ফন্ট সাইজ:
থিম:
ভায়োলেন্ট অবসেসন

পর্ব 21

লেখক: হামিদা_পারভীন_পারু

#ভায়োলেন্ট_অবসেসন
#পর্ব_২১
#লেখিকা_হামিদা_পারভীন_পারু

🚫কপি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ🚫

হসপিটালের থমথমে পরিবেশটা আজ যেন আরও কয়েক গুন ভারী হয়ে উঠেছে; চারপাশের বাতাসে ভাসছে এক অদ্ভুত, দমবন্ধ করা নীরবতা। করিডোর জুড়ে ওয়াকিটকি হাতে কিছু সুঠাম দেহের গার্ডদের অত্যন্ত সতর্ক পদাচরণ দেখা যাচ্ছে। অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণের কারণ একটাই, রিজভীর অসুস্থতার সুযোগ নিয়ে কিছু অজ্ঞত শত্রুরা রিজভীর ওপর আক্রমণ করার চেষ্টা করেছিল। নাভান যদি ঠিক সময়ে সবটা না সামলাতো, তবে আজ এক মস্ত বড় বিপর্যয় ঘটে যেত রিজভীর জীবনে।
নাভান আর কোনো ঝুঁকি নেওয়ার পাত্র নয়। সে হসপিটালের পুরো ভিআইপি ফ্লোরটি বুক করে নিয়েছে। তবে এতে অন্যদের যাতে ভোগান্তি পোহাতে না হয়, সেদিকেও কড়া নজর ছিল নাভানের। ফ্লোরে থাকা বাকি সাধারণ রোগীদের হসপিটাল কর্তৃপক্ষের সহায়তায়, অতি গোপনে এবং অত্যন্ত চতুরতার সাথে পাশের আরেকটি হসপিটালে শিফট করে দিয়েছে। এবং স্থানান্তরিত রোগীদের যাতে কোনো ক্ষতি না হয় তাই চিকিৎসার সমস্ত খরচের অর্ধেকটা পরিশোধ করে দিয়েছে।

--- অনুর বেডের নিচে যে লাশটা পাওয়া গিয়েছিল, সেটার পোস্টমর্টেম রিপোর্ট এসেছে।

নাভানের কথায় রিজভী সামান্য ঘাড় ঘোরালো। চোখ দিয়ে ইশারা করলো পড়ে শোনাতে। নাভান রিজভীর দিকে একপলক তাকালো। হাসপাতালের বেডে শুয়ে আছে রিজভী, পরনে আকাশী রঙের পোষাক। বাঁ হাতে স্যালাইন চলছে। নাভান আইপ্যাডে চোখ রেখে গম্ভীর গলায় বলতে শুরু করলো,

--- "ব্যক্তিটির মৃত্যু হয়েছে তীব্র অ্যানাফিল্যাক্টিক শকের কারণে। শরীরে একটি নির্দিষ্ট ড্রাগ ইনজেক্ট করার ফলে তার শরীরে মারাত্মক অ্যালার্জিক রিঅ্যাকশন হয়। এতে দ্রুত শ্বাসনালী ফুলে বাতাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং কোনো বাহ্যিক আঘাত ছাড়াই দম আটকে তার মৃত্যু ঘটে। ইনজেকশনটি মৃত্যুর ঠিক দশ মিনিট আগে পুশ করা হয়েছিল।"

একটু থেমে নাভান ফের বলা শুরু করলো,

--- "তার মানে, লোকটা কোনো একটা কারণে অনুর রুমে ঢুকেছিল। কিন্তু হঠাৎ কেউ চলে আসায় সে আর বের হতে পারেনি, বেডের নিচেই লুকিয়েছিল। আর সেখানেই তার মৃত্যু হয়।"

রিজভী চুপ করে রইলো। কথা বলতে বেশ কষ্ট হচ্ছে তার, বুকের ডান পাশটায় চিনচিন করে ব্যথা বাড়ছে। নাভান পরিস্থিতিটা বুঝলো। তাই আর কথা না বাড়িয়ে রিজভীর পায়ের কাছে টুল টেনে নিয়ে বসলো এবং আইপ্যাডে নিজের কাজে মগ্ন হলো।

হঠাৎ রিজভী বলে উঠলো,

--- অনুর রুমে সে কেন গিয়েছিল চিন্তা করেছিস একবার?

নাভান চোখ না তুলেই উত্তর দিলো,

--- অনুর ঘর সার্চ করলেই বোঝা যাবে। আমাদের বিশ্বস্ত গার্ড অনুর রুমে কারণ ছাড়া যাবে না নিশ্চয়।

নাভান আরও কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই কেবিনের দরজা ঠেলে রেজাউল তালুকদার ভেতরে প্রবেশ করলেন। পরিস্থিতি সামাল দিতে নাভান তৎক্ষণাৎ প্রসঙ্গ পাল্টে তাঁর সাথে দু-একটা খোশগল্প করল এবং নিজের কাজে মনোযোগ দেওয়ার ভান করল।
কক্ষে কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। রেজাউল তালুকদার ধীরপায়ে এগিয়ে এসে রিজভীর মাথার কাছে একটা চেয়ার টেনে বসলেন। একটু গাইগুই করে জিজ্ঞেস করলেন,

--- এখন কেমন ফিল করছিস?

রিজভী কোনো উত্তর দিল না। রেজাউল তালুকদার তীক্ষ্ণ দৃষ্টিতে রিজভীকে পর্যবেক্ষণ করলেন। গত রাতে সার্জারি হয়েছে, ক্ষতস্থানের তীব্র যন্ত্রণা যে এখনও তাকে কাবু করে রেখেছে—সেটা আর বলার অপেক্ষা রাখে না। রিজভীর গম্ভীর, থমথমে মুখাবয়ব সেই কষ্ট বাইরে প্রকাশ পেতে না দিলেও, রেজাউল তালুকদারের অভিজ্ঞ চোখ তা ঠিকই ধরে ফেলল। তবে তিনি কোনো সান্ত্বনা দিতে গেলেন না। কারণ তিনি নাভানকে ফুসলিয়ে মূল ঘটনার জেনে নিয়েছেন।
এবার তিনি কিছুটা বাঁকা হেসেই সোজাসুজি প্রশ্ন করলেন,

--- কার কাছ থেকে গুলি খেয়েছিস, সত্যি করে বল তো দেখি?

মুহূর্তেই রিজভীর চোয়াল শক্ত হয়ে উঠল। সে তীক্ষ্ণ চোখে রেজাউল তালুকদারের দিকে তাকাল। ওদিকে নাভানের তো ভয়ে আত্মা শুকিয়ে যাওয়ার জোগাড়! দাদাভাই তো কথা দিয়েছিলেন রিজভীকে কিচ্ছু জানাবেন না, তাহলে এখন এই প্রসঙ্গ তুলছেন কেন? তাছাড়া নাভান নিজে বানিয়ে বানিয়ে আরও কত কী যোগ করেছে, তার তো কোনো ইয়ত্তা নেই!

রিজভীকে রেগে তাকাতে দেখে রেজাউল তালুকদার ফের টিপ্পনী কেটে বললেন,

--- নিশ্চয়ই মেয়েটার সাথে জোরজবরদস্তি
করে কিছু-মিছু করতে চেয়েছিলি?

বলতে বলতেই একটা কাচের শিশি রিজভীর দিকে এগিয়ে দিয়ে ঠেস মেরে বললেন,

--- এই নে কলিকাতা হারবাল। বউয়ের হাতে
গুলি খেয়ে হাসপাতালে ভর্তি হয়ে তো বংশের ইজ্জত খেয়ে দিলি। এখন এটা খেয়ে বংশের মুখ
উজ্জ্বল কর বাপ।

নাভান এতক্ষণ চুপ করে থাকলেও এবার আচমকা অট্টহাসিতে ফেটে পড়ল। হাসির ধাক্কায় বসার টুলটা উল্টে গেল মেঝেতে। রিজভী স্তব্ধ হয়ে চোখ বড় বড় করে একবার তাকাচ্ছে নাভানের দিকে, পরক্ষণেই তাকাচ্ছে রেজাউল তালুকদারের দিকে। বুঝতে বাকি রইল না, এরা দুজন মিলে তার এই অসুস্থতার চরম ফায়দা তুলছে। এদিকে নাভানের হাসি যেন থামতেই চাইছে না। মেঝেতে বসে সে হেসেই চলেছে।

রিজভীর ফর্সা মুখটা রাগে লাল হয়ে উঠল। সে চিবুক শক্ত করে নাভানের দিকে তাকাল।

--- হোয়াট দ্য হেল, নাভান? জাস্ট স্টপ ইট!

রিজভীর সেই অগ্নিদৃষ্টির তোয়াক্কা না করে নাভান হাসতে হাসতেই মেঝে থেকে ওঠার চেষ্টা করল, কিন্তু হাসির চোটে তার পেট খামচে ধরার জোগাড়। কোনোমতে সোজা হয়ে দাঁড়িয়ে সে এক হাত পেটে চেপে ধরে মেকি রাগ দেখিয়ে বলল,

--- আমার মনে হয় দাদাভাই আপনি একটু বেশি বেশি করে ফেলছেন।

নাভান আরও কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই কেবিনের দরজাটা খুলে হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করলেন রিজভীর ডিউটিতে থাকা নার্স। যুবতী নার্সটির চোখে-মুখে স্পষ্ট বিরক্তি ও ভয়ের ছাপ। কেবিনের ভেতরের এই শোরগোল দেখে তিনি বেশ কড়া গলায়, কিন্তু কিছুটা ভয়ে ভয়েই বললেন,

--- এক্সকিউজ মি! আপনারা কি ভুলে গেছেন এটা একটা পেশেন্টের কেবিন? পেশেন্টের মাত্র কাল রাতে সার্জারি হয়েছে। এভাবে উচ্চশব্দে হাসাহাসি করলে ওনার ব্লাড প্রেসার শুট করতে পারে! প্লিজ, সাইলেন্স মেইনটেইন করুন। আর আপনাদের এখন বাইরে যেতে হবে, পেশেন্টের রেস্টের টাইম হয়ে গেছে। এতক্ষণ ওনার রুমে থাকা একদমই এলাউড না।

ওদিকে রেজাউল তালুকদার নিজের ভেতরের হাসিটা চেপে ধরার আপ্রাণ চেষ্টা করলেন। তারপর অত্যন্ত গম্ভীর মুখ করে কাচের শিশিটা নার্সের দিকে এগিয়ে দিয়ে বললেন,

--- আমরা তো আমার নাতির মাইন্ড ফ্রেশ করার চেষ্টা করছিলাম। তা ভালো কথা, সিস্টার, আমার এই ইনসুলিনটা একটু ফ্রিজে রেখে দেওয়ার ব্যবস্থা করুন। রাতে নিয়ে নেবো।

এই বলে তিনি শিশিটা নার্সের হাতে ধরিয়ে দিলেন। বাড়ির সবাই আজ সকালে রিজভীকো দেখে গেলেও আসেননি মার্জানা তালুকদার। রেজাউল তালুকদার হসপিটালেই থাকছেন রিজভীকে দেখাশোনার জন্য। নার্স কিছুটা বিভ্রান্ত হয়ে ওষুধটা নিলেন।
এদিকে রিজভীর অস্বস্তির মেঘটা কেটে গিয়ে সেখানে এখন তীব্র ক্ষোভের জন্ম নিয়েছে। সে ভালো করেই বুঝল, ওটা ওইসব ছিল না; ওটা ছিল দাদাভাইয়ের ডায়াবেটিসের ইনসুলিনের শিশি!

নার্স চলেই যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ খেয়াল করলেন রিজভীর স্যালাইনের বোতলটি প্রায় শেষ হয়ে এসেছে। ভাবলেন, যাওয়ার আগে এটা পাল্টে দিয়ে যাওয়াই ভালো। কিন্তু নার্সটি এগিয়ে গিয়ে রিজভীর হাতের ক্যানুলাটা স্পর্শ করতে পেরেছে কি পারেনি, রিজভী আচমকা তীব্র আক্রোশে গর্জে উঠল,

--- এইইই....

রিজভীর সেই মেঘগম্ভীর রাম ধমকে নার্সটি লাফিয়ে উঠে দু-কদম পিছিয়ে গেল। কেবিনের থমথমে পরিবেশে তার হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে ভয়ে আমতা আমতা করে কাঁপা গলায় বলল,

--- আ... আপনার স্যালাইনটা শেষ হয়ে এসেছে, স্যার। ওটা পাল্টাতে হবে...

একটু জোরে কথা বলাতেই রিজভীর বুকের ডান পাশটায় তীরের মতো তীব্র ব্যথা বিঁধে গেল। যন্ত্রণায় তার চোখ জোড়া সংকুচিত হয়ে এল, কপালে জমে উঠল সূক্ষ্ম ঘামের বিন্দু। সে এক হাত শক্ত করে বুকের ওপর চেপে ধরল। ভেতরের সমস্ত ক্ষোভ আর শারীরিক কষ্টকে চেপে রেখে, দাঁতে দাঁত পিষে অত্যন্ত গম্ভীর, ধারালো গলায় বলল,
--- আই ডোন্ট নিড দিস মাদারফাকিং ট্রিটমেন্ট ফ্রম ইউ। জাস্ট গো আউট অ্যান্ড সেন্ড অ্যানি মেল নার্স। গো ফাস্ট!

রিজভীর কণ্ঠের সেই বরফশীতল কাঠিন্য নার্সটিকে আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকার সাহস দিল না। সে দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে গেল।
নাভান এতক্ষণ নিজের হাসি সামলানোর চেষ্টা করছিল, কিন্তু রিজভীর এই মেজাজ দেখে তার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। সে রেজাউল তালুকদারের দিকে একপলক তাকিয়ে ফিসফিস করে বলল,
--- আমাদের এখন কেটে পড়াটাই বুদ্ধিমানের কাজ হবে।
রেজাউল তালুকদার একবার রিজভীর দিকে তাকিয়ে দোটানায় পড়ে বিরবির করে আওড়ালেন,

--- এই ছেলের মন বোঝার চেয়ে মুড়ি চিবানো বেটার অপশন!

বলেই তিনি ফোঁস করে একটা শ্বাস ফেলার সাথে সাথে কেবিন থেকে বেরিয়ে গেলেন।

*

দীর্ঘ পনেরোটি দিন। সময় যেন এক জায়গায় থমকে গেছে। অন্দরমহলের গণ্ডি পেরিয়ে বাইরের আলো-বাতাস যার জন্য নিষেধ, সেই অনু এতদিন বন্দি ছিল এক ভিলায়। এমনকি তার থেকে তার মুঠোফোনটিও ছিনিয়ে নেওয়া হয়েছে। রিজভী বা নাভানের ছায়াও সে দেখেনি গত পনেরো দিনে। মনের ভেতর হাজারো প্রশ্ন ডানা মেললেও তার সদুত্তর দেওয়ার মতো কেউ নেই আশেপাশে। এই ভিলার প্রতিটি মেড আর গার্ড যেন একেকটি যন্ত্রমানব; তাদের মুখ থেকে কথা খসানো আর তপ্ত মরুতে সুপেয় জলের সন্ধান পাওয়া একই বিষয়। পনেরো দিনের এই বন্দিদশা অনুর কাছে পনেরোটি বছরের সমান দীর্ঘ ও যন্ত্রণাদায়ক মনে হচ্ছিল।
এমনই গুমোট ভাবনা আর দীর্ঘশ্বাসে ভারী হয়ে থাকা মন নিয়ে অনু বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। আলমারি গোছাতে ব্যস্ত এক মাঝবয়সী পরিচারিকার দিকে এগিয়ে গেল সে। কিছুটা দূরত্ব বজায় রেখে, থমথমে গলায় জানতে চাইল,

--- রিজভী বেঁচে আছে?

প্রশ্ন শুনে পরিচারিকাটি ধীরে মুখ তুলে তাকাল। তার মুখের গম্ভীর অভিব্যক্তি অপরিবর্তিত রেখেই সে নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল,

--- এসব খবর আমি কী করে জানব?

অনু বিরক্তিতে ঘুরে দাঁড়ালো। এই পনেরোটা দিন একই হতাশাজনক উত্তর পেতে পেতে সে অতিষ্ঠ হয়ে গেছে। এই পনেরোদিন মালিহা নামের মেডটি অনুর সেবা করেছে। বিড়ালে কামড় দেওয়ার কারণে বেশিরভাগ সময় তার গায়ে জ্বর থাকতো। তারউপর সে ডান হাতটা নাড়াতে পারতো না। মালিহা তাকে খাইয়ে দিতো এবং বাকি সব কাজে হেল্প করতো। কিন্তু এতোদিনের ঘনিষ্ঠতাই অনু মেডটির থেকে তার উত্তর পাইনি। মেডের এই রোবটের মতো যান্ত্রিক আচরণ তার ভেতরের জমে থাকা ক্ষোভকে আরও উস্কে দিল। সে দুই হাত বুকের কাছে বেঁধে জানালার দিকে এগিয়ে গেল। বাইরে বিশাল বাগান, কিন্তু সেই বাগানের চারপাশ জুড়েও কালো পোশাক পরিহিত গার্ডদের কঠোর পাহারা।
অনু জানালার গ্রিলটা শক্ত করে চেপে ধরে দাড়ালো। জানালা দিয়ে আসা দমকা হাওয়ার রমনির সাদা কামিজ আর ওড়না উড়তে থাকলো। অনু বিড়বিড় করল,

--- আমি জানি আপনি বেঁচে আছেন। কিন্তু আপনি মৃত এই আকাঙ্ক্ষিত কথাটা যদি মিথ্যাও হয়, তাও কেউ একজন বলুক। আমার কান দুটোর একটু শীতলতার প্রয়োজন।"
ভাবনার মাঝেই অনু খেয়াল করল ভিলার গেট পেরিয়ে একটি কালো গাড়ি ভেতরে ঢুকছে। মেয়েটি কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকলো। মনের মধ্যে প্রশ্ন জাগল—কে আসতে পারে? কয়েক সেকেন্ড পর কৌতুহল দমাতে না পেরে অনু একপ্রকার দৌড়েই কক্ষ থেকে বেরিয়ে গেল। মালিহা নামের গৃহকর্মীটি একবার ঘুরে তাকিয়ে আবার কাপড় গোছানোয় মনোযোগ দিল।
অনু সিঁড়ি বেয়ে দ্রুত নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। তবে দুই হাত দিয়ে কোনোমতে নিজেকে সামলে নিল সে। ডান হাতের ওপর চাপ পড়ায় ব্যথায় জায়গাটা চিনচিন করে উঠল। এক সপ্তাহ আগে হাত থেকে ব্যান্ডেজ খোলা হয়েছে, ক্ষত স্থানটা এখনো পুরোপুরি শুকায়নি। অনু উঠে দাঁড়িয়ে ধীরপায়ে লিভিং রুমে আসতেই দেখতে পেল সদর দরজা দিয়ে নাভান প্রবেশ করছে। সুগঠিত, মেদহীন বলিষ্ঠ শরীরে কালো শার্ট আর স্যুট জড়ানো। নাভানকে দেখে অনুর গতিশীল পা জোড়া থমকে গেল।
নাভান এগিয়ে এসে থমথমে মুখে দাঁড়াল। অনু উঁকিঝুঁকি দিয়ে অস্থির হয়ে প্রশ্ন করল,

--- আমাকে আটকে রাখা হয়েছিল কেন? আর রিজভী কোথায়?"
অনু একের পর এক প্রশ্ন করেই চলেছে। নাভান কোনো উত্তর দিল না। হাত থাকা মিষ্টির প্যাকেট থেকে একটা মিষ্টি তুলে অনুর দিকে বাড়িয়ে দিয়ে বলল,
--- কংগ্রাচুলেশনস।"
অনু অবাক হলো। নাভান তাকে অভিনন্দন জানাচ্ছে কেন? অনুকে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে নাভান ইশারায় মিষ্টিটা নিতে বলল। অনু যান্ত্রিকভাবে মিষ্টিটা হাতে নিয়ে ফের প্রশ্ন করল,
--- কিসের মিষ্টি এটা?"
--- তোমার তৃষ্ণার্ত মনে এক পশলা শীতলতা এনে দেওয়ার মিষ্টি। দেরি করো না, খেয়ে নাও। সব খুশির মেয়াদ দীর্ঘ হয় না।"
অনু বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল,
--- মানে?"
--- আগে মিষ্টিটা মুখে দাও।"
অনু না চাইতেও অল্প একটু মিষ্টি মুখে দিল। চিবাতে চিবাতে আকুল হয়ে প্রশ্ন করল,
--- রিজভী কি বেঁচে আছে? উত্তর দিচ্ছেন না কেন? আমার আর তর সইছে না, প্লিজ বলুন! ওই দাম্ভিক মানুষটা কোথায়? সে কি এসেছে আপনার সাথে? আদৌ কি সে বেঁচে আছে?"
অনুর প্রশ্নের ঝড় থামতে না থামতেই একটি অপ্রিয়, গম্ভীর ও ধারালো কণ্ঠস্বর লিভিং রুমে আছড়ে পড়ল।

--- মে আই কাম ইন?"

অনু চমকে ঘাড় ঘুরিয়ে নাভানের পেছনে তাকাল। বিস্ময়ে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল, হাত থেকে মিষ্টিটা মেঝেতে পড়ে গেল। রিজভী দিব্যি আগের মতো অহংকার আর আভিজাত্য নিয়ে হেঁটে আসছে। ফর্সা, বলিষ্ঠ শরীরে কালো শার্ট আর প্যান্ট, সাথে ম্যাচিং ব্লেজার। অনুর স্তব্ধ চাহনি উপেক্ষা করে রিজভী ঠিক তার সামনে এসে দাঁড়াল। মাঝখানে মাত্র একহাতের দূরত্ব। রিজভী আরেকটু এগোতেই অনুর ঘোর কাটল। সে ভয়ে ভয়ে পিছিয়ে যেতে লাগল। মনের ভেতর পুরোনো আতঙ্কটা চাড়া দিয়ে উঠল—রিজভী তাকে আবার কোনো শাস্তি দেবে না তো? ভয়ে আরও দু-কদম পেছাতে গিয়ে সে সোফার ওপর উল্টে পড়ে গেল।
রিজভীর সেদিকে ভ্রূক্ষেপ নেই। সে অনুর ওপর ঝুঁকে এসে এক লহমায় তাকে কোলে তুলে নিল। অনু আকস্মিকতায় ছটফট করে উঠল।
--- তোমাকে থেরাপি দিতে চলে আসলাম।"
--- আমি ইচ্ছে করে করিনি! বন্দুকটা এমনিই আমার হাতে চলে এসেছিল, আর ভুল করে ট্রিগারে চাপ পড়ে গিয়েছিল। আমাকে শাস্তি দেবেন না, প্লিজ!"
রিজভী কোনো কথা শুনলও না, বললও না। শক্ত পদক্ষেপে তাকে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। অনু তখন মরিয়া হয়ে নাভানের দিকে সাহায্যের দৃষ্টিতে তাকাল। দেখল নাভান নির্বিকার চিত্তে মিষ্টি খাচ্ছে। অনু তখন চিৎকার করে প্রশ্ন ছুড়ল,
--- ওটা কিসের মিষ্টি ছিল?"
নাভান রহস্যময় হেসে মাথা চুলকে জবাব দিল,
--- আমার মনে হলো তোমাকে মিষ্টি খাওয়ানো প্রয়োজন। কারণ আগামী দিনগুলোতে তুমি..."
নাভান থেমে গেল। অনু রিজভীর শক্ত বাঁধনে ছটফট করতে লাগল। রিজভী অনুকে নিয়ে সিঁড়ি অতিক্রম করার সময় নাভান বিড়বিড় করে বলল,
--- ইগো হার্ট হওয়ায় বংশের বাতি জ্বালাতে যাচ্ছে নাকি খোদা জানে! শালা পুরুষ মানুষ হয়েও পুরুষ মানুষের মন বুঝতে পারলাম না। এত প্যাঁচ, বাপরে বাপ!"

বলতে বলতেই নাভান সেখান থেকে চলে গেল। এদিকে রিজভী অনুর কক্ষে এসেই তাকে সজোরে বিছানায় ছুড়ে ফেলল। অনু কোমরের ব্যথায় চিৎকার করতে গিয়েও ভয়ে নিজেকে সামলে নিল। রিজভী মেরুদণ্ড সোজা করে দাঁড়াল। শার্টের কলার ঠিক করতে করতে প্রশ্ন ছুড়ল,
--- একটা গল্প শুনবে?"
অনু কী বলবে বুঝতে না পেরে আলতো করে ঘাড় নাড়ল। রিজভী বলতে শুরু করল,
--- এক বাড়িতে একটা ছেলে আর একটা মেয়ে থাকত। মেয়েটার কোনো আশ্রয়ের জায়গা ছিল না। ছেলেটা তাকে আশ্রয় দিয়েছিল, কিন্তু মেয়েটা কী করল জানো?"
অনু আমতা আমতা করে জিজ্ঞেস করল,
--- কী... কী করল?"
--- মেয়েটা ছেলেটার বুক বরাবর গুলি করে দিল। কাজটা কি সে ঠিক করল?"
অনু দাঁতে দাঁত চাপল। তবুও মুখে ক্ষোভ প্রকাশ করার মতো বোকামি সে করল না। কষ্টেসৃষ্টে উঠে বসে বলল,
--- বলুন।"
--- না, ঠিকই করেছে সে।"
রিজভী অনুর ওপর ঝুঁকে এলো। অনুর মুখের সামনে তর্জনী উঁচিয়ে আদেশের সুরে বলল,
--- বলো, ঠিক করেনি।"
--- কেন?"
--- আমি যা বলতে বলব, তাই বলবে। নয়তো পিঠের চামড়া তুলে নেব।"
অনু ভয়ে কুঁকড়ে গিয়ে সম্মতি দিল। আজ কেন জানি রিজভীর চোখ-মুখে এক অদ্ভুত শীতলতা রয়েছে—যেই শীতলতা অনুকে ভেতরে ভেতরে পিষে ফেলছে। রিজভী নীরবতা ভেঙে আবার বলল,
--- বলো, ঠিক করেনি।"
অনু বাধ্য হয়ে বলল,
--- একদমই ঠিক করেনি।"
--- তার কি শাস্তি পাওয়া উচিত?"
--- একদম না! সে তো না বুঝে ভুল করে ফেলেছে। ছেলেটার উচিত তাকে মাফ করে দেওয়া।"
রিজভী দাঁত কিড়মিড় করে তাকাল। অনু এবার সুর নরম করে মিনমিনিয়ে বলল,
--- আচ্ছা, একটুখানি শাস্তি পাওয়া উচিত।"
--- হাত দিয়ে দেখাও, কতটুকু?"
অনু দুই আঙুল দিয়ে সামান্য একটুখানি জায়গা নির্দিষ্ট করে দেখিয়ে বলল,
--- এইটুকু।"
রিজভী বাঁকা হাসল। তার সেই রহস্যময় হাসি দেখে অনুর বুকটা কেঁপে উঠল। সে তাড়াহুড়ো করে বলল,
--- এবারের মতো ছেড়ে দিন। আর কখনও এমন হবে না।"
--- পরের বার যদি তুমি এমন মোক্ষম সুযোগ না পাই?"
--- কেন পাবেন না? আমি সুযোগ তৈরি করে দেব...

বলেই অনু নিজের ভুল বুঝতে পারল। সুযোগ তৈরি করে দেওয়া মানে তো একই কাজ আবার করার ইঙ্গিত! রিজভী সোজা হয়ে দাঁড়াল এবং শব্দ করে হেসে উঠল। সে দরজার দিকে এগিয়ে যেতেই অনু দৌড়ে গিয়ে বলল,

--- অবলা মেয়েটাকে মাফ করে দিয়েছেন তো?"

রিজভী ঘরের বাইরে গিয়ে দাঁড়াল। দরজাটা টেনে ধরার ভঙ্গি করে গম্ভীর স্বরে প্রশ্ন করল,

--- চঞ্চল পাখির সবচেয়ে বড় দুর্বলতা কী?"
--- খাঁচায় বন্দী জীবন।"
--- তবে তাই হোক।"
কথাটা বলেই রিজভী সশব্দে দরজাটা বাইরে থেকে আটকে দিল। অনু আতঙ্কে শিউরে উঠল। সে দুই হাতে দরজায় আঘাত করতে করতে চিৎকার করতে লাগল, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়াশব্দ মেলাল না। রিজভী কি তবে সত্যিই তাকে বন্দী করে দিল? অনুর গগনবিদারী চিৎকার ঘরের চার দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসতে লাগল।

#চলবে

😒

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 21 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন