#ভায়োলেন্ট_অবসেসন
#পর্বঃ০৮ (
#লেখিকা_হামিদা_পারভীন_পারু
________________
----"কোনো পচা ফল ফেলে রাখলে তা আরো দুর্গন্ধ ছড়ায়। তেমনি এখনই এই ঘটনার একটা বিহিত না করলে তা আরো জটিল থেকে জটিলতর হবে। একটা ডিসিশন না হওয়া পর্যন্ত কেউ রুম থেকে বের হবে না।"
মার্জানা তালুকদারের কথা শুনে রেজাউল তালুকদারের পা থেমে গেল। মুখে একরাশ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে থাকলেন। ঠিক তখনই পাশ থেকে রিজভী তার হাতঘড়ির দিকে তাকিয়ে নিস্পৃহ গলায় বলল,
----"আমার অনেক কাজ জমে আছে। তোমাদের ঝামেলা তোমরা মেটাও, আমি গেলাম।"
রিজভী আগে থেকেই প্রিপেয়ার্ড ছিল। সে চলে যেতে উদ্যত হলে মার্জানা তার দিকে ফিরে অবাক হয়ে প্রশ্ন করলেন,
----"তোমার বউ কী করল না করল তাতে তোমার কোনো হেডেক নেই?"
---"কিসের বউ? যাকে বউ বলে মানি না সে কী করল বা না করল তাতে আমার কিছু আসে যায় না।"
কথাগুলো বলেই সে কাউকে কিছু বলার সুযোগ দিল না। গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। ও শুধু দেখতে চেয়েছিল কারো আঙুল ওর দিকে আসে কি না। রিজভী চায় ওকে সবাই বিজনেসম্যান হিসেবেই জানুক, আর কিছু জানা লাগবে না। এই ঘটনা বাড়ির লোক জানলে জল অনেক দূর গড়াবে। তাই তো ঘটনার প্রধান সাক্ষীকে অকেজো করে দেওয়ার জন্য এত কলকাঠি নাড়াল। যেহেতু সবাই অনুকে ব্লেম করছে তাই রিজভী আর সেখানে থাকার প্রয়োজন মনে করল না। রেজাউল তালুকদার তার পিছু পিছু গেলেন তাকে থামাতে।
ঈশিতা এবং নাহিদ তালুকদার বুঝলেন রিজভী অনুর ওপর অসন্তোষ। যেভাবে বিয়েটা হয়েছে তাতে এটা নরমাল।
রিজভী চলে গেল। অনু তখনো ফোঁপাচ্ছে। ও ঈশিতা তালুকদারের দিকে তাকিয়ে আর্তনাদ করে বলে উঠল,
---- "সন্তানের কিছু হলে নাকি মায়ের মন কূ ডাকে। তোমার কিছু হচ্ছে না? কিছু ফিল করতে পারছ না তুমি? তোমার মেয়ে এই পৃথিবীতে নেই। কেন বুঝতে চাচ্ছ না?"
ঈশিতা তালুকদার কিছুটা থমকালেন। নাহিদ তালুকদার বললেন,
----- "যেই মেয়ে আমাদের সম্মানের কথা না ভেবে পালিয়ে গেছে, তার নামও উচ্চারণ করবে না আমার সামনে। সারাজীবন পেলে-পুষে বড় করে এই প্রতিদান পেলাম!"
অনু অবাক হয়ে ওর বাবার দিকে তাকাল। হাতের উল্টো পিঠে চোখ মুছে শ্লেষাত্মক কণ্ঠে বলল,
----"তোমরা কেউ বিশ্বাস করছ না কেন আমাকে? অন্ধ হয়ে গেছ নাকি তোমরা? আমি পুলিশের কাছে যাব। তাদেরকে সবটা বলব, তোমাদের বলে কোনো লাভ নেই।"
মার্জানা শান্ত-স্বাভাবিকভাবে বললেন,
----"আশপাশের সবকিছু এটাই প্রুফ করছে যে তুমি যেভাবেই হোক পালাতে চেয়েছিলে। মানুষ কখন এভাবে পালাতে চায় জানো নিশ্চয়ই। তাই নিজের মনগড়া গল্প বলা বন্ধ করো।"
অনু এবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াল। চোখ খিঁচে বন্ধ করে ফোঁস করে শ্বাস ফেলে আবার চোখ মেলে তাকাল। কিছুটা চেঁচিয়ে বলল,
---- "আমি এই বাড়িতে আর এক মুহূর্তও থাকব না। নিজের নামে আর কোনো এলিগেশন শুনতে চাচ্ছি না। এমনকি তোমাদের কারো বিশ্বাসের তোয়াক্কা আমি করছি না। যা করার আমি একাই করব।"
অনুর কথায় সবার কপালে ভাঁজ পড়ল। চোখ ছোট ছোট করে তাকাল ওর দিকে। নাহিদ তালুকদার ওকে প্রশ্ন করলেন,
----" এখন এই বাড়ির বউ তুই। এই বাড়িতে থাকবি না তো কোথায় থাকবি?"
----"তোমাদের সাথে ঢাকায় চলে যাব। ওই পিশাচটার সাথে সংসার আমি করব না। নিয়ে যাবে তো আমাকে?"
নহিদ তালুকদার অনুকে বোঝানোর সুরে বললেন,
----- "ওসব কথা মুখে আনিস না। মাত্র দুদিন হলো বিয়ে হয়েছে। নতুন সংসারে শুরুতে একটু-আধটু প্রবলেম হয়, মানিয়ে নিতে হয়। আর যদি তোর কোনো পিছুটান থাকে তবে ভুলে যা।"
----"মানিয়ে নেব মানে? ও আমার বোনের খুনি! আমি ওর সাথে থাকব না। আমি এখনই তোমাদের সাথে ফিরে যাব বাবা।".. অনু ব্যাকুল হয়ে তার বাবার হাত ধরল।
কিন্তু নাহিদ তালুকদার মেয়ের হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিলেন। তার কণ্ঠস্বর পাথরের মতো কঠিন শোনাল।
---- "খবরদার অনু! এই কথা আর দ্বিতীয়বার মুখেও আনিস না। তোর বড় বোনের জন্য আমরা আত্মীয়-স্বজনের কাছে মাথা নিচু করে আছি। জীবনে যা শুনিনি এখন তাই মাথা হেট করে শুনে যেতে হচ্ছে। এখন বিয়ের দুদিন যেতে না যেতেই তুই যদি বাপের বাড়ি গিয়ে উঠিস, তবে সমাজে আমরা মুখ দেখাব কী করে?"
অনু পাগলের মতো মাথা নাড়াতে লাগল,
----"তোমরা কি আমার জীবনের চেয়ে সমাজের মানুষের কথা বেশি ভাবছ? আমি এখানে থাকলে হয় ওই জানোয়ারটা আমার হাতে খুন হবে নয়তো আমি।"
অনুর মুখে এমন কথা শুনে সবাই হকচকিয়ে উঠল। এখন তাদের সত্যিই সংবিৎ হলো অনুর মানসিক অবস্থা ঠিক নেই। কিন্তু নরম হতে গিয়েও নরম হলেননা না মার্জানা তালুকদার। তিনি অনুর মুখোমুখি গিয়ে দাঁড়ালেন। ওর চোখের দিকে নিরেট দৃষ্টিপাত করে বললেন,
-----"সংসার করবে না! তাহলে কী চাও তুমি?"
অনু অন্যদিকে চোখ ঘুরিয়ে ক্লান্তিমাখা কণ্ঠে বলল,
----"ডিভোর্স চাই আমি।"
----"কোন পিছুটানে?"
----"আমার বোনের খুনির সাথে কোনোভাবেই সংসার করব না আমি।"
----"আচ্ছা, তোমাকে প্রুফ করতে হবে না যে রিজভী অনুকে খুন করেছে। তুমি শুধু এইটুকু বলো কেন খুন করবে ও?"
অনু এবার মার্জানার দিকে দৃষ্টিপাত করে বলল,
----"পালিয়ে যাওয়ার অপরাধে।"
----"রিজভী রাগী হতে পারে। তাই বলে এই অপরাধে ও তোমার বর্ণনার মতো জঘন্য কাজ করবে না। একটু বেশিই বলে ফেলছ তুমি।"
অনু উত্তর দিল না। দাঁতে দাঁত চেপে সবটুকু সহ্য করে গেল। এখন যে যা বলবে অনুকে মুখবুজে তা সহ্য করতে হবে। অন্য সময় হলে ওর সাথে তর্ক করে কেউ জিততে পারত না। কিন্তু এখন অনুর শরীর-মন মারাত্মক রকমের বিদ্ধস্ত। মার্জানা ফের বললেন,
----"তুমি ডিভোর্স দিতে চাইলে সন্ধ্যায় ভেবে আমাকে জানাবে। আই রিপিট, তোমার ভাবার সময় সন্ধ্যা পর্যন্ত। তুমি রাজি থাকলে আমি সব ব্যবস্থা করে দেব।"
অনুকে চুপ থাকতে দেখে ঈশিতা তালুকদার হতাশ হয়ে তার কাছে এসে দাঁড়ালেন। নির্বিকার ভঙ্গিতে বললেন,
----"রিজভীকে ডিভোর্স দিলে তোর জন্য আমাদের বাড়ির দরজা আজীবনের জন্য বন্ধ। কথাটা মাথায় রাখিস। তোর সব জেদ পূরণ করার জন্য আমরা মুখিয়ে নেই। একে তো গায়ে কলঙ্ক লাগিয়ে বসে আছিস।"
অনু কিছু বলতে যাবে তখন ঈশিতা তালুকদার আঙুল উঁচিয়ে অনুকে শাসিয়ে বললেন,
---- "তোর মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাচ্ছি না। মুখে মুখে তর্ক করা তোর স্বভাবে এসে দাঁড়িয়েছে।"
নিজের মায়ের এমন কথা শুনে অনু নিজের বলতে চাওয়া কথা গলাধঃকরণ করে ফেলল। চারদিক থেকে হতাশার তীরের ফলা যেন ওর বুক ভেদ করে চলে গেল। এত কিছুর পরে কি না ওর চরিত্রে দাগ পড়ল! অনু ধপ করে বিছানায় বসে পড়ল।
মার্জানা পাশ থেকে বললেন, "ও কী বলতে চাইছে বলতে দিন।"
এমন সময় রেজাউল তালুকদার ঘরে উপস্থিত হলেন। তার পেছন পেছন স্নেহাও এল। তিনি সবাইকে কড়া কণ্ঠে আদেশ দিলেন,
----" সবাই এই ঘর থেকে বের হও। মেয়েটার সাথে কী শুরু করেছ তোমরা?"
মার্জানা কিছু বলতে গিয়েও থেমে গেলেন। রেজাউল তালুকদারের রাগী চেহারা দেখে তিনি হনহনিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেলেন। তার পিছু পিছু বাকিরাও চলে গেল। তারা বেরিয়ে যেতেই রেজাউল তালুকদার ধীর পায়ে অনুর কাছে গেলেন। স্নেহাও কক্ষে প্রবেশ করল। অনু চুপচাপ খাটের কোণায় পা ঝুলিয়ে বসে আছে। দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। রেজাউল তালুকদার অনুর দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন,
---"তুমি যা চাও তাই হবে।"
সহসা অনু চোখ তুলে তাকাল। চোখজোড়ায় তখন এক অদম্য কৌতুহল। রেজাউল তালুকদার ফের বললেন,
----" সময়সীমার আগেই জল অনেক দূর গড়িয়েছে। তবে সেই জলের গভীরতায় টিকে থাকতে গেলে আগে তোমাকে কারোর বিশ্বাস জয় করতে হবে না। বুদ্ধি খাটাতে হবে।
অনু হাতের উল্টো পিঠে কপোল মুছে অবুঝের মতো প্রশ্ন করল,
----" কী বলতে চাচ্ছেন?
রেজাউল তালুকদার একটা দীর্ঘশ্বাস ফেললেন। নিরেট কণ্ঠে জবাব দিলেন,
----" কিছু না। আগে তোমার কিছু খাওয়া প্রয়োজন। নিজে ফিজিক্যালি ফিট না থাকলে এভাবেই সবকিছু তোমার মাথার ওপর দিয়ে চলে যাবে। আগে খেয়ে নাও।
----" আমার খিদে নেই। আপনি আগে আমাকে সবটা পরিষ্কার করে বুঝিয়ে বলুন।
----" পুরো একটা দিন তুমি অজ্ঞান ছিলে। তোমার শরীরের ওপর দিয়ে কী যাচ্ছে সেটা আমি খুব ভালো করেই রিয়েলাইজ করতে পারছি।"
এই অল্প কথাগুলো বলেই তিনি চলে যাওয়ার জন্য উদ্যত হলেন। অনু টাল সামলে উঠে দাঁড়াল। ধরা গলায় বলল,
----" আমি ওই জানোয়ারটার নামে মামলা করতে চাই।
রেজাউল তালুকদার অনুর দিকে ঘুরে দাঁড়ালেন। স্বাভাবিক স্বরেই প্রশ্ন করলেন,
----" এটুকুই?
----" আর রিজভীর থেকে ডিভোর্স চাই।"
রেজাউল তালুকদার নাকের ডগায় চশমাটা ঠেলে দিয়ে শীতল কণ্ঠে জবাব দিলেন,
----" ডিভোর্সের কথা মুখে আনলে আমার থেকে আর কোনো হেল্প পাবে না।
অনু চমকে উঠল। এই মুহূর্তে ওর পাশে কেউ নেই; নিজের বাবা-মা পর্যন্ত ওকে অবিশ্বাস করছে। বড় অসহায় শোনাল অনুর কণ্ঠ,
----" কেন?
----" এই মুহূর্তে কোনো উত্তর দিতে পারছি না। তুমি আমার কথা শুনলে তবেই আমি তোমার কথা শুনবো।
----" কী করতে হবে আমাকে?
----" এখন তুমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে সকালের মেডিসিনগুলো নেবে। তারপর আমি তোমাকে থানায় নিয়ে যাব কেস ফাইল করতে।
সহসা অনুর চোখ খুশিতে চকচক করে উঠল। রেজাউল তালুকদারের এই আশ্বাস যেন তপ্ত বালুকায় এক পশলা বৃষ্টি হয়ে ধরা দিল। যেখানে সবাই অনুকে অহেতুক ব্লেম দিচ্ছে, সেখানে দাদাভাই তাকে সাহায্য করতে চাইছেন ভেবেই তার অশান্ত মন কিছুটা শান্ত হলো। রেজাউল তালুকদার দরজার কাছে চলে যেতেই অনু কণ্ঠস্বর চড়িয়ে বলল,
----" আপনি কি আমাকে বিশ্বাস করেছেন দাদাভাই?
রেজাউল তালুকদার থমকে দাঁড়ালেন। কোনো উত্তর দিলেন না। অনুর দিকে স্থির এক পলক তাকিয়ে গুমোট মুখে কক্ষ থেকে বেরিয়ে গেলেন। তার এই নির্লিপ্ত হাবভাব বুঝতে না পেরে অনুর মুখটা আবার ম্লান হয়ে এল। পাশে দাড়িয়ে থাকা স্নেহাকে প্রশ্ন করলো,
----" দাদাভাই এর বলা কথাগুলো তুমি বুঝতে পেরেছো?
স্নেহা দু'দিকে মাথা ঝাকালো। যার অর্থ সেও কিছু বোঝেনি। বিয়ের দিন এই বাড়িতে এসেই স্নেহার সাথে অনুর একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে। স্নেহা ইন্টার ফাস্ট ইয়ারে পড়ে আর অনু এবার এইচএসসি দিয়েছে। দুজনের বয়সের বেশি পার্থক্য না থাকায় বেশ ভালোই সক্ষতা গড়ে উঠেছে। কিন্তু বর্তমানে অনুর মানুষিক অবস্থা ভালো না। ঘরের থমথমে পরিবেশটা অনুর চারপাশটা ক্রমেই ছোট করে আনছে। রেজাউল তালুকদার বেরিয়ে যাওয়ার পরও অনু একইভাবে বসে রইল। তার শরীরের ভেতরটা কামড়ে ধরেছে এক অদ্ভুত শূন্যতা আর অবসাদ। মাথার ভেতর দপদপ করছে হাজারটা চিন্তা। এরকম অমানুষের সাথে তার কেন বিয়ে হলো? আর তার নিজের বাবা-মাই বা কেন তাকে পর করে দিচ্ছে?
এতগুলো মানুষের মাঝে নিজেকে তার বড্ড একা মনে হলো। বুক ফেটে কান্না আসতে চাইলেও চোখের জলগুলো যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। অনুর এমন পাথরের মতো বসে থাকা দেখে স্নেহাও বেশ অস্বস্তিতে পড়ল। সে এগিয়ে মোলায়েম কন্ঠে বলল,
----" এভাবে বসে থেকো না। এখন ফ্রেশ হয়ে নাও।"
অনু নিস্পৃহভাবে একবার স্নেহার দিকে তাকাল। তার চোখের মণি দুটো স্থির। কোনো ভাবান্তর নেই।
----"ফ্রেশ হয়ে কী হবে? গায়ে যেই মিথ্যা অপবাদ লাগলো তা কি ধুয়ে যাবে?
----"দাদাভাই তো তোমার পাশে আছে। দাদাভাই এর উপরে অন্তত ভরসা রাখো। এখন চলো, ফ্রেস হবে। দেখো তোমাকে কেমন দেখাচ্ছে।"
----" তুমি আমাকে বিশ্বাস করো তো?
----" আমি তো সবটা জানি না। তবে আমার মনে হয় না তুমি এমন কাজ করতে পারো। আবার রিজভী ভাইয়া এমন জঘন্য কাজ করেছে তাও বিশ্বাস হচ্ছে না।
অনু প্রতিত্তোর করলো না। স্নেহা একরকম জোর করেই অনুকে হাত ধরে ওয়াশরুমের দিকে নিয়ে গেল। অনু প্রতিবাদ করার শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। যন্ত্রের মতো স্নেহার কথামতো শাওয়ার নিতে ঢুকল সে।
কিছুক্ষণ পর একজন সার্ভেন্ট এসে রুটি আর সবজি দিয়ে গেলো।
বেশখানিকটা সময় ধরে শাওয়ার নিয়ে অনু বেরিয়ে এল। ওর পড়নে এখন বাসন্তী রঙের একটি থ্রিপিস। অনুর ভেজা চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। তোয়ালেটা হাতে নিয়ে সে আবার খাটের কোণে গিয়ে বসল।
স্নেহা রুটির প্লেটটা হাতে নিয়ে অনুর সামনে এগিয়ে দিয়ে খেতে ইশারা করলো। অনু বিতৃষ্ণায় অন্যদিকে চোখ ঘুরিয়ে বললো,
----"আমার গলা দিয়ে কিছু নামবে না স্নেহা। আমাকে একা থাকতে দাও।"
----"একদম না! দাদাভাই তোমাকে থানায় নিয়ে যাবে বলেছে না? তাহলে? অন্তত এই দুই টুকরো রুটি খাও।"
স্নেহা জোর করে এক টুকরো রুটি ছিঁড়ে সবজি দিয়ে অনুর মুখের সামনে ধরল। যেই মেয়ে কখনো নিজে হাতে খাবার খাই না সেই মেয়ে আজ আরেকজনকে জোর করে খাইয়ে দিচ্ছে? এ কি মানা যায়? অনু ছোট করে হা করলো। কিন্তু মাথার মধ্যে ঘুরপাক করা চিন্তা টেনশনে সে খেতে পারলো না। কোনোমতে দুই-তিন টুকরো খাওয়ার পর অনু স্নেহার হাতটা সরিয়ে দিল।
অনু প্লেটটা ঠেলে সরিয়ে দিয়ে দুহাতে নিজের মাথাটা চেপে ধরল। তার দুচোখ বেয়ে অবাধ্য জল গড়িয়ে পড়ছে। স্নেহা আর জোরাজুরি করল না, শুধু দীর্ঘশ্বাস ফেলে প্লেটটা রেখে হাত ধুতে ওয়াশরুমের দিকে গেলো। এমন সময় অনুর বাবা-মা কক্ষে এলেন। তাদের উপস্থিতি অনুভব করে অনু হাটুর ভাজ থেকে মুখ তুলে তাকালো। ঈশিতা তালুকদার কিছু বলতে নিলে নাহিদ তালুকদার তাকে ইশারায় থামিয়ে দিলেন। অনুকে উদ্দেশ্য করে তিনি রুষ্ট স্বরে বললেন,
----" নিজের স্বামীর নামে কেস ফাইল করবে তুমি? দুদিন হলো না বিয়ে হয়েছে। এরমধ্যে লোকে এইসব জানলে কি বলবে?
----"(....…..)
----" যা খুশি করো। তোমার জন্য কম অপমানিত হয়নি এই বাড়িতে এসে। কম কথা শোনায়নি কেউ। যেই মেয়ে নিজের মা-বাবার সম্মানের কথা ভাবে না সেই মেয়ে আমাদের লাগবে না। আজ থেকে তুমি আমাদের কেউ না। সবকিছুর ইতি জানিয়ে গেলাম। ত্যায্য করলাম তোমাকে আমি।
অনুর গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। চোখ ফেটে জল বের হওয়ার উপক্রম। কয়েক সেকেন্ড চুপ থেকে ঝাপসা চোখে বহু কষ্টে বললো,
----" লাগবে না আমার এমন বাবা-মা। কথা দিচ্ছি
আপনাদেরকে আমি নিজের মা-বাবা বলেও পরিচয় দেবো না আর। রক্তের সম্পর্ক ছিন্ন করা যদি মহা পাপ হয়, তবে আজ সেই পাপের খাতায় আমি নাম লেখালাম।
অনুর কথায় একটুও টললেন না তারা। নাহিদ তালুকদার হেসে বললেন,
----" চলে যাচ্ছি। এই মুখ যেন আর দেখাতে আসিস না।
তারা চলে যেতেই অনু হাটুর ভাঁজে মুখ লুকিয়ে শব্দ করে কেদে উঠলো। দুচোখে অঝর শ্রাবনের বানভাসি হলো যেন। কান্না করতে করতেই অনু মনে মনে আওড়ালো,
----" "রাতে বোনকে হারানোর ব্যথায় দগ্ধ হলাম; আমার হতভাগা বোনের কপালে কবরের মাটিটুকুও জুটল না! সেই শোকের দগদগে ক্ষত শুকানোর আগেই সকালে নিজের চরিত্রে কলঙ্কের অপবাদ লাগল। পরিবারের দরজাটাও আমার জন্য চিরতরে বন্ধ হয়ে গেল। একসাথে এতগুলো ঝড় আমি কীভাবে সইব আল্লাহ!"
স্নেহা ওয়াশরুমের দড়জার পাশে দাড়িয়ে সবটা দেখলো। কারো মা-বাবা এতোটা পাষাণ কি করে হয়? স্নেহা যেন অনুকে শান্তনা দেওয়ার ভাষা টুকুনও হারিয়ে ফেললো। ননির পুতুলের মতো ধীর পায়ে এগিয়ে গেলো অনুর কাছে। অনুর কাঁধে হাত রাখলো। স্নেহার হাতের স্পর্শে যেন অনুর কান্নার বাঁধ ভেঙে গেল। কিন্তু সেই কান্না বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করেই অনুর শ্বাস-প্রশ্বাস অস্বাভাবিক দ্রুত হয়ে উঠল। বুক চেপে ধরে সে হাসফাস করতে থাকলো। শরীরের কাঁপুনি আর ঘাম দেখে স্নেহার বুঝতে বাকি রইল না যে, অনুর প্যানিক অ্যাটাক হয়েছে।
স্নেহা আতঙ্কিত হয়ে অনুর দুহাত চেপে ধরল। কিন্তু অনুর চোখের মণি স্থির হয়ে আসছে, মুখ দিয়ে শুধু অস্ফুট গোঙানি বের হচ্ছে। অনুর শরীর নিস্তেজ হয়ে এলো। মুখ দিয়ে কেমন সাদা ফেনা বের হতে থাকলো।
উপায়ান্তর না পেয়ে স্নেহা চিৎকার করতে থাকলো। কিছুক্ষণ পর স্নেহার চিৎকারে সবাই ছুটে আসলো কক্ষে।
,
সকালেই অনুকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তখন তার পালস রেট আশঙ্কাজনক ছিলো। এতোকিছুর পরও অনুর বাবা-মার মন গলেনি। তারা সেই সকালেই ঢাকা চলে গেছেন। সারাদিন পর অনু বিকালের দিকে কোনোরকম সুস্থ হতেই চরম জেদ ধরে থানায় যাবে। অনুর মানুষিক অবস্থা আর পাগলামি দেখে কেও তাকে বাধা দেয়নি। বরং রেজাউল তালুকদার, স্নেহা আর রুবিলা তালুকদার মিলে ওকে থানায় নিয়ে যায়। সেখানে গিয়ে অনু একবুক হতাশা নিয়ে ফিরে এসেছে। যেহেতু খু*নের কোনো প্রমাণ নেই। অনু একমাত্র প্রত্যক্ষ স্বাক্ষী। এমনকি লাশের হদিস অবদি নেই, তাই পুলিশ মার্ডার কেস ফাইল করেননি। এমনিতে এসবে রিজভীর নাম শুনে পুলিশ অফিসার কোনোভাবেই কেস নিতে রাজি হচ্ছিলেন না। তবে রেজাউল তালুকদার চট্টগ্রামের সাবেক এমপি এবং ক্ষমতাবান একজন মানুষ হওয়ায় মিসিং ডায়েরি লিখতে বাধ্য হয়েছেন। কিন্তু অনু এতে সন্তুষ্ট না।
*
অনেকদিন পর রিজভী নিজের ওষুধ তৈরির কারখানায় এসেছে। যদিও এখানে তার আসা পড়ে না বললেই চলে, বিদেশ থেকেই সে সব নিয়ন্ত্রণ করে। তার অনুপস্থিতিতে বিশ্বস্ত সিইও এবং অনুগত কর্মচারীরাই কারখানাটি পরিচালনা করে। মূলত একটি মিশনে সে বাংলাদেশে এসেছে।
ওষুধের এই কারখানাটি আসলে এক নিপুণ আইওয়াশ। সামনের সারিতে লাইফ-সেভিং অ্যান্টিবায়োটিক তৈরি হলেও, পেছনের সিক্রেট ল্যাবে চলে উচ্চমানের ড্রাগস প্রসেসিং। ওষুধের প্রতিটি চালানের ভেতর ড্রাগসগুলো এমন কৌশলে লুকানো থাকে যে, আন্তর্জাতিক কাস্টমস বা অত্যাধুনিক স্ক্যানার তা শনাক্ত করতে পারে না। এমনকি রিজভীর কারখানায় ওষুধের কার্টনগুলো বিশেষ প্রক্রিয়ায় তৈরি হয়।
পৃথিবীতে সাধু আর অসাধুর সহাবস্থান চিরন্তন। বন্দরের শত শত কনটেইনারের ভিড়ে রিজভীর ড্রাগসের লটগুলো খালাসের জন্য বন্দরের কিছু অসাধু কর্মকর্তা আগে থেকেই সার্ভার ম্যানিপুলেট করে সেগুলোকে 'গ্রিন সিগন্যাল' দিয়ে রাখে। এর বিনিময়ে তাদের পকেটে যায় মোটা অংকের পে-অফ। এছাড়াও কাস্টমস ডগ স্কোয়াডকে ফাঁকি দিতে ওষুধের ওপর কড়া গন্ধযুক্ত এক ধরণের রাসায়নিক মাস্কিং স্প্রে ব্যবহার করা হয়, যা ড্রাগসের ঘ্রাণকে পুরোপুরি নিউট্রালাইজ করে দেয়। যেহেতু রিজভীর কোম্পানিটি একটি নামকরা ব্র্যান্ড, তাই কোনো আইনি জটিলতা ছাড়াই বৈধ ওষুধের আড়ালে আন্তর্জাতিক মাফিয়াদের কাঙ্ক্ষিত ড্রাগসগুলো নির্বিঘ্নে পাড়ি জমায় বিদেশের বন্দরে। বলা বাহুল্য তার ড্রাগস কোনো নরমাল মাস্তানদের কাছে যায় না। আন্ডারওয়ার্ল্ডের বাঘা বাঘা মাফিয়ারা রিজভীর থেকে ড্রাগস নেয়। ড্রাগস নেয় ঠিকই কিন্তু তারা রিজভীর থেকে ড্রাগম নেয় এটা জানে না। ভালো মানের ড্রাগস পাওয়ায় তাদের কাম্য।
কারখানার ভেতরের পরিবেশটা আজ অন্যরকম থমথমে। বাতাসের ভারি গন্ধে অ্যান্টিবায়োটিকের কড়া ঘ্রাণের চেয়েও বেশি এক ধরণের হিমশীতল আতঙ্ক মিশে আছে। পেছনের সাউন্ডপ্রুফ গোডাউনের আবছা আলোয় একটা দামি লেদার কাউচে হেলান দিয়ে বসে আছে রিজভী। ঠোঁটের কোণে জ্বলছে তপ্ত সিগারেটের। তার সামনে হাঁটু গেড়ে বসে আছে তিনজন যুবক। প্রত্যেকের বয়স আটাশ থেকে ত্রিশের মধ্যে টগবগে যুবক, কিন্তু জীবনের অন্তিম মুহূর্তের ছটফটানিতে তাদের ফ্যাকাশে মুখগুলো এখন মৃত্যুপুরীর দূতের মতো লাগছে। হাত-পা শক্ত করে বাঁধা, মুখে মোটা টেপ।
ওরা সাধারণ কেউ নয়। সিআইডির স্পেশাল ইনভেস্টিগেশন এর সিক্রেট অফিসার এরা। এরা দীর্ঘদিন ধরে কারখানায় নজর রাখছিল। টিমের এই বাঘা বাঘা অফিসারদের প্ল্যানিং এতোটাই নিঁখুত ছিল যে, রিজভীর সিকিউরিটি সিস্টেমও শুরুতে ধরতে পারেনি। ভেতর থেকে ড্রাগস প্রসেসিংয়ের সব ভাইটাল ইনফরমেশন ওরা প্রায় বের করে ফেলেছিল। কিন্তু ধরা পড়ে যায়। এবং সবাই গা ঢাকা দেয়।
সবই ঠিকঠাক এগোচ্ছিল, কিন্তু ছন্দপতন ঘটল আদি’র কারণে। আদি ছিল এই মিশনের লিড অফিসার এবং নীলার বয়ফ্রেন্ড। ধরা পড়ে যাওয় ওরা এক গোপন শেল্টারে আত্মগোপন করেছিল। কিন্তু নীলার বিয়ে ঠিক হয়েছে শুনে আদি আর স্থির থাকতে পারেনি। আন্ডারকাভার থাকাকালীন এই ইমোশনাল ব্লান্ডারটাই কাল হলো। আদি যখন নীলাকে নিয়ে পালাচ্ছিল, রিজভীর ইনফর্মাররা দূর থেকে দেখে প্রথমে চিনতে পারেনি। তারা আদি এবং নীলার ঝাপসা ছবি তুলে বসের কাছে পাঠায়। কিন্তু রিজভী ছবিটি দেখতে অনেক দেরি করে ফেলে। যার ফলে ওরা পালিয়ে যেতে সক্ষম হয়। এভাবেই ছবির মাধ্যমে রিজভী জানতে পারে, নীলাকে পালাতে অনু সাহায্য করেছিল।
সন্দেহের বশবর্তী হয়ে রিজভী তার 'হিট স্কোয়াড' লেলিয়ে দেয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, রিজভীর লোকরা তাদের নাগালে পাওয়ার আগেই এক ভয়াবহ রোড এক্সিডেন্টে নীলা মারা যায়। আদি এবং তখন নীলার নিথর দেহটাও সাথে আনা হয়েছিল। আদি যাতে মুখ খোলে এবং তার টিমের বাকিদের অবস্থান জানায়, সেজন্য রিজভী সেদিন নীলার মৃতদেহের ওপর পাশবিকভাবে ছুরি চালিয়েছিল। মরদেহের অবমাননা সইতে না পেরে আদি সব স্বীকার করে নেয়। কিন্তু রিজভীর ঠিক কতোটা ভয়ংকর ওর হয়তো জানা ছিলো সা। সবকিছু স্বিকার করেও রেহায় পাইনি কেউ-ই। আদি ভেবেছিল সত্যি বললে হয়তো নীলার মরদেহের সম্মান রক্ষা হবে। কিন্ত হলো কোই?
এভাবেই রিজভী গর্তে লুকিয়ে থাকা সবকটি সাপকে বের করে তবেই ক্ষান্ত হয়েছে।
রিজভী চেয়ার থেকে উঠে দাঁড়াল। তাকে উঠে দাড়াতে দেখে সামনের যুবকগুলো গুঙিয়ে উঠলো।
______________
রিজভী চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। পরনে সম্পূর্ণ কুচকুচে কালো রঙের একটি ট্যাকটিক্যাল পোষাক। গায়ে একটি কালো হুডি, নিচে লুজ-ফিট কালো কার্গো প্যান্ট এবং পায়ে ভারী কমব্যাট বুট। পুরো চেহারাই হুডির আড়ালে ঢাকা।
রিজভীকে উঠে দাঁড়াতে দেখেই সামনের হাত-পা বাঁধা যুবকগুলো আতঙ্কে গোঙিয়ে উঠল। কিন্তু গত দুদিন ধরে ওদের পেটে এক ফোঁটা পানি অবধি পড়েনি। তারওপর পাশবিক অত্যাচারে শরীরগুলো একেকারেই নেতিয়ে গেছে। বিশেষ জিগ্যাসাবাদে তাদেরকে নির্মম অত্যাচার করা হয়েছে কিন্তু কোনো আশানুরূপ উত্তর তাদের কাছ থেকে পাওয়া যায়নি। দেখেই বোঝা যাচ্ছে ওরা কতোটা ক্ষুদার্থ এবং তৃষ্ণার্ত। কিন্তু তীব্র তৃষ্ণায় বুক ফেটে গেলেও চিৎকার করার মতো শক্তিটুকুও অবশিষ্ট নেই ওদের।
রিজভী ধীরপায়ে এগিয়ে এসে ওদের সামনে দাঁড়াল। ঠোঁটের কোণে থেকে সিগারেটটা মাটিতে ফেলে জুতোর তলা দিয়ে পিষে দিল সে। কালো হুডির কারণে ওর মুখ স্পষ্ট নয়। বদ্ধ গোডাউনটাও আলো আধারের লুকোচুরি খেলছে। গোডাউনটা বড়ো হলেও এতে তেমন কোনো জিনিসপত্র রাখা নেই। শুধু একটি কাউচে এবং দুই তিনটা টেবিল আছে। হঠাৎই গোডাউনের শান্ত বাতাস চিড়ে রিজভীর নিরেট কন্ঠস্বর ভেসে এলো,
—"পানি পিপাসা পেয়েছে?
সহসা যুবকগুলো মাথা উপরনিচ করলো। যার অর্থ তাদের পানি তৃষ্ণা পেয়েছে। রিজভী পুনরায় নাভানকে উদ্দেশ্য করে বললো,
—"মেহমানদারিতে ত্রুটি আমার একদম পছন্দ না, এটা বড্ড অন্যায়! অন্তত একটু পানি তো মুখে দিতে পারতে..." রিজভীর কণ্ঠস্বরটা খুবই শান্ত শোনাল যে মুহূর্তের জন্য মনে হতে পারে সে সত্যিই খুব দয়ালু কোনো মানুষ।
নাভান রিজভীর বলা ভাষা মুহূর্তেই বুঝে গেল। সে ঘরের কোনায় দাঁড়িয়ে থাকা কালো পোশাক পরা ছয়জন হিটম্যানের দিকে ইশারা করে যান্ত্রিক ইশারা দিতেই
কালো পোশাকধারী লোকগুলো বিনাবাক্যে এগিয়ে এল। কোনো তাড়াহুড়ো নেই, একদম নিখুঁত পেশাদারিত্ব। কারোই চেহারা দেখা যাচ্ছে না; সম্পূর্ণটা কালো অবয়বে ঢাকা। তারা ঝটকা মেরে যুবক তিনজনের মুখের মোটা টেপগুলো টেনে ছিঁড়ে ফেলল। চামড়া টান লাগায় তীব্র যন্ত্রণায় ওরা গুঙিয়ে উঠলো। লোকগুলো পাশের টেবিল থেকে একটা স্বচ্ছ কাঁচের বোতল বের করল, যার ভেতরে থাকা তরলটা দেখতে পানির মতোই।
লোকগুলো দুজন যুবকের চিবুক শক্ত করে চেপে ধরে মুখটা ওপরের দিকে তুলল। হাত-পা বাঁধা থাকায় আর তীব্র তৃষ্ণায় হিতাহিত জ্ঞান হারিয়ে যুবকদুটো হাঁ করে বোতলের দিকে তাকাল। বোতলটি উঁচুতে ধরতেই কয়েক ফোঁটা তরল তার মুখের ভেতর পড়ল।
কিন্তু তরলটুকু গালে পড়তেই যুবকগুলোর চোখ দুটো কোটর থেকে প্রায় বেরিয়ে আসার উপক্রম হলো। প্রচণ্ড এক অজানা আতঙ্কে তারা পুরো তরলটুকু উগলে দেওয়ার চেষ্টা করল, কিন্তু কালো পোশাকধারী লোকগুলো ছিল পৈশাচিক শক্তিসম্পন্ন। তারা বিন্দুমাত্র সুযোগ না দিয়ে যুবকের চোয়াল এমনভাবে চেপে ধরল যে, সে না পারল চিৎকার করতে, না পারল মুখ সরাতে। জোরজবরদস্তি করে বোতলের বাকি সম্পূর্ণ তরলটুকু ওদের গলায় ঢেলে দেওয়া হলো। নিজের সহচরীদের এমন নির্মমতার শিকার হতে দেখে পাশের যুবকটি ছটফট করতে থাকলো।
বোতলগুলো মেঝেতে আছাড় খেয়ে পড়ার শব্দ হতেই চারপাশের থমথমে পরিবেশটা মুহূর্তের মধ্যে নরককুণ্ডে পরিণত হলো।
ওটা সাধারণ তরল ছিল না—ওটা ছিল ল্যাবরেটরিতে তৈরি উচ্চ ঘনত্বের সালফিউরিক অ্যাসিড। তরলটি গলায় নামার সাথে সাথেই কেমিক্যাল রিয়্যাকশন শুরু হয়ে গেল। যুবকদুটি গলাকাটা মুরগীর মতো ছটফট করতে থাকলো।
দুই যুবকের বুকফাটা, গগনবিদারী চিৎকারে বদ্ধ গোডাউনের দেয়ালগুলো যেন কেঁপে উঠল। অ্যাসিডের তীব্র দাহ্য ক্ষমতায় ওদের ভেতরের সবকিছু পুরে যেতে লাগল। তীব্র অভ্যন্তরীণ র*ক্তক্ষরণে ওদের শরীর ধনুকের মতো বেঁকে উঠতে চাইল, কিন্তু হাত-পা বাঁধা থাকায় ওরা কেবল মেঝেতে আছাড় খাড়িয়ে ছটফট করতে লাগল। কয়েক সেকেন্ড পর মুখ থেকে কালচে লাল জমাট বাধা র*ক্ত বের হতে থাকলো। গোডাউনের থমথমে বাতাসে ছড়িয়ে পড়ল পোড়া মাং\সের এক তীব্র, ঝাঁঝালো গন্ধ।
রিজভী এক কদম পিছিয়ে এসে ঠান্ডা চোখে মেঝেতে ছটফট করতে থাকা দেহ দুটোর নিথর হয়ে যাওয়া দেখল। পোড়া মাংস আর এসিডের ঝাঁঝালো গন্ধটা ওর নাসিকারন্ধ্রে এসে লাগলেও ওর পাথুরে মুখে কোনো ভাবান্তর হলো না।
ঠিক পাশেই হাত-পা বাঁধা অবস্থায় বসে থাকা তৃতীয় যুবকটি, যার নাম ইহরাম, সে তখন আতঙ্কে কাঁপছে। নিজের চোখের সামনে বন্ধুদের এমন বিভৎস পরিণতি দেখে ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে, চোখ দুটো ভয়ে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে।
রিজভী ধীরপায়ে ইহরামের দিকে এগিয়ে গেল।ইহরামের ঠিক সামনে এসে দাঁড়িয়ে ও থমকে গেল। রাশভারি কন্ঠে বলে উঠলো,
—" প্রমাণগুলো কোথায়?
মুখ বাধা থাকায় উত্তর এলো না। শুধু উমম উমম শব্দ করতে থাকলো। রিজভী পকেট থেকে একটা চকচকে কালো পি*স্তল বের করে লোড করে না ঘুরেই পাশে থাকা এক হিটম্যানের দিকে কোনো পূর্বসতর্কবার্তা ছাড়াই, চোখের পলকে হিটম্যানের কপাল বরাবর ট্রিগার চেপে দিল সে—ঠা*স!পিস্তলের আওয়াজে চারপাশের স্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেল। হিটম্যানটা মেঝেতে আছাড়ে পড়ল।
রিজভী পিস্তলের নল থেকে বের হওয়া হালকা ধোঁয়াটুকুর দিকে তাকিয়ে গম্ভীর, বরফশীতল কণ্ঠে বাকিদের উদ্দেশ্যে বলল,
—"ওর মুখের বাঁধন খুলে দাও গাধারামের দল। গুরুত্বপূর্ণ কথা আলাপ আছে।
বাকি হিটম্যানরা ভেতরে ভতরে ভয়ে কুঁকড়ে গেল।তবে তাদের ভয় প্রকাশ পেলে তারাও মারা পড়বে। কারণ রিজভী ভীতু লোকেদের একদম পছন্দ করে না। একজন দ্রুত এসে ইহরামের মুখের টেপটা এক ঝটকায় সরিয়ে দিলো।
মুখের বাঁধন মুক্ত হতেই ইহরাম পাগলের মতো জোরে জোরে শ্বাস নিতে লাগল। চোখে তীব্র আতঙ্ক থাকলেও বন্ধুদের হারানোর ক্ষোভ আর প্রতি হিংসা মুহূর্তে ভর করল ওর ওপর। সে চিৎকার করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করলো।
ইহরামের চিৎকারে গোডাউনের দেয়ালগুলো প্রতিধ্বনিত হতে লাগল। কিন্তু রিজভীর মুখে কোনো রাগ বা উত্তেজনার রেখা ফুটল না। সে অত্যন্ত শান্তভাবে পিস্তলটা ইহরামের কানের ঠিক ইঞ্চিখানেক পাশ দিয়ে শূন্যে তাক করল এবং ট্রিগার প্রেস করল।
বুলেটটি ইহরামের কানের পাশ ঘেঁষে পেছনের কংক্রিটের দেয়ালে গিয়ে বিঁধল। বাতাসে তীব্রভাবে ছড়িয়ে পড়ল বারুদের পোড়া গন্ধ। কানের পাশ দিয়ে চলে যাওয়া মৃ\ত্যুর হিমশীতল স্পর্শ আর বুলেটের শব্দে ইহরামের সব চিৎকার মুহূর্তের মধ্যে গলায় আটকে গেল। সে ভয়ে একেবারে মিইয়ে গিয়ে কাঁপতে থাকল।
রিজভী এবার পিস্তলের গরম নলটা ইহরামের থুতনিতে ঠেকিয়ে ওর মুখটা আলতো করে ওপরে তুলল। হুডির অন্ধকার আড়াল থেকে রিজভীর নীল চোখদুটো জ্বলজ্বল করছে। সে ফিসফিসিয়ে প্রশ্ন করল,
—"প্রমাণগুলো কার কাছে রেখেছিস ভালোই ভালোই বল। নয়তো তোর অবস্থাও ঠিক ওদের মতোই হবে।
ইহরামের ঠোঁট কাঁপছে, কিন্তু ভেতরের জেদ থেকে এক চুলও সরলো না। ও খুব ভালো করেই জানে, সত্যিটা স্বীকার করলেও মৃত্যু নিশ্চিত আর না বললেও মৃ\ত্যু নিশ্চিত। সে দাঁতে দাঁত চেপে রিজভীর চোখের দিকে তাকিয়ে রইল, কোনো কথা বলল না। নিজের সিদ্ধান্তে সে অটল।
ইহরামের এই নীরবতা আর অবাধ্যতা রিজভীর ধৈর্যের শেষ সীমা পার করে দিল। রিজভীর চোখের মণি দুটো হিংস্র হয়ে উঠল। কোনো কথা না বাড়িয়ে সে পিস্তলটা সোজা ইহরামের দিকে তাক করে ট্রিগার প্রেস করে দিলো
পরপর কয়েকটি শব্দে ভারী হয়ে উঠল অন্ধকার গোডাউনের বাতাস। পিস্তলের সবগুলো গুলি এক-এক করে ইহরামের শরীরে গেঁথে যেতে লাগল। প্রতিটা বুলেটের আঘাতে ইহরামের শরীরটা তীব্র ঝাঁকুনি দিয়ে উঠছিল। মুহূর্তের মধ্যেই ওর পুরো মেঝে র\ক্তে ভেসে গেল, বুলেটের আঘাতে ঝাঁজরা হয়ে যাওয়া দেহটা একসময় নিস্তেজ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল।
চারপাশ আবার নিথর, নিস্তব্ধ। রিজভী খালি ম্যাগাজিনটা পিস্তল থেকে খসিয়ে মেঝেতে ফেলল। ধাতব শব্দটা গোডাউনের দেওয়ালে বাড়ি খেয়ে মিলিয়ে গেল। রিজভীর এই পৈশাচিক রূপ আর মেজাজের ভয়ে গোডাউনের বাতাস যেন আরও ভারী ও শ্বাসরুদ্ধকর হয়ে উঠল, সেখানে দাঁড়িয়ে থাকা বাকি হিটম্যানদের শ্বাস নেওয়ার শব্দটুকুও যেন হারিয়ে গেল। রিজভী এটাই চাই ওকে সবাই ভয় পাক। কেউ যেন ওর বিরুদ্ধে যাওয়ার চেষ্টা না করে। বিশ্বাসঘাতকতা তো ভুলেও না।
অপর প্রান্ত থেকে এমন নৃশংস ঘটনা মনিটরে দেখে শরাফত শিকদারের গা দরদরিয়ে ঘামতে থাকলো। তিনি তার বাপের জন্মেও এমন নৃশংসতা দেখেননি। ছেলেদুটোর শরীর এসিডে গলে গেছে, অপর ছেলেটির শরীর বুলেটে ঝাঁঝরা হয়ে তার র\ক্তে পুরো মেঝে ভেসে গেছে।
সবচেয়ে বড় কথা যেই লোকগুলো এমন নৃশংস কাজ করলো, তাদের কারোর মুখই দেখা যাচ্ছে না। কারোর মুখ পুরো কালো কাপড়ের অবয়বে ঢাকা, তো অন্য দুজনের লম্বা হুডির আড়ালে নিজেদের মুখ সম্পূর্ণ লুকিয়ে রেখেছে।
শরাফত শিকদারও যে এই লোকগুলোর কয়েদি, তা আর বলার অপেক্ষা রাখে না। তিনি যেই ঘরটাতে আছেন সেটি পুরোটাই অন্ধকারে ঠাসা। আজ সকালেই তাকে কিছু অজ্ঞাত লোক আচমকা অজ্ঞান করে এখানে নিয়ে এসে আটকে রেখেছে। কোথায় আছে নিজেও জানে না সে। চেয়ারে হাত-পা শক্ত করে বাঁধা থাকায় তার বিন্দুমাত্র নড়ার উপায় নেই।
মনিটরের ওই চরম নৃশংস দৃশ্য দেখে শরাফত শিকদারের বুকের ভেতরটা দুরুদুরু করে কাঁপতে লাগল। একটা তীব্র ভয় তাকে গ্রাস করলো—তার সাথেও কি ঠিক এমন কিছু হতে চলেছে? তা না হলে, এইসব তাকে লাইভ দেখানোর কোনো মানেই হয় না। চোখের সামনে ভাসতে থাকা দৃশ্য তাকে যেন নিঃশব্দে নিজের মৃ\ত্যুর বার্তা দিচ্ছিল। কারণ কদিন ধরেই কিছু লোক তাকে থ্রেট দিচ্ছিলো বিকৃত কিছু অসাধু কাজের জন্য।
বেশকিছু সময় পর মনিটরটা বন্ধ হয়ে গেল। চোখের পলকে পুরো ঘরটা একদম ঘুটঘুটে অন্ধকারে ঠেসে গেল। ভ্যাপসা গরম আর ভয়ের চোটে শরাফত শিকদারের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শরীর বেয়ে টপটপ করে ঘাম ঝরছে।
ঠিক এইভাবেই কিছুক্ষণ কেটে যাওয়ার পর—হঠাৎ করে কক্ষের দরজা খোলার শব্দ হলো।
চমকে উঠে শরাফত শিকদার চোখ তুলে তাকালেন। সাথে সাথেই ঘরের একটা কোণে টিমটিমে হলদেটে ড্রিম লাইট জ্বলে উঠল। সেই আলো-আঁধারির মাঝে শরাফত শিকদার দেখতে পেলেন সামনে দাঁড়িয়ে থাকা সেই মানবকে।
পরনে সম্পূর্ণ কুচকুচে কালো রঙের একটি ট্যাকটিক্যাল পোশাক। গায়ে একটি কালো হুডি, নিচে লুজ-ফিট কালো কার্গো প্যান্ট এবং পায়ে ভারী কমব্যাট বুট। পুরো চেহারাই হুডি আর ফুল ফেস ব্ল্যাক মাস্কের আড়ালে ঢাকা, এমনকি হাতেও পরা কালো গ্লাভস। চোখটা অব্দি দেখা যাচ্ছে না।
রিজভী একদম ধীরপায়ে, শব্দহীনভাবে এগিয়ে এলো। শরাফত শিকদারের ঠিক সামনে রাখা বড় কালো কারুকার্য খচিত রাজকীয় চেয়ারটায় পায়ের ওপর পা তুলে বসলো। রিজভীর সামনে বসে থাকা ব্যাক্তিটি রিজভীদের পারিবারিক বিজনেসের বিশ্বস্ত সিইও।
খানিকটা নীরবতা ভেঙে হুডির আড়াল থেকে রিজভীর গম্ভীর, যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এলো,
—" আমার লোক এতো ভালো অফার দিলো আর আপনি তাদেরকে রিজেক্ট করে দিলেন? সমস্যা কি?
—" কে আপনি?
উত্তর এলো না। শারাফত শিকদার ব্রেনে একটু চাপ দিতেই বুঝলেন সামনে থাকা মানব কিসের কথা বলছে। বেশকিছুদিন ধরে তাকে বিভিন্ন প্রাইভেট নাম্বার থেকে একটা কাজের অফার দেও হচ্ছে। খুবই জঘন্য সেই কাজ। কিন্তু সে এদের কাউকে চেনে না। সে চিৎকার করে উঠলেন,
—"হোয়াট ডু ইউ মিন বাই দিস? তুমি জানো আমি কে? আমি এতো বড়ো বৈমানি করতে পারবো না।
শরাফত শিকদার কিছুতেই মানবেন না দেখে রিজভী কোনো তাড়াহুড়ো করল না। সে একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ার থেকে উঠে দাঁড়াল। পাশেই রাখা একটা কালো ব্যাগ থেকে একটা ভারী হাইড্রোলিক কাটার মেশিন বের করলো। রিজভী মেশিনের পাওয়ার বাটনটা অন করতেই তীব্র, তীক্ষ্ণ শব্দে পুরো ঘরময় একটা যান্ত্রিক ঝংকার তুলতে লাগল। শারাফত শিকদারের চোখের তারায় ভয়ের রেখা খেলে গেলো। রিজভী মেশিনটা শারাফত শিকদারের চোখ বরাবর ধরে রুষ্ট স্বরে বললো,
—" আই ফা*ক ইউর লয়ালিটি।
কোনো পূর্বসতর্কবার্তা ছাড়াই রিজভী বিদ্যুৎগতিতে এগিয়ে এসে শরাফত শিকদারের বাম হাতটা চেপে ধরল। শরাফত শিকদার হাতটা ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলেন, কিন্তু রিজভীর পৈশাচিক শক্তির সামনে তিনি নস্যি। রিজভী মেশিনের ধারালো ব্লেডটা সোজা শরাফত শিকদারের বা হাতের কানি আঙুলের ওপর সেট করে প্রেস করল।
"ক্যাঁ*ক্যাঁক!"
তীব্র যান্ত্রিক শব্দ আর হাড় কাটার মটমট আওয়াজ একসাথে মিশে গেল। শরাফত শিকদারের বা হাতের কানি আঙুলটা মুহূর্তের মধ্যে কেটে আলাদা হয়ে মেঝেতে ছিটকে পড়ল।
—"আআআহহহহহহ!"
তীব্র, আকাশবিদারী ব্যথায় শরাফত শিকদার পুরো শরীর দিয়ে একটা প্রচণ্ড ঝাঁকুনি দিলেন। ব্যথার চোটে তার ছটফটানিতে চেয়ারসহ তিনি মেঝেতে দড়াম করে উল্টে পড়লেন। কাটা আঙুল থেকে ফিনকি দিয়ে র\ক্ত ছুটে এসে মেঝে আর তার কাপড়ে মাখামাখি হয়ে গেল।
তিনি মেঝেতে পড়ে থাকা অবস্থাতেই তীব্র যন্ত্রণায় এবং চরম ভয়ে জড়সড় হয়ে, কুঁকড়ে গিয়ে পাগলের মতো চিৎকার করে বলতে লাগলেন,
—"প্লিজ আর না! আর নাহ! আমি রাজি, আমি রাজি! আপনি যা বলবেন... যা বলবেন তাই হবে! জাস্ট আমাকে আর মারবেন না, প্লিজ!"
রিজভী ক্রুর হাসলো। পূনরায় সতর্ক করে বললো,
—" আপনার দুইটা মেয়ে আছে। একজন ক্লাস ফোরে পড়ে অন্যজন মাস্টার্স এ পড়ে। নিজের বউ বাচ্চার মায়া থাকলে ভুলেও চালাকি করার চেষ্টা করবেন না।
*
রাত বারোটা বেজে পার হয়ে গেছে। হাসপাতালের বদ্ধ কেবিনে অনু চুপচাপ শুয়ে আছে। দেয়ালঘড়ির টিকটিক শব্দ আর নীরবতা যেন কেবিনটাকে আরও বেশি থমথমে করে তুলেছে। ডক্টর সাফ জানিয়ে দিয়েছেন, আজকের রাতটা অনুকে হসপিটালেই অবসার্ভেশনে থাকতে হবে। ধকল আর মানসিক ট্রমার কারণে শরীরের বেশ অবনতি হয়েছে।
বিকেলে থানায় যাওয়ার পর থেকে ভেতরের টেনশনটা আরও কয়েক গুণ বেড়ে গেছে। চোখের সামনে ঘটে যাওয়া একটা ডাবল মার্ডার কেস পুলিশ স্রেফ একটা সাধারণ 'মিসিং ডায়েরি' হিসেবে নথিবদ্ধ করেছে! এই অবিচার কি কোনোভাবে মেনে নেওয়া যায়? সিস্টেমের এই কুৎসিত রূপ দেখার পর থেকেই মাথাটা ছিঁড়ে যাচ্ছে, শরীরটা আগের তুলনায় আরও বেশি খারাপ লাগছে।
অনু একদৃষ্টিতে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে জীবনের কঠিন হিসেবগুলো মেলানোর চেষ্টা করছে। আজ সারাদিন সে তার একমাত্র ভরসা, দাদা রেজাউল তালুকদারকে বোঝানোর চেষ্টা করেছে যে সে রিজভীকে ডিভোর্স দিয়ে দিতে চায়। নিজের বোনের। খুনির সাথে এমন একটা পবিত্র সম্পর্ক সে কোনোভাবেই বয়ে বেড়াতে পারবে না। কিন্তু কে শোনে কার কথা!
উল্টো রেজাউল তালুকদার তাকে বুঝিয়েছেন,
—"ডিভোর্স দিলে তুই রিজভীর ধরাছোঁয়ার বাইরে চলে যাবি। কাউকে যদি জখম করতে চাস, তবে তার ঘাড়ের ওপর বসেই করতে হয়। দূর থেকে তুই ওর কিচ্ছু উপড়ে ফেলতে পারবি না। তাই তুই যদি এখন ডিভোর্স দিস, তবে দুই কূলই হারাবি।"
রেজাউল তালুকদার এও জানিয়ে দিয়েছেন, ডিভোর্স দিলে তিনি অনুকে আর কোনো সাহায্য করবেন না। আবার অনুকে সে বিশ্বাস করেছে কীনা স্পষ্ট করে বলছেও না। অনু এক দোটানায় পড়ছে যার কোনো কূলকিনারা ও খুজে পাচ্ছে না।
অনুর এখন এই মুহূর্তে মাথার ওপর একটা ছাদ আর অন্তত কারোর একটা শক্ত ও মেন্টাল সাপোর্ট বড্ড প্রয়োজন। অথচ আজ তার চারপাশে কোনো মানুষ নেই। অথচ কয়েক দিন আগেও যখন সুখের সময় ছিল, কত মানুষই না তার আশেপাশে ঘুরঘুর করত! সব কথার শেষ কথা—রিজভীকে ডিভোর্স দিলে সে আশ্রয় হারাবে, রেজাউল তালুকদারের সাহায্যও পাবে না। কিন্তু এসবের কোনো কিছুতেই অনুর মন সায় দিচ্ছে না। ওই খুনিটার মুখ মনে পড়লেই তার গা গুলিয়ে উঠছে। কী করবে কিছুই বুঝতে না পেরে যন্ত্রণায় নিজের মাথার চুল দুই হাতে খামচে ধরল সে।
এদিকে গভীর রাতে হসপিটালের করিডোরে মানুষের ভিড় অনেকটাই কমে এসেছে। শোরগোল ছাপিয়ে নিস্তব্ধতা নেমেছে চারধারে। করিডোরের লম্বা সারি ধরে রাখা চেয়ারগুলোতে একাকী বসে আছে নিখিল। রেজাউল তালুকদার থাকতে চেয়েছিলেন, কিন্তু নিখিল জোর করেই তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। স্নেহাকেও নিখিল চলে যাওয়ার জন্য বেশ কয়েকবার ধমকেছে, কিন্তু কোনো কাজে দেয়নি।
আর রুবিলা তালুকদার সেই সকাল থেকেই ছায়ার মতো অনুর সাথে আছেন। মার্জানা তালুকদার যেমন পাথরের মতো শক্ত আর কড়া ধাঁচের মানুষ, তার ঠিক উল্টো স্বভাবের হলেন রুবিলা তালুকদার। তিনি বড্ড নরম আর নমনীয় মনের। প্রথম প্রথম অনুর ওপর তারও ভীষণ রাগ হয়েছিল বটে, কিন্তু বর্তমানে অনুর এই করুন পরিস্থিতি দেখে তার মনটা মোমের মতো গলে গেছে। এই যেমন বাপ-মা মরা স্নেহাকে এই সংসারে যদি সবচেয়ে বেশি কেউ ভালোবেসে আর আগলে রেখে থাকে, তবে সে রুবিলা। আমাদের সমাজে কিছু নিরপেক্ষ মানুষ থাকে না? যারা কোনো ধরনের কাদা ছোঁড়াছুঁড়ি বা ঝামেলায় জড়াতে চান না, যাদের কাছে দুনিয়ার সবাই ভালো। রুবিলাও ঠিক তেমনই একজন। আর এই ভালোমানুষির কারণেই অনুর ওপর এখন তার বড্ড মায়া হচ্ছে।
ডক্টর যেহেতু অনুকে একদম একা এবং মেন্টাল রিল্যাক্সে থাকতে বলেছেন, তাই নিখিল পাশেই আরেকটা কেবিন ঠিক করে দিয়েছে যাতে রুবিলা তালুকদার এবং স্নেহা একটু রেস্ট নিতে পারে। অনু নিজেও বারবার রিকোয়েস্ট করছিল যে সে একটু একা থাকতে চায়।
বসে থাকতে থাকতে নিখিলের মাজা ধরে গেছে। মনে মনে ফন্দি আটলো স্নেহাকে ফুসিয়ে ফাঁসিয়ে বাইরে এনে দুজনে গল্প করবে। মনের ভাবনাকে সাই দিতে ও উঠে দাড়ালো। ৩৫৫ নম্বর কেবিনের দরজার কাচ দিয়ে একটু উঁকি মেরে দেখল। ভেতরে আবছা আলোয় দেখা যাচ্ছে রুবিলার কোলের মধ্যে স্নেহা ক্লান্তিতে একদম ঘুমিয়ে নেতিয়ে পড়েছে। রুবিলা পরম মমতায় স্নেহার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন।
দৃশ্যটা দেখে নিখিল একটা দীর্ঘশ্বাস ফেলল। সারা দিনের ক্লান্তি কাটানোর জন্য সে ভাবল একবার নিচে হসপিটালের নাইট-ক্যান্টিনে যাবে, এক কাপ গরম চা আনা যাক। চলতি পথে হঠাৎ কী মনে করে সে পাশে অনুর কেবিনের দরজার কাচের দিকে তাকাল। দেখল, অনু ঠিক একইভাবে সিলিং ফ্যানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে শূন্য চোখে চেয়ে আছে।
নিখিল মনে মনে ঠিক করল, নিজের জন্য এবং বাকিদের জন্য একসাথে চার কাপ চা নিয়ে আসবে। যেই ভাবা সেই কাজ; করিডোরের নিস্তব্ধতা ভেঙে নিখিল দ্রুত পায়ে নিচে ক্যান্টিনের উদ্দেশ্যে চলে গেল।
মিনিট দশেকের মধ্যে ক্যান্টিন থেকে ওয়ান-টাইম কাপে করে চার কাপ ধোঁয়া ওঠা কড়া লিকারের চা নিয়ে ওপরে ফিরে এলো নিখিল। করিডোরের ঠান্ডা বাতাসে চায়ের সুগন্ধটা চমৎকার লাগছিল।
নিখিল প্রথমে ৩৫৫ নম্বর কেবিনে প্রবেশ করলো।
নিখিলকে দেখে রুবিলা উঠে দাড়ালো। সে কিছু বলতে যাবে কিন্তু তাকে থামিয়ে দিয়ে নিখিল তার হাতে এক কাপ চা ধরিয়ে দিয়ে বললো,
—" এইটা অনুকে দিয়ে আসো। মেয়েটা বোধহয় জেগেই আছে। তারাতাড়ি এসো না হয় চা ঠন্ডা হয়ে যাবে।
রুবিলা চুপচাপ চা নিয়ে অনুর কেবিনের দিকে চলে গেলো। দুটো কেবিন পাশাপাশি। রুবিলা কেবিনের দরজার হাতলটা ঘুরিয়ে ভেতরে ঢুকল। আবছা আলোয় বেডের দিকে তাকাতেই চোখে পড়লো বেডটা একদম ফাঁকা!
সাদা চাদরটা দুমড়ে-মুচড়ে আছে, স্যালাইনের চ্যানেলটা বেডের পাশে স্ট্যান্ডে ঝুলছে, আর সুঁইয়ের মাথা থেকে ফোঁটা ফোঁটা ওষুধ মেঝেতে গড়িয়ে পড়ছে।
রুবিলা প্রথমে ভাবল অনু হয়তো ওয়াশরুমে গেছে। সে দ্রুত গিয়ে ওয়াশরুমের দরজায় নক করল, "অনু? ভেতরে আছ?" কোনো সাড়া নেই। ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল—ভেতরে কেউ নেই।
রুবিলার বুকের ভেতরটা ধক করে উঠল। সে পাগলের মতো ছুটে পাশের কেবিনে ঢুকে চেচিয়ে বললো,
—" নিখিল! অনু তো কেবিনে নেই।"
রুবিলা চলে যেতেই নিখিল স্নেহাকে ঘুম থেকে তুলে ঝগড়া লাগিয়ে নিয়েছিল এইটুকু টাইমে। কিন্তু মায়ের এমন চেচামেচিতে নিখিল ভ্রুকুচকে বললো,
—"কী হয়েছে মা? অমন করছো কেন?"
—"অনু কেবিনে নেই ! ওয়াশরুমেও নেই!"
—"কী বলো!" নিখিলের মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাসে হয়ে গেল। কতো বড়ো মুখ করে বলেছিল সব সামলে নেবে।
দেরি না করে তিনজন মিলে কেবিন, করিডোর এমনকি নার্সদের ডেস্কের চারপাশ পাগলের মতো খুঁজতে লাগলেন। রুবিলা অনবরত অনুর নাম ধরে ডাকতে থাকলেন। নিখিল তো ডক্টরদের সাথে এক প্রকার ঝগড়া লাগিয়ে নিয়েছে। কেমন হসপিটাল যে মাঝরাতে পেশেন্ট গায়েব হয়ে যায়। পুরো হসপিটালে মূহুর্তেই হুলুস্থুলুস বেধে গেলো। এমনকি তালুকদার বাড়িতেও সেই খবর পৌছে গেলো।
চলবে....
[গল্প পড়ে রিয়াক্ট দেন না কেন হূ? কিপ্টামি না করে গল্প পড়ে কমেন্টে মন্তব্য জানান। আপনারা কিপ্টামি করলে আমিও গল্প দিতে কিপ্টামি করবো কিন্তু হুহ]