#ভায়োলেন্ট_অবসেসন
#পর্ব_১০
#লেখিকা_হামিদা_পারভীন_পারু
[🚫কপি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ🚫]
___________
নাভান চলে যেতেই রিজভী অনুকে পাঁজাকোলা করে বিছানায় শুইয়ে দিল। অনুর ভেজা শরীর থেকে টপটপ করে ঝরে পরা পানি শুষে নিচ্ছে ধূসর চাদরটি। অনুকে নামানোর সময় রিজভী কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। ল্যাভেন্ডার রঙের ভেজা পোশাকটি অনুর ফ্যাকাশে শরীরের সাথে লেপ্টে আছে; গলার কাছে এখনও স্পষ্ট সেই প্রথম দিনের ছুরির হালকা কালচে লাল দাগ। রিজভী কিছুক্ষণ ঝুঁকে একদৃষ্টে তাকিয়ে রইল সেই ক্ষতস্হানের দিকে। তারপর আচমকাই হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে নিজের কক্ষের দিকে চলে গেল।
*
কোনো এক অজানা প্রতিবাদে আজ পতেঙ্গার সমুদ্রের গর্জনটাও যেন বেড়ে গেছে। বাইরে ঝলমলে রোদের আলো। জানালার পর্দার ফাঁক গলে সেই আলোর কিছু অংশ এসে আছড়ে পড়েছে ঘরের মেঝেতে।
বিছানার এককোণে কমফোর্টার জড়িয়ে গুটিশুটি মেরে বসে আছে অনু। নিজের অবস্থান ওর জানা নেই। শুধুমাত্র একাধারে সমুদ্রের গর্জন শুনে বুঝতে পারছে কোনো উপকূল সংলগ্ন এলাকায় আছে। অনু চুপচাপ শূন্য দৃষ্টিতে তাকিয়ে স্যান্ডউইচ খাচ্ছে। জ্ঞান ফিরেই তীব্র ক্ষুধা অনুভব করছিল সে। সেন্টার টেবিলে খাবার রাখা দেখে অনু নিজেই তা নিয়ে খেতে শুরু করেছে। শরীর একদম চলছে না, মুখেও কোনো রুচি নেই। কিন্তু কার ওপর অভিমান করে অনু না খেয়ে থাকবে? ওর চারপাশে তো এখন এমন কেউ নেই যে এসে মান ভাঙাবে, আদর করে মুখে তুলে খাইয়ে দেবে! মাথায় হাত বুলিয়ে দেবে। এই কদিনের ধকলে এমনিও ওর শরীরে অনেকটা অবনতি হয়েছে। সুস্থভাবে বাঁচতে হলে তো খেতে হবেই। সামনে ওর কত কাজ!
বাবা-মায়ের শূন্যতা অনুর ভেতর থেকে ওকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। কিন্তু যাদের অভাবে অনু এভাবে হাঁসফাঁস করছে, তারা কি একবারও অনুর কথা ভেবেছে? ভাবলে হয়তো এভাবে ত্যাজ্য কন্যা করে চলে যেত না। এক তীব্র কান্না গলার কাছে দলা পাকিয়ে আসছে ওর। গলা দিয়ে আর খাবার নামতে চাইছে না।
ঠিক এই মুহূর্তে ঘরে প্রবেশ করল রিজভী। তার পরনে সেই চিরচেনা কালো শার্ট। ছেলেটা বোধহয় কালো ছাড়া আর কোনো রঙ চোখেই দেখে না! পিঠের ব্যান্ডেজটা শার্টের ওপর দিয়েও সামান্য বোঝা যাচ্ছে। রুমে ঢুকেই সে দেখল অনু চুপচাপ খাচ্ছে; ওর চোখ দুটো ফোলা, চাউনি একদম অনুভূতিহীন আর ফ্যাকাশে। অনুর চোখে আর আগের মতো ভয় বা অস্থিরতা নেই, আছে কেবল এক হিমশীতল শূন্যতা।রিজভী চুপচাপ বেডের সোজাসুজি রাখা ডিভানে গিয়ে বসলো।
রিজভীর উপস্থিতি টের পেয়ে অনু নিজেকে সামলে নিল। হাজার হোক, শত্রুর সামনে নিজেকে দুর্বল দেখানোটা বোকামি ছাড়া আর কিছু নয়। এমনিতে সে রিজভীকে রিজভীকে বাজেভাবে আঘাত করেছে। রিজভী আবার সেই অপরাধের খেসারত নেবে না তো? প্রশ্নটা মাথায় গিয়ে হিট করলো অনুর। অনু স্যান্ডউইচের শেষ অংশটুকু কোনোমতে গিলে নিয়ে পানি খেয়ে নিল। এরপর কমফোর্টারের আড়ালে নিজেকে আরেকটু গুটিয়ে নিয়ে একদম শান্ত, শীতল চোখে রিজভীর দিকে তাকাল।
অনু কমফোর্টারের আড়ালে নিজেকে আরেকটু গুটিয়ে নিল। বুকের ভেতর তীব্র একটা অস্বস্তি আর ঘৃণার ঢেউ আছড়ে পড়ছে ওর। ফার্স্ট টাইম যখন জ্ঞান ফিরেছিল, তখন ও খেয়াল করেছিল ওর ভেজা ড্রেসটা চেঞ্জড। আর এখন, সেকেন্ড টাইম জ্ঞান ফেরার পরও দেখল ল্যাভেন্ডার কালারের সেই ভেজা ড্রেসটার জায়গায় ওর পরনে এখন একটা ব্ল্যাক কালারের ড্রেস। নিজের ভাবনার মধ্যে রিজভীকে দেখে অস্তিত্বে একটা তীব্র ঘৃণাবোধের জন্ম দিল অনুর। নিজের ওপরই যেন ঘৃণা হচ্ছে ওর।
অনু সমস্ত জড়তা ঝেড়ে ফেলে ধারালো গলায় রিজভীকে ডিরেক্ট প্রশ্ন করল,
—" আমার ড্রেস কে চেঞ্জ করেছে?
রিজভী ডিভানে গা এলিয়ে শান্তভাবে বসে অনুকে পর্যবেক্ষন করছে। এক হাত হাটুর ওপর রেখে ভাবলেশহীন কণ্ঠে জবাব দিল,
—" আমি করেছি।
অনুর চোখ দুটো মুহূর্তে বিস্ফোরিত হয়ে উঠল। হার্টবিট যেন এক সেকেন্ডের জন্য স্টপ হয়ে গেছে ওর। অপমানে, লজ্জায় আর ক্ষোভে শ্যামরাঙা মুখটা ওর মুহূর্তেই লাল হয়ে উঠল। সে অবিশ্বাস্য চোখে রিজভীর দিকে তাকিয়ে প্রায় চিৎকার করে উঠল,
— "কী! দুই... দু-দুবারই আপনি চেঞ্জ করেছেন?
অনুর রিঅ্যাকশন দেখে রিজভীর ঠোঁটের কোণে একটা ক্রুর হাসি ফুটে উঠল। সে অনুর চোখের এই চরম আনকমফোর্টেবল ভাব আর ভয়টা বেশ এনজয় করছে। আসলে, দুবারই ফিমেল সার্ভেন্ট অনুর ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছিল। কিন্তু অনুকে চরম মেন্টাল প্রেশারে ফেলে ডিভোর্স পেপারে সাইন করানোর জন্য এই চান্সটা কোনোভাবেই হাতছাড়া করতে চাইল না রিজভী।
সে ডিভান থেকে উঠে বেডের কাছে এগিয়ে এল। পকেটে হাত গুঁজে শান্ত গলায় বলল,
— " তোমার ওপর আমার সেই লিগ্যাল রাইটটা আছে, মিস অনুরিমা। আর মনে রেখো, যতদিন এই রাইটটা থাকবে, ততদিন শুধু ড্রেস কেন... আরও অনেক কিছু আমি নিজের ইচ্ছেমতো চেঞ্জ করে দেব। তাই ভালোয় ভালোয় বলছি, এমন কিছু হবার আগে ডিভোর্সের জন্য রাজি হয়ে যাও।
রিজভীর এই চরম অ্যারোগেন্ট আর নোংরা ইঙ্গিতে অনুর ভেতরের ঘৃণা আর ভয়টা নিমেষেই রাগে রূপ নিল। রিজভী ওর ড্রেস চেঞ্জ করেছে ভেবেই ওর শরীরে প্রতিটা লোমকূপ ক্ষোভের আগুনে জ্বলছে। সে কমফোর্টারটা একপাশে সরিয়ে বেডে সোজা হয়ে দাড়ালে। চোখ দিয়ে যেন আগুন ঝরছে ওর। দাঁতে দাঁত চেপে, প্রতিটি শব্দে ঘৃণা উগরে দিয়ে বলল,
— "আপনার সাহস তো কম নয়! আমার পারমিশন ছাড়া আমাকে টাচ করার সাহস পান কোথা থেকে আপনি? আপনার মতো একটা ক্যারেক্টারলেস, নিচ আর সাইকো মানুষের পক্ষে অবশ্য এর চেয়ে ভালো কিছু এক্সপেক্ট করাও পাপ!"
রিজভী মোটেও রাগল না। অনুর এই অগ্নিমূর্তি দেখেও সে ভাবলেশহীন। সে দুই হাত সামান্য তুলে অনুকে শান্ত হওয়ার ভঙ্গি করে বলল,
— "রিলাক্স, মিস অনুরিমা! রিলাক্স! এত হাইপার হওয়ার কিছু নেই। ফিউচারে এরকম কিছু হতে পারে তাই আগে থেকে অ্যালার্ট করে দিলাম। বাকিটা তোমার চয়েস।
রিজভীর বলা " ফিউচারে এরকমটা হতে পারে" কথাটা অনুর মাথায় হিট করলো। দ্বিধায় পড়ে তর্জনী উঁচিয়ে প্রশ্ন করলো,
—" সত্যি করে বলেন আপনি ড্রেস চেঞ্জ করেছেন কি করেননি? এই.. আপনি আমার সেন্সলেসের সুযোগ নেননি তো?
রিজভী পকেটে হাত গুঁজে মেরুদণ্ড সোজা করে দাঁড়াল। চোখেমুখে কাঠিন্য রেখে বলল,
— "শোনো মেয়ে, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। তোমার ড্রেস চেঞ্জ করবে রিজভী তালুকদার? হাউ ফানি! মেড তোমাকে চেঞ্জ করে দিয়েছে।"
রিজভীকে দেখে মনে হলো সে এবার সত্যি কথাই বলছে। অনুর বুক থেকে একটা ভারী পাথর সরে গেল, বুক ফুঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল। সে চোখ কিছুটা সংকুচিত করে কটাক্ষের সুরে বলল,
— "বাহ্! রিজভী তালুকদার যে নিখুঁতভাবে মিথ্যা বলতে পারে। মানতেই হবে আপনি মানুষিক টর্চার করার জন্য সেরা। মিথ্যাবাদী একটা। কাপুরুষ!"
অনুর কটাক্ষে রিজভী রাগল কি না বোঝা গেল না। সে অত্যন্ত শান্তভাবে নিজের শার্টের একটা একটা করে বোতাম খুলতে থাকল। অনু চোখ বড় বড় করে তাকাল। লোকটা কী করতে চাইছে কিছুই বুঝতে পারছে না ও। রিজভী শার্টটা একটানে খুলে বিছানার ওপর ছুড়ে ফেলে দিল। অনু পুরোপুরি ভেবাচেকা খেয়ে বিছানায় বসে রইল।
রিজভী পিঠ ফিরিয়ে সেই ক্ষতস্থানের দিকে ইশারা করে বলল,
— "লুক এট দিস! যে জল্লাদ আমার পিঠে এভাবে ছুরি দিয়ে নকশা করতে পারে, তাকে এইটুকু মানসিক চাপ অবশ্যই দেওয়া যায়, রাইট?"
অনু সোজা এগিয়ে গেল রিজভীর দিকে। মুখে এক কৃত্রিম ইনোসেন্ট ভাব ফুটিয়ে তুলে বলল,
— "নকশা তো দেখাই যাচ্ছে না। শুধু শার্ট খুললেই হয়? ব্যান্ডেজ খুলে দেখাতে হয়।"
বলতে বলতেই অনু ওর পিঠের সার্জিক্যাল ব্যান্ডেজের এক কোণ ধরে একটানে হেঁচকা টান দিল। আচমকা টানে সেলাইয়ের জায়গায় তীব্র টান পড়ায় রিজভী ব্যথায় একটা সুতীব্র ঝাঁকুনি খেল, দাঁতে দাঁত চেপে সহ্য করে নিলো। মুহূর্তে সুডৌল পিঠের মাঝ বরাবর সেলাই দেওয়া তাজা দগদগে ক্ষতটা দৃশ্যমান হলো। রিজভীর ওই যন্ত্রণাকাতর পিঠের ক্ষত দেখে অনুর ঠোঁটের কোণে এক অদ্ভুত তৃপ্তির হাসি ফুটে উঠল। পূনরায় প্যানিক অ্যাটাক হওয়ার ভয়ে অনু চট করে অন্য দিকে ঘুরে দাড়ালো।
এমন আকস্মিক কাণ্ডে রিজভী তীব্র যন্ত্রণার মাঝেও হতভম্ব হয়ে গেল। চট করে ঘুরে হেচকা টানে অনুর চিবুক চেপে ধরল সে। অনু বিন্দুমাত্র না দমে ভাবলেশহীনভাবে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ডের এক থমথমে নীরবতার পর রিজভী দাঁতে দাঁত চেপে হিসহিসিয়ে বলে উঠল,
— "কী করলে এটা? এতো নির্লজ্জ কেন তুমি? পুরুষ মানুষকে শার্টলেস দেখলে লজ্জায় মিইয়ে যাওয়ার বদলে আক্রমণ করো শুধু।
— "আমি কোথায় নির্লজ্জ? একটা মেয়ে সামনে থাকা সত্ত্বেও এভাবে ঠাসঠুস করে শার্ট খুলে ফেলতে লজ্জা করে না আপনার? নির্লজ্জ পুরুষ! আর আপনাকে দেখে আমার লজ্জা অনুভূত হয় না, ঘৃণা হয় ঘৃণা।
অনু মোটামুটি লম্বা হওয়া সত্ত্বেও রিজভীর বুক সমান। রিজভী তপ্ত নিশ্বাস অনুর মুখের ওপর আছড়ে পড়ছে। রিজভী চট করে বলে উঠলো,
—" আমি নির্লজ্জ?
—" তার থেকেও বেশিকিছু?...অনুর কাপছে তবুও দমবার পাত্রী নয় সে।
হঠাৎ করেই রিজভী দাঁতে দাঁত চেপে অনুর বাহু ধরে এক ঝটকায় বিছানার ওপর ঠাস করে ফেলে দিল। রিজভী শান্তভাবে বললো,
—"কিছু না করেই নির্লজ্জ তাকমা আমি নিতে পারলাম না।
ঘটনার আকষ্মিকতায় অনু হকচকিয়ে গেলো। বেশ জোরেই ফেলেছে ওকে, মাথাটা ভনভন করে উঠলো ওর। কিছু বুঝে ওঠার আগেই দেখল, রিজভী ওর ওপর ঝুঁকে এসেছে। অনু কিছু বুঝে ওঠার আগেই রিজভী ওর দুই পাশে নিজের দুই হাত লক করে একদম ওর ওপর ঝুঁকে পড়ল। অনু হাসফাস করতে থাকলো।
এতক্ষণ ধরে বুকে পুষে রাখা অনুর সবটুকু সাহস যেন এক মুহূর্তে কর্পূরের মতো উড়ে গেল।হিমশীতল একটা আতঙ্ক ওর মেরুদণ্ড বেয়ে নেমে গেল।
ও দুই হাত দিয়ে রিজভীর শক্ত বুকটা ঠেলে সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করতে করতে চিৎকার করে উঠল,
—" জানোয়ার একটা। আমার থেকে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ দূরত্ব বজায় রেখে চলবেন।
রিজভী ওর কথা কানেই তুললো না। হেয়ালি করে অনুর আরেকটু কাছে চলে আসলো। দুজনের মধ্যে দূরত্ব সামান্য। রিজভীর ক্ষত থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে।
অনু পাগলের মতো ছটফট করতে লাগল। শরীরটা এপাশ-ওপাশ করে রিজভীর বাঁধন থেকে মুক্ত হওয়ার জন্য জানপ্রাণ দিয়ে মোচড়ামুচড়ি শুরু করল ও। কিন্তু রিজভীকে এক চুলও টলাতে পারলো না।
বিরক্তিতে রিজভীর কপাল কুঁচকে গেল। ও ধমকে উঠল,
— "চুপ কর! গলাকাটা মুরগির মতো এভাবে ছটফট করছিস কেন?
অনু হাত-পা ছোড়াছুড়ি করতে করতে বলল।
— "লম্পট একটা! সরুন বলছি! কাছে আসার সাহস হয় কী করে আপনার?"
অনুর গায়ে জামাটা বেশ ঢিলেঢালা ছিল, অনবরত ছটফট করায় সেটা এখন কাঁধ বেয়ে পড়ে যাবার উপক্রম। বিষয়টা অনুর খেয়ালে আসতেই দুইহাত বুকের ওপর আড়াআড়িভাবে রাখলো।
ওর গলা এবার ভয়ে কাঁপছে, চোখের কার্ণিশ বেয়ে দুই ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো।
রিজভী আরও এক ইঞ্চি ঝুঁকে এলো অনুর মুখের ওপর। এবার কোনো দূরত্ব নেই বললেই চলে। রিজভী যত বেশি ঝুঁকে আসছে, অনু তত বেশি বিছানার সাথে লেপ্টে যাচ্ছে। রিজভীর তপ্ত, ভারী নিশ্বাস এখন অনুর মুখে আর গলায় আছড়ে পড়ছে। যা অনুর কাছে বিষাক্তর চেয়েও বিষাক্ত ঠেকছে।
রিজভীর ঠোঁটের কোণে ফুটে উঠল এক ক্রর হাসি। ও হিসহিসিয়ে বলল,
— "এটাকে বলে নির্লজ্জপানা। বাট এইটা যাস্ট ট্রেইলার ছিলো। সিন তো আভি বাকি হ্যায়। নেক্সট টাইম নিজের জবান ঠিক রেখো নয়তো এক লহমায় পুরো মহাবিশ্ব দেখিয়ে আনবো।
কথাটা বলেই রিজভী অনুর ওপর থেকে সরে গেলো। বিছানা থেকে নেমে সোজা হয়ে দাড়াতেই রিজভীর পিঠটা ব্যাথায় টনটন করে উঠলো।
দড়জার কাছে রেজাউল তালুকদার, নিখিল, নাভান সবটা দেখছিলো। হাসপাতাল থেকে অনু নিখোজ হবার পর তালুকদার বাড়ির প্রত্যেকে হন্যে হয়ে অনুকে খুজে বেড়িয়েছে। এমন কোনো যায়গায় বাদ রাখেনি, যেখানে তারা অনুর খোঁজ করেনি। রেজাউল তালুকদার লাগাতার রিজভীকে ফোন করেছে কিন্তু ছেলেটা ফোন ধরলে তো? নাভানকে ফোন করতে করতে ভোর রাতে ছেলেটা কল রিসিভ করে বলে রিজভী অনুকে নিয়ে এসেছে। সেই খবর পেয়েই রেজাউল তালুকদার আর নিখিল ছুটে এসেছে। চোখের সামনে দুটোর চুলোচুলি দেখে তারা হতভম্ব। রিজভী উঠে দাড়াতে তারা আরেকটু চেপে গেলো। নাভান সরলো না। ও মাথা উঁচিয়ে ভেতরের পরিবেশ দেখতে থাকলো।
অনুও নিজেকে সামলে উঠে দাড়ালো। রাগে-ক্ষোভে তখনো হাঁপাচ্ছে, ওর দ্রুত শ্বাস ওঠানামা করছে। রিজভী তখন মাত্র ওর পিঠ ফিরিয়ে শার্টটার দিকে হাত বাড়িয়েছে।
সেই সুযোগে অনু আর নিজেকে ধরে রাখতে পারল না। টেবিলের ওপর রাখা কাচের ভারী গ্লাসটা ও দুই হাতে খপ করে চেপে ধরল। কোনো কিছু না ভেবেই, সমস্ত গায়ের শক্তি দিয়ে সেটা ছুঁড়ে মারল রিজভীর মাথা লক্ষ্য করে।
রিজভী সহসা মাথাটা সামান্য সরিয়ে নিল। গ্লাসটা ওর কানের পাশ ঘেঁষে বাতাস চিড়ে চলে গেল সোজা দরজার দিকে দাঁড়িয়ে থাকা নাভানের ঠিক কপালে লাগলো। নাভান সাথে সাথে ব্যাথায় আর্তনাদ করে কপাল চেপে ধরলো। ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকলো। দুই হাতে কপাল চেপে ধরে দুই কদম পিছিয়ে গেলো।
অনু দরজার দিকে তাকালো। নাভানকে অনু চেনে না। অচেনা কাওকে অনাকাঙ্ক্ষিত ভাবে আঘাত করাই অনু একটু হকচকিয়ে গেলো।
কিন্তু তার পেছনে দাঁড়িয়ে থাকা বাকি দুজনকে দেখে অনু হাফ ছেড়ে বাচলো। দাদাভাই আর নিখিল।
এতক্ষণ দরজায় স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকা রেজাউল তালুকদার আর নিখিল নাভানকে নিয়ে ব্যাতিবস্ত হয়ে পড়লো।
এই হুলস্থুল কাণ্ডের মাঝে রিজভী সম্পূর্ণ নির্বিকার। যেন সে আগে থেকেই ওদের উপস্থিতি টের পেয়েছিল। রিজভী ধীরেসুস্থে গায়ে শার্ট জড়িয়ে সবাইকে উপেক্ষা করে কক্ষ থেকে বেরিয়ে গেলো। রেজাউল তালুকদার রিজভীকে উদ্দেশ্য করে চেচিয়ে প্রশ্ন করলো,
—" অনুকে তুলে এনেছিস কেন? জানিয়ে তো আনবি। আমাদেরকে পেরেশান না করলে তোর শান্তি হয় না? আর এইসবের মানে কি?
রিজভী করিডোর পেড়িয়ে যেতে যেতে বললো,
—" সবই জোর করে বিয়ে দেওয়ার ফল দাদাভাই। ধৈর্যশক্তি বাড়াও। সামনে আরো কতো কী-যে হবে।
নিখিল আর রেজাউল তালুকদার নাভানকে ধরে নিচে নিয়ে গেলো। অনু খাটের ওপর ধপ করে বসে পড়লো। কি হচ্ছে ওর সাথে? যা-ই করতে যাচ্ছে তা-ই ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে। এখনও অনু ওর মা-বাবার প্রয়োজন অনুভব করছে। তালুকদার বাড়িতে ফিরতে হবে। সেখানে কিছু কাজ আছে। দাদাভাই আর নিখিল যেহেতু এসেছে তাই আর বাড়ি ফেরা নিয়ে টেনশন করতে হলো না।
*
বেলা দশটা। ড্রয়িংরুমের প্রশস্ত সোফায় মুখোমুখি বসে আছে রিজভী আর নাভান। রেজাউল তালুকদার আর নিখিল অনুকে নিয়ে অনেক আগেই তালুকদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। যাওয়ার আগে রেজাউল তালুকদার স্পষ্ট ভাষায় নিজের সিদ্ধান্ত জানিয়ে গেছেন—অনুর সাথে রিজভীর এই জোরপূর্বক সম্পর্কের ইতি টানবেন তিনি, দ্রুতই ওদের ডিভোর্সের ব্যবস্থা করবেন। তারপর অনুকে কোনো ভালো, শান্ত ছেলের সাথে বিয়ে দিয়ে দেবেন। যাওয়ার মুখে তিনি একটা খাঁটি কথাও বলে গেছেন, "সাপ আর বেজির কখনো এক খাঁচায় সংসার হয় না।" কথাটায় রিজভী মনে মনে বেশ সন্তুষ্টই হয়েছে; ঝঞ্ঝাট যত দ্রুত চুকে যায়, ততই মঙ্গল।
রিজভী কোলের ওপর ল্যাপটপ রেখে অত্যন্ত মনোযোগ দিয়ে অফিসের কাজ করছে। অন্যদিকে নাভানের অবস্থা বেশ করুণ; কপালে সাদা রঙের একটা বড়সড় ব্যান্ডেজ পেচিয়ে বাধা। টেবিলের ওপর রাখা সকালের নাস্তার পর্ব শেষ করে সে এখন একগাদা ওষুধ গিলছে। ডাক্তার বেশ কড়া কড়া কিছু অ্যান্টিবায়োটিক আর পেইনকিলার দিয়েছেন। শেষ ট্যাবলেটটা পানির গ্লাসের সাহায্যে কোনোমতে গিলে নিয়ে নাভান কপালে হাত মেলালো। তারপর কিছুটা ক্ষোভ আর বিভ্রান্তি মেশানো গলায় রিজভীকে প্রশ্ন করল,
— "আচ্ছা ভাই, বউটা তো আপনার! তাহলে খামোখা আমার মাথাটা ফাটাতে গেল কেন? কোনো লজিক আছে এতে?"
রিজভী ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না তুলেই অত্যন্ত নির্বিকার এবং ঠাণ্ডা গলায় জবাব দিল,
—" উঁহু। দেবরের মাথা ফাটিয়ে পূণ্যের কাজ করেছে। আর ওকে একদম আমার বউ বলবি না। ওইরকম একটা জল্লাদ মেয়ে আমার বউ হতেই পারে না।
নাভান আড় চোখে তাকিয়ে মিনমিনে বললো,
—" আপনি বউ বলে অস্বীকার করছেন তাহলে আমি তার দেবর হয় কি করে?
রিজভীর কপালে মুহূর্তেই বিরক্তির ভাঁজ পড়ল। সে ল্যাপটপটা ধপ করে টেবিলের ওপর নামিয়ে রেখে নাভানের দিকে তীক্ষ্ণ চোখে তাকাল। গম্ভীর কন্ঠে বললো,
— "বেশি ভ্যাজড়ভ্যাজড় করিস না। দরজায় দাঁড়িয়ে আড়ি পাতার শাস্তিটা কিন্তু এখনো তোলা আছে। মাথাটা ফেটেছে ভালো হয়েছে, এবার চুপচাপ নিজের চরকায় তেল দে।"
#চলবে....