#এটা_কি_ভুল_নাকি_সুখ?🕊 ||১৪||
#রওনোক_জাহান_হায়াত
[অনুমতি ব্যতীত কপি করা কঠোরভাবে নিষিদ্ধ🚫।]
রহমান বাড়ির আনাচেকানাচে ছড়িয়ে আছে আনন্দমুখর পরিবেশ। পিনপিনে বাতাসের সঙ্গে রান্নাঘর থেকে ভেসে আসছে সুস্বাদু খাবারের সুগন্ধ। আর এই আনন্দের মূল কেন্দ্রবিন্দু হলো তারেক রহমানের একমাত্র সুকন্যা ফাইজা রহমানকে আজ দেখতে আসেছে সৌরভরা। আজ ফাঁকা কথা হয়ে বিয়ের দিনক্ষণ স্থির করা হবে। সৌরভরা বাড়িতে এসেছে প্রায় ঘন্টাখানেক হলো। তারা চট্টগ্রাম থেকে আগে পারমিতার বাবার বাড়িতে গিয়েছিল। ওখানে একরাত থেকে আজ ফাইজা আর সৌরভের বিয়ের ফাঁকা কথা সারতে রহমান বাড়িতে এসেছে।
নিচে লিভিং রুমে বসে আছেন সাহেদ মির্জা, তারেক রহমান আর আশরাফ সিদ্দিকী। তাদের সন্নিকটেই অবস্থান করছে অভিক আর সৌরভ। বেচারা সৌরভের মাথায় একটু একটু চুল গজিয়ে বটে। তবুও বেচারা লজ্জায় মাথায় টুপি পরিধান করেছে। অভিক শান্ত স্বভাবের হলেও বড় ভাইয়ের এমন অস্বস্তিকর অবস্থা দেখে সে নিজের হাসি নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে। ওদিকে রান্নাঘরের দ্বায়িত্বভার সব ফাইজার মা রুমানা বেগমকে সামলাতে দেখে হামিদা মির্জাও তাকে সাহায্য করতে গেছেন। পারমিতাও ক'বার এসেছিল। তবে হামিদা মির্জা ওকে ফাইজার কাছে পাঠিয়ে দিয়েছে।
সৌরভ আর অভিক নিজের মধ্যে কথা বলছিলেন এমন সময় অভিকের ফোনে পারমিতা মেসেজ দেয়। অভিক মেসেজটা দেখে সৌরভকে ফিসফিস করে বলে,
–’পারমিতা ডাকছে। চলে বাগানে যাই।”
সৌরভ ভ্রুঁযুগল কুঁচকে বিরক্তি মিশ্রিত চাহনিতে তাকালো অভিকের অভিমুখে।
–'তোর বউ তোকে ডাকছে। তো তুই একা যা না, আমাকে কেন সাথে যেতে বলছিস?”
–’বলদ! আমাদের দু'জনকে যেতে বলেছে। ফাইজা আছে সঙ্গে।”
ফাইজার নাম কর্ণকুহরে পৌঁছাতেই সৌরভের চোখ দু'টো ঝলমল করে উঠে। এইমাত্র যেই দৃষ্টিতে বিরক্তিকর আভা ছিল, এখন সেই দৃষ্টিতে তীব্র উচ্ছ্বাস ফুঁটে উঠল। বড় ভাইকে অমন গিরগিটির মতো নিজের অভিব্যক্তি পরিবর্তন করতে দেখে অভিক ফোঁস করে শ্বাস ছাড়লো। আর উঠে দাঁড়াল। ওর সাথে সাথে সৌরভও উঠে পড়ে। দুভাইকে একসাথে এভাবে উঠে যেতে দেখে তিনজন ভদ্রলোক ওদের দিকে দৃষ্টিপাত করল। সাহেদ মির্জা দু'ছেলের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন,
–’তোরা দু'জন কোথায় যাচ্ছিস?”
অভিক শান্ত, স্বাভাবিক ভঙ্গিতে বলল,
–'আব্বু, পারমিতার মুখে ফাইজাদের বাগান নিয়ে
অনেক কথা শুনেছি। তাই একটু দেখতে যাচ্ছি।”
অভিকের কথায় মৃদু হাসলেন তারেক রহমান। আর বললেন,
–'হ্যাঁ, যাও। বাগানটা ঘুরে এসো। ভালো লাগবে তোমাদের কাছে।”
.
.
দ্বিপ্রহর গড়িয়ে আসতেই শৈত্যপ্রবাহের দাপট খানিকটা স্তিমিত হয়েছে। ফাইজাদের বাগানটা বেশ বড়সড়। বাগানের উত্তর প্রান্তে দাঁড়িয়ে থাকা বিশাল কদমগাছের ছায়াতলে একটি ছোট্ট টেবিল পাতা। টেবিলের দুপাশে মুখোমুখি বসে আছে পারু আর ফাইজা। গল্পে মশগুল দু'জনের কাছেই এসে উপস্থিত হলো অভিক আর সৌরভ। ফাইজাকে দেখামাত্রই সৌরভের দু'চোখ বিস্ময়ে প্রসারিত হয়ে উঠল। আজ তার পরনে স্নিগ্ধ একখানা জামদানি শাড়ি। শাড়িটা যেন মেয়েটার সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে তুলেছে। পরিবারের সবাই যখন বিয়ের আলোচনা নিয়ে ব্যস্ত ছিল, তখন ওভাবে ফাইজাকে লক্ষ করার সুযোগ হয়নি তার। কিন্তু এই মুহূর্তে যেন চোখ ফেরানোই দুঃসাধ্য হয়ে উঠেছে। অদ্ভুত এক মুগ্ধতা তাকে স্থির করে রেখেছে। অভিক পারমিতাদের কাছে গিয়ে থেমে পেছন ফিরে তাকাল। দেখল, সৌরভ এখনো আগের জায়গাতেই স্থাণুবৎ দাঁড়িয়ে আছে। তার দৃষ্টিতে বিস্ময় আর মুগ্ধতার অপূর্ব মিশেল। বড় ভাইয়ের এমন অবস্থা দেখে অভিক ঠোঁটের কোণে চাপা হাসি টেনে হালকাভাবে কেশে উঠল।
তাতে সম্বিৎ ফিরে পেলো সৌরভ। খানিকটা অপ্রস্তুত হয়ে দ্রুত দৃষ্টি সরিয়ে স্বাভাবিক থাকার ব্যর্থ চেষ্টা করল সে। সৌরভ ধীরপদে এগিয়ে এলো ওদের নিকট। শীতের কোমল রৌদ্র কদমপাতার ফাঁক গলে তার মুখাবয়বে পড়েছে। সেই আলোকচ্ছটায় তার দৃষ্টিদ্বয় আরও গভীর, আরও নিবিড় বলে মনে হচ্ছে। চারপাশে মৃদুমন্দ বাতাস বইছে। কদমপাতার মর্মরধ্বনি যেন মুহূর্তটাকে আরও প্রশান্ত করে তুলেছে। ফাইজা চোখ তুলে তাকাতেই সৌরভ এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। অধরের কোণে ধীর একটুকরো হাসি টেনে সে মৃদুকণ্ঠে বলল,
–"তুমি সত্যিই আমার বউ হবে, স্যানিওরিটা! মাশাল্লাহ... মাশাল্লাহ! যদি এটা স্বপ্ন হয়, তাহলে আমি চাই এই স্বপ্ন কখনো না ভাঙুক।"
ফাইজার গালদুটি মুহূর্তেই রক্তিম আভায় রঞ্জিত হয়ে উঠল। লজ্জায় সে নিচের দিকে দৃষ্টি নামিয়ে আনলেও ঠোঁটের কোণে ফুটে ওঠা হাসিটুকু আর গোপন রাখতে পারল না।
–”এত নাটক না করলেও চলত।"
–"নাটক না, পিওর ফ্যাক্ট। আই মিন ইট।"
ফাইজা মুচকি হেসে মাথা নাড়ল। এদিকে পারমিতা আর অভিক একে অপরের মুখের এমনভাবে তাকাচ্ছে যেন দু'টো বাচ্চাকে জোর করে বাংলা ছবি দেখাতে এখানে আনা হয়েছে । পারমিতা নিচু স্বরে অভিক’কে বলল,
–”এদের পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি আবারও শুরু হয়ে গেছে, অভিক। আহা, সাক্ষাৎ রাজ্জাক আর শাবানার প্রেমলীলা!”
পারমিতার কথাগুলো শুনে অভিক নিজের হাসি নিয়ন্ত্রণ করতে পারল না। হো হো শব্দ তুলে হেসে উঠে। ওকে হঠাৎ অমন করে হাসতে দেখে থতমত খেয়ে গেল সৌরভ। ফাইজাও বিমূঢ় চিত্তে তাকাল অভিকের পানে। কেউই বুঝতে পারল না ওর এমন হাসার কারণ। সৌরভ বিভ্রান্তিকর কন্ঠে আওড়ালো,
–”কিরে ভাই! কদম গাছের নিচে দাঁড়িয়েছিস বলে কি তোমাকে জ্বিনে ধরল নাকি? এমন হাসছিস কেন?”
–”কিযে বলেন না, টাকলা ভাসুর? আপনি থাকতে আবার জ্বিনের দরকার আছে নাকি!”
পারমিতার উত্তর শুনে সৌরভের মুখখানা মুহূর্তেই কাঁচা লঙ্কা খাওয়া মানুষের ন্যায় বেঁকে গেল। কপালের শিরাগুলো যেন প্রতিবাদে সামান্য ফুলে উঠল। সে কটমট দৃষ্টিতে পারমিতার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল,
–"এই মেয়েটাকে কেউ এবার থামাবে?"
পারমিতা নির্লিপ্ত ভঙ্গিতে চোখের পলক ফেলল।
–”কেন? আমি আবার কী করলাম?"
–”কী করেছ মানে? আমাকে টাকলা বলছ!"
–"মিথ্যে বলেছি?"
সৌরভ তৎক্ষণাৎ নিজের টাক মাথায় হাত বুলিয়ে নিল। আর কিঞ্চিৎ দৃঢ়ভাবে বলল,
–"আমার মাথায় চুল আছে।"
–"ওইতো ছোট ছোট কয়েকটা আরকি?"
কথাটা বলেই পারমিতা ভীষণ নিরীহ মুখ করে অভিকের দিকে ফিরল। আর 'ইনোসেন্ট ভাবে বলল,
–”অভিক, আমি কি ভুল বললাম?"
অভিক অনেক কষ্টে হাসি চেপে রেখে ঠোঁট কামড়ে মাথা নাড়ল। বলল,
–"আমি কিছু বলব না। আমি নিরপেক্ষ মানুষ, ভাই।"
অভিকের উত্তর শুনে পারমিতা অধরে একটা বিজয়ী হাসির রেখা ফুটে উঠে। সে সৌরভের পানে তাকিয়ে ভেংচি কাটে। সৌরভ অসহায় মুখে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলল,
–"তুই আমার ভাই, না ওর বডিগার্ড?"
অভিক এবার আর নিজেকে সামলাতে পারল না। মৃদু হেসে বলল,
–”শুন ভাইয়া, বিয়ের পর একটা জিনিস শিখেছি। বউয়ের সঙ্গে তর্কে জিততে যাওয়া মানে নিজের হাতে নিজের কবর খোঁড়া।"
ফাইজা এতক্ষণ নীরবে সব দেখছিল। অভিকের কথাটা শুনে তার অধরে চাপা হাসির রেখা ফুটে উঠল। হাসতে না চাইলেও চোখদুটি চিকচিক করে উঠল। সৌরভ সেটা দেখেই দীর্ঘশ্বাস ফেলল।
–"দেখলে? তোমার বান্ধবীর কারণে আমার সম্মানটা আজ শেষ।"
ফাইজা কিছু বলবে তার আগেই পারমিতা অকপট বলল,
–"আরে না না। সম্মান থাকলে তো শেষ হবে! আগে থাকতে হবে তো।"
এবার ফাইজা শব্দ করেই হেসে ফেলল। তার সেই নির্মল হাসির রিনিঝিনি ধ্বনি চারপাশের নিস্তব্ধতায় ছড়িয়ে পড়তেই সৌরভ একবার ফাইজার দিকে, একবার পারমিতার দিকে তাকাল। উদাসীন গলায় বলল,
–"দুই বান্ধবী মিলে আমাকে নিয়ে ষড়যন্ত্র করছ, তাই না?"
পারমিতা গম্ভীর মুখ করে বলল,
–”"ভুল বললেন। আমরা ষড়যন্ত্র করছি না। আমরা এন্টারটেইন হচ্ছি।"
অভিক ফিসফিস করে যোগ করল,
–"লাইভ বাংলা সিনেমা ফ্রি-তে দেখতে কে না চায়?
ওদের তিনজনের হাসিঠাট্টা দেখে সৌরভের মুখাবয়ব ক্রমশ গম্ভীর হয়ে উঠল। কপালের মাঝবরাবর সূক্ষ্ম ভাঁজ স্পষ্ট হলো, আর দৃষ্টিদ্বয় সংকুচিত হয়ে গিয়ে নিবদ্ধ হলো পারমিতার দিকেই। তার সেই দৃষ্টিতে রাগের চেয়ে বিরক্তির পরিমাণই যেন বেশি। অবশ্য পারমিতাকে যতদিন ধরে চেনে, ততদিনে সে ভালো করেই উপলব্ধি করেছে, এই দুষ্টু মেয়েটার সঙ্গে যুক্তিতে জেতার চেষ্টা করা মানে মরুভূমিতে দাঁড়িয়ে বৃষ্টি খোঁজার মতন।
অন্যদিকে পারমিতা যেন কিছুই ঘটেনি, এমন ভাব করে দিব্যি বসে রইল। অধরের কোণে লুকিয়ে থাকা দুষ্টুমিভরা হাসিটুকু বারবার বেরিয়ে আসতে চাইছে, অথচ সে প্রাণপণ চেষ্টা করছে সেটাকে সংযত রাখার। কিন্তু তার চকচকে চোখদুটোই বারবার বলে দিচ্ছে এইমাত্র সে নিজের কীর্তিতে ভীষণ সন্তুষ্ট। সৌরভ দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল। গম্ভীর কন্ঠে বলল,
–"তুমি না... দিন দিন একদম আনকন্ট্রোলেবল হয়ে যাচ্ছ।"
পারমিতা নিষ্পাপ মুখে চোখের পাতা কয়েকবার ঝাপটাল। মেকি বিস্ময় নিয়ে আওয়ালো,
–"আমি? সিরিয়াসলি?"
–"ইয়েস, ইউ।"
–"আমি তো কিছুই বলিনি। শুধু সত্যিটা বলেছি।"
–"তোমার সত্যি কথাগুলোই বেশি ডেঞ্জারাস। লাইক ক্ষেপণাস্ত্র।"
কথাটা বলেই সৌরভ নিজের টাক মাথায় আবারো আলতো করে হাত বুলিয়ে নিল। তা লক্ষ্য করেই পারমিতার ঠোঁটের কোণে চাপা হাসি আর আটকে রইল না। খিলখিল করে হেসে উঠে বলে,
–"ওমা! আপনি আবার চেকও করছেন? লাভ নেই, ওইটা এখনো টাক মাথা।”
–"চুপ করবে?"
–”কেন? আমি তো শুধু কনফার্ম হয়ে আপনাকে জানালাম,টাকলা ভাসুর।"
অভিক এতক্ষণ প্রাণপণ চেষ্টা করছিল নিজের হাসিটা আটকে রাখতে। কিন্তু শেষ বাক্যটি শুনে তার সমস্ত সংযম ভেঙে গেল। মুখ ফিরিয়ে কাশির ভান করলেও শেষরক্ষা হলো না। নিমেষেই হাসির শব্দ বেরিয়ে এল। সৌরভ সঙ্গে সঙ্গে ছোট ভাইয়ের দিকে ঘুরে দাঁড়াল।
–"তুইও?"
অভিক দুই হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গি করল।
-”নো কমেন্ট, ভাই।"
–"নো কমেন্ট না। তুই হাসলি কেন?"
অভীক আমতা-আমতা করে ইনিয়ে-বিনিয়ে বলল,
–"আমি হাসিনি…হাসিটা নিজের থেকেই বের হয়ে গেছে।"
ভাইয়ের কথা শুনে সৌরভ নিজের মুখটা এমন ভাবে কুঁচকে ফেলো যেন কেউ তাকে তিতা করলা খাইয়ে দিয়েছে। মুখ বাকিয়ে বলল,
–"বাহ! এখন হাসিও অটো মোডে চলে আছে?"
পারমিতা সঙ্গে সঙ্গে বলে উঠল,
–”ওকে কিছু বলবেন না। ও তো ইনোসেন্ট।"
সৌরভ ভ্রু উঁচু করল।
–"ইনোসেন্ট?"
–’অবশ্যই। আপনার সামনে দাঁড়িয়ে কেউ সিরিয়াস থাকতে পারে?"
ফাইজার এতক্ষণে আর নিজেকে সামলানো সম্ভব হলো না। সে মুখে আঁচল চাপা দিলেও হাসির শব্দ ঠিকই বেরিয়ে এল। তার হাসির সেই নির্মল অনুরণন যেন কদমপাতার ফাঁক গলে প্রবাহিত শীতল সমীরণের সঙ্গে মিশে চারপাশের আবহকে আরও সজীব করে তুলল। সৌরভ একপলক ফাইজার দিকে তাকাল। মেয়েটির হাসিমাখা মুখখানি দেখেই তার সমস্ত বিরক্তি মুহূর্তে কোথায় যেন মিলিয়ে গেল। চোখের কঠোরতা নরম হয়ে এল, ঠোঁটের কোণেও অজান্তে একটুকরো হাসি ফুটে উঠল। সৌরভের আবার এমন পরিবর্তন পারমিতার দৃষ্টি এড়াল না।
সে ধীরে ধীরে অভিকের কানের কাছে মুখ নিয়ে অত্যন্ত নিচু স্বরে বলল,
–"দেখেছেন? আপনার ভাইয়াকে রাগানো পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। আর ফাইজুর একটা হাসি, ব্যাস! ফুল সিস্টেম রিসেট।"
অভিক নিচের ঠোঁট কামড়ে হাসি চেপে ফিসফিস করে উত্তর দিল,
–”তুমি আসলে ভুল কিছু বলনি পারমিতা, ঠিকই বলেছ। এরা আসলেই পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবির রাজ্জাক আর শাবানার মতন।”
–”দেখলে, পারমিতার কথা কখনো ভুল হয় না।”
.
.
.
শীতের রাত্রি ধীরে ধীরে সমগ্র জনপদকে আপন নিস্তব্ধতার চাদরে আবৃত করে ফেলেছে। দূর-দূরান্ত জুড়ে কুয়াশার শুভ্র আস্তরণ নেমে এসেছে। মাঝে-মধ্যে হিমেল সমীরণ বইছে, আর সেই বাতাসে কাঁপন তুলে দিচ্ছে বৃক্ষশাখার শুষ্ক পত্ররাজি। দূরে কোথাও থেকে ভেসে আসা নিশাচর ঝিঁঝিঁ পোকার একঘেয়ে ডাক নৈশ নিস্তব্ধতাকে আরও গাঢ় করে তুলেছে। আকাশজুড়ে অসংখ্য নক্ষত্র দীপ্তিমান।
বিয়ের কথাবার্তা চূড়ান্ত করে সাহেদ মির্জারা বিকেলের মধ্যেই পারমিতার বাবার বাড়িতে তথা সিদ্দিকী বাড়িতে ফিরে এসেছে। সারাদিনের দৌড়ঝাঁপ আর ক্লান্তি সবার শরীর-মন উভয়কেই অবসন্ন করে তুলেছে। তাই রাতের আহার সেরে একে একে সবাই নিজ নিজ কক্ষে ঘুমোতে চলে গেছে। আগামীকাল সকালেই আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হতে হবে। হাতে আর মাত্র একটি সপ্তাহ; তারপর সৌরভ আর ফাইজার বিয়ে।
সমগ্র বাড়িতে নেমে এসেছে পিনপতন নিস্তব্ধতা। মাঝেমধ্যে করিডোরের দেয়ালঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ভেসে আসছে না।
পারমিতার কক্ষের জানালার পর্দা সামান্য সরানো। সেখান দিয়ে রুপালি চাঁদের আলো মেঝেতে এসে পড়েছে। মৃদু শীতল বাতাস জানালা বেয়ে ভেতরে প্রবেশ করে পর্দা গুলোকে আলতো দোলাচ্ছে।
বিছানায় পাশাপাশি শুয়ে আছে অভিক আর পারমিতা। সারাদিনের ক্লান্তি শরীরে থাকলেও দু'জনের চোখেই ঘুমের লেশমাত্র নেই। বেশ অনেকক্ষণ ধরে দুজনে চুপচাপ হয়ে আছে। কারো মুখে কোন কথা নেই। অতঃপর অভিক ধীরে ধীরে পারমিতার দিকে কাত হয়ে শুয়ে তার মুখশ্রীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। চাঁদের মোলায়েম আলোয় রমণীর শান্ত মুখখানি যেন আরও স্নিগ্ধ, আরও মায়াময় হয়ে উঠেছে। কপালের কাছে নেমে আসা কয়েকটা এলোমেলো কেশগুচ্ছ তার সৌন্দর্যে এক অনন্য কোমলতা যোগ করেছে। আর চাঁদের মৃদু আলোয় তা মুগ্ধ নয়নে দেখছে অভিক। অভিক মৃদুস্বরে বলল,
–"পারমিতা, কেন এমন অনুভূতি জাগালে এ হৃদয়ে? শুধু তো তোমার সম্মান রক্ষার্থে বিয়েটা করেছিলাম। তাহলে কেন এই অন্তঃকরণ তোমার ভাবনায় দগ্ধ হয়?"
পারমিতা কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে ছিল বিস্ময়, লজ্জা, আবার গভীর প্রশান্তিও। মৃদু হাসল সে। কোমল স্বরে বলে,
–"জানি না। তবে এটা সত্যি, আপনাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি।"
কথাগুলো শুনে অভিকের অধরে একটুকরো হাসি ফুটে উঠল।
–"জানো, মাঝে মাঝে মনে হয়, সেদিন যদি সেই সিদ্ধান্তটা না নিতাম। তাহলে হয়তো জীবনের সবচেয়ে বড় সুখটা হারিয়ে ফেলতাম।"
পারমিতা ধীরে ধীরে নিজের ডান হাতটি বাড়িয়ে অভিকের হাতের ওপর রেখে দিল। অভিক আলতো করে রমণীর হাত নিজের পুরুষালী খড়খড়ে হাতের মাঝে গুজে নিলো। অন্ধকারের মাঝেও মৃদু আলোয় পারমিতা নিজের দৃষ্টি নিবদ্ধ করল অভিকের দৃষ্টিতে। আর বলল,
– "আমিও অনেকবার ভেবেছি। আল্লাহ যেভাবে আমাদের জীবনটাকে এক সুতোয় বেঁধেছেন, হয়তো সেটাই ছিল আমাদের জন্য সবচেয়ে সুন্দর নিয়তি।"
–”থ্যাংক ইউ..."
অভিকের আকস্মিক কথাটি কর্ণগোচর হতেই পারমিতা ভ্রু কুঁচকে মৃদু হেসে বলল,
–” "হঠাৎ থ্যাংক ইউ কেন?"
অভিক একটা প্রশান্তির শ্বাস ছাড়লো। অতঃপর বলল,
–"আমার জীবনটাকে ঘর বানিয়ে দেওয়ার জন্য। আগে বাড়ি ছিল, কিন্তু ঘর ছিল না। এখন মনে হচ্ছে, যেখানেই তুমি আছ, সেখানেই আমার পৃথিবী।"
পারমিতার চোখের কোণে অজান্তেই কোমল এক স্নিগ্ধতা ভেসে উঠল। মেয়েটা কিঞ্চিৎ আশঙ্কা মিশ্রিত কন্ঠে বলে,
–"আপনি জানেন? আপনার এই কথাগুলো শুনলে আমার খুব ভয় লাগে।"
অভিক বিস্মিত হলো। বিমূঢ় হয়ে জিজ্ঞেস করল,
–"ভয়? কেন?"
–"আমাদের সুখের উপর যদি কারো নজর লেগে যায়?"
অভিক মৃদু হেসে তার কপালের ওপর নেমে আসা কেশরাশিটুকু আলতো করে সরিয়ে দিল। রমণীর ললাটে নিজের অধর ছুঁইয়ে শান্ত কণ্ঠস্বরে তাকে আশ্বস্ত করল,
– "যে সুখ আল্লাহ আমাদের দান করেছেন,তাতে মানুষ নজর লাগবে না, বউ। এই নিয়ে তুমি দুশ্চিন্তা করো না।"
পারমিতা ধীরস্বরে বলল,
–”তাহলে একটা প্রমিস করবেন?"
–”উইথ প্লেজার।"
– "জীবনের যেকোনো পরিস্থিতিতে আমার হাতটা এভাবেই ধরে রাখবেন।"
অভিক এক মুহূর্তও দেরি না করে তার হাতের মুঠো আরও দৃঢ় করল। মেয়ে নিজের বুকের সাথে আষ্টেপৃষ্ঠে মিশিয়ে ধরল। আর বলল,
–"প্রমিস। যতদিন শ্বাস থাকবে, তোমার হাত ছাড়ব না।"
পারমিতার অধরে তৃপ্তির মৃদু হাসি ফুটে উঠল। বাইরের শীতল বাতাস জানালার পর্দা দুলিয়ে দিয়ে যাচ্ছিল, আর কক্ষের ভেতর দুটি হৃদয় নীরব ভালোবাসার উষ্ণতায় ধীরে ধীরে একাকার হয়ে যাচ্ছিল। কুয়াশায় আচ্ছন্ন রজনী আরও গভীর হচ্ছে। কিন্তু সেই শীতল রাত্রির মধ্যেও দু'জন মানুষের অন্তর জুড়ে বিরাজ করছিল এক উষ্ণ, নির্ভরতার আবেশ।
অভিক আলতো করে পারমিতার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর মৃদু স্বরে ফিসফিস করে বলল,
–”গুড নাইট, মিসেস মির্জা।"
পারমিতা চোখ বুজেই হাসল।
–"গুড নাইট,মিস্টার মির্জা।”
#চলবে
[ কোনরকম ভুল-ত্রুটি হলে মার্জনা করবেন।
পর্ব পড়ে অবশ্যই রিয়েক্ট, কমেন্ট করবে। এটা এতোটাও কঠিন কাজ নয়।]