#ভায়োলেন্ট_অবসেসন
#পর্ব_১৯
#লেখিকা_হামিদা_পারভীন_পারু
🚫কপি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ🚫
বাইরে তখন কালবৈশাখীর মাতম। রাত আটটা বাজে। জানালার ওপাশে আকাশের বুক চিরে তীব্র বেগে ছুটে আসছে সমুদ্রের নোনা বাতাস। ঝড়ের দাপটে ঘরের পর্দাগুলো উন্মত্তের মতো ডানা ঝাপটাচ্ছে। হু হু করে ঢুকে পড়া চৈত্র শেষের দমকা হাওয়া অনুর অবিন্যস্ত চুলগুলোকে অবাধ্যভাবে উড়িয়ে নিয়ে যাচ্ছে মুখের ওপর। অনু নিষ্প্রাণ চোখে চেয়ে রইল জানালার বাইরে দিকে। বুকের ভেতরটা তীব্র বিষাদে ভারী হয়ে আছে, ঠিক যেন ওই কালো মেঘে ঢাকা আকাশটার মতোই। জ্বরের রেশ সারাদিন থাকলেও এখন একটু কমেছে।
বিয়ের পর দীর্ঘ কয়েকটাদিনে ওর মুঠোফোনটা একবারের জন্যও ছুঁয়ে দেখা হয়নি ওর। আজ ফোনটা অন করল অনু। একটা ক্ষীণ আশা, অবুঝ চাওয়া হয়তো লুকিয়ে ছিল অবচেতনে। স্ক্রিনের আলোটা জ্বলে উঠতেই ও কললিস্টটা চেক করল।
মূহুর্তেই অনুর ফ্যাকাশে মুখটা আরও মলিন, আরও কুঁকড়ে গেল হতাশায়। শূন্য! কেউ একটা কল দেয়নি। অনু আশা করেছিল ওর বাবা-মা অন্তত কল করবে। তারা কতটা অনায়াসে ওকে ভুলে গেছে।
তবুও একটা শেষ আশার আলো জ্বালিয়ে ও মেসেঞ্জারে ঢুকল। ইনবক্সের একদম ওপরেই জ্বলজ্বল করছে ওর প্রিয় বন্ধু তিতির নাম। আগে একটা লম্বা মেসেজ দিয়ে রেখেছে ও। মেসেজটা খুব বেশি বড়ো না।
মেসেজটা এমন ছিল:
--- এভাবে হুট করে ওই লোকটাকে বিয়ে করে নিলি! সব ঠিকঠাক আছে? লোকটা কেমন? আমার খুব ভয় করছে রে, তোরা তো নাইয়র এলি না। অনলাইনেও নেই। তোর বাড়িতে গিয়েছিলাম তোর খোঁজ নিতে, কিন্তু আন্টি কোনো উত্তর দেইনি। কেমন আছিস ইয়ার? সব ঠিকঠাক তো?
তিতির অনলাইনে আছে দেখে অনু সাথে সাথে অডিও কলটা প্রেস করল ও।
ওপাশ থেকে রিং হওয়ার সাথে সাথেই তিতির কল রিসিভ করলো। যেন তিতির ফোনের ওপারেই চাতক পাখির মতো বসে ছিল। ফোনটা কানে ধরতেই ওপাশ থেকে তিতিরের তীব্র চিন্তিত কণ্ঠস্বরটা এক নিঃশ্বাসে ভেসে এলো,
--- কী শুরু করেছিস বল তো তুই? ফোন বন্ধ কেন? কোনো খোঁজখবর নেই, বেঁচে আছিস না মরে গেছিস তাও তো জানি না!
অনুর বুক চিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চাইল, কিন্তু নিজেকে ভীষণ কষ্টে সামলে নিয়ে ভাঙা গলাটা আড়াল করার চেষ্টা করল ও। অতি স্বাভাবিক কণ্ঠে জবাব দিলো,
--- ভালো আছি। একটু ব্যস্ত ছিলাম, তাই...
--- ছাই আছিস ভালো! কণ্ঠটা অমন মরা মানুষের মতো শোনাচ্ছে কেন তোর? আন্টিও তো কেমন যেন অদ্ভুত আচরণ করল। তোর বাড়িতে গিয়েছিলাম, আন্টি দরজা থেকেই তাড়িয়ে দেওয়ার মতো করে বলল তুই ভালো আছিস। কী লুকাচ্ছিস অনু? ওই লোকটা কেমন?
অনু আলতো করে ঠোঁট কামড়ে ধরল। মিথ্যে সান্ত্বনা দেওয়ার অজুহাত খোঁজার আগেই তিতির আচমকা একটু থমকে গিয়ে, বিষাদগ্রস্ত অথচ অনুর জন্য আনন্দিত এক মিশ্র কণ্ঠে বলে উঠল,
--- ওহ ভালো কথা...দুইদিন আগে ডিইউ-এর রেজাল্ট দিয়েছে রে। তুই তো চান্স পেয়েছিস। আমার হয়নি রে।
ডিইউ-তে চান্স পাওয়ার মতো জীবনের এত বড় একটা সুসংবাদ শোনার পরও অনুর পাথুরে মুখভঙ্গিমায় কোনো পরিবর্তন এলো না। তিতির একটু দম নিয়ে আকুল সুরে জিজ্ঞেস করল,
--- কিন্তু এখন কি করবি? ওই লোক কি তোকে পড়তে দেবে? কী হয়েছে বল না প্লিজ! তুই এমন চুপ করে আছিস কেন?
তিতিরের প্রতিটি প্রশ্ন তীরের মতো এসে বিঁধছিল অনুর বুকে। নিজের ভেতরের কান্নাটাকে চেপে রাখা অসম্ভব হয়ে উঠছিল ওর জন্য। ও চোখ দুটো শক্ত করে বন্ধ করে অবরুদ্ধ গলায় বলল,
--- পরে কথা বলি তিতির? আমার... একটু কাজ আছে।
-- অনু, শোন! তুই কেটে দিবি না ফোনটা—
তিতিরের চিৎকারটা মাঝপথেই থামিয়ে দিয়ে অনু কলটা কেটে দিল। সাথে সাথে ফোনটা বন্ধ করে
বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে ও দু-হাতে নিজের মুখটা ঢেকে ডুকরে কেঁদে ওঠে। কালবৈশাখীর ঝোড়ো হাওয়া তখন ওর ঘরের সমস্ত শূন্যতাকে গ্রাস করে ডানা ঝাপটাচ্ছিল অবিরত।
অনু তিতিরকে এইসব বলতে ভয় পাচ্ছে। শেষে তিতিরও যদি ওকে ভুল বুঝে দূরে সরিয়ে দেই? প্রিয় চেয়েও প্রিয় বান্ধবীকে হারাতে পারবে না অনু। অনুর হারানোর আর কিছু বাকিও নেই।
জানালার পাশের চেয়ারে বসে থাকা অনুর ফ্যাকাশে, শ্যামবর্ণ মুখটা এতক্ষণের চাপা কান্নার তোড়ে এবার টকটকে লাল হয়ে উঠেছে। চোখ বেয়ে নামা অশ্রু ধারা গাল বেয়ে চিবুক ছুঁয়ে গড়িয়ে পড়ছে গলায়। যেন এক সর্বস্ব হারানো মানুষের বুকচেরা করুণ আর্তনাদ, যা ঝড়ের শোঁ শোঁ শব্দের মাঝেও এক অদ্ভুত হাহাকার তৈরি করছে।
কান্নার বেগ একটু কমতেই অনু ধীর পায়ে উঠে দাঁড়াল। ওর অবিন্যস্ত চুলগুলো চৈত্র শেষের উন্মত্ত বাতাসে ডানা ঝাপটাচ্ছে। বুকের ভেতরটা দুমড়ে-মুচড়ে যাচ্ছে অদৃশ্য নীল যন্ত্রণায়।
হতাশার চাদরে ঢাকা মনটা যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। ঠিক কী করবে ও? কী করলে এই নরকযন্ত্রণা থেকে মুক্তি মিলবে?
ভাবতে ভাবতেই অনুর নিষ্প্রাণ নজরটা গিয়ে আটকাল টেবিলের ওপর রাখা ফলের ঝুড়িটার দিকে। সেখানে জ্বলজ্বল করছে একটা ধারালো, চকচকে ছুরি। অনু অনেকক্ষণ তাকিয়ে থাকলো ছুরিটার দিকে। ঠিক এভাবে কতক্ষন কাটলো বোঝা গেলো না। চট করে যেন অনুর অবশ মস্তিস্কে শয়তান এসে ভর করল। ও এক মূহুর্তও না ভেবে কাঁপতে থাকা ডান হাত বাড়িয়ে ছুরিটা শক্ত করে আঁকড়ে ধরল। ছুড়িটার দিকে তাকিয়ে একটা প্রশ্নই বারবার ধাক্কা দিয়ে যাচ্ছে--- 'যার জন্য ও নিজের সর্বস্ব হারিয়েছে, সে এভাবে মাথা উঁচিয়ে দাপিয়ে বেড়াচ্ছে কেন? এই পৃথিবীর বুকে তাকে বেঁচে থাকতে দেওয়াটাও যে এক মহাপাপ!'
আজকেই শেষ করে দেবে রিজভীকে।
ছুরিটা গাউনের আড়ালে লুকিয়ে অনু অত্যন্ত নিঃশব্দে পা ফেলে ঘর থেকে বের হয়ে এলো। বাইরের তীব্র ঝড়ো বাতাসের কারণে ভিলার ভেতরের বিশাল করিডোর আর হলের পরিবেশটা অনেকটা ঘোলাটে, অন্ধকার আর ভূতুড়ে রূপ নিয়েছে।
করিডোরের কিছুটা আগাতেই অনু একজন গার্ডকে আসতে দেখলো। ভয়ে অনু করিডোরের একটা বাকে নিজেকে আড়াল করে নিলো।
গার্ড চলে যেতেই অনু একটা দীর্ঘশ্বাস ফেলে আবার পা বাড়াল। অবশেষে ও এসে দাঁড়াল রিজভীর আলিশান কক্ষের সামনে। বুকটা কামারের হাপরের মতো ওঠানামা করছে। রিজভী এই মুহূর্তে বাড়িতে আদেও আছে কি না, ও জানে না। কাঁপা কাঁপা হাতে অনু দরজায় আলতো করে নক করল।
ভিতর থেকে কোনো সাড়াশব্দ নেই। ও হাতল ধরে একটু ঘোরাতেই বুঝল দরজাটা লক করা। হঠাৎই ওর কাঁধের ওপর একটি বরফ শীতল হাত এসে ঠেকলো। অনু ফেছনে ফিরে তাকানোর সাহস পেলো না। ও অনুভব করলো ওর পেছনে দীর্ঘ অবয়বের কেউ দাড়িয়ে আছে। অবয়বটি অনুর কানের কাছে ঝুকে এসে ফিসফিস করে শীতল গলায় বললো,
--- আমি এখানে। হোলিখেলতে এসেছো বুঝি?
রিজভীর কন্ঠস্বর শুনে অনু ভয়ে হীম হয়ে গেলো। ভেতরে জমিয়ে রাখা সাহসটুকু মিলিয়ে গেলো নিমিষেই। হাতের মুঠোয় থাকা ছুরিটা ভারি ঠেকতে লাগল। অনু বিদ্যুৎগতিতে ঘুরে দাঁড়াল। নজর গেলো মানবের শীতল নীল চোখের দিকে। অনু চোখের পলকে নিজের কাঁপতে থাকা ডান হাতটা উঁচিয়ে সর্বশক্তি দিয়ে চকচকে, ধারালো ছুরিটা বসিয়ে দিতে চাইল রিজভীর চওড়া বুকে।
কিন্তু রিজভী একটুও চমকালো না। ও যেন এই অনভিজ্ঞ শিকারীর প্রতিটি মুভমেন্ট মুখস্থ। অনুর ছুড়ি চালানোর সাথে সাথেই রিজভী দক্ষ হাতে এক ঝটকায় অনুর ছুরি ধরে রাখা হাতটাই শক্ত করে চেপে ধরল। এমনিতেই ভয়ে আর তীব্র ক্ষোভে অনুর পুরো শরীর কাঁপছিল, তার ওপর রিজভীর ওই শক্ত হাতের মুষ্ঠির চাপে ওর আঙুলগুলো অবশ হয়ে এলো। আলগাভাবে ধরে থাকা ছুরিটা অনুর হাত ফসকে ঝনঝন শব্দে করিডোরের মেঝেতে পড়ে গেল।
পরাজয়ের সেই তীব্র গ্লানিতে অনু কিছু বুঝে ওঠার আগেই, রিজভী ওর অন্য হাত দিয়ে কোমর থেকে রিভলবারটা বের করল। ধাতব নলটার হিমশীতল স্পর্শ সরাসরি গিয়ে ঠেকল অনুর গলায়। করিডোরের আবছা অন্ধকারে রিজভীর চোখের শীতল চাউনি যেন সাক্ষাৎ যমদূতের মতো দেখাচ্ছে। রিজভী একটু ঝুঁকে এসে শীতল গলায় বলল,
--- মেরে দেই? জানের মায়া নেই না তোর? মরার জন্য পাখনা যেহেতু গজিয়েছে তাহলে মেরে দেই?
অনুর নিঃশ্বাস তখন আটকে গেছে। গলায় চেপে বসা বন্দুকের নলের ঠান্ডা অনুভূতিটা ওর মস্তিস্ককে শ্বাস রোধ করে দিচ্ছে। রিজভী ক্রুর
হেসে আবার বলল,
--- আমাকে মারতে এসেছিস? অন্তত ট্রেনিং নিয়ে তো আসবি! আনারি হাত নিয়ে প্রতিশোধের নেশায় বুঁদ হলে একদিন সত্যিই প্রাণ চলে যাবে তোর।
ভয়ে অনুর চোখ বেয়ে তখন অশ্রুর ধারা আবার নামতে শুরু করেছে, কিন্তু রিজভীর পাথুরে অবয়বের সামনে ও তখন এক চুল নড়ার শক্তিও হারিয়ে ফেলেছে। রিজভী মেঝেতে পড়ে থাকা চকচকে ছুরিটার দিকে একবার তাকিয়ে ও আবার চাইল অনুর ত্রস্ত, শ্যামবর্ণ মুখটার দিকে।
--- তুমি নারী বড়ো রহস্যময়ী। মচকে গিয়েও মচকানোর জন্য ওত পেতে থাকো। বাহ্, তোমার এই সাহসিকতার জন্য তো পুরষ্কৃত করতে হবে, তাই না?"
অনু দড়জায় পিঠ ঠেকিয়ে কাঁপতে কাঁপতে বলল,
--- আমি... আমি কোনো পুরষ্কার চাই না। আমাকে যেতে দিন।"
--- রিজভী তালুকদার কাউকে খালি হাতে ফেরায় না, সুইটহার্ট। তোমার জন্য একটা বিশেষ সারপ্রাইজ আছে। ট্রাস্ট মি সারপ্রাইজটা তোমার মোহগ্রস্ত করে দেবে।
অনু মাথা নেড়ে বলতে লকগলো,
--- চাই না, আমি কিচ্ছু চাই না। যেতে দিন.....
রিজভী অনুর কোনো কথা শুনলো না। একহাতে বন্দুক ধরে অন্যহাতে দড়জার লকটা খুলে নিলো। এরপর অনুকে হিড়হিড় করে টেনে নিয়ে গেলো কক্ষের ভেতরে। কক্ষে ঢুকেই রিজভী দড়জা লক করে দিলো। অনুর ভয়টা আরো গাঢ় হলো। কাঁপা কাঁপা কন্ঠে প্রশ্ন করলো,
--- আপনি দড়জা লক করলেন কেন? দড়জা খুলুন.. আমি ঘরে যাবো।
রিজভী অনুর সামনে এসে দাড়ালো।
--- গিফট নিয়ে তারপর যাবে।
--- আমার কোনো গিফট এর প্রয়োজন নেই। আমাকে যেতে দিন।
রিজভী উত্তর দিলো না। তর্জনী উঁচিয়ে সামনের দিকে ইশারা করে বললো,
--- আলাপ করিয়ে দিই, ও আমার লাভলী নিক্স। আজ থেকে ও তোমার। তোমাকে গিফট করলাম।
রিজভীর ইশারা অনুসরণ করে অনু সেইদিকে তাকালো।ড্রিম লাইটের আবছা আলোই চোখ গিয়ে আটকালো ঘরের ঠিক মাঝখানটায়, স্বল্প আলোর বৃত্তে রাখা একটি রাজকীয় কালো মখমলের গ্লোব চেয়ার। আর ঠিক তার ওপরেই অলস ভঙ্গিতে প্রাণীটি উল্টো ঘুরে বসে আছে।
অনু ভয়ে ভয়ে রিজভীকে প্রশ্ন করলো,
--- এটা কি রিজভী? চিতা বাঘের বাচ্চা নাকি?
--- বিড়াল।
অনু ফের তাকালো প্রাণিটির দিকে। প্রাণিটি এবার আলস ভঙ্গিতে ঘুরে বসলো। সত্যি সত্যিই এটা বিড়াল। অনুর মুখটা বিস্ময়ে হা হয়ে গেলো। রিজভীর দিকে ঘুরে প্রশ্ন করলো,
--- আপনি বিড়াল পোষেন?
--- কোনো সমস্যা?
অনুর ভেতরের তীব্র ভয়টা যেন ক্ষণিকের জন্য এক অদ্ভুত ভাবুকতায় রূপ নিল। ও নিজের চোখের কোণের জল মুছে একটু সাহস জোগাড় করে প্রশ্ন করল,
--- গার্ডেনের ওই রাজহাঁসগুলোও আপনার? মানে... আপনার মতো একটা জানোয়ার রাজহাঁস, আর বিড়ালের মতো নিরীহ প্রাণী পোষে?
--- অফকোর্স।
রিজভীর সংক্ষিপ্ত এবং ভাবলেশহীন উত্তর। অনু মনে মনে আওড়ালো, 'তুই ভাই একজন গ্যাংস্টার! তুই পালবি বাঘ, সিংহ, হায়েনা, ঈগল... তা না, তুই বিড়াল আর রাজহাঁস পালিস! ও কোন কলি যুগ আল্লাহ!'
অনুকে এভাবে চুপ করে থাকতে দেখে রিজভী অত্যন্ত শান্ত ধারালো কণ্ঠে বলল,
--- কী ভাবছো? গিফট পছন্দ হয়নি? অবশ্য পছন্দ না হলেও তোমাকে এটাই গ্রহণ করতে হবে অনু। আমার এখানে কোনো কিছু রিপ্লেস বা রিজেক্ট করার অপশন নেই।
অনু আবার বিড়ালটির দিকে তাকাল। আকারে ছোট হওয়ায় ঘরের এই আবছা আলো-আঁধারিতে প্রাণীটিকে এখন বেশ আদুরে আর কিউট লাগছে। কিন্তু রিজভীর বিড়াল যেহেতু, তাই অনুর মনে তীব্র সংশয় কাজ করছে। কোথাও একটা বড় ফাঁদ আছে মনে হচ্ছে। এই নরপিশাচ এত নিরীহ একটা প্রাণী পুষবে, এটা ভাবাই যায় না।
--- যাও, বিড়ালটি নিয়ে যাও।
অনু দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বিড়ালটির দিকে আরও এক কদম এগিয়ে গেল। বিড়ালটি এবার অলসভাবে মাথা তুলে তাকাল অনুর পানে। অনু ঠিক ভরসা পাচ্ছে না, ওর পা দুটো থরথর করে কাঁপছে।
ঠিক তখনই রিজভী নিজে এ গিয়ে গেল এবং অত্যন্ত যত্ন সহকারে বিড়ালটির মাথায় হাত বুলিয়ে দিল। মালিকের পরিচিত আদুরে স্পর্শ পাওয়া মাত্রই বিড়ালটি শান্ত হয়ে নিজের সবুজ চোখ দুটো বুজে নিল।
দৃশ্যটা দেখে অনুর সংশয় আর ভয় কিছুটা কমলো। ওর মনে হলো, বিড়ালটি আসলেই খুব শান্ত আর নিরীহ প্রকৃতির। পোষা বিড়াল তো এমনই হয়! ও নিজের ভেতরের সবটুকু সাহস সঞ্চয় করে, কাঁপাকাঁপা দু-হাত বাড়িয়ে বিড়ালটিকে কোলে তুলে নিতে গেল।
অনুর আঙুলগুলো বিড়ালটার নরম, রেশমি লোম কেবল ছুঁয়েছে কি ছোঁয়নি—
ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরের সমস্ত স্তব্ধতা চূর্ণ করে বিড়ালটি এক ভয়ানক, হিসহিসে বন্য গর্জন করে উঠল। জানালার বাইরে তখন তীব্র এক বজ্রপাত হলো, আর সেই আলোর ঝলকানিতে অনু দেখলো বিড়ালটির হিংস্র মুখ।
কিছু বুঝে ওঠার আগেই, এক লহমায় বিড়ালটি বন্য হিংস্রতা নিয়ে অনুর ডান হাতের ওপর ঝাঁপিয়ে পড়ল। তীক্ষ্ণ নখ আর দাঁত দিয়ে ও অনুর কবজির চামড়া উপড়ে ধরল।
--- আহহহ...
তীব্র যন্ত্রণায় এক আর্তনাদ করে উঠল অনু। হাতের ঝটকায় বিড়ালটিকে দূরে সরিয়ে দিতে চাইলেও ততক্ষণে ধারালো নখের আঁচড়ে এবং তীক্ষ্ণ সুচালো দাঁতের কামড়ে ওর হাত বেয়ে রক্তের ধারা নেমে এসেছে। তুষারশুভ্র গাউনের হাতাটা মুহূর্তে লাল রঙে ভিজে জবুথবু হয়ে গেল। যন্ত্রণার আকস্মিকতায় আর ভয়ে অনুর মাথাটা ঘুরে গেল। ও টাল সামলাতে না পেরে মেঝেতে লুটিয়ে পড়ল। ঘরের মেঝেতে অনুর রক্ত ফোঁটায় ফোঁটায় পড়তে লাগল।
রিজভী একটুও বিস্মিত বা বিচলিত হলো না। ও অত্যন্ত ধীর পায়ে এগিয়ে এলো। তারপর দুইহাতে নিজের পোষা প্রাণিটিকে টেনে হিঁচড়ে নিজের কাছে আনলো কোলের মধ্যে। বিড়ালটি তখনও উম্মাদের মতো ফোঁস ফোঁস করছে। রিজভী সামলে নিলো নিক্সকে। রিজভী মাটিতে লুটিয়ে থাকা, যন্ত্রণায় ছটফট করা অনুর পাশে হাঁটু ভেঙে বসল। অনুর ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের দিকে চেয়ে রিজভীর ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে ক্রূর হাসি। ও শান্ত গলায় বলল,
--- "এটা বিড়াল তবে গৃহপালিত বিড়াল না। ব্ল্যাক-ফুটেড ক্যাট এটা। দেখতে ইনোসেন্ট কিন্তু কাজ করে আমার মতো।"
অনু চোখের জল ঝাপসা চোখে রিজভীর দিকে তাকাল। ওর শরীর ব্যথায় অবশ হয়ে আসছে।
রজভী আলতো করে অনুর চিবুকটা চেপে ধরে মুখটা নিজের দিকে তুলল।
--- আফ্রিকার সবচেয়ে ডেডলি শিকারি এটা। নিজের ওজনের চেয়ে বেশি ওজনের প্রাণীকে এক থাবায় নামিয়ে দেয়। এর কিউট চেহারা দেখে উদারতা দেখাতে যাওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আমার ডোমেইনে থাকা প্রতিটা জিনিসই বাইরে থেকে দেখতে নিরীহ, কিন্তু ভেতরে র\ক্তপিপাসু। ঠিক আমার মতোই। এখন বলো, সারপ্রাইজটা কেমন লাগল? মোহগ্রস্ত নেশায় বুদ হয়ে যাচ্ছো তাই না?
অনু কোনো উত্তর দিতে পারল না। ওর শরীর কাঁপছে, আর রিজভীর কোলের মধ্যে বিড়ালটিকে দেখে অনু আরো কুঁকড়ে গেলো।
--- ভেবেছিস বারবার আমার পেছনে লাগবে আর আমি তোমাকে ছেড়ে দেব? এত সহজ পাত্র আমি না। ছাড় আমি দিই, কিন্তু ছেড়ে দিই না। এই যে এতদিন ছাড় দিতে দিতে আজ একদম আষ্টেপৃষ্টে ধরেছি। এরপর আমার পেছনে লাগার আগে হাজার বার ভাববি আর পিছু হটবি। তবে... যদি বেঁচেই না থাকিস...
অনুর চোখমুখ যন্ত্রনায় নীল হয়ে উঠছে ক্রমশ। একটি বিড়ালের কামড়ে এতোটা বিষাক্ত যন্ত্রণা হচ্ছে কেন অনু বুঝতে পারলো না। মিইয়ে আসা কন্ঠে প্রশ্ন করলো,
--- বেচে থাকবো না কেন? মেরে ফেলবেন?
রিজভী ক্রুর হাসলো। অনু মেঝেতে লুটিয়ে পড়েছে। শ্বাস প্রশ্বাস ভারি হয়ে উঠছে ক্রমশ।
রিজভী কোলের মধ্যে ছটফট করতে থাকা নিক্সকে সামলে বলা শুরু করলো,
--- ব্ল্যাক-ফুটেড ক্যাট আফ্রিকার সবচেয়ে ছোট বন্য বিড়াল হলেও, এটি বিশ্বের অন্যতম ভয়ংকর ও নিখুঁত শিকারী। মাত্র ১ থেকে ২ কেজি ওজনের এই ক্ষুদ্র প্রাণীটির শিকারের সাফল্যের হার প্রায় ৬০%, যা সিংহ বা বাঘের মতো বড় শিকারীদের চেয়েও অনেক বেশি। এদের নখ ও লালা বা থুতুতে এমন কিছু মারাত্মক ব্যাকটেরিয়া থাকে যা মানুষের রক্তে প্রবেশ করলে দ্রুত ইনফেকশন ছড়িয়ে পড়ে। মাত্র ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তোমার পুরো হাত ফুলে নীল হয়ে যেতে পারে, তীব্র জ্বর আসতে পারে এবং রক্তে ইনফেকশন (Sepsis) ছড়িয়ে পড়তে পারে।
তাছাড়াও বন্য বিড়ালের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি ১০০% থাকে, যা সময়মতো চিকিৎসা না নিলে অবধারিতভাবে মৃত্যু ডেকে আনবে। এছাড়াও আরো অনেক ভয়ংকর এর কামড় এবং আচড়। সময় মতো চিকিৎসা না করলে তোমার প্রাণহানি নিশ্চিত। কিন্তু.. তোমাকে চিকিৎসা করবে কে?
অনু ব্যাথা চেপে কন্ঠে ঝাঁঝ ঢেলে কিছুটা চেচিয়ে বলে উঠলো,
--- অসম্ভব। আমি জানি আপনি আমাকে ভয় দেখাচ্ছে। বাট আমি ভয় পাচ্ছি না।
অনু মুখে ভয় পাচ্ছে না বললেও ভেতর ভেতরে তীব্র ভয় জেকে বসেছে। রিজভী অনুর মুখের দিকে তাকিয়েই বুঝলো, অনু ঠিক কতোটা শকে আছে। রিজাভী ঠোটের কোনে পৈশাচিক হাসি টেনে ফের বললো,
--- তোমাকে ভয় দেখিয়ে আমার লাভটা কোথায়? লাভও নেই লসও নেই। সত্যি এইটাই ব্ল্যাক-ফুটেড ক্যাট শিকারের মাংস ছিঁড়ে খাওয়ার জন্য পরিচিত। তোমার কবজির মতো সংবেদনশীল জায়গায় কামড়ানোর কারণে হাতের রগ (Tendon) বা রক্তনালী কেটে যাওয়ার ঝুঁকি থাকতে পারে। এছাড়াও সময়মতো রক্তপাত বন্ধ না করলে তোমার হাত চিরতরে পঙ্গু হয়ে যাবে।
রিজভীর মুখে এমন বৈজ্ঞানিক অথচ নিখুঁত বিবরণ শুনে অনুর কান দুটো যেন ভোঁ ভোঁ করতে লাগল। মুখে যতই সে সাহসের বকণি দিক না কেন, মনের মধ্যে অবাধ্য ঝড় বয়ে চলেছে। তীব্র এক শীতল ভীতি তার শিরদাঁড়া বেয়ে নেমে গেলো।
রিজভী উঠে দাড়ালো। নিক্সকে খাঁচায় বন্দী করতে করতে বললো,
--- রাতটা বেশ লম্বা। ছটফট করতে করতে যখন শরীরের শেষ রক্তবিন্দু বিষাক্ত হয়ে উঠবে, তখন বুঝবে রিজভী তালুকদারের পেছনে লাগার শাস্তি কেমন হয়। এনজয় ইয়োর সারপ্রাইজ।"
বাইরে কালবৈশাখীর শোঁ শোঁ শব্দ আর মেঘের গর্জন তখনো চলছে।
মেঝেতে ভর দিয়ে বসে থাকা অনুর চোখের সামনেটা ক্রমশ ঝাপসা হয়ে আসছিল। কবজি থেকে কনুই পর্যন্ত পুরো হাতটা যেন কেউ জীবন্ত পুড়িয়ে দিচ্ছে। রগগুলোর ভেতর দিয়ে বিষাক্ত এক তীব্র যন্ত্রণার স্রোত তার হৃৎপিণ্ডে গিয়ে ধাক্কা খাচ্ছে।
'না, এভাবে হেরে গেলে চলবে না..
অনু বাম হাতটার ওপর ভর দিয়ে, দাঁতে দাঁত চেপে মেঝে থেকে ওঠার চেষ্টা করল। আজানা ভয়ে শরীরটা কাঁপছিল তীব্রভাবে। পরপর চেষ্টায় কোনোমতে দেয়াল ধরে উঠে দাড়ালো। চোখের সামনের চারপাশটা যেন বনবন করে ঘুরছে।
তীব্র যন্ত্রনা সহ্য করার মতো ক্ষমতা অনুর ওই দুর্বল শরীরে ছিল না। সোজা হয়ে দাঁড়ানোর আগেই তার মাথা চক্কর দিয়ে উঠলো।
পর মুহূর্তেই, শরীরটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে আবার সেই শক্ত, শীতল মেঝেতে আছড়ে পড়তে নিলে রিজভী দুহাতে আগলে নিলো অনুকে। অনু ছটফট করলেও রিজভীর থেকে সরে দাড়ানোর শক্তি পেলো না।
--- এটা তো শুরু..
অনু নিভু নিভু চোখে রিজভীর দিকে তাকালো। ভাঙা গলায় ফিসফিসিয়ে বললো,
--- আপনাকে না মেরে আমি মরছি না।
--- বেচে থাকলে সব হবে। তুমি তোমার সারপ্রাইজ এনজয় করো আমি শাওয়ার নিয়ে আসি। বাকি সিন এসে দেখবো। আমি ফেরার আগে টপকে যেয়ো না খবরদার।
কিন্তু অনুর শরীর একেবারে নেতিয়ে পড়লো রিজভীর বাহুডোরে। চোখদুটো খুলে রাখতে বেগ পোহাতে হচ্ছে খুব। অনু হারিয়ে যাচ্ছে অন্ধকারের অতলের বিভীষিকায়। মস্তিষ্কজুড়ে বইছে প্রবল অনিশ্চয়তা। অনু দুই হাতে রিজভীর কলার চেপে ধরলো। নিভে আসা কণ্ঠে বহু কষ্টে বলল,
--- আপনার ধ্বংস আমার হাতেই... আছে। মরি বা বাঁচি, জিত কিন্তু আমারই হবে।
--- বেচে থাকলে সব হবে।
অনুর হাতের বাঁধন পুরোপুরি আলগা হয়ে গেল। শরীর ছেড়ে দিচ্ছে। অবর্ণনীয় যন্ত্রণায় নীল হয়ে উঠছে ওর মুখ। রিজভী অনুর কানের কাছে মুখ নিয়ে বলল,
---- বিদায়...
#চলবে..