ফন্ট সাইজ:
থিম:
ভায়োলেন্ট অবসেসন

পর্ব 18

লেখক: হামিদা_পারভীন_পারু

#ভায়োলেন্ট_অবসেসন
#পর্ব_১৮
#হামিদা_পারভীন_পারু
🚫কপি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ!

— "খাটের নিচে কেউ আছে।

রিজভীর চোখদুটো সরু হয়ে গেল। থমথমে রাশভারী কণ্ঠে প্রশ্ন করল,

— "কে? তোমার নানা নাকি?"

অনুর চোখেমুখে এখোনো তীব্র আতঙ্ক খেলা করছে। তবুও সাহস যুগিয়ে বললো,

— "প্রশ্নই আসে না,আপনার এক্স হয়তোবা।"

— "আমার এক্সকে দেখলে দোয়া ইউনুস পড়তে পড়তে মুখে ফেনা উঠে যাবে।"

অনু দাঁতে দাঁত পিষে কিছু একটা বলতে গিয়েও মাঝপথে নিজেকে সামলে নিল। ভেতরের তীব্র ক্ষোভ আর আতঙ্কটাকে জোর করে চেপে গেল সে। মনে মনে ভাবল, এখন আর এই লোকটার সাথে মুখে মুখে তর্ক করে লাভ নেই। কথায় কথায় নিজেকে অনেক বড় শেয়ানা প্রমাণ করার বোকামি সে আর করবে না। বাস্তবে তো আসলেই একটা আমড়া গাছের ঢেকি সে। নিজের সুরক্ষার জন্য, বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য যদি ওই বেনামী চিরকুটদাতার কথামতো চলতে হয়—সে তা-ই করবে। তবে ওপর ওপর আর কোনো চালাকি করতে যাবে না, বরং রিজভীকেই এই রহস্যের মুখোমুখি দাঁড় করাতে হবে। অনু নিজের কণ্ঠস্বর যতটা সম্ভব স্বাভাবিক ও মোলায়েম করে বলল,

— "আমার মনে হয় ব্যক্তিটি মৃত। আমার ভয় লাগছে ভীষণ। গিয়ে একটু দেখুন।

কথাটা শেষ করেই অনু রিজভীকে পাশ কাটিয়ে দ্রুত নিজের ঘরে চলে এলো। রিজভী দাঁড়িয়ে রইল। সে কথাটাকে খুব একটা গায়ে মাখল না বটে, তবে মনে মনে কিছু হিসাব-নিকাশ মেলাতে মেলাতে কয়েক মিনিট পর ধীর পায়ে ছাদ বারান্দা থেকে কক্ষে প্রবেশ করলো। দ্বিপ্রহরের তীক্ষ্ণ আলো আর কৃত্রিম আলোর কারণে কক্ষের অভ্যন্তরীন ভীষন আলোকিত। রিজভী অনুর আতঙ্কিত মুখের দিকে তাকিয়ে ভ্রু নাচালো।

অনু কাঁপা কাঁপা আঙুল দিয়ে খাটের নিচের অন্ধকার অংশটার দিকে ইশারা করল।
অনুর চোখের অবাস্তব আতঙ্ক দেখে রিজভীর যা বোঝার বুঝে নিলো। অনুর চোখের ভাষা পড়তে রিজভীর বেগ পোহাতে হলো না।

খাটের নিচের জমাট অন্ধকারটার দিকে রিজভী নিচু হয়ে দেখলো। তার অভিজ্ঞতা চোখদুটো জানান দিলো ব্যাক্তিটি মুত। ঠিক তখনই হন্তদন্ত হয়ে কক্ষের খোলা দরজায় এসে দাঁড়াল নাভান। দরজায় পর পর কয়েকটা কড়া নেড়ে উচ্চস্বরে বলে উঠলো,

— " গুরুত্বপূর্ণ কথা ছিলো ভাই।

রিজভী দরজার দিকে তাকাল। মেরুদণ্ড সোজা করে দাড়িয়ে গম্ভীর গলায় বলল,

— "ভেতরে আয়।"

অনুমতি পেয়ে নাভান দ্রুত পায়ে কক্ষে প্রবেশ করল। কিন্তু ভেতরে পা রাখতেই তার মুখ থেকে কথা সরো গেলো। সে যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিতে এসেছিল, সেই তাগিদটা মুহূর্তের মধ্যে কর্পূরের মতো উড়ে গেল অনু আর রিজভীর অবস্থা দেখে।
নাভানের চোখজোড়া প্রথমে স্থির হলো অনুর ওপর। অনুর ঠোঁটটা ফুলে আছে, সেখানে কামড়ের দাগ একদম স্পষ্ট। এরপর তার দৃষ্টি গেল রিজভীর দিকে। রিজভীর ঠোঁটের কোণে বেশখানিকটা কেটে যাওয়ার দাগ শুকিয়ে আছে। এই দুজনের ক্ষতচিহ্ন একসঙ্গে দেখে সে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ফেলল।
নাভানকে হ্যাংলার মতো হা করে ওদের দিকে তাকিয়ে থাকতে দেখে রিজভী কিড়মিড় করে বলল,

— "ভূত দেখেছিস? এভাবে বড় বড় চোখ করে তাকিয়ে আছিস কেন?"

অনু একপাশে চুপচাপ দাঁড়িয়ে মেঝের দিকে তাকিয়ে রইল। তার ফ্যাকাশে মুখে খেলা করছে এক অদ্ভুত অস্বস্তি। নাভান এবার অনুর গলার কালচে, গাঢ় দাগটার দিকে একবার তাকাল, তারপর রিজভীর দিকে ফিরে মুখটা ভোঁতা করে আক্ষেপের সুরে বলল,

— "আমাকে কাজের সাগরে ডুবিয়ে রেখে আপনি নিজে প্রেম সাগরে ডুব দিলেন ভাই?

রিজভীর চোখের মণি দুটো সামান্য সংকুচিত হলো। নাভানের রসিকতা সে মোটেও উপভোগ করল না। সে নাভানের দিকে এক পা এগিয়ে এসে নিচু কিন্তু বরফশীতল কণ্ঠে বলল,

— "ফালতু বকা বাদ দিয়ে গিয়ে দেখ, বিছানার নিচে লা*শ আছে।

নাভানের চোখদুটো এবার আরো বড়ো হয়ে গেলো। বিস্ময়ে হা করে বললো,

— " খাটের নিচে লা*শ রেখে আপনি বাসর করে ফেললেন? বেচারা লাশটাকে খামোখা স্বাক্ষী বানাতে গেলেন কেন ভাই?

রিজভীর চোয়াল শক্ত হয়ে গেলো। গর্জে উঠে বললো,

— "নাদানের বাচ্চাআআআ..

নাভান চট করে উত্তর দিল,

— "আজ আর ভয় পাচ্ছি না ভাই। মুখে বলেন বউ মানেন না, আবার ফাঁকা বাড়িতে বউকে একা পেয়ে ছাড়তে পারলেননা!"

— "তোর কেন মনে হলো আমরা বাসর করেছি? চোখেমুখে দেখেছিস রক্তের ছিটেফোঁটা লেগে আছে? চাইলে প্রশ্ন করতে পারিস—আজ কয়জনকে খুন করেছি!"

নাভান দুই পাশে মাথা ঝাঁকিয়ে বলল,

— "উঁহু! আপনি ভাই, সেরা একটা চিজ। আপনার বাসর একটু 'ব্লাডি ব্লাডি' না হলে কি চলে?"

রিজভী এবার সত্যি সত্যি রেগে গেল। পাশের টেবিল থেকে পিতলের একটা ফুলদানি ছুড়ে মারল সে। নাভান দক্ষ হাতে সেটা ক্যাচ ধরে ফেলল। রিজভী গর্জে উঠে বলল,

— "ওর ওপর আমার কোনো ইন্টারেস্ট নেই। আস্ত একটা জল্লাদিনী ও। আর একটাও ফালতু কথা বললে তোর ভবিষ্যৎ অন্ধকার করে দেব আমি।"

নাভান সোজা হয়ে দাঁড়াল। চোখ সরু করে একবার অনুর দিকে তাকাল, তারপর খুব স্বাভাবিক গলায় বলল,

— "তাহলে ভাবির গলায় লাভ বাইট কেন? এই অধিকার তো শুধু আপনারই আছে ভাই। এখন আমি অন্য কিছু ভাবলে আমার কী দোষ?"

রিজভী চট করে অনুর দিকে তাকাল। সত্যিই অনুর গলায় একটা লালচে-বাদামি দাগ বসে আছে। রিজভীর কপালে ভাঁজ পড়ল। সে তো অনুর গলায় কামড় বসায়নি; যা অত্যাচার করার তা তো করেছে ঠোঁটের ওপর। রিজভী সরাসরি প্রশ্ন করে বসল,

— "তোমার গলায় লাভ বাইট দিল কে?"

অনু এবার আর চুপ থাকতে পারল না। নাভানের ওপর তার ভীষণ রাগ হচ্ছে—ঘটনাটা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে সে! অনু যখন সুইমিং পুলে তলিয়ে যাচ্ছিলো বদ হাঁসগুলো এই কারুকার্য করেছে। অনু তীব্র বিতৃষ্ণায় চেচিয়ে বলল,

— "এটা লাভ বাইট না! রাজহাঁস কামড় দিয়েছে।"

রিজভীর ঠোঁটের কোণে প্রথমে এক চিলতে হাসি ফুটল, পরক্ষণেই সেটা একটা উপহাসের হাসিতে রূপ নিল। সে বলল,

— "স্বামীর দেওয়া লাভ বাইট নিয়ে ঘোরার বয়সে তুমি রাজহাঁসের কামড়ের দাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছ? সো স্যাড। তোমার জন্য খুব কষ্ট হচ্ছে আমার!"

মাঝখান থেকে নাভান ফট করে বলে উঠলো,

— "ঠোটেও কি রাজহাঁসেই কামড়েছে।

কথাটা বলেই নাভান ঠোঁট কামড়ে হেসে উঠল। রিজভী তার দিকে তীব্র দৃষ্টিতে তাকাতেই নাভান ঘর থেকে বেরিয়ে গেল গার্ডদের ডাকতে। এবার বিছানার নিচ থেকে লাশটা বের করতে হবে। একটু বেশিই রসিকতা করে ফেলেসে সে। সুযোগ পেলে অনু দ্বিতীয়বার তার মাথা ফাটাবে শিওর।

নাভান ঘর থেকে বেরিয়ে যেতেই অনুর মাথায় আচমকা একটা প্রশ্ন এসে ধাক্কা দিল। সে ঘাড় ঘুরিয়ে রিজভীর দিকে তাকাল। ঘরের থমথমে পরিবেশটা এক লহমায় ভুলে গিয়ে সে সোজা প্রশ্ন করল,

— "আমাকে সুইমিং পুল থেকে কে তুলেছিল?

রিজভী শার্টের কলার ঝাকিয়ে ভাব নিয়ে বললো,

— "আমি।

অনুর কপালে ভাঁজ পড়লো। চোখদুটো সংকুচিত হয়ে এলো।

— "আপনি তো সাঁতার জানেন না। তাহলে আপনি কীভাবে আমাকে পুল থেকে তুললেন?"

রিজভী অনুর প্রশ্নের কোনো জবাব দিল না। সে অনুকে হেয়ালি করে এগিয়ে গিয়ে ঘরের এককোণে থাকা ডিভানটায় বসল। এই ঘরটায় এখন অনু নিয়মিত থাকে। তাই অবিন্যস্ত বিছানা আর চারপাশের বাতাসে একটা মৃদু মেয়েলি সুঘ্রাণ মেখে আছে। রিজভী বসামাত্রই জানালা দিয়ে আসা দমকা হাওয়ায় সেই মেয়েলি সুঘ্রাণটা এসে তার নাকে ধাক্কা খেলো। সেদিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে রিজভী পকেট থেকে গোল্ডলিফের প্যাকেটটা বের করল। একটা সিগারেট রিজভীর কালচে ঠোঁটে চেপে লাইটারটা জ্বালালো। রিজভীর ঠোঁটজোড়া
কিছুটা কালচে, কিন্তু অসম্ভব আকর্ষণীয়।

অনু উত্তরের অপেক্ষায় পাথরের মতো দাঁড়িয়ে রইল। কিন্তু রিজভীকে নির্বিকারভাবে ধোঁয়া ছাড়তে দেখে সে হতাশ হলো এবং পরক্ষণেই ক্ষোভ উগরে দিয়ে ফের প্রশ্ন করল,

— "কোন মতলবে বাঁচিয়েছেন হ্যাঁ?

রিজভী সিগারেটের ধোঁয়া বাতাসে ভাসিয়ে দিয়ে অত্যন্ত গম্ভীর কণ্ঠে হেয়ালি করে বলল,

— "তুমি জানলে কী করে আমি সাঁতার জানি না?"

— "আপনি হয়তো ভুলে গেছেন আমাদের প্রথম দেখার কথা।"

রিজভী ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুলল। সিগারেটের ছাইটা ডিভানের পাশে থাকা অ্যাশট্রেতে ঝেড়ে বলল,

— "যাকে চব্বিশ ঘণ্টা ঘৃণা করো, আবার তার সাথেই প্রথম দেখা হওয়ার কথা অক্ষরে অক্ষরে মনে রেখেছ? ইটস টু মাচ ব্যাড!"

অনু চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিজের ভেতরের তেতে ওঠা রাগটা সংযত করার চেষ্টা করল। সে খুব ভালো করেই বুঝতে পারছে, রিজভীর সব মনে আছে, তবুও সে মনাটক করছে। অনুর স্মৃতিপটে তখন অনায়াসে ভেসে উঠল মাসখানেক আগের সেই তপ্ত দুপুরের কথা।
দিনটা ছিল একটা অলস শুক্রবার। অনু তার বাবা-মায়ের সাথে প্রথমবার তালুকদার বাড়িতে এসেছিল। উদ্দেশ্য ছিল, অনুর বড় বোন নীলার সাথে রিজভীর বিয়ের দিনক্ষণ ঠিক করা। কিন্তু রিজভী তখনো বাড়িতে এসে পৌঁছায়নি বলে অনুদের বসার ঘরে তার দেখা মেলেনি। দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে বড়রা যখন বৈঠকখানায় আলোচনায় ব্যস্ত, অনু তখন একঘেয়েমি কাটাতে একা একাই তালুকদার বাড়ির বিশাল বাগানটা ঘুরে দেখছিল।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই বাগানেও গোটা চারেক রাজহাঁস চড়ে বেড়াচ্ছিল। অনুকে একা পেয়ে এবং সম্ভবত অচেনা মানুষ দেখে হাঁসগুলো হঠাৎ দল বেঁধে ঘাড় উঁচিয়ে তার দিকে তেড়ে আসে। অত বড় বড় হাঁসগুলোকে ফোঁস ফোঁস শব্দে এগিয়ে আসতে দেখে অনু ভয় পেয়ে যায়। হাঁসগুলো তাকে বাগানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বেদম দৌড়ানি দিতে শুরু করল। অনু তখন দিকবিদিক জ্ঞান হারিয়ে নিজের পরনের শুভ্র গাউন সামলে নিয়ে আনমনে দৌড়াতে দৌড়াতে পেছনের সুইমিং পুলের চত্বরের দিকে চলে গিয়েছিল।
সেদিন দুপুরের সেই রোদে সুইমিং পুলের পাড়ে পেছন ঘুরে দাঁড়িয়ে ফোনে কোনো এক জরুরি আলাপে মগ্ন ছিল রিজভী। তার পরনে ছিল একটা কুচকুচে কালো শার্ট। অনু তখনো হাঁসগুলোর ভয়ে ত্রস্ত পায়ে দৌড়াচ্ছিল আর বারবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাচ্ছিল। আর ঠিক এই বারবার পেছনে তাকানোর কারণেই সে সামনে দাঁড়িয়ে থাকা রিজভীকে খেয়াল করতে পারেনি।
ফলস্বরূপ, তীব্র গতিতে এসে সে রিজভীর পিঠের ওপর আছড়ে পড়ে। ধাক্কাটা এতটাই আচমকা ছিল যে, রিজভী নিজের ভারসাম্য ধরে রাখতে পারল না। এক মুহূর্তের জন্য সময়টা যেন থমকে গেল, আর পরক্ষণেই বিশাল একটা শব্দ করে রিজভী ছিটকে পড়ে গেল সুইমিং পুলের গভীর নীল জলে।
অনু কোনোমতে নিজেকে সামলে নিয়ে পুলের পাড়ে দাঁড়িয়ে হাঁপাতে লাগল। কিন্তু তার চোখের পলক স্তব্ধ হয়ে গেল যখন সে দেখল, পানির নিচে রিজভী হাত-পা ছুড়ছে। সে ওঠার চেষ্টা করছে না, বরং ক্রমান্বয়ে ডুবে যাচ্ছে! হাত-পায়ের এলোপাথাড়ি নড়াচড়াই বলে দিচ্ছিল, এই দীর্ঘদেহী, মানুষটা আসলে সাঁতার কাটার 'স'-ও জানে না। হাঁসগুলো তখন অনুকে আর কিছু বললো না। চুপচাপ দূরে দাড়িয়ে থাকলো।

দুপুরবেলা হওয়ায় বাগানের ওই অংশে তখন কোনো গার্ড বা চাকর-বাকর কেউ ছিল না। অনু কী করবে বুঝতে না পেরে চারদিকে মরিয়া হয়ে চোখ বোলাল। ঠিক তখনই একটু দূরে মালিদের ফেলে রাখা একটা চিকন কিন্তু শক্ত বাঁশের লাঠি তার নজরে পড়ল। সে চট করে দৌড়ে গিয়ে বাঁশটি এনে পুলের পাড়ে উপুড় হয়ে বসল এবং রিজভীর দিকে ওটা বাড়িয়ে দিয়ে চিৎকার করে বলল,

— "এই বাঁশটা ধরুন! এটা ধরে পাড়ে উঠে আসুন!"

রিজভী তখন পানির ওপর মাথা তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কয়েক ঢোক পানি ততক্ষণে তার পেটেও চলে গেছে। কোনোমতে নাকানিচুবানি খেয়ে, সে অনুর বাড়িয়ে দেওয়া বাঁশটা খপ করে চেপে ধরল। অনু নিজের সমস্ত শক্তি দিয়ে বাঁশটা টেনে ধরে রাখতে ব্যার্থ হলো। এতোক্ষনে দূর থেকে একজন মালি দৌড়ে এসে রিজভীকে পাড়ে তোলে। রিজভী কোনোমতে পাড়ে উঠে এল।
পাড়ে উঠে রিজভী বেশ কয়েকবার কাশল। তার পরনের সেই কালো শার্টটা পানিতে ভিজে শরীরের পেশির সাথে লেপ্টে আছে, চুলগুলো কপালের ওপর লেপ্টে গিয়ে টপটপ করে পানি ঝরছে। সে বুক ভরে কয়েকটা দম নিয়ে সোজা হয়ে বসল, তারপর লাল হয়ে যাওয়া চোখ দুটো তুলে অনুর দিকে একপলক তাকাল। তার অনুভূতিহীন মুখটা নজরে না পড়লেও রিজভীর নীল চোখদুটো এক নজর দেখেছিল। রিজভী স্থান ত্যাগ করার আগে নিজের স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে আউড়ে গেল,

— "একটু দেখেশুনে চলবেন তো মিস। আপনার এই একটুখানি বেখেয়ালির জন্য আজ আমার জীবনটাই চলে যাচ্ছিল!"

সেই দিনের সেই ভিজে একসা হওয়া, অনুভূতিহীন রিজভীর চেহারাটা অনুর মনে আজও একদম স্পষ্ট। অনু চোখ খুলে বর্তমানের রিজভীর দিকে তাকাল, যে এখন ডিভানে বসে অত্যন্ত শান্ত ভঙ্গিতে সিগারেটে টান দিচ্ছে।

নাভান ততক্ষণে গার্ডদের নিয়ে কক্ষে প্রবেশ করায় অনু আর কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে গেল। গার্ডগুলো অত্যন্ত দক্ষ ও পেশাদার হাতের ছোঁয়ায় খাটের নিচ থেকে মৃতদেহটি টেনে বের করল।
ডিভানে বসে থাকা রিজভী যখন লাশটার মুখের ওপর তীক্ষ্ণ দৃষ্টি ফেলল, তখন ভেতরে ভেতরে অবাক হওয়ার কথা থাকলেও সে অবাক হলো না। মৃত ব্যক্তিটি তার নিজেরই অত্যন্ত বিশ্বস্ত ও বিশেষ একজন গার্ড!

লাশটি ভালো করে পর্যবেক্ষণ করে একজন গার্ড গম্ভীর গলায় বলল,

— "বস, বডি পুরো ঠাণ্ডা। লোকটা মারা গেছে।
কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, মৃতদেহটির শরীরে আঘাত বা ধস্তাধস্তির কোনো বাহ্যিক চিহ্ন নেই।

নাভান সোজা হয়ে দাঁড়িয়ে গার্ডদের আদেশ দিল,

— "বডিটা এখনই আমাদের সিক্রেট ল্যাবে পাঠাও। কোনো ক্ষত ছাড়া এই মালটা কীভাবে মরল, তার সব ডিটেইলস আমার চাই। জলদি!"

নাভানের আদেশ পাওয়া মাত্রই গার্ডরা দ্রুততার সাথে বডিটা ধরাধরি করে ঘর থেকে বের করে নিয়ে গেল। নাভানও গম্ভীর মুখে তাদের পেছন পেছন বেরিয়ে গেল।

এই সবকিছু দেখে অনু স্তব্ধ। একদিন দোটানায় থাকলেও আজকে শতভাগ নিশ্চিত হলো রিজভী গ্যাংস্টার।

একে একে সবাই চলে যেতেই পুরো ঘরে আবার সেই থমথমে নীরবতা নেমে এল। রিজভী এবার ডিভান থেকে উঠে ঘর ছেড়ে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই পেছন থেকে অনু বুজে আসা কণ্ঠে প্রশ্ন করল,

— "শেষ একটা প্রশ্ন করি? এরপর আর কখনো আপনার কাছে কিছু জানতে চাইব না।"

রিজভীর দরজার কাছে গিয়েও থমকে দাঁড়াল। অনু তার পিঠের দিকে তাকিয়ে আবার প্রশ্ন করল,

— "আমার নিষ্পাপ বোনটাকে কেন খুন করলেন আপনি? বাঁচিয়ে রাখলে কি খুব ক্ষতি হয়ে যেত আপনার?"

রিজভী পেছনে না ঘুরেই বরফশীতল কণ্ঠে বলল,

— "মৃত্যুর কারণ সবসময় লাভ-ক্ষতির দাঁড়িপাল্লা দিয়ে মাপা যায় না। কিছু মানুষকে মরতে হয়, কারণ তাদের বেঁচে থাকাটাই চারপাশের অন্য সবার জন্য বিপজ্জনক হয়ে ওঠে।"

কথাটা শেষ করেই রিজভী আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহনিয়ে কক্ষ থেকে চলে গেল। পেছনে সে রেখে গেল এক আশাহত, বিভ্রান্ত ও ভয়ার্ত হরিণীকে—যে এখন এই বিশাল রহস্যের গোলকধাঁধায় পুরোপুরি একা।

*

জানলার ওপাশ থেকে সমুদ্রের উত্তাল গর্জন ভেসে আসছে, যেন কোনো এক ক্ষুধার্ত দানব তর্জন-গর্জন করে আছড়ে পড়ছে তীরের বালুচরে। ঘড়ির কাঁটা মেনে কিছুক্ষণ আগেই চারপাশের প্রকৃতিকে গ্রাস করে নেমে এসেছে জমাট বাঁধা অন্ধকার সন্ধ্যা।

আজ শরীরটা একদমই সায় দিচ্ছে না অনুর। বিকেলের দিকেই কোনোমতে কিছু খাবার মুখে গুঁজে আর গুটিকয়েক তেতো মেডিসিন গিলে ও শুয়ে পড়েছে বিছানায়। ঘরের সবকটা লাইট জ্বালিয়ে রেখেছে সে। কেন জানি আজ অনুর চোখ দুটো ভীষণ রকমের জ্বলছে, সামান্য আলোর কণাও সহ্য করতে পারছে না ওর অক্ষিগোলক। হয়তো শরীরের আনাচে-কানাচে তীব্র কোনো জ্বরের জীবাণু বাসা বেঁধেছে। কাঁপন দেওয়া শরীরটাকে কমফোর্টের নিচে গুটিশুটি মেরে কোনোমতে এক প্রকার লুকিয়ে রেখেছে অনু।
আজ বেশ কয়েকদিন হলো হাতের মুঠোফোনটার কোনো খোঁজও নেয়নি সে, চার্জের অভাবে ওটা মৃত প্রাণহীন বস্তুর মতো এক কোণে পড়ে ছিল। অনু ফোনটা চার্জে বসিয়েছে বটে, কিন্তু মনের ভেতরে এক তীব্র, হিমশীতল ভয় আষ্টেপৃষ্ঠে খামচে ধরেছে ওকে। বারবার দুপুরের সেই হাড়হিম করা দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠছে। এই তো, ঠিক এই বিছানার নিচেই শুয়ে ছিল সেই নিথর, লা*শটি!
অনু আজন্ম এইসব বিষয়ে ভীতু প্রকৃতির মেয়ে, এই সব ভয়ঙ্কর বিষয় ও নিতে পারে না। এই মুহূর্তে ওর মনে হচ্ছে, সেই লাশটির অতৃপ্ত আত্মা যেন এই ঘরের বদ্ধ বাতাসের আনাচে-কানাচে হেঁটে বেড়াচ্ছে, ওকে দেখে বিদ্রূপের হাসি হাসছে। তীব্র আতঙ্কেও অনু রিজভীকে বলতে পারেনি এই ঘরটা বদলে দেওয়ার কথা; আসলে সেই সুযোগটাই ও পায়নি। লোকটা কেমন যেন অদ্ভুত, হুটহাট কোনো এক অজানা উদ্দেশ্যে নিরুদ্দেশ হয়ে যায় সে।
হঠাৎ অনুর মনে হলো, ওর কানের খুব কাছে এসে কেউ যেন ফিসফিস করে কিছু একটা বলছে। ভয়ের এক তীব্র ঝটকা মেরুদণ্ড বেয়ে নেমে গেল অনুর, সারা শরীর মুহূর্তেই হিম হয়ে জমে বরফ। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকার পর অনু বুঝতে পারলো— সামান্য একটা মশা গুনগুন করছিল। কথায় বলে না, ঘরকুনো গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়? অনুর অবস্থাও এখন ঠিক তেমন। চারপাশের সামান্যতম শব্দেও ও চমকে উঠছে, হৃদপিণ্ডটা যেন গলার কাছে চলে আসছে ওর।
এভাবেই আতঙ্কে আর অস্বস্তিতে কেটে গেল আরও এক-দুটি ঘণ্টা। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে একসময় ক্লান্তিতে চোখ দুটো লেগে এলো অনুর, তলিয়ে গেল এক অবচেতন ঘুমে।
কিন্তু সেই ঘুমেও শান্তি নেই। ঘুমের ঘোর টুটতেই অনু হঠাৎ অনুভব করলো, ওর অবশ শরীরের ওপর ভারী, দানবীয় কোনো একটা শরীর জাঁকিয়ে বসেছে। বুকটা চেপে আসছে ওর, দম আটকে যাওয়ার উপক্রম। সামান্যতম নড়ার শক্তিটুকুও অবশিষ্ট নেই শরীরে। অনু নিভু নিভু চোখে আধো-অন্ধকারের মাঝে তাকানোর চেষ্টা করতেই দেখতে পেল, ঘুটঘুটে আঁধারে দুটো চোখ হিংস্র পশুর মতো জ্বলজ্বল করছে!
ভয়ে অনু পাথর হয়ে গেল, গলার স্বর বুজে এলো ওর। বহু কষ্টে ভাঙা, কাঁপাকাঁপা গলায় প্রশ্ন ছুঁড়ে দিল সে,

--- কে... কে আপনি?

অন্ধকার ফুঁড়ে এক থমথমে, গম্ভীর ও বরফশীতল কণ্ঠস্বর ভেসে এলো,

--- জানোয়ার।

অনুর পুরো শরীর তখন কাঁপছে। ঠোঁট জোড়া কামড়ে ধরে কোনোমতে আবার শুধালো,

--- কেন এসেছেন? কী... কী চান আপনি?

সেই কর্কশ কণ্ঠ এবার আরও কিছুটা ঝুঁকে এলো অনুর কানের কাছে, তাতে মিশে আছে এক আদিম, পাশবিক মাদকতা,

--- তোমার ঠোঁটের টেস্টটা বড্ড ভালো লেগেছে। তাই আবার এলাম, পুরোপুরি টেস্ট করতে।

আতঙ্কে অনু উন্মাদপ্রায় হয়ে নিজের ওপর চেপে বসা সেই ভারী শরীরটাকে ঠেলে সরানোর আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু ওর সমস্ত শক্তি যেন এক নিমিষেই কর্পূরের মতো উড়ে গেল। সামান্য এক চুলও নড়াতে পারলো না সেই অনড় শরীরটাকে। এবার আর নিজেকে ধরে রাখতে পারলো না অনু, তীব্র আতঙ্ক আর অসহায়ত্বে ডুকরে কেঁদে উঠলো সে।

এদিকে ঘরের আলো-আঁধারির মাঝে অনুর মাথার কাছে সটান দাঁড়িয়ে ছিল রিজভী। ওর তীক্ষ্ণ চোখ জোড়া কুঁচকে আছে অনুর অদ্ভুত কার্যকলাপ দেখে।
ঘড়িতে তখন রাত বারোটার ঘর ছুঁইছুঁই। রিজভী এই মাঝরাতে বাড়ি ফিরেই কী ভেবেই বা অনুর ঘরে এসে দাঁড়ালো—সেটা কেবল ওই জানে। কিন্তু ঘরে ঢুকেই ও দেখলো, মেয়েটা নিবিড় ঘুমে আচ্ছন্ন থেকেও অবচেতন মনে ঠোঁট ফোলাচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে, সে কোনো এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের ঘোরে কাঁদছে। ঘুমের ঘোরেই হাত-পা ছুঁড়ে কিসব অসংলগ্ন কথা আওড়াচ্ছে অনু।
রিজভী প্রথমে ভাবল অনুকে ডাক দিয়ে জাগিয়ে তুলবে। কিন্তু পরক্ষণেই কী যেন ভেবে নিজের হাতটা বাড়িয়ে আলতো করে ছোঁয়াল অনুর কপালে।
স্পর্শ করা মাত্রই বিদ্যুৎস্পৃষ্টের মতো হাতটা সরিয়ে নিল রিজভী। অনুর শরীরটা যেন আক্ষরিক অর্থেই একটা জ্বলন্ত চুল্লি, অস্বাভাবিক রকমের চড়া জ্বর এসেছে মেয়েটার গায়ে।
রিজভী ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ওর পাথুরে, রাশভারী মুখে কোনো অনুভূতির প্রকাশ ঘটল না ঠিকই, কিন্তু ওর চোখের গভীরে এক অদ্ভুত, গম্ভীর ভাবনার ছায়া খেলা করে গেল।

এক মুহূর্তের জন্য স্থির দাঁড়িয়ে রইল রিজভী। অতঃপর কোনো কথা না বাড়িয়ে, নিজের ভারী বুটের শব্দ আড়াল করে নিঃশব্দে কক্ষ থেকে বেরিয়ে গেল সে।
তার যাওয়ার কিছুক্ষণ পরই দরজার ওপাশে একটা ছায়ার আবির্ভাব ঘটলো। মাঝারি বয়সী একজন মেড হাতে একটা পানির পাত্র আর সুতি রুমাল নিয়ে অত্যন্ত সতর্ক পায়ে কক্ষে প্রবেশ করলো। এই ভিলার পরিবেশের সাথে সে অভ্যস্ত; এখানকার নিয়মকানুন বড্ড কড়া, সামান্য এক চুল ভুলচুক মানেই নিশ্চিত মৃত্যু। মেডটি নিঃশব্দে অনুর শিয়রে এসে বসল, তারপর পরম যত্নে রুমালটি ঠাণ্ডা পানিতে ভিজিয়ে অনুর কপালে জলপটি দিতে থাকলো।

ঘরের নিস্তব্ধতা ভেঙে কেবল সমুদ্রের গর্জন আর অনুর ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। ঠিক তখনই, জ্বরের ঘোরে অবচেতন মনে আবারও ঠোঁট ফুলিয়ে ডুকরে কেঁদে উঠলো অনু। এবার তার কণ্ঠ চিরে বেরিয়ে এলো একরাশ তীব্র ক্ষোভ আর পুঞ্জীভূত অভিমান, কাঁপাকাঁপা গলায় সে বিড়বিড় করে বলে উঠলো,

--- আর কত নিচে নামবে তোমরা? তোমরা কি জানো, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট আর নিষ্ঠুর বাবা-মা তোমরা!

মেডটি আচমকা এমন কথা শুনে হকচকিয়ে গেল। পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে দীর্ঘশ্বাস ফেলল; বুঝতে পারলো, মেয়েটা তীব্র জ্বরের ঘোরে হ্যালুসিনেশন ভুগচে, অবচেতন মনের কোনো গভীর ক্ষত থেকে উল্টাপাল্টা বকছে।
মেডটি অত্যন্ত নিখুঁত ও নিপুণভাবে নিজের কাজ করে যেতে লাগলো। কারণ সে খুব ভালো করেই জানে একটু এদিক-ওদিক হলেই যে তার প্রাণটা এই চার দেয়ালের মাঝেই বিলীন হয়ে যাবে, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
বাইরে তখন আঁধার আরও ঘনীভূত হচ্ছে, আর ঘরের ভেতরে ওই নিঝুম অন্ধকারে সারারাত ধরে চলল এই নীরব সেবা। জ্বরের লেলিহান শিখার সাথে যান্ত্রিক জলপটি দেওয়ার মধ্য দিয়েই কেটে যেতে লাগলো রাতের একেকটা প্রহর।

#চলবে...

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 18 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন