ফন্ট সাইজ:
থিম:
ভায়োলেন্ট অবসেসন

পর্ব 15

লেখক: হামিদা_পারভীন_পারু

#ভায়োলেন্ট_অবসেসন
#পর্ব_১৫
#লেখিকা_হামিদা_পারভীন_পারু

⛔কপি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ⛔

তীব্র ব্যথায় রিজভীর শ্বাস আটকে এল। আন্ডারওয়ার্ল্ডের বাঘা বাঘা শত্রুরা যাকে টলাতে পারেনি, এক সাধারণ মেয়ের এমন অতর্কিত ও মারাত্মক আঘাতে তার পুরুষালি শরীর মুহূর্তের জন্য অবশ হয়ে গেল। সে এক হাত দিয়ে চেয়ারের হাতল আঁকড়ে ধরে ভারসাম্য রাখার চেষ্টা করল, অন্য হাতটা যন্ত্রণায় নিজের পেটের নিচের অংশে চেপে ধরা। চোখ দুটো রাগে আর অপমানে হিংস্র হয়ে উঠেছে। তবে অনুর বলা কথা কানগোচর হতেই সমুদ্রের মতো নীল চোখজোড়ার কঠোরতা দ্বিগুণ হয়ে উঠল।
শরীরের যন্ত্রণাটাকে ছাপিয়ে সে ক্ষিপ্রতায় এক কদম এগিয়ে এল। অনু পিছু হটার আগেই রিজভী তার বাহু ধরে হেঁচকা টানে নিজের কাছে নিয়ে এল। অন্য হাত বাড়িয়ে অনুর শ্যামলা ঘাড় গলিয়ে, পেছনের চুলের গোছা মুচড়ে শক্ত মুঠোয় চেপে ধরল।
টানের তীব্রতায় অনুর মাথাটা পেছন দিকে হেলে গেল। ব্যথায় মুখটা বিকৃত হয়ে উঠতেই রিজভী নিজের মুখটা অনুর কানের একদম কাছে নিয়ে এল। তার তপ্ত, দ্রুত দীর্ঘশ্বাস অনুর গাল ছুঁয়ে যাচ্ছে। রিজভী দাঁতে দাঁত চেপে, চোয়াল শক্ত করে হিসহিসিয়ে উঠল,

— "ফা*কিং হেল! আই উইল জাস্ট কি*ল ইউ রাইট নাও, ইউ বি*চ!"

ভয়ে অনুর শিরদাঁড়া বেয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। ঠোঁটের কোণে লেপ্টে থাকা হাসিটুকু মিলিয়ে গিয়ে একরাশ ভয় জায়গা করে নিল। রিজভীর চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। রিজভী তখনও যন্ত্রণায় তড়পাচ্ছে। কিন্তু ঠিক পরমুহূর্তেই, অতিরিক্ত আঘাতের তীব্রতায় রিজভীর নিজের শরীরটাও আর সায় দিল না। চুলের ওপর থেকে তার হাতের বাঁধন আচমকা আলগা হয়ে গেল।
নিজেকে সামলাতে না পেরে রিজভীর ইস্পাতকঠিন, চওড়া ও বলিষ্ঠ শরীরটা হুড়মুড় করে অনুর তনু শরীরের ওপরই আছড়ে পড়ল। অনুও তখন রক্তক্ষরণে ক্লান্ত, অবশ। রিজভীর এই আচমকা ভারী শরীরের ধাক্কা আর ভর সহ্য করার মতো শক্তি তার পায়ে ছিল না। ফলে, দুজনে একসাথে পাশের কাউচে আছড়ে পড়ল।
"ধড়াম" করে একটি ভারী শব্দ হলো।

চারদিকের নিরেট অন্ধকারের মাঝে, জানালার বাইরে আবার একঝলক বিদ্যুৎ চমকে উঠল।
অনুর লতানো শরীরের ওপর রিজভীর ভারী শরীরটা যেন পাথরের মতো চেপে রইল। পুরো শরীরের ভর ছেড়ে দিয়ে নিথর হয়ে পড়ে রইল রিজভী। রিজভী তখন পুরোপুরি অচেতন।
অনু ভয়ে জমে গেল। দুই হাতে ঠেলে রিজভীকে সরানোর আপ্রাণ চেষ্টা করতে থাকল। রিজভীর উষ্ণ শ্বাস অনুর উন্মুক্ত কাঁধে আছড়ে পড়ছে। অনু ভেবেছিল রিজভী বুঝি তাকে মেরেই ফেলবে। কিন্তু কয়েক সেকেন্ড পার হওয়ার পরও যখন ওপরের ভারী দেহটার কোনো নড়াচড়া দেখল না, তখন সে বুঝতে পারল—কাজ হয়েছে! লোকটা বোধহয় জ্ঞান হারিয়েছে।
অনু নিজের সমস্ত শক্তি এক করে, বহু কষ্টে রিজভীর ভারী শরীরের নিচ থেকে গলে নিজেকে বের করে আনল। মেঝেতে পড়ে থাকা রিজভীর শরীরটা এখন একদম অসাড়, নিস্পন্দ।
রিজভীর কোনো সাড়াশব্দ না পেয়ে অনুর ভেতরের ভয়টা এক পলকে কর্পূরের মতো উড়ে গেল। উল্টো এক পৈশাচিক আনন্দ আর বিজয়ের নেশা ভর করল তার মাথায়। সে হাঁটু গেড়ে বসল অচেতন রিজভীর মুখের কাছে। রিজভীর লম্বা চওড়া শরীরের অর্ধেকটা কাউচের ওপর, বাকিটা মেঝেতে।
অনু নিজের র*ক্তাক্ত হাতটা রিজভীর নাকের সামনে নিয়ে ডানে-বামে কয়েকবার নাড়ল। কোনো প্রতিক্রিয়া নেই! আন্ডারওয়ার্ল্ডের দাপুটে গ্যাংস্টার বস এখন একটা সাধারণ মেয়ের আঘাতে অসাড় হয়ে আছে। অনু হাঁটু গেড়ে বসল রিজভীর সম্মুখে। রিজভী নিশ্চুপ থাকায় আচমকা গলা ছেড়ে, সুর করে ভেংচি কেটে গাইতে লাগল..

"হাই কেমন আছো?
তুমি কি ভালো আছো?
কথা কও না ক্যান?
তুমি কি রাগ করেছো?"

গাইতে গাইতেই অনু এক ঝটকায় উঠে দাঁড়াল। তার বাম হাত থেকে তখনো টপ টপ করে রক্ত ঝরছে, ক্ষতস্থানে তীব্র জ্বালা। কিন্তু ভেতরের উপচে পড়া আনন্দ সেই শারীরিক কষ্টকে আড়াল করে দিল। সে অন্ধকারের মাঝেই হাত নেড়ে, বিভিন্ন অদ্ভুত অঙ্গভঙ্গিতে নাচতে নাচতে গানের বাকি অংশটুকু গাইতে যাবে, ঠিক তখনই চারপাশের বাতাস যেন এক নিমেষে জমে বরফ হয়ে গেল।
অনুর পিঠের ঠিক পেছন থেকে, একদম ঘাড়ের কাছে, জমাট অন্ধকার চিরে ভেসে এল এক অতি পরিচিত, শীতল, পুরুষালি কণ্ঠস্বর। মানবটি সুর মিলিয়ে, এক অদ্ভুত উপহাসের সুরে গেয়ে উঠল,

"Askim çok pardon don,
Bütün kızlar bende var.
Bende para çok çok var.
Burnumda hep to lar var,
Var var var var var var.
Tamponu yere bastırdım,
Hemen tesisat yaptırdım.
Kıza kendimi kaptırdım."

ঘাড় ঘুরিয়ে তাকাতেই অনুর পুরো শরীর অবশ হয়ে এল। এদিকে রিজভী ঠোঁট নাড়িয়ে গাইতে গাইতে এগিয়ে এল

"A-a-aşkım, çok pardon-don
Aşkım, çok pardon-don
Aşkım, çok pardon-don
Aşkım, çok pardon-don..!!"

অনু হাত পেছাতে পেছাতে মিনমিনিয়ে বলল,

— "আ...আপনি গানে দুটো লাইন মিস... করেছেন।"

কথাটা বসেই অনু পালাতে যাবে, এমন সময় রিজভী অনুকে হেঁচকা টানে নিজের কাছে নিয়ে এল। কোনো কথা ছাড়াই ঠাস ঠাস করে অনুর গালে থাপ্পড় মারতে থাকল। অনু কিছু বলার ফুসরতই পেল না। রিজভী গুনে গুনে চারটা থাপ্পড় মারতেই অনু নেতিয়ে পড়ল। শ্যাবর্ণের গাল দুটো কালচে হয়ে গেছে। অস্তমিত সূর্যের মতোই অনু রিজভীর বুকে ঢলে পড়ল। রিজভী আশা করেছিল একটা থাপ্পড়েই এই মেয়ে জ্ঞান হারাবে, কিন্তু চারটা থাপ্পড় খেয়ে জ্ঞান হারাবে—এটা তার ভাবনাতীত ছিল। রিজভীর হাতের জোর কমে গেল নাকি? এমন সময় বিদ্যুৎ চলে এল। পুরো ঘরটা কৃত্রিম আলোয় চকচক করে উঠল। ঘরটি মাঝারি আকৃতির; কোনো বিছানা নেই, তবে সোফা, সেলফ এবং বিভিন্ন নথিপত্র দিয়ে ঘরটি ঠাসা।
রিজভী উপায় না পেয়ে শেষে অনুকে পাঁজাকোলা করে হাঁটা ধরল। অনুকে ওর কক্ষে রেখে রিজভী নিজের কক্ষের দিকে হাটা ধরলো।

করিডোরের আবছা আলোয় রিজভী কোনোমতে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে চলেছে। তীব্র যন্ত্রণাটা এখনো পুরোপুরি কমেনি, চোয়াল শক্ত করে সে নিজের রাগ চেপে রাখার চেষ্টা করছে। ঠিক তখনই করিডোরের মোড় ঘুরতেই সামনে এসে দাঁড়াল নাভান। রিজভীর এই অদ্ভুত আর বিপর্যস্ত দশা দেখে নাভানের চোখ কপালে উঠল। সে চিন্তিত মুখে দু-পা এগিয়ে এসে প্রশ্ন করল,

— "কিছু হয়েছে, ভাই? এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন?"

রিজভী থেমে দাড়ালো। নাভানের প্রশ্নের জবাব দেওয়ার কোনো প্রয়োজনই মনে করল না সে। উল্টো প্রশ্ন ছুড়ে দিল,

— "তোমার জায়গায় ওই লোকটা কে ছিল? এতটা কেয়ারলেস কাজ কবে থেকে করতে শুরু করলে তুমি?"

রিজভীর আচমকা প্রশ্নে নাভানের মস্তিষ্কে তীব্র একটা ধাক্কা লাগল। সে সহসা উতলা হয়ে, চারপাশটা একবার দেখে প্রশ্ন করল,

— "আপনাকে তারা অ্যাটাক করেছে নাকি? পালিয়ে গিয়েছে, নাকি ধরতে পেরেছেন?

রিজভী বিরক্তিতে একটা 'চ' শব্দ করল। চোয়াল শক্ত করে বলল,
— "পাল্টা প্রশ্ন না করে আমার প্রশ্নের জবাব দাও আগে।"

নাভান একটা দীর্ঘশ্বাস ফেলে অপরাধীর মতো মাথা নিচু করল। তারপর ফোঁস করে শ্বাস ছেড়ে বলতে শুরু করল,
— "আমি রেডি হয়ে জেনারেটর কন্ট্রোল রুমে গিয়েছিলাম গার্ডদের সব বুঝিয়ে দিয়ে আসতে। কিন্তু তখনই কারা যেন আমাদের ওপর অতর্কিত হামলা করে বসে। কিছু বুঝে ওঠার আগেই একটা স্প্রে করে আমাদের অজ্ঞান করে ফেলে। ঘটনার আকস্মিকতায় আমরা প্রতিরোধ করার বা প্রহার করার ন্যূনতম সুযোগটুকুও পাইনি।"

রিজভী এক পলক নাভানের দিকে তাকাল। তাচ্ছিল্যের সাথে গম্ভীর কণ্ঠে বলল,

— "নাদান একটা! এই তোর বিচক্ষণ শক্তি?

নাভানের মুখটা মুহূর্তেই ভোঁতা হয়ে গেল। আন্ডারওয়ার্ল্ডের এত বড় পজিশনে থেকেও এমন একটা কাঁচা বোকামি সে কীভাবে করল, সেটা ভেবে নিজের ওপরই তার রাগ হচ্ছে। সে আমতা আমতা করে বলল,

— "আমি নাদান না ভাই, নাভান...

রিজভী সেদিকে কান দিল না। তার কণ্ঠস্বর আরও শীতল ও গম্ভীর হয়ে উঠল,

— "শত্রু নাকের ডগা দিয়েই ঘুরে বেড়াচ্ছে। যে এই কাজ করেছে, তার নাড়ীনক্ষত্র সব চাই আমার। সো, তুই তোর মিশনে লেগে পড়। আমি কী বলতে চাচ্ছি, আশা করি ভালো করেই বুঝতে পেরেছিস?"

নাভান নিজের মুখের ভাবমূর্তি এক নিমেষে সিরিয়াস করে ফেলল। রিজভীর কথা বুঝে সে সে হ্যাঁ-সূচক ঘাড় নাড়ল। সে ঘুরে চলে যাবে, ঠিক তখনই রিজভী পেছন থেকে ভারী গলায় আদেশ দিল,

— "ভিলায় ইমিডিয়েটলি একজন বিশ্বস্ত ডক্টর পাঠা।"

নাভান চকিতে ঘুরে দাঁড়াল। রিজভীর মতো ইস্পাতকঠিন মানুষ নিজে থেকে ডক্টর ডাকতে বলছে—এটা ভাবনার বাইরে। সে রিজভীকে উপর-নিচ ভালো করে পর্যবেক্ষণ করতে করতে কিছুটা সংশয়ে শুধাল,

— "আঘাতটা কি খুব গুরুতর?"

রিজভী মূল ঘটনা এবং অনুর দেওয়া সেই মারাত্মক আঘাতের কথা সম্পূর্ণ আড়াল করে, দাঁতে দাঁত চেপে বলল,

— "একেবারে আমার ভবিষ্যতের চাবিকাঠিতে আঘাত করেছে! তোর আর এক্সপ্লেনেশন শোনা লাগবে না, তাড়াতাড়ি ডক্টর ডাক।"

নাভান এবার পুরো পরিস্থিতিটা বোঝার চেষ্টা করল। কিন্ত ব্যার্থ হলো। আচমকা তার মনে একটা খটকা লাগল। সে চারপাশটা দেখে নিয়ে আশ্চর্য হয়ে শুধাল,

— "কিন্তু ভাই... অনু কোথায়?"

রিজভী আর কোনো উত্তর দিল না। নাভানকে ওখানেই দাঁড় করিয়ে রেখে, নিজের ভেতরের অস্বস্তি আর ক্ষোভ চেপে সে হনহনিয়ে নিজের কক্ষের দিকে চলে গেল। করিডোরে পড়ে রইল শুধু তার চলে যাওয়ার গুমোট নীরবতা।

নাভানের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছিল—কোথাও একটা বড়সড় গোলমাল হয়েছে। চারপাশে সতর্ক নজর বোলাতেই তার তীক্ষ্ণ দৃষ্টি আটকে গেল মেঝেতে। সেখানে ফোঁটা ফোঁটা তাজা র*ক্ত পড়ে আছে। রক্তের দাগগুলো সোজা চলে গেছে অনুর ঘরের দিকে। নাভানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। এক রাশ উদ্বেগ নিয়ে সে পা বাড়াল অনুর ঘরের দিকে।
ঘরের দরজাটা খোলাই ছিল। দরজার চৌকাঠে এসে আচমকা থমকে দাঁড়াল নাভান। অনু বিছানায় অচেতন হয়ে পড়ে আছে। তার একটা হাত বিছানার বাইরে ঝুলে আছে, যা থেকে তখনো র*ক্ত মেখে আছে। ভালো করে লক্ষ্য করতেই নাভানের চোখ আটকে গেল—অনুর হাতটা গভীরভাবে কেটে গেছে এবং তার পরনের শুভ্র জামাটিতেও র*ক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে।
ভীষণ বিচলিত হয়ে নাভান পকেট থেকে ফোন বের করে তৎক্ষণাৎ পার্সোনাল ডক্টরকে কল করল। কিন্তু ওপাশ থেকে ডাক্তার জানালেন, তিনি এই মুহূর্তে দেশের বাইরে আছেন। চরম দুশ্চিন্তায় নাভানের কপালে ঘাম জমে উঠল। সে দ্রুত ফোনের স্ক্রিন স্ক্রোল করে অন্য একজন পরিচিত ডাক্তারের নম্বর খুঁজে বের করল এবং পরিস্থিতি জানিয়ে তাকে অবিলম্বে চলে আসতে বললো।

এখন রাত বাজে প্রায় চারটা।
মিনিট পনেরোর মাথায় ডক্টর ইমতিয়াজ এসে পৌঁছালেন। বয়স পঞ্চাশোর্ধ্ব হবে। মানুষটির আধা পাকা কাচা চুল এবং মোটা ফ্রেমের চশমা। নাভান কোনো কথা না বাড়িয়ে তাকে সোজা অনুর ঘরে নিয়ে গেল। রিজভীর বলা কথা একপ্রকার হেয়ালি করে বসলো সে।
ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখা গেল, অনুর আধো-আধা জ্ঞান ফিরেছে। সে বিছানায় সোজা হয়ে বসার চেষ্টা করছে। তার চোখ দুটোতে তখনো একটা ঘোর।
ডক্টর ইমতিয়াজ খাটের পাশে ব্যাগটা রেখে অনুর রক্তমাখা হাত আর থাপ্পড়ের চোটে ফুলে ওঠা গালটা এক পলক দেখলেন। তার পেশাদার চোখ মুহূর্তেই পুরো পরিস্থিতিটা মেপে নিল।
ডক্টর ইমতিয়াজ অনুর খাটের পাশে বসে গ্লাভস পরতে পরতে অত্যন্ত পেশাদার ও গম্ভীর গলায় বললেন,

—"এই ক্ষতটা কীভাবে হয়েছে? কোনো ধারালো অস্ত্রের আঘাত মনে হচ্ছে।

অনু ডক্টরের দিকে তাকাল। তার ঠোঁটের কোণে বিজয়ের হাসি ফুটে উঠলো। অবশেষে ভিলায় ডক্টর এলো। সে হাতটা ডক্টরের দিকে এগিয়ে দিলো। এবং সব দোষ রিজভীর ওপর চাপিয়ে সত্যি মিথ্যা মিক্সিং করে বলতে শুরু করলো,

—"এই ভিলায় একটা আস্ত সাইকোপ্যাথ থাকে,রিজভী। সাইকোপ্যাথটা আমার হাত কেটেছে।

নাভানের ভ্রু বেকে গেলো। তবে মুখের গম্ভীর্য বজায় রাখলো।
ডক্টর ইমতিয়াজ ক্ষতস্থান পরিষ্কার করতে করতে শান্ত গলায় বললেন,

—"তুমি একজন জেন্টেল ম্যানের ওপর ব্লেম দিচ্ছ। কিন্তু তোমার গালে এই দাগগুলো কিসের? অ্যান্টি-মর্টেম ইনজুরির মতো দাগ।"

অনু একটা দীর্ঘশ্বাস ফেলে চোয়াল শক্ত করল।

— " ওই লোকটাই এই আর্ট করেছে। লোকটার গায়ে অসুরের শক্তি বুঝলেন। গুনে গুনে চারটা থাপ্পড় মেরেছে আমাকে। থাপ্পড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে আমি জ্ঞান হারিয়ে ফেলি।

—" ওই লোকটা কে?

—" রিজভী।

—" রিজভী টর্চার করার পর নিজে থেকেই থেমে গেছে?

এবার অনুর চোখে একটা পৈশাচিক আনন্দের ঝিলিক খেলে গেল। সে একটু নিচু গলায় বলল,

— "ও থামেনি, ডক্টর। ওকে থামিয়েছি। ও যখন ছুড়ি দিয়ে আমাকে শেষ করে দিতে চাচ্ছিল, আমি ওর একদম উইক পয়েন্টে... মানে বুঝতেই পারছেন। আমার হাটু দিয়ে সর্বোচ্চ শক্তিতে একটা গুতা মেরেছি। মোক্ষম আঘাত। রিজভী কুঁকড়ে গিয়ে সোজা আমার ওপর আছড়ে পড়ে জ্ঞান হারিয়েছে।"

ডক্টর ইমতিয়াজের হাতটা এক মুহূর্তের জন্য থমকে গেল। তিনি চোখ সরু করে অনুর দিকে তাকালেন। মেয়েটা যতোটা চঞ্চল ততটাই অদ্ভুত। মুখে কিছু প্রকাশ করলেন না। বড়োলোক মানুষদেরকে কিছু বলাও যায়না আবার।
অনু একটা শীতল হাসি দিয়ে বলল,

—"ওনার ব্লিডিং বা ইন্টারনাল ইনজুরি হয়েছে কি না আমি জানি না, তবে আঘাতটা মারাত্মক ছিল। আমার এই স্টিচ দেওয়া শেষ হলে জলদি পাশের ঘরে যান। ওই জাঁদরেলটা এখন মেঝেতে অসাড় হয়ে পড়ে ছটফট করছে। ওকে একটু রিপেয়ার করে দিয়ে আসুন, ডক্টর। ওর এখন লাইফ-সাপোর্টের চেয়েও বেশি নিজের ড্যামেজ কন্ট্রোল করা দরকার।"

ডক্টর নিজের কাজ করতে করতে নিচু স্বরে প্রশ্ন করলো,

—" আপনারা হাসবেন্ড ওয়াইফ রাইট?

অনু উত্তর দিলো না।

ডক্টর ইমতিয়াজ দ্রুত আর নিখুঁত হাতে অনুর ক্ষতস্থানে সেলাই দিতে দিতে গম্ভীর গলায় বললেন,

—" এই ফাইলটা কিছুক্ষণ পর এক চামচ খাবেন। তারপর হালকা পাতলা নাস্তা করবেন।

এবং ডক্টর আরো কিছু ওষুধ দিলেন। এবং খাওয়ার নিয়ম বলে দিলেন। এরপর একটা ইনজেকশন পুশ করে নাভানের উদ্দেশ্যে বললেন,

—" নেক্সট পেশেন্টের কাছে নিয়ে চলুন।

নাভান অনুর দিকে একটা সন্দেহজনক দৃষ্টি হেনে ডক্টরকে নিয়ে দ্রুত করিডোরের দিকে এগিয়ে গেল। অনুর কথা শুনে নাভান নিজেন বাকশক্তি হারিয়েছে। এই মেয়ে এতো কান্ড ঘটিয়েছে নাভান তো এক চুলও বুঝতে পারেনি। এখন রিজভী যদি জানে নাভান রিজভীকে রেখে অনুকে আগে ডক্টর দেখিয়েছে তাহলে নাভান শেষ। শেষ মানে পুরোটাই শেষ। এতে বড়ো মিস্টেক কি করে হয়ে গেলো।

করিডোরের আবছা আলো-আঁধারি পার হয়ে নাভান রিজভীর ঘরের সামনে এসে থামল। রিজভী সচরাচর ওর কক্ষে কাউকে ঢুকতে দেয় না। দরজাটা ভেজানো ছিল, তবুও নাভান সাবধানে নক করল।

— "রিজভী ভাই, ডক্টর এসেছেন!"

কিন্তু রিজভীর আজ কী হয়েছে কে জানে! আজ সে নির্দ্বিধায় ডক্টরকে কক্ষে প্রবেশের অনুমতি দিয়ে দিল। তবে নাভানকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হলো না। নাভানের মনে একটু ভয় কাজ করলেও পরিস্থিতি বুঝে সে ঠোঁট কামড়ে হাসল। তারপর নিজেকে সামলে নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে থাকল।
ডক্টর ইমতিয়াজ যখন কক্ষে প্রবেশ করলেন, তখন ঘরের ভেতরের পরিবেশ পুরো থমথমে। রিজভী ডিভানে শরীরটা এলিয়ে দিয়ে বসে আছে। তার পড়নে ব্লাক শার্ট। রিজভীর শক্ত চোয়াল আর নীল চোখ দুটো যেন সুপ্ত রাগে জ্বলজ্বল করছে। সম্ভবত ডক্টর আসতে দেরি হওয়ায় সে ক্ষুব্ধ। তীব্র শারীরিক যন্ত্রণাটা এখনো পুরোপুরি কমেনি, তবে সে তার স্বভাবসুলভ কঠিন ব্যক্তিত্ব দিয়ে সেটাকে আপ্রাণ চেপে রাখার চেষ্টা করছে।
ডক্টর ইমতিয়াজ একপলক রিজভীর অবস্থা পর্যবেক্ষণ করলেন। রিজভী চোখের ইশারায় বসার ইঙ্গিত করতেই ডক্টর ইমতিয়াজ ডিভানের পাশের ভারী চেয়ারটায় বসলেন। তারপর গম্ভীর কণ্ঠে শুধালেন,

— "ব্যথাটা এখন কেমন?"

নিজের চেনা রাশভারী কণ্ঠে রিজভী সংক্ষিপ্ত উত্তর দিল,

— "মোটামুটি।"

ডক্টর ইমতিয়াজ তার দীর্ঘদিনের পেশাদারি চোখে রিজভীকে পড়খ করে বুঝলেন এতোটাও জোরে আঘাত পাইনি। পুরুষালী শরীরের সবচেয়ে সংবেদনশীল জায়গা তীব্র আঘাত লাগলে একজন মানুষ সাধারণত কয়েক সেকেন্ড থেকে সর্বোচ্চ ১-২ মিনিট পর্যন্ত অজ্ঞান থাকতে পারেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে 'সিনকোপ' বা সাময়িক মূর্ছা যাওয়া বলা হয়।
ডক্টর পেশাদারী গম্ভীর মুখে তিনি নিজের ব্যাগ থেকে একটা ব্যথানাশক ইনজেকশন আর কিছু মেডিসিন বের করলেন। রিজভীর মতো দাপুটে মানুষের সামনে কোনো বাড়তি কথা না বাড়িয়ে, তিনি নিঃশব্দে রিজভীর বাহুতে ইনজেকশনটা পুশ করে দিলেন। পুরোটা সময় রিজভী ভ্রু কুচকে ডক্টরের দিকে তাকিয়ে রইলো। মনের মধ্যে নানান প্রশ্ন উঁকিঝুঁকি করলেও বুঝলো মুখ দিয়ে তা বের হচ্ছে না। আচ্ছা, রিজভীর কি অস্বস্তি হচ্ছে? এও কি সম্ভব?
এরপর ডক্টর প্রেসক্রিপশনটা টেবিলের ওপর রেখে শান্ত গলায় বললেন,

— "ব্যথার তীব্রতা কমানোর জন্য ইনজেকশনটা দিয়ে দিলাম। আর এই মেডিসিনগুলো নিয়ম করে দুদিন খাবেন। আশা করি দ্রুত ঠিক হয়ে যাবেন। তাছাড়া আহামরি কোনো প্রবলেম হয়েছে বলে মনে হচ্ছে না।"

ডক্টরের এমন আচরণে রিজভী মনে মনে বেশ অবাক হলো। ডক্টর তাকে কোনো পরীক্ষা করলেন না, আঘাতটা কোথায় বা কীভাবে লেগেছে—সে বিষয়ে একটা প্রশ্নও জিজ্ঞেস করলেন না! অথচ প্রেসক্রিপশন আর ইনজেকশন আঘাতের ওপর ভিত্তি করেই দেওয়া হলো। রিজভী চোখ সরু করে ডক্টরের দিকে তাকাল। মনের মধ্যে দমিয়ে রাখা প্রশ্নটা এবার করেই ফেললো। তার গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো,

— "ডক্টর, আপনি আমাকে কোনো প্রশ্ন না করেই বুঝলেন কী করে আমার ঠিক কী হয়েছে? আর ওষুধই বা কিসের ভিত্তিতে দিলেন?"

ডক্টর ইমতিয়াজ পকেট থেকে চশমাটা বের করে মুছতে মুছতে একটা মৃদু, অর্থপূর্ণ হাসি দিলেন। তারপর বললেন,
— "আসলে আপনার ওয়াইফ অলরেডি আমাকে সব ডিটেইলস বলে দিয়েছেন। আঘাতটা ঠিক কোথায় লেগেছে এবং কিভাবে লেগেছে এর তীব্রতা কেমন, উনি বেশ ভালো করেই বুঝিয়ে বলেছেন।"

ডক্টরের কথা শেষ হওয়া মাত্রই রিজভীর পুরো শরীর যেন তেলে-বেগুনে জ্বলে উঠল! তার সমুদ্রের মতো নীল চোখ দুটো রাগে সরু হয়ে গেল। একজন গ্যাংস্টার বসের এমন একটা গোপন, লজ্জাজনক এবং পার্সোনাল ইনজুরির কথা একটা সাধারণ মেয়ে বাইরের লোকের কাছে এভাবে রসিয়ে রসিয়ে ফাঁস করে দিল? তাও আবার ডক্টরের সামনে!
রিজভীর পুরুষালি ইগোতে একটা বড়সড় ধাক্কা লাগল। সে হাতের মুঠি শক্ত করে চেপে ধরলো। কিন্তু ঠিক তখনই তার মাথায় একটা খটকা লাগল। ডক্টর অনুর কাছ থেকে সব শুনেছেন, তার মানে...
রিজভী এক ঝটকায় ঘাড় ঘুরিয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দাঁড়িয়ে থাকা নাভানের দিকে তাকাল। তার সেই চিলের মতো তীক্ষ্ণ দৃষ্টি নাভানের দৃষ্টির সাথে মিলতেই নাভান দড়জার ওপাশ থেকে চট করে সরে দাড়ালো। রিজভী মুহূর্তেই পুরো সমীকরণটা মিলিয়ে নিল—নাভান তাকে ঘরে ফেলে রেখে আগে অনুকে ডক্টর দেখিয়েছে!

ডক্টর ইমতিয়াজ ঘরের এই গরম পরিস্থিতি টের পেয়ে আর এক মুহূর্তও দাঁড়ালেন না। ব্যাগটা গুছিয়ে নিয়ে বললেন,

—"আমি আসছি, মিস্টার রিজভী। ওষুধগুলো সময়মতো খেয়ে নেবেন।"

ডক্টর ইমতিয়াজ ঘর থেকে বের হতেই রিজভী ডিভান থেকে উঠে দাঁড়াল। ব্যথাটা কিছুটা কমলেও মনের ভেতরের ক্ষোভের আগুন তখন দাউদাউ করে জ্বলছে। সে ধীর পায়ে কক্ষের দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই সে দেখতে পেল—নাভান করিডোরের আবছা আলোয় দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। তার মুখে একরাশ দুশ্চিন্তা আর ভয়।
রিজভী শার্টের হাতা কনুই পর্যন্ত গোটাতে গোটাতে আলগোছে নাভানের দিকে এগিয়ে গেল। তারপর অত্যন্ত গম্ভীর ও ক্ষুব্ধ গলায় বলল,

— "জনদরদি হয়েছিস?"

নাভান চমকে উঠে রিজভীর দিকে তাকাল। রিজভীর এমন প্রশ্নে সে প্রথমে কিছুটা ঘাবড়ে গিয়ে অবচেতনভাবেই একবার মাথা ওপর-নিচ ঝাঁকাল, কিন্তু পরমুহূর্তেই নিজের ভুল বুঝতে পেরে জোরে জোরে ডানে-বামে মাথা ঝাঁকিয়ে কাঁচুমাচু মুখে বলল,

— "আমার দরদ শুধু আমার ভাইয়ের জন্য।"

রিজভী বিরক্তিতে চোখ ছোট করে কড়া চোখে তাকাল। দাঁতে দাঁত চেপে বলল,

— "তোর দরদের গুষ্টি কিলায়।"

নাভান বাধ্য ছেলের মতো মাথা নিচু করে বিড়বিবি করল,

— "আচ্ছা।"

নাভানের এই নিরীহ মার্কা 'আচ্ছা' শুনে রিজভীর ভেতরের রাগটা যেন আরও চড়চড় করে মাথায় উঠে গেল। সে এক কদম এগিয়ে এসে গর্জে উঠে বলল,

— "তোর সাহস কী করে হয় নাভান? আমাকে এই অবস্থায় ঘরে ফেলে রেখে তুই আগে ওই মেয়ের ঘরে ডাক্তার নিয়ে গেলি? ওকে মারার আগে তোকে মেরে শেষ করে দেব?"

নাভান এবার সোজা হয়ে দাঁড়াল। রিজভীর তীব্র চিৎকারেও সে এবার পিছিয়ে গেল না। রিজভী এখন চরমভাবে রেগে আছে, তাই পরিস্থিতি শান্ত করতে নাভান স্বভাবসুলভ গম্ভীর গলায় বলল,

— "আসলে আমি বুঝতে পারিনি ভাই যে আপনি নিজের কোনো প্রবলেমের জন্য ডক্টর ডেকেছেন। ঘটনা তো খোলাসাও করেননি কিছু। দরজার ওপাশ থেকে অনুর অমন রক্তাক্ত অবস্থা দেখে ভেবেছিলাম আপনিই বোধহয় অনুর জন্য ডক্টর ডাকতে বলেছেন।"

— "আমার চেয়ে তোর কাছে ওই দুদিনের মেয়েটা বড় হয়ে গেল?" রিজভীর নীল চোখে যেন আগুন ঝরল।

নাভান দ্রুত ডানে-বামে মাথা ঝাঁকিয়ে বলল,

— "এতে কিন্তু লাভটা শেষমেশ আপনারই হয়েছে!"

রিজভীর ভ্রুজোড়া ধনুকের মতো বেঁকে গেল। চোখ সরু করে তাকিয়ে বলল,

— "কিসের লাভ?"

— "আপনিই বলুন, আপনি কি ডক্টরকে নিজের এই ইনজুরির কথা খোলাসা করে বলতে পারতেন? ভীষণ অস্বস্তি হতো না? দেখা যেত নিজের অস্বস্তি লুকাতে উল্টো ডক্টরকেই আপনি ইন্না-লিল্লাহ করে দিয়েছেন! অনু ভাবি ডক্টরকে সব গড়গড় করে বলে দেওয়ায় ডক্টর আগে থেকেই আপনার কন্ডিশন জেনে গেছে। ফলে আপনার ঘরে এসে ডক্টর আপনাকে কোনো অস্বস্তিকর প্রশ্ন করার সুযোগই পায়নি। আপনার ইগো বেঁচে গেছে ভাই।"

—" কি বেঁচে গেছে?

—" ইগো বেচে গেছে।

রিজভী ক্ষণিকের জন্য থমকে গেলেও নিজের কঠোর ভাবমূর্তি বজায় রেখে বলল,

— "অতো পাম মেরে লাভ নেই। ভুল যখন করেছিস, শাস্তি তো পেতেই হবে।"

নাভান ঢোক গিলে শুধাল,

— "কী শাস্তি?"

— "এখান থেকে কান ধরে হেঁটে নিচে তোর বেডরুম অবধি যাবি।"

নাভানের চোখ দুটো মুহূর্তেই বড় বড় হয়ে গেল। তখনই করিডোরে নিচ তলা থেকে গার্ডদের ভারী বুটের আওয়াজ এসে কানে ধাক্কা খেল। বেশিরভাগ গার্ডরাই জিপ নিয়ে হামলাকারীদের খোঁজে বেরিয়ে গেছে, তবে বাকিরা পুরো ভিলায় কড়া পাহারায় আছে। তাদের সামনে কান ধরে যাওয়া মানেই ইজ্জতের ফালুদা! নাভানের ভাবনার মাঝেই রিজভী ফের গর্জে উঠল,

— "কথা কানে যায় না নাকি? যা করতে বলেছি তাড়াতাড়ি কর!"

— "আমি কি বাচ্চা? কান ধরতে পারবো না ভাই।

রিজভী চোখ থেকে যেন আগুন ঝড়ছে।
বেচারা নাভান না চাইতেও দুই হাত দিয়ে কান ধরে পেছনের দিকে ঘুরে হাঁটা ধরল। রিজভী গম্ভীর কণ্ঠে পেছন থেকে ফের আদেশ দিল,

— "আই সোয়ার নাভান, কান থেকে হাত একচুল সরলে তোকে আমি এখানেই শুট করে দেব।"

নাভান কান দুটো আরেকটু শক্ত করে চেপে ধরে বিড়বিড় করে বলতে লাগল,

— "ভাবি একদম ঠিক করেছে আপনার ভবিষ্যতের চাবিকাঠিতে গুতা মেরে। দোয়া করি এরকম গুতা আপনি রোজ নিয়ম করে তিনবেলা খান।"

পেছন থেকে রিজভী তীব্র গলায় গর্জে উঠল,

— "আমি শুনতে পেয়ে গেছি!"

রিজভীর বলতে দেরি, আর নাভানের ছুটে পালাতে দেরি হলো না। সে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে করিডোর পেরিয়ে, সিঁড়ি বেয়ে এক ছুটে নিচে চলে গেল।
রিজভী ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কক্ষের দিকে পা বাড়াল। তার খুব ভালো করে জানা আছে নাভান আজকে কেন এত খামখেয়ালি আর বোকামি করছে। সাধারণত নাভান কখনো এত বড় ভুল করে না। আজকে স্নেহাকে দেখেছে কিনা।
নাভান মুখে কিছু না বললে কী হবে, রিজভীর তীক্ষ্ণ দৃষ্টি থেকে নাভানের চোখের সেই আবেশিত চাহনি ঠিকই ধরা পড়েছে। ছেলেটাকে সময় থাকতে সাবধান করে দিতে হবে। আন্ডারওয়ার্ল্ডের এই অন্ধকার পথে আবেগের কোনো স্থান নেই। নয়তো স্নেহার চ্যাপ্টারটা নিয়ে ভবিষ্যতে বড়সড় কোনো ঝামেলা পেকে বসবে।

,

কালচে মেঘের বুক চিরে ভোরের প্রথম আলো পৃথিবীর বুকে আছড়ে পড়েছে বহু আগেই। রাতের সমস্ত হিংস্রতা ধুয়ে-মুছে গিয়ে এক মায়াবী স্নিগ্ধতা চারপাশকে জাপটে ধরছে। প্রকৃতির এই শান্ত রূপ যেন জানান দিচ্ছে রক্তাক্ত কালবৈশাখীর শেষেও এক পশলা সোনালী রোদ উঁকি দিতে বাধ্য।
বিছানায় অনু তখনো নিশ্চিন্তে বেঘোরে ঘুমাচ্ছে।ইনজেকশনের তীব্রতায় ঘুমে শরীরটা যেন এলিয়ে আছে। ঠিক তখনই দরজায় ধাক্কানোর শব্দ হলো। কাঁচা ঘুমটা আচমকা ভেঙে যাওয়ায় অনুর কপাল কুঁচকে উঠল, চোখে-মুখে ফুটে উঠল রাজ্যের বিরক্তি। সে কোনোমতে আলসেমি কাটিয়ে উঠে গিয়ে দরজাটা খুলল।
সামনে দাঁড়িয়ে আছেন মাঝবয়সী এক পরিচারিকা, হাতে খাবারের ট্রে। অনু কোনো কথা না বাড়িয়ে শান্ত মুখে ট্রে-টা নিজের ডান হাত দিয়ে কোনোমতে ধরলো। মেয়েটিকে চলে যেতে ইশারা করে সে সোজা ওয়াশরুমের দিকে পা বাড়াল ফ্রেশ হতে।
ফ্রেশ হয়ে ফিরে এসে অনু বিছানায় বসল। দুই-হাতে চওড়া সাদা ব্যান্ডেজ থাকায় খাবার খেতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছিল তাকে। ডান হাতে অল্প কেটেছে কিন্তু বা-হাতের ক্ষতটা গভীর। তবুও চামচটা ঠিকমতো ধরা যাচ্ছে না, নড়াচড়া করতেই ক্ষতের জায়গায় একটা মৃদু টান লাগছে। কোনোমতে কষ্টেসৃষ্টে নাস্তা শেষ করে সে টেবিলের দিকে তাকাল। ডাক্তার যে অ্যান্টিবায়োটিক সিরাপটা দিয়েছিলেন, এবার সেটা খাওয়ার পালা।
ঔষধের বোতলটা হাতে নিয়ে অনু যখন সেটির গায়ের সিলটা খুলল, তখনই তার তীক্ষ্ণ নজর আটকালো বোতলের সাথে লেপ্টে থাকা প্যাকেজিংয়ের ভেতর। সাধারণত সিরাপের ভেতরে ঔষধের বিবরণী সম্বলিত একটা কাগজের লিপলেট থাকে। কিন্তু এই বোতলের ভেতরের ভাঁজ করা কাগজটা কেমন যেন অন্যরকম ঠেকল।
অনু কৌতুহলবশত কাগজটি টেনে বের করে মেলে ধরল। পরক্ষণেই তার চোখের মণি স্থির হয়ে গেল। এটি কোনো ঔষধের নির্দেশিকা নয়; বরং কম্পিউটারে নিখুঁতভাবে প্রিন্ট করা একটি চিরকুট! পুরো বিষয়টা যে কতটা সুপরিকল্পিত এবং ঠান্ডা মাথায় করা, তা এই প্রিন্টেড কাগজ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে।
অনু গভীর মনোযোগ দিয়ে কাগজের লেখাগুলোর ওপর চোখ বুলালো। সেখানে লেখা,

"বেশি চতুরতা দেখাতে যেয়ো না মেয়ে। প্রবল শত্রুর সামনে সবসময় বোকা সেজে থাকতে হয়। মনে রেখো, 'অন্তরে চতুর, মুখে অবুঝ; তবেই হবে শত্রু নাশ। বাইরে চতুর, ভেতরে অবুঝ; শত্রু করবে তোমায় বিনাশ।' আর কোনো বাড়াবাড়ি বা ভুল পদক্ষেপ নেওয়ার চেষ্টা কোরো না, অন্যথায় পরিণতি হবে মৃত্যু। আর হ্যাঁ, আমাকে খুঁজে সময় নষ্ট করার বোকামি করো না, সামনে কী আসছে সেদিকে ফোকাস করো। সবসময় রিজভীর ক্লোজে থাকার চেষ্টা করবে।"

লেখাটা পড়ে অনুর শিরদাঁড়া বেয়ে এক মুহূর্তের জন্য হিমশীতল স্রোত বয়ে গেল।
হুমকিদাতা তাকে চালতে চাইছে বোকার মতো, কিন্তু কোনো গাইডলাইন না দিয়ে শুধু থ্রেট দিলে অনু তো ভয়ে আরও বেশি ভুল করে বসবে।
এই মানসিক টানাপোড়েনে অনুর দমবন্ধ হয়ে এলো। অনুর মাথায় একসাথে হাজারটা প্রশ্ন কিলবিল করতে লাগল। অতিরিক্ত চিন্তার চাপে তার মাথার ভেতরটা যেন দপদপ করে ছিঁড়ে যাচ্ছে।

কি হচ্ছে এসব ওর সাথে? এ কোন মরণজালে ফেসে গেল ও? কে এই অদৃশ্য মানুষটা, যে রিজভীর ক্ষতি চায়? আর তার জন্য কেন অনুর মতো একটা সাধারণ, তুচ্ছ মেয়েকে দাবার গুঁটি বানানো হচ্ছে?

হঠাৎ করেই ভয়ের জায়গাটা দখল করল এক অদ্ভুত অসহায়ত্ব। অনু চিরকুটটার দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো,

'আরে অদ্ভুত তো! লোকটা কি পাগল? সে চায় না আমি কোনো ভুল পদক্ষেপ নিই, অথচ আমি এখন কী করব, কেমন ব্যবহার করব—তার কিচ্ছুটি এই কাগজে লেখা নেই! স্রেফ হুমকি দিয়ে রেখেছে যে ভুল করলেই মে\রে ফেলবে। আমি তো এমনিতেই এই খেলায় একদম আনাড়ি, বোকা একটা মেয়ে। এভাবে কোনো ডিরেকশন না দিয়ে শুধু থ্রেট দিলে তো আমি ভয়ে হাজারটা ভুল করে বসব!'

হঠাৎ করেই অনুর মাথায় একটা বিদ্যুৎচমকের মতো প্রশ্ন খেলে গেল—যেই ডক্টর গত রাতে অনুকে চেকআপ করেছে, সেই ডাক্তার! এই অচেনা ষড়যন্ত্রী নিশ্চয়ই সেই চিকিৎসকের হাত ঘুরেই ওষুধ বা চিরকুটটা অনুর কাছে পাঠিয়েছে। তার মানে, এই গোলকধাঁধার একটা সূত্র লুকিয়ে আছে ওই ডাক্তারের কাছেই। অনুকে যেকোনো মূল্যে ওই লোকটার খোঁজ পেতে হবে।

মনের ভেতর চেপে বসা তীব্র অস্থিরতা আর দমাতে পারল না সে। সবকিছু এক নিমেষে ভুলে সে একছুটে ঘর থেকে বেরিয়ে এলো। সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে নিচের লিভিং রুমে নামতেই তার চোখ পড়ল নাভানের ওপর। নাভান কাউচে বসে একাগ্র চিত্তে ল্যাপটপে কাজ করছে। সিঁড়িতে পায়ের শব্দ পেয়ে সে মাথা তুলে অনুর দিকে এক পলক তাকাল। তার চোখে স্পষ্ট প্রশ্নবোধক দৃষ্টি।
অনু কী বলবে তা গুছিয়ে উঠতে না পেরে, নিজের জড়তা ঢাকতে ইতস্তত করে বলল,

— "আমার হাত দুটোয় খুব বেশি ব্যথা করছে। কাল রাতে যে ডাক্তার এসেছিলেন, উনাকে একটু আবার ডাকবেন প্লিজ?"

নাভান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে অনুর দিকে সোজা তাকাল। তার তীক্ষ্ণ দৃষ্টি জোড়া একটু সংকুচিত হলো। মনে মনে খটকা লাগলেও চেহারায় তা প্রকাশ না করে সে বেশ গম্ভীর গলায় জবাব দিল,

— "ওই ডাক্তার আর আসতে পারবেন না। খুব বেশি সমস্যা মনে হলে আমি অন্য কোনো ফিজিশিয়ানকে কল করছি।"

ব্যগ্রতা আড়াল করতে না পেরে অনু কিছুটা জেদের সুরেই বলে উঠল,

— "না, অন্য কেউ না। আমার ওই ডাক্তারকেই লাগবে!"

নাভানের ভ্রুজোড়া এবার আরও কুঁচকে গেল। ল্যাপটপের ডিসপ্লেটা হালকা নামিয়ে, ঘাড় কিছুটা বাঁকিয়ে সে প্রশ্ন করল,

— "অন্য ডাক্তারের চিকিৎসায় কী সমস্যা?

কথার পিঠে নাভানের এমন জেরা অনুকে কিছুটা ভ্যাবাচাকা খাইয়ে দিল। নিজেকে সামলে নিয়ে মুখে একটা জোরপূর্বক মৃদু হাসি টেনে সে বলল,

— "আসলে... উনি যেহেতু প্রথমে দেখছেন, তাই উনাকে দেখানোই ভালো মনে হলো। বারবার ডাক্তার বদল করলে ওষুধের তারতম্য হতে পারে।"

নাভান তার ফোনের স্ক্রিনে কিছু একটা স্ক্রোল করতে করতে একদম নির্বিকার গলায় বলল,

— "ওই ডাক্তার গত রাতেই মারা গেছেন। সে কারণে উনি আসতে পারবেন না। এখন আপনি যদি উনাকেই দেখাতে চান, তবে আপনাকেই ওপারে ওনার কাছে যেতে হবে।"

অনুর চোখ দুটো বড় বড় করে প্রায় চেঁচিয়ে উঠল,

— "কীহ্! এক রাতেই মারা গেছেন? মানে কী?"

— "খবরটা আজ সকালের।" নাভান ফোনটা অনুর দিকে এগিয়ে দিতে দিতে বলল,

—"কাল রাতে বাড়ি ফেরার পথে উনি ডাকাতের কবলে পড়েন। ধস্তাধস্তির একপর্যায়ে ঘটনাস্থলেই উনি মারা যান।"

নাভানের ফোন স্ক্রিনে ভেসে থাকা স্থানীয় নিউজ পোর্টালের খবরটার দিকে অনু স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। বড় বড় অক্ষরে ডাক্তারের লা*শের ছবিসহ নিউজ হেডলাইন জ্বলজ্বল করছে।
খবরটা দেখামাত্রই অনুর মাথার ভেতর সবকিছু ওলটপালট হয়ে গেল। এটা কোনো কাকতালীয় ডাকাত দলের কাজ নয়, এটা পরিকল্পিত! যে সুতো ধরে অনু এই রহস্যের জাল থেকে বের হতে চেয়েছিল, কেউ একজন নিখুঁতভাবে সেই সুতোটাই কেটে দিয়েছে।

নিজের ভেতরের আতঙ্ক আর অস্থিরতা নাভানের সামনে প্রকাশ করতে চাইল না অনু। সে কোনোমতে নিজেকে সামলে নিয়ে, কোনো উত্তর না দিয়ে সেখান থেকে প্রায় একপ্রকার পালিয়েই নিজের ঘরে ফিরে এলো। ধপাস করে দরজাটা বন্ধ করে সে কাঁপতে কাঁপতে খাটে বসে পড়ল। মনের মধ্যে প্রশ্ন এলো কে হতে পারে এই হুমকিদাতা? একবার মনে হলো এইসব রিজভী-ই তাকে বিভ্রান্ত করার জন্য করছে, পরে আবার তা অযৌক্তিক বলে মনে হলো। কিন্তু আবার পরক্ষনেই ভাবনা পাল্টে গেলো। এইসব রিজভীর চাল ভেবে চিরকুটটা যেভাবে ছিলো সেভাবেই অবহেলায় ফেলে রাখলো।

এদিকে অনু বুঝতে পারল না, সে চলে যাওয়ার পর লিভিং রুমে দাঁড়িয়ে নাভান কতক্ষণ তার যাওয়ার পথের দিকে তাকিয়ে ছিল। অনুর চোখের সেই অস্বাভাবিক আতঙ্ক আর অদ্ভুত আচরণ নাভানের সন্দেহী নজর এড়াতে পারেনি।

#চলবে

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 15 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন