ফন্ট সাইজ:
থিম:
ভায়োলেন্ট অবসেসন

পর্ব 17

লেখক: হামিদা_পারভীন_পারু

#ভায়োলেন্ট_অবসেসন
#পর্ব_১৭
#লেখিকা_হামিদা_পারভীন_পারু

⛔কপি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ⛔

সূর্যের তীব্র রশ্মি এসে অনুর ফ্যাকাশে মুখের ওপর আছড়ে পড়েছে। সেই আলোয় অনুর ধূসর-বাদামি চোখ দুটো এক অদ্ভুত হিংস্র আভায় জ্বলজ্বল করেছে। তবে সবচেয়ে সম্মোহনী লাগছিল অনুর ঠোঁটজোড়া; সেখানে তখনো লেপ্টে আছে রিজভীর তাজা, গাঢ় লাল র*ক্ত। ঠোঁটের কোণে লেগে থাকা সেই র*ক্তের দাগ অনুকে এই মুহূর্তে এক তৃষ্ণার্ত ভ্যাম্পায়ারের মতো দেখাচ্ছিল।
তার একরাশি লম্বা, কালো, ভেজা চুল পিঠ আর বুকের ওপর এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। গায়ের শুভ্র ভেজা জামাটা শরীরের সাথে এমনভাবে লেপ্টে গেছে যে, তার তনুর প্রতিটি ভাঁজ, ধনুকের মতো বাঁকানো নারীদেহের নিখুঁত গঠন প্রস্ফুটিত হয়ে উঠেছে। অনু তীব্র আক্রোশে থরথর করে কাঁপছে।

অনুর এই রণচণ্ডী মূর্তি আর নিজের ঠোঁটের ক্ষত পর্যবেক্ষণ করেও রিজভীর পাথুরে মুখমণ্ডলে কোনো আবেগের রেখা ফুটল না। সে কেবল তার ডান হাতের বৃদ্ধা আঙুল দিয়ে ঠোঁটের কোণ থেকে গড়িয়ে পড়া র*ক্তটুকু আলতো করে মুছে নিল। তারপর নিজের রক্তের দিকে তাকিয়ে শীতল হাসি হাসল।
রিজভীর হাসি দেখে অনুর পুলের কিনারায় বসা অবস্থা থেকে চট করে উঠে দাঁড়াল। প্রায় সাথে সাথেই রিজভীও উঠে দাঁড়াল; তার পরনের ভেজা কালো সিল্কের শার্টটিও শরীরের সাথে লেপ্টে আছে।

অনু যেই না দুই পা বাড়িয়ে স্থান ত্যাগ করতে চাইল, অমনি পেছন থেকে রিজভী অনুর কবজিটা ধরে এক হেঁচকা টানে তাকে নিজের একদম কাছে নিয়ে এল। আচমকা এই টানে অনু ছিটকে এসে রিজভীর শক্ত বুকের ওপর আছড়ে পড়ল। নিজেকে মুক্ত করতে অনু তার দুই হাত দিয়ে রিজভীর চওড়া বুক ঠেলে সরাতে গেল, কিন্তু রিজভী এক হাতে অনুর দুইহাত শক্ত করে চেপে ধরে অনুে পেছনে মুচরে ধরলো। অন্য হাতে ঘাড় চেপে ধরলো। অনু কিছু বলার জন্য মুখ খোলার আগেই রিজভী কোনো সতর্কবার্তা ছাড়াই তীব্র হিংস্রতায় অনুর ঠোঁটের ওপর নিজের র*ক্তমাখা ঠোঁট ডোবালো। রিজভীর এই স্পর্শে কোনো ভালোবাসার ছোঁয়া ছিল না; ছিল এক অবাধ্য আত্মাকে পিষে ফেলার নিষ্ঠুর, আসুরিক প্রচেষ্টা।
রিজভী অত্যন্ত হিংস্রভাবে কামড়ে কামড়ে অনুর ঠোঁট দুটোকে নিজের করায়ত্ত করতে চাইল। অনু তীব্র ঘৃণায় আর বিতৃষ্ণায় পাগলের মতো ছটফট করতে লাগল। কিন্তু রিজভীর শক্তির সামনে তার সমস্ত চেষ্টা বালির বাঁধের মতো ভেঙে পড়ছিল। অনুর এই অবাধ্য ছটফটানির কারণে রিজভী সামান্য ঠোঁট আলগা করল। সামান্য ছাড়া পেয়ে অনু বড় বড় শ্বাস নিতে থাকল। মুখের ভেতর রিজভীর রক্ত মিশে এক নোনা বিদঘুটে স্বাদ তৈরি করেছে। অনু তীব্র ঘৃণায় রিজভীর মুখে এক দলা থুতু ছুড়ে দিল। কিন্তু রিজভী বিন্দুমাত্র বিচলিত না হয়ে সেই থুতু অনুর গলায় মুছে দিল। অনু আরও ছটফটিয়ে উঠল, কিন্তু রিজভীর শক্ত বাঁধন থেকে ছাড়া পেল না। ব্যর্থতা, ভয়, এবং অসহায়ত্বের মিশেলে অনু এবার ডুকরে কেঁদে উঠল। কান্নামিশ্রিত কণ্ঠে, চরম জেদ নিয়ে বলল,

—"জানোয়ার একটা!

অনুর গলা থেকে মুখ সরিয়ে রিজভী চট করে অনুর দিকে তাকালো। দুজনের মধ্যে দূরত্ব বলে কিছু নেই। অনুর চোখ থেকে গড়িয়ে পড়ছে নোনা জলের ধারা। রিজভীর চোখে তখন ক্ষোভের আগুন জ্বলছে। সে হেয়ালি করে, অনুভূতিহীন গম্ভীর কণ্ঠে বলল,

—"এইবার যদি সত্যি সত্যি তোমার ভার্জিনিটির ইন্না-লিল্লাহ করে দেই?"

কথাটা বলেই রিজভী পূনরায় অনুর ঠোঁটে ঠোঁট ডোবাল। অবদমিত ক্ষোভ আর শাস্তি দেওয়ার নিষ্ঠুর জেদে সম্পূর্ণ বন্য হিংস্রতায় সে অনুর ঠোঁট জোড়া চেপে ধরল। যেন পিষে ফেলতে চায় ওর অস্তিত্বকে।
অনু তীব্র ঘৃণায় আর বিতৃষ্ণায় পাগলের মতো চেষ্টা করছে রিজভীর কবল থেকে নিজেকে মুক্ত করতে। কিন্তু রিজভীর দানবীয় শক্তির কাছে অনুর ছোট্ট দুর্বল শরীর কোনোভাবেই কুলিয়ে উঠতে পারল না। ক্রমশ নিঃশ্বাস আটকে আসছে ওর, চোখের কোণ দিয়ে ঘৃণামিশ্রিত অশ্রু গড়িয়ে পড়ছে।

দিনেদুপুরে পুলের কিনারায় এমন দৃশ্য দেখে গার্ডরা কি ভেবে অন্যদিকে ঘুরে দাঁড়াল।

অনুর তীব্র আক্রোশে কাঁপতে থাকা শরীরটা ধীরে ধীরে অবশ হয়ে আসতে লাগল; একসময় পুরোপুরি ছেড়ে দিল। চোখের কোণ বেয়ে নোনা জল আর ঠোঁটের কোণ বেয়ে দুই শত্রুর মিশ্রিত র*ক্ত গড়িয়ে চিবুকে এসে মিশল। তীব্র হাইপোক্সিয়া আর চরম মানসিক ট্রমার ধাক্কা সইতে না পেরে অনু তৎক্ষণাৎ রিজভীর শক্ত বাহুডোরেই জ্ঞান হারাল। কিছুক্ষন পর
অনুর শরীরের আকস্মিক এই নিথরতা টের পেয়ে রিজভীর হুঁশ ফিরল। ছটফটানি সম্পূর্ণ থেমে যেতেই সে ধীরগতিতে অনুর ক্ষতবিক্ষত ঠোঁট থেকে নিজের মুখটা সরিয়ে নিল। রিজভী জোরে জোরে কয়েকটা ভারী শ্বাস ফেলল। তার নিজের নিচের ঠোঁটটা কেটে তখনো র*ক্ত ঝরছে। সে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বাহুডোরে থাকা অনুর ফ্যাকাশে মুখ, ফোলা ঠোঁট আর বন্ধ চোখের পাতাগুলোর দিকে তাকিয়ে তার পাথুরে চোখে কোনো অনুশোচনা ফুটল না, বরং এক অদ্ভুত আদিম জেদ খেলা করে গেল। কয়েক সেকেন্ড ওভাবেই স্থির থাকার পর রিজভী অনুকে পাজাকোলা করে নিজের শক্ত বুকে চেপে ধরল। মনের ভেতর একটা সূক্ষ্ম অস্বস্তি দানা বাঁধলেও সেদিকে সে খেয়াল দিল না। দ্রুত কদমে সুইমিং পুলের পাড় ছেড়ে সে ভিলায় প্রবেশ করল।
সোজা ওপরে উঠে সে অনুর শয়নকক্ষে গিয়ে ঢুকল। কোনো কোমলতা ছাড়াই, কিছুটা অবহেলায় অনুকে বিছানার ওপর ফেলে দিল।
বাইরে এসে রিজভী গার্ডকে আদেশ দিল একজন ফিমেল মেড পাঠাতে। আদেশ মাফিক মধ্যবয়সী এক পরিচারিকা অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করল। সে রিজভীকে কুর্নিশ জানিয়ে একপাশে মাথা নিচু করে দাঁড়াল। রিজভী অত্যন্ত গম্ভীর গলায় বলল,

— "ওর ড্রেস চেঞ্জ করে শুকনো কাপড় পরিয়ে দাও।"

মেডটি নিচু স্বরে উত্তর দিল,

— "জি স্যার।"

রিজভী আর এক মুহূর্তও দাঁড়াল না। শার্টের বোতাম খুলতে খুলতে হনহনিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। কাপড় বদলে পুরো ফর্মাল গেটআপে রেডি হয়ে নিল সে। ঠোঁটের ক্ষত আড়াল করতে কিছু ওষুধ লাগিয়ে একটা মাস্ক পরে নিল। এখনই তাকে একবার বাইরে যেতে হবে, অনেক গুরুত্বপূর্ণ কাজ পড়ে আছে। আদি প্রমাণগুলো কার কাছে রেখে গেছে, সেই রহস্য এখনো রিজভী উন্মোচন করতে পারেনি। যার কাছে প্রমাণগুলো আছে, তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত রিজভীর শান্তি নেই।
কাজের হিসাব মেলাতে মেলাতে রিজভী কক্ষ থেকে বেরিয়ে এল। কিন্তু দরজার সামনে ওই মেডকে দাঁড়িয়ে থাকতে দেখে তার কপাল কুঁচকে গেল। বিরক্তিতে কিছু বলতে যাবে, তার আগেই মেডটি নিচু স্বরে বলে উঠল,

— "আসলে ম্যামের কাপড় কোথায় রাখা, আমি খুঁজে পাচ্ছি না। এখন কীভাবে চেঞ্জ করাব?"

রিজভী বিরক্তিতে একটা চ-সূচক শব্দ করল। কপালে হাত দিয়ে কিছু একটা ভাবল। যেদিন সে অনুকে হসপিটাল থেকে তুলে এনেছিল, সেদিনও একটা ঝামেলা হয়েছিল। ফলস্বরূপ দুজনের কাপড়েই কাদা-নোংরা লেগে গিয়েছিল। রিজভী তখন নাভানকে দিয়ে মার্কেট থেকে অনুর জন্য চার-পাঁচটা পোশাক আনিয়েছিল। তার মধ্যে তিনটি ড্রেস নিচের একটা গেস্ট রুমে রাখা আছে। রিজভী মেডটিকে জায়গার নাম বলে দিতেই সে দ্রুত গিয়ে ড্রেস এনে অনুকে গিয়ে পরিয়ে দিল।

,

বেলা দুইটা বাজে। লিভিং রুমের ভারী পর্দা ভেদ করে দুপুরের তপ্ত আলো এসে পড়েছে মেঝেতে।
কিছুক্ষণ আগেই অনুর জ্ঞান ফিরেছে। কিন্তু চেতনা ফেরার সাথে সাথেই যখন সে নিজের শরীরের দিকে তাকাল, পুরো অস্তিত্ব রি রি করে উঠল। নানান চিন্তায় মাথার ভেতরটা দপ দপ করছিল। প্রশ্নের উত্তরগুলো জানতেই অনু রিজভীর অপেক্ষায় লিভিংরুমে অপেক্ষা করছিল।
রিজভী সবেমাত্র বাড়ি ফিরেছে সে। কোটটা সোফার হাতলে ছুঁড়ে ফেলে সে অনড় দাঁড়িয়ে আছে। পুরো লিভিংরুম জুড়ে দুজনের চেচামেচি প্রতিদ্ধনিত হচ্ছে।

অনুর পরনে এখন একটা মেরুন কালারের কুর্তি।যা কিছুক্ষণ আগেও ছিল না। অনু তর্জনী উঁচিয়ে ফের চেঁচিয়ে বলে উঠলো,

—"আমার জ্ঞান হারানোর পর আপনি থামেননি?"

রিজভীর অনুকে আরেকটু রাগিয়ে নিতে চাইলো। তাই কোনোরকম দ্বিধা না করেই উত্তর দিল,

— "না!"

—"সত্যি করে বলুন আমি জ্ঞান হারানোর পরে আর কি কি করেছেন?"

রিজভীর মধ্যে কোনো উতলাভাব নেই। অনুর এই রণচণ্ডী ভাব, এই তীব্র অসহায় আক্রোশ দেখে মনে মনে আনন্দ পাচ্ছে সে। তবে বাইরেটা তার বরাবরের মতোই জমাট বাধাঁ গম্ভীর। ধারালো কণ্ঠে সে বলল,

—"আর কতবার রিপিট করব? যেসব প্রসেস কমপ্লিট করার দরকার ছিল, করেছি।"

অনুর ভেতরের সমস্ত বাঁধ ভেঙে গেল। তার সারা শরীর কাঁপছে, বুকের ভেতরটা কামড়ে ধরছে তীব্র এক ঘৃণা। নিজেকে এতখানি সস্তা আর অসহায় তার আগে কখনো লাগেনি। রাগ আর ক্ষোভে ভেতরে ভেতরে সে ফেটে পড়ছে। চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, চোখদুটো জলে টইটুম্বুর করছে। চোয়াল শক্ত করে অনু বাঘিনীর মতো গজড়াতে গজড়াতে বলল,

—"চরিত্রহীন! জানোয়ার! তোকে কেটে কুত্তা দিয়ে খাওয়াবো আমি।"

রিজভী এক চুলও নড়ল না। অনুর একটু কাছাকাছি এগিয়ে এলো। রিজভীর গায়ের চড়া পারফিউমের ঘ্রাণ অনুর দম আটকে দেওয়ার উপক্রম করল। অনুকে মাঝপথে থামিয়ে দিয়ে সে আওড়াল,

— "আই ফা*ক ইওর স্পিকিং অ্যান্ড ইউ।"

অনু এক কদম পিছিয়ে গেল। নিজের পরনের মেরুন কুর্তিটার দিকে তাকিয়ে সে আবার হিংস্রভাবে চিৎকার করে উঠল,

—"আর আমার ড্রেস কে চেঞ্জ করেছে? আর... এই জামা তো আমার না! এইটা আপনি কোথায় পেয়েছেন? আগেরবারও যখন এখানে তুলে এনেছিলেন, তখনও মেড আমাকে ড্রেস চেঞ্জ করে দিয়েছিল। কোথায় পেয়েছেন এইসব ড্রেস?"

অনুর পর পর প্রশ্নের উত্তরে রিজভী ঠোঁট বাঁকিয়ে একটা ত্যাড়াভাবে উত্তর দিল,

—"আমার গার্ডেনের গাছে ধরেছিল, সেখান থেকে তুলে এনে তোমাকে পরিয়ে দিয়েছি।"

রিজভীর হেয়ালি সহ্য হলো না অনুর। হিতাহিত জ্ঞান হারিয়ে সে ঝাঁপিয়ে পড়ল রিজভীর ওপর। শক্ত করে চেপে ধরল রিজভীর শার্টের কলার। এতক্ষণের আটকে রাখা কান্না এবার বাঁধভাঙা বন্যার মতো নেমে এলো। কান্নামিশ্রিত, ভাঙা গলায় চেঁচিয়ে বলে উঠল,

—"কোন অধিকারে আপনি আমার ড্রেস চেঞ্জ করেছেন? কোন অধিকারে ছুয়েছেন, বলুন?"

রিজভী অনুর অস্থিরতা পর্যবেক্ষন করে ক্রুর হাসলো। আচমকাই সে নিজের দুই হাত বাড়িয়ে অনুকে শক্ত বাঁধনে জড়িয়ে ধরল। যেন একটা হিংস্র অজগর তার শিকারকে পেঁচিয়ে ধরেছে। অনু হকচকিয়ে উঠলো। তীব্র ঘৃণায় আর ভয়ে ছটফট করে উঠল, কনুই দিয়ে রিজভীর বুকে আঘাত করার চেষ্টা করল, কিন্তু রিজভীর শক্ত শরীরের সামনে তার সমস্ত শক্তি খড়ের কুটোর মতো উড়ে গেল। রিজভী তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল,

— "নিজেকে কী ভাবো? সে যা-ই ভাবো, আমি তোমাকে ইঁদুরমুখো ভাবি। আর তুমি হয়তো জানো না, আমি ইঁদুর মেরে হাত গন্ধ করি না।"

অনু নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কাঁদতে কাঁদতে বলে উঠল,

—"থাকবো না আমি আর এই বাড়ি। চলে যাবো।"

রিজভী তাকে ঝটকা দিয়ে সরিয়ে দিল। ঠাণ্ডা চোখে তাকিয়ে বলল,

— "যখন বের করে দিলাম তখন গেলে না কেন? চলে গেলে আর এই অঘটন ঘটতো না।"

অনুর ভেতরের অপমানটা এবার জেদে রূপ নিল। সে তেতে উঠে বলল,

—"আপনার গার্ডগুলোই তো আমাকে বের হতে দিল না! নিজে যেতে না দিয়ে এখন আমাকে দোষ দিচ্ছেন?"

মুহূর্তের মধ্যে রিজভীর চোখ দুটো আক্রোশে লাল হয়ে উঠল। গার্ডরা তাকে যেতে দেয়নি? কিন্তু রিজভী তো একজন গার্ডকে আদেশ দিয়েছিল যেন গেট খুলে দেয়। এতো বড়ো সাহস যে রিজভীর আদেশ অমান্য করে!
সে এক পা এগিয়ে গিয়ে বাঘের মতো থাবা বসাল অনুর চিবুকে। শক্ত আঙুলের চাপে অনুর শ্যামবর্ণের মুখটা লাল হয়ে উঠল। ব্যথায় অনুর মুখটা বিকৃত হয়ে গেলেও রিজভীর তাতে বয়েই গেছে। ঝালঝালো, হিংস্র কণ্ঠে গর্জে উঠে সে বলল,

—"গার্ডরা তোকে বেরোতে দেয়নি? নাকি তুই নিজে বের হোসনি? কোনটা?"

অনু চিবুকের তীব্র ব্যথায় চোখ বন্ধ করে ফেলল। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে করতে ধরা গলায়,

— "আপনি একটা জানোয়ার... সাথে ড্রামাবাজও। নিখুঁত অভিনয় করতে পারেন।"

রিজভী স্তব্ধ হয়ে গেল। অনুকে ঝটকা দিয়ে ছেড়ে দিল সে। তার চোয়াল শক্ত হয়ে উঠেছে, মাথার রগগুলো দপদপ করছে। আর একটা মুহূর্তও সে সেখানে দাঁড়াল না। কিছু না বলেই হনহনিয়ে লিভিং রুম ছেড়ে বাইরে চলে গেল।
রিজভী তো ভেবেছিল অনু নিজেই ভিলা থেকে যায়নি, কোনো চাল চালার জন্য এখানেই রয়ে গেছে। কিন্তু এখন অনুর চোখের ক্ষোভ আর কথা শুনে তার খটকা লাগল। তার গার্ডদের বাধা দেওয়ার তো প্রশ্নই আসে না, যদি না পেছন থেকে অন্য কেউ কলকাঠি নেড়ে থাকে!
অনু অবাক হয়ে, হাঁপাতে হাঁপাতে রিজভীর গমনপথের দিকে তাকিয়ে থাকলো। এই লোককে অনু কিছুতেই বুঝতে পারে না। কেমন একটা শক্ত খোলসের নিজেকে বন্দি করে রাখে।
অনু আর এক মুহূর্তও নষ্ট করল না। সে ঘুরে দাঁড়িয়ে সিঁড়ি বেয়ে দ্রুত নিজের কক্ষের দিকে চলে এলো। চোখ মুছে, শক্ত চোয়ালে সে সিদ্ধান্ত নিল—আর নয়। নিজের যা কিছু আছে সব গুছিয়ে আজই চলে যাবে। তালুকদার বাড়িতে হলেও থাকবে, কিন্তু এই জানোয়ারটার ছায়ায় আর একটা সেকেন্ডও নয়।

এদিকে অনু তখন নিজের কক্ষে এসে হন্যে হয়ে নিজের লাগেজ খুঁজছে। আলমারি, ড্রেসিং টেবিলের তলা, সব তন্নতন্ন করে খুঁজল সে, কিন্তু কোথাও লাগেজটা নেই। একটা মানুষের জিনিসপত্র এভাবে উধাও হয়ে যেতে পারে না। রাগ আর আতঙ্কে তার শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে আসছিল।
হতাশ হয়ে সে যখন জানালার দিকে এগোল, তখন জানালার কোণে পড়ে থাকা একটা সাদা কাগজের মোড়ক তার নজরে এল। ভ্রু কুঁচকে অনু সেটা তোলার জন্য নিচু হতেই, তার চোখ চলে গেল খাটের নিচের অংশটায়।
আর ঠিক তখনই অনুর হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল।
খাটের নিচে ধুলোবালির মধ্যে তার কাঙ্ক্ষিত লাগেজটি পড়ে আছে। তার ঠিক পাশেই একজন লোক উপুড় হয়ে, মুখ থুবড়ে পড়ে আছে।
তীব্র ভয়ে অনু এক হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে ছিটকে পিছিয়ে এল। তার গলা দিয়ে একটা কর্কশ চিৎকার বেরিয়ে এল।.."আহহহ!"
চিৎকারটি ঘরের দেয়ালগুলোতে বাড়ি খেয়ে মিলিয়ে গেল। সে ভয়ে মেঝের ওপরই জড়োসড়ো হয়ে বসে পড়ল। তার হাত-পা অনবরত কাঁপছে অপার্থিব এক আতঙ্কে। কোটগুলো তিরতির করে কাপছে।
মেঝেতে বসে সে কাঁপতে কাঁপতে লোকটার দিকে তাকাল। একজন অল্পবয়সী যুবক। পরনে সাধারণ পোশাক। মুখটা মেঝের দিকে থুবড়ে থাকায় চেনা যাচ্ছে না। লোকটা কি বেঁচে আছে? নাকি মরে গেছে? খাটের নিচের ওই অল্প আলোয় কোনো শ্বাস-প্রশ্বাসের ওঠানামা দেখা যাচ্ছে না। শরীরটা কেমন যেন অসাড়, শক্ত হয়ে আছে।
অনুর মাথার ভেতরটা যখন এই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে। ভয়ে আতঙ্কে শরীর মস্তিষ্ক অবশ হয়ে আসলো। এই মূহুর্তে ঠিক কি করা উচিৎ তাও বুঝে উঠতে পারলো না।

গার্ডদের মাঝখানে রিজভী দাঁড়িয়ে আছে। তার সামনে সারিবদ্ধ হয়ে দশ-বারোজন গার্ড মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বলা বাহুল্য, প্রতিটা গার্ডের মনের ভেতর তীব্র ঝড় বয়ে যাচ্ছে। জীবনের অন্তিম মুহূর্তের প্রহর গুনছে সবাই। রিজভীর মস্তিষ্কে অনূর শেষ কথাগুলো বিঁধছিল—"আপনার গার্ডগুলোই তো আমাকে বের হতে দিল না!"
কোন সাহসে গার্ডগুলো রিজভীর আদেশ অমান্য করল? রিজভী তো আদেশ দিয়েছিল। সেইদিন রাতের হামলার পরে রিজভী সন্দেহভাজন বেশ কয়েকজন গার্ডকে জিজ্ঞাসাবাদ করেছিল। কিন্তু কেউ মুখ খোলেনি। ফলস্বরূপ সবাই সেদিন মারা পড়েছিল। আজকে সামনে সেই দশ-বারোজন গার্ড দাঁড়িয়ে আছে, তারাও রিজভীর সন্দেহের তালিকায়। এত কড়া সিকিউরিটির মাঝে শত্রুরা কীভাবে জাল বিছাল, রিজভী বুঝল না। তবে আজ আর জিজ্ঞাসাবাদ করল না রিজভী। পকেট থেকে একটি চকচকে পিস্তল বের করে প্রত্যেকটা গার্ডকে পিঁপড়ার মতো পিষে দিতে থাকল। রক্তের ছিটেফোঁটা এসে লাগল রিজভীর চোখে-মুখে। শরীরের কালো শার্ট এবং ফর্সা মুখে লাল রক্তের ছিটেফোঁটা এসে লাগল।
বুক চিরে প্রাণপাখি বেরিয়ে যাওয়ার যন্ত্রণায় প্রতিটা গার্ড যন্ত্রনায় চিৎকার করে গুঙিয়ে উঠলো।

ভয়ে জড়োসড়ো হয়ে অনু চিন্তিত মস্তিষ্কে ঘরের এক কোনে বসে ছিলো। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এল একের মানুষের চিৎকার। অনু মেঝে থেকে কোনোমতে উঠে জানালার কোণের সেই কাগজের মোড়কটি শক্ত মুঠোয় চেপে ধরল। তারপর অবশ পা দুটো টেনে টেনে ঘরের সাথে থাকা খোলা বারান্দায় গিয়ে দাঁড়াল।
এই বারান্দা থেকে ভিলার সামনের বাগানটা সোজাসুজি দেখা যায়। কিন্তু সেখানে গিয়ে অনু যা দেখল, তার জন্য সে বিন্দুমাত্র প্রস্তুত ছিল না।
নিচে, র ক্তের সাগরে দাঁড়িয়ে আছে রিজভী। তার হাতে পিস্তল। সে একের পর এক গুলি করে নিজের বিশ্বস্ত গার্ডদের পোকা মাকড়ের মতো পিষে মারছে। শেষ যে গার্ডটা মাটিতে পড়ে ছটফট করছিল, রিজভী তার একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তার কপালে শেষ গুলিটা চালাল। রক্তের একটা সূক্ষ্ম ছিটকা এসে লাগল রিজভীর একদিকের গালে আর চোখে।
দৃশ্যটা দেখে অনুর বমি হওয়ার উপক্রম হলো। সে ভয়ে এক ধাপ পিছিয়ে গেল। রিজভী হঠাৎ ঘাড় বাঁকিয়ে ওপরের দিকে তাকাল।
দৃষ্টি বিনিময় হতেই
ভয়ে আর ঘৃণায় অনু আর এক সেকেন্ডও সেখানে দাঁড়াতে পারল না। সে বারান্দা থেকে এক ছুটে আবার ঘরের ভেতরে চলে এলো। কিন্তু ভেতরে এসেও তার বুকের ধড়ফড়ানি কমল না, বরং আরও বেড়ে গেল। এই ঘরের ভেতরেই, ঠিক খাটের নিচে—একটু আগেই দেখে যাওয়া সেই অচেনা যুবকের লাশটা মুখ থুবড়ে পড়ে আছে। বাইরে র ক্তের হোলিখেলা, আর ঘরের ভেতরে এক অজ্ঞাত মৃতদেহ; অনু বুঝতে পারল, সে এক অন্ধকার, অন্তহীন গোলকধাঁধায় ফেঁসে গেছে।

কাগজটা ধরে থাকা অনুর হাতের আঙুলগুলো অবশ হয়ে আসছিল, থরথর করে কাঁপছিল পুরো হাত। বুকের ভেতরটা এমনভাবে মোচড় দিয়ে উঠল যেন কলিজার সবটুকু শক্তি কেউ নিঙড়ে নিয়েছে। কাগজটা চোখের সামনে মেলে ধরতেই কম্পিউটারে প্রিন্ট করা গুটিগুটি অক্ষরগুলো কেমন যেন ঝাপসা হয়ে ধরা দিলো,

"এই বাড়ি ছেড়ে একেবারে বেরোনোর চেষ্টা করলেই তোমাকে খুন করা হবে। যদি বেঁচে থাকতে চাও আর নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে চাও, তাহলে মুখ বুজে সবকিছু সহ্য করো। রিজভীর ছায়াসঙ্গী হয়ে ওর সাথেই থেকে যাও!"

পড়ার পর কয়েক সেকেন্ডের জন্য অনুর হৃৎপিণ্ডের স্পন্দন স্তব্ধ হয়ে গেল। মেরুদণ্ড বেয়ে একটা হিমশীতল স্রোত নেমে গেল। কানের পর্দা দুটো অবিরত ভোঁ-ভোঁ শব্দে জানান দিচ্ছে ভেতরে চলা তুমুল ঝড়কে। এই বেনামী লোকটা কী করে জানল যে রিজভীই নীলাকে খু\ন করেছে? অনু ছাড়া আর কে ছিল সেই রাতে? ভাবতেই অনুর দম আটকে আসতে চাইল।
ঠিক তখনই নিস্তব্ধতা ভেঙে করিডোরে ভারী বুটের আওয়াজ ভেসে এলো।
খট... খট... খট...।
কেউ আসছে। আতঙ্কে অনুর হাত-পা জমে বরফ হয়ে গেল। কাগজটা কোথায় লুকাবে? মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। কোনো উপায় না দেখে সে দ্রুত কাগজটা দুমড়ে-মুচড়ে নিজের জামার ভেতর পুরে নিল।
পরমুহূর্তেই ঘরের দড়জাটা সশব্দে ঠেলে ভেতরে ঢুকল রিজভী।
অনু ভয়ে আড়ষ্ট হয়ে দেওয়ালের কোণা ঘেষে সিঁটিয়ে বসে রইল। রিজভী ধীর পায়ে এগিয়ে এসে ঠিক তার সামনে দাঁড়াল। তার অবয়ব থেকে একটা চড়া, দমবন্ধ করা গন্ধ বেরোচ্ছে। সবচেয়ে ভয়ংকর বিষয়—তার চোয়ালে আর ফর্সা গলার একপাশে তাজা র\ক্তের ছিটেফোঁটা লেগে আছে, যা এখনো পুরোপুরি শুকায়নি। পকেটে দুই হাত গুঁজে, পাথরের মতো শক্ত মুখে রিজভী তার ওপর দৃষ্টি ফেলল।
থমথমে ঘরটায় রিজভীর রাশভারী কণ্ঠস্বর ভেসে এলো,

—"গেট আউট।"

অনু নড়ল না। চিবুকটা বুকের সাথে ঠেকিয়ে মাথা নিচু করে বসে রইল। হাতের মুঠো দুটো শক্ত করে চেপে ধরে সে নিজের ভেতরের কাঁপুনিটা ঢাকার আপ্রাণ চেষ্টা করছে।
অনুর এই নীরবতা রিজভীর ভেতরের হিংস্রতাকে যেন আরও উসকে দিল। সে গর্জে উঠে এক পা এগিয়ে এলো,

—"কথা কানে যায়নি? আই সে গেট আউট ফ্রম মাই হাউস!"

চিৎকারটা অনুর কানের পর্দায় গিয়ে লাগল। তীব্র এক দোটানা আর অস্থিরতা তাকে গ্রাস করে নিল। একদিকে এই মানুষটার প্রতি চরম ঘৃণা আর প্রাণভয়, অন্যদিকে চিরকুটের অমোঘ আদেশ। কয়েক সেকেন্ডের একটা অসাড় নীরবতা। অনু জোরে একটা শ্বাস টেনে নিজের সমস্ত শক্তি সঞ্চয় করল। তারপর চট করে মাথা তুলে রিজভীর ওই র*ক্তমাখা মুখের দিকে সোজা তাকাল। গলা শুকিয়ে কাঠ, তাও কাঁপা স্বরে বলল,

—"আমি থাকবো এখানে। ক..কোথাও যাবো না।"

রিজভীর অনুর আরও কাছে ঝুঁকে এলো। দাঁতে দাঁত চেপে হিসহিসিয়ে বলল,

—"একটা জানোয়ারের সাথে থাকতে তোমার রুচিতে বাধবে না?"

অনু কোনো জবাব দিল না। চোখ দুটো নামিয়ে সে আবার চুপ হয়ে গেল। এই চুপ থাকাটা রিজভীকে যেন আরও ক্ষিপ্ত করে তুলল। ফের গম্ভীর কন্ঠে বললো,

—"একটা জানোয়ারের সাথে কোনো মানুষ থাকতে পারে না। তুমি এখানে, আমার বাড়িতে থাকতে পারবে না। বিকজ, আমি তো জানোয়ার

অনু চট করে মুখ তুলে তাকালো। নিচু স্বরে বললো,
—"আমি থাকবো।"
—"না, তুমি থাকবে না।"
—"থাকি না..!"
রিজভী অনুর কবজি ধরে টেনে দাঁড় করালো। চিবুক শক্ত করে বললো,
—"হঠাৎ কী হলো? থাকার জন্য এতো উতলা?"

অনু ভয়ে রিজভীর দিকে তাকাতে পারলো না।
মাথা নিচু করে জবাব দিলো,

—"আমার থাকার জায়গা তো আপনি কেড়ে নিয়েছেন। তাই আমি এখানেই থাকবো।"

রিজভী ক্রুর হাসলো। বুঝলো অনু কিছু একটা লুকাচ্ছে। তবে এখন এই মেয়ের পেট থেকে সত্যিটা বের করবে না। তাই অন্য পথ বেছে নিলো।

—"একটা শর্তে থাকতে দিতে পারি।"
—"কী শর্ত?"
—"সকালে বলেছিলে একটা জানোয়ারের সাথে কোনো মানুষ থাকতে পারে না। আমি মানুষ হতে পারবো না। আমার জন্য জানোয়ার টাইটেলটাই ঠিক আছে। কিন্তু আমার সাথে থাকতে হলে তোমাকে জানোয়ার হতে হবে। আফটার অল, সমানে সমানে না হলে জমে না।"

অনু চট করে মাথা তুলে তাকালো। ভ্রুজোড়া চরম বিরক্তিতে বেঁকে আছে। নিজেকে শান্ত রাখার চেষ্টায় বললো,

—"এখন কী আপনার মতো মানুষ খুন করতে হবে?"

—"নাহ। তোমাকে জবানবন্দি দিতে হবে, 'আমি জানোয়ার, তাই আমি জানোয়ারের সাথে থাকতেই পারি।'

মুহূর্তেই রমণীর ক্ষোভ মেশানো কণ্ঠস্বর ভেসে এলো,

—"পারবো না।"
—"তাহলে আমিও থাকতে দেবো না।"
—"আমাকে তাড়াতেও পারবেন না, এই কথাটা বলাতেও পারবেন না।"
—"এতো কনফিডেন্স?"
—"(.....)"

রিজভী বাঁকা হাসলো। আচমকা অনুর বাহু ধরে ছাদ-বারান্দায় নিয়ে গেলো। অনু বাধা দেওয়ার সময়টুকু পেলো না। ভয়ে চিৎকার করতে যাবে, তখনই রিজভী আরেক অঘটন ঘটিয়ে বসলো। অনুকে খোলা বারান্দার রেলিঙের কিনারায় নিয়ে গিয়ে কোমর ধরে উঁচিয়ে রেলিঙে বসিয়ে দিলো। অনু উচ্চতা ভীষণ ভয় পায়। ভয়ে-আতঙ্কে অনু রিজভীর শার্ট খামচে ধরলো। রিজভী অনুর এক হাত শক্ত করে ধরে গম্ভীর কণ্ঠে বললো,

—"যা বলতে বলেছি বলো, নয়তো এক ধাক্কা মেরে ফেলে দেবো। ইউ নো, আমার মানুষ মারতে হাত কাঁপে না।"

তীব্র আতঙ্কের মাঝেও অনু জেদ দেখিয়ে বললো,

—"পারবো না।"

রিজভী নিঃশব্দে অনুকে ধাক্কা মারার জন্য উদ্যত হতেই অনু গরগর করে বলে উঠলো,

—"আমি জানোয়ার, তাই আমি একটা জানোয়ারের সাথে অবশ্যই থাকতে পারি।"

একনাগাড়ে অনু তিন-চারবার কথাটা বললো। রিজভী তৃপ্তিভরে হেসে অনুকে রেলিং থেকে নামিয়ে দিলো। অনু রেলিং ধরে হাঁপাতে থাকলো। ভয়ে ওর প্রাণ ওষ্ঠাগত। রিজভী তখন বাঁকা হেসে বললো,

—"তুমি মুখে বলো, আর আমি করে দেখাই।"

#চলবে

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 17 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন