ফন্ট সাইজ:
থিম:
ভায়োলেন্ট অবসেসন

পর্ব 9

লেখক: হামিদা_পারভীন_পারু

#ভায়োলেন্ট_অবসেসন
#পর্বঃ৯
#লেখিকা_হামিদা_পারভীন_পারু

⛔কপি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ⛔

_________

টানা ৪ ঘন্টা সেন্সলেস থাকার পর অনু চোখ মেললো। কোথায় আছে, ওর অবস্থান কোথায় কিছুই বুঝে উঠতে পারলো না অনু। চোখ জ্বলছে। সাথে টের পাচ্ছে ওর পুরো শরীর অবশ আর ভারি লাগছে। তীব্র মাথা যন্ত্রণায় চোখ মুখ কুচকে গেলো ওর। একটা ধূসর বিছানায় শুয়ে আছে ও। রুমে মৃদু আলো জ্বলছে। সে নরম আলোতেও অনুর চোখ খুলতে বড্ড বেগ পোহাতে হলো।কক্ষে কেও নেই।
শরীরে হাসপাতালের ওই নীল রঙের পোশাকটাও নেই। তার বদলে একটা ল্যাভেন্ডার কালারের ড্রেস আছে। আচ্ছা ও তো হসপিটালে ছিলো। অনু মনে করার চেষ্টা করলো। মুহুর্তেই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা মস্তিষ্কে গিয়ে হিট করলো ওর। অনুর চট করে উঠে বসে আশেপাশে তাকালো। কালো ধূসের সংমিশ্রণে তৈরি কক্ষটাকে অনুর কাছে কোনো ভুতুড়ে বাড়ি ঠেকলো। তবে ঘরের প্রতিটা জিনিস দামি বিলাসবহুল এন্টিক ম্যাটালিকের। সম্পূর্ণ পরিবেশ অনুর অচেনা।
আচ্ছা, এখানে কে এনেছে ওঁকে? ওর শুধু এইটুকু মনে পড়লো, রাতে ওর কেবিনে কেউ একজন গিয়েছিল। এবং ওকে কিছু বুঝে উঠতে দেওয়ার আগেই ওর মুখে রুমাল চেপে ধরে। তারপর আর কিচ্ছু মনে নেই ওর।
অনুর জ্ঞান ফিরতে দেখে একজন মাঝ বয়সী মহিলা ট্রে হাতে ঘরে প্রবেশ করলো। সোজা এসে ট্রেটা বেডসাইড টেবিলে রেখে অনুর দিকে তাকাল। নমনীয় কন্ঠে অনুকে বলল,
—" ফ্রেস হয়ে নাস্তা করে মেডিসিন গুলো নিন।

অনু কয়েক সেকেন্ড মহিলাটির দিকে নিশ্চুপ তাকিয়ে থেকে ভেতরে ভেতরে তেতে উঠলো। রক্ত চড়ে গেল ওর মাথায়। গত কয়েকদিনের মানসিক ট্রমা এবং এখন এই অপহরণের শিকার হওয়া সব মিলিয়ে অনুর ভেতরের ধৈর্যের বাঁধ ভেঙে গেল।
পাশে থাকা বেডসাইড টেবিলের ওপর রাখা একটা ভারী এন্টিকের মেটালিক ফুলদানি এক ঝটকায় তুলে ধরে সে তীব্র আক্রোশে মহিলাটির কপালে ছুড়ে মারলো। কন্ঠ কিছুটা তেতিয়ে বললো,

—" তুমি কাল রাতে আমাকে কিডন্যাপ করেছ, তাই না? শালী, নিজের জ্বালায় বাঁচি না, আরেকজন মরার ওপর খাঁড়ার ঘা হয়ে জুটেছে! সবাই আমাকে কুরবানির গরু পেয়ে বসেছে।

আঘাতটা এতটাই জোরালো ছিল যে মহিলাটির কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। কালো মার্বেল পাথরের ওপরে টপটপ করে লাল রক্ত ঝরে পড়তে লাগল। মহিলাটি তীব্র ব্যথায় ককিয়ে উঠে কপালে হাত চেপে কিছুটা পিছিয়ে গেলো। ব্যাথায় রুষ্ট কন্ঠে বললো,

—" আহহ... কী করলেন আপনি এটা! আমি তো শুধু এখানকার কেয়ারটেকার!

—" যে-ই হও তুমি! সত্যি করে বলো, কে তোমাদের মালিক? আমাকে কেন এখানে আনা হয়েছে?"

অনু তখনও ফুসছে। রাগে তার শরীর কাঁপছে, বুকটা দ্রুত ওঠানামা করছে।
ঠিক তখনই কক্ষের দরজার কাছ থেকে এক গম্ভীর পুরুষালি কন্ঠস্বর ভেসে এলো,

—" কিডন্যাপ আমি করেছি। একজনের দোষ অন্যজনের ওপর চাপিয়ে দেওয়া ইট'স নট ফেয়ার মিস।

শব্দের উৎস খুজতে অনু বিদ্যুৎগতিতে দরজার দিকে তাকাতেই একজোড়া অপ্রিয় নীল চোখের সাথে দৃষ্টি মিলন হলো। দরজার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী পুরুষ। পরনে সিল্কের কালো শার্ট, হাতা দুটো কনুই পর্যন্ত গুটানো। শার্টের ওপরের দুটো বোতাম খোলা।
রিজভীকে দেখে অনু যেন সপ্তম আকাশ থেকে পড়লো। চোখের তারা দুটো মুহূর্তের মধ্যে স্থির হয়ে গেল। অবচেতনভাবেই তার পুরো শরীর ঘৃণায় রিরি করে উঠলো। মনের কোনে ভেসে ওঠা বীভৎস দৃশ্যটা ওর মস্তিষ্কে সজোরে আঘাত করলো।
রিজভী ধীরপায়ে ঘরের ভেতরে হেঁটে এলো। রিজভী আসতেই আহত মহিলাটি রিজভীকে কুর্ণিশ জানিয়ে কপাল হাত চেপে ধরে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলো। পুরো ঘরে এখন শুধু অনু আর রিজভী। রিজভীকে দেখে অনুর পুরো শরীর রাগে ঘৃণায় জ্বলে যাচ্ছে। শুধুমাত্র রিজভীর জন্য ও আজ সব হারিয়েছে। অনু কয়েক কদম এগিয়ে এসে হাত উঁচিয়ে রিজভীকে থাপ্পড় মারতে যাবে কিন্তু রিজভী কায়দা করে অনুর হাত ধরে ফেললো। অনু হাত মোচড়াতে থাকলো কিন্তু ছাড় পেলো না। রিজভী চোয়াল শক্ত করে ওর দিকে তাকিয়ে আছে। অনু ফুঁসে উঠে বললো,

— "আর কী চান আপনি আমার কাছে? প্রথমে আমার বোনটাকে শেষ করলেন। তারপর আমার চরিত্রে কলঙ্কের দাগ লাগিয়ে দিলেন। সবশেষে আমার চারপাশের আপনজনদের আমার থেকে কেড়ে নিলেন। এখন আর কোন অপূর্ণ চাহিদার জন্য আমাকে এভাবে কিডন্যাপ করে এনেছেন?"

রিজভী একদম শান্ত, শীতল কণ্ঠে জবাব দিল,

—"আমি ডিভোর্স চাই।"

অনুর ঠুনকো মস্তিষ্কে খুব আকাঙ্খিত শব্দ ধ্বনিত হওয়া মাত্রই ওর চোখদুটো চকচক করে উঠলো। কিন্তু দাদাভাই এর বলা কথাগুলো মনে পড়তেই ওর মুখটা ম্লান হয়ে গেলো। কি ভেবে চোয়াল শক্ত করে বললো,

—" আমি ডিভোর্স দিতে পারবো না।

রিজভীর ভ্রুজোড়া আপনাআপনি কুঁচকে গেলো। হাতের বাধন কিছুটা শক্ত করে বললো,

—" কেন?

অনু কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তার তীব্র গা-গোলানো ভাব শুরু হলো। পেটের ভেতর থেকে একটা বমিভাব দলা পাকিয়ে ওপরে উঠে আসতে চাইল। নিজেকে সামলাতে সে রিজভীর হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে লাগল। কিন্তু রিজভী সেটাকে অনুর অস্বীকৃতি ভেবে ওর কবজি আরও জোরে চেপে ধরে হিসহিসিয়ে বলল,
—"ডিভোর্স তো তোকে দিতেই হবে। তুই না দিলে তোর চোদ্দগুষ্টি দিতে বাধ্য হবে।

অনু ব্যথায় আর অস্বস্তিতে উম উম শব্দ করতে লাগল, কিন্তু রিজভী হাত ছাড়ল না। তীব্র বমিভাবে অনুর গলা দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। একপর্যায়ে অসহ্য বোধ করায় সে মুখ খুলতেই হরহর করে রিজভীর গায়ের ওপর বমি করে দিল।
এই আকস্মিক ও অভাবনীয় কাণ্ডে রিজভী কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। সে একবার নিজের নোংরা শার্টের দিকে তাকাচ্ছে, তো আরেকবার অনুর দিকে। প্রচণ্ড বিরক্তিতে মুখ কুঁচকে, কটমট করে তাকিয়ে রিজভী ফুঁসে উঠল,

—" হোয়াট দ্যা হেল!

অনুর শ্বাস-প্রশ্বাস তখন দ্রুত ওঠানামা করছে। শরীর ভীষণ দুর্বল, রিজভীর হাতের বাধন আলগা হতেই অনু এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে নিজের কণ্ঠে সর্বোচ্চ ঝাঁঝ ঢেলে বলল,

—"সময় হলে আমি নিজেই আপনাকে ডিভোর্স দেব। আপনার মতো একটা জানোয়ারের সাথে কোনো পবিত্র সম্পর্ক বয়ে বেড়ানোর বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই!

রিজভী রক্তাভ চোখে অনুর দিকে তাকিয়ে আছে। নীল চোখজোড়া প্রবল ক্ষুব্ধ হয়ে আছে। ওর গা থেকে একটা উটকো গন্ধ বের হতে দেখে অনু কয়েক ধাপ সরে দাঁড়াল। রিজভী রাগে কাঁপছে। শার্টের বোতাম খুলতে খুলতে অনুর দিকে এগিয়ে এলো। এই মুহূর্তে অনু সত্যি ভয় পেয়ে গেল। ওর তেজি, জেদি সত্তাটা যেন কোথায় গায়েব হয়ে গেল!
রিজভী যত এগোচ্ছে, অনুও তত পিছোচ্ছে। একপর্যায়ে পেছাতে পেছাতে ওর হাত ঠেকল বেডসাইড টেবিলের ওপর। সেখানে রাখা একটি ধারালো ছুরির ওপর চোক পড়তেই নিজেকে বাঁচানোর শেষ সম্বল হিসেবে অনু ছুরিটা খপ করে তুলে নিল। তারপর রিজভীর দিকে তাক করে শাসিয়ে উঠল,

—"আর এক পা সামনে এগোলে আপনাকে আমি কুচিকুচি করে কেটে ফেলব!

কিন্তু রিজভী থামল না, একদম অনুর গা ঘেঁষে এসে দাঁড়াল। দুজনের মধ্যে এখন মাত্র কয়েক ইঞ্চির ব্যবধান। অনু ছুরিটা রিজভীর মুখের ওপর উঁচিয়ে ধরেছে, ভয়ে ওর হাত কাঁপছে অস্বাভাবিকভাবে। হুট করেই অনু কিছু একটা ভাবলো। পরমুহূর্তেই সে ছুরিটা দিয়ে রিজভীর চোখ বরাবর কোপ বসাতে গেল। ঠিক তখনই রিজভী ক্ষিপ্র হাতে অনুর হাতটা চেপে ধরল। রিজভীর উন্মত্ত চোখ থেকে ছুরির ফলাটা তখন মাত্র কয়েক সেন্টিমিটার দূরে থমকে আছে!
পরমুহূর্তেই রিজভী এক ঝটকায় অনুকে ঘুরিয়ে ফেলল। অনুর পিঠ ঠেকে গেল রিজভীর শক্তপোক্ত চওড়া বুকের সাথে। নিজের হাতের ওপর নিয়ন্ত্রণ হারানোর আগেই অনু টের পেল, ধারালো ছুরিটা এবার তার নিজের গলার ওপর চেপে বসেছে। সেই সাথে রিজভীর শার্টে লেগে থাকা দুর্গন্ধযুক্ত বমি অনুর জামায় লেপ্টে গেল। তীব্র ঘৃণায় অনুর পুরো শরীর রি রি করে উঠল, কিন্তু গলার ওপর ছুরির শীতল স্পর্শে সে মুহূর্তে পাথর বনে গেল ও। নড়ার মতো শক্তিটুকুও যেন হারিয়ে ফেলল সে। রিজভী অনুর ঘারের কাছে মুখ নামিয়ে হিসহিসিয়ে বললো,

—" জানের ভয় নেই না?
—"না নেই। সেইদিন শ্মশানে ফেলে এসেছিলের সবার সামনে আমাকে রং প্রমাণ করার জন্য, আজকর আবার এখানে এনেছেন কোন উদ্দেশ্যে।

রিজভী উত্তর দিলো না।
ওই অবস্থাতেই রিজভী অনুকে টেনে-হিঁচড়ে ওয়াশরুমের দিকে নিয়ে গেল। অনু জোরে জোরে চেঁচাতে থাকলো। ওয়াশরুমে ঢুকেই সে অনুকে সজোরে ছিটকে দূরে সরিয়ে দিল। অনু টাল সামলাতে না পেরে বেসিনের ওপর গিয়ে পড়লো। তবে দু'হাতে নিজে সামলে সোজা হয়ে দাড়ালো।

রিজভী এক ঝটকায় শরীর থেকে নিজের নোংরা শার্টটা খুলে ফেলল। তারপর সেটা অনুর দিকে ছুড়ে মেরে বলল,
— "আমার গায়ে বমি করেছিস তো? আমার শার্টের সাথে সাথে আমাকেও ক্লিন করবি। এক্ষুনি! নইলে এই ছুরি দিয়ে তোকে টুকরো টুকরো করে কেটে কমোডে ফ্লাশ করে দেব!

অনু রিজভীর উদাম শরীরের দিকে তাকিয়ে ঘৃণাভরে চোখ ফিরিয়ে নিল। রুদ্ধ গলায় ফুঁসে উঠে বলল,

— "ভয় পাই না আপনাকে আমি!

রিজভী ক্ষিপ্ত চোখে অনুর দিকে তাকাল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক পৈশাচিক হিংস্রতা। সে এক পা এগিয়ে এসে ছুরির শীতল মাথাটা অনুর নরম চিবুকে চেপে ধরল। ধারালো ধাতুর ছোঁয়ায় অনুর পুরো শরীর শিউরে উঠলেও সে সোজা হয়ে দাঁড়িয়ে রইল।
রিজভী ফিসফিসিয়ে বলল,

— "এখনো ভয় পাচ্ছেন না, মিস?"
— "না।"

রিজভী এবার ক্রুর হাসল। অনুর মুখের ওপর ঝুঁকে আসতেই অনু কিছুটা পিছিয়ে গেল। রিজভী শান্ত স্বরে প্রশ্ন করল,

— "মেরে দেই?

রিজভীর চোখের অতল হিংস্রতা দেখে অনুর শিরদাঁড়া বেয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। তবু রিজভীর চোখের দিকে সরাসরি তাকিয়ে ও চিবুক শক্ত করে বলল,

— "আপনার মতো একটা কাপুরুষের হাতে মরতেও আমার ঘৃণা হবে!"
— "বাট আই ডোন্ট কেয়ার।"
এই পর্যায়ে অনুর ভীষণ কান্না পেয়ে গেল। ও নিজেকে সামলে নিয়ে শুধাল,
— "কোন শত্রুতায় আপনি আমার পেছনে লেগেছেন?"
— "আমি তো আপনার পেছনে লাগিনি মিস। আই মিন, সামনেই দাঁড়িয়ে আছি।

রিজভীর এমন উদ্ধত উপহাসে অনু জ্বলে উঠল। দুহাতে রিজভীর শক্ত বুকটাতে ধাক্কা মেরে সরাতে চাইল, কিন্তু এক চুলও টলাতে পারল না। রিজভী একটু বাঁকা হেসে অনুর হাবভাব দেখে সরে দাঁড়াল। হঠাৎ একটা প্রশ্ন অনুর মাথায় তীরের মতো এসে বিঁধল। চোখ তুলে রিজভীর দিকে তাকিয়ে অবিশ্বাস্য গলায় প্রশ্ন করল,

— "আপনি প্রফেশনাল খুনি, তাই না? নীলা আপু আর আদি ভাইয়া আপনার প্রথম মার্ডার ছিল না। কোনো সাধারণ মানুষের পক্ষে এত ক্লিনলি খুন করা অসম্ভব!

অনুর এমন তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা দেখে রিজভী মনে মনে অবাক হলেও তা প্রকাশ করল না। এত অসুস্থ হওয়ার পরও যেই মেয়ের এমন তেজ থাকতে পারে, তার মাথায় এটুকু বুদ্ধি আশা করাই যায়। তবে বুদ্ধি যতোটুকু আছে বাকিটুকু বোকামিতে ঠাসা। রিজভী একটা লম্বা শ্বাস ফেলে জবাব দিল,

— "কাজ ক্লিনভাবেই করতে হয়। কোনো প্রমাণ রাখা সেফ না।"
— "তাহলে আমাকে রেখেছেন কেন? আমিও তো আপনার খু*নের প্রত্যক্ষ সাক্ষী।
— "যেই তারে কারেন্ট নেই, সেই তার পানিতে ভেজালে কোনো সমস্যা নেই, রাইট?
— "মানে?.." অনু ভ্রুকুটি করে প্রশ্ন করল।
— "মানে খুব সিম্পল। তোকে বাঁচিয়ে রাখলাম আর কই, ভেতরে ভেতরে তোকে ঠিকই নিষ্ক্রিয় করে দিয়েছি। আর তোর বর্তমান যে সিচুয়েশন, তাতে পুরো পৃথিবীর সামনে গিয়ে চিল্লালেও মানুষ তোকে পাগল ভাববে। এটা বড়জোর একটা মিসিং ডায়েরি পর্যন্তই সীমাবদ্ধ থাকবে।"

অনু মনোযোগ দিয়ে রিজভীর পুরো কথাটা শুনল। কয়েক ধাপ এগিয়ে এসে রিজভীর মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল,
— "এত সোজা না অনুরিমা তালুকদার অনুকে ভেতর থেকে মুচড়ে দেওয়া। আপনি এক দিক থেকে ভাঙবেন, সে অন্য দিক থেকে কালকেউটে হয়ে আপনাকে ছোবল মারবে।"

রিজভী অনুর কথায় পাত্তা দিল না। বরং ওর হাতে শাওয়ার জেল আর লুফা ধরিয়ে দিয়ে বলল,
— "তোর বমি তুই পরিষ্কার করবি। এখন আমাকে ক্লিন কর, দ্যান আমার শার্ট ক্লিন করবি।"

এদিকে ওয়াশরুমের দরজার ওপাশ থেকে কান পেতে নাভান সব কথোপকথন শোনার আপ্রাণ চেষ্টা করছে। দুই জাতশত্রুর একসাথে ওয়াশরুমে যাওয়াটা ওর কিছুতেই হজম হচ্ছে না। তাই তো নিজের ব্যক্তিত্বের বাইরে গিয়ে আজ বসের ওয়াশরুমের দরজায় আড়ি পেতেছে। হঠাৎ রিজভীর মুখে এমন কথা শুনে ওর চোখ দুটো বড় বড় হয়ে গেল। যাকে সবসময় মেয়েদের থেকে দশ ক্রোশ দূরে থাকতে দেখেছে, মেয়েদেরকে সহ্য করতে পারে না। সে আজ তার জাতশত্রুকে বলছে নিজের শরীর ক্লিন করে দিতে? এ কি মানা যায়!
রিজভী ঘুরে বেসিনে হাত ধুতে থাকল। হাত ধোয়া শেষে আয়নায় নিজের প্রতিবিম্বের পাশে অনুর প্রতিবিম্বের দিকে তাকাল। রিজভীর অভিব্যক্তি বোঝা গেল না। সে হঠাৎই বলে উঠল,

— "ইউ আর আ লিটিল রেইনড্রপ। রিজভী তালুকদার নামক এই অগ্নিলাভা নেভানোর অ্যাবিলিটি তোমার নেই।

অনু নিশ্চুপ, শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। হাত ফসকে শাওয়ার জেলটা নিচে পড়ে যাওয়ায় ঝুঁকে সেটা তুলল। তারপর চিবুক শক্ত করে রিজভীর দিকে এগিয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই লুফার আড়ালে রাখা ছুরিটা রিজভীর উদাম পিঠে বসিয়ে দিল। আকস্মিক এই অতর্কিত আক্রমণে রিজভী প্রথমে যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে নিল। ও তো ভেবেছিল অনু ভয় পেয়ে ওর কথামতো কাজ করবে।
রিজভীর পিঠ থেকে তাজা রক্তস্রোত গড়িয়ে পড়ছে। কিন্তু রক্ত দেখেই অনুর অবদমিত ট্রমা চাড়া দিয়ে উঠল। চোখের সামনে বারবার নীলার রক্তাক্ত মৃতদেহটা ভেসে উঠতে লাগল। ছুরিটা ওর হাত থেকে খসে পড়ে গেল। পুরো শরীরে এক তীব্র অস্বাভাবিক কম্পন অনুভব করল সে।
রিজভী ওর দিকে ঘুরে দাঁড়াতে না দাঁড়াতেই অনু ধপ করে পড়ে যেতে নিল। রিজভী নিজের ক্ষত অগ্রাহ্য করেই ওর এক হাত শক্ত করে পেঁচিয়ে ধরল। এইসব সামান্য ক্ষতের সহ্যক্ষমতা রিজভীর আছে। অনুর পুরো শরীর তখন কাঁপছে। দুচোখ ঝাপসা হয়ে এলো ওর। সে তলিয়ে গেল কোনো এক অন্ধকার অতল গহ্বরে। রিজভী অনুর দুই বাহু শক্ত করে ধরল, কিন্তু অনু ততক্ষণে নেতিয়ে ওর শক্ত বুকে ঢলে পড়েছে।

রিজভী অনুর দুই বাহু শক্ত করে ধরল, কিন্তু অনু ততক্ষণে পুরোপুরি নেতিয়ে ওর চওড়া বুকে ঢলে পড়েছে।
রিজভী একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের পিঠের তাজা রক্ত আর ক্ষতের তোয়াক্কা না করে অনুকে পাঁজাকোলা করে কোলে তুলে নিল। ঠিক করল ওকে বেডরুমে নিয়ে যাবে। কিন্তু অনুকে কোলে নিয়ে যেমনই সে এক পা বাড়িয়েছে—অমনি ঘটল সেই অঘটন!
অনুর হাত থেকে পড়ে বেশ কিছুটা শাওয়ার জেল মেঝেতে পড়েছিল, যা টাইলসের ওপর একটা মারাত্মক পিচ্ছিল লেয়ার তৈরি করে রেখেছিল। রিজভীর পা সেই জেলের ওপর পড়তেই ব্যালেন্স হারিয়ে অনুকে কোলে নিয়েই ধপাস করে আছাড় খেল!পিঠের তাজা ক্ষতে সরাসরি টাইলসের আঘাত লাগায় রিজভী যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে নিল। প্রচণ্ড বিরক্তি আর রাগে ওর কপাল কুঁচকে গেল।
বিরক্তিতে মনে মনে আওড়ালো,

—"ওহ্ গড! এই লাইফে বোধহয় এর চেয়ে উইয়ার্ড আর এমব্যারাসিং সিচুয়েশন কখনো আসেনি। একটা মেয়ে আমাকে ব্যাকস্ট্যাব করল? আর আমি ‘কোল্ড-ব্লাডেড শ্যাডো গ্যাংস্টার বস’ হওয়া সত্ত্বেও এই মেয়েটাকে কোলে তুলতে গেলেই কেন বারবার আছাড় খাই? আস্ত একটা কুফা মেয়ে!"

রিজভী নিজেকে সামলে নিল। অনু তখনও ওর বুকের ওপর পুরোপুরি অচেতন হয়ে লেপ্টে আছে। মেয়েটার কোনো সাড়াশব্দ নেই। রিজভী ভাবলো এভাবে বার বার জ্ঞান হারালে এবং অনেকক্ষন এভাবে চললে মেয়েটা ডিপ শক-এ চলে যেতে পারে। যায় হোক; রিজভীকে ডিভোর্স দিয়ে এই মেয়ে যেখানে খুশি যাক। রিজভী আর এক মুহূর্তও সময় নষ্ট করল না। ফ্লোর থেকে অবচেতন অনুকে টেনেহিঁচড়ে সোজা শাওয়ারের নিচে নিয়ে গেল। অনুকে শওয়ারের নিচে দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাড় করিয়ে নিজে কিছুটা দূরত্ব রেখে দাড়ালো। এক হাত দিয়ে শাওয়ারের নবটা ঘুরিয়ে দিতেই ঝমঝম করে বরফশীতল পানি পড়তে লাগল অনুর ওপর।
ঠান্ডা পানির প্রথম ঝাপটা লাগতেই অনুর অবশ শরীরটা তীব্রভাবে শিউরে উঠল। রিজভী অনুর দুই বাহু লোহার খাঁচার মতো শক্ত করে ধরে ওকে শাওয়ারের নিচে সোজা করে দাঁড় করিয়ে রাখল, যাতে ও পড়ে না যায়। শীতল পানির ধারায় অনুর ল্যাভেন্ডার রঙের ড্রেসটা ভিজে শরীরের সাথে লেপ্টে গেল। আর রিজভীর পিঠের ক্ষত থেকে ধুয়ে যাওয়া রক্ত পানির সাথে মিশে চলে যেতে লাগল। পানির স্পর্শে রিজভীর ক্ষতে তিরতির করে জ্বালা অনুভব করলো।
টানা কয়েক সেকেন্ড পানির ঝাপটা খাওয়ার পর অনু ধীর ধীরে চোখ মেলল। ওর চোখের ঘনো পাপড়িগুলো ভেজা, ঠোঁট দুটো ঠান্ডায় কাঁপছে। মাথাটা প্রচণ্ড ভারি লাগছে ওর। ঠিকমতো চোখ মেলতেও কষ্ট হচ্ছে। কিন্তু আবছা দৃষ্টির সামনে যখনই রিজভীর সেই চেনা, নীল চোখজোড়া ভেসে উঠল অনু নিভুনিভু চোখে অবিশ্বাস্য গলায় ফিসফিসিয়ে প্রশ্ন করল,

— "আপনি... আপনি মরেননি?"

অনুর এমন বোকা বোকা প্রশ্ন শুনে রিজভী ওর দুই বাহুতে নিজের হাতের বাঁধন আরও শক্ত করে চেপে ধরল। মেয়েটা ঠিক হয়ে দাড়াতে পারছে না। ওর মুখের ওপর থেকে ভেজা চুলগুলো সরিয়ে দিয়ে, ঠোঁটের কোণে সেই পরিচিত পৈশাচিক হাসিটা ফুটিয়ে বলল,

— "আনাড়ির নিয়মে খুন করলে তো মশাও মরবে না, মিস। সেখানে খোদা তো আমাকে কৈমাছের জান দিয়েছে।

রিজভীর কথা অনু শুনলো কীনা কে জানে। আবার জ্ঞান হারিয়ে রিজভীর বাহুডোরে নেতিয়ে পড়লো।

ওয়াশরুমের ভারী দরজায় কান ঠেসে ধরে দাঁড়িয়ে আছে নাভান। ভেতর থেকে এখন আর কোনো চিৎকার-চেঁচামেচি বা ঝগড়ার আওয়াজ আসছে না। যা আসছে, তা কেবল শাওয়ারের শব্দ।
নাভান কপালে জমে ওঠা ঘামটা হাত দিয়ে মুছে মনে মনে চরম অস্থিরতায় ভুগতে লাগল। একটু আগে ভেতরে যে বিকট এক 'দড়াম' শব্দ হয়েছিল, তারপর থেকে এই নিস্তব্ধতা ওর হজম হচ্ছে না। ওর মস্তিষ্কে একের পর এক আজগুবি আর ভয়ানক চিন্তা ডানা মেলতে শুরু করল।
—'আচ্ছা, ভেতরে আসলে হচ্ছেটা কী? ভাই তো ওই মেয়েটাকে নিজের শরীর আর শার্ট ক্লিন করতে বলল! অনু কি সত্যি সত্যি বসকে... ওহ গড! নাকি ভেতরে খুনোখুনি হয়ে গেল? ক্যাট অ্যান্ড মাউস গেম কি এখানেই এন্ড হয়ে গেলো?

নাভান যখন নিজের চিন্তার জালে নিজেই হাবুডুবু খাচ্ছে, ঠিক তখনই কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই হুট করে ওয়াশরুমের দরজাটা খুলে গেল।
দরজা খুলতেই নাভান অপ্রস্তুত হয়ে সোজা হয়ে দাঁড়াল। কিন্তু সামনের দৃশ্য দেখে ওর চোখের মণি দুটো ছানাবড়া হয়ে গেল, মুখের চোয়াল ঝুলে পড়ল।

সামনে দাঁড়িয়ে আছে রিজভী—সম্পূর্ণ শার্টলেস! ফর্সা, শক্তপোক্ত বুকে পানির ফোঁটা চকচক করছে, আর তার বলিষ্ঠ দুই বাহুর মাঝে লেপ্টে আছে সম্পূর্ণ ভেজা, অচেতন অনু। অনুর শরীর থেকে টপটপ করে পানি ঝরছে। নাভানের নজর এবার রিজভীর দিকে গেল। এই প্রথম নাভান রিজভীর উদাম শরীর দেখল। মানতেই হবে, তার বস একটা জেনুইন চকলেট বয়।
নাভান এক পলক রিজভীর উদাম শরীরের দিকে তাকাল, আরেক পলক অজ্ঞান অনুর দিকে।
রিজভী ক্ষিপ্ত ও রক্তাভ চোখে নাভানের দিকে তাকাল। এমনিতেই সে চরম বিরক্ত, তার ওপর নাভানের এই বাঁকা চাউনি বিরক্তির পারদকে সপ্তমে চড়িয়ে দিল। সে দাঁতে দাঁত চেপে, গম্ভীর গলায় বলল,
— "দরজায় আড়ি পেতেছিলি? দিন দিন তোর সাহস দেখছি বেড়েই চলেছে!"

সহসা নাভান নিজের মুখভঙ্গি সিরিয়াস করে বলল,

— "একটা সাহসিকতার খবর দিতে এসেছিলাম।

রিজভী এখন নাভানের সাথে স্বাভাবিকভাবে কথা বলার মুডে নেই। মন চাচ্ছে এখনই ট্রিগার চেপে ওকে উড়িয়ে দিতে। নিজেকে কোনোমতে সংযত করে বলল,
— "কী বলতে এসেছিলি, সোজা বল।"
— "আসলে, নীলা আর আদির লাশ দুটো পিরানহার পুকুরে ফেলে দেওয়ার দায়িত্ব আপনি আমাকে দিয়েছিলেন। কিন্তু একটা লাশের এমন অবমাননা আমি মেনে নিতে পারছিলাম না। বিশেষ করে মেয়েটা তো আপনার নিজেরই বংশের, আপনার সৎ চাচাতো বোন। তাই লাশের প্রাপ্য সম্মান দিতে তাকে সম্মানের সাথে দাফন করেছিলাম। আপনাকে পরেই জানাতাম, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি।"

পুরো কথাটা মনোযোগ দিয়ে শুনল রিজভী। শীতল চোখে নাভানের দিকে তাকিয়ে বলল,

— "তার মানে আমার আদেশ অমান্য করেছিস? দিন দিন বড় বেশি দুঃসাহস দেখাচ্ছিস নাভান। জানের ভয় একদম চলে গেছে?"
— "রিজভী তালুকদার আবার কবে থেকে ভিতু মানুষ পছন্দ করতে শুরু করল?" নাভানের পাল্টা প্রশ্ন।
— "মুখটা বন্ধ কর নাভান!জানের মায়া থাকলে আজেবাজে বকা বাদ দিয়ে সোজা ডক্টরকে কল কর। এই মেয়ে আবার জ্ঞান হারিয়েছে।"

নাভান রিজভীর গলার টোন শুনেই বুঝল, এখন আর কথা বাড়ানো মানে নিজের বিপদ ডেকে আনা। তবে যাওয়ার আগে একটু দূরে সরে গিয়ে বেশ জোরেই বলে উঠল,

—"যাচ্ছি। তবে... পিঠের ব্যাকস্ট্যাবটা কিন্তু দারুণ ছিল বস, মানতেই হবে আপনার ওয়াইফি আপনার চেয়ে কোনো অংশে কম যায় না!"

কথাটা বলেই নাভান মার খাওয়ার ভয়ে এক সেকেন্ডও দাঁড়াল না, বিদ্যুৎগতিতে রুম থেকে কেটে পড়ল।
রিজভী একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। নাভান বাইরে থেকে যতই কুল স্বভাব দেখাক না কেন, ঠান্ডা মাথায় প্রতিপক্ষকে কীভাবে ঘায়েল করতে হয় তা ওর নখদর্পণে। আর ঠিক এই কারণেই নাভান রিজভীর অ্যাসিস্ট্যান্ট। উহু, তার ডান হাত!

#চলবে...

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 9 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন