#ভায়োলেন্ট_অবসেসন
#পর্বঃ০৬
#লেখিকা_হামিদা_পারভীন_পারু
⛔কপি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ⛔
____________
গভীর অমানিশায় ঢাকা পড়েছে চারপাশ। শহরের যান্ত্রিক কোলাহল থেমে গিয়ে চারপাশটা নিস্তব্ধতার এক নিরেট মোড়কে আড়াল হয়েছে। নিঝুম রাতের নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে রাস্তার মোড়ে শুয়ে থাকা নেড়ি কুকুরগুলো ডেকে ডেকে উঠছে। বাগানের নিকষ অন্ধকারে জোনাকি পোকার মেলা বসেছে। পুরো তালুকদার বাড়িটা যেন এক অদ্ভুত মৌনতায় নিস্তব্ধ হয়ে আছে। আকাশের মেঘ সরে গিয়ে দৃশ্যমান হয়েছে একফালি অর্ধচন্দ্র।
রিজভী ওর বেলকনিতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে বাজপাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে সবকিছু পর্যবেক্ষণ করছে। রাত সাড়ে চারটে বাজে, অথচ রিজভীর দুচোখে ঘুমের রেশমাত্র নেই। বেলকনির খোলা স্লাইডিং ডোর গলিয়ে আসা কৃত্রিম নিয়ন আলোয় রিজভীর চওড়া বলিষ্ঠ কাঁধ স্পষ্ট দেখা যাচ্ছে। তার সুঠাম শরীরে জড়িয়ে আছে একটি কালো শার্ট, আর কালো প্যান্ট। রিজভী শূন্যে তাকিয়ে হিসেব মেলাচ্ছে, "একটা প্রমাণ মুছে ফেলার জন্য কতজনকে প্রাণ দিতে হলো?"
কিন্তু ওর হিসেব মিলছে না। এই হিসেব মেলারও নয়। অন্যদিকে একজনকে বাঁচিয়ে রেখে তার জন্য মৃত্যুর চেয়েও ভয়ংকর এক যন্ত্রণা প্রস্তুত করে রেখেছে ও। তার শাস্তির পরিমাণ কি একটু বেশি হয়ে গেল? পরক্ষণেই ভাবনার পাল্টে গেলো মানবের। চোয়াল শক্ত করে মনে মনে আওড়াল, "মেয়েটা এটাই ডিজার্ভ করে।"
এদিকে কক্ষের ভেতরের পরিবেশ আরও গুমোট। এসির যান্ত্রিক শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই। অনু জড়োসড়ো হয়ে কাউচে শুয়ে আছে। এসির শীতল বাতাসে ওর শীর্ণ তনুকা যেন জমে বরফ প্রায়। ফজরের আজানের শব্দে অনুর হাতের আঙুলগুলো কিঞ্চিৎ নড়ে উঠল। ধীরে ধীরে চোখ মেলে তাকাল মেয়েটা। কক্ষের জোরালো আলোর তীব্রতা সইতে না পেরে আবার চোখ খিঁচে বন্ধ করে নিল ও। একটু সময় নিয়ে চোখের পল্লব ঝাপ্টে আবারও তাকাল। ধূসর বাদামি রঙের সেই চোখজোড়ায় তখন দুনিয়ার আতঙ্ক আর ক্লান্তি ভিড় করেছে।
সারা শরীর তীব্র ব্যথায় টনটন করছে। অনু নড়াচড়া করতে গিয়ে পড়ে যেতে নিলে কাউচের হাতল ধরে নিজেকে সামলে নিল। ওর মাথাটা এমনভাবে ঝিনঝিন করছে যেন কেউ সেখানে দামামা বাজাচ্ছে। যন্ত্রণার তীব্রতায় দুহাতে মাথা চেপে ধরল অনু। কিয়ৎক্ষণ পর দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নিজের অবস্থান যাচাই করতে আশেপাশে তাকাল ও। সহসা ঘরটাকে চিনে উঠতে পারল না।
বিশাল এই কক্ষের ঠিক মাঝখানে রাজকীয় ভঙ্গিতে শোভা পাচ্ছে একটি ধূসর রঙের বিশাল পালঙ্ক। মেঝের মখমলে কার্পেটের টেক্সচার অত্যন্ত নমনীয়। বিছানার দুই পাশে থাকা ল্যাম্পশেড থেকে স্নিগ্ধ হলদে আলো ছড়াচ্ছে। একটু নজর ঘোরাতেই অনুর চোখে পড়ল ঘরের কোণে থাকা এন্টিক আসবাবগুলো। তার পাশের দেওয়ালে শোভা পাচ্ছে একটি বিশাল আয়না।
আশেপাশ পর্যবেক্ষণ করতেই অনুর নজর পড়ল দেওয়ালে টাঙানো রিজভীর বাঁধাই করা একটি বিশাল তৈলচিত্রের দিকে। কী নিখুঁত সেই পেইন্টিং! মুহূর্তেই যেন টনক নড়ল অনুর। ঠান্ডায় জমে থাকা শরীরটা এক লহমায় আতঙ্কে দরদরিয়ে ঘামতে শুরু করল। প্রচণ্ড অস্থিরতায় ধনুকের মতো বাকানো নারী দেহ হাপরের মতো ওঠানামা করছে। অনু শুষ্ক ঢোক গিলে নিজেকে শান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, নিশ্চয়ই ও কোনো দুঃস্বপ্ন দেখছে! ওইসব যদি সত্যি হয়ে থাকে, তবে ও রিজভীর ঘরে আসলো কী করে? ফজরের আজান হচ্ছে, এই মুহূর্তে দেখা স্বপ্ন নিশ্চয়ই মিথ্যে হবে! কিন্তু কোনো স্বপ্ন কি এতটাও জীবন্ত হতে পারে?
অস্থিরতা আর কৌতূহল দমাতে না পেরে অনু টলমলে পায়ে উঠে দাঁড়াল। সামনে তাকাতেই নজরে এল বেলকনিতে কেউ একজন পাশ ফিরে দাঁড়িয়ে আছে। অনু টলতে টলতে সেদিকে এগিয়ে গেল। বেলকনির কাছে যেতেই সেই অন্ধকার অবয়বটি ওর দিকে ঘুরে তাকাল। বরাবরের মতোই শীতল তার চাহনি। অনু চমকে উঠলেও মনের ভেতরের অস্থিরতা লুকানোর বৃথা চেষ্টা করল। রিজভীর মুখপানে তাকিয়ে ভাবল— এমন নিষ্পাপ চেহারার কেউ কি এত জঘন্য কাজ করতে পারে? রিজভীকে কী প্রশ্ন করবে বুঝে উঠতে না পেরে অস্ফুট স্বরে জিজ্ঞেস করল,
---- "আপনি কি নীলা আপুর ওপর রেগে আছেন?"
সামনে দাঁড়িয়ে থাকা মানবের দিক থেকে কোনো উত্তর এল না। অনু আরও বিচলিত হয়ে পুনরায় প্রশ্ন করল,
---- "উত্তর দিন। আমার বোনের ওপর রেগে নেই তো আপনি?"
রিজভী অনুর চোখের অস্থিরতা পরখ করে হিমশীতল কণ্ঠে জবাব দিল:
---- "না।"
---- "সত্যি বলছেন?"
---- "এত প্রশ্ন করো কেন?"
বিলম্ব না করে একটা স্বস্তির নিশ্বাস ফেলে অনু ঘরে ফিরে এল। তবুও বুকের ভেতর দুরুদুরু কাঁপছে। কী ভয়ংকর এক স্বপ্নই না দেখেছে ও! কক্ষে ঢুকেই খেয়াল হলো, পালঙ্কটি যে কাঁচা ফুল দিয়ে সাজানো ছিল, তা এখন আর নেই। কপালে চিন্তার ভাঁজ পড়লেও অনু সেটা নিয়ে আর ভাবল না। ওর এখন ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। আজান দিচ্ছে, নামাজ পড়তে হবে।
কিন্তু অনুর বুঝে আসছে না ওর শরীরটা এতো দুর্বল লাগছে কেন? শরীর টেনে হাঁটতেও কষ্ট হচ্ছে খুব। ওয়াশরুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে নজর গেল ওর। এক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল অনু। রাতে ওর পরনে শাড়ি ছিল, অথচ এখন ওর গায়ে সাদা থ্রি-পিস এলো কোত্থেকে? চেতনা ফিরতেই গলার কাছে চিনচিনে ব্যথা অনুভব করল ও। সেখানে একটি ব্যান্ডেজ করা।
অনু কাঁপা হাতে এক টানে ব্যান্ডেজটি খুলে ফেলল। পরক্ষণেই দৃশ্যমান হলো এক কালচে ছোট্ট দগদগে ক্ষত! অনু যেন নিশ্বাস নিতে ভুলে গেল। হাত-পা থরথর করে কাঁপছে ওর। তবে কি কোনো কিছুই মরিচিকা ছিল না? মরিচিকা ছিল ওর এতক্ষণের ভাবনাগুলো! নীলা কি তবে সত্যিই ফেরারি হয়ে গেল?
অনু আর এক মুহূর্তও সেখানে স্থির থাকতে পারল না। সমস্ত ক্লান্তি আর শরীরের দুর্বলতা এক লহমায় তুচ্ছ হয়ে গেল। বুকের ভেতর এক ধাড়ালো আঁচড় আছড়ে পড়ল। অনু এক ছুটে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো কক্ষে। কিন্তু সেখানেই তার পা দুটো থমকে গেলো।
কক্ষেই আগে থেকে দাঁড়িয়ে আছে রিজভী। দুই হাত পকেটে গুঁজে, পাথুরে মূর্তির মতো নির্বিকার ভঙ্গিতে ওর দিকেই তাকিয়ে ছিল। রিজভী জানতো এরকম কিছু একটাই হবে। অনুর সাথে যা হয়েছে তা ও এক মূহুর্তের জন্য ভুলে গেলেও সারাজীবনে আর ভুলতে পারবে না।
কক্ষের গুমোট পরিবেশ যেন আরো বিষাক্ত হয়ে উঠলো। একদিকে অনুর চোখে ঘৃণা আর এক চরম হাহাকার। অন্যদিকে রিজভীর উত্তাল জলরাশির মতো গাঢ় নীল চোখে কোনো অনুভূতির ছিটেফোটা নেই।
অনুর শীর্ণ তনু তখনও কাপছে। ধূসর বাদামি চোখ জোড়ায় নোনা জলের বাধ ভেঙেছে। অনু টলতে টলতে রিজভীর ঠিক সামনে গিয়ে দাড়ালো। ওর টলমলে দুচোখে তখন রাজ্যের ঘৃণা। ও কাঁপা কাঁপা গলায় রুদ্ধশ্বাসে প্রশ্ন করলো,
---- "সব সত্যি ছিলো তাহলে? এই রাতটা মরিচিকা হলে কি খুব ক্ষতি হয়ে যেতো...?
রিজভী ধীরলয়ে ওর চোখের দিকে তাকাল।ওর দৃষ্টিতে কোনো অনুশোচনা নেই, কোনো অনুভুতি নেই। অনু ওর শার্টের কলার খামচে ধরে আর্তনাদ করে উঠল,
---- "কৈফিয়ত দিন আমাকে! কেন করলেন এমন জঘন্য কাজ? আমার বোনকে এভাবে শেষ করে দিলেন! কেন করলেন, জবাব দিন।
রিজভী ঝটকা দিয়ে অনুর দুই হাত ছিটকে সরিয়ে দিল। আকস্মিক ধাক্কায় টাল সামলাতে না পেরে অনু দুই কদম পিছিয়ে গেল। রিজভী তবুও নিরুত্তর। ও কেবল নির্বিকার ভঙ্গিতে অনুর উন্মাদনা দেখছে। কোনো উত্তর না দিয়ে ও পা বাড়াল অনুর দিকে, যার দরুন অনু দুই কদম পিছিয়ে যেতে বাধ্য হলো। কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে তীব্র হতাশায় নিমগ্ন হলো মেয়েটা। ওর তো অনেক কিছু জানার আছে, কিন্তু রিজভী যে উত্তর দিচ্ছে না। আচ্ছা রিজভী যে দুই দুইটা মার্ডার করলো কেউ কিচ্ছুটি টের পেলো না? এ যে ভারি অদ্ভুত বিষয়। কান্নার তোড়ে অনুর কন্ঠ জড়িয়ে আসছে, তবুও ও শ্লেষাত্মক কন্ঠে প্রশ্ন করলো,
---- "আপনি এতো বড়ো জঘন্য অপরাধ করলেন, তাও আবার এই বাড়িতেই। কেউ কিচ্ছু টের পেলো না? নাকি সবাই আপনার মতো জানোয়ার? কোনটা?
নির্দয় মানব এবার মুখ খুললো। পুরুষালি গম্ভীর কন্ঠে জবাব দিলো,
---- "রিজভী কখনো প্রমান রেখে কাজ করে না। তবুও তোমাকে এখনো জীবিত রেখেছি।
---- "কেন?কেন মেরে ফেলছেন না? আমাকে তো শ্মশান ঘাটে ফেলে এসেছিলেন। তাহলে আবার কেন নিয়ে এসেছেন এই বাড়িতে?
নিষ্ঠুর মানবের ঠোটের কোনে এক ক্রুর হাসি খেলে গেলো। অনুর দিকে শীতল দৃষ্টিপাত করে বললো,
---- " একটু পরে সব বুঝতে পারবে। গভীর জলের মাছ গিলে খাওয়ার সাধ্য তোমার নেই। তোমার মতো চুনোপুঁটির সেই ক্ষমতা হয়ে ওঠেনি। তাই দয়া দেখিয়ে বাচিয়ে রেখেছি।
অনু তেতিয়ে উঠলো। চোখের কার্ণিশ বেয়ে অবিরাম ঝরে পড়ছে নোনা জল। অনু কন্ঠ কিছুটা ঝাঁঝিয়ে বললো,
---- "আমি সবাইকে বলে দেবো আপনার কূকর্মের কথা। তারপর দেখবো আপনি কিভাবে পালিয়ে বাঁচতে পারেন। এই আমার হাতেই আপনার ধ্বংস মিলবে দেখে নিয়েন।
রিজভী এবার শব্দ করে হেসে উঠল। সেই অট্টহাসির প্রতিধ্বনিতত হলো পুরো ঘরময়। ও কাউচে আয়েশ করে বসে পায়ের ওপর পা তুলে জবাব দিলো,
---- "বোকা মেয়ে! তুমি নিজেও জানো না তোমার অজান্তে এই রিজভী ঠিক কোথায় কোথায় কলকাঠি নেড়ে রেখেছে।"
অনু থমকালো একটু। রিজভীকে মোটেও ওর কাছে স্বাভাবিক ঠেকছে না। আবার মানুষটার কথা ফেলেও দিতে পারছে না। রিজভী মজা করছে বলে একটুও মনে হচ্ছে না। কিন্তু কিসের এতো ক্ষোভ ছিলো ওর বোনের প্রতি রিজভীর?যে এইভাবে মৃত্যু দিলো। শুধুমাত্র রিজভীকে বিয়ে না করে পালিয়েছে বলে? কিন্তু এই কারণে কেও কাওকে খুন করে? অনু একটা শুষ্ক ঢোক গিললো।
অনুকে ওইভাবে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে রিজভী কপাল গোটালো। ঘারটা কাত করে নিজেও অনুর দিকে তাকালো।
অনুর ফুঁপিয়ে ফুঁপিয়ে করা কান্না হঠাৎ থেমে গেছে। রিজভীর দিকে তাকিয়ে ভীষণ আক্রোশে ফুঁসছে ও। আকস্মিকভাবেই নিজের শান্ত ভাবটা ঝেড়ে ফেলে অনু পাশের এন্টিক টেবিল থেকে ভারী একটি ফুলদানি তুলে নিল। চোখের পলকে সে ওটা উঁচিয়ে রিজভীর দিকে তেড়ে গেল।
অনুর এমন রণমূর্তি ধারণ করতে দেখেও রিজভী বিন্দুমাত্র বিচলিত হলো না। অনু যখন সমস্ত শক্তি দিয়ে ফুলদানিটা ওর মাথায় আঘাত করতে যাবে, রিজভী অত্যন্ত দক্ষ হাতে সেটি প্রহার করে ফেলল। অনুর কবজিটা একহাতে লোহার সাঁড়াশির মতো শক্ত করে চেপে ধরল ও।
এক ঝটকায় অনুকে ঘুরিয়ে নিজের বুকের সাথে পিষে ধরল রিজভী। হাতের চাপে অনুর আঙুলগুলো শিথিল হয়ে এল, আর মেঝেতে ফুলদানিটা আছড়ে পড়তেই সেটি টুকরো টুকরো হয়ে ভেঙে গেলো। পুরো ঘরময় ধ্বনিত হলো সেই শব্দ। অনুর পিঠ এখন রিজভীর বলিষ্ঠ বুকের সাথে লেপ্টে আছে, ও ছটফট করার সুযোগটুকুও পেল না।
রিজভী ক্ষিপ্রতার সাথে সেন্টার টেবিলে থাকা ফলের ঝুড়ি থেকে একটি ধারালো ফল কাটার চাকু তুলে নিল। কিছু বোঝার আগেই চাকুর শীতল ফলাটা শ্যাম রাঙা গলায় চেপে ধরল ও। অনুর নিশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। রিজভী ওর কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে হিমশীতল স্বরে বলল,
---- "বাঘের ডেরায় বসে হরিণ হয়ে শিকারি হওয়ার চেষ্টা করাটা বোকামি। তোমার গলায় আগে থেকেই একটা ক্ষত যায়গা করে নিয়েছে। বেশি ছটফট করলে দ্বিতীয় ক্ষতটা কিন্তু বেশ গভীর হবে।"
অনুর সারা শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল। গলার চামড়ায় চাকুর সেই ধারালো স্পর্শ ওর হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। রিজভীর নিঃশ্বাস তপ্ত শলাকার মতো আছড়ে পড়ছে অনুর ঘারে। অনু যেন এক যমদূতকে স্পর্শ করে আছে। ভয়ে কাটাসারা হয়েও অনু আরেকটা দুঃসাহসিকতা করে ফেললো।
এভাবে বিনা চেষ্টায় মরে থাকার চেয়ে একবার অন্তত চেষ্টা করা উচিৎ। এই দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে অনু যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। ভয়ের শেষ সীমানায় পৌঁছে গেলে মানুষ যেমন দুঃশাহসি হয়ে ওঠে, অনুর অবস্থাও ঠিক তেমন। ওর ভেতরে এক মরণপণ জেদ মাথা চাড়া দিয়ে উঠল।
রিজভীর বলিষ্ঠ দেহের কড়া বাঁধন আর পেছনে তার ভারী অস্তিত্বের সুযোগ নিয়ে অনু এক চরম দুঃসাহসিক কাজ করে বসল। এক মুহূর্তের জন্য ওর পুরো শরীরটা ধনুকের মতো বেঁকে গেল। কোনো কিছু না ভেবেই সে তার হাঁটু কুঁচকিয়ে, সর্বশক্তি দিয়ে পেছনের দিকে রিজভীর শরীরের সবচেয়ে সংবেদনশীল জায়গায় সজোরে আঘাত করল।
কিন্তু রিজভীর সিক্সথ সেন্স খুবই প্রখর। অনুর শরীর সামান্য একটু কুঁকড়ে যেতেই রিজভী ওর উদ্দেশ্য আঁচ করতে পারল। অনু যখন তার নিশানা লক্ষ্য করে হাঁটু চালাল, রিজভী অত্যন্ত ক্ষিপ্রতার সাথে নিজের শরীরের ভার একপাশে সরিয়ে নিল। অনুর সেই মরিয়া আঘাত লক্ষ্যভ্রষ্ট হয়ে রিজভীর শক্ত উরুর একপাশে গিয়ে থিতু হলো।
বিফল হলো অনুর সেই দুঃসাহসিক প্রচেষ্টা। রিজভী তখন কটমট দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে।
লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অনু এবার একটু বিচলিত হলো।কিন্তু পরক্ষনেই ও সমস্ত হিংস্রতা উগলে দিলো। রিজভীকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে, ওর শরীরের সমস্ত ভারসাম্য এক মুহূর্তের জন্য শিথিল করে দিল। রিজভী অনুর এমন বেপরোয়া ভাব দেখে একটু বিস্মিত হলো , ঠিক সেই অসতর্ক মুহূর্তেই অনু তার দ্বিতীয়বারের মতো রিজভীর সবচেয়ে সংবেদনশীল জায়গায় সজোরে আঘাত করল।
এবারে আর নিশানা ভুল হলো না। পাথরের মতো অটল রিজভীর মুখ দিয়ে এক রুদ্ধশ্বাস যন্ত্রণাকাতর গোঙানি বেরিয়ে এল। আকস্মিক এবং তীব্র যন্ত্রণায় রিজভীর হাতের বাঁধন আলগা হয়ে গেল, রিজভী ব্যথায় কুঁকড়ে গিয়ে সামনের দিকে ঝুঁকে পড়তেই অনু সেই সুযোগে জানপ্রাণ দিয়ে দরজার দিকে দৌড় লাগাল।
অনু দরজার কাছে পৌঁছে পাগলের মতো হাতল ঘোরাতে শুরু করল। কিন্তু না! দরজাটা এক চুলও নড়ল না। ও আবারও হ্যাঁচকা টান দিল, ঘামাক্ত হাতে দরজায় কিল-ঘুষি মারল, কিন্তু নিরেট দড়জাটাও যে অনুর সাথে বৈমানি করছে। দরজার লক খুলতে না পেরে অনুর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। ও বড় বড় চোখে দরজার দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই
অনু ভয়ে হিম হয়ে পেছন ফিরে তাকাল।
রিজভী তখনো পুরোপুরি সোজা হয়ে দাঁড়াতে পারেনি, এক হাতে কাউচটা আঁকড়ে ধরে ও নিজেকে সামলানোর চেষ্টা করছে। কিন্তু ওর যন্ত্রণাকাতর চোখজোড়া এখন ক্রোধে টকটকে লাল হয়ে উঠেছে। ওকে আরো হিংস্র লাগছে। রিজভী দাঁতে দাঁত চেপে ক্রুর হেসর বলে উঠল,
---- "দড়জা বাইরে থেকে লক করা... এখন এই খাঁচায় তুমি আর আমি। এই বাঘকে খেপিয়ে এবার পালাবে কোথায়?"
অনুর পিঠ দরজার সাথে লেপ্টে গেল। ও বুঝতে পারল, ও নিজের মুক্তির পথ তৈরি করতে গিয়ে নিজের মরণফাঁদ বুনেছে। ভয়ের তোরে অনুর শরীর ঘেমে নেয়ে একাকার হয়ে গেছে। শীর্ণ তনু হাপড়ের মতো ওঠানামা করছে।
অনু একবার দড়জা ধাক্কাচ্ছে তো আরেকবার রিজভীর দিকে তাকাচ্ছে। সময় যেন ওখানেই থমকে গেছে। রিজভী দাঁতে দাঁত চেপে ব্যাথা সহ্য করে নিলো। ধীরালয়ে এগিয়ে গেলো অনুর দিকে।অনু ভয়ে দড়জার সাথে সিটিয়ে গেলো। একটু আগে খীপ্র বাঘিনী যেন এক বিড়াল ছানায় রূপ নিয়েছে।
রিজভী এগিয়ে এসে অনুর চিবুক ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো। কন্ঠে তীব্র আক্রোশ ঢেলে বললো,
---- "খুব পাখা গজিয়েছে তাই না? তোর বোনের মতো তোকেও নিশ্চিহ্ন করে ফেলি?
রিজভীর একটা কথায় অনুর ভাবনায় ছেদ পড়লো। হঠাৎ মাথাতে এলো নীলাকে রিজভী খুন করেছে এই বিষয় তো কেউ জানে না। তাহলে রিজভী ওর বোনের ডেড বডি কোথায় রেখেছে? এই জানোয়ারের থেকে ভালো কিছু আশা করতে পারছে না অনু। ও সম্পূর্ণ কথা ঘুরিয়ে রিজভীকে প্রশ্ন করলো,
---- "আমার বোনের ডেড বডি কি করেছেন?"
---- "পিরানহা মাছ দিয়ে খাইয়ে দিয়েছি। পৃথিবী থেকে ওর শেষ চিহ্নটুকুও মুছে ফেলেছি।"
অনু এক হাতে নিজের বুক খামচে ধরলো। বুকের ভেতর ভীষণ যন্তণা হচ্ছে। ও রুদ্ধ হয়ে আসা কন্ঠে বলে উঠলো,
---- "আপনি কি মানুষ নাকি জানোয়ার?"
---- "আমি জানোয়ারের থেকেও নিকৃষ্ট। আমার সাথে পাঙ্গা নেওয়ার আগে অন্তত একবার ভাবা উচিত ছিল।"
অনু এবার দাড়িয়ে থাকার শক্তি পেলো না। ধপ করে বসে পড়লো মেঝেতে। দুই হাতে মাথা খামচে ধরলো ও। ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে করতে আওড়ালো,
---- "জীবনে কোন পাপের শাস্তি দিচ্ছো আল্লাহ? আমার নিষ্পাপ বোনটার এমন পরিণতি কেন হলো?"
রিজভী অনুর দুইপাশের দেওয়ালে হাতে ভর দিয়ে একটু ঝুকে বললো,
----" বোনের পরিণতি নিয়ে এতো চিন্তা করে লাভ নেই। এখন ভাবো এই ঘরে শুধু তুমি আর আমি আছি। কেও বাচাতে আসবে না তোমাকে। একবার ভেবে তো দেখো তোমার ঠিক কি পরিণতি হবে!
চলবে.....