ফন্ট সাইজ:
থিম:
ভায়োলেন্ট অবসেসন

পর্ব 16

লেখক: হামিদা_পারভীন_পারু

#ভায়োলেন্ট_অবসেসন
#পর্ব_১৬
#লেখিকা_হামিদা_পারভীন_পারু

⛔কপি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ⛔

কেটে গেছে দীর্ঘ চার-চারটে দিন। এই দীর্ঘ সময়ে অনু নিজের ঘরের চৌকাঠ পেরোয়নি। প্রতিটি মুহূর্ত অনুর কাছে একেকটি বছরের মতো দীর্ঘ মনে হয়েছে। অবশ্য মেড নিয়ম করে রুমে খাবার দিয়ে যেত, তাই বাইরে বের হওয়ার কোনো দরকারও পড়েনি। কিন্তু আসল কারণ তো অন্য—যে কাণ্ডটা সে ঘটিয়েছে, তাতে রিজভীর সামনে পড়ার সাহস ওর নেই। সামনে পেলে রিজভী যদি ওকে আস্ত চিবিয়ে খেয়ে ফেলে?
সকাল দশটা বাজে। অনু রিজভীর ভয়ে আজও ঘর থেকে বের হবে কি হবে না, তা নিয়ে দোটানায় ভুগছিল সে। কিন্তু ভাবতে ভাবতেই পা দুটো যেন অবাধ্য হয়ে অনুকে ঘরের বাইরে নিয়ে এলো। কোরিডোরে পা দিয়েই সে চোরের মতো চারপাশটা একটু দেখে নিল, মনে মনে চাইছে যেন অনাকাঙ্ক্ষিত মানুষটি এই মুহূর্তে সামনে না পড়ে।

দোতালার এই করিডোরটা বেশ লম্বা। সম্ভবত পাঁচটি কক্ষ আছে এখানে—অনুর চোখে তো এই ক-টাই বেধেছে। অনুর কক্ষটা করিডোরের শেষ প্রান্তে একদম দক্ষিণ দিকে। আর রিজভীর কক্ষ কোনটা, অনু তা এখনো জানে না। চারপাশটা ভালো করে দেখতে দেখতে অনু সাবধানে সিঁড়ি বেয়ে নিচে নামলো। বিশাল ভিলাটায় আজকে কেমন যেন একটা থমথমে নীরবতা। অন্য দিন যে গার্ডদের দরজার আশেপাশে দেখা যায়, আজ তাদেরও কোথাও দেখা যাচ্ছে না।

অনু লিভিংরুমে পা রাখতেই সদর দরজা দিয়ে হন্তদন্ত হয়ে নাভান আসতে দেখলো। কোথাও বেরোচ্ছে বোধহয়। স্বভাবসুলভ মুখটা গম্ভীর। হাতে আইপ্যাড। অনুকে লিভিং রুমের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখে নাভানের হাঁটার গতিও কিছুটা কমে এলো। এই চারদিন তো এই মেয়ের ছায়াটাও ভিলায় কোথাও দেখা যায়নি! আজ হঠাৎ কী মনে করে কক্ষ থেকে বের হয়েছে মহারানী?
নাভান আইপ্যাড থেকে চোখ সরিয়ে অনুকে বলল,

—" ফাইনালি চারদিন পর। কি মনে করে?

অনু কিছুটা ইতস্তত করে নিজের ওড়নাটা আঙুলে জড়াতে জড়াতে নিচু স্বরে বলল,

—"আসলে... এমনিই একটু এলাম। রিজভী কি বাড়িতে আছে?

নাভান অনুর মুখের ভয়ার্ত এক্সপ্রেশন দেখে বললো,

—"ভাই তো এখানে নেই। সেদিনের ঘটনার পরদিন সকালের ফ্লাইটে থাইল্যান্ড চলে গেছে।

অনু চোখ বড় বড় করে তাকাল, "থাইল্যান্ড চলে গেছে? কবে ফিরবে কিছু বলেছে?"

"না, সুনির্দিষ্ট করে কিছু জানায়নি। ওখানে কাজ শেষ হতে আরও বেশ কয়েকদিন লাগতে পারে। কেন? কোনো দরকার ছিল?" নাভান কৌতুহলী চোখে তাকাল।

"না না! কোনো দরকার নেই। এমনিই জিজ্ঞেস করছিলাম।"

নাভান আর কথা না বাড়িয়ে ফাইলগুলো নিয়ে আবার ব্যস্ত হয়ে হনহন করে হেঁটে চলে গেল চলে গেলো।
নাভান চোখের আড়াল হতেই অনু লিভিং রুমের সোফাটায় ধপ করে বসে পড়ল। তার বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মনে মনে সে নিজেকে যাতাবলে গালি দিতে লাগল

—" আমি একটা আস্ত বোকা! যার ভয়ে এই চারটে দিন নিজের রুমে প্রায় বন্দি হয়ে প্রতিটা মুহূর্ত দমবন্ধ করা আতঙ্কে কাটালাম, সে কি-না দেশেই নেই। আর আমি এখানে মরে যাচ্ছিলাম ভয়ে! শুধু শুধু নিজের চারটে দিন এভাবে নষ্ট করলাম!"

রিজভী বাড়িতে নেই—এই একটা তথ্য যেন অনুর চার দিনের জমানো সব আতঙ্ক এক পলকে কর্পূরের মতো উড়ে গেল। অনেকদিন পর অনুর ভেতরের সেই হারিয়ে যাওয়া চঞ্চল মেয়েটা যেন আবার আড়মোড়া ভেঙে জেগে উঠল। ভিলার থমথমে নীরবতাটাও আজ তাকে গ্রাস না করে এক অদ্ভুত একাকী স্বাধীনতা দিচ্ছে।
অনু পুরো ভিলাটা একা একা ঘুরে ঘুরে দেখতে লাগল। এই বিশাল রাজকীয় বাড়ির ইন্টেরিয়র থেকে শুরু করে আসবাবপত্র—সবকিছুতেই একটা গম্ভীর, ডার্ক থিম। কালো এবং ধূসর রঙের এক রহস্যময় আভিজাত্যে মোড়ানো এই পুরো ভিলা। আর সেই চত্বরে ধবধবে সাদা একটা ক্যাজুয়াল গাউন পরে যখন অনু আপনমনে হেঁটে বেড়াচ্ছিল, তখন পরিবেশের সাথে তার বৈপরীত্যটা ছিল চোখে পড়ার মতো। কালচে পাথরের রাজ্যে সে যেন এক খণ্ড পবিত্র সাদা পদ্ম। তার হালকা পায়ের শব্দে যেন কালো দেয়ালে ঘেরা বাড়িটার একঘেয়েমি কিছুটা কাটছিল।

ঘুরতে ঘুরতে অনু আবার দোতালার সেই দীর্ঘ করিডোরটায় এসে পৌঁছাল। হাঁটতে হাঁটতে সে একদম উত্তর দিকের শেষ প্রান্তে এসে থামল,
সেখানে রয়েছে বিশাল বড়, খোদাই করা একটি ভারী দরজা। এত বড় রাজকীয় দরজা এই পুরো ভিলার আর কোথাও নেই। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, যে বাড়িটার সব নিয়মকানুন এত কড়া, সেই বাড়ির এই বিশেষ দরজা কিছুটা খোলা রয়ে গেছে! লকটা ঠিকমতো বসেনি, তাই সামান্য ফাঁক হয়ে আছে। দরজার সেই ফাঁক গলে ভেতরের আবছা অন্ধকার ঘরটা যেন অনুর কৌতূহলকে তীব্রভাবে উস্কে দিল।
অনুও আর কোনো বাছবিচার করল না। ভাবল,

‘বাড়িতে তো কেউই নেই, একটু উঁকি দিলে কে আর দেখছে?’ সে আলতো করে দু-হাতে ভারী দরজাটা ঠেলে সরিয়ে ভেতরে প্রবেশ করল।
ভেতরে পা রাখতেই অনুর নাসারন্ধ্রে একটি কড়া পারফিউমের ঘ্রাণ এসে ধাক্কা খেলো। মূহুর্তেই অনুর কপালে ভাঁজ পড়লো। এটা তো রিজভীর পারফিউমের ঘ্রাণ। অনুর বুঝতে এক সেকেন্ডও সময় লাগল না যে—সে আসলে বাঘের গুহায় এসে ঢুকেছে, এটি স্বয়ং রিজভীর শয়নকক্ষ!
আশেপাশে নজর বুলিয়ে দেখলো জানালার ভারী মখমলের পর্দাগুলো সম্পূর্ণ টানা থাকায় চড়া আলোও সেখানে প্রবেশ করতে পারছে না, কেবল এক ধরণের ধূসর আলো-আঁধারি খেলা করছে। কক্ষের ঠিক মাঝখানে রাখা একটি বিশাল, রাজকীয় কিং-সাইজ বেড। বিছানার চাদর থেকে শুরু করে ঘরের প্রতিটি কোণায় রিজভীর ব্যবহার করা সেই দামী ও কড়া পারফিউমের সুবাস লেগে আছে। সুবাসটা এত চেনা যে অনুর মনে হলো রিজভী বুঝি এই ঘরেরই কোথাও দাঁড়িয়ে আছে।
অনু কিছুটা দ্বিধা আর মন্ত্রমুগ্ধের মতো ঘরের ঠিক মাঝখানে এসে দাঁড়াল। বিছানার ঠিক পাশের দেয়ালে চোখ পড়তেই তার বুকটা ধক করে উঠল। সেখানে স্পটলাইটের নিচে ঝুলছে এক বিশাল আকৃতির বাঁধাই করা তৈলচিত্র।
তৈলচিত্রটার দিকে তাকিয়ে অনু কয়েক সেকেন্ডেন জন্য স্তব্ধ হয়ে গেলো। এতো নিখুঁতভাবে আকা যে ছবিটা একদম জীবন্ত লাগছে।
কোনোমতে নিজেকে সেই চাউনি থেকে মুক্ত করে অনু ঘরের ডান দিকের অংশটায় এগিয়ে গেল। সেখানে রাখা একটি মাঝারি সাইজের রাজকীয় ভ্যানিটি।
গ্রুমিং স্টেশনের মার্বেল টপের ওপর থরে থরে সাজানো পৃথিবীর নামী-দামী সব ব্র্যান্ডের কোলন এবং পারফিউমের বোতল। তার ঠিক পাশেই একটা কালো মখমলের ট্রে-র ওপর রাখা রয়েছে একটি চিরুনি।
দেখেই বোঝা যাচ্ছে এটি কোনো সাধারণ চিরুনি নয়। অনু কৌতূহল দমাতে না পেরে দুই পা এগিয়ে গিয়ে চিরুনিটা হাতে তুলে নিল।
হাত দিতেই ধাতব শীতল একটা অনুভূতি তার হাতের তালুতে ছড়িয়ে পড়ল। সাধারণ প্লাস্টিক বা কাঠের চিরুনির মতো হালকা নয় এটি, বেশ ভারী। ভালো করে লক্ষ্য করতেই অনু বুঝতে পারল, এটি খাঁটি ব্রোঞ্জের ওপর প্লাটিনামের প্রলেপ দেওয়া বিশেষ চিরুনি। অনু এইসব প্লাটিনাম, ডায়মন্ড খুব ভালো করে চেনে। তার চেয়েও বড় বিষয়, চিরুনির হাতল এবং পেছনের অংশে নিখুঁত কারুকার্যে কিছু উজ্জ্বল কৃষ্ণবর্ণের হীরা এবং রুবি পাথর খচিত রয়েছে, যা ঘরের ওই আবছা আলোতেও ম্লানভাবে চকচক করছে। চিরুনিও যে এতটা রাজকীয় এবং নান্দনিক হতে পারে, তা অনুর কল্পনার বাইরে ছিল। সে মন্ত্রমুগ্ধের মতো চিরুনির দাঁতগুলোতে আঙুল বোলালো। অনু আয়নায় নিজেকে এক পলক দেখে চুল চিরুনি করতে ব্যাস্ত হয়ে পড়লো।

হঠাৎ করেই রুমের পিনপতন নীরবতা ভেঙে কিছু একটার শব্দ হলো।
অনু রীতিমতো চমকে উঠে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাল। রিজভীকে দেখে তার হাতটা একদম জমে গেল। মাত্র তিন-চার হাত দূরে দাঁড়িয়ে আছে রিজভী! তার ফর্সা, নিখুঁত জিম করা বডিতে এখনো শাওয়ারের পানির দানাগুলো মুক্তার মতো চিকচিক করছে। শুধুমাত্র কালো ট্রাওজার পড়া রিজভীর। ভেজা চুল থেকে টপটপ করে পানি ঝরছে। কিন্তু অনুর নজর আটকে গেল রিজভীর চোখের দিকে। তার সমুদ্রের মতো নীল চোখ দুটো এখন যেন আগুনে জ্বলছে, যার সমস্ত রাগ যেন অনুকে ঝলসে দিচ্ছে।
অনু কয়েক সেকেন্ডের জন্য শকের চোটে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল। তার ব্রেন যেন কাজ করাই বন্ধ করে দিয়েছে। সে মনে মনে নিজেকে বোঝানোর ট্রাই করল, 'এটা শিওর আমার কল্পনা! রিজভী তো এই মুহূর্তে দেশে থাকারই কথা না, ও তো থাইল্যান্ডে। তাহলে এই কক্ষে আসবে কোথা থেকে?'
কিন্তু এই ভুল ভাঙতে মোটেও টাইম লাগল না। রিজভী এক পা, দু-পা করে ভারী পদক্ষেপে অনুর দিকে এগিয়ে আসতে লাগল। অনু ভয়ে ভয়ে বললো,

— "মানুষের কল্পনায় তাদের স্বপ্নের রাজকুমার আসে। আর আমার কল্পনায় এইরকম জলজ্যান্ত জানোয়ার আসে কেন, আল্লাহ?"

রিজভী থমকে দাঁড়ালো। কপাল কুঁচকে থমথমে কণ্ঠে বললো,

— "হোয়াট ননসেন্স! এভাবে নজর দিচ্ছো কেন? আই নো তোমার নজর খুবই কালো।"

রুমের নিস্তব্ধতা ছাপিয়ে রিজভীর শরীর থেকে শীতল শাওয়ার জেলের কড়া স্মেল অনুর নাকে এসে ঠেকল। অনু বুঝলো এটা কোনো কল্পনা নয়, একদম বাস্তব! অনু এক কদম পিছিয়ে গিয়ে চোখ বড় বড় করে প্রশ্ন করলো,

— "আপনি না থাইল্যান্ডে গিয়েছেন? নাভান ভাই বললো যে। তাহলে এখানে কী করছেন?"
— "হ্যাঁ গিয়েছিলাম। কিন্তু ঘরে চোর ঢুকেছে, তাকে হাতেনাতে ধরতে ফিরে এসেছি।"

অনু না বুঝে প্রশ্ন করলো,

— "কোথায় চোর?"
— "এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে। চোর নয়, এক্কেবারে খাটি চুন্নি!"

অনু বিতৃষ্ণায় কণ্ঠ কিছুটা তেতিয়ে, তর্জনী উঁচিয়ে চিৎকার করে বললো,

— "দেখুন...

রিজভী অনুকে থামিয়ে চিবিয়ে চিবিয়ে বললো,

— "আই এম নট ইন্টারেস্টেড ইন ইউ। তুমি তোমার নজর সরাও। আমি জানি আমার চেহারা মাশাআল্লাহ। তবে যেভাবে কুনজর দিচ্ছো, তাতে শুকনো লঙ্কা পুড়িয়ে নজর কাটাতে হবে। এমনিতেই এক কেজি ওজন বেড়ে গেছে, আবার ডায়েট করতে হবে।"

অনু আশ্চর্য না হয়ে পারলো না। এই লোককে সে কখন নজর দিলো? ছিহ্! লোকটা নিজের প্রশংসা নিজে করছে কেন? নিজের রাগকে সংযত করে অনু প্রশ্ন করলো,

— "আমাকে না জানিয়ে ইংল্যান্ডে গিয়েছিলেন কেন?"

রিজভীর চটজলদি উত্তর এলো,

— "আমার থেকে কৈফিয়ত নেওয়ার তুমি কে?"

অনুর ফটফট করে ত্যাড়া ত্যাড়া উত্তর দেওয়ার একটা বাজে স্বভাব আছে। আজও তার ব্যতিক্রম হলো না। বাছবিচার না করেই ফট করে বলে উঠলো,

— "আমি হলাম আপনার কাগজে-কলমে লিখে দেওয়া অমঙ্গলাকাঙ্ক্ষী, যে প্রতিটি মুহূর্তে সুযোগ খোঁজে আপনার পশ্চাৎদেশে আগুনের মুগুর ঢোকানোর! তাই আমাকে না বলে এদিক-ওদিক গেলে আমার মিশনে প্রবলেম হয়!"

কথাটা বলেই অনু দুই হাতে নিজের মুখ চেপে ধরলো। কার সামনে কী বলে ফেললো এইটা! রিজভীর চোখ থেকে তখন আগুন ঝরছে। অনুর দিকে এক পা এক পা করে এগিয়ে আসতে নিলে ভয়ে এবং চরম অ্যাম্বারেসমেন্টে অনুর হাত-পা কাঁপতে শুরু করলো।
সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার থেকে বাঁচতে সে আশেপাশের সবকিছু ভুলে গেল। দরজার দিকে উর্ধ্বশ্বাসে এক দৌড় লাগাল সে। প্যানিক করার ওই মুহূর্তে হাতের ওই এক্সপেন্সিভ চিরুনিটা যে জায়গায় রেখে যাবে, সেই হুঁশটুকুই তার রইল না। চিরুনিটা শক্ত মুঠিতে চেপে ধরেই সে রুম থেকে বের হওয়ার জন্য ছুটল।
রিজভীও ওই অবস্থাতেই ছুটলো অনুর পিছে। সে পেছন থেকে গর্জে উঠে বলল,

— "চুন্নি একটা! আমার চিরুনি চুরির জন্য শাস্তি কিন্তু ডাবল হবে!"

অনু দরজার কাছে যেতেই পেছন থেকে রিজভী ছুটে এসে অনুকে হেঁচকা টান মেরে নিজের দিকে ঘুরিয়ে নিল। লোহার মতো শক্ত দুটি হাত অনুর কাঁধ আর বাহু চেপে ধরেছে।
ভয়ে অনু পাগলের মতো ছটফট করতে করতে বলল,

— "ছাড়ুন... ছাড়ুন আমাকে!"

কিন্তু রিজভীর ছাড়লো না। এই ধস্তাধস্তির মাঝেই চরম অসাবধানতায় অনুর হাত ফসকে সেই এক্সপেন্সিভ চিরুনিটা ফ্লোরে পড়ে গেল। মার্বেল টাইলসের ওপর শব্দ করে পড়ে চিরুনিটা কিছুটা দূরে ছিটকে গেল।
চিরুনিটা ওভাবে নিচে পড়তে দেখে রিজভী যেন আরও বেশি হাইপার হয়ে গেল। তার চোয়াল শক্ত হয়ে উঠল। সে এক ঝটকায় অনুর একটা হাত টেনে পিঠের পেছনে নিয়ে মুচড়ে ধরল আর অন্য হাত দিয়ে অনুর চিবুক শক্ত করে ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো। অনু ব্যথায় ককিয়ে উঠল। কিন্তু রিজভীর সেদিকে কোনো হুঁশ নেই। সে অনুর একদম মুখের ওপর ঝুঁকে এল। তার ভেজা চুল থেকে দুই-एक ফোঁটা ঠাণ্ডা পানি অনুর গালে এসে পড়ল, কিন্তু রিজভীর নিঃশ্বাস ছিল তপ্ত আগুনের মতো।
রিজভী তার গম্ভীর কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল,

— "বেশি বাড় বেড়েছে, তাই না? পুরো লিমিট ক্রস করে ফেলেছিস! নিজের জবান ঠিক কর, নয়তো এই জবান আমি টেনে ছিঁড়ে ফেলবো। আই রিপিট, এই জবান আমি ছিঁড়ে ফেলবো! আর একটা চালাকি করলে তোর পেছনে পাগলা কুত্তা লেলিয়ে দেবো!"

অনুর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, মুখ থেকে একটা শব্দও বের হচ্ছে না। ভয়ে কাঁপছে মৃদু। সে রিজভীকে আগে কখনো এতটা রেগে যেতে দেখেনি। অনু বড় বড় চোখে তাকিয়ে কাঁপতে লাগল।

রিজভী অনুর আরও কাছাকাছি ঝুঁকে এসে একদম হিসহিসিয়ে বলল,

— "নব্বই দিন সময় চেয়েছিলিস না? আমি তোকে এত দিন টাইম দেবো না। উকিলের সাথে অলরেডি কথা হয়েছে আমার, খুব তাড়াতাড়ি ডিভোর্স লেটার পেয়ে যাবি। এখন আমার চোখের সামনে থেকে বিদায় হ!"

কথাটা বলেই রিজভী এক ঝটকায় অনুকে নিজের থেকে দূরে সরিয়ে দিল। আচমকা ধাক্কায় অনু নিজেকে সামলাতে না পেরে দেওয়াল ধরে কোনোমতে নিজেকে ব্যালেন্স করল।
ডিভোর্সের কথা শুনে অনুর ভেতরের ভয়টা যেন এক নিমেষে জেদে রূপ নিল। ওর খুব ভালো করে জানা আছে ডিভোর্স হয়ে গেলে রিজভী অনুর বহু দূরে চলে যাবে। সে তো প্রতিশোধ নিয়েই ছাড়বে, এত সহজে তার বোনের খুনিকে সে ছাড়বে না। সে চোখ সরু করে তাকাল রিজভীর দিকে। চোখে ঘৃণার লাভা ঢেলে বলে উঠল,

— "ডিভোর্স তো আমি এখন দেবো না! নব্বই দিন মানে নব্বই দিন পরেই!"

অনুর এই মুখের ওপর জবাব শুনে রিজভী ক্রূর একটা হাসি হাসল। সে তাচ্ছিল্য করে বলল,

— "নব্বই দিন তো দূর, তুই নব্বই যুগেও আমার একটা বা*লও নাড়াতে পারবি না!"

অনুর চোখে তখনো ক্ষোভের আগুন। সে সোজা রিজভীর চোখের দিকে তাকিয়ে বলল,

— "আপনিই তো বলেছিলেন, আমাকে বিয়ে করেছেন জ্বালিয়ে-পুড়িয়ে মারার জন্য? তো, জ্বালানো-পোড়ানো কি এই দুদিনের মধ্যেই শেষ? বলেছিলেন এমন পোড়ানো পোড়াবেন যে আমার ছাইয়ের চিহ্নও থাকবে না। কিন্তু দেখুন, আমি কিন্তু মচকে গিয়েও সোজা হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছি।"

অনু আত্মবিশ্বাসের সাথে কথাগুলো বললেও অনুভব করলো ওর গলা কেঁপে কেঁপে উঠছে। মরীচিকার মতো ওর আত্মবিশ্বাস মিলিয়ে যাচ্ছে।
রিজভী ফের বললো,

— "আমার একটা উপকার করেছিস, এইজন্য তোর জীবন ভিক্ষা দিলাম। যাহ, তোকে পোড়ালাম না।"

অনুর কপাল কুঁচকে গেলো। কী উপকার করেছে সে রিজভীকে? নিজের অজান্তে আবার রিজভীর কাঁচা ধানে সার দিয়ে বসলো না তো? রিজভীর বিষাক্ত তাচ্ছিল্য উপেক্ষা করে প্রশ্ন করলো,

— "কী উপকার করেছি আপনার?"

প্রশ্নটা শুনে রিজভী যেন একটা ধাক্কা খেল। রিজভীর মস্তিষ্কে সজাগ হয়ে উঠল তার লাইফের সবচেয়ে বড় বোকামির কথা। রিজভী এগিয়ে গিয়ে ডিভানে বসে বলা শুরু করলো,

— "তুই নীলা আর আদিকে পালাতে সাহায্য করেছিলি বলেই তো আমি আদিকে ধরতে পারলাম। এতে অবশ্য তোর বোনেরও ক্রেডিট আছে। "

অনুর কপাল কুঁচকে গেলো। দুই কদম এগিয়ে এসে অস্থির কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিলো,

— "নীলা আপু আদি ভাইয়ের সাথে পালিয়ে গিয়েছিল, সেই ক্ষোভেই তো আপনি ওদেরকে খুন করেছেন। তার মানে এ বাদেও আরো কিসের ক্ষোভ ছিল ওদের ওপর? আর... আর আপনি আদি ভাইকে চিনতেন?"

রিজভী হাসলো। উত্তর দিলো না। অনু অস্থির হয়ে আকুল কণ্ঠে ফের বললো,

— "প্লিজ বলুন, কীভাবে চিনতেন আদি ভাইকে? কিসের শত্রুতা আপনার ওদের সাথে?"

অনু রিজভীকে নানানভাবে অনুরোধ করতেই থাকলো। কিন্তু রিজভী যেন পাথর হয়ে তৃপ্তি ভরে অনুর আকুতি-মিনতি দেখতে থাকলো।

— "কেন বিয়ে করেছেন আমাকে? আর কেনই বা এইসব নোংরা খেলা খেলছেন আমার সাথে এবং আমার চারপাশের মানুষদের সাথে?"

— "আমি শুধু টাচআপ দেবো, বাকিটা তোমাকে খুঁজে বের করতে হবে।" রিজভী গম্ভীর কণ্ঠে বলল।

অনু চট করে চোখ তুলে তাকিয়ে বললো,

— "আচ্ছা।"

রিজভী ডিভান থেকে উঠে দাঁড়ালো। বলা শুরু করলো,
— "দিনটা ছিল নীলা আর আমার বিয়ের দিন। আমি বর সেজে স্টেজে বসে ছিলাম, ঠিক তখনই আমার কাছে একটা ফোন কল আসে যে—নীলা পালিয়ে যাচ্ছে এবং তাকে পালাতে হেল্প করছিস তুই! খবরটা শুনে আমি চরম হাইপার হয়ে গিয়েছিলাম। রাগ আর ইগোতে এতটাই ব্লাইন্ড হয়ে গিয়েছিলাম যে, নিজের লোকেদের বারণ করে দিই নীলাকে তাড়া করতে। এমনকি রাগের মাথায় আমার লোকেদের পাঠানো ছবিটাও চেক করিনি। এরপর জেদের বশে ওই স্টেজেই তোকে বিয়ে করে নিই। মনে মনে ডিসিশন নিয়েছিলাম তোর জীবনটা একদম তছনছ করে দেবো। তারপর কোনো এক অন্ধকারে 'অনু' নামক চ্যাপ্টার ক্লোজ করে দেবো।"

একটু থেমে আবার বলা শুরু করলো,

— "কিন্তু বিয়ে করে বাড়ি ফেরার সময়, কী মনে করে আমার ছেলেদের পাঠানো ছবিটা ফোনে চেক করি। আর ছবিটা দেখামাত্রই ছবিতে নীলার পাশে যে ছেলেটি, তার দিকে নজর আটকে যায় আমার। ছেলেটা ছিল আদি! যাকে আমি এতদিন ধরে হন্যে হয়ে খুঁজে বেড়িয়েছি, কিন্তু কোথাও পাইনি। তখনই আমি আমার লোকেদের আদেশ দিই নীলা আর আদিকে যেকোনো মূল্যে খুঁজে বের করার জন্য। আর তখনই আমি রিয়ালাইজ করতে পারি, কোনো না কোনোভাবে তোর আর তোর বোনের জন্য আমার অনেক বড় সমস্যার সমাধান হয়ে গেছে। তবে সব সমাধানের মধ্যে তোর মতো আপদটাকে নিজের কাঁধে তুলে এনেছি!"

রিজভীর বলা সব কথা অনুর মাথার ওপর দিয়ে গেল। কিছুতেই সমীকরণ মেলাতে পারলো না। আদির সাথে রিজভীর কিসের শত্রুতা? অনু কয়েক সেকেন্ড চুপ থেকে রিজভীকে শ্লেষাত্মক কণ্ঠে প্রশ্ন করলো,

— "আদি ভাইয়ের সাথে আপনার শত্রুতা থাকলে আমার বোনকে কেন মারলেন? বাঁচিয়ে রাখলে কি খুব ক্ষতি হয়ে যেতো? আমার সাথেই বা কেন এইসব করলেন? আমার চরিত্রে কেন মিথ্যা কলঙ্কের অপবাদ দিলেন? নিরপেক্ষভাবে উপকার পেয়েও এতো ক্ষতি কেন করলেন? উত্তর দিন!"

অনুর চোখ ফেটে জল বের হওয়ার উপক্রম। তবুও সে রিজভীর সামনে কাঁদতে নারাজ। চোখ লাল হয়ে আসলেও চোখ থেকে এক ফোঁটা পানিও গড়াতে দিলো না। রিজভী অনুকে হেয়ালি করে উঠে দাঁড়ালো। তার রেডি হওয়া দরকার। কিন্তু অনুর মনটা খামচে ধরলো রিজভীর হেয়ালি। সে এগিয়ে গিয়ে রিজভীর পথ রোধ করে দাঁড়ালো। চিৎকার করে বললো,

—" উত্তর দিন..

অনুর এই পথ রোধ করে দাঁড়িয়ে চিৎকার করায় রিজভীর জ্বলন্ত আগুনে যেন ঘি ঢেলে দিল। তার চোয়াল শক্ত হয়ে উঠল, কপালে রাগের রগগুলো দপদপ করতে লাগল। সে আর নিজের রাগ ধরে রাখতে পারলো না।
রিজভী গর্জে উঠে বলল,

—"তোকে এত কৈফিয়ত দিতে আমি বাধ্য নই! আমি তোর ক্ষতি করেছি তো? তোর জীবনের সবচেয়ে বড় শত্রু আমি, তাই তো? তাহলে আমার বাড়িতে তুই কেন থাকবি? কিসের এত দেমাক তোর?

অনু এতটুকু দমে গেল না। তার ভেতরের জমে থাকা কান্না আর ক্ষোভ এবার চিৎকার হয়ে বেরিয়ে এলো। সে পাল্টা গলা চড়িয়ে বলল,

—"থাকব না আমি আপনার বাড়িতে! আপনার মতো একটা জানোয়ারের সাথে কোনো সুস্থ মানুষ থাকতে পারে না, থাকা উচিতও নয়!"

—"হ্যাঁ, তো দাঁড়িয়ে আছিস কেন? চলে যা!"

অনু আর কোনো কথা বলল না, কিন্তু তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। পুরো শরীর রাগে, অপমানে আর তীব্র কষ্টে থরথর করে কাঁপছে। তার এই থমকে থাকা দেখে রিজভীর তর সইলো না। সে এক ঝটকায় অনুর নরম কবজিটা নিজের লোহার মতো শক্ত মুঠোয় পুরল।
"আহ্! ছাড়ুন আমাকে!" অনুর আকুতি রিজভীর কানে পৌঁছালই না।
সে অনুকে টেনে হিঁচড়ে হনহন করে ঘরের বাইরে নিয়ে চলল। করিডোর পেরিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় রিজভীর দীর্ঘ ও দ্রুত পদক্ষেপের সাথে অনু কোনোভাবেই তাল মেলাতে পারছিল না, সে একপ্রকার দৌড়াতে লাগল।
নিচের বিশাল লিভিং রুম পার হয়ে রিজভী অনুকে নিয়ে একদম সদর দরজার সামনে এসে থামল। দরজাটা এক ঝটকায় খুলে সে অনুকে বাইরের বারান্দায় একরকম ধাক্কা দিয়ে বের করে দিল। তারপর চৌকাঠে দাঁড়িয়ে রাগে হিসহিসিয়ে বলল,

—"এই জানোয়ারের চৌকাঠে দ্বিতীয়বার ভুলেও পা রাখার চেষ্টা করবি না!"

কথাটা শেষ হতেই 'ধড়াম' শব্দে অনুর মুখের ওপর বিশাল ভারী দরজাটা বন্ধ হয়ে গেল। অনু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। মাত্র কয়েক মিনিটে যেন তার ওপর দিয়ে একটা প্রলয়ঙ্করী সুনামি বয়ে গেল।
কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে থাকার পর অনুর ভেতরের জেদটা আবার মাথা চাড়া দিয়ে উঠল। সে ধীর পায়ে মেইন গেটের দিকে এগিয়ে গেল।
কিন্তু মেইন গেটের সামনে পৌঁছাতেই কালো পোশাক পরিহিত দুজন বিশালদেহী গার্ড হাত বাড়িয়ে পথ রোধ করে দাড়ালো। তাদের মুখমণ্ডল পাথরের মতো অভিব্যক্তিশূন্য।
অনু অবাক হয়ে বলল,

—"গেটটা খুলুন, আমি বাইরে যাব।"

গার্ডদের একজন রোবটের মতো গলায় বলল,

— "দুঃখিত ম্যাম, স্যারের পারমিশন ছাড়া গেট খোলা যাবে না।"

অনুর মাথায় রক্ত চড়ে গেল। মনে মনে ভাবল, 'আজব তো! লোকটা নিজে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল, আর তার গার্ডরা এখন গেট খুলছে না! এ কেমন সাইকো!'
কোনো সমীকরণই অনু মেলাতে পারছিল না। রিজভীর কথার জাল, আদির সাথে তার শত্রুতা, আর এখন এই বন্দিদশা—সবকিছু তার মাথায় জট পাকিয়ে দিচ্ছিল। সে ক্ষোভ আর বিভ্রান্তি নিয়ে বিশাল বাগানটার দিকে হাঁটা দিল।
বাগানটা বিশাল, কিন্তু সেখানে কোনো রঙিন ফুলের গাছ নেই। চারদিকে শুধু নিখুঁতভাবে ছেঁটে রাখা মখমলের মতো সবুজ ঘাস, আর দেয়াল বেয়ে উঠে যাওয়া গাঢ় সবুজ লতানো মানিপ্লান্ট। পুরো চত্বরটায় শুধু একটা ডার্ক গ্রিন থিম, যা এই বাড়ির ভেতরের গুমোট পরিবেশেরই বহিঃপ্রকাশ। কালো পোশাকধারী বেশ কয়েকজন গার্ড বাগানের এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কারোর নজর অনুর দিকে নেই। তারা যেন অনুকে একটা অদৃশ্য বস্তু মনে করছে।
অনু আনমনে ঘাসের ওপর দিয়ে পায়চারি করছিল। হঠাৎ তার নজরে পড়ল একটি লতানো ঝোপের পাশে ছোট্ট এক তুলতুলে রাজহাঁসের ছানা একা একা ঘুরছে। অনু হালকা হেসে কুঁজো হয়ে বসে বাচ্চাটার মাথায় আলতো করে আদুরে পরশ বুলিয়ে দিতে লাগল।
কিন্তু এই শান্তি স্থায়ী হলো মাত্র কয়েক সেকেন্ড। হঠাৎ করেই একটা কর্কশ ও তীব্র ঝাঁঝালো 'প্যাক প্যাক' শব্দে অনুর ধ্যান ভাঙল। তাকিয়েই তার কলিজা শুকিয়ে কাঠ!
ঝোপের আড়াল থেকে মা রাজহাঁসসহ আরও চার-চারটে বিশাল আকারের হৃষ্টপুষ্ট রাজহংসী ঘাড় বাঁকিয়ে, ডানা ঝাপটাতে ঝাপটাতে তীরের বেগে তার দিকে তেড়ে আসছে। তাদের চোখগুলো যেন রক্তবর্ণ, আর ভঙ্গিটা এমন যে ধরতে পারলেই অনুকে ছিঁড়েখুঁড়ে খাবে!
এমনিতে রাজহাঁস কতটা ভয়ানক হতে পারে, তা অনু ভালো করেই জানে। সে এক সেকেন্ডও সময় নষ্ট না করে চিৎকার দিয়ে উল্টো ঘুরে দৌড় লাগাল। হাঁসগুলোও যেন ডানা মেলে তার পিছু পিছু ধাওয়া করল।
সবুজ ঘাসের ওই বিশাল চত্বরে ধবধবে সাদা গাউন পরা এক রমণী দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটছে, আর তার পেছনে একঝাঁক ক্ষিপ্ত রাজহাঁস।

এদিকে দোতলার বিশাল বারান্দায় রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে তখন এক হাতে ধোঁয়া ওঠা কফির মগ নিয়ে পুরো দৃশ্যটা উপভোগ করছিল রিজভী। তার ঠোঁটের কোণে এক চিলতে শয়তানি আর তৃপ্তির হাসি। পড়েন ব্লাক সিল্কের শার্ট। হাতা ফোল্ড করা।
অনু দৌড়াতে দৌড়াতে চিৎকার করছে,

— "বাঁচান! প্লিজ কেউ হাঁসগুলোকে তাড়ান!"

অথচ আশ্চর্যের বিষয়, বাগানে দাঁড়িয়ে থাকা গার্ডদের মাঝে কোনো হেলদোল হলো না। তারা যেন এই দৃশ্য রোজ দেখে। একজন গার্ড অবশ্য কিছুটা এগিয়ে এসেছিল, কিন্তু কোনো একটা নির্দেশ পেয়েই সে আবার চুপচাপ নিজের জায়গায় ফিরে গেল।

রিজভী কফিতে চুমুক দিয়ে মনে মনে বলল,

—" খুব ডানা গজিয়েছে তাই না? তোমার ডানা ভাঙার জন্য আমার সুদর্শন রাজহংসীই যথেষ্ট।

নিচে অনুর অবস্থা তখন কেরোসিন। দৌড়াতে দৌড়াতে সে একদম হাঁপিয়ে উঠেছে। গাউনটা বারবার তার পায়ে জড়িয়ে যাচ্ছিল। হাঁসগুলোর কামড়ের ভয় তাকে এতটাই তাড়া করছিল যে সে খেয়ালই করেনি সে বাগানের কর্ণারে থাকা বিশাল নীল জলের সুইমিং পুলটার একদম কোল ঘেঁষে চলে এসেছে।
হঠাৎ করেই মা হাঁসটা একদম অনুর পায়ের গোড়ালির কাছাকাছি এসে জোরে একটা ঠোকর দেওয়ার চেষ্টা করল। ভয়ে অনু আৎকে উঠে একপাশে সরতে গেল, আর ঠিক তখনই মার্বেলের ভেজা কিনারায় তার পা পিছলে গেল।
নিজের শরীরের ভারসাম্য ধরে রাখার কোনো সুযোগই সে পেল না। একটা তীব্র চিৎকার দিয়ে অনু সোজা গিয়ে পড়ল গভীর পুলে।
'ঝপাস!' শব্দে নীল জল ছিটকে উঠল চারপাশে।
অনু সাঁতার একদমই জানে না বললেই চলে, ছোটবেলায় পুকুরে সামান্য হাত-পা ছোঁড়ার যেটুকু অভিজ্ঞতা, তা এই গভীর পুলে কোনো কাজেরই নয়। পুলে পড়তেই তার ফুসফুস থেকে বাতাস বেরিয়ে গেল, সে নাক-মুখ দিয়ে পানি খেয়ে হাবুডুবু খেতে লাগল।
"বা... বাঁচা... বাঁচান..." পানির ওপর মাথা তুলেই সে দু-হাত ছুড়ে আকুল আর্তনাদ করল, কিন্তু মূহুর্তেই আবার তলিয়ে গেল। পুলের ভেতর অনু যখন বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে, তখনই পরিস্থিতি আরও নরক গুলজার করে তুলল ওই হাঁসগুলো। তারা সাঁতার কাটতে কাটতে পুলে নেমে এলো এবং পানিতে ছটফট করতে থাকা অনুকে লক্ষ্য করে ডানার ঝাপটা আর ঠোকর মারতে শুরু করল। হাঁসদের এই বুনো আক্রমণে অনুর ভেতরের শেষ শক্তিটুকুও যেন ফুরিয়ে আসতে লাগল। সে আর হাত-পা নাড়াতে পারছিল না, শরীরটা ক্রমশ ভারী হয়ে পুলের নীল জলের গভীরে তলিয়ে যেতে লাগল।

রিজভীর একটা ফোন কল এসেছিল। জাস্ট কয়েক সেকেন্ডো গুরুত্বপূর্ণ কথা শেষ করে নিচে গার্ডের দিকে তাকাতেই থমকে গেলো রিজভী। অনুর শরীরটা যখন নীল জলের গভীরে একদম নিস্তেজ হয়ে তলিয়ে যাচ্ছিল, উপর থেকে দৃশ্যটা দেখে রিজভী থমকে গেলো। এক মুহূর্তও আর দ্বিধা না করে রিজভী বেলকনি থেকে একছুটে ঘরের ভেতর দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। পুলের পাড়ে এসে রিজভী দেখল পানির কোনো নড়াচড়া নেই। শুধু হাসগুলো ভাসছে। এতক্ষণে গার্ডদের টনক নড়ল। আসলে এতক্ষণ যে তারা অনুকে বাঁচাতে আসেনি, তার একমাত্র কারণ ছিল রিজভী নিজেই ওপর থেকে ইশারায় তাদের আসতে নিষেধ করেছিল। সে ভেবেছিল অনুকে একটা শিক্ষা দেবে।

রিজভীর ইশারা পেয়ে এবার গার্ডরা লাঠি আর নেট নিয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসে ক্ষিপ্ত রাজহাঁসগুলোকে তাড়িয়ে একপাশে সরিয়ে দিল। রিজভী নিজেও কিন্তু সাঁতার জানে না! তবে এই বিশাল ভিলার সুইমিং পুলটা সে সম্পূর্ণ নিজের উচ্চতা ও স্বাচ্ছন্দ্যের সাথে সামঞ্জস্য রেখে কাস্টম-মেড করিয়েছিল। পুলের গভীরতা এমন ছিল যে রিজভী দাঁড়ালে পানি সর্বোচ্চ তার বুক সমান হবে। তাই সাঁতার না জানলেও তার কোনো সমস্যা হলো না। সে কোনো কিছু না ভেবেই এক লাফে পুলে নেমে পড়ল। সে দ্রুত কয়েক কদম এগিয়ে গিয়ে পানির নিচে একটা ডুব দিল। দুই হাত বাড়িয়ে সে অন্ধের মতো অনুকে খুঁজল এবং পরক্ষণেই তার হাত গিয়ে ঠেকল অনুর নরম কোমরে। রিজভী তার শক্ত দু-হাতে অনুকে পাজাকোলা করে পানির ওপর তুলে আনল। পুলের পাড়ে এসে সে অনুকে মার্বেল মেঝের ওপর সাবধানে শুইয়ে দিল। অনুর চোখ দুটো বন্ধ, ঠোঁট দুটো সামান্য নীলচে হয়ে গেছে, আর মুখমণ্ডল একদম ফ্যাকাশে। পুরো শরীর বরফের মতো ঠাণ্ডা। সাদা জামাটা অনুর তনুতে লেপ্টে আছে।

অনুর এই নিথর অবস্থা দেখে রিজভীর তড়িঘড়ি করে হাঁটু গেড়ে বসল। প্রথমে অনুর নাকের কাছে নিজের আঙুল নিয়ে দেখল — শ্বাস অত্যন্ত ধীর, প্রায় বোঝাই যাচ্ছে না। এরপর সে অনুর গলার পাশে পালস চেক করল। খুবই ক্ষীণভাবে পালসটা চলছে। হঠাৎই রিজভী অনুকে বাঁচানোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করলো। কেন মনে করলো ও জানে না।

"ড্যাম ইট, অনু! চোখ খোল!" রিজভী দাঁতে দাঁত চেপে বলল। সে কোনো সময় নষ্ট না করে অনুর পেটে দু-হাত লক করে পর পর কয়েকবার জোরে জোরে চাপ দিতে লাগল, যাতে ফুসফুস ও পেটে ঢুকে যাওয়া পানি বাইরে বেরিয়ে আসে। কিন্তু না, কোনো কাজ হলো না। অনুর মুখ দিয়ে সামান্য পানি বের হলেও তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণই দেখা গেল না, বরং তা আরও স্লো হয়ে আসছিল। পরিস্থিতি বেগতিক দেখে রিজভী শেষ উপায় বেছে নিল। সে জানত এই মুহূর্তে কৃত্রিম শ্বাস বা সিপিআর দেওয়া ছাড়া আর কোনো পথ নেই। রিজভী নিজের ডান হাত দিয়ে অনুর নাকটা চেপে ধরল এবং নিজের ঠোঁটজোড়া অনুর নিস্তেজ, শীতল ঠোঁটের ওপর শক্ত করে চেপে বসাল। নিজের ফুসফুসের পুরো অক্সিজেন সে অনুর মুখের ভেতর ফুঁ দিয়ে চালান করে দিতে লাগল। একবার... দুবার... তিনবার...। ঠিক চারবারের মাথায় অনুর বুকের খাঁচাটা আচমকা কেঁপে উঠল। সে খকখক করে কেশে উঠল এবং মুখ দিয়ে বেশ খানিকটা পানি উগরে দিল। তার নিভু নিভু চোখের পাতা দুটো ধীর গতিতে মেলল। কিন্তু জ্ঞান ফিরতেই অনুর ঘোলাটে দৃষ্টি যখন জোড়া লাগল, সে দেখল স্বয়ং রিজভীর মুখটা তার একদম মুখের ওপর, আর তাদের ঠোঁট দুটো একে অপরের সাথে শক্তভাবে লেপ্টে আছে! পানির অবশ ভাব কেটে যেতেই অনুর মস্তিষ্কে যেন তীব্র শক লাগল। সে এক চরম ঘৃণায় আর ভয়ে চোখ বড় বড় করে পুরো ভিলা কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল,

— "উঁওওওওও!"

অনু চিৎকার দিতেই রিজভী চমকে উঠে ঝটকা মেরে নিজের ঠোঁট সরিয়ে এক কদম পিছিয়ে গেল। সে তখনো হাঁপাচ্ছে। অনু কনুইয়ে ভর দিয়ে কোনোমতে উঠে বসল। তার পুরো শরীর কাঁপছে, চুল থেকে পানি ঝরছে। সে নিজের ঠোঁটটা হাত দিয়ে মুছে, রাগে ও চরম অপমানে হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে বলল,

— "আমার ঠোঁটের ভার্জিনিটির ইন্না-লিল্লাহ করে দিল জানোয়ার কোথাকার

অনুর এই অপ্রত্যাশিত কথা শুনে রিজভী পুরো থ বনে গেল। সে যেখানে মেয়েটার জীবন বাঁচাল, সেখানে সে কিনা ঠোঁটের ভার্জিনিটি নিয়ে টানছে! ঠোঁটের যদি ভার্জিনিটি থেকেই থাকে তাহলে রিজভীর কি হবে? রিজভী কপাল কুঁচকে কিছু বলতে যাবে —
কিন্তু রিজভীকে বলার সুযোগই দিল না অনু। তার ভেতরের জমে থাকা আতঙ্ক, এই মাত্র ঘটে যাওয়া ঘটনার জেদ যেন ডিনামাইটের মতো ফেটে পড়ল। সে বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে রিজভীর কলার চেপে ধরল এবং কিছু বুঝে ওঠার আগেই নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে রিজভীর নিচের ঠোঁটে কামড় বসিয়ে দিল! এটি কোনো সাধারণ কামড় ছিল না, নিজের ভেতরের সমস্ত ক্ষোভ উগরে দিয়ে অনু তার দাঁত দুটো রিজভীর মাংসে বসিয়ে দিল।

— "আহহহ!"

রিজভী ব্যথায় কুঁকড়ে উঠে এক ঝটকায় অনুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। রিজভীর ফর্সা নিচের ঠোঁটটা আড়াআড়িভাবে কেটে গেছে। ক্ষতস্থান থেকে গাঢ় লাল রঙের রক্ত গলগল করে গড়িয়ে পড়তে লাগল তার চিবুক বেয়ে। রিজভী নিজের হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁটটা চেপে ধরল, কিন্তু রক্তের বেগ এতই বেশি ছিল যে তার হাতের তালু মুহূর্তেই লাল হয়ে উঠল। সে চোখ বড় বড় করে, তীব্র হিংস্র চোখে তাকিয়ে রইল অনুর দিকে, আর অনু তখন পুলে ভেজা কাপড়ে হাঁপাতে হাঁপাতে রিজভীর দিকে তাকিয়ে রইল। অনুর দৃষ্টি থেকে ঘৃণার লাভা ঝরছে।

রিজভীর পাথুরে মুখমণ্ডলে কোনো আবেগের রেখা ফুটল না। সে কেবল তার ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ঠোঁটের কোণ থেকে গড়িয়ে পড়া গাঢ় রক্তটুকু আলতো করে মুছে নিল। তারপর নিজের রক্তের দিকে তাকিয়ে এক শীতল হাসি হাসল।

*#চলবে*

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 16 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন