#ভায়োলেন্ট_অবসেসন
#পর্ব_১৪
#লেখিকা_হামিদা_পারভীন_পারু
⛔কপি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ⛔
তীব্র যন্ত্রণায় অনুর চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। চাকুর ধারালো ফলাটা নিজের নরম হাতের তালু দিয়ে মরিয়া হয়ে চেপে ধরে আছে। তাজা, উষ্ণ রক্ত চুইয়ে চুইয়ে অনুর সাদা কামিজটা ক্রমশ লাল করে তুলছে। রক্ত ঝরছে অবিরাম, অথচ ওপরে চেপে বসা অবয়বটার হাত কাঁপছে না এক চুলও। তার পুরো মনোযোগ অনুর পেটের দিকে; আর এক ইঞ্চি ভেতরে ছুরিটা বসিয়ে দিতে পারলেই অনুর ইহলীলা সাঙ্গ।
অনু তার রক্তাক্ত ডান হাত দিয়ে ছুরির ফলাটা কোনোমতে আটকে রেখেই, বাঁ হাতটা বাড়িয়ে দিল পাশে থাকা সাইড টেবিলের দিকে। অন্ধকারে তার হাত গিয়ে ঠেকল একটা ভারী, কাঁচের ফুলদানিতে। শেষ শক্তিটুকু দিয়ে ফুলদানিটা তুলে সে সজোরে আঘাত করল মুখোশধারীর মাথার একপাশে।
— "আহহ!"
একটা চাপা, ভারী পুরুষালি আর্তনাদ শোনা গেল। আঘাতটা এতটাই আকস্মিক ছিল যে মুখোশধারী লোকটা ভারসাম্য হারিয়ে কিছুটা পিছিয়ে গেল।
অনু এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করল না। তীব্র আতঙ্ক আর শরীর কাঁপানো যন্ত্রণা উপেক্ষা করেই সে মেঝে থেকে এক ঝটকায় উঠে দাঁড়াল। সে আর এক সেকেন্ডও সেই ঘরে নষ্ট করল না; উন্মাদের মতো ঘর থেকে বেরিয়ে করিডোরের দিকে দৌড় দিল। পেছন থেকে কোনো আওয়াজ এলো না। লোকটা কি তবে অজ্ঞান হয়ে গেল?
ঠিক তখনই যেন প্রকৃতির তাণ্ডব আরও বেড়ে গেল। বিকট শব্দে একটা বজ্রপাত হতেই পুরো বাড়ির বিদ্যুৎ আবার ধপ করে চলে গেল। চারপাশ ডুবে গেল ঘুটঘুটে, নিরেট অন্ধকারে। বিশাল লম্বা করিডোর ধরে ছুটছিল অনু। কিন্তু করিডোরের প্রথম বাঁকটা ঘুরতেই স্তব্ধ হয়ে গেল সে। অন্ধকারের বুক চিরে একটা শক্ত, ইস্পাতকঠিন হাত সাপের মতো অনুর কোমর জড়িয়ে ধরে তাকে সজোরে দেয়ালে চেপে ধরল। অনু ছটফট করে ওঠার আগেই তার গলার নরম চামড়ায় স্পর্শ করল এক শীতল, ধারালো ছুরি!
অনু জমে পাথর হয়ে গেল। তার পিঠ দেয়ালের সাথে ঠেকানো, দুটো হাত মাথার ওপরে শক্ত মুঠোয় বন্দি। অন্য হাতে লোকটা অনুর গলায় ছুরি চেপে ধরে আছে। ঠিক এই মুহূর্তে কাচের জানলা দিয়ে বিদ্যুৎ চমকানোর ক্ষণস্থায়ী আলো ঠিকরে পড়ল। সেই আলোয় অনু দেখল—একই অবয়ব! মুখটা সাদা মুখোশে ঢাকা, গায়ে ব্ল্যাক ভেলভেটের লং হুডি।
লোকটা তার আগে এখানে পৌঁছাল কী করে? তাও আবার এত নিশব্দে! কিভাবে সম্ভব?
অজ্ঞাত মানবটি অনুকে দেয়ালের সাথে আরও শক্ত করে চেপে ধরল। ভয়ে অনুর মুখের ভাষা হারিয়ে গেছে। বহু কষ্টে অগোছালোভাবে সে বলল,
—"আ..আপনি রিজভী.. তা..তাই না? দোহাই আপনার, একদম ভয় দেখাবেন না আমাকে। প্লিজ, ছেড়ে দিন..."
সেই ছায়ামানবের কাছ থেকে কোনো উত্তর এলো না। এক পাথুরে নীরবতা যেন গ্রাস করেছে তাকে। সে আরও জোরে অনুর গলায় ছুরিটা চেপে ধরল। তবে ব্লেডটা উল্টো করে ধরায় অনুর গলা কাটল না ঠিকই, কিন্তু আতঙ্কে সে চোখ-মুখ খিঁচে বন্ধ করে ফেলল। অন্যদিকে অনুর নিজের হাত থেকে রক্ত চুইয়ে চুইয়ে বাহু বেয়ে পড়ছে। এক ফোঁটা গাঢ় রক্ত ছিটকে গিয়ে পড়ল অজ্ঞাত মানবের সাদা মুখোশটার ওপর। সেই সাদা ক্যানভাসে লাল রক্তের দাগটা লোকটাকে আরও ভয়ানক, আরও পৈশাচিক করে তুলল।
অনু হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করল, কিন্তু মানবের সেই শক্ত বাঁধন আলগা হলো না। এই লোকের উদ্দেশ্য যদি খুন করাই হয়, তবে সে এত সময় নষ্ট করছে কেন? অন্য কোনো বিকৃত মতলব নেই তো? আর এখন একে রিজভী বলেও মনে হচ্ছে না। অনু মরিয়া হয়ে ছটফট করতে করতে অজ্ঞাত মানবের ঘাড়ে কামড় বসাতে গেল। কিন্তু ভেলভেট কাপড়ের মোটা হুডি ভেদ করে তার দাঁত চামড়া পর্যন্ত পৌঁছালই না।
অনুর দাঁত হুডির মোটা কাপড়ে আটকে যেতেই লোকটার শরীর সামান্য শক্ত হয়ে উঠল। অনু বুঝতে পারল কামড় দিয়ে কোনো কাজ হবে না। সরে এসে, সে মরিয়া হয়ে নিজের বন্দি হাত দুটো মোচড়াতে লাগল, পুরো শরীর দিয়ে দেয়ালে আঘাত করার মতো করে ছিটকে বেরোনোর আপ্রাণ চেষ্টা করল। তার হূৎপিণ্ড তখন বুকের ভেতর কামারের নেহাইয়ের মতো পিটছে। গরম রক্তে তার কামিজের হাতা আর অজ্ঞাত মানবের হাত পিচ্ছিল হয়ে উঠছে।
—"ছাড়ুন! মেরে ফেলার উদ্দেশ্য হলে এভাবে দাড়িয়ে আছেন কেন? মেরে ফেলুন আমাকে, এভাবে খেলছেন কেন? ক..কি উদ্দেশ্য আপনার?"
ঠিক তখনই, কোনো এক অদ্ভুত ও অজানা কারণে অজ্ঞাত মানবের শক্ত বাঁধন আচমকা আলগা হয়ে গেল। কিন্ত কেন? সে অনুর হাত দুটো ছেড়ে দিল এবং গলার ওপর চেপে ধরা ছুরিটা আস্তে করে সরিয়ে নিল।
মুক্ত হতেই অনু হাঁপাতে হাঁপাতে উল্টোদিকে দৌড় দিতে গেলে অন্ধকারে কিছু একটার সাথে বেধে চিত হয়ে মেঝেতে স্লাইড করে পড়ে যেতে নিলে লোকটা চট করে তার এক হাত বাড়িয়ে অনুর মাথার পেছনের চুলগুলো মুঠোয় চেপে ধরল। তবে এই ধরায় আগের মতো হিংস্রতা ছিল না, ছিল এক অদ্ভুত নিয়ন্ত্রণ। লোকটা আলতো টানে অনুর মাথাটা ওপরের দিকে তুলে ধরল।
হুডি পরা লোকটা ধীরে ধীরে নিজের শরীরটা ওপর থেকে ঝুঁকিয়ে অনুর মুখের একদম কাছাকাছি নিয়ে এলো। তার সাদা মুখোশের ওপর অনুর সেই তাজা রক্তের লাল দাগটা বিদ্যুতের আলোয় চকচক করে উঠল। ওপর থেকে ঝুঁকে থাকা সেই রক্তমাখা মুখোশ আর নিচে থাকা অনুর ফ্যাকাশে মুখের দূরত্ব তখন মাত্র কয়েক সেন্টিমিটার। অনু চোখ মেলে তাকাল। ভয়ে এবং ক্লান্তিতে তার বড় বড় হয়ে গেছে, ঠোঁট দুটো মৃদু কাঁপছে। ঠিক সেই মুহূর্তে জানলার বাইরে আবার তীব্র এক ঝলক বিদ্যুৎ চমকে উঠল, আর সেই তৈরি হলো আলো-ছায়ার খেলা। অনু স্পষ্ট দেখতে পেলো মুখোশধারী ছায়া মনবকে।
—" কে আপনি?
কোনো উত্তর এলো না। অনু কৌতূহল দমাতে না পেরে ফের প্রশ্ন করলো,
—" আপনার উদ্দেশ্য কি? কি চান আপনি?
এবারও নিরাবতা। মুখোশের চোখের অন্ধকার ছিদ্রদুটো দিয়ে লোকটা একদৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে অনুর চোখের গভীরতায়। কিন্ত অনু ছয়া মানবের চোখদুটো দেখতে পেলো না।
এক পৈশাচিক অথচ তীব্র সম্মোহনী নীরবতা যেন সেই কয়েক সেকেন্ডের জন্য পুরো ঘরটার সময়কে থামিয়ে দিল। দুজনের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে—অনুর দ্রুত ও অগোছালো, আর অজ্ঞাত মানবের ধীর ও স্থির।
লোকটার চিবুকের অংশটা অনুর কপালের ঠিক ওপরে স্থির হয়ে রইল।
লোকটা চাইলে এই মুহূর্তেই অনুকে শেষ করে দিতে পারত। কিন্তু সে শুধু অনুর চুলে বিলি কাটার মতো করে হাতটা আলগা করল।
পরমুহূর্তেই লোকটা অনুকে পুরোপুরি ছেড়ে দিয়ে এক কদম পিছিয়ে গেল এবং অন্ধকারের মাঝে মিলিয়ে যাওয়ার জন্য দ্রুত ঘুরল।
অনুর এখন বাঁচার ইচ্ছের চেয়েও, কে এই অজ্ঞাত মানব—তা জানার জন্য অনুর মন তীব্রভাবে ছটফট করে উঠেছে। যে মানুষটি কয়েক সেকেন্ড আগে তার মৃত্যুর কারণ হতে পারত, তার এই আচমকা পিছুটান আর শীতল দীর্ঘশ্বাস অনুর ভেতরে এক ভয়ঙ্কর কৌতুহলের জন্ম দিয়েছে। সে কি অনুকে বাচাতে এসেছিল নাকি চলে গিয়ে কোনো ঝড়ের আগাম বার্তা দিচ্ছে?
—" কে আপনি? পরিচয় না দিয়ে যাবেন না প্লিজ!.. অনু চেচিয়ে বললো।
সে দেয়াল ধরে কোনোমতে হাঁপাতে হাঁপাতে সোজা হয়ে দাঁড়াল। টালমাটাল পায়ে, অন্ধকারের বুক চিরে সে অজ্ঞাত মানবের পিছু পিছু ছুটল। কিন্তু সামনে তাকিয়েই সে দমে গেল—সেই ছায়ামানব ততক্ষণে করিডোরের জমাট অন্ধকারে পুরোপুরি মিলিয়ে গেছে। অনু মরিয়া হয়ে আরও দু-কদম বাড়াল, কিন্তু বেশিদূর আগাতে পারল না।
হঠাৎ করেই পাশ থেকে দুটো শক্ত হাত বাড়িয়ে কেউ অনুর মুখ চেপে ধরল। কোনো কিছু বুঝে ওঠার বা আর্তনাদ করার সুযোগটুকুও সে পেল না। প্রবল শক্তিতে তাকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হলো পাশের একটি অন্ধকার কক্ষে। কোনো আগাম বার্তা না দিয়ে, চটজলদি অনুর মুখ, হাত ও পা শক্ত দড়ি দিয়ে একটা কাঠের চেয়ারের সাথে বেঁধে ফেলা হলো।
দমবন্ধ করা সেই ঘরের ভেতরে তখন দুজন মানবমূর্তি দাঁড়িয়ে।
হঠাৎ করেই তাদের একজন নিজের ফোনের ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে ধরল। তীব্র আলোয় অনুর চোখ দুটো প্রথমে ধাঁধিয়ে গেল। আলো ধরে রাখা লোকটার অবয়ব এবং হাতের রিভলভার দেখে মনে হলো সে কোনো 'গার্ড' বা পাহারাদার। কিন্তু অনুর চোখ আটকে গেল তার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা দ্বিতীয় মানুষটির ওপর। হুডি পরা সেই চেনা অবয়ব!
কৃত্রিম আলোয় অনু যখনই সেই অজ্ঞাত মানবের দিকে তাকাল, ভয়ে আর বিস্ময়ে তার পুরো শরীর জমে বরফ হয়ে গেল।
অনুর মাথায় তীব্র এক ঝটকা লাগল। এ কী করে সম্ভব?
কয়েক মিনিট আগে যে মানুষটি তাকে দেয়ালের সাথে চেপে ধরেছিল, তার সাদা মুখোশটায় অনুর নিজের তাজা রক্ত লেগেছিল। বিদ্যুতের আলোয় অনু স্পষ্ট দেখেছিল সেই লাল রক্তের দাগ। কিন্তু এই কৃত্রিম আলোয়, তার সামনে দাঁড়িয়ে থাকা হুডি পরা লোকটার মুখের সাদা মুখোশটি একদম নিখুঁত, পরিষ্কার! সেখানে রক্তের কোনো চিহ্ন তো দূর, একবিন্দু দাগও নেই।
অনুর অবশ মগজে তখন হাজারটা প্রশ্ন চাবুক মারতে লাগল। তাহলে কি এরা দুজন আলাদা মানুষ? একই রকম পোশাক পরা কোনো চক্র? নাকি এই মাত্র যে তার জীবন ভিক্ষা দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল, সে অন্য কেউ ছিল?
মুখ বাঁধা থাকায় অনুর গলা দিয়ে কেবল এক অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। সে চোখ বড় বড় করে সেই দাগহীন মুখোশের দিকে তাকিয়ে রইল, আর মুখোশের পেছনের চোখ দুটো শীতল নিষ্ঠুরতায় অনুর ছটফটানি দেখতে লাগল।
নিস্তব্ধতা চিরে, মুখোশের আড়াল থেকে ছায়ামানবের এক চাপা, শীতল, ভারি পুরুষালি কণ্ঠস্বর ভেসে এলো।
—"তুমি জানো কার সাথে লড়তে এসেছো?"
লোকটা এক কদম এগিয়ে এলো অনুর দিকে। তার কণ্ঠস্বরে কোনো তাড়াহুড়ো নেই,
—" সে আবার বলল, "শত্রুকে ঘায়েল করতে হলে আগে তার সম্পর্কে জানতে হয়। কী জানো তুমি তার সম্পর্কে?"
অনুর মুখ কাপড়ে শক্ত করে বাঁধা। সে নিজের সর্বশক্তি দিয়ে মাথা ঝাঁকিয়ে গোঙাতে লাগল— "উম... উম...!"
অনুর এই অবস্থা দেখে ছায়ামানবটি হঠাৎ ফিচফিচ করে হেসে উঠল। সেই হাসির শব্দে অনুর গায়ে কেমন কাটা দিলো। এতোক্ষণে কন্ঠস্বর শুনে নিশ্চিত হয়ে গেছে এটা রিজভী নয়। অন্য কেউ।
হাসি থামিয়ে ছায়া মানবটি বলে উঠল,
— "একটা সাধারণ, তুচ্ছ বাঙালি মেয়ে হয়ে গোটা আন্ডারওয়ার্ল্ডে দাপিয়ে বেড়ানো কোল্ড ব্লাডেড শ্যাডো গ্যাংস্টার বস রিজভী তালুকদারকে ঘায়েল করবে তুমি? এত সহজ?"
অনুর চোখে অবিশ্বাসের রেখা ফুটে উঠলো।
অনুর চোখের ভাষা পড়তে পেরে মানবটি মুখোশের আড়াল থেকেই যেন বাঁকা হাসল। সে আবার বলতে শুরু করল,
—" বিশ্বাস হচ্ছে না তাই না?
অনু দুইপাশে মাথা ঝাকালো। লেকটি উপহাসের সুরে বললো,
—" আমাকে বিশ্বাস না করলে জীবনে সবচেয়ে বড়ো লস করবে। কী? তোমার মনে এখন প্রশ্ন জাগছে তো, রিজভী তো নামকরা একজন বিজনেসম্যান, সে কী করে শ্যাডো গ্যাংস্টার বস হবে? তাই না?"
অনু এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। ভেতরের তীব্র অস্বীকৃতি আর আক্রোশে সে চেয়ার সুদ্ধ ছটফট করে উঠল। ভারী ধাতব চেয়ারটা মেঝেতে ঘষা খেয়ে একটা কর্কশ শব্দ তুলে কিঞ্চিৎ নড়ে উঠল।
মুখোশধারী লোকটি তার পাশে থাকা সশস্ত্র গার্ডকে ইশারা করল। গার্ডটি একহাতে রিভলভারটি বাগিয়ে ধরে, অন্যহাতে দ্রুত এগিয়ে এসে অনুর মুখের শক্ত কাপড়ের বাঁধনটা এক ঝটকায় খুলে দিল।
মুক্ত হতেই অনু হাঁ হাঁ করে বুকভরে কয়েকটা দীর্ঘ শ্বাস নিল। সে সোজা হয়ে বসে তীব্র গলায় বলে উঠল,
— "আপনি রিজভীর লোক, তাই না? এসব মনগড়া গল্প বলে আমাকে কনফিউজড করার চেষ্টা করছেন? যাতে আমি ভয় পেয়ে এখান থেকে চলে যাই? কিন্তু মনে রাখবেন, এইসব বানানো গল্প শুনে আমি এখান থেকে এক চুলও নড়ব না!"
লোকটা অনুকে থামানোর কোনো চেষ্টা করল না। সে কিঞ্চিৎ ঘাড় বেঁকিয়ে, এক হাত দিয়ে নিজের চিবুক স্পর্শ করে ঠান্ডা গলায় বলল,
— "বানানো গল্প না হয়ে যদি বাস্তবে এটাই সত্যি হয়, তখন কী করবে মেয়ে?"
— "সত্যি হওয়ার কোনো চান্সই নেই!"
লোকটা এবার রহস্যময় হাসল।
— "ঠিক বলেছ, কোনো চান্স ছিল না। কিন্তু ডেসটিনি ভুলক্রমে তোমাকে এই চক্রে জুড়ে দিয়েছে।"
অনু তীব্র যন্ত্রণার মাঝেও ভ্রু কুঁচকে প্রশ্ন করল,
— "মানে? কী বলতে চান আপনি?"
— "মানে আমি যা বলছি, তার এক চুলও মিথ্যা নয়।"
অনুর কাছে এখনও পুরো বিষয়টা অবাস্তব আর অবিশ্বাস্য ঠেকছিল। সে নিজের ডান হাতের ক্ষত থেকে চুইয়ে পড়া রক্তের তীব্র ব্যথাটা চেপে, উপহাসের সুরে বলল,
— "রিজভীর চ্যালা আপনি, তাই না? তার হয়ে দালালি করতে এসেছেন?"
মানবটি অনুর এই তাচ্ছিল্যে বিন্দুমাত্র উত্তেজিত হলো না। সে ধীর পায়ে এগিয়ে এসে অনুর মুখোমুখি একটা চেয়ারে বсел। তারপর পায়ের ওপর পা তুলে বেশ রাজকীয় আয়েসে হেলান দিল। পা দোলাতে দোলাতে, ধীর অথচ গম্ভীর ও ইস্পাতকঠিন কণ্ঠে বলল,
— "রিজভী তালুকদার একজন কোল্ড-ব্লাডেড শ্যাডো গ্যাংস্টার—এটা তুমি বিশ্বাস করো বা না করো, সত্যটা মিথ্যা হয়ে যাবে না।"
লোকটার বলার ভঙ্গি, তার চোখের স্থিরতা আর এই নিখুঁত মুখোশের পেছনের আত্মবিশ্বাস অনুকে ভেতরে ভেতরে নাড়িয়ে দিল। হাত থেকে তখনও রক্ত ঝরছে, ব্যথায় অবশ হয়ে আসছে হাতজোড়া। অজ্ঞাত এই মানবকে একটু বাজিয়ে দেখার জন্য সে বলল,
— "আপনি আমাকে এইসব বলছেন কেন? কী লাভ আপনার এতে?"
লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,
— "লাভ অনেক আছে। এই যেমন ধরো, শুভাকাঙ্ক্ষী সেজে এই অতি গোপন ইনফরমেশন তোমাকে দেওয়ার বিনিময়ে আমার ওয়াইফের চিকিৎসার মোটা অঙ্কের টাকাটা পেয়ে যাব। আমার ওয়াইফ বেঁচে যাবে। আর লসটা কী জানো? আজকের সূর্যোদয়ের আগেই আমার প্রাণটা চলে যাবে।"
— "কেন?"
— "এই সিক্রেট যারা জেনে যায়, তাদের মৃত্যু নিশ্চিত।"
— "তাহলে আমাকে এই গোপন খবর জানিয়ে আপনার মৃত্যুর সঙ্গী বানাতে এসেছেন বুঝি?"
লোকটা এবার শব্দ করে হেসে উঠল। সেই হাসিতে একধরণের শীতলতা ছিল। সে বলল,
— "তুমি যে এই খবরটা জানো—সেটা যতদিন রিজভী টের পাবে না, ততদিন তুমি সম্পূর্ণ সেফ।"
— "তাহলে আপনাকে কে পাঠাল?"
— "কে পাঠাতে পারে বলো তো?"
অনু কিছুক্ষণ চুপ থাকল। পরিস্থিতিটা দ্রুত মাথায় অ্যানালাইসিস করে বলল,
— "রিজভীর কোনো প্রতিপক্ষ?"
— "বাহ! বুদ্ধি তো ভালোই আছে দেখছি।"
অনু লোকটার প্রশংসায় কান দিল না। সে সরাসরি পাল্টা প্রশ্ন করল,
— "রিজভীর সেই প্রতিপক্ষ কে?"
— "সেটা বলতে পারব না। ওপরের নিষেধ আছে।"
— "আপনাকে তো এমনিতেও মরতে হবে, তাহলে নামটা বললে সমস্যা কোথায়?"
— "তোমাকে এই নাম বললে ওরা আমার ওয়াইফকেও মেরে ফেলবে। যাকে বাঁচাতে নিজের জীবন দিচ্ছি, তাকে এই সামান্য ভুলের জন্য হারাতে দেব ভেবেছ?"
— "আপনার মুখটা দেখান।"
লোকটা এক মুহূর্তও দ্বিধা করল না। মুখ থেকে সাদা মুখোশটা সরাতেই তার চেহারা স্পষ্ট হয়ে উঠল। বয়স ছত্রিশ-সাঁত্রিশের কোঠায় হবে। তার চওড়া কাঁধ আর উচ্চতাটা অনেকটাই নাভানের মতো। অনু এবার কিছুটা মৃদু কণ্ঠে প্রশ্ন করল,
— "আমাকে এই ইনফরমেশন দিয়ে রিজভীর শত্রুর কি লাভ?
— "কারন দুহনের উদ্দেশ্য একই। রিজভীকে ধ্বংস করা।
— "আপনার বসের সেই ক্ষমতা নেই নাকি? যে আমার মতো সাধারণ মেয়েকে ব্যবহার করছে?
— "জানি নাহ। তবে সে খুবই চতুর।
অনু আকটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বললো,
— "আমাকে এই ইনফরমেশন দেওয়াই যদি আপনার একমাত্র উদ্দেশ্য হতো, তবে প্রথমে আমাকে খুন করতে উদ্যত হয়েছিলেন কেন?"
লোকটা অকপটে বলল,
— "কারণ তখন জানালার ওপাশে রিজভী দাঁড়িয়ে আমাদের ওপর নজর রাখছিল। রিজভীর প্ল্যান ছিল, নাভান আর সে মিলে তোমাকে ভয় দেখিয়ে এই ভিলা থেকে তাড়িয়ে দেবে। কিন্তু রিজভীর অজান্তেই তার দলে আমাদের এক গুপ্তচর কাজ করছে। তার মাধ্যমেই আমার বস এই প্ল্যানের কথা জানতে পারেন এবং তাৎক্ষণিক এই চালটি চালেন। রিজভী ভেবেছিল ঘরের ভেতর থাকা মুখোশধারী ব্যক্তিটিই নাভান। তাই নাটকটা নিখুঁত করতে এবং রিজভীর মনে যেন কোনো সন্দেহ না জাগে, সেজন্যই তোমার ওপর আঘাত করতে হয়েছিল।"
অনু এবার নিশ্চিত হলো—একটু আগে অন্ধকারে যে তার গলায় ছুরি ধরেছিল, সে আসলে রিজভী নিজেই ছিল। লোকটা বারবার তার গলায় কেন ছুড়ি ধরে? এর আগেও অনেকবার গলায় ছুড়ি ধরেছে।
— "কিন্তু নাভানের জায়গায় আপনি এলেন কীভাবে?"
লোকটা এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেল। সে দ্রুত জানালার দিকে এগিয়ে যেতে যেতে বলল,
— "আমার হাতে একদম সময় নেই। রিজভী হয়তো এতক্ষণে সবকিছু টের পেয়ে গেছে। সামান্য ভুল হলে আমার ওয়াইফের লাইফ রিস্কে পড়ে যাবে। আর আমার কথাগুলোকে দয়া করে হেয়ালি মনে করো না।"
অনুর কণ্ঠস্বর এবার কিছুটা কেঁপে উঠল,
— "আফসোস হচ্ছে না আপনার?"
লোকটার গতিশীল পা দুটো थমকে গেল। সে ঘাড় ঘুরিয়ে তাকাল,
— "কিসের আফসোস?"
— "এই যে আর কিছুক্ষণের মধ্যেই আপনার এই পৃথিবীতে থাকার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে জেনেও..."
লোকটা মৃদু হেসে জবাব দিল,
— "আমার বরং প্রাউড ফিল হচ্ছে। নিজের ভালোবাসাকে বাঁচাতে প্রাণ দিচ্ছি। আমার ওয়াইফ অন্তত সারাজীবন প্রাউড ফিল করবে যে কেউ একজন তার জন্য নিজের জীবনটা হাসিমুখে বিলিয়ে দিয়েছিল।"
কথাটা শেষ করেই লোকটা ক্ষিপ্র গতিতে জানালা দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। তার ইশারায় পেছনে থাকা গার্ডটিও দ্রুত অনুগমন করল।
অনু স্তব্ধ হয়ে বসে রইল। নানান এলোমেলো চিন্তা তার মস্তিষ্কটাকে অবশ করে দিচ্ছে। তবে সব ছাপিয়ে একটি তীব্র প্রশ্ন তার মনে বারবার হাতুড়ি পিটতে লাগল—❝কী আছে এই ভালোবাসা! যার জন্য মানুষ নিজের মূল্যবান জীবনটাও এভাবে হাসিমুখে বিলিয়ে দিতে পারে?❞
দ্বিতীয় চিন্তাটা হচ্ছে, 'রিজভী কি আসলেই গ্যাংস্টার? তাহলে যে অনু মাঠে নামার আগেই গো হারান হেরে গেলো। কি করবে এবার অনু?'
অনু চেয়ারে বাধা অবস্থাতেই চিন্তা করতে থাকলো। অন্যসময় হলে অন্ধকারে ভয়ে সিটিয়ে যেতো। তবে এখন ভয় লাগছে না। অজ্ঞাত লোকটা কথা কি অনুর বিশ্বাস করা উচিৎ?
*
কক্ষে ঢুকেই রিজভী তার কালো ওভারকোটটা বিছানায় ছুড়ে ফেলল। সাদা মুখোশটায় তখনো তাজা রক্তের দাগ; ওটাও ছুঁড়ে মারল ঘরের কোণে। চারপাশ এখনো অন্ধকার দেখে রিজভীর ভ্রু দুটো কুঁচকে গেল। এই ভিলায় সাধারণত বিদ্যুৎ যায় না; অনুকে আক্রমণ করে ভয় দেখিয়ে তাড়ানোর জন্য সে নিজেই নাভানকে মেন সুইচ বন্ধ রাখতে বলেছিল। কিন্তু নাভান তো এত দায়িত্বজ্ঞানহীন ছেলে নয় যে এতক্ষণ ব্যাকআপ বন্ধ করে রাখবে!
আর সময় নষ্ট না করে রিজভী দ্রুত পায়ে জেনারেটর ঘরের দিকে এগোল। ফোনের আবছা আলোই মেঝেতে নাভান অচেতন হয়ে পড়ে আছে, আর চারজন গার্ডেরও একই দশা। মুহূর্তের মধ্যে রিজভীর মাথায় রক্ত চড়ে গেল। তার মানে, তার চোখের আড়ালে অন্য কেউ আরও বড় এবং নিখুঁত কোনো চাল চেলেছে! মনে মনে ক্ষোভ ফুসলে উঠল—যে-ই এই কাজ করুক, তাকে চড়া মূল্য চোকাতে হবে। রিজভী প্রত্যেক গার্ডকে আদেশ দিলো পুরো ভিলা চিরুনি তল্লাশি করতে। রিজভী দ্রুত গার্ডদেরকে ডেকে নাভানকে জ্ঞান ফেরানোর কথা বলে ছুটল ওপরের তলায়, অনুর ঘরের দিকে। সেই মুখোশধারী লোকটাকে ধরতে হবে। অনুর কক্ষ ফাকা। কিছুক্ষণ ঠায় দাড়িয়ে চিন্তা করে দোতালার কর্ণারের কক্ষে গেলো। হাত রাখতেই দড়জাটা খুলে গেলো।
রিজভী ভেতরে পা রাখতেই ফোনের ফ্ল্যাশলাইটের আলো গিয়ে পড়ল ঘরের মাঝখানে। সেখানে একটি কাঠের চেয়ারে অনু শক্ত দড়িতে বাঁধা অবস্থায় বসে আছে। তার মুখের বাঁধন খোলা, চুলগুলো এলোমেলো এবং ডান হাত থেকে তখনো টপ টপ করে রক্ত ঝরছে।
অনুর এই অবস্থা দেখে রিজভীর চোখের মণি দুটো মুহূর্তের জন্য সংকুচিত হয়ে এল, তবে সে নিজের ভাবলেশহীন মুখাবয়ব বজায় রাখল। ধীর পায়ে এগিয়ে এসে সে অনুর মুখোমুখি দাঁড়াল।
অনু মাথা তুলে তাকাল। মাত্র কয়েক মিনিট আগে শোনা সেই ভয়ঙ্কর সত্যটা এখনো তার মাথায় ঘুরপাক খাচ্ছে—'রিজভী একজন কোল্ড-ব্লাডেড আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার!' অথচ এখন তার সামনে দাঁড়িয়ে থাকা রিজভীকে দেখে একদম স্বাভাবিক একজন মানুষ বলেই মনে হচ্ছে। অনু নিজের ভেতরের ভয়টা আড়াল করে চোখে তীব্র ঘৃণা ফুটিয়ে তুলল।
রিজভী পকেটে হাত গুঁজে শীতল কণ্ঠে প্রশ্ন করল,
—" কোথায় সে?
—" কে?
—" একদম ন্যাকামি করবি না। সেই মুখোশধারী লোকটা কোই?
অনু অকপটে বললো,
—" এখানেই ছিলো আপনার পায়ের শব্দ শুনে চলে গেছে। এই প্রথম একটা উপকার করলেন। আপনার জন্য আমার প্রাণটা বেচে গেলো।
—" তাই?
রিজভী অনুর কথার ধাঁচ দেখে বুঝল, মেয়েটা কিছু একটা আড়াল করছে। সে এক কদম এগিয়ে এসে অনুর রক্তাক্ত হাতটার দিকে তাকাল। ক্ষতটা গভীর। অনুর দিকে ঝুকে হাতের বাধন খুলতে খুলতে বললো,
—' সত্যি কথা বল।
তবে অনু বিচলিত হলো না। শান্ত স্বাভাবিক ভাবে বললো,
—" সত্যিটা যেহেতু হজম হচ্ছে না তাহলে মিথ্যা বলি?
রিজভী চুপ করে গেলো। তবে অনুর কথা তার এক চুলও বিশ্বাস হলো না। অনুর হাতের বাধন আলগা হতেই রিজভী কিছুটা সরে এসে দাড়ালো। অনু উঠে দাড়াতে গিয়ে মাথাটা কেমন চক্কর দিয়ে উঠলো। পড়ে যেতে নিলে চেয়ারের হাতল ধরে নিজেকে সামলে নিলো। এতোদিন পর অনুর কেন জানি রিজভীকে ভয় হচ্ছে। হাত দুটো অবশ হয় আছে।
রিজভী পকেটে হাত গুজে অনুকে পর্যবেক্ষণ করছে। কিছু তো একটা হয়েছে যা এই মেয়ে রিজভীর থেকে লুকাচ্ছে। এমন সময় অনু রিজভীকে প্রশ্ন করলো,
—" এতো সিকিউরিটি থাকতেও ভিলাতে ঘাতকেরা প্রবেশ করে কিভাবে?
রিজভী গম্ভীর কন্ঠে জবাব দিলো,
—" যেভাবে তুমি প্রবেশ করেছো।
অনুর মুখটা থমথমে হয়ে গেলো। হাতের দিকে লক্ষ করে বুঝলো ক্ষত অনেকটা গভীর। বাম হাতের তালুর মাংশ হা হয়ে আছে। নিজের ক্ষতের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। এখন কি করবে অনু? কিছুক্ষণ চুপ থেকে চট করে চোখ তুলে তাকালো রিজভীর দিকে। নিজেকে যতোটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বললো,
—"আমাকে একটু হসপিটালে নিয়ে যাবেন প্লিজ.?"
—" তোমার চাকর নই আমি, যে মাঝরাতে তোমাকে হসপিটালে নিয়ে যাবো।"
অনুর শুভ্র জামাটা রক্তে ভিজে লাল হয়ে উঠেছে। রক্তক্ষরণ হয়েছে বেশ ভালোই। চোখে-মুখে তীব্র যন্ত্রণার ছাপ। তবুও দাঁতে দাঁত চেপে যন্ত্রণা সহ্য করে বললো,
—"তাহলে বাড়িতেই কোনো ডাক্তার ডাকুন। প্লিজ..."
—"পারবো নাহ.!"
কাতর সুরে কথা বলতে বলতেই অনু রিজভীর একদম কাছে ঘেঁষে দাঁড়াল। রিজভী কিছু বুঝে ওঠার আগেই, অনু চরম কৌশলে তার শরীরের সবচেয়ে সংবেদনশীল অঙ্গে হাঁটু দিয়ে সজোরে আঘাত করে বসল। আঘাতের তীব্রতায় রিজভী যন্ত্রণায় কঁকিয়ে উঠে দু-কদম পিছিয়ে গেল। তীব্র ব্যথায় চোখ-মুখ বিকৃত করে সে চিৎকার করে উঠল,
—"আমার বাবা হওয়ার অনেক শখ ছিল আল্লাহ্...!"
এদিকে অনুর নিজের শরীরও যন্ত্রণায় নীল হয়ে আসছিল। কিন্তু রিজভীর এই চরম দুরবস্থা দেখে তার মনে এক পৈশাচিক তৃপ্তি খেলে গেল। ভয়ডর ভুলে সে দাঁতে দাঁত চেপে বলল,
—"এবার হাসপাতালে শুধু আমি নই, তুইও ভর্তি হবি! আমাকে হাসপাতালে নিয়ে যাবি না, তাই না? শালা চন্দ্রবিন্দু কোথাকার!
#চলবে