙ্গে সঙ্গে থেমে গেলো। জোর করার সামান্যতম প্রয়াসও চালাল না। বিস্মিত নয়নে তাকিয়ে রইল পারমিতার দিকে। লজ্জায় রমণীর গণ্ডদেশ রক্তিমাভায় রঞ্জিত। দ্রুত ওঠানামা করছে তার বক্ষ। পারমিতা কয়েকবার গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করল। ঠোঁট দুটো কেঁপে উঠল। তারপর কোনোমতে স্বাভাবিক কণ্ঠস্বর ফিরিয়ে এনে বলে,
–”আমার গিফট?"
অভিকের ভ্রুঁযুগলের মধ্যবর্তী স্থান ঈষৎ কুঞ্চিত হয়ে এলো। প্রশ্নটা একেবারেই অপ্রত্যাশিত ছিল তার কাছে। কয়েক সেকেন্ড পারমিতার মুখের দিকে তাকিয়ে থেকে বিস্মিত স্বরে বলল,
–"গিফট?"
পারমিতা এবার সামান্য দৃষ্টি নামিয়ে নিল। লজ্জা এখনও কাটেনি। তবুও অধরপ্রান্তে অতি ক্ষীণ এক হাস্যরেখা ফুটিয়ে তুলে বলল,
–"হ্যাঁ। আপনি বলেছিলেন দেশে ফেরার সঙ্গে সঙ্গে দেবেন। ভুলে গেছেন নাকি? ”
পারমিতার কথাখান শ্রবণ করতেই অভিকের দৃষ্টি ক্ষণিকের জন্য স্থির হয়ে রইল রমণীর মুখাবয়বে।
অধরপ্রান্তে ঈষৎ অপ্রস্তুত এক স্মিতহাস্য প্রস্ফুটিত হলো। আলতো করে নিজের কপালে চাপড় মে’রে মৃদুস্বরে বলে উঠল,
–”ওহ শিট! আই টোটালি ফরগট।"
কথাটা শ্রবণ করেও পারমিতার মুখাবয়বে কোনো দৃশ্যমান পরিবর্তন ঘটলো না। কেবল নয়নদ্বয় এক পলকের জন্য অভিকের দৃষ্টি এড়িয়ে অন্যত্র নিবদ্ধ হলো। গিফট না পাওয়ার আক্ষেপ তার হচ্ছে না। তবে প্রত্যাশা যত ক্ষুদ্রই হোক, প্রিয় মানুষের ভুলে যাওয়া কখনও কখনও শব্দহীন এক শূন্যতার জন্ম দেয়। তবুও সেই অনুভূতির বিন্দুমাত্র বহিঃপ্রকাশ ঘটাল না পারু। সংযত, স্থির কণ্ঠে বলল,
–”ওয়াও! খুব ভালো কাজ করেছেন। আপনাকে তো নোবেল দেওয়া উচিত।"
পারুর অন্তর্লীন অনুরণন সুস্পষ্ট। অভিযোগের তীব্রতা সেখানে নেই; আছে কেবল নীরব হতাশার মৃদু ছায়া। অভিক কয়েকটি ক্ষণ নির্বাক হয়ে রইল। পারমিতাকে সে যথেষ্ট চেনে। এই মেয়েটা উচ্চকণ্ঠে অভিমান করে না, তর্ক জুড়েও বসে না। বরং নিজের অনুভূতিগুলো নীরবতার আবরণে ঢেকে রাখতে অধিক স্বাচ্ছন্দ্যবোধ করে। আর এই জিনিসটাকেই অভিক ভয় পায়। ভীষণ ভয় পায়। অভিক ধীর পদক্ষেপে আরও সন্নিকটে এগিয়ে এলো। তার দৃষ্টিতে দুষ্টুমির চেয়ে অনুতাপের আভাই অধিক স্পষ্ট। নরম স্বরে বলল,
– "আরে, রাগ করছ কেন? ফরগট মানে ভুলে গেছি, ইচ্ছা করে না।"
পারমিতা ধীরস্থির নয়নে তার দিকে দৃষ্টিপাত করল।
–"আমার কাছে দুটোই সেম।"
অভিক দীর্ঘশ্বাস ফেলল না। অকারণ ব্যাখ্যাও দিল না। সে জানে, সম্পর্কের কিছু ভুল যুক্তি দিয়ে নয়, আন্তরিকতা দিয়েই শুধরে নিতে হয়। স্মিতহাস্য ম্লান হয়ে এলো তার অধরপ্রান্ত থেকে। গভীর অথচ কোমল স্বরে বলল,
–”সরি। এবার সত্যিই সরি। আমি কথা দিয়ে ভুলে যেতে চাইনি।"
পারমিতা কিয়ৎক্ষণ তার মুখাবয়ব নিরীক্ষণ করল। অভিকের চোখে অনুশোচনার স্বচ্ছতা প্রতিফলিত হচ্ছে। তবুও সহজে নিজেকে গলিয়ে ফেলল না পারমিতা। কন্ঠস্বর কিঞ্চিৎ কঠোর রেখে বলল,
–"সরি বললে ভুলটা মুছে যায় না। তবে মানুষ যদি নিজের ভুল বুঝতে পারে, তাহলে তাকে একটা সুযোগ দেয়াই যায়।"
পারমিতার উত্তর শ্রবণ করে অভিকের অন্তঃকরণে একরাশ স্বস্তি নেমে এলো। অভিকের অধরপ্রান্তে পুনরায় মৃদু হাস্যরেখা ফুটে উঠল। মুগ্ধকর কন্ঠে বলল,
– "দ্যাটস হোয়াই, আই অ্যাডমায়ার ইউ।"
পারমিতা ভ্রুঁযুগল সামান্য উঁচু করে অকপট গলায় বলে উঠে,
–”বিষয় পরিবর্তন করার চেষ্টা করবেন না।"
অভিক হালকা হেসে মাথা নাড়ল। আর বলল,
–”নট চেঞ্জিং। আই মিন ইট।"
কথাগুলো বলার সময় অভিকের কণ্ঠে ছিল অকপট আন্তরিকতা। সেই আন্তরিকতার উষ্ণতা স্পর্শ করল পারমিতার অন্তঃকরণকে। তবুও ও নিজেকে সংযত রাখল। অভিক ধীর পায়ে নিজের লাগেজের দিকে এগিয়ে গেলো। সোফার উপর লাগেজটা রেখে সেটা খুলতেই দু'টো বক্স বেরিয়ে এলো। অভিক প্রথম বক্সটি নিয়ে পারমিতার সন্নিকটে ফিরে গেলো। পারমিতার নয়নদ্বয় অনিচ্ছাসত্ত্বেও সেই গতিপথ অনুসরণ করল। অন্তর্লীন কৌতূহল মৃদু আলোড়ন তুললেও মুখাবয়বে তার কোনো প্রতিফলন ঘটতে দিল না সে। অভিক পারমিতার সম্মুখে এসে কালো রঙের বক্সটা পারমিতার দিকে বাড়িয়ে দিলো। পারমিতা ধীর হস্তে বক্সখান হাতে নিলো। বেশ হালকা। অভিক রমণীর নয়নের দৃষ্টিকে সন্নিবিষ্ট করে স্মিতহাস্যে বলে উঠল,
–”রেডি?”
পারমিতা কোনো উত্তর প্রদান করল না। কেবল সংযত নয়নে একবার অভিকের মুখাবয়ব নিরীক্ষণ করে দৃষ্টি নিবদ্ধ করল তার করতলে শোভিত বক্সটির ওপর। বহিরাবরণে সে যথারীতি স্থির ও নির্বিকার। অথচ অন্তঃকরণে উৎসুকতার ক্ষীণ তরঙ্গ ইতোমধ্যেই সঞ্চারিত হয়েছে। মানুষটাকে ও এখন যথেষ্ট চিনেছে। অভিক অকারণে কোনো বিষয়কে এতটা রহস্যাবৃত করে তোলে না। অভিক ধীরস্থির ভঙ্গিতে বক্সটির ঢাকনা উন্মোচন করল। সঙ্গে সঙ্গে তার ভেতরে আবিষ্কার করলো একটি কালো রঙের সাধারণ “চিরুনি”।
কিয়ৎক্ষণ পলকহীন দৃষ্টিতে সেটির পানে চেয়ে রইল পারমিতা। নয়নদ্বয়ে বিস্ময়ের ক্ষীণ ঝিলিক জেগে উঠলেও পরক্ষণেই তা প্রশমিত হয়ে গেল। ধীর ভঙ্গিতে চিরুনিটির দিকে দৃষ্টিপাত করে পুনরায় অভিকের মুখাবয়ব অবলোকন করল রমণী। অভিক ভীষণ গম্ভীর মুখে চিরুনিটি তার দিকে বাড়িয়ে দিয়ে বলল,
–"হিয়ার ইউ গো। তোমার জন্য অনেক ভেবেচিন্তে কিনেছি।"
পারমিতা চিরুনিটা হাতে নিয়ে অত্যন্ত মনোযোগের সঙ্গে নিরীক্ষণ করল। অতঃপর সংকোচ মিশ্রিত কণ্ঠে প্রশ্ন করল,
–"সিরিয়াসলি?"
অভিক গাম্ভীর্য অটুট রেখেই বলল,
–"অবভিয়াসলি।"
–”এটাই আমার গিফট?"
–"ইয়েস।"
পারমিতা আরেকবার চিরুনিটার পানে দৃষ্টিপাত করল। অতঃপর শান্তভাবে মৃদুস্বরে বলল,
–”বেশ ভালো। কাজে লাগবে। আমার চুলও তো এখন আগের চেয়ে অনেক বড়। থ্যাঙ্ক ইউ।"
কথাগুলো এমন স্বাভাবিক, এমন অনাড়ম্বর ভঙ্গিতে বলল পারু, যে অভিকের সমস্ত পরিকল্পনা এক নিমেষেই ভেস্তে গেলো। সে ভেবেছিল, পারমিতা অন্তত বিরক্ত হবে, চোখ রাঙাবে কিংবা দু-একটা কড়া কথা শুনিয়ে দেবে। অথচ রমণীটি তার প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া দেখালো। মুখাবয়বে বিরাগের ছায়াও নেই; বরং শান্ত, স্বাভাবিকতায় গিফটটি গ্রহণ করে নিলো। অভিক আর নিজের হাসি সংবরণ করতে পারল না। হাস্যরসে ভরা গলায় বলল,
–”কাম অন! তুমি একটু রাগ করবে, আমাকে দুই-চারটা কথা শোনাবে, এই প্ল্যানটা ছিল আমার।"
পারমিতার অধরপ্রান্তে অতি সূক্ষ্ম এক স্মিতহাস্যরেখা প্রস্ফুটিত হয়ে পুনরায় মিলিয়ে গেলো। ও বলে,
–”সব প্ল্যান সফল হয় না, মিস্টার মির্জা।"
–”ইটস নট ফেয়ার।"
–"লাইফ ইজ নট ফেয়ার।"
অসহায় ভঙ্গিতে মাথা দোলাল অভিক। আর বলল,
–”ঠিক আছে, হার মানলাম। এবার আসল গিফটটা দেখি?"
পারমিতার ভ্রুঁযুগল ঈষৎ কুঞ্চিত হয়ে এলো। আবার কি গিফট? প্রশ্নটা এবার আর অন্তরে দমিয়ে না রেখে অকপট শুধালো,
–”মানে?"
অভিক কোনো উত্তর দিল না। কেবল মৃদু হাস্যরেখা অধরে ধারণ করলো। লাগেজের দিকে এগিয়ে গিয়ে দ্বিতীয় বক্স বের করে পারমিতার কাছে ফিরে আসে। প্রথমটির তুলনায় এটা আকারে কিছুটা বৃহৎ এবং ভারী। পারমিতার দৃষ্টি অজান্তেই নিবদ্ধ হয়ে গেলো সেই বক্সটার ওপর। অভিক ধীরলয়ে ঢাকনাটি উন্মুক্ত করতেই ক্ষীণ রূপালি আভা চারদিকে স্নিগ্ধ দীপ্তি ছড়িয়ে দিল। ভেতরে পাশাপাশি সাজানো রয়েছে ছয় জোড়া রূপোর নূপুর।
মুহূর্তের জন্য নির্বাক হয়ে গেল পারমিতা। তার নয়নদ্বয় নিবদ্ধ হয়ে রইল নূপুরগুলোর ওপর। ধীরে ধীরে বিস্ময়ের আবরণ ভেদ করে অন্তঃকরণে জন্ম নিল এক অন্যরকম অনুভূতি। অভিক ধীরে ধীরে বক্সটি তার করতলে তুলে দিয়ে বলল,
–"তোমাকে নূপুর পড়লে কেমন লাগছে তা দেখার ইচ্ছে আমার ভীষণ।"
একটু থেমে পুনরায় বলল,
–"তাই এক জোড়া কিনতে গিয়েছিলাম। কিন্তু কিনতে গিয়ে বুঝতেই পারছিলাম না কোন ডিজাইনেরটা নিলে ভালো হবে। শেষে ভাবলাম,যদি তোমার পছন্দ না হয়? তাই যেগুলো আমার ভালো লেগেছে, সবগুলোই নিয়ে নিলাম। এখন থেকে যখন যেটা ইচ্ছে হবে, তুমি তখন সেটা পরবে।"
পারমিতা আলতো করে নূপুরগুলোর ওপর আঙুল বুলিয়ে দেয়। শীতল রূপার স্পর্শে তার অন্তঃকরণও অদ্ভুত এক স্নিগ্ধতায় ভরে উঠল। ধীরলয়ে মুখ তুলে অভিকের পানে দৃষ্টিপাত করলো রমণী। নয়নের গভীরে মৃদু বিস্ময়, আনন্দের উচ্ছ্বাস ঘনীভূত। অভিক তা দেখে পারুর তুলতুলে গালে নিজের হাত রাখলো। আর বলল,
–”প্রতিদিন এক জোড়া পরবে। যখন সবগুলো পড়া শেষ হবে, তখন আবার আমি নতুন ছয় জোড়া এনে দেব। ডিল?”
অভিকের কথা কর্ণাটক হতেই মৃদু স্বরে হেসে ফেললো পারু। আর তার হাসির পানে পলকহীন চেয়ে রইলো অভিক। রমণীর নয়নদ্বয় সজল হয়ে ওঠার আগেই ধীরস্বরে বলল,
–"আপনি সত্যিই অসম্ভব মানুষ, অভিক।"
অভিক স্মিতহাস্যে জবাব দিল,
–”আই নো। কিন্তু তোমার জন্য হতে আমার আপত্তি নেই।”
নৈঃশব্দ্য,,,
কক্ষজুড়ে কিয়ৎক্ষণের জন্য নিস্তব্ধতার আবরণ বিস্তৃত হলো। পারমিতা বিছানার প্রান্তদেশে বসে একে একে নূপুরগুলো মনোযোগে অবলোকন করছে। বলতে দ্বিধা নেই; ‘অভিকের পছন্দ আছে বটে’।
অভিক তার সম্মুখেই দাঁড়িয়ে রয়েছে। পারমিতার অধরপ্রান্তে লেগে থাকা স্নিগ্ধ স্মিতহাস্যের পানে সে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। সেই সামান্য হাসিটুকুই যেন এক নিমেষে অভিকের সারাদিনের সমস্ত ক্লান্তি লাঘব করে দিলো। অন্তঃকরণে সুপ্ত অনুভূতিরা আলোড়িত হয়ে উঠলো।
অভিক বরাবরই তার বড় ভাই সৌরভের তুলনায় সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। বিশেষ করে বিশ্ববিদ্যালয় জীবন সমাপ্ত হওয়ার পর থেকে তার ব্যক্তিত্বে এসেছে বিস্তর পরিবর্তন। একসময় নিজের অনুভূতিগুলো অকপটে সবার সামনে উজাড় করে দিতে পারলেও, এখন আর তা পারে না। সময়ের পরিক্রমায় সে অনেকটাই শান্ত, সংযত ও স্থিরচরিত্রের হয়ে উঠেছে। নিজের আবেগ-অনুভূতির প্রকাশ যেন অন্তঃকরণের গভীরতম প্রকোষ্ঠেই সমাহিত করে রেখেছে।
তবে পারুকে জীবনসঙ্গিনী হিসেবে পাওয়ার পর থেকে তার জীবনটা নতুন রঙে রঞ্জিত হয়ে উঠেছে। একসময় প্রেম কিংবা ভালোবাসার প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। কিন্তু পারু! মেয়েটা তার শান্ত হৃদয়টিকে অনুভূতির জোয়ারে ভাসিয়ে দিয়েছে।
এখন এমনও দিন আসে, যেদিন পারুর সেই কোমল, আদুরে মুখখানি একবারও অবলোকন করতে না পারলে অভিকের অন্তঃকরণে ঝড় বয়ে যায়। চারপাশের সবকিছুই কেমন যেন বিশৃঙ্খল, এলোমেলো আর প্রাণহীন বলে প্রতীয়মান হয়।
এই পাঁচ মাসে অভিক অন্তত একটা বিষয় বুঝে গেছে, নিজের অজান্তেই সে পারমিতাকে তার হৃদয়রাজ্যে একচ্ছত্র আধিপত্য বিস্তার করার সুযোগ দিয়ে ফেলেছে। সেদিন ভাইয়ের কটাক্ষ থেকে পারমিতাকে রক্ষা করার উদ্দেশ্যেই হয়তো সে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আজ এই পারমিতাই তার জীবনের সবচেয়ে মূল্যবান অংশের একটিতে পরিণত হয়েছে। যে রমণীকে ছাড়া ভবিষ্যতের পথচলার কথা কল্পনাও করতে পারে না সে।
নূপুরের ঘন্টির শব্দে অভিক সম্বিৎ ফিরে পেলো। পারমিতা নূপুরগুলো নাড়িয়ে ছাড়িয়ে দেখছে। অভিক
কয়েক মুহুর্ত পারমিতার মুখের পানে তাকিয়ে থেকে হঠাৎই হাঁটু গেড়ে বসে মেয়েটার সামনে। অতর্কিত কান্ডে রমণী স্তম্ভিত হয়ে যায়। বিস্মিত চাহনি নিক্ষেপ করে অভিকের পানে। অভিক অত্যন্ত শান্ত, স্থির কন্ঠে বলল,
–"পরিয়ে দেই?"
একপ্রকার অনুমতিই যেনো চাইলো সে। পারমিতা একটা ঢোক গিললো। মানুষটা এতোটা সংযত, শ্রদ্ধাশীল প্রকৃতির কিভাবে হতে পারে? মাথাচাড়া দিয়ে পারু সম্মতি সূচক মাথা নাড়ালো। সম্মতি পেয়ে অভিকে অধরে ফুটে উঠল অলক্ষিত এক চিলতে হাসি রেখা। পারমিতার এক পা নিজের হাঁটুর উপর রাখলো। তারপর বক্স থেকে একজোড়া নূপুর নিয়ে একটা একটা করে পারুর দু'পায়ে পরিয়ে দিলো পরম যত্নে। পারমিতা মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে আছে পুরুষটির পানে। তক্ষুনি অভিক রমণীকে চমকে দিয়ে অকস্মাৎই তার পায়ের পাতায় আলতো একটা চুমু খায়। সঙ্গে সঙ্গে পারমিতা বিস্ময়ে জমে যায়। শরীরের প্রতিটি অংশে হঠাৎই শিহরণের তীব্র তরঙ্গ প্রবাহিত হয়। হৃদযন্ত্রটা দ্রুত বেগে ছুটতে আরম্ভ করেছে, যেন এখনই বক্ষের আবরণ ভেদ করে বাহিরে বেরিয়ে আসবে। মস্তিষ্ক কয়েক মুহুর্তের ব্যবধানে যেনো নিশ্চল হয়ে পড়ে। বিস্ফোরিত দৃষ্টি মেলে তাকিয়ে আছে অভিকের পানে। অভিক যে এমন কিছু করবে তা যেনো কল্পনারও অতীত ছিলো। কিন্তু অভিক, সে সম্পূর্ণ শান্ত, স্থির অভিব্যক্তি প্রকাশ করলো। তার চাহনিতে নেই কোনো কামুকতা, কিংবা আকাঙ্ক্ষা। সম্পূর্ণ স্বচ্ছ অথচ গভীর স্বরে অভিক বলে,
–”সব দিক দিয়ে আমি নিজকে সংযত রাখতে পারবো না। আফটার অল, ইউ আর মাই ওয়াইফ। তাই নিজেকে এই ছোটোখাটো জিনিসগুলোতে মানিয়ে নাও।”
*************************************************
সকালের ঘন কুয়াশা অনেক আগেই সরে গেছে; নীল আকাশের নিচে কোমল রোদ ছড়িয়ে পড়েছে রাস্তা, বাড়ির ছাদ আর গাছের পাতায়। হিমেল বাতাসে এখনও শীতের ছোঁয়া রয়েছে, তবে রোদের উষ্ণতা তাকে করে তুলেছে আরামদায়ক। অলিগলিতে মানুষের চলাচল তুলনামূলক কম, দু-একটি রিকশা ধীরগতিতে পথ পেরিয়ে যাচ্ছে।
সৌরভের দুর্ঘটনার খবর পাওয়ার পর আর নিজেকে স্থির রাখতে পারলো না ফাইজা। প্রায় চার ঘণ্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামে চলে এসেছে সে। হামিদা মির্জা আর সাহেদ মির্জার ধারণা, ফাইজা এসেছে পারমিতার সঙ্গে কয়েকটা দিন সময় কাটাতে। তাদের কাছে ফাইজা পারমিতার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী। তাই কয়েকদিন এখানে থাকবে,এমন কথা শুনে তারা বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছেন।
সাহেদ মির্জা আর হামিদা মির্জার সঙ্গে কথোপকথনের ইতি টেনে বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে পারমিতার সঙ্গে চলে গেল ফাইজা। কিন্তু করিডোর পেরিয়ে গেস্ট রুমের দিকে না গিয়ে পারমিতা ওকে নিয়ে সোজা সৌরভের রুমের দিকে এগিয়ে গেলো।
ওদিকে সৌরভ আর অভিক নিশ্চিন্ত মনে বসে গল্পে মশগুল। বেচারা সৌরভ নির্বিঘ্নেই ভাইয়ের সঙ্গে গল্প করতে ব্যস্ত। তাকে একবারের জন্যও জানানো হয়নি ফাইজার আসার সংবাদ।
হঠাৎই রুমের দরজা খুলতেই স্বাভাবিক ভঙ্গিতে দৃষ্টি ফেরালো সে।পরক্ষণেই ভূত দেখার ন্যায় চমকে উঠে প্রায় লাফিয়ে দিলো সৌরভ। আর একটুর জন্য যেন সত্যিই তার হার্ট অ্যাটাক হয়ে যেতো! এদিকে রুমে প্রবেশ করেই ফাইজাও একপ্রকার থতমত খেয়ে গেলো। সৌরভের মাথায় আঘাত লেগেছে এই কথাটা পারমিতাই তাকে জানিয়েছিল। কিন্তু এর কারণে যে চুলগুলো ফেলে দিতে হয়েছে, সে কথা একবারের জন্যও জানায়নি। অবশ্য ফাইজারও বিষয়টা মাথায় আসেনি। তাইতো সম্পূর্ণ টাকলা অবস্থায় সৌরভকে সামনে দেখে কয়েক মুহূর্তের জন্য তার প্রতিক্রিয়া করার শক্তিই যেন হারিয়ে গেল। কী বলা উচিত, কীভাবে প্রতিক্রিয়া জানানো উচিত; কিছুই বুঝে উঠতে পারলো না ফাইজা। অন্যদিকে সৌরভের অবস্থা তো আরও করুণ। ফাইজা তাকে টাকলা অবস্থায় দেখে ফেলেছে , এটা ভেবেই তার মুখাবয়ব মুহূর্তেই বিবর্ণ হয়ে গেল। চোখেমুখে ফুটে উঠল চরম বিপর্যস্ততার ছাপ। স্বজোরে চেঁচিয়ে উঠে বলল,
–"গেলো! গেলো! গেলো! ওরে অভিক রে, আমার মানসম্মান সব শেষ হয়ে গেলো রে!”
সৌরভের আর্তচিৎকারে মুহূর্তের জন্য সমগ্র রুম নিস্তব্ধ হয়ে গেল। অভিক নির্বিকার ভঙ্গিতে একবার সৌরভের দিকে, আরেকবার ফাইজার পানে দৃষ্টি নিক্ষেপ করলো। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বিছানার হেলান ছেড়ে সোজা হয়ে বসল। আর বলল,
–"ভাইয়া, ড্রামা একটু কম কর। কেউ মারা যায়নি।"
–”চুপ! তুই চুপ থাক! আমার জীবনের সবচেয়ে ভয়ংকর দিন আজ। আমি এই চেহারা নিয়ে কার সামনে পড়লাম জানিস?"
অভিক সম্পূর্ণ গম্ভীর মুখে উত্তর দিল,
–”জানি। ফাইজার সামনে।"
–”তাই তো বলছি!"
–"সমস্যা কোথায়?"
সৌরভ এমনভাবে অভিকের দিকে তাকালো, যেন পৃথিবীর সবচেয়ে বোকা প্রশ্নটা এইমাত্র সে শুনেছে। দাঁতে দাঁত সৌরভ বলল,
–"সমস্যা কোথায় মানে? আমি..আমি টাকলা!"
অভিক মাথা থেকে পা পর্যন্ত একবার ভাইয়াকে পর্যবেক্ষণ করে শান্ত গলায় বলল,
–”করেকশন, সাময়িক টাকলা।"
কথাটা শুনে পারমিতা আর নিজেকে সংযত রাখতে পারল না। অধরদ্বয় চেপে হাসি রোধ করার আপ্রাণ চেষ্টা চালালেও কাঁধের মৃদু কম্পনই তার ব্যর্থতার সাক্ষ্য দিলো। সৌরভ সঙ্গে সঙ্গে আঙুল তুলে বলল,
–"তুমি হাসবা না টাকলি ভাবি! এই অবস্থার জন্য দায়ী কিন্তু তুমিই!"
পারমিতা বিস্ময়ভরা চাহনিতে তাকাল। আর জিজ্ঞেস করল,
– "আমি আবার কী করলাম?"
–"তুমি যদি গতকাল ওইভাবে আমাকে শক না দিতে, আমি কি সিঁড়ি থেকে পড়তাম?"
পারমিতা ভ্রুঁ উঁচু করে বলে,
–”ওহ তাই নাকি?"
–”একশো বার!"
অভিক মাথা নেড়ে ধীরস্বরে বলল,
–"ভাইয়া,নিজের অসাবধানতার দোষ অন্যের ঘাড়ে চাপানোর ট্যালেন্টটা কি তোর জন্মগত? আগে তো জানতাম না!"
সৌরভ চোখ রাঙিয়ে অভিকের পানে তাকালো। কটমট করতে করতে খেকিয়ে উঠলো,
–"তুই আমার ভাই, না শত্রু?"
–”এই মুহূর্তে? নিরপেক্ষ সাক্ষী।"
এতক্ষণ ফাইজা প্রাণপণ নিজেকে সামলে রেখেছিল। কিন্তু যতবারই সৌরভের দিকে তাকাচ্ছে, ততবারই হাসিটা গলার কাছে এসে আটকে যাচ্ছে। সৌরভ অসহায় মুখে ওর দিকে তাকিয়ে বলল,
–”তুমিও হাসছো?"
ফাইজা তড়িঘড়ি মাথা নাড়ল।
–"না, একদম না।"
–"মিথ্যা বলো না। তোমার চোখ দেখেই বুঝতে পারছি।"
ফাইজার অবস্থা এখন আরও করুণ। হাসবে না কাঁদবে, কিছুই যেন বুঝে উঠতে পারছে না। এতদিন যে মানুষটার চুল নিয়ে মনে মনে প্রশংসা করেছে, সেই মানুষটাই আজ একেবারে টাকলা হয়ে তার সামনে বসে আছে। দৃশ্যটা দেখে হাসি চেপে রাখা সত্যিই দুঃসাধ্য হয়ে উঠেছে। পারমিতা ঠোঁটের কোণে চাপা হাসি লুকিয়ে বললেন,
–"ফাইজা, হাসতে ইচ্ছে করলে হেসে ফেল। উনি এখন তোর কিছুই করতে পারবেন না।"
–”টাকলি ভাবি!"
সৌরভ প্রতিবাদের স্বরে চিৎকার করে উঠলো। এরপর আর শেষ রক্ষা হলো না। ফাইজা ফিক করে হেসে ফেললো। সৌরভ দুই হাত মাথায় দিয়ে বিলাপের স্বরে বলে উঠল,
–”আল্লাহ! আমার কপালটাই পোড়া! যারে ইমপ্রেস করতে চেয়েছিলাম, তার সামনেই এই অবস্থা!"
অভিক ভীষণ গুরুত্বের সঙ্গে মাথা নাড়ল।
–”"ভাইয়া, একটা সুখবর আছে।"
সৌরভ আশার আলো খুঁজে তাড়াতাড়ি বলল,
– "কি?"
–”কমপক্ষে আগামী কয়েক মাস তোর শ্যাম্পুর খরচটা বেঁচে গেলো।"
সৌরভ মুখ গোমড়া করে। করুণ কন্ঠে বিড়বিড় করে উঠলো,
–"আমার লাইফ শেষ।"
ফাইজা মৃদু হেসে খুব আস্তে বলল,
–"ড্রামাবাজ একটা। চুল আবার গজাবে।"
সৌরভ সঙ্গে সঙ্গে তাকাল। অসহায় গলায় শুধালো,
–"সত্যি? খুব খারাপ লাগতেছে না?"
ফাইজা চোখে চোখ রেখে ঠোঁট বাঁকিয়ে বলল,
–”হুম,লাগতেছে। তবে…”
সৌরভের মুখ মুহূর্তেই ঝুলে গেলো। দুই সেকেন্ড অপেক্ষা করে ফাইজা হেসে বাকিটা বলল,
–”খারাপ না। একটু বেশিই ফানি লাগতেছে।"
এইবার অভিক আর পারমিতাও আবার হেসে উঠল।
আর সৌরভ? বেচারা যেন এবার কান্না করেই ফেলবে। সৌরভের করুণ মুখাবয়ব দেখে ফাইজাও আর হাসি সংবরণ করতে পারলো না। তবুও নিজেকে কোনোমতে সামলে নিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা টেনে বলল,
–"আরে সৌরভ, তুমি চিন্তা করো না। আমার দাদুর তৈরি স্পেশাল তেলটা তোমাকে দিব। ওটা ব্যবহার করলে তোমার চুল তাড়াতাড়ি গজাবে। যেমন পারুর গজিয়েছে।"
কথাটা শ্রবণ করতেই সৌরভের চোখদুটো যেন মুহূর্তেই চকচক করে উঠল। যেন ডুবন্ত মানুষ হঠাৎ খড়কুটো আঁকড়ে ধরার আশ্রয় খুঁজে পেয়েছে। সে এক লাফে বিছানা থেকে খানিকটা এগিয়ে এসে বলল,
–"ওহ, এই রহস্য! তোমার দাদুর স্পেশাল তেল ব্যবহার করে টাকলি ভাবির চুল এতো তাড়াতাড়ি গজিয়েছে।"
কথাটা শেষ হতেই পারমিতা নিজের ভ্রঁযুগল সামান্য কুঞ্চিত করলো। তারপর বেশ ভাব নিয়ে খোঁচা মা’রার ভঙ্গিতে বলল,
–”এক্সকিউজ মি, প্রিয় ভাসুর। আমি এখন আর টাকলি নই। বরং আপনি এখন টাকলা ভাসুর।"
এক নিমেষেই সৌরভের মুখখানা আরও করুণ হয়ে উঠল। সে অসহায় দৃষ্টিতে অভিকের দিকে তাকিয়ে প্রায় নালিশের সুরে বলল,
–"অভি, তোর বউ আমাকে খোঁচা মা’রছে। কিছু বল।"
অভিক এতক্ষণ ঠোঁটের কোণে চাপা হাসি লুকিয়ে এদের কাহিনী উপভোগ করছিল। ভাইয়ের নালিশ শুনে শান্ত ভঙ্গিতেই কাঁধ ঝাঁকাল। আর নির্লিপ্ত কন্ঠে বলল,
–"কি বলবো? আমি তো আগে বলেছি, আমি নিরপেক্ষ। তবে হ্যাঁ, ও ভুল কিছু কিন্তু বলেনি।"
কিয়ৎক্ষণের জন্য রুমজুড়ে নীরবতা নেমে এলো।
পরক্ষণেই পারমিতা আর ফাইজা একসঙ্গে হেসে উঠল। সৌরভ বিস্ফারিত চোখে কখনো অভিকের দিকে, কখনো পারমিতার দিকে তাকিয়ে রইল। শেষে দুই হাত তুলে আক্ষেপের স্বরে বলে উঠল,
– "এই বাড়িতে আমার কোনো সম্মানই নাই! টাকলা হইছি দেখে, তোরা সবাই মিলে মানসিক টর্চার দিতেছোস!"
অভিক নির্বিকার গলায় বলল,
–"ভাইয়া, এটাকে মানসিক টর্চার বলে না, এটাকে বলে কর্মফল।"
–"তুই থাম! তোরে আমি ছোটবেলা থেকে মানুষ করছি, আর আজ তুই আমারে কর্মফল শোনাস!"
–"ছোটবেলায় মানুষ করছিস, ঠিক আছে। কিন্তু এতদিন তুই আমার বউরে বহুত জ্বালাইছোস। এবার আমাদের পালা। একটু তো সহ্য করতেই হবে, ব্রাদার।"
অভিকের কথা শুনে সৌরভের মুখ কালো হয়ে গেল। রাগে নাক ফুলালো সে। এদিকে পারমিতা গর্বিত বোধ করল। আহা, কতো ভালো স্বামী তার! সোনায় সোহাগা! পারমিতা উৎফুল্ল কন্ঠে অভিক'কে বলল,
–”হাসবেন্ড, তু সি গ্রেট হো! মেরি পেয়ারা হাসবেন্ড।”
কথাটা শুনে ফাইজা হো হো করে হেসে ফেললো।
#এটা_কি_ভুল_নাকি_সুখ?🕊
#রওনোক_জাহান_হায়াত
#চলবে…?
[আজকের পর্বটা যথেষ্ট বড় হয়েছে। সবাই মাস্ট, বড় করে কমেন্ট করিও প্লিজ 🥹।]