#এটা_কি_ভুল_নাকি_সুখ?🕊 #পর্বঃ১৩
#রওনোক_জাহান_হায়াত
[অনুমতি ব্যতীত কপি করা কঠোরভাবে নিষিদ্ধ🚫।]
বিগত কয়েক দিন ধরে সৌরভের মেজাজ ভীষণ খিটখিটে হয়ে আছে। কথায় কথায় পারু আর অভিকের সাথে কোমর বেঁধে ঝগড়া লাগে। তবে বরাবরের মতোনই ফলাফল সেই একই আসে। ঝগড়ায় জয়লাভ করে পারু। মূলত ফাইজা কুমিল্লা ফিরে যাওয়ার পর থেকেই সৌরভের মেজাজের এমন বেহাল দশা। কোনো কাজেই সে নিজের মনোযোগ স্থির করতে পারে না। সবকিছু কেমন যেন বিরক্ত লাগে তার নিকট। পারমিতা আর অভিকের বিষয়টা বুঝতেই বেশ একটা সময় লাগেনি। কিন্তু তারা নিজ থেকে সৌরভকে কিছু জিজ্ঞেস করছে না।
.
সকালে সবাই ডাইনিং রুমে বসে নাস্তার করছে। হামিদা মির্জা আর পারু এই মাসের মোট বাজার সামগ্রী কি কি লাগবে তা নিয়ে হিসেব-নিকেশ করছে। তাদের পাশ্ববর্তী চেয়ারেই বসেছিল সৌরভ। বিরক্ততে তার মুখমণ্ডল কুঁচকে আছে। অবশেষে নিজের ধৈর্য্যের মাথা খেয়ে চেঁচিয়ে উঠলো,
–”উফ! কি বাজার লাগিয়ে রেখেছো বলতো? একটু আস্তে কথা বলতে পারো না?”
সৌরভের কণ্ঠের তীক্ষ্ণতা মুহূর্তেই ডাইনিং রুমের স্বাভাবিক কোলাহলটুকু স্তব্ধ করে দিল। হামিদা মির্জা হিসেবের খাতার ওপর রাখা কলমটা নামিয়ে ধীর দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। অন্যদিকে সাহেদ মির্জা সংবাদপত্র থেকে চোখ না তুলেই নাস্তার প্লেটের দিকে হাত বাড়ালেন। সৌরভ বিরক্ত ভঙ্গিতে পানির গ্লাসটা তুলে এক চুমুক দিল। মুখের ভাঁজগুলো আরও স্পষ্ট হয়ে উঠেছে। হামিদা মির্জা স্বাভাবিক কন্ঠস্বর বজায় রেখে বললেন,
–"সকালে সকালেই এত রাগ কিসের তোর? আমরা তো শুধু বাজারের হিসেব করছি।"
–"হিসেব করছো, করো। কিন্তু একটু আস্তে কথা বলেই তো হয়। নাস্তা করতে এসেছি থেকেই দেখছি তোমরা এক জিনিস নিয়ে পড়ে আছো।"
হামিদা মির্জা শান্ত গলায় বললেন,
–”সংসার চালাতে গেলে এসব আলোচনা করতেই হয়, বাবা। চাল-ডাল নিজে নিজে হেঁটে-হেঁটে তো আর বাসায় চলে আসে না।"
সাহেদ মির্জা এবার সংবাদপত্রটা ভাঁজ করে পাশে রাখলেন।
–”তা ঠিকই বলেছে তোর মা। তবে তোর মেজাজটা আজকাল একটু বেশিই গরম দেখছি। অফিসে কোনো চাপ?"
সৌরভ এক সেকেন্ড থেমে মাথা নাড়ল। নিচু স্বরে উত্তর দেয়,
–"না।"
–"ব্যবসায় কোনো ঝামেলা?"
–"না বললাম তো।"
–"তাহলে ভালো। অকারণে রাগ বাড়ানো ঠিক না। রাগ আগে মানুষের বিচারবুদ্ধি নষ্ট করে, তারপর শান্তিটা।"
সৌরভ কোনো উত্তর দিল না। শুধু পরোটার ছোট্ট একটা টুকরো ছিঁড়ে প্লেটে এদিক-ওদিক নাড়তে লাগল। টেবিলের অপর প্রান্তে বসে থাকা পারমিতা দৃশ্যটা মনোযোগে পর্যবেক্ষণ করছিল। ও একবার অভিকের দিকে তাকাল। অভিকও একই সময়ে তার দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে যায়। কোনো কথা না বলেও দুজন যেন একই বিষয় বুঝে ফেলল। পারমিতা ঠোঁট কামড়ে হাসি চাপল। আর সৌরভকে ডাকলো,
–”আচ্ছা ভাইয়া।"
–”কী?"
–”কিছু না।"
বেশ বিরক্ত হলো সৌরভ। বিরক্তিকর কন্ঠে বলল,
–”কিছু না হলে ডাকলে কেন?"
–”ডাকতে ইচ্ছে করল।"
সৌরভ কটমট করে তাকাতেই অভিক মুখ নিচু করে নাস্তা করতে লাগল। কিন্তু তার কাঁধের সূক্ষ্ম কম্পন বলে দিচ্ছে, হাসি চেপে রাখতে কষ্ট হচ্ছে। তা দৃষ্টিগোচর হলো না সৌরভের। অকপট তেতিয়ে উঠলো সে,
–”তুই হাসছিস কেন?"
–”আমি? কোথায় হাসলাম?"
–”আমি দেখেছি।"
–”দেখে থাকলে সেটা তোর চোখের সমস্যা।"
পারমিতা এবার মুখ ফিরিয়ে কাশির ভান করল। হাসিটা কোনোমতে সামলাতে গিয়েও ব্যর্থ হলো।
হামিদা মির্জা বিস্মিত চোখে তিনজনের দিকে তাকালেন। জিজ্ঞেস করলেন,
–"তোদের আবার কী শুরু হলো?"
পারমিতা ইনি-বিনি করে বলল,
–”কিছু না আম্মু।"
সঙ্গে সঙ্গে নিজের মস্তক দুলানো।
–"একদম নরমাল ব্যাপার।"
পাশ থেকে সৌরভ বিরক্ত হয়ে বলল,
–"নরমাল কোথায়? সকাল থেকে দুজনে ড্রামা শুরু করেছে।"
অভিক এবার নিরীহ মুখ করে বলল,
– "আরে না ভাইয়া, ড্রামা কেন করব? আমরা তো শুধু অবজার্ভ করছি।"
–"কী অবজার্ভ করছিস?"
–”তোর মুড।"
–"আমার মুডের কী হয়েছে?"
পারমিতা নিজের হাসি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বলে,
– "কিছু হয়নি। শুধু আগের সৌরভ আর এখনকার সৌরভের মধ্যে একটু... আপডেট এসেছে।"
–"ধাঁধার মতো কথা পেচাচ্ছো কেনো, পারু?"
–"ধাঁধা না,ভাইয়া। আগে আপনাকে রাগাতে অনেক পরিশ্রম করতে হতো। এখন আপনি তো নিজে নিজেই রেগে যাচ্ছেন।"
পারুর কথায় সাহেদ মির্জা হালকা হেসে মাথা নাড়লেন।
–"ওটা বয়সের দোষও হতে পারে। কাজের চাপ বাড়লে মানুষের ধৈর্য একটু কমে যায়।"
ডাইনিং রুমে আবারও ধীরে ধীরে স্বাভাবিক ছন্দ ফিরে এলো। নাস্তার শেষ পর্ব চলছে। জানালার পর্দা ভেদ করে আসা কোমল সকালের আলো পুরো ঘরটাকে স্নিগ্ধ আভায় মুড়ে দিয়েছে। অথচ সেই প্রশান্ত পরিবেশের সঙ্গে সৌরভের মনের অবস্থার বিন্দুমাত্র মিল নেই। সে অন্যমনস্ক ভঙ্গিতে চায়ের কাপের হাতল ঘুরিয়ে চলেছে। দৃষ্টি নিচের দিকে নিবদ্ধ হলেও মনের ভেতরটা যেন কোনো দ্বিধার সঙ্গে লড়াই করে যাচ্ছে। গত কয়েক দিন ধরে অসংখ্যবার নিজেকে বলেছে–আজ আব্বুকে বলবে। কিন্তু প্রতিবারই শেষ মুহূর্তে সাহস হারিয়ে ফেলছে। আজও ঠিক সেই সংকোচ বুকের ভেতর কাঁপন তুলছে।
সাহেদ মির্জা সংবাদপত্রের শেষ পাতাটা ভাঁজ করে টেবিলের এক পাশে সরিয়ে রাখলেন। দীর্ঘদিনের অভ্যাসে তিনি পরিবারের প্রতিটা সদস্যের মুখভঙ্গি নীরবে পর্যবেক্ষণ করেন। সৌরভের অস্বাভাবিক নীরবতা তারও দৃষ্টিগোচর না। তবে তিনি প্রশ্ন করার তাড়া অনুভব করলেন না। অন্যদিকে হামিদা মির্জা বাজারের খাতাটা বন্ধ করে ধীরে ধীরে চশমা খুললেন। একবার ছেলের দিকে তাকিয়ে আবার খাতাটা গুছিয়ে রাখলেন। অবশেষে সৌরভ গভীর শ্বাস নিল। গলার স্বরটা অকারণেই ভারী হয়ে এসেছে। সে অবশেষে মনোবল সঞ্চিত করে বলল,
–”আব্বু... একটা কথা ছিল।"
সাহেদ মির্জা ছেলে পানে তাকালেন। যেনো এই মুহুর্তের অপেক্ষাতেই তিনি ছিলেন। অত্যন্ত শান্ত কণ্ঠে জবাব দিলেন সাহেদ মির্জা,
–"হ্যাঁ, বল।"
সৌরভ এবার মায়ের দিকেও একবার তাকালো। তারপর দৃষ্টি আবার টেবিলের ওপর স্থির করল। আঙুলের ডগা দিয়ে অকারণে কাপের কিনারা স্পর্শ করতে করতে বলল,
–"আসলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি।"
হামিদা মির্জা মৃদু বিস্ময়ে ভ্রু তুললেন। চাপা কৌতূহল মিশ্রিত কন্ঠে আওড়ালেন,
–”এতো ভণিতা করছিস কেনো? যা বলার, সোজা বল।"
পারমিতা আর অভিকও সৌরভের দিকে তাকালো। দুজনের মুখেই কৌতূহলের আভাস। যদিও ওদের মনে ক্ষীণ একটা ধারণা জন্মেছে, তবুও নিশ্চিত হওয়ার আগে কেউ কোনো মতামত ব্যক্ত করল না। কয়েক মুহূর্ত নীরব থেকে সৌরভ ধীর কণ্ঠে বলে উঠল,
–”আমি বিয়ে করতে চাই।"
কথাটা উচ্চারিত হওয়ার পর যেন সময় কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। হামিদা মির্জার হাতে ধরা কাপটা মাঝপথেই থেমে গেল। সাহেদ মির্জার স্থির দৃষ্টিতে বিস্ময়ের ক্ষীণ রেখা ফুটে উঠল। পারমিতা আর অভিক দুজনেই একে অপরের দিকে তাকালেও এবার কেউ হাসল না। অতঃপর কয়েক সেকেন্ড অতিবাহিত হতেই নীরবতা ভাঙলেন সাহেদ মির্জাই,
–"হঠাৎ এই সিদ্ধান্ত?"
সৌরভ মাথা নাড়ল।
–"হঠাৎ না। অনেক ভেবেই বলছি।"
সাহেদ মির্জা ধীরে ধীরে চেয়ারের পিঠে হেলান দিলেন। কণ্ঠে প্রশান্তি, অথচ কথাগুলোয় ছিল পরিণত মানুষের বিচক্ষণতা।
–"বিয়ে করার সিদ্ধান্ত খারাপ না। মেয়ে দেখারও তো একটা ব্যাপার আছে, নাকি তোর পছন্দের কেউ আছে?"
সৌরভ এবার আর দেরি করল না। অকপটে স্বরে বলে ফেললো,
– "আমার পছন্দের একজন আছে। তোমরা ওকে চিনো।"
হামিদা মির্জার চোখে এবার বিস্ময়ে বিস্ফোরিত হয়ে যায়। এই ছেলের এতো চমক আর নেয়া যাচ্ছে না। তিনি তীক্ষ্ণ কন্ঠে নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করলেন,
–”আমরা চিনি?"
–"জ্বী।"
– "কে?"
একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সৌরভ মাথা তুলল। চোখেমুখে ছড়িয়ে আছে উত্তেজনা আর আশঙ্কার আভাস। সে নিজের সংযত রাখার চেষ্টা করে বলল,
–"ফাইজা।"
শব্দটা বাতাসে ভেসে উঠতেই হামিদা মির্জার মুখে বিস্ময়ের ছাপ আরও স্পষ্ট হলো। সম্পূর্ণ নিশ্চিত হতে আবারো জিজ্ঞেস করলেন,
–”পারুর বন্ধু ফাইজা?"
–"জি, আম্মু।"
মুহুর্তের মধ্যেই রুমখানায় যেনো অস্বস্তিকর নীরবতা ছড়িয়ে পড়লো। হামিদা মির্জা আর সাহেদ মির্জা নিশ্চুপ বসে আছেন। যেন কোনো গভীর ভাবনায় তারা পতিত হয়েছে। সৌরভ তীব্র উৎকন্ঠা নিয়ে তাদের দিয়ে তাকিয়ে আছে। তাদের উত্তর কি হবে; এই ভেবেই ওর হৃৎপিন্ড ধড়ফড় করে উঠছে। ওদিকে অভিক আর পারমিতাও তাদের উত্তরের অপেক্ষায় প্রহর গুনছে।
কিয়ৎক্ষণ পর। থমথমে নীরবতার অস্বস্তিকর আবরণে ছেদ ঘটালেন সাহেদ মির্জা। তার মুখাবয়ব সম্পূর্ণ গম্ভীরও নয়, আবার সম্পূর্ণ শান্তও। তিনি ছেলের দিকে তাকিয়ে ঈষৎ গম্ভীর কন্ঠে বলেন,
–”ঠিক আছে। আমরা ওদের বাড়িতে প্রস্তাব নিয়ে যাবো।”
তারপর তিনি পারমিতার দিকে তাকিয়ে বললেন,
–”ফাইজার বাবার ফোন নম্বর তোমার কাছে থাকলে আমায় দিও। আমি নিজে ওনার সঙ্গে কথা বলবো।”
পারু সঙ্গে সঙ্গে হ্যাঁ সূচক নিজের মাথা দুলালো।
.
.
.
আঁধারি অন্তরীক্ষের বিশাল বক্ষজুড়ে মিটমিট করে জ্বলছে অসংখ্য নক্ষত্রমণ্ডল। তাদের ঠিক মধ্যমণি হয়ে আপন মহিমায় রাজত্ব করছে রূপালি চন্দ্রিমা। তার নির্মল আলোকরশ্মি ছড়িয়ে পড়েছে সমগ্র ধরণীজুড়ে। কনকনে শীতল বাতাসের পরশে বৃক্ষের পত্রপল্লব থরথরিয়ে কেঁপে উঠছে। দূর-দূরান্ত থেকে ভেসে আসছে নিশাচর জন্তুদের হাড়হিম করা আর্তনাদ, যা নিস্তব্ধ রজনীর আবহকে আরও গাঢ় করে তুলেছে। অন্যদিকে শীতের তীব্র দংশন উপেক্ষা করতে রাস্তার ধারে আগুন জ্বালিয়ে হাত-পা সেঁকে নিচ্ছে কিছু ছিন্নমূল মানুষ। আবার কেউ কেউ দিনের ক্লান্তি ঝেড়ে উষ্ণ কম্বলের আবরণে নিজেদের দেহ গুটিয়ে নিয়ে নিদ্রাদেবীর সান্নিধ্যে সমর্পিত হয়েছে।
পারমিতা জানলার সম্মুখে দাঁড়িয়ে আকাশপানে চেয়ে আছে। তখনই ও নিজের লতানো কটিপ্রদেশে দু'খান বলিষ্ঠ উষ্ণ হস্ত অনুভব করলো। বুঝতে দেরী হলো না এটা অভিক। রমণীর অধর ঘেঁষে ফুঁটে উঠলো কোমল হাসির ঝিলিক। অভিক নিজের থুতনি রাখলো রমণীর কাঁধে। আর গভীর স্বরে আওড়ালো,
–”আমাকে ছাড়াই চন্দ্র বিলাস করছো?"
পারু নিজের নমনীয় হাত জোড়া অভিকের হাতের উপর রাখলো। আর ধীর স্বরে বলল,
–”আপনি তো সারাক্ষণ ল্যাপটপ নিয়ে পড়ে থাকেন। তাই বিরক্ত করি নি।"
–"ওহ, তাহলে আমার বউয়ের রাগ হয়েছে?"
পারু ডানে-বায়ে নিজের মাথা দুলিয়ে উত্তর দিলো,
–”একদম না। আচ্ছা, একটা কথা বলুন তো।"
–”কি?"
–”আমার তো সবগুলো একবার করে নূপুর পড়া শেষ। এখন কি আপনি আবার নতুন নূপুর এনে দেবেন?"
একপ্রকার দুষ্টুমির ছলেই কথাটা বলে পারমিতা। তার কথা শুনে অভিক কয়েক সেকেন্ড নিশ্চুপ থাকে। অতঃপর হালকা হেসে বলে,
–”আগে বলবে না! আমি আগামীকালই এনে দেবো।"
পারমিতার চোখ বড় বড় হয়ে গেলো। নিজের পূর্ণ দেহ ঘুরিয়ে অভিকের চোখে চোখ রাখলো। ছেলেটার চোখের ভাষা একেবারে সরল, স্বাভাবিক। কোনোরকম চপলতার লেশমাত্র নেই। পারমিতা কৌতূহলী কন্ঠে শুধালো,
–”আপনি কি সব কথাই সিরিয়াসলি নিয়ে ফেলেন? আমি তো মজা করছিলাম।"
পারমিতার কথায় অভিকের অধর কোণে অবস্থিত হাসির মাত্র আরো গাঢ় হয়ে উঠে। নিজের একহাত এনে পারুর গালে রাখে। আলতো করে মেয়েটার গালে নিজের বৃদ্ধা আঙ্গুল স্লাইড করতে করতে বলে,
–”বাট আমি মজা করি নি। মনে নেই আমি সেদিন বলেছিলাম এই ছয় জোড়া নূপুর পড়া শেষ হলে আমি আবার নতুন ছয় জোড়া এনে দেবো। আমাদের মধ্যে ডিল হয়েছিল। এতো তাড়াতাড়ি ভুলে গেলে, পারমিতা?"
–”আমি তো মজা করছিলাম, অভিক।"
–”বাট আ'ম নট, ওয়াইফি।"
পারমিতা নিজের কপালে একটা চাপড় দিয়ে বলল,
–"আপনার মাথা পুরো গেছে, বুঝলেন। এতোগুলো নূপুর কিনতে কত খরচা আছে, জানেন?"
অভিক ভ্রুঁযুগল ঈষৎ সংকুচিত হয়ে গেলো। সে নিজের আরেক হাত আবারো পারুর কটিপ্রদেশে পেচিয়ে ধরে মেয়েটাকে একটানে নিজের কাছে নিয়ে আসে। আকস্মিক টানে ভারসাম্য হারিয়ে পারু অভিকের পুরুষালী বক্ষে আছড়ে পড়ে। এতে ভাবান্তর হয় না অভিকের। সে নিজের কন্ঠস্বর গম্ভীর করে বলে,
–"খরচ নিয়ে মাথা ঘামিও না, মিসেস মির্জা। তোমার হাসবেন্ডের পক্ষে প্রতি মাসে তোমার জন্য নতুন নূপুর কেনা কোনো ব্যাপারই নয়।"
পারমিতা ফ্যালফ্যাল দৃষ্টি মেলে অভিকের দিকে তাকালো। আর বলল,
–"বড়লোক সুয়ামি!"
অভিক শব্দ করে হেসে উঠে। সামান্য ঝুঁকে পারুর কপালের সঙ্গে নিজেকে কপাল ঠেকায়। কয়েকটা গভীর নিঃশ্বাস ছাড়ে। নিজের কন্ঠস্বর মোলায়েম করে, অতঃপর বলে,
–”মানি ইজ নট দ্য পয়েন্ট, মিসেস মির্জা। পয়েন্ট ইজ, আমার স্ত্রী যেন কখনো কোনো কিছুর অভাব অনুভব না করে। বউ তো আমার একটাই। তার প্রতিটা শখ, প্রতিটা ইচ্ছে পূরণ করতে না পারলে এত টাকা ইনকাম করার কোনো ভ্যালুই নেই।”
অভিকের প্রতিটি শব্দ ধীরলয়ে এসে পারমিতার হৃদয়ের গভীরতম প্রকোষ্ঠে গিয়ে আঘাত হানল। মুহূর্তেই তার সমগ্র সত্তা এক অদ্ভুত আবেশে আচ্ছন্ন হয়ে পড়ল। বিস্ময়মাখা হরিণীর মতো দৃষ্টিতে সে অভিকের গভীর চোখদুটোর দিকে চেয়ে রইল। বুকের ভেতর হৃদস্পন্দন অকারণেই দ্রুততর হয়ে উঠেছে। পারমিতা কয়েক মুহুর্ত নিশ্চুপ রইল। অভিকও কিছু বলার প্রয়োজনবোধ করলো। চুপচাপ ওভাবে পারুকে নিজের সঙ্গে আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে। অতঃপর পিনপতন নীরবতার আবরণ ভেঙে পারমিতা অকস্মাৎই বলে উঠে,
–"ভালোবাসেন আমায়? নাকি কর্তব্যের খাতিরে করছেন এসব?
অভিক নিজের কপাল সরিয়ে এনে পারমিতার চোখে চোখ রাখলো। মেয়েটার কৃষ্ণাভ নয়নে তীব্র উৎকন্ঠা ঝলমল করছে। অভিক কোনোপ্রকার ভণিতা না করে সম্পূর্ণ স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দেয়,
–"যদি বলি ভালোবাসি?"
পারু যেন এই উত্তরের প্রত্যাশায় ছিলো।অভিকের মুখ থেকে উচ্চারিত শব্দখান কর্ণগোচর হতেই রমণীর অধরের কর্নিশে থাকা হাসির রেখা পরিপূর্ণতা লাভ করে। নিজের দু'হাত খামচে ধরে অভিকের শার্টে। আর কম্পিত কন্ঠে বলে,
–”তাহলে আমি তোমাকে ভালোবাসি।”
–”কি কি? আমি ঠিক শুনতে পাইনি, পারমিতা।”
মেয়েটা ফিক করে হেসে ফেললো। অভিকের রসিকতা আবারও শুরু হয়ে গেছে। পারমিতাও থেমে থাকার মেয়ে নয়। ও উচ্চশব্দে বলে উঠে,
–”আমিও আপনাকে ভালোবাসি, অভিক।”
সহসাই অভিক ওকে নিজের বুকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিলো। পারুও নিজের নমনীয় শরীরের সমস্ত ভার ছেড়ে দিলো অভিকের বুকে। আর একটা শান্তির শ্বাস ছাড়লো। অভিক আলতো ওর মধ্যমস্তকে একটা চুমু খেলো।
তখনই রুমের দরজায় ঠকঠক শব্দ হলো। শব্দখান কর্ণকুহরে পৌঁছাতেই অভিকের কপালে ভাঁজ পড়লো। চোখেমুখে ছড়িয়ে পড়লো বিরক্তিকর এক আভা। নিজে নিজেই বিড়বিড় করে, “শালা! আমার সাথে সবার এতো কিসের শত্রুতা? কই ভাবলাম বউয়ের সাথে একটু রোমান্স করবো, কিন্তু কোন শালায় আমার ভাবনায় এমন জল ঢেলে দিলো?”
বিরক্তি মিশ্রিত একটা দীর্ঘ শ্বাস ছাড়লো অভিক। তারপর পারমিতাকে নিজের থেকে একটু সরিয়ে দিয়ে ওকে অপেক্ষা করতে বলে, দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই সামনে আবিষ্কার করল সৌরভকে। সঙ্গে সঙ্গে চোখে-মুখের বিরক্তি যেন আরো প্রগাঢ় হয়ে উঠল। শেষে কিনা ওর বড় ভাই ওর রোমান্টিক মুডের কিমা বানিয়ে দিলো! এর থেকে তো পটাশিয়াম সাইনাইট খেয়ে পটল তোলা অনেক ভালো ছিল। ভাবনাটা নিজের অন্তরে রেখেই অভিক নির্লিপ্ত কন্ঠে জিজ্ঞেস করলো,
–”কি ভাই! রাতে ঘুমাস না নাকি তুমি? এতো রাতে আমার রুমের দরজা খটখটাচ্ছিস কেনো? একটা ভালো মুডে ছিলাম। সবেতে পানি ঢেলে দিলি।”
সৌরভ বুঝতে পারলো না অভিকের কথার অর্থ।
বিমূঢ় চিত্তে তাকিয়ে রইল ছোট ভাইয়ের পানে।
অতঃপর বলল,
–”তোর মুড তোর পকেটে রাখ। আমি এসছি ভাবিজির কাছে। সে কোথায়?”
অভিক ফোঁস করে শ্বাস ছেড়ে নিজের বিরক্তি শুষে নিলো। নির্বিকার কন্ঠে বলল,
–”আমার বাপের বাড়িতে।”
উত্তর শুনে সৌরভ নিজের চোখ ঘুরালো। তারপর অভিক’কে পাশ কাটিয়ে পারমিতা নিকট গেলো। কিছুটা দূরত্ব বজায় রেখে আমতা-আমতা করে বলল,
–”হ্যালো!”
পারমিতা সৌরভের পানে নিভু নিভু দৃষ্টিতে তাকায়। আর বলে,
–”এতো রাতে ‘হ্যালো' বলতে এসেছেন?”
সৌরভ একটা ইতস্তত হাসি দিলো। আসলে শুধু হ্যালো বলতে আসে নি সে। এসেছে তো অন্য কথা বলতে। কিন্তু যে কথাগুলো সে সাজিয়ে গুছিয়ে প্র্যাকটিস করে এসছিল সব যেন এখন কন্ঠনালীতে ধলা পাকিয়ে যাচ্ছে। তবুও সৌরভ নিজের গলা খাঁকারি দিয়ে বলল,
–”আসলে… আমি.. আমি… আই'ম সরি, পারু।”
পারমিতার যেন থতমত খেলো। তার অক্ষিদ্বয় বিস্ময়ে বিস্ফোরিত হয়ে ওঠে। অভিকও অবাক হয়ে তাকায় সৌরভের দিকে। যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। অবস্থা এমন যেন “ভূতের মুখে রাম নাম”। পারমিতা নিজেকে সংযত করে জিজ্ঞেস করল,
–”কেনো?”
সৌরভের দৃষ্টি এবার নরম হয়ে এলো। সে নিজের কন্ঠস্বরে অনুশোচনার আভা টেনে আনে।
–”তোমার সাথে সবসময় খারাপ আচরণ করার জন্য।”
পারমিতা আর অভিক আরেক দফা অবাক হলো।
সৌরভের এমন কথাবার্তা দু'জনেই হজম করতে পারছে না। তবুও অভিক আগ বরিয়ে কিছু বলল না। পারমিতার জবাবের অপেক্ষায় রইলো। এদিকে পারমিতা সৌরভকে আপাদমস্তক পর্যবেক্ষণ করলো। মাথা ফাটার সঙ্গে সঙ্গে কি ছেলেটা একেবারে শুধরে গেলো! নাকি এটাও পারুকে জব্দ করার অভিনব কোন পদ্ধতি। পারু একটা লম্বা শ্বাস ছাড়ে। অতঃপর শান্ত কন্ঠে বলে,
–”আপনাকে বিশ্বাস করা দুষ্কর। যান, নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন। সকাল হলে ঔষুধের ওভারডোজ কমে যাবে।”
এই বলেই পারমিতা বিছানার দিকে অগ্রসর হতেই পেছন থেকে তার শাড়ির আঁচলে টান পরল। থমকে গেলো পারমিতা। নিজের সম্পূর্ণ শরীর না ঘুরিয়ে শুধু মাথাটা হালকা ঘুরিয়ে পেছনের দিকে তাকালো। দেখল সৌরভ তার শাড়ির আঁচল আলতোভাবে আঁকড়ে ধরে আছে। চমকে উঠল রমনী। সেই সঙ্গে অবাক এর চরমসীমায় পৌঁছে গেল অভিক। কিছু বলার জন্য নিজের মুখ খুলতে যাবে তার আগেই সৌরভ পারমিতার উদ্দেশ্যে উৎকন্ঠিত কন্ঠে বলতে লাগে,
–”মাই ডিয়ার টাকলি থুক্কু ভাবী। আ’ম সরি। দেখো তুমিও টাকলি ছিলে,এখন আমিও টাকলা হয়ে গেছি। তাই চলো পুরনো দুশমনি ভুলে পারফেক্ট ভাসুর-ভাবীর রোল প্লে করি।”
পারমিতা কি বলবে বুঝতে পারছে না। সৌরভের কথাগুলো শুনে মনে তো হচ্ছে না সে মিথ্যে কথা বলছে বা কোন চপলতা করছে। পারমিতা বিপাকে পড়ে গেল। তক্ষুনি অভিক তড়িৎগতিতে সম্মুখে এসে সৌরভের হাত থেকে পারমিতার শাড়ির আঁচল ছাড়িয়ে নিলো। কটমট দৃষ্টিতে তাকালো সৌরভের দিকে। আর খেকিয়ে উঠে,
–”কি ভাই! আমার বউয়ের শাড়ির আঁচল নিয়ে টানাটানি করছিস কেনো? আর সত্যি করে বলতো তুই কোন ডেটওভার হওয়া বাংলা খেয়েছিস, যে এমন হাবাজাবি কথা বলছিস?”
অভিকের কথায় একপ্রকার থুবড়ে পড়লো যেন সৌরভ। অসহায় দৃষ্টিতে ছোট ভাইয়ের পানে তাকালো। সত্যি সত্যিই আজ ক্ষমা চাইছে সে। অথচ এই দুই ভন্ডা তা মানতে নারাজ! এ কেমন মুসিবত? সৌরভ অভিকের দিকে অগ্রসর হয়ে বলল,
–”ভাই বিলিভ মি, আমি মজা করছি না বা মিথ্যা বলছি না। আমি সত্যিই সরি।”
–”সত্যিই তো?”
–”তিন সত্যি।”
পারমিতা আর অভিক একে অপরের পানে তাকিয়ে চোখাচোখি করল একবার। তারপর পারমিতা অভিকের পাশে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল,
–”ঠিক আছে। আপনি যখন সরি বলছেন, তখন আমি আপনি ক্ষমা করে দিলাম। এবার ঘুমোতে যান, ভাইয়া। অনেক রাত হয়েছে। আগামীকাল আবার কুমিল্লা যেতে হবে তো!”
পারমিতার উত্তরে স্বস্তি ফিরে ফেলো সৌরভ। তার অধরে একটা সত্যিকারে হাসি ফুটে উঠলো। যেখানে ছিল না কোন দুষ্টুমি, কোন চপলতা। সে উৎফুল্ল কন্ঠে বলল,
–” ওকে,গুডনাইট।”
#চলবে…
[কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আর সবাই রেসপন্স করবেন।]