#ভায়োলেন্ট_অবসেসন
#পর্ব_২০
#লেখিকা_হামিদা_পারভীন_পারু
🚫কপি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ🚫
অনুর শরীর ছেড়ে দিচ্ছে। অবর্ণনীয় যন্ত্রণায় নীল হয়ে উঠছে ওর মুখ। রিজভী অনুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল,
---- বিদায়...
ঠিক এমন সময় আচমকা অনু শান্তর্পনে
রিজভীর কোমড়ে গুজে রাখা রিভলবারটা বাম
হাতের মধ্যে পুড়ে রিজভীর বুক বরাবর ট্রিগার
প্রেস করে দিয়ে বিষাদসুরে আওড়ালো,
--- ঘুণেপোকাকে দুর্বল ভাবার ভুল করবেন না।
এরা কোনো প্রবেশপথ ছাড়াই ভেতরের সবটুকু কুরে কুরে ধ্বংস করে দিতে পারে। আসল বিদায়ের আয়োজন তো ঘুণেপোকাই করে। তাই শেষ বিদায়টা এবার আমিই দেবো; বিদায় আমার ভাগ্যের অভিশপ্ত, অপবিত্র অধ্যায়।
আচমকা আক্রমণে রিজভী টাল সামলাতে
না পেরে অনুকে ছেড়ে ছিটকে দু-কদম পিছিয়ে গেল। যন্ত্রনায় রিজভী দাঁতে দাঁত পিষলো। নিজের অজান্তেই হাতটা চলে গেলো বুকের ডান পাশে। আঙুলগুলো ভিজে উঠলো উষ্ণ লাল তরলে।
অনু পড়ে যেতে নিয়েও কোনোমতে দেয়ালে ভর দিয়ে নিজের ভারসাম্য সামলাল। পুরো শরীরর ওর অস্বাভাবিক ভাবে কাপছে। যার ফলে বন্দুকটা ছিটকে পড়ে গেলো। অনু হাঁপাতে হাঁপাতে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল। রিজভী শান্তভাবে তাকালো অনুর পানে। রিজভীর সেই শীতল চাহনিই যথেষ্ট ছিলো অনুর অন্তরাত্মাকে ভয়ে পিষে ফেলার জন্য। হলোও তাই। অনু ভয়ে আরেকটু কুঁকড়ে গেলো।
রিজভী নিজের ডান হাতটা সামান্য উঁচিয়ে ধরল। অনুর থেকে সরে দাড়ানোর সময় ওর তুষারশুভ্র ফিনফিনে পাতলা ওড়নাটা ঘড়িতে আটকে গেছে। রিজভী ওড়নাটার দিকে একবার তাকিয়ে ধীরলয়ে নজর তুলল অনুর ত্রস্ত, জেদি শ্যামবর্ণ মুখটার দিকে। যন্ত্রমানব তাচ্ছিল্য করে বলে উঠলো,
--- ঘুণেপোকার রাজত্ব কেবল কাঠেই চলে,
পাথরের বুকে নয়।
অনুর পুরো শরীর ভয়ে থরথর করে কাঁপছে। কী সাংঘাতিক, কী ভয়ানক এক কাণ্ড ঘটিয়ে বসেছে ও, তা যেন ভাবনারও অতীত! অতিরিক্ত ভয়ে এবং আতঙ্কে ওর গলার ভেতরটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে; মনে হচ্ছে কে যেন ধারালো একগুচ্ছ তারকাঁটা পেঁচিয়ে দিয়েছে ওর কণ্ঠনালীতে। কোনো শব্দ বেরুচ্ছে না। অনু আড় চোখে মেঝেতে পড়ে থাকা পিস্তলটার দিকে তাকাতেই রিজভী তার বুট দিয়ে লাথি মেরে পিস্তলটাকে ছিটকে পাঠিয়ে দিল ঘরের অন্ধকার একটা কোণে। এই সামান্য নড়াচড়াতেই তার ডান বুক বেয়ে র"ক্তের ধারা আরও তীব্র হলো। কালো শার্টটা র"ক্তে ভিজে উঠছে। রিজভী এবার নিজের ডান হাতের ঘড়িতে পেঁচিয়ে থাকা অনুর শুভ্র ওড়নার কোণাটার দিকে তাকাল। তীব্র যন্ত্রণায় তার চোখের মণি ছোট হয়ে এসেছে, কিন্তু চেহারা নির্বিকার। আলতো করে ঘাড় কাত করে, নিজের সেই চেনা শীতল দৃষ্টি মেললো অনুর চোখের ওপর। রিজভী অত্যন্ত ধীরলয়ে নিজের বাম হাত দিয়ে ওড়নাটা হাতের মুঠোয় জড়াতে জড়াতে ভাঙা, অল্প চেরা গলায় গুনগুন করে গেয়ে উঠলো,
--- আজ... পাশা খেলবো রে. শ্যাম...
তার কণ্ঠস্বর ভারী ও ক্ষীণ শোনাল। ওড়নাটা যতই রিজভীর হাতের শক্ত মুঠোর ভেতর চলে যাচ্ছে, অনুর শরীরের অবশিষ্ট শক্তিটুকুও যেন ততটাই আলগা হয়ে ধসে পড়ছে। ও ভয়ে, আতঙ্কে একখণ্ড জীবন্ত পাথর বনে গেছে। শরীর নাড়ানোর ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছে ও। তবুও অবশ শরীরটা নিয়ে অনু যখনই এক কদম পিছিয়ে সরে দাঁড়াতে চাইল, তখনই ঘটল চরম অঘটনটা। ওড়নাটা পুরোপুরি রিজভীর দখলে চলে গেল। অনু আঁতকে উঠল।পরপরই আচমকা রিজভী তার অবশিষ্ট সমস্ত পাশবিক শক্তি এক জায়গায় জড়ো করল। দুই হাতে ওড়নার দুই প্রান্ত ধরে, ক্ষিপ্র গতিতে সেটা অনুর মাথার ওপর দিয়ে ঘুরিয়ে এনে ওর কোমরের সাথে পেঁচিয়ে ফেলল। পরমুহূর্তেই একটা হেঁচকা টান মারল!সেই এক টানে অনু ছিটকে এসে আছড়ে পড়ল রিজভীর র"ক্তাক্ত, শক্ত বুকের ওপর। মাঝখানের সমস্ত শূন্যতা আর দূরত্ব এক লহমায় ঘুচে গেল। অনুর ধাক্কায় রিজভীর মুখ দিয়ে একটা চাপা যন্ত্রণার গোঙানি বেরিয়ে এলো, কিন্তু সে অনুকে ছাড়ল না। রিজভীর শরীর থেকে ক্ষরিত উষ্ণ, তাজা রক্তে আর কড়া পুরুষালি ক্লোনের গন্ধ অনুর নাসিকারন্ধ্রে এসে বিঁধল।অনু ভয়ে চোখ দুটো বুজে ফেলল, কিন্তু রিজভী তার কাঁপতে থাকা বাম হাত দিয়ে অনুর চিবুকটা শক্ত করে চেপে ধরে মুখটা উঁচিয়ে তুলল। রিজভীর বুকের ক্ষত থেকে রক্ত তখন চুইয়ে পড়ছে, যা অনুর শুভ্র জামাটা লাল হয়ে উঠছে। সেইদিকে তোয়াক্কা নেই মানবের। চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসার ঠিক আগের মুহূর্তে, অনুর কানের খুব কাছে নিজের তপ্ত নিঃশ্বাস ফেলে রিজভী ফিসফিস করে বলল,
--- ম্যানে... বহুত ফিল কিয়া হ্যায়।
--- (......)
রিজভীর চোখের নীল মণি দুটো রাগে আর তীব্র যন্ত্রণায় কুঁচকে ছোট হয়ে এসেছে।
--- মারতে... যখন চেয়েছিলি, তখন অন্তত... কলিজাটা বরাবর তাক করতে পারতি। বারবার খুচরো আঘাতে... খুচরো পয়সা খরচ করতে ভালো লাগে না।
কথাটা শেষ করতেই তার বুক চিরে একটা ভারী কাশির সাথে ঠোঁটের কোণ দিয়ে রক্ত গড়িয়ে পড়ল। কিন্তু সেই অবস্থাতেও ঠোঁটের কোণে এক চিলতে ক্রূর হাসি ফুটিয়ে দম নিয়ে আবার বলল,
--- প্রথমবার তো, তাই ভুল রাস্তায় চলে গেছে। ভুলভ্রান্তি হতেই পারে। আই নো... আপনি এই খেলায় একদম নতুন। তবে টেনশন করবেন না, খেলতে খেলতে... আপনিই একদিন পাকা খেলোয়াড় হয়ে যাবেন।
রক্তক্ষরণে শরীর অবশ হয়ে আসার আগেই রিজভী তার অবশিষ্ট সমস্ত পাশবিক শক্তি এক জায়গায় করল। সে ওড়না দিয়ে অনুকে নিজের দেহের সাথে একদম আষ্টেপৃষ্ঠে শক্ত করে পেঁচিয়ে ধরল। মাঝের দূরত্বটুকু পুরোপুরি বিলীন হয়ে গেল। অনু তার অবশ, কাঁপতে থাকা শরীরটা নিয়েই নিজেকে ছাড়ানোর মরিয়া অথচ ব্যর্থ চেষ্টা করে বুকফাটা আর্তনাদে বলে উঠল
--- ছা...ছাড়ুন আমাকে! আপনি...
অনুর কথা শেষ হতে পারল না। রিজভী তার আহত ডান হাতটার অবাধ্যতা অগ্রাহ্য করে, বাম হাতের এক ঝটকায় ওড়নাটা ঘুরিয়ে অনুর নরম গলার চারপাশে আলতো করে পেঁচিয়ে ধরল। তীব্র যন্ত্রণায় মানবের কপালে নীল রগ জেগে উঠেছে, অথচ সে একটা ইনোসেন্ট ফেস করে ফিসফিসিয়ে বললো,
--- আজকাল আমার হাতটা বড়ো অবাধ্য হয়ে যাচ্ছে। নিজের কথা শুনতেই চায় না।
অনুর কণ্ঠ শুকিয়ে এলো। রিজভী ওড়না ধরে একটা টান দিলে এখানেই তার ইহলীলা সাঙ্গ হয়ে যাবে। শরীর অসার হয়ে গেল ভয়ে-আতঙ্কে। নখ দিয়ে সে রিজভীর পাথরের মতো শক্ত হাত দুটো খামচে ধরার মরিয়া চেষ্টা করল, কিন্তু তাতে বিন্দুমাত্র লাভ হলো না। অনু ভয়ে-আতঙ্কে চোখ দুটো শক্ত করে বুজে ফেলল।কিন্তু ঠিক তখনই অনু একটা অদ্ভুত ব্যাপার টের পেল। রিজভীর ধরে রাখা ওড়নার মুঠো আলগা হয়ে আসছে। তার পুরো শরীরের ভরটা আস্তে আস্তে অনুর শরীরের ওপর এসে পড়ছে। রিজভী যেন ক্রমশ অবশ হয়ে ঢলে পড়ছে অনুর ওপর। অনু প্রথমে বুঝতে পারল না রিজভী কেন এভাবে তার ওপর নিজের সমস্ত ওজন ছেড়ে দিচ্ছে; ও কি কোনো নতুন চাল চালছে, নাকি অন্য কিছু?অনুর এই দোলাচলের মাঝেই আচমকা ঘটল চরম অঘটনটা। রিজভীর চোখ দুটো পুরোপুরি উল্টে গেল। অতিরিক্ত অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার শরীর সম্পূর্ণ ছেড়ে দিল।
কোনো সতর্কবার্তা ছাড়াই, রিজভী অনুকে শক্ত করে জড়িয়ে ধরা অবস্থাতেই একসাথে হুড়মুড় করে মেঝেতে ঢলে পড়ল।মেঝেতে পড়ার সাথে সাথেই রিজভীর ভারি শরীরটা অনুর ওপড় পড়লো। অনুর শরীরে এমন কোনো শক্তি অবশিষ্ট নেই যে সে রিজভীকে ঠেলে সরাবে। শরীরের ওপর রক্তাক্ত, নিথর এবং বুকের ওপর চেপে বসা বিশাল ভারী পুরুষালি শরীরের প্রচণ্ড চাপ—সব মিলিয়ে অনুর দুর্বল শরীর আর মস্তিষ্ক তা নিতে পারল না। শ্বাস আটকে আসছে। রিজভী মেঝেতে পড়ার ঠিক কয়েক সেকেন্ডের মাথায়, আতঙ্কের চরম সীমায় পৌঁছে অনুও সম্পূর্ণ জ্ঞান হারিয়ে ফেলল। মেঝের ওপর অনুর অচৈতন্য, আর তার বুকের ওপর রিজভীও সম্পূর্ণ নিস্পন্দ।
কক্ষের ভেতর টিমটিমে আলো। বাইরে তখন চরাচর গ্রাস করা সমুদ্রের গর্জন আর কালবৈশাখীর তাণ্ডব। খোলা জানালা গলে ধেয়ে আসা ঝোড়ো হাওয়া ঘরের ভেতর লণ্ডভণ্ড করে দিচ্ছে সবকিছু। ঠিক মাঝখানটায়, মেঝের ওপর নিঃসাড় পড়ে আছে দুটো নর-নারী—যেন কোনো অতল অবসাদে বিলীন। খাঁচাবন্দি বিড়ালটা এক অদ্ভুত আতঙ্কে ছটফট করছে ক্রমাগত।ঠিক তখনই দরজায় পড়ল কয়েকটা ভারী কড়াঘাত। তীব্র ঝড়ের শব্দে মুহূর্তের জন্য থমকে গেল সেই আওয়াজ, পরক্ষণেই আরও জোরালো, আরও উন্মত্ত হয়ে আছড়ে পড়তে লাগল কপাটে। যেন কালবৈশাখীর অট্টহাসির সঙ্গেই মিতালী করেছে সেই কর্কশ শব্দ।
দরজায় বারবার কড়াঘাত করার পরও যখন ভেতর থেকে কোনো সাড়াশব্দ এলো না, নাভানের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। রিজভী ঘরের ভেতর আছেন—সেটা সে নিশ্চিত। তারউপর সে গুলির আওয়াজ শুনেই মূলত ছুটে এসেছে। চরাচর কাঁপানো কালবৈশাখীর গর্জন আর সমুদ্রের হুঙ্কার ছাপিয়ে এক অদ্ভুত, অশুভ নীরবতা যেন চারপাশ থেকে তাকে গ্রাস করতে চাইল।নাভান আর এক মুহূর্তও সময় নষ্ট করল না। রিজভীর ঘরের দরজা কতটা নিরেট আর ভারী লোহা দিয়ে তৈরী তা নাভান জানে। সহজে এই দরজার ভারী সিকিউরিটি বোল্ট গলানো সম্ভব নয়। তার চোয়াল শক্ত হয়ে উঠল। নাভানের পেছনে থাকা সশস্ত্র গার্ডদের দিকে ইশারা করল। নাভান এবং গার্ডরা তাদের সাব-মেশিনগান ও পিস্তল তাক করে দরজার ভারী কব্জা আর লকের সংযোগস্থলে পরপর কয়েকটি নিখুঁত গুলি চালাল। কালবৈশাখীর বিকট গর্জনে বুলেটের আওয়াজ নিমেষেই বাতাসে মিলিয়ে গেল। গুলির প্রচণ্ড আঘাতে লকের ভেতরের ধাতব মেকানিজম ভেঙে চুরমার হতেই নাভান এক শক্তিশালী লাথিতে কপাট সরিয়ে দিল।
অতি সাতর্কতার সাথে সবাই কক্ষে প্রবেশ করলো। ট্রিগারে আঙুল রেখে সে প্রতিটি কোনা স্ক্যান করল, যেন ঘরের ভেতর ওত পেতে থাকা যেকোনো বিপদের বুক চিরে দিতে পারে তার বুলেট।
কিন্ত ঘরের টিমটিমে আলোয় নাভানের সম্পূর্ণ মনোযোগ কেড়ে নিল মেঝের ওপর পড়ে থাকা একটা চওড়া অবয়ব—রিজভী ভাই। নাভান ঝড়ের গতিতে এগিয়ে গেল নিথর দেহটার দিকে।
কিন্তু কাছে গিয়ে হাঁটু গেড়ে বসতেই নাভানের চোয়াল শক্ত হয়ে উঠল। রিজভী একা নয়। তার ভারী এবং রক্তাক্ত শরীরের নিচে চাপা পড়ে পিষ্ট হয়ে আছে অনু। অনুকে দেখে মনে হচ্ছে সে যেন রিজভীর বিশাল শরীরের নিচে চ্যাপ্টা খেয়ে তলিয়ে গেছে।
এই চরম মুহূর্তেও সে তার আবেগ প্রকাশ করল না, বরং নিজের মস্তিষ্ক শীতল করে ভাবলো কি করতে হবে। সে পিস্তলটা একপাশে রেখে অত্যন্ত নিখুঁত ও পেশাদার ভঙ্গিতে প্রথমে রিজভীকে অনুর ওপর থেকে সরিয়ে আনলো। চোখে এসে বিধলো রিজভীর বুকে গুলি লেগেছে। কিন্তু কে করলো? নাভান পালস চেক করলো। পালস চলছে, তবে খুব দুর্বল।
নাভানের চোখ গেল অনুর দিকে। সে অনুকে খুব তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করতে লাগল। অনুর শরীরে কোনো বুলেটের আঘাত নেই, জামাকাপড় কেবল রিজভীর রক্তের ছোপ ছোপ দাগ রয়েছে। কিন্তু নাভানের নজর আটকে গেল অনুর ডান হাতের ওপর। হাতটা ক্ষতবিক্ষত, তাজা রক্তে জ্যাবজ্যাবে হয়ে আছে। আলোটা একটু কাছে নিয়ে আসতেই নাভানের মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল।
তার ঠাণ্ডা চোখ দুটো ঘরের এক কোণে ছটফট করতে থাকা খাঁচাবন্দি বিড়ালটার ওপর গিয়ে স্থির হলো। অনুকে কে এভাবে কামড়েছে তা চতুর নাভানের বুঝতে আর বাকি রইল না।
নাভান দ্রুত গার্ডদের ইশারা করলো। দুজন গার্ড এবং নাভান মিলে রিজভীকে নিয়ে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে গেলো। কিন্তু কক্ষ থেকে বেরিয়ে নাভান অনুকে নিয়ে চিন্তিত হয়ে গেলো। কি করবে অনুকে? তবে এখন ভাবার সময় নেই! রিজভীকে গার্ডদের জিম্মায় দিয়ে নাভান অনুকে পাঁজা কোলা করে বেডে শুইয়ে দিলো। অনুকে যেহেতু ব্লাক ফুটেড ক্যাট কামড় এবং আচড় দিয়েছে এইজন্য সে অনুকে হসপিটালে নিলো না। কারণ সরকারি আইন অনুযায়ী ব্লাক ফুটেড ক্যাট পোষা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সেখানে হসপিটালে নিয়ে গেলে আবার একের পর এক মিথ্যা সাজাতে হবে। যা করতে নাভান খুবই নারাজ। নাভান একজন পার্সোনাল জেনারেল ফিজিশিয়ানকে কল করে সবটা জানিয়ে দিলোে। সে এসে অনুকে চিকিৎসা করবে। যেহেতু বিড়ালটিকে ভ্যাকসিনাইট করা আছে তাই অনু আশংকামুক্ত।
গার্ডরা এতোক্ষণে গাড়ি বের করে ফেলেছে। চারদিকে তখন তুমুল কালবৈশাখীর মাতম। এরকম সংকটাপন্ন পরিবেশের মধ্যেই তারা গাড়িতে উঠে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলো।
রাত একটা বাজে। হসপিটালের করিডোরে নাভান চিন্তিত হয়ে পায়চারি করছে। রিজভীর সার্জারি চলছে। নাভানের চোখেমুখে তীব্র উৎকণ্ঠা। তালুকদার বাড়ি থেকে রেজাউল তালুকদার, আজাদ তালুকদার এসেছেন। মাঝ রাত, তারউপর ঝড় হচ্ছে এইজন্য আর কেউ আসেনি। নাভান তাদেরকে কিছু জানায়নি। পুলিশের থেকেই খবর পেয়েই এসেছেন তারা। যেহেতু রিজভীর গুলি লেগেছে তাই নরমালি পুলিশ কেস হয়ে গেছে। তবে নাভান যতোদূর আন্দাজ করেছে, অনু আর রিজভীর ধস্তাধস্তির কারণেই এই অঘটন ঘটেছে। কক্ষে তো ওরা ছাড়া কেউ ছিলোও না। নাভান পুলিশ স্টেটমেন্টে দিয়েছে, রিজভী রাতে বাড়ি ফেরার পথে ওর ওপর কোনো অজ্ঞাত ব্যক্তি অ্যাটাক করে।অপারেশন থিয়েটারের গ্রিন লাইট জ্বলে উঠতেই সকলে সেইদিকে এগিয়ে গেলো। ডক্টর তাদেরকে আশ্বস্ত করে বললেন,
--- চিন্তার কিছু নেই। গুলিটা বুকের পাঁজরের মাংসে গেঁথে গিয়েছিল, তবে ফুসফুস বা প্রধান ধমনী অক্ষত থাকায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। হাড়েও গুলি লাগেনি। অতিরিক্ত অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে রোগীর অবস্থা কিছুটা আশঙ্কাজনক হলেও, এখন তিনি সম্পূর্ণ বিপদমুক্ত।
আজাদ তালুকদার উৎকন্ঠা নিয়ে প্রশ্ন করলেন,
--- জ্ঞান ফিরবে কখন?
--- চারঘন্টা পরই জ্ঞান ফিরবে।
*
কালো ছায়াকে গ্রাস করে আকাশে তখন প্রখর সূর্যের আলো। ঘড়িতে দুপুর পৌনে দুটো বাজতেই চট্টগ্রাম কলেজের গেট দিয়ে ছুটির পর শিক্ষার্থীদের ঢল নামলো। আজ সকাল থেকেই সূর্যের তেজটা একটু বেশিই উগ্র। এক বুক তপ্ত নিশ্বাস ফেলে আকাশ যেন চারদিকে অগ্নিবর্ষণ করছে।নিখিল কলেজের সামনে বাইক নিয়ে অপেক্ষা করছে। মিনিট পাঁচেক পর স্নেহাকে কলেজ গেট থেকে বেরিয়ে আসতে দেখা গেলো। নিখিলকে দেখেই স্নেহা থমকে দাঁড়িয়ে গেলো। নিখিল হাত ইশারা করে ডাকতেই সে মুখ ঘুরিয়ে উল্টো দিকে হাঁটা ধরলো। নিখিল চেঁচিয়ে বলে উঠলো,
--- "সোজা এদিকে আয়, নয়তো বাইক তোর গায়ের ওপর উঠিয়ে দেবো!"
স্নেহা শুনলো না। নিখিল বাইক স্টার্ট দিয়ে চোখের পলকে স্নেহার সামনে গিয়ে কড়া ব্রেক কষলো। স্নেহা রাগে নাকের পাটা ফুলিয়ে বলে উঠলো,
--- "সামনে থেকে সরুন, নয়তো ইভটিজিং-এর মামলা ঠুকে দেবো কিন্তু!"
--- "জেলের ভাত খেলে যদি রানির রাগ ভাঙে, তাহলে তাই সই।"
স্নেহা চোখ তুলে তাকালো। গরমে তার ফর্সা মুখটা লাল হয়ে আছে। সে ঝাঁঝালো গলায় বললো,
-- "তাহলে চলুন থানায়!"
নিখিল হো হো করে হেসে উঠলো,
-- "বাইকে ওঠ।"
স্নেহা কিছুক্ষণ গজগজ করে চুপচাপ বাইকের পেছনে উঠে বসলো। তবে সে নিখিলকে ধরলো না, মাঝখানে বেশ কিছুটা দূরত্ব বজায় রাখলো। সেই দিনের পর থেকে দুজনের কেউ কারও সাথে কথা বলে না। আজ নিখিল নিজে থেকে যেচে কথা বলায় স্নেহা উত্তর দিলো।বাইক চলতে থাকলো। কিছুক্ষণ পর চারপাশের চেনা রাস্তা দেখে স্নেহা কিছুটা উৎকণ্ঠা নিয়ে শুধালো,
-- "এটা তো বাড়ির রাস্তা! আমাদের তো থানায় যাওয়ার কথা ছিল।
নিখিল আয়নায় স্নেহার দিকে তাকিয়ে বাঁকা হাসলো,
---"তা মামলায় সংবাদের শিরোনামটা কী দিবি?"
স্নেহা মুখ ফিরিয়ে নিয়ে অভিমানী গলায় বললো,
--- "পতেঙ্গায় ঘুরতে না নিয়ে যাওয়ার অপরাধে ছোট বোন তার বড় ভাইয়ের নামে মামলা দায়ের করলো!
"'ভাই' আর 'ছোট বোন' শব্দ দুটো শুনতেই নিখিল একদম চুপ হয়ে গেলো। স্নেহাও আর কোনো কথা বাড়ালো না। তপ্ত দুপুরের নিস্তব্ধতা ভেঙে বাইকটি এগিয়ে চললো বাড়ির দিকে। নিখিলের তো ইচ্ছে হলো স্নেহাকে বাইক থেকে ছুড়ে ফেলতে।
এদিকে নাভান বেশ কিছুটা দূর থেকে গাড়িতে করে স্নেহা আর নিখিলকে অনুসরণ করছিল। কিছুদূর যাওয়ার পর সে আর গাড়ি এগোলো না। পাছে নিখিল টের পেয়ে যায়! নাভান তার বুকের বাঁ পাশে আলতো করে হাত রাখলো। তার ঠোঁটের কোণে ফুটে উঠলো এক রহস্যময় বাঁকা হাসি। সে স্বগতোক্তি করে উঠলো,
--- আজব তো! নিজেকে কেমন যেন এক ডানাহীন মৌমাছি মনে হচ্ছে, আর চোখের সামনে ওটা একটা সদ্য প্রস্ফুটিত তাজা গোলাপ! যার সুবাস আমাকে অবশ করে ওর দিকেই টেনে নিয়ে যাচ্ছে।
একটু থামলো নাভান। উইন্ডশিল্ডের ওপারে নিখিলের বাইকের চলে যাওয়ার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় মৃদু স্বরে বললো,
--- নিখিল ব্রো, নিজের বোনকে খুব সাবধানে আগলে রেখো। সময় হলে এই মৌমাছি শুধু মধু খেয়েই শান্ত হবে না, আস্ত ফুলটাকেই ছিঁড়ে নিয়ে আসবে।
নাভান আর দাড়ালো না। তাকে ইমার্জেন্সি হসপিটালে রিজভীকে দেখতে যেতে হবে। এইদিক দিয়েই যাচ্ছিল বিধায় সে স্নেহাকে দেখার সুযোগ মিস করতে চাইলো না।
#চলবে