ফন্ট সাইজ:
থিম:
ভায়োলেন্ট অবসেসন

পর্ব 12

লেখক: হামিদা_পারভীন_পারু

#ভায়োলেন্ট_অবসেসন
#পর্ব_১২
#লেখিকা_হামিদা_পারভীন_পারু

[⛔ কপি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ⛔]

________

"কোন সাহসে তুমি জিনিসগুলো ভেঙেছ? আর ওই জিনিসগুলো কত এক্সপেন্সিভ ছিল, তুমি জানো? জানলে হয়তো এভাবে ভাঙচুর করতে না।"

মার্জানা তালুকদারের কড়া কথায় অনু নিরুত্তর রইল। তাকে চুপ থাকতে দেখে মার্জানা ফের কণ্ঠ চড়িয়ে বললেন,

— "কী হলো, চুপ করে আছো কেন?"

ড্রয়িংরুমের মাঝখানে মার্জানা তালুকদার, আজাদ তালুকদার, রবিলা, আছিয়া—সবাই দাঁড়িয়ে আছে। তাদের সামনে নত মস্তকে দাঁড়িয়ে অনু। এতক্ষণ যাবৎ ওর করা অপরাধের তুলনায় কম কথাই হজম করেছে ও। কিন্তু অল্প কথাতেও অনুর নড়বড়ে ধৈর্যের বাঁধ অনেক আগেই ভেঙে গেছে। তবুও নিজেকে সংযত করে মনে মনে আওড়াল,

"আমিও তালুকদার বাড়ির মেয়ে। তাই এই সব ঠুনকো জিনিসের মূল্য আমার নখদর্পণে। আমার বাবাও একজন দেশের নাম করা শিল্পপতি, তাঁর বাড়িতেও এমন এক্সপেন্সিভ জিনিস অহরহ আছে। কালেভদ্রে ভেঙেছিও বহুত!"

অনুকে ওভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মার্জানা ভীষণ বিরক্ত হলেন। আজাদ তালুকদার চুপচাপ স্ত্রীর হম্বিতম্বি দেখছেন; বউয়ের মুখের ওপর কথা বলার সাহস তাঁর আজন্মকালই নেই। রেজাউল তালুকদার সোফায় স্তব্ধ হয়ে বসে আছেন, বলার মতো কোনো ভাষা যেন তিনি হারিয়ে ফেলেছেন।
মার্জানা এবার আরও চড়া কণ্ঠে বললেন,

— "চুপ করে থেকো না। স্পিক আপ, অনু! কী চাচ্ছো তুমি?"

অনু এবার চট করে মাথা তুলে তাকাল, দৃঢ় কণ্ঠে বলল,
— "পতেঙ্গার ম্যানশনে ফিরে রিজভীর সাথে সংসার করতে চাই।"

অনুর এই রিনরিনে নারী স্বরে বলা সামান্য কথাটা যেন ড্রয়িংরুমে ব্লাস্ট হলো। কয়েক সেকেন্ডের জন্য ঘরের কারো মুখেই কোনো কথা ফুটল না।

আজাদ তালুকদার গম্ভীর কণ্ঠে শুধালেন,

—" যা বলছো ভেবে বলছো তো?

অনু চুপ রইল। সামনের এই অস্বস্তিকর পরিস্থিতিতে ও মনে মনে হাঁসফাঁস করছে। মার্জানা শিক্ষিত, বিচক্ষণ এবং অত্যন্ত স্পষ্টভাষী নারী। তিনি অনুর দিকে কিছুটা এগিয়ে এসে বললেন,

— "রিজভী তোমার প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্টেড না। দুদিন বাদে তোমাদের ডিভোর্স হয়ে যাবে। এই এলোমেলো পরিস্থিতি সামলানো তোমার কম্ম নয়।"

অনু শুকনো ঢোক গিলে বলল,
— "আমি পারব!"

আজাদ তালুকদার কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তাঁকে হাত ইশারায় থামিয়ে দিয়ে মার্জানা তালুকদার প্রশ্ন ছুড়লেন,

— "কীভাবে সামলাবে, শুনি? কী করবে এখন?"
— "একসাথে থাকলে সব ঠিক হয়ে যেতেও পারে।

রেজাউল তালুকদার সোফা থেকে উঠে দাঁড়িয়ে অনুর দিকে এগিয়ে এলেন। গম্ভীর কণ্ঠে আদেশ দিলেন,
— "তোমার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নাও। তোমাকে এক্ষুনি আমি রিজভীর ম্যানশনে রেখে আসব।"
অনুর মুখটা মুহূর্তেই কিছুটা ম্লান হয়ে এলো। দাদাভাইয়ের এই চটজলদি সিদ্ধান্ত অনু হয়তো আশা করেনি। দাদাভাই ওর ওপর রেগে আছেন নাকি তা ও কিছুতেই বুঝে উঠতে পারল না। চারদিকে তখন মাগরিবের আজান হচ্ছে।

অনুকে ঠায় দাড়িয়ে থাকতে দেখে রেজাউল তালুকদার কন্ঠ আড়ো কিছুটা চড়িয়ে বললেন,

—" দাড়িয়ে রইলে যে? তাড়াতাড়ি গুছিয়ে নাও।

—" যাচ্ছি।

কথাটা বলেই অনু ঘুরে সিড়ি বেয়ে ওপরে চলে গেলো। কেউ আর কিছু বললো না। হয়তো তারাও চাই সংসারটা টিকে থাকুক। নয়তো অন্য কারণ। কিন্তু অনু কি আদও সংসার করতে যাচ্ছে রিজভীর কাছে? হাহ!

*

নিখিল পূর্ণ মনোযোগ দিয়ে দক্ষ হাতে গাড়ি চালাচ্ছে। রাতের চট্টগ্রাম শহরের চেনা রাস্তায় আজ বেশ জ্যাম। পেছনের সিটে পাশাপাশি বসেছে অনু আর স্নেহা। নিখিল অনুকে রিজভীর ম্যানশনে পৌঁছে দিতে রওনা হচ্ছে দেখে স্নেহাও জেদ ধরে এসেছে সে-ও সাথে যাবে; এই বাহানায় রাতের চট্টগ্রাম শহরটা একটু ঘুরে দেখা হবে। মেয়েটা এতোই বাচ্চামো করে যে কোনো পরিস্থিতিরই তোয়াক্কা করে না। এমনিতে পারিবারিক কথা-কাটাকাটি চলাকালীন স্নেহাকে দেখা যায় না। এইসব ঝনঝট থেকে রুবিলা তাকে সবসময় দূরে রাখে।
নিখিলও বাধ্য হয়েই স্নেহাকে সঙ্গে এনেছে। রেজাউল তালুকদার আসেনি।

অনু চুপচাপ জানালার বাইরে তাকিয়ে নিজের হাত কচলাচ্ছে, মনের ভেতর তীব্র অস্থিরতা বিরাজমান ওর।
গাড়ির মৃদু দুলুনিতে অনু মনে মনে নানা হিসাব মেলাতে লাগল। তার এই সংসার করার সিদ্ধান্তে বাড়ির সবাই হয়তো সত্যিই খুব খুশি হয়েছে। সবাই মন থেকে চাইছে রিজভী আর ওর সংসারটা জোড়া লাগুক। তাছাড়া... অন্য আর কী-ই বা কারণ থাকতে পারে? কিন্তু অনু যে সংসার করতে যাচ্ছে না। অনু যাচ্ছে তাদের বংশের বড়ো ছেলেকে মেছো জালে বেধে আষ্টেপৃষ্টে মারতে।

*

দীর্ঘ সময় নীরবতা কাটার পর স্নেহা বকবক করা শুরু করল। মেয়েটা কেন জানি একদম চুপ থাকতে পারে না। অনু শুধু যান্ত্রিকভাবে ওর সাথে তাল মিলিয়ে গেল। এমনটা নয় যে অনু খুব গম্ভীর প্রকৃতির মেয়ে; ও নিজেও বেশ চঞ্চল আর হাসিখুশি স্বভাবের। কিন্তু গত কয়েক দিনে কী থেকে যে কী হয়ে গেল! ওর চেনা পৃথিবীটা যেন এক নিমেষে ওলটপালট হয়ে গেছে।
দেড় ঘণ্টা পর গাড়ি এসে থামল রিজভীর বিশাল ডুপ্লেক্স বাড়ির সামনে। রাতের কৃত্রিম আলোয় কালো রঙের অবয়ব নিয়ে দাঁড়িয়ে থাকা বাড়িটিকে কোনো ভুতুড়ে রাজপ্রাসাদের মতো দেখাচ্ছে। দমকা হাওয়ার সাথে কান পাতলেই ভেসে আসছে সমুদ্রের গর্জন। পতেঙ্গার এই রুক্ষ, গম্ভীর বাতাস অনুর ভেতরের অস্থিরতা যেন আরও বাড়িয়ে দিল।
অনু গাড়ি থেকে নেমে ম্যানশনের মেন গেটের সামনে দাঁড়াল। এত বড় একটা বাড়ি, অথচ ফটকের ওপর নেমপ্লেটের জায়গাটা একদম ফাঁকা দেখে ও কিছুটা অবাক হলো। সকালে তাড়াহুড়োয় বেরোবার সময় জিনিসটা খেয়াল করেনি, কিন্তু এই মুহূর্তে কর্কশভাবে চোখে বিঁধল।
নিখিল আর স্নেহাও গাড়ি থেকে নামল। তারা প্রধান গেটের সামনে গিয়ে দাঁড়ানো মাত্রই কোনো প্রশ্ন না করে ভেতরের গার্ডরা সটান গেট খুলে দিল। কিছু জিজ্ঞেস করার আগেই এমন চটজলদি গেট খুলে যেতে দেখে নিখিলের কপাল কুঁচকে গেল। ও যতদূর জানে, রিজভীর আগাম অনুমতি ছাড়া এই ম্যানশনের একটা পাতাও নড়ে না, সেখানে তাদের জন্য এভাবে দরজা খুলে যাওয়াটা বেশ অস্বাভাবিক।
নিখিল আর কথা না বাড়িয়ে অনুর লাগেজটা হাতে নিয়ে ভেতরে হাঁটা ধরল। এক অজানা আশঙ্কায় বুক দুরুদুরু করলেও অনু আর স্নেহা নিঃশব্দে তার পিছু পিছু পা বাড়াল।

মূল ফটক পেরিয়ে ধীর পায়ে বাড়ির সামনে এসে দাঁড়াতেই অনুর মনে হলো, কেউ একজন অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে দূর থেকে ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। অস্বস্তি নিয়ে ও তড়িঘড়ি করে আশেপাশে নজর বুলালো, কিন্তু চট করে তেমন কাউকে নজরে পড়ল না। তবে একটা জিনিস ওর খটকা লাগল—বিশাল গার্ডেন জুড়ে কালো পোশাকধারী নিরাপত্তা রক্ষীদের উপস্থিতি যেন একটু অতিরিক্তই বেশি। একজন বিজনেসম্যানের এত কড়া সিকিউরিটির প্রয়োজন কেন? প্রশ্নটা মনের ভেতর খচখচ করলেও এই মুহূর্তে মাথা থেকে তা ঝেড়ে ফেলে অনু সামনে পা বাড়াল।
কিন্তু দুই কদম আগাতেই আচমকা অনুর নজর আটকে গেল দোতলার খোলা বারান্দায়। সহসা ওর গতিশীল পা জোড়া যেন মাটির সাথে জমে থমকে গেল।
খোলা বারান্দার রেলিং ঘেঁষে রিজভী দাঁড়িয়ে আছে। এক হাতে আলতো করে ধরা কফির মগ, আর অন্য হাতটা পকেটে গোঁজা। পরনের কুচকুচে কালো শার্টের হাতা দুটো কনুই পর্যন্ত নিখুঁতভাবে ফোল্ড করা। সে একদৃষ্টিতে, কোনো রকম পলক না ফেলে নিচে দাঁড়িয়ে থাকা অনুর দিকেই তাকিয়ে আছে। দূর থেকেও ওর সেই তীক্ষ্ণ আর শীতল চাহনি অনুর মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বইয়ে দিল।
অনুকে ওভাবে আকস্মিক থেমে যেতে দেখে স্নেহা পেছন ফিরে তাকাল। অনুর স্তব্ধ দৃষ্টি অনুসরণ করে ওপরের দিকে তাকাতেই স্নেহার নজরও গিয়ে বিঁধল রিজভীর ওপর। রাতের আবছা আলো-আঁধারিতেও বারান্দায় দাঁড়িয়ে থাকা পুরুষ অবয়বটার ভেতরের একরোখা অহংকার আর আভিজাত্য স্পষ্ট টের পাওয়া যাচ্ছে।

আচমকা ডুপ্লেক্সে বাড়িটির ভারী ধাতব দরজা খুলে গেল। ভেতর থেকে ধীর পায়ে বেরিয়ে এলো নাভান, তার পেছনে ছায়ার মতো তিনটি সুঠাম দেহের বডিগার্ড। নাভানের পরনেও ফর্মাল পোশাক, চোখে এক ধরনের পেশাদারী শীতলতা। সে এসে অনুর মুখোমুখি দাঁড়াল। তবে কথা বলার আগে তার চোখ জোড়া ক্ষণিকের জন্য অনুর পাশে দাঁড়িয়ে থাকা স্নেহার ওপর গিয়ে থমকে গেল। খুব সূক্ষ্ম, এক পলকের সেই চাহনি; পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে সে দৃষ্টি সরিয়ে নিল সরাসরি অনুর দিকে।
নাভান বলল,

— "দাদাভাই ফোন করে জানিয়েছেন আপনি নাকি এখন থেকে এখানেই থাকবেন। কিন্তু রিজভী ভাই স্পষ্ট বলে দিয়েছেন, তিনি আপনাকে এই বাড়িতে থাকতে দেবেন না। খুব শীঘ্রই আপনাদের ডিভোর্স হয়ে যাবে।

নাভানের রূঢ় কথাগুলোই অনু কিছুক্ষণ চুপ রইল। মনের ভেতর এতক্ষণ ধরে সাজিয়ে রাখা কথাগুলো যেন তালগোল পাকিয়ে যেতে চাইল।অনু বুক ভরে একটা দীর্ঘ শ্বাস নিয়ে নিজের অস্থিরতা আড়াল করে বলল,

— "তাহলে এখন আমি কী করব, শুনি?"
— "ফিরে যান।" নাভানের সংক্ষিপ্ত, দ্বিধাহীন উত্তর।
অনু এবার একটা তপ্ত শ্বাস ফেলে সোজা নাভানের চোখের দিকে তাকিয়ে বললো,

— "আপনার কথায় আমি চলে যাব কেন? আমি তো স্বয়ং আপনার বসের কথাতেও এক পা নড়ব না।

নাভান অনুর এই অনড় মনোভাব দেখে সে আগের মতোই শীতল কণ্ঠে বলল,

— "এটা আমার বলা কথা নয়, ভাবি। রিজভী ভাই নিজে আমাকে বলেছেন আপনাকে এই বার্তাটা পৌঁছে দিতে।

— "যা হবে সামনা সামনি। আমি রিজভীর সাথে কথা বলবো।

নাভান মনে মনে বিস্মিত হলো। এই দের ব্যাটারি কীনা রিজভীর নাম ধরে ডাকছে।
নাভান আর কথা বাড়াল না। সে কয়েক সেকেন্ড চুপ থেকে মৃদু মাথা নাড়ল। তারপর বাড়ির সদর দরজার দিকে হাত ইশারা করে গম্ভীর গলায় বলল,
— "ওকে ফাইন। দোতালার প্রথম কক্ষে ভাই আছেন, চলে যান।"

অনু আর এক মুহূর্তও সেখানে দাঁড়াল না। কোনো দিকে না তাকিয়ে হনহনিয়ে ভেতরে চলে গেল।

বাইরে তখন নিখিল আর স্নেহা ঠায় দাঁড়িয়ে আছে। নাভান এবার তাদের দিকে ফিরে তাকাল। তার চোখে তখনো এক অদ্ভুত চাতুর্য। সে তাদের উদ্দেশ্য করে বলল,

— "আপনারা বরং লিভিং রুমে গিয়ে অপেক্ষা করুন। ভাবিকে নিয়েই আপনাদের আজ ফিরতে হবে। ভাই তাকে কোনোভাবেই এই ম্যানশনে থাকার অনুমতি দেবেন না।"

নাভানের দিকে তড়াক দৃষ্টি ঘোরালো। এই বজ্জাত ছেলে এতোক্ষণ স্নেহাকে তিনবার আঁড়চোখে তাকিয়ে দেখেছে। মন তো চাচ্ছে এর চোখদুটো গেলে দিতে। এতক্ষণ সে নিজেকে শান্ত রেখেছিল শুধু পরিস্থিতির খাতিরে। এবার নিখিল চোয়াল শক্ত করে, দাঁতে দাঁত চেপে অত্যন্ত গম্ভীর স্বরে বলল,
— "সামনে থেকে সরে দাঁড়ান।"

কথাটা শেষ করেই নিখিল আর কোনো উত্তরের অপেক্ষা করল না। স্নেহার হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় চেপে ধরে সে হনহন করে ভেতরের লিভিং রুমের দিকে এগিয়ে গেল এবং সেখানকার চামড়ার কাউচে গিয়ে বসল। তার পুরো অবয়বে তখন তীব্র ক্ষোভ।
নাভান সেই দিকে তাকিয়ে রইল। তার সরু হয়ে আসা চোখ জোড়া নিখিল আর স্নেহার চলে যাওয়ার পথের দিকে নিবদ্ধ রইল, যেন সে মনের ভেতর ভাবনা গণনা করছে।

নাভান সেখান থেকে ঘুরে গার্ডেনের দিকে চলে যেতেই নিখিল কটমট করে স্নেহার দিকে তাকালো। স্নেহা অবুঝের মতো নিখিলের পানে চাইলো। নিখিলের রাগ ধরতে পারলো না। তবে মনে মনে আন্দাজ করলো জোর করে এখানে আসার জন্য নিখিল ভাই ক্ষেপেছে। স্নেহা আমুদে সুরে বললো,

—" নিখিল ভাই!

নিখিল আরো কটমট করে তাকালো স্নেহার দিকে। স্নেহা ফাটা বেলুনের মতো চুপসে গেলো। মুখের ওপর থেকে অবাধ্য চুলগুলো সরিয়ে চুপচাপ বসে থাকলো।
,

নাভানের কথামতো অনু দ্বিতীয় তলার প্রথম কক্ষের দরজার সামনে এসে দাঁড়াল। কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করল না সে। নির্দ্বিধায় দরজা ঠেলে ভেতরে ঢুকতে গেলে তা আপনাআপনিই খুলে গেল। হুট করে দরজা খুলে যাওয়ায় অনু সামলাতে পারল না নিজেকে; তার দুই হাত গিয়ে ধাক্কা খেল এক শক্তপোক্ত, চওড়া পুরুষালি বুকে। চমকে চোখ তুলতেই রিজভীর জ্বলজ্বল করা, শান্ত জলরাশির মতো নীল চোখের দিকে তার দৃষ্টি আটকে গেল।
রিজভী দাঁতে দাঁত চেপে বলল,
— "হাত সরাবে, নাকি আমিও তোমাকে এভাবে হাত দিয়ে ঠেলে সরিয়ে দেব?"

অনু চট করে হাত সরিয়ে নিয়ে দুই কদম পিছিয়ে দাঁড়াল। তার চোখে এক পলকের জন্য তীব্র ঘৃণা ফুটে উঠল। তর্জনী উঁচিয়ে কণ্ঠে কিছুটা ঝাঁজ ঢেলে বলল,

— "আপনি একটা..."

তার কথা শেষ করতে দিল না রিজভী। সে-ও অনুর মুখের সামনে তর্জনী উঁচিয়ে বলল,
— "ভুলেও 'নির্লজ্জ' বলতে যেয়ো না। কারণ, কাজ না করে ক্রেডিট নেওয়ার অভ্যাস আমার নেই। তাই নিজের জবান সামলে কথা বলো।"

অনু হাত নামিয়ে নিল। রাস্তার কুকুরকেও অনু নির্দ্বিধায় বিশ্বাস করতে পারবে, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা এই জানোয়ারটাকে সে বিন্দুপরিমাণ বিশ্বাস করে না। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করল সে। তারপর নিচু স্বরে বলল, "জানোয়ার একটা!"

রিজভী সেটা শুনতে পেয়ে চটজলদি উত্তর দিল,

— "বাট আই লাইক দিস ওয়ার্ড।"

অনু একটু বাঁকা চোখে তাকাল। ওর দৃষ্টি যেন ঘৃণার স্ফুলিঙ্গ ছড়াচ্ছে।
— "আমি আপনাকে ডিভোর্স দিতে এখানে এসেছি।"

এতে রিজভীর কোনো হেলদোল হলো না। সে নির্লিপ্তভাবে পকেটে হাত গুঁজে দাঁড়াল।

— "এতো বড় লাগেজ নিয়ে এসেছ! তা ডিভোর্স দিতে কতদিন সময় লাগবে?"

— "সুষ্ঠু আইনি প্রক্রিয়ায় ডিভোর্স হতে নব্বই দিন সময় লাগে। আমার এই কদিন হলেই চলবে।"

রিজভীর কপালে বিরক্তির বলিরেখা ফুটে উঠল,
— "হোয়াট দ্য হেল! তোমার মতো জল্লাদিনিকে এতগুলো দিন আমি সহ্য করতে পারব না। ফাজলামি করার জায়গা পাচ্ছ না, তাই না?"

— "একদম পাচ্ছিলাম না। আমার দ্বিতীয় শর্ত হলো—এই নব্বই দিন আপনি যেখানে যাবেন, আমাকেও সাথে নিতে হবে। আই মিন, বাংলাদেশ টু থাইল্যান্ড।"

রিজভী অনুর দিকে সরু চোখে তাকাল। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল,
— "ওয়াশরুমে যাব এখন, চলো। গো ফাস্ট।"

অনু কোনো ভণিতা না করে বলল,
— "চলুন। আমার কোনো সমস্যা নেই।"

রিজভী গম্ভীর কণ্ঠে শুধাল,
— "আচ্ছা, তুমি ছেলে না মেয়ে? এত নির্লজ্জ..."

রিজভীর মুখের কথা কেড়ে নিয়ে অনু বলল,
— "কোথাও দেখেননি, রাইট? না দেখারই কথা, আমি ওনলি ওয়ান পিস!"

— "এত কনফিডেন্স?"

কথাটা বলেই রিজভী অনুর হাত হেঁচকা টানে কক্ষের ভেতরে নিয়ে গেল। ঘটনার আকস্মিকতায় অনু ভয়ে চেঁচিয়ে উঠে বলল,
— "এই, আপনি আমার হাত ধরেছেন কেন? কোথায় নিয়ে যাচ্ছেন হ্যাঁ? হাত ছাড়ুন! জানোয়ার কোথাকার..."

রিজভী কোনো উত্তর দিল না। অনুকে টানতে টানতে সোজা নিয়ে গেল ওয়াশরুমে। আর অনু সমানতালে চেঁচিয়ে চলল। ওয়াশরুমে ঢুকেই রিজভী অনুর হাত ছেড়ে দিয়ে চট করে দরজা লক করে দিল। অনু দরজা খোলার জন্য জোরজবরদস্তি করতে লাগল। অনুর দাপাদাপি দেখে রিজভী জোরে ধমক দিয়ে বলল,

— "নিজেই বললি আমার সাথে ওয়াশরুমে আসবি, তাহলে এখন ক্যাঙ্গারুর মতো ফালাচ্ছিস কেন?"

—"(.....)

—" শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকবি। চোখের পলক ফেলা যাবে না।

—" তারজন্য ওয়াশরুমে টেনে আনলেন কেন? বাইরে থেকেও তো করতে পারতেন।

রিজভী ভ্রু কুচকে তাকালো। —"বাইরে হবে না।

অনু এবার শান্ত হয়ে দাঁড়াল। তবে ভেতরে ভেতরে সে তখনো ফুঁসছে। সে বলল,

— "শুরু করুন। হুমমম... সাথে পপকর্ন হলে বেশি ভালো হতো।"

— "আমিও দেখি তুমি কতক্ষণ টিকতে পারো।"

অনু পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিল,

— "যদি আমি জিতে যাই?"

রিজভী কিছুক্ষণ চুপচাপ অনুর ভাবভঙ্গি পর্যবেক্ষণ করে বলল,

— "তাহলে তোমার শর্ত আমি মেনে নেবো। আর যদি হেরে যাও, তবে যেভাবে এসেছিলে সেভাবেই চলে যাবে। শর্ত হলো—চোখের পলক ফেলা যাবে না।"

অনু একটা শুষ্ক ঢোক গিলল। ভেতরে ভেতরে চরম অস্বস্তি আর হাসফাসানি শুরু হলেও মুখে তা প্রকাশ না করে বলল,

— "ওকে, ডান!"

ওয়াশরুমের ভেতরের পরিবেশটা মুহূর্তেই তীব্র ও দমবন্ধকর হয়ে উঠল। ওপরের হোয়াইট লাইটের আলো এসে পড়েছে রিফ্লেক্টিভ টাইলসের ওপর, যার কারণে ভেতরের প্রতিটি কোণ যেন একটু বেশিই স্পষ্ট, বেশিই প্রখর হয়ে ধরা দিচ্ছে। চারপাশের বাতাসে শাওয়ার জেলের মৃদু সুবাস ছড়াচ্ছে।
রিজভী এক কদম এগিয়ে এসে অনুর একদম মুখোমুখি দাঁড়াল। দুজনের দূরত্ব এখন মাত্র কয়েক ইঞ্চির। অনু রিজভীর চোখের দিকে তাকাল—সেই শান্ত অথচ ধারালো নীল চোখ, যা কোনো অতলান্ত সাগরের মতো রহস্যময়।
রিজভী নিচু, গম্ভীর গলায় বলল,

— "শর্ত মনে আছে তো? চোখের পলক ফেলা যাবে না। এইটা শুধু তোমার জন্য প্রজজ্য। টাইম স্টার্টস নাউ।"
— "ওকে।"

অনু নিজের ভেতরের সবটুকু জেদ এক করে চোখের পাতা জোড়া যতটা সম্ভব মেলে ধরে রাখল। প্রথম কয়েক সেকেন্ড কোনো সমস্যা হলো না। কিন্তু ঠিক তখনই রিজভী এমন একটা কাণ্ড করল, যা অনুর ভাবনার অতীত ছিল।
রিজভী অনুর চোখের দিকে সোজা তাকিয়ে থেকেই, অত্যন্ত ধীরস্থির ভঙ্গিতে নিজের দুই হাত নামিয়ে আনল কোমরের বেল্টের দিকে। ধাতব বাকলটায় হাত পড়তেই একটা তীক্ষ্ণ ‘ক্লিক’ শব্দ হলো।
অনুর বুকের ভেতরটা ধক করে উঠল। এই খাচ্চরটা এসব কী শুরু করেছে! মুহূর্তেই আক্রোশে রমণীর শ্যমরাঙা মুখ আর চোখ দুটো লাল হয়ে উঠল। কণ্ঠ কিছুটা তেতিয়ে সে বলল,

— "আপনি আই কি করছেন এসব?"

রিজভী নির্লিপ্তভাবে উত্তর দিল,
— "ওসব জানি না। চোখের পলক পড়লে কসম, তোর শর্ত আমি মানব না।"

অনু দমে গেল। নিজের বোকামিতে নিজেকে হাজারটা গালি দিতে থাকলো। তবে অনুও এর শেষ দেখে ছাড়বে রিজভী ঠিক কতোটা নিচে নামতে পারে। ভেতরের অস্থিরতা আর হড়বড়ে ভাবটা লুকানোর আপ্রাণ চেষ্টা করেও সে পারছিল না।
অনুর চোখ দুটো জ্বলে উঠছে তীব্রভাবে। বুকের ভেতরের ধড়ফড়ানি হাজার গুণ বেড়ে গেছে। এই জানোয়ারটা কি সত্যিই...?
রিজভীর কোনো হেলদোল নেই। তার চোখের পাতায় কোনো কম্পন নেই, যেন সে পাথরের তৈরি কোনো মূর্তি। বেল্টটা সম্পূর্ণ খুলে সে ওয়াশরুমের সাইড রেকে ছুড়ে ফেলল।
অনুর কপাল বেয়ে এক ফোঁটা ঠান্ডা ঘাম নেমে এলো। চোখের কোণ দুটো লাল হয়ে উঠছে, চোখ ফেটে জল বেরিয়ে আসার উপক্রম। অবাধ্য মনকে শক্ত করে ধরে মনে মনে আওড়াল, "আল্লাহ, দুই মিনিটের জন্য আমাকে অন্ধ বানিয়ে দাও। আর অন্ধ না বানালে গুনাহ মাফ করে দিও।"

অনু নিজের অজান্তেই একটা শুষ্ক ঢোক গিলল। দম আটকে আসার জোগাড়। এই বুঝি সবকিছু ওলটপালট হয়ে গেল!

#চলবে

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 12 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন