#পর্বঃ১২ [অনুমতি ব্যতীত কপি করা নিষিদ্ধ 🚫।]
রাত্রি নামতেই ধরণী জুড়ের শৈত্যপ্রবাহ যেন দ্বিগুণতর হয়ে উঠে। কনকনে শীতল বাতাস যেন মনুষ্য হৃদয়কে বরফ খন্ডের মতন জমিয়ে দেয়। এই সময় উষ্ণ কাপড় না পড়ে বাহিরে হওয়া মানেই নিজের বিপত্তিকে সাদরে আলিঙ্গন করা। দূর দূর থেকে ভেসে আসছে শীতে কাঁপতে থাকা জন্তুদের হুংকার। যেন চিৎকার করে বিধাতার নিকটে আশ্রয় চাইছে তারা।
পারমিতা আর ফাইজা বসে ছিলো লিভিং রুমে। নিজের মধ্যে গল্পগুচ্ছে মগ্ন দু'জন। আগামীকাল ফাইজা চলে যাবে। তাই আজ অন্তরে যত কথা লুকায়িত আছে দু’বান্ধবী মিলে সব একে অপরের নিকট উজান করে দিচ্ছে। ইতোমধ্যেই অভিক অফিস থেকে ফিরে এসেছে। প্রবেশদ্বার অতিক্রম করে লিভিং এরিয়াতে প্রবেশ করতেই তার পদযুগল থমকে যায়। কৃষ্ণাভ অক্ষিদ্বয় আটকে যায় নূপুর পরিহিত রমণীর নৈকট্যে। অদৃশ্য কম্পনে হৃদয় খন্ডে আছড়ে পড়ে সমুদ্র তরঙ্গ। সারাদিনের সকল ক্লান্তি চোখের পলকেই উবড়ে যায় কাঁধ ছেড়ে। পারুর কোমল আদুরে মুখশ্রীখানি যেনো হৃদয়পটে একফালি রোদ্দুরের ছোঁয়া এনে দিয়েছে। চোখেমুখে লেগে থাকা ক্লেশ এক নিমেষে মুছে গেছে তার।
অভিক ধীরস্থির গতিতে অগ্রসর হয় পারু আর ফাইজার নৈকট্যে। লিভিং রুমে তৃতীয় ব্যক্তির উপস্থিত টের পেতেই দু'বান্ধবী নিজেদের দৃষ্টি নিক্ষেপ করে সেপানে। অভিক'কে দেখামাত্রই পারুর অধরে এক চিলতে কোমল হাসির পরশ প্রবাহিত। শান্ত, সংযত কন্ঠে শুধায়,
–”আজ এতো তাড়াতাড়ি চলে এলেন যে?”
অভিকের অভিব্যক্তি বরাবরের মতনই অপ্রকাশিত। ও স্বাভাবিক স্বরে প্রত্যুত্তর করে,
–”মিটিং ক্যান্সেল করা হয়েছে। তাই তাড়াতাড়ি চলে এলাম। কেনো আসা কি উচিত হয় নি?”
পারমিতা কোনপ্রকার উত্তর দেওয়ার পূর্বেই ফাইজার নিকট থেকে উত্তর ভেসে এলো,
–”আর না, ভাইয়া। আগে এসে ভালোই করেছেন। আপনার বউ আপনাকে ভীষণ মিস করছিল।”
ফাইজার কথা কর্ণকুহরে পৌঁছাতেই পারুর দৃষ্টি যেন
আসমান ছুঁলো। এই মেয়ে বলে কি? পারু তো এমন কথা ওর সামনে বলে নি। পারুর ইচ্ছে করছে এই ফাইজা টাকে ধরে কয়েকটা আছাড় দিতে। বেয়াদপটা সবসময় তিলকে তাল বানিয়ে দেয়। একে নিয়ে আর পারা যায় না! পারু হালকা কেশে নিজেকে সংযত করলো। অভিকের পানে দৃষ্টি স্থির করে মৃদু কন্ঠে বলল,
–”ওর কথা বাদ দিন তো। আপনি বলুন, আপনাকে যেই জিনিসটা আনতে বলেছিলাম তা এনেছেন?”
পারুর প্রশ্নে একটা ঢোক গিললো অভিক। মনে পড়ে গেলো পারু তাকে যাওয়ার সময় বলেছিল যেন আসার সময় আইসক্রিম নিয়ে আসে। কিন্তু কাজের পেরেশানিতে সে তো আইসক্রিমের কথা ভুলেই গেছিল। অভিক পারুর দিক থেকে নিজের দৃষ্টি সরিয়ে নিজের ঘাড় চুলকোতে লাগলো। অভিক'কে উত্তর না দিতে দেখে পারমিতা বুঝে গেলো ব্যাটা আইসক্রিম আনতে ভুলে গেছে। ব্যস, রমণীর রাগ সপ্তম আসমানে এই ছুঁলো বুঝি। কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে অভিকের পানে। যেন এই দৃষ্টি দিয়ে সে অভিক'কে ভক্ষণ করবে এক্ষুনি। বেচারা অভিক আরেকটা শুকনো ঢোক গিললো। কিছু বলতে গিয়ে গলায় আটকে পড়ল সব শব্দচয়ন। পারমিতা ক্ষুব্ধ গলায় বলল,
–”ব্যাটা মানুষ! একটা কামও ঠিক মতো করে পারে না।”
পারুর কথায় বেচারা অভিক অসহায় চাহনিতে তাকালো বউয়ের পানে। এভাবে শালিকার সামনে অপমান করলো! ইশশ্, মানসম্মান গেল আজ! ওদিকে ফাইজা হাসতে হাসতে বলল,
–”এইভাবে বলিস না, পারু।”
–”তো কিভাবে বলল? এভাবে– আহাগো মনু! তুমি আইসক্রিম আনলে না,সোয়ামি? তুমি একটি ব্যাটা মানুষ। একটা অকর্মণ্য! তোমাকে দিয়ে একটি কাজেও পরিপাটি ভাবে সম্পূর্ণ হয় না।”
হো হো করে হেসে ফেলল ফাইজা। অভিকের এই মুহূর্তে ইচ্ছে করছে নিজের মাথা দেয়ালে ঠুকরে ম’রতে। বেচারা অস্ফুট স্বরে বলল,
–”আমি ফ্রেশ হতে গেলাম।”
এই বলে দ্রুত অভিক প্রস্থান করলো। পারমিতা তার যাওয়ার দিকে একপলক তাকিয়ে পুনরায় ফাইজার নিকটে এসে বসলো। অতঃপর দু'বান্ধবী খিলখিল করে হেসে উঠে।
.
রাতের আহারপর্বের সমাপ্তি ঘটিয়ে বাড়ির প্রত্যেকেই ইতোমধ্যেই নিদ্রার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছে। চারপাশে নেমে এসেছে গভীর নিশীথের নীরবতা। প্রাসাদোপম বাড়িটা যেন মুহূর্তের মধ্যেই কোলাহল ঝেড়ে শান্তির চাদরে নিজেকে মুড়ে নিয়েছে। দেয়ালে ঝুলে থাকা ঘড়ির কাঁটা ধীরলয়ে বারোটার ঘর অতিক্রম করছে।
পারমিতা অত্যন্ত যত্নে বিছানার চাদর টানটান করে গুছিয়ে দিচ্ছে। বালিশগুলোও পরিপাটি করে সাজিয়ে রাখছে একে একে। অপরদিকে, রুমের জানালার পাশে রাখা কাউচে বসে রয়েছে অভিক। কোলে খোলা ল্যাপটপ। অফিসের কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট মনোযোগ সহকারে যাচাই-বাছাই করছে সে। মাঝেমধ্যে কিবোর্ডে আঙুল ছুঁইয়ে কিছু সংশোধনও করছে। ঠিক সেই মুহূর্তেই নিস্তব্ধ পরিবেশ চিরে ভেসে এলো দরজায় মৃদু ঠকঠক শব্দ। হাতের কাজ থামিয়ে পারমিতা খানিকটা বিস্মিত দৃষ্টিতে দরজার দিকে তাকালো। এত রাতে আবার কে? মনে ক্ষীণ কৌতূহল নিয়ে এগিয়ে গিয়ে দরজার কপাট খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে দেখে তার ভ্রুঁযুগল বিস্ময়ে সামান্য কুঁচকে উঠল। সৌরভ!
রাত প্রায় বারো ঘটিকা। এই সময়টায় তো ছেলেটার ঔষুধের তোপে গভীর ঘুমে তলিয়ে থাকার কথা। হঠাৎ এত রাতে এখানে আসার কারণ কী? প্রশ্নটা মনে উঁকি দিলেও মুখে আর প্রকাশ করল না সে। চুপচাপ সরে দাঁড়িয়ে ওকে ভেতরে আসার পথ করে দিলো। পারমিতা সরে দাঁড়াতেই সৌরভ ধীরপায়ে রুমে প্রবেশ করল। ওদিকে ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে অভিকও ভাইয়ের দিকে তাকালো এবার। সৌরভের মুখভঙ্গি দেখে কৌতূহল বাড়লো তার। ভ্রুঁযুগল সামান্য উঁচু করে জিজ্ঞাসু কণ্ঠে শুধালো,
–"কিরে! কিছু বলবি?"
সৌরভ একটুও ভণিতা না করে সোজাসাপ্টা উত্তর দিল,
–"প্রপোজ করবো।"
অতর্কিতে উচ্চারিত কথাখান শুনে মুহূর্তেই হতবিহ্বল হয়ে গেল অভিক ও পারমিতা। দু'জনের চোখ-মুখে একসঙ্গে ফুটে উঠল বিস্ময়ের ছাপ। পরক্ষণেই দু'জনে প্রায় একইসঙ্গে বলে উঠল,
–"কাকে?
সৌরভ পুনরায় একই কন্ঠে উত্তর দিল,
–"ফাইজাকে।"
অভিকের অবাক হওয়ার মাত্র কিছু কমলেও পুরোপুরি নিঃশেষ হয় নি। সেই বাকি কৌতূহলটুকু বাঁচিয়ে থেকেই প্রশ্ন ছুঁড়ে,
– "এতো রাতে।"
সৌরভ যেন পূর্বপ্রস্তুত উত্তরই দিল। কণ্ঠে ছিল ব্যাকুলতার সুর। বলল,
–”বেশি রাত হয়নি তো, সবে বারোটা বেজেছে। আগামীকাল তো ও চলে যাবে। আজ যদি প্রপোজ করতে না পারি, আবার কবে করতে পারব তার কোন ঠিক নেই।"
কথাগুলো বলতে বলতে তার কণ্ঠস্বর ক্রমেই ভারী হয়ে উঠল। বুকের অন্তঃস্থলে জমে থাকা আশঙ্কা ও আকাঙ্ক্ষা যেন অনিচ্ছাসত্ত্বেও শব্দ হয়ে বেরিয়ে এলো। পারমিতা কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে সৌরভের মুখশ্রী নিরীক্ষণ করলো। তার চোখে-মুখে ভেসে ওঠা সহানুভূতি উপেক্ষা করার উপায় নেই। অধরে মৃদু হাসি টেনে বলল,
– "যদি প্রপোজ করার মনস্তাপ থাকে, তাহলে করে ফেলুন। ভালো কাজে দেরি না করাই ভালো।"
কথাটুকু যেন মরুভূমিতে বৃষ্টিধারার ন্যায় প্রশান্তি এনে
দিল সৌরভের মনে। মুহূর্তেই তার মুখাবয়বে স্বস্তির দীপ্তি ছড়িয়ে পড়ল। ঠোঁটের কোণে প্রশস্ত হাসি ফুটিয়ে বলল,
–”এই প্রথম তুমি আমার মনের মতন একটা কথা বলেছ।"
কথাটা শুনে পারমিতা মেকি বিরক্তির ভঙ্গিতে ঠোঁট বাঁকিয়ে তাকালো, আর অভিকের অধরে অজান্তেই হাসির রেখা প্রস্ফুটিত হলো। পরক্ষণেই বাস্তবতায় ফিরে এসে অভিক সটান প্রশ্ন করল সৌরভকে,
–"ঠিক আছে। কিন্তু কোথায় করবি?"
এক মুহূর্তও বিলম্ব না করে সৌরভ উত্তর দিল,
–”কেনো? ছাদে।"
উত্তরটি শুনে পারমিতার কৌতূহল আরও প্রবল হলো। অভিকের পানে একবার তাকিয়ে অতঃপর প্রশ্ন করল,
–"কোন অ্যারেঞ্জমেন্ট করেছেন না এমনিই করবেন?"
সৌরভ বিব্রত হাসি হেসে ঘাড়ের পেছনে হাত বুলিয়ে বলল,
–"অ্যারেঞ্জমেন্ট করার সুযোগটা পেলাম আর কই? আপাতত না হয় এমনিই করি!"
সরল স্বীকারোক্তিতে অভিক মৃদু হেসে ল্যাপটপ বন্ধ করল। তারপর কাউচ ছেড়ে উঠে দাঁড়িয়ে পরিস্থিতির ভার নিজের হাতে নিল। আর শান্ত গলায় বলল,
–"আচ্ছা তাহলে পারমিতা গিয়ে ফাইজাকে নিয়ে আসো। তুই আর আমি গিয়ে ছাদটা হালকা-পাতলা সাজিনি।"
অভিকের কথায় পারমিতা সম্মতিসূচক মাথা নাড়ল।
✧✧✧✧
সিঁড়ি বেয়ে ছাদে উঠতেই শীতল রাতের বাতাস এসে আলতো করে ছুঁয়ে গেল চারজনকে। আকাশজুড়ে রূপালি জ্যোৎস্নার আস্তরণ। অসংখ্য নক্ষত্র যেন দূর আকাশে ক্ষুদ্র ক্ষুদ্র প্রদীপ জ্বেলে বসে আছে। চারপাশ নিস্তব্ধ। কেবল মাঝেমধ্যে রাতজাগা বাতাসের মৃদু সোঁ সোঁ শব্দ আর দূরে কুকুরের ক্ষীণ ডাকে নীরবতা খানিকটা ভেঙে উঠছে।
অভিক আর সৌরভ মিলে তড়িঘড়ি করে ছাদের এক কোণে ছোট্ট একটা আয়োজন করে ফেলেছে। কয়েকটি ফেয়ারি লাইট রেলিং জুড়ে জ্বলছে। টবের ফুলগুলো একত্র করে রাখা হয়েছে। মাঝখানে রাখা হয়েছে সামান্য কিছু গোলাপের পাপড়ি।
সবকিছু গুছিয়ে দিয়ে অভিক মুচকি হেসে পারমিতার দিকে তাকাল। চোখের ইশারাতেই বুঝিয়ে দিলো, এবার ওদের একা ছেড়ে দেওয়ার সময়। পারমিতাও বুঝে মাথা নাড়ল। তারপর ফাইজার হাত ধরে ছাদের সেই অংশে নিয়ে এসে বলল,
–"আমরা নিচে যাচ্ছি। আপনারা কথা বলুন।"
কথা শেষ করেই দু'জন সিঁড়ির দিকে পা বাড়াল। তবে পুরোপুরি নিচে নামল না। সিঁড়িঘরের আড়ালে দাঁড়িয়ে দু'জনই কৌতূহলী চোখে উঁকি দিতে লাগল। এমন দৃশ্য মিস করার ইচ্ছে দু'জনের একজনের মধ্যেও নেই।
এদিকে বিশাল ছাদের এক কোণে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে সৌরভ আর ফাইজা। ফাইজা খানিকটা অবাক হয়ে চারপাশে তাকিয়ে বলল,
–”"এত রাতে ছাদে ডেকেছ কেন?"
সৌরভের বুকের ভেতর তখন যেন ঢাক বাজছে। মুখে হাজারো কথা জমে থাকলেও কোনোটাই বের হতে চাইছে না। সব শব্দ, সব কথা যেন কণ্ঠনালীতে দলা পাকিয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ড শুধু নির্বাক দৃষ্টিতে ফাইজার দিকে তাকিয়ে রইল।
–" সৌরভ, শুনছো?"
ফাইজার দ্বিতীয় ডাকে সম্বিৎ ফিরলো সৌরভের। গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে একটা লাল গোলাপ বের করল। তারপর এক হাঁটু গেড়ে বসে ফুলটা বাড়িয়ে দিল ফাইজার দিকে। কণ্ঠে হালকা কাঁপুনি নিয়েই বলল,
–"Will you marry me, Faiza?"
এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল চারপাশ। ফাইজা বিস্মিত চোখে সৌরভের দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই ঠোঁটের কোণে ফুটে উঠল দুষ্টু এক হাসি। গোলাপটা হাতে নিয়ে বলল,
–”আই উইল, টাকলা জানু।"
উত্তরটা শোনামাত্রই সৌরভের মুখজুড়ে ছড়িয়ে পড়লো একখান বিজয়ের হাসি। আনন্দে সে যেন কী করবে বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই সিঁড়িঘরের আড়াল থেকে ভেসে এলো চাপা হাততালির শব্দ। অভিক আর পারমিতা আর নিজেদের আটকে রাখতে পারল না। দু'জনই হেসে সামনে চলে এলো। পারমিতা নাটকীয় ভঙ্গিতে দুই হাত কোমরে রেখে মুখ বাঁকিয়ে বলল,
–”পিরিতির আর শেষ নাই, ঢংগি পিপলস!"
অভিক সঙ্গে সঙ্গে পারমিতার কাঁধে হাত রেখে গম্ভীর মুখ করার ভান করে বলল,
–”এটাকে টুরু লেবু, সুইটহার্ট। তুমি ছোট মানুষ।এসব বুঝবে না।"
অভিকের কথা শেষ হতেই পারমিতা চোখ বড় বড় করে ওর দিকে তাকাল। তারপর কনুই দিয়ে আলতো একটা গুঁতো মেরে বলল,
–”আপনিও না! সব সময় ফাইজলামো করতে হবে?"
অভিক দাঁত বের করে হেসে ফেলল। অন্যদিকে, সৌরভ আর ফাইজা একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠে।
#এটা_কি_ভুল_নাকি_সুখ?🕊
#রওনোক_জাহান_হায়াত
[কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। সবাই অনুগ্রহ করে রেসপন্স করেন।]